পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য : শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। (অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ পড়তে হবে) সোর্সঃ যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
জাপানি অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে কোথায়?
  1. ক) আনোয়ারা
  2. খ) আড়াইহাজার
  3. গ) মংলা
  4. ঘ) মিরসরাই
সঠিক উত্তর:
খ) আড়াইহাজার
উত্তর
সঠিক উত্তর:
খ) আড়াইহাজার
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অধীনে বিদেশি বিনিয়োগকারীদের জন্যে ৫টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
এগুলো হলো:
জাপানি অর্থনৈতিক অঞ্চল – আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
চীনা অর্থনৈতিক অঞ্চল – আনোয়ারা (চট্টগ্রাম)
ভারতীয় অর্থনৈতিক অঞ্চল – মিরসরাই (চট্টগ্রাম)
ভারতীয় অর্থনৈতিক অঞ্চল – মংলা (বাগেরহাট)
ভারতীয় অর্থনৈতিক অঞ্চল – কুষ্টিয়া।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ওয়েবসাইট)
.
২০৩০ সালের মধ্যে BEZA দেশে কতটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য স্থির করেছে?
  1. ক) ৫০টি
  2. খ) ৮০টি
  3. গ) ১০০টি
  4. ঘ) ১২০টি
সঠিক উত্তর:
গ) ১০০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০টি
ব্যাখ্যা
BEZA (Bangladesh Economic Zones Authority) ২০৩০ সালের মধ্যে দেশে ৩০ হাজার হেক্টর জমিতে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য স্থির করেছে।
যার মাধ্যমে প্রায় ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বর্তমান পর্যন্ত ৯৩টি (BEZA ওয়েবসাইট মতে ৮৮টি) অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দেওয়া হয়েছে।
(সূত্র: BEZA ওয়েবসাইট এবং প্রথম আলো রিপোর্ট, ২০ আগস্ট ২০২০)
.
দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার কোনটি?
  1. ক) ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড
  2. খ) পদ্মা রিফাইনারি লিমিটেড
  3. গ) শেলওয়েল রিফাইনারি লিমিটেড
  4. ঘ) বাংলাদেশ পেট্রোলিয়াম রিফাইনারি লিমিটেড
সঠিক উত্তর:
ক) ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
ক) ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড
ব্যাখ্যা
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার হলো ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড।
এটি চট্টগ্রামে অবস্থিত যা ১৯৬৮ সালের ৭ মে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে।
এর বার্ষিক পরিশোধন ক্ষমতা ১৫ লক্ষ টন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এটির শতভাগ শেয়ারের মালিক।
(সূত্রঃ বিপিসি ও ইআরএল ওয়েবসাইট)
.
নিচের কোনটি অপ্রচলিত রপ্তানি পণ্য?
  1. ক) কাঁচা পাট
  2. খ) শাকসবজি
  3. গ) তাঁত ও হস্তশিল্পজাত পণ্য
  4. ঘ) ইঞ্জিনিয়ারিং পণ্য
সঠিক উত্তর:
ঘ) ইঞ্জিনিয়ারিং পণ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইঞ্জিনিয়ারিং পণ্য
ব্যাখ্যা
যেসব রপ্তানি পণ্য অভ্যন্তরীণ উৎস থেকে উৎপন্ন কিংবা কাঁচামালের যোগান স্থানীয় উৎস অথবা মূল্য সংযোজনের পরিমাণ ৭০% বা তার বেশি তাদের প্রচলিত রপ্তানি পণ্য বিবেচনা করা হয়।
এসব পণ্যের মধ্যে রয়েছে:
- কাঁচা পাট
- পাটজাত পণ্য
- চামড়া ও চামড়াজাত পণ্য
- শাকসবজি
- তাঁত ও হস্তশিল্পজাত পণ্য
- চা
- মাছ
- তামাক (আংশিক)
- ফল
- চিংড়ি
- মসলা (স্থানীয়) প্রভৃতি।
অন্যদিকে, যেসব রপ্তানি পণ্যের মূল্য সংযোজনের পরিমাণ ৭০% এর কম তাদের অপ্রচলিত রপ্তানি পণ্য ধরা হয়।
এসব পণ্যের মধ্যে রয়েছে:
- ইঞ্জিনিয়ারিং পণ্য
- বাইসাইকেল
- পেট্রোলিয়াম উপজাত
- ঔষধ
- রাসায়নিক সার
- কসমেটিকস
- হোম টেক্সটাইল
- ওভেন গার্মেন্টস
- কটন প্রোডাক্টস
- ফুটওয়্যার
- পিভিসি ব্যাগস প্রভৃতি।
(সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট)
.
দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোনটি?
  1. ক) আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল
  2. খ) বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর
  3. গ) সোনাদিয়া ট্যুরিজম পার্ক
  4. ঘ) বে ইকোনমিক জোন
সঠিক উত্তর:
খ) বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর
ব্যাখ্যা
বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হলো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর।
এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা জুড়ে নির্মিত হচ্ছে যার আয়তন প্রায় ৩০ হাজার একর।
এখানে প্রায় ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা এটি বাস্তবায়ন করছে।
(সূত্রঃ বেজা ওয়েবসাইট এবং বনিকবার্তা)
.
সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কোনটি?
  1. ক) জনতা ব্যাংক লিমিটেড
  2. খ) অগ্রনী ব্যাংক লিমিটেড
  3. গ) সোনালী ব্যাংক লিমিটেড
  4. ঘ) রূপালি ব্যাংক লিমিটেড
সঠিক উত্তর:
গ) সোনালী ব্যাংক লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
গ) সোনালী ব্যাংক লিমিটেড
ব্যাখ্যা
বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ৬টি। এর মধ্যে সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড।
পাকিস্তান আমলের ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব বাহওয়ালপুর ও প্রিমিয়ার ব্যাংকের সমন্বয়ে ১৯৭২ সালে সোনালী ব্যাংক লিমিটেড যাত্রা শুরু করে।
এর অনুমোদিত মূলধন ছয় হাজার কোটি টাকা। শাখার সংখ্যা ১,২২৫টি।
রাষ্ট্রায়ত্ত অন্য ৫টি বাণিজ্যিক ব্যাংক হলোঃ
- জনতা ব্যাংক লিমিটেড
- অগ্রণী ব্যাংক লিমিটেড
- রূপালি ব্যাংক লিমিটেড
- বেসিক ব্যাংক লিমিটেড এবং
- বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক ওয়েবসাইট)
.
২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ খাত কোনটি?
  1. ক) পাওয়ার
  2. খ) ব্যাংকিং
  3. গ) টেলিকমিউনিকেশন
  4. ঘ) টেক্সটাইল
সঠিক উত্তর:
ক) পাওয়ার
উত্তর
সঠিক উত্তর:
ক) পাওয়ার
ব্যাখ্যা
গত ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে নীট বিনিয়োগের পরিমাণ ২৩৭০.৪৫ মিলিয়ন মার্কিন ডলার।
বিনিয়োগের শীর্ষ খাত সমূহ:
প্রথম - পাওয়ার
দ্বিতীয় - ব্যাংকিং
তৃতীয় – টেক্সটাইল।
শীর্ষ বিনিয়োগকারী দেশসমমূহ:
প্রথম - ‍যুক্তরাজ্য
দ্বিতীয় – যুক্তরাষ্ট্র
তৃতীয় – নরওয়ে।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
.
দেশের একমাত্র টাকশাল কোথায় অবস্থিত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) নারায়ণগঞ্জ
  3. গ) ঢাকা
  4. ঘ) গাজীপুর
সঠিক উত্তর:
ঘ) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গাজীপুর
ব্যাখ্যা
বাংলাদেশের একমাত্র টাকশাল বা টাকা ছাপানোর প্রতিষ্ঠান হলো 'দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (বাংলাদেশ) লিমিটেড'।
এটি গাজীপুর জেলায় অবস্থিত যা ১৯৮৮ সালে যাত্রা শুরু করে।
এটি বাংলাদেশ ব্যাংকের অধীন।
এতে বিভিন্ন নোট, ডাকটিকিট, স্ট্যাম্প, সঞ্চয়পত্র, প্রাইজবন্ড, নম্বরপত্র, সনদ ইত্যাদি ছাপানো হয়৷
(সূত্রঃ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড ওয়েবসাইট)
.
গত ২০১৯-২০ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানির পরিমাণ কত মিলিয়ন মার্কিন ডলার?
  1. ক) ৩৩২.৬৩ মি. ডলার
  2. খ) ৬৪২.৭৬ মি. ডলার
  3. গ) ৮৮২.৩৫ মি. ডলার
  4. ঘ) ৯৯২.৪৮ মি. ডলার
সঠিক উত্তর:
গ) ৮৮২.৩৫ মি. ডলার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৮২.৩৫ মি. ডলার
ব্যাখ্যা
গত ২০১৯-২০২০ অর্থবছরে দেশের মোট রপ্তানির পরিমাণ ৩৩.৬৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
এর মধ্যে পাট ও পাটজাত পণ্য রপ্তানির পরিমাণ ৮৮২.৩৫ মিলিয়ন মার্কিন ডলার।
আয়ের দিক থেকে রপ্তানি তালিকায় পাট ও পাটজাত পণ্যের অবস্থান ছিলো দ্বিতীয়।
তবে গত অর্থবছরে লক্ষ্যমাত্রার (৮২.৪ কোটি মা. ডলার) চেয়ে ৭.০৮ ভাগ বেশি পাটজাত পণ্য রপ্তানি হয়।
(সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট)
১০.
বিশ্বের বৃহত্তম জাহাজ ভাঙা শিল্পাঞ্চলের অবস্থান কোথায়?
  1. ক) সীতাকুণ্ড
  2. খ) মংলা
  3. গ) জলদিয়া
  4. ঘ) বাঁশখালী
সঠিক উত্তর:
ক) সীতাকুণ্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) সীতাকুণ্ড
ব্যাখ্যা
চট্টগ্রামের সমুদ্র উপকূলবর্তী সীতাকুণ্ড জাহাজ ভাঙা শিল্পের বিশ্বের বৃহত্তম কেন্দ্র।
সীতাকুণ্ডে বিশ্বের মোট জাহাজ ভাঙার প্রায় দুই-পঞ্চমাংশ ভাঙা হয়। ১৯৬০ এর দশকে এখানে প্রথম জাহাজ ভাঙা শিল্পের যাত্রা শুরু হয়।
জাহাজ ভাঙা শিল্পে বাংলাদেশ বিশ্বে প্রথম৷ ২০১৯ সালে বাংলাদেশে ২৩৬টি জাহাজ ভাঙা হয়।
(সূত্রঃ দৈনিক প্রথম আলো এবং দৈনিক ইনকিলাব)
১১.
বাংলাদেশে গার্মেন্টস শিল্পের অগ্রদূত বলা হয় কাকে?
  1. ক) স্যামসন এইচ চৌধুরী
  2. খ) নুরুল কাদের খান
  3. গ) মঞ্জুরুল আহসান মুন্সি
  4. ঘ) ইয়ার মোহাম্মদ খান
সঠিক উত্তর:
খ) নুরুল কাদের খান
উত্তর
সঠিক উত্তর:
খ) নুরুল কাদের খান
ব্যাখ্যা
বাংলাদেশে গার্মেন্টস শিল্প জন্মলাভ করে বিংশ শতাব্দীর সত্তরের দশকে। এ শিল্পের অগ্রদূত হলেন প্রয়াত নুরুল কাদের খান।
তিনিই প্রথম ‘দেশ গার্মেন্টস’ প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৮ সালে দক্ষিণ কোরিয়ায় ১৩০ জন শ্রমিককে প্রশিক্ষিত করে তাদের মাধ্যমে দেশে রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু করেন।
সেই সূচনা থেকে বর্তমানে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে উন্নীত হয়েছে।
(সূত্র: বিজিএমইএ ওয়েবসাইট)
১২.
সহজে ব্যবসা সূচক-২০২০ এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১৩৩তম
  2. খ) ১৪৬তম
  3. গ) ১৬৮তম
  4. ঘ) ১৭৭তম
সঠিক উত্তর:
গ) ১৬৮তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬৮তম
ব্যাখ্যা
বিশ্বব্যাংক প্রকাশিত সহজে ব্যবসা সূচক-২০২০ এ ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম।
সূচকে শীর্ষ দেশ নিউজিল্যান্ড এবং সর্বনিম্ন দেশ সোমালিয়া।
২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিলো ১৭৬তম।
(সূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)
১৩.
নিচের কোনটি সংরক্ষিত শিল্প?
  1. ক) লবণ শিল্প
  2. খ) সমরাস্ত্র শিল্প
  3. গ) জনশক্তি রপ্তানি
  4. ঘ) ঔষধ শিল্প
সঠিক উত্তর:
খ) সমরাস্ত্র শিল্প
উত্তর
সঠিক উত্তর:
খ) সমরাস্ত্র শিল্প
ব্যাখ্যা
শিল্পনীতি- ২০১৬ অনুসারে বাংলাদেশের সংরক্ষিত শিল্পসমূহের মধ্যে রয়েছে সমরাস্ত্র শিল্প, পারমাণবিক শক্তি এবং সিকিউরিটি প্রিন্টিং ও টাকশাল।
এগুলো সরাসরি রাষ্ট্রীয় মালিকানা ও নিয়ন্ত্রণে পরিচালিত হয়। অর্থাৎ এসব শিল্পে বেসরকারি উদ্যোগের অনুমতি নেই।
(সূত্রঃ বাংলাদেশ শিল্পনীতি - ২০১৬)
১৪.
নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক?
  1. ক) বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড
  2. খ) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
  3. গ) আইএফআইসি ব্যাংক লিমিটেড
  4. ঘ) আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড
সঠিক উত্তর:
খ) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
ব্যাখ্যা
বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের সংখ্যা তিনটি। এগুলো হলো:
বাংলাদেশ কৃষি ব্যাংক
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
প্রবাসী কল্যাণ ব্যাংক।
অন্যদিকে,
বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড হলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক।
আইএফআইসি ব্যাংক লিমিটেড এবং আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড হলো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
১৫.
‘অ্যাকর্ড’ কী?
  1. ক) মার্কিন তেল অনুসন্ধান কোম্পানি
  2. খ) তৈরি পোশাক আমদানিকারকদের জোট
  3. গ) রাশিয়ান পরমাণু জ্বালানি সরবরাহ সংস্থা
  4. ঘ) সিঙ্গাপুরভিত্তিক কনসালটেশন ফার্ম
সঠিক উত্তর:
খ) তৈরি পোশাক আমদানিকারকদের জোট
উত্তর
সঠিক উত্তর:
খ) তৈরি পোশাক আমদানিকারকদের জোট
ব্যাখ্যা
‘অ্যাকর্ড’ হলো ইউরোপভিত্তিক তৈরি পোশাক আমদানিকারকদের একটি জোট।
এটি ২০১৩ সালে রানাপ্লাজা ধ্বসের পর বাংলাদেশে গার্মেন্টসগুলোর কর্মপরিবেশ পর্যবেক্ষণ ও পরিদর্শন মিশন শুরু করে।
২০২০ সালের জুলাইয়ে ‘অ্যাকর্ড’ তাদের কার্যক্রম সমাপ্ত করে।
‘অ্যালায়েন্স হলো যুক্তরাষ্ট্রভিত্তিক তৈরি পোশাক আমদানিকারকদের জোট।
(সূত্র: দৈনিক প্রথম আলো)
১৬.
২০১৯-২০ অর্থবছরে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ জিডিপির শতকরা কতভাগ?
  1. ক) ৪.৮৫ শতাংশ
  2. খ) ৫.৫২ শতাংশ
  3. গ) ৭.৫৬ শতাংশ
  4. ঘ) ৯.১৫ শতাংশ
সঠিক উত্তর:
খ) ৫.৫২ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫.৫২ শতাংশ
ব্যাখ্যা
গত ২০১৯-২০ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ ১৮.২০ বিলিয়ন মার্কিন ডলার।
এটি জিডিপির শতকরা ৫.৫২ ভাগ এবং মোট পণ্য রপ্তানির ৫৪.০৬ শতাংশ।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ : পৃষ্ঠা-৩০)
১৭.
বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি শিল্প সংস্থা কোনটি?
  1. ক) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন
  2. খ) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন
  3. গ) বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন
  4. ঘ) বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন
ব্যাখ্যা
বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত খাতে সর্ববৃহৎ শিল্প সংস্থা হলো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)।
বিসিআইসি’র অধীনে বর্তমানে দেশে চালু শিল্প কারখানার সংখ্যা ১০টি। এগুলোর মধ্যে ৬টি সার কারখানা, ১টি কাগজকল, ১টি সিমেন্ট কারখানা, ১টি গ্লাসশীট কারখানা এবং ১টি স্যানিটারি ও ইন্স্যুলেটর কারখানা।
এছাড়া, যৌথ মালিকানাধীন কোম্পানির সংখ্যা ৯টি।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ : পৃষ্ঠা-১০৬)
১৮.
নিচের কোনটি সরকারি গাড়ি সংযোজন প্রতিষ্ঠান?
  1. ক) এটলাস বাংলাদেশ লিমিটেড
  2. খ) প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড
  3. গ) টেলিফোন শিল্প সংস্থা
  4. ঘ) বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড
সঠিক উত্তর:
খ) প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড
ব্যাখ্যা
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীন সরকারি গাড়ি সংযোজন কারখানা হলো ‘প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’।
এটি ১৯৬৬ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে ‘গান্ধারা ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত হয়।
দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে ‘প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে এটি জাতীয়করণ করে বিএসইসি এর অধীনে ন্যস্ত করা হয়।
প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্তমানে জাপানের ‘মিৎসুবিসি মোটরস করপোরেশনে’র পাজেরো স্পোর্ট(কিউএক্স) জীপ, চীনের ‘ফোর্ড অটোমোবাইলস কোং লিঃ’ এর ল্যান্ডফোর্ট এসইউভি জীপ এর সিকেডি আমদানী ও সংযোজনপূর্বক স্থানীয়ভাবে বাজারজাত করছে।
(সূত্র: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন ওয়েবসাইট)