পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
পরীক্ষা – ৭ টপিক: আন্তর্জাতিক সংগঠনসমূহ, জাতিপুঞ্জ, জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংক, আই.এম.এফ WTO, UNDP, SDG, Commonwealth of Nations, OIC, আঞ্চলিক জোট, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান, ইউনিয়ন, আরব লীগ, ASEAN, SAARC, SCO, GCC [Live Class – 19, 20 & 21]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
নিম্নের কোন দেশ আরব লিগের সদস্য নয়? [আগস্ট, ২০২৫]
  1. সিরিয়া
  2. ইরাক
  3. ইরান
  4. সৌদি আরব 
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা

উত্তর: গ) ইরান।

​আরব লিগ:

- পূর্ণ নাম: League of Arab States.
- প্রতিষ্ঠা: ২২ মার্চ ১৯৪৫।
- ভিত্তি: আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- সদরদপ্তর: কায়রো, মিশর।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামরিক সহযোগিতা নিশ্চিত করা।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- বর্তমান সদস্য রাষ্ট্র: ২২টি। [আগস্ট, ২০২৫]
- বর্তমান সদস্য দেশ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া।

তথ্যসূত্র: Arab League ওয়েবসাইট।

.
Special Drawing Rights (SDR) কোন সংস্থা দ্বারা প্রবর্তিত?
  1. UN
  2. IMF
  3. WTO
  4. World Bank
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা

Special Drawing Rights (SDR):
- The International Monetary Fund (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) সিস্টেম প্রবর্তন করে।
- SDR হলো একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ, যা IMF তার সদস্য দেশগুলোর সরকারি রিজার্ভ সম্পদকে সম্পূরক হিসেবে প্রবর্তন করেছে।
- SDR কোনো মুদ্রা নয়। এটি IMF সদস্য দেশগুলোর স্বাধীনভাবে ব্যবহারযোগ্য মুদ্রার উপর একটি সম্ভাব্য দাবিকে প্রকাশ করে।
​- এর মাধ্যমে একটি দেশ সহজে তরল সম্পদ (Liquidity) পেতে পারে।
- SDR কে IMF এর ভার্চুয়াল মুদ্রাও বলা হয়।
- এটির মান IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়।

​মুদ্রা গুলো নিম্নরুপ:
- মার্কিন ডলার (মার্কিন মুদ্রা)।
- ইউরো (Euro),
- ইউয়ান/রেনমিনবি(Yuan) (চাইনিজ মুদ্রা)।
- ইয়েন (Yen) (জাপানিজ মুদ্রা )। 
- পাউন্ড (Pound) ( ব্রিটিশ মুদ্রা)।

উৎস: IMF ওয়েবসাইট।

.
বর্তমানে ওআইসির মহাসচিব কে? [আগস্ট, ২০২৫]
  1. আবদুস সালাম
  2. হুসেইন ইব্রাহিম তাহা
  3. ইউসুফ বিন আল-উসাইমিন
  4. আবদুল্লাহ আল-ওসাইমি
সঠিক উত্তর:
হুসেইন ইব্রাহিম তাহা
উত্তর
সঠিক উত্তর:
হুসেইন ইব্রাহিম তাহা
ব্যাখ্যা

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি):
- বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন হচ্ছে ওআইসি। 
​- এর পুরো নাম Organization of Islamic Co-operation (OIC)।
​- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত এক ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে OIC প্রতিষ্ঠিত হয়। 
​- এর পেছনের প্রধান কারণ ছিল অধিকৃত জেরুজালেমে আল-আকসা মসজিদে অগ্নিসংযোগের ঘটনা। 
​- পরের বছর ১৯৭০ সালে জেদ্দায় প্রথমবারের মতো ইসলামী পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে স্থায়ী সচিবালয় জেদ্দায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
​- বর্তমান ওআইসির সদস্যসংখ্যা ৫৭।
​- বর্তমানে সংস্থাটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন হুসেইন ইব্রাহিম তাহা (১২তম)।
​- ইসলামিক সহযোগিতা সংস্থার মূল লক্ষ্য হলো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা এবং বিশ্বের দেড়শ কোটিরও বেশি মুসলমানের অধিকার ও স্বার্থ রক্ষা করা।

​তথ্যসূত্র- ​OIC ওয়েবসাইট।

.
যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে EU ত্যাগ করে কবে?
  1. ১ জানুয়ারি, ২০১৯
  2. ৩১ জানুয়ারি, ২০২০
  3. ১ ডিসেম্বর, ২০২০
  4. ১ জানুয়ারি, ২০২১
সঠিক উত্তর:
৩১ জানুয়ারি, ২০২০
উত্তর
সঠিক উত্তর:
৩১ জানুয়ারি, ২০২০
ব্যাখ্যা

ব্রেক্সিট: 
​- ব্রেক্সিট (Brexit) হলো “Britain” এবং “Exit” শব্দ দুটি মিলিয়ে তৈরি একটি শব্দ।
​​- যা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে যাওয়াকে বোঝায়।
​- ২০১৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত একটি গণভোটে যুক্তরাজ্যের নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে বা বিপক্ষে মতামত দেন।
​- যুক্তরাজ্য EU ত্যাগ করে: ৩১ জানুয়ারি ২০২০।

​• European Union (EU):
​- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
​- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
​- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
​- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা: ইউরো।

​উৎস: European Union ওয়েবসাইট।

.
ASEAN কোন শহরে প্রতিষ্ঠিত হয়?
  1. জাকার্তা
  2. সিঙ্গাপুর
  3. ব্যাংকক
  4. কুয়ালালামপুর
সঠিক উত্তর:
ব্যাংকক
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংকক
ব্যাখ্যা

ASEAN​:
​- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
​- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
​- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে; ব্যাংকক, থাইল্যান্ড।
​- Bangkok Declaration স্বাক্ষরের মাধ্যমে এর যাত্রা শুরু হয়।
​- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
​- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
​- বর্তমান সদস্য দেশ ১০টি। [আগস্ট, ২০২৫]
​- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

​উৎস: ASEAN ওয়েবসাইট।

.
International Court of Justice (ICJ) কোন সংস্থার প্রধান বিচারিক সংস্থা?
  1. ন্যাটো
  2. জাতিসংঘ
  3. আইএমএফ
  4. ইউরোপীয় ইউনিয়ন
সঠিক উত্তর:
জাতিসংঘ
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘ
ব্যাখ্যা

International Court of Justice (ICJ):
​- জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থা International Court of Justice বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
​- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
​- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
​- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
​- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
​- আদালতের অফিসিয়াল ভাষা: ইংরেজি ও ফরাসি।

​উল্লেখ্য,
​- আদালত ১৫ জন বিচারক নিয়ে গঠিত।
​- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য
- কেবলমাত্র রাষ্ট্রই ICJ-এর কাছে মামলা দাখিল করতে পারে।রাষ্ট্রগুলোর মধ্যে বিতর্কে ICJ-এর রায় বাধ্যতামূলক।
- জাতিসংঘ চার্টারের আর্টিকেল ৯৪ অনুযায়ী, প্রতিটি সদস্য রাষ্ট্র রায় মেনে চলতে বাধ্য।
- এর রায় চূড়ান্ত এবং আপিলযোগ্য নয়।

​উৎস: International Court of Justice ওয়েবসাইট।

.
WTO এর পূর্বসূরি কোনটি?
  1. GAT
  2. EEC
  3. WFP
  4. GATT
সঠিক উত্তর:
GATT
উত্তর
সঠিক উত্তর:
GATT
ব্যাখ্যা

বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):
পূর্ণরূপ: World Trade Organization (WTO) বা বিশ্ব বাণিজ্য সংস্থা।
পূর্বসূরী: WTO-এর পূর্বসূরী হলো General Agreement on Tariffs and Trade (GATT).
প্রতিষ্ঠা: ১৯৪৭ সালে GATT প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৮ সালে কার্যকর হয়।
WTO-তে রূপান্তর: ১ জানুয়ারি, ১৯৯৫ সালে GATT-এর বিকল্প হিসেবে WTO প্রতিষ্ঠিত হয়।
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

​বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর ছয়টি প্রধান লক্ষ্য হলো:
- আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নিয়ম নির্ধারণ ও কার্যকর করা।
- বাণিজ্য আরও মুক্ত করার জন্য আলোচনার ফোরাম প্রদান এবং পর্যবেক্ষণ করা।
- বাণিজ্য বিরোধ সমাধান করা।
- সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি করা।
- বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত অন্যান্য প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা করা।
- উন্নয়নশীল দেশগুলোকে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার পূর্ণ সুবিধা ভোগ করতে সহায়তা করা।

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট, Britannica.

.
কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
  1. ৫২টি
  2. ৫৫টি
  3. ৫৬টি
  4. ৫৮টি
সঠিক উত্তর:
৫৬টি
উত্তর
সঠিক উত্তর:
৫৬টি
ব্যাখ্যা

কমনওয়েলথ (Commonwealth): 
​- কমনওয়েলথ হলো অতীতে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকা স্বাধীন দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
​- ধারণা গঠন: ১৯২৬ সালে।
​- আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠা: ১৯৪৯ সালে।
​- সদর দপ্তর: লন্ডন।
​- বর্তমানে কমনওয়েলথের সদস্য: ৫৬টি। [আগস্ট, ২০২৫]
​- ব্রিটিশ উপনিবেশে না থেকে কমনওয়েলথ সদস্য দেশসমূহ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
​- দাপ্তরিক ভাষা: ইংরেজি।

​উল্লেখ্য,
​- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
​- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

​তথ্যসূত্র- কমনওয়েলথ অফিসিয়াল ওয়েবসাইট।

.
SDG-এর প্রথম লক্ষ্য কোনটি?
  1. ক্ষুধা মুক্তি
  2. দারিদ্র্য বিলোপ
  3. মানসম্মত শিক্ষা
  4. সুস্বাস্থ্য ও কল্যাণ
সঠিক উত্তর:
দারিদ্র্য বিলোপ
উত্তর
সঠিক উত্তর:
দারিদ্র্য বিলোপ
ব্যাখ্যা

Sustainable Development Goals (SDG):
​- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
​- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
​- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
​- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
​- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

​⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
​১. দারিদ্র্য বিলোপ;
​২. ক্ষুধা মুক্তি;
​৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
​৪. মানসম্মত শিক্ষা;
​৫. লিঙ্গ সমতা;
​৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
​৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
​৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
​৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
​১০.অসমতার হ্রাস;
​১১. টেকসই নগর ও জনপদ;
​১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
​১৩. জলবায়ু কার্যক্রম;
​১৪. জলজ জীবন;
​১৫. স্থলজ জীবন;
​১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
​১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

​উৎস: UNDP ওয়েবসাইট।

১০.
শেনজেন চুক্তির প্রথম স্বাক্ষরকারী দেশ কয়টি?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা

শেনজেন চুক্তি (Schengen Agreement):
- শেনজেন চুক্তি হলো ইউরোপীয় অঞ্চলে ভিসামুক্ত চলাচলের একটি ঐতিহাসিক চুক্তি। 
​- এটি স্বাক্ষরিত হয় ১৪ জুন ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে। 
​- প্রথমে বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস এই চুক্তিতে স্বাক্ষর করে।
​- এর মূল লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ কমিয়ে অবাধ চলাচল নিশ্চিত করা। 
​- এ জন্য ভিসা ও আশ্রয় নীতিমালা সমন্বিত করা হয় এবং তথ্য ভাগাভাগির জন্য শেনজেন ইনফরমেশন সিস্টেম (SIS) চালু করা হয়।
- শেনজেন চুক্তি কার্যকর হয় ১৯৯৫ সালে, তখন ইতালি, স্পেন, পর্তুগাল ও গ্রিস এতে যুক্ত হয়। পরবর্তী সময়ে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন যুক্ত হয়। 
​- প্রথমে এটি EU-এর বাইরে শুরু হলেও, ১৯৯৯ সালের আমস্টারডাম চুক্তি শেনজেন চুক্তিকে EU আইনের অংশ করে নেয়।
​- পরবর্তীতে আরও দেশ যুক্ত হয়—সুইজারল্যান্ড (২০০৮), লিচেনস্টাইন (২০১১) এবং সর্বশেষ ক্রোয়েশিয়া (২০২৩)। 
​- বর্তমানে শেনজেনভুক্ত দেশ সংখ্যা ২৯টি।

​উৎস: ব্রিটানিকা।

১১.
ASEAN কোন অঞ্চলের দেশগুলোর জোট?
  1. মধ্যপ্রাচ্য
  2. পশ্চিম এশিয়া
  3. দক্ষিণ-পূর্ব এশিয়া
  4. উত্তর-পূর্ব এশিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব এশিয়া
ব্যাখ্যা

ASEAN​:
​- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
​- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
​- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে; ব্যাংকক, থাইল্যান্ড।
​- Bangkok Declaration স্বাক্ষরের মাধ্যমে এর যাত্রা শুরু হয়।
​- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
​- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
​- বর্তমান সদস্য দেশ ১০টি। [আগস্ট, ২০২৫]
​- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

​উৎস: ASEAN ওয়েবসাইট।

১২.
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ২০০০ সালে
  2. ২০০১ সালে
  3. ২০০২ সালে
  4. ২০০৩ সালে
সঠিক উত্তর:
২০০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০১ সালে
ব্যাখ্যা

সাংহাই সহযোগিতা সংস্থা (SCO):
​- পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation (SCO).
​- প্রতিষ্ঠা: ১৫ জুন, ২০০১।
​- প্রতিষ্ঠাতা দেশ: চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।
​- সদরদপ্তর: বেইজিং, চীন।
​- বর্তমান সদস্য দেশ (১০টি): চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, ইরান এবং বেলারুশ।
​- পর্যবেক্ষক দেশ (২টি): আফগানিস্তান, মঙ্গোলিয়া।
​- ডায়লগ পার্টনার (১৪টি): শ্রীলঙ্কা, তুরস্ক, কম্বোডিয়া, আজারবাইজান, নেপাল, আর্মেনিয়া, মিশর, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, মিয়ানমার, মালদ্বীপ, এবং সংযুক্ত আরব আমিরাত।


​SCO-এর মূল লক্ষ্যসমূহ হলো:
- সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস, বন্ধুত্ব এবং সুপরিচিত প্রতিবেশী সম্পর্ক দৃঢ় করা।
- আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা একসাথে নিশ্চিত করা ও বজায় রাখা।

​তথ্যসূত্র: সাংহাই সহযোগিতা সংস্থা ওয়েবসাইট।

১৩.
বিশ্বব্যাংক কয়টি সংস্থার সমন্বয়ে গঠিত?
  1. ৩টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা

বিশ্বব্যাংক:
​- বিশ্বব্যাংক-এর দাপ্তরিক নাম: IBRD (International Bank for Reconstruction and Development)।
​- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
​- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
​- কার্যক্রম শুরুর সময়ে সদস্য সংস্খ্যা ছিল ৩৮টি।
​- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
​- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।

​​• বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
​- প্রতিষ্ঠানগুলো হলো:
​1. International Bank for Reconstruction and Development (IBRD):
​কাজ: মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান।

​​2. International Development Association (IDA).
​কাজ: যে সব দেশ IBRD থেকে ঋণ পায়না তাদের স্বল্প সুদে ও দীর্ঘমেয়াদে ঋণ প্রদান অন্য নাম: Soft-loan Window।

​3. International Finance Corporation (IFC).
​কাজ: উন্নয়নশীল দেশের বেসরকারি খাতকে শক্তিশালী করা।

​4. Multilateral Investment Guarantee Agency (MIGA).
​কাজ: উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে গ্যারান্টি প্রদান করা।

​5. International Center for Settlement of Investment Disputes (ICSID).
​কাজ: সদস্য রাষ্ট্রের উদ্যোক্তাদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা।

​উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।

১৪.
সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? [আগস্ট, ২০২৫]
  1. ভুটান
  2. মালদ্বীপ
  3. পাকিস্তান
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা

সার্ক (SAARC):
​- সার্কের পুরো নাম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (South Asian Association for Regional Cooperation)।
​- ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বরে ঢাকায় সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়।
​- শুরুতে এটি দক্ষিণ এশিয়ার সাতটি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত হয়। 
​- পরবর্তীকালে ২০০৭ সালে আফগানিস্তান সার্কের ৮ম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়। 
​- বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা আটটি। রাষ্ট্রগুলো হলো- বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। 
​- সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এর প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল।

​সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য-
​ ১। সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন করা; 
​২। এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং সংস্কৃতির বিকাশ নিশ্চিত করা; 
​৩। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জাতীয়ভাবে আত্মনির্ভরশীল করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা; 
​৪। এ অঞ্চলের রাষ্ট্রগুলোর সাধারণ স্বার্থে সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি করা;
​৫। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতার সম্পর্ক স্থাপন।

​​তথ্যসূত্র- ​SAARC ওয়েবসাইট।

১৫.
জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক কে ছিলেন?
  1. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  2. উড্রো উইলসন
  3. উইনস্টন চার্চিল
  4. রিচার্ড নিক্সন
সঠিক উত্তর:
উড্রো উইলসন
উত্তর
সঠিক উত্তর:
উড্রো উইলসন
ব্যাখ্যা

জাতিপুঞ্জ:
​- প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ হয়।
​- জাতিপুঞ্জ ১৯২০ সালে আত্মপ্রকাশ করে।
​- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
​- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
​- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৪১টি।
​- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
​- জাতিপুঞ্জ বিলুপ্ত হয় ২০ এপ্রিল, ১৯৪৬।

​তথ্যসূত্র - United Nations ওয়েবসাইট।

১৬.
GCC এর পূর্ণরূপ কী?
  1. Gulf Central Council
  2. Gulf Cooperation Council
  3. Gulf Council of Countries
  4. Gulf Community Council
সঠিক উত্তর:
Gulf Cooperation Council
উত্তর
সঠিক উত্তর:
Gulf Cooperation Council
ব্যাখ্যা

GCC:
​- GCC এর পূর্ণরুপ-Gulf Cooperation Council.
​- এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট, এটি পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলো নিয়ে গঠিত।
​- এটি ১৯৮১ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয় এবং এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
​- GCC এর লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করা এবং তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।

​• এর সদস্য ৬টি যথা:
​→ সৌদি আরব,
​→ সংযুক্ত আরব আমিরাত,
​→ কাতার,
​→ কুয়েত,
​→ বাহরাইন এবং
​→ ওমান।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১৭.
এসডিজি বাস্তবায়নের সময়কাল কত?
  1. ২০১০-২০৩০
  2. ২০১৬-২০৩০
  3. ২০১৬-২০৩৫
  4. ২০১৫-২০৩৫
সঠিক উত্তর:
২০১৬-২০৩০
উত্তর
সঠিক উত্তর:
২০১৬-২০৩০
ব্যাখ্যা

Sustainable Development Goals (SDG):
​- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
​- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
​- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
​- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
​- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
​- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
​- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

​⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
​১. দারিদ্র্য বিলোপ;
​২. ক্ষুধা মুক্তি;
​৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
​৪. মানসম্মত শিক্ষা;
​৫. লিঙ্গ সমতা;
​৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
​৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
​৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
​৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
​১০.অসমতার হ্রাস;
​১১. টেকসই নগর ও জনপদ;
​১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
​১৩. জলবায়ু কার্যক্রম;
​১৪. জলজ জীবন;
​১৫. স্থলজ জীবন;
​১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
​১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

​উৎস: UNDP ওয়েবসাইট।

১৮.
লিসবন চুক্তির মূল উদ্দেশ্য কী ছিল? 
  1. ইউরো মুদ্রা চালু করা
  2. ভিসামুক্ত চলাচল নিশ্চিত করা
  3. ইউরোপীয় ইউনিয়ন সংস্কার করা
  4. ন্যাটো সম্প্রসারণ করা
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন সংস্কার করা
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন সংস্কার করা
ব্যাখ্যা

লিসবন চুক্তি:
​- স্বাক্ষরের তারিখ: ১৩ ডিসেম্বর, ২০০৭।
​- স্বাক্ষরের স্থান: লিসবন, পর্তুগাল।
​- কার্যকর: ১ ডিসেম্বর, ২০০৯।
​- বিষয়বস্তু: ইউরোপীয় ইউনিয়ন (EU) সংস্কার।

​​মূল উদ্দেশ্য:
​- পূর্বের চুক্তিগুলোর জটিলতা কমিয়ে প্রশাসনিক কাঠামোকে সহজ করা।
​- সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুততর এবং কার্যকর করা।
​- ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতিকে আরও সুসংহত ও কার্যকর করা।

তথ্যসূত্র: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।

১৯.
আফ্রিকান ইউনিয়নের পূর্ব নাম কী ছিল?
  1. African Cooperation Organisation
  2. Organization of African Unity
  3. African Continental Union
  4. Union of African States
সঠিক উত্তর:
Organization of African Unity
উত্তর
সঠিক উত্তর:
Organization of African Unity
ব্যাখ্যা

আফ্রিকান ইউনিয়ন (African Union - AU):
- পূর্ব নাম: Organization of African Unity.
- African Union নামকরণ করা হয়: ২০০২ সালে।
- সদরদপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সদস্য রাষ্ট্র: ৫৫টি (আফ্রিকার সকল স্বীকৃত রাষ্ট্র)
- প্রধান লক্ষ্য: আফ্রিকার দেশগুলোর মধ্যে একতা, অর্থনৈতিক উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা

উল্লেখ্য,
- নতুন দেশ হিসাবে দক্ষিণ সুদান আফ্রিকান ইউনিয়নে যোগদান করা সর্বশেষ সদস্য দেশ।
- ২০১১ সালের ২৭ জুলাই দক্ষিণ সুদান আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

তথ্যসূত্র: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট।

২০.
নিম্নের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
  1. চীন
  2. জাপান
  3. ফ্রান্স
  4. রাশিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

উত্তর: খ) জাপান- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।

​নিরাপত্তা পরিষদ:

- নিরাপত্তা পরিষদ জাতিসংঘের শাসনবিভাগ স্বরূপ। 
​- নিরাপত্তা পরিষদ মোট ১৫টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। 
​- এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য। বাকি ১০টি অস্থায়ী সদস্য। 
​- স্থায়ী সদস্য রাষ্ট্র হলো- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন। 
​- এরা বৃহৎ পঞ্চশক্তি নামে পরিচিত। 
​- অস্থায়ী সদস্যরা প্রতি দুবছরের জন্য নির্বাচিত হয়।

​কার্যাবলি:
- জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী শাখা হচ্ছে নিরাপত্তা পরিষদ। 
​- বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের। 
​- এ পরিষদ আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার চেষ্টা করে। 
​- আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করতে পারে। 
- তাছাড়া নিরাপত্তা পরিষদ শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য কোথাও জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করতে পারে। 
​- মোটকথা, আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কাজ এ সংস্থাটি করে থাকে।

তথ্যসূত্র- ​পৌরনীতি ও নাগরিকতা, ৯ম-১০ম শ্রেণি।

২১.
IMF-এর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ কয়টি ছিল?
  1. ৪৪ টি
  2. ৫১ টি
  3. ৫৮ টি
  4. ৬১ টি
সঠিক উত্তর:
৪৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৪৪ টি
ব্যাখ্যা

IMF:
​- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
​- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
​- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
​- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
​- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
​- বর্তমান সদস্য: ১৯১টি। (আগস্ট, ২০২৫)
​- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (আগস্ট, ২০২৫)
​- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

​তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।

২২.
ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাহী সংস্থা কোনটি?
  1. ইউরোপীয় কাউন্সিল
  2. ইউরোপীয় সংসদ
  3. ইউরোপীয় কমিশন
  4. ইউরোপীয় আদালত
সঠিক উত্তর:
ইউরোপীয় কমিশন
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপীয় কমিশন
ব্যাখ্যা

ইউরোপীয় কমিশন (European Commission):
​- ইউরোপীয় কমিশন হলো ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রধান নির্বাহী সংস্থা।
​- বর্তমান প্রেসিডেন্ট: উরসুলা ভন ডের লেইন।
​- এর প্রধান কাজগুলো হলো:
• নতুন আইন ও নীতিমালা প্রস্তাব করা;
​• এসব আইন ও নীতিমালার বাস্তবায়ন তদারকি করা; 
​• ইউরোপীয় ইউনিয়নের বাজেট পরিচালনা করা।

​সংগঠন কাঠামো:
- কমিশনের কাজ পরিচালনা করে একটি কলেজ অব কমিশনার্স, যেখানে মোট ২৭ জন কমিশনার থাকেন। 
​- এ কলেজের নেতৃত্ব দেন কমিশনের প্রেসিডেন্ট।
​- প্রেসিডেন্ট নির্ধারণ করেন কোন নীতি অগ্রাধিকার পাবে, আর কমিশনাররা নির্দিষ্ট সেই নীতি ক্ষেত্রগুলোতে কাজ করেন।

বিভাগ ও নির্বাহী সংস্থা:
ইউরোপীয় কমিশন মূলত তিনভাবে সংগঠিত-

নীতি বিভাগ:
প্রতিটি নীতি বিভাগ নির্দিষ্ট কোনো ক্ষেত্রের দায়িত্বে থাকে। তারা নীতি প্রণয়ন, আইন বাস্তবায়ন এবং EU-এর বিভিন্ন তহবিল কর্মসূচি পরিচালনা করে।

সার্ভিস বিভাগ:
এসব বিভাগ মূলত প্রশাসনিক ও কারিগরি বিষয়গুলো নিয়ে কাজ করে।

নির্বাহী সংস্থা:
কমিশনের অধীনে বিভিন্ন নির্বাহী সংস্থা গঠিত হয়েছে, যারা কমিশনের স্থাপিত বিশেষ কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করে।

​উৎস: europa.eu ওয়েবসাইট।