পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 25 mins
মোট প্রশ্ন১৫২
সিলেবাস
৪১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১৫২ প্রশ্ন

.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যে যতি বা বিরাম চিহ্নের ব্যবহার শুরু করেন-
  1. ক) ১৮৩৯ সালে
  2. খ) ১৮৪৫ সালে
  3. গ) ১৮৪৭ সালে
  4. ঘ) ১৮৪৯ সালে
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার।
• তিনি বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
• তিনি ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ থেকে 'বিদ্যাসাগর' উপাধি পান।
• তাঁকে বাংলা গদ্যের জনক বলা হয়।
•তিনি বাংলা সাহিত্যে যতি বা বিরাম চিহ্নের প্রবর্তক।
• তিনি ১৮৪৭ সালে তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' গ্রন্থে বিরাম চিহ্নের ব্যবহার শুরু করেন।
• তাঁর উল্লেখযোগ্য রচনা-
- বর্ণপরিচয়,
- বোধোদয়,
- কথামালা,
- আখ্যানমঞ্জুরী,
- শব্দ মঞ্জুরী,
- শকুন্তলা,
- ব্যাকরণ কৌমুদী,
- অতি অল্প হইল,
- আবার অতি অল্প হইল,
- প্রভাবতী সম্ভাষণ,
- ব্রজবিলাস,
- রত্নপরীক্ষা,
- আত্মচরিত ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন-
  1. ক) কীর্তি চন্দ্র
  2. খ) মোহিতলাল
  3. গ) মুনিদত্ত
  4. ঘ) হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা
হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদে মুনিদত্ত নামক এক পন্ডিতের সংস্কৃত টীকা ছিল।
• মুনিদত্তের টীকা সম্বলিত পুঁথিতে পদ পাওয়া গিয়েছিল সাড়ে ৪৬টি।
• এতে মুনিদত্ত ১১ নং পদের ব্যাখ্যা করেন নি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস-
  1. ক) চার অধ্যায়
  2. খ) শেষের কবিতা
  3. গ) ঘরে বাইরে
  4. ঘ) চোখের বালি
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) কলকাতার জোড়াসাঁকোর এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।
• তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাসঃ
- ঘরে-বাইরে (এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস।)
- চোখের বালি (বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।)
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- চতুরঙ্গ (এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ উপন্যাস।)
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় (এটি সমসাময়িক বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটি বিয়োগান্তক প্রেমের উপন্যাস।)

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কল্লোল পত্রিকা প্রথম প্রকাশিত হয়-
  1. ক) ১৯১৮ সালে
  2. খ) ১৯২০ সালে
  3. গ) ১৯২৩ সালে
  4. ঘ) ১৯৪৩ সালে
ব্যাখ্যা

• 'কল্লোল' পত্রিকার সম্পাদক- দীনেশরঞ্জন দাশ।
• এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৩ সালে।
• 'সওগাত' পত্রিকা প্রকাশিত হয় ১৯১৮ সালে।
• এই পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
• দৈনিক নবযুগ, আঙ্গুর ও মুসলিম ভারত পত্রিকা প্রকাশিত হয় ১৯২০ সালে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
দৌলত উজীর বাহরাম খানের কাব্যের নাম কি?
  1. ক) জয়নবের চৌতিশা
  2. খ) লায়লী মজনু
  3. গ) ইউসুফ জোলেখা
  4. ঘ) পদ্মাবতী
ব্যাখ্যা

• দৌলত উজীর বাহরাম খান মধ্যযুগের একজন কবি।
• তার বিখ্যাত কাব্যগ্রন্থ 'লায়লী মজনু'।
• 'জঙ্গনামা’ তার বিখ্যাত কাব্যগ্রন্থ।
• 'পদ্মাবতী' রচনা করেন মধ্যযুগের কবি আলাওল।
• 'ইউসুফ জোলেখা' কাব্য রচনা করেন মধ্যযুগের কবি আবদুল হাকিম, শাহ মুহম্মদ সগীরসহ আরও অনেকে।
• 'জয়নবের চৌতিশা' গ্রন্থের রচয়িতা শেখ ফয়জুল্লাহ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'বিদ্যাপতি' কোন রাজসভার কবি?
  1. ক) কৃষ্ণনগর
  2. খ) রোসাঙ্গ
  3. গ) আসামপুর
  4. ঘ) মিথিলা
ব্যাখ্যা

• বর্তমান ভারতের উত্তর বিহারের তিরহৃত জেলা ও দক্ষিণ নেপালের জনকপুর মিলে গড়ে উঠেছিল প্রাচীন ভারতীয় রাজ্য 'বিদেহ'।
• আর সেই বিদেহ রাজ্যের রাজধানী ছিল মিথিলা।
• এই মিথিলার পঞ্চদশ শতকের কবি বিদ্যাপতি ঠাকুর।
• বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী রচয়িতা।
• তিনি পদসঙ্গীত ধারার প্রবর্তক এবং অবাঙালি কবি।
উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'সত্যপীর' ছদ্মনামে লিখতেন-
  1. ক) মীর মশাররফ হোসেন
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) কাজেম আল কোরেশী
  4. ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা

- সৈয়দ মুজতবা আলী একজন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- তিনি ভ্রমণ কাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়।
- তিনি জন্মগ্রহণ করেন সিলেটের করিমগঞ্জে।
- তাঁর পৈতৃক নিবাস বর্তমান হবিগঞ্জের উত্তরসুর গ্রামে।
- তিনি 'সত্যপীর', 'রায়পিথোরা', 'ওমর খৈয়াম', 'টেকচাঁদ', 'প্রিয়দর্শী' প্রভৃতি ছদ্মনামে বিভিন্ন পত্রিকায় কলাম লিখতেন।
- 'দেশে বিদেশে' ও 'জলে ডাঙ্গায়' তাঁর রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী।
- তাঁর একটি বিখ্যাত উক্তি, 'বই কিনে কেউ দেউলিয়া হয় না।'
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত প্রথম উপন্যাস-
  1. ক) কাঁদো নদী কাঁদো
  2. খ) লালসালু
  3. গ) চাঁদের অমাবস্যা
  4. ঘ) নয়নচারা
ব্যাখ্যা

সৈয়দ ওয়ালীউল্লাহ আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার। তিনি চট্টগ্রাম শহরের ষোলশহর এলাকায় জন্মগ্রহণ করেন।
- সৈয়দ ওয়ালীউল্লাহর প্রথম উপন্যাস 'লালসালু'।
- উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে।
- কাঁদো নদী কাঁদো ও চাঁদের অমাবস্যা তাঁর রচিত উপন্যাস।
- বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানের মৃত্যু ইত্যাদি তাঁর রচিত নাটক।
- 'নয়নচারা' ও 'দুই তীর ও অন্যান্য গল্প' তাঁর গল্পগ্রন্থ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  3. গ) সৈয়দ আলী আহসান
  4. ঘ) দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা

- সৈয়দ আলী হাসান বাংলাদেশে একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ছিলেন।
- তিনি বাংলাদেশের জাতীয় অধ্যাপক ছিলেন।
- তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক।
- 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (আধুনিক যুগ) প্রবন্ধগ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান। তিনি মুহম্মদ আবদুল হাইয়ের সাথে একত্রে গ্রন্থটি প্রকাশ করেন।
- তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
• অনেক আকাশ,
• একক সন্ধ্যায় বসন্ত,
• সহসা সচকিত,
• আমার প্রতিদিনের শব্দ,
• চাহার দরবেশ ও অন্যান্য কবিতা,
• সমুদ্রেই যাব,
• রজনীগন্ধা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

১০.
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস-
  1. ক) বরফ গলা নদী
  2. খ) নিরন্তর ঘন্টাধ্বনি
  3. গ) একুশের গল্প
  4. ঘ) আরেক ফাল্গুন
ব্যাখ্যা

• জহির রায়হান একজন প্রখ্যাত বাংলাদেশী কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক।
• তাঁর আসল নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ।

• 'আরেক ফাল্গুন' উপন্যাসের রচয়িতা জহির রায়হান।
• এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস।
• এটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৯ সালে।
• এই উপন্যাসের পটভূমি বায়ান্নর রক্তস্নাত ভাষা আন্দোলন।
• এছাড়াও তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- শেষ বিকেলের মেয়ে (প্রথম উপন্যাস),
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- কয়েকটি মৃত,
- তৃষ্ণা,
- একুশে ফেব্রুয়ারি।

• সূর্যগ্রহণ তাঁর রচিত প্রথম গল্পগ্রন্থ।

• তাঁর বিখ্যাত চলচ্চিত্রঃ
- কখনো আসেনি (প্রথম পরিচালিত চলচ্চিত্র),
- সঙ্গম (বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র),
- কাঁচের দেয়াল,
- জীবন থেকে নেওয়া (বায়ান্নর ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র),
- বেহুলা,
- সোনার কাজল,
- আনোয়ারা,
- বাহানা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-
  1. ক) রূপসী বাংলা
  2. খ) বনলতা সেন
  3. গ) ধূসর পান্ডুলিপি
  4. ঘ) ঝরা পালক
ব্যাখ্যা

• কবি জীবনানন্দ দাশ বরিশাল শহরে জন্মগ্রহণ করেন।
• তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক।
• তাঁকে বাংলা ভাষার 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করা হয়ে থাকে।
• এছাড়াও তিনি 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' প্রভৃতি নামেও পরিচিত।
• তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থঃ
- ঝরাপালক (প্রথম প্রকাশিত),
- ধূসর পান্ডুলিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

• তাঁর রচিত উপন্যাসঃ
- মাল্যবান,
- সুতীর্থ,
- নিরুপম যাত্রা,
- বিভা,
- জলপাইহাটি ইত্যাদি।
• তাঁর বিখ্যাত প্রবন্ধগ্রন্থ- 'কবিতার কথা'।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১২.
'অলৌকিক ইস্টিমার' হুমায়ুন আজাদ রচিত একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) নাটক
  3. গ) কাব্যগ্রন্থ
  4. ঘ) গল্পগ্রন্থ
ব্যাখ্যা

• হুমায়ুন আজাদ (১৯৪৭-২০০৪) বাংলাদেশের প্রধান প্রথাবিরোধী এবং বহুমাত্রিক লেখক।
• তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- অলৌকিক ইস্টিমার (প্রথম কাব্যগ্রন্থ),
- কাফনে মোড়া অশ্রুবিন্দু,
- জ্বলো চিতাবাঘ,
- সব কিছু নষ্টদের অধিকারে যাবে,
- যতোই গভীরে যায় মধু, যতোই ওপরে যাই নীল,
- আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে,
- পেরোনোর কিছু নেই ইত্যাদি‌।

• তাঁর রচিত উপন্যাসঃ
- ছাপ্পান্ন হাজার বর্গমাইল (প্রথম প্রকাশিত)
- সবকিছু ভেঙে পড়ে,
- মানুষ হিসেবে আমার অপরাধসমূহ,
- রাজনীতিবিদগণ,
- কবিতা অথবা দন্ডিত অপুরুষ,
- পাক সার জমিন সাদ বাদ,
- একটি খুনের স্বপ্ন ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৩.
'বনস্পতি' গল্পের রচয়িতা-
  1. ক) অমিয় চক্রবর্তী
  2. খ) রাবেয়া খাতুন
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) সোমেন চন্দ
ব্যাখ্যা

• ২৪ মে ১৯২০ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলার বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সোমেন চন্দ।
• তিনি মূলত সাহিত্যিক ও রাজনীতিবিদ ছিলেন।

• তাঁর রচিত গল্প-
- ইঁদুর,
- দাঙ্গা,
- সংকেত,
- স্বপ্ন,
- বনস্পতি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

১৪.
'একটি কালো মেয়ের কথা' উপন্যাসের প্রেক্ষাপট-
  1. ক) বায়ান্নর ভাষা আন্দোলন
  2. খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  3. গ) দেশ বিভাগ আন্দোলন
  4. ঘ) তেভাগা আন্দোলন
ব্যাখ্যা

• কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
• তিনি ভারত সরকারের পদ্মশ্রী ও পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত তাঁর বিখ্যাত উপন্যাস- 'একটি কালো মেয়ের কথা'।
• এটি তাঁর সর্বশেষ উপন্যাস।
• 'হাঁসুলী বাঁকের উপকথা' তাঁর একটি আঞ্চলিক উপন্যাস।
• তাঁর রচিত কয়েকটি উপন্যাসঃ
- চৈতালি ঘূর্ণি,
- আরোগ্য নিকেতন,
- সপ্তপদী,
- কবি,
- পঞ্চগ্রাম,
- গণদেবতা,
- ধাত্রীদেবতা।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৫.
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের সময়কাল-
  1. ক) ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ
  2. খ) ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ
  3. গ) ৯০০-১৩৫০ খ্রিস্টাব্দ
  4. ঘ) ৬৫০-১২৫০ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা
• প্রাচীন যুগের সময়কাল,
- ড. মুহম্মদ শহিদুল্লাহ এর মতে, ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে, ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
কোনটি সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ?
  1. ক) কলম
  2. খ) ভোজন
  3. গ) জনতা
  4. ঘ) তারুণ্য
ব্যাখ্যা

• যে পদে বেশকিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে।
• যেমন- সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, মাহফিল, ঝাঁক, বহর, দল।
• যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে ভাববাচক বিশেষ্য বলে।
• যেমন- গমন, দর্শন, ভোজন, শয়ন, দেখা, শোনা।
• যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায় তাই গুণবাচক বিশেষ্য।
• যেমন- মধুরতা, তারল্য, তিক্ততা, তারুণ্য, সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ।
• যে পদে কোন উপাদানবাচক পদার্থের নাম বোঝায় তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে। এই জাতীয় বস্তুর সংখ্যা ও পরিমাণ নির্ণয় করা যায়।
• যেমন- বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, চিনি, লবণ, পানি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৭.
নিচের কোন বাক্যটি সঠিক নয়?
  1. ক) তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
  2. খ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়।
  3. গ) বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন।
  4. ঘ) সকল আলেমগণ আজ উপস্থিত।
ব্যাখ্যা

• প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে। যার ফলে শব্দ তার যোগ্যতা হারিয়ে থাকে।
• যেমন- 'সকল আলেমগণ আজ উপস্থিত।'
• এখানে 'আলেমগণ' বহু বচনবাচক শব্দ।
• এর সাথে সকল শব্দটি অতিরিক্ত ব্যবহারে বাহুল্য দোষ সৃষ্টি করেছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) শশিভুষন
  2. খ) শশীভূষণ
  3. গ) শশিভূষণ
  4. ঘ) শশীভূষন
ব্যাখ্যা

শশিভূষণ, শশিশেখর (বিশেষ্য):
১. চন্দ্র যাঁর অলঙ্কার বা কিরীট।
২. হিন্দুদেবতা শিব।
(তৎসম বা সংস্কৃত) শশী+ভূষণ, শেখর; ৬ (তৎপুরুষ সমাস)

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১৯.
'সংশয়ে সংকল্প সদা টলে
পাছে লোকে কিছু বলে।' বাক্যে 'পাছে' কোন শ্রেণীর অব্যয়?
  1. ক) সমুচ্চয়ী
  2. খ) অনন্বয়ী
  3. গ) পদান্বয়ী
  4. ঘ) অনুকার
ব্যাখ্যা

• যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাদের অনন্বয়ী অব্যয় বলে।
• প্রদত্ত বাক্যে 'পাছে' অনন্বয়ী অব্যয়। এর দ্বারা সম্ভাবনায় অর্থ প্রকাশ পেয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২০.
'নিরামিষ' কোন সমাসের উদাহরণ?
  1. ক) কর্মধারয় সমাস
  2. খ) বহুব্রীহি সমাস
  3. গ) অব্যয়ীভাব সমাস
  4. ঘ) তৎপুরুষ সমাস
ব্যাখ্যা

• পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
• অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন-
• অভাব অর্থে (নিঃ = নির)-
- উৎসাহের অভাব = নিরুৎসাহ (নিঃ = নির),
- আমিষের অভাব = নিরামিষ,
- ভাবনার অভাব = নির্ভাবনা,
- জলের অভাব = নির্জল।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২১.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. ক) মহা + ঔষধ = মহৌষধ
  2. খ) উৎ+ শ্বাস = উচ্ছ্বাস
  3. গ) রাজন্‌ + ঋষি = রাজর্ষি
  4. ঘ) প্রতি + উষ = প্রত্যূষ
ব্যাখ্যা

• অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে 'অর' হয় এবং তা রেফ রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন-
- রাজন্‌ (রাজা) + ঋষি = রাজর্ষি,
- মহা + ঋষি = মহর্ষি,
- উত্তম + ঋণ = উত্তমর্ণ,
- অধম + ঋণ = অধমর্ণ ইত্যাদি।

• অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়। ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন-
- মহা + ঔষধ = মহৌষধ,
- মহা + ওষধি = মহৌষধি,
- বন + ওষধি = বনৌষধি,
- পরম + ঔষধ = পরমৌষধ ইত্যাদি।

• ত ও দ এর পর শ থাকলে ত ও দ- এর স্থলে চ এবং শ- এর স্থলে ছ উচ্চারিত হয়।
যেমন-
- উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল,
- উৎ+ শ্বাস = উচ্ছ্বাস ইত্যাদি।

- প্রতি + ঊষ = প্রত্যূষ,
- প্রতি + উষ = প্রত্যুষ,
- পরি + আলোচনা = পর্যালোচনা ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ও বাংলা একাডেমী অভিধান।

২২.
'অর্ক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সাগর
  2. খ) চাঁদ
  3. গ) তিমির
  4. ঘ) সূর্য
ব্যাখ্যা

• 'অর্ক' শব্দের সমার্থক শব্দ সূর্য, আদিত্য, তপন দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, অর্ক ইত্যাদি।
• 'তিমির' শব্দের সমার্থক শব্দ অন্ধকার, আঁধার।
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ চন্দ্র, শশধর, শশাঙ্ক, বিধু, সুধাংশু, হিমাংশু, নিশাকর।
• 'সাগর' শব্দের সমার্থক শব্দ সমুদ্র, অর্ণব, জলধি, পারাবার, বারিধি, রত্নাকর, সিন্ধু ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৩.
কোনটি তুর্কি ভাষা থেকে আগত শব্দ নয়?
  1. ক) সওগাত
  2. খ) কোর্মা
  3. গ) উজবুক
  4. ঘ) বোতাম
ব্যাখ্যা

• বাংলা ভাষায় ব্যবহৃত তুর্কি শব্দ হলো- বাবা, উজবুক, কাঁচি, কাবু, কুর্নিশ, কুলি (মজুর), কোর্মা, খাতুন, চকমক, চাকু, তালাশ, তােপ, বন্দুক, বাবুর্চি, বারুদ, বাহাদুর, বেগম, বোঁচকা, মুচলেকা, লাশ, সওগাত ইত্যাদি।
• বাংলা ভাষায় ব্যবহৃত পর্তুগিজ শব্দ হলো- বোতাম, আলপিন, পাউরুটি, ইংরেজ, সাবান, পাদ্রি, আলকাতরা, বারান্দা, পেয়ারা, বোতাম, আলমারি, গির্জা, চাবি, আনারস, ইস্পাত, আচার, পিস্তল, গুদাম ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৪.
নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি?
  1. ক) ড়
  2. খ) ল
  3. গ) র
  4. ঘ) ঢ়
ব্যাখ্যা

• বাংলা বর্ণমালায় 'ল' পার্শ্বিক ধ্বনি,
• বাংলা বর্ণমালায় 'ড়' ও 'ঢ়' তাড়নজাত ধ্বনি,
• বাংলা বর্ণমালায় 'র' কম্পনজাত ধ্বনি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৫.
ভাষার মৌলিক অংশ কয়টি?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৭টি
ব্যাখ্যা

• প্রত্যেক ভাষারই ৪টি মৌলিক অংশ থাকে।
যথা-
- ধ্বনি,
- শব্দ,
- বাক্য ও
- অর্থ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২৬.
'মেঘ গর্জন করে, তবে ময়ূর নিত্য করে।'- কোন ধরনের বাক্য?
  1. ক) নেতিবাচক বাক্য
  2. খ) জটিল বাক্য
  3. গ) যৌগিক বাক্য
  4. ঘ) সরল বাক্য
ব্যাখ্যা

• পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
• যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
• যেমন-
- তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি।
- তিনি সৎ কিন্তু কৃপণ।
- সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি।
- তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি।
- মেঘ গর্জন করে, তবে ময়ূর নিত্য করে।
উৎসঃ ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

২৭.
'সুরুজ' কোন ধরনের শব্দ?
  1. ক) তৎসম
  2. খ) দেশি
  3. গ) অর্ধ-তৎসম
  4. ঘ) তদ্ভব
ব্যাখ্যা

• বাংলা ভাষায় ব্যবহৃত অর্ধ-তৎসম শব্দ হলো- বোষ্টম, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, চম্মআর, ভত্ত, লোণ, হত্থ, খিদে, চন্দর, নেমন্তন্ন, পত্তর, পিরিতি, মিত্তির, সুরুজ ইত্যাদি।

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু তৎসম শব্দ হলো- জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত, চন্দ্র, ভবন, ধর্ম, মনুষ্য, পাত্র, নক্ষত্র, ক্ষুধা, সূর্য, পদ্ম, ক্ষমা, অন্ন, নিমন্ত্রণ, চন্দ্র, স্বামী, পুত্র, খাদ্য, অস্তি, অদ্য, অর্ধ, ইন্দ্রাগার, উপাধ্যায়, ঊষ্ণাপন, করোতি, কথয়তি, কার্য, গৃহ, চক্র, চর্মকার, বধূ, ভক্ত, মিথ্যা, লবণ, হস্ত, স্তম্ভ ইত্যাদি।

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু দেশি শব্দ হচ্ছে- পেট, আলু, কুড়ি, পেট, চুলা, ঝাঁটা, ঝোল, ডিঙা, ডিঙি, কুলা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি, ঢেউ, ঢিল, ডাহা, গঞ্জ, চোঙ্গা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৮.
'মুক্তি' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) √মচ্ + ক্তি
  2. খ) √মুচ্ + ক্ত
  3. গ) √মুচ্ + ক্তি
  4. ঘ) √মচ্ + ক্ত
ব্যাখ্যা

• 'ক্ত' প্রত্যয় যুক্ত হলে, ধাতুর অন্তস্থিত 'চ' ও 'জ' এর স্থলে 'ক' হয়। যেমন-
• √মুচ্ + ক্তি = মুক্তি,
• √বচ্ + ক্তি = উক্তি,
• √ভজ্ + ক্তি = ভক্তি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

২৯.
''So long as men can breathe, or eyes can see,
So long lives this, and this gives life to thee'' is an example of -
  1. ক) Anapest
  2. খ) Epigram
  3. গ) Caesura
  4. ঘ) Anaphora
ব্যাখ্যা

Anaphora:
Repetition of a word or phrase at the beginnings of two or more successive verse lines, clauses, or sentences.
Examples:
"So long as men can breathe, or eyes can see,
So long lives this, and this gives life to thee."
(Shakespeare: ''Sonnet XVIII”)

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

৩০.
Who is the author of 'Endymion'?
  1. ক) John Keats
  2. খ) G. B. Shaw
  3. গ) William Wordsworth
  4. ঘ) Edmund Spenser
ব্যাখ্যা
John Keats (1795-1821) is a writer from The Romantic Period.
His famous literary works are-
- Endymion (1818)
- Hyperion (1820)
- Odes and Other Poems
- Letters
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
৩১.
“Listen to many, speak to a few” is a quotation from-
  1. ক) Hamlet
  2. খ) Julius Caesar
  3. গ) Volpone
  4. ঘ) The White Devil
ব্যাখ্যা

- “Listen to many, speak to a few.”
- “There is nothing either good or bad, but thinking makes it so.”
- “To be, or not to be: that is the question.”
- “Brevity is the soul of wit.”

― William Shakespeare, Hamlet

৩২.
Find out the famous character of 'Volpone'.
  1. ক) Cassio
  2. খ) Puck
  3. গ) Olivia
  4. ঘ) Mosca
ব্যাখ্যা
Volpone, in full Volpone; or, The Fox, comedy in five acts by Ben Jonson, performed about 1605/06 and published in 1607. Volpone (“Fox”), a wealthy Venetian without heirs, devises a scheme to become wealthier by playing on people’s greed.
The characters of this comedy-
- Volpone (The protagonist of the play),
- Mosca (Mosca is Volpone's parasite, a combination of his slave, his servant, his lackey, and his surrogate child).
Other important characters- Celia, Vulture, Corvino,Corbaccio.
Source: Britannica and SparkNotes
৩৩.
A dramatic technique of speaking alone on stage is called -
  1. ক) Melodrama
  2. খ) Monologue
  3. গ) Satire
  4. ঘ) Soliloquy
ব্যাখ্যা

Soliloquy:
A dramatic technique of speaking alone on stage. It is a dramatic technique of exposing to the audience the intentions, thoughts and feelings of a character who speaks to himself while no one remains on stage.

For example, four lines of Hamlet's famous soliloquy are quoted below:
"To be, or not to be, that is the question:
Whether 'tis nobler in the mind to suffer
The slings and arrows of outrageous Fortune,
Or to take arms against a sea of troubles."
(Shakespeare: Hamlet, Act III, Scene I)

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.

৩৪.
Poetry serves as the main genre in which English Period?
  1. ক) The Age of Sensibility
  2. খ) The Middle English Period
  3. গ) The Neoclassical Period
  4. ঘ) The Victorian Period
ব্যাখ্যা
Main Literary Features of The Middle English Period (1066-1500):
1) Poetry serves as the main genre.
2) Prose in English gets a strong foundation.
3) The English language reaches a considerable standard though old spelling continues.
4) Drama began in the form of ''Mystery Play,'' ''Morality Play'' and ''Interlude''.
5) The writers of the age are influenced by Dante, Petrarch and Boccaccio.
6) Love, chivalry and religion are the three main literary subjects of this period.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
৩৫.
'The Solitary Reaper' is famous -
  1. ক) Novel
  2. খ) Melodrama
  3. গ) Epic
  4. ঘ) Poetry
ব্যাখ্যা

William Wordsworth (1770 – 1850):
- A “Poet of Nature”, Also called the “Lake poet”.

Major Works:
- Lyrical Ballad (1798),
- The Daffodils,
- The Prelude (1850),
- Lucy poem,
- Tintern Abbey,
- The Solitary Reaper,
- The Excursion.

Source: Britannica.com

৩৬.
''We first make our habits, and then our habits make us'' is a famous quotation by-
  1. ক) Plato
  2. খ) John Dryden
  3. গ) George Herbert
  4. ঘ) John Bunyan
ব্যাখ্যা
''We first make our habits, and then our habits make us.''
''Beware the fury of a patient man.''
-John Dryden
৩৭.
Choose the appropriate preposition in the blank of the following sentence:
_____ this matter I know nothing.
  1. ক) Onto
  2. খ) By
  3. গ) Regarding
  4. ঘ) To
ব্যাখ্যা
বাক্যের অর্থ: এ ব্যাপারে আমি কিছু জানি না।
কতগুলো present participle (verb + ing) preposition-এর মত ব্যবহৃত হয়ে থাকে। Regarding সেইরকম একটি word।
৩৮.
Use the appropriate article:
She opened _____ S.B. Account.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article is needed
ব্যাখ্যা
Abbreviation-এর প্রথম অক্ষর consonant হলেও তা উচ্চারণ করার সময় যদি vowel sound আসে তাহলে তার আগে a না বসে an বসে।
৩৯.
The word 'pedestrian' means :
  1. ক) A person who goes or travels on foot
  2. খ) Someone who climbs mountain
  3. গ) Someone who eats only meat
  4. ঘ) Someone who eats grass and plants only
ব্যাখ্যা

Pedestrian (noun):
Meaning: a person walking rather than travelling in a vehicle
Bengali Meaning: পদযাত্রী
Synonym: walker, foot-traveler,hiker
Antonym: Driver, Rider, motorist
Source: Oxford languages and thesarus.yourdictionary.com

৪০.
Complete the following sentence choosing the appropriate option:
Ishan’s mother will be nursing him till-
  1. ক) watches out.
  2. খ) he watches tv.
  3. গ) he comes round.
  4. ঘ) he takes medicine.
ব্যাখ্যা

Come Round:
Meaning: To become conscious again after an accident or operation
Bengali Meaning: চেতনা ফেরা, আরোগ্যলাভ করা
সঠিক উত্তরটি বসালে পুরো ইংরেজি বাক্যটি হবে এরকম- Ishan’s mother will be nursing him till he comes round. এর অর্থ হল- ঈশানের মা তারা সেরে না ওঠা পর্যন্ত তার সেবা করতে থাকবে।

৪১.
The idiom 'Up in the air' means:
  1. ক) Certain
  2. খ) Uncertain
  3. গ) A permanent solution
  4. ঘ) A serious idea
ব্যাখ্যা

Up in the air বলতে কোন একটা বিষয় ঝুলে আছে বুঝায় অর্থাৎ বিষয়টি অনিশ্চিত বা সে বিষয়ে এখনো কোন পরিকল্পনা করা হয় নি।
If you say that a decision or a situation is up in the air, you mean that it has not yet been completely settled or planned.
Synonyms: uncertain, vague, unclear, doubtful
Antonym: Certain, settled, Definite
Source: Collins Dictionary and Oxford Langauges

৪২.
He knows the ins and outs of it. Here the underlined phrase is _____.
  1. ক) A noun phrase
  2. খ) An adjective phrase
  3. গ) An infinitive phrase
  4. ঘ) An adverbial phrase
ব্যাখ্যা
আন্ডারলাইন করা অংশটুকু ‘know’ verb-এর object রূপে ব্যবহৃত হয়েছে। আমরা জানি যে, noun phrase কোন verb-এর subject, object, complement অথবা preposition এর object রূপে ব্যবহৃত হয়।তাই, noun phrase সঠিক উত্তর।
৪৩.
Which do you think is the nearest in meaning to 'Asylum'?
  1. ক) trial
  2. খ) shelter
  3. গ) opposite
  4. ঘ) directive
ব্যাখ্যা

Asylum (n)
Bengali Meaning: অপরাধী বা দেনদার বা অনাথ ব্যক্তিদের আশ্রয়স্থল অথবা আর্ত ও রুগ্ন ব্যক্তিদের সেবা প্রতিষ্ঠান; আশ্রয়
Meaning: a refuge for criminals and debtors or for the destitute or afflicted and sick persons
Synonyms: Harbour, haven, refuge, sanctuary, shelter
Source: Samsad Dictionary & Merriam-webster Dictionary

৪৪.
Select the word that is the most closely similar in meaning to the capitalized word :
COMPULSORY-
  1. ক) Optional
  2. খ) Voluntary
  3. গ) Obligatory
  4. ঘ) Free
ব্যাখ্যা

Compulsory (adjective):
Meaning: required by law or a rule; obligatory
Bengali Meaning: বাধ্যতামূলক
Synonym: obligatory, necessary, bound, imperative, indispensable
Antonym: uncompelled, voluntary, optional, spontaneous, discretionary
Source: Oxford Languages and wordhippo.com

৪৫.
Find out the correct synonym of 'Ignominious'-
  1. ক) Glorious
  2. খ) Disgraceful
  3. গ) Careful
  4. ঘ) Honourable
ব্যাখ্যা

Ignominious (adjective)
Meaning: (especially of events or behaviour)embarrassing because of being a complete failure
Bengali Meaning: সুনামহানিকর
Synonym: disgraceful, inglorious, shameful, embarrassing, dishonourable, discreditable
Antonym: glorious, honourable, respectable
Source: Cambridge Dictionary & Thesaurus.com

৪৬.
Which of the following words is in singular form?
  1. ক) Parentheses
  2. খ) Media
  3. গ) Memoranda
  4. ঘ) Hypothesis
ব্যাখ্যা
কিছু কিছু noun-এর plural অনিয়মিতভাবে হয়ে থাকে। Hypothesis word টি singular form এ আছে; এর plural form - Hypotheses.।
উপরের অপশনগুলোতে থাকা Parentheses, Media, Memoranda ইত্যাদি শব্দগুলো এখানে plural form-এ আছে। এগুলোর singular form যথাক্রমে Parenthesis, Medium এবং Memorandum ইত্যাদি।
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain
৪৭.
Choose the correct sentence:
  1. ক) The boy cried out after he had seen me
  2. খ) The boy had cried out after he had seen me.
  3. গ) The boy had cried out after he saw me.
  4. ঘ) The boy saw me before he had cried out.
ব্যাখ্যা
দুটো অতীত কাজের মধ্যে যেটি আগে ঘটে সেটিকে past perfect tense-এ করতে হয়।
তবে প্রশ্নে দেওয়া বাক্যগুলোর মধ্যে সহজে সঠিক বাক্য খুঁজে নিতে হলে মনে রাখুন, before-যুক্ত বাক্যে before-এর আগে এবং after যুক্ত বাক্যে after-এর পরে past perfect tense বসবে।
৪৮.
"She bought nothing but an orange." The interrogative form of the sentence is-
  1. ক) Did she buy but an orange?
  2. খ) What did she buy?
  3. গ) Did she buy an orange?
  4. ঘ) Did she buy anything but an orange?
ব্যাখ্যা
Assertive-এ nothing but থাকলে interrogative-এ শুধু but বা anything but ব্যবহৃত হয়। শুধু but ব্যবহার করলে তখন what দিয়ে বাক্য শুরু করতে হয়।
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain
৪৯.
She returned safe. Here, the underlined word is a/an-
  1. ক) a noun
  2. খ) an adverb
  3. গ) an adjective
  4. ঘ) none of the three
ব্যাখ্যা
safe, high, near, low, hard fast, early, late, little, much, far ইত্যাদি শব্দগুলো adjective ও adverb হিসেবে ব্যবহৃত হতে পারে।
যেমন: She returned safe- বাক্যটিতে verb return-এর adverb হিসেবে safe বসেছে।
আবার, যদি লেখা যায়, It is safe, তাহলে দেখা যায় শব্দটি এই বাক্যের complement হিসেবে বসেছে subject সম্পর্কে বাড়তি ইনফরমেশন দিচ্ছে। তাই, এখানে এটি adjective।
৫০.
He does not like my going there. Here 'going' is-
  1. ক) Infinitive
  2. খ) Present Participle
  3. গ) Past Participle
  4. ঘ) gerund
ব্যাখ্যা
gerund হল Verb-এর ing যুক্ত রূপ।
Present participle-ও Verb-এর ing যুক্ত রূপ কিন্তু present participle কাজ করে adjective হিসাবে। আর gerund কাজ করে noun হিসাবে।
প্রশ্নে উল্লিখিত বাক্যে going একটি noun-এর কাজ করছে। তাই, এটি gerund।
৫১.
“We elected him secretary” The correct passive voice of this sentence is-
  1. ক) He was elected secretary by us.
  2. খ) Secretary was elected by us.
  3. গ) Secretary had been elected by us.
  4. ঘ) Secretary was elected him by us.
ব্যাখ্যা
Secretary শব্দটি একটি complement। Transitive Verb-এর complement active ও passive উভয় voice-এ complement রূপে থেকে যায়।
Subject হিসাবে ব্যবহৃত হতে পারে না।
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain
৫২.
Very few people here are competent. Here the underlined part is-
  1. ক) A noun
  2. খ) An adjective
  3. গ) An adverb
  4. ঘ) A verb
ব্যাখ্যা
বাক্যের অর্থ: এখানে খুব কম লোকই উপযুক্ত।
Few, a few, very few ইত্যাদি শব্দগুলি adjective।
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain
৫৩.
Date should be included in which parts of a personal letter?
  1. ক) The subscription
  2. খ) Heading of the letter
  3. গ) The body of the letter
  4. ঘ) The signature of the writer
ব্যাখ্যা

Personal letters, also known as friendly letters, and social notes normally have six parts.

1. Heading of the letter: This includes the address, line by line, with the last line being the date. Skip a line after the heading.
The heading is indented to the middle of the page. If using pre-addressed stationery, add just the date.

2. Salutation or Greetings: The greeting always ends with a comma.
The greeting may be formal, beginning with the word ''dear'' and using the person's given name or relationship, or it may be informal if appropriate.

3. The body of the letter: Also known as the main text. This includes the message you want to write.
Normally in a friendly letter, the beginning of paragraphs is indented.

4. The subscription: This short expression is always a few words on a single line. It ends in a comma.
It should be indented to the same column as the heading.

5. The signature of the writer: Type or print your name. The handwritten signature goes above this line and below the close.
The signature line and the handwritten signature are indented to the same column as the close.

6. The superscription of address.

৫৪.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √11
  2. খ) √(9/23)
  3. গ) √(49/289)
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

√(49/289) = 7/17

মূলদ সংখ্যাঃ যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p,q স্বাভাবিক সংখ্যা এবং q≠0 তাদেরকে মূলদ সংখ্যা বলে।

৫৫.
১/৩, ৫/৬, ৪/৯, ২/৯ ভগ্নাংশগুলোর ল.সা.গু. কত?
  1. ক) ১০/২৭
  2. খ) ২০/৩
  3. গ) ১/৩৪
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
ভগ্নাংশগুলোর ল.সা.গু = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু)
৫৬.
তিনটি সংখ্যার অনুপাত ১/৩ঃ১/৫ঃ১/৬। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য ৪৫ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ক) ৪৫
  2. খ) ৩০
  3. গ) ২৫
  4. ঘ) ৯০
ব্যাখ্যা
৩,৫,৬ এর ল,সা,গু = ৩০।
৩০ দ্বারা আনুপাতিক রাশিগুলোকে গুণ করে পাই, (১/৩ × ৩০) : (১/৫ × ৩০) : (১/৬ × ৩০) = ১০ঃ৬ঃ৫
ধরি, সংখ্যা তিনটি ১০ক,৬ক,৫ক।
শর্তমতে, ১০ক – ৫ক = ৪৫
বা, ৫ক = ৪৫
বা, ক = ৯।
সুতরাং, ক্ষুদ্রতম সংখ্যাটি = ৫ × ৯ = ৪৫
৫৭.
একটি পণ্য পাইকারী বিক্রেতা ২০% ছাড়ে এবং খুচরা বিক্রেতা ২৫% ছাড়ে বিক্রি করলে প্রকৃত মূল্যের উপর মোট কত ছাড় পাওয়া যায়?
  1. ক) ৪৫%
  2. খ) ৪৪%
  3. গ) ৩৬%
  4. ঘ) ৪০%
ব্যাখ্যা

২০% ছাড়ে পাইকারি বিক্রেতার বিক্রয়মূল্য = (১০০-২০) = ৮০ টাকা
আবার,
খুচরা বিক্রেতা ১০০ টাকায় ছাড় দেয় ২৫ টাকা
সুতরাং, ৮০ টাকায় ছাড় দেয় (২৫ × ৮০)/১০০ = ২০ টাকা
∴ মোট ছাড় = ২০+২০ = ৪০%

৫৮.
5x2 - 13x + 2 = 0 সমীকরণের মূলদ্বয় কি প্রকৃতির?
  1. ক) অবাস্তব
  2. খ) অবাস্তব ও অসমান
  3. গ) বাস্তব ও অসমান
  4. ঘ) মূলদ ও অসমান
ব্যাখ্যা

ax2 + bx + c সমীকরণের নিশ্চায়ক b2 - 4ac > 0 হলে মূলদ্বয় বাস্তব এবং অসমান হবে।
এখানে, নিশ্চায়ক = (-১৩) - ৪.৫.২
= ১৬৯-৪০
= ১২৯ > ০
সুতরাং, সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং অসমান।

৫৯.
যদি x > 7 এবং y > -3 হয় তাহলে নিচের কোনটি সত্য হবে?
  1. ক) xy > 7
  2. খ) xy > -21
  3. গ) -x > 2y
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
x = 12, y = -2 হলে, xy = -24, xy > 7 এবং xy > -21 সত্য নয়
x = 8, y = 1 হলে, -x > 2y সত্য নয়।
৬০.
3x = 5y = 45z হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) 2/z = 1/y – 1/x
  2. খ) 2/y = 1/x – 1/z
  3. গ) 2/x = 1/z – 1/y
  4. ঘ) x + y + z = 0
ব্যাখ্যা

ধরি,
3x = 5y = 45z = k

3 = k1/x, 5 = k1/y, 45 = k1/z

45 = (32 × 5) = (k1/x)2 × k1/y
বা, k1/z = k2/x + 1/y
বা, 1/z = 2/x + 1/y
বা, 2/x = 1/z - 1/y

৬১.
3, p, q, 81 একটি গুণোত্তর ধারা হলে p ও q এর মান কত?
  1. ক) 9, 18
  2. খ) 27, 9
  3. গ) 9, 27
  4. ঘ) 18, 27
ব্যাখ্যা

ধারাটির প্রথম পদ, a = 3
ধরি, সাধারণ অনুপাত = r
গুণোত্তর ধারার n তম পদ = arn-1
ধারাটির ৪র্থ পদ = ar4-1 = ar3
⇒ ar3 = 81
⇒ 3r3 = 81
⇒ r3 = 81/3 = 27
⇒ r = 3
ধারাটির দ্বিতীয় পদ, p = ar1 = 3 × 3 = 9
ধারাটির তৃতীয় পদ, q = ar2 = 3 × 32 = 27

৬২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থের ৪ গুণ। এর ক্ষেত্রফল ৩৬ বর্গ মি. হলে পরিসীমা কত?
  1. ক) ২৬ মি.
  2. খ) ৩০ মি.
  3. গ) ৩৬ মি.
  4. ঘ) ৪৪ মি.
ব্যাখ্যা

ধরি,
প্রস্থ = x মি.
সুতরাং, দৈর্ঘ্য = ৪x2 বর্গ মি.
⇒ ৪x2 = ৩৬
⇒ x = ৩
প্রস্থ = ৩মি.
দৈর্ঘ্য = ৪ × ৩ মি = ১২ মি.

পরিসীমা = ২(১২+৩) মি. = ৩০ মি.

৬৩.
কত উপায়ে ১০ জনের একটি দল থেকে একজন সভাপতি, একজন সহ-সভাপতি এবং একজন সাধারণ সম্পাদক নির্বাচন করা সম্ভব?
  1. ক) ৩৬০
  2. খ) ৭২০
  3. গ) ১৪৫০
  4. ঘ) ১২০
ব্যাখ্যা

পোস্ট তিনটি ভিন্ন ভিন্ন হওয়ায় 10C1 × 9C1 × 8C1 = 720 উপায়ে নির্বাচন সম্ভব।

৬৪.
একটি বাক্সে ১০টি কালো এবং ১০টি সাদা বল আছে। পরপর দুটি বল টানলে বলগুলো একই রঙের হওয়ার সম্ভবনা কত?
  1. ক) ৯/৩৮
  2. খ) ১০/১৯
  3. গ) ৫/১৯
  4. ঘ) ৯/১৯
ব্যাখ্যা
বল দুটি সাদা হওয়ার সম্ভাবনা = ১০/২০ × ৯/১৯ = ৯/৩৮
বল দুটি কালো হওয়ার সম্ভাবনা = ১০/২০ × ৯/১৯ = ৯/৩৮
বল দুটি একই রঙের (দুটিই সাদা অথবা দুটিই কালো) হওয়ার সম্ভাবনা = ৯/৩৮ + ৯/৩৮ = ১৮/৩৮ = ৯/১৯
৬৫.
A = {1, 3}, B = {x, y} হলে P(A × B) এর উপাদান সংখ্যা কত?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১৬
  4. ঘ) ২০
ব্যাখ্যা
(A × B) = {(1, x), (1, y), (3, x), (3, y)}
উপাদান সংখ্যা, n = ৪
P(A × B) এর উপাদান সংখ্যা = 2n = 24 = 16
৬৬.
সিগারেটে আসক্তির প্রধান কারণ কোন উপাদানটি?
  1. ক) এসিটোন
  2. খ) নিকোটিন
  3. গ) এমোনিয়া
  4. ঘ) ক্যাডমিয়াম
ব্যাখ্যা

Nicotine is a stimulant drug that speeds up the messages traveling between the brain and body. It is the main psychoactive ingredient in tobacco products.

তামাক জাতীয় মাদকদ্রব্যঃ
তামাক গাছের পাতা প্রক্রিয়াকরণের মাধ্যমে মাদকদ্রব্য প্রস্তুত করা হয়। তামাকের মধ্যে আছে নিকোটিন, যা মাদকদ্রব্য। আমাদের দেশে বিড়ি, সিগারেট, হুক্কা, চুরুট ইত্যাদির মাধ্যমে নিকোটিন সেবন করে থাকে। নিকোটিন শরীরের জন্য খুবই ক্ষতিকর।

৬৭.
পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়া হল-
  1. ক) থিতানো
  2. খ) ক্লোরিনেশন
  3. গ) ফুটানো
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

সাধারণত যেসব প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়, সেগুলাে হলাে পরিস্রাবণ, ক্লোরিনেশন, স্ফুটন, পাতন ইত্যাদি। নিচে এই প্রক্রিয়াগুলাে বর্ণনা করা হলােঃ

পরিস্রাবণঃ পরিস্রাবণ হলাে তরল আর কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া। পানিতে অদ্রবণীয় ধুলা-বালির কণা থেকে শুরু করে নানারকম ময়লা-আবর্জনার কণা থাকে। এদেরকে পরিস্রাবণ করে পানি থেকে দূর করা হয়। এটি করার জন্য পানিকে বালির স্তরের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়, তখন পানিতে অদ্রবণীয় ময়লার কণাগুলাে বালির স্তরে আটকে যায়। বালির স্তর ছাড়াও খুব সূক্ষ্মভাবে তৈরি কাপড় ব্যবহার করেও পরিস্রাবণ করা যায়। বর্তমান সময়ে আমাদের অনেকের বাসায় আমরা যেসব ফিল্টার ব্যবহার করি, সেখানে আরাে উন্নতমানের সামগ্রী দিয়ে পরিস্রাবণ করা হয়।

ক্লোরিনেশনঃ যদি পানিতে রােগ সৃষ্টিকারী জীবাণু থাকে, তবে তা অবশ্যই দূর করতে হবে এবং সেটি করা হয় জীবাণুনাশক ব্যবহার করে। নানারকম জীবাণুনাশক পানি বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয়। এদের মাঝে অন্যতম হচ্ছে ক্লোরিন গ্যাস। এছাড়া ব্লিচিং পাউডার এবং আরও কিছু পদার্থ যার মাঝে ক্লোরিন আছে এবং জীবাণু ধ্বংস করতে পারে, সেগুলাে ব্যবহার করা হয়।

স্ফুটনঃ পানিকে খুব ভালােভাবে ফুটালে এতে উপস্থিত জীবাণু ধ্বংস হয়ে যায়। প্রশ্ন হতে পারে, জীবাণুমুক্ত করার জন্য কতক্ষণ পানি ফুটাতে হয়? স্ফুটন শুরু হওয়ার পর ১৫-২০ মিনিট ফুটালে সেই পানি জীবাণুমুক্ত হয়। বাসা-বাড়িতে খাওয়ার জন্য এটি একটি সহজ এবং সাশ্রয়ী প্রক্রিয়া।

পাতনঃ যখন খুব বিশুদ্ধ পানির প্রয়ােজন হয়, তখন পাতন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়। যেমন: ঔষধ তৈরির জন্য, পরীক্ষাগারে রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষার জন্য পুরোপুরি বিশুদ্ধ পানির প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় একটি পাত্রে পানি নিয়ে তাপ দিয়ে সেটাকে বাষ্পে পরিণত করা হয়। পরে ঐ বাষ্পকে আবার ঘনীভূত করে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়ায় বিশুদ্ধ করা পানিতে অন্য পদার্থ থাকার সম্ভাবনা খুবই কম থাকে।

উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬৮.
পাকস্থলীতে pH এর মান-
  1. ক) ৩
  2. খ) ২
  3. গ) ১
  4. ঘ) ৪
ব্যাখ্যা

পাকস্থলীতে pH এর মান- (স্বাভাবিক মান)

রসায়ন নবম-দশমঃ ১

বিজ্ঞান, নবম-দশমঃ ২

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি, বিজ্ঞানঃ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি, রসায়নঃ ১.৮ থেকে ২.২ এর মধ্যে।

U.S. National Library of Medicine and other Universities: 1.5 to 3.5

সঠিক উত্তর হিসেবে ২ কে নেয়া হল।

অর্থাৎ, পাকস্থলীতে pH এর স্বাভাবিক মান ২

৬৯.
নিম্নের কোন ধাতুটি সবচেয়ে বেশি সক্রিয়?
  1. ক) Ag
  2. খ) Na
  3. গ) K
  4. ঘ) Au
ব্যাখ্যা

Source: BBC GCSE
৭০.
সংকর ধাতু পিতলের উপাদান-
  1. ক) কপার + জিংক
  2. খ) কপার + টিন
  3. গ) লোহা + কার্বন
  4. ঘ) এলুমিনিয়াম + কপার
ব্যাখ্যা

পিতলে কপার ৬৫% এবং জিংক ৩৫% থাকে।
কাঁসায় ৯০% কপার ও ১০% টিন বিদ্যমান।
ডুরালুমিনে অ্যালুমিনিয়াম ৯৫%, কপার ৪%, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ ও লৌহ ১% বিদ্যমান।
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।

৭১.
ভেক্টর রাশি সম্পর্কে নিম্নের কোন উক্তিটি মিথ্যা-
  1. ক) ভেক্টর রাশির একটি নির্দিষ্ট মান আছে
  2. খ) ভেক্টর রাশির একটি নির্দিষ্ট দিক আছে
  3. গ) দুটি ভেক্টর রাশির গুননে সর্বদা একটি ভেক্টর রাশি পাওয়া যায়
  4. ঘ) দুটি ভেক্টরের যোগফল একটি ভেক্টর রাশি
ব্যাখ্যা

ভেক্টর রাশির ধর্ম (Properties of vector):
ভেক্টর রাশিগুলো কিছু মৌলিক নিয়ম বা ধর্ম অনুসরণ করে। যেমন,
১. ভেক্টর রাশির মান ও দিক আছে।
২. সমজাতীয় ভেক্টরসমূহকে যোগ করা যায় কিন্তু ভিন্ন প্রকৃতির ভেক্টর যোগ করা যায় না।
৩. দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি।
৪. দুটি ভেক্টর রাশির স্কেলার গুণফল একটি স্কেলার রাশি।
৫. ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ সাধারণ গাণিতিক নিয়ম মেনে চলে না।
৬. ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়।
ভেক্টর রাশির উদাহরণ - সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, কৌণিক ভরবেগ ইত্যাদি।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান ১ম পত্র বই (উন্মুক্ত)।

৭২.
একটি বস্তুকে ভূমি থেকে উপরে উঠালে বস্তুটিতে কোন ধরণের শক্তি সঞ্চিত হবে?
  1. ক) গতিশক্তি
  2. খ) অভ্যন্তরীণ শক্তি
  3. গ) বিভব শক্তি
  4. ঘ) রাসায়নিক শক্তি
ব্যাখ্যা

সংজ্ঞাঃ
স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনাে বস্তুকে অন্য কোনাে অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে।

ব্যাখ্যাঃ
একটি স্প্রিং বা রাবার ব্যান্ডকে টান টান করলে এই টান টান অবস্থার জন্য এর মধ্যে বিভব শক্তি থাকে; কেননা, এটি তার পূর্ববর্তী শিথিল অবস্থায় ফিরে আসার সময় কাজ করতে পারে। এটি অন্য কোনাে বস্তুকে স্থানান্তরিত করতে পারে।
কোনাে বস্তুকে ভূ-পৃষ্ঠ থেকে উপরে ওঠালে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। এই অবস্থানে বস্তুর মধ্যে অভিকর্ষজ বিভব শক্তি থাকে; কেননা, বস্তুটি যখন ভূ-পৃষ্ঠে পড়ে তখন সেটি অন্য বস্তুর উপর কাজ করতে পারে। অন্য কোনাে বস্তুকে উপরে ওঠাতে পারে।
উৎসঃ ১১-১২শ শ্রেণির পদার্থ বিজ্ঞান

৭৩.
সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি কারণ লাল আলোর-
  1. ক) তরঙ্গ দৈর্ঘ্য কম
  2. খ) তরঙ্গ দৈর্ঘ্য বেশি
  3. গ) প্রতিসরণ বেশি
  4. ঘ) কম্পাঙ্ক বেশি
ব্যাখ্যা

গোধূলির মূল কারণ হলো আলোর বিক্ষেপণ।
সূর্য যখন দিগন্তের নিচের দিকে অবস্থান করে, তখন নীল আর সবুজ রং ভেঙে যায় এবং আমরা কমলা এবং লাল রং-এর আভা দেখতে পাই।
এসময় সূর্যকে লাল দেখায়। এটাই গোধূলি নামে পরিচিত।
এর কারণ, আলোর যে রংগুলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট (যেমন বেগুনি এবং নীল) সেগুলোর বিক্ষেপণ বেশি হয়, বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো যেমন কমলা এবং লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে এর বিক্ষেপণ কম হওয়ায় এরা সরাসরি পৃথিবীতে চলে আসে।

৭৪.
কুষ্ঠরোগ (Leprosy) এর কারণ কোনটি?
  1. ক) ব্যাকটেরিয়া
  2. খ) ভাইরাস
  3. গ) জিনগত
  4. ঘ) নির্ণয় করা যায়নি
ব্যাখ্যা

বাংলাপিডিয়া থেকেঃ
কুষ্ঠরোগ
কুষ্ঠরোগ (Leprosy) Mycobacteria leprae নামক জীবাণু ঘটিত গ্রীষ্মমন্ডলীয় ও উপগ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের এক তীব্র সংক্রামক ব্যাধি। ত্বকের বিকৃত ক্ষত, প্রান্তিক স্নায়বিক ক্ষয় ও দুর্বলতা ইত্যাদি এ রোগের বৈশিষ্ট্য। এ জীবাণুর সুপ্তিকাল অত্যন্ত দীর্ঘ বিধায় কোথায় কখন রোগটির সংক্রমণ ঘটে তা নির্ণয় প্রায়শই কঠিন হয়ে দাঁড়ায়।

কুষ্ঠরোগের দুটি সাধারণ ধরন গুটিযুক্ত (tuberculoid) ও কুষ্ঠগ্রস্ত (lepromatous)। উভয় অবস্থাতেই ত্বকে ক্ষত সৃষ্টি হয়, কিন্তু কুষ্ঠগ্রস্ত অবস্থা সর্বাধিক মারাত্মক যাতে বড় বড় বিকৃত পিন্ড গড়ে ওঠে। এ রোগের সকল অবস্থাই ধীরে ধীরে প্রান্তিক স্নায়ুগুলির ধ্বংস ঘটায় যা পরবর্তীকালে ত্বকের সংবেদনশীলতা বিনষ্ট করে এবং মাংসপেশীগুলিকে দুর্বল করে দেয়। দীর্ঘকাল কুষ্ঠরোগাক্রান্ত থাকলে প্রায়শই হাত বা পা ব্যবহারের স্বাভাবিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। এই রোগের লক্ষণের মধ্যে রয়েছে ত্বকের এক বা একাধিক বিবর্ণ দাগ বা ক্ষত যাতে স্পর্শ, তাপ অথবা ব্যথা অনুভূত হয় না; ত্বকের ক্ষত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসেও আরোগ্য হয় না; হাত, বাহু, পা ও পায়ের পাতায় অসাড়তা দেখা দেয় এবং চলার সময় পায়ের মাংসপেশীর দুর্বলতাজনিত কারণে পায়ের আড়ষ্টতা বেড়ে যায়।

কুষ্ঠরোগ বাংলাদেশের একটি জনস্বাস্থ্য সমস্যা। শারীরিক অক্ষমতা, সামাজিক ঘৃণা ও অর্থনৈতিক পরিস্থিতি সমস্যাটিকে জটিলতর করে তোলে। রোগটি দেশের ৬৪ জেলায় সমভাবে বিস্তৃত নেই; ৪৬১ উপজেলার ১২০টিতে এ রোগের প্রকোপ বেশি। সর্বাধিক সংখ্যক কুষ্ঠরোগী আছে রংপুর ও দিনাজপুরে। বগুড়া, রাজশাহী, টাঙ্গাইল, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এ রোগের প্রকোপ তুলনামূলকভাবে কম। খুলনা, যশোর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল ও পটুয়াখালীতে এ রোগের প্রকোপ আরও কম। ১৯৬৫ সালে বাংলাদেশে অল্প কয়েকটি থানায় ব্যাকটেরিয়া বিরোধী ড্যাপসোন চিকিৎসা (dapsone monotherapy) পদ্ধতিতে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয় এবং ১৯৯৮ সাল পর্যন্ত এ কার্যক্রম ১৯৫ উপজেলায় বিস্তার লাভ করে। ১৯৮৫ সাল থেকে উপজেলাগুলিকে ড্যাপসোন পদ্ধতির পরিবর্তে MDT (Multi Dose Therapy) মাধ্যমে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। আক্রান্ত রোগীর সঙ্গে নিবিড় শারীরিক সম্পর্ক এড়িয়ে চলাই সংক্রমণ রোধের প্রধান উপায়। দীর্ঘসময় চিকিৎসাধীন রোগীদের মধ্যে সংক্রমণের ক্ষমতা থাকে না এবং তারা জীবাণু দ্বারা অন্যকে সংক্রমিত করতে পারে না। শুধু এ রোগ চিকিৎসার জন্যে বাংলাদেশে কয়েকটি কুষ্ঠরোগ হাসপাতাল (Leprosy Hospital) রয়েছে।

৭৫.
বিবর্তন বা অভিব্যক্তির উপর বিশ্লেষণীতত্ত্ব সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন -
  1. ক) ক্যারোলাস লিনিয়াস
  2. খ) চার্লস ডারউইন
  3. গ) ল্যামার্ক
  4. ঘ) এরিস্টটল
ব্যাখ্যা
ল্যামার্ক বায়োলজি’ শব্দটির প্রতিষ্ঠাতা এবং তিনি প্রথম বির্তন ৰা অভিব্যক্তির ওপর বিশ্লেষণী তত্ত্ব প্রতিষ্ঠিত করেছিলেন। এ বিষয়টি তিনি ১৮০৯ খ্রিষ্টাব্দে তাঁর লেখা 'ফিলােসােফিক জুওলজিক' নামে একটি বইতে লিপিবদ্ধ করেন।
উৎস: নবম দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান
৭৬.
হৃদপিণ্ড বড় হয়ে যাওয়াকে বলে-
  1. ক) ব্রাডিকার্ডিয়া
  2. খ) টেকিকার্ডিয়া
  3. গ) ডেক্সট্রোকার্ডিয়া
  4. ঘ) কার্ডিওমেগালি
ব্যাখ্যা

An enlarged heart (cardiomegaly) isn't a disease, but rather a sign of another condition.
The term "cardiomegaly" refers to an enlarged heart seen on any imaging test, including a chest X-ray. Other tests are then needed to diagnose the condition that's causing the heart to be enlarged.
An enlarged heart may be the result of short-term stress on the body, such as pregnancy, or a medical condition, such as the weakening of the heart muscle, coronary artery disease, heart valve problems, or abnormal heart rhythms.
Source: Mayoclinic.

৭৭.
মানবদেহের জন্য প্রয়োজনীয় ইলেক্ট্রোলাইটের ভাল উৎস-
  1. ক) খাবার পানি
  2. খ) ডাবের পানি
  3. গ) গ্লুকোজের পানি
  4. ঘ) শরবতের পানি
ব্যাখ্যা

নারিকেল বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল হিসেবে পরিচিত। দেশের প্রায় সব জেলাতেই এটি জন্মায়, তবে দক্ষিণাঞ্চলে বিশেষ করে উপকূলীয় জেলাসমূহে এর উৎপাদন বেশি। বাংলাদেশে উৎপাদিত মোট নারিকেলের শতকরা ৩০-৪০ভাগ কচি ডাব হিসেবে ব্যবহৃত হয়।

কচি ডাবের শাঁসে স্নেহ ও খনিজ জাতীয় পর্দাথের পরিমাণ বেশি থাকে। খনিজ পদার্থের মধ্যে যথেষ্ট পরিমাণে পটাসিয়াম, সোডিয়াম ও ফসফরাস থাকে (Sodium, calcium, potassium, chloride, phosphate, and magnesium are all electrolytes. U.S. National Library of Medicine)। মূলত কচি ডাবের ভিতরের তরল পদার্থই ডাবের পানি হিসেবে পরিচিত। এই পানি ৯৯ ভাগ চর্বিমুক্ত এবং কম ক্যালরিযুক্ত। প্রচলিতভাবে উন্নত দেশের ডাবের পানি কোমল ও সতেজ পানীয় হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দেশে গ্রীষ্মকালে এর চাহিদা ব্যাপক। কচি ডাবের পানি শরীরকে ঠান্ডা ও দেহের তাপমাত্রা ঠিক রাখে। এ ছাড়াও ডায়েরিয়ায় আক্রান্ত, বয়স্ক এবং বৃদ্ধ লোকের জন্য ডাবের পানি খুবই কার্যকর।

আমাদের দেশে প্রক্রিয়াজাতকৃত ডাবের পানির বাণিজ্যিক চাহিদা আছে। ডাবের পানি প্রক্রিয়াজাত করার জন্য প্রথমে ভালমানের কচি ডাব সংগ্রহ করে পরিস্কার পানিতে দৌত করতে হয়। অতঃপর ডাব থেকে পানি বের করে মসৃণ কাপড়ে ছেকে নিতে হবে যাতে কোন আঁশ বা শাঁস না থাকে। এখন পরিস্কার ডাবের পানি একটি কাঁচের বিকার বা কনটেইনারে নিয়ে ৯৫-১০০০ সেন্টিগ্রেড তাপমাত্রায় ১০ মিটিন ওয়াটার বাথে রেখে পাস্তুরাইজেশন করেত হবে। পাস্তুরাইজেশনকৃত ডাবের পানির সাথে ১০০পিপিএম পটাসিয়াম মেটাবাইসালফাইট এবং ০.০৫% কার্বক্সিমিথাইল সেলুলোজ যোগ করতে হবে যাতে কোন অবশিষ্টাংশ বা দ্রব্যাদি বোতলের নিচে পড়ে না থাকে। পরিশেষে গরম পানিতে ফুটানো কাঁচের বোতলে গরম অবস্থায় ডাবের পানি ভর্তি করে স্বাভাবিক তাপমাত্রায় শুষ্ক ঠান্ডা জায়গায় সংরক্ষণ করা হয়। এই প্রক্রিয়ায় ডাবের পানি প্রায় ৬-৮ মাস সহজে সংরক্ষণ করা যায়।

Source: BARI

৭৮.
ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হল-
  1. ক) আলফা
  2. খ) বিটা
  3. গ) গামা
  4. ঘ) এক্স
ব্যাখ্যা
কোবাল্ট-৬০ একটি গামা বিকিরণকারী আইসোটোপ। এটা থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করা হয়।
৭৯.
পেপটিক আলসার নির্ণয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা কোনটি?
  1. ক) আলট্রাসনোগ্রাফি
  2. খ) কোলনস্কপি
  3. গ) এন্ডোস্কোপি
  4. ঘ) ব্লাড টেস্ট
ব্যাখ্যা

চিকিৎসার কারণে দেহের ভেতরের কোনো অঙ্গকে বাইরে থেকে সরাসরি দেখার প্রক্রিয়ার নাম এন্ডোস্কোপি৷ এন্ডোস্কোপি যন্ত্রে অপটিকাল ফাইবার ব্যবহার করা হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বোর্ড বই

Endoscopy for Diagnosis of peptic ulcer:
Your doctor may use a scope to examine your upper digestive system (endoscopy).
During endoscopy, your doctor passes a hollow tube equipped with a lens (endoscope) down your throat and into your esophagus, stomach, and small intestine. Using the endoscope, your doctor looks for ulcers.

Source: Mayolinic.

৮০.
বৃহৎ আর্কিটেকচারাল ডিজাইন প্রিন্ট করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) Plotter
  2. খ) Electrostatic Printer
  3. গ) Daisy wheel Printer
  4. ঘ) Drum Printer
ব্যাখ্যা
প্রতীক, মানচিত্র, আর্কিটেকচারাল ডিজাইন ইত্যাদির কাজে প্লটার ব্যবহৃত হয়। তাছাড়া ভবনের নকশা, বিশাল ও সূক্ষ যন্ত্রপাতির নকশা, মানচিত্র ইত্যাদির প্রিন্ট নেওয়ার জন্যও প্লটার ব্যবহৃত হয়।
৮১.
নিচের কোনটি অপটিক্যাল স্টোরেজ ডিস্ক?
  1. ক) CD-ROM
  2. খ) WORM
  3. গ) DVD
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
যে সমস্ত ডিস্কে Optical Storage Technology-এর মাধ্যমে ডেটা সংরক্ষণ করা হয়, তাকে Optical Disk বলা হয়।
যেমন- CD-ROM Disk বা CD Disk, WORM, এবং DVD ইত্যাদি।
৮২.
ইন্টারনেট প্রটোকল (IP) ভিত্তিক নেটওর্য়াকের ব্যবহার শুরু হয় কোন প্রজন্মের মোবাইলে?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
ব্যাখ্যা

চতুর্থ প্রজন্ম (২০০৯):
২০০৯ সালের অক্টোবর মাসে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের ব্যবহার শুরু হয়।
চতুর্থ প্রজন্মের মোবাইলের প্রধান বৈশিষ্ট্য হলো প্যাকেট স্যুইচিং বা সার্কিট স্যুইচিং ডাটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকল (IP) ভিত্তিক নেটওর্য়াকের ব্যবহার।
ইন্টারনেট প্রটোকল ব্যবহারের ফলে LAN, WAN, VOIP, Internet ইত্যাদি সিস্টেমে প্যাকেট সুইচিং পরিবর্তে প্রটোকল ভিত্তিক ভয়েস ডাটা ট্যান্সফার করা সম্ভব হচ্ছে।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)

৮৩.
কম্পিউটার Port হলো এক ধরনের-
  1. ক) সংযোগমুখ
  2. খ) ইনপুট ডিভাইস
  3. গ) আউটপুট ডিভাইস
  4. ঘ) কমিউনিকেশন ডিভাইস
ব্যাখ্যা
কম্পিউটারের সিস্টেম ইউনিটের মাদারবোর্ডের সাথে বিভিন্ন ধরনের ইনপুট, আউটপুট কিংবা কমিউনিকেশন হার্ডওয়্যার সংযুক্ত করার জন্য যে বিভিন্ন ধরনের পয়েন্ট থাকে তাদেরকে কম্পিউটার পোর্ট বলে।
যেমন- Serial Port, Parallel Port, PS/2, Video Adaptar Port, USB Port, Audio Port, Vedio Port, LAN Port, ইত্যাদি।
৮৪.
(100111)2 = (?)10
  1. ক) 37
  2. খ) 39
  3. গ) 1B
  4. ঘ) 27
ব্যাখ্যা
.

বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরঃ
বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় প্রত্যেক অংককে ২ দ্বারা গুণ করতে হবে। গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত ০ হতে বাড়াতে হবে।
একক স্থানীয় অংকটিকে ২ দ্বারা, দশক স্থানীয় অংকটিকে ২ দ্বারা, শতক স্থানীয় অংকটিকে ২ ,------- দ্বারা গুণ করতে হবে। প্রাপ্ত গুণফলকে যোগ করলে উক্ত বাইনারি সংখ্যাটির সমতুল্য দশমিক মান পাওয়া যাবে।

যেমনঃ (১০০১১১)
= (১ × ২) + (০ × ২) + (০ × ২) + (১ × ২) + (১ × ২) + (১ × ২)
= ৩২ + ০ + ০ + ৪ + ২ + ১
= (৩৯)১০

৮৫.
কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রথম SMS ও MMS সার্ভিস শুরু হয়?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
ব্যাখ্যা

দ্বিতীয় প্রজন্ম (১৯৯০-২০০০)
১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়। ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি এবং বিশাল এলাকা জুড়ে নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।
দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো -
১। দ্বিতীয় প্রজন্মে ডিজিটাল মোবাইল নেটওয়ার্ক সিস্টেম চালু হয়।
২। GSM প্রযুক্তিতে ভয়েস ও ডাটা প্রেরণ করা সম্ভব।
৩। সিগনাল উন্নয়নের জন্য ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হয়।
৪। পেজিং সিস্টেম ব্যবহার করা হয়।
৫। SMS (Short Message Service) ও MMS (Multimedia Message Service) সার্ভিস শুরু হয়।
৬। মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস চালু হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী

৮৬.
প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে-
  1. ক) ইন্টেল কর্পোরেশন
  2. খ) আইবিএম
  3. গ) মটোরোলা
  4. ঘ) কোনটিই না
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে। এটি ছিল Intel 4000 নামের 4 বিট মাইক্রোপ্রসেসর।
বর্তমানে ইন্টেল কোর আই নাইন Intel Core i9th - 10th (2nd GEN) বাজারে পাওয়া যাচ্ছে।
৮৭.
নিচের কোনটি অ্যান্টিভাইরাসের হিসেবে ব্যবহৃত হয়ে থাকে?
  1. ক) এভিজি
  2. খ) এভিরা
  3. গ) নরটন
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
৮৮.
একটি স্কুল ডাটাবেজের অন্তর্ভুক্ত শিক্ষার্থী, শিক্ষক, ক্লাস এবং প্রদত্ত কোর্সগুলিকে বলা যায় এক একটি-
  1. ক) Entity
  2. খ) Attribute
  3. গ) Primary Key
  4. ঘ) Relationship
ব্যাখ্যা
Entity হলো “thing” বা “object” যা সহজেই অন্যান্য বস্তু থেকে আলাদা করা যায়। Entity বাস্তব-জগতের বস্তু হতে পারে আবার কাল্পনিক ও হতে পারে।
উদাহরণস্বরূপ, একটি স্কুল ডাটাবেজের অন্তর্ভুক্ত শিক্ষার্থী, শিক্ষক, ক্লাস এবং প্রদত্ত কোর্সগুলিকে Entity হিসাবে বিবেচনা করা যেতে পারে।
৮৯.
ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখানোর জন্য যে ওয়েবসাইট ব্যবহৃত হয় তা একটি-
  1. ক) ডাইনামিক ওয়েবসাইট
  2. খ) স্ট্যাটিক ওয়েবসাইট
  3. গ) সিএমএস
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
- স্ট্যাটিক ওয়েবসাইট
- ডাইনামিক ওয়েবসাইট

স্ট্যাটিক ওয়েবসাইটঃ যে সকল ওয়েব পেইজ পূর্ব থেকে তৈরীকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে এবং কোড পরিবর্তন না করে কনটেন্ট যুক্ত করা, ডিলিট এবং অ্যাপডেট করা যায় না সে সকল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। সাধারণত HTML এবং CSS ব্যবহার করে এসব ওয়েবসাইটের পেইজ তৈরী করা হয়।

ডাইনামিক ওয়েবসাইটঃ যে সকল ওয়েব পেইজে সবসময় আপডেটেড তথ্য প্রদর্শন করা হয় এবং কোড পরিবর্তন না করেই কনটেন্ট যুক্ত করা, ডিলিট এবং অ্যাপডেট করা যায় সে সকল ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলে। যেমন- ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখানাের জন্য যে ওয়েবসাইট আছে সেটি ডাইনামিক ওয়েবসাইট। সাধারণত পিএইচপি (PHP), এএসপি (ASP), জেএসপি(JSP) ইত্যাদি ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেইজ তৈরী করা হয়ে থাকে।

সুত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯০.
ওয়েবপেইজ তৈরির পর তা পাবলিশিংয়ের জন্য ওয়েব সার্ভারে রাখার প্রক্রিয়াটিকে বলে-
  1. ক) ডোমেইন নেইম রেজিস্ট্রেশন
  2. খ) ওয়েবসাইট হোস্টিং
  3. গ) ওয়েবপেইজ ডিজাইন
  4. ঘ) ওয়েবসাইট পাবলিশিং
ব্যাখ্যা
ওয়েব পেইজ তৈরি করার পর তা কোন একটি নির্ভরযোগ্য ওয়েব সার্ভারে হোস্ট করতে হয়। এই হোস্টিং প্রক্রিয়াটিকে বলা হয় ওয়েবসাইট পাবলিশিং।
সাধারণত কোনো ওয়েবসাইটের ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করার পরে তাকে ওয়েব হোস্টিং কোম্পানির সার্ভারে স্থানান্তর করতে হয়।
বর্তমানে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে এই হোস্টিং সার্ভিস প্রদান করে।
৯১.
মোবাইল ফোন থেকে কম্পিউটারে ফাইল স্থানান্তরের জন্য দ্রুততম প্রক্রিয়া কোনটি?
  1. ক) ব্লুটুথ
  2. খ) ইনফ্রারেড
  3. গ) ওয়াইম্যাক্স
  4. ঘ) সবগুলোর গতি একই হবে
ব্যাখ্যা

Infrared and Bluetooth অপশনগুলোর মধ্যে Infrared সবচেয়ে দ্রুত কাজ করবে।

তবে, এটা তাত্ত্বিক হিসেব বলা চলে। কারণ, দূরত্ব এবং যোগাযোগের সময় ডিভাইসগুলোর মাঝে কিছু আছে কিনা এটার উপর গতি ও কানেকশন নির্ভর করবে। Infrared এর ক্ষেত্রে ডিভাইস দুটি একদম কাছাকাছি রাখা লাগবে এবং মাঝে কিছু রাখা যাবে না। এজন্য ব্লুটুথ এর ব্যবহার অনেক বেশি।

অন্যদিকে, ওয়াইম্যাক্স একটি উচ্চ গতির ব্রডব্যান্ড যোগাযোগ প্রযুক্তি। যা বিস্তৃত অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। ঠিক মোবাইল ফোন থেকে কম্পিউটারে ফাইল স্থানান্তরের প্রক্রিয়া নয়।

৯২.
প্রযুক্তি কোম্পানি Huawei এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) রেন ঝেংফাই
  2. খ) ম্যাক লিয়ান
  3. গ) জ্যাক মা
  4. ঘ) মিন হিয়াও
ব্যাখ্যা
১৯৮৭ সালে পিপলস লিবারেশন আর্মি সাবেক ইঞ্জিনিয়ার রেন ঝেংফেই হুয়ায়েই প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে হুয়ায়েই শুধু ফোন সুইচ প্রস্তুত করতো, কিন্তু ব্যবসা বাড়ার সাথে সাথে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক তৈরী, অপারেশনাল এবং কনসাল্টিং সেবা প্রদান এবং চীনের ভেতর এবং বাইরে সামগ্রী সরবরাহ শুরু করে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে হুয়াওয়ের বানিজ্য সম্পর্কে টানাপোড়েন চলছে।
৯৩.
a/b = 2/3 হলে (b-a)/(a+b) = কত?
  1. ক) 5
  2. খ) 1/5
  3. গ) -5
  4. ঘ) -1/5
ব্যাখ্যা

a/b = 2/3
বা, b/a = 3/2
বা, (b+a)/(b-a) = (3+2)/(3-2)
বা, (b+a)/(b-a) = 5/1
বা, (b-a)/(b+a) = 1/5

৯৪.
√০.১৬ = কত?
  1. ক) ০.৪
  2. খ) ০.০৪
  3. গ) ০.২
  4. ঘ) ০.০০৪
ব্যাখ্যা
√০.১৬ = √(০.৪×০.৪)
= √(০.৪)
=০.৪
৯৫.
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা
(5×4×7) / 10 = 14
(2×3×5) / 6 = 5
(3×6×5) / 9 = 10
৯৬.
২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি রবিবার হলে ২০০৫ সালের ১৮ ফেব্রুয়ারি কি বার ছিল?
  1. ক) মঙ্গলবার
  2. খ) বুধবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) শুক্রবার
ব্যাখ্যা
লিপ ইয়ার হলে পূর্বের বছরের একই দিনের জন্য ২ দিন বিয়োগ হবে আর অন্যক্ষেত্রে ১ দিন বিয়োগ হবে। তবে, এখানে ২৯ ফেব্রুয়ারির আগে থেকে হিসেব হচ্ছে। তাই, ২ বিয়োগ হবে না।
সুতরাং দিন কমবে = -১ - ১- ১ = -৩
রবিবার - ৩ দিন = বৃহস্পতিবার
৯৭.
A, B, C ও D চারজন লোক একটি গোলটেবিলের চারদিকে বসল। A ও C পরস্পর বিপরীত দিকে; D, A এর বামপাশে এবং B, A ও C এর মাঝে বসলে B, C এর কোনদিকে বসল?
  1. ক) ডানদিকে
  2. খ) বিপরীত দিকে
  3. গ) বামদিকে
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা

তর্ক হতে পারে যে, B, A ও C এর মাঝে বসলে - এখানে ডান ও বাম বলা নেই।
D এর দিকে বসাতে গেলে B কে D এর কোলে বসাতে হয়। প্রশ্নে "লোক" বলা আছে। তাই, B কে বাচ্চা ধরা যাচ্ছে না। একজন লোক আরেকজন লোকের কোলে বসবেন এটা কোন কাজের কথা হল না।

আবার, এটাও বলা যেতে পারে যে, B ও D দুইজনই A এর বামে দূরত্ব বজায় রেখে বসেছে। এক্ষেত্রেও প্রশ্নে বলা আছে, একটি গোলটেবিলের চারদিকে বসল। সেক্ষেত্রে এক দিক খালি থেকে যায়।

সঠিক উত্তর, B, C এর বামদিকে বসল।

৯৮.
A, D এর চেয়ে খাটো; C, E এর চেয়ে লম্বা এবং A এর চেয়ে খাটো; P, E এর চেয়ে খাটো। কে মধ্যম?
  1. ক) D
  2. খ) P
  3. গ) E
  4. ঘ) C
ব্যাখ্যা

D > A
A > C > E
E > P
সুতরাং D > A > C > E > P

৯৯.
৫ এর কত % = ৮ হবে?
  1. ক) ১২৫%
  2. খ) ১২০%
  3. গ) ১৬০%
  4. ঘ) ১৫০%
ব্যাখ্যা
মনেকরি , ৫ এর ক% = ৮
বা, ৫ক/১০০ = ৮
বা, ক/২০ = ৮
বা, ক = ১৬০
১০০.
৫, ৮, ৭, ১১, ৯, ১৪, ............ ধারাটির ৮ম পদ কত?
  1. ক) ১৭
  2. খ) ১১
  3. গ) ১৫
  4. ঘ) ২০
ব্যাখ্যা
৮, ১১, ১৪ ... ধারাটির পরপর দুটি পদের পার্থক্য = ৩
৫, ৭, ৯, ... ধারাটির পরপর দুটি পদের পার্থক্য = ২
সুতরাং ৮ম পদ = ১৪+৩ = ১৭
১০১.
কম্পাসঃচুম্বকঃঃথার্মোমিটারঃ ?
  1. ক) ফারেনহাইট
  2. খ) তাপমাত্রা
  3. গ) অসুস্থতা
  4. ঘ) পারদ
ব্যাখ্যা
কম্পাসে দিক নির্ণয়ের জন্য চুম্বক থাকে আর থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপের জন্য পারদ থাকে।
১০২.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) ENORMOUS
  2. খ) HEIGHT
  3. গ) PLENTY
  4. ঘ) TITANIC
ব্যাখ্যা
Enormous, huge, titanic সবগুলো দিয়ে যেকোনো পরিমাপের "বেশি পরিমাণ" বুঝায়।
Height শব্দের অর্থ উচ্চতা। এটা দিয়ে শুধুই পরিমাপ বুঝায়।
১০৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) মুর্ধন্য
  2. খ) মূর্ধন্য
  3. গ) মূর্ধণ্য
  4. ঘ) মুর্ধণ্য
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
১০৪.
নদীতে সবসময় কী থাকবে?
  1. ক) পানি
  2. খ) মাছ
  3. গ) নৌকা
  4. ঘ) জলজ উদ্ভিদ
ব্যাখ্যা
নদীতে অবশ্যই পানি থাকবে। বাকিগুলো থাকতে পারে আবার নাও থাকতে পারে।
১০৫.
কোনটি ব্যাতিক্রম?
  1. ক) a
  2. খ) b
  3. গ) c
  4. ঘ) d
ব্যাখ্যা
C এর ক্ষেত্রে খোলা মুখ দুটি এক লাইনে আছে।
১০৬.
F চাকাটি নির্দেশিত দিকে ঘুরলে A কিভাবে ঘুরবে?
  1. ক) ঘড়ির কাঁটার দিকে
  2. খ) ঘড়ির কাঁটার বিপরীতে
  3. গ) ঘুরবে না
  4. ঘ) অনির্ণেয়
ব্যাখ্যা

F ঘড়ির কাঁটার দিকে।
E ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
D ঘড়ির কাঁটার দিকে।
A ঘড়ির কাঁটার দিকে।

১০৭.
বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেলের নাম কি?
  1. ক) সৈয়দ মাহমুদ হোসেন
  2. খ) মাহবুবে আলম
  3. গ) আবু মোহাম্মদ আমিন উদ্দিন
  4. ঘ) এ এম মুনীর চৌধুরী
ব্যাখ্যা

বাংলাদেশের বর্তমান ১৬তম অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। তিনি ৮ অক্টোবর ২০২০ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর ২০২০ দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকারী ১৫তম অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম মারা যান।

সূত্র: অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ওয়েবসাইট।

১০৮.
সম্প্রতি কোন সংস্থা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করে?
  1. ক) WHO
  2. খ) GAVI
  3. গ) UNICEF
  4. ঘ) UN
ব্যাখ্যা

বাংলাদেশে শিশুদের টিকাদান কর্মসূচির অনন্য সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত হয়েছেন।
- জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৩ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে প্রধানমন্ত্রীকে এই পুরস্কার দেয় গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনস অ্যান্ড ইমিউনাইজেশন (GAVI))
- প্রধানমন্ত্রীর হাতে পুরস্কারটি তুলে দেন - জিএভিআই বোর্ডের চেয়ার - নগচি ওকোনজো-আইয়েলা।

সোর্সঃ জাতিসংঘ নিউজ ও  ডেইলি স্টার আর্কাইভ।

১০৯.
বাংলাদেশে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
  1. ক) ৭২.৬
  2. খ) ৭৪.৪
  3. গ) ৭৪.২
  4. ঘ) ৭১.১
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে,
বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল,
- জাতীয় : ৭২.৬ বছর
- পুরুষ : ৭১.১ বছর
- নারী : ৭৪.২ বছর।

সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০।

১১০.
‘প্রাচীন ভারতের নেপোলিয়ান’ বলা হয় কাকে?
  1. ক) চন্দ্রগুপ্ত মৌর্য
  2. খ) সম্রাট অশোক
  3. গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  4. ঘ) সমুদ্র গুপ্ত
ব্যাখ্যা

সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সমুদ্রগুপ্ত পাটালিপুত্রের সিংহাসনে বসেন।
তাঁকে প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হয়। তার রাজত্বকালে সমগ্র বাংলা জয় করা হলেও সমতট একটি করদ রাজ্য ছিল।

সূত্র - ইতিহাস বোর্ড বইঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১১.
'সড়ক-ই আজম' কে নির্মাণ করেন?
  1. ক) শাহ সুজা
  2. খ) ইসলাম খান
  3. গ) ফরিদ খান
  4. ঘ) শায়েস্তা খান
ব্যাখ্যা

গ্র্যান্ড ট্রাঙ্ক (সড়ক-ই আজম) রোড ষোল শতকে সুলতান শেরশাহ কর্তৃক নির্মিত বাংলার সোনারগাঁও থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত সুদীর্ঘ সড়ক। এ দীর্ঘ সড়ক পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক কাজে গতি সৃষ্টি করা।
শেরশাহ - এর প্রকৃত নাম ছিল ফরিদ খান। ১৫৩৮ সালে তিনি বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদকে পরাজিত করে বাংলা দখল করেন।

শের শাহের আমলের আরো কিছু উল্লেখযোগ্য কীর্তিঃ
- শের শাহ বাংলায় ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন।
- তিনি 'দাম' নামক মুদ্রার প্রচলন করেন।
- পাট্টা ও কাবুলিয়াত প্রথা চালু করেন শের শাহ।

সূত্র - বাংলাপিডিয়া।

১১২.
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য কয়টি আসন বরাদ্দ ছিল?
  1. ক) ১৬২
  2. খ) ১৬৭
  3. গ) ৩০০
  4. ঘ) ২২৩
ব্যাখ্যা

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে পূর্ব-পাকিস্তানে জাতীয় পরিষদের মোট ১৬২টি সাধারণ আসন ছিল।
এছাড়া ৭টি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসনের সংখ্যা ছিল - ১৬৯টি।
- আওয়ামীলীগ ওই নির্বাচনে ১৬২টির মধ্যে ১৬০টি আসনে জয়লাভ করে। ২টি আসনে জয়লাভ করতে পারে নি।
- ৭টি সংরক্ষিত আসনের সবাই আওয়ামীলীগকে সমর্থন করায় আওয়ামীলী সর্বমোট ১৬৯ আসনের মধ্যে ১৬৭টি আসন লাভ করেছিলো।

এছাড়া,
প্রাদেশিক পরিষদের নির্বাচনে মোট নির্বাচনী আসন ছিল ৩০০টি এবং সংরক্ষিত মহিলা আসন ছিল ১০টি। অর্থ্যাৎ সর্বমোট আসন সংখ্যা - ৩১০টি।
- পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ ২৮৮টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত মহিলা আসনসহ মোট ২৯৮ টি আসন লাভ করে।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী ও বাংলাপিডিয়া।

১১৩.
মুজিবনগর সরকারের মন্ত্রীপরিষদ সচিব কে ছিলেন?
  1. ক) রুহুল কুদ্দুস
  2. খ) তৌফিক-ই-এলাহী চৌধুরী
  3. গ) এইচ টি ইমাম
  4. ঘ) আব্দুস সামাদ
ব্যাখ্যা

মুজিবনগর সরকারের প্রশাসনঃ
- মন্ত্রীপরিষদ সচিব -- হোসেন তাওফিক ইমাম (এইচ.টি ইমাম)
- মূখ্য সচিব -- রুহুল কুদ্দুস
- অর্থ সচিব -- খন্দকার আসাদুজ্জামান
- প্রতিরক্ষা সচিব -- আবদুস সামাদ
- পররাষ্ট্র সচিব -- মাহবুবুল আলম চাষী (১৯৭১ সালের নভেম্বরে পদচ্যুত)
- সংস্থাপন সচিব -- নুরুল কাদের খান
- কৃষি সচিব -- নুরুদ্দীন আহমেদ
- স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধান -- আবদুল খালেক
- বহির্বিশ্বে বিশেষ দূত -- বিচারপতি আবু সাঈদ চৌধুরী
- নয়াদিল্লী মিশন প্রধান -- হুমায়ুন রশীদ চৌধুরী
- কলকাতা মিশন প্রধান -- হোসেন আলী।
- পরিকল্পনা কমিশনের প্রধান -- ড. মোজাফফর আহমেদ চৌধুরী।

বিশেষ দায়িত্বে নিযুক্ত জনপ্রতিনিধিবৃন্ধঃ
- সাহায্য ও পুনর্বাসন -- অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ
- তথ্য, বেতার ও প্রচার -- আবদুল মান্নান এম.এন.এ
- ভলান্টিয়ার কোর -- আমিরুল ইসলাম এম.এন.এ
- বাণিজ্য বিষয়ক বিষয়াদি -- মতিউর রহমান এম.এন.এ

উৎসঃ ইতিহাস পাঠ্য বই (উন্মুক্ত)।

১১৪.
'গ্রীন এক্সপ্রেস' কোন ফসলের জাত?
  1. ক) ধান
  2. খ) টমেটো
  3. গ) আলু
  4. ঘ) বাঁধাকপি
ব্যাখ্যা

বাংলাদেশের কৃষিতে কয়েকটি জাতঃ
- উচ্চ ফলনশীল আলুর জাত - হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।
- উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত - গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।
- উচ্চ ফলনশীল ধানের জাত - বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।
উৎসঃ কৃষি তথ্য সার্ভিস (AIS) ওয়েবসাইট।

১১৫.
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী কোথায় অবস্থিত?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) যশোর
  3. গ) বগুড়া
  4. ঘ) কুমিল্লা
ব্যাখ্যা

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী উন্নয়ন বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও প্রায়োগিক কর্মকান্ডে নিয়োজিত একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান।
- এটি ১৯৫৯ সালে কুমিল্লা জেলার কোর্টবাড়িতে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন আখতার হামিদ খান।

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর কার্যক্রম একটি বোর্ড অব গভর্নর্স কর্তৃক পরিচালিত হয়।
- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এ বোর্ডের চেয়ারম্যান।
- প্রশাসনিকভাবে বার্ড স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত। মহাপরিচালক বার্ডের প্রধান নির্বাহি কর্মকর্তা।

এছাড়াও পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) - বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত।
- এই একাডেমীর মূল দায়িত্ব প্রশিক্ষণ, গবেষণা, প্রায়োগিক গবেষণা পরিচালনা ও পরামর্শ সেবা প্রদান করা।

উৎসঃ বার্ড ও আরডিএ ওয়েবসাইট।

১১৬.
বর্তমানে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি কত?
  1. ক) ৫.৪%
  2. খ) ৫.৬৫%
  3. গ) ৫.৪৪%
  4. ঘ) ৬.২৩%
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে,
- মোট জনসংখ্যা ১৬.৬৫ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৭%।
- পুরুষ-মহিলা অনুপাতঃ ১০০.২ঃ১০০।
- প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১১২৫ জন।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার ৫.২৪%।
- মাথাপিছু জিডিপি ১৯৭০ মার্কিন ডলার।
- মাথাপিছু জাতীয় আয় ২০৬৪ মার্কিন ডলার।
- মূল্যস্ফীতির গড় ৫.৬৫ শতাংশ।
- শিশু মৃত্যুহার (প্রতি ১০০০ জীবিত জন্মে)- ২১ জন।
- দারিদ্র্যের হার ২০.৫ শতাংশ।
- চরম দারিদ্র্যের হার ১০.৫ শতাংশ।

১১৭.
গারোদের ধর্মীয় উৎসব কোনটি?
  1. ক) ওয়ানগালা
  2. খ) ফাল্গুনী পূর্ণিমা
  3. গ) বৈসাবি
  4. ঘ) সাংগ্রাই
ব্যাখ্যা

বাংলাদেশে বসবাসরত কয়েকটি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উৎসব সমূহঃ
- ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম - বৈসুক,
- সাঁওতালদের প্রধান উৎসবের নাম - সোহরাই,
- মারমা/চাকদের প্রধান উৎসবের নাম - সাংগ্রাই এবং
- গারোদের ধর্মীয় ও সামাজিক প্রধান উৎসবের নাম - ওয়ানগালা
সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : সপ্তম ও অষ্টম শ্রেণী।

১১৮.
ECNEC - এর সভাপতি কে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) অর্থমন্ত্রী
  3. গ) পরিকল্পনামন্ত্রী
  4. ঘ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা

- ECNEC (Executive Committee of the National Economic Council) গঠিত হয় ১৯৮২ সালে।
- একনেকের সর্বশেষ ব্যবস্থায় এর সভাপতি - প্রধানমন্ত্রী।
- অর্থমন্ত্রী বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
উৎসঃ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

১১৯.
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত?
  1. ক) ১২০০ মেগাওয়াট
  2. খ) ২৪০০ মেগাওয়াট
  3. গ) ১৩২০ মেগাওয়াট
  4. ঘ) ১৬০০ মেগাওয়াট
ব্যাখ্যা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রঃ
- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে।
- এটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা করছে রাশিয়া।
- রাশিয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এতে কারিগরি সহায়তা করছে। অপর রাশিয়ান কোম্পানি টিভিএল জয়েন্ট স্টক এতে জ্বালানি সরবরাহ করবে।
- তবে বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পে অর্থ সহায়তা করছে ভারত সরকার।
- মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।
- মোট ব্যয় প্রায় ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রাশিয়া সরকার ঋণ দিচ্ছে ১১.৪ বিলিয়ন ডলার।
- ২০২৩ সালে কেন্দ্রটি চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ওয়েবসাইট এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

১২০.
বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি?
  1. ক) বৈলাম
  2. খ) অর্জুন
  3. গ) মেহগনি
  4. ঘ) শাল
ব্যাখ্যা

বাংলাদেশের উচ্চতম বৃক্ষ হলো বৈলাম। এই বৃক্ষ ২৪০ ফুট পর্যন্ত লম্বা হয়।
- বর্তমানে বান্দরবান জেলার রুমা উপজেলা এবং কক্সবাজার জেলার ডুলাহাজাড়ায় বৈলাম বৃক্ষ দেখা যায়।
- বৃক্ষটি বর্তমানে বিপন্নের পথে।
সূত্রঃ দৈনিক সমকাল রিপোর্ট।

১২১.
সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
  1. ক) ৭৭
  2. খ) ১৩১
  3. গ) ১৩৭
  4. ঘ) ৬৪
ব্যাখ্যা

বাংলাদেশ সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে।
- ১৯৮০ সালে ন্যায়পাল নিয়োগ ও তার দায়িত্ব নির্ধারণ করে আইন প্রণয়ন করা হলেও এখনো পর্যন্ত বাংলাদেশে কোন ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়নি।
অন্যদিকে,
৬৪নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল ও ১৩৭নং অনুচ্ছেদে কর্মকমিশন গঠনের কথা উল্লেখ রয়েছে।

উৎসঃ বাংলাদেশের সংবিধান।

১২২.
বাংলাদেশের আইনসভার ইংরেজি নাম কি?
  1. ক) Parliament of Bangladesh
  2. খ) National Parliament
  3. গ) House of the People
  4. ঘ) House of the Nation
ব্যাখ্যা

বাংলাদেশের আইনসভার নাম - জাতীয় সংসদ।
এর ইংরেজি নাম - House of the Nation।
বাংলাদেশের জাতীয় সংসদের সাধারণ আসন সংখ্যা - ৩০০ এবং সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি।
- সুতরাং এর সর্বমোট আসন - ৩৫০টি।

উৎসঃ জাতীয় সংসদের ওয়েবসাইট।

১২৩.
বাংলাদেশের বর্তমান মন্ত্রিসভায় কতজন নারী সদস্য রয়েছে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা

বাংলাদেশের বর্তমান মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা ৪৭ জন। এর মধ্যে প্রধানমন্ত্রীসহ নারী সদস্য সংখ্যা ৫ জন।
তারা হলেন:
- শেখ হাসিনা : প্রধানমন্ত্রী
- ডা. দীপু মনি : শিক্ষামন্ত্রী
- বেগম মু্ন্নুজান সুফিয়ান : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
- ফজিলাতুন্নেসা : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
- হাবিবুন নাহার : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী।
সূত্রঃ মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইট।

১২৪.
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৮৩
  2. খ) ১৯৮৪
  3. গ) ১৯৮৫
  4. ঘ) ১৯৮২
ব্যাখ্যা

‘বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC)’ ঢাকার সাভারে অবস্থিত।
- চারটি প্রতিষ্ঠানকে সমন্বিত করে ১৯৮৪ সালে বিপিএটিসি গঠিত হয়।
- এর প্রধানের পদবী রেক্টর। বর্তমান রেক্টর মো. রাকিব হোসাইন।
বিপিএটিসিতে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়।

সূত্রঃ বিপিএটিসি ওয়েবসাইট।

১২৫.
শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন?
  1. ক) ফ্রিডম পদক
  2. খ) ম্যাগসেসে পদক
  3. গ) জুলিও কুরি পদক
  4. ঘ) জহরলাল নেহেরু পদক
ব্যাখ্যা

ফ্যাসিবাদবিরোধী, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামকে বিশ্ব মানবতার ইতিহাসে চির অম্লান করে রাখার লক্ষ্যে বিশ্ব শান্তি পরিষদ ১৯৭৩ সালের ২৩ মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে।
উৎসঃ বাংলাদেশ আওয়ামীলীগ ওয়েবসাইট ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর।

১২৬.
বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল কে?
  1. ক) মারজিয়া ইসলাম
  2. খ) সেতারা বেগম
  3. গ) সুসানে গীতি
  4. ঘ) ফারিয়া লারা
ব্যাখ্যা

বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর ইতিহাসে সর্বপ্রথম নারী মেজর জেনারেল ডাঃ সুসানে গীতি।
- তিনি ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী হিসেবে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন।
উৎসঃ প্রথম আলো আর্কাইভ।

১২৭.
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন অঙ্গ রাজ্যের সিনেটর ছিলেন?
  1. ক) পেনসিলভেনিয়া
  2. খ) নিউইয়র্ক
  3. গ) ডেলাওয়্যার
  4. ঘ) ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা

৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনঃ
৩ নভেম্বর ২০২০ অনুষ্ঠিত হয় ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান দলীয় প্রার্থী ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় ভাইস প্রেসিডেন্ট জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র বা সংক্ষেপে জো বাইডেন। এই নির্বাচনে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জো বাইডেন।
- ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে জয়ী হন জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্প পান ২৩২টি ইলেক্টোরাল ভোট।
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জো বাইডেন।
- ২০ জানুয়ারি ২০২১ শপথ গ্রহণের দিন তার বয়স ছিল ৭৮ বছর ৬১ দিন। এছাড়া, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি পপুলার ভোট পাওয়ার রেকর্ড গড়েন এই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
- যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার রাজ্যের সিনেটর ছিলেন তিনি।

উৎসঃ Live MCQ সাম্প্রতিক সালতামামি।

১২৮.
ওআইসি এর সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) সৌদি আরব
  2. খ) তুরস্ক
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) নাইজার
ব্যাখ্যা

OIC - এর ৪৭-তম পররাষ্ট্র মন্ত্রীদের শীর্ষ সম্মেলন নাইজারের নাইমেতে অনুষ্ঠিত হয়।
- সম্মেলনের তারিখ ছিল - ২৭ ও ২৮ নভেম্বর, ২০২০ সাল।
- থিম ছিল - “United against Terrorism for Peace and Development”

উৎসঃ OIC ওয়েবসাইট।

১২৯.
জাপানের রাজধানী টোকিও কোন দ্বীপে অবস্থিত?
  1. ক) হোক্কাইডো
  2. খ) ওকিনাওয়া
  3. গ) হনসু
  4. ঘ) শিকোকু
ব্যাখ্যা

জাপান ৪ টি বড় ও প্রায় ৪,০০০ বেশি ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ।
৪ টি বড় দ্বীপ হচ্ছে -
- হনসু,
- কিউসু,
- শিকুকো ও
- হোক্কাইডো।

জাপানের রাজধানী টোকিও - হনসু দ্বীপে অবস্থিত।
হনসু দ্বীপের অন্যান্য শহর - ইউকোহামা, ফুকুশিমা, সেন্দাই, আকিতা, মরিওকা ইত্যাদি।

Source: Worldatlas.com

১৩০.
নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকার অন্তর্ভুক্ত নয়?
  1. ক) সোমালিয়া
  2. খ) বুরুন্ডি
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) জিবুতি
ব্যাখ্যা

আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত ‘হর্ন অব আফ্রিকা’ হলো একটি উপদ্বীপ।
হর্ন অব আফ্রিকা অঞ্চলে অবস্থিত দেশসমূহ হলো:
- ইরিত্রিয়া
- সোমালিয়া
- জিবুতি এবং
- ইথিওপিয়া।
সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

১৩১.
সর্বপ্রথম লোহার অস্ত্রের ব্যবহার হয় কোন সভ্যতায়?
  1. ক) মিশরীয় সভ্যতা
  2. খ) ক্যালডীয় সভ্যতা
  3. গ) ব্যাবিলনীয় সভ্যতা
  4. ঘ) অ্যাসেরীয় সভ্যতা
ব্যাখ্যা

অ্যাশেরীয় সভ্যতার অবদান:
বিজ্ঞান ও জ্যোতিশাস্ত্রে অ্যাশেরীয়রা অতুলনীয় অবদান রাখেন যা বর্তমান সময়েও কাজে লাগে।
⤇ অ্যাশেরীয়রা - বৃত্তকে ৩৬০ ডিগ্রী কোণে ভাগ করে।
⤇ তারা সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন।
⤇ জ্ঞান-বিজ্ঞানের প্রসারের জন্য তারা মেসোপটেমিয়ায় সর্বপ্রথম লাইব্রেরি স্থাপন করেন যা বর্তমানে ইরাকের ‘নিনেভাহ’ -তে অবস্থিত। এটি পৃথিবীর প্রাচীনতম লাইব্রেরী হিসাবে পরিচিত যা মিশরের আলেক্সান্দ্রিয়া লাইব্রেরী থেকেও কয়েকশ বছরের পুরনো।
⤇ অ্যাশেরীয়রা প্রথম লোহার তৈরি তলোয়ার, বর্শা, ধনুক, ড্যাগার ইত্যাদি অস্ত্র হিসাবে ব্যবহার করতো।

উৎসঃ Live MCQ Content (Upcoming) ও হিস্টরি.কম।

১৩২.
‘ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট’ কী?
  1. ক) আন্তর্জাতিক ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন
  2. খ) নারী অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা
  3. গ) বিশ্ব পরিবেশবাদী গবেষণা সংস্থা
  4. ঘ) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা
ব্যাখ্যা

ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট (Worldwatch Institute):
ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট ওয়াশিংটনভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠাকাল - ১৯৭৪ সাল
- প্রতিষ্ঠাতা - লেস্টার রাসেল ব্রাউন (আমেরিকান পরিবেশ বিশ্লেষক)
- সদরদপ্তর - ওয়াশিংটন ডি.সি, যুক্তরাষ্ট্র

উৎসঃ  Live MCQ Content (Upcoming)।

১৩৩.
APEC এর সদস্য দেশ কয়টি?
  1. ক) ২৩টি
  2. খ) ২১ টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১৮টি
ব্যাখ্যা

APEC (Asia Pacific Economic Co-operation) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্য জোট।
- এটি ১৯৮৯ সালের ৬ নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।
- এর সদস্য ২১ টি।
এপেকের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ৬-৭ নভেম্বর ১৯৮৯। সর্বশেষ সম্মেলন ২০১৯ সালে চিলির সান্তিয়াগো শহরে অনুষ্ঠিত হয়।
সূত্রঃ এপেক ওয়েবসাইট।

১৩৪.
মাইকেল জর্ডান কোন খেলার জন্য বিখ্যাত?
  1. ক) বেসবল
  2. খ) ফুটবল
  3. গ) ভলিবল
  4. ঘ) বাস্কেটবল
ব্যাখ্যা

Michael Jordan is the greatest basketball player of all time.
Although, a summary of his basketball career and influence on the game inevitably fails to do it justice, as a phenomenal athlete with a unique combination of fundamental soundness, grace, speed, power, artistry, improvisational ability and an unquenchable competitive desire, Jordan single-handedly redefined the NBA superstar.

A brief listing of his top accomplishments would include the following:
- Rookie of the Year;
- Five-time NBA MVP;
- Six-time NBA champion;
- Six-time NBA Finals MVP;
- Ten-time All-NBA First Team;
- Nine time NBA All-Defensive First Team;
- Defensive Player of the Year;
- 14-time NBA All-Star;
- Three-time NBA All-Star MVP;
- 50th Anniversary All-Time Team;
- Ten scoring titles — an NBA record and seven consecutive matching Wilt Chamberlain;
- Retired with the NBA’s highest scoring average of 30.1ppg; Hall of Fame inductee

Source: NBA website.

১৩৫.
ILO - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) প্যারিস
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা

আন্তর্জাতিক শ্রম সংস্থা ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি ১৯৪৬ সালে জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক ব্রিটেনের গাই রাইডার।
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।
- এটি ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
সূত্রঃ ILO এবং UNSystems ওয়েবসাইট।

১৩৬.
‘দি ক্রস অব অনার ফর ভ্যালর‘ কোন দেশের সর্বোচ্চ সামরিক খেতাব?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা

"Bundeswehr Cross of Honour for Valour" বা The Cross of Honour for Valour জার্মানির সর্বোচ্চ সামরিক সম্মান।

১৩৭.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশে ম্যাজিনো লাইন তৈরি করা হয়?
  1. ক) জার্মানি
  2. খ) ফ্রান্স
  3. গ) রাশিয়া
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা

কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক লাইনঃ
- জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা ম্যাজিনো লাইন
- সিগফ্রিড লাইন, জার্মানির পশ্চিম সীমান্তে ১৯৩০-এর দশকে নির্মিত হয়েছিল। এটি জার্মানি কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।
- প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নিরূপতি সীমারেখা হিন্ডারবার্গ লাইন
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নিরূপতি সীমারেখা ওডারনিস লাইন
সূত্রঃ ব্রিটানিকা এবং History.com ওয়েবসাইট।

১৩৮.
বাংলাদেশের কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়?
  1. ক) নীলফামারী
  2. খ) সিলেট
  3. গ) কুড়িগ্রাম
  4. ঘ) পঞ্চগড়
ব্যাখ্যা

ঢাকা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে দেশের সর্ব উত্তরের জেলা। হাজার বছরের গৌরবগাথা আর প্রাচীন ইতিহাস-ঐতিহ্যের অগণিত স্মৃতিমণ্ডিত জেলা পঞ্চগড়।
হিমালয়ের পাদদেশে জেলাটির ভৌগলিক অবস্থান হওয়ায় পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এ পঞ্চগড়। খালি চোখে হিমালয়ের সর্বোচ্চ চূড়া কাঞ্চনজঙ্ঘা অবলোকন, পাহাড়ি ঢল থেকে নেমে আসা স্বচ্ছ জলাধারার নদী, সমতল ভূমির চা-বাগান, বিস্তৃর্ণ বনাঞ্চল আর প্রাগৌতিহাসিক নানা স্থাপনা আর দুর্গ পঞ্চগড়কে গড়ে তুলতে পারে দেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে।
পঞ্চগড়ের যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক ভালো, শুধু আবাসন আর পর্যটন স্পটগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলেই দেশের অন্যতম পর্যটন নগরী হতে পারে উত্তর জনপদের পঞ্চগড়।

উৎসঃ দৈনিক যুগান্তর রিপোর্ট।

১৩৯.
ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই?
  1. ক) ত্রিপুরা
  2. খ) মিজোরাম
  3. গ) মনিপুর
  4. ঘ) মেঘালয়
ব্যাখ্যা

ভারতের ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।
- অন্যদিকে, মনিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, সিকিম, ঝাড়খন্ড, বিহার, উডিশা প্রভৃতি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী নয়।
সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস।

১৪০.
হালদা নদীর উৎপত্তিস্থল কোথায়?
  1. ক) মিজোরামের পাহাড় থেকে
  2. খ) খাগড়াছড়ির বাদনাতলী পাহাড়
  3. গ) বান্দরবন চিম্বুক পাহাড়
  4. ঘ) লামার মাইভার পর্বত
ব্যাখ্যা

চট্টগ্রামে অবস্থিত হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র।
এটি খাগড়াছড়ি (বাদনাতলী) থেকে উৎপন্ন হয়ে কর্ণফুলী নদীতে পতিত হয়েছে।
- হালদী নদী সরকার ঘোষিত একটি মৎস্য অভয়াশ্রম।
- সম্প্রতি সরকার এই নদীকে 'বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ' ঘোষণা করেছে।
সূত্রঃ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।

১৪১.
‘হাইল হাওর’ কোথায় অবস্থিত?
  1. ক) নাটোর
  2. খ) মৌলভীবাজার
  3. গ) নেত্রকোনা
  4. ঘ) সুনামগঞ্জ
ব্যাখ্যা

বাংলাদেশের হাওরাঞ্চলে মোট ৩৭৩টি হাওর রয়েছে।
- এর মধ্যে সবচেয়ে বড় হাওর হলো হাকালুকি হাওর। এটি সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে বিস্তৃত। এর আয়তন ২১,৫০০ হেক্টর৷
- সুনামগঞ্জ জেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওরের আয়তন ১১,৭০০ হেক্টর।
- মৌলভীবাজারে অবস্থিত হাইল হাওরের আয়তন ১৫,৬০০ হেক্টর।
- সিলেটে সর্বাধিক ১০৫টি, কিশোরগঞ্জে ৯৭টি এবং সুনামগঞ্জে ৯৫টি হাওর রয়েছে।
সূত্রঃ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট।

১৪২.
জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক কারণ নয় কোনটি?
  1. ক) মহাদেশীয় ড্রিফট
  2. খ) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
  3. গ) খনিজ জ্বালানি ব্যবহার
  4. ঘ) পৃথিবীর গতি পরিবর্তন
ব্যাখ্যা

জলবায়ু পরিবর্তনের কারণঃ

প্রাকৃতিক কারণসমূহ

ক. মহাদেশীয় ড্রিফট
খ. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
গ. পৃথিবীর গতি পরিবর্তন
ঘ. সামুদ্রিক স্রোত ঙ. ঘূর্ণিঝড়

মনুষ্য সৃষ্ট কারণসমূহ

ক. কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি /কার্বন নিঃসরণ 
খ. খনিজ জ্বালানি ব্যবহার 
গ. বাতাসে নাইট্রাস অক্সাইড বৃদ্ধি 
ঘ. পাহাড় নিধন 
ঙ. বন্যভূমি উজাড়

উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

১৪৩.
কোনটি মানুষ সৃষ্ট দুর্যোগ?
  1. ক) নদী ভাঙ্গন
  2. খ) বন্যা
  3. গ) অগ্নিকাণ্ড
  4. ঘ) খরা
ব্যাখ্যা

মানবসৃষ্ট কারণে সংঘটিত দুর্যোগের মধ্যে রয়েছে:
- রাসায়নিক দূষণ
- যুদ্ধ
- পারমাণবিক বিস্ফোরণ
- মরুকরণ
- অগ্নিকাণ্ড
- জলাবদ্ধতা সৃষ্টি
- বনউজারকরণ ইত্যাদি।

অন্যদিকে,
- প্রাকৃতিক কারণে সংঘটিত দুর্যোগের মধ্যে রয়েছে:
- ভূমিকম্প
- অগ্ন্যুৎপাত
- নদীভাঙন
- তুষারপাত
- ঘূর্ণিঝড়
- খরা
- জলোচ্ছ্বাস
- বন্যা ইত্যাদি।

সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী : পৃষ্ঠা-৮৯।

১৪৪.
CDMP- এর পূর্ণরূপ কি?
  1. ক) Combined development management program
  2. খ) Comprehensive development management plan
  3. গ) Comprehensive disaster management program
  4. ঘ) Cooperative disaster management plan
ব্যাখ্যা

Comprehensive (সমন্বিত) Disaster Management (CDM) is an integrated approach to disaster management.
It is viewed as the management of all hazards through all phases of the disaster management cycle (prevention and mitigation, preparedness, response, recovery and rehabilitation).
Source: CDEMA website.

১৪৫.
কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় কেন?
  1. ক) ক্ষয় রোধ করার জন্য
  2. খ) মাটির অম্লতা হ্রাসের জন্য
  3. গ) মাটির অম্লতা বৃদ্ধির জন্য
  4. ঘ) জৈব পদার্থ বৃদ্ধির জন্য
ব্যাখ্যা

এসিড মাটি অনুর্বর। জমিতে বার বার অ্যামোনিয়াম সালফেটকে সার হিসেবে ব্যবহার করলে মাটিতে এসিডের মাত্রা বাড়ে। ফলে মাটি অনুর্বর হয়ে যায়।
এই সারের সাথে চুন মিশালে এসিডের তীব্রতা হ্রাস পায়। তাই মাটির অম্লতা হ্রাসের জন্য সারের চুন ব্যবহার করা হয়।
উৎসঃ কৃষি শিক্ষা, অষ্টম শ্রেণি।

১৪৬.
'ব্লু ইকোনমি' ধারণার উদ্ভাবক কে?
  1. ক) বিশ্বব্যাংক
  2. খ) কার্ল মার্ক্স
  3. গ) গ্রান্ট পাউলি
  4. ঘ) IMF
ব্যাখ্যা

ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র অর্থনীতি।
২০১২ সালের ২০-২২ জুন ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন বা রিও+২০ সম্মেলনে ব্রু ইকোনমি ধারণা প্রথমবারের মতো উপস্থাপনা করা হয়।
গ্রান্ট পাউলি ব্লু ইকোনমি ধারণার প্রবর্তক।
সূত্রঃ Sustainable development organisations Website

১৪৭.
“নীতিবিদ্যা হল আচরণের মঙ্গল বা উচিত এর বিজ্ঞান” - কার উক্তি?
  1. ক) ম্যাকিয়াভেলি
  2. খ) অ্যারিস্টোটল
  3. গ) জনাথান হেইট
  4. ঘ) ম্যাকেঞ্জি
ব্যাখ্যা

“নীতিবিদ্যা হল আচরণের মঙ্গল বা উচিত এর বিজ্ঞান” - উক্তিটি ম্যাকেঞ্জির।
- A Manual of Ethics গ্রন্থটির লেখকও ম্যাকেঞ্জি।

১৪৮.
'সুশাসন' প্রত্যয়টি সর্বপ্রথম কোথায় ব্যবহৃত হয়?
  1. ক) জাতিসংঘের প্রতিবেদনে
  2. খ) বিশ্বব্যাংকের সমীক্ষায়
  3. গ) ইউএনডিপির নথিতে
  4. ঘ) কোনাটিই নয়
ব্যাখ্যা

'সুশাসন' শব্দটি সর্বপ্রথম বিশ্বব্যাংক সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে।
- ১৯৮৯ সালে সুশাসন প্রত্যয়টি বিশ্বব্যাংক কর্তৃক উদ্ভাবিত আধুনিক শাসন ব্যবস্থার সংযোজিত রূপ।
- বিশ্বব্যাংকের মতে, ''সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়।''
উৎসঃ বিশ্বব্যাংকের ওয়েবসাইট।

১৪৯.
জাতি রাষ্ট্রের মূল ভিত্তি কি?
  1. ক) জাতীয় ঐক্য
  2. খ) সাংস্কৃতিক ঐক্য
  3. গ) জাতীয়তাবাদ
  4. ঘ) সাম্য
ব্যাখ্যা

জাতীয়তা একটি চেতনা, কিন্তু জাতি একটি রাজনৈতিক সংগঠন।
- ইতালীয় রাষ্ট্রদার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলিকে 'জাতীয় রাষ্ট্রের' প্রবক্তা বা স্বপ্নদ্রষ্টা বলা হয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১৫০.
কোন দেশ সর্বপ্রথম নারী ভোটাধিকার অনুমোদন করে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) নিউজিল্যান্ড
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) সুইডেন
ব্যাখ্যা

- বিশ্বে সর্বপ্রথম ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।
পরবর্তীতে,
- ১৯০২ সালে - অস্ট্রেলিয়া,
- ১৯০৬ সালে - ফিনল্যান্ড এবং
- ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে।
- যুক্তরাজ্যের নারীরা ১৯১৮ সালে প্রথম শর্ত সাপেক্ষে এবং ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।
- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে। ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে।
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে।
সূত্রঃ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ওয়েবসাইট।

১৫১.
বিবেকের সাথে কোনটি জড়িত?
  1. ক) অর্থ-সম্পদ
  2. খ) সামাজিক অবস্থান
  3. গ) শিক্ষাগত যোগ্যতা
  4. ঘ) মূল্যবোধ
ব্যাখ্যা

মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি।
- মূল্যবোধ ন্যায়বোধ, নীতি ও ঔচিত্যবোধ হতে উৎসারিত।
- মূল্যবোধের শিক্ষা সামাজিক অবক্ষয় রোধ করে।
- মূল্যবোধ আইনের উপর প্রতিষ্ঠিত নয়। এটি মানুষের বিবেক বোধের সাথে সম্পৃক্ত।
সূত্রঃ পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক।

১৫২.
'ভোটদানের অধিকার' কোন ধরনের অধিকার?
  1. ক) সামাজিক অধিকার
  2. খ) রাষ্ট্রীয় অধিকার
  3. গ) রাজনৈতিক অধিকার
  4. ঘ) আইনগত অধিকার
ব্যাখ্যা

মানুষের কয়েকটি রাজনৈতিক অধিকারঃ
- ভোটদানের অধিকার,
- নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অধিকার,
- সরকারি চাকরি লাভের অধিকার ইত্যাদি
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণির পৌরনীতি ও সুশাসন – প্রফেসর মোঃ মোজাম্মেল হক।