• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'তারিখ' - আরবি শব্দ।
• তারিখ (বিশেষ্য): ১. মাসের দিন সংখ্যা; দিন। ২. ইতিহাস। (আরবি) > তওয়ারিখ, তারীখ।
বিঃদ্রঃ - তারিখ শব্দটি নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইয়ে ফারসি ভাষা থেকে এসেছে বলা হয়েছে; তথ্যটি ভুল।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, অভিগম্য অভিধান- বাংলা একাডেমি।
২.
শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির পরে যেসব শব্দাংশ যুক্ত হয় তাকে কী বলে?
ক
যোজক
খ
প্রকৃতি
গ
নামপদ
ঘ
প্রত্যয়
সঠিক উত্তর: ঘ
প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর: ঘ
প্রত্যয়
ঘ
ব্যাখ্যা
• প্রত্যয়: - শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।
অন্যদিকে, • বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। একে নামপদ বা নাম-প্রকৃতিও বলা হয়৷ • প্রাতিপদিক হলো তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি এবং ধাতু হলো কৃৎ-প্রত্যয়ের প্রকৃতি। • ক্রিয়ার মূল অংশকে ধাতু বলা হয়। একে ক্রিয়া-প্রকৃতিও বলে। •যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে। - শব্দের সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলা হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩.
'পালের গোদা' বাগ্ধারাটির অর্থ কী?
ক
কটাক্ষ করা
খ
বিশ্বাসঘাতক
গ
দলপতি
ঘ
নিতান্ত অলস
সঠিক উত্তর: গ
দলপতি
উত্তর
সঠিক উত্তর: গ
দলপতি
গ
ব্যাখ্যা
• 'পালের গোদা' বাগধারাটির অর্থ: দলপতি। বাক্য গঠন: সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের পালের গোদা।
আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: - 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ - পার্থক্য, - 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী, - ঢেঁকি অবতার বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক, - 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ - ভূমিকা, - 'গোঁফ খেজুরে' বাগধরার অর্থ অত্যন্ত অলস।
উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
৪.
কোনটি বিশেষ্যের বহুবচন নির্দেশ করে?
ক
টা
খ
খানা
গ
গুলি
ঘ
খানি
সঠিক উত্তর: গ
গুলি
উত্তর
সঠিক উত্তর: গ
গুলি
গ
ব্যাখ্যা
• 'গুলি'- বিশেষ্যের বহুবচন নির্দেশ করে। -------------- • বচন: - বচন হলো সংখ্যার ধারণা। - বচনের মাধ্যমে গণনাবাচক বিশেষ্য ও সর্বনাম শব্দের সংখ্যা নির্দেশিত হয়। - বাংলা ভাষায় বচন দুই প্রকার: একবচন ও বহুবচন। - সাধারণত কিছু শব্দাংশ বা লগ্নক একবচন শব্দের পরে যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি করে।
• একবচন: যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে। - যেমন- বইটা কোথায় হারিয়ে গেল? - শিক্ষক পড়াচ্ছেন
• বহুবচন: যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহু বচন বলে। যেমন : তারা গেল। মেয়েরা এখনও আসেনি। মানুষ মরণশীল। লোকে বলে। রচনাবলি দিও।
• কেবলমাত্র বিশেষ্য ও সর্বনাম শব্দের বচনভেদ হয়।
• কোনো কোনো সময় টা, টি, খানা, খানি ইত্যাদি যোগ করে বিশেষ্যের একবচন নির্দেশ করা হয়। যেমন- গরুটা, বাছুরটা, কলমটা, খাতাখানা, বইখানি ইত্যাদি।
• বাংলায় বহুবচন প্রকাশের জন্য রা, এরা, গুলা, গুলি, গুলো, দিগ, দের প্রভৃতি বিভক্তি যুক্ত হয় এবং সব, সকল, সমুদয়, কূল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি প্রভৃতি সমষ্টিবোধক শব্দ ব্যবহৃত হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬.
'ভাওয়ালগড়ের উপাখ্যান' কার লেখা?
ক
আল মাহমুদ
খ
আবু জাফর শামসুদ্দীন
গ
আবু ইসহাক
ঘ
আবু জাফর ওবায়দুল্লাহ
সঠিক উত্তর: খ
আবু জাফর শামসুদ্দীন
উত্তর
সঠিক উত্তর: খ
আবু জাফর শামসুদ্দীন
খ
ব্যাখ্যা
⇒ আবু জাফর শামসুদ্দীন: • আবু জাফর শামসুদ্দীন (১৯১১-১৯৮৮): সাংবাদিক, সাহিত্যিক। ‘অল্পদর্শী’ ছদ্মনামে দৈনিক সংবাদে ‘বৈহাসিকের পার্শ্বচিন্তা’ শীর্ষক সাপ্তাহিক কলাম লিখে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। • উপন্যাস রচনার মধ্য দিয়ে আবু জাফরের সাহিত্যিক জীবন শুরু হয়। • তাঁর প্রথম উপন্যাস ‘পরিত্যক্ত স্বামী’ প্রকাশিত হয় ১৯৪৭ সালে।
আবু জাফর শামসুদ্দীনের রচিত ত্রয়ী উপন্যাস: - ভাওয়ালগড়ের উপাখ্যান, - পদ্মা মেঘনা যমুনা, - সংকর সংকীর্তন।
তাঁর উল্লেখযোগ্য রচনা হলো: • উপন্যাস: - ভাওয়াল গড়ের উপাখ্যান, - পদ্মা মেঘনা যমুনা, - সংকর সংকীর্তন, - প্রপঞ্চ, - পরিত্যক্ত স্বামী, - দেয়াল।
• প্রবন্ধ: - চিন্তার বিবর্তন ও পূর্ব পাকিস্তানী সাহিত্য, - Sociology of Bengal Politics, - সোচ্চার উচ্চারণ, - লোকায়ত সমাজ ও বাঙ্গালী সংস্কৃতি ইত্যাদি।
• তাঁর অনুবাদগ্রন্থ: - শিল্পীর সাধনা ও - পার্ল বাকের সেরা গল্প।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৭.
‘সাদা বাড়ি’- এখানে 'সাদা' কোন পদ?
ক
বিশেষ্য
খ
বিশেষণ
গ
আবেগ
ঘ
ক্রিয়াবিশেষণ
সঠিক উত্তর: খ
বিশেষণ
উত্তর
সঠিক উত্তর: খ
বিশেষণ
খ
ব্যাখ্যা
• ‘সাদা বাড়ি’- এখানে 'সাদা' বিশেষণ পদ।
• বিশেষণ পদ: যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলে। যেমন: - সাদা বাড়ি। - সুন্দর বাগান। - চটপটে ছেলে।
উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
৮.
উপসর্গ কোনটি?
ক
সহ
খ
পরে
গ
কদ্
ঘ
বিনা
সঠিক উত্তর: গ
কদ্
উত্তর
সঠিক উত্তর: গ
কদ্
গ
ব্যাখ্যা
• উপসর্গ: 'কদ্'। ---------------- বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. খাটি বাংলা উপসর্গ, ২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং ৩. বিদেশি উপসর্গ।
খাঁটি বাংলা উপসর্গ: - বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। - খাঁটি বাংলা উপসর্গ ২১ টি। যথা: - অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
সংস্কৃত বা তৎসম উপসর্গ: - বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। - সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি। যথা: - প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
বিদেশি উপসর্গ: - আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়। যেমন: - আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের। - ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। - উর্দু উপসর্গ: হর। - ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ। ------------ • অনুসর্গ: - যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কীত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে। যেমন- সে কাজ ছাড়া কিছুই বোঝে না।- এই বাক্যে 'ছাড়া' একটি অনুসর্গ।
• কয়েকটি অনুসর্গের উদাহরণ: প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্য, পর্যন্ত ইত্যাদি।
কিছু অনুসর্গের ব্যবহার: • সীমার মাঝে অসীম তুমি। - 'মধ্যে' অর্থে অনুসর্গটি ব্যবহৃত হয়েছে। • এ ধন-সম্পদ তোমার জন্য। - 'নিমিত্তে' অর্থে অনুসর্গটি ব্যবহৃত হয়েছে। • এ দেশের মাঝে একদিন সব ছিল। - এখানে 'মাঝে' অনুসর্গটি 'একদেশিক' অর্থে' ব্যবহৃত হয়েছে। • আছ তুমি প্রভু, জগৎ মাঝারে। - 'মাঝারে' অনুসর্গটি 'ব্যাপ্তি' অর্থে ব্যবহৃত হয়েছে। • সীমার মাঝে অসীম তুমি। - এখানে 'মাঝে' অনুসর্গটি 'মধ্যে' অর্থে ব্যবহৃত হয়েছে। • নিমেষ মাঝেই সব শেষ। - 'মাঝে' অনুসর্গটি 'ক্ষণকাল' অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৯.
‘নীল অম্বর যার' কোন সমাসের ব্যাসবাক্য?
ক
তৎপুরুষ
খ
কর্মধারয়
গ
বহুব্রীহি
ঘ
অব্যয়ীভাব
সঠিক উত্তর: গ
বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর: গ
বহুব্রীহি
গ
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস: যে সমাসে পূর্ব বা পর কোন পদের অর্থ না বুঝিয়ে তৃতীয় কোন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে । যেমন: - দশ আনন যার = দশানন, - চতুষ্পদ = চার পা বিশিষ্ট প্রাণী, - পদ্মনাভ = পদ্ম নাভিতে যার, - দিগম্বর = দিক অম্বর যার, - নীলাম্বর = নীল অম্বর যার।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
নবান্ন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো: নব + অন্ন = নবান্ন। - নবান্ন হলো স্বরসন্ধির উদাহরণ।
• সন্ধির নিয়ম: অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন- অ+অ = আ, নব + অন্ন = নবান্ন। এরূপ- হিমাচল, হিতাহিত, প্রাণাধিক ইত্যাদি।
কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদ: • বন + পতি = বনস্পতি, • আ + চর্য = আশ্চর্য, • গো + পদ = গোস্পদ, • পর + পর = পরস্পর, • ষট্ + দশ = ষোড়শ, • এক + দশ = একাদশ, • পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।।
১২.
'মুখ্য' এর বিপরীত শব্দ কোনটি?
ক
গুণ্য
খ
সূক্ষ্ম
গ
গৌণ
ঘ
গূঢ়
সঠিক উত্তর: গ
গৌণ
উত্তর
সঠিক উত্তর: গ
গৌণ
গ
ব্যাখ্যা
• 'মুখ্য' এর বিপরীত শব্দ- 'গৌণ'।
• আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: - 'সন্ধি' এর বিপরীত শব্দ- বিবাদ, বিগ্রহ, - 'হরদম' এর বিপরীত শব্দ- 'কদাচিৎ', - 'হৃদ্যতা' এর বিপরীত শব্দ- 'কপটতা', - 'হাজির' এর বিপরীত শব্দ- 'গরহাজির', - 'সরস' এর বিপরীত শব্দ- 'নীরস', - 'মুক্ত' এর বিপরীত শব্দ- 'আবদ্ধ'।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন,বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
'নবকুমার' কোন উপন্যাসের চরিত্র?
ক
বিষবৃক্ষ
খ
কৃষ্ণকান্তের উইল
গ
কপালকুণ্ডলা
ঘ
দুর্গেশনন্দিনী
সঠিক উত্তর: গ
কপালকুণ্ডলা
উত্তর
সঠিক উত্তর: গ
কপালকুণ্ডলা
গ
ব্যাখ্যা
• 'নবকুমার' হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কপালকুণ্ডলাউপন্যাসের চরিত্র।
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: - তিনি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন। - 'সম্বাদ প্রভাকর' পত্রিকায় কবিতা লিখে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন। - তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম- 'ললিতা তথা মানস'। - তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
• কপালকুণ্ডলা উপন্যাস: - এটি প্রকাশিত হয় ১৮৬৬ সালে। - অরণ্যে এক কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে উপন্যাসটির কাহিনী গড়ে উঠেছে। - বঙ্কিমের জীবৎকালেই এই উপন্যাসের আটটি সংস্করণ হয়। - উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র: কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক ইত্যাদি।
একটি পণ্য ১২% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত?
ক
৪০০০ টাকা
খ
৫০০০ টাকা
গ
৬০০০ টাকা
ঘ
৭০০০ টাকা
সঠিক উত্তর: গ
৬০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর: গ
৬০০০ টাকা
গ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ১২% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত?
সমাধান: ১২% ক্ষতিতে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা ৮% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ৮ = ১০৮ টাকা
∴ বিক্রয় মূল্যেদ্বয়ের পার্থক্য = ১০৮ - ৮৮ = ২০ টাকা
বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা ∴ বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ১২০০)/২০ টাকা = ৬০০০ টাকা
২১.
১৫/২৮ এর মধ্যে ৫/৭ কত বার আছে?
ক
৩/৪ বার
খ
২/৩ বার
গ
২/৫ বার
ঘ
১/৩ বার
সঠিক উত্তর: ক
৩/৪ বার
উত্তর
সঠিক উত্তর: ক
৩/৪ বার
ক
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫/২৮ এর মধ্যে ৫/৭ কত বার আছে?
সমাধান: ১৫/২৮ এর মধ্যে ৫/৭ আছে = (১৫/২৮)/(৫/৭) বার = (১৫/২৮) × (৭/৫) = ৩/৪ বার
২২.
২০ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ক
২০০ বর্গ সে.মি.
খ
৪০০ বর্গ সে.মি.
গ
৬০০ বর্গ সে.মি.
ঘ
৮০০ বর্গ সে.মি.
সঠিক উত্তর: ঘ
৮০০ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর: ঘ
৮০০ বর্গ সে.মি.
ঘ
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
সমাধান: দেওয়া আছে, ব্যাসার্ধ = ২০ সে.মি ∴ ব্যাস = ২০ × ২ সে.মি = ৪০ সে.মি ; যা বৃত্তের অন্তর্লিখিত কর্ণের দৈর্ঘ্য
আফতাব আহমেদ গড়ে ১৪ রান দিয়ে ১২টি উইকেট পান। পরবর্তী খেলায় যদি তিনি গড়ে ৯ রান দিয়ে ৩টি উইকেট পান তবে তাঁর উইকেট প্রতি রানের গড়ের কী পরিবর্তন হবে?
ক
১ রান বৃদ্বি পাবে
খ
১ রান হ্রাস পাবে
গ
২ রান বৃদ্বি পাবে
ঘ
২ রান হ্রাস পাবে
সঠিক উত্তর: খ
১ রান হ্রাস পাবে
উত্তর
সঠিক উত্তর: খ
১ রান হ্রাস পাবে
খ
ব্যাখ্যা
প্রশ্ন: আফতাব আহমেদ গড়ে ১৪ রান দিয়ে ১২টি উইকেট পান। পরবর্তী খেলায় যদি তিনি গড়ে ৯ রান দিয়ে ৩টি উইকেট পান তবে তাঁর উইকেট প্রতি রানের গড়ের কী পরিবর্তন হবে?
সমাধান: আফতাব আহমেদ গড়ে ১৪ রান দিয়ে ১২ উইকেট পান মোট রান দিয়েছেন = ১৪ × ১২ = ১৬৮ রান
পরবর্তী খেলায় গড়ে ৯ রান দিয়ে ৩ উইকেট পেলে মোট রান দিবেন = (৯ × ৩) = ২৭ রান
∴ তিনি গড়ে উইকেট প্রতি রান = মোট রান/মোট উইকেট = (১৬৮ + ২৭)/(১২ + ৩) = ১৯৫/১৫ = ১৩ রান
∴ উইকেট প্রতি রানের গড় হ্রাস পাবে = ১৪ - ১৩ = ১ রান
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
ক
5.5 মিটার
খ
6 মিটার
গ
6.5 মিটার
ঘ
7 মিটার
সঠিক উত্তর: ক
5.5 মিটার
উত্তর
সঠিক উত্তর: ক
5.5 মিটার
ক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
সমাধান:
৩৮.
A = {x : x, 12 এর গুণনীয়কসমূহ এবং B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12} হলে A - B = কত?
ক
{1, 2, 4}
খ
{2, 4}
গ
{1, 2, 4, 12}
ঘ
{1, 2, 3, 4, 6, 12}
সঠিক উত্তর: ক
{1, 2, 4}
উত্তর
সঠিক উত্তর: ক
{1, 2, 4}
ক
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x, 12 এর গুণনীয়কসমূহ এবং B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12} হলে A - B = কত?
সমাধান: দেওয়া আছে, A = {x : x, 12 এর গুণনীয়কসমূহ} এখানে, 12 এর গুণনীয়কসমূহ = 1, 2, 3, 4, 6, 12 ∴ A = {1, 2, 3, 4, 6, 12}
আবার, B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12} এখানে, 12 পর্যন্ত 3 এর গুণিতকসমূহ = 3, 6, 9, 12 ∴ B = {3, 6, 9, 12}
∴ A - B = {1, 2, 3, 4, 6, 12} - {3, 6, 9, 12} = {1, 2, 4}
∴ নির্ণেয় সেট: {1, 2, 4}
৩৯.
স্বরবর্ণগুলোর অবস্থার পরিবর্তন না করে 'PERMUTATION' শব্দটিকে কত প্রকারে সাজানো যায়?
ক
৩৬০ উপায়ে
খ
১১৪০ উপায়ে
গ
৩২৫০ উপায়ে
ঘ
কোনটিই নয়
সঠিক উত্তর: ক
৩৬০ উপায়ে
উত্তর
সঠিক উত্তর: ক
৩৬০ উপায়ে
ক
ব্যাখ্যা
প্রশ্ন: স্বরবর্ণগুলোর অবস্থার পরিবর্তন না করে 'PERMUTATION' শব্দটিকে কত প্রকারে সাজানো যায়?
সমাধান: 'PERMUTATION' শব্দটিতে স্বরবর্ণ আছে = ৫ টি 'PERMUTATION' শব্দটিতে ব্যঞ্জনবর্ণ আছে = ৬ টি ৬ টি ব্যঞ্জনবর্ণের মধ্য T আছে ২টি
∴ স্বরবর্ণগুলোর অবস্থার পরিবর্তন না করে শব্দটিকে সাজানোর উপায় = ৬!/২! = ৩৬০ উপায়ে
৪০.
একটি চাকার পরিধি ৮ মিটার। ১২ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
ক
১২০০ বার
খ
১৫০০ বার
গ
৮৪০ বার
ঘ
২০০০ বার
সঠিক উত্তর: খ
১৫০০ বার
উত্তর
সঠিক উত্তর: খ
১৫০০ বার
খ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ৮ মিটার। ১২ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
সমাধান: আমরা জানি, ১২ কিলোমিটার = ১২০০০ মিটার
৮ মিটার গেলে ঘুরে = ১ বার ∴ ১ মিটার গেলে ঘুরে = ১/৮ বার ∴ ১২০০০ মিটার গেলে ঘুরে = (১ × ১২০০০)/৮ বার = ১৫০০ বার
৪১.
The CEO said to the employees, "May you find fulfillment in your work." (Make it Indirect)
ক
The CEO wished that the employees might have find fulfillment in their work.
খ
The CEO wished that the employees may have find fulfillment in their work.
গ
The CEO wished that the employees might find fulfillment in their work.
ঘ
The CEO wished that the employees may find fulfillment in their work.
সঠিক উত্তর: গ
The CEO wished that the employees might find fulfillment in their work.
উত্তর
সঠিক উত্তর: গ
The CEO wished that the employees might find fulfillment in their work.
গ
ব্যাখ্যা
• Narration এর নিয়মানুযায়ী, - Optative sentence এর ক্ষেত্রে, Optative Sentence এর Direct form কে Indirect form এ রূপান্তর করার নিয়ম: - said এর পরিবর্তে wished / prayed বসবে। - inverted comma উঠে গিয়ে that বসবে। - reported speech এর subject বসে + may/ might বসে। - reported verb এর মূল verb থেকে শেষ পর্যন্ত অংশ বসে।
• সুতরাং, নিয়মানুযায়ী, - Direct: The CEO said to the employees, "May you find fulfillment in your work." - Indirect: The CEO wished that the employees might find fulfillment in their work.
৪২.
What is the synonym of the word 'Acquiesce'?
ক
Extraordinary
খ
Refuse
গ
Normal
ঘ
Agree
সঠিক উত্তর: ঘ
Agree
উত্তর
সঠিক উত্তর: ঘ
Agree
ঘ
ব্যাখ্যা
• Acquiesce (verb transitive) English Meaning: Accept something reluctantly but without protest. Bangla Meaning: সম্মত বা রাজি হওয়া; সায় দেওয়া; নীরবে বা বিনা আপত্তিতে মেনে নেওয়া।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - ক) Extraordinary(adjective) - অসাধারণ; সাধারণ নয় এমন বিশিষ্ট।
গ) Normal (adjective) - নিয়মমাফিক; স্বাভাবিক; নৈয়মিক।
ঘ) Agree (verb transitive) - রাজি/সম্মত হওয়া।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, উল্লিখিত শব্দগুলোর মধ্যে - Agree শব্দটি Acquiesce এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৪৩.
Each of the students has ______ own laptop.
ক
their
খ
his or her
গ
his or their
ঘ
theirs
সঠিক উত্তর: খ
his or her
উত্তর
সঠিক উত্তর: খ
his or her
খ
ব্যাখ্যা
• Each/each of/anybody/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসে। - যেমন: Everybody should do his or her duty.
• তবে শুধু feminine gender নির্দেশ করলে her এবং masculine gender নির্দেশ করলে his বসবে। - যেমন: - Each of the daughters has followed her father's business. - Each of the sons has followed his father's trade.
• One এর Possessive Case one's বসে, his বা her বসে না। - One should do one's duty.
• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - his/her. - Complete sentence: Each of the students has his/her own laptop.
৪৪.
Identify the compound sentence
ক
The house that has a red roof is mine.
খ
After finishing his homework, Tom played video games with his cousins.
গ
The team practiced hard, yet they lost the match.
ঘ
In her paintings, the artist captures the resilience of the human spirit.
সঠিক উত্তর: গ
The team practiced hard, yet they lost the match.
উত্তর
সঠিক উত্তর: গ
The team practiced hard, yet they lost the match.
গ
ব্যাখ্যা
• Compound sentence: - এ একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়। - অর্থাৎ Compound sentence এ দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause থাকে। - এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, therefore, otherwise, else, both --- and , either --- or , neither — nor, not only --- but also ইত্যাদি coordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে। -যেমন: - The team practiced hard, yet they lost the match. - The movie was really interesting, but it was quite long.
• অন্যদিকে, • Simple sentence: - A simple sentence consists of a single independent clause that expresses a complete thought. - একটি simple sentence এ শুধুমাত্র একটি clause থাকে অর্থাৎ একটি subject এবং একটি finite verb থাকে, - যেমন: - In her paintings, the artist captures the resilience of the human spirit. - The sun shines brightly in the sky.
• Complex sentence: - যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। - Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে। যেমন: - The house that has a red roof is mine. - After finishing his homework, Tom played video games with his cousins. - Even though she was tired, she stayed up late to finish her project.
৪৫.
Fill in the gap with the appropriate preposition. The team's success can be attributed ____ their ability _____ work cohesively under adverse situations.
ক
in, to
খ
to, to
গ
about, for
ঘ
of, of
সঠিক উত্তর: খ
to, to
উত্তর
সঠিক উত্তর: খ
to, to
খ
ব্যাখ্যা
• শূন্যস্থানসমূহে সঠিক উত্তর হবে -to, to. - Complete sentence: The team's success can be attributed to their ability to work cohesively under adverse situations. - Bangla Meaning: দলের সাফল্য তাদের প্রতিকূল পরিস্থিতিতে একসাথে কাজ করার ক্ষমতার কারণে হয়েছে।
• Attribute something to someone/ Attribute to English meaning: to think that someone or something has a particular quality or feature. Bangla Meaning: আরোপ করা, (কোনো গুণের) আধার বলে গণ্য করা, কারণ বা উৎসরূপে গণ্য করা।
• The ability to do something English meaning: The power or skill needed to do something, or the fact that someone is able to do something: Bangla Meaning: কোনোকিছু উত্তমরূপে করার স্বাভাবিক বিশেষ ক্ষমতা; প্রতিভা; নৈসর্গিক ক্ষমতা।
Source: 1. Oxford Learner's Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy
৪৬.
Translate into Bangla: The devil’s own luck.
ক
আপন ফাঁদে আপনি পতিত।
খ
পাথরে পাঁচ কিল।
গ
কোনো অপছন্দনীয় ব্যক্তির প্রতিও সুবিচার করা।
ঘ
শয়তানকেও তার নায্য পাওনা দিও।
সঠিক উত্তর: খ
পাথরে পাঁচ কিল।
উত্তর
সঠিক উত্তর: খ
পাথরে পাঁচ কিল।
খ
ব্যাখ্যা
• The devil’s own luck. - এর বাংলা অনুবাদ হচ্ছে - পাথরে পাঁচ কিল।
- English Meaning: Extremely lucky. - Bangla Meaning: অদৃষ্ট সুপ্রসন্ন বা প্রবল সৌভাগ্য।
• অন্য অপশনগুলর মধ্যে - • আপন ফাঁদে আপনি পতিত। - Hoist wits one’s own petard
• কোনো অপছন্দনীয় ব্যক্তির প্রতিও সুবিচার করা/ শয়তানকেও তার নায্য পাওনা দিও। - Give the devil his due
Source: Accessible Dictionary b y Bangla Academy.
৪৭.
What is the antonym of the word 'Zenith'?
ক
Apex
খ
Summit
গ
Abyss
ঘ
Crest
সঠিক উত্তর: গ
Abyss
উত্তর
সঠিক উত্তর: গ
Abyss
গ
ব্যাখ্যা
• Zenith English Meaning: The point in the sky or celestial sphere directly above an observer, highest point, the time at which something is most powerful or successful. Bangla Meaning: মাথার উপরে সোজাসুজি আকাশের অংশ; খমধ্য; সুবিন্দু; (লাক্ষণিক) কোনো ব্যক্তির খ্যাতি বা সৌভাগ্যের সর্বোচ্চ বিন্দু
The earthquake struck while people were sleeping peacefully.
খ
The earthquake strucked while people were sleeping peacefully.
গ
The earthquake was strucking while people were sleeping peacefully.
ঘ
People were sleeping peacefully while the earthquake strucked.
সঠিক উত্তর: ক
The earthquake struck while people were sleeping peacefully.
উত্তর
সঠিক উত্তর: ক
The earthquake struck while people were sleeping peacefully.
ক
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে - The earthquake struck while people were sleeping peacefully. - Bangla Meaning: মানুষ যখন শান্তিতে ঘুমাচ্ছিল তখনই ভূমিকম্প হয়।
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে - - While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। - while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।
• প্রদত্ত প্রশ্নে নিয়মানুযায়ী The earthquake struck while people were sleeping peacefully বাক্যে while এর পূর্বে past indefinite tense থাকায়, এরপরে past continuous tense হয়েছে। - “Struck” is both the past tense and past participle of the verb “strike.” - অন্য অপশনগুলোতে tense এর ব্যবহার সঠিক নয়।
৪৯.
In which of the following sentences is 'after' used as a preposition?
ক
In after years, we never heard from him.
খ
We decided to go for a hike after breakfast on Saturday.
গ
Shortly after we set off, the car started to make a strange noise.
ঘ
I went to the post office immediately after I left you.
সঠিক উত্তর: খ
We decided to go for a hike after breakfast on Saturday.
উত্তর
সঠিক উত্তর: খ
We decided to go for a hike after breakfast on Saturday.
খ
ব্যাখ্যা
• After শব্দটি preposition, conjunction, adjective এবং adverb হিসেবে ব্যবহৃত হওয়া একটি শব্দ।
• We decided to go for a hike after breakfast on Saturday. - বাক্যে after হচ্ছে preposition. - after যখন preposition হিসেবে ব্যবহার হয়, তখন এর পরে একটি noun/noun phrase/clause অথবা verb+ing বসে। - এই বাক্যে after এরপর noun clause ' breakfast on Saturday' এসেছে। - তাছাড়াও বাক্যটিতে after দ্বারা in the time following (an event or another period of time) অর্থ প্রকাশ করছে, তাই এটি preposition হয়েছে।
• অন্যদিকে, • After (adjective) - in after years/ near to something বা পরবর্তী; পরেকার অর্থে after adjective হিসেবে ব্যবহৃত হয়। - যেমন: In after years, we never heard from him.
• After (conjunction) - Shortly after we set off, the car started to make a strange noise. - I went to the post office immediately after I left you. - বাক্যদ্বয়ে after’ conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে। - Shortly after and immediately after অর্থে after সবসময় conjunction হয়।
• After (adverb) - যেমন: Duke Frederick died soon after - বাক্যে after হচ্ছে adverb. - কোনো preposition যদি বাক্যের শেষে বসে তবে তা adverb এর পরিণত হয়।
• Causative verb এর নিয়মানুসারে সঠিক উত্তর - repaired. - Complete sentence: She didn't get her phone repaired in time. - এখানে, get এরপর বস্তুবাচক object her phone এসেছে তাই এরপর verb এর past participle বসবে।
• Causative Verb: - Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। - Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb. - Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
• Causative verb হিসাবে get এর structure - - Subject + get (any tense) + বস্তুবাচক object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়। - Subject + get (any tense) + ব্যক্তিবাচক object +infinitive (to + v1) এই structure টি ব্যবহৃত হয়।
৫১.
What is the meaning of the idiom 'A wild goose chase'?
ক
A thrilling and risky adventure with guaranteed success.
খ
A well-planned strategy for success.
গ
A foolish and hopeless pursuit.
ঘ
Looking in the wrong place or accusing the wrong person.
সঠিক উত্তর: গ
A foolish and hopeless pursuit.
উত্তর
সঠিক উত্তর: গ
A foolish and hopeless pursuit.
গ
ব্যাখ্যা
• A wild goose chase (Idiom) English Meaning: A foolish and hopeless search for or pursuit of something unattainable. Bangla Meaning; অনর্থক প্রয়াস বা পরিশ্রম। - If you are on a wild goose chase, you waste a lot of time searching for something that you have little chance of finding, because you have been given incorrect information.
• Example sentence: - Physicists searching for the hypothetical particle may be on a wild goose chase. - Harry wondered if Potts had deliberately sent him on a wild goose chase.
They have become ___________ swimming in the cold ocean by practicing every day.
ক
habituated to
খ
habituated in
গ
habituated of
ঘ
habituated by
সঠিক উত্তর: ক
habituated to
উত্তর
সঠিক উত্তর: ক
habituated to
ক
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - habituated to. - Complete sentence: They have become habituated to swimming in the cold ocean by practicing every day. - Bangla Meaning: প্রতিদিন অনুশীলনের মাধ্যমে তারা ঠান্ডা সাগরে সাঁতার কাটতে অভ্যস্ত হয়ে উঠেছে।
• Habituate somebody/oneself to something: English Meaning: used to something, especially something unpleasant। Bangla Meaning: (আনুষ্ঠানিক) (কাউকে/নিজেকে কোনোকিছুতে) অভ্যস্ত করানো।
• এছাড়াও, কোনো বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth, accustomed to, habituated to, ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়। - অর্থাৎ habituated to + Verb+ ing.
• Example Sentences: - We find children's emotional needs difficult to respond to because we are habitu।ated to disregarding our own. - As a frequent traveler, she became habituated to adapting quickly to different time zones.
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Academy.
৫৩.
The crying baby woke up the whole house. Here, "crying" is a/an -
ক
Past participle
খ
Gerund
গ
verbal noun
ঘ
None of these
সঠিক উত্তর: ঘ
None of these
উত্তর
সঠিক উত্তর: ঘ
None of these
ঘ
ব্যাখ্যা
• The crying baby woke up the whole house. Here, "crying" is a Participle/ present participle. - কিন্তু যেহেতু প্রশ্নে Participle/ present participle নেই তাই সঠিক উত্তর হবে - None of these.
- এখানে, crying 'verb + ing' যোগে গঠিত হয়েছে এবং এরপরের noun baby কে modify করছে তাই adjective হয়েছে। - আর Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।
• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). - Participles may function as adjectives, describing or modifying nouns.
• Participle মূলত: তিন প্রকার: 1. Present Participle (Verb + ing) - Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle (verb + '-ed, -d, -t, -en, -n') - যেমন: This is a book written by Charles Dickens. - The deprived workers came out to protest.ঃ
3. Perfect Participle (Having + verb এর past participle) যেমন: Having eaten rice, he went to bed. - সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন work-worked। - কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past particle গঠিত হতে পারে।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - ক) Thermometer - তাপমানযন্ত্র; তাপমাপক যন্ত্র। Temperature - তাপমাত্রা; শরীর বা বাতাসের তাপ (থার্মোমিটার বা ব্যারোমিটারে নির্ণীত)। খ) Barometer - আবহাওয়ার পূর্বাভাস প্রদান এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা নির্ণয়ের উদ্দেশ্যে আবহমণ্ডলের চাপ মাপার যন্ত্রবিশেষ; ব্যারোমিটার। Humidity - আর্দ্রতা। গ) Compass - দিকনির্ণয় যন্ত্র; কম্পাস। Magnetism - চুম্বকত্ব; চুম্বকবিদ্যা। ঘ) Microscope - অণুবীক্ষণ। Bacteria - রূপভেদ, যা জল, বায়ু, মাটি এবং জীবিত ও মৃত প্রাণী ও উদ্ভিদের দেহে থাকে; এরা প্রাণীর জীবনধারণের জন্য অপরিহার্য এবং কখনো কখনো রোগের কারণস্বরূপ; ব্যাকটেরিয়া।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, সঠিক analogy টি হচ্ছে - Thermometer : Temperature. - সিসমোগ্রাফ একটি যন্ত্র যা ভূমিকম্প সনাক্তকরণ এবং পরিমাপ করতে ব্যবহৃত হয়। - একইভাবে, একটি থার্মোমিটার একটি যন্ত্র যা তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়। - The analogy establishes the relationship between the tool and the phenomenon it measures.
Source: Accessible Dictionary by Bangla Dictionary.
৫৫.
Everyone acknowledges the generosity of Hazi Mohammad Mohsin. Here the word 'generosity' is a/an -
ক
Abstract noun
খ
Common noun
গ
Material noun
ঘ
Collective Noun
সঠিক উত্তর: খ
Common noun
উত্তর
সঠিক উত্তর: খ
Common noun
খ
ব্যাখ্যা
• Generocity - (উদারতা; মহত্ত্ব; সহৃদয়তা) মূলত হচ্ছে একটি Abstract noun. - কিন্তু ব্যবহারভেদে এটি common noun ও হতে পারে। - Everyone acknowledges the generosity of Hazi Mohammad Mohsin. Here the word 'generosity' is a - Common noun.
- Abstract Noun: - যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
• কিন্তু uncountable ও abstract nouns এর আগে article ব্যবহার হয় না। - Abstract noun এর পূর্বে Article বসালে সেটি Common noun এ পরিণত হয়। - তাই প্রশ্নে উল্লেখিত genorisity এর পূর্বে article থাকায় এটি common noun হিসেবে বিবেচিত হবে।
• Common Noun: - A common noun is one which is common to each member of class of persons or things. - যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে। - যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.
৫৬.
_______________, I would sleep in until noon.
ক
If I didn't have to work tomorrow,
খ
If I haven't had to work tomorrow,
গ
If hadn't had worked tomorrow
ঘ
If hadn't had work tomorrow
সঠিক উত্তর: ক
If I didn't have to work tomorrow,
উত্তর
সঠিক উত্তর: ক
If I didn't have to work tomorrow,
ক
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - If I didn't have to work tomorrow - Complete sentence: If I didn't have to work tomorrow, I would sleep in until noon.
• বাক্যটি একটি 2nd Conditionals sentence এর উদাহরণ। • Second Conditional এর নিয়মানুযায়ী - - If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext. - অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
৫৭.
Which of the following is an adjective?
ক
Eloquent
খ
Eloquence
গ
Eloquently
ঘ
None above these
সঠিক উত্তর: ক
Eloquent
উত্তর
সঠিক উত্তর: ক
Eloquent
ক
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - Eloquent হচ্ছে adjective. • Eloquent (adjective) English Meaning: The quality of delivering a clear, strong message: Bangla Meaning: বাকপটুতা; বাগ্মিতা। Example sentence: She was renowned for her eloquence and beauty.
• Eloquence (noun) English Meaning: Giving a clear, strong message Bangla Meaning: বাকপটু, বাগ্মী। Example sentence: When required, he could be an eloquent speaker, but preferred talking to small groups.
• Eloquently (adverb) English Meaning: In a way that gives a strong, clear message Bangla Meaning: সুন্দর বাচনভঙ্গিতে। Example sentence: She argued her point eloquently and persuasively.
Source: 1. Cambridge Dictionary. 2. Accessible Dictionary by Bangla Accademy.
৫৮.
What is the meaning of 'impasse'?
ক
A rapid increase in prices
খ
A detailed explanation
গ
A deadlock
ঘ
A sudden surge of energy
সঠিক উত্তর: গ
A deadlock
উত্তর
সঠিক উত্তর: গ
A deadlock
গ
ব্যাখ্যা
• Impasse (noun) (French) - English Meaning: A situation in which no progress is possible, especially because of disagreement; a deadlock. - Bangla Meaning: (noun) যে স্থান বা অবস্থান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই; কানাগলি; অচলাবস্থা।
• Synonym: Cul-dec-sac, deadlock, dead end, stalemate, checkmate, stand-off, standstill. • Example sentence: - The dispute had reached an impasse, as neither side would compromise. - We have reached an impasse in the negotiations -- neither side will budge.
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে - The information she provided was valuable.
• Information English Meaning: facts about a situation, person, event, etc Bangla Meaning: সংবাদ; সমাচার; বার্তা; খবর; তথ্য। - এটি সবসময় singular number হিসেবে ব্যবহৃত হয় এবং এর কোনো plural form নেই। - এর সাথে সবসময় singular verb বসে। - বাক্যের headword information বিধায় এরপরে singular verb were এর ব্যবহার ভুল এবং informations এর ব্যবহারও সঠিক নয়। - নিয়মানুযায়ী - The information এবং was এর ব্যবহার সঠিক।
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৬০.
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির আহবায়ক কে ছিলেন?
ক
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
খ
তাজউদ্দীন আহমেদ
গ
অধ্যাপক মোজাফফর আহমদ
ঘ
এ. এইচ. এম. কামারুজ্জামান
সঠিক উত্তর: খ
তাজউদ্দীন আহমেদ
উত্তর
সঠিক উত্তর: খ
তাজউদ্দীন আহমেদ
খ
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির আহবায়ক ছিলেন তাজউদ্দীন আহমেদ।
সর্বদলীয় উপদেষ্টা কমিটি: - মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। - দেশের সর্বস্তরের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করে। - মুজিবনগর সরকারকে মুক্তিযুদ্ধ বিষয়ে উপদেশ প্রদান করার জন্য মুক্তিযুদ্ধে সমর্থনদানকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে ৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠিত হয় (৯ সেপ্টেম্বর ১৯৭১)। - মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এই কমিটির নেতা। - এর আহবায়ক ছিলেন তাজউদ্দীন আহমেদ।
কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন: - অধ্যাপক মোজাফফর আহমদ (মস্কোপন্থী ন্যাপ এর প্রতিনিধি), - মনিসিংহ (কমিউিনিস্ট পার্টির প্রতিনিধি), - মনোরঞ্জন ধর (কংগ্রেস দলের নেতা), - ক্যাপ্টেন মনসুর আলী (আওয়ামী লীগ দলের প্রতিনিধি), - এ. এইচ. এম. কামারুজ্জামান (আওয়ামী লীগ দলের প্রতিনিধি), - খন্দকার মোশতাক আহমদ (মুজিবনগর সরকারের প্রতিনিধি)।
উৎস: বাংলাদেশ ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৬১.
পাটের তৈরি সোনালি ব্যাগের আবিষ্কারক কে?
ক
বিজ্ঞানী মোবারক আহমদ খান
খ
বিজ্ঞানী মাকসুদুল আলম
গ
বিজ্ঞানী আবেদ চৌধুরী
ঘ
বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম
সঠিক উত্তর: ক
বিজ্ঞানী মোবারক আহমদ খান
উত্তর
সঠিক উত্তর: ক
বিজ্ঞানী মোবারক আহমদ খান
ক
ব্যাখ্যা
পাটের তৈরি সোনালি ব্যাগের আবিষ্কারক ড. মোবারক আহমদ খান।
সোনালি ব্যাগ: - প্লাস্টিকের কোন উপকরণ ছাড়াই পাট দিয়ে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব পলিথিন ব্যাগ। - এটি বাজারে প্রচলিত পলি ব্যাগের মতোই, তবে পচনশীল। - পাট থেকে পলিথিন ব্যাগ উদ্ভাবন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন প্রখ্যাত বিজ্ঞানী পরমাণু শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ জুট মিল করপোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমদ খান। - তিনি এই ব্যাগের নাম দিয়েছেন ‘সোনালি ব্যাগ’।
উল্লেখ্য, - ২০ বছর ধরে মোবারক আহমদ খান পাটের বাণিজ্যিক ব্যবহার নিয়ে গবেষণা করছেন। - ২০০৯ সালে এই বিজ্ঞানী পাটের সঙ্গে পলিমারের মিশ্রণ ঘটিয়ে মজবুত, তাপ বিকিরণরোধী ও সাশ্রয়ী ঢেউটিন ‘জুটিন’ বানান। - এই পদ্ধতি উদ্ভাবনের জন্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমি তাঁকে ২০১৫ সালে স্বর্ণপদক দেয়। - বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য ২০২৪ সালে ‘স্বাধীনতা পুরস্কার’ পান ড. মোবারক আহমদ খান।
অন্যদিকে - - পাটের জিনোম সিকোয়েন্স বা পাটের জীবনরহস্য উন্মোচন করেন বিজ্ঞানী মাকসুদুল আলম। - পঞ্চব্রীহি ধান উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী।
উৎস: i) বাংলাদেশ পাটকল কর্পোরেশন। ii) ৭ এপ্রিল, ২০১৮, প্রথম আলো।
৬২.
জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় CEDAW কনভেনশন গ্রহণ করে -
ক
১৮ ডিসেম্বর, ১৯৭৭ সালে
খ
১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে
গ
১৮ ডিসেম্বর, ১৯৮৭ সালে
ঘ
১৮ ডিসেম্বর, ১৯৮৯ সালে
সঠিক উত্তর: খ
১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে
উত্তর
সঠিক উত্তর: খ
১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে
খ
ব্যাখ্যা
জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে CEDAW কনভেনশন গ্রহণ করে।
CEDAW: - CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of Discrimination against Women. - নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা CEDAW। - জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে CEDAW কনভেনশন গ্রহণ করে। - এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে। - কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১। - CEDAW সনদে পরিচ্ছদ আছ: -৬ টি, ধারা আছে: ৩০ টি। - CEDAW কমিটিতে সারা বিশ্ব থেকে নারী অধিকার সংক্রান্ত ২৩ জন বিশেষজ্ঞ রয়েছে।
উল্লেখ্য, - বাংলাদেশ CEDAW অনুমোদন করে ৪ নভেম্বর, ১৯৮৪ সালে।
এছাড়াও, - কনভেনশনের শর্তানুযায়ী রাষ্ট্রপক্ষসমূহের প্রতি নারীর মৌলিক মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা; নারী পাচার ও পতিতাবৃত্তিতে নারীর শোষণ রোধ নিশ্চিত করা; রাজনৈতিক ও লোকজীবনে নারীর প্রতি বৈষম্যের অবসান; জাতীয়তা অর্জন, পরিবর্তন বা বহাল রাখার সমান অধিকার নিশ্চিত করা; শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং অর্থনৈতিক ও সমাজ জীবনের অন্যান্য ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটানোর জন্যে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। - অন্যান্য ধারায় গ্রামীণ নারীর সমস্যা, আইনের দৃষ্টিতে সমতা এবং বিবাহ ও পারিবারিক জীবনে নারীর প্রতি বৈষম্যের অবসান সংক্রান্ত বিষয়গুলো রয়েছে। - কনভেনশনে নারীর নিজ নিজ দেশে রাজনৈতিক ও লোকজীবনে অংশগ্রহণ এবং সরকারের সকল পর্যায়ে সকল কাজ করার অধিকারও নিশ্চিত করা হয়েছে।
উৎস: UN ওয়েবসাইট।
৬৩.
বাংলাদেশের বর্তমান (২০২৪) খাদ্যমন্ত্রী কে?
ক
নারায়ন চন্দ্র চন্দ
খ
ডাঃ সামন্ত লাল সেন
গ
সাধন চন্দ্র মজুমদার
ঘ
সাবের হোসেন চৌধুরী
সঠিক উত্তর: গ
সাধন চন্দ্র মজুমদার
উত্তর
সঠিক উত্তর: গ
সাধন চন্দ্র মজুমদার
গ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
বাংলাদেশের বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বাংলাদেশের খাদ্যমন্ত্রী: - বাংলাদেশের বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। - তিনি খাদ্য মন্ত্রণালয়ের অধীনে সকল দপ্তর ও সংস্থারও মন্ত্রী।
উল্লেখ্য, - ১৯৭২ সালে ‘খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রণালয়’ নামে একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। - এরপর মন্ত্রণালটিকে খাদ্য ও ত্রাণ এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা নামকরণ করা হয়। - ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর খাদ্য মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নামে দুটি সতন্ত্র মন্ত্রণালয় গঠিত হয়। - বাংলাদেশের প্রথম খাদ্যমন্ত্রী ছিলেন ফনী ভূষণ মজুমদার।
অন্যদিকে, - ভূমি মন্ত্রী: জনাব নারায়ন চন্দ্র চন্দ, - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী: ডাঃ সামন্ত লাল সেন, - পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী: জনাব সাবের হোসেন চৌধুরী।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৪.
City of motor cars বলা হয় কোন শহরকে?
ক
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট
খ
যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো
গ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক
ঘ
ফ্রান্সের প্যারিস
সঠিক উত্তর: ক
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট
উত্তর
সঠিক উত্তর: ক
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট
ক
ব্যাখ্যা
City of motor cars: - City of motor cars বলা হয় যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।
অন্যদিকে, - City of Golden gate: যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো। - City of light: ফ্রান্সের প্যারিস। - City of flowering trees: জিম্বাবুয়ের হারারে। - City of canals: ইতালির ভেনিস। - Pink city: ভারতের জয়পুর। - Big apple: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
উৎস: Britannica.
৬৫.
FAO-এর তথ্য অনুযায়ী, বর্তমানে (২০২৪) বিশ্বের খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক
যুক্তরাষ্ট্র
খ
যুক্তরাজ্য
গ
চীন
ঘ
ভারত
সঠিক উত্তর: ক
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর: ক
যুক্তরাষ্ট্র
ক
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
FAO-এর তথ্য অনুযায়ী, বর্তমানে (২০২৪) বিশ্বের খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ: - জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের খাদ্য রপ্তানিতে শীর্ষ পাঁচ দেশ হচ্ছে: ১। যুক্তরাষ্ট্র, ২। যুক্তরাজ্য, ৩। জার্মানি, ৪। চীন, ৫। ফ্রান্স।
উৎস: i) ২৪ ডিসেম্বর ২০২৩, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ii) FAO ওয়েবসাইট।
৬৬.
'তানসেন' কোন রাজদরবারের সঙ্গীতজ্ঞ ছিলেন?
ক
সম্রাট আকবর
খ
আলাউদ্দিন খিলজী
গ
সম্রাট জাহাঙ্গীর
ঘ
আলাউদ্দিন হুসেন শাহ
সঠিক উত্তর: ক
সম্রাট আকবর
উত্তর
সঠিক উত্তর: ক
সম্রাট আকবর
ক
ব্যাখ্যা
তানসেন মুঘল সম্রাট আকবরের রাজদরবারের সঙ্গীতজ্ঞ ছিলেন।
তানসেন: - তানসেন ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। - তিনি মুঘল সম্রাট আকবরের রাজদরবারের সঙ্গীতজ্ঞ ছিলেন। - তিনি শিল্পকলার পৃষ্ঠপোষকতার জন্য সুপরিচিত ছিলেন। - তিনি মুঘল বাদশাহ আকবরের রাজদরবারের নবরত্নের মধ্যে অন্যতম ছিলেন। - তিনি দরবারের সবচেয়ে প্রতিভাবান বুদ্ধিজীবী এবং শিল্পী ছিলেন।
সম্রাট আকবর: - তৃতীয় মোগল সম্রাট অবুল ফতেহ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। - পিতা হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ সালে সিংহাসনে বসেন আকবর। - তখন তাঁর বয়স ছিল ১৩ বছর। - তাঁর শাসনামলে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে মোগল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় হয়। - ১৫৮২ সালে আকবর ‘দীন-ই-ইলাহি’ ধর্মের প্রবর্তন করেন। - মোগল সম্রাট আকবর 'জিজিয়া কর' রহিত করেন। - আকবর সঙ্গীতপ্রিয় ও সঙ্গীতপিপাসু ছিলেন। - আকবরের দরবারে জ্ঞানী, গুণী, বিদ্যান, বুদ্ধিমান ব্যক্তিদের কদর ও প্রাধান্য ছিল। - তার দরবারে ভারতীয়, ইরানী তুরানী, কাশ্মীরি গায়ক ছিলেন। - বিখ্যাত ইতিহাসবিদ আবুল ফজলের তথ্য মতে, আকবরের দরবারে ৩৬ জন গায়ক ছিলেন। - আইন-ই-আকবরী মুঘল সম্রাট আকবরের (১৫৫৬-১৬০৫) দরবারের ঐতিহাসিক আবুল ফজল কর্তৃক রচিত আকবরনামা গ্রন্থের তৃতীয় খন্ড। - সম্রাট আকবরের শাসনামলে 'বাংলার বারো ভুঁইয়ার' অভ্যুত্থান ঘটে। - ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ তানসেন সম্রাট আকবরের দরবারের সবচেয়ে প্রতিভাবান বুদ্ধিজীবী এবং শিল্পী ছিলেন।
উল্লেখ্য, - কৃষিকাজের সুবিধার্থে মুগল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন। - এটি কার্যকর হয় সম্রাট আকবরের সিংহাসন-আরোহণের সময় থেকে। - নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।
উৎস: i) ইতিহাস ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ii) Britannica.
৬৭.
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস কত তারিখে ইসরায়েলে হামলা চালায়?
ক
৩ অক্টোবর, ২০২৩
খ
৭ অক্টোবর, ২০২৩
গ
১৭ অক্টোবর, ২০২৩
ঘ
২০ অক্টোবর, ২০২৩
সঠিক উত্তর: খ
৭ অক্টোবর, ২০২৩
উত্তর
সঠিক উত্তর: খ
৭ অক্টোবর, ২০২৩
খ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ৭ অক্টোবর, ২০২৩ তারিখে ইসরায়েলে হামলা চালায়।
হামাস কর্তৃক ইসরায়েল অভিযান: - ৭ অক্টোবর, ২০২৩ ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। - সাতই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালা - গাজা উপত্যকা থেকে হামাস কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের নাম 'অপারেশন আল-আকসা ফ্লাড'। - ইসরায়েলে হামাস হামলা চালানোর পরপরই গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালাতে শুরু করে তেল আবিব। - আনুষ্ঠানিক স্থল অভিযান বা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের ঘোষণা আসে ২৮শে অক্টোবর, অর্থাৎ হামলা শুরুর ২১ দিন পর। - মানবিক সহায়তার জন্য গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ২৭শে অক্টোবর একটি প্রস্তাব পাস হয়। - এ সময় প্রস্তাবের পক্ষে ১২০টি দেশ এবং বিপক্ষে ১৪টি দেশ ভোট দেয়। - এছাড়া ভোটদানে বিরত ছিল ৪৫টি সদস্য দেশ।
উল্লেখ্য, - আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত। - হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।
উৎস: i) ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা। ii) ৭ নভেম্বর, ২০২৩, বিবিসি বাংলা।
৬৮.
নিচের কোন প্রাণীর রক্তের রঙ নীল?
ক
তেলাপোকা
খ
অক্টোপাস
গ
নিউ গিনি
ঘ
গুবরে পোকা
সঠিক উত্তর: খ
অক্টোপাস
উত্তর
সঠিক উত্তর: খ
অক্টোপাস
খ
ব্যাখ্যা
অক্টোপাসের রক্তের রঙ নীল।
অক্টোপাস: - অক্টোপাস সামুদ্রিক প্রাণী। - অক্টোপাসের রক্তের রঙ নীল। - হিমোসায়ানিন নামক রাসায়নিকের জন্য এদের রক্তের রং নীল। - এটি মলাস্কা পর্ব ও সেফালোপডা শ্রেণির অন্তর্ভুক্ত। - এটি আট বাহুবিশিষ্ট। - অক্টোপাসের তিনটি হৃৎপিণ্ড রয়েছে। - অক্টোপাসের বাহ্যিক গঠন ভীতির সৃষ্টি করে বলে একে ডেভিল ফিশ বলা হয়।
অন্যদিকে, - তেলাপোকার রক্তের রক্তের রঙ সাদা। - নিউ গিনি নামের গিরগিটির রক্ত সবুজ হয়। - গুবরে পোকা বা এই জাতীয় সকল পোকা-মাকড়ের রক্তের রঙ হলো হলদেটে।
উৎস: Natural History Museum।
৬৯.
সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্ট গঠিত হয়?
ক
৯৪ (১) নং
খ
৯৫ (১) নং
গ
৯৬ (১) নং
ঘ
উপরের কোনটিই নয়
সঠিক উত্তর: ক
৯৪ (১) নং
উত্তর
সঠিক উত্তর: ক
৯৪ (১) নং
ক
ব্যাখ্যা
সংবিধানের ৯৪ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্ট গঠিত হয়।
সুপ্রিম কোর্ট: - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এখতিয়ার বর্ণিত হয়েছে। - সংবিধানের ৯৪ (১) নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে, আপীল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নিয়ে বাংলাদেশের জন্য সুপ্রিম কোর্ট গঠিত হবে। - সুপ্রিম কোর্টের এই দুই বিভাগের পৃথক এখতিয়ার রয়েছে। - সংবিধান ও সংবিধানের পাশাপাশি দেশের সাধারণ আইন (সংসদ কর্তৃক পাশকৃত আইন) এই এখতিয়ারের উৎস। - ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত করা হয়। - ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালিত হয়।
অন্যদিকে - - সংবিধানের ৯৫ (১) নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে, 'প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করবেন। - সংবিধানের ৯৬ (১) নং অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে, 'কোন বিচারক সাতষট্টি বৎসর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন।'
উৎস: i) সুপ্রিম কোর্ট ওয়েবসাইট। ii) বাংলাদেশের সংবিধান। iii) ১৮ ডিসেম্বর ২০২১, দৈনিক ইত্তেফাক।
৭০.
কোথায় সাঁতার কাটা সহজ?
ক
পুকুরে
খ
হ্রদে
গ
নদীতে
ঘ
সাগরে
সঠিক উত্তর: ঘ
সাগরে
উত্তর
সঠিক উত্তর: ঘ
সাগরে
ঘ
ব্যাখ্যা
সাগরে সাঁতার কাটা সহজ।
সাগরে সাঁতার কাটা সহজ: - কোন প্রবাহী অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমূখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। - সমুদ্রের পানিতে নানা রকম লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। - যার কারণে সমুদ্রের পানির ঘনত্ব সাধারণ পানির থেকে বেশি হয়। - ফলে সমুদ্রের পানির প্লবতা বেশি আর নদীর পানির প্লবতা কম। - যেহেতু সমুদ্রের পানির প্লবতা বেশি, সেহেতু সমুদ্রের পানিতে সাতারুর শরীর হালকা বোধ হয়। - ফলে সাঁতার কাটা অধিকতর সহজ হয়।
উৎস: পদার্থ বিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি।
৭১.
বর্তমানে (২০২৪) সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি?
ক
মাইক্রোসফট এক্সেল
খ
ভিসিক্যালক
গ
লোটাস-১২৩
ঘ
ওপেন অফিস
সঠিক উত্তর: ক
মাইক্রোসফট এক্সেল
উত্তর
সঠিক উত্তর: ক
মাইক্রোসফট এক্সেল
ক
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] বর্তমানে ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট এক্সেল।
স্প্রেডশিট (Spreadsheet): - একে ইলেকট্রনিক স্প্রেডশিটও বলা হয়ে থাকে। - এ সফটওয়্যার গতানুগতিক আর্থিক টুলস; যেমন- হিসাবরক্ষকের কলামনার প্যাড (columnar pad), পেনসিল ও ক্যালকুলেটরের কম্পিউটার ভারসন দিয়ে কাজ করার সুবিধা প্রদান করে। - একটি বৈদ্যুতিক (electronic) স্প্রেডশিট সজ্জিত থাকে কলাম ও রো (row)-এর গ্রিড দ্বারা। - স্প্রেডশিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যখন একটি ভেল্যু (value) বা ভেল্যুর পরিবর্তন করা হয় তখন সংশ্লিষ্ট অন্যান্য ভেল্যুগুলো আবার নিজ থেকেই হিসাব করে ফেলে। - উদাহরণ: Google Sheet, Microsoft Excel, Numbers, LibreOffice Calc ইত্যাদি।
• MS word- ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। • MS PowerPoint- প্রেজেন্টেশন সফটওয়্যার। • MS Outlook- ইমেইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
উৎস: i) TechRadar ওয়েবসাইট। ii) মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল -
ক
২০২০-২০২৫
খ
২০২১-২০৪০
গ
২০২০-২০৪১
ঘ
২০২১-২০৪১
সঠিক উত্তর: ঘ
২০২১-২০৪১
উত্তর
সঠিক উত্তর: ঘ
২০২১-২০৪১
ঘ
ব্যাখ্যা
বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল: ২০২১-২০৪১।
রূপকল্প ২০৪১: - বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল: ২০২১-২০৪১। - রূপকল্প ২০২১ এর ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৈরি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে রূপকল্প ২০৪১ ঘোষণা করেন। - মূল লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করা। - রূপকল্প-২০৪১ চারটি প্রাতিষ্ঠানিক স্তম্ভ যথা: সুশাসন, গণতন্ত্র, বিকেন্দ্রীকরণ ও সক্ষমতা বৃদ্ধির ওপর প্রতিষ্ঠিত।
উদ্দেশ্য: - সম্ভাব্য জনসংখ্যা ২১ কোটি ৩ লাখ। - মাথাপিছু আয়: ১২,৫০০ ডলার (২০৪১ সালের মূল্যমানে ১৬,০০০ ডলারের বেশি)। - ২০৪১ সালে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা হবে ৫১ হাজার মেগাওয়াট। - ২০৪১ অবধি ৯.৯০% জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা। - বিনিয়োগ / জিডিপি অনুপাত ৪৬.৮৮ শতাংশে বৃদ্ধি করা। - প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ বাস্তবায়নে রাজস্বনীতি সম্পর্কিত চ্যালেঞ্জ হবে কর-জিডিপির অনুপাত জিডিপির ২০% এ উন্নীত করা। - দারিদ্র্য নিরসনের অভীষ্ট হল: ২০৩১ সালের মধ্যে চরম দারিদ্র্য নির্মূল করা এবং ২০৪১ সালের মধ্যে দারিদ্র্যের হার ৩% বা এর নিচে নিয়ে আসা - গড় আয়ু বাড়িয়ে ৮০ বছর করা। - মোট জনসংখ্যার ৭৫% কে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান করা। - ২০৪১ সালের মধ্যে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার ১০০% এ বৃদ্ধি করা। - জনসংখ্যা বৃদ্ধি ১% এরও নিচে নামিয়ে আনা।
অন্যদিকে, - বাংলাদেশের প্রথম প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল: ২০১০-২০২১।
উৎস: পরিকল্পনা বিভাগ।
৭৩.
পৃথিবীর সবচেয়ে ছোট সাগর -
ক
লোহিত সাগর
খ
মারমারা সাগর
গ
পীতসাগর
ঘ
পারস্য উপসাগর
সঠিক উত্তর: খ
মারমারা সাগর
উত্তর
সঠিক উত্তর: খ
মারমারা সাগর
খ
ব্যাখ্যা
পৃথিবীর সবচেয়ে ছোট সাগর হলো মারমারা সাগর।
মারমারা সাগর: - মারমারা সাগর পৃথিবীর সবচেয়ে ছোট সাগর। - এটি মাত্র ১৭৫ মাইল (২৮০ কিমি) দীর্ঘ এবং প্রায় ৫০ মাইল (৮০ কিমি) প্রশস্ত। - মোট ভূপৃষ্ঠের আয়তন মাত্র ৪৩৮২ বর্গ মাইল (১১৩৫০ বর্গ কিমি)। - এর গড় গভীরতা ১৬২০ ফুট (৪৯৪ মিটার) এবং কেন্দ্রে সর্বোচ্চ ৪৪৪৬ ফুট (১৩৫৫ মিটার) গভীরতা। - এটি তুরস্কে অবস্থিত এবং বস্পোরাস হয়ে কৃষ্ণ সাগরকে দার্দানেলসের মাধ্যমে এজিয়ান সাগরের সাথে সংযুক্ত করেছে।
উল্লেখ্য, - পৃথিবীর বৃহত্তম সমুদ্র হলো দক্ষিণ চীন সাগর প্রায় ৩,৫০০,০০০ বর্গ কিলোমিটার। - এটি চীন, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম সীমান্তে অবস্থিত।