পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes১৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৭
সিলেবাস
বাস্তব সংখ্যা, ল.সা.গু ও গ.সা.গু
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
বাস্তব সংখ্যার সেটকে সাধারণত কি দিয়ে প্রকাশ করা হয়?
  1. ক) N
  2. খ) n
  3. গ) R
  4. ঘ) Z
ব্যাখ্যা
সাধারণ সংখ্যার সেটকে সাধারণত N দিয়ে এবং বাস্তব সংখ্যার সেটকে সাধারণত R দিয়ে প্রকাশ করা হয়।
.
১ থেকে ১০০ এর মধ্যে কয়টি জোড় মৌলিক সংখ্যা রয়েছে?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
ব্যাখ্যা
২ একমাত্র জোড় মৌলিক সংখ্যা।
.
দুটি ধনাত্মক সংখ্যার গুণফল ক। যদি প্রত্যেকটি সংখ্যা ২ করে বৃদ্ধি পায় তবে নতুন সংখ্যাদ্বয়ের গুণফল আগের সংখ্যাদুটির যোগফলের দ্বিগুণ অপেক্ষা কত বেশি হবে?
  1. ক) ক গুণ
  2. খ) ২ক গুণ
  3. গ) (ক+৪) গুণ
  4. ঘ) (২ক+৩) গুণ
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটা আগে একটা চাকরির পরীক্ষায় এভাবেই এসেছিল। অপশনে সঠিক উত্তর নেই, কারণ, অপশনে গুণ লেখা। এমনিতে পার্থক্য (ক+4)। সমাধান নিচে দেয়া হল।
মনে করি,
সংখ্যাদুটি x এবং y
তাহলে, xy = ক
এখন, ২ করে বৃদ্ধি করে নতুন সংখ্যাদ্বয়ের গুণফল,
(x+2)(y+2) = xy + 2x + 2y + 4 = ক + 2x + 2y + 4 = 2(x+y) + (ক + 4)
প্রশ্নমতে, পার্থক্য হবে, ক+4

.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) সবগুলোই মৌলিক
ব্যাখ্যা
১ মৌলিক সংখ্যা নয়।
.
কোন সংখ্যাটির ভাজক সংখ্যা বিজোড়?
  1. ক) ৪৮
  2. খ) ২৫৫
  3. গ) ৫১২
  4. ঘ) ১৪৪
ব্যাখ্যা
পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়।
.
কোন সংখ্যার ২/৩ অংশ ৯০ এর সমান?
  1. ক) ৬০
  2. খ) ৩০
  3. গ) ১৩৫
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

মনে করি,
সংখ্যাটি ক
তাহলে প্রশ্নমতে,
ক (২/৩) = ৯০
=> ২ক = ২৭০
=> ক = ১৩৫
অপশনে ১৩৫ নেই। অর্থাৎ, উত্তর হবে ১৩৫

.
৪৪৮৯ জন লোককে বর্গাকারে সাজানো হয়েছে, প্রত্যেক সারিতে কতজন করে থাকবে?
  1. ক) ৬৩
  2. খ) ৬৭
  3. গ) ৭১
  4. ঘ) ৭৭
ব্যাখ্যা
৪৪৮৯ এর বর্গমূল ৬৭। বর্গমূল বের করার পদ্ধতি দেখে নিতে হবে।
.
কোন দুটি সহমৌলিক?
  1. ক) ২৭, ৫৪
  2. খ) ৬৩, ৯১
  3. গ) ১৮৯, ২১০
  4. ঘ) ৫২, ৯৭
ব্যাখ্যা
পরীক্ষায় খুব বেশি ঝামেলার প্রশ্ন দেয়া হয় না। সাধারণ গুণনীয়ক হিসেবে নিচের থেকে শুরু করলে মিলে যাওয়ার কথা। ৩ দিয়ে শুরু করলে দেখা যায়, অপশন ক ও গ সহমৌলিক এর জোড়া নয়। ৭ দিয়ে দেখলে অপশন খ বাদ যায়। অর্থাৎ উত্তর ঘ।
.
১৫,২৫, ৪০ এবং ৭৫ দ্বারা বিভাজ্য চার অংকবিশিষ্ট বৃহত্তম সংখ্যা কোনটি?
  1. ক) ৯০০০
  2. খ) ৯৪০০
  3. গ) ৯৬০০
  4. ঘ) ৯৮০০
ব্যাখ্যা

৪ অংকের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯
১৫, ২৫, ৪০ এবং ৭৫ এর ল.সা.গু. = ৬০০
৯৯৯৯ কে ৬০০ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৩৯৯ থাকে।
তাহলে, নির্ণেয় সংখ্যা = (৯৯৯৯ - ৩৯৯) = ৯৬০০

১০.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু. যথাক্রমে ৪৯৫, ৫। সংখ্যা দুটির যোগফল ১০০ হলে পার্থক্য কত?
  1. ক) ১০
  2. খ) ৪৬
  3. গ) ৭০
  4. ঘ) ৯০
ব্যাখ্যা

লসাগু = ৪৯৫, গসাগু = ৫
মনে করি, সংখ্যা দুটি, ৫ক এবং ৫খ
লসাগু = ৫কখ = ৪৯৫
সুতরাং, কখ = ৯৯
এখানে, ১, ৯৯ - ৯, ১১ - ৩, ৩৩ এরকম সম্ভাব্য মান হতে পারে।
সেক্ষেত্রে,
সংখ্যা দুটি হবে,
৫, ৪৯৫
৪৫, ৫৫
১৫, ১৬৫
যেহেতু, দেয়াই আছে যে যোগফল ১০০ তাই বুঝাই যাচ্ছে যে নির্ণেয় সংখ্যা দুটি ৪৫ এবং ৫৫। তাই, পার্থক্য, ৪৫ - ৫৫ = ১০।

১১.
দুটি সংখ্যার গ.সা.গু. ৮ হলে নিচের কোনটি তাদের ল.সা.গু. হতে পারবে না?
  1. ক) ২৪
  2. খ) ৪৮
  3. গ) ৫৬
  4. ঘ) ৬০
ব্যাখ্যা

যেহেতু, গ.সা.গু. = ৮
সুতরাং, ল.সা.গু. ৮ দ্বারা বিভাজ্য হবে। তাই, ৬০ ল.সা.গু. হতে পারে না।

১২.
নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
  1. ক) ৭/৮
  2. খ) ১৩/১৬
  3. গ) ৩১/৪০
  4. ঘ) ৬৩/৮০
ব্যাখ্যা

হর গুলোর লসাগু = ৮০
সবগুলো হরকে ৮০ কে পরিবর্তন করলে নতুন ভগ্নাংশগুলো হবে,
৭/৮ = ৭০/৮০
১৩/১৬ = ৬৫/৮০
৩১/৪০ = ৬২/৮০
৬৩/৮০ = ৬৩/৮০
এর মধ্যে, ৭০/৮০ বৃহত্তম। অর্থাৎ, উত্তর ৭/৮

১৩.
কোন সংখ্যাকে ৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৩ হয়। এখন যদি ঐ সংখ্যার বর্গটিকে ৫ দ্বারা ভাগ করা হয় তখন কত অবশিস্ট থাকবে?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৫
ব্যাখ্যা

৮ কে ৫ দ্বারা ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে।
= ৬৪ কে ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ৪।

১৪.
যদি ক, খ এবং গ তিনটি ধারাবাহিক সংখ্যা হয় এবং ক > খ > গ হয় তাহলে নিচের কোনটির মান সবচেয়ে বেশি হবে?
  1. ক) খ + (গ / ক)
  2. খ) গ + (ক / খ)
  3. গ) গ + (খ / ক)
  4. ঘ) ক + (খ / গ)
ব্যাখ্যা

সর্বনিম্ন ধারাবাহিক সংখ্যা দিয়ে চেক করলেই হবে।
প্রশ্নমতে,
ক = ৩, খ = ২ এবং গ = ১
এখন মানগুলো, ৪টি অপশনে বসালে দেখা যায়, ক + (খ/গ) = ৫ এর মান সর্বোচ্চ হয়।

১৫.
তিনটি সংখ্যার একে অপরের সহ-মৌলিক। যদি, প্রথম দুটির গুণফল ১১৯ এবং শেষ দুটির গুণফল ৩৯৯ হয়। তাহলে, তিনটি সংখ্যার যোগফল কত?
  1. ক) ৪৭
  2. খ) ৪৩
  3. গ) ৫৩
  4. ঘ) ৫১
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নে ৩৯১ এর বদলে ভুলে ৩৯৯ দেয়া হয়েছে। ৩৯৯ হলে উত্তর ৮১ হয়।

মনে করি সংখ্যা তিনটি ক, খ এবং গ।
দেয়া আছে,
কখ = ১১৯ -- (১)
খগ = ৩৯১ -- (২)
এখানে খ দুই জায়গাতেই কমন হিসেবে আছে। সংখ্যা দুটির গ.সা.গু. ১৭।
অর্থাৎ, খ = ১৭
(১) এবং (২) হতে পাই,
ক = ৭, গ = ২৩
অর্থাৎ, ক + খ + গ = ৭ + ১৭ + ২৩ = ৪৭

১৬.
(.০০৯ / ?) = .০১। প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
  1. ক) .০০০৯
  2. খ) .০৯
  3. গ) .৯
  4. ঘ) ৯
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ হয়নি।
১৭.
x এবং y দুটি স্বাভাবিক সংখ্যা, যেখানে, xy = 2. তাহলে, x/y এর মান কোনটি হতে পারবে না?
  1. ক) ১/৪
  2. খ) ৪/৯
  3. গ) ১/২
  4. ঘ) বের করা সম্ভব নয়
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নে টাইপে ভুল আছে। xy = 36 হবে। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ১/২