পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান i) আঞ্চলিক সহযোগিতা সংস্থা ও জোট [EU, Commonwealth, NAM, OIC, African Union, APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, D-8, G-20, G-77, GCC, OPEC, SAARC, ECO, OECD, ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR] ii) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা [Red Cross, Rotary International, অক্সফাম, Amnesty Int., অরবিস, TI, হিম্যান রাইটস্‌ ওয়াচ, Boy Scouts, CARE, স্মাইল ট্রেন, সেইভ দ্যা চিলড্রেন, Lions Club - সহ বিখ্যাত এন.জি.ও এবং স্বেচ্ছাসেবী সংস্থা।] ------------------ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
আরব লীগ কবে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ২২ মার্চ, ১৯৪৪ সাল
  2. ২২ মার্চ, ১৯৪৫ সাল
  3. ২২ মার্চ, ১৯৪৬ সাল
  4. ২২ মার্চ, ১৯৪৮ সাল
সঠিক উত্তর:
২২ মার্চ, ১৯৪৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
২২ মার্চ, ১৯৪৫ সাল
ব্যাখ্যা
আরব লীগ:
- আরব লীগ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার আরব রাষ্ট্রগুলোর একটি আঞ্চলিক সংস্থা।
- প্রতিষ্ঠা: ২২ মার্চ, ১৯৪৫সাল। 
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- উদ্দেশ্য: আরব ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা।
- সদস্য: ২২টি। 
- প্রতিষ্ঠাতা সদস্য: মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, ট্রান্সজর্ডান (বর্তমান জর্ডান), সৌদি আরব, ইয়েমেন।
- পরবর্তী সদস্য রাষ্ট্র: লিবিয়া (১৯৫৩), সুদান (১৯৫৬), তিউনিসিয়া ও মরক্কো (১৯৫৮), কুয়েত (১৯৬১), আলজেরিয়া (১৯৬২), বাহরাইন, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (১৯৭১), মৌরিতানিয়া (১৯৭৩), সোমালিয়া (১৯৭৪), ফিলিস্তিনি মুক্তি সংস্থা (১৯৭৬), জিবুতি (১৯৭৭), কোমোরোস (১৯৯৩)।
- এই সংস্থা আরব দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে কাজ করে।

উৎস: আরব লীগ ওয়েবসাইট।
Britannica.
.
অরবিস কী?
  1. উড়ন্ত দন্ত হসপিটাল
  2. মানবাধিকার সংঘ
  3. উড়ন্ত চক্ষু হসপিটাল
  4. যাত্রীবাহী বিমান
সঠিক উত্তর:
উড়ন্ত চক্ষু হসপিটাল
উত্তর
সঠিক উত্তর:
উড়ন্ত চক্ষু হসপিটাল
ব্যাখ্যা
Orbis: 
- Orbis একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা যা বিশ্বব্যাপী টেকসই চক্ষু চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে, যাতে চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা সবার নাগালের মধ্যে থাকে।
- ১৯৮২ সালে অরবিস তথা উড়ন্ত চক্ষু হসপিটালের যাত্রা শুরু হয়। 
- মিশন: বিশ্বজুড়ে মানুষের জন্য মানসম্মত ও সুলভ চক্ষু সেবা নিশ্চিত করা। 
- স্লোগান: Changing the Way the World Sees®
- Orbis দৃষ্টিশক্তি সংরক্ষণের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের জীবনমান উন্নয়নে অবিরত কাজ করে যাচ্ছে।

সমস্যার পরিসংখ্যান:
- ৯০% দৃষ্টিহীনতা প্রতিরোধ বা চিকিৎসাযোগ্য
- ১ বিলিয়ন মানুষ প্রতিরোধযোগ্য কারণে দৃষ্টিহীন
- ৯০% দৃষ্টিহীন ব্যক্তি নিম্ন ও মধ্যম আয়ের দেশে বসবাস করে
- ৫৫% ক্ষতিগ্রস্ত নারী ও কন্যাশিশু

উৎস: Orbis ওয়েবসাইট। 
.
ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে নিচের কোনটি প্রতিষ্ঠিত হয়?
  1. ন্যাটো
  2. ভিসামুক্ত চলাচল
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. ইউরোপীয় ইকোনোমিক কমিউনিটি
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা
ম্যাসট্রিচট চুক্তি: 
- ম্যাসট্রিচট চুক্তি ইউরোপীয় সম্প্রদায়ের (EC) সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের দ্বারা ডিসেম্বর ১৯৯১ সালে নেদারল্যান্ডসের ম্যাসট্রিচট শহরে অনুমোদিত একটি আন্তর্জাতিক চুক্তি।
- স্বাক্ষর: ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সাল। 
- কার্যকর: ১ নভেম্বর, ১৯৯৩ সাল। 
- মূল লক্ষ্য: ইউরোপীয় ইউনিয়ন (EU) প্রতিষ্ঠা করা।
- এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (EU) আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- EU নাগরিকত্ব চালু হয়, যা সদস্য রাষ্ট্রের নাগরিকদের স্থানীয় ও ইউরোপীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া ও প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার প্রদান করে।
- ইউরোপের জন্য একটি সাধারণ মুদ্রা (ইউরো) চালুর প্রস্তাব করা হয়।
- পররাষ্ট্র, নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক নীতিতে সমন্বয় সাধনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
- এই চুক্তি ইউরোপীয় একীকরণে এক ঐতিহাসিক মাইলফলক এবং আধুনিক ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি স্থাপন করে।

উৎস: Britannica.
.
বিশ্বের প্রথম ও শীর্ষস্থানীয় স্বাধীন শিশু সংস্থা কোনটি?
  1. সেভ দ্য চিলড্রেন
  2. কেয়ার
  3. ইউনিসেফ
  4. অক্সফাম
সঠিক উত্তর:
সেভ দ্য চিলড্রেন
উত্তর
সঠিক উত্তর:
সেভ দ্য চিলড্রেন
ব্যাখ্যা
সেভ দ্য চিলড্রেন:
- সেভ দ্য চিলড্রেন বিশ্বের প্রথম ও শীর্ষস্থানীয় স্বাধীন শিশু সংস্থা। 
- প্রতিষ্ঠাতা: এগলান্টাইন জেব (Eglantyne Jebb)
- শিশুদের স্বতন্ত্র অধিকারের ধারণা প্রথম উপস্থাপন করে। 
- ১৯২৪ সালে জেনেভা ঘোষণাপত্রের (Geneva Declaration of the Rights of the Child) খসড়া প্রস্তুত করে। 
- লীগ অব নেশন্স-কে শিশু কল্যাণে এই নীতিমালা অনুসরণ করতে আহ্বান জানায়।
- প্রতিবছর কোটি কোটি শিশু এই সংস্থার জীবন পরিবর্তনকারী কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়।

উৎস: সেভ দ্য চিলড্রেন ওয়েবসাইট।
.
বেনেলাক্স এর অন্তর্ভুক্ত নয় কোন দেশ?
  1. বেলজিয়াম
  2. লুক্সেমবার্গ
  3. সুইজারল্যান্ড
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
- সুইজারল্যান্ড বেনেলাক্স এর অন্তর্ভুক্ত দেশ নয়। 

বেনেলাক্স (Benelux):

- বেনেলাক্স হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের একটি অর্থনৈতিক ইউনিয়ন, যা মুক্ত বাজার ও অর্থনৈতিক সমন্বয়ের লক্ষ্যে গঠিত।
- বেনেলাক্স আধুনিক ইউরোপীয় ইউনিয়নের (EU) জন্য একটি মডেল হিসেবে কাজ করেছে এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার অন্যতম সফল উদাহরণ।

মূল লক্ষ্য:
- ব্যক্তি, পণ্য, পুঁজি ও পরিষেবার মুক্ত চলাচল নিশ্চিত করা।
- অর্থনৈতিক, আর্থিক ও সামাজিক নীতিতে সমন্বয় সাধন করা।
- বিদেশি বাণিজ্যে অভিন্ন নীতি অনুসরণ করা।

উৎস: Britannica.
.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কী ধরনের কাজ করে থাকে?
  1. পরিবেশ সুরক্ষা
  2. দুর্নীতি প্রতিরোধ
  3. শিক্ষার হার বৃদ্ধি
  4. মানবাধিকার রক্ষা
সঠিক উত্তর:
দুর্নীতি প্রতিরোধ
উত্তর
সঠিক উত্তর:
দুর্নীতি প্রতিরোধ
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল:
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদস্য দেশ: ১০০+ দেশ। 
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- ২০০৯ সালে বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন (Global Corruption Report) প্রকাশ করে।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতিবছর Corruption Perceptions Index প্রকাশ করে (১৯৯৫ সালে প্রথম)।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিশ্বজুড়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে এবং একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

উৎস: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
.
কোন আঞ্চলিক সংস্থা বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে কাজ করছে?
  1. ASEAN
  2. BIMSTEC
  3. TPP
  4. সবগুলো
সঠিক উত্তর:
BIMSTEC
উত্তর
সঠিক উত্তর:
BIMSTEC
ব্যাখ্যা
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (BIMSTEC):
- প্রতিষ্ঠা: ৬ জুন, ১৯৯৭ | ব্যাংকক ঘোষণা স্বাক্ষরের মাধ্যমে
- প্রাথমিক নাম: BIST-EC (বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা-থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন)
- সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার (২২ ডিসেম্বর, ১৯৯৭), নেপাল (ফেব্রুয়ারি, ২০০৪) ও ভুটান (ফেব্রুয়ারি, ২০০৪)। 
- সচিবালয়: ঢাকা, বাংলাদেশ (প্রতিষ্ঠিত ২০১৪)
- প্রথম শীর্ষ সম্মেলন: ৩১ জুলাই, ২০০৪ | ব্যাংকক, থাইল্যান্ড
- ১৯৯৭ সালে ৬টি খাত নিয়ে যাত্রা শুরু করে। 
- ২০০৮ সালে ১৪টি খাতে সম্প্রসারিত হয়। 
- BIMSTEC একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থা, যা বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে কাজ করছে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট। 
.
উপসাগরীয় সহযোগিতা সংস্থা (GCC) এর সদস্য রাষ্ট্র নয় কোনটি?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. ওমান
  3. কুয়েত
  4. ইরান
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
- ইরান উপসাগরীয় সহযোগিতা সংস্থা (GCC) এর সদস্য রাষ্ট্র নয়। 

উপসাগরীয় সহযোগিতা সংস্থা (GCC):

- প্রতিষ্ঠিত: ১৯৮১ সালে।
- সদস্য রাষ্ট্র: সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার ও কুয়েত। 
- সদর দপ্তর: রিয়াদ, সৌদি আরব
- প্রতি বছর একবার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়, তবে জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত বৈঠক ডাকা যেতে পারে।
- GCC মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী আঞ্চলিক সংস্থা যা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গভীর সহযোগিতার মাধ্যমে সদস্য দেশগুলোর উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে।

প্রশাসনিক কাঠামো:
- সুপ্রিম কাউন্সিল: সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থা, সদস্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত।
- মন্ত্রী পরিষদ: সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে গঠিত।
- সচিবালয়: নীতি বাস্তবায়ন ও প্রশাসনিক কাজ পরিচালনার জন্য দায়ী।

উৎস: GCC ওয়েবসাইট।
.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. বার্লিন, জার্মানি
  4. জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
লন্ডন, যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বৈশ্বিক আন্দোলন, যা ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে ১ কোটি সদস্য ও সমর্থক নিয়ে গঠিত।
- তারা বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রচারাভিযান পরিচালনা করে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সাল থেকে বিশ্বব্যাপী মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য। 
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদস্যদের এবং সাধারণ মানুষের অনুদানের মাধ্যমে অর্থায়ন পায় এবং কোনো রাজনৈতিক মতবাদ, অর্থনৈতিক স্বার্থ বা ধর্মের সাথে সম্পর্কিত নয়।
- তারা যে কোনো স্থানের মানবাধিকার লঙ্ঘনের শিকারদের পাশে দাঁড়ায়।

তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে:
- মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই করা।
- নির্যাতনকারীদের বিচারের আওতায় আনা।
- দমনমূলক আইন পরিবর্তন করা।
- মত প্রকাশের জন্য কারাবন্দী ব্যক্তিদের মুক্ত করা।

উৎস: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১০.
মুসলিম উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত সংস্থা কোনটি?
  1. G-77
  2. BIMSTEC
  3. D-8
  4. CIRDAP
সঠিক উত্তর:
D-8
উত্তর
সঠিক উত্তর:
D-8
ব্যাখ্যা
D-8:
- D-8 অর্থনৈতিক সহযোগিতা সংস্থা হলো আটটি মুসলিম উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত: ১৫ জুন, ১৯৯৭ সাল (ইস্তানবুল ঘোষণা)
- সদস্য দেশসমূহ: বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। 
- সেক্রেটারি জেনারেল: রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুলকাদির ইমাম (নাইজেরিয়া)
- সচিবালয়: ইস্তানবুল, তুরস্ক। 
- D-8 গঠনের ধারণাটি প্রথম উপস্থাপন করেন তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী প্রফেসর ড. নাজমেত্তিন আরবাকান
- D-8 সংস্থা সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উৎস: D-8 ওয়েবসাইট। 
১১.
স্মাইল ট্রেন কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০৯ সালে
  4. ২০১৯ সালে
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
ব্যাখ্যা
Smile Train: 
- স্মাইল ট্রেন হলো বিশ্বের বৃহত্তম ক্লেফট ঠোঁট ও তালুর চিকিৎসা সংস্থা।
- এটি টেকসই ও স্থানীয় মডেলের মাধ্যমে ঠোঁট ও তালুকাটা শিশুদের সার্জারি এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে।
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৯ সাল। 
- ২৫ বছরেরও বেশি সময় ধরে এটি ২০ লক্ষেরও বেশি শিশুদের বিনামূল্যে নিরাপদ ও মানসম্মত ক্লেফট চিকিৎসা প্রদান করেছে।
- Smile Train যতদিন পর্যন্ত প্রতিটি ক্লেফট আক্রান্ত শিশু প্রয়োজনীয় চিকিৎসা পাবে না, ততদিন এ কার্যক্রম চালিয়ে যাবে।

উৎস: Smile Train ওয়েবসাইট।
১২.
OPEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. রিয়াদ, সৌদি আরব
  3. জেদ্দা, সৌদি আরব
  4. ভিয়েনা, অস্ট্রিয়া
সঠিক উত্তর:
ভিয়েনা, অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা
OPEC:
- OPEC (অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ) হলো একটি বহুজাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্রগুলোর পেট্রোলিয়াম নীতির সমন্বয় সাধন এবং প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তা প্রদান করে।
- প্রতিষ্ঠিত: ১০-১৪ সেপ্টেম্বর, ১৯৬০ (বাগদাদ সম্মেলন)
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া (১৯৬৫ সাল থেকে)। 
- প্রতি ছয় মাস অন্তর OPEC কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেখানে তেল উৎপাদন নীতি ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
- তেলের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় সাধন করা হয়।
- OPEC বিশ্ব তেল বাজারে অন্যতম প্রভাবশালী সংস্থা হিসেবে কাজ করে এবং সদস্য দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

OPEC থেকে সদস্যপদ প্রত্যাহার:
- কাতার (২০১৯) – প্রাকৃতিক গ্যাস উৎপাদনে মনোযোগ দেওয়ার জন্য।
- ইকুয়েডর (২০২০) – অর্থনৈতিক কারণ।
- অ্যাঙ্গোলা (২০২৩) – উৎপাদন সীমাবদ্ধতার কারণে।

উৎস: Britannica.
OPEC ওয়েবসাইট। 
১৩.
হেনরি ডুনান্ট কোন স্বেচ্ছাসেবী সংস্থাটি প্রতিষ্ঠা করেন?
  1. রেডক্রস
  2. রোটারি ইন্টারন্যাশনাল
  3. লায়ন্স ক্লাব
  4. অক্সফাম ইন্টারন্যাশনাল
সঠিক উত্তর:
রেডক্রস
উত্তর
সঠিক উত্তর:
রেডক্রস
ব্যাখ্যা
রেডক্রস:
- ICRC এর পূর্ণরূপ International Committee of the Red Cross.
- ICRC একটি নিরপেক্ষ, স্বাধীন সংস্থা যা সশস্ত্র সংঘাত এবং অন্যান্য সহিংসতায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সুরক্ষা এবং সহায়তা নিশ্চিত করে। 
- প্রতিষ্ঠিত হয়: ১৮৬৩ সালে।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট। 
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্ট নামে কার্যক্রম পরিচালনা করে। 
- ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে তিনবার নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 

উৎস: ICRC ওয়েবসাইট। 
১৪.
২০২৪ সালে জি-৭ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ইতালি
  2. রাশিয়া
  3. ব্রাজিল
  4. ভারত
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
জি-৭ (G7):
- জি-৭ (G7) হলো একটি অনানুষ্ঠানিক ফোরাম, যা বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর মধ্যে সহযোগিতা ও নীতি নির্ধারণের জন্য গঠিত হয়েছে।
- সদস্য দেশসমূহ: ইতালি, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। 
- ইউরোপীয় ইউনিয়নও আলোচনায় অংশ নেয়, তবে সভাপতিত্ব করে না।
- ১৯৭৩ সালের জ্বালানি সংকটের পর অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে গঠিত হয়।
- প্রথম সম্মেলন ১৯৭৫ সালে ফ্রান্সের রাম্বুইয়ে শহরে অনুষ্ঠিত হয়।
- ১৯৭৬ সালে কানাডা অন্তর্ভুক্ত হলে জোটটি জি-৭ রূপ নেয়।
- ১৯৯৭ থেকে ২০১৩ পর্যন্ত রাশিয়া যুক্ত হয়ে এটি জি-৮ নামে পরিচিত ছিল।
- ২০১৪ সালে ক্রিমিয়া দখলের কারণে রাশিয়াকে বহিষ্কার করা হয়।
- জি-৭ সম্মেলন ২০২৪ (১৩-১৫ জুন, ২০২৪): বোর্গো এগ্নাজিয়া (ফাসানো), আপুলিয়া, ইতালি।
- জি-৭ বিশ্বব্যাপী অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা ও প্রযুক্তিগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণে ভূমিকা রাখে।

উৎস: জি-৭ ওয়েবসাইট। 
১৫.
নিচের কোনটি দক্ষিণ আমেরিকার আঞ্চলিক সংস্থা?
  1. USMCA
  2. BRICS
  3. MERCOSUR
  4. WTO
সঠিক উত্তর:
MERCOSUR
উত্তর
সঠিক উত্তর:
MERCOSUR
ব্যাখ্যা
The Southern Common Market (MERCOSUR for its Spanish initials): 
- MERCOSUR হলো দক্ষিণ আমেরিকার একটি আঞ্চলিক সংহতি প্রক্রিয়া, যা মূলত আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে দ্বারা প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে ভেনিজুয়েলা ও বলিভিয়া এতে যোগ দেয়, যদিও বলিভিয়া এখনো সম্পূর্ণ অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় আছে।
- সরকারি ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ।
- ২০০৬ সালে (CMC No. 35/06), গুয়ারানি ভাষাকেও ব্লকের ভাষা হিসেবে যুক্ত করা হয়।
- MERCOSUR বিভিন্ন দেশ ও সংস্থার সাথে বাণিজ্যিক, রাজনৈতিক ও সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে।
- দক্ষিণ আমেরিকার দেশগুলো "অ্যাসোসিয়েটেড স্টেটস" হিসেবে অংশগ্রহণ করে এবং বাণিজ্য সুবিধা পায়।

লক্ষ্য ও উদ্দেশ্য:
- জাতীয় অর্থনীতিগুলোর প্রতিযোগিতামূলক সংহতির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে সংযুক্ত করা।
- ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা।

উৎস: MERCOSUR ওয়েবসাইট।