পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
ধ্বনি, বর্ণ। সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
ভাষা প্রকাশের মাধ্যম কয়টি?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
প্রত্যেক ভাষার প্রকাশের মাধ্যম ২টি। যথা- মৌখিক বা কথ্য এবং লৈখিক বা লেখ্য। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি ভাষার মৌলিক অংশ নয়?
  1. ক) ধ্বনি
  2. খ) শব্দ
  3. গ) বচন
  4. ঘ) বাক্য
ব্যাখ্যা
প্রত্যেক ভাষারই ৪টি মৌলিক অংশ থাকে। সেগুলো হলো- ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি উষ্মধ্বনি?
  1. ক) স
  2. খ) শ
  3. গ) হ
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
শ,ষ,স,হ- এ চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি। এগুলোকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি। এ বর্ণ গুলোকে বলা হয় উষ্মবর্ণ। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোন বানানটি তে তাড়নজাত ধ্বনি ব্যবহার করা হয়নি?
  1. ক) গাঢ়
  2. খ) রায়
  3. গ) বড়
  4. ঘ) রূঢ়ি
ব্যাখ্যা
ড় ও ঢ় কে তাড়নজাত ধ্বনি বলে। বড়, রাঢ় ও গাঢ় শব্দে তাড়নজাত ধ্বনি ব্যবহার করা হয়েছে। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি স্পর্শধ্বনি নয়?
  1. ক) ফ
  2. খ) ধ
  3. গ) জ
  4. ঘ) হ
ব্যাখ্যা
ক-ম পর্যন্ত ২৫ বর্ণকে স্পর্শধ্বনি বলে। হ হচ্ছে উষ্মধ্বনি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'শিক্ষা' শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত হয়েছে?
  1. ক) ক + হ
  2. খ) হ + ম
  3. গ) ক + ষ
  4. ঘ) ষ + ক
ব্যাখ্যা
ক্ষ = ক + ষ, যেমন- বক্ষ, রক্ষা, শিক্ষা ইত্যাদি। হ্ম = হ + ম, জ্ঞ = জ + ঞ, ষ্ণ = ষ + ণ। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি অন্তঃস্থ ধ্বনি?
  1. ক) ড়
  2. খ) য
  3. গ) ঢ়
  4. ঘ) স
ব্যাখ্যা
য, ব, র, ল বর্ণগুলোকে অন্তঃস্থ ধ্বনি বা অন্তঃস্থ বর্ণ বলে। ড় ও ঢ় হচ্ছে তাড়নজাত ধ্বনি। শ,ষ,স,হ হচ্ছে উষ্মধ্বনি বা শিশধ্বনি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শেখে?
  1. ক) ক
  2. খ) চ
  3. গ) ত
  4. ঘ) প
ব্যাখ্যা
বাঙালি শিশুরা 'প' বর্গের অর্থাৎ ওষ্ঠ্য ধ্বনিগুলো আগে শেখে।‌ উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি নিলীন বর্ণ?
  1. ক) আ
  2. খ) এ
  3. গ) অ
  4. ঘ) ও
ব্যাখ্যা
'অ' স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই। অ একটি নিলীন বর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে 'কার' বলে। স্বরবর্ণে কার আছে ১০ টি। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা আছে মোট ৬ টি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
'ষ্ণ' যুক্তবর্ণটি ভাঙ্গলে পাওয়া যাবে-
  1. ক) ক + ষ
  2. খ) ক + ম
  3. গ) ষ + ণ
  4. ঘ) হ + ম
ব্যাখ্যা
ষ্ণ = ষ + ণ, যেমন- কৃষ্ণ, কৃষ্ণচূড়া, তৃষ্ণা, উষ্ণ ইত্যাদি। ক্ষ = ক + ষ, হ্ম = হ + ম, জ্ঞ = জ + ঞ। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।