পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ১৪: টপিক: সময় ও কাজ, সময় ও দূরত্ব, নল ও চৌবাচ্চা [Live Class - 19]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
একটি ট্যাংকের ২/৫ অংশ পানি পূর্ণ আছে। ট্যাংকটিতে আরও ১৬ লিটার পানি যোগ করা হলে এটি ৬/৭ অংশ পূর্ণ হবে। ট্যাংকটির ধারণ ক্ষমতা কত?
  1. ক) ২৪ লিটার
  2. খ) ২৮ লিটার
  3. গ) ৩৫ লিটার
  4. ঘ) ২০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্যাংকের ২/৫ অংশ পানি পূর্ণ আছে। ট্যাংকটিতে আরও ১৬ লিটার পানি যোগ করা হলে এটি ৬/৭ অংশ পূর্ণ হবে। ট্যাংকটির ধারণ ক্ষমতা কত?

সমাধান:
ধরি,
 ট্যাংকটির ধারণ ক্ষমতা = x লিটার 

প্রশ্নমতে,
(২x/৫) + ১৬ = (৬x /৭)
১৬ = (৬x/৭) - (২x/৫)
১৬ = (৩০x - ১৪x)/৩৫
১৬ = ১৬x/৩৫
১ = x/৩৫
x  = ৩৫ 
.
নদীতে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৮০ কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে? 
  1. ক) ১২ ঘণ্টা
  2. খ) ১০ ঘণ্টা
  3. গ) ৮ ঘণ্টা
  4. ঘ) ৬ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নদীতে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৮০ কি.মি. দূরত্ব অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে? 

সমাধান: 
স্রোতের অনুকূলে লঞ্চের গতিবেগ = (১৫ + ৫) কি.মি./ঘণ্টা
= ২০ কি.মি./ঘণ্টা

২০ কি.মি. যেতে সময় লাগে = ১ ঘণ্টা
∴ ৮০ কি.মি. যেতে সময় লাগে = ৮০/২০ ঘণ্টা
= ৪ ঘণ্টা

আবার,
স্রোতের প্রতিকূলে লঞ্চের গতিবেগ = (১৫ – ৫) কি.মি./ঘণ্টা
= ১০ কি.মি. /ঘণ্টা

১০ কি.মি. যেতে সময় লাগে = ১ ঘণ্টা
∴ ৮০ কি.মি. যেতে সময় লাগে = ৮০/১০ ঘণ্টা
= ৮ ঘণ্টা

∴ মোট সময় লাগবে = (৪ + ৮) ঘণ্টা
= ১২ ঘণ্টা
.
৩০ জন শ্রমিক কোনো কাজ ১২ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ১৫ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ৬ দিন
  2. খ) ৮ দিন
  3. গ) ১০ দিন
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ জন শ্রমিক কোনো কাজ ১২ দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শুরু করার ৮ দিন পর ১৫ জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে কাজটি শেষ করতে পারবে?

সমাধান:
যেহেতু, কাজ শুরু করার ৮ দিন পর ১৫ জন শ্রমিক চলে যায়।
∴ অবশিষ্ট শ্রমিক = (৩০ - ১৫) জন
= ১৫ জন

∴ অবশিষ্ট দিন = (১২ - ৮) দিন
= ৪ দিন

৩০ জনে কাজটি সম্পূর্ণ করে = ৪ দিনে
∴ ১ জনে কাজটি সম্পূর্ণ করে = (৩০ × ৪) দিনে
∴ ১৫ জনে কাজটি সম্পূর্ণ করে = (৩০ × ৪)/১৫ দিনে
= ৮ দিন
.
৮০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি.। রেললাইনের পাশের একটি ল্যাম্পপোষ্টকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ক) ৫ সেকেন্ড
  2. খ) ৬ সেকেন্ড
  3. গ) ৮ সেকেন্ড
  4. ঘ) ১০ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি.। রেললাইনের পাশের একটি ল্যাম্পপোষ্টকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে।
৩৬ কি.মি. = (৩৬ x ১০০০) মিটার
= ৩৬০০০ মিটার

ট্রেনটি ৩৬০০০ মি. অতিক্রম করে = ১ ঘণ্টায়
∴ ট্রেনটি ১ মি. অতিক্রম করে = (১/৩৬০০০) ঘণ্টায়
∴ ট্রেনটি ৮০ মি. অতিক্রম করে = (১ × ৮০)/৩৬০০০ ঘণ্টায়
= (১ × ৬০ × ৬০ × ৮০)/৩৬০০০ সেকেন্ড
= ৮ সেকেন্ড
.
৬৮ জন শ্রমিক একটি কাজ ২৩ দিনে শেষ করতে পারে। ১৭ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক নিয়োগ করতে হবে?
  1. ক) ১৮ জন
  2. খ) ২০ জন
  3. গ) ২২ জন
  4. ঘ) ২৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৮ জন শ্রমিক একটি কাজ ২৩ দিনে শেষ করতে পারে। ১৭ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক নিয়োগ করতে হবে?

সমাধান:
২৩ দিনে কাজটি শেষ করতে পারে = ৬৮ জন
∴ ১ দিনে কাজটি শেষ করতে পারে = (৬৮ × ২৩) জন
∴ ১৭ দিনে কাজটি শেষ করতে পারে = (৬৮ × ২৩)/১৭ জন
= ৯২ জন

∴ নতুন শ্রমিক লাগবে = (৯২ - ৬৮) জন
= ২৪ জন
.
5 কি.মি./ঘণ্টা বেগে চললে কোন স্থানে পৌঁছতে যে সময় লাগে 6 কি.মি./ঘণ্টা বেগে চললে তার চেয়ে 1 ঘণ্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত?
  1. ক) 25 কি.মি.
  2. খ) 30 কি.মি.
  3. গ) 35 কি.মি.
  4. ঘ) 40 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 5 কি.মি./ঘণ্টা বেগে চললে কোন স্থানে পৌঁছতে যে সময় লাগে 6 কি.মি./ঘণ্টা বেগে চললে তার চেয়ে 1 ঘণ্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত?

সমাধান:
মনে করি,
স্থানটির দূরত্ব = x কি.মি.
5 কি.মি./ঘণ্টা বেগে চললে কোন স্থানে পৌঁছতে সময় লাগে = x/5 ঘণ্টা
আবার,
6 কি.মি./ঘণ্টা বেগে চললে কোন স্থানে পৌঁছতে সময় লাগে = x/6 ঘণ্টা

প্রশ্নমতে,
x/5 - x/6 = 1
বা, (6x - 5x)/30 = 1
বা, x/30 = 1
∴ x = 30

∴ স্থানটির দূরত্ব = 30 কি.মি.
.
৩ দিনে একটি কাজের ১/৯ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুন কাজ করতে কত দিন লাগবে?
  1. ক) ২৭ দিন
  2. খ) ২৪৩ দিন
  3. গ) ৮১ দিন
  4. ঘ) ৩৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ দিনে একটি কাজের ১/৯ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুন কাজ করতে কত দিন লাগবে?

সমাধান:
১/৯ অংশ কাজ করে ৩ দিনে
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (৯ × ৩) দিনে
= ২৭ দিনে।

সুতরাং, তিন গুণ কাজ করে = (২৭ × ৩) দিনে
= ৮১ দিনে
.
১২০ মিটার ও ১৩০ মিটার দীর্ঘ দু’টি ট্রেন যথাক্রমে ঘণ্টায় ৩৫ কি.মি. ও ৬৫ কি.মি. বেগে বিপরীত ‍দিক থেকে সমান্তরালভাবে আসতে থাকলে কতক্ষণ পর ট্রেন দু’টি পরস্পরকে অতিক্রম করবে?
  1. ক) ৯ সেকেন্ড
  2. খ) ১০ সেকেন্ড
  3. গ) ১৮ সেকেন্ড
  4. ঘ) ২০ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার ও ১৩০ মিটার দীর্ঘ দু’টি ট্রেন যথাক্রমে ঘণ্টায় ৩৫ কি.মি. ও ৬৫ কি.মি. বেগে বিপরীত ‍দিক থেকে সমান্তরালভাবে আসতে থাকলে কতক্ষণ পর ট্রেন দু’টি পরস্পরকে অতিক্রম করবে?

সমাধান:
ট্রেন দু’টির মোট দৈর্ঘ্য = (১২০ + ১৩০) মিটার
= ২৫০ মিটার

ট্রেন দু’টির গতিবেগ = (৩৫ + ৬৫) কি.মি.
= ১০০ কি.মি.
= (১০০ × ১০০০) মিটার
= ১০০০০০ মিটার

১০০০০০ মিটার যায় ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার যায় = ৩৬০০/১০০০০০ সেকেন্ডে
∴ ২৫০ মিটার যায় = (৩৬০০ × ২৫০)/১০০০০০ সেকেন্ডে
= ৯ সেকেন্ড
.
দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে ২০ মিনিটে ও ২৫ মিনিটে পানি পূর্ণ করা হয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল এক সঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি ১৫ মিনিটে পানি পূর্ণ হবে?
  1. ক) ৪ মিনিট
  2. খ) ৬ মিনিট
  3. গ) ৮ মিনিট
  4. ঘ) ৯ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে ২০ মিনিটে ও ২৫ মিনিটে পানি পূর্ণ করা হয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল এক সঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি ১৫ মিনিটে পানি পূর্ণ হবে?

সমাধান:
২য় নল দ্বারা ২৫ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় ১ অংশ
∴ ২য় নল দ্বারা ১ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় ১/২৫ অংশ
∴ ২য় নল দ্বারা ১৫ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় ১৫/২৫ অংশ
= ৩/৫ অংশ

∴ অবশিষ্ট থাকে = (১ - ৩/৫) অংশ
= ২/৫ অংশ

১ম নল দ্বারা ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ২০ মিনিটে
∴ ১ম নল দ্বারা ২/৫ অংশ পূর্ণ হয় (২০ × ২)/৫ মিনিটে
= ৮ মিনিটে

∴ ৮ মিনিট পর প্রথম নলটি বন্ধ করতে হবে।