পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১৭ ডিসেম্বর, ২০২০সময়40 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -করতোয়া- ২৪.০২.২০১২ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১৭ ডিসেম্বর, ২০২০ · ৮০ প্রশ্ন

.
''খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
বনের পাখি ছিল বনে।
একদা কী করিয়া মিলন হল দোঁহে,
কী ছিল বিধাতার মনে।''
পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) বিহারীলাল চক্রবর্তী
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) কবি সুফিয়া কামাল
ব্যাখ্যা

খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে
বনের পাখি ছিল বনে।
একদা কী করিয়া মিলন হল দোঁহে,
কী ছিল বিধাতার মনে।
- দুই পাখি (সোনার তরী), রবীন্দ্রনাথ ঠাকুর।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত মোট কাব্যগ্রন্থ - ৫৬টি।
উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হচ্ছে - মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালী, ক্ষণিকা, গীতাঞ্জলি, বলাকা, পূরবী, পুনশ্চ, পত্রপুট, সেঁজুতি, শেষলেখা, প্রভাতসঙ্গীত, বনফুল, কবি-কাহিনী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'সূর্যদীঘল বাড়ি' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) মানিক বন্দ্যোপাধ্যায়
  3. গ) আবু ইসহাক
  4. ঘ) অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা

আবু ইসহাক (১৯২৬-২০০৩): ঔপন্যাসিক, কথাসাহিত্যিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-
উপন্যাসঃ
- সূর্য দীঘল বাড়ি’(একটি সামাজিক উপন্যাস। বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত হয়েছে সূর্যদীঘল বাড়ী উপন্যাস। জয়গুন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। উপন্যাসটি ১৯৫৫ সালে প্রকাশিত এবং এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস।),
- ‘পদ্মার পলিদ্বীপ’(আবু ইসহাক রচিত দ্বিতীয় সামাজিক উপন্যাস। এটি পদ্মার বুকে জেগে উঠা চরে শ্রমজীবী মানুষের সংগ্রাম নিয়ে রচিত একটি উপন্যাস।),
- ‘জাল’(তাঁর রচিত গোয়েন্দা উপন্যাস)।
গল্পগ্রন্থঃ হারেম, মহাপতঙ্গ ইত্যাদি।
ছোটগল্পঃ জোঁক।
তাঁর রচিত একমাত্র নাটক - ‘জয়ধ্বনি’।
তাঁর স্মৃতিচারণমূলক রচনা ‘স্মৃতিবিচিত্রা’ প্রকাশিত হয় ২০০১ সালে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া।

.
'রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা কে?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) হুমায়ুন আহমেদ
  3. গ) মমতাজ উদ্দিন আহমেদ
  4. ঘ) কল্যাণ মিত্র
ব্যাখ্যা

'রক্তাক্ত প্রান্তর' নাটকটি মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলম্বনে তিন অঙ্কে বিশিষ্ট এই নাটকটি রচিত।
চিঠি, কবর, দণ্ডকারণ্য ইত্যাদি তাঁর মৌলিক নাটক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'যিনি অধিক কথা বলেন না।'- এক কথায় কী হবে?
  1. ক) সংযত
  2. খ) মিতভাষী
  3. গ) অল্পভাষী
  4. ঘ) সন্ন্যাসী
অনির্ধারিত
ব্যাখ্যা

অল্পভাষী, মিতভাষী - অল্প কথা বলে এমন; মিতবাক।
অপশনে দুটি একই রকম শব্দ থাকায় বাতিল করা হয়েছে।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
'যা কষ্টে জয় করা যায়।'- এক কথায় কী হবে?
  1. ক) কষ্টার্জিত
  2. খ) পরিশ্রমলব্ধ
  3. গ) দুর্জয়
  4. ঘ) দুর্লভ
ব্যাখ্যা

যা কষ্টে জয় করা যায়- দুর্জয়।
যা কষ্টে লাভ করা যায়- দুর্লভ।
সহজ; অল্প মূল্যে মেলে এমন- সুলভ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমি অভিধান।

.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মরিচিকা
  2. খ) মরিচীকা
  3. গ) মরীচিকা
  4. ঘ) মরীচীকা
ব্যাখ্যা

ঈই - কার যোগে গঠিত শব্দঃ শারীরিক, মরীচিকা।
ইঈ - কার যোগে গঠিত শব্দঃ গৃহিনী, মালিনী, বাঘিনী।
বিশেষ ব্যক্তিত্বের নামের বানানঃ পাণিনি, কৃত্তিবাস, দধীচি, বাল্মীকি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) অন্বেষণ
  2. খ) অন্বেষন
  3. গ) অন্বেশন
  4. ঘ) অন্বেশণ
ব্যাখ্যা

অন্বেষণ (বিশেষ্য) তালাশ; অনুসন্ধান; খোঁজ।
অন্বেষক ( বিশেষ্য) গবেষক।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
আলোয় আঁধার কাটে।’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অধিকরণে ৭মী
  2. খ) করণে ৭মী
  3. গ) অপাদানে ৭মী
  4. ঘ) কর্তায় ৭মী
ব্যাখ্যা

করণ শব্দটির অর্থ - যন্ত্র, সহায়ক, উপায়।
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই বলে করণ কারক।
কীসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক।
যেমন - “আলোয় আঁধার কাটে।” - এই বাক্যে কিসের দ্বারা বা কী উপায়ে আঁধার কাটে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘আলোয়’।
এবং এর সাথে সপ্তমী বিভক্তি ‘য়’ যুক্ত হয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
খনিতে সোনা পাওয়া যায়।’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) করণে ৭মী
  2. খ) অপাদানে ৭মী
  3. গ) অধিকরণে ৭মী
  4. ঘ) কর্তায় ৭মী
ব্যাখ্যা

যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
প্রশ্নোক্ত বাক্যে ‘খনি’ থেকে ‘সোনা’ উৎপন্ন হওয়ার কথা বলা হয়েছে। তাই তা অপাদান কারক।
এতে 'এ' বিভক্তি যুক্ত আছে, তাই এটি অপাদানে সপ্তমী বিভক্তি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১০.
'ক্ষুধার্ত' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ক) ক্ষুধা + ঋত
  2. খ) ক্ষুধ + আর্ত
  3. গ) ক্ষুধা + রত
  4. ঘ) ক্ষুধার + ত
ব্যাখ্যা

সন্ধির নিয়ম অনুযায়ী ‘আ + ঋ = আর’ হয়।
সুতরাং,
তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত;
ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত।
এরূপ, শীতার্ত, ভয়ার্ত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১১.
'আমরণ' কোন সমাস (মরণ পর্যন্ত)?
  1. ক) তৎপুরুষ
  2. খ) কর্মধারয়
  3. গ) অব্যয়ীভাব
  4. ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা

যে সমাসে পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষ্যের সমাস হয় এবং অব্যয় পদের অর্থই প্রধানরুপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে।
জীবন পর্যন্ত = আজীবন;
সমুদ্র পর্যন্ত = আসমুদ্র;
মূল পর্যন্ত = আমূল;
মরণ পর্যন্ত = আমরণ;
পাদ (পা) থেকে মস্তক পর্যন্ত = আপাদমস্তক;
আদি থেকে অস্ত পর্যন্ত = আদ্যন্ত;
কণ্ঠ পর্যন্ত = আকণ্ঠ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১২.
পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে-
  1. ক) বহুব্রীহি সমাস
  2. খ) দ্বন্দ্ব সমাস
  3. গ) কর্মধারয় সমাস
  4. ঘ) তৎপুরুষ সমাস
ব্যাখ্যা

পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
যেমন-
বিপদকে আপন্ন = বিপদাপন্ন।
দেশের সেবা = দেশসেবা,
চায়ের বাগান = চাবাগান,
রাজার পুত্র= রাজপুত্র,
খেয়ার ঘাট = খেয়াঘাট।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৩.
'উনপাঁজুরে' বাগধারাটির অর্থ কি?
  1. ক) সৌভাগ্যবান
  2. খ) হতভাগ্য
  3. গ) সুসময়
  4. ঘ) এর কোনোটি নয়
ব্যাখ্যা

উনপাঁজুরে, উনপাঁজুরি (বিশেষণ)
১) কমবখ্‌ত (পাড়াগেঁয়ে হলেই যে এমন উনপাঁজুরে হবে, এমন কোন কথা নাই-প্যারি)।
২) দুর্বল; অক্ষম।
৩) হতভাগ্য।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১৪.
কোনটি 'মেঘ' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) বারিদ
  2. খ) অম্বু
  3. গ) অনিল
  4. ঘ) ভূধর
ব্যাখ্যা

মেঘ শব্দের সমার্থক শব্দ - বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।
অম্বু শব্দের সমার্থক শব্দ - জল, জীবন, নীর, পানি, সলিল ইত্যাদি।
অনিল শব্দের সমার্থক শব্দ - বায়ু, বাতাস, পবন, হাওয়া, সমীরণ, সমীর, মরুৎ প্রভৃতি।
‘ভূধর’ শব্দের সমার্থক শব্দ - অচল, অদ্রি, গিরি, পাহাড়, ভূধর, শৈল।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৫.
'কুটিল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) সোজা
  2. খ) অকৃত্রিম
  3. গ) সরল
  4. ঘ) অকুটিল
ব্যাখ্যা

কুটিল শব্দের অর্থ অসরল, বক্র, জটিল, শঠ, কপট।
এর বিপরীত শব্দ হলো সরল।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Colaboretion
  2. খ) Colaboration
  3. গ) Collaboration
  4. ঘ) Collaboretion
ব্যাখ্যা

Collaborate (verb intransitive):
(১) Collaborate (on something) (with somebody) সহযোগীরূপে কাজ করা; (বিশেষত সাহিত্য বা শিল্পকর্মে)।
(২) Collaborate with (দখলদার শত্রুবাহিনীর সঙ্গে) রাষ্ট্রদ্রোহমূলক সহযোগিতা করা।
Collaborator (noun) সহযোগী; রাষ্ট্রদ্রোহমূলক কাজে শত্রুবাহিনীর সহযোগী।
Collaboration (noun) [uncountable noun] সহযোগিতা।
Collaborationist (noun) যে ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক কাজে শত্রুবাহিনীর সহযোগিতা করে।

১৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Trensparency
  2. খ) Transparency
  3. গ) Trensperency
  4. ঘ) Transperency
ব্যাখ্যা

Transparency (noun):
1. the condition of being transparent.
''the transparency of ice''
2. a positive transparent photograph printed on transparent plastic or glass, able to be viewed using a slide projector.
''colour transparencies of the Grand Canyon''
Source: Oxford Dictionary.

১৮.
কোনটি Common Noun?
  1. ক) Pupils
  2. খ) Shamim
  3. গ) Class
  4. ঘ) Team
ব্যাখ্যা

Pupils- Common Noun
Shamim- Proper Noun
Class- Collective Noun
Team- Collective Noun

যে সকল Noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সকলকেই বোঝায় তাদেরকে Common Noun বলে।
সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়।
যেমন- man, boy, girl, teacher, student, city, king, country, river ইত্যাদি।

১৯.
কোনটি Collective Noun?
  1. ক) Truth
  2. খ) Harbour
  3. গ) Bank
  4. ঘ) Committee
ব্যাখ্যা

যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
যেমন - Family, Committee, Army, Council, Audience, Department, Minority, Crowd, Senate, Society, Group, Team, Cattle, Pack, Company, Jury, Corporation, Majority, Police, Gang, Navy, Library, Class, Public, Infantry, Orchestra ইত্যাদি।

২০.
'I had written the letter.' বাক্যটির Passive form হবে-
  1. ক) The letter was written by me.
  2. খ) The letter had been written by me.
  3. গ) The letter was being written by me.
  4. ঘ) The letter was wrote by me.
ব্যাখ্যা

Past perfect tense এর Active voice থেকে Passive voice করার নিয়ম:
Object টি subjective form + had been + মূল verb এর past participle + by + subject এর objective form.
তাই সঠিক উত্তর অপশন (খ)।

২১.
'Who taught you English?' বাক্যটির Passive form হবে-
  1. ক) By whom were you taught English?
  2. খ) By whom had you been taught English?
  3. গ) By whom had you taught English?
  4. ঘ) By whom was you taught English?
ব্যাখ্যা

Who দ্বারা শুরু হওয়া বাক্যের passive form এর শুরু হয় By whom দ্বারা এরপর auxiliary verb + sub + verb এর past participle + extension.
সুতরাং নিয়মানুযায়ী সঠিক বাক্য হবে - By whom were you taught English?

২২.
The boy said, ''Let me have a pencil.'' বাক্যটির Indirect speech হবে-
  1. ক) The boy said that he would have a pencil.
  2. খ) The boy said that he might have a pencil.
  3. গ) The boy told that he will have a pencil.
  4. ঘ) The boy told that he needed a pencil.
ব্যাখ্যা

প্রশ্নোক্ত Imperative sentence টি কে Indirect speech এ রূপান্তরের সময় might বসবে।
তাই সঠিক উত্তর অপশন (ক)।

২৩.
'You have all done very badly!' remarked the teacher. বাক্যটির Indirect speech হবে-
  1. ক) The teacher remarked that they had all done it very badly.
  2. খ) The teacher told that they did it very badly.
  3. গ) The teacher said that they have done worsed.
  4. ঘ) The teacher remarked that they do it bad.
ব্যাখ্যা

Reporting verb- remarked.
এটি Past form এ আছে।
Reported speech- You have all done very badly!
এটি Present perfect tense.
এই ধরনের ক্ষেত্রে Indirect speech এ Past perfect tense হবে।
তাই সঠিক উত্তর অপশন (ক)।

২৪.
He does not attend ______ his office timely. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) to
  2. খ) in
  3. গ) at
  4. ঘ) on
ব্যাখ্যা

Attend to - মনোযোগ দেওয়া, দেখভাল / পরিচর্যা করা
Attend at (a place) - কোথাও উপস্থিত হওয়া এবং
Attend on (patient) / wait on - সেবা করা।

২৫.
He died _______ his country. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) in
  2. খ) on
  3. গ) to
  4. ঘ) for
ব্যাখ্যা

1) By - সহিংসতা, তরবারি, মহামারীতে মারা যাওয়া বুঝাতে by হবে।
Those who died by the sword were more fortunate than those who died of hunger.

2) In - হাসপাতালে এবং এক্সিডেন্টে মারা যাওয়া বুঝাতে in হবে।
At least six people have died in the accident. He later died in hospital.

শান্তিতে মারা যাওয়া বুঝাতে in হবে। Cambridge
I would like to die in my sleep

যুদ্ধে মারা যাওয়া বুঝাতে in হবে। উল্লেখ্য যে যুদ্ধ এবং সহিংসতা আলাদা দুটো বিষয়।
This is the cemetery of those who died in the First World War.

3) Of/From রোগ, অসুস্থতা, ক্ষুধা, পিপাসা দারিদ্র্যের কারণে মারা গেলে of এবং from হয়।
She died of / from hunger / cancer / thirst / a heart attack / her injuries
Those who died by the sword were more fortunate than those who died of hunger.

বৃদ্ধ বয়সের কারণে মারা গেলে of হবে।
She died of old age.

ক্ষতের বা আঘাতের কারণে মারা যাওয়া বুঝাতে of/from ব্যবহৃত হয়।
The cyclist died from his injuries.

4) For - দেশের জন্য অথবা কোন কারণে মারা যাওয়া বুঝাতে for ব্যবহৃত হয়।
He died for his country.

5) At - ঝুঁকির মধ্যে মারা যাওয়া বুঝাতে at হয়।

Sources - Oxford, Cambridge & Merriam Webster Dictionary and Common Mistakes in English by T J Fitikides.

২৬.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) The news is true.
  2. খ) He gave me an advice.
  3. গ) The committee have issued its report.
  4. ঘ) Ten kilometers are a long walk.
ব্যাখ্যা

অপশন (ক) এর বাক্যটি শুদ্ধ।

অপশন (খ) এর বাক্যটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ He gave me advice.
Or, He gave me a piece of advice.
Or, He gave me a bit of advice.

অপশন (গ) এর বাক্যটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ The committee has issued its report.

অপশন (ক) এর বাক্যটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ Ten kilometers is a long walk.

২৭.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) A big number of money.
  2. খ) I met two women here.
  3. গ) Put your sign here.
  4. ঘ) I have paid my schooling fees.
ব্যাখ্যা

অপশন (খ) এর বাক্যটি শুদ্ধ।

অপশন (ক) এর বাক্যটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ A big amount of money.

অপশন (গ) এর বাক্যটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ Put your signature here.

অপশন (ঘ) এর বাক্যটি অশুদ্ধ।
এর শুদ্ধরূপঃ I have paid my school fees.

২৮.
কোনটি 'Incite' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) Permit
  2. খ) Deceive
  3. গ) Instigate
  4. ঘ) Urge
ব্যাখ্যা

Incite(verb): encourage or stir up.
Synonym: provoke, instigate, motivate.
Source: Merriam Webster Dictionary.

২৯.
কোনটি 'Panic' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) Serenity
  2. খ) Horror
  3. গ) Calmness
  4. ঘ) Tranquillity
ব্যাখ্যা

Panic - আতঙ্ক, ত্রাস।
Horror - ভয়, আতঙ্ক।
Serenity / Calmness / Tranquillity - প্রশান্তি, শান্ত ভাব।

৩০.
'Hard and fast' এর অর্থ-
  1. ক) Difficult matter
  2. খ) Fixed
  3. গ) Easy matter
  4. ঘ) Loose
ব্যাখ্যা

Hard and fast - fixed or not to be changed.
Bangla Meaning: বাঁধা ধরা।
Synonym: rigid.
Example: There is no such hard and fast rule in this matter.

৩১.
৮ জন শ্রমিক ৫ দিনে ২৪০০ টাকা আয় করে। ১০ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
  1. ক) ৩ দিনে
  2. খ) ৪ দিনে
  3. গ) ৫ দিনে
  4. ঘ) ৬ দিনে
ব্যাখ্যা

৮ জনে আয় করে ৫ দিনে
১ জনে আয় করে ৮ × ৫ দিনে
∴ ১০ জনে আয় করে (৫ × ৮) / ১০
= ৪ দিনে

৩২.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদী পথে ৭২ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে সময় লাগবে-
  1. ক) ৬ ঘণ্টা
  2. খ) ৮ ঘণ্টা
  3. গ) ৯ ঘণ্টা
  4. ঘ) ১২ ঘণ্টা
ব্যাখ্যা

স্রোতের অনুকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ + স্রোতের বেগ
= ১৮ + ৬ কিমি
= ২৪ কিমি

∴ ৭২ কিমি যেতে সময় লাগবে = ৭২/২৪ ঘন্টা
= ৩ ঘন্টা।

স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ - স্রোতের বেগ
= ১৮ - ৬ কিমি
= ১২ কিমি

∴ ৭২ কিমি যেতে সময় লাগবে ৭২/১২ ঘন্টা
= ৬ ঘন্টা।

∴ মোট সময় লাগবে = ৩ + ৬ ঘন্টা।
= ৯ ঘন্টা।

৩৩.
একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
  1. ক) ১ : ৫
  2. খ) ৫ : ১
  3. গ) ২ : ৫
  4. ঘ) ৫ : ২
ব্যাখ্যা

এখানে ক্রয়মূল্য ১২০ টাকা এবং লাভ (১৪৪ - ১২০) = ২৪ টাকা
সুতরাং, ক্রয়মূল্য : লাভ = ১২০ : ২৪ = ৫ : ১

৩৪.
৪০ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ২। এতে আর কত লিটার অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ২ : ৩ হবে?
  1. ক) ১৫ লিটার
  2. খ) ১৮ লিটার
  3. গ) ২০ লিটার
  4. ঘ) ২৫ লিটার
ব্যাখ্যা

পেট্রোল ∶ অকটেন = ৩ ∶ ২

∴ পেট্রোলের পরিমাণ = ৩/(৩+২) X ৪০ = ২৪ লিটার।
অকটেনের পরিমাণ = ২/(৩+২) X ৪০ = ১৬ লিটার।

নতুন মিশ্রণে,
পেট্রোল ∶ অকটেন = ২ ∶ ৩
= (২ X ১২) ∶ (৩ X ১২)
= ২৪ ∶ ৩৬

∴ অকটেন মিশাতে হবে = ৩৬ - ১৬ = ২০ লিটার।

৩৫.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ক) ১/২
  2. খ) ৪/৫
  3. গ) ৫/৭
  4. ঘ) ৪/৯
ব্যাখ্যা

১/২ = ০.৫
৪/৫ = ০.৮
৫/৭ = ০.৭
৪/৯ = ০.৪
সুতরাং, ভগ্নাংশগুলোর মধ্যে ৪/৫ বৃহত্তম।

৩৬.
একটি গ্রামের লোকসংখ্যা ৯% হারে বর্ধিত হয়ে ১৬৩৫ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
  1. ক) ১৩৫০
  2. খ) ১৪০০
  3. গ) ১৫০০
  4. ঘ) ১৫৫০
ব্যাখ্যা

৯% বৃদ্ধিতে লোকসংখ্যা,
বর্তমানে ১০৯ জন হলে পূর্বে ছিল ১০০ জন
∴ বর্তমানে ১৬৩৫ জন হলে পূর্বে ছিল (১০০ X ১৬৩৫)/১০৯ জন
= ১৫০০ জন।

৩৭.
১৩ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা-এর লম্ব দূরত্ব ৫ সেমি হলে জ্যা-এর দৈর্ঘ্য হবে-
  1. ক) ২০ সেমি
  2. খ) ২৪ সেমি
  3. গ) ১৮ সেমি
  4. ঘ) ২২ সেমি
ব্যাখ্যা

অতিভুজ = ১৩ এবং লম্ব ৫ হলে,
ভূমি = √(১৩ - ৫)
= √(১৬৯ - ২৫)
= √১৪৪
= ১২
∴ জ্যা এর দৈর্ঘ্য = ১২ + ১২ = ২৪ সেমি।

৩৮.
একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-
  1. ক) ৯০°
  2. খ) ১১০°
  3. গ) ১২০°
  4. ঘ) ১০৮°
ব্যাখ্যা

সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ = ১৮০ X (n-2)/n
= ১৮০ X (৫-২)/৫
= ৫৪০/৫
= ১০৮°

৩৯.
একজন দোকানদার ৮% লাভে একটি জিনিস ৫৪ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৪৮ টাকা
  2. খ) ৫০ টাকা
  3. গ) ৫২ টাকা
  4. ঘ) ৪৬ টাকা
ব্যাখ্যা

৮% লাভে,
বিক্রয়মূল্য ১০৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা।
∴ বিক্রয়মূল্য ৫৪ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ X ৫৪)/১০৮ টাকা।
= ৫০ টাকা।

৪০.
কোনো পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী ইংরেজিতে, ১২% পরীক্ষার্থী গণিতে এবং ৯% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
  1. ক) ৭৯ জন
  2. খ) ৭৫ জন
  3. গ) ৭৭ জন
  4. ঘ) ৮২ জন
ব্যাখ্যা

শুধু ইংরেজিতে ফেল করে = (১৮ - ৯)% = ৯%
শুধু গণিতে ফেল করে = (১২ - ৯)% = ৩%
তাহলে উভয় বিষয়ে পাশ করে = ১০০% - (৯ + ৩ + ৯)% = ৭৯%

৪১.
১ হতে ৫৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ২৭
  2. খ) ২৮
  3. গ) ৩০
  4. ঘ) ৩১
ব্যাখ্যা

গড় = (শেষ সংখ্যা + প্রথম সংখ্যা)/২
= (৫৯ + ১)/২
= ৩০

৪২.
a + 1/a = 3 হলে, a3 + 1/a3 এর মান হবে-
  1. ক) 18
  2. খ) 21
  3. গ) 27
  4. ঘ) 36
ব্যাখ্যা

a³ + 1/a³ = (a + 1/a)³ - 3 . a . 1/a . (a + 1/a)
= (3)³ - 3 X 3
= 27 - 9
= 18

৪৩.
(০.১ × ০.০১ × ০.০০৪) / (০.০২ × ০.০০২) এর মান কত?
  1. ক) ০.১
  2. খ) ০.০১
  3. গ) ০.০২
  4. ঘ) ০.০০০১
ব্যাখ্যা

(০.১ × ০.০১ × ০.০০৪) / (০.০২ × ০.০০২)
= ০.০০০০০৪ / ০.০০০০৪
= ০.৪ / ৪
= ০.১

৪৪.
x2 − y2 + 4y − 4 এর একটি উৎপাদক-
  1. ক) x + y - 2
  2. খ) x + y + 2
  3. গ) x - y - 2
  4. ঘ) x - 2y + 1
ব্যাখ্যা

x2 − y2 + 4y − 4
= x2 − (y2 - 4y + 4)
= x2 − (y − 2)2
= (x + y − 2) (x − y + 2)

৪৫.
একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় যাত্রাস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
  1. ক) ১(২/৩)
  2. খ) ৫/৬
  3. গ) ১(৩/৪)
  4. ঘ) ১(৫/৬)
ব্যাখ্যা

মোট সময় = ২ + ৪ = ৪ ঘন্টা
মোট দূরত্ব = ৫ + ৫ = ১০ মাইল
∴ গড় বেগ = ১০/৬ = ১ (২/৩)

৪৬.
একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
  1. ক) শূন্য
  2. খ) অসীম
  3. গ) ভূপৃষ্ঠের সমান
  4. ঘ) ভূপৃষ্ঠ থেকে কম
ব্যাখ্যা

একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে ওজনহীন, নমনীয় এবং অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটি যদি ঘর্ষণ এড়িয়ে স্বাধীনভাবে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলে।
কৌণিক বিস্তার অল্প হলে-
সরল দোলকের দোলনকাল, T = 2π √(L/g).
এখানে, t= দোলনকাল, L= কার্যকরী দৈর্ঘ্য (সূতার দৈর্ঘ্য+দোলকপিন্ডের ব্যাসার্ধ), g= অভিকর্ষজ ত্বরণ।

উপরের সূত্রমতে আমরা পাই,
১. সরল দোলকের দোলনকাল কাযকরী দৈর্ঘ্য ও অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল।
২. একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল অসীম হবে, কারণ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য। এক্ষেত্রে দোলকঘড়ি চলবে না।
৩. গ্রীষ্মকালে দোলকঘড়ি ধিরে চলে। কারন, অধিক তাপমাত্রার জন্য দোলকের কার্যকরী দৈর্ঘ্য বাড়ে, ফলে দোলককাল বাড়ে এবং ঘড়ি ধিরে চলে।
৪. শীতকালে দোলকঘড়ি দ্রুত চলে। কারণ, কম তাপমাত্রায় দোলকের কার্যকরী দৈর্ঘ্য কমে, ফলে দোলককাল কমে এবং ঘড়ি দ্রুত চলে।
৫. দোলকঘড়ি বিষুবরেখা হতে মেরু অঞ্চলে নিলে ঘড়ি দ্রুত চলবে। কারণ, বিষুবরেখার চেয়ে মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান বেশি। ফলে দোলনকাল কমবে এবং ঘড়ি দ্রুত চলবে।
৬. দোলককে পাহাড়ের উপর নিয়ে গেলে অভিকর্ষজ ত্বরণের মান কম বলে দোলনকাল বাড়বে।
৭. কোন সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য ৯ গুণ বাড়লে দোলনকাল ৩ গুণ বাড়বে, আর মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ ৯ গুণ বাড়লে দোলনকাল ৩ গুণ কমবে।

৪৭.
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী?
  1. ক) ওয়াট
  2. খ) ওয়াট-ঘণ্টা
  3. গ) কিলোওয়াট-ঘণ্টা
  4. ঘ) কুলম্ব
ব্যাখ্যা

সাধারণত বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক হিসাবের জন্য কিলোওয়াট-ঘন্টা একক ব্যবহৃত হয়।
এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে এক কিলোওয়াট ঘন্টা বলে।
কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করা হয় ভোল্ট একক দ্বারা।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (১ম পত্র) বোর্ড বই।

৪৮.
নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী?
  1. ক) কার্বন ডাই অক্সাইড
  2. খ) অক্সিজেন
  3. গ) হাইড্রোজেন
  4. ঘ) হিলিয়াম
ব্যাখ্যা

পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এর জন্য দায়ী বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস।
যেমনঃ কার্বন-ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরো ফ্লোরো কার্বন, হাইড্রো ক্লোরো ফ্লোরো কার্বন ইত্যাদি যা গ্রিনহাউস গ্যাস নামে পরিচিত।
যার ফলে ওজন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ওজন স্তর ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠ অতিবেগুনি রশ্মির প্রভাব শতকরা পাঁচ ভাগ বৃদ্ধি পেয়েছে।
বন উজাড়করণের ফলে বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে যা বৈশ্বিক উষ্ণতার কারণ।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি।

৪৯.
নিষ্ক্রিয় গ্যাস নয়-
  1. ক) অক্সিজেন
  2. খ) নিয়ন
  3. গ) হিলিয়াম
  4. ঘ) আর্গন
ব্যাখ্যা

নিষ্ক্রিয় গ্যাসঃ হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe), রেডন (Rn) এবং ওগানেসন (Og)।
এরা অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না বলে এদেরকে অভিজাত বা মহান বা Noble গ্যাসও বলে।
আবার বায়ুতে এদের পরিমাণ খুবই কম (<1%); এ কারণে এদেরকে বিরল বা দুর্লভ গ্যাসও বলা হয়।
এই গ্যাসগুলো খুব একটা ক্ষতিকরও নয়; তাই এদেরকে ‍উত্তম গ্যাসও বলা হয়।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি।

৫০.
সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের?
  1. ক) নেপাল
  2. খ) পাকিস্তান
  3. গ) শ্রীলংকা
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা

সার্কের বর্তমান ১৪তম মহাসচিব শ্রীলংকার ইসালা রুয়ান উরেকুন।
তিনি ২০২০ সালের মার্চে পাকিস্তানের আমজাদ বি. সিয়াল এর স্থলাভিষিক্ত হন।
১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়।
এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
সার্কের সদস্য ৮টি।
সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
(সূত্রঃ সার্ক ওয়েবসাইট)

৫১.
ইরানের ইসলামি বিপ্লবের নায়ক কে?
  1. ক) মোহাম্মদ রেজা পাহলভি
  2. খ) আয়াতুল্লাহ আলী খামেনি
  3. গ) রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনি
  4. ঘ) আহমাদিনেজাদ
ব্যাখ্যা

১৯৭৯ সালে ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনীর নেতৃত্বে ইসলামী বিপ্লব সংঘটিত হয়।
এই বিপ্লবের সূত্রপাত ঘটে ১৯৭৮ সালের জানুয়ারিতে এবং ১১ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে ইরানের তদানীন্তন সরকারের পতনের মাধ্যমে এই বিপ্লব পূর্ণতা লাভ করে।
এই বিপ্লবের মাধ্যমে ইরানের তৎকালীন বাদশাহ মোহাম্মদ রেজা শাহের পতন ঘটে।
১ এপ্রিল ১৯৭৯ খোমেনী ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করে।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)

৫২.
কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে?
  1. ক) শ্বসন
  2. খ) প্রস্বেদন
  3. গ) ব্যাপন
  4. ঘ) সালোকসংশ্লেষণ
ব্যাখ্যা

সবুজ উদ্ভিদ সূর্যালকের উপস্থিতিতে কার্বন ডাই-অক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় খাদ্য তৈরি করে।
সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরির এ প্রক্তিয়াকে সালোকসংশ্লেষণ (Photosynthesis) বলা হয়।
সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো- ক্লোরোফিল, আলো, পানি এবং কার্বন ডাই-অক্সাইড।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই।

৫৩.
নাইট্রোজেনের প্রধান উৎস কি?
  1. ক) বায়ু
  2. খ) গাছপালা
  3. গ) মাটি
  4. ঘ) পানি
ব্যাখ্যা

বায়ুমণ্ডল নানাপ্রকার গ্যাস ও বাষ্পের সমন্বয়ে গঠিত হলেও এর প্রধান উপাদান দুইটি।
যথা- নাইট্রোজেন ও অক্সিজেন।
বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি ৭৮.০১% ও অক্সিজেনের পরিমাণ ২০.৭১%।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৫৪.
আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে?
  1. ক) ব্লাড ক্যান্সার
  2. খ) চর্ম ক্যান্সার
  3. গ) ব্রেন ক্যান্সার
  4. ঘ) এইডস
ব্যাখ্যা

মানুষ তার সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, এ্যারোসল ব্যবহার করে থাকে।
জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এসমস্ত যন্ত্রের ব্যবহার দিন দিন বাড়ছে।
এসমস্ত যন্ত্র থেকে ক্লোরো ফ্লরো কার্বন (CFC) গ্যাস নির্গত হয়, যা বায়ুমন্ডলের ওজোন স্তর ধ্বংসের সহায়ক।
জানা গেছে CFC-র ব্যাপক ব্যবহারের ফলে ওজোন স্তরে ছিদ্র দেখা দিয়েছে।
ওজোন স্তরে ছিদ্রের সৃষ্টি হলে সূর্য থেকে ক্ষতিকর অতিবেগুনীরশ্মি পৃথিবীতে চলে আসবে, যা ত্বক ক্যান্সারসহ অন্যান্য মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে।
উৎসঃ সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি (উন্মুক্ত)।

৫৫.
এইডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অধিকতর কার্যকরী?
  1. ক) সচেতনতা সৃষ্টি
  2. খ) শিক্ষার ব্যবস্থা
  3. গ) আক্রান্তদের এড়িয়ে চলা
  4. ঘ) আক্রান্তদের প্রতি যত্নবান হওয়া
ব্যাখ্যা

এইডস প্রতিরোধের ক্ষেত্রে,
প্রতিরোধে করণীয়-
১. বৈধ যৌন সম্পর্ক নিশ্চিত করতে হবে,
২. নিরাপদ রক্ত প্রদান নিশ্চিত করা,
৩. অস্ত্রোপচারে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা,
৪. ধর্মীয় বিধিবিধান মেনে চলা।
সর্বোপরি, এইডস থেকে নিজেকে এবং সমাজ ও মানবসভ্যতাকে রক্ষা করতে হলে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করে তুলতে হবে। এইডস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির বিকল্প কিছুই নাই।
উৎসঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৫৬.
কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
  1. ক) ভিটামিন 'এ'
  2. খ) ভিটামিন 'বি'
  3. গ) ভিটামিন 'সি'
  4. ঘ) ভিটামিন 'ডি'
ব্যাখ্যা

ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
এছাড়া ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি;
ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস;
এবং ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।

৫৭.
'মিষ্টি আলু' কোন ধরনের খাদ্য?
  1. ক) আমিষ
  2. খ) শ্বেতসার
  3. গ) স্নেহ জাতীয়
  4. ঘ) ভিটামিন
ব্যাখ্যা

শর্করার শ্রেণীবিভাগঃ
১. এক অণু বিশিষ্ট শর্করা -- গ্লুকোজ
উৎসঃ ফলের রস, মধু ইত্যাদি
২. দুই অণু বিশিষ্ট শর্করা -- সুক্রোজ, ল্যাকটোজ
উৎসঃ চিনি ও দুধ
৩. বহু অণু বিশিষ্ট শর্করা -- শ্বেতসার, গ্লাইকোজেন
উৎসঃ চাল, আটা, আলু, সবুজ পাতা, শাকসবজি
উৎসঃ নবম-দশম শ্রেণীঃ জীব বিজ্ঞান বই (উন্মুক্ত)

মিষ্টি আলুতে প্রচুর শর্করা এবং চিনি থাকে।
এটি শরীরে শক্তি জোগান দেয়।
কাজে-কর্মেও গতি আসে।
এ ছাড়াও মিষ্টি আলুতে আছে প্রচুর পরিমাণে আঁশ, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি৬সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান।
উৎসঃ প্রথম আলোর স্বাস্থ্য সম্পর্কিত রিপোর্ট।

৫৮.
কোনটির অভাবে কোয়াশিয়রকর রোগ হয়?
  1. ক) শ্বেতসার
  2. খ) ভিটামিন
  3. গ) আমিষ
  4. ঘ) খনিজ লবণ
ব্যাখ্যা

প্রোটিন বা আমিষের অভাবজনিত রোগঃ
খাদ্যে প্রোটিনের অভাব হলে 'মেরাসমাস' ও 'কোয়াশিয়রকর' নামক দুটি রোগ হয়।
মেরাসমাস রোগে পেশী ও মেদ ক্ষয় হয় ও চামড়া কুচকে যায়, দেহের বৃদ্ধি থেমে যায়, ওজন স্বাভাবিকের চেয়ে শতকরা ৬০ ভাগ কমে যায়, কম বয়সে এ রোগ হলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে।
সাধারণত ২ - ৪ বছর বয়সে শিশুদের খাদ্যে প্রোটিনের অভাব হলে কোয়াশিয়রকর রোগ হয়।
এ রোগে শিশুদের দেহের বৃদ্ধি থেমে যায়, পেশী ক্ষয় হতে থাকে, পানি জমে শরীর ফুলে যায়, রক্তাল্পতা দেখা দেয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই (উন্মুক্ত)।

৫৯.
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
  1. ক) ৩,৮৪,০০০ কিমি
  2. খ) ৩,৯৫,০০০ কিমি
  3. গ) ৪,০৫,০০০ কিমি
  4. ঘ) ৪,২০,০০০ কিমি
ব্যাখ্যা

পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮১,৫০০ কিলোমিটার।
চাঁদ পৃথিবীর চারদিকে নিজ কক্ষপথে ২৯ দিনে একবার আর্বতন করে।
চাঁদের ব্যাস ৩,৪৭৫ কিলোমিটার।
১৯৬৯ সালের ২১ শে জুলাই সর্বপ্রথম মানুষ চাঁদে অবতরণ করেন।
চাঁদে পানি, বায়ু, উদ্ভিদ বা প্রাণী নেই।
উৎসঃ নবম-দশম শ্রেণি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় (উন্মুক্ত)।

৬০.
বাংলাদেশ সরকার কোন সালে 'জাতীয় পরিবেশ নীতি' ঘোষণা করে?
  1. ক) ১৯৯৫
  2. খ) ১৯৯৭
  3. গ) ১৯৯৯
  4. ঘ) ১৯৯২
ব্যাখ্যা

পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো তদারকির জন্য ১৯৮৯ সালে পরিবেশ মন্ত্রণালয় গঠিত হয়।
অতঃপর সরকার পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে; জাতীয় পরিবেশ নীতি ১৯৯২ প্রণীত হয়েছে এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ বিধিবদ্ধ করার মাধ্যমে পুরনো আইন সংশোধন করা হয়েছে।
উৎসঃ বাংলাপিডিয়া।

৬১.
কত সালে জাতিসংঘ গঠিত হয়?
  1. ক) ১৯৪৩
  2. খ) ১৯৪৪
  3. গ) ১৯৪৫
  4. ঘ) ১৯৪৬
ব্যাখ্যা

১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
বর্তমান সদস্য ১৯৩টি।
জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট।

৬২.
ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায়-
  1. ক) অক্সিজেন
  2. খ) হাইড্রোজেন
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) কার্বন
ব্যাখ্যা

ভূ-ত্বকের গঠনঃ
পৃথিবীর উপরিভাগের শক্ত আবরণ ভূ-ত্বক বিভিন্ন ধরনের খনিজ ও শিলা দ্বারা গঠিত।
ভূ-ত্বক অশ্মমন্ডলেরই উপরিভাগ যার মধ্যে অক্সিজেন ও সিলিকনের পরিমাণ বেশি।
আজ পর্যন্ত আবিষ্কৃত মোট ১১৮টি মৌলিক উপাদানের মধ্যে ২০টি উপাদান ভূ-ত্বকের প্রায় শতকরা ৯৯.৫ অংশ দখল করে আছে।
ভূ-ত্বকের গভীরতা সর্বত্র সমান নয়।
তবে এর গড় গভীরতা ২০ কিলোমিটার।
গ্রানাইট স্তরের গড় গভীরতা ৮ কিলোমিটার।
ভূ-ত্বক গঠনকারী শিলারাশির ঘনত্ব ২.৭৫ থেকে ৩.০ পর্যন্ত।
ভূ-ত্বক বা অশ্মমন্ডলের উপরিভাগেই পৃথিবীর বাহ্যিক দিকগুলো দেখা যায়।
যেমন- সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত, নদী, হ্রদ, সাগর, মহাসাগর ইত্যাদি।
উৎসঃ ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (উন্মুক্ত)।

৬৩.
সাধারণ তাপমাত্রায় কোন মৌলিক ধাতু তরল অবস্থায় থাকে?
  1. ক) সীসা
  2. খ) পারদ
  3. গ) ক্যালসিয়াম
  4. ঘ) লিথিয়াম
ব্যাখ্যা

সাধারণ তাপমাত্রায় পারদ তরল অবস্থায় থাকে।
উৎসঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।

১. কঠিন পদার্থঃ ইট, কাঠ, পাথর, মোবাইল ফোন, শুষ্ক ব্যাটারী, বই, গ্লাস, প্লেট ইত্যাদি।
২. তরল পদার্থঃ দুধ, সরিষার তৈল, পানি, পারদ, কেরোসিন তৈল, সয়াবিন তৈল, তরল পানিয়, ফলের জুস, অ্যালকোহল ইত্যাদি।
৩. গ্যাসীয় পদার্থঃ অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, আমোনিয়া ইত্যাদি।
উৎসঃ রসায়ন প্রথম পত্র, নবম-দশম শ্রেণি (উন্মুক্ত)।

৬৪.
কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয়-
  1. ক) স্মৃতি অংশ
  2. খ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
  3. গ) কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
  4. ঘ) শক্ত ধাতব অংশ
ব্যাখ্যা

কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে হার্ডওয়্যার বলা হয়।
হার্ডওয়্যারের নিজস্ব শারীরিক গঠন বা কাঠামো রয়েছে এবং যা দেখা যায় ও স্পর্শ করলে এর অবস্থান স্পষ্টত অনুভব করা যায়।
কম্পিউটারের শারীরিক কাঠামো গঠিত হয় বিভিন্ন ধরণের হার্ডওয়্যার দিয়ে।
হার্ডওয়্যার সমূহকে ৩ ভাগে ভাগ করা যায়। যথা- ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস ও প্রেসেসিং ডিভাইস।

৬৫.
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটি হলো-
  1. ক) চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।
  2. খ) এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
  3. গ) ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়
  4. ঘ) এই রোগ মানবদেহের কিডনী বিনষ্ট করে
ব্যাখ্যা

অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাব হলে প্রোটিন, শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, একে ডায়াবেটিস রোগ বলা হয়।
চিনি জাতীয় খাবারের সাথে এ রোগের সম্পর্ক নেই।
ডায়াবেটিস হলে হৃৎপিণ্ড, কিডনি, চোখ ইত্যাদি অঙ্গের স্বভাবিক কাজে বাধা সৃষ্টি হয়।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬৬.
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
  1. ক) ১২ ভাগ
  2. খ) ১৫.৮ ভাগ
  3. গ) ১৯ ভাগ
  4. ঘ) ২৫ ভাগ
ব্যাখ্যা

পরিবেশের ভারসাম্য রক্ষায় কোন দেশের মোট আয়তনের ন্যূনতম ২৫ ভাগ বনভূমি থাকতে হয়।
তবে বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের শতকরা ১৭ ভাগ।
সূত্রঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৬৭.
কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম?
  1. ক) বেলে মাটি
  2. খ) এঁটেল মাটি
  3. গ) দোআঁশ মাটি
  4. ঘ) এর কোনোটিই নয়
ব্যাখ্যা

বালু মাটিতে বিদ্যমান মাটির কণাগুলো আকারে বড় হয়।
এদের মধ্যে কোন আঠালো ভাব নেই।
ফলে শুষ্ক অবস্থায় এরা ঝরঝরে হয়।
এদের কণাগুলো বড় হওয়ায় এদের মধ্যে ফাঁকা জায়গা বেশি থাকে এবং এই ফাঁকা স্থানে বেশি পরিমাণে বাতাস থাকে।
বালু মাটি সহজেই পানি শোষণ করতে পারে তবে পানি ধরে রাখতে পারে না।
এজন্য বালুমাটি সহজেই শুষ্ক হয়ে যায়।
বালুমাটিতে জৈব উপাদান সামান্য পরিমাণ থাকে।
ফলে এতে ফসল উৎপাদন ভাল হয় না।
বালুমাটি দানাযুক্ত ও হাতে নিলে এদের অমসৃণ ভাব অনুভূত হয়।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি (উন্মুক্ত)।

৬৮.
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয়?
  1. ক) কয়লা
  2. খ) বায়োগ্যাস
  3. গ) প্রাকৃতিক গ্যাস
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

জীবাশ্ম জ্বালানি হল এক প্রকার জ্বালানি যা মৃত গাছের পাতা, মৃতদেহ ইত্যাদি জীবনের উপাদান হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে এ জ্বালানি তৈরি হয়।
সাধারণত ৬৫০ মিলিয়ন বছর।
যেমনঃ কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ইত্যাদি।
উৎসঃ ৭ম শ্রেণি বিজ্ঞান বই।

৬৯.
সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়?
  1. ক) রাসায়নিক প্রক্রিয়ায়
  2. খ) আণবিক শক্তি প্রক্রিয়ায়
  3. গ) পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়
  4. ঘ) বিদ্যুৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়
ব্যাখ্যা

সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে বলা হয় সৌরশক্তি।
সূর্য সকল শক্তির উৎস। পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্য থেকেই আসা বা সূর্য কিরণ ব্যবহৃত হয়েই তৈরি হয়েছে।
প্রকৃতপক্ষে সূর্যের শক্তির উৎস পারমাণবিক শক্তি, কারণ সূর্যে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়।
এ শক্তি পৃথিবীতে বিকিরিত হয়।
সৌরশক্তির সকল উৎস ফিউশন বিক্রিয়া।

উৎসঃ সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি (উন্মুক্ত)।

৭০.
পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল-
  1. ক) কমে যায়
  2. খ) বেশি হয়
  3. গ) অপরিবর্তিত থাকে
  4. ঘ) কোনোটিই সঠিক নয়
ব্যাখ্যা

কোনো বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে তার ওজন বলে।
আমরা জানি, W = mg এখানে g = অভিকর্ষজ ত্বরণ যার মান 9.8।
এই g এর মান ভূপৃষ্ঠ থেকে যত নিচে/উপরে যাওয়া যায় g এর মান তত কমতে থাকে।
এজন্য g এর মান পাহাড়ে বা খনির ভেতরে কম।
মেরু অন্ঞলে g এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি।
পৃথিবীর কেন্দ্রে g এর মান শূন্য।
উৎসঃ বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

৭১.
পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
  1. ক) জাভা
  2. খ) গ্রীনল্যান্ড
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) মাদাগাস্কার
ব্যাখ্যা

পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রীনল্যান্ড।
ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত হলেও ডেনমার্কের অধীনে একটি দ্বীপ।
এটি আটলান্টিক মহাসাগরের উত্তরে অবস্থিত।
উৎসঃ ওয়ার্ল্ড অ্যাটলাস এবং ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।

৭২.
কোনো স্থানে সময় যখন শনিবার সকাল ১০টা তখন এর ১৮০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে-
  1. ক) শনিবার রাত্রি ১০টা
  2. খ) শনিবার দুপুর ৪টা
  3. গ) শুক্রবার রাত্রি ১০টা
  4. ঘ) শনিবার ভোর ৪টা
ব্যাখ্যা

পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
∴ ১৮০ ডিগ্রি = ১৮০ X ৪ = ৭২০ মিনিট = ১২ ঘন্টা।
কোন স্থান থেকে পশ্চিমে গেলে সময় কমবে আর পূর্বে গেলে সময় বাড়বে।
কোন স্থানে সময় যখন শনিবার সকাল ১০ টা তখন-
১) ১৮০ ডিগ্রি পশ্চিমে সময় হবে শুক্রবার রাত্রি ১০ টা।
এবং ২) ১৮০ ডিগ্রি পূর্বে সময় হবে শনিবার রাত্রি ১০ টা।

৭৩.
১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনারীতি কাদের?
  1. ক) আরবীয়দের
  2. খ) মিশরীয়দের
  3. গ) দারিয়ুসের
  4. ঘ) ক্যাম্বসেসের
ব্যাখ্যা

বিজ্ঞানের বিভিন্ন শাখায় পারসীয়দের বিরাট অবদান রয়েছে।
সম্রাট দারিয়ুস চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের জন্য কাজ করেন।
মিশরীয় চিকিৎসা বিদ্যালয়কে তিনি সংস্কার করেন।
জ্যোতির্বিদ্যার উন্নয়নেও সম্রাটের দৃষ্টি ছিল।
বিখ্যাত ক্যালেডিও জ্যোতির্বিজ্ঞানী ‘নেবুরিমানু’কে তিনি সব ধরনের সহযোগিতা করেন।
এছাড়া ক্যালেডিও জ্যোতির্বিজ্ঞানী কিদিনু’ও পারস্য সম্রাট এর পৃষ্ঠপোষকতা লাভ করেন।
সম্রাট দারিয়ুস ১২ মাসে বছর ও ৩০ দিনে মাস গণনার রীতি চালু করে পারসীয় দিনপঞ্জি রচনা করেন।
উৎসঃ ইতিহাস, নবম-দশম শ্রেণি (উন্মুক্ত)।

৭৪.
এ দেশের সরকারি কাজে 'ফারসি' ভাষা চালু করেন কে?
  1. ক) হুসেন শাহ
  2. খ) সম্রাট জাহাঙ্গীর
  3. গ) রাজা টোডরমল
  4. ঘ) ইংরেজরা
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
৭৫.
আসাদ কবে শহীদ হন?
  1. ক) ১৯৬৯ সালের ২০ জানুয়ারি
  2. খ) ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি
  3. গ) ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি
  4. ঘ) ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

শহীদ আসাদ দিবস ২০ জানুয়ারি।
১৯৬৯ সালের এই দিনে গণঅভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদ পুলিশের গুলিতে নিহত হন।
পরবর্তীতে আসাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোহাম্মদপুরে 'আইয়ুব গেট' এর নাম পরিবর্তন করে 'আসাদ গেট' নামকরণ করা হয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৭৬.
মোঘল বংশের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) বাবর
  2. খ) হুমায়ুন
  3. গ) শাহজাহান
  4. ঘ) আকবর
ব্যাখ্যা

ষোড়শ শতাব্দীর প্রথম দিকে ভারতবর্ষের অরাজক রাজনৈতিক অবস্থার সুযোগ গ্রহণ করে জহির উদ্দিন মুহম্মদ বাবুর এদেশে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন।
তিনি মাত্র চার বছর রাজত্ব করেন।
রাজত্বকালের পুরো সময়েই তিনি যুদ্ধ বিগ্রহে ব্যস্ত ছিলেন।
তাই তিনি বংশধরদের জন্য একটি সুসংগঠিত রাজ্য রেখে যেতে পারেননি।
এ কারণে হুমায়ুন সিংহাসনে আরোহণ করার পরই বিপর্যয়ের সম্মুখীন হন।
দিল্লীর সিংহাসন তাঁর হাত-ছাড়া হয়ে যায়।
তবে দীর্ঘ পনের বছর পর হুমায়ুন দিল্লীর সিংহাসন পুনরুদ্ধারে সক্ষম হয়েছিলেন।
উৎসঃ ইতিহাস দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (উন্মুক্ত)।

৭৭.
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয়?
  1. ক) ১০ দফা
  2. খ) ১৬ দফা
  3. গ) ২১ দফা
  4. ঘ) ২৬ দফা
ব্যাখ্যা

১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়।
যুক্তফ্রন্টে অংশগ্রহণ করে চারটি দল।
দলগুলো হলো- বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ, নেজামে-ই ইসলাম, খেলাফতে রব্বানী পার্টি ও গণতন্ত্রী দল।
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
যুক্তফ্রন্টের সভাপতি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং পার্লামেন্টারি বোর্ডের সদস্য হন- এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
যুক্তফ্রন্টের নির্বাচনী কর্মসূচি ছিল ২১ দফার।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৭৮.
প্রথম 'সাফ' গেমস অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) কাঠমান্ডু
  2. খ) ঢাকা
  3. গ) নয়াদিল্লী
  4. ঘ) কলম্বো
ব্যাখ্যা

১৯৮৩ সালে দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা গঠন করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালনা পরিষদ কর্তৃক সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়।
২০০৪ সাল পর্যন্ত এ প্রতিযোগিতার পূর্বেকার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস বা সাফ গেমস।
এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে আটটি।
সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান।
উৎসঃ বিভিন্ন পত্র-পত্রিকার খবর।

৭৯.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৬০ সালে
  2. খ) ১৯৬২ সালে
  3. গ) ১৯৬৫ সালে
  4. ঘ) ১৯৬৬ সালে
ব্যাখ্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের সরকারি বহু-অনুষদভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয়।
এটি ১৮ নভেম্বর, ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় স্থাপিত হয়।
এর বর্তমান উপাচার্য ‘বেগম রোকেয়া পদক ২০২০’ পদক প্রাপ্ত ড. শিরীণ আখতার।
উৎসঃ প্রথম আলো এবং চবি ওয়েবসাইট।

৮০.
কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত?
  1. ক) রাঙামাটির চন্দ্রঘোনায়
  2. খ) সিলেটের ছাতকে
  3. গ) পাবনার পাকশীতে
  4. ঘ) কুষ্টিয়ার জগতিতে
ব্যাখ্যা

বাংলাদেশে স্থাপিত প্রথম কাগজকল হলো কর্ণফুলী পেপার মিল।
এটি ১৯৫৩ সালে রাঙামাটি জেলার চন্দ্রঘোনায় স্থাপিত হয়।
এটির বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৩০ হাজার মে. টন।
এতে কাঁচামাল হিসেবে পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চলের বাঁশ ব্যবহৃত হয়।
(সূত্রঃ বিসিআইসি ওয়েবসাইট)