পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ২০ আগস্ট, ২০২৩সময়55 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি পদের নাম: সহকারী পরিচালক (গ্রেড-৯) পরীক্ষার তারিখ: ১২.০৮.২০২৩ Faculty Name: Institute of Business Administration (IBA), DU. --------------------------- [For iPad Mania]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ২০ আগস্ট, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
‘কন্যা’ শব্দের সমার্থক?
  1. ক) পল্লব
  2. খ) জায়া
  3. গ) আত্মজা
  4. ঘ) পরভূত
সঠিক উত্তর:
গ) আত্মজা
উত্তর
সঠিক উত্তর:
গ) আত্মজা
ব্যাখ্যা
• কন্যা শব্দের সমার্থক শব্দ- দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে, দুলালী, স্বজা।

অন্যদিকে: 
• পল্লব (বিশেষ্য)

অর্থ: 
- পাতা, 
- বৃক্ষাদির নতুন পাতা; কিশলয়; কচিপাতা। 

• জায়া (বিশেষ্য)
- স্ত্রীলিঙ্গ, 

অর্থ: 
- পত্নী;
- ভার্যা।

পরভূত, 
অর্থ: 
- পর্যুদস্ত,
- পরাজিত।

সূত্র: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর। 
.
‘একাদশে বৃহস্পতি’ অর্থ কি?
  1. ক) আশার কথা
  2. খ) সৌভাগ্যের বিষয়
  3. গ) আনন্দের বিষয়
  4. ঘ) মজা পাওয়া
সঠিক উত্তর:
খ) সৌভাগ্যের বিষয়
উত্তর
সঠিক উত্তর:
খ) সৌভাগ্যের বিষয়
ব্যাখ্যা
• 'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।
বাক্য গঠন: ব্যবসায়ে লাভ, ছেলের বিদেশ যাত্রা, এ বছর চৌধুরির একাদশে বৃহস্পতি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়-
  1. ক) সাধু ভাষা
  2. খ) আঞ্চলিক ভাষা
  3. গ) প্রমিত ভাষা
  4. ঘ) উপভাষা
সঠিক উত্তর:
গ) প্রমিত ভাষা
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রমিত ভাষা
ব্যাখ্যা
• প্রমিত রীতি: 
- বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়।
- এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায়।
- এই রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ প্রভৃতি শ্রেণির শব্দ হ্রস্ব হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত কমে।
- প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো; দাপ্তরিক কাজ ও বিদ্যাচর্চা ইত্যাদি হতো সাধু ভাষায়।
- বিশ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে।
- ক্রমে জীবনের সব ক্ষেত্রে সাধু রীতিকে সরিয়ে চলিত রীতি আদর্শ লেখ্য রীতিতে পরিণত হয়।
- একুশ শতকের সূচনা নাগাদ এই চলিত রীতিরই নতুন নাম হয় ‘প্রমিত রীতি’।
- এটি ‘মান রীতি’ নামেও পরিচিত।
- চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। 
- বর্তমানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় যাবতীয় দাপ্তরিক কাজ, বিদ্যাচর্চা, সাংবাদিকতা ও যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার প্রধান রীতিতে পরিণত হয়েছে।

উৎস: নবম-দশম শ্রেণি, বাংলা ব্যাকরণ (২০২১ সংস্করণ)।
.
‘মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ রচয়িতা-
  1. ক) রাধানিধি গুপ্ত
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) অতুল প্রসাদ সেন
সঠিক উত্তর:
ঘ) অতুল প্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অতুল প্রসাদ সেন
ব্যাখ্যা
• 'মোদের গরব মোদের আশা / আ-মরি বাঙলা ভাষা' - গানটির রচয়িতা: 'অতুলপ্রসাদ সেন'। 
- গানটি ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়বাদী আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল।

অতুলপ্রসাদ সেন
- অতুলপ্রসাদ সেন ১৮৭১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত কবি, গীতিকার ও গায়ক ছিলেন।
- তিনি সর্বপ্রথম বাংলা গানে ঠুমরি আমদানি করেন।
- 'মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা' তাঁর রচিত বিখ্যাত গান।
- 'কয়েকটি গান ও গীতিগুচ্ছ' তাঁর গানের সংকলন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
যা চিরস্থায়ী নয়-
  1. ক) অস্থায়ী
  2. খ) ক্ষণিক
  3. গ) ক্ষণস্থায়ী
  4. ঘ) নশ্বর
সঠিক উত্তর:
ঘ) নশ্বর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নশ্বর
ব্যাখ্যা
- 'যা চিরস্থায়ী নয়' = নশ্বর

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ: 
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' = নশ্বর,
- 'যা কখনো নষ্ট হয় না' = অবিনশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' = ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' = অস্থায়ী।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ। 
.
‘একাত্তরের ডায়েরী’ কার লেখা?
  1. ক) সুফিয়া কামাল
  2. খ) জাহানার ইমাম
  3. গ) সেলিনা হোসেন
  4. ঘ) নীলিমা ইব্রাহিম
সঠিক উত্তর:
ক) সুফিয়া কামাল
উত্তর
সঠিক উত্তর:
ক) সুফিয়া কামাল
ব্যাখ্যা
সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯):
- কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ জুন।
-  সওগাত সম্পাদক  মোহাম্মদ নাসিরউদ্দীন (১৮৮৮-১৯৯৪) ১৯২৬ সালে তাঁর প্রথম কবিতা ‘বাসন্তী’ প্রকাশ করেন।
-  বেগম রোকেয়ার সামাজিক আদর্শ সুফিয়াকে আজীবন প্রভাবিত করেছে।
- তিনি রোকেয়ার ওপর অনেক কবিতা রচনা করেন এবং তাঁর নামে মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০) শীর্ষক একটি সঙ্কলন উৎসর্গ করেন।
- 'একাত্তরের ডায়েরী' সুফিয়া কামাল রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিকথামূলক রচনা।

 তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া, 
- মায়া কাজল, 
- মন ও জীবন, 
- প্রশস্তি ও প্রার্থনা, 
- উদাত্ত পৃথিবী, 
- দিওয়ান, 
- অভিযাত্রিক, 
- মৃত্তিকার ঘ্রাণ, 
- মোর জাদুদের সমাধি পরে, 

গল্প:
- কেয়ার কাঁটা, 

ভ্রমনকাহিনী:
- সোভিয়েতে দিনগুলি, 

স্মৃতিকথা:
- একাত্তরের ডায়েরি, 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
-------------
'একাত্তর' নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম:
১. একাত্তরের ডায়েরী - সুফিয়া কামাল। 
২. একাত্তর দিনগুলি - জাহানারা ইমাম। 
৩. একাত্তরের ঢাকা - সেলিনা হোসেন। 
৪. একাত্তরের যীশু - শাহরিয়ার কবির। 
.
‘বনফুল’ কার ছদ্মনাম?
  1. ক) মোহিতলাল মজুমদার
  2. খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
  3. গ) যতীন্দ্রমোহন বাগচী
  4. ঘ) প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
ব্যাখ্যা
• বলাইচাঁদ মুখোপাধ্যায় ‘বনফুল' ছদ্মনামে পরিচিত।

অন্যদিকে: 
- মোহিতলাল মজুমদার এর ছদ্মনাম 'সত্যসুন্দর দাস'। 
- প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি সঠিক?
  1. ক) সম + তান্ = সন্তান
  2. খ) সম্ + তন্ = সন্তান
  3. গ) সম্ + তান = সন্তান
  4. ঘ) সন + তান = সন্তান
সঠিক উত্তর:
গ) সম্ + তান = সন্তান
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্ + তান = সন্তান
ব্যাখ্যা
• সন্ধির ক্ষেত্রে  ম্ এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়।

যেমন
- শম্ + কা =শঙ্কা, 
- সম্ + চয় = সঞ্চয়, 
- সম্ + তান = সন্তান, 
- সম্ + তাপ = সন্তাপ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
‘মেঘশূন্য’ কোন সমাস?
  1. ক) বহুব্রীহি
  2. খ) অব্যয়ীভাব
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) কর্মধারয়
সঠিক উত্তর:
গ) তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
গ) তৎপুরুষ
ব্যাখ্যা
তৃতীয়া তৎপুরুষ সমাস:
পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে।
যথা-
- মন দিয়ে গড়া = মনগড়া,
- শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ,
- মধু দিয়ে মাখা= মধুমাখা,
- রক্ত দ্বারা অক্ত(মাখানো)=রক্তাক্ত।

• উন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।
যথা-
- এক দ্বারা উন = একোন,
- বিদ্যা দ্বারা হীন = বিদ্যাহীন,
- মেঘ দ্বারা শূন্য = মেঘশূন্য,
- পাঁচ দ্বারা কম = পাঁচ কম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
  1. ক) ব্যথার দান
  2. খ) দোলনচাঁপা
  3. গ) শিউলিমালা
  4. ঘ) সোনার তরী
সঠিক উত্তর:
ঘ) সোনার তরী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সোনার তরী
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ সালে ভারতের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- ছেলেবেলায় তিনি লেটো গানের দলে যোগ দেন।
- পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন।
- ১৯১৭ সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। 
- তাঁকে ‘বিদ্রোহী কবি' বলা হয়।
- মাত্র চল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন।
- বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়।
- তাঁকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়।
- নজরুল রচিত ‘দোলনচাঁপা’ একটি- প্রেমের কাব্য। 

• তাঁর রচিত কাব্যগুলোর মধ্যে রয়েছে:
- অগ্নিবীণা,
- বিষের বাঁশি,
- ছায়ানট,
- প্রলয়শিখা,
- চক্রবাক,
- সিন্ধুহিন্দোল।

• কাজী নজরুল ইসলাম এর উপন্যাস-
- বাধন-হারা,
- মৃত্যুক্ষুধা, 
- কুহেলিকা, 
 
• তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ:
- যুগবাণী,
- দুর্দিনের যাত্রী। 

• কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্পগ্রন্থগুলো হলো -
- ব্যথার দান (১৯২২),
- রিক্তের বেদন (১৯২৫) ও
- শিউলিমালা (১৯৩১)।

• ১৯২২ থেকে ১৯৩১ সাল পর্যন্ত কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ নিষিদ্ধ হয়।
গ্রন্থগুলো হচ্ছে -
- যুগবাণী, 
- বিষের বাঁশি, 
- ভাঙ্গার গান, 
- প্রলয় শিখা ও
- চন্দ্রবিন্দু।

- ২৯শে আগস্ট ১৯৭৬ সালে কবি ঢাকার পি.জি. হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদ-সংলগ্ন প্রাঙ্গণে তাঁকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। 

= অপরদিকে: 
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
- রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা হয়েছে।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখ ও বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলা সাহিত্য - ৯ম-১০ম শ্রেণি।
১১.
যে ভূমিতে ফসল জন্মায় না -
  1. ক) পতিত
  2. খ) অনুর্বর
  3. গ) ঊষর
  4. ঘ) বন্ধ্যা
সঠিক উত্তর:
গ) ঊষর
উত্তর
সঠিক উত্তর:
গ) ঊষর
ব্যাখ্যা
- যে ভূমিতে ফসল জন্মায় না = ঊষর।

অন্যান্য অপশন:
- যে জমি ফেলে রাখা হয়েছে = পতিত।
- যার উর্বরতা শক্তি নাই = অনুর্বর।
- যে নারীর সন্তান হয় না = বন্ধ্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
‘অর্ধচন্দ্র’ অর্থ কি?
  1. ক) অমাবস্যা
  2. খ) গলাধাক্কা দেয়া
  3. গ) কাছে টানা
  4. ঘ) কাস্তে
সঠিক উত্তর:
খ) গলাধাক্কা দেয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) গলাধাক্কা দেয়া
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অর্ধচন্দ্র (বিশেষ্য):
অর্থ -
১. অর্ধ - প্রকাশিত চন্দ্র, 
২. গলাধাক্কা, 
৩. সেনা সমাবেশের কৌশল বিশেষ।
--------------------
কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা ও তাঁর অর্থ:

- 'অর্ধচন্দ্র' বাগধারাটির অর্থ - গলা ধাক্কা।  
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ -  কঠিন পরীক্ষা।  
- 'অহিনকুল সম্পর্ক' বাগধারাটির অর্থ - ভীষণ শত্রুতা।  
- 'আক্কেল গুড়ুম' বাগধারাটির অর্থ - হতবুদ্ধি।  

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৩.
‘ষড়ঋতু’ শব্দের সন্ধিবিচ্ছেদ হল?
  1. ক) ষড় + ‍ঋতু
  2. খ) ষড্ + ঋতু
  3. গ) ষট্ + ঋতু
  4. ঘ) ষট + ঋতু
সঠিক উত্তর:
গ) ষট্ + ঋতু
উত্তর
সঠিক উত্তর:
গ) ষট্ + ঋতু
ব্যাখ্যা
• ক, চ, ট, ত্, প্ - এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্, জ্, ড্ (ড়্), দ্, ব্ হয়।

যেমন-
- ষট্ + ঋতু = ষড়ঋতু,
- ষট্ + আনন = ষড়ানন,
- ণিচ্ + অন্ত = ণিজন্ত,
- তৎ + অবধি = তদবধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী (সংস্করণ-২০১৯)।
১৪.
কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
  1. ক) পাল
  2. খ) সেন
  3. গ) তুর্কি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) পাল
উত্তর
সঠিক উত্তর:
ক) পাল
ব্যাখ্যা
• চর্যাপদ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ। 
- পাল বংশের রাজারা বৌদ্ধ ছিলেন, তাদের আমলে চর্যাগীতিকাগুলোর বিকাশ ঘটেছিল। 
- পাল বংশের পরে পরেই বাংলাদেশে সেন, বর্মণ রাজাদের পৃষ্ঠপোষকতায় পৌরাণিক হিন্দুধুর্ম ও ব্রাহ্মণ্যসংস্কার রাজধর্ম হিসেবে গৃহীত হয় এবং দেশি ভাষা বাংলার পরিবর্তে সংস্কৃত ভাষা প্রাধান্য লাভ করে।
- পাল রাজাদের উদারপন্থী বৌদ্ধ মতবাদের পরিবর্তে সেন রাজাদের ব্রাহ্মণ্য ধর্মমতের প্রাধান্যের ফলে বৌদ্ধ সিদ্ধাচার্যেরা এদেশ থেকে বিতাড়িত হয়।
- সেন রাজাদের প্রতাপের জন্যই বাংলাদেশের বাইরে তাদের অস্তিত্ব রক্ষা করতে হয়েছিল।  
- তাই বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলার বাইরে নেপালে পাওয়া গিয়েছিল।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
১৫.
মৌলিক শব্দ কোনটি?
  1. ক) শীতল
  2. খ) গোলাপ
  3. গ) নেয়ে
  4. ঘ) গৌরব
সঠিক উত্তর:
খ) গোলাপ
উত্তর
সঠিক উত্তর:
খ) গোলাপ
ব্যাখ্যা
মৌলিক শব্দ:
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন - গোলাপ, নাক, তিল, হাত, ফুল ইত্যাদি।

অন্যদিকে,
- শীতল, নেয়ে, গৌরব ইত্যাদি সাধিত শব্দ।

উৎস: নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।
১৬.
‘রতন’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র?
  1. ক) পোস্টমাস্টার
  2. খ) গিন্নি
  3. গ) ছুটি
  4. ঘ) সুভা
সঠিক উত্তর:
ক) পোস্টমাস্টার
উত্তর
সঠিক উত্তর:
ক) পোস্টমাস্টার
ব্যাখ্যা
• পোস্টমাস্টার গল্পের প্রধান চরিত্র : রতন।
- রাইচরণ চরিত্রটি পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের - খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পে।
- ছুটি গল্পের চরিত্র: ফটিক।
- কাবুলিওয়ালা গল্পের প্রধান চরিত্র: রহমত ও খুকী।
- শাস্তি গল্পের চরিত্র গুলো হচ্ছে: দুখিরাম রুই, ছিদাম রুই, চন্দরা এবং রাধা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
‘ভূগোল’ শব্দের বিশেষণ পদ কোনটি?
  1. ক) ভৌগোলিক
  2. খ) ভূগোলক
  3. গ) ভূগোলিক
  4. ঘ) ভুগোলক
সঠিক উত্তর:
ক) ভৌগোলিক
উত্তর
সঠিক উত্তর:
ক) ভৌগোলিক
ব্যাখ্যা
ভূগোল (বিশেষ্য):
- পৃথিবীর ও তার উপরিস্থ বিভিন্ন দেশের বিবরণ। 
- ভূগোল শব্দটির বিশেষণ পদ - ভৌগোলিক।
- ভৌগোলিক (বিশেষণ) - দেশ সমন্ধীয়। 

উৎস: বাংলা একাডেমি অভিধান।
১৮.
কোনটি শুদ্ধ বানান:
  1. ক) নিরপরাধী
  2. খ) নিরোপরাধী
  3. গ) নিরপরাধি
  4. ঘ) নিরপরাধ
সঠিক উত্তর:
ঘ) নিরপরাধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিরপরাধ
ব্যাখ্যা
নিরপরাধ, (বিশেষণ)

অর্থ: 
- নির্দোষ; অপরাধ করেনি এমন; অপরাধশূন্য; কোনো পক্ষেই নেই এমন।
- স্বাধীন; স্বতন্ত্র; কারো মুখাপেক্ষী নয় এমন।
- (দর্শন শাস্ত্র) অনন্যসম্বন্ধ; অন্যসম্পর্কশূন্য।

সূত্র: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি। 
১৯.
নিচের কোনটি যৌগিক শব্দ?
  1. ক) হস্তি
  2. খ) গবেষণা
  3. গ) পঙ্কজ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
অর্থগত দিক থেকে শব্দ মুলত ৩ প্রকার।
যথা: 

• যৌগিক শব্দ :
- যে সকঅল শব্দের ব্যুৎপত্তি গত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে।
যেমন:
- গায়ক = গৈ + নক (অক) অর্থ - গান করে যে।

• রূঢ়ি শব্দ: 
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি বলে।
যেমন:
- হস্তী, 
- গবেষণা, 

• যোগরূঢ় শব্দ:
- সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পুর্ণ ভাবে সমস্যমান পদস্মূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে।
- মহাযাত্রা,
- পঙ্কজ,
- রাজপুত,
- জলধি ইত্যাদি। 

→ অপশনে কোন যৌগিক শব্দ না থাকায় উত্তর কোনটি নয় হবে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম - দশম শ্রেণি। 
২০.
‘সওগাত’ শব্দটি কোন ভাষার শব্দ?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) হিন্দি
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
ব্যাখ্যা
সওগাত, (বিশেষ্য)
- তুর্কি শব্দ। 

অর্থ: 
- উপঢৌকন;
- উপহার;
- ভেট। 

সূত্র: অভিগম্য অভিধান বাংলা একাডেমি। 
২১.
'Hold water' means
  1. ক) Drink water
  2. খ) Bear examination
  3. গ) Keep water
  4. ঘ) Store water
সঠিক উত্তর:
খ) Bear examination
উত্তর
সঠিক উত্তর:
খ) Bear examination
ব্যাখ্যা
Hold Water (idiom): 
English Meaning - If a reason, argument, or explanation holds water, it is true/ Bear examination/ To seem to be true or reasonable. 
Bangla Meaning - গ্রহণযোগ্য / প্রমাণ সাপেক্ষে টিকে থাকা / ধোপে টিকে থাকা। 

Example - The jury convicted her because her story just didn’t hold water.
 
Source: Cambridge Dictionary. 
২২.
Which of the following sentence is correct?
  1. ক) I forbade him going.
  2. খ) I forbade him not to go.
  3. গ) I forbade him from going.
  4. ঘ) I forbade him to go.
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) I forbade him from going. ও ঘ) I forbade him to go.
• অপশনে দ্বৈত উত্তর থাকায়, উত্তর নেয়া সম্ভব হয় নি। 

Forbid (verb): 
Meaning - নিষেধ/মানা/বারণ করা; নিষিদ্ধ করা।
- 'Forbid' negative অর্থ প্রদান করে। 
- তাই এরপর 'not' ব্যবহৃত হয় না। 
এজন্য খ) I forbade him not to go.- বাক্যটি সঠিক নয়। 

• Forbid somebody (from doing something): 
Structure - Forbid + from + verb+ing. 
Example - I forbade him from going.

• Forbid somebody to do something: 
Structure: Forbid + to-infinitive. 
Example - I forbade him to go.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Oxford Learner's Dictionaries. 
২৩.
Identify the singular number:
  1. ক) oases
  2. খ) media
  3. গ) crises
  4. ঘ) axis
সঠিক উত্তর:
ঘ) axis
উত্তর
সঠিক উত্তর:
ঘ) axis
ব্যাখ্যা
Axis (noun): 
Meaning - অক্ষরেখা।
- Singular number হিসেবে ব্যবহৃত হয়। 
- এর Plural form হচ্ছে Axes

• কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর singular-plural স্বাভাবিক নিয়মে হয় না। নিম্নে বিদেশি ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য শব্দের singular-plural form দেওয়া হলো: 

Singular → Plural
Datum → Data;
Phenomenon → Phenomena;
Forum → Forums;
Oasis → Oases;
Radius → Radii;
Medium → Media;
Formula → Formulas;
Focus → Focuses / Foci;
Crisis → Crises. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২৪.
Pediatric relates to the treatment of
  1. ক) Adults
  2. খ) Women
  3. গ) Children
  4. ঘ) Old people
সঠিক উত্তর:
গ) Children
উত্তর
সঠিক উত্তর:
গ) Children
ব্যাখ্যা
Pediatrics (noun): 
English Meaning - The area of medicine that deals with children. 
Bangla Meaning - শিশুচিকিৎসা।

• আরো কিছু চিকিৎসা বিষয়ক শব্দ: 
Orthopedics - The treatment or study of bones that have not grown correctly or that have been damaged.
Neurology - The study of the structure and diseases of the brain and all the nerves in the body. 
Cardiology - The study and treatment of medical conditions of the heart. 
Neurology - The study of the structure and diseases of the brain and all the nerves in the body. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
২৫.
____ was both a poet and painter.
  1. ক) Spenser
  2. খ) William Blake
  3. গ) Jhon Keats
  4. ঘ) John Donne
সঠিক উত্তর:
খ) William Blake
উত্তর
সঠিক উত্তর:
খ) William Blake
ব্যাখ্যা
William Blake (1757 - 1827):
- William Blake was both a poet and a painter.

Notable Works:
- A Vision of the Last Judgment;
- Auguries of Innocence;
- Jerusalem: The Emanation of the Giant Albion;
- London;
- Milton;
- Songs of Experience;
- Songs of Innocence;
- The Everlasting Gospel;
- The First Book of Urizen;
- The Tyger;
- Vala or The Four Zoas;
- Visions of the Daughters of Albion.

Source: Encyclopedia Britannica.
২৬.
The Renaissance period was-
  1. ক) 1500 - 1558
  2. খ) 1500 - 1660
  3. গ) 1400 - 1500
  4. ঘ) 1500 - 1658
সঠিক উত্তর:
খ) 1500 - 1660
উত্তর
সঠিক উত্তর:
খ) 1500 - 1660
ব্যাখ্যা
• Renaissance Period: 
- ১৫০০ সালে এই যুগের উৎপত্তি ঘটে এবং ১৬৬০ সালে এর সমাপ্তি হয়।

• Renaissance Period এর ১৬০ বছরকে ৪টি যুগে বিভাজন করা হয়।
- Elizabethan Period (1558-1603), 
- Jacobean Period (1603-1625), 
- Caroline Period (1625-1649),
- Commonwealth Period (1649-1660).

English Literature Periods:
• The Old English Period: 450 - 1066.
• The Middle English Period: 1066 - 1500.
• The Renaissance Period: 1500 - 1660.
• The Neoclassical Period: 1660 - 1785.
• Romantic Period: 1798 - 1832.
• Victorian Period: 1832 - 1901.
• The Modern Period: 1901 - 1939.
• The Post-Modern Period: 1939 - Present.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
২৭.
I need someone to help me to translate this webpage ___ Japanese.
  1. ক) into
  2. খ) to
  3. গ) towards
  4. ঘ) for
সঠিক উত্তর:
ক) into
উত্তর
সঠিক উত্তর:
ক) into
ব্যাখ্যা
Translate something (from) (into):
Meaning - অনুবাদ করা।
- এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে 'translate into' ব্যবহৃত হয়। 
Example Sentence - She works for the UN, translating from English into French.

তাই, সঠিক উত্তরটি হবে - I need someone to help me to translate this webpage into Japanese. 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
২৮.
MALA FIDE means:
  1. ক) Genuine
  2. খ) Bad intension
  3. গ) Generous
  4. ঘ) Trustworthy
সঠিক উত্তর:
খ) Bad intension
উত্তর
সঠিক উত্তর:
খ) Bad intension
ব্যাখ্যা
Mala Fide: 
- [adjective] Illegal or dishonest.
- [noun] Illegal or dishonest behavior, especially by using your job or situation in order to gain an advantage.

তাই সঠিক উত্তরটি হবে - Bad intension. 

Other options, 
Genuine - প্রকৃত;
Generous - উদার;
Trustworthy - নির্ভরযোগ্য।

Source: Cambridge Dictionary. 
২৯.
FIRE : ASHES
  1. ক) Accident : Delay
  2. খ) Water : Waves
  3. গ) Event : Memories
  4. ঘ) Wood : Splinters
সঠিক উত্তর:
গ) Event : Memories
উত্তর
সঠিক উত্তর:
গ) Event : Memories
ব্যাখ্যা
Fire - আগুন;
Ashes - ছাই; ভস্ম। 

• সম্পর্ক: কোন কিছুতে আগুন লাগার পর অবশিষ্ট থাকে ভস্ম। 

অপশনসমূহ, 
Accident - দুর্ঘটনা; Delay - বিলম্ব/দেরি করা। 
Water - পানি; Waves - তরঙ্গ; ঢেউ।
Event - ঘটনা; Memories - স্মৃতি; স্মরণ।
Wood - কাঠ; Splinters - (ধাতব পদার্থ, কাচ, কাঠ ইত্যাকার) কঠিন বস্তুর তীক্ষ্ণ টুকরা। 

• অপশন্সমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে গ) Event : Memories. কারণ' কোন ঘটনা ঘটার পর অবশিষ্ট থাকে স্মৃতি। 
৩০.
What ____ last night?
  1. ক) you did
  2. খ) did you do
  3. গ) had you done
  4. ঘ) did you
সঠিক উত্তর:
খ) did you do
উত্তর
সঠিক উত্তর:
খ) did you do
ব্যাখ্যা
• বাক্যের শেষে 'last night' থাকায় Past Indefinite Tense নির্দেশ করে। 
- Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশক শব্দ অর্থ এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।
- আবার, Past Indefinite Tense যদি interrogative হয় তবে structure হবে: Wh-questions + did + V1 + extension +? 

তাই, Complete Sentence - What did you do last night?
৩১.
’Once in a blue moon' means-
  1. ক) hourly
  2. খ) always
  3. গ) nearly
  4. ঘ) very rarely
সঠিক উত্তর:
ঘ) very rarely
উত্তর
সঠিক উত্তর:
ঘ) very rarely
ব্যাখ্যা
• Once in a blue moon:
English Meaning: very rarely.
Bangla Meaning: কদাচিৎ

Ex. Sentence: He comes around once in a blue moon.
Bangla Meaning: সে কদাচিৎ এখানে ঘুরতে আসে।

Source: Live MCQ Lecture. 
৩২.
'Do you enjoy teaching?' Here 'teaching' is a/an-
  1. ক) gerund
  2. খ) adjective
  3. গ) infinitive
  4. ঘ) participle
সঠিক উত্তর:
ক) gerund
উত্তর
সঠিক উত্তর:
ক) gerund
ব্যাখ্যা
Gerund: 
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb+ing = noun = Verb+noun।
- Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।
- Gerund মূলত noun এবং বাক্যে একটি সাধারণ noun এর মত ব্যবহৃত হয়। কারণ Gerund সর্বদাই noun এর স্থানে ব্যবহৃত হয়।
- আবার transitive verb এর object হিসেবে verb+ing বসলে তা Gerund হয়।

Do you enjoy teaching? - বাক্যে ‘teaching’ object হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি noun এর কাজ করছে।
- অতএব, এটি একটি Gerund.
৩৩.
Give her a telephone number to ring ___ she gets lost.
  1. ক) whether
  2. খ) in case
  3. গ) unless
  4. ঘ) perhaps
সঠিক উত্তর:
খ) in case
উত্তর
সঠিক উত্তর:
খ) in case
ব্যাখ্যা
In case:
English Meaning - If something happens, or in preparation for when something happens
Bangla Meaning - ঘটনাচক্রে।
- কোন ঘটনার সম্ভাবনা বুঝাতে in case ব্যবহার হয়।
- এখানে শূন্যস্থানে In case বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে।

Complete Sentence - Give her a telephone number to ring in case she gets lost.
বাক্যের অর্থ - সে হারিয়ে গেলে রিং করার জন্য তাকে একটি টেলিফোন নম্বর দিন।
৩৪.
The word 'tremendous' means-
  1. ক) tumble
  2. খ) shocking
  3. গ) great
  4. ঘ) excellent
সঠিক উত্তর:
গ) great
উত্তর
সঠিক উত্তর:
গ) great
ব্যাখ্যা
Tremendous (adjective): 
English Meaning - Notable by reason of extreme size, power, greatness, or excellence. 
Bangla Meaning - সুমহৎ; সুপ্রচুর; শক্তিশালী; প্রচণ্ড।

Synonyms - Huge (বিশাল), Enormous (প্রচুর), Vast (বিশাল), Great (আকার, পরিমাণ বা মাত্রায় সাধারণের ঊর্ধ্বে)। 
Antonyms - Tiny (অতি ক্ষুদ্র), Small (ক্ষুদ্র)। 

Other options, 
Tumble - হুড়মুড় করে পড়া; 
Shocking - অতি জঘন্য;
Excellent - উন্নতমানের।

Source; 
1. Merriam-Webster dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৩৫.
The synonym for 'EFFACE'
  1. ক) improve
  2. খ) exhaust
  3. গ) rub out
  4. ঘ) cut out
সঠিক উত্তর:
গ) rub out
উত্তর
সঠিক উত্তর:
গ) rub out
ব্যাখ্যা
Efface (Verb):
Meaning- 1. Erase (a mark) from a surface. (উপরিভাগ নষ্ট করা)
2. Cause (a memory or emotion) to disappear completely. (নিশ্চিহ্ন করা)

Synonyms - Erase (মুছে ফেলা), Eradicate (সমূলে উৎপাটন করা), Expunge (মুছে ফেলা), Rub out (ঘষে তুলে ফেলা)।
Antonyms - Preserve (সংরক্ষণ করা)। 

Other options, 
Improve - উন্নতিসাধন করা; 
Exhaust - সম্পূর্ণরূপে ব্যয় করে ফেলা; 
Cut out - বন্ধ হওয়া।

Source; 
1. Merriam-Webster dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৩৬.
Which of the following word is in singular form?
  1. ক) Agenda
  2. খ) Oases
  3. গ) Radius
  4. ঘ) Formula
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Radius ও ঘ) Formula.
• অপশনে দ্বৈত উত্তর থাকায়, উত্তর নেয়া সম্ভব হয় নি। 

• কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর singular-plural স্বাভাবিক নিয়মে হয় না। নিম্নে বিদেশি ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য শব্দের singular-plural form দেওয়া হলো: 

Singular → Plural
Datum → Data;
Phenomenon → Phenomena;
Forum → Forums;
Oasis → Oases;
Radius → Radii;
Medium → Media;
Formula → Formulas, Formulae;
Focus → Focuses / Foci;
Crisis → Crises. 
Agendum → Agenda;
Ultimatum → Ultimata / Ultimatums;
Criterion → Criteria;
Ovum → Ova;
Index → indexes (in books), Indices (in mathematics).

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৭.
What is the verb form of the word 'acquisition'?
  1. ক) Acquirement
  2. খ) Acquisite
  3. গ) Acquiesce
  4. ঘ) Acquire
সঠিক উত্তর:
ঘ) Acquire
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Acquire
ব্যাখ্যা
Acquisition (noun): 
Meaning - গ্রহণ; অর্জন। 

Other forms, 
Acquire (verb) - অর্জন করা।
Acquirement (noun) - অর্জন।

এছাড়াও, Acquiesce (verb) - সম্মত বা রাজি হওয়া। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৮.
'A Passage to India' is written by:
  1. ক) Walt Whitman
  2. খ) Nirad C. Chaudhuri
  3. গ) Rudyard Kipling
  4. ঘ) E.M. Forster
সঠিক উত্তর:
ঘ) E.M. Forster
উত্তর
সঠিক উত্তর:
ঘ) E.M. Forster
ব্যাখ্যা
`A Passage to India’ হলো E. M. Foster রচিত একটি উপন্যাস। 

Edward Morgan Forster হলেন Modern Period এর একজন famous novelist, essayist, social and literary critic.
- His 'A Passage to India' was published in 1924 and is considered one of the author’s finest works.
- এই novel টিতে মূলত racism and colonialism ফুটে উঠেছে।
- The book portrays the relationship between the British and the Indians in India.

এই Novel এর কিছু গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে - 
- Dr. Aziz
- Mrs. Moore
- Adela Quested
- Rony Hislop
- Cyril Fielding

 E.M. Forster's other works - 
- Aspects of novel;
- The Longest Journey;
- A Room with a View.

তবে উল্লেখ্য যে, 'Passage to India' শিরোনামে Walt Whitman এর একটি poem রয়েছে।

Source: Britannica.
৩৯.
The past participle of 'swim' is
  1. ক) swam
  2. খ) swing
  3. গ) swum
  4. ঘ) swumped
সঠিক উত্তর:
গ) swum
উত্তর
সঠিক উত্তর:
গ) swum
ব্যাখ্যা
Swim (verb): 
Meaning - সাঁতার কাটা; সন্তরণ করা।
Present Participle - Swimming. 
Past tense - Swam. 
Past Participle - Swum

Source: Cambridge Dictionary. 
৪০.
The antonym of 'winsome' is-
  1. ক) Odd
  2. খ) Hot
  3. গ) Beautiful
  4. ঘ) Attractive
সঠিক উত্তর:
ক) Odd
উত্তর
সঠিক উত্তর:
ক) Odd
ব্যাখ্যা
Winsome (adjective): 
English Meaning - Charming and attractive in a simple way.
Bangla Meaning - আকর্ষণীয়; মনোরম। 

Synonyms - Beautiful (চমৎকার), Adorable (প্রীতিকর), Attractive (আকর্ষণীয়)। 
Antonyms - Loathsome (জঘন্য), Odious (ঘৃণ্য)। 

Odd - Strange or unexpected; অদ্ভুত; অস্বাভাবিক। 
Hot - উষ্ণ।

অপশনসমূহ বিবেচনায়, Winsome শব্দটির antonym হচ্ছে Odd

Source: 
1. Cambridge Dictionary. 
2. Merriam-Webster Dictionary. 
৪১.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি 4 মিটার ও উচ্চতা 3 মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) 4 বর্গমিটার
  2. খ) 3 বর্গমিটার
  3. গ) 6 বর্গমিটার
  4. ঘ) 12 বর্গমিটার
সঠিক উত্তর:
গ) 6 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 6 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি 4 মিটার ও উচ্চতা 3 মিটার হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে
সমকোণী ত্রিভুজের ভূমি 4 মিটার 
সমকোণী ত্রিভুজের  উচ্চতা 3 মিটার

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা
= (1/2) × 4 × 3
= 2 × 3
= 6 বর্গমিটার
৪২.
একটি রম্বসের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ক) বিপরীত বাহু সমান
  2. খ) বিপরীত বাহু সমান্তরাল
  3. গ) বিপরীত কোণ সমান
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রে কোনটি সঠিক? 
 
সমাধান:
রম্বস
- যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
- রম্বসের বিপরীত বাহু সমান্তরাল।
- সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 90°
৪৩.
একটি সিলিন্ডারের দৈর্ঘ্য ১৪ ফুট এবং ব্যাসার্ধ ২ ফুট হলে এর আয়তন কত?
  1. ক) ১৫০ ঘন ফুট
  2. খ) ১৬০ ঘন ফুট
  3. গ) ১৭০ ঘনফুট
  4. ঘ) ১৭৬ ঘন ফুট
সঠিক উত্তর:
ঘ) ১৭৬ ঘন ফুট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭৬ ঘন ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের দৈর্ঘ্য ১৪ ফুট এবং ব্যাসার্ধ ২ ফুট হলে এর আয়তন কত?

সমাধান:
সিলিন্ডারের দৈর্ঘ্য h =  14 ফুট
সিলিন্ডারের ব্যাসার্ধ r = 2 ফুট

সিলিন্ডারের আয়তন = πr2h
= (22/7) × 22 × 14
= (22/7) × 4 × 14
= 176 ঘন ফুট
৪৪.
সরল সুদের হার শতকরা কত হলে ৮ বছরে সুদে আসলে ‍দ্বিগুণ হবে?
  1. ক) ১০%
  2. খ) ১১.৫০%
  3. গ) ১২.৫০%
  4. ঘ) ১৫%
সঠিক উত্তর:
গ) ১২.৫০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২.৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত হলে ৮ বছরে সুদে আসলে ‍দ্বিগুণ হবে?

সমাধান: 
আসল ১০০ টাকা
৮ বছরে সুদে আসলে হয় (১০০ × ২) = ২০০ টাকা।

 সুদ = (২০০ - ১০০) = ১০০ টাকা।
১০০ টাকার ৮ বছরের সুদ ১০০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ ১০০/৮ = ১২.৫ টাকা
∴ সুদের হার ১২.৫%
৪৫.
মিতা একটি কাজ ১০ দিনে করতে পারে। রিতা সেই কাজ ১৫ দিনে কারতে পারে। তারা একত্রে কতদিনে কাজটি করতে পারবে?
  1. ক) ১০ দিন
  2. খ) ৪ দিন
  3. গ) ৬ দিন
  4. ঘ) ৮ দিন
সঠিক উত্তর:
গ) ৬ দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: মিতা একটি কাজ ১০ দিনে করতে পারে। রিতা সেই কাজ ১৫ দিনে কারতে পারে। তারা একত্রে কতদিনে কাজটি করতে পারবে?

সমাধান:
মিতা একটি কাজ করতে পারে ১০ দিনে
মিতা ১ দিনে করতে পারে ১/১০ অংশ।

রিতা ঐ কাজ ১৫ দিনে করতে পারে
রিতা ১ দিনে করতে পারে ১/১৫ অংশ।

মিতা ও রিতা একত্রে ১ দিনে করতে পারে (১/১০) + (১/১৫)
= (৩ + ২)/৩০
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

 মিতা ও রিতা একত্রে ১/৬ অংশ কাজ করতে পারে = ১ দিনে 
সম্পূর্ণ বা ১ অংশ কাজ করতে পারে (৬/১)/১ = ৬ দিনে
৪৬.
(x2 - 6x + 5)/(x - 1) এর মান কত?
  1. ক) x - 1
  2. খ) x - 5
  3. গ) (x - 1) (x - 5)
  4. ঘ) x - 6
সঠিক উত্তর:
খ) x - 5
উত্তর
সঠিক উত্তর:
খ) x - 5
ব্যাখ্যা
প্রশ্ন: (x2 - 6x + 5)/(x - 1) এর মান কত?

সমাধান:
(x2 - 6x + 5)/(x - 1)
= (x2 - 5x - x + 5)/(x - 1)
= {x(x - 5) - 1(x - 5)}/(x - 1)
= (x - 5)(x - 1)/(x - 1)
= x - 5
৪৭.
একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এ মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকী মূল্য সরকার ভর্তুকি দিলে প্রতি বই এ ভর্তুকি কত টাকা?
  1. ক) ৫ টাকা
  2. খ) ৬ টাকা
  3. গ) ৭ টাকা
  4. ঘ) ৮ টাকা
সঠিক উত্তর:
খ) ৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এ মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকী মূল্য সরকার ভর্তুকি দিলে প্রতি বই এ ভর্তুকি কত টাকা?

সমাধান:
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে প্রকৃতমূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে প্রকৃতমূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ২৪ টাকা হলে প্রকৃতমূল্য (১০০ × ২৪)/৮০ টাকা
= ৩০ টাকা

সরকার ভর্তুকি দেয় = (৩০ - ২৪) টাকা
= ৬ টাকা
৪৮.
একটি বাক্সে প্রতিটি ১০০ গ্রাম ওজনের ১৯০টি চকলেট এবং ১৫০ গ্রাম ওজনের ১০০টি কুকিজের প্যাকেট আছে। পুরো বাক্সের ওজন ৩৯.৫০ কিলোগ্রাম হলে খালি বাক্সের ওজন কত?
  1. ক) ৮ কিলোগ্রাম
  2. খ) ৬.৫০ কিলোগ্রাম
  3. গ) ৬ কিলোগ্রাম
  4. ঘ) ৫.৫০ কিলোগ্রাম
সঠিক উত্তর:
ঘ) ৫.৫০ কিলোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫.৫০ কিলোগ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে প্রতিটি ১০০ গ্রাম ওজনের ১৯০টি চকলেট এবং ১৫০ গ্রাম ওজনের ১০০টি কুকিজের প্যাকেট আছে। পুরো বাক্সের ওজন ৩৯.৫০ কিলোগ্রাম হলে খালি বাক্সের ওজন কত?

সমাধান:
১টি চকলেটের ওজন = ১০০ গ্রাম
১৯০টি চকলেটের ওজন = (১০০ × ১৯০) গ্রাম
= ১৯০০০ গ্রাম
= ১৯০০০/১০০০ কিলোগ্রাম
= ১৯ কিলোগ্রাম

১টি কুকিজের প্যাকেটের ওজন = ১৫০ গ্রাম
১০০টি কুকিজের প্যাকেটের ওজন = (১৫০ × ১০০) গ্রাম
= ১৫০০০ গ্রাম
= ১৫০০০/১০০০ কিলোগ্রাম
= ১৫ কিলোগ্রাম

চকলেট ও কুকিজের মোট ওজন = (১৯ + ১৫) কিলোগ্রাম
= ৩৪ কিলোগ্রাম

খালি বাক্সের ওজন = ৩৯.৫০ - ৩৪ = ৫.৫০ কিলোগ্রাম

৪৯.
একজন দোকানদারের ৫০ টি বই কেনার টাকা আছে। প্রতিটি বই এর মূল্য ৪ টাকা কমালে সে আরও ১০ টি বই বেশী ক্রয় করতে পারে। তার কত টাকা আছে?
  1. ক) ১০০০ টাকা
  2. খ) ১২০০ টাকা
  3. গ) ১৫০০ টাকা
  4. ঘ) ২০০০ টাকা
সঠিক উত্তর:
খ) ১২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদারের ৫০টি বই কেনার টাকা আছে। প্রতিটি বই এর মূল্য ৪ টাকা কমালে সে আরও ১০ টি বই বেশী ক্রয় করতে পারে। তার কত টাকা আছে?

সমাধান:
মনেকরি
১টি বইয়ের দাম = ক  টাকা

প্রশ্নমতে
৫০ক = (ক - ৪)৬০
বা, ৬০ক - ২৪০ = ৫০ক
বা, ৬০ক - ৫০ক = ২৪০
বা, ১০ক = ২৪০
ক = ২৪

তার কাছে আছে = (২৪ × ৫০) টাকা
= ১২০০ টাকা
৫০.
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ১০২
  2. খ) ১০৪
  3. গ) ৫২
  4. ঘ) ৮৪
সঠিক উত্তর:
ক) ১০২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক/২ - ক/৩ = ১৭
বা, (৩ক - ২ক)/৬ = ১৭
বা, ক/৬ = ১৭
বা, ক = ১৭ × ৬
ক = ১০২
৫১.
২০০ টাকায় ৮ টি কমলা ক্রয় করে প্রতিটি কমলা কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
  1. ক) ৬০ টাকা
  2. খ) ৪০ টাকা
  3. গ) ৩৫ টাকা
  4. ঘ) ৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ৩৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ টাকায় ৮ টি কমলা ক্রয় করে প্রতিটি কমলা কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?

সমাধান:
৮টি কমলার ক্রয়মূল্য ২০০ টাকা
১টি কমলার ক্রয়মূল্য ২০০/৮ টাকা
= ২৫ টাকা

৪০% লাভে
 ১টি কমলার বিক্রয়মূল্য = ২৫ + ২৫ এর ৪০%
= ২৫ + ২৫ এর ৪০/১০০
= ২৫ + ১০ 
= ৩৫ টাকা 
৫২.
যদি a = b + c এবং a = 16 হয়, তবে ‍ab + ac =?
  1. ক) 255
  2. খ) 256
  3. গ) 258
  4. ঘ) 300
সঠিক উত্তর:
খ) 256
উত্তর
সঠিক উত্তর:
খ) 256
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a = b + c এবং a = 16 হয়, তবে ‍ab + ac =?

সমাধান:
দেওয়া আছে
a = b + c
a = 16

এখন
ab + ac = a(b + c)
= a × a
= 16 × 16
= 256
৫৩.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ২/৫
  2. খ) ১/৩
  3. গ) √০.৩
  4. ঘ) ০.৩
সঠিক উত্তর:
গ) √০.৩
উত্তর
সঠিক উত্তর:
গ) √০.৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
২/৫ = ০.৪
১/৩ = ০.৩৩
√০.৩ = ০.৫৪
০.৩ = ০.৩০
৫৪.
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) a - 1
  4. ঘ) a + 1
সঠিক উত্তর:
গ) a - 1
উত্তর
সঠিক উত্তর:
গ) a - 1
ব্যাখ্যা


সমাধান:
a - [a - {a - (a - a + 1)}]
= a - [a - {a - (1)}]
= a - [a - {a - 1}]
=a - [a - a + 1]
= a - 1
৫৫.
মাতার ৩০ বছর বয়সে কন্যার জন্ম। মাতার কত বছর বয়সে তার বয়স কন্যার বয়সের দ্বিগুণ হবে?
  1. ক) ৬০ বছর
  2. খ) ৭০ বছর
  3. গ) ৫০ বছর
  4. ঘ) ৪০ বছর
সঠিক উত্তর:
ক) ৬০ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মাতার ৩০ বছর বয়সে কন্যার জন্ম। মাতার কত বছর বয়সে তার বয়স কন্যার বয়সের দ্বিগুণ হবে?

সমাধান:
ধরি,
কন্যার বয়স ক বছর
∴ ক বছর পর কন্যার বয়স দ্বিগুণ হবে।

প্রশ্নমতে
∴ ৩০ + ক = ক + ক
⇒ ২ক - ক = ৩০
∴ ক =৩০

∴ মাতার বয়স হবে (৩০ + ৩০) বা ৬০ বছর।
৫৬.
একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার হলে বাগানটির পরিসীমা কত?
  1. ক) ৮২ মিটার
  2. খ) ৬৪ মিটার
  3. গ) ৮০ মিটার
  4. ঘ) ৬০ মিটার
সঠিক উত্তর:
ক) ৮২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার হলে বাগানটির পরিসীমা কত?

সমাধান:
আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার
আয়তাকার বাগানের  প্রস্থ ১৬ মিটার
আয়তাকার বাগানের দৈর্ঘ্য= ৪০০/১৬ মিটার
= ২৫ মিটার

 আয়তাকার বাগানের পরিসীমা = ২(২৫ + ১৬) মিটার
= (২ × ৪১) মিটার
= ৮২ মিটার
৫৭.
2z + 7 = 4z + 2 হলে z এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 7
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: 2z + 7 = 4z + 2 হলে z এর মান কত?

সমাধান:
2z + 7 = 4z + 2
বা, 2z + 7 = (22)z + 2
বা, 2z + 7 = 22z + 4
বা, z + 7 = 2z + 4
বা, 2z + 4 = z + 7
বা, 2z - z = 7 - 4
 z = 3
৫৮.
যদি p + q = 5 এবং p - q = 3 হয়, তবে p2 + q2 =?
  1. ক) 15
  2. খ) 17
  3. গ) 19
  4. ঘ) 21
সঠিক উত্তর:
খ) 17
উত্তর
সঠিক উত্তর:
খ) 17
ব্যাখ্যা
প্রশ্ন: যদি p + q = 5 এবং p - q = 3 হয়, তবে p2 + q2 = ?

সমাধান:
দেওয়া আছে
p + q = 5 
p - q = 3 

আমরা জানি
2(p2 + q2) = (p + q)2 + (p - q)2
বা, 2(p2 + q2)  = 52 + 32
বা, 2(p2 + q2) = 25 + 9
বা, 2(p2 + q2) = 34
বা, (p2 + q2) = 34/2
(p2 + q2) = 17
৫৯.
যদি ‍a2 + b2 = 45 এবং ‍ab = 18 হয়, তবে (1/a) + (1/b) = ?
  1. ক) 1/3
  2. খ) 1/2
  3. গ) 3/4
  4. ঘ) 2/3
সঠিক উত্তর:
খ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ‍a2 + b2 = 45 এবং ‍ab = 18 হয়, তবে 1/a + 1/b = ?

সমাধান:
দেওয়া আছে
a2 + b2 = 45
ab = 18

আমরা জানি
(a + b)2 = a2 + b2 + 2ab
বা, (a + b)2 = 45 + 2 × 18
বা, (a + b)2 = 45 + 36
বা, (a + b)2 = 81
বা, (a + b)2 = 92
a + b = 9

1/a + 1/b = (a + b)/ab
= 9/18
= 1/2
৬০.
দুইটি সংখ্যার অন্তর ১২, বড়টির সঙ্গে ১ যোগ করলে ছোটটির ‍দ্বিগুন হয়। সংখ্যা দুটি কী কী ?
  1. ক) ৩৫, ২৩
  2. খ) ২০, ৮
  3. গ) ৩৫, ১৮
  4. ঘ) ২৫, ১৩
সঠিক উত্তর:
ঘ) ২৫, ১৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫, ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অন্তর ১২, বড়টির সঙ্গে ১ যোগ করলে ছোটটির ‍দ্বিগুন হয়। সংখ্যা দুটি কী কী?

সমাধান:
মনেকরি
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১২ 

প্রশ্নমতে
ক + ১২ + ১ = ২ক
বা, ক + ১৩ = ২ক
বা, ২ক - ক = ১৩
ক = ১৩

অতএব
ছোট সংখ্যাটি = ১৩
বড় সংখ্যাটি = ১৩ + ১২ = ২৫
৬১.
কোনটি মৌলিক পদার্থ?
  1. ক) ব্রোঞ্জ
  2. খ) পানি
  3. গ) ইস্পাত
  4. ঘ) লৌহ
সঠিক উত্তর:
ঘ) লৌহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লৌহ
ব্যাখ্যা
• মৌলিক পদার্থ:
- যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ভিন্ন ধর্ম বিশিষ্ট অন্য কোন নতুন পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে।
- মৌলিক পদার্থের উদাহরণ: হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, কার্বন, গন্ধক, তামা, দস্তা, পারদ, সোনা, রুপা, লৌহ প্রভৃতি মৌলিক পদার্থ।

• যৌগিক পদার্থ:
- দুই বা তার বেশি সংখ্যক মৌলিক পদার্থ নির্দিষ্ট ওজনের অনুপাতে রাসায়নিকভাবে যুক্ত হয়ে ভিন্ন ধর্মী পদার্থ গঠন করে।
- অথবা, যে পদার্থের রাসায়নিক বিশ্লেষণ করলে দুই বা তার বেশি মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে।
- যৌগিক পদার্থের উদাহরণ: পানি, কার্বন-ডাই-অক্সাইড, খাদ্য লবন, এসিড, ক্ষার প্রভৃতি হলো যৌগিক পদার্থ।

উৎস: সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণি। 
৬২.
মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) দ্বিতীয়
  2. খ) তৃতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) পঞ্চম
সঠিক উত্তর:
খ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) তৃতীয়
ব্যাখ্যা
মিঠা পানির মাছ উৎপাদন:

- মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
- মিঠা পানির মাছ উৎপাদনে ভারতের অবস্থান প্রথম।
- মিঠা পানির মাছ উৎপাদনে চীনের অবস্থান দ্বিতীয়।
- অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও চাষের মাছ উৎপাদনে তিনটি দেশ বিশ্বের জন্য উদাহরণ সৃষ্টি করছে।
- এশিয়ার মধ্যে বাংলাদেশ ও ভিয়েতনাম এবং আফ্রিকার মিসর এই সাফল্য দেখিয়েছে।
- বিশ্বে স্বাদুপানির মাছের ১১ শতাংশ এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে।
- ইলিশ মাছ উৎপাদনে বিশ্বে এক নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।

তথ্যসূত্র - সময় নিউজ, ৩ জুলাই ২০২২।
৬৩.
‘কিয়োটো প্রোটোকল’ কিসের সাথে সম্পর্কিত?
  1. ক) শান্তি
  2. খ) কৃষি
  3. গ) পরিবেশ
  4. ঘ) সামাজিক
সঠিক উত্তর:
গ) পরিবেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) পরিবেশ
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল:

- কিয়োটো প্রটোকল সাক্ষরিত হয় জাপানে।
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে অনুষ্ঠিত এক সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি বাস্তবায়নের কাজ শুরু হয়।
- জাতিসংঘের তথ্য মতে, ১৫০ বছরেরও বেশি সময় ধরে শিল্প কল-কারখানাবিষয়ক কার্যক্রমে পরিবেশদূষণের জন্য মূলত দায়ী উন্নত দেশগুলো।
- ওই সম্মেলনে ১৯১টি দেশ উপস্থিত ছিল।
- চুক্তিভুক্ত দেশগুলো যে ছয়টি গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগ নেয় সেগুলো হলো কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন ও সালফার।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ৩ মে ২০১৪।
৬৪.
জাগ্রত চৌরঙ্গী কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) রাজশাহী
  3. গ) গাজীপুর
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
গ) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) গাজীপুর
ব্যাখ্যা
জাগ্রত চৌরঙ্গী:

- মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী।
- জাগ্রত চৌরঙ্গী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তার অবস্থিত।
- জাগ্রত চৌরঙ্গীর স্থপতি খ্যাতিমান ভাস্কর আবদুর রাজ্জাক।
- মহান মুক্তিযুদ্ধের শুরুতে ১৯ মার্চের সশস্ত্র প্রতিরোধযুদ্ধে নিহত ও আহত বীরদের অসামান্য আত্মত্যাগের স্মরণে ১৯৭৩ সালে নির্মিত হয়েছিল জাগ্রত চৌরঙ্গী।
- তৎকালীন গাজীপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল আমীন আহম্মেদ চৌধুরী বীরবিক্রম ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন।
- ২৪ ফুট ৫ ইঞ্চি বেদিসহ জাগ্রত চৌরঙ্গীর উচ্চতা ৪২ ফুট ২ ইঞ্চি। কংক্রিট, গ্রে ও হোয়াইট সিমেন্টের ঢালাইয়ে নির্মিত ভাস্কর্যটিতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩ নম্বর সেক্টরের ১০০ জন এবং ১১ নম্বর সেক্টরের ১০৭ জন শহীদ সেনা ও মুক্তিযোদ্ধার নাম রয়েছে।
- ভাস্কর আবদুর রাজ্জাক সহযোগী হামিদুজ্জামান খানকে নিয়ে ১৯৭২ সালে ভাস্কর্যটির নির্মাণকাজ শুরু করেন। কাজ শেষ হয় ১৯৭৩ সালের সেপ্টেম্বরে।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ২ ডিসেম্বর ২০২০।
৬৫.
সুষম খাদ্যের উপাদান কয়টি?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৭টি
সঠিক উত্তর:
গ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬টি
ব্যাখ্যা
• সুষম খাদ্য:
- মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য।
- সুষম খাদ্যের উপাদান ৬টি
- সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত =  ৪ : ১ : ১।

• সুষম খাদ্যের উপাদান:
১. শর্করা,
২. আমিষ,
৩. ভিটামিন,
৪. খনিজ লবণ,
৫. চর্বি এবং 
৬. পানি।

উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৬.
হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
  1. ক) আমিষ
  2. খ) স্নেহ
  3. গ) আয়োডিন
  4. ঘ) লৌহ
সঠিক উত্তর:
ক) আমিষ
উত্তর
সঠিক উত্তর:
ক) আমিষ
ব্যাখ্যা
• হিমোগ্লোবিন আমিষ জাতীয় পদার্থ।
- রক্তের রং লাল হয় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য।
- হিমোগ্লোবিনের কাজ ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে কলায় পরিবহন করা এবং কলা থেকে কার্বণ-ডাই-অক্সাইড গ্রহণ করে ফুসফুসে পরিবহন করা।

উৎস: জীববিজ্ঞান-দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (গাজী আজমল)।  
৬৭.
নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
  1. ক) পরমাণু শক্তি
  2. খ) প্রেট্রোল
  3. গ) প্রাকৃতিক গ্যাস
  4. ঘ) কয়লা
সঠিক উত্তর:
ক) পরমাণু শক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) পরমাণু শক্তি
ব্যাখ্যা
• নবায়নযোগ্য জ্বালানি:
যেসব শক্তি বা জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় কিংবা যে সব শক্তি বা জ্বালানির উৎস ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না তাদের নবায়নযোগ্য জ্বালানি বা শক্তি বলে।

• নবায়নযোগ্য জ্বালানি:
- পরমাণুর শক্তি,
- সৌরতাপ,
- বায়ু,
- জিওথার্মাল বা ভূ-তাপ শক্তি,
- জলবিদ্যুৎ,
- বায়োগ্যাস ইত্যাদি।

• অনবায়নযোগ্য জ্বালানি: 
- পারমাণবিক শক্তি,
- কয়লা,
- খনিজ তেল,
- প্রাকৃতিক গ্যাস ইত্যাদি।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৮.
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?
  1. ক) ২৬৬২ মার্কিন ডলার
  2. খ) ২৭৯৩ মার্কিন ডলার
  3. গ) ২৫৭২ মার্কিন ডলার
  4. ঘ) ২৬৮৭ মার্কিন ডলার
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

বাজেট ২০২৩:

- মাথাপিছু আয় ২,৯৬১ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) ২,৬৩,০০০ কোটি টাকা।
- স্বায়ত্তশাসিত সংস্থা/কর্পোরেশন ও এক্সপোর্ট ক্রেডিট এজেন্সিসহ বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট আকার ২,৭৪,৬৭৪ কোটি টাকা।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ ২,৭৭,৫৮২ কোটি টাকা।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৬৯.
বিশ্ব পরিবেশ দিবস -
  1. ক) ৫ মে
  2. খ) ৫ জুন
  3. গ) ১৫ মে
  4. ঘ) ১৫ জুন
সঠিক উত্তর:
খ) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ জুন
ব্যাখ্যা
পরিবেশ দিবস:
- আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় ৫ জুন।
- জাতিসংঘ ৫ জুনকে পরিবেশ দিবস হিসেবে ঘোষনা করে।

অন্যদিকে,
- বিশ্ব নারী দিবস ৮ মার্চ।
- বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল।
- বিশ্ব প্রাণী দিবস ৪ অক্টোবর।

তথ্যসূত্র - UNEP ওয়েবসাইট এবং জাতিসংঘ ওয়েবসাইট।
৭০.
একটি রিলেশনাল ডাটাবেজ মডেলে নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?
  1. ক) Tuples
  2. খ) Attributes
  3. গ) Tables
  4. ঘ) Rows
সঠিক উত্তর:
গ) Tables
উত্তর
সঠিক উত্তর:
গ) Tables
ব্যাখ্যা
• একটি ডাটাবেজে একাধিক টেবিল থাকতে পারে।
- কোন একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে রিলেশনশীপ বলা হয়।
- রিলেশন তৈরি করা টেবিল থেকে প্রয়োজনীয় ডাটা নিয়ে আলাদা ডাটা টেবিল তৈরি করা যায়।
- রিলেশন করা ডাটা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- আধুনিক ডাটাবেজ সফ্টওয়্যার বলতে সাধারণত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকেই বুঝায় ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১.
UPS Stand for-
  1. ক) United Power Supply
  2. খ) Uninterruptible Power Supply
  3. গ) Units Power Supply
  4. ঘ) Universal Power Supply
সঠিক উত্তর:
খ) Uninterruptible Power Supply
উত্তর
সঠিক উত্তর:
খ) Uninterruptible Power Supply
ব্যাখ্যা
• UPS এর পূর্ণ অর্থ হচ্ছে Uninterruptible Power Supply.
- এটি এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র, যা কিছু সময়ের জন্য বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখতে পারে।
- সাধারণত কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে কিছু সময় এর জন্য কম্পিউটারকে সচল রাখার জন্য কম্পিউটারে ইউপিএস (UPS) ব্যবহার করা হয়।
- ইউপিএস যন্ত্রটি সরাসরি বিদ্যুৎ লাইনের সাথে সংযুক্ত থাকে এবং এর আউটপুট লাইনের সাথে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ইউনিট সংযুক্ত থাকে।
- ফলে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে ইউপিএস (UPS) থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
- প্রকারভেদে UPS পাঁচ মিনিট, দশ মিনিট বা কয়েক ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখতে পারে।

উৎস: Techtarget website. 
৭২.
ই-মেইল ঠিকানায় @ এর পরের অংশটিকে কী বলে?
  1. ক) ডোমেইন নেম
  2. খ) ডোমেইন নেম এলার্ট
  3. গ) ডোমেইন
  4. ঘ) ইউজার নেম
সঠিক উত্তর:
ক) ডোমেইন নেম
উত্তর
সঠিক উত্তর:
ক) ডোমেইন নেম
ব্যাখ্যা
• ই-মেইল (E-mail):
- ই-মেইলের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক মেইল।
- ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইস এর মধ্যে নির্ভরযোগ্যভাবে ডিজিটাল তথ্য আদান-প্রদান ব্যবস্থাকে ই-মেইল বলে।
- ই-মেইল তথ্য আদান-প্রদানে আইপি বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে থাকে এবং এতে টেক্সট বার্তার সাথে অ্যাটাচমেন্ট আকারে নানা ফাইলও (ডকুমেন্ট, ছবি, অডিও, ভিডিও সহ যে কোনো ডিজিটাল ফাইল) পাঠানো যায়।
- ই-মেইলের জন্য একটি নির্দিষ্ট ই-মেইল অ্যাড্রেস ব্যবহৃত হয়, যা প্রত্যেক ব্যবহারকারীর জন্য ইউনিক হয়ে থাকে।
- নিরাপত্তার জন্য গোপন পাসওয়ার্ড দ্বারা প্রত্যেকের ই-মেইল অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখা হয়।
- একটি ই-মেইল অ্যাড্রেসের দুটি অংশ থাকে; যার প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিত এবং শেষ অংশটি ডোমেইন নেম হিসেবে পরিচিত। যেমন: mrahman@gmail.com একটি ই-মেইল অ্যাড্রেস; যার mrahman অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং @ এর পরে gmail.com অংশটি ডোমেইন নেম হিসেবে চিহ্নিত হবে
- ই-মেইল অ্যাড্রেসের এ দুই অংশকে @ চিহ্ন দ্বারা পৃথক করা হয়ে থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি। 
৭৩.
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন -
  1. ক) আইন সচিব
  2. খ) এটর্নি জেনারেল
  3. গ) প্রধান বিচারপতি
  4. ঘ) আইনমন্ত্রী
সঠিক উত্তর:
খ) এটর্নি জেনারেল
উত্তর
সঠিক উত্তর:
খ) এটর্নি জেনারেল
ব্যাখ্যা
এটর্নি জেনারেল:

- বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন এটর্নি জেনারেল।
- এটর্নি জেনারেল হলো বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী।
- বাংলাদেশ সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদবলে রাষ্ট্রপতি তাকে নিয়োগদান করেন।
- বাংলাদেশের বিচার বিভাগের প্রধান হলেন প্রধান বিচারপতি।
- জাতীয় সংসদের সভাপতি হলেন মাননীয় স্পিকার।
- বাংলাদেশের আইন মন্ত্রণালয়ে নির্বাহী প্রধান হলেন আইনমনন্ত্রী।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৭৪.
বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন - মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?
  1. ক) ১ জুন, ২০১৪
  2. খ) ১ জুন, ২০১৫
  3. গ) ১ জুলাই, ২০১৬
  4. ঘ) ১ জুলাই, ২০১৫
সঠিক উত্তর:
ঘ) ১ জুলাই, ২০১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১ জুলাই, ২০১৫
ব্যাখ্যা
বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ:

- বিশ্বব্যাংকের মতে মাথাপিছু আয়ের ভিত্তিতে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ।
- বাংলাদেশের মাথাপিছু আয় ১০৪৫ মা, ডলারের অধিক হওয়ায় ২০১৫ সালের ১ জুলাই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে।
- বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ২,৯৬১ মার্কিন ডলার।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট।
৭৫.
কম্পাইলার ব্যবহার হয়ে থাকে-
  1. ক) ছোট কম্পিউটারে
  2. খ) মাইক্রোকম্পিউটারে
  3. গ) বড় কম্পিউটারে
  4. ঘ) পকেট কম্পিউটারে
সঠিক উত্তর:
গ) বড় কম্পিউটারে
উত্তর
সঠিক উত্তর:
গ) বড় কম্পিউটারে
ব্যাখ্যা
• কম্পাইলার (Compiler):
- কম্পাইলারের কাজ উচ্চ স্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করা।
- কম্পাইলার গোটা প্রোগ্রামকে একবারে পড়ে এবং এক সাথে অনুবাদ করে।
- প্রোগ্রামে ভুল থাকলে সবগুলো ভুলকে একসাথে তুলে ধরে।
- কম্পাইলারের সাহায্যে প্রোগ্রামকে একবার যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করা হলে পরবর্তীতে প্রোগ্রামটি চালনার সময় আর অনুবাদের দরকার হয় না।
- কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম পূর্ণাঙ্গ যান্ত্রিক প্রোগ্রামে রূপান্তরিত হয়। এই প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে।
- বড় ধরনের কম্পিউটারের কম্পাইলার বেশী ব্যবহার হয়ে থাকে
- ভিন্ন ভিন্ন প্রোগ্রামের জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার দরকার হয়। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
কোন যন্ত্রাংশটি ইনপুট এবং আউটপুট উভয়ের জন্য ব্যবহৃত হয়?
  1. ক) Modem
  2. খ) Scanner
  3. গ) Mouse
  4. ঘ) Monitor
সঠিক উত্তর:
ক) Modem
উত্তর
সঠিক উত্তর:
ক) Modem
ব্যাখ্যা
• ইনপুট ডিভাইস:
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়াকরণে বিভিন্ন ধরনের ডাটা গ্রহন করে। কম্পিউটার প্রক্রিয়ারণের কাজে ডাটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট ডিভাইস।
- ইনপুট ডিভাইসসমূহ হলো: কী-বোর্ড, মাউস, ওয়েবক্যাম, ট্যাকবল, জয়স্টিক, বার কোড রিডার, পয়েন্ট অফ সেল, ওএমআর, স্ক্যানার, ডিজিটাইজার, লাইটপেন ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট ডিভাইস নামে পরিচিত।
- আউটপুট ডিভাইসসমূহ হলো: মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইমেজ সেটার, ফিল্ম রেকর্ডার, হেড ফোন  ইত্যাদি।

• ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত ডিভাইস:
- টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, মডেম ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
‘ক্রেমলিন’ কোথায় অবস্থিত?
  1. ক) বেইজিং
  2. খ) মস্কো
  3. গ) লন্ডন
  4. ঘ) নেপাল
সঠিক উত্তর:
খ) মস্কো
উত্তর
সঠিক উত্তর:
খ) মস্কো
ব্যাখ্যা
ক্রেমলিন:

- ক্রেমলিন হলো রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন।
- এটি মস্কোর প্রাণকেন্দ্রে অবস্থিত।
- বলশেভিক বিপ্লবের পূর্বে এটি জারদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো।
- সোভিয়েত আমলে ক্রেমলিন ক্ষমতার প্রধানকেন্দ্রে পরিণত হয়।

তথ্যসূত্র - ক্রেমলিন ওয়েবসাইট ও ন্যাশনাল জিওগ্রাফিক ওয়েবসাইট।
৭৮.
ভারতের সাথে সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত কোন দেশের?
  1. ক) ভুটান
  2. খ) চীন
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) নেপাল
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
ব্যাখ্যা
ভারতের সীমান্ত দৈর্ঘ্য:

- ভারতের সাথে সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত বাংলাদেশের।
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ২৫৮২ মাইল।
- ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত দৈর্ঘ্য ১৮০০ মাইল।
- ভারতের সাথে নেপালের সীমান্ত দৈর্ঘ্য ১০৯২ মাইল।
- ভারতের সাথে শ্রীলংকার সীমান্ত দৈর্ঘ্য ১৯ মাইল।
- ভারতের সাথে চীনের সীমান্ত দৈর্ঘ্য ২১০০ মাইল।

তথ্যসূত্র - Worldatlas.com
৭৯.
নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পুর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একইসাথে অনুবাদ ও সম্পাদন করে?
  1. ক) Interpreter
  2. খ) Emulator
  3. গ) Compiler
  4. ঘ) Simulator
সঠিক উত্তর:
গ) Compiler
উত্তর
সঠিক উত্তর:
গ) Compiler
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা:
১. কম্পাইলার
২. ইন্টারপ্রেটার
৩. অ্যাসেম্বলার

• কম্পাইলার (Compiler):
- কম্পাইলার হলো এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রাম একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে। 
- এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে।
- ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০.
‘সিয়াচেন হিমবাহ’ কোথায় অবস্থিত?
  1. ক) কাঠমান্ডু
  2. খ) কাশ্মীর
  3. গ) ভুটান
  4. ঘ) হিমাচল
সঠিক উত্তর:
খ) কাশ্মীর
উত্তর
সঠিক উত্তর:
খ) কাশ্মীর
ব্যাখ্যা
সিয়াচেন হিমবাহ:

- ‘সিয়াচেন হিমবাহ’ কোথায় অবস্থিত উত্তর কাশ্মীরে।
- পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত সিয়াচেন হিমবাহ।
- 'সিয়াচেন হিমবাহ' পাকিস্তান ও ভারতের মধ্যকার একটি বিবাদমান অঞ্চল।
- কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ দখলে রাখা নিয়ে দুই চিরবৈরী দেশ ভারত আর পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হয় আশির দশকের গোড়া থেকে।

তথ্যসূত্র - Britannica.com
৮১.
প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হয়েছিলেন কে?
  1. ক) ক্লাইভ লয়েড
  2. খ) ভিভ রিচার্ডাস
  3. গ) অমরনাথ
  4. ঘ) ডেভিল বুন
সঠিক উত্তর:
ক) ক্লাইভ লয়েড
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্লাইভ লয়েড
ব্যাখ্যা
প্রথম বিশ্বকাপ ক্রিকেট:

- প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছিলেন ক্লাইভ লয়েড।
- প্রথম বিশ্বকাপ ক্রিকেট ১৯৭৫ সালের ৭ জুন অনুষ্ঠিত হয়।
- আয়োজক দেশ ছিলেন ইংল্যান্ড।
- প্রথম বিশ্বকাপের অফিসিয়াল নাম ছিল প্রুডেনশিয়াল কাপ।
- লর্ডসে অনুষ্ঠিত ফাইনালের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।
- শিরোপা অর্জন করে ওয়েস্ট ইন্ডিজ। 

তথ্যসুত্র - আইসিসি অফিসিয়াল ওয়েবসাইট।
৮২.
মালদ্বীপের মুদ্রার নাম কী?
  1. ক) রুপি
  2. খ) রূপাইয়া
  3. গ) ডলার
  4. ঘ) দিনার
সঠিক উত্তর:
খ) রূপাইয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) রূপাইয়া
ব্যাখ্যা
বিভিন্ন দেশের:

- রাশিয়ার মুদ্রার নাম রুবল।
- লিরা : তুরস্কের মুদ্রা।
- র‍্যান্ড: দক্ষিণ আফ্রিকার মুদ্রা।
- ক্রোনা : সুইডেন ও ডেনমার্কের মুদ্রার নাম।
- রূপাইয়া : মালদ্বীপ ও ইন্দুনেশিয়ার মুদ্রার নাম।

তথ্যসূত্র - Britannica.com।
৮৩.
মুক্তা হলো ঝিনুকের-
  1. ক) জমাট হরমোন
  2. খ) খোলসের টুকরা
  3. গ) প্রদাহের ফল
  4. ঘ) চোখের মনি
সঠিক উত্তর:
গ) প্রদাহের ফল
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রদাহের ফল
ব্যাখ্যা
মুক্তা:

- মুক্তা বা মতি এক ধরনের রত্ন বিশেষ, যা শম্বুক জাতীয় প্রাণী ঝিনুকের অভ্যন্তরে তৈরি হয়।
- মাসল শ্রেণির ঝিনুকের পেটে মুক্তা হয়।
- এর রাসায়নিক উপাদান হলো কনকায়োলিন ক্যালসাইট এবং ক্যালসিয়াম কার্বোনেট।
- খাওয়ার সময় ঝিনুক যখন তার খোলস ফাঁক করে তখন যদি বালুর কণা বা অন্য কোনো কঠিন পদার্থের চূর্ণ তার দেহের মধ্যে ঢুকে যায় এবং চেষ্টা সত্ত্বেও সেটি বের করতে না পারে, তখন এই কণাটির জন্য ঝিনুকের দেহে প্রদাহ বা জ্বলনের সৃষ্টি হয়।
- তখন ঝিনুকের অঙ্গ থেকে সাদা ঘন আঠালো রস ক্ষরিত হয়ে বহিরাগত কণাটিকে বেষ্টন করে স্তরে স্তরে জমাট বাঁধতে থাকে।
- এই কঠিন জমাট বস্তুটিই ধীরে ধীরে মুক্তায় রূপান্তরিত হয়।
- ক্যালসিয়াম কার্বনেট হল একটি রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে CaCO3 এটা প্রধানত তিনটি উপাদান কার্বন, অক্সিজেন এবং ক্যালসিয়াম দ্বারা গঠিত।
- পাথর বা শিলার মধ্যে এটা একটা সাধারণ উপাদান এবং মুক্তা, সামুদ্রিক প্রাণীর খোলস, শামুক, ডিমের খোসা ইত্যাদির প্রধান উপাদান।

তথ্যসূত্র - অষ্টম শ্রেণির বোর্ড বই ও রসায়ন বিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।
৮৪.
নিচের কোন দেশটি আসিয়ান দেশভুক্ত নয়?
  1. ক) লাওস
  2. খ) হংকং
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) কম্বোডিয়া
সঠিক উত্তর:
খ) হংকং
উত্তর
সঠিক উত্তর:
খ) হংকং
ব্যাখ্যা
ASEAN:

- হংকং দেশটি আসিয়ান দেশভুক্ত নয়।
- ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- আসিয়ান ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় 'ব্যাংকক ডিক্লারেশনের' মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। 
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।
- প্রথম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বালি, ইন্দোনেশিয়া ( ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৬ সালে)। 

তথ্যসূত্র - আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।
৮৫.
বাংলাদেশের তথ্য অধিকার আইন কবে পাস হয়ে?
  1. ক) ২৯ মার্চ, ২০০৯
  2. খ) ২২ মার্চ, ২০০৯
  3. গ) ২৭ মার্চ, ২০০৯
  4. ঘ) ২১ মার্চ, ২০০৯
সঠিক উত্তর:
ক) ২৯ মার্চ, ২০০৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৯ মার্চ, ২০০৯
ব্যাখ্যা
বাংলাদেশ তথ্য অধিকার আইন:

- ২৯ মার্চ, ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক তথ্য অধিকার আইন পাশ হয়।
- ৫ এপ্রিল, ২০০৯ এই আইনটি মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভ করে।
- ৬ এপ্রিল, ২০০৯ আইনটি বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।
- আইনটি ধারা ৮, ২৪ এবং ২৫ ব্যতিত অন্যান্য ধারা ২০ অক্টোবর, ২০০৮ তারিখে কার্যকর এবং ৮, ২৪ এবং ২৫ ধারা ১লা জুলাই, ২০০৯ তারিখ থেকে কার্যকর হয়।
- তথ্য অধিকার আইন অনুসারে, তথ্য অধিকার মানুষের মৌলিক অধিকার।

তথ্যসূত্র - বাংলাদেশ গেজেট ও বাংলাদেশ তথ্য অধিকার আইন। 
৮৬.
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়?
  1. ক) ২৬ মার্চ, ১৯৭১
  2. খ) ৪ ডিসেম্বর, ১৯৯০
  3. গ) ৫ জানুয়ারি, ২০১৪
  4. ঘ) ১২ মে, ২০১৮
সঠিক উত্তর:
ঘ) ১২ মে, ২০১৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২ মে, ২০১৮
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১:

- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয় ১২ মে, ২০১৮ সালে।
- গাজীপুরের তেলিপাড়া এলাকায় পাঁচ একর জমির ওপর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর গ্রাউন্ড স্টেশন তৈরি হয়েছে।
- এর গ্রাউন্ড স্টেশন সংখ্যা ২টি। 
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশের গাজীপুর থেকে। এ জন্য গাজীপুরের জয়দেবপুরে তৈরি করা হয়েছে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন।
- বিকল্প হিসেবে ব্যবহার করা হবে রাঙামাটির বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন।
- দেশের প্রত্যন্ত অঞ্চলে এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার সম্প্রসারণ করা সম্ভব হবে।
- দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে।
- স্যাটেলাইটভিত্তিক টেলিভিশন সেবা ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজেও এ স্যাটেলাইটকে কাজে লাগানো যাবে।
- মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের অবস্থান হবে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত সব দেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমিনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ এই স্যাটেলাইটের আওতায় আসবে। 

তথ্যসূত্র - গাজীপুর জেলা অফিসিয়াল ওয়েবসাইট।
৮৭.
কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
  1. ক) সাদা
  2. খ) কালো
  3. গ) লাল
  4. ঘ) হলুদ
সঠিক উত্তর:
গ) লাল
উত্তর
সঠিক উত্তর:
গ) লাল
ব্যাখ্যা
• দূর থেকে আমরা লাল রং আগে দেখতে পাই।
- লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বিক্ষেপণ সবচেয়ে কম। তাই লাল রং বেশি দূর থেকে দেখা যায়।
- আলোর বিক্ষেপণ নির্ভর করে এর রং ও তরঙ্গ দৈর্ঘ্যের উপর।
- আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে তাঁর বিক্ষেপণ তত কম হয়।
- লাল রং বেশি দূর থেকে দেখা যায় তাই উঁচু টাওয়ারে লাল রং এর লাইট ব্যবহৃত হয় যাতে বিমান নিচ দিয়ে যাবার সময় অনেক দূর থেকে দেখা যায়।

উৎস: পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৮.
‘নাথু লা পাস’ কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
  1. ক) ভারত - চীন
  2. খ) ভারত - নেপাল
  3. গ) ভারত - পাকিস্তান
  4. ঘ) ভারত - ভুটান
সঠিক উত্তর:
ক) ভারত - চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত - চীন
ব্যাখ্যা
নাথু লা পাস:

- নাথু লা পাস চীন ও ভারতের মধ্যে অবস্থিত একটি গিরিপথ।
- এটি তিব্বত ও সিকিম সীমান্তে অবস্থিত।
- এটি চীনের পুরাতণ সিল্ক রোডের একটি অংশ।
- এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৪,৪৫০ ফুট উপরে অবস্থিত।
- বর্তমানে চীন-ভারতের বাণিজ্যের অন্যতম রুট হিসাবে এই গিরিপথটি ব্যবহৃত হয়।

তথ্যসূত্র - সিকিমের সরকারি ওয়েবসাইট।
৮৯.
SDG এর Goal কয়টি?
  1. ক) ১৫টি
  2. খ) ১৫টি
  3. গ) ১৭টি
  4. ঘ) ১৮টি
সঠিক উত্তর:
গ) ১৭টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭টি
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) :

- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
- লক্ষ্যমাত্রাসমূহ হলো:
• দারিদ্র্য নির্মূল
• ক্ষুধামুক্তি
• সুস্বাস্থ্য
• মানসম্মত শিক্ষা
• লিঙ্গ সমতা
• বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
• সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
• উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
• শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
• বৈষম্য হ্রাস
• টেকসই শহর ও জনগণ
• পরিমিত ভোগ ও উৎপাদন
• জলবায়ু বিষয়ে পদক্ষেপ
• সামুদ্রিক বাস্তুসংস্থান
• স্থলভাগের জীবন
• শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান 
• অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৯০.
বাংলাদেশের GDP (Gross Domestic Product) তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
  1. ক) শিল্প
  2. খ) সেবা
  3. গ) কৃষি
  4. ঘ) বাণিজ্য
সঠিক উত্তর:
খ) সেবা
উত্তর
সঠিক উত্তর:
খ) সেবা
ব্যাখ্যা
জিডিপিতে গুরুত্বপূর্ণ খাত সমূহ:

- জিডিপিতে কৃষিখাতের অবদান ১১.২০%।
- কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৪৫.৩৩%।
- জিডিপিতে শিল্পখাতের অবদান ৩৭.৫৬%।
- জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ১৭.০২%।
- জিডিপিতে সেবাখাতের অবদান ৫১.২৪%।
- সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৩৭.৬৫%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৯১.
পশ্চিম আফ্রিকার দেশ নাইজার এর রাজধানী কোনটি?
  1. ক) নিয়ামে
  2. খ) ওয়াগাতায়গোও
  3. গ) আবুজা
  4. ঘ) বামাকো
সঠিক উত্তর:
ক) নিয়ামে
উত্তর
সঠিক উত্তর:
ক) নিয়ামে
ব্যাখ্যা
বিভিন্ন দেশের রাজধানী:

- বানজুল : গাম্বিয়ার রাজধানী।
- নোয়াকচট: মৌরিতানিয়ার রাজধানী।
- নিয়ামে : নাইজারের রাজধানী।
- লুসাকা : জাম্বিয়ার রাজধানী।

তথ্যসূত্র - Britannica.com
৯২.
সাধারণত বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়?
  1. ক) হিলিয়াম
  2. খ) নাইট্রোজেন
  3. গ) হাইড্রোজেন
  4. ঘ) অক্সিজেন
সঠিক উত্তর:
খ) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
খ) নাইট্রোজেন
ব্যাখ্যা
• পূর্বে সাধারণ বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন এবং টিউবলাইটে আর্গন গ্যাস ব্যবহৃত হতো।
- বর্তমানে উভয়ক্ষেত্রেই নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আর্গন ব্যবহৃত হয়।
- তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া প্রয়োগে বৈদ্যুতিক বাতি আবিষ্কৃত হয়েছে।
- গঠন প্রকৃতির উপর ভিত্তি করে বৈদ্যুতিক বাতিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. কার্বন ফিলামেন্ট,
২. ধাতব ফিলামেন্ট ও
৩. গ্যাসপূর্ণ বাতি।

* উল্লেখ্য, প্রশ্নের অপশনে আর্গন না থাকায় নাইট্রোজেন উত্তর হবে।

উৎস: সাধারন বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩.
মোবাইল ফোনে প্রজন্ম থেকে এমএমএস সেবা চালু হয়?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
খ) দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিতীয়
ব্যাখ্যা
• দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম: 
১. এই প্রজন্মে ডিজিটাল পদ্ধতির রেডিও সিগনাল ব্যবহৃত হয়।
২. সেল সিগন্যাল এনকোডিং হলো  FDMA, TDMA, CDMA
৩. সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং মাইক্রোওয়েভ ডিভাইসের অগ্রগতির ফলে মোবাইল কমিউনিকেশনে ডিজিটাল ট্রান্সমিশন সম্ভব হয়।
৪. উন্নত মানের অডিও এর জন্য ডিজিটাল মডুলেশন ব্যবহৃত হয়।
৫. ডেটা স্থানান্তরের গতি অনেক বেশী।
৬. ডেটার প্রতারনা রোধে সহায়তা করে।
৭. সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়।
৮. সীমিতমাত্রায় আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়।
৯. মোবাইল ডেটা ন্থানান্তরের জন্য প্যাকেট সুইচ নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহৃত হয়।
১০. এমএমএস(MMS) ও এসএমএস(SMS) সেবা কার্যক্রম চালু হয়

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ ও দ্বাদশ শ্রেণি। 
৯৪.
স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি?
  1. ক) ৭ টি
  2. খ) ৫ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৬ টি
সঠিক উত্তর:
গ) ৪ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ টি
ব্যাখ্যা
স্মার্ট বাংলাদেশ গঠনের স্তম্ভ:

- স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত একটি রূপকল্প বা শ্লোগান যার উদ্দেশ্য হলো।
- ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা।
- ২০২২ সালের এপ্রিলে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের ৩য় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম। স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ধারণা প্রদান করেন।
- পরবর্তীতে ২০২২ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণের ঘোষণা প্রদান করেন।
- স্মার্ট বাংলাদেশ গঠনের স্তম্ভ হলো চারটি। যথা:
- স্মার্ট সিটিজেন
- স্মার্ট গভর্নমেন্ট
- স্মার্ট ইকোনমি
- স্মার্ট সোসাইটি। 

তথ্যসূত্র - a2i অফিসিয়াল ওয়েবসাইট।
৯৫.
বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
  1. ক) ৭৩.৪ বছর
  2. খ) ৭২.৩ বছর
  3. গ) ৭১.৪ বছর
  4. ঘ) ৭০.৪ বছর
সঠিক উত্তর:
খ) ৭২.৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭২.৩ বছর
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩:

- অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী প্রতি বর্গ কিমি জনসংখ্যার ঘনত্ব ১,১৫৩ জন।
- প্রত্যাশিত গড় আয়ুষ্কাল - ৭২.৩ বছর।
- দারিদ্র্যের হার ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার - ৫.৬%।
- সাক্ষরতার (৭+) হার- ৭৬.৪%।
- জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩০%।
- পুরুষ-মহিলা অনুপাত - ৯৮.১ : ১০০।
- স্থির মূল্যে GDP প্রবৃদ্ধির হার - ৬.০৩%।
- চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় - ২,৭০,৪১৪ টাকা (২,৭৬৫ মা.ড)।
- চলতি মূল্যে মাথাপিছু GDP - ২,৫৯,৯১৯ টাকা।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৯৬.
বাংলার ভেনিস বলা হয় যে শহরকে-
  1. ক) চাঁদপুর
  2. খ) ভোলা
  3. গ) বরিশাল
  4. ঘ) খুলনা
সঠিক উত্তর:
গ) বরিশাল
উত্তর
সঠিক উত্তর:
গ) বরিশাল
ব্যাখ্যা
বাংলার ভেনিস:

- বরিশালকে বাংলার ভেনিস বলা হয়।
- প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম - বরিশাল।
- বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর।
- বাংলার ভেনিস নামে পরিচিত এ শহরটি বরিশাল জেলায় অবস্থিত ও এটি বরিশাল বিভাগের সদর দপ্তর।
- এটি বাংলাদেশ এর একটি অন্যতম সুন্দর শহর।
- কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহর।

তথ্যসূত্র - বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৯৭.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন?
  1. ক) ৩১ মার্চ, ১৯৬০
  2. খ) ২৬ মার্চ, ১৯৬৫
  3. গ) ২৩ মার্চ, ১৯৬৬
  4. ঘ) ২১ মার্চ, ১৯৭০
সঠিক উত্তর:
গ) ২৩ মার্চ, ১৯৬৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৩ মার্চ, ১৯৬৬
ব্যাখ্যা
'ছয় দফা':

- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন।
- ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবি বাঙালি জাতির মুক্তির সনদ' বা 'ম্যাগনেকার্টা' হিসাবে পরিচিত।
- ছয় দফা দাবি ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' এর ভিত্তিতে রচিত।
- ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ মনু মিয়া।
- দফা গুলো হলো:-
- প্রথম দফাঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন।
- দ্বিতীয় দফাঃ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা।
- তৃতীয় দফাঃ মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা।
- চতুর্থ দফাঃ রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা।
- পঞ্চম দফাঃ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা।
- ষষ্ঠ দফাঃ আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৮.
নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?
  1. ক) আবার তোরা মানুষ
  2. খ) হুলিয়া
  3. গ) কলমিলতা
  4. ঘ) ওরা এগারজন
সঠিক উত্তর:
খ) হুলিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) হুলিয়া
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র:

- মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন মোরশেদুল ইসলাম।
- এর নাম ‘আগামী’ (১৯৮৪)।
- তানভীর মোকাম্মেল নির্মাণ করেন ‘হুলিয়া’।
- তিনি ১৯৯৫ সালে এটি নির্মাণ করেন।
- এ ছাড়া পরবর্তী সময়ে আরও বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৮ ডিসেম্বর ২০২১।
৯৯.
কম্পিউটারের ডাটা প্রসেসিং শেষে আউটপুটের কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
  1. ক) এনকোডিং
  2. খ) ডিকোডিং
  3. গ) এনকোডার
  4. ঘ) ডিকোডার
সঠিক উত্তর:
খ) ডিকোডিং
উত্তর
সঠিক উত্তর:
খ) ডিকোডিং
ব্যাখ্যা
• ডিকোডিং:
- ডিকোডিং হলো কোডকে প্লেইন টেক্সট বা পরবর্তী প্রসেসের জন্য উপযোগী যেকোনো ফরম্যাটে রূপান্তর করার প্রক্রিয়া।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিইউকে বোঝানোর জন্য বিটের (০ বা ১) বিভিন্ন বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় (Unique) সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড (Code) বলা হয়। 
- কম্পিউটার ইনপুটের জন্য কোডিং প্রয়োজন। 
- এটি এনকোডেড ডেটা কমিউনিকেশন ট্রান্সমিশন এবং ফাইলকে তাদের আসল অবস্থায় রূপান্তর করে।
 
উৎস: Techopedia website. 
১০০.
বাংলাদেশের জাতীয় শিশু দিবস কবে?
  1. ক) ১ এপ্রিল
  2. খ) ৫ আগস্ট
  3. গ) ১৭ মার্চ
  4. ঘ) ২৬ মার্চ
সঠিক উত্তর:
গ) ১৭ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭ মার্চ
ব্যাখ্যা
জাতীয় শিশু দিবস:

- ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস।
- ১৯৯৭ সালে তৎকালীন আওয়ামীলীগ সরকার ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে।
- সেই থেকে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ অফিসিয়াল ওয়েবসাইট।