পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৮ আগস্ট, ২০২০সময়24 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ২টি পরীক্ষার প্রশ্নের উপর [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ২টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৮ আগস্ট, ২০২০ · ৫০ প্রশ্ন

.
সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি-
  1. ক) দোনাগাজী
  2. খ) আলাওল
  3. গ) কবি কঙ্ক
  4. ঘ) ফকির গরীবুল্লাহ
সঠিক উত্তর:
খ) আলাওল
উত্তর
সঠিক উত্তর:
খ) আলাওল
ব্যাখ্যা
মধ্যযুগের সবচেয়ে উল্লেখযােগ্য মুসলমান কবি আলাওল। আরাকান রাজসভার তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি আলাওল। কবি আলাওলের সাহিত্যকর্ম হলো- পদ্মাবতী, সপ্ত পয়কর, সিকান্দারনামা, তোহফা, সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
.
বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপির কোন রূপ থেকে?
  1. ক) সারদা
  2. খ) নাগর
  3. গ) কুটিল
  4. ঘ) নারদা
সঠিক উত্তর:
গ) কুটিল
উত্তর
সঠিক উত্তর:
গ) কুটিল
ব্যাখ্যা
বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছে। সারদা, নাগর ও কুটিল। কুটিল রূপ থেকে এসেছে বাংলা।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)।
.
কাহ্নপাদের দোহা’র আবিষ্কারক কে?
  1. ক) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) ড. হরপ্রসাদ শাস্ত্রী
  3. গ) দিনেশচন্দ্র সেন
  4. ঘ) শ্রীবসন্তরঞ্জন বিদ্বদ্বল্লভ
সঠিক উত্তর:
খ) ড. হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
খ) ড. হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা
রাজেন্দ্রলাল মিত্র মারা যাবার পর তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা, বিহার, উড়িষ্যা ও আসাম অঞ্চলের পুঁথি সংগ্রহের দায়িত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ড. হরপ্রসাদ শাস্ত্রীকে। তিনি রাজেন্দ্রলাল মিত্র প্রদত্ত তালিকার সূত্র ধরেই ১৮৯৭ (১ম বার) ও ১৮৯৮ (২য় বার) সালে নেপাল ভ্রমণ করেন। ১৯০৭ সালে (৩য় বার) নেপালে গিয়ে রাজদরবারের 'নেপাল রয়্যাল লাইব্রেরী' থেকে চর্যাপদ আবিষ্কার করেন। এসময় তিনি চর্যাপদের সাথে 'সরহপাদের দোহা', 'কাহ্নপাদের দোহা' ও 'ডাকার্ণব' নামে আরও তিনটি পুঁথি আবিষ্কার করেন।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
“শেষের কবিতা” উপন্যাসের চরিত্র না কোনটি?
  1. ক) অমিত
  2. খ) লাবণ্য
  3. গ) রতন
  4. ঘ) কেতকী রায়
সঠিক উত্তর:
গ) রতন
উত্তর
সঠিক উত্তর:
গ) রতন
ব্যাখ্যা
‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। এ উপন্যাসের চরিত্র গুলো হলো- অমিত, লাবণ্য, কেতকী রায় এবং শোভনলাল ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
শ্রীকৃষ্ণকীর্তন রচনা করেন কে?
  1. ক) কবীন্দ্র পরমেশ্বর
  2. খ) বিদ্যাপতি
  3. গ) বডু চন্ডীদাস
  4. ঘ) কৃত্তিবাস ওঝা
সঠিক উত্তর:
গ) বডু চন্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
গ) বডু চন্ডীদাস
ব্যাখ্যা
মধ্যযুগের শুরুতেই রচিত হয় একটি সুদীর্ঘ অসাধারণ কাব্য যার নাম ‘শ্রীকৃষ্ণকীর্তন’ - যার রচয়িতা বড়ু চণ্ডীদাস। তিনিই বাংলা ভাষার প্রথম মহাকবি। গ্রন্থটি ১৯০৯ সালে বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে শ্রীবসন্তরঞ্জন বিদ্বদ্বল্লভ এটি আবিষ্কার করেন।
উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ
.
শামসুর রাহমানের ছদ্মনাম কোনটি?
  1. ক) কালকূট
  2. খ) অনিলা দেবী
  3. গ) নীল লোহিত
  4. ঘ) মৈনাক
সঠিক উত্তর:
ঘ) মৈনাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মৈনাক
ব্যাখ্যা
কালকূট সমরেশ বসুর ছদ্মনাম। শামসুর রাহমানের উপাধি নাগরিক কবি। এছাড়াও তিনি 'মৈনাক ও মজলুম আদিব' ছদ্মনামে লিখতেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
“অক্ষির অভিমুখে”-এর সংক্ষেপণ হলো-
  1. ক) সমক্ষ
  2. খ) প্রত্যক্ষ
  3. গ) নিরপেক্ষ
  4. ঘ) পরোক্ষ
সঠিক উত্তর:
খ) প্রত্যক্ষ
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রত্যক্ষ
ব্যাখ্যা
অক্ষির সমীপে - সমক্ষ
অক্ষির অভিমুখে - প্রত্যক্ষ
অক্ষির অগোচরে - পরোক্ষ
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস নয় কোনটি?
  1. ক) চক্রবাক
  2. খ) মৃত্যুক্ষুধা
  3. গ) বাধনহারা
  4. ঘ) কুহেলিকা
সঠিক উত্তর:
ক) চক্রবাক
উত্তর
সঠিক উত্তর:
ক) চক্রবাক
ব্যাখ্যা
মৃত্যুক্ষুধা, বাধনহারা ও কুহেলিকা কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস-
  1. ক) চিলেকোঠার সেপাই
  2. খ) দুই সৈনিক
  3. গ) রাইফেল রোটি আওরাত
  4. ঘ) দেয়াল
সঠিক উত্তর:
গ) রাইফেল রোটি আওরাত
উত্তর
সঠিক উত্তর:
গ) রাইফেল রোটি আওরাত
ব্যাখ্যা
শওকত ওসমানের মুক্তিযুদ্ধের উপন্যাস- দুই সৈনিক (১৯৭৩), নেকড়ে অরণ্য (১৯৭৩), জাহান্নাম হইতে বিদায়, জলাঙ্গী ইত্যাদি। রাইফেল রোটি আওরাত - আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস। শওকত আলী রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - 'যাত্রা'' যা ১৯৭৬ সালে প্রকাশিত হয়। ‘নীল ময়ূরের যৌবন’ সেলিনা হোসেনের উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১০.
“অর্ণব” শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) উদক
  2. খ) অম্বু
  3. গ) বারিধি
  4. ঘ) প্রণাদ
সঠিক উত্তর:
গ) বারিধি
উত্তর
সঠিক উত্তর:
গ) বারিধি
ব্যাখ্যা
পানি এর সমার্থক শব্দ- জল, সলিল, অম্বু, নীর, উদক, প্রণাদ। জলধি এর অর্থ সমুদ্র, অর্ণব, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু, ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
১১.
“মতৈক্য” শব্দটির সন্ধি বিচ্ছেদ করুন-
  1. ক) মত + ইক
  2. খ) মত + ঐক
  3. গ) মত + এক
  4. ঘ) মত + ঐক্য
সঠিক উত্তর:
ঘ) মত + ঐক্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মত + ঐক্য
ব্যাখ্যা
অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়। যেমন- মত+ঐক্য = মতৈক্য; জন + এক = জনৈক।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ-নবম দশম শ্রেণী
১২.
বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি?
  1. ক) সমাচার দর্পণ
  2. খ) বেঙ্গল গেজেট
  3. গ) দিগদর্শন
  4. ঘ) ঢাকা প্রকাশ
সঠিক উত্তর:
ক) সমাচার দর্পণ
উত্তর
সঠিক উত্তর:
ক) সমাচার দর্পণ
ব্যাখ্যা
সমাচার দর্পণ (১৮১৮-১৮৫২) শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
সূত্রঃ বাংলাপিডিয়া
১৩.
চালে বিদ্যমান শর্করা কোনটি?
  1. ক) সুক্রোজ
  2. খ) শ্বেতসার
  3. গ) গ্যালাকটোজ
  4. ঘ) ল্যাকটোজ
সঠিক উত্তর:
খ) শ্বেতসার
উত্তর
সঠিক উত্তর:
খ) শ্বেতসার
ব্যাখ্যা
শর্করার শ্রেণীবিভাগঃ
১. এক অণু বিশিষ্ট শর্করা -- গ্লুকোজ
উৎসঃ ফলের রস, মধু ইত্যাদি
২. দুই অণু বিশিষ্ট শর্করা -- সুক্রোজ, ল্যাকটোজ
উৎসঃ চিনি ও দুধ
৩. বহু অণু বিশিষ্ট শর্করা -- শ্বেতসার, গ্লাইকোজেন
উৎসঃ চাল, আটা, আলু, সবুজ পাতা, শাকসবজি
উৎসঃ নবম-দশম শ্রেণীঃ জীব বিজ্ঞান বই (উন্মুক্ত)
১৪.
জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি?
  1. ক) আরবি
  2. খ) উর্দু
  3. গ) স্প্যানিশ
  4. ঘ) চীনা
সঠিক উত্তর:
খ) উর্দু
উত্তর
সঠিক উত্তর:
খ) উর্দু
ব্যাখ্যা
জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষা আছে। ভাষাগুলো হচ্ছে- আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ ভাষা। জাতিসংঘের সচিবালয়ে ইংরেজি ও ফরাসি/ফ্রেঞ্চ এই দুটি ভাষা ব্যবহৃত হয়।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট
১৫.
‘চিম্বুক পাহাড়’ কোথায় অবস্থিত?
  1. ক) খাগড়াছড়ি
  2. খ) বান্দরবান
  3. গ) রাঙামাটি
  4. ঘ) ময়মনসিংহ
সঠিক উত্তর:
খ) বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
খ) বান্দরবান
ব্যাখ্যা
বান্দরবান জেলার গুরুত্বপূর্ণ পর্যটন স্পট গুলো হলো - বগালেক, চিম্বুক পাহাড়, মেঘলা, স্বর্ণমন্দির, নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত ইত্যাদি।
উৎসঃ দৈনিক যুগান্তর
১৬.
নিচের কোনটি বিজারক পদার্থ?
  1. ক) অক্সিজেন
  2. খ) ক্লোরিন
  3. গ) হাইড্রোজেন
  4. ঘ) ব্রোমিন
সঠিক উত্তর:
গ) হাইড্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
গ) হাইড্রোজেন
ব্যাখ্যা
জারক পদার্থগুলো ইলেক্ট্রন গ্রহন করে এবং অন্যকে জারিত করে ও নিজে বিজারিত হয়। অক্সিজেন, ক্লোরিন ও ব্রোমিন ইলেক্ট্রন গ্রহন করে, তাই এগুলো জারক পদার্থ। অন্যদিকে, হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে, তাই এটি জারক পদার্থ নয়। এটি বিজারক পদার্থ।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর রসায়ন (২য় পত্র) বোর্ড বই।
১৭.
বাংলাদেশের কতটি “ছিটমহল” ভারতের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
  1. ক) ১৬২টি
  2. খ) ১১১টি
  3. গ) ৫১টি
  4. ঘ) ১০১টি
সঠিক উত্তর:
গ) ৫১টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫১টি
ব্যাখ্যা
বাংলাদেশের সীমানার মধ্যে ভারতের ১১১টি ছিটমহল এবং ভারতের ভূখন্ডের ভিতর বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে।
উৎসঃ বাংলাপিডিয়া
১৮.
“বলাকা ও দোয়েল” বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
  1. ক) কৃষি যন্ত্রপাতির নাম
  2. খ) উন্নত জাতের ধানের নাম
  3. গ) উফশী আম
  4. ঘ) উফশী গম
সঠিক উত্তর:
ঘ) উফশী গম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উফশী গম
ব্যাখ্যা
বলাকা, দোয়েল, কাঞ্চন, আকবর, সৌরভ, বরকত, সোনালিকা, আনন্দ, শতাব্দী, প্রতিভা, গৌরব, বিজয় ইত্যাদি গমের কতগুলো উন্নত জাত।
(সূত্রঃ IUBAT ওয়েবসাইট)
১৯.
জহির রায়হান নির্মিত চলচ্চিত্র না কোনটি?
  1. ক) সঙ্গম
  2. খ) ভাত দে
  3. গ) বাহানা
  4. ঘ) আনোয়ারা
সঠিক উত্তর:
খ) ভাত দে
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাত দে
ব্যাখ্যা
জহির রায়হান -এর চলচ্চিত্রসমূহঃ কখনো আসে নি (প্রথম ছবি), সঙ্গম (তৎকালীন সমগ্র পাকিস্তানের প্রথম টেকনিকালার ছবি), বাহানা (প্রথম সিনেমাস্কোপ ছবি), কাঁচের দেয়াল ( নিগার পুরস্কার পাওয়া), জীবন থেকে নেয়া (১৯৭০), বেহুলা, আনোয়ারা। এছাড়া তিনি মুক্তিযুদ্ধের প্রথম প্রামান্য চিত্র - Stop Genocide নির্মান করেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২০.
বগুড়া, দিনাজপুর, রাজশাহী অঞ্চল নিয়ে গঠিত জনপদ-
  1. ক) সমতট
  2. খ) পুন্ড্র
  3. গ) বঙ্গ
  4. ঘ) হরিকেল
সঠিক উত্তর:
খ) পুন্ড্র
উত্তর
সঠিক উত্তর:
খ) পুন্ড্র
ব্যাখ্যা
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক থেকে পুন্ড্রুই সবচেয়ে সমৃদ্ধ জনপদ। বাংলাদেশে প্রাপ্ত জনপদ গুলোর মধ্যে এটি প্রাচীনতমও। বগুড়া, দিনাজপুর, রাজশাহী প্রভৃতি অঞ্চল নিয়ে এই জনপদটি গঠিত হয়েছিলো। এর রাজধানী ছিলো-পুন্ড্রনগর।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই ও বাংলাপিডিয়া
২১.
United Nations Development Programme-UNDP'র প্রধানের পদ কোনটি?
  1. ক) মহাব্যবস্থাপক
  2. খ) চেয়ারম্যান
  3. গ) প্রশাসক
  4. ঘ) সভাপতি
সঠিক উত্তর:
গ) প্রশাসক
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রশাসক
ব্যাখ্যা
UNDP (United Nations Development Programme) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি। এটি ১৯৬৫ সালে চালু হয়। এটির সদরদপ্তর নিউইয়র্কে। এটি প্রধানের পদ প্রশাসক। বর্তমান প্রশাসক জার্মানির আসিম স্টেইনার। এর বর্তমান সদস্য সংখ্যা ১৭৭।
(সূত্রঃ ইউএনডিপি ওয়েবসাইট)
২২.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের উল্লেখ আছে?
  1. ক) ৮-১৭
  2. খ) ২৬-৪৭
  3. গ) ১-৭
  4. ঘ) ১৯-২৬
সঠিক উত্তর:
খ) ২৬-৪৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৬-৪৭
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো বর্ণিত হয়েছে। এই অধ্যায়ের ২৬ থেকে ৪৭ পর্যন্ত মোট ২২টি অনুচ্ছেদ মৌলিক অধিকার সংক্রান্ত।
উৎসঃ বাংলাদেশ সংবিধান।
২৩.
জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কোন দেশের নাগরিক?
  1. ক) ইতালি
  2. খ) রাশিয়া
  3. গ) পর্তুগাল
  4. ঘ) নেদারল্যান্ড
সঠিক উত্তর:
গ) পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
গ) পর্তুগাল
ব্যাখ্যা
জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস। ১৯৯৫ থেকে ২০০২ সাল মেয়াদে তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে তিনি জাতিসংঘে মহাসচিবের পদে আছেন। এর আগে ২০০৫ সালের জুন থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। এ ছাড়া সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ সালের অক্টোবরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে সুপারিশ করে। তিনি বান কি মুনের স্থলাভিষিক্ত হন।
সূত্র-জাতিসংঘ ওয়েবসাইট ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকা
২৪.
শব্দের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
  1. ক) এর সৃষ্টি হয় বস্তুর কম্পনের ফলে
  2. খ) সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যম দরকার
  3. গ) এটি একটি অনুপ্রস্থ তরঙ্গ
  4. ঘ) এই তরঙ্গের প্রবাহ ও কম্পনের দিক এক
সঠিক উত্তর:
গ) এটি একটি অনুপ্রস্থ তরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) এটি একটি অনুপ্রস্থ তরঙ্গ
ব্যাখ্যা
শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ কারন বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় এবং সেটি সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের দরকার হয়। এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ কারন এই তরঙ্গের প্রবাহের দিক ও কম্পনের দিক একই।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
২৫.
‘বৃষ্টির পানিতে’ প্রধানত কোন ভিটামিন থাকে?
  1. ক) ভিটামিন “সি”
  2. খ) ভিটামিন “এ”
  3. গ) ভিটামিন “কে”
  4. ঘ) ভিটামিন বি কমপ্লেক্স
সঠিক উত্তর:
ঘ) ভিটামিন বি কমপ্লেক্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভিটামিন বি কমপ্লেক্স
ব্যাখ্যা
শাকসবজি, তৈলবীজ এবং হাঙ্গর মাছের যকৃতের তেলে ভিটামিন ই পাওয়া যায়। সবুজ শাকসবজি, দুগ্ধজাত দ্রব্য ভিটামিন কে এর প্রধান উৎস। চা পাতা, বৃষ্টির পানিতে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। মাছের তেল, দুধ, মলা মাছ, মাছের মাথা এবং গাজরে সর্বাধিক ভিটামিন এ রয়েছে।
২৬.
“কাঁচামিঠা” কোন সমাসের উদাহরণ?
  1. ক) অব্যয়ীভাব
  2. খ) তৎপুরুষ
  3. গ) কর্মধারয়
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
গ) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্মধারয়
ব্যাখ্যা
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন - নীল যে পদ্ম = নীলপদ্ম। কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা, যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব।
[সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]
২৭.
প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারণ প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক-
  1. ক) কম হয়
  2. খ) ঠিক থাকে
  3. গ) বেশি হয়
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) বেশি হয়
উত্তর
সঠিক উত্তর:
গ) বেশি হয়
ব্যাখ্যা
প্রেসার কুকারে রান্না তারাতারি হয় কারণ, কুকারের ভেতরের পানি ফুটন্ত অবস্থায় বাষ্পে পরিণত হয়েই বাইরে আসতে পারে না। ফলে উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়। এতে বাড়তি তাপ সৃষ্টি হয়ে রান্না হয় তাড়াতাড়ি।
উৎসঃ নবম-দশম শ্রেণি - পদার্থ বিজ্ঞান বই
২৮.
গ্রিন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশটি?
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) চীন
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা
স্ট্যাটিস্টার তথ্য মতে বিশ্বে সর্বোচ্চ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণকারী দেশ চীন তবে বিশ্বব্যাংকের তথ্য মতে ২০১৬ সালে মাথাপিছু গ্রিন হাউজ গ্যাস নিঃস্বরনে শীর্ষ দেশ কাতার৷
উৎসঃ https://data.worldbank.org/indicator/EN.ATM.CO2E.PC?most_recent_value_desc=true&view=chart

গ্রিন হাউস গ্যাস - নিঃসরনে প্রথম দেশ - চীন।
মোট নিঃসরনের পরিমাণ - ৯,৮৩৮.৮ মিলিয়ন মে. টন; মাথাপিছু - ৭.১ মে. টন।
অন্যদিকে, মাথাপিছু নিঃসরনের দিক থেকে প্রথম - যুক্তরাষ্ট্র।
মোট নিঃসরণের পরিমান - ৫,২৬৯.৫ মিলিয়ন মে. টন; মাথাপিছু - ১৬.২ মে. টন।
উৎসঃ Live MCQ content (upcoming)
২৯.
Fill up the blank of the appropriate sentence - “On my way to schooll I saw ____ one-legged man”.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) not article
সঠিক উত্তর:
ক) a
উত্তর
সঠিক উত্তর:
ক) a
ব্যাখ্যা
The correct usage is 'a one'. We understand that 'an' is used before most words that begin with a vowel, but here's the secret : we know when to use 'an' because of the 'sound' a word begins with not the letter. When we pronounce 'one' we make the sound of a ‘W’. That is a constant sound.
৩০.
Which of the following is not the synonym of ''amiable''?
  1. ক) amicable
  2. খ) affectionate
  3. গ) antagonistic
  4. ঘ) helpful
সঠিক উত্তর:
গ) antagonistic
উত্তর
সঠিক উত্তর:
গ) antagonistic
ব্যাখ্যা
Amicable, affectionate, helpful, amiable are the synonyms of friendly. Hostile means unfriendly, antagonistic etc. So, the correct answer is antagonistic.
৩১.
To complete the sentence ''Call a doctor'', we need-
  1. ক) for
  2. খ) at
  3. গ) in
  4. ঘ) by
সঠিক উত্তর:
গ) in
উত্তর
সঠিক উত্তর:
গ) in
ব্যাখ্যা
Call in means ask someone to come and help. Call in a doctor অর্থ হলো 'একজন ডাক্তারকে ডেকে আনাও'৷ সুতরাং, সঠিক উত্তর 'in' ই হবে।
৩২.
Synonym of ''harmony'' is-
  1. ক) discord
  2. খ) friendliness
  3. গ) sympathy
  4. ঘ) conflict
সঠিক উত্তর:
খ) friendliness
উত্তর
সঠিক উত্তর:
খ) friendliness
ব্যাখ্যা
Violence means behavior involving physical force intended to hurt, damage, or kill someone or something. Some of the antonyms of violence are friendliness, peacefulness, harmony etc.
৩৩.
To complete the sentence ''I go to school 9 am'' we need
  1. ক) by
  2. খ) on
  3. গ) in
  4. ঘ) at
সঠিক উত্তর:
ঘ) at
উত্তর
সঠিক উত্তর:
ঘ) at
ব্যাখ্যা
নির্দিষ্ট সময় বুঝাতে at বসে। যেমনঃ I go to school at 9 am. প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে একটি নির্দিষ্ট সময় বুঝানো হয়েছে, তাই preposition হিসেবে at বসবে।
৩৪.
The drama ''Antony and Cleopatra'' was written by-
  1. ক) William Makepeace Thackery
  2. খ) E.M. Forster
  3. গ) William Shakespeare
  4. ঘ) Christopher Marlowe
সঠিক উত্তর:
গ) William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
গ) William Shakespeare
ব্যাখ্যা
William Shakespeare was an English dramatist and poet of the sixteenth century. He is known mostly for his plays. His famous Tragedies are Hamlet, Macbeth, Othello, King Lear, Julius Caesar, Romeo and Juliet, Antony and Cleopatra, Titus Andronicus, Timon of Athens.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.
৩৫.
Due to the COVID outbreak, people with limited income found themselves at their_____.
  1. ক) at wit's end
  2. খ) at witt's end
  3. গ) wit's end
  4. ঘ) none of them
সঠিক উত্তর:
গ) wit's end
উত্তর
সঠিক উত্তর:
গ) wit's end
ব্যাখ্যা
The idiom ''At one's wit's end'' means to be so worried, confused, or annoyed that you don’t' know what to do next. অতএব, নিয়মানুযায়ী ''He found himself at his wit's end. Due to the COVID outbreak, people with limited income found themselves at their wit's end.'' বাক্য গুলো সঠিক।
৩৬.
Find out the correct sentence.
  1. ক) I has been reading War and Peace for a month now.
  2. খ) I have reading War and Peace since a month now.
  3. গ) I had been reading War and Peace since a month now.
  4. ঘ) I have been reading War and Peace for a month now.
সঠিক উত্তর:
ঘ) I have been reading War and Peace for a month now.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) I have been reading War and Peace for a month now.
ব্যাখ্যা
The present perfect continuous tense (also known as the present perfect progressive tense) shows that something started in the past and is continuing at the present time. The present perfect continuous is formed using the construction has/have been + the present participle (root + -ing).
Example : I have been reading War and Peace for a month now.
৩৭.
Which of the following is a singular number?
  1. ক) cliffs
  2. খ) indices
  3. গ) crisis
  4. ঘ) mice
সঠিক উত্তর:
গ) crisis
উত্তর
সঠিক উত্তর:
গ) crisis
ব্যাখ্যা
Mouse~ mice, cliff~ cliffs, crisis~ crises, index~ indices.
৩৮.
The new job offer was tempting. Here ''tempting'' means-
  1. ক) sneering
  2. খ) enticing
  3. গ) disparaging
  4. ঘ) lasciovious
সঠিক উত্তর:
খ) enticing
উত্তর
সঠিক উত্তর:
খ) enticing
ব্যাখ্যা
Alluring means very attractive or tempting; enticing; seductive etc. So, 'tempting' is the correct answer.
৩৯.
David Copperfield is written by-
  1. ক) Ernest Hemingway
  2. খ) Jane Austen
  3. গ) Charles Dickens
  4. ঘ) Bartrand Russel
সঠিক উত্তর:
গ) Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
গ) Charles Dickens
ব্যাখ্যা
David Copperfield এর লেখক চার্লস ডিকেন্স ছিলেন victorian যুগের। সেহেতু এই উপন্যাসটিও victorian যুগের।
Source: britannica.com
৪০.
I don't know why you insist______about it. (Fill in the gap)
  1. ক) about talk
  2. খ) on talking
  3. গ) over talking
  4. ঘ) to talking
সঠিক উত্তর:
খ) on talking
উত্তর
সঠিক উত্তর:
খ) on talking
ব্যাখ্যা
Insist on means 'to keep doing something, even if it annoys other people, or people think it is not good for you'. For example : I don't know why you insist on talking about it.
৪১.
The synonym of ''agile'' is-
  1. ক) ellucidate
  2. খ) fragile
  3. গ) efficient
  4. ঘ) adverse
সঠিক উত্তর:
গ) efficient
উত্তর
সঠিক উত্তর:
গ) efficient
ব্যাখ্যা
Some synonyms of active are busy, effective, efficient, agile etc.
৪২.
যদি a+b=5, ab =6 হয় তবে a এবং b এর মান যথাক্রমে-
  1. ক) 1, 1
  2. খ) -1, 3
  3. গ) 3, 2
  4. ঘ) -3, -4
সঠিক উত্তর:
গ) 3, 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 3, 2
ব্যাখ্যা
a = 3 এবং b = 2 এই মান বসালে, a+b=3+2=5 এবং 3.2=6 হয়।
৪৩.
(x/3)+{4/(x+1)} = 2 হলে, x এর মান কত-
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
ক) 3
উত্তর
সঠিক উত্তর:
ক) 3
ব্যাখ্যা

(x/3)+{4/(x+1)} = 2
⇒ (x2+x+12)/3(x+1) = 2
⇒x2+x+12=6x+6
⇒x2+x+12-6x-6=0
⇒x2-5x+6=0
⇒x2-3x-2x+6=0
⇒x(x-3)-2(x-3)=0
⇒(x-3)(x-2)=0
∴x = 2, 3

৪৪.
দুটি সংখ্যার গুণফল ৪৩২০ এবং গ.সা.গু ১৮ সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ক) ২৬০
  2. খ) ২৪০
  3. গ) ১৩০
  4. ঘ) ৪৯০
সঠিক উত্তর:
খ) ২৪০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪০
ব্যাখ্যা
সংখ্যাদ্বয়ের লসাগু = ৪৩২০/১৮ = ২৪০
৪৫.
বৃত্তের ব্যাস পাঁচগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৯ গুণ
  2. খ) ১২ গুণ
  3. গ) ১৫ গুণ
  4. ঘ) ২৫ গুণ
সঠিক উত্তর:
ঘ) ২৫ গুণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫ গুণ
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস n গুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল n2গুন বৃদ্ধি পায়।বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাবে
৪৬.
২-৫-১২-১৯ ........... ধারাটির ১৬ তম পদ?
  1. ক) -৬১
  2. খ) -৬৭
  3. গ) -৯৩
  4. ঘ) -১০৩
সঠিক উত্তর:
ঘ) -১০৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) -১০৩
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ a = ২, সাধারণ অন্তর d = -৫-২ = -৭
১৬ তম পদ = a+(১৬-১)d
= ২ + ১৫(-৭) = ২-১০৫ = -১০৩
৪৭.
একটি পাত্রে দুধের ও পানির অনুপাত ৭:১। দুধের পরিমাণ পানির পরিমাণ হতে ১৮ লিটার বেশি। পানির পরিমাণ কত?
  1. ক) ২ লিটার
  2. খ) ৩ লিটার
  3. গ) ৪ লিটার
  4. ঘ) ৮ লিটার
সঠিক উত্তর:
খ) ৩ লিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ লিটার
ব্যাখ্যা
ধরি, দুধের পরিমাণ 7x লিটার এবং পানির পরিমাণ x লিটার।
প্রশ্নমতে, 7x - x = 18
6x = 18
∴ x = 3
৪৮.
৪, ৬, ১০ এর চতুর্থ সমানুপাতিক কোনটি?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
গ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫
ব্যাখ্যা
ধরি, চতুর্থ সমানুপাতিক x
৪ঃ৬ = ১০ঃx
⇒ ৪/৬= ১০/x
⇒ x =১০×৬/৪
x = ১৫
৪৯.
যে চতুর্ভুজের কোণগুলোর পরিমানের অনুপাত ১ঃ২ঃ৩ঃ৪ তার বৃহত্তম কোণের পরিমাপ-
  1. ক) ১৪৪°
  2. খ) ১৩৯°
  3. গ) ১৩৫°
  4. ঘ) ১২০°
সঠিক উত্তর:
ক) ১৪৪°
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৪৪°
ব্যাখ্যা
বৃহত্তম কোণের পরিমাণ ( ৩৬০ এর ৪ / ১+২+৩+৪)° = (৩৬০ এর ৪/১০)° = ১৪৪°
৫০.
একটি সংখ্যা ৪২১ হতে যত বড়, ৬৮১ হতে তত ছোট, সংখ্যা কত?
  1. ক) ৪৪১
  2. খ) ৪৯১
  3. গ) ৫৪১
  4. ঘ) ৫৫১
সঠিক উত্তর:
ঘ) ৫৫১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৫১
ব্যাখ্যা
সংখ্যাটি = ৪২১+৬৮১ / ২ = ৫৫১