ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ৫ প্রশ্ন
১.
লৌহ ব্যবহার শুরু করে কোন সভ্যতার লোকেরা?
ক
ক) হিট্রাইট সভ্যতা
খ
খ) ইনকা সভ্যতা
গ
গ) হেলেনিস্টিক সভ্যতা
ঘ
ঘ) ইউজিয়ান সভ্যতা
ব্যাখ্যা
লৌহ ব্যবহার প্রথম শুরু করে হিট্রাইট সভ্যতার লোকেরা। এশিয়া মাইনরে লৌহ যুগের সূচনা হয় খ্রিস্টপূর্ব ১২০০ অব্দে।
২.
মিশরীয় সভ্যতার প্রধান অবদান-
ক
ক) বর্ণমালা উদ্ভাবন
খ
খ) কৃষিকাজ
গ
গ) চিকিৎসাশাস্ত্রে
ঘ
ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদীর তীরে। মিশরীয় সভ্যতার প্রধান অবদান কৃষি কাজ (নীল নদে বাঁধ দিয়ে কৃষি কাজ করত)। সভ্যতায় মিশরীয়দের অবদান ছিল পিরামিড, লিখন পদ্ধতি ও জ্যোতির্বিদ্যাও।
৩.
ইজিয়ান সভ্যতা গড়ে ওঠে-
ক
ক) এশিয়াতে
খ
খ) অস্ট্রেলিয়ায়
গ
গ) আফ্রিকায়
ঘ
ঘ) মেক্সিকোতে
ব্যাখ্যা
গ্রিস ও এশিয়া মাইনরকে পৃথক করেছে ইজিয়ান সাগর। এই ইজিয়িন সাগর জুড়ে ছিল ছোট বড় অনেক দ্বীপ। ইজিয়ান সাগরের দ্বীপমালা ও এশিয়া মাইনরের উপকূলে একটি উন্নত সভ্যতা গড়ে ওঠে। ইতিহাসে এ সভ্যতা ইজিয়ান সভ্যতা নামে পরিচিত।
৪.
'তাতার' জাতিদের বসবাস কোন অঞ্চলে?
ক
ক) সাইবেরিয়া
খ
খ) মঙ্গোলিয়া
গ
গ) তুর্কিস্তান
ঘ
ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
তাতার তুর্কি জাতিগোষ্ঠির অন্তর্ভূক্ত একটি উপজাতি। যারা ইউরোপ ও এশিয়ায় বসবাস করে। তাতাররা ১২০০ সালে মঙ্গোলীয় মালভূমির পাঁচটি প্রধান উপজাতির মধ্যে অন্যতম। তাতার উপজাতিদের বসবাস সাইবেরিয়া, মঙ্গোলিয়া, তুর্কিস্তান ও স্টেপ অঞ্চলে।
৫.
নিউজিল্যান্ডের আদিবাসীদের কী বলা হয়?
ক
ক) তাতারু
খ
খ) মাউরি
গ
গ) জুলু
ঘ
ঘ) রেড ইন্ডিয়ান
ব্যাখ্যা
নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাউরি। - জুলু উপজাতি বাস করে দক্ষিণ আফ্রিকা। তাতার তুর্কি জাতিগোষ্ঠির অন্তর্ভূক্ত একটি উপজাতি। আর আমেরিকান অধিবাসীদের বলা হয় রেড ইন্ডিয়ান।