পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes৪২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
পরীক্ষা - ৭: পরীক্ষার টপিক: ৩৫, ৩৬ ও ৩৭তম বিসিএসের প্রশ্নগুলোর উপর রিভিশন পরীক্ষা। [Live MCQ আর্কাইভ থেকে ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান পড়ে পরীক্ষা দিন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
কোনটি সেলিম আল দীন রচিত নাটক?
  1. ক) পায়ের আওয়াজ পাওয়া যায়
  2. খ) জন্ডিস ও বিবিধ বেলুন
  3. গ) কবর
  4. ঘ) আমলার মামলা
ব্যাখ্যা
- 'জন্ডিস ও বিবিধ বেলুন' হচ্ছে সেলিম আল দীন রচিত নাটক।

• সেলিম আল দীন:
- বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার হলেন সেলিম আল দীন।
- তাঁর প্রকৃত নাম মইনুদ্দিন আহমেদ।
- তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।

• তাঁর রচিত নাটকগুলো হলো:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কীর্তন খোলা, 
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা,
- যৈবতী কন্যার মন,
- হরগজ, নিমজ্জন,
- একটি মারমা রূপকথা ইত্যাদি।

• অন্যান্য অপশন-
- 'পায়ের আওয়াজ পাওয়ার যায়' সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য।
- 'কবর' জসীমউদ্দীন রচিত কবিতা ও মুনীর চৌধুরী রচিত নাটক।
- 'আমলার মামলা' শওকত ওসমান রচিত নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
কোনটি মৌলিক শব্দ নয়?
  1. ক) পাখি
  2. খ) গাছ
  3. গ) পরিচালক
  4. ঘ) গোলাপ
ব্যাখ্যা
- 'পরিচালক' হচ্ছে সাধিত শব্দ।

• গঠন বিবেচনায় বাংলা শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১। মৌলিক শব্দ,
২। সাধিত শব্দ।

• মৌলিক শব্দ:
- যেসব শব্দ বিশ্লেষণ করলে বা ভাঙ্গলে অর্থপূর্ণ কোন অংশ থাকে না, তাকে মৌলিক শব্দ বলে।
যেমন - গাছ, পাখি, গোলাপ, হাত ইত্যাদি।

• সাধিত শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে সেগুলোকে সাধিত শব্দ বলে।
- উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ হয়।
যেমন - পরিচালক, গরমিল, সংসদ সদস্য, নীলাকাশ, সম্পাদকীয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
পানিপথের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে রচিত সাহিত্য কোনটি?
  1. ক) রক্তাক্ত প্রান্তর
  2. খ) কবর
  3. গ) মহাশ্মশান
  4. ঘ) অশ্রুমালা
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনের দুটি সাহিত্য কর্মের প্রেক্ষাপট ও উপজীব্য - পানিপথের তৃতীয় যুদ্ধ।
- মহাশ্মশান ও রক্তাক্ত প্রান্তর - পানিপথের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে রচিত সাহিত্য।
অপশনে দ্বৈত উত্তর থাকায় উত্তর বাতিল করা হয়েছে।
----------------
• কায়কোবাদ:
- ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী।
- ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা কায়কোবাদ।
- মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য 'বিরহবিলাপ' প্রকাশিত হয়।
 
• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ: 
- অশ্রুমালা।
- মহাশ্মশান (পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত)।
- শিবমন্দির।
- অমিয়ধারা।
- শ্মশান-ভস্ম।
- মহরম শরীফ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'Custom' শব্দের পরিভাষা কোনটি?
  1. ক) প্রথা
  2. খ) আইন
  3. গ) শুল্ক
  4. ঘ) কর
ব্যাখ্যা
• Custom শব্দের পারিভাষিক অর্থ- প্রথা, অভ্যাস, সামাজিক রীতিনীতি।

অন্যদিকে,
• Act শব্দের পরিভাষা- আইন।
• Duty বা Customs এর পরিভাষা- শুল্ক।
• Tax এর পরিভাষা- কর।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
.
'পরশ্ব' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. ক) পরশ্শু‌
  2. খ) পরশু
  3. গ) পোরশ্‌শ
  4. ঘ) পরোশ্‌শো
ব্যাখ্যা
-  'পরশ্ব' শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে পরোশ্‌শো

• পরশ্ব:
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এর অর্থ আগামীকালের পরবর্তী বা গতকালের পূর্ববর্তী দিন, পরশু।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'ডাক্তার-খানা' কোন দুটি ভাষার সহযোগে গঠিত?
  1. ক) তৎসম + ফারসি
  2. খ) ইংরেজি + বাংলা
  3. গ) ফারসি + আরবি
  4. ঘ) ইংরেজি + ফারসি
ব্যাখ্যা
- 'ডাক্তার-খানা' (ইংরেজি ও ফারসি) ভাষার সহযোগে গঠিত।

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু মিশ্র শব্দ:
- হাট-বাজার -(বাংলা ও ফারসি)।
- রাজা-বাদশাহ (তৎসম ও ফারসি)।
- হেড-মৌলবী (ইংরেজি ও ফারসি)।
- হেড-পন্ডিত (ইংরেজি ও তৎসম)।
- খ্রিস্টাব্দ (ইংরেজি ও তৎসম)।
- পকেটমার (ইংরেজি ও বাংলা)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
This is the Watch which I lost. Identify the underlined clause here-  
  1. ক) Adverbial clause
  2. খ) Adjective clause
  3. গ) Noun Clause
  4. ঘ) Principal clause
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে which I lost হচ্ছে Adjective Clause.

• Adjective Clause:
- যেসব clause কোনো বাক্যে adjective এর কাজ করে তাদেরকে Adjective Clause বলে।
- এগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোন noun বা noun equivalent (noun এর সমতুল্য)-কে qualify করে।

• This is the Watch which I lost.
- বাক্যে 'which I lost' clauseটি watch (ঘড়ি) nounটিকে modify করেছে। তাই 'which I lost' হচ্ছে Adjective clause.

Source: A Passage to the English Language, S.M Zakir Hussain.
.
Do not insist ______ his going there.
  1. ক) on
  2. খ) to
  3. গ) in
  4. ঘ) with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on.
- Complete Sentence: Do not insist on his going there.

• Insist on/upon/ Insist on doing something.
- To keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- বাংলা অর্থ- কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা।
- Insist on/upon এর সাথে verb এর ing form বসে।

Example:
- He insisted on my going there.
- She insists on doing everything her own way.
.
What is the word meaning of 'omnivorous'?
  1. ক) reading all types of books
  2. খ) eating grass and plants only
  3. গ) eating all types of food
  4. ঘ) Above A & C
ব্যাখ্যা
• The word meaning of 'omnivorous' is reading all types of books & eating all types of food.

• Omnivorous (adjective):
English Meaning:
1. naturally able to eat both plants and meat.
2. enthusiastic and interested in many different areas of a subject.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) সর্বভূক; সব ধরণের খাবার খায় এমন। সর্বভূক; (লাক্ষণিক) সব ধরনের বই পড়ে এমন; সর্বপাঠী।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary.
১০.
What is the synonym of the word 'initiative'?
  1. ক) reluctance
  2. খ) diffidence
  3. গ) spirit
  4. ঘ) indolence
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের 'initiative' এর synonym হচ্ছে spirit.

• Initiative (noun)
English Meaning: A new plan or process to achieve something or solve a problem.
Bangla Meaning: প্রথম পদক্ষেপ, উদ্যোগী হওয়া, কর্তব্য নির্ণয় করার ক্ষমতা এবং তা সম্পন্ন করার উদ্যোগ।

Synonyms: ambition, action, enterprise, spirit, vigor, hustle, energy.
Antonyms: reluctance, inactivity, hesitation, timidity, diffidence, lethargy, laziness, indolence, faintheartedness.

Source: 
1. Accessible Dictionary.
2. Merriam-Webster Dictionary.
3. Cambridge Dictionary.
১১.
He said, 'The earth moves round the sun.' Indirect form is-
  1. ক) He said that the earth moves round the sun.
  2. খ) He said that the earth has moved the round the sun.
  3. গ) He said that the earth had moved round the sun.
  4. ঘ) He said that the earth moved round the sun.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে He said that the earth moves round the sun.

১. Reporting verb এর object উল্লেখ থাকলে said পরিবর্তিত হয়ে told হয়, আর object উল্লেখ না থাকলে said অপরিবর্তিত থাকে। 
২. Reported verb যদি universal truth হয়, তাহলে indirect speech করার সময় এর Tense পরিবর্তিত হয় না। 

তাই সঠিক indirect speech হবে - He said that the earth moves round the sun.
১২.
Who among the following writers is not a Nobel Laureate?
  1. ক) T. S. Eliot
  2. খ) William Faulkner
  3. গ) Toni Morrison
  4. ঘ) George Eliot
ব্যাখ্যা
- 'George Eliot' is not a Nobel Laureate.
- ভিক্টোরিয়ান যুগের অন্যতম মহিলা কবি George Eliot, যার original নাম ছিলো Mary Ann Evans.
- তিনি George Eliot ছদ্মনাম ব্যবহার করতেন।

• Famous Works:
- The Mill on the Floss,
- Scenes of Clerical Life,
- Adam Bede,
- Silas Marner,
- Romola,
- Middlemarch.

অন্যদিকে,
• William Faulkner is an American novelist and short-story writer who was awarded the 1949 Nobel Prize for Literature.
• T. S. Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়। তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• Tonni Morrison ১৯৯৩ সালে সাহিত্যে Nobel price লাভ করেন।

Source: Britannica.
১৩.
What is the antonym of the word 'Deleterious'?
  1. ক) harmful
  2. খ) injurious
  3. গ) hurtful
  4. ঘ) beneficial
ব্যাখ্যা
- 'Deleterious' এর antonym হচ্ছে beneficial.

• Deleterious (adjective):
Meaning: Causing harm or damage.
বাংলা অর্থ - (শরীর বা মনের পক্ষে) ক্ষতিকর; ক্ষতিকারক; অপকারক।

SYNONYMS: harmful, damaging, detrimental, injurious, inimical, hurtful, bad, adverse, disadvantageous, unfavourable, unfortunate, undesirable
ANTONYMS: beneficial, advantageous, harmless etc.

Source: Oxford and Cambridge Dictionary
১৪.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 36 বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 10 হলে, সংখ্যাটি কত?
  1. ক) 37
  2. খ) 28
  3. গ) 46
  4. ঘ) 19
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 36 বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল 10 হলে, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি একক স্থানীয় অঙ্ক = x
এবং দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি =10y + x
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় =10x + y

প্রশ্নমতে,
10y + x + 36= 10x + y
⇒ 9x - 9y = 36
⇒ 9(x - y) = 36
∴ x - y = 4........(1)
এবং x + y = 10.......(2)
এখন, (1) ও (2) যোগ করে,
2x = 14
⇒ x = 7

x - y = 4
⇒ 7 - y = 4
∴ y = 3

∴ সংখ্যাটি = 10 × 3 + 7
= 37
১৫.
একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6 তম পদটি 52 হলে, 10 তম পদটি-
  1. ক) 72
  2. খ) 82
  3. গ) 92
  4. ঘ) 102
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6-তম পদটি 52 হলে, 10-তম পদটি-

সমাধান:
প্রথম পদ a ও সাধারণ অন্তর d হলে,
n তম পদ = a + (n - 1)d
d = 10

∴ 6 তম পদ = a + (n - 1)d
⇒ 52 = a + (6 - 1)10
⇒ a = 52 - 50
∴ a = 2

∴ 10 তম পদ =  a + (n - 1)d
= 2 + (10 - 1)10
= 2 + (9 × 10)
= 2 + 90
= 92
১৬.
6 টি জিনিসের মধ্যে 2 টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে 3 টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
  1. ক) 20 উপায়ে
  2. খ) 16 উপায়ে
  3. গ) 24 উপায়ে
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 6 টি জিনিসের মধ্যে 2 টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে 3 টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?

সমাধান:
2টি একই জাতীয় জিনিস বাদ দিয়ে বাছাই করা যায় 4C1 উপায়ে;
আবার 2টি এক জাতীয় জিনিস হওয়ায় মোট জিনিস হয় 5টি। তখন বাছাই করা যায় 5C3 উপায়ে।
∴ মোট বাছাই করা যায় = 4C1 + 5C3
= 4 + 10 উপায়ে
= 14 উপায়ে

বিকল্প:
n সংখ্যক জিনিসের p সংখ্যক জিনিস এক প্রকার এবং বাকি জিনিসগুলো ভিন্ন ভিন্ন হলে r সংখ্যক জিনিস নিয়ে সাজানোর উপায় ∑pi = 0  n - pCr - i

6 - 2C3 - 0 + 6 - 2C3 - 1 + 6 - 2C3 - 2
= 4C3 + 4C2 + 4C1
= 4 + 6 + 4 
= 14
১৭.
যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ =?
  1. ক) ১৮
  2. খ) ১৯
  3. গ) ২০
  4. ঘ) ২১
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৪ + ৩ = ১৭, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ =?

সমাধান:
৪ + ৩ = ১৭ ; ৪ - ৩ = ১, ৪ + ৩ = ৭
৯ + ১ = ৮১০; ৯ - ১ = ৮, ৯ + ১ = ১০
২ + ১ = ১৩; ২ - ১ = ১, ২ + ১ = ৩
অতএব, এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল।
∴ ৫ + ৪ = ১৯; ৫ - ৪ = ১, ৫ + ৪ = ৯
১৮.
৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২: ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ :৩ হবে?
  1. ক) ৫০
  2. খ) ৭০
  3. গ) ৮০
  4. ঘ) ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২: ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ :৩ হবে?

সমাধান:
৬০ লিটার মিশ্রণে আমের রস আছে (৬০×২) / (২+১) = ৪০ লিটার।
সুতরাং, কমলার রস আছে (৬০ - ৪০) = ২০ লিটার।
মিশ্রণটিতে আম ও কমলার রসের অনুপাত ১:৩ হতে হলে কমলার রস থাকতে হবে (৪০×৩) = ১২০ লিটার।
সুতরাং, কমলার রস মিশাতে হবে (১২০ - ২০) = ১০০ লিটার।
১৯.
50 জন লোকের মধ্যে 30 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?
  1. ক) 40
  2. খ) 45
  3. গ) 50
  4. ঘ) 55
ব্যাখ্যা
প্রশ্ন: 50 জন লোকের মধ্যে 30 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?

সমাধান:
প্রত্যেকেই দুইটি ভাষার অন্তঃত একটি ভাষায় কথা বলতে পারেন,
n(E ∪ B) = 50

n(E) = 30
n(E ∩ B) = 25
n(B) = ?

n(E ∪ B) = n(E) + n(B) - n(E ∩ B)
⇒ 50 = 30 + n(B) - 25
⇒ n(B) = 50 - 30 + 25
∴ n(B) = 45

 বাংলায়  কথা বলতে পারেন 45 জন
২০.
২, ৭, ৩, ১৪, ৪, ২১, ৫ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ২৮
  4. ঘ) ২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৭, ৩, ১৪, ৪, ২১, ৫ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

সমাধান:
এখানে দুইটি ধারা আছে।
১ম ধারা: ২, ৩, ৪, ৫
২য় ধারা: ৭, ১৪, ২১

এখানে ৭ টি পদ আছে বিধায় ধারাটির অষ্টম সংখ্যা হবে ২য় ধারার ৪র্থ পদ অর্থাৎ ৭, ১৪, ২১, ২৮…
২১.
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
  1. ক) টেনে নেয়া ব্যক্তির
  2. খ) ঠেলে নেয়া ব্যক্তির
  3. গ) দু'জনের সমান কষ্ট হবে
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?

সমাধান:
রোলার কে ঠেলে নেয়ার সময় বলের একটি উপাংশ অভিকর্ষজ বলের দিকে কাজ করে, ফলস্বরুপ ওজন বেড়ে যায়।

অন্যদিকে, রোলারকে টেনে নেওয়ার সময় একটি উপাংশ অভিকর্ষজ বলের বিপরীত দিকে কাজ করে, ফলে বস্তুর ওজন কমে যায়।

∴ টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
২২.
|x - 3| < 6 হলে, নিচের কোনটি সঠিক?
  1. ক) 3 < x < 9
  2. খ) - 8 < x < -2
  3. গ) - 3 < x < 9
  4. ঘ) - 4 < x < -2
ব্যাখ্যা
প্রশ্ন: |x - 3| < 6 হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান:
অঋণাত্মক ধরে, x - 3 < 6
⇒ x < 6 + 3
∴ x < 9
ঋণাত্মক ধরে, -(x - 3) < 6
বা, x - 3 > -6
⇒ x > -6 + 3
∴ x > -3
অর্থাৎ, -3 < x < 9
২৩.
x2 - 4x + 1 = 0 হলে x2 - (1/x2) এর মান কত?
  1. ক) 5√3
  2. খ) 8√3
  3. গ) 8
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 4x + 1 = 0 হলে x2 - (1/x2) এর মান কত?

সমাধান:
x2 - 4x + 1 = 0
⇒ x2 + 1 = 4x
⇒ (x2 + 1)/x = 4
∴ x + 1/x = 4

{x - (1/x)}2 = {x + (1/x)}2 - 4 × x  × (1/x)
= 42 - 4
= 16 - 4
= 12
{x - (1/x)} = √12
= 2√3

∴ x2 - (1/x2)
= (x + 1/x) (x - 1/x)
= 4 × 2√3
= 8√3
২৪.
ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে?
  1. ক) মদ্য শিল্পে
  2. খ) সাইট্রিক এসিড উৎপাদন
  3. গ) রুটি শিল্পে
  4. ঘ) এক কোষীয় প্রোটিন তৈরিতে
ব্যাখ্যা
- ইস্ট একটি ছত্রাক জাতীয় এককোষী অণুজীব।
- বেকারি ও মদ্য শিল্পে ইথানল প্রস্তুতিতে ইস্ট ব্যবহৃত হয়।
- এছাড়াও এক কোষীয় প্রোটিন তৈরীতে ঈস্ট ব্যবহৃত হয়।
- ইস্ট ভিটামিনসমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
- এছাড়া খাদ্যোপযোগী এককোষীয় প্রোটিন উৎপাদনে ব্যবহৃত হয়। 
- সাইট্রিক এসিড বা  ভিটামিন সি উৎপাদনে ইস্টের ব্যবহার নেই

 উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
২৫.
জলাতঙ্ক রোগ সৃষ্টিকারী ভাইরাস কোনটি?
  1. ক) হার্পিস ভাইরাস
  2. খ) ভাক্সিনিয়া ভাইরাস
  3. গ) হেপাটাইসিস সি
  4. ঘ) রেবিস ভাইরাস
ব্যাখ্যা
- জলাতঙ্ক রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম রেবিস ভাইরাস
- জণ্ডিস রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম হেপাটাইসিস বি/সি।
- হার্পিস রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম হার্পিস ভাইরাস।
- গো-বসন্ত রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম ভাক্সিনিয়া ভাইরাস।

উৎস: জীববিজ্ঞান, প্রথম পত্র- গাজী আজমল, একাদশ-দ্বাদশ শ্রেণি। 
২৬.
সার্চ ইঞ্জিন নয় কোনটি?
  1. ক) Google.com
  2. খ) Amazon.com
  3. গ) Yahoo.com
  4. ঘ) Bing.com
ব্যাখ্যা
সার্চ ইঞ্জিন:
- সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়্যার সিস্টেম যা ওয়েব সার্চ (তথ্য সার্চ) করার জন্য মূলত এটি ডিজাইন করা হয়েছে।
- Google.com, Yahoo.com, Bing.com হল জনপ্রিয় সার্চ ইঞ্জিন। 
- এছাড়াও আরও জনপ্রিয় সার্চ ইঞ্জিন যেমন- Baidu, Duck Duck Go, Yandex ইত্যাদি। 

অন্যদিকে,
- Amazon.com হল কেনাবেচার জন্য ওয়েবসাইট।
- ekanei.com, Olx.com এই ওয়েবসাইটগুলো ই-কমার্স সাইট। এগুলোর সাহায্যে অনলাইনে কেনাবেচা করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২৭.
বগাকাইন হ্রদ কোন জেলায় অবস্থিত?
  1. ক) রাঙ্গামাটি
  2. খ) মৌলভিবাজার
  3. গ) খাগড়াছরি
  4. ঘ) বান্দরবান
ব্যাখ্যা
বগাকাইন হ্রদ (Bagakain Lake): 
- বান্দরবান পার্বত্য জেলার একমাত্র প্রাকৃতিক হ্রদ, সাধারণভাবে বগা লেক নামে পরিচিত।
- হ্রদটি রুমা থানার পূর্বদিকে শঙ্খ নদীর তীর থেকে ২৯ কিমি অভ্যন্তরে নাইতং মৌজায় পলিতাই পর্বতশ্রেণীর একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত।
- এর তীরগুলি পরস্পর সমান্তরাল বলে এটিকে মানুষের খনন করা দিঘি বলে মনে হয়।
- এর গভীরতা ৩৮ মিটার।
-  হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫৭ মিটার ও ৬১০ মিটার উচ্চতার মধ্যবর্তী অবস্থানে একটি মালভূমিতে অবস্থিত।

উৎস: বাংলাপিডিয়া।
২৮.
যুক্তফ্রন্ট সরকার কয়দিন ক্ষমতায় ছিল?
  1. ক) ৫৬ দিন
  2. খ) ৫৮ দিন
  3. গ) ৬৩ দিন
  4. ঘ) ৫৪ দিন
ব্যাখ্যা
• ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে যুক্তফ্রন্ট শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে।
• তিনি নিজে মুখ্যমন্ত্রির দায়িত্ব ছাড়াও অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব নেন ।
• মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের মধ্যে আবু হোসেন সরকার বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার, সৈয়দ আজিজুল হক শিক্ষা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের দায়িত্ব লাভ করেন ৷
• মাত্র ৫৬ দিনের মাথায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান ঘটে।
কেন্দ্রীয় সরকার ১৯৫৪ সালের ৩০ মে পূর্ববাংলায় গভর্নরের শাসন ঘোষণা করে।
• যুক্তফ্রন্টের মন্ত্রিসভার মেয়াদ ছিল ৫৬ দিন ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বাংলাপিডিয়া এবং অসমাপ্ত আত্মজীবনী ।
২৯.
মারমা গ্রামকে কি নামে ডাকা হয়?
  1. ক) পুঞ্জি
  2. খ) আদাম
  3. গ) রোয়া
  4. ঘ) দিশাম
ব্যাখ্যা
- খাসিয়াদের গ্রাম : ‘পুঞ্জি’
- চাকমাদের গ্রাম : আদাম
- মারমাদের গ্রাম : রোয়া
- সাঁওতালদের গ্রাম : দিশাম।

উৎস: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী।
৩০.
মানুষের আচরণ সম্পর্কীয় বিজ্ঞানকে কি বলে?
  1. ক) মূল্যবোধ
  2. খ) নীতিবিদ্যা
  3. গ) সুশাসন
  4. ঘ) সমাজকল্যান
ব্যাখ্যা
নীতিবিদ্যা:
নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ ethics এসেছে গ্রিক শব্দ ethica ও ল্যাটিন শব্দ ethice থেকে। এ শব্দ দু’টি এসেছে গ্রিক শব্দ ethikos থেকে। অর্থাৎ ethics এর আদি উৎস হলো ethos যার অর্থ হলো ‘চরিত্র’, ‘আচার-ব্যবহার’, ‘রীতি-নীতি’ বা ‘অভ্যাস’।
কাজেই শাব্দিক অর্থে নীতিবিদ্যা বলতে বুঝায় ‘মানুষের আচরণ সম্পর্কীয় বিজ্ঞান’। নীতিবিদ্যা মানুষের আচরণের ভালত্ব-মন্দত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করে। অতএব, যে বিদ্যা মানুষের আচার-ব্যবহার রীতি-নীতি, অভ্যাস ইত্যাদি সম্পর্কে আলোচনা করে তাকে নীতিবিদ্যা বলে।

নীতিবিদ্যা হলো মানুষের আচরণের উচিত-অনুচিত, ন্যায়-অন্যায় বা ভালো-মন্দ সম্পর্কিত আলোচনা। সমাজে বসবাসকারী মানুষের আচরণ বা ইচ্ছাকৃত ক্রিয়ার মূল্যবিচার করাই হলো এর মূল আলোচ্য বিষয়। এই বিদ্যার আলোচ্য বিষয় সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ণ।
৩১.
পাখি ছাড়া দোয়েল কোনটির উন্নতজাত -
  1. ক) ধান
  2. খ) গম
  3. গ) তুলা
  4. ঘ) ভূট্টা
ব্যাখ্যা
বাংলাদেশের উন্নতমানের ফসলের জাত:
ধান - ইরাটম, ব্রিশাইল, সোনার বাংলা-১, ময়না, হরিধান, চান্দিনাম, নারিকা-১,মালাইরি।
গম - অগ্রণী, সোনালিকা, বলাকা, দোয়েল, আকবর, আনন্দ, কাঞ্চন, বরকত।
ভুট্টা - উত্তরণ, বর্ণালী, শুভ্র।
তুলা - রূপালী ও ডেলফোজ।
টমেটো - মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
তামাক - সুমাত্রা ও ম্যানিলা;
বেগুন - ইওরা, শুকতারা, তারাপুরী।
কলা - অগ্নিশ্বর, কানাইবাঁশী, মোহনবাঁশী, বীট জবা, অমৃতসাগর, সিংগাপুরী।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস (AIS) ওয়েবসাইট।
৩২.
বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ নং আসন কোন জেলায়?
  1. ক) রাঙামাটি
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) বান্দরবান
  4. ঘ) কক্সবাজার
ব্যাখ্যা
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন সংখ্যা ৩০০টি।
- জাতীয় সংসদের ৩০০ নং আসন হলো বান্দরবান।
- ১ নং আসন হলো পঞ্চগড়-১।
- বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
- সর্বোচ্চ ২০টি আসন রয়েছে ঢাকা জেলায়।

উৎস: জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট।
৩৩.
সেভেন সিসটার্স ভুক্ত কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে?
  1. ক) ৫ টি
  2. খ) ২ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ৪ টি
ব্যাখ্যা
বাংলাদেশের সাথে ভারতের সেভেন সিস্টার্সভুক্ত চারটি রাজ্যসহ মোট ৫টি রাজ্যের সীমান্ত রয়েছে। এগুলো হলো:
- পশ্চিমবঙ্গ
- আসাম
- মেঘালয়
- ত্রিপুরা এবং
- মিজোরাম৷
এর মধ্যে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম হলো সেভেন সিস্টার্সভুক্ত।
সেভেন সিস্টার্সভুক্ত মণিপুর, অরুণাচল ও নাগাল্যান্ড রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস।
৩৪.
চীনের প্রতিবেশী রাষ্ট্র কয়টি?
  1. ক) ১৩ টি
  2. খ) ১৪ টি
  3. গ) ১৫ টি
  4. ঘ) ১৬ টি
ব্যাখ্যা
- চীনের প্রতিবেশী রাষ্ট্র ১৪ টি। যথা -
রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, আফগানস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, লাওস, ভিয়েতনাম এবং উত্তর কোরিয়া।

- চীনের প্রদেশ ২২ টি।

উৎস: Live MCQ লেকচার।
৩৫.
বিশ্বব্যাংক এর মতে সুশাসনের উপাদান কয়টি?
  1. ক) ৬ টি
  2. খ) ৯ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ৫ টি
ব্যাখ্যা
বিভিন্ন সংস্থা ও ব্যাক্তির মতে সুশাসনের উপাদান :
UNDP এর মতে - ৯ টি
জাতিসংঘ (UN) - ৮ টি
IDA - ৪ টি
আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের - ৫ টি
বিশ্ব ব্যাংক (WB) - ৬ টি
কৌটিল্যের ‌- ৪ টি

উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
৩৬.
স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুযায়ী তৎকালীন জনসংখ্যা কত ছিল?
  1. ক) ৭.৫৪ কোটি
  2. খ) ৭.৬৪ কোটি
  3. গ) ৮.২৫ কোটি
  4. ঘ) ৭.৪৮ কোটি
ব্যাখ্যা
- স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- প্রথম আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
- এ পর্যন্ত বাংলাদেশে মোট ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।
- যথা- ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালে।
- ষষ্ঠ আদমশুমারি হয় 'জনশুমারি ও গৃহগণনা' নামে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে শুমারি অনুষ্ঠিত হয়।

উৎস: পরিকল্পনা মন্ত্রণালয়।
৩৭.
সুশাসনের উপাদান কোনটি?
  1. ক) অদক্ষতা
  2. খ) দুর্নীতি
  3. গ) স্বজনপ্রীতি
  4. ঘ) বিকেন্দ্রীকরণ
ব্যাখ্যা
সুশাসন হলো উত্তমরূপে শাসন। স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, ন্যায়পরায়ণতা, বিকেন্দ্রীকরণ ইত্যাদি হলো সুশাসনের উপাদান। এসবের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা পায়।
অন্যদিকে স্বজনপ্রীতি, দুর্নীতি, অদক্ষতা ইত্যাদি সুশাসনের পথে অন্তরায় হিসেবে চিহ্নিত।

উৎস: উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র-মো. মোজাম্মেল হক।
৩৮.
World Economic Outlook প্রকাশ করে কোন সংস্থা?
  1. ক) IBRD
  2. খ) IMF
  3. গ) UNDP
  4. ঘ) UNESCO
ব্যাখ্যা
- Global Financial Stability Report এবং World Economic Outlook প্রকাশ করে IMF।
- 'World Development Report' বার্ষিক প্রকাশনাটি IBRD বা World Bank প্রকাশ করে।
- Human Development Report প্রকাশ করে UNDP।

উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
৩৯.
বাংলাদেশের প্রথম প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) ঈশ্বরদী
  3. গ) মংলা
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশ এর সরকারি ইপিজেড সংখ্যা ৮ টি।
-চট্টগ্রাম প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রথম এবং বৃহত্তম ইপিজেড।
- ঢাকা প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ২য় বৃহত্তম।
- ঈশ্বরদী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ৩য় বৃহত্তম৷
- কুমিল্লা প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ৪র্থ বৃহত্তম।
- মংলা প্রক্রিয়াজাতকরণ অঞ্চল। ৫ম বৃহত্তম।
- আদমজী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ৬ষ্ঠ বৃহত্তম।
-  উত্তরা প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ৭ম বৃহত্তম।
- কর্ণফুলী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, ৮ম বৃহত্তম ৷ 
- নতুন ৩টি অনুমোদন হয়েছে পটুয়াখালি, যশোর, গাইবান্ধা।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪০.
উইঘুর সম্প্রদায় জিনজিয়াংকে কী নামে ডাকে?
  1. ক) পশ্চিম তুর্কিস্তান
  2. খ) দক্ষিণ তুর্কিস্তান
  3. গ) পূর্ব তুর্কিস্তান
  4. ঘ) উত্তর তুর্কিস্তান
ব্যাখ্যা
- উইঘুর এবং হানা সম্প্রদায়ের বসবাস হলো জিনজিয়াং প্রদেশে।
- জিনজিয়াং এর রাজধানী হলো উরুমকি।
- উইঘুররা ইসলাম ধর্মাবলম্বী।
- তারা জিনজিয়াংকে তুর্কির অংশ হিসাবে প্রতিষ্ঠা করতে চায়।
- তাই তারা জিনজিয়াংকে পূর্ব তুর্কিস্তান নামে ডাকে।

উৎস: Live MCQ লেকচার।
৪১.
উৎপত্তিস্থলে মেঘনার নাম -
  1. ক) বরাক নদী
  2. খ) কীর্তিনাশা নদী
  3. গ) গারোই নদী
  4. ঘ) জোনাই নদী
ব্যাখ্যা
- চাঁদপুরের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম মেঘনা।
- উৎপত্তিস্থলে মেঘনার নাম ছিল বরাক নদী।
- ভোলার চরফ্যাশন এলাকায় মেঘনা বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে।
- এটি বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী।

উৎস: মাধ্যমিক ভূগোল, নবম-দশম শ্রেণী এবং জাতীয় তথ্য বাতায়ন।
৪২.
বাংলাদেশের ভূমিরুপে কোনটির পরিমান বেশি?
  1. ক) প্লাইস্টোসিনকালের সোপান সমূহ
  2. খ) টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
  3. গ) সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে ৩টি ভাগে ভাগ করা যায়। যথা-
- টারশিয়ারী যুগের পাহাড়সমূহ,
- প্লাইস্টোসিনকালের সোপানসমূহ এবং
- সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে দুই ভাগে ভাগ করা হয়।
যথা -
- দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়,
- উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়।

বাংলাদেশের মোট ভূমির,
- ১২% টারশিয়ারি যুগের পাহাড়সমূহ,
- ৮% প্লাইস্টোসিনকালের সোপান সমূহ এবং
- ৮০% সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি
৪৩.
‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' এর আহ্বায়ক ছিলেন কে?
  1. ক) আবুল কাসেম
  2. খ) মহিউদ্দিন আহমেদ
  3. গ) আবদুল মতিন
  4. ঘ) গোলাম মাহবুব
ব্যাখ্যা
ভাষা আন্দোলন :
- ১৯৫২ সালের ২৬শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন জিন্নাহর অনুকরণে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা প্রদান করেন।
- এর প্রতিবাদে ছাত্র সমাজ ৩০শে জানুয়ারি ধর্মঘট পালন করে। আবদুল মতিনকে আহ্বায়ক করে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়।
- ৩১শে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়।
- ৪ঠা ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয়।
- ২১শে ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট এবং ঐদিন রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
- কারাবন্দি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২১শে ফেব্রুয়ারির কর্মসূচি পালনে ছাত্র ও আওয়ামী মুসলিম লীগের নেতা-কর্মীদের ডেকে পরামর্শ দেন। ভাষা আন্দোলনে নেতৃত্ব প্রদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সহবন্দি মহিউদ্দিন আহমেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলে স্থানান্তর করা হয়।
- সেখানে মহিউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দিদের মুক্তি ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরণ অনশন শুরু করলে আন্দোলন তীব্র হয়ে ওঠে। ২০শে ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় ২১শে ফেব্রুয়ারি থেকে ১৪৪ ধারা - জারি করা হয়। আন্দোলনের নেতৃবৃন্দ ১৪৪ ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
- ২১শে ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় (বর্তমান ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে) একটি সভা অনুষ্ঠিত হয়।
- একপর্যায়ে পুলিশ গুলি বর্ষণ করলে আবুল বরকত, জব্বার, রফিক, সালামসহ আরও অনেকে শহিদ হন।
- ২২শে ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোক র‍্যালি বের হয়। সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান শহিদ হন।
- শহিদদের স্মৃতি অমর করে রাখার জন্য ঢাকায় ২৩শে ফেব্রুয়ারি ছাত্র-জনতা মেডিকেল কলেজের সামনে একটি শহিদ মিনার নির্মাণ করে এবং শফিউরের পিতাকে দিয়ে ঐ দিনই তা উদ্বোধন করা হয়।

উৎস: মাধ্যমিকের ইতিহাস বই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।