পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৫৩
সিলেবাস
পরীক্ষা - ৩: English Language and Grammar - সম্পূর্ণ সিলেবাস [৮০ নম্বর] উৎস: প্রচলিত যেকোনো ভালো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL. (সব বই পড়া লাগবে না, সুবিধামতো যেকোনো ১/২টি বেছে নিন।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৫৩ প্রশ্ন

.
Which of the following is singular?
  1. ক) Loaves
  2. খ) Bacteria
  3. গ) Genii
  4. ঘ) Crisis
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Crisis হচ্ছে singular, যার plural form হচ্ছে Crises.
অন্যদিকে, 
- Loaves হচ্ছে plural, যার singular হচ্ছে Loaf( রুটির খন্ড বিশেষ)
- Genii হচ্ছে Genius (প্রতিভাবান ব্যক্তি) এর plural form.
- Bacteria হচ্ছে Bacterium এর plural form
.
Choose the synonym of the word 'Aggregate'.
  1. ক) Accumulation
  2. খ) Particular
  3. গ) Net
  4. ঘ) Uncombined
ব্যাখ্যা
Aggregate (noun) / (Adjective) (Verb)

English Meaning: Something formed by adding together several amounts or things; total.
Bangla Meaning: 
(১) সমষ্টি; সমাহার; সমূহ; যোগফল।
in the aggregate সব মিলিয়ে; সমষ্টিগতভাবে; সামগ্রিকভাবে।
(২) কংক্রিট তৈরি করার জন্য সিমেন্টের সঙ্গে মিশ্রিত উপাদানসমূহ (বালি, নুড়ি ইত্যাদি)।

Synonyms: Total (সর্বমোট সম্পূর্ণ), Accumulation (সঞ্চয়ন; পুঞ্জীভবন), Sum
(যোগফল; সমষ্টি), Mass (জনসাধারণ, জনগণ), Combine (সংযুক্ত করা বা মিলিত হওয়া)।
Antonyms: Net (অবশিষ্ট), Uncombined (সংযুক্ত নয় এমন), Individual (ব্যক্তি), Part
(অংশ), Particular (নির্দিষ্ট)।

Other Forms: 
- Aggregate  (verb transitive, verb intransitive) (১) সমষ্টীভূত/সমগ্রীভূত হওয়া বা করা। (২) (নির্দিষ্ট
সাকল্যের) মোট পরিমাণ হওয়া।
- Aggregation [Uncountable noun] সমষ্টি; সংগ্রহ; সমাহার; সমষ্টিকরণ।

Example Sentence: 
1. The council was an aggregate of three regional assemblies.2. Raspberries are aggregate fruits

Source: Live MCQ Lecture.
.
Mother Teresa is a torch-bearer of the peace. Here the underlined word is -
  1. ক) Abstract noun
  2. খ) Common Noun
  3. গ) Material Noun
  4. ঘ) Proper Noun
ব্যাখ্যা
Mother Teresa is a torch- bearer of the peace. Here the underlined word is - Common Noun.

•সাধারণত Justice, peace ইত্যাদি শব্দ গুলো হচ্ছে Abstract Noun.
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।

• কিন্তু uncountable ও abstract nouns এর আগে article ব্যবহার হয় না।
- Abstract noun এর পূর্বে Article বসালে সেটি Common noun এ পরিণত হয়।
তাই প্রশ্নে উল্লেখিত peace এর পূর্বে article থাকায় এটি common noun হিসেবে বিবেচিত হবে।
.
Sakib, our captain, scored fifty runs in the match. The underlined part represents -
  1. ক) Noun as preposition clause
  2. খ) Noun as apposition
  3. গ) Nominal that clause
  4. ঘ) Adjective clause
ব্যাখ্যা
• Sakib, our captain, scored fifty runs in the match. The underlined part represents - Noun as appositive clause.
- বাক্যটিতে Sakib (noun) এবং our captain একই ব্যক্তি।
- এক্ষেত্রে our captain হচ্ছে Sakib এর apposition.
- কোন বাক্যে যদি  কোন ব্যক্তি সম্পর্কের কথা বলে এবং তার সম্পর্কে অতিরিক্ত একটি তথ্য প্রদান করে তাহলে তাকে apposition বলে।

Source: Applied English Grammar and Composition by P. C. Das
.
A cousin of mine is getting married next week. here the underlined word 'mine' is a/an -
  1. ক) Reciprocal pronoun
  2. খ) Possessive pronoun
  3. গ) Relative Pronoun
  4. ঘ) Indefinite pronoun
ব্যাখ্যা
• A cousin of mine is getting married next week. here the underlined word 'mine' is a - Possessive pronoun.
- Possessive pronoun হচ্ছে personal Pronoun এর একটি প্রকার।
- এই pronoun দ্বারা possession বা অধিকার বোঝানো হয়।
- It is the pronoun that is used after a noun.
- Mine, ours, hers, theirs ইত্যাদি হচ্ছে possessive pronoun এর উদাহরণ।

অন্যদিকে,
• Reciprocal pronoun - পারস্পারিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another এই দুইটি pronoun ব্যবহার করা হয়, যারা reciprocal pronoun নামে পরিচিত।

• Relative pronoun - Whom, who, whose, which,that ইত্যাদি শব্দ গুলো যদি দুটি বাক্যের বা clause এর মাঝে বসে দুইটি clause এর মধ্যে relation তৈরি করে তবে তাদের relative pronoun বলে।

• Indefinite pronouns বা অনির্দিষ্ট অর্থজ্ঞাপক Pronoun হলো: One, someone, everyone, nobody.
- এগুলো দ্বারা নির্দিষ্ট ভাবে কাউকে না বুঝিয়ে সাধারণ ভাবে বোঝানো হয়।
.
Akash is a university student. Here the underlined word 'university' is a/an -
  1. ক) Noun
  2. খ) Pronoun
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
Akash is a university student. Here the underlined word 'university' is an - Adjective.

বাক্যটিতে university শব্দটি একটি Adjective।
- কারণ সাধারণ বাক্যে Preposition / possessive / article / Adjective / determiner এগুলোর পর একটি word থাকলে তা noun হিসেবে বিবেচিত হয়।
কিন্তু দুটি word থাকলে শেষের টি noun এবং পূর্বের টি Adjective এবং তিনটি শব্দ থাকলে শেষেরটি noun এবং তার পূর্বের টি Adjective এবং Adjective এর পূর্বের টি Adverb হয়।
- আবার উক্ত বাক্যে university শব্দটি student (noun)টিকে qualify করায় university শব্দটি adjective.

Structures: 
Preposition / possessive / article / Adjective / determiner + Noun.
Preposition / possessive / article / Adjective / determiner + Adjective + Noun.
Preposition / possessive / article / Adjective / determiner + Adverb + Adjective + Noun.
.
Following of the which sentence has ‘intransitive verb’?
  1. ক) She is preparing breakfast.
  2. খ) Why are you weeping badly?
  3. গ) The doctor felt his pulse.
  4. ঘ) The beggar wanted some money.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্য গুলোর মধ্যে - Why are you weeping badly? has 'intransitive verb.'
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত বাক্যে verb এর পরে কোনো word না থাকলে অথবা verb এর পরে adverb থাকলে অথবা শুধু preposition থাকলে verb টি অবশ্যই Intransitive verb হবে।
- প্রশ্নে প্রদত্ত বাক্যে verb (weeping) এরপর adverb (badly) আছে এবং এর object নেই তাই এটি intransitive verb.

অন্যদিকে,
- She is preparing breakfast.
- The doctor felt his pulse.
- The beggar wanted some money.
এই বাক্যগুলোতে preparing, felt এবং wanted সবগুলো  verb এর object আছে ।
- আর যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়। তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
.
I never was too desperate to hear their gossip. Here the word 'never' is used as -
  1. ক) Adjective
  2. খ) Verb
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
ব্যাখ্যা
• I never was too desperate to hear their gossip. Here the word 'never' is used as - Adverb.

• এখানে never হচ্ছে adverb of time/frequenccy
- Adverb of frequency describes how often an action happens.
- অর্থাৎ এটি দ্বারা verb সংঘটিত হওয়ার সময়/হার বুঝাচ্ছে।
- It means, at no time in the past or in the future, not in any situation. Or in other words, not ever: not at any time
- তাই never শব্দটি একটি adverb.
- Adverb সাধারণত verb, adjective বা অন্য আরেকটি adverb এমনকি একটি সম্পুর্ন বাক্যকেও modify করতে পারে।
.
Many a tale____ told by the pilgrims.
  1. ক) was
  2. খ) were
  3. গ) have
  4. ঘ) have been
ব্যাখ্যা
• Many এর পরে Noun/pronoun ও verb- plural হয়।
- কিন্তু many a/an এর পর noun/pronoun ও verb- singular হয়।
- বাক্যটি past tense এ থাকায় was হবে।
১০.
His uniform hat was tailored higher ______ other officers.
  1. ক) then that of
  2. খ) than that of
  3. গ) then those of
  4. ঘ) than those of.
ব্যাখ্যা
• কোন sentence এ একই ধরনের Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে singular noun এর পরিবর্তে that of এবং plural noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়।
- অন্যভাবে বলা যায়,
- কোনো comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb এর পরের অংশ হবে -
- than + that/those of
- noun যদি singular হয় তবে that আর noun যদি plural হয় তবে those
-  বাকি  noun টি।
 
অতএব, সঠিক উত্তর হচ্ছে - than that of.
Complete Sentence: His uniform hat was tailored higher than that of other officers.
১১.
The man who is following me may be a thief. The underlined clause is a/an -
  1. ক) noun clause
  2. খ) adverbial clause
  3. গ) adjective clause
  4. ঘ) prepositional clause
ব্যাখ্যা
The man who is following me may be a thief. The underlined clause is - adjective clause
• যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে। 
অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে - 
- Noun এর post modifier - (subject + verb + noun + adjective clause) 
- Subject এর  post modifier - (Subject + adjective clause + verb + object)

প্রশ্নে উল্লেখিত -The man who is following me may be a thief - এই বাক্যে who is following me এই  clause টি noun (man) এর পরে বসে তাকে modify করেছে - - তাই এটি adjective clause.
- Adjective clause মূলত clause সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়  এবং এরা relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা  শুরু হয়।

তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause  হিসেবে বিবেচিত হবে।
১২.
A person leaves his native country to settle in another is called -
  1. ক) Emigrant
  2. খ) Immigrant
  3. গ) Traveller
  4. ঘ) Contemporary
ব্যাখ্যা
• Emigrant (প্রবাসী) - A person leaves his native country to settle in another  

অন্যদিকে,
• Immigrant (অভিবাসী) - A person coming to a foreign land to settle there
• Traveller (পর্যটক)- A person who is travelling or who often travels
• Contemporary  সমসাময়িক) - A person living at the same time with another

সহজে মনে রাখার সুবিধার্থে - 
The word immigrant is used when talking about the country moved to.
Emigrant is used when talking about the country moved from.
 
১৩.
In which sentence is 'above' used as an adverb?
  1. ক) Look at the stars above.
  2. খ) Take the above book.
  3. গ) Read the above lines.
  4. ঘ) Our blessings come from above.
ব্যাখ্যা
• Look at the stars above বাক্যে above শব্দটি adverb হিসাবে ব্যবহৃত হয়েছে।
- সাধারণত preposition এর পর সব সময় noun/pronoun বসে।
- তাই যদি কোনো sentence এর শেষে preposition বসে তবে তা সবসময় adverb হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, 
• Take the above book. বাক্যে above শব্দটি adjective হিসাবে ব্যবহৃত হয়েছে।

• Read the above lines -  বাক্যে above শব্দটি adjective হিসাবে ব্যবহৃত হয়েছে।
- Adjective সবসময় noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, ইত্যাদি নির্দেশ করে।
- উক্ত বাক্যে above শব্দটি lines (noun)টিকে qualify করায় above শব্দটি adjective.

• Our blessings come from above - above শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
- উক্ত বাক্যে preposition from এর object হিসেবে above ব্যবহৃত হয়েছে।
১৪.
In which sentence, is the underlined word used as a gerund?
  1. ক) The crying baby had a wet diaper.
  2. খ) Salma came here walking.
  3. গ) Walking in the morning is a good exercise.
  4. ঘ) Do not shoot the flying bird.
ব্যাখ্যা
• প্রশ্নে প্রদত্ত অপশন গুলোর মধ্যে - Walking in the morning is a good exercise. - বাক্যটিতে gerund এর প্রয়োগ ঘটেছে।

• Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.

কোন বাক্যে বিভিন্ন স্থানে Gerund ব্যবহৃত হয়: 
1. As subject: Walking in the morning is a good exercise. 
2. As object: I like playing Badminton.
3. As the object of a preposition: He is fond of cooking beef. 
4. As a complement of the verb: Working is earning.

অন্যদিকে,
• The crying baby had a wet diaper. বাক্যে 'crying'  শব্দটি baby noun কে qualify করায় শব্দটি participle
• Salma came here walking and do not shoot the flying bird - এই দুটি বাক্যে walking and flying হচ্ছে participle.
- It is the form of a verb that usually ends in "ed" or "ing" and is used as an adjective:
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।
১৫.
I want to know when ________
  1. ক) will be the meeting start
  2. খ) will the meeting start.
  3. গ) the meeting will start.
  4. ঘ) would the meeting start
ব্যাখ্যা
• Embedded question এর নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে -  the meeting will start.
- Embedded question হলো এক প্রকার প্রশ্নবোধক বাক্য যা কিনা আরেকটি বাক্যের ভিতরে থাকে।
- অর্থাৎ বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- এটির অর্থের মধ্যে প্রশ্নবোধক হবে। কিন্তু গঠনে assertive হবে।
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি  assertive ব্যাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধোক বাক্য সন্নিবেশিত করা হয়।
Embedded question  এর structure হলো: 
- question word + sub + sub এবং tense অনুযায়ী verb.
১৬.
I go running every morning. Here the underlined word is a/an -
  1. ক) verb
  2. খ) gerund
  3. গ) participle
  4. ঘ) verbal noun
ব্যাখ্যা
I go running every morning. বাক্যে running হলো present participle.
"I go running every morning."  বাক্যে 'running' go verb এর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় নি। 
"I" যে ক্রিয়াকলাপের সাথে জড়িত তা বর্ণনা করার জন্য "running" একটি বিশেষণ হিসেবে ব্যবহৃত  হয়েছে।

"running" কখন gerund হিসেবে ব্যবহৃত হয়, তার উদাহরণ নিম্নরূপ :
"Running is my favorite form of exercise." (subject)
"I enjoy running in the park." (direct object)
"She told me about her love for running." (indirect object)
"He is thinking about running a marathon next year." (object of a preposition)
"His hobby is running marathons." (subject complement)
১৭.
Shupti along with her friends was present. Here the underlined phrase is a/an -
  1. ক) Verbal phrase
  2. খ) Conjunctional phrase
  3. গ) Prepositional phrase
  4. ঘ) Adjective phrase
ব্যাখ্যা
Shupti along with her friends was present. Here the underlined phrase is a/an - Conjunctional phrase. 

- A conjunctional phrase conducts the function of the conjunction.
- কোনো phrase বা শব্দসমষ্টি যখন conjunction এর কাজ করে তখন তাকে Conjunctional phrase বলে।
-  as much as, as long as, as well as, along with, together with, either-or, neither-nor, not only- but also ইত্যাদি Conjunctional phrase. 
১৮.
Would that I _____ the latest iPhone.
  1. ক) can buy
  2. খ) could buy
  3. গ) can bought
  4. ঘ) could have bought
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে could buy.
- কারন sentence এর শুরুতে Would that  থাকলে subject এরপর could বসাতে হয় এবং এরপর verb এর present form হয়।
- প্রশ্নে উল্লেখিত বাক্যটি Would that দিয়ে শুরু হয়েছে এবং এরপর subject হিসেবে 'I' আছে।
- তাই নিয়মানুযায়ী এরপর could বসাতে হবে এবং তারপর verb এর present form হবে।

• সুতরাং সঠিক বাক্যটি হচ্ছে - Would that I could buy the latest car.
১৯.
Fill in the gap. Wireless broadband could ___ satellite radio one day.
  1. ক) elicit
  2. খ) supersede
  3. গ) reverent
  4. ঘ) convoluted
ব্যাখ্যা
Supersede (verb transitive)

English Meaning: To replace something older, less effective, or less important or official.
Bangla Meaning: স্থান অধিকার করা; (কোনো ব্যক্তি বা বস্তুর) স্থলাভিষিক্তি বা স্থলে ব্যবহার করা; নিরাকৃত/অপসারিত করা: Buses have superseded carriages for long-distance travel.

Synonyms: Replace (প্রতিস্থাপন করা), Supplant (স্থান দখল করা), Override (পদদলিত করা বা অগ্রাহ্য করা), Displant (স্থানান্তর), Replace, (প্রতিস্থাপন)।
Antonyms: Keep (রাখা), Retain (অব্যাহত রাখা), Stay (থাকা), Retain (ধরে রাখা), Stay (থাকা), Submit (জমা দেয়া)।

Other Forms: Supersession [সূপাসেশ্‌ন্‌] (noun) নির্বতন; অপসারণ; নিরাকরণ; অপরের স্থানগ্রহণ।
Example Sentence: 
1. Wireless broadband could supersede satellite radio one day.
2. This edition of the book supersedes the previous one.

Source: Live MCQ Lecture.
২০.
One of the tigers ____ shot dead on the spot.
  1. ক) was
  2. খ) were
  3. গ) have
  4. ঘ) none
ব্যাখ্যা
কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
তাই বাক্যটিতে one of the এরপর plural noun tigers হয়েছে এবং singular form হিসেবে verb হবে was.

সম্পূর্ণ বাক্যটি - One of the tigers was shot dead on the spot.
২১.
Who gave you the book? (Make it passive)
  1. ক) By whom had you given the book?
  2. খ) By whom were you given the book?
  3. গ) By whom you were given the book?
  4. ঘ) By whom had you been given the book
ব্যাখ্যা
• Who দিয়ে শুরু হওয়া interrogative sentence কে  passive করতে হলে -
- Who এর স্থানে By whom বসে।
- এরপর বাক্যটির tense অনুযায়ী auxiliary/ be verb,
- তারপর subject এবং
- verb এর past participle form
- এবং সবশেষে object বসবে। 
Structure: By whom + auxiliary verb + Subject + verb এর past participle রূপ + object.

সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর -By whom were you given the book?
২২.
The glass must have been broken by Nusrat. (Make it active)
  1. ক) The glass was broken by Nusrat.
  2. খ) The glass must have been broken by Nusrat.
  3. গ) The glass must be broken by Nusrat.
  4. ঘ) Nusrat must have broken the glass.
ব্যাখ্যা
• Passive structure যদি Subject + Modal auxiliary + have been + v3 + by + object হয় তাহলে active form হবে - 
- প্রথমে শেষের object subject রূপে বসবে।
- এরপর Modal auxiliary
- have
- verb এর past participle form
- object.
অতএব, প্রদত্ত বাক্যটির active form: Nusrat must have broken the glass.
২৩.
We had reached the station before the train left. Here the underlined word is a/an -
  1. ক) preposition
  2. খ) conjunction
  3. গ) adverb
  4. ঘ) verb
ব্যাখ্যা
We had reached the station before the train left. Here the underlined word is a/an - conjunction.

- Subordinating conjunction এমন সব clause-কে যুক্ত করে যারা একে অপরের উপর নির্ভরশীল।
- অর্থাৎ একটি ছাড়া অন্যটির অর্থ প্রকাশ পায় না।
- সুতরাং, এখানে একটি থাকে Dependent Clause আর অপরটি থাকে Independent clause.
- Conjunction দুটি বাক্য বা শব্দকে যুক্ত করে।
- before শব্দটি একটি  dependent Clause ও dependent clause -কে যুক্ত করেছে।
- তাই, এটি conjunction.
২৪.
While _____ for the food to arrive, we were happy to sit and chat in the relaxing surroundings.
  1. ক) to wait
  2. খ) wait
  3. গ) waiting
  4. ঘ) was waiting
ব্যাখ্যা
• while এর পর subject না এসে সরাসরি verb এসে পরলে এর সাথে ing যুক্ত হবে।
- as/ while/ when যুক্ত অংশটি Past continuous tense এবং অপরটি Past indefinite tense হয়।
সুতরাং, সঠিক উত্তর - waiting.
২৫.
Which one of the below is the opposite of the word 'Apathy'?
  1. ক) Misanthrope
  2. খ) Enthusiasm
  3. গ) Indifference
  4. ঘ) Phlegm
ব্যাখ্যা
Apathy [Uncountable noun]

English Meaning: Lack of interest, or the attitude of not caring resulting from it.
Bangla Meaning: সমবেদনা বা আগ্রহের অভাব; (কারো/কোনো কিছুর প্রতি) উদাসীনতা বা অনীহা।

• Synonyms: Indifference (উদাসীনতা), Unconcern (ঔদাসীন্য), Unresponsiveness
(অসংবেদনশীলতা), Impassiveness (আবেগহীনতা), Phlegm (রুক্ষ্মতা)।
Antonyms: Enthusiasm (প্রবল উৎসাহ), Interest (আগ্রহ), Passion (প্রবল অনুরাগ),
Attention (মনোযোগীতা), Sensibility (সংবেদনশীলতা)।

Other Forms: Apathetic (adjective) সমবেদনা বা আগ্রহহীন; উদাসীন। Apathetically 
(adverb)।

Example Sentence:
1. This shows apathy on the part of the Government to the problems of the common man.
2. People have shown surprising apathy toward these important social problems.

অন্য অপশনের মধ্যে - Misanthrope (যে ব্যক্তি সমাজকে এড়িয়ে চলে)।

Source: Live MCQ Lecture.
২৬.
You won't pass the exam unless you start revising immediately Here the underlined clause is a/an -
  1. ক) Noun clause
  2. খ) Adverbial clause
  3. গ) Adjective clause
  4. ঘ) Principal Clause  
ব্যাখ্যা
You won't pass the exam unless you start revising immediately. Here the underlined clause is a/an - Adverbial clause.
- যে subordinate clause কোনো বাক্যে adverb এর মতন কাজ করে তাকে Adverb clause বলে।
- Adverbial Clause সবসময় স্থান, কাল,কারন, উদ্দেশ্য, ধরন, ফলাফল ইত্যাদি প্রকাশ করে।
- unless, till, lest, if, though, although ইত্যাদি দ্বারা গঠিত caluse সব সময় Adverbial clause হয়।
২৭.
Choose the correct determiner: 'Rokeya has _____ money to purchase things'
  1. ক) a little
  2. খ) quite a few
  3. গ) a few
  4. ঘ) few
ব্যাখ্যা
শূন্যস্থানে সঠিক উত্তর - a little.
- Determiner এর প্রধান কাজ Noun কে Determine করা।
-Uncountable noun এর ক্ষেত্রে little/a little এবং countable noun এর ক্ষেত্রে few/a few বসে।
- Countable noun এর পূর্বে অনেক/প্রচুর অর্থ বুঝাতে determiner হিসেবে many বসে; এবং 'অল্প' অর্থ বুঝাতে few বসে।
-Money যেহেতু uncountable noun সুতরাং এর পূর্বে determiner হিসেবে a little বসবে। 
২৮.
Choose the correctly spelt word.
  1. ক) Fledgling
  2. খ) Feldigling
  3. গ) Feldigling
  4. ঘ) Fledgiling
ব্যাখ্যা
Fledgling (adjective)

English Meaning: New and not experienced.
Bangla Meaning: নতুন এবং অনভিজ্ঞ।

Synonyms: Arising (উদ্ভূত), Beginning (প্রারম্ভ), Growing (বৃদ্ধিমূলক), Novice (শিক্ষানবীস), Punk (অকেজো), Trainee (প্রশিক্ষনার্থী)।
Antonyms: Declining (পতনশীল), Mature (পরিপক্ব করা বা হওয়া), Old Timer (অভিজ্ঞ), Veteran (দক্ষ, বর্ষীয়ান), Guru (গুরু)। 

Other Forms: Fledgling (noun) (মাত্র উড়তে শিখেছে এমন) উদ্‌গতপক্ষ পাখি; A young bird that has grown feathers and is learning to fly.
Example Sentence:
1. You are the leader of the opposition in this emerging, fledgling democracy.
2. At hockey, he's still fledgling and needs to work on his basic skating skills.

Source: Live MCQ Lecture.
২৯.
An extra message added at the end of a letter after it is singed is called -
  1. ক) NB
  2. খ) RSVP
  3. গ) Corrigendum
  4. ঘ) Postscript
ব্যাখ্যা
• An extra message added at the end of a letter after it is singed is called - Postscript.
- চিঠিতে স্বাক্ষরের পর যুক্ত অত্তিরিক্ত বার্তা বা বাক্যাবলীকে বলা হয় - Postscript.

অন্য অপশনগুলোর মধ্যে -
Corrigendum - সংশোধনীয় বিষয়।
NB(Nota bene) - সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।
RSVP - দয়া করে জবাব দিন - যা আমন্ত্রন পত্রের নিচ প্রান্তে লেখা হয়।
৩০.
‘Very few girls are as industrious as Mitu.' (Make it comparative)
  1. ক) Mitu is one of the most industrious girls.
  2. খ) Mitu is more industrious than most other girls.
  3. গ) No other girl is as industrious as Mitu.
  4. ঘ) Mitu is as industrious as other girls.
ব্যাখ্যা
• Very few যুক্ত Positive Degree কে Comparative Degree-তে পরিণত করার নিয়ম:-
-  প্রদত্ত Sentence-এর শেষের Subject +
- Verb
- Positive Degree এর Comparative form
- than most other
- very few-এর পর থেকে verb-এর পূর্ব পর্যন্ত অংশ।
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হচ্ছে - Mitu is more industrious than most other girls.
৩১.
No other festival in Bangladesh is as attractive as Pahela Baishakh. (Make it Superlative)
  1. ক) Pahela Baishakh is the most attractive festival in Bangladesh.
  2. খ) Pahela Baishakh is one of the attractive festivals in Bangladesh.
  3. গ) Pahela Baishakh is one of the most attractive festivals in Bangladesh.
  4. ঘ) No other festival in Bangladesh is as attractive the Pahela Baishakh.
ব্যাখ্যা
• No other যুক্ত positive sentence কে Superlative করতে হলে - 
- শেষের subject প্রথমে
- এরপর verb 
- the
- Positive এর superlative form বসাতে হয়।
- no other এর পরের অংশ।
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Pahela Baishakh is the most attractive festival in Bangladesh.
- এখানে attractive এর superlative হচ্ছে most attractive.
৩২.
Akhi got her work ___ by Pakhi.
  1. ক) do
  2. খ) done
  3. গ) have done
  4. ঘ) to be done
ব্যাখ্যা
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে get এর structure - 
Subject + get + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।

• সুতরাং, প্রদত্ত বাক্যে Akhi, Pakhi কে দিয়ে কাজ করিয়ে নেওয়া বোঝাতে do এর past participle form হিসাবে done হবে।
৩৩.
That table is ______ for my office.
  1. ক) good as enough
  2. খ) goodly enough
  3. গ) enough good
  4. ঘ) good enough
ব্যাখ্যা
• Adjective/Adverb + enough হয় ।
- এই নিয়ম অনুসারে good enough সঠিক।
- Enough এরপরে Adjective বসে না তাই enough good ভুল।
- আবার enough এর সাথে কখনো as, the, ly ব্যবহার হয় না,এজন্য goodly enough, good as enough ভুল।

- কিন্তু Plural countable/uncountable noun এর আগে বা পরে যেকোনো জায়গায় enough বসতে পারে।
ex: I have enough time or I have time enough.
৩৪.
'Ready at hand' can be the meaning of the phrase -
  1. ক) At one's elbow
  2. খ) At one's finger ends
  3. গ) At one's wits end
  4. ঘ) At sixes and sevens
ব্যাখ্যা
• At one's elbow
English Meaning: next to someone / close to and a little behind someone.
Bangla Meaning: পাশাপাশি

• At one's finger ends
English Meaning: Ready at hand / readily available.
Bangla Meaning: নখদর্পণে / চাহিবামাত্রই পাওয়া যাবে

• At one's wits end
English Meaning: at a loss for a means of solving a problem / confused / puzzled.
Bangla Meaning: দিশেহারা / হতবুদ্ধি

• At sixes and sevens
English Meaning: in a state of total confusion or disarray.
Bangla Meaning: সম্পূর্ণ বিভ্রান্তি বা বিড়ম্বনার অবস্থায় বা বিশৃঙ্খলার অবস্থায়

Source: Live MCQ Lecture.
৩৫.
________ they started their walk than it started to rain
  1. ক) No sooner had
  2. খ) Scarcely had
  3. গ) As soon as
  4. ঘ) Hardly had
ব্যাখ্যা
• বাক্যে No sooner had ...... than , scarcely had ........... when , hardly had ........ when থাকলে এর প্রথম অংশ Past Perfect এবং Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয়।
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।

এখানে, বাক্যের পরের অংশে যেহেতু than দেওয়া আছে তাই শূন্যস্থানে No sooner had বসবে।
Complete sentence:  No sooner had they started their walk than it started to rain.
৩৬.
Choose the similar meaning of the word 'Idolatry'.
  1. ক) Scorn
  2. খ) Deification
  3. গ) Vilification
  4. ঘ) Condemnation
ব্যাখ্যা
Idolatry (Noun)

English Meaning: 
- Very great admiration or respect for someone, often too great.
- The act of praying to a picture or object as part of a religion.
Bangla Meaning: 
(১) [countable noun, uncountable noun] পৌত্তলিকতা; পুতুল-পূজা; মূর্তিপূজা; প্রতিমাপূজা।
(২) (কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি) অতিভক্তি; অত্যনুরাগ।

• Synonyms: Idolizing (সম্মান করা), Worshipping (পূজা করা), Admiration (প্রশস্তিবোধ;
শ্রদ্ধাবোধ), Deification (দেবত্বারোপ), Adulation (তোষণ)।
• Antonyms: Vilification (কলঙ্করটনা; কলঙ্ক লেপন; অপবাদরটনা), Ridicule (বিদ্রুপ করা),
Condemnation (নিন্দা করা), Scorn (অবজ্ঞা করা), Disrespect (অসম্মান করা, অশ্রদ্ধা
করা)।


Other Forms: - Idolater (noun) (১) প্রতিমাপূজক; পৌত্তলিক। (২) পরম ভক্ত; পূজারি।
- Idolatress (noun) প্রতিমাপূজারিণী।
- Idolatrous (adjective) (ব্যক্তি) পৌত্তলিক; প্রতিমাপূজক।
- Idolatrously (adverb) পৌত্তলিকের মতো।

Example Sentence: 
1. No matter what form religion may take; idolatry is the foundation of its worship.
2. Her idolatry of her favorite rock star is one step removed from stalking.

Source: Live MCQ Lecture.
৩৭.
Choose the correct sentence.
  1. ক) It was many years since I had meet with her.
  2. খ) Had I been a king, I would have helped the poor
  3. গ) As soon as the thief saw the police, he run away.
  4. ঘ) Would that I could bought the latest car.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত কেবল মাত্র - 
- Had I been a king, I would have helped the poor - বাক্যটি সঠিক.
- Had + Subject + Past Participle দ্বারা কোন Conditional sentence শুরু হলে এর অপর sentence perfect conditional 
- অর্থাৎ subject এরপর would have/could have/might have বসে এবং এর পরের verbটির past participle form হয়। 

প্রশ্নে উল্লেখিত অন্য অপশনগুলোর মধ্যে - 
(ক) It was many years since I had met with her -বাক্যটি ভুল।
- কারন Past indefinite + since + past perfect হয়। 
- অর্থাৎ since দ্বারা যুক্ত বাক্যের প্রথম অংশে  Past indefinite  হলে, পরের অংশে  past perfect (subject+ had+ verb এর past participle form) হয়। 
- Meet এর স্থানে met হলে বাক্যটি শুদ্ধ হত।

গ) As soon as the thief saw the police, he run away - বাক্যটি ভুল কারন As soon as দ্বারা বাক্য শুরু হলে এবং অতীতে দুইটি ঘটনা সমসাময়িক সময়ে ঘটলে  দুইটি verbই past indefinite tense এ হয়।
- সুতরাং run এর স্থলে ran হলে বাক্যটি শুদ্ধ হত।

গ) Would that I could bought the latest car বাক্যটি ভুল কারন কারন sentence এর শুরুতে Would that  থাকলে subject এরপর could বসাতে হয় এবং এরপর verb এর present form হয়।
- could bought এর স্থলে could buy হলে বাক্যটি সঠিক হত।
৩৮.
The idioms 'Brown study' refers to -
  1. ক) Paying great attention to study.
  2. খ) Studying in a sophisticated place.
  3. গ) Expert in various subjects.
  4. ঘ) Absorbed in one's thoughts.
ব্যাখ্যা
• Brown study
English Meaning: absorbed in one's thoughts and not paying attention to anything else.
Bangla Meaning: তীব্র নিমগ্নতা বা বিমূর্ততা / আনমনা ভাব

Ex. Sentence: I could see she was in a brown study.
Bangla Meaning: আমি দেখতে পাচ্ছিলাম সে খুব আনমনা হয়ে আছে।

Source: Live MCQ Lecture.
৩৯.
Which of the following sentences is a compound sentence?
  1. ক) Work hard to prosper in life.
  2. খ) I saw him who was going to market
  3. গ) He was very weak and could not walk.
  4. ঘ) Without working hard, you cannot succeed.
ব্যাখ্যা
• Compound sentence-এ একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়।
- অর্থাৎ Compound sentence এ দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause থাকে।
- এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both --- and , either --- or , neither — nor, not only --- but also ইত্যাদি co-ordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।
৪০.
Fil in the gap with appropriate phrase. Try to keep bad companions _____.
  1. ক) at bay
  2. খ) at arm's length
  3. গ) at hand
  4. ঘ) at a stretch
ব্যাখ্যা
• At arm's length
English Meaning: 1. at a distance / as far away from your body as possible.
Bangla Meaning: শরীর থেকে যথাসম্ভব দূরে / এড়িয়ে চলা।

English Meaning: 2. avoiding intimacy or close contact.
Bangla Meaning: ঘনিষ্টতা এড়িয়ে চলা।

• At bay
English Meaning: forced to face or confront one's attackers or pursuers / cornered.
Bangla Meaning: কোণঠাসা অবস্থা করা।

• At hand
English Meaning: nearby / near in time or position.
Bangla Meaning: নিকটে, আসন্ন।

• At a stretch
English Meaning: without break / continuously.
Bangla Meaning: একটানা / বিরতিহীনভাবে

সুতরাং, cotext অনুযায়ী শূন্যস্থানে at arm's length phrase টি বসালে বাক্যের অর্থ পূর্নতা পাবে।
তাই সঠিক উত্তর - Try to keep bad companions at arm's length.
৪১.
Date, Designation & Address of the Recipient of a letter is called -
  1. ক) Salutation
  2. খ) Heading
  3. গ) Superscription
  4. ঘ) Body
ব্যাখ্যা
• There are six parts in a formal/ official letter -
1. Heading: Date, Designation (পদবী) & Address of the Recipient
2. Salutation (সম্বোধন) : যেমন - Dear Sir/ Madam
3. Body (মূল বক্তব্য)
4. The Subscription: যেমন - Yours faithfully/ I remain, Sir
5. Signature of the Writer
6. Superscription: Detailed Designation & Address on the Envelope
৪২.
Mousumi was nervous when she stood in front of me. The underlined phrase is a/an -
  1. ক) Verbal phrase
  2. খ) Noun phrase
  3. গ) Phrase preposition
  4. ঘ) Prepositional Phrase
ব্যাখ্যা
• Mousumi was nervous when she stood in front of me.
- এটা মূলত Phrase preposition.
- Phrase preposition আর prepositional phrase এর মধ্যে পার্থক্য রয়েছে।
- Phrase Preposition: কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
-যেমন - in front of, because of, according to ইত্যাদি।

Prepositional Phrase: Prepositional Phrase - Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে।
যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He is a man of great wealth. (Prepositional Phrase/ Adjective Phrase).
৪৩.
"I can't eat my word for the fear of anybody." -Here the idiom 'Eat one's words' means-
  1. ক) Deny own's guilt
  2. খ) Admit something wrong
  3. গ) Break the promise
  4. ঘ) Keep the promise
ব্যাখ্যা
• Eat one's words

English Meaning: to admit that something someone said before was wrong.
Bangla Meaning: নিজের ভুল স্বীকার করা / কথা ফিরিয়ে নেওয়া

Ex. Sentence: I can't eat my word for the fear of anybody.
Bangla Meaning: আমি কারো ভয়ে আমার কথা ফিরিয়ে নিতে পারি না।

Source: Live MCQ Lecture.
৪৪.
They themselves admitted their guilt. Here 'themselves' is a/an -
  1. ক) Reflexive pronoun
  2. খ) Emphatic Pronoun
  3. গ) Possessive pronoun
  4. ঘ) Personal pronoun
ব্যাখ্যা
• They themselves admitted their guilt an - Empathic pronoun
- Myself, Yourself, Himself, Herself, Itself, Oneself, Ourselves, Yourselves, Themselves ইত্যাদি সাধারণত Reflexive Pronoun হিসেবে পরিচিত যা বাক্যের শেষে বসে object হিসাবে কাজ করে। 
যেমন- He killed himself.

• কিন্তু  এগুলো যদি subject এর পর বসে  এবং Noun or Pronoun এর উপর গুরুত্ব আরোপ/ Emphasis করার জন্য আসে তখন এদের Emphatic Pronoun বলে।
They themselves admitted their guilt.  এই বাক্যে themselves subject I / pronoun I এরপর বসে এর উপর গুরুত্ব আরোপ করায় এটি Emphatic Pronoun.
৪৫.
Which one is always feminine?
  1. ক) Spouse
  2. খ) Squire
  3. গ) Termagant
  4. ঘ) Widow
ব্যাখ্যা
• ইংরেজিতে কতগুলো শব্দ আছে যেগুলো সবসময়ই  feminine হয়।
- Termagant (কলহপ্রিয় রমণী) তেমনই একটি শব্দ।
- এটি সবসময় feminine gender হিসেবে ব্যবহৃত হয়।
- এই রকম আরো কিছু উদাহরণ হচ্ছে : Laundress(ধোপানি), Shrew (ঝগড়াটে মহিলা), Nurse(সেবিকা) ইত্যাদি। 

• Squire (সম্ভ্রান্ত পুরুষ) শব্দটি সবসমইয়ই  masculine
•Spouse শব্দটি দ্বারা  masculine and feminine উভয়কেই বোঝায়। এদেরকে common/dual gender ও বলে।  
- এই রকম আরো কিছু উদাহরণ হচ্ছে : Parents, Citizen, Pupil, deer, Teacher, Bird, Judge, Sheep etc.

• Widow (বিধবা) এর Masculine form - Widower (বিপত্নীক)।
৪৬.
Last year I went to Chittagong by ____ air.
  1. ক) the
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) no article.
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে কোনো article বসবে না।
- যেমনঃ by boat, by air, by train, by launch, by river ইত্যাদি।
- যেহেতু, প্রশ্ন প্রদত্ত বাক্যে by air দ্বারা আকাশ পথে ভ্রমণ বোঝানো হয়েছে, তাই শূন্যস্থানে কোনো article বসবে না। 
- সঠিক উত্তর: not article
Complete Sentence: Last year i went to Chittagong by ____ air.
৪৭.
What is the verb form of the word ‘Habit’?
  1. ক) Habitation
  2. খ) Habitable
  3. গ) Habitability
  4. ঘ) Habituate
ব্যাখ্যা
Habituate is the verb form of the word ‘Habit’.

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
Habitation - noun
Habitable, - adjective
Habitability - noun

Source: Oxford Dictionary
৪৮.
Choose the correctly spelt word.
  1. ক) Fellecious
  2. খ) Fellacious
  3. গ) Fallacious
  4. ঘ) Fellicious
ব্যাখ্যা
Fallacious (adjective)

English Meaning: Based on a mistaken belief.
Bangla Meaning: বিভ্রান্তিকর; ভ্রান্তিমূলক।

Synonyms: Delusive (অলীক; ভ্রান্তিজনক), Illusory (অলীক; ইন্দ্রজালিক), Specious
(আপাতদৃষ্টিতে যথার্থ বা সত্য বলে মনে হয় এমন), Deceitful(প্রতারণামূলক), False (মিথ্যা)।
Antonyms: True (খাঁটি; সত্যিকার; আসল; যথার্থ), Correct (সঠিক; নির্ভুল; সত্য), Lawful,
(আইনানুগ) Reliable (নির্ভরযোগ্য), Legit (বৈধ, রীতি সিদ্ধ)।


Other Forms: Fallacy (noun) (fallacies)
(১) [countable noun] ভুল বা মিথ্যা বিশ্বাস।
(২) [uncountable noun] মিথ্যা যুক্তি; হেত্বাভাস।

Example Sentence: 
1. If you stop to think about it, this argument is totally fallacious.
2. Stop believing in fallacious reasoning.

Source: Live MCQ Lecture.
৪৯.
What is the noun form of the word 'Dogmatic'?
  1. ক) Dogmatic
  2. খ) Dogma
  3. গ) Dogmatize
  4. ঘ) Dogmatically
ব্যাখ্যা
Dogmatic (adjective)

Synonyms: Assertive (দৃঢ়প্রত্যয়ী), Emphatic (জোরালো), Adamant (অনমনীয়; দৃঢ়সংকল্প;
অনড়), Self-asserting (আত্মবিশ্বাসী), Emphatic (জোরদার)।
Antonyms: Low-key (নিয়ন্ত্রিত রীতি), Tentative (আপাতত স্থিরীকৃত), Open-minded
(মুক্তমনা), Subdued (নরম বা প্রশমিত), Provisional (অস্থায়ী)।

English Meaning:  Of a person or a group) strongly expressing your beliefs as if they were facts.
Bangla Meaning: 
(১) (ব্যক্তি) মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন।
(২) (উক্তি) যুক্তি বা তথ্যনির্ভর নয় এমন মতবাদ বা বিশ্বাস।

• Other Forms: 
- Dogmatically (adverb)
- Dogma (noun)
- Dogmatize (verb)

Example Sentence: 
1. The evidence on both sides rather took the form of dogmatic assertions.
2. The dogmatic position taken by both parties shows how desperate they are.

Source: Live MCQ Lecture.
৫০.
‘RSVP’ is used in which letter?
  1. ক) Advertisement Letter
  2. খ) Formal Letter
  3. গ) Personal Letter
  4. ঘ) Invitation Letter
ব্যাখ্যা
• RSVP is an initialism derived from the French phrase 'Répondez s'il vous plaît,' meaning ''Please respond'' to require confirmation of an invitation.
- It is used at the end of a written invitation to mean that you should let the people who invited you know whether or not you are coming.

Source: Cambridge Dictionary.
৫১.
Sadia insists on all her employees _____ to the Christmas lunch she gives every year.
  1. ক) come
  2. খ) came
  3. গ) to come
  4. ঘ) coming
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে - coming.
• Insist on/upon অর্থ কোনো কিছুতে জোর দেয়া।
- Insist on/upon এর সাথে verb এর ing form বসে।
Example:
- He insisted on my going there.
- She insists on doing everything her own way.
৫২.
Liva ____ the scholarship by the time she starts school in September.
  1. ক) shall be gotten
  2. খ) will get
  3. গ) will have gotten
  4. ঘ) will be get
ব্যাখ্যা
• By the time, by the year of দ্বারা ভবিষ্যৎ কালের কোন কিছু ঘটবে বোঝালে by the time যুক্ত clauseটি future perfect tense হয়।
- অন্য clause টি present indefinite হয়।
- Future perfect tense -এর সঠিক structure হলো sub + will have + verb এর past participle form.
সুতরাং সঠিক উত্তর will have gotten।
৫৩.
A person or thing having the same name as another person or thing -
  1. ক) Forename
  2. খ) Pseudonym
  3. গ) Namesake
  4. ঘ) Nickname
ব্যাখ্যা
A person or thing having the same name as another person or thing -  Namesake.

• Namesake 
English Meaning: A person or thing having the same name as another person or thing.
Bangla Meaning: একই নামে অভিহিত ব্যক্তি বা বস্তু; একনামা।

অন্যদিকে,
• Forename 
English Meaning: the name that is chosen for you at birth and goes before your family name.
Bangla meaning: পারিবারিক নামের পূর্ববর্তী নাম; আদ্যনাম

• Pseudonym
English meaning: a name someone uses instead of their real name, especially on a written work
Bangla Meaning: ছদ্মনাম 

• Nickname
English Meaning: an informal name for someone or something by friends or family besides original name.
Bangla Meaning: প্রকৃত নামের অতিরিক্ত। পরিবর্তে দেওয়া নাম; উপনাম।

Source: Bangla Academy Dictionary and Cambridge Dictionary.