পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বেগম রোকেয়া, মানোএল দা আস্‌সুম্পসাঁউ, মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, মামুনুর রশিদ, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক, রবীন্দ্রনাথ ঠাকুর। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
নিচের কোনটি আত্মজীবনীমূলক গ্রন্থ?
  1. ক) নরসুন্দর
  2. খ) শতকরা আশি
  3. গ) রূপজালাল
  4. ঘ) ভলগার তীরে
ব্যাখ্যা
'রূপজালাল' নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী রচিত গদ্য ও পদ্য ছন্দে রচিত আত্মজীবনী ও কল্পকাহিনীমূলক একটি গ্রন্থ। শতকরা আশি ও নরসুন্দর যথাক্রমে নুরুল মোমেনের নাটক ও রম্য রচনা। ভলগার তীরে নির্মলেন্দু গুণের একটি ভ্রমণকাহিনী।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'ভোকাবুলারিও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড
  2. খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
  3. গ) মনোএল দা আসসাম্পসাঁউ
  4. ঘ) মোতাহের হোসেন চৌধুরী
ব্যাখ্যা
মনোএল দা আসসাম্পসাঁউ এর আগে কেউ বাংলা ভাষার ব্যাকরণ লেখেন নি। ১৭৪৩ খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন শহরে রোমান লিপিতে মনোএল দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেন। গ্রন্থ দুটি হলো- কৃপার শাস্ত্রের অর্থভেদ এবং ভোকাবুলারিও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'গরিবের মেয়ে' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) বদরুদ্দীন উমর
  2. খ) নজিবর রহমান
  3. গ) মুহম্মদ শহীদুল্লাহ্
  4. ঘ) মোজাম্মেল হক
ব্যাখ্যা
আনোয়ারা, প্রেমের সমাধি, গরিবের মেয়ে, মেহেরুন্নিসা, পরিণাম, দুনিয়া আর চাই না, চাঁদতারা বা হাসন গঙ্গাবাহমতি ইত্যাদি উপন্যাসের রচয়িতা মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।' বিখ্যাত উক্তিটির রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
  3. গ) মোতাহার হোসেন
  4. ঘ) মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
মোতাহের হোসেন চৌধুরী ঢাকার বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন। তার বিখ্যাত প্রবন্ধগ্রন্থ- 'সংস্কৃতির কথা'। 'সংস্কৃতির কথা' গ্রন্থের বিখ্যাত উক্তি- 'মানুষের বৃদ্ধি দিয়ে কেবল দৈহিক নয়, আত্মিকও।', 'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'যে দেশে গুণের সমাদর নেই, সেদেশে গুণীজন জন্মাতে পারে না।' বিখ্যাত উক্তিটির রচয়িতা-
  1. ক) মোতাহার হোসেন চৌধুরী
  2. খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
  3. গ) মীর মশাররফ হোসেন
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহর বিখ্যাত কিছু উক্তি- 'যে দেশে গুণের সমাদর নেই, সেদেশে গুণীজন জন্মাতে পারে না।', 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।', পৃথিবীর কোনো জাতি জাতীয় সাহিত্য ছেড়ে বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে যশস্বী হতে পারেনি।'
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি?
  1. ক) ব্রজাঙ্গনা
  2. খ) বীরঙ্গনা
  3. গ) মেঘনাদবধ
  4. ঘ) পদ্মাবতী
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরঙ্গনা। কাব্যটিতে মোট ১১টি পত্র আছে। ব্রজাঙ্গনা রাধাকৃষ্ণ বিষয়ক গীতি কাব্যের নাম। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ মেঘনাদবধ কাব্য। বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি পদ্মাবতী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম ও সর্বশ্রেষ্ঠ উপন্যাস-
  1. ক) গোরা
  2. খ) চতুরঙ্গ
  3. গ) মালঞ্চ
  4. ঘ) দুইবোন
ব্যাখ্যা
'গোরা' (১৯১০) রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে সর্বশ্রেষ্ঠ উপন্যাস। প্রবাসী পত্রিকায় ১৯০৮ থেকে ১৯১০ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- গোরা, পরেশবাবু, সুচরিতা, আনন্দময়ী, কৃষ্ণদয়াল, বিনয়, ললিতা ইত্যাদি।
এছাড়াও তাঁর রচিত অন্যান্য উপন্যাস- চোখের বালি, যোগাযোগ, চতুরঙ্গ, ঘরে বাইরে, চার অধ্যায়, মালঞ্চ, শেষের কবিতা, দুইবোন ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি বিষ্ণু দের রচনা?
  1. ক) ময়নামতির চর
  2. খ) মধুমতীর চর
  3. গ) পদ্মা নদীর চর
  4. ঘ) সন্দ্বীপের চর
ব্যাখ্যা
সন্দ্বীপের চর বিষ্ণু দের একটি কাব্যগ্রন্থ। এছাড়াও তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- উর্বশী ও আর্টেমিস, চোরাবালি, সাত ভাই চম্পা, নাম রেখেছি কোমল গান্ধার, তুমি শুধু পঁচিশে বৈশাখ, দিবানিশি চিত্ররূপমত্ত পৃথিবী, উত্তরে থাকে মৌন, আমার হৃদয়ের বাঁচো ইত্যাদি। ময়নামতির চর, মধুমতীর চর, পদ্মা নদীর চর কাব্যের রচয়িতা বন্দে আলী মিয়া।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি নাটক?
  1. ক) স্বপ্নদর্শন
  2. খ) চোরাবালি
  3. গ) নবান্ন
  4. ঘ) অভিযাত্রিক
ব্যাখ্যা
'নবান্ন' নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য। তাঁর রচিত অন্যান্য নাটক- জনপদ, মরাচাঁদ, কলঙ্ক, অবরোধ, গোত্রান্তর। স্বপ্নদর্শন কাব্যগ্রন্থের রচয়িতা বিহারীলাল চক্রবর্তী। অভিযাত্রিক ভ্রমণকাহিনীর রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চোরাবালি কাব্যগ্রন্থের রচয়িতা বিষ্ণু দে।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১০.
'তৃণাঙ্কুর' বিভূতিভূষণ রচিত একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) ভ্রমণ কাহিনী
  3. গ) ছোটগল্প
  4. ঘ) আত্মজীবনী
ব্যাখ্যা
'তৃণাঙ্কুর' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। তাঁর রচিত ভ্রমণকাহিনী- অভিযাত্রিক, বনে-পাহাড়ে, হে অরণ্য কথা কও। ছোটগল্প- মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল, কিন্নরদল, পুঁইমাচা ইত্যাদি। পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, চাঁদের পাহাড়, আরণ্যক, বিপিনের সংসার, অশনিসংকেত, অনুবর্তন ইত্যাদি তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১১.
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটির প্রকাশকাল-
  1. ক) ১৯২৯
  2. খ) ১৯৩৬
  3. গ) ১৯৪১
  4. ঘ) ১৯৪৪
ব্যাখ্যা
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ। এটির প্রকাশিত হয় ১৯৪৪ সালে। সিরাজাম মুনীরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, সিন্দাবাদ, হাতেমতায়ী, নতুন লেখা, হাবেদা মরুর কাহিনী ইত্যাদি কাব্যগ্রন্থের রচয়িতাও ফররুখ আহমদ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'প্রথমা' কাব্যের রচয়িতা কে?
  1. ক) বিষ্ণু দে
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) প্রেমেন্দ্র মিত্র
  4. ঘ) বদরুদ্দীন উমর
ব্যাখ্যা
প্রেমেন্দ্র মিত্রের কাব্য- প্রথমা, সম্রাট, ফেরারী ফৌজ, সাগর থেকে ফেরা, হরিণ চিতা চিল, কখনো মেঘ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
নিচের কোনটি কাব্যগ্রন্থ?
  1. ক) কালো মেঘ
  2. খ) আমার ছেলেবেলা
  3. গ) ভলগার তীরে
  4. ঘ) প্রেমাংশুর রক্ত চাই
ব্যাখ্যা
প্রেমাংশুর রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবী, কবিতা অমীমাংসিত রমণী, বাংলার মাটি বাংলার জল, চাষাভুষার কাব্য, দূর হ দুঃশাসন, শিয়রে বাংলাদেশ, মুঠোফোনের কাব্য, নিশিকাব্য ইত্যাদি নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থ। কালো মেঘ তাঁর রচিত কিশোর উপন্যাস, আমার ছেলেবেলা তাঁর আত্মজীবনী এবং ভলগার তীরে তাঁর রচিত ভ্রমণকাহিনী।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১৪.
কোনটি নবীনচন্দ্র সেনের ত্রয়ী কাব্যের অংশ নয়?
  1. ক) রৈবতক
  2. খ) কুরুক্ষেত্র
  3. গ) প্রভাস
  4. ঘ) ভানুমতি
ব্যাখ্যা
নবীনচন্দ্র সেনের ত্রয়ী কাব্য- রৈবতক, কুরুক্ষেত্র ও প্রভাস। ভানুমতি তাঁর রচিত উপন্যাস। অবকাশরঞ্জিনী, পলাশীর যুদ্ধ, রঙ্গমতি ইত্যাদি তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।