পরীক্ষা আর্কাইভ

Science Expert

পরীক্ষাScience Expertতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
পরীক্ষা – ১১: এক্সরে, তেজস্ক্রিয়তা, ফোটন কণা, আপেক্ষিক তত্ত্ব, পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক-রে, ব্ল্যাক হোল, হিগের কণা, বারিমণ্ডল, টাইড, বায়ুমন্ডল। (Live Interactive Class –21, 22 & 23)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Science Expert

Science Expert · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
নিচের কোনটি পরিবাহীর আপেক্ষিক রোধ?
  1. ক) 10-12 Ωm
  2. খ) 10-10 Ωm
  3. গ) 10-8 Ωm
  4. ঘ) 10-4 Ωm
ব্যাখ্যা
যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলে।
সাধারণত ধাতব পদার্থ তড়িৎ সুপরিবাহী হয়। যেমন- তামা, রূপা, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি পরিবাহী। পরিবাহীর আপেক্ষিক রোধ অনেক কম হয় প্রায়- 10-8 Ωm ক্রমের। রূপা হলো সবচেয়ে উত্তম ধাতব পরিবাহক। পরিবাহীতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। ফলে পরিবাহীর দুই প্রাড়ে সামান্য বিভব পার্থক্য প্রয়োগ করলেই মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ প্রবাহের সৃষ্টি করে।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম 
.
অর্ধপরিবাহীর সাথে কোনো অপদ্রব্য যোগ করলে এর
  1. ক) তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়
  2. খ) তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়
  3. গ) কোন প্রভাব নেই
  4. ঘ) অপদ্রব্য যোগ করা যায় না
ব্যাখ্যা
অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য
১।    পরম শূন্য তাপমাত্রায় (0 K) এরা অকের ন্যায় কাজ করে ।
২।    কক্ষ তাপমাত্রায় সাধারণত আপেক্ষিক রোধ 10-4Ωm- 10-2Ωm      এর মধ্যে থাকে।
৩।    অর্ধপরিবাহীর সাথে কোনো অপদ্রব্য যোগ করলে এর তড়িৎ  পরিবাহিতা বৃদ্ধি পায়।
৪।    একটি নির্দিষ্ট তাপমাত্রার পর্যন্ত্ এর রোধ তাপমাত্রা   বৃদ্ধির  সাথে হ্রাস পায়।
৫।    এদের পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য  1.1 eV বা এর চেয়ে কম।
৬।    কক্ষ তাপমাত্রায় অর্ধপরিবাহীর পরিবহন ব্যান্ড আংশিক পূর্ণ   ও যোজন ব্যান্ড আংশিক খালি থাকে।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
.
কোনটি অর্ধপরিবাহী?
  1. ক) সিলিকন
  2. খ) জার্মেনিয়াম
  3. গ) গ্যালিয়াম
  4. ঘ) সবগুলো 
ব্যাখ্যা
যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা অপরিবাহী ও পরিবাহীর মাঝামাঝি সেসব পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে।
যেমন— জার্মেনিয়াম, সিলিকন, গেলিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থ। অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ পরিবাহী এবং অকের আপেক্ষিক রোধের মাঝামাঝি। এদের আপেক্ষিক রোধ
10-4 Ωm থেকে 10-2 Ωm ক্রমের।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
.
ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতকগুলো অনুমোদিত কক্ষপথে আবর্তন করে- কে এই তত্ত্ব প্রদান করেন?
  1. ক) বোর
  2. খ) সক্রেটিস
  3. গ) নিউটন
  4. ঘ) ডাল্টন
ব্যাখ্যা
বোরের পরমাণু তত্ত্ব অনুসারে আমরা জানি যে, ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দু করে কতকগুলো অনুমোদিত কক্ষপথে আবর্তন করে। এই কক্ষপথগুলোর ব্যাসার্ধ সুনির্দিষ্ট। এই কক্ষপথগুলোর সাথে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি জড়িত থাকে। পরমাণুর ইলেকট্রন যে কক্ষপথে আবর্তন করে সেই কক্ষপথের শক্তি ধারণ করে। ইলেকট্রনের কক্ষপথগুলোর শক্তিকে কতকগুলো সুনির্দিষ্ট শক্তিস্তর হিসেবে প্রকাশ করা হয়। এই গুলোকে ইলেকট্রনের শক্তিস্তর বলে।

সূত্র: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
.
যোজন ইলেকট্রন বলে কোনটিকে?
  1. ক) পরমাণুর প্রথম কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে
  2. খ) পরমাণুর ২য় কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে
  3. গ) পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে
  4. ঘ) পরমাণুর ৩য় কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে
ব্যাখ্যা
পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে। কঠিন বস্তুতে পরমাণুর যোজন ইলেকট্রনগুলোর শক্তির পালণ্ঢা বা ব্যান্ডকে যোজন ব্যান্ড বলে। একটি সাধারণ পরমাণুর দূরতম কক্ষপথের যোজন ব্যান্ডের ইলেকট্রনের শক্তি সবচেয়ে বেশি, কিন্তু এদের বন্ধনশক্তি সবচেয়ে কম। যোজন ব্যান্ড কখনও ইলেকট্রন শূন্য থাকে না। এই ব্যান্ড পূর্ণ বা আংশিক পূর্ণ থাকতে পারে। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে যোজন ব্যান্ড পূর্ণ থাকে।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
.
কোনটির কারণে তড়িৎ প্রবাহিত হয়?
  1. ক) মুক্ত ইলেকট্রন 
  2. খ) প্রোটন
  3. গ) নিউট্রন
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
কোনো কোনো পদার্থে বিশেষ করে ধাতব পদার্থের যোজন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে খুব শিথিলভাবে যুক্ত থাকে। এমনকি কক্ষ তাপমাত্রায় কিছু কিছু যোজন ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ থেকে মুক্ত হয়ে মুক্ত ইলেকট্রনে পরিণত হয়। প্রকৃতপক্ষে এই সকল মুক্ত ইলেকট্রন পরিবাহীতে তড়িৎ পরিবহনে ভূমিকা রাখে। পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশ গ্রহণ করে বলে এদেরকে পরিবহন ইলেকট্রন বলে।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম 
.
নিষিদ্ধ শক্তিব্যান্ডের অবস্থান কোনটি?
  1. ক) পরিবহন ব্যান্ডের উপরে
  2. খ) পরিবহন ব্যান্ডের নিচে
  3. গ) যোজন ব্যান্ডের নিচে
  4. ঘ) পরিবহন এবং যোজন ব্যান্ডের মাঝে 
ব্যাখ্যা
সাধারণত যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে ইলেকট্রনের কোনো শক্তিস্তর  বিদ্যমান থাকে না । এজন্য এ স্থানকে নিষিদ্ধ ব্যান্ড (Forbidden band) বলে। শক্তিস্তর রৈখিক চিত্রে পরিবহণ ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যবর্তী শক্তির পাল্লাকে নিষিদ্ধ শক্তি ব্যান্ড বলে। একে Eg দ্বারা প্রকাশ করা হয়।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম 
.
যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান সবচেয়ে বেশি হয় কোন পদার্থে?
  1. ক) পরিবাহী
  2. খ) অপরিবাহী 
  3. গ) অর্ধপরিবাহী
  4. ঘ) সব পদার্থে সমান
ব্যাখ্যা
শক্তি ব্যান্ডের আলোকে, অপরিবাহী বা অক পদার্থের যোজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে পূর্ণ থাকে এবং পরিবহন ব্যান্ড সম্পূর্ণ ফাঁকা থাকে। এ ছাড়া যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান অনেক বেশি হয়। অকের শক্তি ব্যবধান 6 ev হতে 15 eV এর মতো হয়

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
.
মহাবিশ্ব সম্প্রসারণের কথা উল্লেখ করেন কে?
  1. ক) জি ল্যামেটর 
  2. খ) স্টিভেন হকিন্স
  3. গ) নিউটন
  4. ঘ) গ্যালিলিও
ব্যাখ্যা
বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী জি. লেমেটার ১৯২৭ সালে মহাবিশ্ব সম্প্রসারণের কথা উল্লেখ করেন। মহাবিশ্ব সম্প্রসারণের বিস্ফোরণকে তিনি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ নামে অভিহিত করেন। তিনি বিগ ব্যাং তত্ত্ব প্রদান করেন

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
১০.
স্টিফেন হকিং দীর্ঘদিন কোন রোগে আক্রান্ত ছিলেন?
  1. ক) মোটর নিউরন ডিজিজ 
  2. খ) যক্ষা
  3. গ) নিউমোনিয়া
  4. ঘ) হেপাটাইটিস
ব্যাখ্যা
দীর্ঘদিন যাবত মোটর নিউরন ডিজিজের সাথে লড়াই করে বিশ্বের সবচেয়ে সম্মানিত এবং সুপরিচিত একজন বিজ্ঞানীতে পরিণত হওয়া স্টিফেন হকিং ৭৬ বছর বয়সে মারা গেছেন।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
১১.
কোনটিকে গ্রহরাজ বলা হয়?
  1. ক) বুধ
  2. খ) বৃহস্পতি 
  3. গ) শুক্র
  4. ঘ) পৃথিবী
ব্যাখ্যা
হস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। তাই একে গ্রহরাজ বলা হয়। বৃহস্পতি গ্রহের ব্যাস ১,৪২,৮০০ কিলোমিটার। বৃহস্পতি আয়তনে পৃথিবীর চেয়ে ১,৩০০ গুণ বড়। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
১২.
সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শুক্রের সময় লাগে?
  1. ক) ১২৫ দিন
  2. খ) ১২০ দিন
  3. গ) ১৮০ দিন
  4. ঘ) ২২৫ দিন 
ব্যাখ্যা
বুধের মতো শুক্র গ্রহকেও ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা হিসেবে দেখা যায়। শুকতারা বা সন্ধ্যাতারা আসলে কোন তারা নয়। কিন্তু নক্ষত্রের মতো জ্বলজ্বল করে বলেই আমরা একে ভুল করে তারা ভাবি।
শুক্র গ্রহটি ঘন মেঘে ঢাকা। তাই এর উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না। শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমন্ডল প্রধানত কার্বন-ডাই-অক্সাইডের তৈরি। শুক্র সৌরজগতে সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শুক্রের সময় লাগে ২২৫ দিন। অর্থাৎ শুক্র গ্রহে ২২৫ দিনে এক বছর হয়। শুক্রের কোন উপগ্রহ নেই। সকল গ্রহ এদের নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরলেও একমাত্র শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
১৩.
ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা হিসেবে দেখা যায় কোনটিকে?
  1. ক) বুধ
  2. খ) বৃহস্পতি
  3. গ) শুক্র 
  4. ঘ) পৃথিবী
ব্যাখ্যা
শুক্র গ্রহকেও ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা হিসেবে দেখা যায়। শুকতারা বা সন্ধ্যাতারা আসলে কোন তারা নয়। কিন্তু নক্ষত্রের মতো জ্বলজ্বল করে বলেই আমরা একে ভুল করে তারা ভাবি।
শুক্র গ্রহটি ঘন মেঘে ঢাকা। তাই এর উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না। শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমন্ডল প্রধানত কার্বন-ডাই-অক্সাইডের তৈরি।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
১৪.
চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে কত দিনে?
  1. ক) ২৯ 
  2. খ) ৩১
  3. গ) ২৮
  4. ঘ) ৩২
ব্যাখ্যা
চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ। প্রায় ৩৭.৯ মিলিয়ন বর্গ কি. মি. আয়তন বিশিষ্ট চন্দ্র মোট ২৯ দিন ১২ ঘন্টা ৪৪ মিনিট বা এক চন্দ্র মাসে পৃথিবীকে প্রদক্ষিণ করে। চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলোকে এটি আলোকিত হয়। এই আলো বিচ্ছুরিত হয়ে পৃথিবীকে রাতের বেলা আলো দেয়

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম 
১৫.
সবচেয়ে স্পষ্ট ও দর্শনীয় বলয় রয়েছে কোন গ্রহের?
  1. ক) বুধ
  2. খ) বৃহস্পতি
  3. গ) শনি  
  4. ঘ) পৃথিবী
ব্যাখ্যা
শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে শনি গ্রহের দূরত্ব প্রায় ১৪৩ কোটি কিলোমিটার। এটি গ্যাসের তৈরি একটি বিশাল গোলক। শনির সবচেয়ে স্পষ্ট ও দর্শনীয় বলয় রয়েছে

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
১৬.
পৃথিবীর চেয়ে ১,৩০০ গুণ বড় কোনটি?
  1. ক) বুধ
  2. খ) বৃহস্পতি 
  3. গ) শনি
  4. ঘ) মঙ্গল
ব্যাখ্যা
বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। তাই একে গ্রহরাজ বলা হয়। বৃহস্পতি গ্রহের ব্যাস ১,৪২,৮০০ কিলোমিটার।
বৃহস্পতি আয়তনে পৃথিবীর চেয়ে ১,৩০০ গুণ বড়। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার।

source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম