পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
Live MCQ™ Apple Mania: Season - 3 এর জন্য প্রযোজ্য! --------------------------------------- বিষয় - বাংলা ভাষা ও ব্যাকরণ টপিক - বাক্য প্রকরণ [বাগ্‌ধারা; সমার্থক শব্দ/প্রতিশব্দ; বিপরীতার্থক শব্দ; শব্দজোড় ও প্রায় সমোচ্চারিত শব্দ; এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ বিবিধ।] উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
‘সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ’ কে এককথায় বলে-
  1. সর্বজ্ঞ
  2. সর্বগ
  3. সর্বজনীন
  4. সার্বজনীন
সঠিক উত্তর:
সার্বজনীন
উত্তর
সঠিক উত্তর:
সার্বজনীন
ব্যাখ্যা
• ‘সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ’ এর এককথায় প্রকাশ - সার্বজনীন

অন্যদিকে, 
- ‘যে সব জানে’ এর এককথায় প্রকাশ - সর্বজ্ঞ।
- ‘সর্বত্র গমন করেন যিনি’ এর এককথায় প্রকাশ - সর্বগ।
- ‘সকলের জন্য হিতকর’ এর এককথায় প্রকাশ - সর্বজনীন।

• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- ‘অরিকে দমন করে যে’ এর এককথায় প্রকাশ - অরিন্দম।
- ‘আয়ুর পক্ষে হিতকর’ এর এককথায় প্রকাশ - আয়ুষ্য।
- ‘বিশ্বজনের হিতকর’ এর এককথায় প্রকাশ - বিশ্বজনীন।
- ‘যা অতি দীর্ঘ নয়’ এর এককথায় প্রকাশ - নাতিদীর্ঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন জোড়াটি সমার্থক?
  1. আকাশ কুসুম - আকাশ-পাতাল
  2. অকাল কুষ্মাণ্ড - ঊনপাঁজরে
  3. অগ্নিশর্মা - চোখের বালি
  4. অদৃষ্টের পরিহাস - চিনির পুতুল
সঠিক উত্তর:
অকাল কুষ্মাণ্ড - ঊনপাঁজরে
উত্তর
সঠিক উত্তর:
অকাল কুষ্মাণ্ড - ঊনপাঁজরে
ব্যাখ্যা
• সমার্থক জোড়াটি হলো: অকাল কুষ্মাণ্ড - ঊনপাঁজরে; যাদের অর্থ: অপদার্থ।

অন্যদিকে, 
- ‘আকাশ কুসুম’ বাগধারাটির অর্থ = অসম্ভব কল্পনা।
- ‘আকাশ-পাতাল’ বাগধারাটির অর্থ = বিশাল ব্যবধান।
- ‘অগ্নিশর্মা’ বাগধারাটির অর্থ = ক্ষিপ্ত।
- ‘চোখের বালি’ বাগধারাটির অর্থ = চক্ষুশূল।
- ‘অদৃষ্টের পরিহাস’ বাগধারাটির অর্থ = ভাগ্যের বিড়ম্বনা।
- ‘চিনির পুতুল’ বাগধারাটির অর্থ = শ্রমকাতুরে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘তমসতাড়িনী’ শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. দেবতা
  2. দেহ
  3. দিবস
  4. রাত
সঠিক উত্তর:
দিবস
উত্তর
সঠিক উত্তর:
দিবস
ব্যাখ্যা
• ‘তমসতাড়িনী’ শব্দের প্রতিশব্দ - দিবস

• 'দিবস' শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- দিন, দিবা, অহ্ন, দিনমান, অযামিনী।

অন্যদিকে,
• ‘দেবতা’ শব্দের প্রতিশব্দ:
- সুর, দেব, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর, ঈশ্বর।

• ‘দেহ’ শব্দের প্রতিশব্দ:
- শরীর, গা, গাত্র, তনু, অঙ্গ, কায়া, কলেবর, কায়।

• ‘রাত’ শব্দের প্রতিশব্দ:
- নিশি, রাত্রি, নিশা, রজনী, শর্বরী, যামিনী, বিভাবরী, ক্ষণদা, নিশীথিনী, ত্রিযামা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘অর্ঘ’ শব্দের অর্থ কী?
  1. জৈন সন্ন্যাসী
  2. দাম
  3. পূজা
  4. পূজার উপকরণ
সঠিক উত্তর:
দাম
উত্তর
সঠিক উত্তর:
দাম
ব্যাখ্যা
• শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

- কিছু শব্দজোড়ের উদাহরণ:
• অর্হণ - পূজা।
• অর্হন - জৈন সন্ন্যাসী।
• অর্ঘ - দাম
• অর্ঘ্য - পূজার উপকরণ।
• আত্ম - স্বীয়।
• আত্ত - প্রাপ্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘যা গমন করে না’ এর সংক্ষেপণ হলো-
  1. উরগ
  2. তুরগ
  3. নগ
  4. পন্নগ
সঠিক উত্তর:
নগ
উত্তর
সঠিক উত্তর:
নগ
ব্যাখ্যা
• ‘যা গমন করে না’ এর এককথায় প্রকাশ - নগ (পাহাড়)।

অন্যদিকে, 
- ‘উরস (বক্ষ) দিয়ে হাঁটে যে’ এর এককথায় প্রকাশ - উরগ (সর্প)।
- ‘ত্বরিত গমন করতে পারে যে’ এর এককথায় প্রকাশ - তুরগ (ঘোড়া)।
- ‘পা দিয়ে যে চলে না’ এর এককথায় প্রকাশ - পন্নগ (সর্প)।

• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- ‘বৃহৎ অরণ্য’ এর এককথায় প্রকাশ - অরণ্যানী।
- ‘বীণার ঝঙ্কার’ এর এককথায় প্রকাশ - নিক্বণ।
- ‘যে আকৃষ্ট হচ্ছে’ এর এককথায় প্রকাশ - কৃষ্যমাণ।
- ‘যে দিন তিন তিথির মিলন ঘটে’ এর এককথায় প্রকাশ - ত্র্যহস্পর্শ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘আটকপালে’ এর বিপরীত বাগধারা কোনটি?
  1. অদৃষ্টের পরিহাস
  2. অন্ধকার দেখা
  3. একাদশে বৃহস্পতি
  4. কেউকেটা
সঠিক উত্তর:
একাদশে বৃহস্পতি
উত্তর
সঠিক উত্তর:
একাদশে বৃহস্পতি
ব্যাখ্যা
• ‘আটকপালে’ এর বিপরীত বাগধারা - একাদশে বৃহস্পতি; যার অর্থ: মহাসৌভাগ্য।

অন্যদিকে, 
অদৃষ্টের পরিহাস, আটকপালে এর সমার্থক বাগধারা; যার অর্থ: হতভাগ্য।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- ‘অন্ধকার দেখা’ বাগধারাটির অর্থ = দিশেহারা হয়ে পড়া। 
- ‘কেউকেটা’ বাগধারাটির অর্থ = সামান্য।
- ‘অকূল পাথার’ বাগধারাটির অর্থ = ভীষণ বিপদ।
- ‘আদায় কাঁচকলায়’ বাগধারাটির অর্থ = শত্রুতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘কনক’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সাদা
  2. সুন্দর
  3. কালো
  4. সোনা
সঠিক উত্তর:
সোনা
উত্তর
সঠিক উত্তর:
সোনা
ব্যাখ্যা
• ‘কনক’ শব্দের সমার্থক শব্দ - সোনা

• 'সোনা' শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- স্বর্ণ, সুবর্ণ, কাঞ্চন, হিরণ, হিরণ্য, হেম।

অন্যদিকে,
• ‘সাদা’ শব্দের প্রতিশব্দ:
- সিত, শ্বেত, শুক্ল, সফেদ, শুভ্র, অরঞ্জিত, ধবল, নির্মল, শুচি।

• ‘সুন্দর’ শব্দের প্রতিশব্দ:
- মনোরম, মনোহর, শোভন, সুদৃশ্য, চারু, রমণীয়, রম্য।

• ‘কালো’ শব্দের প্রতিশব্দ:
- শ্যাম, অসিত, শ্যামল, কৃষ্ণবর্ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘শিল’ ও ‘শীল’ - শব্দজোড়ের মধ্যে মিল কোথায়?
  1. অর্থে
  2. উচ্চারণে
  3. বানানে
  4. শব্দশ্রেণিতে
সঠিক উত্তর:
উচ্চারণে
উত্তর
সঠিক উত্তর:
উচ্চারণে
ব্যাখ্যা
• শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

- কিছু শব্দজোড়ের উদাহরণ:
• শকল - আঁশ।
• সকল - সব।
• সন - বছর।
• স্বন - শব্দ।
• শিল - পাথর।
• শীল - চরিত্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘দুর্বিনীত’ শব্দটির বিপরীত শব্দ কী?
  1. অদ্বৈত
  2. নির্দয়
  3. অবিনীত
  4. ভদ্র
সঠিক উত্তর:
ভদ্র
উত্তর
সঠিক উত্তর:
ভদ্র
ব্যাখ্যা
• ‘দুর্বিনীত’ এর বিপরীত শব্দ: ভদ্র

- আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
• দ্বৈত - অদ্বৈত।
• দয়ালু - নির্দয়।
• কদাচিৎ - অনবরত।
• গৃহী - সন্ন্যাসী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
‘উপনয়’ শব্দের অর্থ কী?
  1. আগমন
  2. উপহার
  3. জলযোগ
  4. পুরস্কার
সঠিক উত্তর:
আগমন
উত্তর
সঠিক উত্তর:
আগমন
ব্যাখ্যা
• শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

- কিছু শব্দজোড়ের উদাহরণ:
• উপনয় - আগমন
• উপানয় - উপহার।
• উপহার - পুরস্কার।
• উপাহার - জলযোগ।
• উৎপত - পাখি।
• উৎপথ - বিপথ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
‘শিক্ষা করছে যে’ কে এককথায় বলে-
  1. শিক্ষানবিশ
  2. শিক্ষার্থী
  3. শিষ্য
  4. সতীর্থ
সঠিক উত্তর:
শিক্ষানবিশ
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষানবিশ
ব্যাখ্যা
• ‘শিক্ষা করছে যে’এর এককথায় প্রকাশ - শিক্ষানবিশ

অন্যদিকে, 
- ‘শিক্ষা লাভ উদ্দেশ্য যার’ এর এককথায় প্রকাশ - শিক্ষার্থী।
- ‘শাসন করা যায় যাকে’ এর এককথায় প্রকাশ - শিষ্য।
- ‘একই গুরুর শিষ্য’ এর এককথায় প্রকাশ - সতীর্থ।

• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- ‘মুগ্ধ করে যে নারী’ এর এককথায় প্রকাশ - মোহিনী।
- ‘ক্ষমার যোগ্য’ এর এককথায় প্রকাশ - ক্ষমার্হ।
- ‘যে সব জানে’ এর এককথায় প্রকাশ - সর্বজ্ঞ।
- ‘থেমে থেমে চলার যে ভঙ্গি’ এর এককথায় প্রকাশ - ঠমক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।