পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
Exam 8 Topic: Part - I: Human Resource Management Compensation, promotion, termination, retirement, personnel administration. Source: Class – 6, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১] · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
Which of the following BEST defines compensation?  (নিচের কোনটি ক্ষতিপূরন  এর সঠিক সংজ্ঞা?)
  1. Payment made only after retirement (শুধু অবসরের পরে প্রদত্ত অর্থ)
  2. Rewards—monetary and non-monetary—for employee’s service (কর্মীর সেবার বিনিময়ে প্রদত্ত আর্থিক ও অ-আর্থিক পুরস্কার)
  3. Yearly incentive provided by employer (প্রতিষ্ঠানের বার্ষিক প্রণোদনা)
  4. One-time allowance given to workers (কর্মীদের এককালীন ভাতা)
সঠিক উত্তর:
Rewards—monetary and non-monetary—for employee’s service (কর্মীর সেবার বিনিময়ে প্রদত্ত আর্থিক ও অ-আর্থিক পুরস্কার)
উত্তর
সঠিক উত্তর:
Rewards—monetary and non-monetary—for employee’s service (কর্মীর সেবার বিনিময়ে প্রদত্ত আর্থিক ও অ-আর্থিক পুরস্কার)
ব্যাখ্যা

Compensation (ক্ষতিপূরণ / প্রতিদান):

এটি কর্মীর সেবার বিনিময়ে প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সকল ধরণের পুরস্কার ও সুবিধা।

Compensation কেবল বেতন (salary) বা মজুরি (wages) নয়, এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে:

1. Monetary rewards (আর্থিক পুরস্কার): বেতন, বোনাস, ইনসেনটিভ, ভাতা।
2. Non-monetary rewards (অ-আর্থিক পুরস্কার): বাসস্থান সুবিধা, স্বাস্থ্যসেবা, পদোন্নতি, কাজের নিরাপত্তা।

.
Which of the following is Direct Compensation? (নিম্নের কোনটি সরাসরি ক্ষতিপূরণ?)
  1. Basic Salary (মৌলিক বেতন)
  2. Social Security (সামাজিক নিরাপত্তা)
  3. Unemployment Compensation (বেকারত্ব ক্ষতিপূরণ)
  4. Health Insurance (স্বাস্থ্য বীমা)
সঠিক উত্তর:
Basic Salary (মৌলিক বেতন)
উত্তর
সঠিক উত্তর:
Basic Salary (মৌলিক বেতন)
ব্যাখ্যা

Direct Compensation (সরাসরি ক্ষতিপূরণ):
কর্মীর কাজের বিনিময়ে সরাসরি নগদ অর্থে দেওয়া হয়।

উদাহরণ: মৌলিক বেতন (Basic Salary), মজুরি (Wages), অতিরিক্ত সময়ের বেতন (Overtime Pay), বোনাস (Bonus)।

.
Which of the following is NOT a form of Incentive Pay? (নিম্নের কোনটি প্রণোদনা বেতনের ধরন নয়?)
  1. Bonus (বোনাস)
  2. Provident Fund (ভবিষ্যত তহবিল)
  3. Profit Sharing (লাভ ভাগাভাগি)
  4. Stock Options (শেয়ার কেনার সুযোগ)
সঠিক উত্তর:
Provident Fund (ভবিষ্যত তহবিল)
উত্তর
সঠিক উত্তর:
Provident Fund (ভবিষ্যত তহবিল)
ব্যাখ্যা

Incentive Pay (প্রণোদনা বেতন): কর্মীর কর্মদক্ষতা ও অবদানের ভিত্তিতে অতিরিক্ত অর্থ প্রদান।

এর মধ্যে অন্তর্ভুক্ত:
1. Bonus (বোনাস)
2. Profit Sharing (লাভ ভাগাভাগি)
3. Stock Options (শেয়ার কেনার সুযোগ)
4. Piece-rate system, Commission ইত্যাদি।

Provident Fund (ভবিষ্যত তহবিল): এটি একটি retirement benefit / social security scheme।
এটি বেতনের অংশ কেটে জমা হয় এবং কর্মী অবসরের সময় পান।
এটি প্রণোদনা নয়, বরং post-employment benefit.

.
Indirect Compensation includes _________(পরোক্ষ ক্ষতিপূরণের অন্তর্ভুক্ত হলো _________)
  1. Basic Pay (মৌলিক বেতন)
  2. Bonus (বোনাস)
  3. Overtime Pay (অতিরিক্ত সময়ের বেতন)
  4. Health Insurance (স্বাস্থ্য বীমা) 
সঠিক উত্তর:
Health Insurance (স্বাস্থ্য বীমা) 
উত্তর
সঠিক উত্তর:
Health Insurance (স্বাস্থ্য বীমা) 
ব্যাখ্যা

Indirect Compensation (পরোক্ষ ক্ষতিপূরণ):
এটি কর্মীদের এমন সুবিধা বা বেনিফিট যা সরাসরি নগদ অর্থ হিসেবে দেওয়া হয় না, তবে কর্মী ও তাদের পরিবারের কল্যাণে অবদান রাখে।

উদাহরণ:

স্বাস্থ্য বীমা (Health Insurance)
পেনশন (Pension)
ভবিষ্যত তহবিল (Provident Fund)
বাসস্থান সুবিধা (Housing)
Paid Leave (বেতনসহ ছুটি).

.
Internal Equity means _________
(অভ্যন্তরীণ নায্যতা বলতে বোঝায় _________)
  1. Pay comparison with same type of company (একই প্রকার প্রতিষ্ঠানের সাথে তুলনা)
  2. Pay comparison within same company (একই প্রতিষ্ঠানের মধ্যে তুলনা)
  3. Pay based on seniority (জ্যেষ্ঠতার ভিত্তিতে বেতন)
  4. Pay based on performance only (শুধু কর্মদক্ষতার ভিত্তিতে বেতন)
সঠিক উত্তর:
Pay comparison within same company (একই প্রতিষ্ঠানের মধ্যে তুলনা)
উত্তর
সঠিক উত্তর:
Pay comparison within same company (একই প্রতিষ্ঠানের মধ্যে তুলনা)
ব্যাখ্যা

Internal Equity (অভ্যন্তরীণ নায্যতা):
এর অর্থ হলো একই প্রতিষ্ঠানের ভেতরে বিভিন্ন পদ বা কাজের মধ্যে বেতনের ন্যায্য তুলনা ও ভারসাম্য নিশ্চিত করা।

উদাহরণ:
একজন অ্যাকাউন্ট্যান্ট এবং একজন এইচআর অফিসার যদি সমান দক্ষতা ও দায়িত্ব বহন করেন, তবে তাদের বেতন কাঠামোও ন্যায্য ও সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।

.
The most common basis of promotion is— (পদোন্নতির সবচেয়ে প্রচলিত ভিত্তি হলো—)
  1. Random choice (এলোমেলো নির্বাচন)
  2. Lottery (লটারী)
  3. Seniority (জ্যেষ্ঠতা)
  4. Favoritism (পক্ষপাতিত্ব)
সঠিক উত্তর:
Seniority (জ্যেষ্ঠতা)
উত্তর
সঠিক উত্তর:
Seniority (জ্যেষ্ঠতা)
ব্যাখ্যা

Layoff (ছাঁটাই):
Layoff হলো কর্মচারীকে অস্থায়ীভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া, সাধারণত কর্মীর দোষে নয়, বরং প্রতিষ্ঠানের পরিস্থিতির কারণে।

Layoff এর প্রধান কারণগুলো হলো—

অর্থনৈতিক মন্দা (Economic recession)
কাঁচামালের অভাব
অর্ডারের অভাব বা উৎপাদন কমে যাওয়া

Layoff (ছাঁটাই) সাধারণত অস্থায়ী (Temporary)
কর্মীকে চাকরির তালিকা থেকে বাদ দেওয়া হয় না, শুধু কাজ দেওয়া হয় না কিছু সময়ের জন্য।

Layoff চলাকালে কর্মী আবার কাজ শুরু করার আশা রাখতে পারেন, যদি অর্থনৈতিক বা উৎপাদন পরিস্থিতি ভালো হয়।
অনেক দেশে আইন অনুযায়ী Layoff-এর সময় কর্মীরা কিছু আর্থিক ভাতা (Allowance/Compensation) পাওয়ার অধিকারী।

.
Layoff usually happens because of— (ছাঁটাই সাধারণত ঘটে—)
  1. Economic reasons (অর্থনৈতিক কারণ)
  2. Personal conflict (ব্যক্তিগত দ্বন্দ্ব)
  3. Health issues (স্বাস্থ্য সমস্যা)
  4. Age factor (বয়সজনিত কারণ)
সঠিক উত্তর:
Economic reasons (অর্থনৈতিক কারণ)
উত্তর
সঠিক উত্তর:
Economic reasons (অর্থনৈতিক কারণ)
ব্যাখ্যা

Layoff (ছাঁটাই) সাধারণত ঘটে তখনই যখন কোনো প্রতিষ্ঠান অর্থনৈতিক সংকটে পড়ে অথবা খরচ কমানোর প্রয়োজন হয়।

Economic reasons (অর্থনৈতিক কারণ):
মন্দা, লাভ কমে যাওয়া, খরচ কমানো, নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে শ্রমিকের প্রয়োজন কমে যাওয়া ইত্যাদি কারণে কর্মী ছাঁটাই করা হয়।

Personal conflict (ব্যক্তিগত দ্বন্দ্ব):
এটি চাকরি হারানোর কারণ হতে পারে, কিন্তু সেটি Termination বা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে গণ্য হয়, Layoff নয়।

Health issues (স্বাস্থ্য সমস্যা):
স্বাস্থ্যজনিত কারণে কর্মী হয়তো অবসর বা রিজাইন করতে পারে, কিন্তু সেটিও Layoff হিসেবে ধরা হয় না।

Age factor (বয়সজনিত কারণ):
বয়সজনিত কারণে কেউ রিটায়ার হয়, কিন্তু তা Layoff নয়।

 তাই Layoff মূলত অর্থনৈতিক কারণেই ঘটে।

.
VRS stands for— (VRS এর পূর্ণরূপ হলো—)
  1. Verified Retirement System (যাচাইকৃত অবসর ব্যবস্থা)
  2. Virtual Retirement Solution (ভার্চুয়াল অবসর সমাধান)
  3. Variable Retirement System (পরিবর্তনশীল অবসর ব্যবস্থা)
  4. Voluntary Retirement Scheme (স্বেচ্ছা অবসর স্কিম) 
সঠিক উত্তর:
Voluntary Retirement Scheme (স্বেচ্ছা অবসর স্কিম) 
উত্তর
সঠিক উত্তর:
Voluntary Retirement Scheme (স্বেচ্ছা অবসর স্কিম) 
ব্যাখ্যা

VRS (Voluntary Retirement Scheme):
এটি এমন একটি প্রোগ্রাম যেখানে কর্মীরা নির্ধারিত বয়সের আগেই স্বেচ্ছায় অবসর নিতে পারেন।

সাধারণত এটি ব্যবহার করা হয় যখন—

প্রতিষ্ঠান কর্মী সংখ্যা কমাতে চায়।
কর্মীদের পুনর্বিন্যাস বা ব্যয় হ্রাস প্রয়োজন হয়।
VRS গ্রহণ করলে কর্মীরা কিছু আর্থিক সুবিধা পান, যেমন গ্র্যাচুইটি, পেনশন, এককালীন অর্থ ইত্যাদি।
এটি কোনো বাধ্যতামূলক অবসর (Compulsory retirement) নয়, বরং সম্পূর্ণ স্বেচ্ছাসেবী অবসর ব্যবস্থা।

.
Which of the following is an example of non-financial compensation?(নিচের কোনটি অ-আর্থিক ক্ষতিপূরণের উদাহরণ?)
  1. Performance bonus (পারফরম্যান্স বোনাস)
  2. Career growth opportunity (ক্যারিয়ার উন্নতির সুযোগ) 
  3. Dismissal (চাকরিচ্যুতি)
  4. Housing facility (আবাসন সুবিধা)
সঠিক উত্তর:
Career growth opportunity (ক্যারিয়ার উন্নতির সুযোগ) 
উত্তর
সঠিক উত্তর:
Career growth opportunity (ক্যারিয়ার উন্নতির সুযোগ) 
ব্যাখ্যা

Non-financial compensation (অ-আর্থিক ক্ষতিপূরণ):
এটি এমন পুরস্কার যা মুদ্রায় মাপা যায় না, বরং কর্মীর মনোবল, সন্তুষ্টি, স্বীকৃতি ও উন্নয়ন-এর সাথে সম্পর্কিত।

উদাহরণ: Career growth, Promotion opportunity, Recognition, Job security, Challenging assignments.

১০.
Remuneration refers to _________(পারিশ্রমিক বলতে বোঝায় _________)
  1. Only direct payments (শুধু সরাসরি পেমেন্ট)
  2. Only indirect benefits (শুধু পরোক্ষ সুবিধা)
  3. Only salary (শুধু বেতন)
  4. All rewards received by employees (কর্মীদের প্রাপ্ত সকল পুরস্কার)
সঠিক উত্তর:
All rewards received by employees (কর্মীদের প্রাপ্ত সকল পুরস্কার)
উত্তর
সঠিক উত্তর:
All rewards received by employees (কর্মীদের প্রাপ্ত সকল পুরস্কার)
ব্যাখ্যা

Remuneration (পারিশ্রমিক): কর্মীর সেবার বিনিময়ে প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত মোট আর্থিক প্রতিদান।

এটি মূলত monetary nature-এর, যেমন:

Basic Salary (মূল বেতন)/ Wages (মজুরি)
Bonus (বোনাস)
Allowances (ভাতা: যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা)

১১.
Fringe Benefits include _________(Fringe Benefits এর অন্তর্ভুক্ত হলো _________)
  1. Provident Fund (ভবিষ্যত তহবিল)
  2. Incentive (প্রণোদনা)
  3. Basic Pay ( মূল বেতন)
  4. Company Car(কোম্পানি গাড়ি)
সঠিক উত্তর:
Provident Fund (ভবিষ্যত তহবিল)
উত্তর
সঠিক উত্তর:
Provident Fund (ভবিষ্যত তহবিল)
ব্যাখ্যা

Fringe Benefits (ফ্রিঞ্জ বেনিফিটস):
এগুলো হলো কর্মীদের দেওয়া অতিরিক্ত সুবিধা যা মূল বেতন ও প্রণোদনার বাইরে থাকে। এগুলো সাধারণত social security বা welfare measures হিসেবে বিবেচিত হয়।

উদাহরণ: Provident Fund, Gratuity, Pension, Medical Facilities, Paid Holidays, Group Insurance ইত্যাদি।

১২.
Incentives are usually based on _________(প্রণোদনা সাধারণত নির্ভর করে _________এর উপর)
  1. Job Rotation (কাজ ঘূর্ণন)
  2. Responsibilities (দায়িত্ব)
  3. Working Environment (কর্মপরিবেশ)
  4. Performance (কর্মদক্ষতা)
সঠিক উত্তর:
Performance (কর্মদক্ষতা)
উত্তর
সঠিক উত্তর:
Performance (কর্মদক্ষতা)
ব্যাখ্যা

Incentives (প্রণোদনা): কর্মীদের বাড়তি শ্রম, দক্ষতা, লক্ষ্য পূরণ বা কাজের মান উন্নয়নের স্বীকৃতি হিসেবে প্রদানকৃত আর্থিক বা অ-আর্থিক পুরস্কার।

এগুলো মূলত performance-linked— অর্থাৎ কর্মীর কাজের ফলাফল, টার্গেট অর্জন বা productivity এর সাথে যুক্ত।


উদাহরণ:

Sales incentive → বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করলে।

Production incentive → উৎপাদনশীলতা বাড়ালে।

Quality incentive → কম ত্রুটি ও উচ্চ মান বজায় রাখলে।

১৩.
Which of the following is a Perquisite? (নিম্নের কোনটি অতিরিক্ত সুবিধার উদাহরণ?)
  1. Accident Relief (দুর্ঘটনা ক্ষতিপূরণ)
  2. Provident Fund (ভবিষ্যত তহবিল)
  3. Basic Salary (মৌলিক বেতন)
  4. Company Car (কোম্পানির গাড়ি)
সঠিক উত্তর:
Company Car (কোম্পানির গাড়ি)
উত্তর
সঠিক উত্তর:
Company Car (কোম্পানির গাড়ি)
ব্যাখ্যা

Perquisites (অতিরিক্ত সুবিধা):
এগুলোকে সাধারণত fringe benefits-এর অংশ বলা হয়, যা কর্মীর বেতন প্যাকেজের বাইরে দেওয়া হয় status symbol বা সুবিধা হিসেবে।
উদাহরণ: Company Car, Free Housing, Club Membership, Telephone Allowance, Free Meals ইত্যাদি।

Fringe Benefits বনাম Perquisites

Fringe Benefits (ফ্রিঞ্জ বেনিফিটস):

সাধারণত সব কর্মীদের জন্য দেওয়া হয়।
এগুলো social security বা welfare-এর অংশ।
উদাহরণ: Provident Fund, Pension, Gratuity, Group Insurance, Paid Leave, Medical Benefits ইত্যাদি।


Perquisites (পার্কুইজিটস / অতিরিক্ত সুবিধা):

সাধারণত উচ্চপদস্থ বা নির্দিষ্ট কর্মীদের জন্য দেওয়া হয়।
এগুলোকে status symbol বলা যায়, অর্থাৎ বেতন ও fringe benefits-এর বাইরে বিশেষ সুবিধা।
উদাহরণ: Company Car, Free Housing, Club Membership, Entertainment Allowance, Personal Driver ইত্যাদি।

১৪.
A temporary termination due to lack of demand is—
(চাহিদার অভাবে অস্থায়ী চাকরিচ্যুতি হলো—)
  1. Dismissal (বরখাস্ত)
  2. Retirement (অবসর)
  3. Resignation (পদত্যাগ)
  4. Layoff (ছাঁটাই)
সঠিক উত্তর:
Layoff (ছাঁটাই)
উত্তর
সঠিক উত্তর:
Layoff (ছাঁটাই)
ব্যাখ্যা

Layoff (ছাঁটাই):

এটি একটি অস্থায়ী চাকরিচ্যুতি, যখন কোনো প্রতিষ্ঠানে কাজের অভাব, চাহিদা হ্রাস, আর্থিক সংকট, বা কাঁচামাল ঘাটতি দেখা দেয়।

Layoff-এ কর্মীর চাকরির সম্পর্ক পুরোপুরি শেষ হয় না; পরিস্থিতি উন্নত হলে পুনরায় কাজে যোগ দেওয়ার সুযোগ থাকে।


Dismissal (বরখাস্ত): কর্মীর অপরাধ, শৃঙ্খলাভঙ্গ বা অদক্ষতার কারণে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ।

Retirement (অবসর): বয়স বা নির্ধারিত সময় শেষে চাকরি থেকে বিদায়।

Resignation (পদত্যাগ): কর্মী নিজ ইচ্ছায় চাকরি ছাড়ে।

১৫.
"Pay for Performance" (কর্মদক্ষতার ভিত্তিতে বেতন) মূলত কীসের উপর নির্ভরশীল?
  1. Length of Service (সেবার দৈর্ঘ্য)
  2. Job Security (চাকরির নিরাপত্তা)
  3. Employee Achievements (কর্মচারীর অর্জন) 
  4. Seniority (জ্যেষ্ঠতা)
সঠিক উত্তর:
Employee Achievements (কর্মচারীর অর্জন) 
উত্তর
সঠিক উত্তর:
Employee Achievements (কর্মচারীর অর্জন) 
ব্যাখ্যা

Pay for Performance (কর্মদক্ষতার ভিত্তিতে বেতন):
এটি compensation system-এর একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যেখানে কর্মচারীর individual achievements, skills, targets পূরণ এবং কর্মদক্ষতা অনুযায়ী বেতন বা বোনাস প্রদান করা হয়।

Key Features:

1. Directly linked with performance appraisal.

2. কর্মচারীর productivity ও goal achievement এর ভিত্তিতে rewards।

3. এটি প্রতিষ্ঠানকে efficiency বাড়াতে সাহায্য করে এবং কর্মীদের motivation জোগায়।

১৬.
Promotion primarily means—
(পদোন্নতি মূলত বোঝায়—)
  1. Increase in pay only (শুধু বেতন বৃদ্ধি)
  2. Upward movement in hierarchy (ক্রমতালিকায় উপরের দিকে যাওয়া)
  3. Transfer to better branch (ভালো শাখায় বদলি)
  4. Skill development (দক্ষতা উন্নয়ন)
সঠিক উত্তর:
Upward movement in hierarchy (ক্রমতালিকায় উপরের দিকে যাওয়া)
উত্তর
সঠিক উত্তর:
Upward movement in hierarchy (ক্রমতালিকায় উপরের দিকে যাওয়া)
ব্যাখ্যা

Promotion (পদোন্নতি):
কর্মীর পদ, মর্যাদা, দায়িত্ব ও বেতন বৃদ্ধি বোঝায়।
তবে মূলত এটি একটি upward movement in hierarchy—অর্থাৎ কর্মীকে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে উন্নীত করা।

১৭.
Seniority-based promotion ensures—
(জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করে—)
  1. Employee loyalty (কর্মচারীর আনুগত্য)
  2. Efficiency (দক্ষতা)
  3. Innovation (উদ্ভাবন)
  4. Equity only (শুধু ন্যায্যতা)
সঠিক উত্তর:
Employee loyalty (কর্মচারীর আনুগত্য)
উত্তর
সঠিক উত্তর:
Employee loyalty (কর্মচারীর আনুগত্য)
ব্যাখ্যা

Seniority-based promotion (জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি):
এখানে কর্মীদের পদোন্নতি দেওয়া হয় চাকরির মেয়াদ ও অভিজ্ঞতার ভিত্তিতে।

এর মূল সুবিধা:

1. Loyalty বৃদ্ধি → কর্মীরা দীর্ঘ সময় প্রতিষ্ঠানেই থাকতে উৎসাহিত হয়।

2. Fairness / Equity → পদোন্নতিতে পক্ষপাতিত্ব বা অবিচারের সুযোগ কমে যায়।

3. Job security → কর্মীদের আত্মবিশ্বাস বাড়ে যে সময়মতো পদোন্নতি পাবেন।

তবে এর দুর্বলতা হলো → Efficiency বা Innovation সর্বদা নিশ্চিত হয় না, কারণ কম দক্ষ কর্মীও শুধু অভিজ্ঞতার কারণে পদোন্নতি পেতে পারে।

১৮.
Which of the following is voluntary separation?
(নিম্নের কোনটি স্বেচ্ছা বিচ্ছেদ?)
  1. Resignation (পদত্যাগ) 
  2. Dismissal (বরখাস্ত)
  3. Discharge (অপসারণ)
  4. Layoff (ছাঁটাই)
সঠিক উত্তর:
Resignation (পদত্যাগ) 
উত্তর
সঠিক উত্তর:
Resignation (পদত্যাগ) 
ব্যাখ্যা

Voluntary Separation (স্বেচ্ছা বিচ্ছেদ):
কর্মী নিজ ইচ্ছায় প্রতিষ্ঠান ত্যাগ করলে তাকে বলা হয় voluntary separation।

উদাহরণ: Resignation (পদত্যাগ), Voluntary retirement (স্বেচ্ছায় অবসর)।
Involuntary Separation (অবাধ্য বিচ্ছেদ):
প্রতিষ্ঠান কর্মীকে সরিয়ে দিলে তা involuntary separation হয়।

উদাহরণ: Dismissal (বরখাস্ত), Discharge (অপসারণ), Layoff (ছাঁটাই), Retrenchment (পুনর্গঠনজনিত ছাঁটাই)।

১৯.
Which is a function of personnel administration?
(জনবল প্রশাসনের একটি কার্য হলো—)
  1. Recruitment (নিয়োগ) 
  2. Advertising (বিজ্ঞাপন)
  3. Production (উৎপাদন)
  4. Pricing (মূল্য নির্ধারণ)
সঠিক উত্তর:
Recruitment (নিয়োগ) 
উত্তর
সঠিক উত্তর:
Recruitment (নিয়োগ) 
ব্যাখ্যা

Personnel Administration (জনবল প্রশাসন):
এটি মূলত কর্মী ব্যবস্থাপনার প্রথাগত পদ্ধতি, যেখানে HR-এর কাজগুলোকে সীমিত আকারে দেখা হয়।

এর প্রধান কার্যাবলি হলো—

1. Recruitment & Selection → নতুন কর্মী নিয়োগ ও নির্বাচন।
2. Training & Development → কর্মীদের প্রশিক্ষণ ও উন্নয়ন।
3. Wage & Salary Administration → বেতন ও মজুরি ব্যবস্থাপনা।
4. Employee Welfare & Discipline → কর্মীদের কল্যাণ ও শৃঙ্খলা বজায় রাখা।

২০.
Paid vacation and sick leave are forms of—(বেতনসহ ছুটি এবং অসুস্থতার ছুটি হলো—এর উদাহরণ)
  1. Direct compensation (সরাসরি ক্ষতিপূরণ)
  2. Indirect compensation (পরোক্ষ ক্ষতিপূরণ)
  3. Non-financial compensation (অ-আর্থিক ক্ষতিপূরণ)
  4. None of the above (উপরের কোনোটিই নয়)
সঠিক উত্তর:
Indirect compensation (পরোক্ষ ক্ষতিপূরণ)
উত্তর
সঠিক উত্তর:
Indirect compensation (পরোক্ষ ক্ষতিপূরণ)
ব্যাখ্যা

Direct compensation (সরাসরি ক্ষতিপূরণ):
কর্মীরা যে সরাসরি আর্থিক সুবিধা পান, যেমন বেতন, মজুরি, বোনাস।

Indirect compensation (পরোক্ষ ক্ষতিপূরণ):
এগুলো monetary value থাকলেও সরাসরি হাতে নগদ দেওয়া হয় না। বরং সুবিধা আকারে দেওয়া হয়, যেমন:

Paid vacation (বেতনসহ ছুটি)

Sick leave (অসুস্থতার ছুটি)

Provident fund, insurance, retirement benefits ইত্যাদি।


Non-financial compensation (অ-আর্থিক ক্ষতিপূরণ):
এগুলো monetary নয়, যেমন প্রশংসা, স্বীকৃতি, কাজের পরিবেশ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইত্যাদি

২১.
Which statement is TRUE about Remuneration but NOT about Compensation?(নিম্নের কোনটি পারিশ্রমিকের ক্ষেত্রে সত্য কিন্তু ক্ষতিপূরণ-এর ক্ষেত্রে নয়?)
  1. It focuses mainly on financial rewards (এটি মূলত আর্থিক পুরস্কারের উপর জোর দেয়)
  2. It covers recognition and career growth (এতে স্বীকৃতি ও ক্যারিয়ার উন্নতি অন্তর্ভুক্ত)
  3. It includes both financial & non-financial rewards (এতে আর্থিক ও অ-আর্থিক পুরস্কার অন্তর্ভুক্ত)
  4. It is broader in scope (এটি ব্যাপক পরিসরে ব্যবহৃত)
সঠিক উত্তর:
It focuses mainly on financial rewards (এটি মূলত আর্থিক পুরস্কারের উপর জোর দেয়)
উত্তর
সঠিক উত্তর:
It focuses mainly on financial rewards (এটি মূলত আর্থিক পুরস্কারের উপর জোর দেয়)
ব্যাখ্যা

Remuneration (পারিশ্রমিক):

সাধারণত কর্মীকে কাজের বিনিময়ে আর্থিক প্রতিদান বোঝায় (যেমন বেতন, মজুরি, ভাতা, বোনাস ইত্যাদি)।

এটি মূলত টাকা/আর্থিক রিওয়ার্ডের সাথে সীমাবদ্ধ।


Compensation (ক্ষতিপূরণ):

এটি একটি বৃহত্তর ধারণা, যেখানে শুধু আর্থিক পুরস্কার নয় বরং non-financial rewards (যেমন প্রশংসা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, নিরাপত্তা সুবিধা) অন্তর্ভুক্ত থাকে।

তাই Compensation-এর scope, Remuneration-এর তুলনায় অনেক বিস্তৃত।

সুতরাং, যে বিবৃতিটি শুধুমাত্র Remuneration-এর ক্ষেত্রে সত্য কিন্তু Compensation-এর ক্ষেত্রে নয়, সেটি হলো—
"It focuses mainly on financial rewards."

২২.
Promotion based on merit ensures—(যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করে—)
  1. Higher loyalty but lower efficiency (বেশি আনুগত্য কিন্তু কম দক্ষতা)
  2. Efficiency and performance recognition (দক্ষতা ও কর্মদক্ষতার স্বীকৃতি)
  3. Equal treatment for all (সবার জন্য সমান ব্যবহার)
  4. All of the above (উপরের সবগুলো)
সঠিক উত্তর:
Efficiency and performance recognition (দক্ষতা ও কর্মদক্ষতার স্বীকৃতি)
উত্তর
সঠিক উত্তর:
Efficiency and performance recognition (দক্ষতা ও কর্মদক্ষতার স্বীকৃতি)
ব্যাখ্যা

Merit-based promotion (যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি):

কর্মীদের দক্ষতা, যোগ্যতা, কর্মদক্ষতা ও অবদানের ওপর ভিত্তি করে পদোন্নতি দেওয়া হয়।

এর ফলে কর্মীরা মনে করেন তাদের প্রচেষ্টা ন্যায্যভাবে স্বীকৃতি পাচ্ছে, যা motivation ও productivity বাড়ায়।


এর সুবিধা:

1. Efficiency বৃদ্ধি → যোগ্য ব্যক্তিরা সঠিক পদে বসতে পারে।

2. Recognition → কর্মীরা বুঝতে পারে তাদের performance প্রতিষ্ঠানের কাছে মূল্যবান।

3. Healthy competition → সবাই ভালো পারফর্ম করতে চায়।

২৩.
Which of the following is NOT a method of promotion?(নিম্নের কোনটি পদোন্নতির পদ্ধতি নয়?)
  1. Seniority basis (জ্যেষ্ঠতার ভিত্তি)
  2. Merit basis (যোগ্যতার ভিত্তি)
  3. Favoritism (পক্ষপাতিত্ব)
  4. Seniority-cum-merit (জ্যেষ্ঠতা ও যোগ্যতার মিশ্রণ)
সঠিক উত্তর:
Favoritism (পক্ষপাতিত্ব)
উত্তর
সঠিক উত্তর:
Favoritism (পক্ষপাতিত্ব)
ব্যাখ্যা

Promotion Methods (পদোন্নতির পদ্ধতি):

1. Seniority Basis (জ্যেষ্ঠতার ভিত্তি): চাকরির মেয়াদ/অভিজ্ঞতার ওপর নির্ভর করে পদোন্নতি।
2. Merit Basis (যোগ্যতার ভিত্তি): কর্মদক্ষতা, কর্মফল ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি।
3. Seniority-cum-Merit (জ্যেষ্ঠতা ও যোগ্যতার মিশ্রণ): জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভারসাম্যের ভিত্তিতে পদোন্নতি।

Favoritism (পক্ষপাতিত্ব): কোনো প্রতিষ্ঠানের নিয়মিত বা বৈধ পদোন্নতির পদ্ধতি নয়। এটি management bias বা অন্যায্য আচরণের উদাহরণ।

২৪.
Promotion without any increase in salary is called—
(বেতন না বাড়িয়ে পদোন্নতি দেওয়া হলে তাকে বলে—)
  1. Vertical promotion (উল্লম্ব পদোন্নতি)
  2. Open promotion (উন্মুক্ত পদোন্নতি)
  3. Horizontal promotion (অনুভূমিক পদোন্নতি)
  4. Dry promotion (শুষ্ক পদোন্নতি)
সঠিক উত্তর:
Dry promotion (শুষ্ক পদোন্নতি)
উত্তর
সঠিক উত্তর:
Dry promotion (শুষ্ক পদোন্নতি)
ব্যাখ্যা

Dry Promotion (শুষ্ক পদোন্নতি):

কর্মীকে উচ্চ পদে উন্নীত করা হয় কিন্তু এর সাথে কোনো আর্থিক সুবিধা বা বেতন বৃদ্ধি দেওয়া হয় না।

সাধারণত মর্যাদা, দায়িত্ব বা কর্তৃত্ব বাড়ানোর জন্য দেওয়া হয়।


Vertical Promotion: নিচের পদ থেকে উপরের পদে উন্নীত হওয়া (যেমন Clerk → Officer)।

Horizontal Promotion: একই স্তরের আরেকটি পদে যাওয়া, মর্যাদা অপরিবর্তিত থাকে।

Open Promotion: প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে উভয় উৎস থেকে পদোন্নতির জন্য প্রার্থী নির্বাচন করা।

২৫.
Which principle balances fairness with performance?
(কোন নীতি ন্যায্যতা ও কর্মদক্ষতার ভারসাম্য রাখে?)
  1. Merit (যোগ্যতা)
  2. Seniority (জ্যেষ্ঠতা)
  3. Seniority-cum-merit (জ্যেষ্ঠতা-সাথে-যোগ্যতা)
  4. Favoritism (পক্ষপাতিত্ব)
সঠিক উত্তর:
Seniority-cum-merit (জ্যেষ্ঠতা-সাথে-যোগ্যতা)
উত্তর
সঠিক উত্তর:
Seniority-cum-merit (জ্যেষ্ঠতা-সাথে-যোগ্যতা)
ব্যাখ্যা

Merit Principle (যোগ্যতা ভিত্তিক): পদোন্নতি বা বেতন বৃদ্ধি শুধু কর্মদক্ষতা ও পারফরম্যান্সের উপর নির্ভর করে।

Seniority Principle (জ্যেষ্ঠতা ভিত্তিক): পদোন্নতি বা সুযোগ দেওয়া হয় শুধুমাত্র চাকরির মেয়াদের ভিত্তিতে।

Seniority-cum-merit Principle: এটি দুইয়ের সমন্বয়, যেখানে জ্যেষ্ঠতা (seniority) এবং কর্মদক্ষতা (merit) — দুটোই বিবেচনা করা হয়।

এতে অভিজ্ঞ কর্মীরা অবহেলিত হন না।
আবার যোগ্য কর্মীদেরও ন্যায্য সুযোগ দেওয়া হয়।

২৬.
One of the key objectives of compensation is—
(ক্ষতিপূরণ এর একটি প্রধান উদ্দেশ্য হলো—)
  1. To reduce office decoration cost (অফিস সাজসজ্জার খরচ কমানো)
  2. To attract and retain employees (কর্মী আকৃষ্ট ও ধরে রাখা)
  3. To avoid performance appraisal (কার্যসম্পাদন মূল্যায়ন এড়িয়ে যাওয়া)
  4. To minimize taxation only (শুধু কর কমানো)
সঠিক উত্তর:
To attract and retain employees (কর্মী আকৃষ্ট ও ধরে রাখা)
উত্তর
সঠিক উত্তর:
To attract and retain employees (কর্মী আকৃষ্ট ও ধরে রাখা)
ব্যাখ্যা

Compensation (ক্ষতিপূরণ/পারিশ্রমিক ব্যবস্থা): কর্মীদের তাদের কাজের বিনিময়ে দেওয়া আর্থিক ও অ-আর্থিক পুরস্কার।

এর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো—

1. Attract employees → দক্ষ জনবলকে চাকরিতে আকৃষ্ট করা।
2. Retain employees → দক্ষ কর্মীদের প্রতিষ্ঠানেই ধরে রাখা, যাতে তারা অন্য প্রতিষ্ঠানে চলে না যায়।
3. Motivation ও productivity বাড়ানো।

২৭.
Salary compression occurs when—
(বেতন সংকোচন ঘটে যখন—)
  1. Large salary gap between new and old employees
    (নতুন ও পুরনো কর্মীর মধ্যে বড় বেতনের পার্থক্য)
  2. Small salary difference between junior and senior employees despite experience
    (অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কনিষ্ঠ ও জ্যেষ্ঠ কর্মীর মধ্যে সামান্য বেতনের পার্থক্য)
  3. Only performance-based salary system
    (শুধু কর্মদক্ষতার ভিত্তিতে বেতন ব্যবস্থা)
  4. Salary decided only by unions
    (বেতন নির্ধারিত হয় শুধু ইউনিয়নের দ্বারা)
সঠিক উত্তর:
Small salary difference between junior and senior employees despite experience
(অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কনিষ্ঠ ও জ্যেষ্ঠ কর্মীর মধ্যে সামান্য বেতনের পার্থক্য)
উত্তর
সঠিক উত্তর:
Small salary difference between junior and senior employees despite experience
(অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কনিষ্ঠ ও জ্যেষ্ঠ কর্মীর মধ্যে সামান্য বেতনের পার্থক্য)
ব্যাখ্যা

Salary Compression (বেতন সংকোচন):
যখন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীরা প্রায় একই বেতন পান বা অল্প ব্যবধান থাকে জ্যেষ্ঠ কর্মীদের সাথে, তখন তাকে salary compression বলে।


এর কারণসমূহ:
1. বাজারে নতুন কর্মীদের জন্য উচ্চ শুরুর বেতন নির্ধারণ করা।
2. পুরনো কর্মীদের জন্য বেতন সমন্বয় না করা।
3. শ্রমবাজারে দক্ষতার ঘাটতি।

এর ফলাফল:
জ্যেষ্ঠ কর্মীরা হতাশ ও demotivated হয়ে পড়েন।
Employee turnover বেড়ে যায়।
Internal equity ক্ষতিগ্রস্ত হয়।

২৮.
External equity focuses on—(বহিঃসমতার ভিত্তি হলো—)
  1. Comparing salary with previous performance
    (আগের কর্মসম্পাদনের সাথে বেতন তুলনা)
  2. Comparing salary among team members internally
    (অভ্যন্তরীণভাবে টিম সদস্যদের মধ্যে বেতন তুলনা)
  3. Fixing salary randomly
    (এলোমেলোভাবে বেতন নির্ধারণ)
  4. Comparing salary with industry or market rates
    (শিল্প বা বাজারের বেতনের সাথে তুলনা)
সঠিক উত্তর:
Comparing salary with industry or market rates
(শিল্প বা বাজারের বেতনের সাথে তুলনা)
উত্তর
সঠিক উত্তর:
Comparing salary with industry or market rates
(শিল্প বা বাজারের বেতনের সাথে তুলনা)
ব্যাখ্যা

External equity (বহিঃসমতা):
এটি হলো কোনো প্রতিষ্ঠানের বেতন কাঠামোকে একই শিল্প বা বাজারের অন্যান্য প্রতিষ্ঠানের বেতনের সাথে তুলনা করা।

মূল লক্ষ্য:

প্রতিষ্ঠান যেন বাজার প্রতিযোগিতামূলক বেতন প্রদান করতে পারে।

দক্ষ কর্মী ধরে রাখা (employee retention) এবং নতুন প্রতিভা আকর্ষণ করা।

২৯.
Procedural equity in compensation emphasizes—(প্রক্রিয়াগত নায্যতা গুরুত্ব দেয়—)
  1. Having a transparent and fair process in salary decisions
    (বেতন সিদ্ধান্তে স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়া থাকা)
  2. Paying everyone the same salary
    (সবার জন্য একই বেতন দেওয়া)
  3. Ignoring performance appraisals
    (কর্মসম্পাদন মূল্যায়ন উপেক্ষা করা)
  4. Following only external benchmarks
    (শুধু বহিঃসমতার মানদণ্ড অনুসরণ করা)
সঠিক উত্তর:
Having a transparent and fair process in salary decisions
(বেতন সিদ্ধান্তে স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়া থাকা)
উত্তর
সঠিক উত্তর:
Having a transparent and fair process in salary decisions
(বেতন সিদ্ধান্তে স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়া থাকা)
ব্যাখ্যা

Procedural equity বলতে বোঝায় বেতন ও সুবিধা নির্ধারণের ক্ষেত্রে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়, তা যেন ন্যায্য, স্বচ্ছ এবং বৈষম্যহীন হয়।
এর মূল ফোকাস হলো process fairness, outcome fairness নয়।

যেমন:
যদি পদোন্নতি বা বেতন বৃদ্ধির নিয়ম থাকে কর্মদক্ষতা ও সিনিয়রিটির ভিত্তিতে, তবে সেটি সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে।
ম্যানেজমেন্ট যদি কারও প্রতি পক্ষপাত দেখায়, তবে procedural equity লঙ্ঘিত হবে।

৩০.
One common objective of transfer is—(বদলি এর একটি সাধারণ উদ্দেশ্য হলো—)
  1. To punish employees (কর্মীদের শাস্তি দেওয়া)
  2. To reduce salary cost (বেতন খরচ কমানো)
  3. To meet organizational needs (প্রতিষ্ঠানের চাহিদা পূরণ করা)
  4. To promote without appraisal (মূল্যায়ন ছাড়াই পদোন্নতি দেওয়া)
সঠিক উত্তর:
To meet organizational needs (প্রতিষ্ঠানের চাহিদা পূরণ করা)
উত্তর
সঠিক উত্তর:
To meet organizational needs (প্রতিষ্ঠানের চাহিদা পূরণ করা)
ব্যাখ্যা

Transfer (বদলি) হলো একজন কর্মীকে একই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমমানের পদে এক স্থান/বিভাগ থেকে অন্যত্র সরিয়ে দেওয়া।

এর মূল উদ্দেশ্য শাস্তি নয়, বরং—

1. প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে কর্মী চাহিদা মেটানো।
2. কর্মীর অভিজ্ঞতা বৃদ্ধি ও দক্ষতার বৈচিত্র্য আনা।
3. বিভিন্ন শাখা/বিভাগের মধ্যে সমন্বয় রক্ষা।
4. কখনো কর্মীর ব্যক্তিগত কারণে (যেমন পরিবার, স্বাস্থ্য) স্থানান্তর করা হয়।

৩১.
Demotion in HRM means—(HRM-এ পদাবনতি বলতে বোঝায়—)
  1. Transfer to another branch (অন্য শাখায় বদলি)
  2. Downward movement in rank, status or pay (পদ, মর্যাদা বা বেতনে নিচে নামা)
  3. Promotion without salary increase (বেতন না বাড়িয়ে পদোন্নতি)
  4. Termination from service (চাকরিচ্যুতি)
সঠিক উত্তর:
Downward movement in rank, status or pay (পদ, মর্যাদা বা বেতনে নিচে নামা)
উত্তর
সঠিক উত্তর:
Downward movement in rank, status or pay (পদ, মর্যাদা বা বেতনে নিচে নামা)
ব্যাখ্যা

Demotion (পদাবনতি) হলো HRM-এ এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো কর্মীকে তার বর্তমান পদ, মর্যাদা বা বেতন থেকে নিচে নামিয়ে দেওয়া হয়।

সাধারণত এটি ঘটে—

1. কর্মীর অদক্ষতা (inefficiency)

2. শৃঙ্খলাভঙ্গ (disciplinary issues)

3. প্রতিষ্ঠানের পুনর্গঠন (organizational restructuring)

৩২.
A negative consequence of demotion is—(Demotion-এর একটি নেতিবাচক পরিণতি হলো—)
  1. Loss of employee motivation (কর্মীর উদ্দীপনা হ্রাস) 
  2. Increased morale (মনোবল বৃদ্ধি)
  3. More training opportunities (অধিক প্রশিক্ষণ সুযোগ)
  4. Career advancement (ক্যারিয়ার উন্নয়ন)
সঠিক উত্তর:
Loss of employee motivation (কর্মীর উদ্দীপনা হ্রাস) 
উত্তর
সঠিক উত্তর:
Loss of employee motivation (কর্মীর উদ্দীপনা হ্রাস) 
ব্যাখ্যা

Demotion (পদাবনতি): একজন কর্মীকে তার বর্তমান পদ থেকে নিচের পদে নামিয়ে দেওয়া, যা সাধারণত কর্মদক্ষতার অভাব, শৃঙ্খলাভঙ্গ বা প্রতিষ্ঠান পুনর্গঠনের কারণে ঘটে।

এর একটি বড় নেতিবাচক প্রভাব হলো কর্মীর মনোবল ও প্রেষণা কমে যাওয়া।

কর্মী Demotion কে অসম্মান, শাস্তি বা ব্যর্থতার প্রতীক হিসেবে দেখতে পারে।

৩৩.
Retirement taken before the scheduled age is called—(নির্ধারিত বয়সের আগে অবসরকে বলে—)
  1. Compulsory retirement (বাধ্যতামূলক অবসর)
  2. Voluntary retirement (স্বেচ্ছায় অবসর)
  3. Retrenchment (পুনর্বিন্যাসজনিত ছাঁটাই)
  4. Premature retirement (অকাল অবসর)
সঠিক উত্তর:
Premature retirement (অকাল অবসর)
উত্তর
সঠিক উত্তর:
Premature retirement (অকাল অবসর)
ব্যাখ্যা

Retirement (অবসর): সাধারণত নির্ধারিত বয়স (যেমন বাংলাদেশে সরকারি চাকরিতে ৫৯ বা ৬০ বছর) পূর্ণ হলে ঘটে।

Premature retirement (অকাল অবসর):

নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ।

এটি কখনো স্বেচ্ছায় (Voluntary) আবার কখনো প্রশাসনিক কারণে (Compulsory) হতে পারে।

৩৪.
Discharge usually happens when—(Discharge সাধারণত ঘটে যখন—)
  1. Employee violates discipline (কর্মী শৃঙ্খলা ভঙ্গ করে)
  2. Employee is promoted (কর্মী পদোন্নতি পায়)
  3. Employee is declared medically unfit (কর্মী শারীরিকভাবে অযোগ্য ঘোষিত হয়)
  4. Employee requests transfer (কর্মী বদলি চায়)
সঠিক উত্তর:
Employee is declared medically unfit (কর্মী শারীরিকভাবে অযোগ্য ঘোষিত হয়)
উত্তর
সঠিক উত্তর:
Employee is declared medically unfit (কর্মী শারীরিকভাবে অযোগ্য ঘোষিত হয়)
ব্যাখ্যা

Discharge (বরখাস্ত/চাকরিচ্যুতি) বলতে বোঝায় কোনো কর্মচারীকে তার চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ করা, কিন্তু এটি misconduct বা শৃঙ্খলাভঙ্গের কারণে হয় না।

সাধারণত চিকিৎসাগত কারণে অযোগ্যতা (medical unfitness), দীর্ঘমেয়াদি অসুস্থতা, বা কাজের দায়িত্ব পালনে শারীরিক/মানসিক অক্ষমতা থাকলে Discharge দেওয়া হয়।

এটি Dismissal (অপসারণ) থেকে আলাদা:

Dismissal: শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ বা অপরাধের কারণে।

Discharge: স্বাস্থ্যগত বা অন্য কোনো non-disciplinary কারণে।

Source: Bangladesh Labour Act, 2006 (Sections on termination, discharge, dismissal)

৩৫.
Retrenchment means—(Retrenchment বলতে বোঝায়—)
  1. Temporary removal (সাময়িক অপসারণ)
  2. Permanent termination due to organizational restructuring (প্রতিষ্ঠান পুনর্বিন্যাসের কারণে স্থায়ী চাকরিচ্যুতি) 
  3. Voluntary retirement (স্বেচ্ছায় অবসর)
  4. Transfer to another branch (অন্য শাখায় বদলি)
সঠিক উত্তর:
Permanent termination due to organizational restructuring (প্রতিষ্ঠান পুনর্বিন্যাসের কারণে স্থায়ী চাকরিচ্যুতি) 
উত্তর
সঠিক উত্তর:
Permanent termination due to organizational restructuring (প্রতিষ্ঠান পুনর্বিন্যাসের কারণে স্থায়ী চাকরিচ্যুতি) 
ব্যাখ্যা

Retrenchment (চাকরিচ্যুতি):
এটি হলো কোনো প্রতিষ্ঠানের অর্থনৈতিক মন্দা, খরচ কমানো, পুনর্বিন্যাস বা টেকনিক্যাল কারণে কর্মচারী স্থায়ীভাবে অপসারণ।

এর সাথে misconduct (অপরাধ) বা poor performance (অদক্ষতা) জড়িত থাকে না।

মূল উদ্দেশ্য হলো cost control এবং organizational restructuring।

উদাহরণ:

একটি কারখানায় স্বয়ংক্রিয় যন্ত্রপাতি (automation) চালু হলে অনেক শ্রমিকের কাজ অপ্রয়োজনীয় হয়ে যায় → Retrenchment হতে পারে।

Source: ILO Convention on Termination of Employment 1982

৩৬.
Personnel administration mainly deals with—(জনবল প্রশাসন মূলত সম্পর্কিত—)
  1. Managing human resources (মানবসম্পদ পরিচালনা) 
  2. Managing machines (যন্ত্রপাতি পরিচালনা)
  3. Managing raw materials (কাঁচামাল পরিচালনা)
  4. Managing technology only (শুধু প্রযুক্তি পরিচালনা)
সঠিক উত্তর:
Managing human resources (মানবসম্পদ পরিচালনা) 
উত্তর
সঠিক উত্তর:
Managing human resources (মানবসম্পদ পরিচালনা) 
ব্যাখ্যা

Personnel Administration (জনবল প্রশাসন):
এটি হলো প্রতিষ্ঠানের জনবল সম্পর্কিত প্রশাসনিক কাজের ব্যবস্থাপনা।

নিয়োগ (Recruitment)

বেতন প্রদান (Wages & Salary administration)

উপস্থিতি/ছুটি ব্যবস্থাপনা (Attendance & Leave)

শ্রম আইন মেনে চলা (Labour law compliance)

Source: Flippo, E. B. Principles of Personnel Management

৩৭.
Major difference between HRM and personnel administration is—(HRM ও Personnel Administration-এর একটি বড় পার্থক্য হলো—)
  1. HRM is strategic, personnel administration is routine (HRM কৌশলগত, Personnel Administration রুটিনভিত্তিক)
  2. Both are fully the same (দুটো পুরোপুরি একই)
  3. HRM deals only with salary, personnel deals only with training (HRM শুধু বেতন দেখে, Personnel শুধু প্রশিক্ষণ দেখে)
  4. HRM is short-term, personnel is long-term (HRM স্বল্পমেয়াদি, Personnel দীর্ঘমেয়াদি)
সঠিক উত্তর:
HRM is strategic, personnel administration is routine (HRM কৌশলগত, Personnel Administration রুটিনভিত্তিক)
উত্তর
সঠিক উত্তর:
HRM is strategic, personnel administration is routine (HRM কৌশলগত, Personnel Administration রুটিনভিত্তিক)
ব্যাখ্যা

Personnel Administration:

মূলত প্রশাসনিক কাজের মধ্যে সীমাবদ্ধ।

যেমন: বেতন দেওয়া, উপস্থিতি রাখা, ছুটির হিসাব, রেকর্ড সংরক্ষণ।

ফোকাস: রুটিন অপারেশনাল কাজ।


Human Resource Management (HRM):

এটি একটি কৌশলগত পদ্ধতি (strategic approach)।

কর্মীদের শুধু প্রশাসনিক দিক নয়, বরং উন্নয়ন, প্রেষণা, রিটেনশন, প্রশিক্ষণ, ক্যারিয়ার পরিকল্পনা এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে ফোকাস করে।

Source: Flippo, E. B. Principles of Personnel Management

৩৮.
A manager convincing employees by showing benefits of a new policy reflects—(একজন ম্যানেজার কর্মীদের নতুন নীতির সুবিধা দেখিয়ে বোঝালে এটি কোন পদ্ধতির উদাহরণ?)
  1. Persuasive method (প্ররোচনামূলক পদ্ধতি)
  2. Authoritative method (কর্তৃত্বমূলক পদ্ধতি)
  3. Consultative method (পরামর্শমূলক পদ্ধতি)
  4. Punitive method (শাস্তিমূলক পদ্ধতি)
সঠিক উত্তর:
Persuasive method (প্ররোচনামূলক পদ্ধতি)
উত্তর
সঠিক উত্তর:
Persuasive method (প্ররোচনামূলক পদ্ধতি)
ব্যাখ্যা

Persuasive method (প্ররোচনামূলক পদ্ধতি):
এখানে ম্যানেজার বা সুপারভাইজার কর্মীদেরকে নীতির সুবিধা, প্রয়োজনীয়তা বা ইতিবাচক ফলাফল দেখিয়ে বোঝানোর মাধ্যমে তাদের রাজি করান।

উদাহরণ: নতুন সফটওয়্যার চালু হলে ম্যানেজার কর্মীদের বোঝান যে এতে তাদের কাজ সহজ হবে এবং ভুল কম হবে।


অন্য অপশনগুলো:

Authoritative method: ম্যানেজার একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেন।

Consultative method: কর্মীদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

Punitive method: শাস্তির ভয় দেখিয়ে নীতি মানানো হয়।

৩৯.
Online recruitment portals and e-learning are examples of—(অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল ও ই-লার্নিং হলো—এর উদাহরণ)
  1. HRIS (মানবসম্পদ তথ্য ব্যবস্থা)
  2. E-HRM (ইলেকট্রনিক মানবসম্পদ ব্যবস্থাপনা)
  3. Collective bargaining (সমষ্টিগত দরকষাকষি)
  4. Traditional HRM (প্রচলিত মানবসম্পদ ব্যবস্থাপনা)
সঠিক উত্তর:
E-HRM (ইলেকট্রনিক মানবসম্পদ ব্যবস্থাপনা)
উত্তর
সঠিক উত্তর:
E-HRM (ইলেকট্রনিক মানবসম্পদ ব্যবস্থাপনা)
ব্যাখ্যা

E-HRM (Electronic Human Resource Management):
এটি হলো HR কার্যক্রমকে প্রযুক্তি, ইন্টারনেট, এবং ডিজিটাল টুলস ব্যবহার করে পরিচালনা করা।

এর উদাহরণ:

Online recruitment portals (যেমন Bdjobs, LinkedIn, Glassdoor) → নিয়োগ প্রক্রিয়াকে অনলাইনভিত্তিক করে।

E-learning platforms (Coursera, Udemy, কোম্পানির লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম) → প্রশিক্ষণ ও উন্নয়নকে ডিজিটাল করে।

৪০.
Strategic HRM focuses on—(কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা গুরুত্ব দেয়—)
  1. Linking HR practices with organizational goals
    (HR কার্যক্রমকে প্রতিষ্ঠানের লক্ষ্যগুলোর সাথে যুক্ত করা)
  2. Only short-term payroll management (শুধু স্বল্পমেয়াদি পেরোল ব্যবস্থাপনা)
  3. Event management (ইভেন্ট ম্যানেজমেন্ট)
  4. Personal counseling only (শুধু ব্যক্তিগত পরামর্শদান)
সঠিক উত্তর:
Linking HR practices with organizational goals
(HR কার্যক্রমকে প্রতিষ্ঠানের লক্ষ্যগুলোর সাথে যুক্ত করা)
উত্তর
সঠিক উত্তর:
Linking HR practices with organizational goals
(HR কার্যক্রমকে প্রতিষ্ঠানের লক্ষ্যগুলোর সাথে যুক্ত করা)
ব্যাখ্যা

Strategic Human Resource Management (SHRM) হলো HRM-এর একটি আধুনিক দৃষ্টিভঙ্গি যেখানে HR কার্যক্রমকে কেবলমাত্র প্রশাসনিক কাজ হিসেবে দেখা হয় না, বরং তা সংস্থার দীর্ঘমেয়াদি লক্ষ্য ও কৌশলের সাথে সরাসরি যুক্ত করা হয়।

SHRM-এর মূল উদ্দেশ্য:

1. মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
2. HR নীতি ও কার্যক্রমকে প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনা (strategic plan) এর সাথে সামঞ্জস্যপূর্ণ করা।
3. দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক সুবিধা (competitive advantage) তৈরি করা।

উদাহরণস্বরূপ:
একটি কোম্পানি যদি Innovation-এ ফোকাস করে, তবে SHRM অনুযায়ী HR নতুন আইডিয়াসম্পন্ন কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও পুরস্কারে অগ্রাধিকার দেবে।

৪১.
Programs on inclusion and equal opportunity are part of—(অন্তর্ভুক্তি ও সমান সুযোগের প্রোগ্রামগুলো হলো—এর অংশ)
  1. Recruitment & Selection (কর্মী বাছাই ও নির্বাচন)
  2. Industrial relations (শ্রমিক সম্পর্ক)
  3. Compensation policy (ক্ষতিপূরণ নীতি)
  4. Diversity management (বৈচিত্র্য ব্যবস্থাপনা)
সঠিক উত্তর:
Diversity management (বৈচিত্র্য ব্যবস্থাপনা)
উত্তর
সঠিক উত্তর:
Diversity management (বৈচিত্র্য ব্যবস্থাপনা)
ব্যাখ্যা

Diversity Management (বৈচিত্র্য ব্যবস্থাপনা):
এটি HRM-এর এমন একটি প্রক্রিয়া যেখানে কর্মীদের লিঙ্গ, বয়স, সংস্কৃতি, ধর্ম, শারীরিক সক্ষমতা বা জাতিগত বৈচিত্র্যকে সম্মান করা হয়।

• Inclusion (অন্তর্ভুক্তি) ও Equal Opportunity (সমান সুযোগ) হলো Diversity Management-এর দুটি মূল স্তম্ভ।
• Inclusion: নিশ্চিত করে যাতে প্রত্যেকে নিজেকে দলের অংশ হিসেবে মনে করে।
• Equal Opportunity: নিশ্চিত করে যাতে নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ ও সুবিধাগুলোতে বৈষম্য না হয়।

উদাহরণ:
বাংলাদেশে অনেক বহুজাতিক কোম্পানি নারী ও প্রতিবন্ধী কর্মীদের জন্য inclusion প্রোগ্রাম চালু করেছে।
Global HRM practices-এ Equal Employment Opportunity (EEO) আইন Diversity Management-এর অধীনে পড়ে।

৪২.
Expatriates in HRM are—(HRM-এ Expatriates বলতে বোঝায়—)
  1. Employees working only in home country
    (যারা শুধু নিজ দেশে কাজ করে)
  2. Employees sent to work in a foreign country by their organization
    (প্রতিষ্ঠান কর্তৃক বিদেশে প্রেরিত কর্মচারী)
  3. Employees on temporary leave
    (যারা সাময়িক ছুটিতে আছে)
  4. Employees working only as consultants
    (যারা শুধু পরামর্শক হিসেবে কাজ করে)
সঠিক উত্তর:
Employees sent to work in a foreign country by their organization
(প্রতিষ্ঠান কর্তৃক বিদেশে প্রেরিত কর্মচারী)
উত্তর
সঠিক উত্তর:
Employees sent to work in a foreign country by their organization
(প্রতিষ্ঠান কর্তৃক বিদেশে প্রেরিত কর্মচারী)
ব্যাখ্যা

Expatriates (এক্সপ্যাট্রিয়েটস) হলো এমন কর্মচারী যাদেরকে তাদের প্রতিষ্ঠান নিজ দেশের বাইরে অন্য কোনো দেশে কাজ করার জন্য পাঠায়।

সাধারণত multinational corporations (MNCs) তাদের ম্যানেজার বা বিশেষজ্ঞ কর্মীদের বিদেশে পাঠায় স্থানীয় অফিস বা প্রজেক্ট পরিচালনার জন্য।

উদাহরণস্বরূপ:

একটি বাংলাদেশি টেলিকম কোম্পানি তার ম্যানেজারকে সিঙ্গাপুর শাখায় পাঠিয়েছে → তিনি একজন expatriate।

বিদেশি NGO বা বহুজাতিক কোম্পানির ইউরোপ/আমেরিকা থেকে আসা কর্মীরাও বাংলাদেশে expatriate হিসেবে কাজ করেন।

৪৩.
Which of the following is a non-statutory welfare measure?(নিচের কোনটি আইন দ্বারা বাধ্যতামূলক নয় এমন কল্যাণ ব্যবস্থা?)
  1. Minimum wage (ন্যূনতম মজুরি)
  2. Provident fund (ভবিষ্যত তহবিল)
  3. Gratuity (অবসর ভাতা)
  4. Festival bonus (উৎসব বোনাস)
সঠিক উত্তর:
Festival bonus (উৎসব বোনাস)
উত্তর
সঠিক উত্তর:
Festival bonus (উৎসব বোনাস)
ব্যাখ্যা

Welfare measures দুই ভাগে ভাগ করা যায়:

1. Statutory welfare measures (আইন দ্বারা বাধ্যতামূলক)

Minimum wage (ন্যূনতম মজুরি)
Provident fund (ভবিষ্যত তহবিল)
Gratuity (অবসর ভাতা)
ESI, maternity benefits ইত্যাদি


2. Non-statutory welfare measures (আইন দ্বারা বাধ্যতামূলক নয়, তবে প্রতিষ্ঠান ইচ্ছানুযায়ী দেয়)

Festival bonus (উৎসব বোনাস)
ক্যান্টিন সুবিধা, ট্রান্সপোর্ট, ফ্রি মেডিকেল চেকআপ।
কর্মীদের জন্য রিক্রিয়েশন ও ওয়েলফেয়ার প্রোগ্রাম।

৪৪.
Outsourcing in HRM means—(HRM-এ Outsourcing বলতে বোঝায়—)
  1. Hiring full-time internal employees (পূর্ণকালীন অভ্যন্তরীণ কর্মী নিয়োগ)
  2. Dismissing permanent staff (স্থায়ী কর্মী বরখাস্ত করা)
  3. Using e-HRM tools ( ই-এইচআরএম টুল ব্যবহার করা)
  4. Contracting certain HR functions to external agencies (কিছু HR কাজ বহিরাগত সংস্থার কাছে চুক্তিভিত্তিক দেওয়া)
সঠিক উত্তর:
Contracting certain HR functions to external agencies (কিছু HR কাজ বহিরাগত সংস্থার কাছে চুক্তিভিত্তিক দেওয়া)
উত্তর
সঠিক উত্তর:
Contracting certain HR functions to external agencies (কিছু HR কাজ বহিরাগত সংস্থার কাছে চুক্তিভিত্তিক দেওয়া)
ব্যাখ্যা

Outsourcing in HRM হলো যখন কোনো প্রতিষ্ঠান তাদের নির্দিষ্ট HR কাজগুলো (যেমন—recruitment, payroll, training, background verification, employee benefits administration) বহিরাগত বিশেষজ্ঞ সংস্থার কাছে চুক্তিভিত্তিক দিয়ে দেয়।

এর মূল উদ্দেশ্য:

1. খরচ কমানো (Cost reduction)

2. দক্ষতা বাড়ানো (Efficiency)

3. প্রতিষ্ঠানকে কোর অ্যাক্টিভিটিতে ফোকাস করতে দেওয়া (Focus on core activities)

৪৫.
Gig economy workers are—(গিগ অর্থনীতির কর্মীরা হলো—)
  1. Permanent employees (স্থায়ী কর্মী)
  2. Short-term, freelance or contract-based workers (স্বল্পমেয়াদি, ফ্রিল্যান্স বা চুক্তিভিত্তিক কর্মী)
  3. Government employees (সরকারি কর্মচারী)
  4. Trade union leaders (শ্রমিক সংগঠনের নেতা)
সঠিক উত্তর:
Short-term, freelance or contract-based workers (স্বল্পমেয়াদি, ফ্রিল্যান্স বা চুক্তিভিত্তিক কর্মী)
উত্তর
সঠিক উত্তর:
Short-term, freelance or contract-based workers (স্বল্পমেয়াদি, ফ্রিল্যান্স বা চুক্তিভিত্তিক কর্মী)
ব্যাখ্যা

Gig Economy বলতে এমন শ্রমবাজারকে বোঝায় যেখানে কাজগুলো সাধারণত স্বল্পমেয়াদি, ফ্রিল্যান্স, অন-ডিমান্ড বা চুক্তিভিত্তিক হয়।

Gig workers সাধারণত স্থায়ী কর্মচারী নয়, তারা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট প্রজেক্টের জন্য কাজ করে।

উদাহরণ:

Uber, Pathao, Foodpanda, Fiverr, Upwork-এর রাইডার ও ফ্রিল্যান্সাররা।

এরা স্থায়ী চাকরি না করে project-to-project বা task-to-task ভিত্তিতে আয় করে।

সোর্স: দ্য ডেইলি স্টার এডিটোরিয়াল 

৪৬.
In Bangladesh, a common challenge of HRM in the garments sector is—(বাংলাদেশে পোশাক শিল্পে HRM-এর একটি সাধারণ চ্যালেঞ্জ হলো—)
  1. High automation use (অত্যধিক অটোমেশন ব্যবহার)
  2. Worker safety(শ্রমিক নিরাপত্তা)
  3. Excessive unionization (অতিরিক্ত ইউনিয়ন কার্যক্রম)
  4. Skilled managers (অতিরিক্ত দক্ষ ম্যানেজার)
সঠিক উত্তর:
Worker safety(শ্রমিক নিরাপত্তা)
উত্তর
সঠিক উত্তর:
Worker safety(শ্রমিক নিরাপত্তা)
ব্যাখ্যা

বাংলাদেশের গার্মেন্টস শিল্প (RMG sector) বিশ্বে দ্বিতীয় বৃহত্তম, যেখানে প্রায় ৪ মিলিয়নের বেশি শ্রমিক কাজ করে।

HRM-এর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো শ্রমিকদের নিরাপত্তা (worker safety)।

রানা প্লাজা দুর্ঘটনা (২০১৩) এবং তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ড (২০১২) দেখিয়েছে যে ফ্যাক্টরিগুলোতে বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি, এবং শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা অত্যন্ত দুর্বল ছিল।

বর্তমানে Accord, Alliance, এবং ILO-র সহায়তায় অনেক উন্নতি হয়েছে, কিন্তু worker safety এখনও HRM-এর বড় ইস্যু।

সোর্স: ডেইলি স্টার এডিটোরিয়াল 

৪৭.
Which HRM issue is most critical for the IT sector in Bangladesh?(বাংলাদেশের আইটি সেক্টরের জন্য কোন HRM ইস্যুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?)
  1. Overstaffing (অতিরিক্ত কর্মী নিয়োগ)
  2. Lack of globalization exposure (বিশ্বায়নের অভাব)
  3. Job security (চাকরির নিরাপত্তা)
  4. Talent retention and brain drain (দক্ষ কর্মী ধরে রাখা ও ব্রেন ড্রেন)
সঠিক উত্তর:
Talent retention and brain drain (দক্ষ কর্মী ধরে রাখা ও ব্রেন ড্রেন)
উত্তর
সঠিক উত্তর:
Talent retention and brain drain (দক্ষ কর্মী ধরে রাখা ও ব্রেন ড্রেন)
ব্যাখ্যা

বাংলাদেশের আইটি সেক্টর দ্রুত বাড়ছে, কিন্তু সবচেয়ে বড় HRM চ্যালেঞ্জ হলো দক্ষ কর্মী (skilled professionals) ধরে রাখা।

অনেক দক্ষ আইটি কর্মী বিদেশে চলে যাচ্ছেন (Brain Drain) অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগ দিচ্ছেন।

এর ফলে দেশীয় কোম্পানিগুলো ট্যালেন্ট ধরে রাখতে সমস্যায় পড়ছে।

HRM-এ তাই Talent Retention Strategies যেমন—ভালো পারিশ্রমিক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ফ্লেক্সিবল ওয়ার্ক, এবং ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


অন্যান্য অপশনগুলো (Overstaffing, Globalization exposure, Job security) কিছুটা প্রাসঙ্গিক হলেও মূল সমস্যাটি হলো Talent retention এবং Brain drain।

সোর্স: দ্য ডেইলি স্টার এডিটোরিয়াল