পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৭ মে, ২০২০সময়45 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
মিক্স জব সল্যুশন পরীক্ষাঃ ১) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ নিয়োগ পরীক্ষা-২০১৮ | গ্রাউন্ড সার্ভিস অ্যাসিসটেন্ট | ২) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর | জুনিয়র ইনস্ট্রাক্টর ২০১৮ ৩) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর | বিল্ডিং ওভারশিয়ার ২০১৮ | ৪) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | [আর্কাইভ বাটনে ৪টি প্রশ্নই উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। পরীক্ষা হবে ১০০ নাম্বারের, মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৭ মে, ২০২০ · ১০০ প্রশ্ন

.
অরিণ ও ওয়াফি এর বর্তমান বয়সের সমষ্টি ১৮ বছর। ৪ বছর পরে অরিণের বয়স ওয়াফির বয়সের তিনগুণ হলে অরিণের বর্তমান বয়স কত?
  1. ক) ১৩ বছর
  2. খ) ১৪.৫ বছর
  3. গ) ১২.৫ বছর
  4. ঘ) ১৫.৫ বছর
ব্যাখ্যা
ধরি, অরিণের বয়স ক বছর
∴ওয়াফির বয়স (১৮ - ক) বছর
৪ বছর পর অরিণের বয়স (ক+৪) বছর
এবং ওয়াফির (২২-ক) বছর
∴ক + ৪ = ৩(২২-ক)
⇒ক +৪ = ৬৬ - ৩ক
⇒ক + ৩ক = ৬৬ - ৪
∴ক = ৬২/৪ = ১৫.৫
.
ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
  1. ক) ১৯/২২
  2. খ) ১৫/১৭
  3. গ) ১৫/১৩
  4. ঘ) ২৩/২৬
ব্যাখ্যা

১৯/২২ = ০.৮৬৪;
১৫/১৩ = ১.১৫৪;
১৫/১৭ = ০.৮৮২;
২৩/২৬ = ০.৮৮৫
∴বড় ভগ্নাংশটি =১৫/১৩ = ১.১৫৪

.
সাত বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৮টি
  4. ঘ) ১৪টি
ব্যাখ্যা
বহুভুজের কর্ণের সংখ্যা= n(n-3)/2।
∴সাত বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ আছে = 7(7-3) / 2 = 14
.
a+b+c=5, ab + bc + ca = 12 হলে a2+b2+c2 = কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 2
  4. ঘ) 1
ব্যাখ্যা
a2+b2+c2 = (a + b + c) 2 - 2(ab + bc + ca)
= 52 - 2X12
= 1
.
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৫৩ হলে সংখ্যা দুইটি কত?
  1. ক) ৬৭,৬৮
  2. খ) ৭৫,৭৬
  3. গ) ৭৬,৭৭
  4. ঘ) ৭৭,৭৮
ব্যাখ্যা
ক্রমিক সংখ্যাদ্বয়ের মধ্যে বড় সংখ্যাটি - (১৫৩+১)/২ = ৭৭ এবং ছোট সংখ্যাটি ৭৬।
.
3mx-1 = 3amx−2 হলে x এর মান কত?
  1. ক) m/2
  2. খ) 0
  3. গ) 2/m
  4. ঘ) 2m
ব্যাখ্যা
3mx-1 = 3amx−2
⇒(3mx-1)/3 = amx−2
⇒ 3mx-1-1 = amx−2
⇒(3/a)mx−2 = 1
⇒ (3/a)mx−2 = (3/a)0
⇒ mx - 2 = 0
⇒mx = 2
∴ x = 2/m
.
x2 - 289 + y2 = 0 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. ক) 14
  2. খ) 13
  3. গ) 16.9
  4. ঘ) 17
ব্যাখ্যা
x2 - 289 + y2 = 0
⇒x2 + y2 = 289
⇒x2 + y2 = 172
অর্থাৎ, বৃত্তটির ব্যাসার্ধ 17 একক।
.
যদি x4−2x2+1 = 0 হয় তবে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
x4−2x2+1 = 0
⇒(x2)2 - 2.x2.1 + (1)2 = 0
⇒(x2)2 - 1 = 0
⇒(x2) - 1 = 0
⇒x2 = 1
∴ x = 1
.
৭৬ এর ১৫০% = কত?
  1. ক) ৯০
  2. খ) ১১২.৫
  3. গ) ১১৪
  4. ঘ) ১১৪.৬
ব্যাখ্যা
৭৬ এর ১৫০% = ৭৬ এর ১৫০/১০০ = ১১৪
১০.
6 টি ক্রমিক সংখ্যার যোগফল 123 হলে, প্রথম এবং শেষ সংখ্যার পার্থক্য কত?
  1. ক) 7
  2. খ) 6
  3. গ) 5
  4. ঘ) 4
ব্যাখ্যা
ধরি, সংখ্যাগুলো x-2, x-1, x, x+1, x+2, x+3
∴x+2 + x-1 + x + x+1 + x+2 + x+3 = 123 ⇒6x + 3 = 123 ⇒x = 20
∴প্রথম সংখ্যা = 20 - 2 = 18 এবং শেষ সংখ্যাটি = 20+3 = 23 
∴এদের পার্থক্য = 23- 18 = 5
১১.
(০.৪×০.০৫×০.০২×০.০০১)/০.০১ = ?
  1. ক) ০.০০০০৪
  2. খ) ০.০০৪
  3. গ) ০.০৪
  4. ঘ) ০.৪
ব্যাখ্যা
(০.৪×০.০৫×০.০২×০.০০১)/০.০১ = (৪×৫×২×১×১০০)/(১০×১০০×১০০×১০০০×১) = ০.০০০০৪
১২.
log3(1/81) এর মান কত?
  1. ক) -5
  2. খ) -1/5
  3. গ) -4
  4. ঘ) 1/9
ব্যাখ্যা
log3(1/81) = log33-4 = -4log33 = -4 × 1 = -4
১৩.
৩০ জন শ্রমিক ২০ দিনে যে কাজ সম্পন্ন করতে পারে এর তিনগুণ দক্ষতার ২০ জন শ্রমিক সে কাজ কতদিনে শেষ করবে?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ৩০
  4. ঘ) ১০
ব্যাখ্যা
৩০ জন শ্রমিক কাজটি করে ২০ দিনে
২০ জন শ্রমিক করবে = (৩০×২০)/২০ = ৩০ দিনে
এবং এই শ্রমিকদের দক্ষতা তিনগুণ হওয়ায় সময় লাগবে ৩০/৩ = ১০ দিন।
১৪.
a+b = 7 এবং a-b = 3 হলে 7ab/(a2-b2) = কত?
  1. ক) 3.33
  2. খ) 4.8
  3. গ) 8.43
  4. ঘ) 1.2
ব্যাখ্যা
7ab/(a2 - b2)
= 7[{(a+b)/2}2 - {(a-b)/2}2]/(a+b)(a-b)
= 7[{7/2}2 - {3/2}2]/(7)(3)
= (49/4 - 9/4)/3
= 3.33
১৫.
ঢাকা থেকে করিমের বাড়ির দূরত্ব ৩৫৫ কি.মি.। সে বাসে ঢাকা থেকে বাড়ির দিকে রওয়ানা হলো। ৩১৯ কি.মি. যাওয়ার পরে বাসটি নষ্ট হয়ে গেলে করিম বাকি পথ রিকশায় গেল। বাসের গতিবেগ ২২ কিমি/ঘণ্টা ও রিকশার গতিবেগ ৬ কিমি/ঘন্টা হলে বাড়ি পৌছাতে করিমের মোট কত সময় লাগল?
  1. ক) ২৩ ঘন্টা
  2. খ) ২০ ঘন্টা ৩০ মিনিট
  3. গ) ২০ ঘণ্টা ৫০ মিনিট
  4. ঘ) ২১ ঘণ্টা
ব্যাখ্যা

বাসে যেতে প্রয়োজনীয় সময় = ৩১৯/২২ = ১৪.৫ ঘন্টা
এবং রিকশায় যেতে প্রয়োজনীয় সময় = (৩৫৫ - ৩১৯)/৬ = ৬ ঘন্টা।
সুতরাং মোট প্রয়োজনীয় সময় = ১৪.৫ + ৬ = ২০.৫ ঘন্টা অর্থাৎ ২০ ঘন্টা ৩০ মিনিট।

১৬.
'ভাঙার গান' কবিতাটি কার রচনা?
  1. ক) মোহিত লাল মজুমদার
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
১৯২১ সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে কলকাতা ফেরার পর নজরুলের দুটি ঐতিহাসিক ও বৈপ্লবিক সৃষ্টিকর্ম হচ্ছে ‘বিদ্রোহী’ কবিতা ও ‘ভাঙার গান’ সঙ্গীত। এ দুটি রচনা বাংলা কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল; ‘বিদ্রোহী’ কবিতার জন্য নজরুল বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেন। ১৯২২ সালের ৬ জানুয়ারি ‘বিজলী’ পত্রিকায় ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশিত হয়। সূত্রঃ বাংলাপিডিয়া
১৭.
সেলিম আল দীন রচিত নাটক নয় কোনটি?
  1. ক) বাসন
  2. খ) শকুন্তলা
  3. গ) দ্যাশের মানুষ
  4. ঘ) বনপাংশুল
ব্যাখ্যা
'হাতহদাই' হলো সেলিম আল দীন রচিত একটি নাটক। এছাড়াও তাঁর অন্যান্য নাটক হলো- জন্ডিস ও বিবিধ বেলুন, কেরামতমঙ্গল, মোনতাসির, শকুন্তলা, বাসন, কীর্তনখোলা, যৈবতী কন্যার মন, চাকা, হরগজ, প্রাচ্য, নিমজ্জন, ধাবমান, স্বর্ণবোয়াল, পুত্র, বনপাংশুল ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৮.
ধাতু বা শব্দের সাথে বিভক্তিযুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি হল -
  1. ক) উপসর্গ
  2. খ) প্রত্যয়
  3. গ) প্রকৃতি
  4. ঘ) বিভক্তি
ব্যাখ্যা
ক্রিয়ার মূল অংশ হল ধাতু; ধাতু বা শব্দের সাথে বিভক্তিযুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি হল প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। Source: LiveMCQ Archive
১৯.
'নৌফেল ও হাতেম' কাব্যগন্থের কবি কে?
  1. ক) আবুল হোসেন
  2. খ) ফররুখ আহমদ
  3. গ) সৈয়দ আলী আহসান
  4. ঘ) আহসান হাবীব
ব্যাখ্যা
ফররুখ আহমদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো সাত সাগরের মাঝি, সিরাজাম মুনিরা, নৌফেল ও হাতেম।উৎসঃ বাংলাপিডিয়া
২০.
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য -
  1. ক) রসুলনামা
  2. খ) ইউসুফ জোলেখা
  3. গ) কীচকবধ
  4. ঘ) পদ্মাবতী
ব্যাখ্যা
ইউসুফ জোলেখা শাহ মুহম্মদ সগীর রচিত কাব্য যা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য। এছাড়াও ইউসুফ জুলেখা নিয়ে কাব্য রচনা করেন আব্দুল হাকিম এবং শাহ মুহম্মদ গরীবুল্লাহ। আলাওল রচিত বিখ্যাত গ্রন্থ পদ্মাবতী। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২১.
তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
  1. ক) ঝলক
  2. খ) ঘাটতি
  3. গ) কামার
  4. ঘ) লাগোয়া
ব্যাখ্যা
তদ্ধিত প্রত্যয় ‘-আর’ যোগে গঠিত শব্দ সমূহঃ কর্ম >কাম + আর = কামার; চর্ম > চাম + আর = চামার; সুতা + আর = সুতার > ছুতার। উৎসঃ ভাষা-শিক্ষা - ড.হায়াৎ মামুদ
২২.
'আকাশ' শব্দের সমার্থক কোনটি?
  1. ক) খ
  2. খ) দ্যু
  3. গ) অশনি
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
আকাশঃ আসমান, অম্বর, গগন, নভঃ, নভোমণ্ডল, খ, ব্যোম, দ্যু, অন্তরীক্ষ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৩.
‘ক্ষণদা’ শব্দের অর্থ কি?
  1. ক) নদী
  2. খ) বিভাবরী
  3. গ) ঢেউ
  4. ঘ) ঊর্মী
ব্যাখ্যা
শর্বরী (বিশেষ্য) রাত্রি; রজনী; ক্ষণদা; নিশা; বিভাবরী; যামিনী।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
২৪.
'দিবাকর' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) আদিত্য
  2. খ) সুন্দর
  3. গ) ভানু
  4. ঘ) মার্তণ্ড
ব্যাখ্যা
সূর্য শব্দের সমার্থক শব্দগুলো হলো আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
২৫.
বাগধারার অর্থ নির্ণয় করুনঃ 'ধামাধরা'।
  1. ক) কপট গাম্ভীর্য
  2. খ) নাছোড়বান্দা
  3. গ) চাটুকারিতা
  4. ঘ) পরিপাটি থাকা
ব্যাখ্যা
ধামাধরাঃ চাটুকারিতা, তোষামোদকারী; খোশামুদে; সব সময়ে জো-হুকুম বলে এমন।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
২৬.
’অবলীলা’ শব্দের অর্থ কী?
  1. ক) অবহেলা
  2. খ) অক্লেশ
  3. গ) অস্বাচ্ছন্দ্য
  4. ঘ) অনুশোচনা
ব্যাখ্যা
অবলীলা (বিশেষ্য পদ) : অনায়াস, সহজ, হেলা, অনায়াস; অক্লেশ, অসঙ্কোচ।
স্বাচ্ছন্দ্য (বিশেষ্য পদ) স্বচ্ছন্দতা, সুস্থভাব, স্বাধীনতা, সহজভাব, আরাম।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
২৭.
'মহাপৃথিবী' কাব্যের কবি কে?
  1. ক) শামসুর রহমান
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) বিষ্ণুদে
  4. ঘ) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ- ঝরাপালক, দ্বিতীয় কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডুলিপি। অন্যান্য কাব্যগ্রন্থঃ বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে- রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা তার মৃত্যর পর প্রকাশিত হয়েছিলো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৮.
কোনটি পর্তুগীজ শব্দ?
  1. ক) ডিপো
  2. খ) তুরুপ
  3. গ) পাউরুটি
  4. ঘ) কুপন
ব্যাখ্যা
পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
২৯.
‘সমীরণ’ শব্দের অর্থ কী?
  1. ক) বায়ু
  2. খ) তরঙ্গ
  3. গ) বাগান
  4. ঘ) আকাশ
ব্যাখ্যা
অনিল (বিশেষ্য) বায়ু; বাতাস; সমীরণ(মলয়ানিল)।
[(তৎসম বা সংস্কৃত)√অন্(বাঁচা)+ইল(ইলচ্)]
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৩০.
রবীন্দ্রনাথের লেখা ‘শেষের কবিতা’ একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) কবিতা
  3. গ) ছোট গল্প
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা
শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। এ উপন্যাসের চরিত্র গুলো হলো- অমিত, লাবণ্য, কেতকী রায় এবং শোভনলাল ইত্যাদি। সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
'ব্ধ'- যুক্তবর্ণটি কীভাবে গঠিত হয়েছে?
  1. ক) ধ্‌+ব
  2. খ) ব্‌+দ
  3. গ) দ্‌+ধ
  4. ঘ) ব্‌+ধ
ব্যাখ্যা
কয়েকটি যুক্তবর্ণঃ ব্‌+ধ = ব্ধ (ক্ষুব্ধ), ক্+ষ= ক্ষ (ক্ষুধা), ষ্+ণ= ষ্ণ (উষ্ণ) এবং ঞ্+জ= ঞ্জ (গঞ্জ)। সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণি
৩২.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক হচ্ছে-
  1. ক) চণ্ডালিকা
  2. খ) দেনাপাওনা
  3. গ) পরিশেষ
  4. ঘ) খাপছাড়া
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক -রাজা ও রাণী, বিসর্জন, কালের যাত্রা, ডাকঘর, রাজা, অচলায়তন, তাসের দেশ, বসন্ত, নটীর পূজা, চণ্ডালিকা, শ্যামা ইত্যাদি।উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই
৩৩.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'সৌরভ' কার রচনা?
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) হাসান আজিজুল হক
  3. গ) রশীদ করীম
  4. ঘ) হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা
১৯৭৫ এর ১৫ই আগস্টের ট্র্যাজেডিকে কেন্দ্র করে রচিত ‘দেয়াল’ রাজনৈতিক উপন্যাসটির রচয়িতা হুমায়ুন আহমেদ। তাঁর রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস - জোছনা ও জননীর গল্প, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, সৌরভ, ১৯৭১, অনীল বাগচীর একদিন।Source: LiveMCQ Lecture
৩৪.
'গলায়গামছা' কোন সমাস?
  1. ক) অব্যয়ীভাব
  2. খ) বহুব্রীহি
  3. গ) ততপুরুষ
  4. ঘ) কর্মধারয়
ব্যাখ্যা
গায়েহলুদ অলুক বহুব্রীহি সমাস। এরকম আর হচ্ছে - হাতেখড়ি, মুখেভাত, গলায়গামছা ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৫.
চর্যাপদের সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেন কে?
  1. ক) শবরপা
  2. খ) কৃত্তিবাস
  3. গ) কাহ্নপাদ
  4. ঘ) জয়দেব
ব্যাখ্যা
চর্যাপদের সবচেয়ে প্রাচীন কবি শবরপাদ। তিনি ছিলেন চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপাদের গুরু। তাই চর্যাদের প্রথমপদ লুইপাদের হলেও সবচেয়ে প্রাচীন কবি শবরপাদ। তিনি বাংলাদেশ ভূখন্ডের কবি ছিলেন। ভুসুকুপাদও বাঙালি কবি। কাহ্নপাদ চর্যাপদের সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেন।
সূ্ত্রঃ লাইভ এমসিকিউ লেকচার
৩৬.
বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি?
  1. ক) চর্যাপদ
  2. খ) ইউসুফ জুলেখা
  3. গ) মহাভারত
  4. ঘ) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের আদি গ্রন্থ 'চর্যাপদ'। ধারণা করা হয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী কোন এক সময়ে চর্যাপদ রচিত হয়েছিল।
ড. শহীদুল্লাহর মতে - ৬৫০ থেকে ১২০০ সালের মধ্যে রচিত।
সুকুমার সেনের মতে- ৯০০-১৩৫০ সালের মধ্যে রচিত।
এবং ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে- পদগুলাে ৯৫০ থেকে ১২০০ সালের মধ্যে রচিত।
চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/গানের সংকলন।
এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা এবং লাইভ এমসিকিউ লেকচার।

৩৭.
মুক্তিযুদ্ধ নির্ভর উপন্যাস কোনটি?
  1. ক) অরণ্য
  2. খ) জননী
  3. গ) জলাঙ্গী
  4. ঘ) ওঙ্কার
ব্যাখ্যা
শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ জলাঙ্গী, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য। Source: LiveMCQ Lecture
৩৮.
ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় বই -
  1. ক) ভ্রান্তিবিলাস
  2. খ) কথোপকথন
  3. গ) পথ্যপ্রদান
  4. ঘ) হিতোপদেশ
ব্যাখ্যা
কলকাতা ও শ্রীরামপুর এলাকার নানা শ্রেণির মুখের ভাষা রচিত গ্রন্থ হচ্ছে কথোপকথন। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় বই এটি। উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ
৩৯.
'Compensation' শব্দটির পরিভাষা হলো-
  1. ক) সমাজতন্ত্র
  2. খ) খেসারত
  3. গ) প্রতিযোগিতা
  4. ঘ) তুলনামুলক
ব্যাখ্যা
তুলনামুলক - Comparative; প্রতিযোগিতা - Competition; খেসারত - Compensation; সমাজতন্ত্র- Socialism।
৪০.
বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র ‘পলাশী থেকে ধানমন্ডি’ কে নির্মাণ করেন?
  1. ক) সৈয়দ শামসুল হক
  2. খ) মোহাম্মদ মনিরুজ্জামান
  3. গ) আবু হেনা মোস্তফা কামাল
  4. ঘ) আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা
আবদুল গাফফার চৌধুরী রচিত উপন্যাস:
চন্দ্রদ্বীপের উপাখ্যান (১৯৬০, প্রথম উপন্যাস), নাম না জানা ভোর (১৯৬২), নীল যমুনা (১৯৬৪), শেষ রাত্রির চাঁদ (১৯৭৬)।

গল্পগ্রন্থ:
কৃষ্ণপক্ষ (১৯৫৯), সম্রাটের ছবি (১৯৫৯), সুন্দর হে সুন্দর (১৯৬০)।

শিশুতোষ গ্রন্থ:
ডানপিঠে শওকত, আঁধার কুঠির ছেলেটি, ভয়ংকরের হাতছানি।

‘বাংলাদেশ কথা কয় (১৯৭২)’ তার সম্পাদনা গ্রন্থ। তিনি “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের রচয়িতা।
তিনি ‘পলাশী থেকে ধানমণ্ডি’ (২০০৭) নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি অর্জন করেন।

[সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।]
৪১.
The teacher was sure ______ his success.
  1. ক) about
  2. খ) of
  3. গ) for
  4. ঘ) at
ব্যাখ্যা
be/feel sure of something/that ...., নিঃসংশয়/নিশ্চিত হওয়া: How can you be sure of his probity! sure be/feel sure of oneself আত্মবিশ্বাস থাকা।
Source: Bangla Academy Dictionary.
৪২.
I want to go to the fair with a view _______ a book.
  1. ক) to buy
  2. খ) for buying
  3. গ) for buy
  4. ঘ) to buying
ব্যাখ্যা
বাক্যে with a view to, look forward to, conducive to, addicted to, mind, cannot help, could not help, be used to, get used to, worth ইত্যাদির পর কোন verb আসলে উক্ত verb এর সাথে ing যুক্ত হয়।
৪৩.
We insist on ______ leaving the room
  1. ক) you
  2. খ) your
  3. গ) you for
  4. ঘ) you after
ব্যাখ্যা
Here, “your” should be used. Use the possessive adjective before the gerund. Source: Cliffs TOEFL.
৪৪.
Every man differs _____ opinion from each other.
  1. ক) on
  2. খ) with
  3. গ) in
  4. ঘ) to
ব্যাখ্যা
‘Differ in opinion’ একটা phrase. এছড়াও Differ এর পরে ‘in’ বসতে পারে। যেমন-
The twins look alike, but they differ in temperament.
Source: Cambridge Dictionary.
৪৫.
Despite his growing wealth and power, Arif remains ______ man.
  1. ক) a humble
  2. খ) a greedy
  3. গ) an irritable
  4. ঘ) an intelligent
ব্যাখ্যা
বাক্যের অর্থ অনুসারে সঠিক উত্তর হবে- ‘a humble’.
Humble (adjective) (humbler, humblest) বিনয়ী; নম্র; বিনম্র; বিনীত; নিরভিমান; বিনয়নম্র।
৪৬.
How ________ renew a passport?
  1. ক) often do you have to
  2. খ) do often you to have
  3. গ) you often do have to
  4. ঘ) you do have to often
ব্যাখ্যা

We use how often to ask about the frequency of something:
A: How often do you go swimming?
B: About three or four times a week, usually.
Source: Cambridge Dictionary.

৪৭.
We all should stand _____ our decision.
  1. ক) at
  2. খ) by
  3. গ) with
  4. ঘ) along
ব্যাখ্যা
Stand by (somebody) তাকে সমর্থন করা; তার পাশে থাকা।
Source: Bangla Academy Dictionary.
৪৮.
Despite his best effort to excel in the competitive exam _____________.
  1. ক) he has firmed up his position
  2. খ) he passed in three out of four test
  3. গ) he failed to register any success
  4. ঘ) we could see his success
ব্যাখ্যা
বাক্যের শুরুতে despite (সত্ত্বেও) থাকায়, বাক্যটির দ্বিতীয় অংশটি প্রথম অংশের বিপরীতধর্মী হয়েছে।
৪৯.
Rima was excited to begin her new job and we were impressed by her _____.
  1. ক) aptitude
  2. খ) melancholy
  3. গ) experience
  4. ঘ) eagerness
ব্যাখ্যা
eagerness (noun) আগ্রহ।
৫০.
He is very good _____ reciting poem.
  1. ক) at
  2. খ) on
  3. গ) in
  4. ঘ) with
ব্যাখ্যা
দক্ষতা/অদক্ষতা বুঝাতে শব্দের সাথে at ব্যবহৃত হয়। যেমন- good at, bad at etc.
৫১.
Mr. Asif has three sons, _____________ .
  1. ক) the eldest is Arif
  2. খ) eldest is Arif
  3. গ) the eldest of which is Arif
  4. ঘ) Arif is the oldest
ব্যাখ্যা
বাক্যের অর্থ এবং গঠন ঠিক রাখতে শূন্যস্থানে the eldest is Arif বসবে।
৫২.
They came ____ .
  1. ক) despite of the rain
  2. খ) in spite the rain
  3. গ) despite of raining
  4. ঘ) in spite of the rain
ব্যাখ্যা
কোন কিছু সত্ত্বেও অর্থে in spite of/despite ব্যবহৃত হয়। Despite এর পরে কখনোই of বসে না। তাই শূন্যস্থানে in spite of the rain বসবে।
৫৩.
Select the correct sentence.
  1. ক) The matter was informed of the police
  2. খ) The police were informed of the matter.
  3. গ) The police was informed of the matter
  4. ঘ) The matter was informed to the police
ব্যাখ্যা

Police (noun) (সমষ্টিগত 'noun' সবসময় 'singular' রূপ, 'plural verb' সহ ব্যবহৃত হয়) (the) police আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
Inform someone of something এর অর্থ হলো কাউকে কোনো বিষয়ে জানানো।
Source: Bangla Academy Dictionary.
The word 'police' is uncountable - it has no plural form, but has a plural sense and takes a plural verb. And here the sentence is written in passive form in past tense.
Source: Cliffs Toefl.
There are a few collective nouns (in both British and American English) that are always used with a plural verb, the most common of which are police and people:
Correct sentence: She's happy with the way the police have handled the case.
Incorrect sentence: She's happy with the way the police has handled the case.
Correct sentence: It's been my experience that people are generally forgiving.
Incorrect sentence: It's been my experience that people is generally forgiving.
Source: Oxford Dictionary.
তাই সঠিক বাক্যটি হবে- The police were informed of the matter.

৫৪.
Which one is the correct spelling?
  1. ক) syncrynization
  2. খ) synchronization
  3. গ) syncronisation
  4. ঘ) sinchronization
ব্যাখ্যা
Synchronization is correctly spelled. Synchronization - the operation or activity of two or more things at the same time or rate.
৫৫.
Something that is 'fresh' is something
  1. ক) in fairly good condition
  2. খ) pleasant
  3. গ) recently printed or published
  4. ঘ) disrespectful
ব্যাখ্যা
Fresh - টাটকা, তরতাজা, চমৎকার অবস্থায় রয়েছে যা (in fairly good condition)।
৫৬.
FILL IN THE BLANK. '_____ mangrove forest is a UNESCO World Heritage Site'
  1. ক) The Sundarban
  2. খ) Sundarban
  3. গ) Sundarbans
  4. ঘ) The Sundarbans
ব্যাখ্যা
Sundarban এর পূর্বে the বসে এবং এর সাথে s যুক্ত হয়ে শূন্যস্তানের জন্য সঠিক expression হলো The Sundarbans। Example - The Sundarbans mangrove forest, one of the largest such forests in the world. Source: whc.unesco.org
৫৭.
Which one is the verb form of the noun 'advice'?
  1. ক) advize
  2. খ) advies
  3. গ) advest
  4. ঘ) advise
ব্যাখ্যা
Advice (noun) - guidance or recommendations offered with regard to prudent future action; advise (verb) - offer suggestions about the best course of action to someone.
৫৮.
Which is not a synonym of 'beautiful'?
  1. ক) prepossessing
  2. খ) baffling
  3. গ) enchanting
  4. ঘ) alluring
ব্যাখ্যা
Synonyms of ‘beautiful’ are - prepossessing; alluring; attractive; charming; enchanting; appealing
Perplexing - completely baffling; very puzzling.
৫৯.
Which one of the following words means the opposite of 'rude'?
  1. ক) moody
  2. খ) gloomy
  3. গ) gentle
  4. ঘ) clever
ব্যাখ্যা
Gentle - ভদ্র; rude - অমার্জিত, অভদ্র; modest - বিনয়ী; gloomy - বিষণ্ণ; clever - চালাক।
৬০.
A medicine taken or given to counteract a particular poison is called a/an-
  1. ক) anesthesia
  2. খ) panacea
  3. গ) placebo
  4. ঘ) antidote
ব্যাখ্যা
Antidote - a medicine taken or given to counteract a particular poison. Source: Oxford
৬১.
Which one is the exact synonym for the word 'unscripted'?
  1. ক) improvised
  2. খ) immediate
  3. গ) extempore
  4. ঘ) Planned
ব্যাখ্যা
Extempore - impromptu, spontaneous, unscripted.
৬২.
Which one is the correct sentence?
  1. ক) Either of the book is stolen
  2. খ) Either of the book are stolen
  3. গ) None of the three
  4. ঘ) Either of the books is stolen
ব্যাখ্যা
Either of থাকলে noun হবে plural কিন্তু verb হবে singular। তাই সঠিক বাক্যটি হবে Either of the books is stolen।
৬৩.
The drama 'Troilus and Cressida' is a-
  1. ক) essay
  2. খ) tragedy
  3. গ) poem
  4. ঘ) romantic comedy
ব্যাখ্যা
Shakespeare's Tragedy: Julius Caesar (1599), Antony and Cleopatra (1606), Coriolanus, Titus Andronicus, Romeo and Juliet (1594), Hamlet (1601), Troilus and Cressida, Othello (1604), Macbeth (1605), King lear (1605). Timon of Athens. Source: LiveMCQ Lecture
৬৪.
Which one is the correct spelling?
  1. ক) Theoretically
  2. খ) Theotically
  3. গ) Thaoratically
  4. ঘ) Theoritically
ব্যাখ্যা
Theoretically is correctly spelled. Theoretically (adverb) - in a way that relates to the theory of a subject or area of study rather than its practical application.
৬৫.
Choose the appropriate preposition. 'Laila is engaged ___ Mahbub'
  1. ক) to
  2. খ) for
  3. গ) on
  4. ঘ) with
ব্যাখ্যা
Be engaged to somebody অর্থ বাগদান করা। শূন্যস্থানে to হবে।
৬৬.
কোনো ই-মেইলে ”CC” এর অর্থ কী?
  1. ক) Close Contact
  2. খ) Close Circiut
  3. গ) Carbon Copy
  4. ঘ) Contact Center
ব্যাখ্যা
Cc এর ঘরে সে সমস্ত ঠিকানা টাইপ করতে হয় যাদের বরাবর প্রেরক ই-মেইল কপি পাঠাতে চায়। এখানে ই-মেইল ঠিকানাগুলো পরপর কমা দিয়ে টাইপ করতে হয়। Cc দিয়ে Carbon Copy বুঝায়।
৬৭.
কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
  1. ক) JCP/IP
  2. খ) VLSI/IP
  3. গ) TCP/IP
  4. ঘ) XTP/IP
ব্যাখ্যা
কমিউনিকেশন সিস্টেমে কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সমিট পদ্ধতি সফটওয়্যার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এই নিয়ন্ত্রণ করার পদ্ধতিই হলো প্রোটোকল। এককথায়, কম্পিউটার নেটওয়ার্কের জন্য সুপরিকল্পিত নির্ধারিত রীতিনীতিই হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রোটোকল তৈরি করেছেন। যেমন: TCP/IP, FTP, IPX/SPX, NETBEUI, Appletalk, EtherNET ইত্যাদি। এগুলোর মধ্যে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় TCP/IP প্রোটোকল।
৬৮.
কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুনগত মান নির্ভর করে?
  1. ক) মডেম
  2. খ) ভিজিএ কার্ড
  3. গ) অডিও কার্ড
  4. ঘ) সিম কার্ড
ব্যাখ্যা
কম্পিউটারের ভিজি এ (ভিডিও গ্রাফিক্স এরে) কার্ড এর ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুনগত মান নির্ভর করে। ভিজিএ, আইবিএম 1987 রিলিজএকটি ভিডিও ট্রান্সমিশন স্ট্রিং সহ পিএস। ২ টি মেশিনের সাথে, একটি উচ্চ রেজোলিউশন, দ্রুত প্রদর্শন হার, সমৃদ্ধ রঙ ইত্যাদি। রঙ ডিসপ্লে ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্লাগ এবং খেলা, অডিও ট্রান্সমিশন সমর্থন করে না।
৬৯.
লোহার সাথে কী মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়?
  1. ক) ক্রোমিয়াম
  2. খ) তামা
  3. গ) কার্বন
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা
ইস্পাত লোহা ও কার্বনের একটি সংকর ধাতু যাতে মান ভেদে মোট ওজনের ০.২% থেকে ২.১% কার্বন থাকে। ম্যাংগানিজ, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম এবং ট্যাংস্টেন লোহার সাথে মিশিয়ে ইস্পাত তৈরী যায়।
৭০.
বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে?
  1. ক) আয়কর
  2. খ) আমদানী শুল্ক
  3. গ) রপ্তানি শুল্ক
  4. ঘ) মূল্য সংযোজন কর
ব্যাখ্যা
মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর। ১ জুলাই ১৯৯১ সালে মূসক চালু হয়। এটি থেকেই বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৭১.
গ্রাউন্ড জিরো স্থানটি পূর্বে কী ছিলো?
  1. ক) ট্রাজেডি সেন্টার
  2. খ) জিরো পেয়েন্ট
  3. গ) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
  4. ঘ) জিরো সেন্টার
ব্যাখ্যা
গ্রাউন্ড জিরো এখন মার্কিনিদের শোক জানানোর সবচেয়ে মুখর স্থান। এক সময় এখানেই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি ভবন। সন্ত্রাসী হামলার শিকার হয়ে দুটি ভবন যখন ধসে পড়ে তখন অসংখ্য প্রাণের সেই মর্মান্তিক প্রয়াণ আজো কাঁদায় বিশ্ববাসীকে। যাত্রীবাহী বিমানের আঘাতে যেখানে টুইন টাওয়ার ভেঙে পড়েছিল সেটাই এখন ‘গ্রাউন্ড জিরো’। সেখানে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ। উৎসঃ বাংলাদেশ প্রতিদিন।
৭২.
বঙ্গবন্ধু স্যাটেলাইট -০১ এর উৎক্ষেপণকারী রকেটটি কোন দেশে তৈরী হয়েছে?
  1. ক) ফ্রান্স
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 রকেটটির মাধ্যমে। SpaceX যুক্তরাষ্ট্রের কোম্পানি। CEO - Elon Musk

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।
উৎক্ষেপণ সময়ঃ
১১ মে ২০১৮ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪:১৪ মিনিট
অর্থাৎ ১২ মে ২০১৮ বাংলাদেশ সময় ভোররাত ২:১৪ মিনিট
স্থানঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল-এ অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড LC-39A থেকে Falcon 9 (Block 5) লঞ্চ ভেহিকেল এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ মহাকাশে নির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।
গুরুত্বপূর্ণ তথ্যঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম।
মন্ত্রণালয়/বিভাগঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)
বাস্তবায়নকারী সংস্থাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
বাস্তবায়নকালঃ ১ জুলাই, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত
প্রাক্কলিত প্রকল্প ব্যয়ঃ ২৯৬৭.৯৫ কোটি টাকা
সংশোধিত প্রকল্প ব্যয়ঃ ২৭৬৫.৬৬ কোটি টাকা
নির্মাণ সংস্থাঃ বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান Thales Alenia Space France বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে। উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 উৎক্ষেপণযানের মাধ্যমে।
Thales এর চুক্তিমূল্যঃ ১৯০৮.৭৫ কোটি টাকা

সুত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

৭৩.
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র খসড়া প্রণয়ন ও আনুষ্ঠানিকভাবে কোন তারিখে জারি করা হয়?
  1. ক) ১৭ এপ্রিল, ১৯৭১
  2. খ) ২৬ এপ্রিল, ১৯৭১
  3. গ) ১০ এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ২৫ মে, ১৯৭১
ব্যাখ্যা
১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র খসড়া প্রণয়ন ও আনুষ্ঠানিকভাবে জারি করা হয় এবং ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন। উৎসঃ বাংলাপিডিয়া
৭৪.
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রয়ারি আমি কি ভুলিতে পারি' গানটির প্রথম সুরকার কে?
  1. ক) আবদুল লতিফ
  2. খ) আব্দুল গাফফার চৌধুরী
  3. গ) আলতাফ মাহমুদ
  4. ঘ) আপেল মাহমুদ
ব্যাখ্যা
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি।” - এই কবিতাটি রচনা করেছিলেন ঢাকা কলেজের ছাত্র আবদুল গাফ্ফার চৌধুরী। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষার দাবিতে ছাত্রমিছিলে গুলি চালানোর প্রেক্ষাপটেই রচিত হয়েছিল কবিতাটি। এটি হাসান হাফিজুর রহমান সম্পাদিত ও মোহাম্মদ সুলতান কর্তৃক প্রকাশিত “একুশে ফেব্রুয়ারি” সংকলনে 'একুশের গান' হিসেবে ছাপা হয় ১৯৫৩ সালের মার্চ মাসে। এটি প্রথমে সুর করেন - আবদুল লতিফ এবং বর্তমানে যে সুরে গাওয়া হয়, তা করেছেন - আলতাফ মাহমুদ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য - ড সৌমিত্র শেখর
৭৫.
বাংলাদেশের ২য় বৃহত্তম স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. ক) চাপাইনবাবগঞ্জ
  2. খ) দিনাজপুর
  3. গ) চুয়াডাঙ্গা
  4. ঘ) রাজশাহী
ব্যাখ্যা
সোনা মসজিদ স্থলবন্দর চাপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। এছাড়াও দেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল যশোর জেলায় অবস্থিত এবং ২য় বৃহত্তম স্থলবন্দর হলো দিনাজপুরের হিলি স্থলবন্দর। উৎসঃ বাংলাপিডিয়া
৭৬.
বাংলাদেশের সংবিধানের মূলনীতির উল্লেখ আছে কত নাম্বার অনুচ্ছেদে?
  1. ক) ২
  2. খ) ৯
  3. গ) ৪
  4. ঘ) ৮
ব্যাখ্যা
সংবিধানের ২য় ভাগে রাষ্ট্রপরিচালনার মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে এবং.২য় ভাগের ৮ম অনুচ্ছেদে ৪ টি মূলনীতির উল্লেখ রয়েছে। মূলনীতি গুলো হছে - জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। উৎসঃ বাংলাদেশ সংবিধান
৭৭.
‘চিম্বুক পাহাড়’ কোন জেলায় অবস্থিত?
  1. ক) রাঙ্গামাটি
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) বান্দরবান
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
বান্দরবান জেলার গুরুত্বপূর্ণ পর্যটন স্পট গুলো হলো - বগালেক, চিম্বুক পাহাড়, মেঘলা, স্বর্ণমন্দির, নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত ইত্যাদি। উৎসঃ দৈনিক যুগান্তর
৭৮.
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যক্রম শুরু করে কত সালে?
  1. ক) ১৯৬৪
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৮০
  4. ঘ) ১৯৯৪
ব্যাখ্যা
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যক্রম শুরু করে ১৯৬৪ সালে। ১৯৭৫ সালের ৯ই ফেব্রুয়ারি বিটিভি স্থানান্তরিত হয় রামপুরার নিজস্ব টিভি ভবনে। ৬ই মার্চ ১৯৭৫ সাল হতে রামপুরা টিভি ভবনে নতুন আঙ্গিকে শুরু হয় বিটিভির সম্প্রচার কার্যক্রম। ১৯৮০ সালে শুরু হয় বিটিভির রঙিন সম্প্রচার। Source: btv.gov.bd
৭৯.
মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
  1. ক) মৃণাল হক
  2. খ) রবিউল হোসেন
  3. গ) তানভীর কবির
  4. ঘ) এফ আর খান
ব্যাখ্যা
মুজিবনগর স্মৃতিসৌধ বাঙালির স্বাধীনতা যুদ্ধ ও আত্মত্যাগের প্রতীক। ২০.১০ একর জমির উপর স্মৃতিসৌধটি স্থাপিত। ২৩টি কংক্রিটের ত্রিকোণাকার স্তম্ভ সমন্বয়ে এ স্মৃতিসৌধ নির্মিত। স্থপতি তানভীর কবিরের নকশায় এ সৌধটিকে উদীয়মান সূর্যের প্রতীক বলে মনে হয়। ২৩টি স্তম্ভ পাকিস্তানের ২৩ বছর শাসনের প্রতীক। এই ২৩ বছরে বাঙালি জাতি ধীরে ধীরে যে সংগ্রাম গড়ে তোলে, তার প্রতীকও ২৩টি স্তম্ভ।
[সূত্র: বাংলাপিডিয়া]
৮০.
বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
  1. ক) মেঘনা
  2. খ) যমুনা
  3. গ) কর্ণফুলি
  4. ঘ) পদ্মা
ব্যাখ্যা
মেঘনা বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী। Source: kamalnagar.lakshmipur.gov.bd
৮১.
২০১৯ সালে শিক্ষাক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বড় আন্তর্জাতিক স্বীকৃতি 'ইদান' পুরস্কার লাভ করেন -
  1. ক) ডাঃ মোহাম্মদ ইব্রাহিম
  2. খ) এম আর খান
  3. গ) ফজলে হাসান আবেদ
  4. ঘ) বিচারপতি সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
স্যার ফজলে হাসান আবেদ ১৯৭২ সালে ব্র্যাক এনজিও প্রতিষ্ঠা করেন যা বর্তমান বিশ্বের সর্ববৃহৎ এনজিও। ২০১০ সালে তিনি ব্রিটেনের নাইটহুড উপাধি ও ২০১৯ সালে ইদান পুরস্কার লাভ করেন। সূত্রঃ দৈনিক প্রথম আলো
৮২.
বাংলাদেশের প্রথম সার কারখানা কোনটি?
  1. ক) ফেঞ্চুগঞ্জ
  2. খ) জামাল্পুর
  3. গ) আশুগঞ্জ
  4. ঘ) কর্ণফুলি
ব্যাখ্যা
১৯৬১ সালে বাংলাদেশে প্রথম সার কারখানা সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইগাঁওয়ে স্থাপিত হয়। এটি ফেঞ্চুগঞ্জ সারকারখানা বা ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিঃ নামে পরিচিত।
দেশের প্রধান সার কারখানা গুলো হল- ঘোড়াশাল সার কারখানা, শাহজালাল সার কারখানা, আশুগঞ্জ সার কারখানা, পলাশ ইউরিয়া সার কারখানা, চট্টগ্রাম ট্রিপল সুপার ফসফেট সার কারখানা।
সূত্রঃ ফেঞ্চুগঞ্জ উপজেলা ওয়েবসাইট ও একাদশ-দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোল বই (উন্মুক্ত)।
৮৩.
'The Audacity of Hope' বইটি কার লেখা?
  1. ক) বারাক ওবামা
  2. খ) জর্জ ওয়াশিংটন
  3. গ) হেনরী কিসিঞ্জার
  4. ঘ) বিল ক্লিনটন
ব্যাখ্যা
'The Audacity of Hope' বইটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার লেখা। বিল ক্লিনটনের লেখা বইয়ের নাম My Life। Source: nytimes.com
৮৪.
বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম কতজন সদস্যের উপস্থিতিতে পূর্ণ হয়?
  1. ক) ৭০ জন
  2. খ) ৮০ জন
  3. গ) ৯০ জন
  4. ঘ) ৬০ জন
ব্যাখ্যা
সংবিধান অনুযায়ী, ন্যূনতম ৬০ জন সদস্য উপস্থিত না থাকলে সংসদের কোরাম হয় না। কোরাম না থাকলে বৈঠক স্থগিত বা মুলতবি করতে হয়। Source: উৎসঃ minlaw.gov.bd & প্রথমআলো
৮৫.
১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে কতটি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ৪৫
  4. ঘ) ৫০
ব্যাখ্যা
১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি সদস্য নিযে জাতিসংঘ গঠিত হয়। এর আগে একই বছরের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ৫০টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। ৫১তম দেশ হিসেবে ১৫ অক্টোবর পোল্যান্ড সনদে স্বাক্ষর করে।
৮৬.
'The God of Small Things' বইটি কার লিখা?
  1. ক) অরুন্ধতী রায়
  2. খ) সুচিত্রা ভট্টাচার্য্য
  3. গ) মহাশ্বেতা দেবী
  4. ঘ) অনিতা দেশাই
ব্যাখ্যা
In 1997 Arundhati Roy published her debut novel, The God of Small Things to wide acclaim. The semi-autobiographical work departed from the conventional plots and light prose that had been typical among best-sellers. [Source: Britannica]
৮৭.
বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সৌদি আরব
  2. খ) যুক্তরাষ্ট
  3. গ) ইরাক
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
This list is in order of oil production as well, so the United States of America ranks as the country with the highest rates of oil production. Source: worldpopulationreview.com
৮৮.
'স্বাধীনতা' এ শব্দটি কীভাবে আমাদের হলো - কবিতাটি কোন কবির রচনা?
  1. ক) আহসান হাবীব
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) রফিক আজাদ
  4. ঘ) মহাদেব সাহা
ব্যাখ্যা
‘স্বাধীনতা, এ শব্দটি কিভাবে আমাদের হলো’ - কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ। এটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে নিয়ে লেখা কবিতা। কবি এই ভাষণকে কবিতার সঙ্গে তুলনা করেছেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৮৯.
‘কোহিমা’ ভারতের কোন রাজ্যের রাজধানী?
  1. ক) ত্রিপুরা
  2. খ) নাগাল্যান্ড
  3. গ) মিজোরাম
  4. ঘ) মেঘালয়
ব্যাখ্যা
ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানীঃ
১. আসাম -- দিসপুর
২. মিজোরাম -- আইজল
৩. অরুনাচল -- ইটানগর
৪. মেঘালয় -- শীলং
৫. ত্রিপুরা -- আগরতলা
৬. মণিপুর -- ইম্ফল এবং
৭. নাগাল্যান্ড -- কোহিমা
উৎসঃ Live MCQ Content (upcoming)
৯০.
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের কোন স্থানে 'বাংলাদেশ ভবন' উদ্বোধন করেন?
  1. ক) আসানসোল
  2. খ) কলকাতা
  3. গ) শান্তিনিকেতন
  4. ঘ) মুর্শিবাদ
ব্যাখ্যা
শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ একই মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷
Source: dw.com
৯১.
বাংলাদেশে রেশম উৎপাদিত হয় কোন জেলায়?
  1. ক) পঞ্চগড়
  2. খ) দিনাজপুর
  3. গ) রাজশাহী
  4. ঘ) রাঙ্গামাটি
ব্যাখ্যা
রাজশাহীতে রেশম উৎপাদিত হয়। বন্ধ হয়ে যাওয়ার ১৬ বছর পর ২০১৮ সালে পুনরায় চালু করা হয় রাজশাহী রেশম কারখানা। উৎসঃ দৈনিক প্রথম আলো
৯২.
সুয়েজ খাল কোথায় অবস্থিত?
  1. ক) সিরিয়া
  2. খ) তুরঙ্ক
  3. গ) মিসর
  4. ঘ) সুদান
ব্যাখ্যা
সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। Source:history.state.gov
৯৩.
বাংলাদেশের জাতির পিতা 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
  1. ক) ১ (ক)
  2. খ) ২(ক)
  3. গ) ৩(ক)
  4. ঘ) ৪(ক)
ব্যাখ্যা
৪ক - জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারী ও আধা-সরকারী অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।
উৎসঃ বাংলাদেশ সংবিধান
৯৪.
উত্তরা গণভবন কোথায়?
  1. ক) নাটোর
  2. খ) রাজশাহী
  3. গ) দিনাজপুর
  4. ঘ) নওগাঁ
ব্যাখ্যা
উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। এটির চারিদিকে মনোরম লেক, সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় ১২টি কারুকার্যখচিত ও দৃষ্টিনন্দন ভবন রয়েছে। এটি ৪১.৫১ একর জমির উপর অবস্থিত। এর অভ্যন্তরে রয়েছে ইতালী থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান এবং বিরল প্রজাতির নানা উদ্ভিদ।
উৎসঃ Natore.gov.bd
৯৫.
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) তাজউদ্দীন আহমদ
  3. গ) ক্যাপ্টেন মনসুর আলী
  4. ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি (২৬ মার্চ ১৯৭১ থেকে ১১ জানুয়ারি ১৯৭২)। উৎসঃ বাংলাপিডিয়া
৯৬.
শিকুকো দ্বীপটি কোন দেশে অবস্থিত?
  1. ক) ফিলিপাইন
  2. খ) চীন
  3. গ) জাপান
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
জাপান ৪ টি বড় ও প্রায় ৪,০০০ বেশি ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ। ৪ টি বড় দ্বীপ হচ্ছে - হনসু, কিউসু, শিকুকো ও হোক্কাইডো। Source: Worldatlas.com
৯৭.
আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত?
  1. ক) মঙ্কো
  2. খ) লন্ডন
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
ফ্রান্সের প্যারিস এ অবস্থিত আইফেল টাওয়ার ১৮৮৯ সালে তৈরি হয়। যার উচ্চতা প্রায় ৩২০মি.। Source: Britannica
৯৮.
সংবিধান অনুযায়ী বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে কমপক্ষে কত বয়স প্রয়োজন হয়?
  1. ক) ১২ বছর
  2. খ) ১৫ বছর
  3. গ) ১৮ বছর
  4. ঘ) ২১ বছর
ব্যাখ্যা
সংবিধানের অনুচ্ছেদ - ১২২ঃ ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
(১) প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার-ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।
(২) কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার-তালিকাভু্ক্ত হইবার অধিকারী হইবেন, যদি
(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন;
(খ) তাঁহার বয়স আঠার বৎসরের কম না হয়;
(গ) কোন যোগ্য আদালত কর্তৃক তাঁহার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা বহাল না থাকিয়া থাকে;
ঘ) তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন; এবং
(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হইয়া থাকেন।
৯৯.
রক্তরসে পানির পরিমাণ কত?
  1. ক) ৪৫%
  2. খ) ৫০%
  3. গ) ৫৫%
  4. ঘ) ৯০%
ব্যাখ্যা
রক্তের প্রধান উপাদান হলো রক্তরস বা প্লাজমা। সমগ্র রক্তের ৫৫% রক্তরস এবং বাকি ৪৫% হলো রক্তকনিকা। রক্তরসের ৯০% হলো পানি এবং বাকি ১০% হলো বিভিন্ন জৈব ও অজৈব উপাদান। রক্তকনিকা ৩ প্রকার। যথা এরিথ্রোসাইট বা লোহিত রক্তকনিকা, লিউকোসাইট বা শ্বেত রক্তকনিকা এবং থ্রম্বোসাইট বা অনুচক্রিকা।
(সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
১০০.
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
  1. ক) আমস্টারডাম
  2. খ) ব্রাসেলস
  3. গ) রোম
  4. ঘ) জেনভা
ব্যাখ্যা
১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ও ১৯৪৮ সালে কার্যক্রম শুরু করা ৩ দেশের এই সংস্থাটির প্রধান কার্যালয় বেলজিয়ামের ব্রাসেলসে। Source: britannica.com