পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা – ১৫ [প্রাথমিকের ২য় ও ৩য় ধাপের জন্য] ইংরেজি পরীক্ষা – ৩ টপিক: Tense, Right form of Verb, Sentence & Correction, Transformation of Sentences, Voice, Narration, Idioms & Phrases, Proverbs and Translation.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
It is high time we _____ corruption.
  1. stopped
  2. stop
  3. stopes
  4. stopping
ব্যাখ্যা
• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- It is high time we left the place.
 - It is high time we stopped corruption.
- It is high time he changed his bad habits.

• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example: It is high time to stop corruption.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
.
He behaves as though he ______ the place.
  1. own
  2. had owned
  3. owned
  4. owns
ব্যাখ্যা
• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite এবং be verb থাকলে সবসময় were হয়।
Example:
He behaves as though he owned the place.
He speaks as if he were mad.

• As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if / as though এর পরে past perfect হয়।
Example:
He told the matter as if he had known it. 
.
Change the voice: Never tell a lie.
  1. Let never a lie be told.
  2. Never a lie be told.
  3. A lie be told never.
  4. Let a lie be told.
ব্যাখ্যা
♦ Voice এর ক্ষেত্রে,

• Never যুক্ত Imperative Sentence কে - 
- Active Voice থেকে Passive Voice এ করার নিয়ম:
- Let + never + object + be + past participle.

Active: Never tell a lie.
Passive: Let never a lie be told.
.
Sugar tastes sweet. (passive)
  1. Sugar is sweet when it tastes.
  2. Sugar is tasted sweet.
  3. Sugar is sweet when it is tasted.
  4. Both B + C
ব্যাখ্যা
♦ Voice এর ক্ষেত্রে,

• যে sentence গঠনে active কিন্তু অর্থে passive বা অন্যের দ্বারা সংঘটিত হয় এমন বোঝায়, তাকে Quasi-passive sentence বলে।
- এই ধরনের sentence কে দুই ভাবে passive করা যায়। যেমন: 

1) Active voice এর subject টিই passive voice এর subject হিসাবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + adjective টি বসে + when + প্রথম subject অনুযায়ী if/they বসে + আবারো tense অনুযায়ী auxiliary verb + মূল verb এর past participle. 

Active: Sugar tastes sweet.
Passive: Sugar is sweet when it is tasted.

2) Active এর এর subject টিই passive voice এর subject হিসাবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + মূল verb এর past participle +  adjective টি বসে।
Active: Sugar tastes sweet.
Passive: Sugar is tasted sweet.
.
Rina said, 'Let me have some rest.' (make it indirect)
  1. Rina wished that she might have some rest.
  2. Rina wanted to have some rest.
  3. Rina proposed to have some rest.
  4. Rina asked to have some rest.
ব্যাখ্যা
♦ Narration এর ক্ষেত্রে,

• Let যুক্ত imperative sentence কে direct থেকে indirect করার নিয়ম:

- Reported speech "Let me/him/her" দিয়ে শুরু হলে indirect করার সময় said/wished/desired হবে।
- এবং এর পরে that + sub + might/should + Verb এর (base form) বসবে।

Direct: Rina said, 'Let me have some rest.'
Indirect: Rina wished that she might have some rest.
.
Raha said, "I am reading a novel." (Indirect)
  1. Raha said she was reading a novel.
  2. Raha said that she is reading a novel.
  3. Raha said that she was reading a novel.
  4. Raha says that she was reading a novel.
ব্যাখ্যা
♦ Narration এর ক্ষেত্রে,

• Assertive sentence কে Indirect speech এ রূপান্তর এর সময়: 
- Reporting verb say/said or tell/told (object যদি থাকে) বসে
- Inverted comma উঠে গিয়ে conjunction ‘that’ বসে
- Reported speech এর subject বসে
- verb বসে
- বাকী অংশ বসে

Structure: Subject + say/said/tell/told + object + that + Reported Speech এর subject + verb + বাকী অংশ 

Direct: Raha said, "I am reading a novel."
Indirect: Raha said that she was reading a novel.

Source:  Advanced Learner’s by Chowdhury & Hossain
.
Complete the book without any delay. (passive)
  1. The book should be completed without any delay.
  2. Let the book be completed without any delay.
  3. Let the book been completed without any delay.
  4. Let the book being complete without any delay.
ব্যাখ্যা
♦ Imperative sentence এর Active voice থেকে passive করার নিয়ম: 

• শুধু মূল verb দিয়ে শুরু হওয়া Active voice থেকে passive করার নিয়ম:
- প্রথমে Let বসবে।
- Active voice এর object টির subject রূপে বসবে।
- be বসবে।
- মূল verb এর past participle বসবে।

Structure: Let + object টির subject হয় + be + মূল verb এর past participle.

Active: Complete the book without any delay.
Passive: Let the book be completed without any delay.

Source: Advanced Learner's HSC by Chowdhury & Hossain.
.
Translate the proverb: যেমন কর্ম তেমন ফল
  1. As you sow, so you reap.
  2. All that glitters is not gold.
  3. A stitch in time, saves nine.
  4. The more you work, the more you get.
ব্যাখ্যা
♦ 'যেমন কর্ম তেমন ফল' এর সঠিক অনুবাদ হলো – As you sow, so you reap.

অপরদিকে, 
- All that glitters is not gold সঠিক অনুবাদ - চকচক করলেই সোনা হয় না। 
- A stitch in time, saves nine সঠিক অনুবাদ - সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।
.
Choose the translation of the proverb 'Diamond cuts diamond.'
  1. ভীতুরা মৃত্যুর আগে বহুবার মরে।
  2. বলা সহজ করা কঠিন।
  3. আয় বুঝে ব্যয় কর।
  4. রতনে রতন চিনে।
ব্যাখ্যা
♦ Diamond cuts diamond.
Meaning- রতনে রতন চিনে।

আরো কিছু Proverbs, 
Cut your coat according to your cloth- আয় বুঝে ব্যয় কর।
Cowards die many times before their death- ভীতুরা মৃত্যুর আগে বহুবার মরে।
Easier said than done- বলা সহজ করা কঠিন।

Source: Live MCQ lecture. 
১০.
Translate the proverb: Be unwilling to walk to see a conveyance.
  1. ঘোড়া দেখে খোঁড়া হওয়া
  2. ভালো মন্দ না বুঝে কাজ করা
  3. কুসঙ্গে থাকার চেয়ে একা থাকাও ভাল
  4. হাটতে না চাওয়া
ব্যাখ্যা
♦ Be unwilling to walk to see a conveyance.
Bangla meaning: ঘোড়া দেখে খোঁড়া হওয়া। 

• প্রশ্নে উল্লেখিত আরেকটি অপশন:
-কুসঙ্গে থাকার চেয়ে একা থাকাও ভাল: Better alone than in bad company.

Source:  Live MCQ Lecture.
১১.
Choose the correct sentence.
  1. The authorities backlashed him.
  2. The authorities took him to custody.
  3. The authorities took him to account.
  4. The authorities took him to task.
ব্যাখ্যা
প্রশ্নটি করা হয়েছে proverb এর উপর।
- সঠিক proverb টি হলো The authorities took him to task.


• কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো।
Meaning: The authorities took him to task.

• Take someone to task for something.
Meaning: to criticize someone.

• উল্লেখিত বাকি অপশন গুলো অপ্রাসঙ্গিক। 
১২.
Choose the correct one.
  1. Would you mind closed the window?
  2. Would you mind closes the window?
  3. Would you mind closing the window?
  4. Would you mind close the window?
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে Would you mind এর পর verb এর সঠিক ব্যবহার এর উপর ভিত্তি করে।

• Would you mind এর পর verb+ing বসে।
যেমন-
- Would you mind joining us for dinner this evening?
১৩.
Translate it: His honesty can’t be called into question.
  1. তার সততাকে নিয়ে কোন প্রশ্ন করার অবকাশই নেই।
  2. তার সততাকে অস্বীকার করা যায় না।
  3. তার সততা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।
  4. তার সততার ওপর কোনো প্রশ্নচিহ্ন রাখা যায় না।
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে idiom এর উপর ভিত্তি করে।

•  Call into question
English Meaning: to cause doubts about something
Bangla Meaning: কোনো বিষয়ে সন্দেহ পোষণ করা, আপত্তি তোলা

Ex. Sentence: His honesty can’t be called into question.
Bangla Meaning: তার সততা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

সেই অনুসারে উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।

Source: Live MCQ Lecture.
১৪.
Translate it: The new boy in the class is always calling us names.
  1. ক্লাসের নতুন ছেলেটা আমাদেরকে সবসময় গালমন্দ করে।
  2. ক্লাসের নতুন ছেলেটা আমাদেরকে ডাকছে।
  3. ক্লাসের নতুন ছেলেটা আমাদের পরিচয় জানতে চাচ্ছে।
  4. ক্লাসের নতুন ছেলেটা আমাদের সাথে কথা বলছে।
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে idiom এর উপর ভিত্তি করে।

• Call name
English Meaning: to address or speak of a person or thing contemptuously or offensively.
Bangla Meaning: গালমন্দ করা

Ex. Sentence: The new boy in the class is always calling us names.
Bangla Meaning: ক্লাসের নতুন ছেলেটা আমাদেরকে সবসময় গালমন্দ করে।

সেই অনুসারে উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।

Source: Live MCQ Lecture.
১৫.
Choose the correct sentence.
  1. A herd of cattle is grazing in the field.
  2. A herd of cattle are grazing in the field.
  3. A herd of cattle were grazing in the field.
  4. A herd of cattle have grazing in the field.
ব্যাখ্যা
♦ Collective Noun গুলো যদিও একাধিক ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে অন্তর্ভুক্ত করে তবুও তাদেরকে Squeezing করে Singular ধরতে হবে।

যেমন: A herd of cattle is grazing in the field.

• এখানে herd, Collective Noun যা সমষ্টিগতভাবে সবগুলো cattle কে বোঝচ্ছে। তাই একে singular ধরা হয়।
- এখানে head word 'herd'.
- সাধারণত Preposition এর পরে যে noun গুলো আসে তা কখনোই verb কে handle করে না। 
- তাই verb এখানে is বসবে।

সেই অনুসারে উল্লিখিত অন্য অপশনগুলো এখানে অপ্রাসঙ্গিক।
১৬.
She joined the training program with a view to ________ her skills for career advancement.
  1. enhancing
  2. enhanced
  3. enhances
  4. enhance
ব্যাখ্যা
• কোনো বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়। 

- অর্থাৎ with a view to + Verb+ ing 
- যেহেতু প্রদত্ত প্রশ্নে with a view to আছে এবং এরপর verb এর সাথে ing যুক্ত হবে।
- সুতরাং সঠিক উত্তর - enhancing.

Complete sentence: She joined the training program with a view to enhancing her skills for career advancement.
১৭.
While _______ in the garden, a snake bit him.
  1. walking
  2. was walking
  3. walks
  4. walked
ব্যাখ্যা
♦ While এর ঠিক পরেই যে ক্রিয়া থাকে তার সাথে ing যোগ হয়,

Example: While walking in the garden, a snake bit him.

কিন্তু,
While এর পর Subject থাকলে While এর অংশটি past continious tense হয়।

Example: While he was walking in the garden, a snake bit him.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.