পরীক্ষা আর্কাইভ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

পরীক্ষাসহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৭৭
সিলেবাস
[ATEO - নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ৩৭] ফুল মডেল টেস্ট - ৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO) · তারিখ অনির্ধারিত · ৭৭ প্রশ্ন

.
In spite of his illness, he attended the meeting.(Complex)
  1. Though he was ill, he attended the meeting.
  2. Though he is illness, he attended the meeting.
  3. Though he illness, he attended the meeting.
  4. Though his illness, he attended the meeting.
সঠিক উত্তর:
Though he was ill, he attended the meeting.
উত্তর
সঠিক উত্তর:
Though he was ill, he attended the meeting.
ব্যাখ্যা

The correct answer is - ক) Though he was ill, he attended the meeting.
এটি একটি complex sentence যাতে একটি মূল clause ("he attended the meeting") এবং একটি subordinate clause ("though he was ill") রয়েছে।
"Though he was ill" সঠিকভাবে "in spite of his illness" এর অর্থ প্রকাশ করে, কারণ এটি অসুস্থতার কারণ বোঝায়।

Simple sentence-এ যদি In spite of ব্যবহৃত হয়, তাহলে Complex sentence করতে হলে Though/Although ব্যবহার করতে হয়।
আবার, Complex sentence-এ Though/Although থাকলে, সেটিকে Simple sentence করতে হলে In spite of বসে।
• Example:
Simple: In spite of his poverty, he is happy.
Complex: Though he is poor, he is happy.

• More examples:
Simple: In spite of the bad weather, we went there.
Complex: Though the weather was bad, we went there.

Simple: In spite of his bad behaviour, people mix with him.
Complex: Though his behaviour is bad, people mix with him.

Simple: In spite of his honesty, he is not happy.
Complex:Though he is honest, he is not happy.
or, Honest as he is, he is not happy.

Simple: In spite of his cruelty, I love him.
Complex: Though he is cruel, I love him.
​​
Other options
খ) Though he is illness, he attended the meeting
এটি ব্যাকরণগতভাবে ভুল। "Illness" একটি noun, কিন্তু "though" এর পরে একটি সম্পূর্ণ clause প্রয়োজন (subject + verb)।
এখানে "he is illness" অর্থহীন কারণ "is" এর পরে adjective ("ill") প্রয়োজন, noun নয়।

গ) Though he illness, he attended the meeting
এটিও ব্যাকরণগতভাবে ভুল।
"He illness" একটি সম্পূর্ণ clause নয়, কারণ এতে কোনো verb নেই।
"Though" এর পরে একটি পূর্ণাঙ্গ clause প্রয়োজন।

ঘ) Though his illness, he attended the meeting.
এটি ভুল কারণ "his illness" একটি noun phrase, কিন্তু "though" এর পরে একটি সম্পূর্ণ subordinate clause (subject + verb) প্রয়োজন।
"His illness" কোনো clause নয়।

​Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
Which of the following is the correct spelling?
  1. Consencuss
  2. Consenssus
  3. Consencus
  4. Consensus
সঠিক উত্তর:
Consensus
উত্তর
সঠিক উত্তর:
Consensus
ব্যাখ্যা

The correct answer is - ঘ) Consensus.

Consensus (Noun)
​- English Meaning: general agreement.
- Bangla Meaning: মিল; ঐক্য; ঐকমত্য।।
Example Sentence:
​- There is a general consensus among teachers that exams should be reformed.
​- After hours of discussion, the committee finally reached a consensus.

​​​Source: 1. Merriam-Webster Dictionary.
​2. Accessible Dictionary by Bangla Academy.

.
The colour of his eyes ______ blue.
  1. is
  2. have
  3. are
  4. has been
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা

The correct answer is - ক) is
​The complete sentence - The colour of his eyes is blue.

​কোন sentence এর verb তার subject এর number এবং person অনুযায়ী ব্যবহৃত হয় অর্থাৎ subject singular হলে verb singular হয় এবং subject plural হলে verb plural হয়। 
​যেমনঃ The colour of his eyes (be) blue. 
​Ans: The colour of his eyes is blue. 

​The players in the field (be) strong. 
​Ans: The players in the field are strong.

​Source: Advance learner's Communicative English Grammar and Composition by Chowdhury And Hossain.

.
I will go to _______ nurse's home.
  1. a
  2. an
  3. the
  4. none
সঠিক উত্তর:
the
উত্তর
সঠিক উত্তর:
the
ব্যাখ্যা

The correct answer is - গ) the
The complete sentence: ​I will go to the nurse's home.
​"The" হলো definite article, যা নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের জন্য ব্যবহৃত হয়। এখানে "nurse's home" একটি নির্দিষ্ট নার্সের বাড়িকে বোঝায়, তাই "the nurse's home" সঠিক।

modifier + home এরূপ থাকলে তার আগে the বসতে পারে: 
​I will go to the nurse's home.

home, hospital, mosque, church, school, hospital, ​prison, sea, town, work এই word গুলোর আগে the বসে নাঃ 
Inc. He is at the home. 
​Cor. He is at home. 

​Inc. I am going to the home: 
​Cor. I am going home. 

Other options
ক) a: "A" হলো indefinite article, যা সাধারণ বা অনির্দিষ্ট singular countable noun-এর আগে ব্যবহৃত হয়। কিন্তু এখানে "nurse's home" নির্দিষ্ট, তাই "a" ভুল।
খ) an: "An" ও indefinite article, যা vowel দিয়ে শুরু হওয়া singular countable noun-এর আগে ব্যবহৃত হয়। "Nurse" vowel দিয়ে শুরু হয় না, এবং "nurse's home" নির্দিষ্ট, তাই "an" ভুল।
ঘ) none: কিছু ক্ষেত্রে article ব্যবহার না করা যায়, যেমন plural বা generic noun-এর ক্ষেত্রে। কিন্তু এখানে "nurse's home" একটি নির্দিষ্ট singular noun phrase, তাই article প্রয়োজন। "None" ব্যবহার করলে বাক্যটি অসম্পূর্ণ হবে।
 
​Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

.
I ______ my homework before he came.
  1. finished
  2. have finished
  3. had finished
  4. finish
সঠিক উত্তর:
had finished
উত্তর
সঠিক উত্তর:
had finished
ব্যাখ্যা

The correct answer is - গ) had finished
The ​complete sentence: I had finished my homework before he came.
বাক্যটিতে দুটি অতীতের ঘটনার ক্রম বোঝানো হচ্ছে: (১) আমি হোমওয়ার্ক শেষ করেছি, এবং (২) সে এসেছে। "Before" ব্যবহার করা হয়েছে, যা নির্দেশ করে যে হোমওয়ার্ক শেষ করা "he came" এর আগে ঘটেছে।
“had finished” = Past Perfect → homework আগে শেষ হয়েছে।
“he came” = Past Simple → পরে ঘটেছে।

​- অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি Past Perfect Tense হয় এবং পরেরটি Past Indefinite Tense হয়। 
​- Before এর আগের বাক্যে Past Perfect Tense হলে, পরের বাক্যে Past Indefinite Tense হবে। 

Other options
ক) finished: Past simple tense ("finished") একটি অতীতের ঘটনা বোঝায়, কিন্তু এটি দুটি ঘটনার ক্রম (হোমওয়ার্ক শেষ করা সে আসার আগে) স্পষ্টভাবে প্রকাশ করে না। তাই এটি এখানে উপযুক্ত নয়।
খ) have finished: Present perfect tense ("have finished") বর্তমানের সাথে সম্পর্কিত অতীতের কাজ বোঝায়। কিন্তু বাক্যটি সম্পূর্ণ অতীতের ঘটনা বর্ণনা করছে ("he came" অতীত), তাই এটি ভুল।
ঘ) finish: Present simple tense ("finish") বর্তমান অভ্যাস বা সাধারণ সত্য বোঝায়। বাক্যটি অতীতের ঘটনা বর্ণনা করছে, তাই এটি ভুল।

​Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

.
She felt bereft _____ comfort after her mother passed away.
  1. in
  2. for
  3. with
  4. of
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা

The correct answer is - ঘ) of
​Complete sentence: She felt bereft of comfort after her mother passed away.

​Bereft of
- English Meaning: not having (something that is needed, wanted, or expected)
- Bangla Meaning: বঞ্চিত।
Example Sentence:
- The village was bereft of food and clean water after the flood.
- After the tragedy, he was of all happiness.

Source:
1. Oxford Learners Dictionaries.
2. Accessible Dictionary.

.
The Pilgrim’s Progress is -
  1. an epic poem
  2. a mock-epic
  3. a comedy of manners
  4. a religious allegory prose
সঠিক উত্তর:
a religious allegory prose
উত্তর
সঠিক উত্তর:
a religious allegory prose
ব্যাখ্যা

The Pilgrim’s Progress is a religious allegory prose.

The Pilgrim's Progress:
- The Pilgrim's Progress হচ্ছে একটি বিখ্যাত religious allegory prose.
- The Pilgrim's Progress এর ​রচয়িতা হচ্ছেন John Bunyan।
- ​এটি Neoclassical Period-এর গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। গল্পে Puritan ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিস্তারিতভাবে ফুটে উঠেছে।
​- Christian হচ্ছে একজন যুবক যে The Pilgrim's Progress প্রধান চরিত্র হিসেবে বিবেচিত।
​-
 যিনি আধ্যাত্মিক মুক্তি ও চিরস্থায়ী লাভের জন্য স্বর্গপানে যাত্রা করেন এবং পথে নানা প্রতিকূলতার সম্মুখীন হন। 
- ​Christian-এর জীবনের মাধ্যমে মানুষের তীর্থযাত্রার প্রতীকী চিত্র উপস্থাপিত হয়েছে।
​- জনপ্রিয়তার দিক থেকে এটি বাইবেলের পরে সাধারণ পাঠকদের কাছে দ্বিতীয় সবচেয়ে পরিচিত বই। মুদ্রিত বই ও কপির মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয় Christian allegory হিসেবে স্বীকৃত।

John Bunyan (1628–1688):
- John Bunyan একজন খ্যাতনামা ইংরেজ মন্ত্রী ও ধর্মপ্রচারক। 
​- তিনি বিশেষভাবে পরিচিত The Pilgrim’s Progress রচনার মাধ্যমে, যা Puritan ধর্মীয় দৃষ্টিভঙ্গির সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রকাশ।

Notable Works:
- Grace Abounding (book)
- The Holy War (novel)
- The Life and Death of Mr. Badman (book)
- The Pilgrim’s Progress (novel)

​Source: 1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.

.
What is the plural of oasis?
  1. oases
  2. oasess
  3. oasii
  4. oasises
সঠিক উত্তর:
oases
উত্তর
সঠিক উত্তর:
oases
ব্যাখ্যা

The correct answer is - ক) oases.

কিছু কিছু noun এর plural অনিয়মিতভাবে হয়ে থাকে।
Example:
Singular ------- Plural
basis ---------- bases
crisis ---------- crises
memorandum -- memoranda
syllabus -------- syllabi, syllabuses

Source: A Passage To The English Language by S.M. Zakir Hussain.

.
Choose the correct sentence using “animal spirits”:
  1. The children were afraid of animal spirits.
  2. He was tired and animal spirits.
  3. The children romped on the lawn, full of animal spirits.
  4. She studied quietly without animal spirits.
সঠিক উত্তর:
The children romped on the lawn, full of animal spirits.
উত্তর
সঠিক উত্তর:
The children romped on the lawn, full of animal spirits.
ব্যাখ্যা

The correct answer is - গ) The children romped on the lawn, full of animal spirits.
- "full of animal spirits" শিশুদের উৎসাহ ও প্রাণচাঞ্চল্য বোঝায়। "Romped" (দৌড়াদৌড়ি করে খেলা) শব্দটি idiom-টির অর্থের সাথে মানানসই।

Animal spirits:
- English Meaning: natural exuberance.
- Bangla Meaning: সহজাত উচ্ছ্বাস।

Example Sentence:
- The children romped on the lawn, full of animal spirits.
- Bangla Meaning: বাচ্চারা সহজাত উচ্ছ্বাসে উঠোনে ছোটাছুটি করছিলো।

Other options
​ক) The children were afraid of animal spirits.
ভুল কারণ "animal spirits" ভয়ের বিষয় নয়, বরং ইতিবাচক শক্তি বোঝায়। এটি idiom-টির ভুল ব্যবহার।

খ) He was tired and animal spirits.
ব্যাকরণগতভাবে ভুল। "Animal spirits" এর পরে কোনো verb বা preposition নেই, তাই বাক্যটি অসম্পূর্ণ এবং অর্থহীন।

ঘ) She studied quietly without animal spirits.
ভুল কারণ "animal spirits" প্রাণচাঞ্চল্য বোঝায়, যা শান্তভাবে পড়াশোনার বিপরীত। "Without animal spirits" idiom-টির সঠিক ব্যবহার প্রতিফলিত করে না।

​Source: Live MCQ Lecture.

১০.
What is the Bangla meaning of the proverb - "Great minds think alike." 
  1. মহৎ লোকেরা এক রকম চিন্তা করেন।
  2. কথায় যারা বড় তারা কাজের বেলায় ঠনঠন।
  3. চেনা বামুনের পৈতার দরকার হয় না।
  4. যিনি কাজে উদার তিনিই সুন্দর।
সঠিক উত্তর:
মহৎ লোকেরা এক রকম চিন্তা করেন।
উত্তর
সঠিক উত্তর:
মহৎ লোকেরা এক রকম চিন্তা করেন।
ব্যাখ্যা

The correct answer is - ক) মহৎ লোকেরা এক রকম চিন্তা করেন।
​- Great minds think alike. 
​- Bangla meaning: মহৎ লোকেরা এক রকম চিন্তা করেন।

​- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না। 
​- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

​Other options
​- Great talkers are little doers. 
​- Bangla meaning: কথায় যারা বড় তারা কাজের বেলায় ঠনঠন।

​​- Good wine needs no bush. 
​- Bangla meaning: চেনা বামুনের পৈতার দরকার হয় না।

​- Handsome is as/that handsome does. 
​- Bangla meaning: যিনি কাজে উদার তিনিই সুন্দর।

​​Source: Live MCQ Lecture.​

১১.
"May you live long," she said to him. (Indirect speech)
  1. She said that he might live long
  2. She wished that he might live long
  3. She told that he will live long
  4. She said to him that he should live long ​
সঠিক উত্তর:
She wished that he might live long
উত্তর
সঠিক উত্তর:
She wished that he might live long
ব্যাখ্যা

The correct answer - খ) She wished that he might live long.

Indirect Speech এর ক্ষেত্রে:
​- Reported speech-এ God উল্লেখ না থাকলে এবং কোন কামনা বুঝালে তখন say বা say to এর বদলে indirect speech-এ wish ব্যবহৃত হয়।
- wish that + NP + might + V এভাবে কিংবা wish + NP এভাবে ব্যবহৃত হয়ে থাকে।

Example:
- Direct: They said, "Long live our president."
- Indirect: They wished that their president might live long.
(Wish + that + NP + might + V-এভাবে ব্যবহৃত হয়েছে।)

​Or, They wished their president a long life.
- তারা তাদের প্রেসিডেন্টের দীর্ঘায়ু কামনা করল।

Other options
ক) She said that he might live long.
“said” ব্যবহার হয়েছে, কিন্তু optative sentence-এর জন্য “wished” ব্যবহার করা উচিত।

গ) She told that he will live long.
“told” + “will” → ভুল। “told” সাধারণত কারো কাছে নির্দেশ বা তথ্য দেওয়ার জন্য, ইচ্ছা বোঝানোর জন্য নয়।

ঘ) She said to him that he should live long.
grammatically এবং প্রচলিত নয়।

​Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

১২.
Which of the following is an antonym of “Apprise”?
  1. Advise
  2. Fungible
  3. Misinform
  4. Integrity
সঠিক উত্তর:
Misinform
উত্তর
সঠিক উত্তর:
Misinform
ব্যাখ্যা

The correct answer is - গ) Misinform
- ​Misinform (verb) (ভুল তথ্য দেওয়া; বিভ্রান্ত করা)। 

​Apprise (verb):
- English Meaning: To tell or inform someone about something.
- Bangla Meaning: (আনুষ্ঠানিকভাবে) অবহিত করা; জানানো।

Synonyms:
- Advise (অবহিত করা; জানানো),
- Inform (জানানো; জ্ঞাপন করা),
- Notify (জ্ঞাপন করা),
- Instruct (নির্দেশনা দেওয়া),
- Brief (উপদেশ দেওয়া বা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়া)।

Antonyms:
- Misinform (ভুল তথ্য দেওয়া; বিভ্রান্ত করা),
- Mislead (ভুলপথে/বিপথে চালানো; ভুল ধারণা দেওয়া),
- Misdirect (ভুল নির্দেশনা দেওয়া),
- Conceal (গোপন করা),
- Hide (লুকানো)।

Example Sentences:
- The parents were apprised of their son's injuries.
- I apprised him that the rent was due.

​Other options
​- Advise (অবহিত করা; জানানো),
​- Fungible (বিনিময় যোগ্য),
​- Integrity (বিশুদ্ধতা)।

Source: Live MCQ Lecture; Accessible Dictionary.

১৩.
What is the feminine of master?
  1. mistress
  2. madam
  3. miss
  4. maiden
সঠিক উত্তর:
mistress
উত্তর
সঠিক উত্তর:
mistress
ব্যাখ্যা

The correct answer is - ক) mistress
​sir (জনাব) -------- madam (জনাবা)
​master (প্রভু, শিক্ষক) --- mistress (প্রভুপত্নী, শিক্ষয়িত্রী)

Some examples:
​Masculine ----------- Feminine 

man (মানব) ---------- woman (মানবী),
monk, friar (মঠবাসী) ----- nun (মঠবাসিনী, সন্ন্যাসিনী),
nephew (ভাইপো, ভাগ্নে) --- niece (ভাইঝি, ভাগ্নী),
ram (ভেড়া) ------ ewe (ভেড়ী),
sire (পশুদের সম্রাট) -------- dame (পশুদের সম্রাজ্ঞী),
stag (হরিণ) ---------------- hind (হরিণী),
swain (গ্রাম্য যুবক) --------- nymph (অল্পবয়স্কা মহিলা),
tailor (দরজী) -------------- seamstress (মহিলা দরজী),
widower (বিপত্নীক) -------- widow (বিধবা),
wizard (যাদুকর) ----------- witch (যাদুকরী)।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৪.
Charles Dickens belonged to which literary period?
  1. Elizabethan Period
  2. Romantic Period
  3. Victorian Period
  4. Georgian Period
সঠিক উত্তর:
Victorian Period
উত্তর
সঠিক উত্তর:
Victorian Period
ব্যাখ্যা

Charles Dickens belonged to Victorian Period.
​ 
​The Victorian Period (1832-1901):

- 19th century of English literature refers to the Victorian Period। 
​- 1832-1901 সময়কালকে English Literature-এ 'Victorian Period' বলা হয়। 
- ​এই যুগটি Queen Victoria-এর নামে নামকরণ করা হয়েছে। 
​- Queen Victoria যদিও 1837 সালে ক্ষমতায় আসে, তবুও এই যুগের সূচনা ধরা হয় 1832 সাল থেকে। 
- ​কারণ, 1832 সাল থেকেই সাহিত্যিক বৈশিষ্ট্যে আমুল পরিবর্তন লক্ষ্য করা যায়।
- ​1883 সালে Fabian Society প্রতিষ্ঠিত হয়েছিল class-struggle-এ সহিংসতা এড়াতে। 

Victorian Period মোট ২টি সময়কালে বিভক্ত:
- The Pre-Raphaelites: 1848-1860
- Aestheticism & Decadence: 1880-1901

Charles Dickens (1812-1870):
- Charles Dickens একজন ইংরেজ উপন্যাসিক। 
- ​তাকে Victorian যুগের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচনা করা হয়। 
- ​তার কাজ সাধারণ মানুষ থেকে শুরু করে জ্ঞানী, দরিদ্র ও রাজার মতো সকল মানুষের কাছে আকর্ষণীয় ছিল। 
- ​প্রযুক্তিগত উন্নতি এবং তার কাজের বিশেষ গুণাবলী তার খ্যাতি বিস্তার করতে সাহায্য করেছিল।

Notable Works:
Novels: 
​- Oliver Twist, 
- ​A Christmas Carol, 
- ​A Tale of Two Cities, 
- ​David Copperfield, 
​- Great Expectations, 
​- Dombey and Son, 
​- Hard Times

Non-fiction: 
​- American Notes

Source: Britannica.

১৫.
The audience clapped loudly after the performance. This word "audience" is a/an -
  1. Proper noun
  2. Collective noun
  3. Common noun
  4. Material noun
সঠিক উত্তর:
Collective noun
উত্তর
সঠিক উত্তর:
Collective noun
ব্যাখ্যা

The correct answer is - খ) Collective noun

Collective Noun:
- যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে।

Collective Noun এর উদাহরণ:
- team (দল),
- party (দল),
- infantry (পদাতিক সৈন্যদল),
- fleet (রণতরীর বহর),
- navy (নৌ সেনাদল),
​- flock (ঝাঁক),
- band (দল),
- cavalry (অশ্বারোহী সৈন্যদল),
- herd (পাল),
- jury (বিচার সভা বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ),
- crowd (জনতা),
- gang (দল),
- audience (শ্রোতৃবর্গ),
- committee (সভাসদবর্গ),
- group (দল) ইত্যাদি।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

১৬.
Oncology means a doctor who treats - 
  1. Kidney diseases
  2. stomach diseases
  3. brain diseases
  4. cancer
সঠিক উত্তর:
cancer
উত্তর
সঠিক উত্তর:
cancer
ব্যাখ্যা
The correct answer is - ঘ) cancer.

Oncology (noun)
English meaning: a branch of medicine concerned with the prevention, diagnosis, treatment, and study of cancer.
Bangla meaning: ক্যান্সারবিজ্ঞান।
Example sentence: 
- She decided to specialize in oncology to help patients with cancer.
- The hospital recently opened a new oncology department with advanced treatment facilities.

​​​Source: 1. Merriam-Webster Dictionary.
​2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
​ We should abstain ___ spreading rumors about others.
  1. of
  2. in
  3. from
  4. on
সঠিক উত্তর:
from
উত্তর
সঠিক উত্তর:
from
ব্যাখ্যা

The correct answer is - গ) from
​Complete sentence: ​ We should abstain from spreading rumors about others.

Abstain from
- ​English meaning: as in to keep (from)
- Bangla ​meaning: পরিবর্জন করা।
- ​Example sentence: 
​1. He decided to abstain from smoking for the sake of his health.
​2. The student abstained from voting in the school election.

​​Source: 1. Merriam-Webster Dictionary.
​2. Accessible Dictionary by Bangla Academy.

১৮.
The fast you run, _______ you get tired.
  1. more
  2. the more
  3. the most
  4. most
সঠিক উত্তর:
the more
উত্তর
সঠিক উত্তর:
the more
ব্যাখ্যা
The correct answer is - খ) the more
The correct answer is - The fast you run, the more you get tired.

Comparative Degree:
- দুটি noun বা pronoun- এর দোষ, গুণ, অবস্থা প্রভৃতির তুলনা করতে adjective- এর যে রূপ ব্যবহৃত হয় তাকে Comparative Degree বলে।
- যত-তত/ আনুপাতিক হ্রাস-বৃদ্ধি বুঝাতে দুইটি Adverb Comparative Degree এর প্রত্যেকটির পূর্বে The বসে।
- Structure: The + Comparative +--, the + Comparative +--- •
More examples:
- The more you read, the more you learn.
- The sooner, the better.
- The harder you study, the better your results will be.
- The more you save, the richer you become.

Other options
ক) more: "More" তুলনামূলক হলেও, এই গঠনে "the" ছাড়া ব্যবহৃত হলে এটি অসম্পূর্ণ এবং ব্যাকরণগতভাবে ভুল। "The more" প্রয়োজন।
গ) the most: "The most" হলো superlative form, যা সবচেয়ে বেশি বোঝায়। এখানে তুলনামূলক সম্পর্ক বোঝানো হচ্ছে, তাই "the most" ভুল।
ঘ) most: "Most" ও superlative form এবং "the" ছাড়া ব্যবহৃত হলে এটি গঠনের সাথে মেলে না। এটি তুলনামূলক গঠনের জন্য উপযুক্ত নয়।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৯.
He suggested giving up smoking. (Passive)
  1. He suggested that giving up smoking.
  2. He suggested that giving up smoking is done.
  3. Smoking was suggested to be given up by him.
  4. He suggested that smoking should be given up.
সঠিক উত্তর:
He suggested that smoking should be given up.
উত্তর
সঠিক উত্তর:
He suggested that smoking should be given up.
ব্যাখ্যা

The correct answer is - ঘ) He suggested that smoking should be given up.

advise/insist/propose/recommend/suggest+ gerund+ object যুক্ত Active voice কে passive করার ক্ষেত্রে,
​(1) প্রদত্ত Active voice এর Subject Verb বসে + (2) that বসে + (3) Gerund এর পরের object টি বসে + voice-এ রূপান্তরের নিয়মঃ। (4) should be বসে + (5) প্রদত্ত Gerund টি verb এ রূপান্তরিত হয়ে তার Past participle বসে। 
​Example:
​Active: He suggested giving up smoking. 
​Passive: He suggested that smoking should be given up.
​​
Other options
ক) He suggested giving up smoking. 
এটা Active voice-এ আগের মতই আছে, Passive নয়।

খ) He suggested that giving up smoking is done. 
“is done” → grammatically ভুল। Passive করার সময় “should be done” ব্যবহার করতে হয়।

গ) Smoking was suggested to be given up by him. 
সাধারণত “suggest” এর সাথে “to be done” ব্যবহার প্রচলিত নয়। 
তাই বাক্যটি সঠিক নয়।

​​Source: Advance learner's Communicative English Grammar and Composition by Chowdhury And Hossain.

২০.
Which of the following is the adjective form of “observe”?
  1. Observantly
  2. Observant
  3. Observen
  4. Observer
সঠিক উত্তর:
Observant
উত্তর
সঠিক উত্তর:
Observant
ব্যাখ্যা

The correct answer is - খ) Observant.

Observant (adjective)
- ​English meaning: paying strict attention.
- ​Bangla meaning: দৃষ্টিশীল; মনোযোগী।
​Example Sentence:
​1. She is very observant and noticed the small mistake immediately.
2. An observant student always pays attention in class.

​• Other options
Observe (verb)  
- ​English meaning: to conform one's action or practice to (something, such as a law, rite, or condition).
​- ​Bangla meaning: পর্যবেক্ষণ করা।
​​
Observantly (adverb)
- ​English meaning: ​in a manner that pays close attention to detail.
​- ​Bangla meaning: পর্যবেক্ষণ করে।

Observer (noun) 
​- ​English meaning: one that observes.
- ​Bangla meaning: যে ব্যক্তি পর্যবেক্ষণ করে।

Observen শব্দটি অর্থবোধক নয়। 

​Source: 1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
​​3. Collins Dictionary.

২১.
George Bernard Shaw was a/an - 
  1. English novelist
  2. American poet
  3. French dramatist
  4. Irish playwright
সঠিক উত্তর:
Irish playwright
উত্তর
সঠিক উত্তর:
Irish playwright
ব্যাখ্যা

George Bernard Shaw was an Irish playwright.

George Bernard Shaw (1856–1950):
- George Bernard Shaw ছিলেন একজন আইরিশ হাস্যরসাত্মক নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
- তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- কমেডি নাটককে আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অসামান্য।
- তার সর্বাধিক বাণিজ্যিকভাবে সফল নাটক Pygmalion থেকে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়।

Notable Works:
- Pygmalion,
- Man and Superman,
- Arms and the Man,
- Saint Joan,
- The Doctor’s Dilemma,
- Mrs. Warren’s Profession,
- Caesar and Cleopatra,
- Candida,
- The Devil’s Disciple.

Source: Britannica.

২২.
I cannot help _______ when I see such a funny movie.
  1. laugh
  2. to laugh
  3. laughing
  4. laughed
সঠিক উত্তর:
laughing
উত্তর
সঠিক উত্তর:
laughing
ব্যাখ্যা
The correct answer is - গ) laughing
The complete sentence is - I cannot help laughing when I see such a funny movie.

• বাক্যে mind, cannot help, could not help, with a view to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনো Verb আসলে উক্ত Verb এর সাথে ing যুক্ত হয়।
যেমন:
- She is used to waking up early every day.
- He is getting used to living in a big city.
- The book is worth reading for everyone.

Other options
ক) laugh: "Laugh" হলো ক্রিয়ার base form। "Cannot help" এর পরে base form ব্যবহৃত হয় না, তাই এটি ভুল।
খ) to laugh: "To laugh" হলো infinitive form। "Cannot help" এর পরে infinitive ব্যবহৃত হয় না; gerund প্রয়োজন। তাই এটি ভুল।
ঘ) laughed: "Laughed" হলো past tense বা past participle। "Cannot help" এর পরে gerund প্রয়োজন, তাই এটি ভুল।

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
২৩.
What is the meaning of "herculean task?"
  1. Very difficult task
  2. Simple task
  3. Useless task
  4. Funny task
সঠিক উত্তর:
Very difficult task
উত্তর
সঠিক উত্তর:
Very difficult task
ব্যাখ্যা

The correct answer is - ক) Very difficult task.

Herculean task:
- English Meaning: the task which requires extremely great strength or effort.
- Bangla Meaning: খুব কঠিন কাজ যা করতে অনেক শক্তি এবং প্রচেষ্টার প্রয়োজন হয়।

Example Sentence:
- Cleaning the entire stadium alone was a herculean task.
- Organizing the charity event without any help was a herculean task.

​Source: Live MCQ Lecture.

২৪.
Children should not be deprived ______ love and care.
  1. of
  2. from
  3. by
  4. to
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
The correct answer is - of
The complete sentence: Children should not be deprived of love and care.

• Deprive of
- English Meaning: to prevent somebody from having or doing something, especially something important.
- Bangla Meaning: যে বস্তু থেকে বঞ্চিত করা হয়েছে; বঞ্চনা।
• Example sentence:
- The sick child was deprived of proper medical treatment.
- During the lockdown, many workers were deprived of their daily wages.

Source: 1. Oxford Learner's Dictionaries.
2. Accessible Dictionary.
২৫.
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে?
  1. আলাওল
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. নবীনচন্দ্র সেন 
  4. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ে
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা

• মাইকেল মধুসূদন দত্ত:
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে, এক জমিদার বংশে তাঁর জন্ম।
- তিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহাকবি, প্রথম আধুনিক নাট্যকার, বাংলা ভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক।
- পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল।
- মা জাহ্নবী দেবীর তত্ত্বাবধানে মধুসূদন দত্তের শিক্ষারম্ভ হয়।
- ১৮৩৩ সালে হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে তিনি বাংলা, সংস্কৃত ও ফারসি ভাষা শেখেন।
- হিন্দু কলেজে অধ্যয়নের সময়েই মধুসূদন দত্ত কাব্যচর্চা শুরু করেন। তখন তাঁর কবিতা জ্ঞানান্বেষণ, Bengal Spectator, Literary Gleamer, Calcutta Library Gazette, Literary Blossom, Comet প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হতো।
- মধুসূদন দত্ত ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি, ১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন এবং তখন থেকে তাঁর নামের পূর্বে 'মাইকেল' শব্দটি যুক্ত হয়।
- স্ত্রী হেনরিয়েটার মৃত্যুর তিনদিন পরে ১৮৭৩ সালের ২৯ জুন, কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. অভিষেক
  2. কল্যাণীয়েসু
  3. শ্রদ্ধাভাজনেসু
  4. প্রত্যূষ
সঠিক উত্তর:
অভিষেক
উত্তর
সঠিক উত্তর:
অভিষেক
ব্যাখ্যা

বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অভিষেক বানানটি সঠিক।

অন্যদিকে,
- অশুদ্ধ: কল্যাণীয়েসু।
- শুদ্ধ: কল্যাণীয়েষু।

- অশুদ্ধ: শ্রদ্ধাভাজনেসু।
- শুদ্ধ: শ্রদ্ধাভাজনেষু।

- অশুদ্ধ: প্রত্যূষ।
- শুদ্ধ: প্রত্যুষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৭.
ফোর্ট উইলিয়াম কলেজ থেকে সবচেয়ে বেশি সাহিত্য রচনা করেছেন কে?
  1. উইলিয়াম কেরি
  2. রামরাম বসু
  3. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  4. চণ্ডীচরণ মুন্শী
সঠিক উত্তর:
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ব্যাখ্যা

- ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮০০ খ্রিস্টাব্দের মে মাসের ৪ তারিখ।
- ফোর্ট উইলিয়াম কলেজ থেকে সবচেয়ে বেশি গ্রন্থ প্রকাশিত হয় - মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কারের।
তার রচিত গ্রন্থগুলো হলো -
- বত্রিশ সিংহাসন,
- হিতোপদেশ,
- রাজাবলি,
- প্রবোধচন্দ্রিকা,
- বেদান্তচন্দ্রিকা।

ফোর্ট উইলিয়ামের পর্বে ১৮০১ থেকে ১৮১৫ সালের এই সময়ের মধ্যে ৮ জন লেখক ১৩ খানি বাংলা গদ্যপুস্তক লিখেছিলেন এগুলো হলো:

• উইলিয়াম কেরি রচিত: কথোপকথন (১৮০১); ইতিহাসমালা (১৮১২)।
• রামরাম বসু রচিত: রাজা প্রতাপাদিত্য চরিত্র (১৮০১); লিপিমালা (১৮০২)।
• গোলোকথান শর্মা রচিত: হিতোপদেশ (১৮০২)।
• মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত: বত্রিশ সিংহাসন (১৮০২); হিতোপদেশ (১৮০৮); রাজাবলি (১৮০৮); প্রবোধচন্দ্রিকা (১৮৩৩)।
• তারিণীচরণ মিত্র রচিত: ওরিয়েন্টাল ফেবুলিস্ট (১৮০৩)।
• রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত: মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং (১৮০৫)।
• চণ্ডীচরণ মুন্শী রচিত: তোতা ইতিহাস (১৮০৫)। 
• হরপ্রসাদ রায় রচিত: পুরুষ পরীক্ষা (১৮১৫)।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২৮.
মনসামঙ্গল কাব্যের ষোল শতকের কবি কে?
  1. কানাহরি দত্ত
  2. বিজয় গুপ্ত
  3. বিপ্রদাস পিপিলাই
  4. নারায়ণ দেব
সঠিক উত্তর:
নারায়ণ দেব
উত্তর
সঠিক উত্তর:
নারায়ণ দেব
ব্যাখ্যা

• মনসামঙ্গল' কাব্য:
- সাপের দেবী মনসার স্তব, স্তুতি, কাহিনি ইত্যাদি নিয়ে রচিত কাব্য 'মনসামঙ্গল'৷
- মনসামঙ্গলের আদি কবি কানা হরিদত্ত।
- মনসামঙ্গল কাব্যের অপর নাম পদ্মাপুরাণ।
- 'কানা হরিদত্ত, বিজয় গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস, কেতকাদাস ক্ষেমানন্দ, প্রমুখ ছিলেন 'মনসামঙ্গল' কাব্যের রচয়িতা।
- পনের শতক: - 'কানা হরিদত্ত, বিজয় গুপ্ত, বিপ্রদাস পিপিলাই।
- ষোল শতক: নারায়ণ দেব।

মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র গুলো হলো:
- সাপের দেবী মনসা,
- চাঁদ সওদাগর,
- বেহুলা,
- লখিন্দর,
- সনকা।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

২৯.
'অ' - ধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ হয় কোন শব্দটিতে?
  1. অতুল
  2. অতি
  3. অধীর
  4. অটল
সঠিক উত্তর:
অটল
উত্তর
সঠিক উত্তর:
অটল
ব্যাখ্যা

• শব্দের অ-ধ্বনির দুই রকম উচ্চারণ পাওয়া যায়৷
১. সংবৃত বা ও-ধ্বনির উচ্চারণ৷
যেমন: 
- অধীর (ওধীর), অতুল (ওতুল), অতি ওত),  মন (মোন) ইত্যাদি৷

২. বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ৷
যেমন:
- অটল, অমল, অমানিশা, অনেক, কত ইত্যাদি৷

উৎস: বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)৷

৩০.
‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।’উক্তিটি কার?  
  1. মুহম্মদ শহীদুল্লাহ্
  2. আবু জাফর শামসুদ্দীন
  3. মীর মশাররফ হোসেন
  4. প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
মুহম্মদ শহীদুল্লাহ্
উত্তর
সঠিক উত্তর:
মুহম্মদ শহীদুল্লাহ্
ব্যাখ্যা

মুহম্মদ শহীদুল্লাহ্:
• মুহম্মদ শহীদুল্লাহ্ (১৮৮৫-১৯৬৯)  শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ। তিনি ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
• ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে শহীদুল্লাহ্ বহু মননশীল ও জ্ঞানগর্ভ প্রবন্ধ নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এ সংক্রান্ত বিভিন্ন পত্র-পত্রিকা তিনি সম্পাদনা করেন। 
• তাঁরই সম্পাদনা ও প্রকাশনায় মুসলিম বাংলার প্রথম শিশুপত্রিকা আঙুর (১৯২০) আত্মপ্রকাশ করে। 
• ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।’তাঁর বিখ্যাত উক্তি।

• গবেষণাগ্রন্থের পাশাপাশি তিনি সাহিত্য এবং শিশুসাহিত্যের অনেক মৌলিক গ্রন্থও রচনা করেন। তিনি বেশ কয়েকটি গ্রন্থ অনুবাদ ও সম্পাদনাও করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো:
- সিন্দবাদ সওদাগরের গল্প,
- ভাষা ও সাহিত্য,
- বাঙ্গালা ব্যাকরণ,
- দীওয়ান-ই-হাফিজ,
- শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ,
- রুবাইয়াত-ই-উমর খয়্যাম,
- Essays on Islam,
- আমাদের সমস্যা,
- পদ্মাবতী,
- বাংলা সাহিত্যের কথা (২ খণ্ড),
- বিদ্যাপতি শতক,
- বাংলা আদব কী তারিখ,
- বাংলা সাহিত্যের ইতিহাস,
- বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত,
- কুরআন শরীফ,
- অমরকাব্য,
- সেকালের রূপকথা ইত্যাদি।

⇒ তাঁর সম্পাদিত আঞ্চলিক ভাষার অভিধান এক বিশেষ কীর্তি। মুহম্মদ আবদুল হাই -এর সঙ্গে তাঁর যুগ্ম-সম্পাদনায় রচিত Traditional Culture in East Pakistan (১৯৬১) একখানা উল্লেখযোগ্য গ্রন্থ। তাঁর Buddhist Mystic Songs (১৯৬০) গ্রন্থটি চর্যাপদের অনুবাদ ও সম্পাদনা কর্ম। তিনিই প্রথম প্রমাণ করেন যে চর্যাপদ সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত; এর ধর্মতত্ত্ব নিয়েও তিনি আলোচনা করেন।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩১.
'মস্যাধার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ -
  1. মৎস + আধার
  2. মসা + আধার
  3. মসি + আধার
  4. মসী + আধার 
সঠিক উত্তর:
মসী + আধার 
উত্তর
সঠিক উত্তর:
মসী + আধার 
ব্যাখ্যা

 • 'মস্যাধার' এর সন্ধি বিচ্ছেদ - মসী + আধার।
• সূত্র:
• ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য(্য) ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
যেমন -
- ই + অ = য্ + অ; অতি + অন্ত = অত্যন্ত।
- ই + আ = য্ + আ; ইতি + আদি = ইত্যাদি। 
- ই + উ = য্‌ + উ; অতি + উক্তি = অত্যুক্তি।
- ই + উ = য্‌ + উ; প্রতি + ঊষ = প্রত্যূষ।
- ঈ + আ = য্ + আ; মসী + আধার = মস্যাধার।
- ই + এ = য্ + এ; প্রতি + এক = প্রত্যেক।
- ঈ + অ = য্ + অ; নদী + অম্বু = নদ্যম্বু।

এরূপ - প্রত্যহ, অত্যধিক, গত্যন্তর, প্রত্যাশা, প্রত্যাবর্তন, আদ্যন্ত, যদ্যপি, অভ্যুত্থান, অত্যাশ্চর্য, প্রত্যুপকার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৩২.
ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়?  
  1. ১৯২১ সালে
  2. ১৯২৬ সালে 
  3. ১৯২৭ সালে 
  4. ১৯২৯ সালে 
সঠিক উত্তর:
১৯২৬ সালে 
উত্তর
সঠিক উত্তর:
১৯২৬ সালে 
ব্যাখ্যা

মুসলিম সাহিত্য-সমাজ:
• মুসলিম সাহিত্য-সমাজ ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।

• ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য-সমাজ প্রতিষ্ঠিত হয়।

• সংগঠনটির পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন, মুসলিম হলের ছাত্র এ.এফ.এম আবদুল হক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র আবদুল কাদির প্রমুখের ওপর। তারাই ছিলেন প্রথম কার্যনির্বাহী সংসদের সদস্য।

• নেপথ্যে থেকে দায়িত্ব পালন করতেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কাজী আবদুল ওদুদ ও যুক্তিবিদ্যার অধ্যাপক কাজী আনোয়ারুল কাদীর।

এছাড়াও-
• মুসলিম সাহিত্য-সমাজের বার্ষিক মুখপত্র শিখা প্রথম প্রকাশিত হয় ১৩৩৩ বঙ্গাব্দের চৈত্র মাসে।
• শিখার মোট পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়েছিল।
• প্রথম সংখ্যা আবুল হুসেন, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা কাজী মোতাহার হোসেন, চতুর্থ সংখ্যা মোহাম্মদ আবদুর রশিদ এবং পঞ্চম সংখ্যা আবুল ফজল সম্পাদনা করেন।
• শিখার মুখবাণী ছিল -‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’।

• মুসলিম সাহিত্য-সমাজের প্রধান লেখকরা হলেন-
- আবুল হুসেন,
- মোতাহের হোসেন চৌধুরী,
- কাজী আবদুল ওদুদ,
- আবদুল কাদির,
- আবুল ফজল,
- আনোয়ারুল কাদির প্রমুখ।

উৎস: বাংলাপিডিয়া।

৩৩.
কোনটি ধ্বন্যাত্মক দ্বিত্ব?
  1. টসটস
  2. ঝিকিমিকি
  3. গরম গরম
  4. পর পর
সঠিক উত্তর:
টসটস
উত্তর
সঠিক উত্তর:
টসটস
ব্যাখ্যা

• ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে। আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত বলে।
যেমন: ঝমঝম, কুটুস- কুটুস, কুট কুট, জ্বলজ্বল, খক খক, খুটুর খুটুর, টুং টুং, ঝমঝম, টসটস

• অনুকার দ্বিত্ব:
পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
যেমন: গুটিশুটি, ঝিকিমিকি, মোটাসোটা, আমটাম, এলোমেলো ইত্যাদি।

• পুনরাবৃত্ত দ্বিত্ব:
পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
যেমন: গরম গরম, জ্বর জ্বর, পর পর, কবি কবি, কথায় কথায়, ঘুম ঘুম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০২৪)।

৩৪.
'ছন্দোরাজ' নামে পরিচিত কে?  
  1. সত্যেন্দ্রনাথ দত্ত
  2. বিহারীলাল চক্রবর্তী
  3. সুধীন্দ্রনাথ দত্ত
  4. বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

• সত্যেন্দ্রনাথ দত্ত:
- সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন কবি ও ছান্দসিক।কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
- সত্যেন্দ্রনাথ ছিলেন ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি।
- বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দসৃষ্টি তাঁর কবিপ্রতিভার মৌলিক কীর্তি। এজন্য তিনি 'ছন্দের জাদুকর' ও ' ছন্দোরাজ' নামে সাধারণ্যে পরিচিত।
- ১৯১৮ সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় ছন্দ সম্পর্কিত তাঁর প্রসিদ্ধ রচনা 'ছন্দ-সরস্বতী' প্রকাশিত হয়।
- সত্যেন্দ্রনাথ একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।
- ১৯২২ সালের ২৫শে ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর রচিত 'সত্যেন-প্রয়াণ' কবিতা কাজী নজরুল ইসলাম লিখেন।

তাঁর রচিত বিখ্যাত কাব্য:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- অভ্র আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি,
- কাব্যসঞ্চয়ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৫.
বহুব্রীহি সমাসে কোনপদ প্রাধান্য পায়?
  1. পর পদ 
  2. উভয় পদ
  3. পূর্বপদ 
  4. তৃতীয় কোন অর্থ প্রকাশ করে।
সঠিক উত্তর:
তৃতীয় কোন অর্থ প্রকাশ করে।
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয় কোন অর্থ প্রকাশ করে।
ব্যাখ্যা

• বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বা অর্থ বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।
- ব্রীহি মানে হচ্ছে ধান। 
- বহুব্রীহি সমাস আট প্রকারের হয়ে থাকে।
যথা:
- সমানাধিকরণ,
- ব্যাধিকরণ,
- মধ্যপদলোপী,
- প্রত্যয়ান্ত,
- ব্যতিহার,
- নঞর্থক,
- সংখ্যাবাচক এবং
- অলুক। 

এ ধরণের সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ প্রাধান্য না পেয়ে, অন্য কোন তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৬.
‘টালত মোর ঘর নাহি পড়বেষী।
হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।।’-পদটির রচয়িতা কে?
  1. ভুসুকুপা
  2. ঢেণ্ডণপা
  3. সরহপা
  4. কঙ্কণপা
সঠিক উত্তর:
ঢেণ্ডণপা
উত্তর
সঠিক উত্তর:
ঢেণ্ডণপা
ব্যাখ্যা

‘টালত মোর ঘর নাহি পড়বেষী।
হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।।’- চর্যাপদের ৩৩নং পদটির রচয়িতা চর্যাকার ঢেণ্ডণপা।

- অর্থাৎ লোক শূন্য স্থানে প্রতিবেশীহীন আমার বাড়ি। হাঁড়িতে ভাত নেই, অথচ প্রেমিক এসে ভিড় করে।

• ঢেণ্ডণপা:
- ঢেণ্ডণপা নবম শতকের কবি ছিলেন। 
- তিনি পেশায় তাঁতি ছিলেন। 
- চর্যাকার ঢেণ্ডণপা রচিত পদসংখ্যা ১টি (৩৩নং পদ)।
- এই একটি পদে বাঙালি জীবনে চিরায়ত দারিদ্র্যের ছবি চমৎকারভাবে ফুটে উঠেছে।

উল্লেখ্য,
- চর্যাপদে প্রবাদ বাক্য রয়েছে ৬টি।
এগুলো হল-
১. আপণা মাংসে হরিণা বৈরী (ভুসুকুপা, ৬ নং পদ)।
২. দুহিল দুধু কি বেন্টে সামায় (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ)।
৩. হাতের কাঙ্কণ মা লোউ দাপন (সরহপা, ৩২ নং পদ)।
৪. হাড়ীত ভাত নাহি নিতি আবেশী (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ)।
৫. বর সুন গোহালী কি মো দুঠ্য বলংদেঁ (সরহপা, ৩৯ নং পদ)।
৬. আন চাহন্তে আন বিনধা (কঙ্কণপা, ৪৪ নং পদ)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৭.
'ধুতি' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. সংস্কৃত
  2. দেশি
  3. হিন্দি
  4. ফারসি
সঠিক উত্তর:
হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
হিন্দি
ব্যাখ্যা

বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ধুতি একটি হিন্দি শব্দ।

অর্থ:
১) পুরুষদের পরিধেয় সরু পাড়যুক্ত লম্বা কত্রখণ্ড।
২) উৎকোচ; ভেট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৮.
'মনীষা মঞ্জুষা' গ্রন্থের রচয়িতা কে?  
  1. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
  2. মুহম্মদ এনামুল হক
  3. ড. মুহাম্মদ আবদুল হাই
  4. সৈয়দ আলী আহসান
সঠিক উত্তর:
মুহম্মদ এনামুল হক
উত্তর
সঠিক উত্তর:
মুহম্মদ এনামুল হক
ব্যাখ্যা

• 'মনীষা মঞ্জুষা' গ্রন্থ:
- 'মনীষা মঞ্জুষা' মুহম্মদ এনামুল হকের একটি উল্লেখযোগ্য গ্রন্থ, যেখানে সাহিত্য, সংস্কৃতি, দর্শন, এবং সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
- গ্রন্থটিতে মুহম্মদ এনামুল হক বাংলা সাহিত্যের ঐতিহ্য, মধ্যযুগীয় সাহিত্য, ভাষার বিবর্তন, এবং সমসাময়িক সাহিত্যিক প্রবণতার উপর আলোকপাত করেছেন। এছাড়াও, বাঙালির সাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে গভীর বিশ্লেষণ রয়েছে।

--------------------
• মুহম্মদ এনামুল হক:
- মুহম্মদ এনামুল হক ১৯০২ সালে বর্তমান চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য গবেষণায় অন্যতম প্রধান পন্ডিত ব্যক্তি।
- মুহম্মদ এনামুল হক মধ্যযুগের বাংলা সাহিত্য ও ইতিহাস এবং বাংলা ভাষা ও ব্যাকরণ বিষয়ে দুরূহ গবেষণা কর্মে বিশেষ অবদান রেখেছেন।
- ১৯২৯ হতে ১৯৩৪ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পেয়ে এনামুল হক অধ্যাপক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের অধীনে গবেষণা করেন।
- তাঁর গবেষণার বিষয়বস্তু ছিল 'History of Sufism in Bengal'।
- বাংলা একাডেমি তাঁর নামে 'মুহম্মদ এনামুল হক সাহিত্য পদক' প্রচলন করে।
- ১৯৮২ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।

মুহম্মদ এনামুল হক রচিত গ্রন্থ:
- আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য,
- মনীষা মঞ্জুষা,
- ঝর্ণাধারা (১৯২৮, কবিতা সংকলন),
- বঙ্গে সূফী প্রভাব (১৯৩৫),
- ব্যাকরণ মঞ্জুরি (১৯৫২)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৯.
'পা ধোয়ার জল'- এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. পাদক
  2. পাদ্য
  3. পাদঙ্ক
  4. পদঙ্ক
সঠিক উত্তর:
পাদ্য
উত্তর
সঠিক উত্তর:
পাদ্য
ব্যাখ্যা

বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'পা ধোয়ার জল'- পাদ্য।

এমন আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
•'যা বলা হয়েছে' এক কথায় বলে - উক্ত।
• 'যা বলা হয় নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত।
• 'যা বলা হচ্ছে' এক কথায় বলে - বক্ষ্যমাণ।
• 'যা প্রকাশ করা হয়নি' এক কথায় বলে - অব্যক্ত।
• 'যা পূর্বে শোনা যায় নি' এক কথায় বলে - অশ্রুতপূর্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪০.
‘ছাই চাপা আগুন' কী অর্থ প্রকাশ করে?
  1. গোপন গুণ
  2. গোপন দোষ
  3. প্রতিশোধের আগুন
  4. ক্রোধ দেখানো
সঠিক উত্তর:
গোপন গুণ
উত্তর
সঠিক উত্তর:
গোপন গুণ
ব্যাখ্যা

• ছাই চাপা আগুন বাগধারার অর্থ: অপ্রকাশিত প্রতিভা, গোপন গুণ।
- বাক্য: মানিক হচ্ছে ছাই চাপা আগুন, তার উন্নতি হবেই।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' - কদাচিৎ
- ‘ডাকাবুকো’ - নির্ভীক।
- ‘পায়া ভারি’ - অহঙ্কার।
- ‘কানকাটা’ - বেহায়া।
- ‘বকধার্মিক’ - ভণ্ড।
- 'ঝিঙেফুল' - আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪১.
আলাওল রচিত 'পদ্মাবতী' একটি- 
  1. মৌলিক কাব্য
  2. অনুবাদ কাব্য
  3. উপন্যাস
  4. মহাকাব্য
সঠিক উত্তর:
অনুবাদ কাব্য
উত্তর
সঠিক উত্তর:
অনুবাদ কাব্য
ব্যাখ্যা

• ‘পদ্মাবতী’ কাব্য:
- পদ্মাবতী কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য। এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য।
- কাব্যটি প্রখ্যাত হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ।
- আলাওল ১৬৫১ সালে আরাকান রাজ সাদ থদোমিন্তারের রাজত্বকালে মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন।
- কাব্যটিতে দুইটি পর্ব রয়েছে। প্রথম পর্বে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান এবং দ্বিতীয় পর্বে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ আছে।

আলাওল:
- মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
- 'পদ্মাবতী' কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য।
- 'পদ্মাবতী' কবি মালিক মুহাম্মদ জয়সীর 'পদুমাবত' কাব্যের অনুবাদ।

• আলাওল রচিত বিখ্যাত গ্রন্থ:
- পদ্মাবতী,
- তোহফা,
- সপ্তপয়কার,
- সিকান্দারনামা,
- সয়ফুল্মুলুক বদিউজ্জামাল
- সতীময়না,
- রাগতালনামা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪২.
'বাঞ্ছা' শব্দের অর্থ কী?
  1. বিষাদ
  2. ইচ্ছা
  3. উপহাস
  4. কর্জ
সঠিক উত্তর:
ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
ইচ্ছা
ব্যাখ্যা

বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• বাঞ্ছা:
- ইচ্ছা,
- আকাঙ্ক্ষা, 
- অভিলাষ, 
- সাধ।

অন্যদিকে,
- বিষাদ - দুঃখ; বিষণতা।
- উপহাস - বিদ্রুপ, ঠাট্টা, পরিহাস, কৌতুক।
- কর্জ - ঋণ, ধার, হাওলাত।

উৎস: বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৩.
ফররুখ আহমেদের জন্মস্থান কোন জেলায়?
  1. মাগুরা
  2. ঝিনাইদহ
  3. নারায়ণগঞ্জ
  4. নোয়াখালি
সঠিক উত্তর:
মাগুরা
উত্তর
সঠিক উত্তর:
মাগুরা
ব্যাখ্যা

• ফররুখ আহমদ: 
- ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
- ‘সাত সাগরের মাঝি’ ফররুখ আহমদ রচিত শ্রেষ্ঠ এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। 
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- ফররুখ আহমদ তাঁর বিখ্যাত কাহিনী কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৬ সালেই 'পাখির বাসা' শিশুতোষের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
- ‘মুহূর্তের কবিতা’ ফররুখ আহমদ রচিত একটি সনেট সংকলন।

• ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থসমূহ হলো:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- সিন্দাবাদ,
- হাতেমতায়ী,
- নতুন লেখা,
- হাবেদা মরুরকাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৪৪.
'অহংকার পতনের মূল।'- বাক্যে  'অহংকার' শব্দটি কোন কারক?
  1. কর্তা কারক
  2. কর্ম কারক
  3. করণ কারক  
  4. অপাদান কারক
সঠিক উত্তর:
করণ কারক  
উত্তর
সঠিক উত্তর:
করণ কারক  
ব্যাখ্যা

• 'অহংকার পতনের মূল।'- বাক্যে  'অহংকার' শব্দটি করণ কারক।

করণ কারক:
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। 
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক। 

• একবচনে ব্যবহৃত ৭মী বিভক্তি: এ, য়, তে, এতে ইত্যাদি। 

• যেমন- 'এ পেন্সিলে ভালো লেখা হয়।' 
- এখানে 'কিসের দ্বারা' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'পেন্সিলে'।
- সে অনুসারে এখানে 'পেন্সিলে' হচ্ছে করণ কারকের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৪৫.
দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের অন্তর ৪০ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১৩
  3. ১১
  4. ১৫
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার বর্গের অন্তর ৪০ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট বিজোড় সংখ্যাটি = ক
∴ বড় বিজোড় সংখ্যাটি হবে ক + ২

প্রশ্নমতে,
(ক + ২) - ক = ৪০
⇒ ক + ৪ক + ৪ - ক = ৪০
⇒ ৪ক + ৪ = ৪০
⇒ ৪ক = ৪০ - ৪
⇒ ৪ক = ৩৬
⇒ ক = ৩৬/৪
⇒ ক = ৯

∴ ছোট সংখ্যাটি হলো ৯
এবং,
বড় সংখ্যাটি = ক + ২ = ৯ + ২ = ১১

৪৬.
একজন দোকানদার একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ৭৫০ টাকা
  2. ৮৪০ টাকা
  3. ৯০০ টাকা
  4. ৯৮০ টাকা
সঠিক উত্তর:
৮৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫৬০)/৮০ টাকা
= ৭০০ টাকা

আবার, ২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ৭০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৭০০)/১০০ টাকা
= ৮৪০ টাকা

৪৭.
শতকরা ৬ টাকা হার সুদে ৬০০ টাকা ৬ বছরে সুদে-আসলে কত হয়?
  1. ৭২০ টাকা
  2. ৮১৬ টাকা
  3. ৯৬০ টাকা
  4. ১০০০ টাকা
সঠিক উত্তর:
৮১৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮১৬ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা ৬ টাকা হার সুদে ৬০০ টাকা ৬ বছরে সুদে-আসলে কত হয়?

সমাধান:
দেওয়া আছে,
আসল (P) = ৬০০ টাকা
সুদের হার (r) = ৬%
সময় (n) = ৬ বছর

আমরা জানি,
সরল সুদ, I = (Pnr)/১০০
∴ I = (৬০০ × ৬ × ৬)/১০০
∴ I = ২১৬০০/১০০
∴ I = ২১৬ টাকা

সুদে-আসলে = আসল + সুদ
= ৬০০ + ২১৬
= ৮১৬ টাকা

সুতরাং, সুদে-আসলে ৮১৬ টাকা হবে।

৪৮.
যদি p + q = √7 এবং p - q = √3 হয়, তবে 8pq(p2 + q2) এর মান কত?
  1. 24
  2. 40
  3. 60
  4. 84
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা

প্রশ্ন: যদি p + q = √7 এবং p - q = √3 হয়, তবে 8pq(p2 + q2) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
p + q = √7
p - q = √3

আমরা জানি,
4pq = (p + q)2 - (p - q)2
এবং,
2(p2 + q2) = (p + q)2 + (p - q)2

এখন,
8pq(p2 + q2)
= (4pq) × 2(p2 + q2)
= [(p + q)2 - (p - q)2] × [(p + q)2 + (p - q)2]
= [(√7)2 - (√3)2] × [(√7)2 + (√3)2]
= (7 - 3) × (7 + 3)
= 4 × 10
= 40

সুতরাং, 8pq(p2 + q2) এর মান 40।

৪৯.
দুটি সংখ্যার ল. সা. গু. ১২০ এবং গ. সা. গু. ২০। সংখ্যা দুটির অনুপাত ২ : ৩ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৫০
  3. ৬০
  4. ৮০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার ল. সা. গু. ১২০ এবং গ. সা. গু. ২০। সংখ্যা দুটির অনুপাত ২ : ৩ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যা দুটি হলো ২ক এবং ৩ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল. সা. গু. × গ. সা. গু.
∴ (২ক) × (৩ক) = ১২০ × ২০
∴ ৬ক = ২৪০০
∴ ক = ২৪০০/৬
∴ ক = ৪০০
∴ ক = √৪০০
∴ ক = ২০

বড় সংখ্যাটি = ৩ক
∴ বড় সংখ্যাটি = ৩ × ২০ = ৬০

৫০.
(3x + 4y) = 23 এবং (4x - 3y) = 14 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
  1. (5, 2)
  2. (3, 4)
  3. (4, 3)
  4. (2, 5)
সঠিক উত্তর:
(5, 2)
উত্তর
সঠিক উত্তর:
(5, 2)
ব্যাখ্যা

প্রশ্ন: (3x + 4y) = 23 এবং (4x - 3y) = 14 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?

সমাধান:
দেওয়া আছে,
3x + 4y = 23 ........ (1)
4x - 3y = 14 ........ (2)

{(1) নং × 3} + {(2) নং × 4} ⇒
(9x + 12y) + (16x - 12y) = 69 + 56
⇒ 25x = 125
⇒ x = 125/25
∴ x = 5

এবার, x এর এই মানটি (1) নং এ বসিয়ে পাই,
3(5) + 4y = 23
⇒ 15 + 4y = 23
⇒ 4y = 23 - 15
⇒ 4y = 8
∴ y = 2

সুতরাং, সরলরেখা দুটি (5, 2) বিন্দুতে ছেদ করে।

৫১.
দুইটি সম্পূরক কোণের অনুপাত ৭ : ৫ হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. ৬০°
  2. ৪৫°
  3. ৩০°
  4. ৭৫°
সঠিক উত্তর:
৭৫°
উত্তর
সঠিক উত্তর:
৭৫°
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সম্পূরক কোণের অনুপাত ৭ : ৫ হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:
আমরা জানি, দুটি সম্পূরক কোণ-এর সমষ্টি ১৮০° হয়।
দেওয়া আছে, কোণ দুটির অনুপাত ৭ : ৫।
ধরি,
বড় কোণ = ৭ক
ছোট কোণ = ৫ক

প্রশ্নমতে,
৭ক + ৫ক = ১৮০°
১২ক = ১৮০°
ক = ১৮০°/১২
ক = ১৫°

∴ ক্ষুদ্রতম কোণটি হলো = ৫ক = ৫ × ১৫° = ৭৫°

৫২.
32√2 এর 2 ভিত্তিক লগারিদম কত?
  1. 4/5
  2. 5
  3. 5/2
  4. 11/2
সঠিক উত্তর:
11/2
উত্তর
সঠিক উত্তর:
11/2
ব্যাখ্যা

প্রশ্ন: 32√2 এর 2 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
log2(32√2)
= log2(32 × 21/2)
= log2(25 × 21/2)
= log2(25 + 1/2)
= log2(211/2)
= (11/2) × log2(2) [যেহেতু, logb(am) = m × logb(a)]
= (11/2) × 1
= 11/2

৫৩.
৩ + ৭ + ১১ + ১৫ + . . . ধারাটির প্রথম ২৫টি পদের যোগফল কত?
  1. ১২০০
  2. ১১৮০
  3. ১২৭৫
  4. ১৩৪০
সঠিক উত্তর:
১২৭৫
উত্তর
সঠিক উত্তর:
১২৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ + ৭ + ১১ + ১৫ + . . . ধারাটির প্রথম ২৫টি পদের যোগফল কত?

সমাধান:
এখানে, 
৭ - ৩ = ৪
১১ - ৭ = ৪
∴ এটি একটি সমান্তর ধারা।

ধারাটির প্রথম পদ, a = ৩
সাধারণ অন্তর, d = ৭ - ৩ = ৪
পদের সংখ্যা, n = ২৫

আমরা জানি,
 সমান্তর ধারার প্রথম n-সংখ্যক পদের সমষ্টি, Sn = (n/২)[২a + (n - ১)d]
∴ ধারাটির প্রথম ২৫টি পদের সমষ্টি = S২৫ = (২৫/২)[২(৩) + (২৫ - ১)৪]
= (২৫/২)[৬ + (২৪)৪]
= (২৫/২)(৬ + ৯৬)
= (২৫/২) × ১০২
= ২৫ × ৫১
= ১২৭৫

সুতরাং, ধারাটির প্রথম ২৫টি পদের যোগফল ১২৭৫।

৫৪.
A = {x : x জোড় সংখ্যা এবং x ≤ 10} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?
  1. 16
  2. 25
  3. 32
  4. 64
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x : x জোড় সংখ্যা এবং x ≤ 10} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?

সমাধান:
এখানে, সেট A এর সদস্য সংখ্যা হলো সেই সকল জোড় সংখ্যা যারা 10 এর সমান বা তার থেকে ছোট।
জোড় সংখ্যাগুলো হলো 2, 4, 6, 8 এবং 10।
সুতরাং, A = {2, 4, 6, 8, 10}

এখন, সেট A এর সদস্য সংখ্যা, n(A) = 5

আমরা জানি,
কোনো সেটের সদস্য সংখ্যা n হলে, সেই সেটের পাওয়ার সেট P(A) এর সদস্য সংখ্যা হয় 2n
∴ P(A) = 25
= 32

সুতরাং, P(A) এর সদস্য সংখ্যা হলো 32

৫৫.
৪৮ লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৫ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ দুধ মেশালে দুধ ও পানির অনুপাত ৭ : ৩ হবে?
  1. ১২ লিটার
  2. ১৫ লিটার
  3. ১৮ লিটার
  4. ২০ লিটার
সঠিক উত্তর:
১২ লিটার
উত্তর
সঠিক উত্তর:
১২ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৪৮ লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৫ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ দুধ মেশালে দুধ ও পানির অনুপাত ৭ : ৩ হবে?

সমাধান:
দুধ : পানি = ৫ : ৩
∴ অনুপাত রাশির যোগফল = ৫ + ৩ = ৮

দুধের পরিমাণ = ৪৮ × (৫/৮) = ৩০ লিটার
পানির পরিমাণ = ৪৮ × (৩/৮) = ১৮ লিটার

মনে করি,
ক লিটার দুধ মিশাতে হবে।

প্রশ্নমতে,
(৩০ + ক)/১৮ = ৭/৩
⇒ ৩ × (৩০ + ক) = ৭ × ১৮
⇒ ৯০ + ৩ক = ১২৬
⇒ ৩ক = ১২৬ - ৯০
⇒ ৩ক = ৩৬
⇒ ক = ১২

∴ ১২ লিটার দুধ মিশাতে হবে।

৫৬.
9(x + 2) × 27(2x - 1) = 3(5x + 7) হলে, x এর মান কত?
  1. 2
  2. 4
  3. 5
  4. 9
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: 9(x + 2) × 27(2x - 1) = 3(5x + 7) হলে, x এর মান কত?

সমাধান:
9(x + 2) × 27(2x - 1) = 3(5x + 7)
⇒ (32)(x + 2) × (33)(2x - 1) = 3(5x + 7) 
⇒ 32(x + 2) × 33(2x - 1) = 3(5x + 7) 
⇒ 3(2x + 4) × 3(6x - 3) = 3(5x + 7) 
⇒ 3(2x + 4) + (6x - 3) = 3(5x + 7)
⇒ 3(2x + 4 + 6x - 3) = 3(5x + 7)
⇒ 3(8x + 1) = 3(5x + 7)
⇒ 8x + 1 = 5x + 7
⇒ 8x - 5x = 7 - 1
⇒ 3x = 6
∴ x = 2

৫৭.
যদি ২ জন পুরুষ বা ৩ জন মহিলা একটি কাজ ২৪ দিনে করতে পারে তবে ২ জন পুরুষ এবং ৬ জন মহিলা ঐ কাজটি কত দিনে করতে পারবে?
  1. ১০ দিন
  2. ৬ দিন
  3. ১২ দিন
  4. ৮ দিন
সঠিক উত্তর:
৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
৮ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ২ জন পুরুষ বা ৩ জন মহিলা একটি কাজ ২৪ দিনে করতে পারে তবে ২ জন পুরুষ এবং ৬ জন মহিলা ঐ কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
৩ জন মহিলা = ২ জন পুরুষ
∴ ১ জন মহিলা = ২/৩ জন পুরুষ
∴ ৬ জন মহিলা = (২/৩) × ৬ = ৪ জন পুরুষ

সুতরাং ২ জন পুরুষ এবং ৬ জন মহিলা = (২ + ৪) = ৬ জন পুরুষ

এখন,
২ জন পুরুষ কাজটি করে ২৪ দিনে
∴ ১ জন পুরুষ কাজটি করে ২ × ২৪ = ৪৮ দিনে
∴ ৬ জন পুরুষ কাজটি করে ৪৮/৬ = ৮ দিনে

∴ ২ জন পুরুষ এবং ৬ জন মহিলা ঐ কাজটি ৮ দিনে করতে পারবে।

৫৮.
যদি y = √4 + √3 হয়, তবে y3 + (1/y3) এর মান কত?
  1. 36√3
  2. 84
  3. 42√3
  4. 52
সঠিক উত্তর:
52
উত্তর
সঠিক উত্তর:
52
ব্যাখ্যা

প্রশ্ন: যদি y = √4 + √3 হয়, তবে y3 + (1/y3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
y = √4 + √3
বা, y = 2 + √3
∴ 1/y = 1/(2 + √3)
= (2 - √3)/(2 - √3)(2 - √3) [হর ও লবকে (2 - √3) দ্বারা গুণ]
= (2 - √3)/{22 - (√3)2}
= (2 - √3)/(4 - 3)
= 2 - √3

∴ y + (1/y) = (2 + √3) + (2 - √3)
= 2 + √3 + 2 - √3
= 4

এখন, 
y3 + (1/y3)
= (y + 1/y)3 - 3 . y . (1/y)(y + 1/y)
= (4)3 - 3(4)
= 64 - 12
= 52

সুতরাং, y3 + (1/y3) এর মান হলো 52।

৫৯.
1 থেকে 30 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি 2 এবং 5 উভয়ের গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/5
  2. 1/6
  3. 3/11
  4. 1/10
সঠিক উত্তর:
1/10
উত্তর
সঠিক উত্তর:
1/10
ব্যাখ্যা

প্রশ্ন: 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি 2 এবং 5 উভয়ের গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট সংখ্যা = 30টি
এখন, কোনো সংখ্যা 2 এবং 5 উভয়ের গুণিতক হলে তা তাদের লসাগু -এরও গুণিতক হবে।
2 এবং 5 এর ল.সা.গু. হলো 10।

1 থেকে 30 পর্যন্ত 10-এর গুণিতকগুলো হলো = 10, 20 এবং 30।
∴ মোট অনুকূল ফলাফলের সংখ্যা = 3টি

একটি ঘটনা ঘটার সম্ভাবনা = অনুকূল ফলাফল/মোট সম্ভাব্য ফলাফল

এখানে, অনুকূল ফলাফল (10-এর গুণিতক) = 3
মোট সম্ভাব্য ফলাফল (মোট সংখ্যা) = 30

∴ 2 এবং 5 উভয়ের গুণিতক হওয়ার সম্ভাবনা = 3/30 = 1/10

৬০.
যদি cos(2θ + 15°) = 1/√2 হয়, তবে tan3θ এর মান কত?
  1. 0
  2. 1
  3. √3
  4. 1/√3
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

প্রশ্ন: যদি cos(2θ + 15°) = 1/√2 হয়, তবে tan3θ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
cos(2θ + 15°) = 1/√2
⇒ cos(2θ + 15°) = cos(45°)
⇒ 2θ + 15° = 45°
⇒ 2θ = 45° - 15°
⇒ 2θ = 30°
∴  θ = 15°

এখন,
tan3θ
= tan(3 × 15°)
= tan(45°)
= 1

৬১.
(- 4, 5) এবং (1, 2) বিন্দুগামী একটি সরলরেখার ঢাল কত?
  1. 3/5
  2. 7/3
  3. - 5/3
  4. - 3/5
সঠিক উত্তর:
- 3/5
উত্তর
সঠিক উত্তর:
- 3/5
ব্যাখ্যা

প্রশ্ন: (- 4, 5) এবং (1, 2) বিন্দুগামী একটি সরলরেখার ঢাল কত?

সমাধান:
আমরা জানি,
দুটি বিন্দু (x1, y1) এবং (x2, y2) দিয়ে অতিক্রমকারী একটি সরলরেখার ঢাল (m) নির্ণয়ের সূত্র হলো:
m = (y2 - y1)/(x2 - x1)

এখানে,
(x1, y1) = (- 4, 5) এবং (x2, y2) = (1, 2)

∴ ঢাল, (m) = (2 - 5)/{1 - (- 4)}
= - 3/(1 + 4)
= - 3/5

৬২.
|3x + 4| ≤ 10 এর সমাধান কী?
  1. [- 14/3, 2/5)
  2. (2, - 3]
  3. [- 14/3, 2]
  4. (- 7/3, 3/7]
সঠিক উত্তর:
[- 14/3, 2]
উত্তর
সঠিক উত্তর:
[- 14/3, 2]
ব্যাখ্যা

প্রশ্ন: |3x + 4| ≤ 10 এর সমাধান কী?

সমাধান:
|3x + 4| ≤ 10
⇒ - 10 ≤ 3x + 4 ≤ 10
⇒ - 10 - 4 ≤ 3x + 4 - 4 ≤ 10 - 4
⇒ - 14 ≤ 3x ≤ 6
⇒ - 14/3 ≤ 3x / 3 ≤ 6/3
⇒ - 14/3 ≤ x ≤ 2

ব্যবধি আকারে প্রকাশ করে পাই, [- 14/3, 2]
অর্থাৎ, x একটি সংখ্যা যা - 14/3 থেকে 2 এর মধ্যে বা সমান হতে পারে।

৬৩.
x2 + px - 15 রাশিটির একটি উৎপাদক x + 5 হলে, p এর মান কত?
  1. 2
  2. 5
  3. 10
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + px - 15 রাশিটির একটি উৎপাদক x + 5 হলে, p এর মান কত?

সমাধান:
ধরি, f(x) = x2 + px - 15
x + 5, f(x) এর একটি উৎপাদক বলে উৎপাদকের উপপাদ্য অনুযায়ী, f(- 5) = 0 হবে।

f(- 5) = (- 5)2 + p(- 5) - 15
= 25 - 5p - 15
= 10 - 5p

শর্তমতে,
10 - 5p = 0
⇒ 10 = 5p
⇒ p = 10/5
⇒ p = 2

৬৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 মিটার বেশি। আয়তক্ষেত্রটির পরিসীমা 40 মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 84 বর্গমিটার
  2. 64 বর্গমিটার
  3. 100 বর্গমিটার
  4. 96 বর্গমিটার
সঠিক উত্তর:
96 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
96 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 মিটার বেশি। আয়তক্ষেত্রটির পরিসীমা 40 মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি, আয়তক্ষেত্রটির প্রস্থ = x মিটার
সুতরাং, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = (x + 4) মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = 2 × (দৈর্ঘ্য + প্রস্থ)
প্রশ্নমতে,
2 × {(x + 4) + x} = 40
বা, 2 × (2x + 4) = 40
বা, 4x + 8 = 40
বা, 4x = 40 - 8
বা, 4x = 32
বা, x = 32/4
বা, x = 8

সুতরাং, আয়তক্ষেত্রটির প্রস্থ = 8 মিটার
এবং, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = (8 + 4) = 12 মিটার

আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= 12 × 8
= 96 বর্গমিটার

নির্ণেয় ক্ষেত্রফল 96 বর্গমিটার।

৬৫.
x2 - 10x + 25 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. বাস্তব ও সমান
  2.  অবাস্তব বা কাল্পনিক
  3. মূলদ ও অসমান
  4. বাস্তব ও অসমান
সঠিক উত্তর:
বাস্তব ও সমান
উত্তর
সঠিক উত্তর:
বাস্তব ও সমান
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 10x + 25 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
প্রদত্ত সমীকরণটি হলো: x2 - 10x + 25 = 0
এই সমীকরণটিকে ax2 + bx + c = 0 আদর্শ রূপের সাথে তুলনা করে পাই,
a = 1
b = - 10
c = 25

এখন, সমীকরণের নিশ্চয়ক (Discriminant) নির্ণয় করি।
নিশ্চয়ক, D = b2 - 4ac
= (- 10)2 - 4 × 1 × 25
= 100 - 100
= 0

যেহেতু, নিশ্চয়ক (D) এর মান শূন্য, তাই মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
∴ মূলদ্বয়ের প্রকৃতি হলো বাস্তব ও সমান।

উল্লেখ্য-
• D > 0 (ধনাত্মক)
মূলের প্রকৃতি: বাস্তব ও অসমান।

• D = 0 (শূন্য)
মূলের প্রকৃতি: বাস্তব ও সমান।

• D < 0 (ঋণাত্মক)
মূলের প্রকৃতি: কাল্পনিক/জটিল ও অসমান।

•  D > 0 এবং D একটি পূর্ণবর্গ সংখ্যা
মূলের প্রকৃতি: মূলদ ও অসমান।

•  D > 0 কিন্তু D পূর্ণবর্গ সংখ্যা নয়
মূলের প্রকৃতি: অমূলদ ও অসমান।

৬৬.
P(2, 5) এবং Q(8, - 3) বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দুর স্থানাংক কত?
  1. (5, 1)
  2. (3, 4)
  3. (6, 2)
  4. (4, 3)
সঠিক উত্তর:
(5, 1)
উত্তর
সঠিক উত্তর:
(5, 1)
ব্যাখ্যা

প্রশ্ন: P(2, 5) এবং Q(8, - 3) বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দুর স্থানাংক কত?

সমাধান:

৬৭.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থকোণ ১৫৬° হলে, এর বাহু সংখ্যা কত?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
  4. ২৪
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থকোণ ১৫৬° হলে, এর বাহু সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
সুষম বহুভুজের একটি অন্তঃস্থকোণের পরিমাণ = ১৫৬°

আমরা জানি,
একটি অন্তঃস্থকোণ ও তার সংশ্লিষ্ট বহিঃস্থকোণের সমষ্টি ১৮০°।
সুতরাং, সুষম বহুভুজটির বহিঃস্থকোণ = (১৮০° - ১৫৬°) = ২৪°

আবার, যেকোনো সুষম বহুভুজের বহিঃস্থকোণগুলোর সমষ্টি ৩৬০°।
∴ বহুভুজটির বাহুর সংখ্যা = বহিঃস্থকোণগুলোর সমষ্টি/একটি বহিঃস্থকোণের পরিমাণ

∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/২৪°
 = ১৫ টি

৬৮.
ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় কোনটিকে?
  1. পলাশীর যুদ্ধ
  2. সিপাহী বিদ্রোহ
  3. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
  4. অসহযোগ আন্দোলন
সঠিক উত্তর:
সিপাহী বিদ্রোহ
উত্তর
সঠিক উত্তর:
সিপাহী বিদ্রোহ
ব্যাখ্যা
সিপাহী বিদ্রোহ:
- পলাশী যুদ্ধের একশ বছর পর ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে প্রধানত সিপাহীদের নেতৃত্বে যে ব্যাপক সশস্ত্র বিদ্রোহ সংঘটিত হয়, তাকেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়।
- রাজনৈতিক, অর্থনৈতিকভাবে চরম শোষণ, সামাজিকভাবে হেয় করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সর্বোপরি ভারতীয় সৈনিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ- এসবই মহাবিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রামের পটভূমি রচনা করেছে।
- বিদ্রোহের আগুন প্রথম জ্বলে উঠে পশ্চিম বঙ্গের ব্যারাকপুরে।
- ১৮৫৭ খ্রিস্টাব্দের ২৯ মার্চ বন্দুকের গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করেন মঙ্গলপান্ডে নামে এক সিপাহী।
- দ্রুত এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে মিরাট, কানপুর পাঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, বাংলাসহ ভারতের প্রায় সর্বত্র।
- বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট, কুমিল্লা, পাবনা, রংপুর, দিনাজপুর, রাজশাহী এই বিদ্রোহে শামিল হয়।
- বিদ্রোহীরা দিল্লি দখল করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের বাদশা বলে ঘোষণা করে।

উল্লেখ্য,
- ইংরেজ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং সিপাহী জনতার এই বিদ্রোহ নিষ্ঠুর এবং অত্যন্ত কঠোর হাতে দমন করে।
- এই সংগ্রামের সঙ্গে জড়িতদের বেশির ভাগ হয় যুদ্ধে শহিদ হন অথবা তাঁদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়।
- মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে (ইয়াঙ্গুন, মায়ানমার) নির্বাসিত করা হয়।
- এভাবে নিষ্ঠুর নির্যাতনের মধ্য দিয়ে শেষ হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৯.
স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? 
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. নেদারল্যান্ড
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
ব্যাখ্যা

স্ক্যান্ডিনেভিয়া:
​- স্ক্যান্ডিনেভিয়া ঐতিহাসিকভাবে স্ক্যান্ডিয়া, উত্তর ইউরোপের অংশ।
​- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
​- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি। যথা: নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
​- দেশ তিনটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে পরস্পরের সাথে সম্পর্কিত।
​- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

​অন্যদিকে,
​⇒ নেদারল্যান্ড (হল্যান্ড) উত্তর ইউরোপের অংশ হলেও এটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়।

​উৎস: 
​i) Worldatlas.
​ii) Britannica.

৭০.
নিম্নের কোন দেশে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা রয়েছে?
  1. কানাডা
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ:
- কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে সরকার দুই ধরনের হতে পারে। যথা- এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার।

এককেন্দ্রিক সরকার:
- যে শাসনব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয়, তাকে এককেন্দ্রিক সরকার বলে।
- এতে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয় না।
- এ সরকার ব্যবস্থায় আঞ্চলিক সরকারের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই।
- রাষ্ট্রে বিভিন্ন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল থাকতে পারে।
- তবে তারা কেন্দ্রের প্রতিনিধি বা সহায়ক হিসেবে কাজ করে।
- বাংলাদেশ, জাপান, যুক্তরাজ্য প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে।

অপরদিকে,
- যুক্তরাষ্ট্রীয় বলতে সেই ধরনের সরকারকে বোঝায়, যেখানে একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একটি সরকার গঠন করে।
- এ ধরনের সরকার ক্ষমতা বণ্টনের নীতির উপর প্রতিষ্ঠিত।
- এতে সাংবিধানিকভাবে রাষ্ট্রের কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ প্রদেশ বা আঞ্চলিক সরকারের এবং জাতীয় বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে।
- ফলে প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় সরকারই মৌলিক ক্ষমতার অধিকারী হয় এবং স্ব-স্ব ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র থেকে দেশ পরিচালনা করে।
- ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি রয়েছে।

তথ্যসূত্র: একাদশ ও দ্বাদশ শ্রেনীর পৌরনীতি ও সুসাশন বই, ব্রিটানিকা।
৭১.
পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি হিসেবে পরিচিত কোনটি?
  1. মাউরি
  2. জুলু
  3. পিগমি
  4. রেড ইন্ডিয়ান
সঠিক উত্তর:
পিগমি
উত্তর
সঠিক উত্তর:
পিগমি
ব্যাখ্যা
পিগমি জাতি (Pygmy):
- পিগমি জাতি পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকৃতি জাতি হিসেবে পরিচিত।
- এদের প্রাপ্তবয়স্ক পুরুষদের গড় উচ্চতা ১৫০ সেন্টিমিটারের (৫৯ ইঞ্চি) কম হয়ে থাকে।
- যাদের উচ্চতা কিছুটা বেশি, তাদের বলা হয় পিগময়েড (Pygmoid)।
- সবচেয়ে পরিচিত পিগমি গোষ্ঠী পাওয়া যায় মধ্য আফ্রিকার ইটুরি বনাঞ্চলে (বর্তমান কঙ্গো)।
- কঙ্গো নদীর দক্ষিণের জলাভূমিতে এদের বসবাস।
- অধিকাংশ পিগমি জনগোষ্ঠী শিকার ও সংগ্রহকৃত খাদ্য-নির্ভর জীবন যাপন করে।

এছাড়া,
- দক্ষিণ আফ্রিকার প্রধান অধিবাসীদের বলা হয় - জুলু।
- নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় - মাউরি।
- যুক্তরাষ্ট্রের আদিবাসীদের বলা হয় - রেড ইন্ডিয়ান।

তথ্যসূত: ব্রিটানিকা।
৭২.
বাংলাদেশের পূর্বদিকে ভারতের কোন রাজ্যসমূহ অবস্থিত?
  1. পশ্চিমবঙ্গ ও মেঘালয়
  2. বিহার ও পশ্চিমবঙ্গ
  3. ত্রিপুরা ও আসাম
  4. মেঘালয় ও অরুণাচল
সঠিক উত্তর:
ত্রিপুরা ও আসাম
উত্তর
সঠিক উত্তর:
ত্রিপুরা ও আসাম
ব্যাখ্যা
বাংলাদেশের সীমানা: 
- বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪,৭১১ কিলোমিটার।
- এর মধ্যে ভারত-বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার।
- বাংলাদেশ-মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার
- বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য; পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য ও মিয়ানমার; দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে হাড়িয়াভাঙ্গা নদী এবং দক্ষিণ-পূর্বে নাফ নদী ভারত ও মিয়ানমারের সীমানায় অবস্থিত।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৭৩.
'ডায়েট' কোন দেশের আইনসভা?
  1. নরওয়ে
  2. জাপান
  3. ইসরায়েল
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
জাপানের আইনসভা:
- জাপানের জাতীয় আইনসভা বা সংসদ হলো 'ডায়েট'।
- এশিয়া মহাদেশে ডায়েটই হলো প্রাচীন সংসদ।
- দুই কক্ষ বিশিষ্ট ডায়েটের নিম্নকক্ষ হলো প্রতিনিধি সভা বা "House of Representatives" এবং উচ্চতর কক্ষ "House of Councillors"।
- উভয় কক্ষের সদস্যরা প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত হন।
- প্রতিনিধি সভার বর্তমান সদস্য সংখ্যা ৫১১।
- উচ্চতর কক্ষ বা "House of Councillors"-এর সদস্য সংখ্যা ২৫২।
- জন প্রতিনিধি সভার সদস্যরা ৪ বছরের জন্য নির্বাচিত হন এবং হাউস অব কাউন্সিলরস এর সদস্যরা ৬ বছরের জন্য।

অন্যদিকে,
ক) স্টোরটিং (Storting) → নরওয়ের আইনসভা।
গ) নেসেট (Knesset) → ইসরায়েলের আইনসভা।
ঘ) ফোকেটিং (Folketing)→ ডেনমার্কের আইনসভা।

তথ্যসূত্র - রাষ্ট্রবিজ্ঞান: বৈদেশিক রাজনৈতিক ব্যবস্থা, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪.
সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে?
  1. দ্বিতীয় অধ্যায়
  2. তৃতীয় অধ্যায়
  3. চতুর্থ অধ্যায়
  4. পঞ্চম অধ্যায়
সঠিক উত্তর:
তৃতীয় অধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয় অধ্যায়
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ১১টি অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ:
প্রথম অধ্যায়- প্রজাতন্ত্র (The Republic);
দ্বিতীয় অধ্যায়- রাষ্ট্র পরিচালনার মূলনীতি (Principles of State Policy);
তৃতীয় অধ্যায়- মৌলিক অধিকার (Fundamental Rights);
চতুর্থ অধ্যায়- নির্বাহী বিভাগ (The Executive);
পঞ্চম অধ্যায়- আইনসভা (The Legislature);
ষষ্ঠ অধ্যায়- বিচার বিভাগ (The Judiciary);
সপ্তম অধ্যায়- নির্বাচন (Elections);
অষ্টম অধ্যায়- মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (Comptroller and Auditor General);
নবম অধ্যায়- বাংলাদেশের কর্মবিভাগ (Public Service of Bangladesh);
নবম-ক ভাগ- জরুরী বিধানাবলী (Emergency Provisions);
দশম অধ্যায়- সংবিধানের সংশোধন (Amendment of the Constitution);
একাদশ অধ্যায়- বিবিধ (Miscellaneous).
৭৫.
'ইরাটম' কোন ফসলের উন্নত জাত?
  1. গম
  2. ধান
  3. ভুট্টা
  4. তামাক
সঠিক উত্তর:
ধান
উত্তর
সঠিক উত্তর:
ধান
ব্যাখ্যা
⇒ বিভিন্ন ফসলের উন্নত জাত:
- গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী ও আকবর।
- ধান: ইরাটম, ব্রি হাইব্রিড - ১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি। 
- তামাক: সুমাত্রা ও ম্যানিলা।
- ভুট্টা: বর্ণালী, শুভ্রা ও উত্তরণ।
- আম: মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি ও মােহনভােগ।
- টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
- মরিচ: যমুনা।
- বেগুন: শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো।
- আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা ও চিনেলা।
- তুলা: সিবি-১০, রূপালী, ডেলফোজ।
- আনারস: জায়ান্ট কিউ, হানি কুইন, ঘোড়াশাল, জলঢুপি।

উৎস: কৃষি তথ্য সার্ভিস।
৭৬.
ChatGPT-এর পূর্ণরূপ কী?
  1. Chat Global Pre-trained Transformer
  2. Chat Generative Pre-trained Transformer
  3. Chat General Processing Technology
  4. Chat Guided Predictive Transformer
সঠিক উত্তর:
Chat Generative Pre-trained Transformer
উত্তর
সঠিক উত্তর:
Chat Generative Pre-trained Transformer
ব্যাখ্যা
ChatGPT (চ্যাটজিপিটি)
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- ChatGPT হলো একটি AI মডেল যা Natural Language Processing (NLP) প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে।
- এর মূল উদ্দেশ্য হলো মানুষের ভাষা বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী প্রাকৃতিকভাবে উত্তর প্রদান করা।
- NLP এর মাধ্যমে এটি টেক্সট বিশ্লেষণ, ভাষা অনুবাদ, সারসংক্ষেপ তৈরি, প্রশ্নোত্তর, ও কথোপকথন পরিচালনা করতে পারে।
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।

উৎস:
১। ব্রিটানিকা।
2। ওপেন এআই ওয়েবসাইট।
৭৭.
‘এভিকালচার’ কী?
  1. মৎস্য চাষ
  2. রেশম চাষ
  3. মৌমাছি চাষ
  4. পাখিপালন বিদ্যা
সঠিক উত্তর:
পাখিপালন বিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
পাখিপালন বিদ্যা
ব্যাখ্যা

আধুনিক চাষ পদ্ধতি:
​- পাখি পালন বিদ্যা- এভিকালচার।
​- চিংড়ি চাষ বিদ্যা- প্রনকালচার।
​- মৎস্য চাষ বিদ্যাকে বলা হয়- পিসিকালচার।
​- মৌমাছি পালন বিদ্যাকে বলা হয়- এপিকালচার।
​- রেশম চাষ বিদ্যাকে বলা হয়- সেরিকালচার।
​- উদ্যান পালন বিদ্যাকে বলা হয়- হর্টিকালচার।

​​​উৎস: ব্রিটানিকা।