পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
“Award Mania: Season - 4” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: ১. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি i) পরিবেশগত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ii) পরিবেশ বিষয়ক সংস্থা ও জোট [UNEP, IMO, WMO, IPCC, EEA, Greenpeace, ICAN ইত্যাদি] iii) পরিবেশ বিষয়ক চুক্তি ও সম্মেলন। ২. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ। উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট, সংশ্লিষ্ট ওয়েবসাইট, Live MCQ - সাম্প্রতিক সমাচার এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব নির্বাচিত হয়েছেন কে?
  1. সেলেস্তে সাওলো
  2. মারিয়া তুরিন
  3. জর্জিয়া
  4. জুলিয়ান কেইন
ব্যাখ্যা
WMO:

- WMO বা বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা।
- WMO এর পূর্ণরূপ The World Meteorological Organization (WMO)।
- সংস্থাটির প্রথম নারী মহাসচিব আর্জেন্টিনার সেলেস্তে সাওলো।
- প্রতিষ্ঠা - ২৩মার্চ, ১৯৫০ সালে।
- সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৩টি। 

তথ্যসূত্র - WMO অফিসিয়াল ওয়েবসাইট।
.
ইউরোপীয় ইউনিয়নের ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে -
  1. ক্রোয়েশিয়া
  2. বুলগেরিয়া
  3. বেলজিয়াম
  4. মাল্টা
ব্যাখ্যা
ক্রোয়েশিয়া:
- ইউরোপীয় ইউনিয়নের ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে ক্রোয়েশিয়া।
- নিজেদের মুদ্রার বদলে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর ব্যবহার শুরু করেছে ক্রোয়েশিয়া।
- দেশটি।ক্রোয়েশিয়ায় ইউরোর ব্যবহার শুরু হয় ১ জানুয়ারি ২০২৩ সালে।
- ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর ব্যবহার শুরুর পাশাপাশি ইউরোপের পাসপোর্টমুক্ত সেনজেন অঞ্চলে প্রবেশ করেছে।
- দেশটি এখন সেনজেন অঞ্চলের ২৭তম দেশ।

ইউরোপীয় ইউনিয়ন:
- এর সদস্য সংখ্যা ২৭।
- সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের প্রধান ভন ডার লিয়েন।
- ২০২০ সালে ইংল্যান্ড  ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।
- ইইউ মাস্ট্রিচ চুক্তির দ্বারা তৈরি করা হয়েছিল।
- চুক্তিটি একটি একক মুদ্রা (ইউরো), একটি ঐক্যবদ্ধ পররাষ্ট্র ও নিরাপত্তাট নীতি এবং সাধারণ নাগরিকত্ব তৈরি করে ইউরোপীয় রাজনৈতিক ও অর্থনৈতিকন একীকরণকে উন্নত করার জন্য তৈরী করা হয়েছিল।
- ইউরোপে শান্তি ও গণতন্ত্রের প্রচারে সংস্থাটির প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ইইউকে ২০১২ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়।

তথ্যসূত্র - Worldatlas.com & সময় নিউজ অনলাইন, ২ জানুয়ারি ২০২৩।
.
IUCN - এর সদর দপ্তর কোন দেশে?
  1. সুইজারল্যান্ড
  2. ইতালী
  3. ফ্রান্স
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
IUCN:

- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ১৯৪৮ সালে ফ্রান্সের ফন্টেইনব্লিউ 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- IUCN  এর পূর্ণরুপ - International Union for the Conservation of Nature.
- IUCN - এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে। 
- এটি নিয়ে  বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- রাশিয়ার আশখাবাদে ১৯৭৮ সালে IUCN এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

তথ্যসূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।
.
২০২৩ সালে আফ্রিকান ইউনিয়নের কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. ৩৬তম
  2. ৩৭তম
  3. ৩৮তম
  4. ৩৯তম
ব্যাখ্যা
AU- African Union:

- আফ্রিকান ইউনিয়ন (AU African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Organization.
- African Union নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে।
- আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সংস্থাটির সদস্য সংখ্যা ৫৫টি।
- আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।
- আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এইচ ই আজালি আসুমানি।
- ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ২০২৩ সালে আফ্রিকান ইউনিয়নের ৩৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র - আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট। (লিংক)
.
'অজয় বঙ্গা' বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট?
  1. ১২তম
  2. ১৩তম
  3. ১৪তম
  4. ১৫তম
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:

- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা।
- বিশ্বব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের মেয়াদে তিনি এই দায়িত্ব গ্রহণ করলেন।
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank.
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
.
বর্তমানে বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. রাশিয়া
  4. ফ্রান্স
ব্যাখ্যা
অস্ত্র রপ্তানি:
- অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র (৪০ শতাংশ)।
- ২য় অবস্থানে রয়েছে রাশিয়া (১৬ শতাংশ)।
- ৩য় অবস্থানে রয়েছে ফ্রান্স (১১ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে রয়েছে চীন (৫ শতাংশ)।
- ৫ম অবস্থানে রয়েছে জার্মানি (৪ শতাংশ)।

আমদানি:
- অস্ত্র আমদানির শীর্ষে রয়েছে ভারত (১১ শতাংশ)।
- ২য় অবস্থানে আছে সৌদি আরব (৯।.৬ শতাংশ)।
- ৩য় অবস্থানে আছে কাতার (৬.৪ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে আছে চীন (৪.৭ শতাংশ)।
- ৫ম অবস্থানে আছে অস্ট্রেলিয়া (৪.৭ শতাংশ)।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৪ মার্চ ২০২৩।
.
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৩ এর রানার্স আপ হয় কোন দেশ?
  1. ভারত
  2. অস্ট্রেলিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ইংল্যান্ড
ব্যাখ্যা
২০২৩ আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ:

- এটি আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর।
- ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি - ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।
- ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কেপটাউনে। 
- ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে অস্ট্রেলিয়া তাদের ষষ্ঠ ও টানা তৃতীয় শিরোপা জিতেছে।
- সেরা খেলোয়াড়- অস্ট্রেলিয়া অ্যাশলি গার্ডনার।
- সর্বাধিক রান সংগ্রহকারী- দক্ষিণ আফ্রিকা লরা ভোলফার্ড্‌ট (২৩০)।
- সর্বাধিক উইকেটধারী- ইংল্যান্ড সোফি একলস্টোন (১১)।

তথ্যসূত্র - Official ICC Women's T20 World Cup 2023 Website।
.
UNWTO এর সদস্য সংখ্যা কত?
  1. ১৬০টি
  2. ১৬১টি
  3. ১৬২টি
  4. ১৬৩টি
ব্যাখ্যা
UNWTO:

- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization.
- পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- UNWTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
- এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে।
- বর্তমান সদস্য- ১৬০ টি।

তথ্যসূত্র - UNWTO অফিসিয়াল ওয়েবসাইট।
.
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউট হয়েছেন কোন খেলোয়াড়?
  1. গ্ল্যান ম্যাক্সওয়েল
  2. বিরাট কোহলি
  3. অ্যাঞ্জেলো ম্যাথিউস
  4. অজান্তা মেন্ডিস
ব্যাখ্যা
টাইমড আউট:

- এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে।
- এই শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান টাইমড আউট হবেন।
- আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- ক্রিকেট বিশ্বকাপে ২০২৩ এ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেছে বিরল এই ঘটনা।
- ওয়ানডে ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মত টাইম আউট হলেন কোনো ক্রিকেটার।
- লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিজে আসতে দেরি করে হয়েছে টাইম আউট।

তথ্যসূত্র - ICC ওয়েবসাইট।
১০.
সম্প্রতি (২০২৩) অর্থনৈতিক একীকরণ লক্ষ্য নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা কোন অভিন্ন মুদ্রাটি চালু হয়েছে?
  1. পেসো
  2. ডলার
  3. বলিভার
  4. সুর
ব্যাখ্যা
ব্রাজিল ও আর্জেন্টিনার অভিন্ন মুদ্রা:

- অর্থনৈতিক একীকরণ লক্ষ্য নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা অভিন্ন মুদ্রা চালু করছে। মুদ্রাটির নাম 'সুর'।
- নিজেদের মধ্যে অভিন্ন মুদ্রা প্রতিষ্ঠাসহ বৃহত্তর অর্থনৈতিক একীকরণের লক্ষ্য নিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ফলে নিজেদের মধ্যে অভিন্ন মুদ্রা চালু করতে যাচ্ছে দেশ দুটি। 
- ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের লেখা যৌথ এক নিবন্ধে একথা বলা হয়েছে। 
- আর্জেন্টিনার ওয়েবসাইট পারফিলে নিবন্ধটি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, আমরা আমাদের বিনিময়ের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে, নিয়মগুলোকে সহজ ও আধুনিকীকরণ করতে এবং স্থানীয় মুদ্রার ব্যবহারকে উৎসাহিত করতে চাই।
- ব্রাজিলের আগের মুদ্রার নাম ‘রিয়েল’ ও আর্জেন্টিনার আগের মুদ্রার নাম ‘পেসো’।

তথ্যসুত্র - দৈনিক যুগান্তর, ২৪ জানুয়ারি ২০২৩।
১১.
'অপারেশন আল-আকসা ফ্লাড' শুরু হয় কত তারিখ?
  1. ৭ অক্টোবর, ২০২৩ সালে
  2. ৮ অক্টোবর, ২০২৩ সালে
  3. ৯ অক্টোবর, ২০২৩ সালে
  4. ১০ অক্টোবর, ২০২৩ সালে
ব্যাখ্যা
অপারেশন আল-আকসা ফ্লাড:

- ইসরাইলে হামাস ৭ অক্টোবর, ২০২৩ সালে আক্রমণের মধ্য দিয়ে দুদেশের সংঘাত শুরু হয়।
- এ লড়াইয়ের নাম দেয়া হয়েছে 'অপারেশন আল-আকসা ফ্লাড'।
- বস্তুত বন্যার জলের মতই সশস্ত্র হামাস বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের মূল ভূখণ্ডে।
- এর আগে ২০২১ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে ১১ দিন ধরে সংঘাত চলেছিল। 
- হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।
- ইহুদিদের এখন উৎসব পর্ব চলছে।
- সেই উৎসবের শেষ দিনে এই আঘাত হেনেছে হামাস।
- ইসরায়েলের বন্দর শহর তেল আবিবের উত্তরে পর্যন্ত রকেট হামলা করা হয়েছে।
- সেই সাথে হামাসের সশস্ত্র বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের দক্ষিণে।

তথ্যসূত্র - ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা ও দৈনিক যুগান্তর, ০৩ নভেম্বর ২০২৩।
১২.
সম্প্রতি (২০২৩) ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ অনুষ্ঠিত হয় কোন দেশে?
  1. শ্রীলংকা
  2. অস্ট্রেলিয়া
  3. ভারত
  4. ইংল্যান্ড
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:

- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হিড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
১৩.
সম্প্রতি (২০২৩) বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ডেঙ্গু টিকা 'কিউডেঙ্গা' কোন দেশ প্রস্তুত করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. চীন
  4. জাপান
ব্যাখ্যা
ডেঙ্গু টিকা:

- ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, যেটি ডেঙ্গু ভাইরাসের সংক্রমণের কারণে হয়।
- এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করে।
- ২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ১০টি বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করে, ডেঙ্গু সেগুলোর একটি।
- সাম্প্রতিক সময়ে জাপানের বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেদা কর্তৃক প্রস্তুতকৃত 'কিউডেঙ্গা' এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক কর্তৃক প্রস্তুতকৃত 'ইউএস এনআইএইচ' নামের ডেঙ্গু টিকা আমাদের আশান্বিত করছে।
- হিউম্যান ট্রায়ালে এ দুটি টিকা ডেনভ্যাক্সিয়ার তুলনায় অধিক কার্যকারিতা প্রমাণ করেছে।
- এ দুটি টিকা সব বয়সীকে দেওয়া যাবে এবং টিকা দেওয়ার আগে টিকাগ্রহীতার শরীরে আগে থেকে ডেঙ্গু ভাইরাসের অ্যান্টিবডি আছে কি না, সেটি পরীক্ষা করে নিশ্চিত হওয়ার প্রয়োজন হবে না।
- কিউডেঙ্গা সবচেয়ে বেশি কার্যকর প্রমাণিত হয়েছে ডেন-২ সেরোটাইপের বিরুদ্ধে। সুতরাং এদিক থেকেও টিকাটি অন্য টিকার চাইতে এগিয়ে আছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৭ আগস্ট ২০২৩।
১৪.
ওয়াটারএইড এর প্রথম প্রজেক্ট ছিল কোন দেশটিতে?
  1. জাম্বিয়া
  2. মোজাম্বিক
  3. সোমালিয়া
  4. সুদান
ব্যাখ্যা
ওয়াটারএইড:

- ওয়াটারএইড একটি বৈশ্বিক সংস্থা।
- বিশ্বের বিভিন্ন দেশে উন্নতির লক্ষ্যে জীবন পরিবর্তনের জন্য প্রায় ৪০ বছর ধরে কাজ করছে। 
- বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানি, শালীন টয়লেট এবং ভাল স্বাস্থ্যবিধি সরবরাহ করার জন্য কাজ করে উক্ত প্রতিষ্ঠান।
- ওয়াটারএইড ২১ জুলাই ১৯৮১ সালে যাত্রা শুরু করে। 
- সংস্থাটির প্রথম প্রজেক্ট ছিল জাম্বিয়া ও শ্রীলংকাতে।
- ওয়াটারএইড বাংলাদেশে ১৯৮৬ সাল থেকে ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (WASH) সেক্টরে কাজ শুরু করে এবং দরিদ্র, অরক্ষিত এবং বহিষ্কৃতদের লক্ষ্য করে বৃহৎ আকারের প্রকল্পগুলি উদ্ভাবন, স্কেল আপ এবং পরিচালনার করে। 

তথ্যসূত্র - Wateraid এর অফিসিয়াল ওয়েবসাইট।
১৫.
কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু নিচের কোনটি?
  1. নিরস্ত্রীকরণ
  2. পরিবেশ
  3. কৃষি
  4. জৈব নিরাপত্তা
ব্যাখ্যা
কিয়েটো প্রোটোকল:

- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত চুক্তি।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- ২০০৫ খ্রিষ্টাব্দে চুক্তিটি কার্যকর হয়।

তথ্যসূত্র - Britannica.com
১৬.
বিশ্বে প্রথমবারের মতো ভাসমান মসজিদ নির্মাণ করা হচ্ছে কোন শহরে?
  1. জেদ্দা
  2. লাহোর
  3. দুবাই
  4. আবুধাবি
ব্যাখ্যা
ভাসমান মসজিদ:

- বিশ্বে প্রথমবারের মতো ভাসমান মসজিদ নির্মাণ করছে দুবাই।
- নামাজ আদায়ের পাশাপাশি দেশের পর্যটন শিল্পেও এক অনন্য আকর্ষণ যোগ করবে এই মসজিদ।
- নির্মাণ খরচ আনুমানিক ৫ কোটি ৫০ লাখ আমিরাতি দিরহাম। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৬৪ কোটিরও বেশি। 
- মসজিদের প্রথম তলায় থাকবে নামাজ আদায়ের জায়গা। যাতে একসঙ্গে ৫০ থেকে ৭৫ জন মুসলি­ নামাজ আদায় করতে পারবেন।
- ২০২৫ সালের প্রথমদিকে ৬০০ মুসল্লির জন্য বিস্তৃত পরিসরে এটি উন্মুক্ত করা হবে।
- প্রথম তলায় ওজুর সুবিধা ও ওয়াশরুমের সুবিধাও থাকবে।
- দ্বিতীয় তলায় থাকবে ইসলামিক বক্তৃতা ও কর্মশালার আয়োজনের জন্য একটি বহুমুখী হল।
- তৃতীয় তলায় থাকবে কুরআন প্রদর্শনী কেন্দ্র।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ২৩ সেপ্টেম্বর ২০২৩।
১৭.
সম্প্রতি (২০২৩) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন -
  1. ক্যাটালিন কারিকো
  2. পিয়েরে অ্যাগোস্টিনি
  3. ক্লডিয়া গোল্ডিন
  4. নার্গিস মোহাম্মদী
ব্যাখ্যা
নোবেল পুরস্কার (২০২৩):
- ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
- ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারের জন্য তাকে শান্তিতে নোবেল দেয়া হয়।
- নার্গিস মোহাম্মদী ১৯৭২ সালের ২১ এপ্রিল ইরানের জাঞ্জানে জন্মগ্রহণ করেন।
- তিনি ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন।
- পদার্থবিজ্ঞানে ডিগ্রি লাভ করার পর একজন পেশাদার প্রকৌশলী হিসেবে চাকরি জীবনে পদার্পণ করেন।
- তিনি শিক্ষাজীবন থেকেই সংবাদপত্রে নারীর অধিকার নিয়ে লেখালেখি করে আসছেন।

অন্যদিকে,
- ২০২৩ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন। তারা হলেন 'ক্যাটালিন কারিকো' এবং 'ড্রু ওয়েইসম্যান'।
- ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী 'পিয়েরে অ্যাগোস্টিনি', 'গাঙ্গেরির ফেরেন্স ক্রাউজ' এবং ফ্রান্সের 'অ্যান হুইলেয়ার'।
- ২০২৩ সালে রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ 'মুঙ্গি জি বাওয়েন্দি', মার্কিন গবেষক 'লুইস ই ব্রুস' ও 'অ্যালেক্সি আই একিমোভ'।
- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন'।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক 'জন ফসে'।

তথ্যসূত্র - নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট ও সময় নিউজ, ৬ অক্টোবর ২০২৩।
১৮.
সম্প্রতি (২০২৩) ব্রিকস এর কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. ১২তম
  2. ১৩তম
  3. ১৪তম
  4. ১৫তম
ব্যাখ্যা
ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৩:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
- নতুন ছয়টি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে বলে ঠিক হয়েছে।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট মনে করেছে, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই মুহুর্তে ওই ছয় দেশের যোগ্যতা রয়েছে।

তথ্যসূত্র - ২৫ আগস্ট ২০২৩, প্রথম আলো।
১৯.
স্টোকহোম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সম্মেলন:

- ১৯৭২ সালে স্টকহোমে জাতিসংঘের প্রথম পরিবেশ বিষয়ক বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘের প্রথম পরিবেশ বিষয়ক বিশ্ব সম্মেলন স্টকহোমে অনুষ্ঠিত হয়।
- স্টকহোম সম্মেলনের  ফলাফল হিসেবে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) তৈরী হয়।
- স্টকহোম ঘোষণাপত্রে ২৬টি নীতি রয়েছে।
- অ্যাকশন প্ল্যানে তিনটি প্রধান বিভাগ ছিল,
• গ্লোবাল এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (ওয়াচ প্ল্যান)।
• পরিবেশ ব্যবস্থাপনা কার্যক্রম।
• জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্পাদিত মূল্যায়ন ও ব্যবস্থাপনা কার্যক্রমকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক ব্যবস্থা।
- এই বিভাগগুলিকে ১০৯টি সুপারিশে বিভক্ত করা হয়েছিল।

তথ্যসূত্র - জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
২০.
ফিফা নারী বিশ্বকাপ ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. স্পেন
  2. ইংল্যান্ড
  3. সুইডেন
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
ফিফা নারী বিশ্বকাপ ২০২৩:

- আয়োজন করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
- খেলা সময় ২০ জুলাই-২০ আগস্ট ২০২৩।
- ২০ আগস্ট, ২০২৩ সিডনিতে ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
- বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেন এবং জার্মানি এই দুটি দেশের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে।
- নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩ এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আপ ইংল্যান্ড এবং তৃতীয় স্থান অধিকার করেছে সুইডেন।

তথ্যসূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
২১.
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি নিচের কোনটি?
  1. কার্টাগেনা প্রটোকল
  2. কিয়োটো প্রোটোকল
  3. প্যারিস চুক্তি
  4. জেনেভা চুক্তি
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):

- কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম - The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity.
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি। 
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- চুক্তি অনুমোদন - ২৯ জানুয়ারি, ২০০০ সাল। 
- চুক্তি কার্যকর - ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল। 

তথ্যসূত্র - কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট। 
২২.
সম্প্রতি (২০২৩) জাকার্তার বদলে ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানীর নাম কী?
  1. সুলাওসি
  2. নুসানতারা
  3. লাম্পুং
  4. রিয়াউ
ব্যাখ্যা
ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর:

- জাকার্তার বদলে ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানীর নাম নুসানতারা।
- ইন্দোনেশিয়া ঘোষণা দিয়েছে, জাকার্তার বদলে তারা যে নতুন রাজধানী তৈরি করতে যাচ্ছে, তার নাম হবে 'নুসানতারা'।
- জাভানিজ ভাষায় নুসানতারার অর্থ দ্বীপপুঞ্জ।
- দেশটির দ্রুত ডুবন্ত শহর জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেয়ার একটি প্রস্তাব পার্লামেন্ট অনুমোদনের পর এই ঘোষণা দিয়েছে সরকার।
- বোর্নিও দ্বীপ থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দূরের রাজধানী তৈরি করার প্রথম প্রস্তাব করা হয়েছিল ২০১৯ সালে।
- ভিড়বহুল জাকার্তা দুষিত হয়ে পড়েছে এবং ভূ-গর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত উত্তোলনের ফলে আশঙ্কাজনক হারে শহরটি ডেবে যাচ্ছে। জাভা সাগরের এই বৃহত্তম দ্বীপে এক কোটির বেশি মানুষ বসবাস করে।
- ইন্দোনেশিয়া সরকারের বৃহৎ প্রকল্পের অন্যতম রাজধানী স্থানান্তরের এই পদক্ষেপে খরচ হবে প্রায় ৪৬৬ ট্রিলিয়ন রুপি বা তিন হাজার দুইশো ৪০ কোটি ডলার।
- সরকার ২০২৪ সালের ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসে নতুন রাজধানী উদ্বোধন করার পরিকল্পনা করেছে। তবে এটি সম্পূর্ণভাবে তৈরি হতে ২০৪৫ সালের আগস্ট পর্যন্ত সময় লাগবে।
- তবে বিশ্বে ইন্দোনেশিয়াই প্রথম দেশ নয়, যারা তাদের রাজধানী স্থানান্তর করেছে। নতুন করে পরিকল্পিত ও নির্মিত শহরে এভাবে রাজধানী স্থানান্তর করেছে ব্রাজিল, পাকিস্তান, নাইজেরিয়া।

তথ্যসূত্র - সময় নিউজ, ১৬ মার্চ ২০২৩।
২৩.
ইউরোপীয় পরিবেশ সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. পোল্যান্ড
  2. জার্মানী
  3. ডেনমার্ক
  4. বেলজিয়াম
ব্যাখ্যা
ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):

- গঠন - ১৯৯৪ সালে।
- সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য দেশ -৩২ টি।
- সহযোগী দেশ - ০৬টি।
- ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ।

তথ্যসূত্র - EEA ওয়েবসাইট।
২৪.
Fund for Wild Nature কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮৩ সালে
  2. ১৯৮৪ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৮৬ সালে
ব্যাখ্যা
FWN:

- FWN এর পূর্ণরূপ The Fund for Wild Nature.
- বনায়ন বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষা জন্য এই সংস্থা কাজ করে থাকে।
- সংস্থাটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - ফান্ড ফর ওয়াইল্ড নেচার ওয়েবসাইট। [link]
২৫.
সম্প্রতি (২০২৩) স্বাধীনতাকামী সংগঠন ইসরাইল আক্রমন করে?
  1. হিজবুল্লাহ
  2. হামাস
  3. রেড আর্মি
  4. বোকো হারাম
ব্যাখ্যা
হামাস:

- ইসরাইলে হামাস ৭ অক্টোবর, ২০২৩ সালে আক্রমণের মধ্য দিয়ে দুদেশের সংঘাত শুরু হয়।
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- হামাস ইস্রায়েল-ফিলিস্তিনি সংঘাতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর ধর্মনিরপেক্ষ পদ্ধতির বিরোধিতা করেছিল এবং ফিলিস্তিনের যে কোনও অংশ হস্তান্তর করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।
- হামাস ইসরায়েল এবং পিএলও-এর মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির নিন্দা করেছিল।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও দৈনিক যুগান্তর, ০৩ নভেম্বর ২০২৩।
২৬.
সি-৯১৯ কোন দেশের তৈরী বিমান?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট
  3. চীন
  4. জাপান
ব্যাখ্যা
চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ:

- চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ সি-৯১৯ বাণিজ্যিক যাত্রায় আকাশে উড়ল।
- ২৮ মে, ২০২৩ সালে উড়োজাহাজটি যাত্রী নিয়ে সাংহাই থেকে বেইজিংয়ে পৌঁছে।
- সি-৯১৯ মডেলের মাঝারি আকারের উড়োজাহাজটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ও এয়ারবাস এ ৩২০-এর মতো বিদেশি মডেলের সঙ্গে পাল্লা দেবে।
- সি ৯১৯ উড়োজাহাজটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোমাক)।
- এর বড় অংশ চীনের তৈরি হলেও ইঞ্জিনসহ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পশ্চিমা দেশ থেকে আনা হয়েছে। 
- চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বহরের উড়োজাহাজটি গতকাল স্থানীয় সময় সকালে ১৩০ জন যাত্রী নিয়ে সাংহাই বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে ছেড়ে যায়।

তথ্যসূত্র - কালের কন্ঠ, ২৯ মে, ২০২৩।