পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
পরীক্ষা - ৩ বিষয়: বাংলা ব্যাকরণ ⎯⎯⎯⎯⎯⎯⎯ টপিক: ধ্বনি ও শব্দ, পদ, প্রত্যয়, সমাস, বাগধারা, সন্ধি, উপসর্গ, এক কথায় প্রকাশ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বানান, পরিভাষা, প্রয়োগ-অপপ্রয়োগ। [নম্বর কাভার - ৯]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
বাগ্‌যন্ত্রের সবচেয়ে সচল অঙ্গ কোনটি?
  1. তালু
  2. মূর্ধা
  3. জিভ
  4. আলজিভ
সঠিক উত্তর:
জিভ
উত্তর
সঠিক উত্তর:
জিভ
ব্যাখ্যা
• বাগ্‌যন্ত্র:
- ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগ্‌যন্ত্র বলে।
- মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগ্‌যন্ত্রের অন্তর্ভুক্ত।
- বাগ্‌যন্ত্রের অংশ সমূহ:
১. ফুসফুস, 
২. শ্বাসনালি,
৩. স্বরযন্ত্র,
৪. জিভ,
৫. আলজিভ,
৬. তালু,
৭. মূর্ধা,
৮. দন্তমূল ও দন্ত (দাঁত),
৯. ওষ্ঠ,
১০. নাসিকা ইত্যাদি।

• জিভ:
- মুখগহ্বরের নিচের অংশে জিভের অবস্থান। 
- বাগ্‌যন্ত্রের মধ্যে জিভ সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ।
- জিভের উচ্চতা অনুযায়ী, সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং মুখগহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জিভের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ?
  1. প্রাণী
  2. দাতব্য
  3. বাহাদুরি
  4. পোদ্দারি
সঠিক উত্তর:
দাতব্য
উত্তর
সঠিক উত্তর:
দাতব্য
ব্যাখ্যা
কৃৎ প্রত্যয়:
- ক্রিয়া প্রকুৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ প্রত্যয়।
যেমন:
- √ চল (ধাতু) + অন্ত = চলন্ত,
- √ দা + তব্য = দাতব্য,
- √ কৃ (ধাতু) + তব্য = কর্তব্য।
বাংলা ভাষায় দু ধরনের কৃৎ প্রত্যয়ের ব্যবহার আছে। যথা: বাংলা কৃৎ প্রত্যয় ও সংস্কৃত কৃৎ প্রত্যয়।

অন্যদিকে,
'ই'/'ঈ' প্রত্যয় যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ:
- প্রাণী = প্রাণ + ঈ'
- বাহাদুরি = বাহাদুরি + ই,
- পোদ্দারি = পোদ্দার+ ই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
.
'স্মৃতিসৌধ' কোন ধরনের সমাস?
  1. উপমিত কর্মধারয়
  2. রূপক কর্মধারয়
  3. মধ্যপদলোপী কর্মধারয়
  4. উপমান কর্মধারয়
সঠিক উত্তর:
মধ্যপদলোপী কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
মধ্যপদলোপী কর্মধারয়
ব্যাখ্যা
• মধ্যপদলােপী কর্মধারয়:
যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ হয়, তাকে মধ্যপদলােপী কর্মধারয় সমাস বলে।
যথা-
- জ্যোৎস্না শোভিত যে রাত = জ্যোৎস্নারাত;
- চালে আশ্রিত কুমড়া = চালকুমড়া;
- সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা;
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন;
- স্মৃতি রক্ষার্থে সৌধ= স্মৃতিসৌধ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ।
.
"প্রচুর শ্রম এবং অভূতপূর্ব একাগ্রতা দিয়ে সে তার দীর্ঘ সময়ের কাজটি শেষ করেছে।" - বাক্যে কয়টি বিশেষণ শব্দ রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
• বাক্যটি হচ্ছে: "প্রচুর শ্রম এবং অভূতপূর্ব একাগ্রতা দিয়ে সে তার দীর্ঘ সময়ের কাজটি শেষ করেছে।"

এই বাক্যে ৩টি বিশেষণ শব্দ রয়েছে:

• প্রচুর - (শ্রমের পরিমাণ বর্ণনা করছে);
• অভূতপূর্ব - (একাগ্রতার বিশেষতা বর্ণনা করছে);
• দীর্ঘ - (সময় বর্ণনা করছে)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি নয় কোনটি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• অর্ধস্বরধ্বনি: 
যেসব স্বরধ্বনি পুরােপুরি উচ্চারিত হয় না সেগুলােকে অর্ধস্বরধ্বনি বলে।

বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি চারটি:
[ই], [উ], [এ] এবং [ও]।

- স্বরধ্বনি উচ্চারণ করার সময়ে টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধস্বরধ্বনিকে কোনােভাবেই দীর্ঘ করা যায় না। 

অন্যদিকে,
- [আ] হলাে পূর্ণ স্বরধ্বনি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
"তৎকাল" এর সন্ধি বিচ্ছেদ -
  1. তৎ্‌ + কাল
  2. তত্‌ + কাল
  3. তদ্‌ + কাল
  4. ততঃ + কাল
সঠিক উত্তর:
তদ্‌ + কাল
উত্তর
সঠিক উত্তর:
তদ্‌ + কাল
ব্যাখ্যা
• 'তৎকাল' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - তদ্‌ + কাল।

• ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে,
দ্ ও ধ্‌ এর পরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ থাকলে দ্ ও ধ্‌ স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়।
যেমন -
- দ্‌ > ত্ ⇒ তদ্‌ + কাল = তৎকাল।
- ধ্‌ > ত্ ⇒ ক্ষুধ্‌ + পিপাসা = ক্ষুৎপিপাসা।

এরূপ - হৃৎকম্প, তৎপর, তত্ত্ব ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'প্রাতিপদিক' কোন প্রত্যয়ের প্রকৃতি?
  1. কৃৎ প্রত্যয়ের
  2. তদ্ধিত প্রত্যয়ের
  3. সংস্কৃত কৃৎ প্রত্যয়ের
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
তদ্ধিত প্রত্যয়ের
উত্তর
সঠিক উত্তর:
তদ্ধিত প্রত্যয়ের
ব্যাখ্যা
• প্রাতিপদিক:
- বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। 
- যেমন: মুখ, পা, বই ইত্যাদি। 
- প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে নাম-প্রকৃতিও বলা হয়।
- ধাতু যেমন কৃৎ-প্রত্যয়ের প্রকৃতি, তেমনি প্রাতিপদিকও তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি প্রত্যয় যুক্ত হলে ধাতুকে বলা হয় ক্রিয়া- প্রকৃতি এবং প্রাতিপদিককে বলা হয় নাম-প্রকৃতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
.
কোনটি সংযোগ ক্রিয়ার উদাহরণ?
  1. কমে আসা
  2. এগিয়ে চলা
  3. উদয় হওয়া
  4. বুঝে নেওয়া
সঠিক উত্তর:
উদয় হওয়া
উত্তর
সঠিক উত্তর:
উদয় হওয়া
ব্যাখ্যা
• গঠন বিবেচনায় ক্রিয়া পাঁচ প্রকার।
যথা:
- সরল ক্রিয়া,
- প্রযোজক ক্রিয়া,
- নাম ক্রিয়া,
- সংযোগ ক্রিয়া,
- যৌগিক ক্রিয়া।

 • সংযোগ ক্রিয়া: 
বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়।
যেমন - 
- হওয়া ক্রিয়া যোগে: উদয় হওয়া, বড়ো হওয়া, রাজি হওয়া।

• যৌগিক ক্রিয়া:
অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে, তখন তাকে যৌগিক ক্রিয়া বলে।
যেমন,
- মরে যাওয়া, কমে আসা, এগিয়ে চলা, হেসে ওঠা, উঠে পড়া, পেয়ে বসা, সরে দাঁড়ানাে, বেঁধে দেওয়া, বুঝে নেওয়া, বলে ফেলা, করে তােলা, চেপে রাখা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘বিলাতফেরত’ কোন ধরনের তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. পঞ্চমী তৎপুরুষ সমাস
  2. তৃতীয়া তৎপুরুষ সমাস
  3. চতুর্থী তৎপুরুষ সমাস
  4. ষষ্ঠী তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
পঞ্চমী তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চমী তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• পঞ্চমী তৎপুরুষ সমাস:
- পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হতে, থেকে ইত্যাদি) লোপে যে তৎপুরুষ সমাস হয়, তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে।
যথা
- খাঁচা থেকে ছাড়া = খাঁচাছাড়া,
- বিলাত থেকে ফেরত = বিলাতফেরত ইত্যাদি।

• সাধারণত চ্যুত, আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট ইত্যাদি পরপদের সঙ্গে যুক্ত হলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। যেমন:
- স্কুল থেকে পালানো = স্কুলপালানো,
- জেল থেকে মুক্ত = জেলমুক্ত ইত্যাদি।

এ রকম জেলখালাস, বোঁটাখসা, আগাগোড়া, শাপমুক্ত, ঋণমুক্ত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
'ঊনকোটি চৌষট্টি' বাগ্‌ধারাটির অর্থ  - 
  1. উচ্ছৃঙ্খল
  2. দীর্ঘসূত্রিতা
  3. প্রায় সম্পূর্ণ
  4. ক্ষণস্থায়ী
সঠিক উত্তর:
প্রায় সম্পূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
প্রায় সম্পূর্ণ
ব্যাখ্যা

• 'ঊনকোটি চৌষট্টি' বাগ্‌ধারাটির অর্থ - প্রায় সম্পূর্ণ।
বাক্য গঠন: ঊনকোটি চৌষট্টি আয়োজন করার পর সব স্থগিত করা হল।

অন্যদিকে,
• 'উড়নচণ্ডী' বাগ্‌ধারাটির অর্থ - উচ্ছৃঙ্খল।
• 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটিরঅর্থ- দীর্ঘসূত্রিতা
• 'তাসের ঘর' বাগ্‌ধারাটিরঅর্থ- ক্ষণস্থায়ী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
"যাকে আদর করা হচ্ছে" এর এক কথায় প্রকাশ -
  1. পীড্যমান
  2. অনপেক্ষ
  3. অনপনেয়
  4. আদ্রিয়মাণ
সঠিক উত্তর:
আদ্রিয়মাণ
উত্তর
সঠিক উত্তর:
আদ্রিয়মাণ
ব্যাখ্যা
• 'যাকে আদর করা হচ্ছে' এর এক কথায় প্রকাশ - আদ্রিয়মাণ।

অন্যদিকে,
- 'যাকে পীড়া দেয়া হয়েছে' এর এক কথায় প্রকাশ - পীড্যমান।
- 'অন্যের অপেক্ষা করতে হয় না যাকে' এর এক কথায় প্রকাশ - অনপেক্ষ।
- 'যা অপনয়ন করা যায় না' এর এক কথায় প্রকাশ - অনপনেয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
"অ + ঔ = ঔ" সন্ধির নিয়মের সঠিক উদাহরণ কোনটি?
  1. মহা + ঔদাস্য = মহোউদাস্য
  2. পরম + ঔষধ = পরমৌষধ
  3. মহা + ঔৎসুক্য = মহৌৎসুক্য
  4. চিত্ত + ওদার্য = চিত্তৌদার্য
সঠিক উত্তর:
পরম + ঔষধ = পরমৌষধ
উত্তর
সঠিক উত্তর:
পরম + ঔষধ = পরমৌষধ
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• প্রথম পদের শেষের অ-ধ্বনি বা আ-ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম ও-ধ্বনি বা ঔ-ধ্বনির যোগে ঔ-ধ্বনি হয়। বানানে তা ঔ-কারের রূপ নিয়ে আগের বর্ণে যুক্ত হয়।

যেমন:
আ + ঔ = ঔ:
মহা + ঔৎসুক্য = মহৌৎসুক্য,
মহা + ঔদার্য = মহৌদার্য,
মহা + ঔদাস্য = মহৌদাস্য ইত্যাদি।

অ + ঔ = ঔ:
পরম + ঔষধ = পরমৌষধ,
চিত্ত + ঔদার্য = চিত্তৌদার্য,
দিব্য + ঔষধ = দিব্যৌষধ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. হুন্ডি
  2. মালিনী
  3. গুনী
  4. অনুগামিনী
সঠিক উত্তর:
গুনী
উত্তর
সঠিক উত্তর:
গুনী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'গুনী' - অশুদ্ধ বানান।

• 'গুনী' এর শুদ্ধ বানান: গুণী।

• 'গুণী' শব্দের অর্থ:
- গুণ আছে এমন, কলাবিদ।

অন্য অপশনের,
হুন্ডি, মালিনী, অনুগামিনী - বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৪.
'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ কী?
  1. বেহিসেবি
  2. অলীক কল্পনা
  3. বৃহৎ বিষয়
  4. লুকোচুরি
সঠিক উত্তর:
বেহিসেবি
উত্তর
সঠিক উত্তর:
বেহিসেবি
ব্যাখ্যা
• 'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ - বেহিসেবি।

অন্যদিকে,
- 'দিবাস্বপ্ন' বাগ্‌ধারার অর্থ - অলীক কল্পনা।
- 'সপ্তকাণ্ড রামায়ণ' বাগ্‌ধারার অর্থ - বৃহৎ বিষয়।
- 'ঢাকঢাক গুড় গুড়' বাগ্‌ধারার অর্থ - লুকোচুরি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
অপপ্রয়োগের উদাহরণ নয় কোনটি?
  1. তরুছায়া
  2. মূলসহ
  3. সুবুদ্ধিমান
  4. শ্রেষ্ঠতম
সঠিক উত্তর:
মূলসহ
উত্তর
সঠিক উত্তর:
মূলসহ
ব্যাখ্যা
• অপপ্রয়োগের উদাহরণ নয় - মূলসহ।

উল্লেখ্য, 
• 'সমূলসহ', সমাস-ঘটিত অপপ্রয়োগ। 
এর শুদ্ধরূপ: মূলসহ। 
 ----------------- 
অন্যদিকে,
• 'তরুছায়া', সন্ধি বিষয়ক অপপ্রয়োগ।
এর শুদ্ধরূপ: তরুচ্ছায়া।

• 'সুবুদ্ধিমান', সমাস-ঘটিত অপপ্রয়োগ। 
এর শুদ্ধরূপ: সুবুদ্ধি, বুদ্ধিমান।

• 'শ্রেষ্ঠতম', উৎকর্ষবাচক '-তম' প্রত্যয়জনিত অপপ্রয়োগ।
এর শুদ্ধরূপ: শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
১৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ঘূর্নায়মান
  2. ভূমিষ্ট
  3. পৌরোহিত্য
  4. মুষিক
সঠিক উত্তর:
পৌরোহিত্য
উত্তর
সঠিক উত্তর:
পৌরোহিত্য
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পৌরোহিত্য' - শুদ্ধ বানান।

• 'পৌরোহিত্য' শব্দের অর্থ:
- পুরোহিতের বৃত্তি।

অন্য অপশনের শুদ্ধ বানান:
• ঘূর্নায়মান - ঘূর্ণায়মান;
• ভূমিষ্ট - ভূমিষ্ঠ;
• মুষিক - মূষিক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৭.
নিচের কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে?
  1. করিতকর্মা
  2. গণনীয়
  3. একত্র
  4. শুধুমাত্র
সঠিক উত্তর:
শুধুমাত্র
উত্তর
সঠিক উত্তর:
শুধুমাত্র
ব্যাখ্যা
• 'শুধুমাত্র' শব্দটি অপপ্রয়োগ।
- এটি সমার্থক শব্দের বাহুল্যজনিত কারণে অপপ্রয়োগ।
- এখানে শুধু ও মাত্র দুটি সমার্থক শব্দ।
- একই সাথে ‘শুধুমাত্র’ শব্দে সমার্থক শব্দের বাহুল্যজনিত অশুদ্ধি ঘটেছে।

• অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
- আবশ্যকীয় - আবশ্যক;
- একত্রিত - একত্র;
- অধীনস্থ - অধীন;
- করিতকর্মী - করিতকর্মা;
- গণ্যনীয় - গণনীয়;
- জ্ঞানমান - জ্ঞানবান;
- ঘূর্ণীয়মান - ঘূর্ণায়মান;
- পুজ্য - পূজ্য;
- বাহ্যিক - বাহ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৮.
"তাকে আসতে বললাম, তবু এলো না।" - বাক্যটিতে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে?
  1. সাধারণ যোজক
  2. বিকল্প যোজক
  3. বিরোধ যোজক
  4. সাপেক্ষ যোজক
সঠিক উত্তর:
বিরোধ যোজক
উত্তর
সঠিক উত্তর:
বিরোধ যোজক
ব্যাখ্যা
• যোজক: 
- পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে তাকে যোজক বলে।
- যেমন: এবং, ও, আর, তবু, অথবা, সুতরাং, কারন, তবে ইত্যাদি।

• যোজকের প্রকারভেদ:
বৈশিষ্ট্য অনুযায়ী যোজক কে নিম্নলিখিত শ্রেণিতে ভাগ করা হয়:

- সাধারণ যোজক: এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে।
যেমন: করিম ও রহিম এ কাজটি করেছে।

- বিকল্প যোজক: এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে।
যেমন: চা না-হয় কফি খান।

বিরোধ যোজক:
- এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে।
যেমন: তাকে আসতে বললাম, তবু এলো না।

- কারণ যোজক: এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ।
যেমন: বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।

- সাপেক্ষ যোজক: এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়।
যেমন: যত পড়ছি, ততই নতুন করে জানছি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৯.
'সাপ' এর সমার্থক শব্দ -
  1. অহি
  2. ফণী
  3. উরগ
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
'সাপ' শব্দের সমার্থক শব্দ: 
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
'কৃপা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √ কৃপ্‌ + আ
  2. √ কৃপ্‌ + অ + আ
  3. √ কৃ + অ + আ
  4. √ কৃ + প + আ
সঠিক উত্তর:
√ কৃপ্‌ + অ + আ
উত্তর
সঠিক উত্তর:
√ কৃপ্‌ + অ + আ
ব্যাখ্যা
• সংস্কৃত কৃৎ প্রত্যয়:
অ(অঙ্‌) + স্ত্রী প্রত্যয় (আ) যোগে গঠিত কিছু শব্দ হলো-

- শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা,
- √ ব্যথ্‌ + অ + আ = ব্যথা,
- √ কৃপ্‌ + অ + আ = কৃপা,
- সম্‌ + √জ্ঞা + অ + আ = সংজ্ঞা,

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. কণ্ঠস্থ
  2. পটিয়সী
  3. পীড়াপীড়ি
  4. শুশ্রূষু
সঠিক উত্তর:
পটিয়সী
উত্তর
সঠিক উত্তর:
পটিয়সী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পটিয়সী' - অশুদ্ধ বানান।

• 'পটিয়সী' এর শুদ্ধ বানান: পটীয়সী।
-----------------------
• 'পটীয়ান' শব্দের অর্থ:
- অত্যন্ত পটু, সুদক্ষ।

• 'পটীয়ান' এর স্ত্রীবাচক শব্দ - পটীয়সী।

অন্যদিকে,
কণ্ঠস্থ, পীড়াপীড়ি, শুশ্রূষু - বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২২.
'যথারীতি' কোন সমাস?
  1. কর্মধার‍য়
  2. অব্যয়ীভাব
  3. তৎপুরুষ
  4. বহুব্রীহি
সঠিক উত্তর:
অব্যয়ীভাব
উত্তর
সঠিক উত্তর:
অব্যয়ীভাব
ব্যাখ্যা
• অব্যয়ীভাব সমাস:
- পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন:
• অতিক্রান্ত (উৎ) অর্থে:
- বেলাকে অতিক্রান্ত = উদ্বেল,
- শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল।

• অনতিক্রম্যতা (যথা) অর্থে:
- রীতিকে অতিক্রম না করে = যথারীতি,
- সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৩.
‘Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো -
  1. সচেতন
  2. অবচেতন
  3. অচেতন
  4. চেতনা
সঠিক উত্তর:
অবচেতন
উত্তর
সঠিক উত্তর:
অবচেতন
ব্যাখ্যা
• ‘Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অবচেতন।

অন্যদিকে,
• 'Conscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - সচেতন।
- 'Unconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অচেতন।
- 'Consciousness' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - চেতনা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২৪.
'অশন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. গ্রহণ
  2. বিসর্জন
  3. প্রসারণ
  4. অনশন
সঠিক উত্তর:
অনশন
উত্তর
সঠিক উত্তর:
অনশন
ব্যাখ্যা
• 'অশন' এর বিপরীত শব্দ - অনশন।

উল্লেখ্য,
• 'অশন' শব্দের অর্থ - ভোজন, আহার।
আর 'অনশন' শব্দের অর্থ - অনাহার।

অন্য অপশনের শব্দগুলোর বিপরীত শব্দ:
• অর্পণ - গ্রহণ,
• আবাহন - বিসর্জন,
• আকুঞ্চন - প্রসারণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৫.
'আবছায়া' শব্দের 'আব' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. বিক্ষিপ্ত
  2. অস্পষ্টতা
  3. পুরনো
  4. কম
সঠিক উত্তর:
অস্পষ্টতা
উত্তর
সঠিক উত্তর:
অস্পষ্টতা
ব্যাখ্যা
• 'আবছায়া' শবটিতে 'আব' উপসর্গটি 'অস্পষ্টতা' অর্থে ব্যবহৃত হয়েছে।
'এখানে 'আব' বাংলা উপসর্গ।

এরূপভাবে,
• 'আবডাল' শব্দে 'আব' শব্দটি অস্পষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে।

• আরো কিছু উপসর্গের ব্যবহার: 
- বে + দখল = বেদখল (এখানে 'বে' উপসর্গটি 'হৃত' অর্থে ব্যবহৃত হয়েছে)।
- বে + আইন = বেআইন (এখানে 'বে' উপসর্গটি 'বহির্ভূত' অর্থে ব্যবহৃত হয়েছে)। 
- বি + ভুঁই = বিভুঁই ('বি' উপসর্গটি 'ভিন্ন' অর্থে ব্যবহৃত)।
- বি + জ্ঞান = বিজ্ঞান ('বি' উপসর্গটি 'বিশেষ' অর্থে ব্যবহৃত)।
- বি + বর্ণ = বিবর্ণ ('বি' উপসর্গটি 'অভাব' অর্থে ব্যবহৃত)।
- বি + চরণ = বিচরণ ('বি' উপসর্গটি 'গতি' অর্থে ব্যবহৃত)।
- বি + কার = বিকার ('বি' উপসর্গটি 'অপ্রকৃতস্থ' অর্থে ব্যবহৃত)।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ( ২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২৬.
‘উপর্যপুরি’ শব্দটিতে কী ধরণের অশুদ্ধি ঘটেছে?
  1. সমাসজনিত
  2. বাহুল্যজনিত
  3. সন্ধিজনিত
  4. উপসর্গজনিত
সঠিক উত্তর:
সন্ধিজনিত
উত্তর
সঠিক উত্তর:
সন্ধিজনিত
ব্যাখ্যা
• ‘উপর্যপুরি’ শব্দটিতে সন্ধিজনিত অপপ্রয়োগ ঘটেছে।
• শুদ্ধ বানান: উপর্যুপুরি।

⇒ নিয়ম:
 - ই + ঊ = য্‌ + উ;
যেমন, উপরি + উপরি = উপর্যুপুরি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৭.
'অমৃত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গরল 
  2. বিষ
  3. বিরল
  4. ক এবং খ উভয়ই
সঠিক উত্তর:
ক এবং খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক এবং খ উভয়ই
ব্যাখ্যা
• 'অমৃত' এর বিপরীতার্থক শব্দ - গরল/বিষ।

উল্লেখ্য,
• 'অমৃত' শব্দের অর্থ - অতি সুস্বাদু, স্বর্গ।

অন্যদিকে, 
'অবিরল' এর বিপরীতার্থক শব্দ - বিরল

উৎস: ভাষা- শিক্ষা , ড.হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৮.
'Stockist' এর বাংলা পরিভাষা -
  1. সংবিধি
  2. পেশকার
  3. আড়তদার
  4. পরিসেবক
সঠিক উত্তর:
আড়তদার
উত্তর
সঠিক উত্তর:
আড়তদার
ব্যাখ্যা
• 'Stockist' এর বাংলা পরিভাষা - আড়তদার।

অন্যদিকে, 
Statute - সংবিধি;
Peshkar - পেশকার;
Nurse- পরিসেবক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২৯.
'হরমাহিনা' শব্দের 'হর' কোন ধরনের উপসর্গ?
  1. ফারসি
  2. আরবি
  3. তৎসম
  4. উর্দু-হিন্দি
সঠিক উত্তর:
উর্দু-হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
উর্দু-হিন্দি
ব্যাখ্যা
• উর্দু-হিন্দি উপসর্গ - 'হর'। 
- 'প্রত্যেক' অর্থে ব্যবহৃত হয়। 
উদাহরণ:
- হররোজ, হরমাহিনা, হরকিসিম, হরহামেশা। 
---------------
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
উর্দু-হিন্দি উপসর্গ - 'হর'। 

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা দ্বিতীয় পত্র (এসএসসি প্রোগ্রাম) : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০.
'দোকান' এর প্রতিশব্দ কোনটি?
  1. কায়া
  2. বিপণি
  3. অলক
  4. মাদোয়ান
সঠিক উত্তর:
বিপণি
উত্তর
সঠিক উত্তর:
বিপণি
ব্যাখ্যা
• ‘দোকান’ শব্দের প্রতিশব্দ:
- আপণ, বিপণি, হাট, পণ্যশালা, পণ্যনিকেতন, পণ্যগৃহ, পণ্যবিচিত্রা।

অন্যদিকে,
• ’দেহ' শব্দের প্রতিশব্দ: কায়া;
• 'অলক' হচ্ছে 'চুল' শব্দের প্রতিশব্দ।  
• মাদোয়ান (বিশেষ্য) শব্দের প্রতিশব্দ-  মাদা ঘোড়া; গর্দভী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
"Merchant" এর বাংলা পরিভাষা কোনটি?
  1. দোভাষী
  2. বার্তা
  3. কালপুরুষ
  4. বণিক
সঠিক উত্তর:
বণিক
উত্তর
সঠিক উত্তর:
বণিক
ব্যাখ্যা
• "Merchant" এর বাংলা পরিভাষা — 'বণিক'।

অন্যদিকে,
• 'Interpreter' এর বাংলা পরিভাষা - দোভাষী।
• 'Message' এর বাংলা পরিভাষা - বার্তা।
• 'Orion' এর বাংলা পরিভাষা - কালপুরুষ।


উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৩২.
‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে -
  1. অকুতোভয়
  2. প্রত্যুৎপন্নমতি
  3. অধীত
  4. পণ্ডিতম্মন্য
সঠিক উত্তর:
প্রত্যুৎপন্নমতি
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যুৎপন্নমতি
ব্যাখ্যা
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷

অন্যদিকে, 
• ‘যা অধ্যয়ন করা হয়েছে এমন’ - অধীত।
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ - অকুতোভয় ৷
• ‘যে আপনাকে পণ্ডিত মনে করে’ - পণ্ডিতম্মন্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩.
'চন্দ্র' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. নিশাকর
  2. হিমাংশু
  3. শশী
  4. অদ্রি
সঠিক উত্তর:
অদ্রি
উত্তর
সঠিক উত্তর:
অদ্রি
ব্যাখ্যা
• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
- চন্দ্র, চন্দ্রমা; নিশাকর; নিমাকান্ত; শশধর; হিমাংশু; সুধাংশু; সুধাকর; ইন্দু; বিধু; শশী; সোম; মৃগাঙ্ক।

অন্যদিকে,
• ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ : অদ্রি। 

উৎস: অভিগম্য অভিধান- বাংলা একাডেমি, ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।