পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
সাপ্তাহিক ফুুল মডেল টেস্ট [চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ফুল মডেল টেস্ট হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
চোখের সমার্থক শব্দ নয়-
  1. লোচন
  2. নয়ন
  3. সলিল
  4. অক্ষি
সঠিক উত্তর:
সলিল
উত্তর
সঠিক উত্তর:
সলিল
ব্যাখ্যা

• চোখ শব্দের সমার্থক শব্দ- নয়ন, লোচন, অক্ষি।
• সলিল শব্দের সমার্থক শব্দ নীর, পানি, জল, বারি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'ভাজি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
  1. √ভাজ্ + ঈ
  2. √ভা্ + জি
  3. √ভাজ্ + ই
  4. √ভা্ + জী
সঠিক উত্তর:
√ভাজ্ + ই
উত্তর
সঠিক উত্তর:
√ভাজ্ + ই
ব্যাখ্যা

• 'ভাজি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় হচ্ছে √ভাজ + ই = ভাজি।
• ভক্তি = √ভজ + ক্তি (সংস্কৃত)
• মতি = √মন + ক্তি (সংস্কৃত)
• খ্যাত = √খ্যা + ক্ত (সংস্কৃত)
• ঘাটতি = √ঘাট + তি (বাংলা)
• বুদ্ধি = √বুধ + ক্তি (সংস্কৃত)
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

.
'বিরহ বিলাপ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. সুফিয়া কামাল
  2. গিরিশচন্দ্র ঘোষ
  3. কায়কোবাদ
  4. গোলাম মোস্তফা
সঠিক উত্তর:
কায়কোবাদ
উত্তর
সঠিক উত্তর:
কায়কোবাদ
ব্যাখ্যা

• আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ।
• তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরেশী।
• কায়কোবাদ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
• তাঁর প্রথম কাব্যগ্রন্থ- বিরহ বিলাপ (১৮৭০)।
• মাত্র তের বছর বয়সে তাঁর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- মহাশ্মশান (মহাকাব্য),
- কুসুম কানন,
- অশ্রুমালা,
- শিবমন্দির,
- অমিয়ধারা,
- শ্মশানভষ্ম,
- মহররম শরীফ ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'তিনি সৎ কিন্তু কৃপণ।'- এটা কোন ধরনের বাক্য?
  1. জটিল বাক্য
  2. সরল বাক্য
  3. যৌগিক বাক্য
  4. মিশ্র বাক্য
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
ব্যাখ্যা

• পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
• যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। যেমন-
- তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি।
- তিনি সৎ কিন্তু কৃপণ।
- সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি।
- তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি।
- মেঘ গর্জন করে, তবে ময়ূর নিত্য করে।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

.
বিপরীতার্থক শব্দ যোগে গঠিত সমাস নয়-
  1. জমা-খরচ
  2. ছেলে-বুড়ো
  3. আয়-ব্যয়
  4. অহি-নকুল
সঠিক উত্তর:
অহি-নকুল
উত্তর
সঠিক উত্তর:
অহি-নকুল
ব্যাখ্যা

- বিরোধার্থক শব্দযোগে গঠিত সমাসঃ
• অহি-নকুল,
• দা-কুমড়া,
• স্বর্গ-নরক ইত্যাদি।
- বিপরীতার্থক শব্দ যোগে গঠিত সমাসঃ
• জমা-খরচ,
• ছেলে-বুড়ো,
• আয়-ব্যয়,
• লাভ-লোকসান,
• ছোট-বড় ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

.
'আর্ত শব্দাবলী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. আবু জাফর ওবায়দুল্লাহ
  2. শামসুর রাহমান
  3. হাসান হাফিজুর রহমান
  4. সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
হাসান হাফিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা

হাসান হাফিজুর রহমান স্মরণীয় হয়ে আছেন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলন "একুশে ফেব্রুয়ারি" (১৯৫৩) ও "বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র" (১৯৮২-৮৩) সম্পাদনা করে।

• হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থঃ
- বিমুখ প্রান্তর,
- আর্ত শব্দাবলী,
- প্রতিবিম্ব,
- অন্তিম শরের মতো,
- যখন উদ্যত সঙ্গীন,
- শোকার্ত তরবারি ইত্যাদি।

• গল্প
- আরো দুটি মৃত্যু

• প্রবন্ধঃ
- আধুনিক কবি ও কবিতা
- আলোকিত গহ্বর
- সাহিত্য প্রসঙ্গ ইত্যাদি।

তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং লাইভ এমসিকিউ লেকচার।

.
'দোতলা' কোন ধরনের সমাস?
  1. কর্মধারয়
  2. দ্বিগু
  3. অব্যয়ীভাব
  4. তৎপুরুষ
সঠিক উত্তর:
কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয়
ব্যাখ্যা

কখনো কখনো সর্বনাম পদ, সংখ্যাবাচক শব্দ এবং উপসর্গ আগে বসে পরপদের সাথে কর্মধারয় সমাস গঠন করে।
যেমন -
- অব্যয়ঃ কুকর্ম, যথাযোগ্য ইত্যাদি।
- সর্বনামঃ সেকাল, একাল ইত্যাদি।
- সংখ্যাবাচকঃ একজন, দোতলা ইত্যাদি।
- উপসর্গঃ বিকাল, সকাল, বিদেশ, বেসুর ইত্যাদি।

উল্লেখ্য, দোতলা শব্দটি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসেরও উদাহরণ।

সূত্রঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই।

.
'নরেন্দ্র' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নর্‌ + ঈন্দ্র
  2. নর + ঈন্দ্র
  3. নর + ইন্দ্র
  4. নরে + ইন্দ্র
সঠিক উত্তর:
নর + ইন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
নর + ইন্দ্র
ব্যাখ্যা

- অ/আ + ই/ঈ = এ,
• নর + ইন্দ্র = নরেন্দ্র এরূপ,
• স্ব + ইচ্ছা = স্বেচ্ছা,
• পূর্ণ + ইন্দু = পূর্ণেন্দু,
• মহা + ঈশ = মহেশ,
• নর + ঈশ = নরেশ,
• রমা + ঈশ = রমেশ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

.
The English ____ a polite nation.
  1. is
  2. was
  3. are
  4. has
সঠিক উত্তর:
are
উত্তর
সঠিক উত্তর:
are
ব্যাখ্যা

• সাধারণত The + Nation (জাতি) + plural verb কিন্তু Language (ভাষা) + singular verb.
• The English are a polite nation.
• English is an international language.

১০.
What is the synonym of 'Sporadic'?
  1. Uniform
  2. Consistent
  3. Frequent
  4. Scattered
সঠিক উত্তর:
Scattered
উত্তর
সঠিক উত্তর:
Scattered
ব্যাখ্যা

• Sporadic শব্দের অর্থ বিক্ষিপ্তভাবে ঘটিত, ছড়ানাে ছিটানাে।
• এর সমার্থক শব্দ Scattered যার অর্থ বিক্ষিপ্ত, ছড়িয়ে ছিটিয়ে পড়া।
• Consistent শব্দের অর্থ সঙ্গতিপূর্ণ,
• Uniform শব্দের অর্থ একই রকম,
• Frequent শব্দের অর্থ প্রায়শই সংঘটিত হয় এমন, বার বার।

১১.
Had he known anything, he ________ told me.
  1. would
  2. can have
  3. will have
  4. would have
সঠিক উত্তর:
would have
উত্তর
সঠিক উত্তর:
would have
ব্যাখ্যা

• Conditional sentence এ Had + Sub + V3 + Ext. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।
• If clause এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause এ would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
• Had he known anything, he would have told me.

১২.
This book is ___ far the best one he has ever written.
  1. as
  2. to
  3. by
  4. too
সঠিক উত্তর:
by
উত্তর
সঠিক উত্তর:
by
ব্যাখ্যা
• The phrase 'by far' অর্থ এখন পর্যন্ত।
১৩.
What is the meaning of 'far and wide'?
  1. Nowhere
  2. In a special place
  3. Far away
  4. Everywhere
সঠিক উত্তর:
Everywhere
উত্তর
সঠিক উত্তর:
Everywhere
ব্যাখ্যা
• far and wide অর্থ সর্বত্র (Everywhere)।
১৪.
যদি (x + y, 2x - y) = (5 + y, 0) হয়, তবে x এবং y এর মান কত?
  1. (1, 3)
  2. (3, 6)
  3. (5, 10)
  4. (2, 4)
সঠিক উত্তর:
(5, 10)
উত্তর
সঠিক উত্তর:
(5, 10)
ব্যাখ্যা

দেওয়া আছে,
(x + y, 2x-y) = (5+y, 0)
ক্রমজোড়ের শর্তমতে,
x + y = 5+y ------- (1)
এবং 2x-y = 0 ------- (2)
সমীকরণ (1) হতে পাই,
x = 5
এখন x এর মান সমীকরণ (2) এ বসাই,
2×5 - y = 0,
বা, y = 10.
সুতরাং নির্ণেয় মান (x,y) = (5, 10)।

১৫.
a2 - 2ab + b2 এর বর্গমূল কত?
  1. (a-b)2
  2. a+b
  3. (a+b)2
  4. a-b
সঠিক উত্তর:
a-b
উত্তর
সঠিক উত্তর:
a-b
ব্যাখ্যা

আমরা জানি,
a2 - 2ab + b2 = (a-b)2
সুতরাং, √(a2 - 2ab + b2) = √(a-b)2 = a-b

১৬.
একটি সংখ্যা ৬৬০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৬৭০
  2. ৬৯০
  3. ৭১০
  4. ৭৩০
সঠিক উত্তর:
৬৯০
উত্তর
সঠিক উত্তর:
৬৯০
ব্যাখ্যা

নির্ণেয় সংখ্যাটি হবে ৬৬০ থেকে ৭২০ এর মধ্যবর্তী সংখ্যা অর্থাৎ তাদের গড়।
সুতরাং গড় = (৬৬০ + ৭২০) / ২
= ১৩৮০ / ২
= ৬৯০

১৭.
একটি ফটোকপি মেশিন ১/৩ সেকেন্ডে ২টি ফটোকপি করে। এই হারে ২ মিনিটে কতগুলো ফটোকপি করতে পারবে?
  1. ৬৬০টি
  2. ৭০০টি
  3. ৭২০টি
  4. ৯৬০টি
সঠিক উত্তর:
৭২০টি
উত্তর
সঠিক উত্তর:
৭২০টি
ব্যাখ্যা

আমরা জানি, ১ মিনিট = ৬০ সেকেন্ড
সুতরাং ২ মিনিট = ১২০ সেকেন্ড।
১/৩ সেকেন্ডে করে ২টি ফটোকপি
১ সেকেন্ডে করে ৩×২ টি ফটোকপি
১২০ সেকেন্ড করে ৩×২×১২০ টি ফটোকপি।
= ৭২০ টি ফটোকপি।

১৮.
a + 1/a = 3 হলে a2 + a + 1/a + (1/a)2 এর মান কত?
  1. 12
  2. 14
  3. 10
  4. 16
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা

দেওয়া আছে,
a + 1/a = 3
এখন,
a2 + a + 1/a + (1/a)2
= a + 1/a + a2 + (1/a)2
= (a + 1/a) + (a + 1/a)2 - 2. a. 1/a
= 3 + 32 - 2
=3 + 9 - 2
= 12 - 2
= 10

১৯.
একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হত। ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ২০০ টাকা
  2. ২৫০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৩৬০ টাকা
সঠিক উত্তর:
৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০ টাকা
ব্যাখ্যা

মনে করি,
ছাগলটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০-১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০+৫) টাকা = ১০৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫-৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০×৪৫/১৫ টাকা
= ৩০০ টাকা।

২০.
৩ এর কত শতাংশ ৯ হবে?
  1. ১৫০
  2. ২০০
  3. ২৫০
  4. ৩০০
সঠিক উত্তর:
৩০০
উত্তর
সঠিক উত্তর:
৩০০
ব্যাখ্যা

৩ এর ক% = ৯
বা, ৩ এর ক/১০০ = ৯
বা, ৩ক = ৯০০
সুতরাং ক = ৩০০

২১.
x/y = 2 এবং x + 2y = 4 হলে x ও y এর মান কত?
  1. 1, 2
  2. 3, 4
  3. 2, 1
  4. 3, 6
সঠিক উত্তর:
2, 1
উত্তর
সঠিক উত্তর:
2, 1
ব্যাখ্যা

দেওয়া আছে,
x/y = 2 এবং x + 2y = 4

এখন,
x/y = 2
বা, x = 2y

আবার,
x + 2y = 4
বা, x + x = 4
বা, 2x = 4
বা, x = 2

এখন x এর মান বসিয়ে পাই,
2 + 2y = 4
বা, 2y = 2
বা, y = 1

২২.
যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 20 এবং 96 হয় তাহলে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত?
  1. 1/8
  2. 5/12
  3. 3/4
  4. 5/24
সঠিক উত্তর:
5/24
উত্তর
সঠিক উত্তর:
5/24
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দুইটি, ক ও খ।

প্রশ্নমতে,
ক + খ = 20 এবং কখ = 96

সুতরাং,
সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল = 1/ক + 1/খ
= (ক+খ)/কখ
= 20/96
= 5/24

২৩.
দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত?
  1. ৭৯
  2. ৮৩
  3. ৮৬
  4. ৯৩
সঠিক উত্তর:
৮৬
উত্তর
সঠিক উত্তর:
৮৬
ব্যাখ্যা

দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭ এবং
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ১১
সুতরাং, দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য = ৯৭ - ১১ = ৮৬

২৪.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক-
  1. x - 2y + 1
  2. x + y + 1
  3. x + 2y + 1
  4. x - y + 1
সঠিক উত্তর:
x - y + 1
উত্তর
সঠিক উত্তর:
x - y + 1
ব্যাখ্যা

x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y - 1)2
= (x + y - 1) (x - y + 1)

২৫.
নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
  1. ৬/১১
  2. ৪/৭
  3. ৩/৫
  4. ৫/৮
সঠিক উত্তর:
৫/৮
উত্তর
সঠিক উত্তর:
৫/৮
ব্যাখ্যা

৬/১১ = ০.৫৪
৪/৭ = ০.৫৭
৩/৫ = ০.৬০
৫/৮ = ০.৬২
সুতরাং ৫/৮ ভগ্নাংশটি বৃহত্তম।

২৬.
মুজিবনগর সরকারের কৃষি মন্ত্রী ছিলেন কে?
  1. সৈয়দ নজরুল ইসলাম
  2. এ.এইচ.এম. কামরুজ্জামান
  3. তাজউদ্দীন আহমদ
  4. খন্দকার মোশতাক আহমেদ
সঠিক উত্তর:
এ.এইচ.এম. কামরুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
এ.এইচ.এম. কামরুজ্জামান
ব্যাখ্যা

• ১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে।
• এই সরকারের কাঠামো ছিল নিম্নরূপ-
- রাষ্ট্রপতিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান;
- উপরাষ্ট্রপতিঃ সৈয়দ নজরুল ইসলাম;
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীঃ তাজউদ্দীন আহমদ;
- অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রীঃ এম মনসুর আলী;
- স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীঃ এ.এইচ.এম. কামরুজ্জামান,
- পররাষ্ট্র ও আইনমন্ত্রীঃ খন্দকার মোশতাক আহমেদ;
- প্রধান সেনাপতিঃ কর্নেল অবসরপ্রাপ্ত এম. এ. জি ওসমানী;
- চিফ অব স্টাফঃ কর্নেল (অব.) আব্দুর রব এবং
- ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনীর প্রধানঃ গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

২৭.
'অগ্নিশ্বর' কোন ফসলের উন্নত জাত?
  1. পাট
  2. গম
  3. কলা
  4. ধান
সঠিক উত্তর:
কলা
উত্তর
সঠিক উত্তর:
কলা
ব্যাখ্যা

• উন্নত জাতের কলাঃ
- অগ্নিশ্বর,
- সিঙ্গাপুরি,
- অমৃতসাগর ইত্যাদি।
• কয়েকটি উন্নত জাতের ধানঃ
- বিআর চান্দিনা,
- মালা,
- বিপ্লব,
- আশা,
- প্রগতি,
- মুক্তা ইত্যাদি।
• কয়েকটি উন্নত জাতের গমঃ
- সোনালিকা,
- বলাকা,
- দোয়েল,
- কাঞ্চন,
- আকবর।

২৮.
'জয়পুরহাট' জেলা কোন বিভাগে অবস্থিত?
  1. রংপুর
  2. রাজশাহী
  3. চট্টগ্রাম
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
রাজশাহী
ব্যাখ্যা

• জয়পুরহাট জেলা রাজশাহী বিভাগে অবস্থিত।
• এই বিভাগে মোট ৮ টি জেলা আছে।
• বাকি জেলা গুলো হলোঃ
- রাজশাহী,
- নাটোর,
- পাবনা,
- বগুড়া,
- জয়পুরহাট,
- সিরাজগঞ্জ ও
- চাঁপাইনবাবগঞ্জ।
উৎসঃ নিকার এর ওয়েবসাইট।