পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ২৩] গণিত পরীক্ষা - ৬ টপিক: ৪. সূচক-লগারিদম ৩.সেট ও ফাংশন, ৪. সম্ভাব্যতা। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
যদি 2x + 3 = 4x + 1 হয়, তবে x এর মান কত?
  1. - 2
  2. 1
  3. - 3
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x + 3 = 4x + 1 হয়, তবে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2x + 3 = 4x + 1
⇒ 2x + 3 = (22)x + 1
⇒ 2x + 3 = 22x + 2
⇒ x + 3 = 2x + 2
⇒ 2x - x = 3 - 2
∴ x = 1
.
A = {5, a, b} হলে P(A) কোনটি?
  1. {{5, a, b}, {a, b}}
  2. {{5}, {a}, {b}, {5,a}, {5, a, b}}
  3. {∅, {5}, {a}, {b}, {5, a}, {5, b}, {a, b}, {5, a, b}}
  4. {5, a, b, ab, 5b}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {5, a, b} হলে P(A) কোনটি?

সমাধান: 
দেওয়া আছে,
 A = {5, a, b}
∴ P(A) = {∅, {5}, {a}, {b}, {5, a}, {5, b}, {a, b}, {5, a, b}}

উল্লেখ্য যে, 
n উপাদানবিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা = 2n ।
.
একটি বাক্সে ৩টি লাল, ৭টি হলুদ ও ২টি নীল মার্বেল আছে। দৈবভাবে বাক্সটি হতে একটি মার্বেল নিলে সেটি হলুদ না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৭/১২
  2. ৩/৫
  3. ৫/১২
  4. ১/২
ব্যাখ্যা
 প্রশ্ন: একটি বাক্সে ৩টি লাল, ৭টি হলুদ ও ২টি নীল মার্বেল আছে। দৈবভাবে বাক্সটি হতে একটি মার্বেল নিলে সেটি হলুদ না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দেওয়া আছে,
লাল মার্বেলের সংখ্যা = ৩টি
হলুদ মার্বেলের সংখ্যা = ৭টি
নীল মার্বেলের সংখ্যা = ২টি

∴ মোট মার্বেলের সংখ্যা = ৩ + ৭ + ২ = ১২টি

∴ দৈবভাবে একটি মার্বেল নিলে সেটি হলুদ হওয়ার সম্ভাবনা = (হলুদ মার্বেলের সংখ্যা)/(মোট মার্বেলের সংখ্যা)
= ৭/১২

সুতরাং, মার্বেলটি হলুদ না হওয়ার সম্ভাবনা = ১ - (৭/১২) = ৫/১২
.
log749√7 এর মান কত হবে?
  1. 7/5
  2. 5/2
  3. 5
  4. 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: log749√7 এর মান কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
log749√7
= log7(72 × 71/2)
= log77(2 + 1/2)
= log77(5/2)
= 5/2 × log77
= 5/2
.
f(x) = x2 - 7x + 12 এবং f(x) = 0 হলে x = কত?
  1. - 4, - 3
  2. 2, 6
  3. - 2, 3
  4. 4, 3
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x2 - 7x + 12 এবং f(x) = 0 হলে x = কত?

সমাধান:
f(x) = x2 - 7x + 12
আবার,
f(x) = 0

∴ x2 - 7x + 12 = 
⇒ x2 - 4x - 3x + 12 = 0
⇒ x(x - 4) - 3(x - 4) = 0
⇒ (x - 4)(x - 3)= 0
∴ x = 4, 3
.
ঢাকা শহরে জুন মাসে ১৬ দিন বৃষ্টি হয়েছে। তাহলে ২৫ জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত?
  1. ৮/১৫
  2. ১৬/২৫
  3. ৭/১৫
  4. ১/৩০
ব্যাখ্যা
 প্রশ্ন: ঢাকা শহরে জুন মাসে ১৬ দিন বৃষ্টি হয়েছে। তাহলে ২৫ জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
বৃষ্টি হওয়ার দিনের সংখ্যা = ১৬ দিন
জুন মাসের মোট দিন সংখ্যা = ৩০ দিন

সুতরাং, ২৫শে জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা = (জুন মাসে বৃষ্টি হওয়ার দিনের সংখ্যা)/(জুন মাসের মোট দিন সংখ্যা)
= ১৬/ ৩০
= ৮/১৫

অতএব, ২৫শে জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮/১৫
.
{(16x - 64)/(4x + 8)} + 8 = ?
  1. 2x
  2. 4x - 8
  3. 22x
  4. 4x + 8
ব্যাখ্যা
প্রশ্ন: {(16x - 64)/(4x + 8)} + 8 = ?

সমাধান:
{(16x - 64)/(4x + 8)} + 8
= {(4x)2 - (8)2/(4x + 8)} + 8
= [{(4x + 8)(4x - 8)}/(4x + 8)] + 8
= (4x - 8) + 8
= 4x - 8 + 8
= 4x
= 22x
.
n(U) = 100, n(A) = 40, n(B) = 35 এবং n(A ∩ B) = 10 হলে, n(A ∪ B)′ এর মান কত?
  1. 35
  2. 42
  3. 30
  4. 26
ব্যাখ্যা
প্রশ্ন: n(U) = 100, n(A) = 40, n(B) = 35 এবং n(A ∩ B) = 10 হলে, n(A ∪ B)′ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
n(U) = 100
n(A) = 40
n(B) = 35
এবং n(A ∩ B) = 10

আমরা জানি,
n(A ∪ B) = 40 + 35 - 10
= 65

∴ n(A ∪ B)′ = n(U) - n(A ∪ B)
= 100 - 65
= 35​
.
একটি ছক্কা দুইবার নিক্ষেপ করলে যোগফল ১১ হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১২
  2. ১/৯
  3. ১/১৮
ব্যাখ্যা
 প্রশ্ন: একটি ছক্কা দুইবার নিক্ষেপ করলে যোগফল ১১ হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
একটি ছক্কার প্রতি নিক্ষেপে ফলাফল হতে পারে ১ থেকে ৬ পর্যন্ত।
তাই দুইবার নিক্ষেপে মোট সম্ভাব্য ঘটনা = ৬ × ৬ = ৩৬
এবং
যোগফল ১১ পাওয়ার উপায়গুলো = (৫, ৬), (৬, ৫) = ২ টি

∴ সম্ভাবনা = ২/৩৬ = ১/১৮
১০.
logk(an/bn) + logk(bn/cn) + logk(cn/an) = ?
  1. 0
  2. b/c
  3. log(a/c)
  4. loga
ব্যাখ্যা
প্রশ্ন: logk(an/bn) + logk(bn/cn) + logk(cn/an) = ?

সমাধান:
দেওয়া আছে,
logk(an/bn) + logk(bn/cn) + logk(cn/an)
= logkan - logkbn + logkbn - logkcn + logkcn - logkan
= 0
১১.
P(X) = 2/5 এবং P(Y) = 4/7; X ও Y দুটি স্বাধীন ঘটনা হলে P(Y/X) = কত? 
  1. 3/4
  2. 4/5
  3. 2/5
  4. 4/7
ব্যাখ্যা
প্রশ্ন: P(X) = 2/5 এবং P(Y) = 4/7; X ও Y দুটি স্বাধীন ঘটনা হলে P(Y/X) = কত? 

সমাধান: 
X ও Y স্বাধীন ঘটনা, 
∴ P(X ∩ Y) = P(X) × P(Y) 
= (2/5) × (4/7) 
= 8/35 

∴ P(Y/X) = P(X ∩ Y)/P(X) 
= (8/35)/(2/5) 
= 4/7
১২.
একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। মুদ্রায় টেইল এবং ছক্কায় বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/3
  3. 1/4
  4. 1/12
ব্যাখ্যা
 প্রশ্ন: একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। মুদ্রায় টেইল এবং ছক্কায় বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?

সমাধান:
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র গুলো
{1H, 1T, 2H, 2T, 3H, 3T, 4H, 4T, 5H, 5T, 6H, 6T} = 12টি

মুদ্রায় টেইল এবং ছক্কায় বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল ={1T, 3T, 5T} = 3টি

∴ নির্ণেয় সম্ভাবনা = 3/12 = 1/4
১৩.
প্রশ্ন: 
  1. 144
  2. 212
  3. 188
  4. 320
ব্যাখ্যা
প্রশ্ন: 


সমাধান:
১৪.
A = {x ∈ N : 2 < x ≤ 12} এবং B = {x ∈ N : x জোড় এবং x ≤ 12} হলে, A - B = কত?
  1. {2, 4, 6, 8, 10, 12}
  2. {1, 3, 5, 7, 9}
  3. {4, 6, 8, 10, 12}
  4. {3, 5, 7, 9, 11}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 2 < x ≤ 12} এবং B = {x ∈ N : x জোড় এবং x ≤ 12} হলে, A - B = কত?

সমাধান:
A = {x ∈ N : 2 < x ≤ 12}
এখানে x হলো স্বাভাবিক সংখ্যা, এবং x এর মান 2-এর চেয়ে বড় ও 12-এর সমান বা ছোট হতে পারে।
A = {3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}

B = {x ∈ N : x জোড় এবং x ≤ 12}
অর্থাৎ, 12-এর চেয়ে ছোট বা সমান সকল জোড় সংখ্যার সেট ।
B = {2, 4, 6, 8, 10, 12}

সুতরাং, A - B = {3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12} - {2, 4, 6, 8, 10, 12}
= {3, 5, 7, 9, 11}
১৫.
একটি স্কুলে ৭৫% ছাত্র নিয়মিত হোমওয়ার্ক করে এবং যেসব ছাত্র নিয়মিত হোমওয়ার্ক করে তাদের মধ্যে ৮০% ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাহলে দৈবভাবে নির্বাচিত একজন ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কত?
  1. ০.৬
  2. ০.৩
  3. ০.০৬
  4. ০.০৪
ব্যাখ্যা
 প্রশ্ন: একটি স্কুলে ৭৫% ছাত্র নিয়মিত হোমওয়ার্ক করে এবং যেসব ছাত্র নিয়মিত হোমওয়ার্ক করে তাদের মধ্যে ৮০% ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাহলে দৈবভাবে নির্বাচিত একজন ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ধরি,
মোট ছাত্র = ১০০ জন
নিয়মিত হোমওয়ার্ক করে এমন ছাত্র = ৭৫% = ৭৫ জন
তাদের মধ্যে ৮০% উত্তীর্ণ হয় অর্থাৎ = (৮০/১০০) × ৭৫ = ৬০ জন

সুতরাং, উত্তীর্ণ ছাত্র = ৬০ জন

∴ একজন দৈবচয়নে নেওয়া ছাত্র উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা = ৬০/১০০ = ৩/৫ = ০.৬
১৬.
log3√254√2 + log2√264 = ?
  1. 12
  2. 10
  3. 7
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: log3√254√2 + log2√264 = ?

সমাধান:
log3√254√2 + log2√264
= log3√2(3√2)3 + log2√2(2√2)4
= 3 + 4
= 7

এখানে
54√2 = 27 × 2√2
= 33 ×(√2)3
= (3√2)3

64 = 26
= 24 × {(√2)2}2
= 24 × (√2)4
= (2√2)4
১৭.
(35x - 6 · b4x - 7)/3(x + 2) = b(4x - 7) এবং b > 0 হলে, x এর মান কত?
  1. - 5/2
  2. 2
  3. 7/4
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: (35x - 6 · b4x - 7)/3(x + 2) = b(4x - 7) এবং b > 0 হলে, x এর মান কত?

সমাধান:
(35x - 6 · b4x - 7)/3(x + 2) = b(4x - 7)
⇒ (35x - 6/3(x + 2) = b(4x - 7)/b(4x - 7)
⇒ 3(5x - 6) = 3(x + 2)
⇒ 5x - 6 = x + 2
⇒ 5x - x = 2 + 6
⇒ 4x = 8
∴ x = 2
১৮.
৯০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ৬৪ জন ইংরেজি, ৫৮ জন গণিতে এবং ৪৮ জন উভয় বিষয়ে পাশ করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ১৬ জন
  2. ১২ জন
  3. ২০ জন
  4. ৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ৬৪ জন ইংরেজি, ৫৮ জন গণিতে এবং ৪৮ জন উভয় বিষয়ে পাশ করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান: 
দেওয়া আছে,
মোট শিক্ষার্থী = ৯০
ইংরেজিতে পাশ করেছেন = ৬৪
গণিতে পাশ করেছেন = ৫৮
উভয় বিষয়ে পাশ করেছে = ৪৮

∴ শুধু ইংরেজিতে পাশ = (৬৪ - ৪৮) জন = ১৬ জন
∴ শুধু গণিতে পাশ = (৫৮ - ৪৮) জন = ১০ জন

সুতরাং কমপক্ষে একটি বিষয়ে পাশ করেছে = (১৬ + ১০ + ৪৮) জন
= ৭৪ জন

∴ উভয় বিষয়ে ফেল করেছে = (৯০ - ৭৪) জন
= ১৬ জন
১৯.
একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে ১২ এর গুণনীয়ক পাওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৬
  2. ৩/৫
  3. ২/৩
  4. ৫/৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে ১২ এর গুণনীয়ক পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা নিক্ষেপ মোট নমুনা বিন্দু = {১, ২, ৩, ৪, ৫, ৬} = মোট ৬ টি
১২ এর গুণনীয়ক = {১, ২, ৩, ৪, ৬, ১২}
১২ এর গুণনীয়ক যা ছক্কায় বিদ্যমান = {১, ২, ৩, ৪, ৬} = ৫ টি  [ছক্কায় সর্বোচ্চ সংখ্যা ৬, তাই ১২ বাদ যাবে]

∴ সম্ভাবনা = ৫/৬
২০.
যদি log2​x + log2​(x - 2) = 3 হয়, তবে x এর মান কত?
  1. 2
  2. 4
  3. 6
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি log2​x + log2​(x - 2) = 3 হয়, তবে x এর মান কত?

সমাধান:
দেওয়া  আছে,
log2​x + log2​(x - 2) = 3
⇒ log2​[x(x - 2)] = 3
⇒ x(x - 2) = 23 = 8
⇒ x2 - 2x = 8
⇒ x2 - 2x - 8 = 0
⇒ x2 - 4x + 2x - 8 = 0
⇒ x(x - 4) + 2(x - 4) = 0
⇒ (x - 4)(x + 2) = 0

হয়,
(x - 4) = 0
∴ x = 4

অথবা,
(x + 2) = 0
∴ x = - 2 [যা গ্রহণযোগ্য নয়]

∴ নির্ণয়ে x এর মান 4
২১.
C = {x ∈ N : x ≤ 4} হলে, P(C) = ?
  1. 8
  2. 32
  3. 15
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: C = {x ∈ N : x ≤ 4} হলে, P(C) = ?

সমাধান:
x হলো স্বাভাবিক সংখ্যা যা 4 এর সমান বা ছোট।
C = {1, 2, 3, 4}
∴ C সেটে উপাদান সংখ্যা = 4

একটি সেটের উপাদান সংখ্যা n হলে, তার শক্তি সেটে থাকবে 2টি উপসেট।
∴ P(C) = 24 =16
২২.
১ থেকে ১৫ রোল পর্যন্ত ছাত্র-ছাত্রীর মধ্য থেকে দৈবভাবে ২ জন ছাত্র নির্বাচন করলে, ২ জনের রোল নম্বর জোড় হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৫
  2. ২/৫
  3. ৪/১৫
  4. ২/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১৫ রোল পর্যন্ত ছাত্র-ছাত্রীর মধ্য থেকে দৈবভাবে ২ জন ছাত্র নির্বাচন করলে, ২ জনের রোল নম্বর জোড় হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ থেকে ১৫ পর্যন্ত জোড় সংখ্যা = ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪ = ৭ টি

∴ প্রথম ছাত্রের রোল জোড় হওয়ার সম্ভাবনা = ৭/১৫
∴ দ্বিতীয় ছাত্রের রোল জোড় হওয়ার সম্ভাবনা = ৬/১৪

∴ ২ জনেরই রোল জোড় হওয়ার সম্ভাবনা = (৭/১৫) × (৬/১৪)
= ১/৫
২৩.
p- 4 = 0.20 হলে p12 মান কত?
  1. 144
  2. 216
  3. 81
  4. 125
ব্যাখ্যা
প্রশ্ন: p- 4 = 0.20 হলে p12 মান কত?

সমাধান:
p- 4 = 0.20
⇒ (1/p)4 = 0.20
⇒ p4 = 1/0.20
⇒ p4 = 5
⇒ (p4)3 = 53
∴ p12 = 125
২৪.
Q = {a2 > 8, a3 < 30} হলে, a এর সঠিক মান কোনটি?
  1. 3
  2. 4
  3. 2
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: Q = {a2 > 8, a3 < 30} হলে, a এর সঠিক মান কোনটি?

সমাধান:
a এর এমন একটি মান বসাতে হবে যাহাকে বর্গ করলে 8 অপেক্ষে বড় এবং ঘন করলে 30 অপেক্ষা ছোট হবে ।
a = 2 হলে, a2 = 22 = 4 এবং a3 = 23 = 8  ; যা শর্তসিদ্ধ করে না ।
a = 3 হলে, a2 = 32 = 9 এবং a3 = 33 = 27  ; যা শর্তসিদ্ধ করে ।
a = 4 হলে, a2 = 42 = 16 এবং a3 = 43 = 81  ; যা শর্তসিদ্ধ করে না

∴ a = 3
২৫.
১ থেকে ৬৪ পর্যন্ত সংখ্যাগুলো থেকে দৈবভাবে একটি সংখ্যা নেওয়া হলো। সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ১/৮
  3. ৭/৮
  4. ৩/৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৬৪ পর্যন্ত সংখ্যাগুলো থেকে দৈবভাবে একটি সংখ্যা নেওয়া হলো। সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ থেকে ৬৪ পর্যন্ত মোট সংখ্যা = ৬৪ টি

১ থেকে ৬৪ এর মধ্যে বর্গ সংখ্যা গুলো হলো
= ১, ২ = ৪, ৩ = ৯, ৪ = ১৬, ৫ = ২৫, ৬ = ৩৬, ৭ = ৪৯, ৮ = ৬৪
∴ মোট বর্গ সংখ্যা = ৮টি

∴ সম্ভাবনা = বর্গ সংখ্যা/মোট সংখ্যা = ৮/৬৪ = ১/৮
২৬.
125 এর 5 ভিত্তিক লগ কত ?
  1. 3
  2. 2√3
  3. 4
  4. 3√2
ব্যাখ্যা
প্রশ্ন: 125 এর 5 ভিত্তিক লগ কত ?

সমাধান:
log5125
= log553
= 3 log55
= 3 × 1 [logaa = 1 ]
= 3
২৭.
এক প্যাকেট তাস থেকে দৈবভাবে একটি তাস নেয়া হলো। তাসটি রুইতন হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/২৬
  2. ১/২
  3. ১/৪
  4. ১/১৩
ব্যাখ্যা
প্রশ্ন: এক প্যাকেট তাস থেকে দৈবভাবে একটি তাস নেয়া হলো। তাসটি রুইতন হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
এক প্যাকেট তাসে মোট ৫২টি তাস থাকে।
তার মধ্যে রুইতন থাকে ১৩টি।

∴ P(রুইতন হওয়ার সম্ভাবনা) = অনুকূল ঘটনা সংখ্যা​/মোট ঘটনা সংখ্যা
= ১৩/৫২
= ১/৪