পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়37 minutes৩৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
পরীক্ষা – ১৩ (Revised রুটিন) পার্ট-১: সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলি টপিক: বাংলাদেশের অর্থনীতি (খাত, আমদানি, রপ্তানি ইত্যাদি), সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা [অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, ও অন্যান্য সমীক্ষা)। উৎস: যেকোনো গাইড বই, NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, সর্বশেষ প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থগ্রন্থ, EPB -এর আমদানি-রপ্তানি রিপোর্ট। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট-২: গণিত টপিক: ত্রিভুজ, চতুর্ভুজ ও অন্যান্য বহুভুজ সংক্রান্ত ক্ষেত্রফল ও অন্যান্য প্রয়োগ। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই। পার্ট-৩: English Grammar টপিক: Word and Sentence Meaning, Identifying Correct sentence, Identifying incorrect part of sentence etc. উৎস: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে, বাংলাদেশের কোন খাতে বেশি জনশক্তি নিয়োজিত?
  1. সেবা খাত
  2. পর্যটন খাত
  3. শিল্প খাত
  4. কৃষি খাত
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫.৩৩%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭.০২%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৭.৬৫%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.২০%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৫৬%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.২৪%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
.
সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে কোন খাতের প্রবৃদ্ধির হার বেশি?
  1. কৃষি খাতের
  2. শিল্প খাতের
  3. সেবা খাতের
  4. প্রযুক্তি খাতের
ব্যাখ্যা
অর্থনৈতিক খাত:
- সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার বেশি।

উল্লেখ্য,
- অর্থনীতি/ জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত শিল্পখাত; প্রবৃদ্ধির হার ৮.১৮%। অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম, প্রবৃদ্ধির হার ২.৬১%।
- সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান ক্রমবর্ধমান।
- জিডিপির সর্ববৃহৎ খাত সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত কৃষিখাত।
- আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত কৃষিখাত (৪৫.৩৩% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত শিল্পখাত (১৭.০২% শ্রমশক্তি নিয়োজিত)।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
.
বাংলাদেশে কোন ধরণের প্রবাসীর সংখ্যা বেশি?
  1. পেশাজীবী
  2. দক্ষ
  3. আধা-দক্ষ
  4. স্বল্প-দক্ষ
ব্যাখ্যা
প্রবাসী বাংলাদেশী:
- স্বল্প-দক্ষ প্রবাসী বাংলাদেশীর সংখ্যা বেশি।

• ২০২২ সালে শ্রেণিভিত্তিক প্রবাসী বাংলাদেশীর সংখ্যা:
• স্বল্প-দক্ষ – ৭৩.৬৯%
• দক্ষ ২২.২২%
• আধা-দক্ষ – ৩.৭৭%
• পেশাজীবী – ০.৩২%
- পূর্বের বছরগুলোতে দেখা গিয়েছে, স্বল্প-দক্ষ কর্মী প্রেরণের হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দক্ষ কর্মী প্রেরণের হার বৃদ্ধি পেয়েছে।
-  ২০২২-২৩ অর্থবছরের ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে সর্বাধিক রেমিটেন্স (১৭.৮%) এসেছে।
- আবার, সৌদি আরব থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স এসেছে যা প্রায় ১৭.৭%।
- ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ২১৩,৫৭২ জনকে প্রবাসী হিসেবে প্রেরণ করা হয়।
- তার মধ্যে সৌদি আরব গিয়েছে সবচেয়ে বেশি ৮৫,৩১৯ জন।

তথ্যসূত্র: অথনৈতিক সমীক্ষা-২০২৩ এবং লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল।
.
দেশের কৃষিতে এককভাবে কোন সারের ব্যবহার সবচেয়ে বেশি?
  1. ইউরিয়া সার
  2. টিএসপি সার
  3. ডিএপি সার
  4. ডিএসপি সার
ব্যাখ্যা
- বাংলাদেশে উৎপাদিত রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া সার প্রধান।
- এছাড়া অন্যান্য সারের মধ্যে টিএসপি ও ডিএপি উল্লেখযোগ্য।
- বিসিআইসি’র উৎপাদিত পণ্যের ৮০ শতাংশই বিভিন্ন রাসায়নিক সার, যার মধ্যে ৭০ শতাংশ ইউরিয়া সার এবং ১০ শতাংশ 
- কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সারগুলোর মধ্যে সর্বোচ্চ ব্যবহৃত সার - ইউরিয়া সার; পরিমাণ - ২,৪৫০ হাজার/২৪.৫০ লক্ষ মেট্রিক টন
- দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত সার - ডিএপি (DAP); পরিমাণ – ১,৩০০.০০ হাজার/১৩.০০ লক্ষ মেট্রিক টন।

উৎস: বিসিআইসি ওয়েবসাইট।
.
বাংলাদেশে সর্বশেষ কততম জনশুমারি অনুষ্ঠিত হয়?
  1. ৪র্থ
  2. ৫ম
  3. ৬ষ্ঠ
  4. ৭ম
ব্যাখ্যা
জনশুমারি:
- বাংলাদেশে সর্বশেষ ষষ্ঠ জনশুমারী অনুষ্ঠিত হয়।
- জনশুমারি পরিচালনা করে - বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS).
- জনশুমারি অনুষ্ঠিত হয় - ১০ বছর পরপর।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় ১৫-২১ জুন ২০২২।
- তবে বন্যা পরিস্থির কারণে কিছু কিছু এলাকায় ২৭ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়।
- জনসংখ্যা - ১৬,৫১,৫৮,৬১৬ জন। 
- জনসংখ্যা বৃদ্ধির হার – ১.২২%
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে – ১,১১৯ জন।
- পুরুষ ও নারীর অনুপাত ৯৮ : ১০০
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৬৬%।
- খানার সংখ্যা - ৪,১০,১০,০৫১ জন।
- খানা প্রতি গড় সদস্য সংখ্যা – ৪.০ জন।

তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
.
বিশ্বে ইলিশ উৎপাদনের কত অংশ বাংলাদেশে উৎপন্ন হয়?
  1. প্রায় দুই-পঞ্চমাংশের অধিক
  2. প্রায় এক-পঞ্চমাংশের অধিক
  3. প্রায় দুই-তৃতীয়াংশের অধিক
  4. প্রায় এক-তৃতীয়াংশের অধিক
ব্যাখ্যা
ইলিশ:
- পৃথিবীর প্রায় দুই-তৃতীয়াংশের অধিক ইলিশ উৎপাদনকারী বাংলাদেশ 'ইলিশের দেশ' হিসেবে পরিচিত।

উল্লেখ্য,
- বাংলাদেশের মোট উৎপাদিত মাছের ১২.২২ শতাংশ আসে শুধু ইলিশ থেকে।
- দেশের জিডিপিতে ইলিশের অবদান এক শতাংশের অধিক।
- একক প্রজাতি হিসেবে ইলিশের অবদান সর্বোচ্চ।
- বাংলাদেশ ইলিশ শীর্ষক ভৌগোলিক নিবন্ধন সনদ (জিআই সনদ) প্রাপ্তিতে নিজস্ব পরিচয় নিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের ইলিশ সমাদৃত।
- পৃথিবীর প্রায় দুই-তৃতীয়াংশের অধিক ইলিশ উৎপাদনকারী বাংলাদেশ 'ইলিশের দেশ' হিসেবে পরিচিত।
- সরকার ইলিশ রক্ষা ও উন্নয়নে যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করছে সেগুলো হলো:
-  Hilsa Fisheries Management Action Plan প্রণয়ন ও বাস্তবায়ন।
- বঙ্গোপসাগরের ৭,০০০ বর্গ কিমি ইলিশের প্রধান প্রজনন এলাকা চিহ্নিতকরণ।
- নিঝুম দ্বীপ সংলগ্ন ৩,১৮৮ বর্গ কিমি এলাকা মেরিন রিজার্ভ ঘোষণা।
- ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুমে ইলিশ আহরণের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ।
- জাটকা সংরক্ষনের নিমিত্ত জাটকা আহরণের ওপর ৮ মাস (নভেম্বর-জুন) নিষেধাজ্ঞা আরোপ বঙ্গোপসাগরে সব ধরনের মাছ আহরণের ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
- পদ্মা, মেঘনার উর্ধ্বাঞ্চল ও নিম্ন অববাহিকায়, কালাবদর, আন্ধারমানিক ও তেঁতুলিয়াসহ অন্যান্য উপকূলীয় নদীতে মোট ৬টি ইলিশ অভয়াশ্রম স্থাপন ও অংশীদারিত্বমূলক ব্যবস্থাপনা জোরদারকরণ।
- প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে 'বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ' ঘোষণা করা হয়েছে।
- বিশ্বে ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম, তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ এবং এশিয়ার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে।

তথ্যসূত্র:- অথনৈতিক সমীক্ষা-২০২৩ এবং লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল।
.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী কৃষি খাতে বনজ সম্পদ ও সহায়ক সেবার প্রবৃদ্ধি কত?
  1. ৪.১৬%
  2. ৫.১৬%
  3. ৬.১৬%
  4. ৭.১৬%
ব্যাখ্যা
কৃষিখাত:
- অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী কৃষিখাতে বনজসম্পদ ও সহায়ক সেবার প্রবৃদ্ধি হার- ৫.১৬%।
- জিডিপি নির্ণয়ের সুবিধার্থে বাংলাদেশের অর্থনীতিকে প্রধানত তিনটি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।

• এগুলো হলো:
- কৃষিখাত
- শিল্পখাত ও
- সেবাখাত।
- জিডিপির সর্ববৃহৎ খাত - সেবাখাত ও ছােট খাত - কৃষিখাত।
- কর্মসংস্থানের দিক থেকে বৃহৎ খাত - কৃষিখাত এবং ছােট খাত -শিল্পখাত।


তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
.
বৃহৎ শিল্পখাতের কোন উপ-খাতটির জিডিপির অবদান সবচেয়ে বেশি?
  1. খনিজ ও খনন
  2. ম্যানুফ্যাকচারিং
  3. বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা
  4. নির্মাণ
ব্যাখ্যা
শিল্পখাত:
- বৃহৎ শিল্পখাতের ম্যানুফ্যাকচারিং উপ-খাতটির জিডিপির অবদান সবচেয়ে বেশি।

উল্লেখ্য,
বৃহৎ শিল্পখাত জিডিপির ৫টি খাতের সমন্বয়ে গঠিত। যথা
- খনিজ ও খনন
- ম্যানুফ্যাকচারিং
- বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা
- পানি সরবরাহ এবং
- নির্মাণ।



তথ্যসূত্র:- অথনৈতিক সমীক্ষা-২০২৩ এবং লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল।
.
দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?
  1. বাখরাবাদ গ্যাসক্ষেত্র
  2. কুতুবদিয়া গ্যাসক্ষেত্র
  3. তিতাস গ্যাসক্ষেত্র
  4. জালালাবাদ গ্যাসক্ষেত্র
ব্যাখ্যা
তিতাস গ্যাসক্ষেত্র:
- দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র হলো ব্রাহ্মণবাড়িয়া সদরে অবস্থিত তিতাস গ্যাসক্ষেত্র।

উল্লেখ্য,
- গ্যাসক্ষেত্রটিতে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ৭.৫৮২ ট্রিলিয়ন ঘনফুট। ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত মোট গ্যাস উত্তোলিত হয়েছে ৫.০৬৬ ট্রিলিয়ন ঘনফুট।
- ১৯৬২ সালে পাকিস্তান শেলওয়েল কোম্পানি তিতাস গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। ১৯৬৮ সাল থেকে ক্ষেত্রটি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলিত হচ্ছে।
- বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড তিতাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করছে।
- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের মাধ্যমে তিতাস ক্ষেত্রের গ্যাস ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নরসিংদী, নেত্রকোনা, ও কিশোরগঞ্জ জেলায় গ্যাস সরবরাহ করা হচ্ছে।
- তবে বর্তমানে সবচেয়ে বেশি গ্যাস উত্তোলিত হচ্ছে সিলেটের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে।

তথ্যসূত্র: বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি এবং পেট্রোবাংলা ওয়েবসাইট।
১০.
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড কোন জেলায় অবস্থিত?
  1. নাটোর
  2. চাঁপাইনবাবগঞ্জ
  3. রাজশাহী
  4. বগুড়া
ব্যাখ্যা
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড:
- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহী জেলায় অবস্থিত।

 উল্লেখ্য,
- বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ১৯৭৭ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশ রেশম বোর্ড নামে যাত্রা শুরু করে।
- ২০১৩ সালে রেশম বোর্ড, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং সিল্ক ফাউন্ডেশন কে একীভূত করে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড গঠন করা হয়।

সূত্রঃ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ওয়েবসাইট।
১১.
৬০ ফুট র্দীঘ এবং ৫০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চতুর্দিকে ৪ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত হবে?
  1. ৯৬৪ বর্গ ফুট
  2. ৮৬৪ বর্গ ফুট
  3. ৪৯৪ বর্গ ফুট
  4. ৯৪৪ বর্গ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ ফুট র্দীঘ এবং ৫০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চতুর্দিকে ৪ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
বাগানের ক্ষেত্রফল = (৬০ × ৫০) বর্গ ফুট
= ৩০০০ বর্গ ফুট

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = {৬০ + (৪ + ৪)} ফুট
= (৬০ + ৮) ফুট
= ৬৮ ফুট

রাস্তাসহ বাগানের প্রস্থ = {৫০ + (৪ + ৪)} ফুট
= (৫০ + ৮) ফুট
= ৫৮ ফুট

রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল= ৬৮ × ৫৮
= ৩৯৪৪ বর্গ ফুট

∴ রাস্তার ক্ষেত্রফল = (৩৯৪৪ - ৩০০০)
= ৯৪৪ বর্গ ফুট
১২.
ABCD রম্বসের AB এবং CD কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করে। AO = 6 সে.মি, BO = 4 সে.মি। AC ও BD দৈর্ঘ্যের সমষ্টি কত?
  1. 16 সে.মি.
  2. 15 সে.মি.
  3. 20 সে.মি.
  4. 10 সে.মি.
অনির্ধারিত
ব্যাখ্যা
[বি.দ্র: লাইভ পরীক্ষার প্রশ্নে ক্রটি থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
প্রশ্নটি হতো ABCD রম্বসের AC এবং BD কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করে। AO = 6 সে.মি, BO = 4 সে.মি। AC ও BD দৈর্ঘ্যের সমষ্টি কত?

প্রশ্ন:
ABCD রম্বসের AB এবং CD কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করে। AO = 6 সে.মি, BO = 4 সে.মি। AC ও BD দৈর্ঘ্যের সমষ্টি কত?

সমাধান:

আমরা জানি,
রম্বসের কর্ণদ্বয় এক অপরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
AC = 2AO = 2 × 6 = 12 সে.মি.
BD = 2BO = 2 × 4 = 8 সে.মি.

∴ AC + BD = (12 + 8) সে.মি. = 20 সে.মি.
১৩.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি ৮ মিটার ও ৪ মিটার এবং ক্ষেত্রফল ৪২ বর্গমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ৮ মিটার
  2. ৭ মিটার
  3. ১৪ মিটার
  4. ২১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি ৮ মিটার ও ৪ মিটার এবং ক্ষেত্রফল ৪২ বর্গমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান: 
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
বা, ৪২ = (১/২) (৮ + ৪) × উচ্চতা
বা, ৬ × উচ্চতা = ৪২
∴ উচ্চতা = ৭ মিটার
১৪.
কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ 45° হলে বহুভুজটিতে মোট কতটি বাহু আছে?
  1. 6
  2. 8
  3. 12
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ 45° হলে বহুভুজটিতে মোট কতটি বাহু আছে?

সমাধান:
মনে করি,
বহুভুজটির বাহুর সংখ্যা = n
সুষম বহুভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি = 360°

সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে প্রতিটি বহিঃস্থ কোণ = (360°/n)

শর্তমতে, 
360°/n = 45°
বা, n = 360°/45° 
∴ n = 8
১৫.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?
  1. 30°
  2. 60°
  3. 80°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?

সমাধান:
x/3 + x/3 + (4x)/3 = 180°
⇒ x + x + 4x = 3 × 180°
⇒ 6x = 3 × 180°
∴ x = 90°

∴ বৃহত্তম কোণ = (4 × 90°)/3 = 120°
ক্ষুদ্রতম কোণ = 90°/3 = 30°

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য = 120° - 30° = 90°
১৬.
5 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক?
  1. 25√3
  2. 5√3
  3. 15√3
  4. 10√3
ব্যাখ্যা
প্রশ্ন: 5 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক?

সমাধান: 
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a = 5
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a
= 5√3

ঘনকের দুইটি কর্ণের সমষ্টি =  5√3 + 5√3 = 10√3 একক
১৭.
ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে- 
  1. বহি:কেন্দ্র
  2. পরিকেন্দ্র
  3. ভরকেন্দ্র
  4. অন্ত:কেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে- 

সমাধান:

পরিকেন্দ্র: ত্রিভুজের যেকোন দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
ভরকেন্দ্র: ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
অন্তঃকেন্দ্র: ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।
১৮.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 12 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 18√3 বর্গমিটার
  2. 24√3 বর্গমিটার
  3. 36√3 বর্গমিটার
  4. 48√3 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 12 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল (√3/4)a2
দেওয়া আছে, 
 সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a = 12 মিটার।

ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4) × (12)2
= (√3/4) × 12 × 12
= 36√3 বর্গমিটার
১৯.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৫ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১০ গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. ১৬ গজ
  2. ১৭ গজ
  3. ১৮ গজ
  4. ২০ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৫ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১০ গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ভূমি × ১০
= ৫ × ভূমি 

প্রশ্নমতে,
৫ × ভূমি = ৮৫
∴ ভূমি = ৮৫/৫ = ১৭ গজ
২০.
একটি মাঠের দৈর্ঘ্য আরো ১০ মিটার বেশি হলে এটি ১০,০০০ বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির দৈর্ঘ্য নির্ণয় করুন।
  1. ৪০ মিটার
  2. ৯০ মিটার
  3. ১০৫ মিটার
  4. ১০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মাঠের দৈর্ঘ্য আরো ১০ মিটার বেশি হলে এটি ১০,০০০ বর্গমিটার ক্ষেত্রবিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির দৈর্ঘ্য নির্ণয় করুন।

সমাধান:
ধরি,
বর্গাকার মাঠটির  দৈর্ঘ্য = ক মিটার
১০ মিটার বৃদ্ধিতে, মাঠটির  দৈর্ঘ্য = (ক + ১০) মিটার

প্রশ্নমতে,
(ক + ১০) = ১০০০০ বর্গমিটার
বা, ক + ১০ = √১০০০০
বা, ক + ১০ = ১০০ 
∴ ক = ৯০ মিটার
২১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং কর্ণ ২০ সে.মি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ১১৬ বর্গ সে.মি.
  2. ১৪২ বর্গ সে.মি.
  3. ১৭২ বর্গ সে.মি.
  4. ১৯২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং কর্ণ ২০ সে.মি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
প্রস্থ ক সেন্টিমিটার
কর্ণ = √(১৬ + ক) সেন্টিমিটার

প্রশ্নমতে,
√(১৬ + ক) = ২০
বা, ১৬ + ক = ২০
বা, ২৫৬ + ক = ৪০০
বা, ক = ৪০০ - ২৫৬
বা, ক = ১৪৪
বা, ক = √১৪৪
∴ ক = ১২ সেন্টিমিটার 

আমরা জানি,
ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ)
= (১৬ × ১২) বর্গ সে.মি.
= ১৯২ বর্গ সে.মি.
২২.
যে চতুর্ভুজের বাহগুলোর পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলে?
  1. রম্বস
  2. ট্রাপিজিয়াম
  3. আয়তক্ষেত্র
  4. সামান্তরিক
ব্যাখ্যা
প্রশ্ন: যে চতুর্ভুজের বাহগুলোর পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলে?

সমাধান:
আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।

রম্বস: যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও বিপরীত কোণদ্বয় সমান, কিন্তু কোন কোণই সমকোন নয়, তাকে রম্বস বলে।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।

সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
২৩.
একটি পঞ্চভুজের অন্ত:স্থ কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি?
  1. 340°
  2. 440°
  3. 540°
  4. 560°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের অন্ত:স্থ কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি?

সমাধান:  
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে,

আমরা জানি,
সুষম বহুভুজের অন্ত:স্থ কোণগুলোর সমষ্টি = (n - 2) × 180°

∴ পঞ্চভূজের অন্ত:স্থ কোণগুলোর সমষ্টি = (5 - 2) × 180°
= 540°
২৪.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা 36 মিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 72 বর্গমিটার
  2. 81 বর্গমিটার
  3. 18 বর্গমিটার
  4. 64 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা 36 মিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য = a
∴ পরিসীমা = 4a

প্রশ্নমতে,
4a = 36
∴ a = 9

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)2
= 92
= 81 বর্গমিটার
২৫.
Choose the correct sentence.
  1. It is high time consider the problem on a global scale.
  2. It is high time to consider the problem on a global scale.
  3. It is high time considered the problem on a global scale.
  4. It is high time we consider the problem on a global scale.
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে It is high time এর পর verb এর ব্যবহার এর উপর ভিত্তি করে।

• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example of sentence: It is high time to consider the problem on a global scale.

• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
Example of sentence:
It is high time we considered the problem on a global scale.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
২৬.
Choose the correct sentence.
  1. The basket was full on colorful apples.
  2. The basket was full of colorful apples.
  3. The basket was full to colorful apples.
  4. The basket was full with colorful apples.
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে Appropriate preposition এর উপর। 

• Appropriate preposition এর ক্ষেত্রে,

Full of:
Meaning: পরিপূর্ণ। 
Example: He was full of surprises. 

Complete sentence: The basket was full of colorful apples.

সেই অনুসারে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
২৭.
Which of the following sentences is correct?
  1. Would you mind coming to my house?
  2. Would you mind to come to my house?
  3. Would you mind came to my house?
  4. Would you mind comes to my house?
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে Would you mind যুক্ত sentence এর সঠিক ব্যবহার এর উপর।

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object.

Example:
Would you mind coming to my house?
Would you mind opening the door?
Would you mind Taking a cup of tea?

Correct sentence: Would you mind coming to my house?

সেই অনুসারে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।
২৮.
The word 'Brainchild' means -
  1. Special child
  2. A prodigy
  3. An invention
  4. Intelligent
ব্যাখ্যা
• Brainchild 
English meaning: an original idea, plan, or invention
Bangla meaning: উদ্ভাবন; ভাব; আবিষ্কার

Options,
- Prodigy: মহাবিস্ময়; অপূর্ববস্তু; অদ্ভুতবস্তু; মহাশ্চর্য; অসাধারণ ক্ষমতাসম্পন্ন কিংবা কোনো কিছুর চমকপ্রদ দৃষ্টান্তস্থানীয় ব্যক্তি
- Intelligent: বুদ্ধিমান; মেধাবী; বিচক্ষণ; ধীমান

Source: Cambridge Dictionary.
২৯.
What is the meaning of the sentence: The villagers are all but ruined.
  1. গ্রামবাসী প্রায় নিঃস্ব হয়ে গেছে৷
  2. গ্রামবাসী সব হারিয়ে ফেলেছে।
  3. গ্রামবাসীর সবকিছু ধ্বংস হয়েছে।
  4. গ্রামবাসী পুরোই নিঃস্ব হয়ে গেছে৷
ব্যাখ্যা
 • প্রশ্নটি করা হয়েছে idiom এর উপর ভিত্তি করে।

• All but
English Meaning: very nearly.
Bangla Meaning: প্রায়

Ex. Sentence: The villagers are all but ruined.
Bangla Meaning: গ্রামবাসী প্রায় নিঃস্ব হয়ে গেছে৷
৩০.
Translate it: I glanced over the book.
  1. আমি বইটির উপরে চোখ বুলিয়ে নিলাম।
  2. আমি বইটি দ্রুত দেখলাম।
  3. আমি বইটির উপর দৃষ্টি দিলাম।
  4. বইটি আমি দেখেছিলাম।
ব্যাখ্যা
• Glance over:
Meaning: চোখ বুলানো।

• আমি বইটির উপরে চোখ বুলিয়ে নিলাম।
- বাক্যটি সঠিক।
- কারণ glance over অর্থ চোখ বুলানো।
- তাই এর সঠিক বাংলা অর্থ এটিই হবে।

• আমি বইটি দ্রুত দেখলাম।
- বাক্যটি ভুল।
- কারণ glance over অর্থ চোখ বুলানো।

• আমি বইটির উপর দৃষ্টি দিলাম।
- এটি ভুল।
- কারণ এখানে দৃষ্টি দেওয়া দ্বারা বোঝায় glanced at
- বাক্যটি অনেকটি এরকম 'I glanced at the paper.'

• বইটি আমি দেখেছিলাম।
- বাক্যটি ভুল।
- এখানে 'দেখেছিলাম' মানে 'saw', এর ইংরেজী অনুবাদ অনেকটা এরকম, 'I saw the paper.
৩১.
Find the error in the following sentence: Her parents live nearby, so she can't help but going there on holiday. 
  1. Her parents live
  2. live nearby
  3. can't help but going
  4. None
ব্যাখ্যা
• Cannot / can't help but - to be unable to refrain from or avoid; be obliged to - এর পরে verb এর base form বসে।
- Example sentence:
- Her parents live nearby, so she can't help but go there on holiday. 

• Can't but এরপর verb এর base form বসে।
Example: She could not but congratulate him.

• কিন্তু,
Can't help এরপর verb + ing হয়।
Example: He cannot help telling a lie.
৩২.
Choose the correct sentence.
  1. I had finishes my dinner before the guest came home.
  2. I finished my dinner before the guest come home.
  3. I had finished my dinner before the guest came home.
  4. I finished my dinner before the guest comes home.
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Before যুক্ত বাক্যের গঠন এর উপর ভিত্তি করে। 

• Before যুক্ত বাক্যের গঠন:
- Past perfect + before + Past indefinite
- 'Before' conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।

• Sentence Correction:
- I had finished my dinner before the guest came home.
- বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হওয়াতে সঠিক হয়েছে।

তাই উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।
৩৩.
Select the most appropriate translation of: Jenny talks as if she knew everything.
  1. সবকিছু জানে বলেই জেনি ঐভাবে কথা বলে।
  2. জেনি সবকিছু জানার মত কথা বলে।
  3. জেনি এমনভাবে কথা বলে যেন সে সব জানতো।
  4. জেনি সবকিছু জানে তেমন ভাবে বলে।
ব্যাখ্যা
• As if/ As though 'যেন' অর্থে ব্যবহার হয়।
 
• জেনি সবকিছু জানে মনে হলেও সে যেমন কথা বলে। 
- বাক্যটি ভুল।
- As if 'যেন' অর্থে ব্যবহার হয়।
- তাছাড়া বাক্যটি প্রশ্নোল্লিখিত বাক্যটির সাথে কোনভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

• জেনি এমনভাবে কথা বলে যেন সে সব জানতো। 
- বাক্যটি সঠিক।
- As if 'যেন' অর্থে ব্যবহার হয়।
- ব্যাকরণ ও অর্থগত দিক থেকে এটি সঠিক।

• জেনি সবকিছু জানার মত কথা বলে।
- বাক্যটি ভুল।
- এর দ্বারা এমন বোঝাচ্ছে 'Jenny talks like he knows everything.'

•  সবকিছু জানে বলেই জেনি ঐভাবে কথা বলে।
- বাক্যটি ভুল।
- এর দ্বারা এমন বোঝাচ্ছে, 'Jenny talks like that because she knows everything.'

Correct answer: জেনি এমনভাবে কথা বলে যেন সে সব জানতো। 
৩৪.
Find the error in the following sentence: Two-thirds of the mango is rotten.
  1. Two-thirds
  2. of the
  3. is
  4. None
ব্যাখ্যা
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না  (যেমন- One-third).
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
- তাই নিয়মানুযায়ী  One-third of the apples are rotten - correct sentence.

Inc: Two-third of the mango are rotten.
Cor: Two-thirds of the mango is rotten. (আমটির দুই-তৃতীয়াংশ পঁচা।)

Inc: One-thirds of the mangoes is rotten.
Cor: One-third of the mangoes are rotten. (আমগুলোর এক-তৃতীয়াংশ পঁচা)
৩৫.
Which of the following sentences is correct?
  1. While I goes to school, I saw a snake.
  2. While I go to school, I saw a snake.
  3. While I went to school, I saw a snake.
  4. While I was going to school, I saw a snake.
ব্যাখ্যা
• While
- এর অর্থ যখন
- While + Past Continuous Tense + Past Indefinite Tense 

• Correct sentence: While I was going to school, I saw a snake.
- এক্ষেত্রে Subject ও Auxiliary Verb উহ্য থাকতে পারে, (তখন While + Verb + ing)। যেমন- While going to school, I saw a snake. তবে,

• While/Whereas যখন 'তুলনা বোঝাতে' 'যেখানে' অর্থে ব্যবহার করা হয় তখন যেকোন tense ব্যবহার করা যায়।
-  (Any Tense + Any Tense)
- He is a thief while/ whereas his brother is a saint.
৩৬.
Find the error in the following sentence: I cannot help go there.
  1. I cannot
  2. cannot help
  3. go
  4. None
ব্যাখ্যা
• Cannot but / cannot help (না করে না পারা) :

• cannot but এর পর verb এর base form বসে 
যেমন- We cannot but obey our parents. (আমরা আমাদের পিতা- মাতাকে মান্য না করে পারব না।)

• cannot help এর পর verb + ing হয়।
Correct sentence: I cannot help going there.
৩৭.
The word 'Inept' means -
  1. Not skilled
  2. Gruesome
  3. Fear caused by violent behavior
  4. Cunning person
ব্যাখ্যা
• Inept
English meaning: not skilled or effective
Bangla meaning: অপটু; অযোগ্য; অসময়োচিত

Options,
- Gruesome: বিভীষিকাময়; বিতৃষ্ণাকর; ভয়াবহ।

উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।

Source: Cambridge & Accessible Dictionary.
৩৮.
Choose the appropriate meaning of the sentence: The patients soon come round.
  1. রোগীরা খুব দ্রুত অসুস্থ হয়ে পরল।
  2. রোগীরা পোউছালো।
  3. রোগীরা খুব তাড়াতাড়ি চলে এলো।
  4. রোগীরা খুব দ্রুত আরোগ্য লাভ করলো।
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে idiom এর উপর ভিত্তি করে।

• Come round
English Meaning: recover consciousness.
Bangla Meaning: আরোগ্য লাভ করা

Ex. Sentence: The patients soon come round.
Bangla Meaning: রোগীরা খুব দ্রুত আরোগ্য লাভ করলো।
৩৯.
What is the meaning of the word 'Boisterous'?
  1. New life
  2. Always clean
  3. Very easily convinced
  4. Noisy and not controlled
ব্যাখ্যা
Boisterous
English meaning: noisy and not controlled
Bangla meaning: অমার্জিত; হৈচৈপূর্ণ; উল্লাসময়।

উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।

Source: Cambridge & Accessible Dictionary.