পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৪২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
গাণিতিক যুক্তি - সম্পূর্ণ সিলেবাস [৫০ নম্বর] উৎস: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
৭২ এর ভাজক সংখ্যা কতটি ? 
  1. ক) ৯টি
  2. খ) ১১টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৩টি
ব্যাখ্যা
নিয়ম-১:
৭২ =২ × ২ × ২ × ৩ × ৩ = ২ × ৩
৭২ সংখ্যাটির ভাজক = (৩ + ১) × (২ + ১)
                                 = ৪ × ৩
                                 = ১২টি
নিয়ম-২:
৭২  = ১ × ৭২
       = ২ × ৩৬
       = ৩ × ২৪
       = ৪ × ১৮
       = ৬ × ১২
       = ৮ × ৯

৩৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৮,৯, ১২, ১৮, ,২৪,৩৬ ,৭২ = ১২টি।
.
০.৫ এর a% যদি ০.০৫ হয়, তাহলে a এর মান কত হবে? 
  1. ক) ১০
  2. খ) ১০০
  3. গ) ০.১০
  4. ঘ) ১
ব্যাখ্যা
এখানে
০.৫ এর a% = ০.০৫
০.৫ এর a/১০০ = ০.০৫
০.৫a/১০০ = ০.০৫
০.৫a = ০.০৫ × ১০০ 
a = (০.০৫ × ১০০)/০.৫
a = ১০
.
(২৫/২)% হার সুদে কত সময়ে ১০৪ টাকার সুদ ২৬ টাকা হবে? 
  1. ক) ৩ বছর
  2. খ) ২ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৬ বছর
ব্যাখ্যা
এখানে 
আসল P = ১০৪ টাকা 
সুদ I = ২৬ টাকা 
সময় n = ? 
মুনাফার হার r = (২৫/২)%
                       = (২৫/২) × (১/১০০)
                       = ১/৮

আমরা জানি,
I = Pnr 
Pnr = I
n =  I/Pr 
   = ২৬/{১০৪ × (১/৮)}
     = ২ 
.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ৩ যোগ করলে যোগফল ৬, ১২, ২৪ ও ৩০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 
  1. ক) ১২৩
  2. খ) ১২০
  3. গ) ১১৭
  4. ঘ) ১৪৩
ব্যাখ্যা
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৬, ১২, ২৪ ও ৩০ ল.সা গু থেকে ৩ কম।  
৬, ১২, ২৪ ও ৩০ ল.সা গু = ১২০

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি = ১২০ - ৩ = ১১৭
.
রিমি ও সিমি একত্রে একটি কাজ ১৬ দিনে করতে পারে। রিমি একা কাজটি ২৪ দিনে করতে পারে। সিমি একা কাজটির অর্ধেক কতদিনে করতে পারবে?
  1. ক) ২৪ দিনে
  2. খ) ৪৮ দিনে
  3. গ) ৩৬ দিনে
  4. ঘ) ৬০ দিনে
ব্যাখ্যা
রিমি ও সিমি ১ দিনে করতে পারে কাজটির ১/১৬ অংশ  
রিমি ১ দিনে করতে পারে কাজটির ১/২৪ অংশ  

সিমি ১ দিনে করতে পারে কাজটির (১/১৬) - (১/২৪) অংশ 
                                                    = (৩ - ২)/৪৮ অংশ 
                                                    = ১/৪৮ অংশ  

সিমি ১/৪৮ অংশ কাজ করে ১ দিনে 
সিমি  ১/২ অংশ কাজ করে = (৪৮ × ১)/২ দিনে 
                                                        = ২৪ দিনে
.
2a2 + a - 15 = 0 হলে a এর মান কত হবে?
  1. ক) 5/2, - 3
  2. খ) - 5/2, - 3
  3. গ) 5/2, 3
  4. ঘ) - 5/2, 3
ব্যাখ্যা
2a2 + a - 15 
2a2 + 6a - 5a - 15
= 2a(a + 3) - 5(a + 3)
= (2a - 5)(a + 3)

হয় 
2a - 5 = 0 
2a = 5 
a = 5/2 

অথবা,
a + 3 = 0 
a = - 3 
.
x2 + 3x, x2 - 9, x2 + 7x + 12 এর গ. সা. গু কত?
  1. ক) x(x + 3)(x - 4)
  2. খ) x(x + 3)
  3. গ) (x - 3)
  4. ঘ) (x + 3)
ব্যাখ্যা
১ম রাশি = x2 + 3x
              = x(x + 3)
২য় রাশি = x2 - 9
              = x2 - 3
              = (x + 3)(x - 3)
৩য় রাশি = x2 + 7x + 12
              = x2 + 3x + 4x + 12 
              = x(x + 3) + 4(x + 3)
               = (x + 3)(x + 4)
নির্ণেয় গ.সা.গু = x + 3
.
ΔABC এ AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D ও E, DE = 5 সে. মি. হলে BC এর মান কত?  
  1. ক) 5 সে. মি.
  2. খ) 8 সে. মি.
  3. গ) 12 সে. মি.
  4. ঘ) 10 সে. মি.
ব্যাখ্যা
 

ত্রিভুজের যেকোনাে দুই বাহুর মধ্যবিন্দুর সংযােজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক।
ΔABC এ AB ও AC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে D ও E, DE = 5 সে. মি.

BC = 2DE
BC = 2 × 5 = 10 
.
3x + 2y = 13, 3x - y = 7 হলে (x, y) এর মান কত? 
  1. ক) (1, 2)
  2. খ) (2, 2)
  3. গ) (3, 3)
  4. ঘ) (3, 2)
ব্যাখ্যা
দেয়া আছে,
3x + 2y = 13............. (1)
3x - y = 7...........(2)

(1)নং - (2)নং ⇒
3x + 2y - (3x - y) = 13 - 7
3x + 2y - 3x + y = 6
3y = 6
y = 2

y এর মান (2)নং সমীকরণে বসিয়ে পাই, 
3x - y = 7 
3x - 2 = 7
3x = 7 + 2
3x = 9
x = 3

∴ নির্ণেয় সমাধান (x , y) = (3, 2)
১০.
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 5 জন করে বসলে 5 খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 9 জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?  
  1. ক) 60
  2. খ) 55
  3. গ) 45
  4. ঘ) 58
ব্যাখ্যা
মনেকরি 
শ্রেণির ছাত্র সংখ্যা x  জন 

5 জন বসতে বেঞ্চ লাগে 1টি  
x জন বসতে বেঞ্চ লাগে x/5 টি
মোট বেঞ্চ = 5 + x/5

আবার 
3 জন বসতে বেঞ্চ লাগে 1টি 
x - 9 জন বসতে বেঞ্চ লাগে (x - 9)/3

প্রশ্নমতে, 
5 + x/5 = (x - 9)/3
(25 + x)/5 = (x - 9)/3
5x- 45 = 75 + 3x 
5x - 3x = 75 + 45 
2x = 120
x = 60

শ্রেণির ছাত্র সংখ্যা 60 জন 
১১.
mx2 + (m2 + 2)x + 2m এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. ক) (x - m) (mx - 2)
  2. খ) (x + m) (mx + 1)
  3. গ) (x + m) (mx + 2)
  4. ঘ) (m - x) (mx - 2)
ব্যাখ্যা
mx2 + (m2 + 2)x + 2m 
mx2 + m2x + 2x + 2m
mx(x + m) + 2 (x + m)
(x + m) (mx + 2)
১২.
x2 - 4x + 4 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কেমন হবে?
  1. ক) বাস্তব, অসমান ও মূলদ
  2. খ) বাস্তব, মূলদ ও অসমান
  3. গ) বাস্তব ও সমান
  4. ঘ) অবাস্তব ও সমান
ব্যাখ্যা
x2 - 4x + 4 = 0 সমীকরণ ax2 + bx + c = 0 এর সহিত তুলনা করে পাই,
a = 1; b = - 4; c = 4

b2 - 4ac
= (- 4)2 - 4 × 1 × 4
= 16 - 16 
= 0


নিশ্চায়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি
ধরি a, b, c মূলদ সংখ্যা। তাহলে
ক) b2 – 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
খ) b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
গ) b2 – 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে
ঘ) b2 – 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।
১৩.
একটি শ্রেণিতে যত জন ছাত্র-ছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সমান টাকা চাঁদা দেয়। এতে মোট চাঁদা উঠলো ৬৫০ টাকা। প্রত্যেকে কত টাকা করে চাঁদা দেয়? 
  1. ক) 25 টাকা 
  2. খ) 26 টাকা 
  3. গ) 27 টাকা 
  4. ঘ) 28 টাকা 
ব্যাখ্যা
ধরি
ছাত্রছাত্রীর সংখ্যা x  জন।
প্রত্যেকের সহপাঠীর সংখ্যা হবে (x - 1) জন।
প্রশ্নমতে,
x(x - 1) = 650
বা, x2 - x - 650 = 0
বা, x2 - 26x + 25x - 650 = 0
বা, x(x - 26) + 25(x - 26) = 0
(x + 25)(x - 26) = 0

হয়                                     
x + 25 = 0                              
x =- 25   [মানুষের সংখ্যা ঋণাত্মক হতে পারে না]                              

অথবা 
 x - 26 = 0
x = 26

প্রত্যেকে চাঁদা দেয় = 25 টাকা
১৪.
৯ জন মহিলা অথবা ১২ জন বালক একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারে। ৩ জন মহিলা ও ১২ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) ১২ দিন
  2. খ) ১৪ দিন
  3. গ) ১৬ দিন
  4. ঘ) ১৮ দিন
ব্যাখ্যা
৯ জন মহিলা = ১২ জন বালক
১ জন মহিলা = ১২/৯ জন বালক
৩ জন মহিলা = (১২ × ৩)/৯ জন বালক
                     = ৪ বালক 

৩ জন মহিলা ও ১২ জন বালক = (৪ + ১২) জন বালক  
                                               = ১৬ জন বালক 


১২ জন বালক একটি কাজ শেষ করতে পারে ১৬ দিনে
১ জন বালক একটি কাজ শেষ করতে পারে ১৬ × ১২দিনে
১৬ জন বালক একটি কাজ শেষ করতে পারে (১৬ × ১২)/১৬ দিনে
                                                                 = ১২ দিনে
১৫.
দুটি সংখ্যার বর্গের সমষ্টি 41 এবং তাদের বর্গের অন্তরফল 9 হলে, সংখ্যা দুটি কত? 
  1. ক) (5,4)
  2. খ) (6,5)
  3. গ) (6,7)
  4. ঘ) (7,5)
ব্যাখ্যা
মনেকরি, 
সংখ্যা দুটি x এবং y 

১ম শর্তমতে
x2 + y2 = 41........... (1)

২য় শর্তমতে, 
x2 - y2 = 9 ............. (2)

(1)নং এবং (2)নং যোগ করে পাই, 
x2 + y2 + x2 - y2  = 41 + 9 
2x2 = 50 
x2 = 25 
x2 = 52 
x = 5 

(1)নং এ x এর মান বসিয়ে পাই 
x2 + y2 = 41
52 + y2 = 41 
25 + y2 = 41 
y2 = 41 - 25 
y2 =16
y2 = 42
y = 4 
১৬.
x + y + z = 5 এবং xy + yz + zx = 8 হয়, x2 + y2 + z2 = কত?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা
দেয়া আছে,
x+ y + z = 5
xy + yz + zx = 8

আমরা জানি,
(x + y + z)2 = x2 + y2 + z2 + 2(xy + yz + zx)
52 =  x2 + y2 + z2 + 8 × 2 
25  =  x2 + y2 + z2  + 16
25 - 16 = x2 + y2 + z2
9 = x2 + y2 + z2
x2 + y2 + z2 = 9
১৭.
একটি বৃত্তাকার মাঠের ব্যাস 28 মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির পরিধি কত মিটার?
  1. ক) 28π মিটার
  2. খ) 30π মিটার
  3. গ) 32π মিটার
  4. ঘ) 36π মিটার
ব্যাখ্যা
রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = 28/2 মিটার
                                                  = 14 মিটার

রাস্তাসহ মাঠের ব্যাসার্ধ = (14 + 2)মিটার
                                   = 16 মিটার

অতএব, রাস্তাসহ মাঠের পরিধি = 2πr মিটার
                                                = 2 × π × 16 মিটার
                                                = 32π মিটার
১৮.
যদি x > 0 ,y > 0 এবং 1/x > y/1 হয়, তাহলে নিচের কোনটি সঠিক? 
  1. ক) xy > 1
  2. খ) x > y
  3. গ) xy < 1 
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
x > 0 ,y > 0
এখানে,
1/x > y/1
1/x > y
1 > xy 
 xy < 1
১৯.
কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 7 সে.মি. ও 8 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60° । ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) 24√3 বর্গ সে.মি.
  2. খ) 16√3 বর্গ সে.মি.
  3. গ) 12√3 বর্গ সে.মি.
  4. ঘ) 14√3 বর্গ সে.মি.
ব্যাখ্যা
মনে করি,
ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে a = 7 সে.মি. ও b = 8 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ θ = 60°

আমরা জানি, 
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
                               = (1/2) × 7 × 8 × sin60°
                               = (1/2) × 7 × 8 × (√3/2)
                               = 14√3
২০.
x2 - y2 = 21 এবং x - y = 3 হলে (x ,y) এর মান কত?
  1. ক) (7, 4)
  2. খ) (5, 2)
  3. গ) (3, 0)
  4. ঘ) (6, 3)
ব্যাখ্যা
দেয়া আছে, 
x2 - y2 = 21
x - y = 3.................. (1)

এখানে, 
x2 - y2 = 21
(x + y)(x - y) = 21 
3(x + y) =21 
x + y = 7.................. (2)

(1) নং এবং (2) নং যোগ করে পাই, 
x - y + x + y = 3 + 7 
2x = 10 
x = 5 

x এর মান সমীকরণে বসিয়ে পাই, 
5 + y = 7
y = 7 - 5 
y = 2
২১.
- 3 < 2x - 1 < 7 কে পরমমান চিহ্নের সাহায্য়ে প্রকাশ করলে হবে - 
  1. ক) ।2x + 1। < 5 
  2. খ) ।2x + 3। < 5 
  3. গ) ।2x - 1। < 5 
  4. ঘ) ।2x - 3। < 5 
ব্যাখ্যা
এখানে,
(- 3 + 7)/ 2 = 4/2 = 2

- 3 < 2x - 1 < 7
- 3 -  2 < 2x - 1 -  2 < 7 - 2
- 5 < 2x - 3 < 5 
।2x - 3। < 5 
২২.
একটি ঘনক আকৃতিবস্তুর কর্ণের দৈর্ঘ্য 8√3 সে.মি. হলে, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?
  1. ক) 390 বর্গ সে. মি.
  2. খ) 379 বর্গ সে. মি.
  3. গ) 384 বর্গ সে. মি.
  4. ঘ) 560 বর্গ সে. মি.
ব্যাখ্যা
ঘনকের ধার a হলে,
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a
ঘনক আকৃতির পৃষ্ঠতলের ক্ষেত্রফল= 6a2

প্রশ্নানুসারে,
√3a = 8√3
a = 8

ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল= 6a2
                                          = 6 × 82
                                          = 384 বর্গ সে. মি.
                           
২৩.
৪ বছর পূর্বে মাতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৩ : ১। আর ১৬ বছর পরে মাতা পুত্রের বয়সের অনুপাত ২ : ১। মাতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 
  1. ক) ৮২ বছর 
  2. খ) ৮৬ বছর 
  3. গ) ৮৮ বছর 
  4. ঘ) ৯০ বছর 
ব্যাখ্যা
দেয়া আছে,
৪ বছর পূর্বে মাতা পুত্রের বয়সের অনুপাত ছিল ৩ : ১

ধরি
৪ বছর পূর্বে মাতার বয়স = ৩ক বছর 
৪ বছর পূর্বে পুত্রের বয়স = ক বছর 

মাতার বর্তমান বয়স = ৩ক + ৪ বছর 
পুত্রের বর্তমান বয়স = ক + ৪ বছর 

প্রশ্নমতে,
(৩ক + ৪ + ১৬)/(ক + ৪ + ১৬) = ২/১
(৩ক + ২০)/(ক + ২০) = ২/১
৩ক + ২০ = ২ক + ৪০ 
৩ক - ২ক = ৪০ - ২০ 
ক = ২০ 

মাতার বর্তমান বয়স = ৩ক + ৪ বছর 
                               =  (৩ × ২০ + ৪) বছর 
                               = (৬০ + ৪) বছর 
                              = ৬৪  বছর 

পুত্রের বর্তমান বয়স =(২০ + ৪) বছর 
                                  = ২৪ বছর  

মাতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = (৬৪ + ২৪) বছর  
                                                         = ৮৮ বছর
২৪.
x + 5 > 2x + 1 অসমতাটির সমাধান সেট হবে- 
  1. ক) (- 4 , 4)
  2. খ) (- ∞ , - 4)
  3. গ) (- ∞ , 4)
  4. ঘ) (0 , 4)
ব্যাখ্যা
x + 5 > 2x + 1 
2x + 1 < x + 5 
2x - x + 1 < x + 5 - x
x + 1 < 5
x - 1 + 1 < 5 - 1
x < 4 

 নির্ণেয় সমাধান সেট (- ∞ , 4)
২৫.
11, 15, 24, 23, 39, 18, 33, 20, 22, 16, 17, 37 উপাত্ত সমূহের মধ্যক কোনটি? 
  1. ক) 19
  2. খ) 20
  3. গ) 18
  4. ঘ) 21
ব্যাখ্যা
আমরা জানি,
যদি উপাত্তের সংখ্যা n হয় আর n যদি জোড় হয় তবে মধ্যক হবে n/2 তম ও {(n/2) + 1} তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়।

উপাত্তগুলোকে মানের উর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই- 
11,15, 16, 17, 18, 20, 22, 23, 24, 33, 37, 39
 উপাত্ত সংখ্যা = 12

মধ্যক হবে 12/2 তম ও {(12/2) + 1)} তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়
  = 6 তম ও 7 তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়

∴ মধ্যক = (20 + 22)/2 = 21
২৬.
একটি ত্রিভুজের পরিসীমা ৬০ সে.মি. বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ৩ : ৫ : ৭ হলে ত্রিভুজের সবচেয়ে ছোটবাহুর পরিমাণ কত? 
  1. ক) ২৮ সে. মি.
  2. খ) ১৭ সে. মি.
  3. গ) ১৫ সে. মি.
  4. ঘ) ১২ সে. মি.
ব্যাখ্যা
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৩x সে.মি.; ৫x সে.মি. এবং ৭x সে.মি.

শর্তমতে,
৩x + ৫x + ৭x = ৬০
বা, ১৫x = ৬০
∴ x = ৪
∴ বাহুগুলো যথাক্রমে ১২ সে. মি.; ২০ সে. মি. ও ২৮ সে. মি.
২৭.
একটি থলিতে 5টি নীল বল, 6টি সাদা বল এবং 9টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি নীল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/4
  2. খ) 1/3
  3. গ) 3/4
  4. ঘ) 2/3
ব্যাখ্যা
নীল বল = 5টি 
সাদা বল = 6টি
কালো বল = 9টি 

মোট বল = (5 + 6 + 9)টি 
              = 20 টি 

নীল হওয়ার সম্ভাবনা = 5/20
                                 = 1/4 

নীল না হওয়ার সম্ভাবনা = 1 - 1/4
                                     = (4 - 1)/4
                                      = 3/4
২৮.
একজন সভাপতি পদের জন্য 2 জন প্রার্থী। 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবেন। কত প্রকারে ভোটাররা ভোট দিতে পারবেন? 
  1. ক) 28
  2. খ) 32
  3. গ) 64
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রার্থীর সংখ্যা n = 2 জন 
ভোটার  সংখ্যা r = 5 জন 

তাঁরা ভোট দিতে পারবেন =nr
                                        = 25
                                        = 32
২৯.
একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত?
  1. ক) ৫ সমকোণ
  2. খ) ৬ সমকোণ
  3. গ) ৭ সমকোণ
  4. ঘ) ৮ সমকোণ
ব্যাখ্যা
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি = (2 × 5 - 4) সমকোণ
                                                                = (10 - 4) × 90°
                                                                = 6 × 90°
                                                                = 540°

পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি  = ৬ সমকোণ
৩০.
দুটি বৃত্তের ব্যাস যথাক্রমে 8 সে.মি. ও 6 সে.মি. যদি বৃত্ত দুইটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তবে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে?
  1. ক) 14 সে.মি
  2. খ) 7 সে.মি
  3. গ) 8 সে.মি
  4. ঘ) 10 সে.মি
ব্যাখ্যা
আমরা জানি,
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্ত দুইটির ব্যাসার্ধের যোগফলের সমান।

এখানে ১ম বৃত্তের ব্যাসার্ধ = 8/2 = 4 সে.মি.
এবং ২য় বৃত্তের ব্যাসার্ধ = 6/2 = 3 সে.মি. 

সুতরাং কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = 4 + 3 = 7 সে.মি
৩১.
একটি টেবিল ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৮৩ টাকা বেশি হলে ৮% লাভ হতো। টেবিলটির ক্রয়মূল্য কত? 
  1. ক) ১৭০০ টাকা
  2. খ) ১৯০০ টাকা
  3. গ) ২৩০০ টাকা
  4. ঘ) ২১০০ টাকা
ব্যাখ্যা
১৫% ক্ষতিতে বিক্রয়মূল্যে = ১০০ - ১৫ = ৮৫ টাকা
৮% লাভে বিক্রয়মূল্যে = ১০০ + ৮ = ১০৮ টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য = ১০৮ - ৮৫ = ২৩ টাকা

বিক্রয়মূল্য ২৩ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০/২৩ টাকা
বিক্রয়মূল্য ৪৮৩ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য (১০০/২৩)×৪৮৩ = ২১০০ টাকা
৩২.
3x + 2 = 27 হলে, 2x - 2 এর মান কত?
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) 1/2
  4. ঘ) 2
ব্যাখ্যা
3x + 2 = 27
3x + 2 = 33
x + 2 = 3 
x= 3 - 2 
x = 1 

এখন 
2x - 2 = 21 - 2
         = 2- 1
         = 1/2  
৩৩.
3 + 9 + 15 + 21 + .............. ধারাটির কোন পদ 69?
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 12
  4. ঘ) 13
ব্যাখ্যা
এখানে
১ম পদ a =3,
সাধারণ অন্তর d =9 - 3 = 6

আমরা জানি,
 n তম পদ = a + (n - 1)d
বা, 69 = 3 +(n - 1)×(6)
বা, 69 =3 + 6n - 6
বা, 69 = 6n - 3
বা 6n = 69 + 3
বা  6n = 72
বা n = 72/6
   n  = 12
৩৪.
দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংকদ্বয়ের যোগফল 11 এবং বিয়োগফল 1 হলে, সংখ্যাটি কত?
  1. ক) 56
  2. খ) 47
  3. গ) 74
  4. ঘ) 83
ব্যাখ্যা
মনে করি,
একক স্থানীয় অঙ্ক = x 
দশক স্থানীয় অঙ্ক = y  
সংখ্যাটি x + 10y 

প্রশ্নমতে,
x + y =11 .......... (1)
x - y = 1  .......... (2)

(1)নং ও (2) নং যোগ করে পাই
x + y + x - y = 11 + 1
2x = 12
x= 6

(1) নং এ x  এর মান বসিয়ে পাই 
6 + y = 11
y = 11 - 6 
y = 5

সংখ্যাটি = 6 + (10 × 5) = 56
৩৫.
ক, খ এবং গ এর যৌথ বিনিয়োগের অনুপাত যথাক্রমে ৭ : ৮ : ৯। বছর শেষে খ এর লভ্যাংশের পরিমাণ ১১৫০ টাকা হলে গ এর লভ্যাংশের পরিমাণ কত?
  1. ক) ৩২৫০ টাকা 
  2. খ) ৩৪৫০ টাকা 
  3. গ) ৩৬৫০ টাকা 
  4. ঘ) ৩৮৫০ টাকা 
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: ১,২৯৩.৭৫ টাকা।
অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।
------------------------------

ধরি, 
মোট লাভের পরিমাণ = a টাকা 

ক, খ এবং গ এর বিনিয়োগের অনুপাত = ৭ : ৮ : ৯
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৭ + ৮ + ৯ 
                                                   = ২৪

প্রশ্নমতে,
a  এর ৮/২৪ = ১১৫০
a এর ১/৩ = ১১৫০
a/৩ = ১১৫০
a = ১১৫০ × ৩ 
a = ৩৪৫০ টাকা

গ এর লভ্যাংশের পরিমাণ
= ৩৪৫০ এর ৯/২৪
= ১২৯৩.৭৫
 
৩৬.
একটি সংখ্যা ৪৫০ থেকে যত বড় ৬২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত? 
  1. ক) ৫৩৫
  2. খ) ৪৩৫
  3. গ) ৫৫৫
  4. ঘ) ৫৬৫
ব্যাখ্যা
ধরি 
সংখ্যাটি 'ক'
প্রশ্নমতে 
 ক - ৪৫০ = ৬২০ - ক
বা, ২ক = ৬২০ + ৪৫০
বা, ২ক = ১০৭০
বা, ক = ৫৩৫
৩৭.
'AUCTION' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. ক) 720
  2. খ) 458
  3. গ) 630
  4. ঘ) 576 
ব্যাখ্যা
'AUCTION' শব্দটিতে মোট বর্ণ আছে 7টি 
Vowel আছে 4টি 
Vowel চারটিকে একটি ধরে মোট বর্ণ 4টি 
4টি বর্ণকে সাজানো যায় = 4!
Vowel  চারটিকে সাজানো যায় =4!

স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 4! × 4! 
                                                                           =24× 24 
                                                                            = 576 
৩৮.
একজন দোকানদার একটি দ্রব্য ২০% লাভে এবং অন্যটি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। উভয় দ্রব্যের ক্রয়মূল্য সমান হলে মোটের উপর কত লাভ বা ক্ষতি হলো? 
  1. ক) ৭.৫০%
  2. খ) ৫.০০%
  3. গ) ৬.৫০%
  4. ঘ) ৭.০০%
ব্যাখ্যা
ধরি,
 উভয় দ্রব্যের ক্রয়মূল্য = ১০০ টাকা 
১ম দ্রব্য ২০% লাভে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা 
২য় দ্রব্য ১০% ক্ষতিতে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা 

মোট ক্রয়মূল্য = (১০০ + ১০০) টাকা = ২০০ টাকা 
মোট বিক্রয়মূল্য = (১২০ + ৯০) টাকা = ২১০ টাকা 


লাভ = (২১০ - ২০০) টাকা = ১০ টাকা 

শতকরা লাভ = {(১০/২০০) × ১০০}% = ৫%

৩৯.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮৫% গণিতে এবং ৭৫% বাংলায় পাস করলো।  উভয় বিষয়ে পাস করলো ৬৫%।উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? 
  1. ক) ১০%
  2. খ) ৭%
  3. গ) ৫%
  4. ঘ) ৪%
ব্যাখ্যা
গণিতে পাশ = ৮৫%
শুধু গণিতে পাশ = (৮৫ - ৬৫)% = ২০%
বাংলায় পাশ = ৭৫%
শুধু বাংলায় পাশ = (৭৫ - ৬৫)% = ১০%
এক এবং উভয় বিষয়ে পাশ = (২০ + ১০ + ৬৫)% = ৯৫%
∴ উভয় বিষয়ে ফেল = (১০০ - ৯৫)% = ৫%
৪০.
একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ ১২০° হলে, ঐ বহুভুজের বাহুর সংখ্যা কত হবে? 
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা
সুষম বহুভুজের একটি অন্তঃস্থ কোণের পরিমাণ ১২০° 
সুতরাং সুষম বহুভুজের প্রতিটি বহিস্থঃ কোণ = ১৮০° - ১২০° 
                                                                   = ৬০°
আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃ কোণের সমষ্টি = ৩৬০°

সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৬০°
                                                       = ৬
৪১.
একটি গুণোত্তর ধারার তৃতীয় পদটি ১৮ এবং ষষ্ঠ পদ ১৪৪ হলে, ধারাটির সাধারণ অনুপাত কত? 
  1. ক) ৩
  2. খ) ২
  3. গ) ৫
  4. ঘ) ৭
ব্যাখ্যা
ধরি,
১ম পদ a,
সাধারণ অনুপাত = r

৩য় পদ ar3 - 1 = ar2 = 18............(1) এবং
 ষষ্ঠ পদ = ar6 - 1 = ar5 = 144 ............(2)

(2) নং ÷ (1) নং দ্বারা পাই,
 ar5/ar2 = 144/18
r3 = 8
∴ r = 2
৪২.
স্থির পানিতে একটি নৌকা 5 কি.মি./ঘণ্টা বেগে চলে। একটি নির্দিষ্ট স্থানে গিয়ে ফিরে আসতে নৌকাটির 2 ঘণ্টা সময় লাগে। যদি স্রোতের গতিবেগ 1 কি.মি./ ঘণ্টা হয় তাহলে স্থানটির দূরত্ব কত কি.মি.? 
  1. ক) 1.2 কি.মি.
  2. খ) 2.4 কি.মি.
  3. গ) 4.8 কি.মি.
  4. ঘ) 3.6 কি.মি.
ব্যাখ্যা
ধরি
স্থানটির  দূরত্ব x  কি.মি. 

স্রোতের অনুকূলে নৌকার বেগ = 5 + 1 = 6 কি.মি./ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে  নৌকার বেগ = 5 - 1 = 4 কি.মি./ঘণ্টা 

প্রশ্নমতে, 
(x/6) + (x/4) = 2
(2x + 3x)/12 = 2 
5x/12 = 2 
5x = 12 × 2 
5x = 24 
x = 24/5 
x = 4.8 কি.মি.
৪৩.
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) - 1
  4. ঘ) 1
ব্যাখ্যা
 
√(y4/x4).√(z4/y4).√(x4/z4).
√{(y2/x2)2}.√{(z2/y2)2}.√{(x2/z2)2}
(y2/x2). (z2/y2) .(x2/z2)
= 1