পরীক্ষা আর্কাইভ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

পরীক্ষাইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পরীক্ষা - ৩৭ সাধারণ জ্ঞান: পরীক্ষা - ১২ টপিক: আইন, সরকার ও রাজনৈতিক ব্যবস্থা, বিভিন্ন জাতীয় সংস্থা ও প্রতিষ্ঠান, সমাজসেবা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য, পদক-পুরস্কার, খেলাধুলা ও অন্যান্য।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
কাস্টিং ভোট প্রদান করে কে?
  1. সংসদ নেতা
  2. রাষ্ট্রপতি
  3. স্পিকার
  4. চীফ হুইফ
ব্যাখ্যা
সংসদ নিয়ম, কোরাম ইত্যাদি (অনুচ্ছেদ ৭৫):
১. সংবিধানের আওতায়:
(ক) সংসদের কার্যপ্রণালী সংসদ নিজেই প্রণীত নিয়ম দ্বারা পরিচালিত হবে। যদি নিয়ম তৈরি না হয়, তাহলে তা রাষ্ট্রপতির প্রণীত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।
(খ) সংসদে যে কোনো সিদ্ধান্ত সংসদ সদস্যদের উপস্থিত এবং ভোটদানকারী সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেওয়া হবে।
সভাপতির (স্পিকার) ভোট দেওয়ার অধিকার থাকবে না, তবে ভোট সমান হলে তিনি ফল নির্ধারণে একটি ভোট (কাস্টিং ভোট) দিতে পারবেন।

- কাস্টিং ভোট: কোনো বিষয়ে ভোটের সংখ্যা সমান হলে, সভার সভাপতির দ্বারা প্রদত্ত একটি সিদ্ধান্তমূলক ভোট, যা বিষয়টির নিষ্পত্তি নিশ্চিত করে। (Cambridge Dictionary)
- জাতীয় সংসদের সভাপতি: স্পিকার ।
- কাস্টিং ভোট প্রদান করে: স্পিকার । 

উৎস: বাংলাদেশের সংবিধান।
.
বাংলা একাডেমি কবে নজরুল পুরস্কার প্রবর্তন করেছে?
  1. ১৯৭৬ সালে
  2. ১৯৯৬ সালে
  3. ২০২২ সালে
  4. ২০২৪ সালে
ব্যাখ্যা
নজরুল পুরস্কার: 
- নজরুল–সাহিত্য নিয়ে অবদান রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. রাজিয়া সুলতানাকে নজরুল পুরস্কার ২০২৪ প্রদান করা হয়।
- বাংলা একাডেমি ২ লাখ টাকা আর্থিক মানের নজরুল পুরস্কার প্রবর্তন করেছে ২০২২ সালে।
- অধ্যাপক রাজিয়া সুলতানা বিদেশে অবস্থান করায় তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর আত্মীয় ড. মোমেনা খাতুন।

উৎস: প্রথম আলো (২৩ মে ২০২৪)। 
.
নিচের কোনটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান নয়?
  1. ইউনিয়ন পরিষদ
  2. জেলা পরিষদ
  3. পৌরসভা
  4. সচিবালয়
ব্যাখ্যা
- সচিবালয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান নয়। 

বাংলাদেশের  স্থানীয় সরকার প্রতিষ্ঠান: 

- বাংলাদেশের স্বাধীনতার পরপর তিনটি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করার এবং নারী সদস্যদের জন্য বিধি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
- থানা পর্যায়ে নির্বাচিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ১৯৮২ সালে উপজেলা পরিষদ প্রতিষ্ঠিত হয়।
- গ্রাম পর্যায়ে গ্রামীণ সরকার ও পল্লী পরিষদ গঠনের প্রচেষ্টা সফল হয়নি।
- ১৯৮২ সালে চালু হওয়া উপজেলা পদ্ধতি ১৯৯১  সালে বিলুপ্ত হয় (২০০৯ সালে পুনরায় চালু)।
- শুরু থেকেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিকে তাদের এলাকার মধ্যে আইনশৃঙ্খলা ও অবকাঠামো উন্নয়ন এবং তাদের রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া  হয়েছিল।
- যদিও তাদের নিজস্ব আয়ের উৎস ছিল, তবুও তাদের কার্যক্রম সম্পাদনের জন্য  তারা প্রধানত সরকার থেকে প্রদত্ত  বিভিন্ন অনুদানের উপর নির্ভরশীল ছিল।
- বর্তমানে নির্বাচিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন রয়েছে। 

উৎস: স্থানীয় সরকার বিভাগ ওয়েবসাইট।
.
বাংলাদেশ থেকে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন কে?
  1. ড. মুহাম্মদ ইউনুস
  2. সৈয়দা রিজওয়ানা হাসান
  3. করভি রাখসান্দ
  4. বর্ণিত সকলেই
ব্যাখ্যা
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার: 
- ২০২৩ সালে এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ
- তার সাথে এই পুরস্কার পেয়েছেন আরও ৩ জন — ভারতের রবি কান্নান আর., পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম করোনেল–ফেরের।
- বাংলাদেশ থেকে মোট ১৩ জন এই পুরস্কার পেয়েছেন।
- বাংলাদেশ থেকে এর আগে ড. মুহাম্মদ ইউনুস, ফজলে হাসান আবেদ, মতিউর রহমান, জাফরুল্লাহ চৌধুরী, ও সৈয়দা রিজওয়ানা হাসান সহ আরও অনেকেই এই পুরস্কার পেয়েছেন।

উৎস: র‌্যামন ম্যাগসেসে ওয়েবসাইট।
The Daily Star বাংলা (আগস্ট ৩১, ২০২৩)।
.
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি কে? [জানুয়ারি, ২০২৫]
  1. নাজমুল হাসান
  2. নাজমূল আবেদীন
  3. জালাল ইউনুস
  4. ফারুক আহমেদ
ব্যাখ্যা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি: 
- বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নাজমুল হাসান–যুগের অবসান ঘটেছে, যা দেশের ক্রিকেটের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা।
- বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নাজমুল হাসান পদত্যাগ করেন। 
- তাঁর জায়গায় জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বোর্ড সভাপতি নির্বাচিত হন।
- এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোনো ক্রিকেটার বিসিবির সভাপতি হলেন।
- দীর্ঘ ১১ বছরের কার্যকাল শেষে রাজনৈতিক পরিবর্তনের ফলে তিনি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরে দাঁড়ালেন। 
- নতুন সভাপতি ফারুক আহমেদ দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। 
- জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়াও তিনি প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- তাঁর অভিজ্ঞতা মাঠ ও প্রশাসনিক কাজের সমন্বয়ে বিসিবির কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে বলে আশা করা হচ্ছে।

উৎস: প্রথম আলো (২১ আগস্ট ২০২৪)।
.
গণপরিষদের প্রথম স্পীকার নির্বাচিত হন কে?
  1. শাহ আব্দুল হামিদ
  2. মোহাম্মদ উল্লাহ
  3. শামসুল হুদা চৌধুরী
  4. মির্জা গোলাম হাফিজ
ব্যাখ্যা
গণপরিষদের অধিবেশন: 
- ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- দেশ শত্রুমুক্ত হওয়ার মাত্র ১১৬ দিন পর গণপরিষদের প্রথম অধিবেশন বসে।
- এ অধিবেশনে গণপরিষদের স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচিত হয়।
- শাহ আব্দুল হামিদ গণপরিষদের প্রথম স্পীকার নির্বাচিত হন।
- তাঁর মৃত্যুর পর নির্বাচিত হন জনাব মোহাম্মদ উল্লাহ।
- এ অধিবেশনে সংবিধান কমিটি গঠন করা হয়। 
- এ কমিটির চেয়ারম্যান নিযুক্ত হন তৎকালীন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ড. কামাল হোসেন।
- এ কমিটির মোট সদস্য সংখ্যা ছিল ৩৪ জন।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৫, বিএ ও বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?
  1. মোহাম্মদ হানিফ
  2. সাদেক হোসেন খোকা
  3. ব্যারিস্টার আবুল হাসনাত
  4. বদিউর রহমান
ব্যাখ্যা
ঢাকা সিটি করপোরেশন: 
- ১৯৭৮ সালে ঢাকা পৌরসভাকে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয়। 
- পৌরসভার চেয়ারম্যান ঢাকা মিউিনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নামে অবহিত হয়। 
- এ করপোরেশনের মেয়র পদে ব্যারিস্টার আবুল হাসনাত বহাল থাকেন ১৯৮২ সালের ৯ মে পর্যন্ত।
- ১৯৯০ সালে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম পরিবর্তন করে ঢাকা সিটি করপোরেশন নামকরণ করা হয়।
- ব্যারিস্টার আবুল হাসনাত সিটি করপোরেশনের প্রথম মেয়র (মনোনীত) হিসেবে দায়িত্ব পালন করেন।
- এরপর মেয়র হিসেবে অলিউল ইসলাম, মির্জা আব্বাস, বদিউর রহমান দায়িত্ব পালন করেন।
- ১৯৯৩ সালে ‘ঢাকা সিটি করপোরেশন (সংশোধনী) আইন, ১৯৯৩’ আইনে মেয়র এবং কমিশনাররা প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার বিধান হয়। 
- নতুন আইনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৪ সালে এবং ভোটারদের প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচিত হন মোহাম্মদ হানিফ।
- মোহাম্মদ হানিফ ছিলেন ঢাকা সিটি করপোরেশনের প্রথম প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মেয়র। 
- অবিভক্ত ঢাকা সিটিতে ভোটারদের প্রত্যক্ষ ভোটে দ্বিতীয় মেয়র হিসেবে নির্বাচিত হন সাদেক হোসেন খোকা। 
- ২০১১ সালের ৪ ডিসেম্বর থেকে ঢাকা সিটি করপোরেশনকে দুটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করার ঘোষণা দেওয়া হয়।
- এর ফলে ২০১২ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যাত্রা শুরু করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
কার সুপারিশ ব্যতীত কোনো অর্থ বিল সংসদে পেশ করা যাবে না?
  1. স্পীকার
  2. রাষ্ট্রপতি
  3. অর্থ সচিব
  4. অর্থমন্ত্রী
ব্যাখ্যা
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন প্রণয়ন ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত।
- সংবিধানের বিধান অনুযায়ী সংসদ যে কোন নতুন আইন প্রণয়ন এবং প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করতে পারবে।
- সংসদ কর্তৃক গৃহীত বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পেশ করলে তিনি ১৫ দিনের মধ্যে উক্ত বিলে সম্মতি দেবেন নতুবা পুনঃবিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাবেন।
- এই দুটির কোনটি না করলে এবং ১৫ দিন অতিবাহিত হলে ধরে নেওয়া হবে যে, রাষ্ট্রপতি বিলে সম্মতি দিয়েছেন।
- সংসদে ফেরত পাঠানো বিল পুনরায় পাস করে রাষ্ট্রপতির সম্মতির জন্য পেশ করলে তিনি ৭ দিনের মধ্যে বিলে সম্মতি দেবেন।
- ৭ দিনের মধ্যে সম্মতি দিতে অসমর্থ হলে ধরে নেওয়া হবে যে, রাষ্ট্রপতি বিলে সম্মতি দিয়েছেন।
- রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত কোনো অর্থ বিল সংসদে পেশ করা যাবে না।
- যখন একটি অর্থ বিল সংসদে পাস হয় এবং রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়, তখন তাকে ১৫ দিনের মধ্যে এটিতে সম্মতি দিতে হয়।

উৎস: Bangladesh Parliament ওয়েবসাইট।
রাষ্ট্রবিজ্ঞান-৫, বিএ ও বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কত সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয়?
  1. ১৯৬৯ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৭৩ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন: 
- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিগত প্রায় চার দশকেরও অধিক সময় ধরে সর্ববৃহৎ বৈজ্ঞানিক প্রতিষ্ঠান হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। 
- ১৯৭৩ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয়। 
- এ প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের বৃহত্তম বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের স্থান করে নিতে সক্ষম হয়েছে।
- প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্ন্তজাতিক দায়বদ্ধতার অধীনে পরমাণু শক্তির অপব্যবহার নিরোধ এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে জনস্বাস্থ্য, খাদ্য, কৃষি, শিক্ষা, শিল্পসহ জাতীয় অর্থনীতির বিভিন্ন খাতকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সহায়তা করে আসছে।
সর্বোপরি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বালানী নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কমিশন কাজ করে যাচ্ছে।

মূল দায়িত্বসমূহ: 
- পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়ন সাধন,
- পরমাণু বিদ্যুৎ উৎপাদন বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ,
- পরমাণু শক্তি বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক দায়-দায়িত্ব পালন এবং
- সরকার কর্তৃক ন্যস্ত বিভিন্ন দায়িত্ব পালন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১০.
রবীন্দ্র পুরস্কার প্রদান করে কে?
  1. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
  2. আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট
  3. বাংলাদেশ সরকার
  4. বাংলা একাডেমি
ব্যাখ্যা
রবীন্দ্র পুরস্কার: 
- রবীন্দ্র সাহিত্যের গবেষণা ও সমালোচনা এবং রবীন্দ্রসংগীতের আজীবন সাধনার স্বীকৃতিস্বরূপ ২০১০ সাল থেকে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রদান করে।
- প্রতি বছর দুজনকে এ পুরস্কার প্রদান করা হয়।
- এ পুরস্কারের অর্থমূল্য ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা।
- বাংলা একাডেমি আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে পুরস্কারপ্রাপ্ত লেখকদের পঞ্চাশ হাজার টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, রবীন্দ্র পুরস্কার বা রবীন্দ্র স্মৃতি পুরস্কার নামে পশ্চিমবঙ্গেও একটি পুরস্কারের প্রচলন আছে। এটি সেখানকার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পশ্চিমবঙ্গ সরকার ১৯৫০ সালে এই পুরস্কার প্রবর্তন করে। পুরস্কারটি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করা হয়েছে।

উৎস: বাংলা একাডেমি, জাতীয় তথ্য বাতায়ন।
১১.
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ?
  1. ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড
  2. ভারত ও বাংলাদেশ
  3. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
  4. দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে
ব্যাখ্যা
- ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে।
- ২০১১ সালে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ মিলে বিশ্বকাপ আয়োজন করেছিল।
- পাকিস্তানের নাম সেই সময় নিরাপত্তার কারণে বাদ দেয় আইসিসি।
- বাংলাদেশ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল।
- আইসিসি আটটি ইভেন্টের আয়োজকের নাম ঘোষণা করেছে:
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪: আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: ভারত।
ওয়ানডে বিশ্বকাপ ২০২৭: দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৯: ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০৩০: ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
ওয়ানডে বিশ্বকাপ ২০৩১: ভারত ও বাংলাদেশ।

উৎস:  বিবিসি বাংলা (১৬ নভেম্বর ২০২১)।
১২.
বর্তমানে বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন রয়েছে? [জানুয়ারি, ২০২৫]
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
সিটি কর্পোরেশন: 
- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয়েছে।
- ঢাকা সিটি কর্পোরেশনকে আইনের মাধ্যমে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে দুটি কর্পোরেশন হিসেবে বিভক্ত করা হয়েছে।
- বর্তমানে দেশে ১২টি সিটি কর্পোরেশন রয়েছে
- সিটি কর্পোরেশনের এলাকা ও কাজের ওপর এর সদস্যসংখ্যা নির্ভর করে।
- কর্পোরেশনে একজন মেয়র আছেন। তাঁরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।
- শহরের নানাবিধ সমস্যা, যেমন- পানীয়জলের ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন, ময়লা-আবর্জনা অপসারণ ও বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।