পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ৬৪ Subject - English Language and Grammar Topics: 1. Clasues [The Principle and Sub-Ordinate Clause, The Noun Clause, The Adjective Clause and The Adverbial Clause] 2. Words (Part - 1) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the words of A to H] ------------------ [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
She bought a book that inspired her deeply.
Here, the underlined clause is a/ an - 
  1. Noun Clause
  2. Adverbial Clause
  3. Adjective Clause
  4. Verbal Clause
সঠিক উত্তর:
Adjective Clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective Clause
ব্যাখ্যা

• Adjective clause:
- যে Subordinate Clause কোনো Noun বা Pronoun এর পরে বসে ঐ Noun বা Pronoun কে modify করে তাকে Adjective Clause বলে।
- অর্থাৎ Noun এর Post Modifier হিসাবে Adjective clause বসে।

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে।
01. Noun এর post modifier. (subject + verb + object + adjective clause).
02. Subject এর post modifier. (Subject + adjective clause + verb + object).

• উল্লিখিত Sentence এ 'that inspired her deeply' হচ্ছে Adjective Clause. কারণ প্রশ্নে উল্লিখিত বাক্যে object (a book) এর Post modifier হিসেবে এটি Adjective Clause. 

• Correct Answer: She bought a book that inspired her deeply. Here, the underlined clause is - Adjective Clause.

Note:
- Adjective clause কে Relative clause ও বলা হয়ে থাকে।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (যেমন: that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি Cause or Purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
Which sentence contains a subordinate clause?
  1. I enjoy reading books.
  2. He plays football every Sunday.
  3. Because it was raining, we stayed indoors.
  4. She drinks coffee every morning.
সঠিক উত্তর:
Because it was raining, we stayed indoors.
উত্তর
সঠিক উত্তর:
Because it was raining, we stayed indoors.
ব্যাখ্যা

Subordinate Clause:
- যে Clause এ একটি subject & একটি Finite verb থাকার পরেও পূর্ণ অর্থ প্রকাশের জন্যে Principal Clause এর উপর নির্ভরশীল তাকে Subordinate Clause বলে। 

• Subordinate Clause তিন প্রকার। যথা-
1. Noun Clause.
2. Adjective Clause.
3. Adverbial Clause.

• Subordinate Clause সাধারণত নিম্নলিখিত Word গুলো দিয়ে আরম্ভ হয়;
- Who, When, How, Where, Which, Because, If, As, Although, That, Why, So that, In order that, Whom, Hardly, Scarcely, Barely, No sooner, 

• যদি Because it was raining; এই clause টি একা বা স্বাধীনভাবে কোথাও ব্যবহার করা হয় তাহলে তা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না।
- অর্থ প্রকাশের জন্য অন্য একটি Principal Clause এর উপর এটি নির্ভরশীল। যেখানে we stayed indoors ব্যবহার করলে অর্থ প্রকাশ করছে।
- তাই এটি একটি Subordinate Clause.

• বাকি অপশনসমূহ প্রত্যেকটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে; তাই এরা Principal Clause.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

.
Choose the correct spelling.
  1. Evanescence
  2. Evenescence
  3. Evanescance
  4. Evenascenca
সঠিক উত্তর:
Evanescence
উত্তর
সঠিক উত্তর:
Evanescence
ব্যাখ্যা

• The correct spelling is 'Evanescence' (Noun).

Evanescence:
- English meaning: The fact of disappearing quickly from sight or memory.
- Bangla meaning: বিস্মৃতি; বিলুপ্তি।

Example sentence: The beauty of the sunset had an evanescence that made it even more precious.
- Bangla meaning: সূর্যাস্তের সৌন্দর্য অস্থায়ী হওয়ায় আরও মূল্যবান মনে হলো।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

.
The word "Dismay" means -
  1. Joy and happiness
  2. Confidence and courage
  3. Calmness and peace
  4. Worried and surprised 
সঠিক উত্তর:
Worried and surprised 
উত্তর
সঠিক উত্তর:
Worried and surprised 
ব্যাখ্যা

• Dismay (Noun & Verb):
- English meaning: A worried, sad feeling after you have received an unpleasant surprise.
- Bangla meaning: হতাশার অনুভূতি বা আতঙ্ক; হতাশ করা; আতঙ্কিত করা।

• উল্লিখিত অপশনগুলো,
- Joy and happiness - আনন্দ ও সুখ;
- Confidence and courage - আত্মবিশ্বাস এবং সাহস;
- Calmness and peace - শান্তি ও প্রশান্তি;
- Worried and surprised - বিস্ময় এবং হতাশা।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The word "Dismay" means - Worried and surprised.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

.
Which of the following is a principal clause?
  1. While he was sleeping.
  2. Since she was busy.
  3. Although it was raining.
  4. I finished my homework.
সঠিক উত্তর:
I finished my homework.
উত্তর
সঠিক উত্তর:
I finished my homework.
ব্যাখ্যা

• Principal clause:
- A principal clause is a group of words that contains both a subject and a predicate (verb) and expresses a complete thought. 
- অর্থাৎ, যে clause এ subject + verb থাকে এবং নিজে নিজেই সম্পূর্ন অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো clause এর উপর dependent নয় তাকে Principal clause বলে।

• Key Characteristics of a Principal Clause:
- Subject থাকবে।
- Predicate (Verb) থাকবে।
- Complete Thought প্রকাশ করবে।
- Can Stand Alone. অর্থাৎ, অন্য কোনো clause এর নির্ভরশীল নয়, একাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে।

• প্রদত্ত বাক্যটি "I finished my homework." একটি Principal Clause. কারণ,
- Subject: I আছে;
- Verb: finished আছে;
- Complete thought প্রকাশ করে;
- Can stand alone - অর্থাৎ, অন্য কোনো clause - এর নির্ভরশীল নয়, একাই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে।

- সুতরাং, এটি একটি Principal clause এর উদাহরণ।

• বাকি অপশনসমূহ প্রত্যেকটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না; তাই এরা Subordinate Clause.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

.
The belief that honesty is the best policy is widely accepted.
Here, the underlined clause is a/ an -
  1. Adverb clause
  2. Adjective clause
  3. Noun clause
  4. Independent clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা

• The belief that honesty is the best policy is widely accepted. Here, the underlined clause is a/ an - Noun clause.

- Noun বা pronoun এর apposition হিসেবে- News, Hope, Belief, Fact, Rumour ইত্যাদির পরে Noun Clause বসে।
- Noun in apposition হিসেবে Clause টি that দ্বারা শুরু হয় এবং একটি single noun এর মত কাজ করে।
- Here, it acts as the appositive to the noun "belief", explaining what belief is.
- তাই 'that honesty is the best policy' একটি Noun clause.

• উল্লেখ্য যে,
- Apposition বলতে এমন কিছু বোঝায়, যা কোনো Noun বা pronoun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।
- এই অতিরিক্ত তথ্য noun/pronoun কে modify করে না। তাই তা adjective clause হবে না।
- যখন noun কে modify করে (দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, ইত্যাদি বুঝায়) তখন adjective হয়।
- আর যখন noun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে সে ক্ষেত্রে apposition হিসেবে noun clause হবে।
- Noun clause এর ক্ষেত্রে অর্থের দিক থেকে লক্ষ্য করলে "এটাই সেটা" এরকম তথ্য পাওয়া যায়।
- যেমন: 'that honesty is the best policy' ই এখানে belief .

• Noun clause:
- যে সব subordinate clause noun -এর কাজ করে থাকে অর্থাৎ, subject, object, compliment, বা case in apposition -এর কাজ করে থাকে তাদেরকে noun clause বলে।
- Noun clauses are used when a single word isn't enough.

• একটি বাক্যের বিভিন্ন স্থানে noun clause বসতে পারে। যেমন:
1. Verb -এর subject হিসেবে;
2. Transitive verb -এর object হিসেবে;
3. Verb -এর complement হিসেবে;
4. Preposition -এর object হিসেবে;
5. Noun/pronoun -এর apposition হিসেবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
The synonym of the word "Generous" is -
  1. Stingy
  2. Ample 
  3. Selfish
  4. Greedy
সঠিক উত্তর:
Ample 
উত্তর
সঠিক উত্তর:
Ample 
ব্যাখ্যা

 • Generous (Adjective).
- English meaning: Being more than enough without being excessive.
- Bangla meaning: পর্যাপ্ত; প্রচুর।

• Synonym: Plenty, Plentiful, Generous.
• Antonym: Minimal, Scant, Insufficient.

• উল্লিখিত অপশনগুলো,
- Stingy - কৃপণস্বভাব;
- Ample - যথেষ্ট, পর্যাপ্ত;
- Selfish - স্বার্থপর; স্বার্থিক;
- Greedy - লোভী; লোভাতুর।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Generous" is - Ample.


Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

.
Choose the correct spelling.
  1. Caffaine
  2. Caffeine
  3. Cafeine
  4. Cafeiine
সঠিক উত্তর:
Caffeine
উত্তর
সঠিক উত্তর:
Caffeine
ব্যাখ্যা

• The correct spelling is 'Caffeine' (Noun).

Caffeine:
- English meaning: ​A drug found in coffee and tea that makes you feel more active.
- Bangla meaning: চায়ের পাতা এবং কফিবীজে বিদ্যমান জৈব যৌগ; ক্যাফিন।

Example sentence: Caffeine helps many people stay awake during long working hours.
- Bangla meaning: ক্যাফেইন অনেক মানুষকে দীর্ঘ সময় কাজ করার সময় জাগ্রত থাকতে সাহায্য করে।।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

.
Because she was tired, she went to bed early.
Here, the underlined clause is a/ an - 
  1. Adverbial Clause of Comparison
  2. Adverb Clause of Reason
  3. Adverb Clause of Condition
  4. Adverb Clause of Purpose
সঠিক উত্তর:
Adverb Clause of Reason
উত্তর
সঠিক উত্তর:
Adverb Clause of Reason
ব্যাখ্যা

Because she was tired, she went to bed early. Here, the underlined clause is a/ an - Adverbial Clause of Reason.

Adverbial clause of reason
- এই clause টি দ্বারা Principal clause এর verb সংঘটিত হবার কারণ বোঝায়।
- Principal clause এর verb কে why দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- Because, as, since দ্বারা adverbial clause of reason শুরু হয়।

• Other options,
• Adverbial clause of degree/ comparison:
- Adverb Clause of Comparison দ্বারা verb সংঘটিত হওয়ার তুলনা বুঝায়।
- Principal verb -এর clause কে 'কোন্‌ তুলনায়' দ্বারা প্রশ্ন করলে Adverb Clause of Comparison পাওয়া যায়।
- সাধারণত as....as, so....as, than, the same....as ইত্যাদি শুরু হয়।
- Example: She is as intelligent as her sister is.

• Adverb Clause of Condition:
- এ Clause দ্বারা শর্ত আরোপ করা হয়।
- তাই এ clause If, whether, unless, but, for, otherwise, provided, suppose ইত্যাদি Conjunction দ্বারা শুরু হয়।
- Example: Provided that you arrive on time, we can start the meeting as planned.

 • Adverb Clause of Purpose:
- এ Clause, Principal Clause-এর কাজের উদ্দেশ্য নির্দেশ করে।
- এ Clause so that, in order that, lest ইত্যাদি Conjunction দ্বারা শুরু হয়।
- Example: He worked overtime in order that he could save more money.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

১০.
The antonym of the word "Effluence" is -
  1. Emission 
  2. Outpour 
  3. Diaspora
  4. Influx
সঠিক উত্তর:
Influx
উত্তর
সঠিক উত্তর:
Influx
ব্যাখ্যা

• Effluence (Noun):
- English Meaning: A substance that flows out from something.
- Bangla Meaning: নির্গমন; প্রবাহ।

Synonyms:
- Emission - প্রেরণ; নিক্ষেপ; নির্গতকরণ।
- Emanation - প্রবাহ; যা প্রবহমান।
- Exodus - বহুলোকের একত্রে বহির্গমন; অভিনিষ্ক্রমণ।

Antonyms:
- Inflow - অভ্যন্তরমুখী প্রবাহ; আগম।
- Influx - অভ্যন্তরমুখী প্রবাহ; আগম।
- Inrush - অভ্যন্তরমুখী সবেগে ধারণ; অভিধারণ; অভিপ্লব।

• Other options,
- Outpour - প্রবাহিত করা; ঢালিয়া পড়া; ঢালিয়া ফেলা।
- Diaspora - আদিতে একই জাতিভুক্ত বা সংস্কৃতির বাহক কোনো সম্প্রদায়ের ছড়িয়ে ছিটিয়ে বিশ্বের নানা প্রান্তে বসবাস।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Effluence" is - Influx.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১১.
Although he was tired, he finished the project. 
Here, the underlined clause is a/ an -
  1. Adverb Clause of Concession
  2. Adverb Clause of Reason
  3. Adverb Clause of Condition
  4. Adverb Clause of Purpose
সঠিক উত্তর:
Adverb Clause of Concession
উত্তর
সঠিক উত্তর:
Adverb Clause of Concession
ব্যাখ্যা

Although he was tired, he finished the project. Here, the underlined clause is a/ an - Adverb clause of concession.

• Although he was tired, he finished the project.
- 'কী সত্ত্বেও he finished the project' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'Although he was tired'.
- তাই এটি Adverb clause of concession.

•  Adverb clause of supposition/ concession/ contrast একই।

• Adverb clause of supposition/ concession/ contrast:
- Verb সংঘটিত হবার বিপরীত কোন কিছু হওয়া/ করা বোঝাবে।
- Principal clause এর verb কে 'কী সত্ত্বেও' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

• Other options,
• Adverb clause of reason: 
- এর দ্বারা verb সংঘটিত হবার কারণ বোঝায়।
- Principal clause এর verb কে why দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- Because, as, since দ্বারা adverbial clause of reason শুরু হয়।
Example: He could not go to school because he was ill.

• Adverb Clause of Condition:
- এ Clause দ্বারা শর্ত আরোপ করা হয়।
- তাই এ clause If, whether, unless, but, for, otherwise, provided, suppose ইত্যাদি Conjunction দ্বারা শুরু হয়।
- Example: If you come I shall go.

• Adverb Clause of Purpose:
- এ Clause, Principal Clause এর কাজের উদ্দেশ্য নির্দেশ করে।
- এ Clause so that, in order that, lest ইত্যাদি Conjunction দ্বারা শুরু হয়।
- Example: Walk fast lest you should miss the train.

Note:
- Adverbial clause সাধারণত "where" - (কোথায়), "when" -(কখন), "how" - (কীভাবে), "why' - (কেন) ইত্যাদি প্রশ্নের উত্তর দেয়।

Source:
1. A passage to the English Language by S. M. Zakir Hussain.
2. Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.

১২.
The word "Defiance" means -
  1. Obedience
  2. Disobedience
  3. Cooperation
  4. Agreement
সঠিক উত্তর:
Disobedience
উত্তর
সঠিক উত্তর:
Disobedience
ব্যাখ্যা

• Defiance (Noun):
- English Meaning: Open resistance or bold disobedience against authority or rules.
- Bangla Meaning: অবজ্ঞা; বাধা দেওয়া; অবাধ্যতা।


• উল্লিখিত অপশনগুলো,
- Obedience - আজ্ঞানুবর্তিতা; বাধ্যতা।
- Disobedience - অবাধ্যতা।
- Cooperation - সহযোগিতা।
- Agreement - ঐক্য; মতৈক্য; ঐকমত্য।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The word "Defiance" means - Disobedience.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১৩.
The antonym of the word "Conceal" is -
  1. Expose 
  2. Hide
  3. Condensed
  4. Nearby
সঠিক উত্তর:
Expose 
উত্তর
সঠিক উত্তর:
Expose 
ব্যাখ্যা

• Conceal (Verb):
- English Meaning: To hide something so that it cannot be seen or discovered.
- Bangla Meaning: গোপন করা; লুকিয়ে রাখা; গুপ্ত বা অব্যক্ত রাখা; ছদ্মবেশ পরানো।

• Synonyms:
- Hide - লুকানো; গোপন/আচ্ছন্ন করা।
- Disguise - ছদ্মবেশ ধারণ করা; প্রতারণা করতে বা নিজের পরিচয় গোপনে চেহারা পাল্টে ফেলা; গোপন করা।

• Antonyms:
- Cover - ঢেকে দেওয়া; ঢেকে ফেলা; আড়াল করা; লুকিয়ে ফেলা; প্রসারিত করা।
- Reveal - দৃষ্টিগোচর করানো; প্রকাশ করা।
- Expose - অনাবৃত করা; খোলা বা অসংরক্ষিত রাখা; প্রদর্শন বা পরিচিত করা।
- Uncover - ঢাকনা/আবরণ উন্মোচন করা; (লাক্ষণিক) উন্মোচিত/উদ্ঘাটন/ ব্যক্ত।

• Other options,
- Condensed - ঘনীভূত; ঘনীকৃত;
- Nearby - নিকটবর্তী।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Conceal" is - Expose.

• Example sentence:
- He tried to conceal the truth from his parents.
- She concealed the gift behind her back.

Source: Merriam webster Dictionary, English & Bangla Online Dictionary & Grammar.

১৪.
She is worried about what she will say in the meeting.
Here, the underlined clause is a/ an -
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverbial Clause
  4. None of these
সঠিক উত্তর:
Noun Clause
উত্তর
সঠিক উত্তর:
Noun Clause
ব্যাখ্যা

• Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।

• Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Object এর complement হিসেবে। Complement দুই প্রকার। যেমন: 1. Subjective Complement এবং 2. Objective Complement.
- Verb এর Subject এর Complement হিসেবে। 
- Preposition এর object হিসেবে।

• Noun Clause যখন Preposition এর Object হিসেবে কাজ করে তখন তা That, Wh word: what, where, who, এবং how দিয়ে শুরু হয়।
- প্রদত্ত sentence টিতে 'what she will say in the meeting' Noun clause এর নিয়ম অনুযায়ী What দ্বারা শুরু হয়েছে এবং about (Preposition) এর Object হিসেবে ব্যবহার করা হয়েছে।

• She is worried about what she will say in the meeting. Here, the underlined clause is a/ an - Noun Clause.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৫.
Which of the underlined parts is not an adverbial clause?
  1. They left early because they had an appointment.
  2. We took notes carefully so that we would not forget anything.
  3. He runs as fast as he can.
  4. That he failed the test surprised everyone.
সঠিক উত্তর:
That he failed the test surprised everyone.
উত্তর
সঠিক উত্তর:
That he failed the test surprised everyone.
ব্যাখ্যা

• The Correct Answer is: That he failed the test surprised everyone.
- উল্লিখিত বাক্যের underlined অংশটুকু হচ্ছে একটি Noun clause.

• Noun Clause যখন verb এর Subject হিসেবে কাজ করে তখন তা That, Wh word: what, when, why, whether, how দিয়ে শুরু হয়।
- এ ক্ষেত্রে Noun Clause প্রায়ই be verb (am, is, are, was, were) এর subject হিসেবে ব্যবহার করা হয়।
- এ জাতীয় Sentence এ be verb/ linking verb এর পূর্বের অংশ Noun clause এবং be verb বা linking verb থেকে পরের অংশ Principal Clause.

• Structure: Noun Clause + be verb + বাকি অংশ (Principal Clause). 

• প্রদত্ত sentence টিতে 'That he failed the test' Noun clause এর নিয়ম অনুযায়ী That দ্বারা শুরু হয়েছে এবং verb (surprised) এর Subject হিসেবে ব্যবহার করা হয়েছে।

• উল্লিখিত বাকি অনশপগুলো,
(ক) They left early because they had an appointment.
- এটি হলো Adverbial clause of reason এর উদাহরণ।
- Principal clause এর কাজ সম্পাদান হওয়া বা না হওয়ার কারণকে বুঝায়।
- Adverbial Clause of reason টি Conjunction দিয়ে শুরু হয়। যেমন: As, Since, For, Because, That ইত্যাদি দিয়ে শুরু করে কমা পর্যন্ত বা এগুলো থেকে শুরু করে শেষ পর্যন্ত Adverbial Clause এবং বাকী অংশ Principle Clause.
- Why দ্বারা প্রশ্ন করলে  উত্তর পাওয়া যায়।
- তারা কেন আগেই চলে গেল? - "because they had an appointment" (কারণ তাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল)।

(খ) We took notes carefully so that we would not forget anything.
- এটি হলো Adverbial clause of purpose এর উদাহরণ।
- Principal clause এর কাজের উদ্দেশ্যের প্রতি ইংগিত করে।
- Adverbial Clause of reason টি Subordanating Conjunction দিয়ে শুরু হয়। যেমন: That, So that, In order to, Lest দ্বারা শুরু হয়।
- Why দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- আমরা কেন মনোযোগ দিয়ে নোট নিয়েছিলাম? - "so that we would not forget anything" (যাতে আমরা কিছু ভুলে যাই না)।

(গ) He runs as fast as he can.
- এ জাতীয় Clause সাধারণত দুটি জিনিসের মধ্যে তুলনা বুঝানো হয়।
- Adverbial Clause of degree টি As --- as, As --- so, The same --- as, The, Than ব্যবহার করা হয়। 
- Principal clause এরপরে বসে।
- How দ্বারা প্রশ্ন করলে  উত্তর পাওয়া যায়।
- সে কেমনভাবে দৌড়ায়? - "as fast as he can" (সে যতটা দ্রুত পারে)।

Note:
- Adverbial clause সাধারণত "where" - (কোথায়), "when" -(কখন), "how" - (কীভাবে), "why' - (কেন) ইত্যাদি প্রশ্নের উত্তর দেয়।

Source:
1. A Passage To The English Language, S. M. Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৬.
The antonym of the word "Blemish" is -
  1. Defect 
  2. Affluent
  3. Inept
  4. Perfection 
সঠিক উত্তর:
Perfection 
উত্তর
সঠিক উত্তর:
Perfection 
ব্যাখ্যা

• Blemish (Verb & Noun):
- English Meaning: A mark on something that spoils its appearance.
- Bangla Meaning: দাগ বা ত্রুটি; নৈতিক ত্রুটি; দোষ বা কলঙ্ক।

 Synonyms:
- Defect - ত্রুটি; বিচ্যুতি; খুঁত; অভাব; দোষ।
- Stain - রং পরিবর্তিত করা; রঞ্জিত করা; বিবর্ণ করা।
- Flaw - চিড়; ফাটল; খুঁত; ত্রুটি; কলঙ্ক; দোষ।

 Antonyms:
- Perfection - উৎকর্ষ বা সাধিত উৎকর্ষ।
- Purity - পরিষ্কার অবস্থা; বিশুদ্ধতা; শুদ্ধতা; দোষশূন্যতা; পবিত্রতা; পাপশূন্যতা।
- Immaculateness - নির্মল; বিশুদ্ধ।

• Other options,
- Affluent - বৈভবশালী; বিত্তবান;
- Inept - অপটু; অযোগ্য; অসময়োচিত।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Blemish" is - Perfection.

 Example Sentence
1. The painting was beautiful except for a small blemish on the canvas.
2. The scandal blemished his reputation.

Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১৭.
The synonym of the word "Approbation" is -
  1. Criticism
  2. Approval 
  3. Condemnation 
  4. Disapproval  
সঠিক উত্তর:
Approval 
উত্তর
সঠিক উত্তর:
Approval 
ব্যাখ্যা

• Approbation (Noun):
- English Meaning: Approval or agreement, often given by an official group; praise.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) অনুমোদন; ক্ষমতা বা অধিকার দান।

Synonyms: Approval (অনুমোদন; সমর্থন), Esteem (শ্রদ্ধা), Endorsement (সত্যায়ন), Blessing(অনুমোদন, Sanction (অনুমোদন)।
Antonyms: Criticism (খুঁতসন্ধান), Dislike (অপছন্দ), Disfavor(বিরাগ), Refusal (প্রত্যাখান)। 

• Other options,
- Condemnation - নিন্দা; দোষারোপ;
- Disapproval - অসম্মতি।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Approbation" is - Approval.

• Example Sentence:
1. Kids need their father’s approbation to play outdoor.
2. They deserve credit, approbation, applause and salutations for this achievement.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১৮.
The teacher whom we respect the most is retiring soon.
Here, the underlined clause is a/ an - 
  1. Noun Clause
  2. Adverbial Clause
  3. Adjective Clause
  4. Verbal Clause
সঠিক উত্তর:
Adjective Clause
উত্তর
সঠিক উত্তর:
Adjective Clause
ব্যাখ্যা

Adjective clause:
- যে subordinate clause কোনো noun বা pronoun এর পরে বসে ঐ noun বা pronoun কে modify করে তাকে Adjective Clause বলে।

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে।
- Object এর Post modifier. (Subject + verb + object + adjective clause).
- Subject এর Post modifier. (Subject + adjective clause + verb + object).

• উল্লিখিত Sentence এ 'whom we respect the most' হচ্ছে Adjective Clause. কারণ প্রশ্নে উল্লিখিত বাক্যে Subject (The teacher) এর Post modifier হিসেবে এটি Adjective Clause.

• Correct Answer: The teacher whom we respect the most is retiring soon. Here is the underlined clause a/an - Adjective Clause.

Note:
- Adjective clause কে Relative clause ও বলা হয়ে থাকে।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause Or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৯.
Choose the correct spelling.
  1. Acqueintance
  2. Acquaintence
  3. Acquaintance
  4. Acquaitance
সঠিক উত্তর:
Acquaintance
উত্তর
সঠিক উত্তর:
Acquaintance
ব্যাখ্যা

• The correct spelling is 'Acquaintance' (Noun).

Acquaintance:
- English meaning:
1. A person that you know but who is not a close friend.
2. Slight friendship.
- Bangla meaning: পরিচিত কিন্তু ঘনিষ্ঠ নয় ; জানাশোনা ; চেনাশোনা।

• Example sentence:
- She has many acquaintances, but only a few close friends.
- I met an old acquaintance at the market yesterday.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.

২০.
After the rain stopped, the children went out to play.
Here, the underlined clause is a/ an -
  1. Noun Clause
  2. Adverbial Clause
  3. Adjective Clause
  4. Verbal Clause
সঠিক উত্তর:
Adverbial Clause
উত্তর
সঠিক উত্তর:
Adverbial Clause
ব্যাখ্যা

• Adverbial clause of time:
- Principal clause এর কাজ সম্পন্ন করার সময়কে নির্দেশ করে।
- Adverbial Clause of time টি Conjunctions of time দিয়ে শুরু হয়। যেমন: As soon as, Before, After, Hardly --- when, No sooner --- than, Since, The sooner ইত্যাদি।
- Conjunctions of time বাক্যের শুরুতে বসলে এগুলো দিয়ে শুরু করে কমা পর্যন্ত Adverbial Clause হয় এবং বাকি অংশ Principle Clause হয়।যেমন: After the rain stopped, the children went out to play.
- আবার Conjunctions of time বাক্যের মাঝে বসলে এগুলো থেকে শুরু করে বাক্যের শেষ পর্যন্ত Adverbial Clause হয় এবং বাকি অংশ Principal Clause হয়। যেমন: The children went out to play after the rain stopped.
- Adverbial Clause of time, Principle Clause এর আগে বা পরে বসানো হয়।
- আগে বসলে Clause এ শেষে কমা বসে, পরে বসলে কমা বসে না।  

• Correct Answer: After the rain stopped, the children went out to play. Here, the underlined clause is a/ an - Adverbial Clause.

Note
1. Complex Sentence এর time clause এ যখন ভবিষ্যৎ কালেও উল্লেখ থাকে, তখন Principal clause এ Future Tense ব্যবহার হয় কিন্তু subordinate clause এ Future Tense ব্যবহার হয় না। যেমন:
- Mr. Samad will telephone you as soon as he returns.

2. কিন্তু, time clause এ Future Perfect Tense ব্যবহার না হয়ে Present Perfect Tense ব্যবহার হয়। এ ক্ষেত্রে  Principal clause এ Future Tense ব্যবহার হয়। যেমন:
- I will return your book on Monday when I have read it.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.