পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
1) Impact of Values Education and Good Governance in national development; 2) How the element of Good Governance and Values Education can be established in society in a given social context; 3) The benefits of Values Education and Good Governance and the cost society pays adversely in their absence.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
গণতান্ত্রিক মূল্যবোধ কোন জিনিসের অভাবে বিকশিত হয় না?
  1. ক) রাজনৈতিক মূল্যবোধ
  2. খ) নৈতিকতা
  3. গ) সুশাসন
  4. ঘ) জনকল্যাণমুখীতা
ব্যাখ্যা
সুশাসনের সাথে গণতান্ত্রিক মূল্যবোধের সম্পর্ক খুবই নিবিড়। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত না হলে গণতন্ত্র সফল বা অর্থবহ হয়ে উঠে না৷ সুশাসন প্রতিষ্ঠিত না হলেও গণতান্ত্রিক মূল্যবোধগুলো বিকশিত হয় না।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই
.
অংশগ্রহণমূলক পদ্ধতিকে সুশাসনের মূল রাজনৈতিক বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছে কোন সংস্থাটি?
  1. ক) এশীয় উন্নয়ন ব্যাংক
  2. খ) ওআইসি
  3. গ) জাতিসংঘ
  4. ঘ) এমনেস্টি ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক অংশগ্রহণমূলক পদ্ধতিকে সুশাসনের মূল রাজনৈতিক বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছে। এছাড়াও তারা আইনকানুনের সংশোধনী এবং দুর্নীতিবিরোধীতাকেও অন্যতম প্রধান উপাদান হিসেবে বিবেচনা করে।
Source:adb.org
.
নিচের কোন বিষয়টিকে এশীয় উন্নয়ন ব্যাংকের দরিদ্র‍তা দূরীকরণের তিনটি স্তম্ভের অন্যতম বলা হয়েছে?
  1. ক) সুশাসন
  2. খ) নৈতিক শিক্ষা
  3. গ) মূল্যবোধ
  4. ঘ) এন্টি-করাপশন
ব্যাখ্যা

Good governance has since also been established as one of the three pillars of ADB’s Poverty Reduction Strategy.
The strategy is made up of three pillars:
1. Pro-poor sustainable economic growth.
2. Inclusive social development.
3. Good governance, which also includes the cross-cutting priorities of environmental sustainability, gender equity, private sector development, and regional cooperation.
Source:adb.org

.
সুশাসন প্রতিষ্ঠা করার উপায় কোনটি?
  1. ক) সকল ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করা
  2. খ) হরতালের মাধ্যমে
  3. গ) শাস্তির ভয় দেখিয়ে আইন মানানোর মাধ্যমে
  4. ঘ) ক ও গ
ব্যাখ্যা
সকল ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করা, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ না করা, বিবেকবোধ কাজে লাগিয়ে রাষ্ট্রকে মেনে চলা, বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগ থেকে মুক্ত করার মাধ্যমে জবাবদিহিতা ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠার মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠিত হতে পারবে৷
.
সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা গেলে কী অর্জন করা সম্ভব?
  1. ক) উন্নয়ন
  2. খ) সুশাসন
  3. গ) সুসংগঠিত গণতন্ত্র
  4. ঘ) কোনোটিই না
ব্যাখ্যা
সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান সমস্যা হচ্ছে সরকারি বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য নেই৷ সুশাসন প্রতিষ্ঠা এই সমস্যার সমাধান করা অতীব জরুরি।
.
সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি?
  1. ক) সহনশীলতা
  2. খ) দুস্থ মানুষের পাশে দাড়ানো
  3. গ) সততার সাথে কাজ করা
  4. ঘ) অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন
ব্যাখ্যা
সামাজিক মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার,সততা, ন্যায়পরায়নতা, সহনশীলতা, সহমর্মিতাবোধ, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ প্রভৃতি সুকুমার বৃত্তি বা গুণাবলির সমষ্টি।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ১ম-পত্র বই
.
ব্যবসা-বানিজ্য ও শিল্প কারখানায় উৎপাদন ও বিপণনের সাথে কোন ধরনের মূল্যবোধ জড়িত?
  1. ক) ব্যাবসায়ীক মূল্যবোধ
  2. খ) অর্থনৈতিক মূল্যবোধ
  3. গ) সাংস্কৃতিক মূল্যবোধ
  4. ঘ) ব্যাক্তিগত মূল্যবোধ
ব্যাখ্যা
আর্থিক লেনদেন, ক্রয়-বিক্রয়, ব্যবসা-বানিজ্য ও শিল্প কারখানায় উৎপাদন ও বিপণনের সাথে অর্থনৈতিক মূল্যবোধ জড়িত।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ১ম-পত্র বই
.
মূল্যবোধের প্রধান বৈশিষ্ঠ্য কি?
  1. ক) সামাজিক মাপকাঠি
  2. খ) নীতিবোধ
  3. গ) শৃঙখলাবোধ
  4. ঘ) সহমর্মিতা
ব্যাখ্যা
মূল্যবোধের প্রধান বৈশিষ্ঠ্য সামাজিক মাপকাঠি, যোগসূত্র ও সেতুবন্ধন, পরিবর্তনশীলতা, নৈতিক প্রাধান্য ইত্যাদি। বাকি তিনটি অপশন মূল্যবোধের ভিত্তি বা উপাদান।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই
.
মূল্যবোধ শিক্ষা জাতীয় উন্নয়নকে তরান্বিত করে কীভাবে?
  1. ক) সামাজিক বিবাদ প্রবর্তনের মাধ্যমে
  2. খ) পারিবারিক বিবাদ দূর করার মাধ্যমে
  3. গ) ব্যাক্তিগত জীবনাদর্শের সংঘাত প্রশমিত করে
  4. ঘ) খ ও গ উভয়ই
ব্যাখ্যা
ব্যাক্তিগত জীবনাদর্শের সংঘাত, পারিবারিক কলহ, সামাজিক বিবাদ ইত্যাদি প্রশমিত করে জাতীয় উন্নয়নকে তরান্বিত করে মূল্যবোধের শিক্ষা৷
১০.
মূল্যবোধ শিক্ষা নাগরিকদের মধ্যে কোনটি জাগ্রত করে না?
  1. ক) স্বদেশপ্রেম
  2. খ) স্বজাতিপ্রেম
  3. গ) স্বার্থপরতা
  4. ঘ) শৃঙ্খলাবোধ
ব্যাখ্যা
মূল্যবোধ নাগরিকদেরকে সুশৃঙখল করার মাধ্যমে স্বজাতি ও স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করে জাতীয় উন্নয়নে তাদের আগ্রহ সৃষ্টি করে।
১১.
মূল্যবোধ কত ধরনের?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১০
ব্যাখ্যা

মূল্যবোধ ৯ ধরনের -
১. সামাজিক মূল্যবোধ
২. রাজনৈতিক মূল্যবোধ
৩. গণতান্ত্রিক মূল্যবোধ
৪. ধর্মীয় মূল্যবোধ
৫. সাংস্কৃতিক মূল্যবোধ
৬. নৈতিক মূল্যবোধ
৭. অর্থনৈতিক মূল্যবোধ
৮. আধ্যাতিক মূল্যবোধ
ও ৯. আধুনিক মূল্যবোধ। মূল্যবোধ নৈর্ব্যক্তিক। আজ আছে কাল নেই৷ বর্তমানের অনেক মূল্যবোধ হয়তো ভবিষ্যতে থাকবে না৷
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই

১২.
জাতীয় উন্নয়ন বলতে কী বুঝায়?
  1. ক) সামাজিক
  2. খ) ব্যাক্তিগত
  3. গ) অর্থনৈতিক
  4. ঘ) ক ও গ উভয়ই
ব্যাখ্যা
জাতীয় উন্নয়ন বলতে সামাজিক, রাজনৈতি, অর্থনৈতিক, ও সাংস্কৃতিক অবস্থার সার্বিক উন্নতিকে বুঝায়। মূল্যবোধের শিক্ষা জাতীয় উন্নয়নকে তরান্বিত করে৷
১৩.
মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত হয়-
  1. ক) অর্থনৈতিক উন্নয়ন ঘটলে
  2. খ) সাংস্কৃতিক সমৃদ্ধির মাধ্যমে
  3. গ) সুশাসন প্রতিষ্ঠিত হলে
  4. ঘ) কোনোটিই না
ব্যাখ্যা
মানুষের মৌলিক অধিকারগুলো পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। সংবিধানেও এর উল্লেখ রয়েছে। সুশাসন প্রতিষ্ঠা পেলেই শুধুমাত্র মানুষের মৌলিক অধিকার সংরক্ষিত হয়।
১৪.
ব্যক্তিজীবনে মূল্যবোধের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনটি?
  1. ক) মানবীয় গুণাবলির বিকাশ
  2. খ) আচরণ নিয়ন্ত্রণ
  3. গ) সামাজিক ঐক্য প্রতিষ্ঠা
  4. ঘ) কর্তব্যবোধ জাগ্রতকরণ
ব্যাখ্যা
নৈতিক ও মানবীয় গুণাবলির বিকাশ, আচরণ নিয়ন্ত্রণ এবং দায়িত্ব ও কর্তব্যবোধ জাগ্রতকরণে ভূমিকা রাখে ব্যক্তিজীবনের মূল্যবোধ।
১৫.
কোন মূল্যবোধের শিক্ষা সমাজে সুসংগঠিত, পরিকল্পিত ও বাঞ্চিত পরিবর্তন নিশ্চিত করে?
  1. ক) সামাজিক মূল্যবোধ
  2. খ) পারিবারিক মূল্যবোধ
  3. গ) ব্যাক্তিগত মূল্যবোধ
  4. ঘ) রাষ্ট্রীয় জীবনের মূল্যবোধ
ব্যাখ্যা
সামাজিক মূল্যবোধের শিক্ষা সমাজে সুসংগঠিত, পরিকল্পিত ও বাঞ্চিত পরিবর্তন নিশ্চিত করে; ফলে সমাজ হয় সুশৃঙ্খল, সুসংহত এবং উন্নত।
১৬.
জাতীয় সত্ত্বার বিকাশ সাধিত হয় কিসের প্রতিষ্ঠার ফলে?
  1. ক) আইন
  2. খ) শাসন
  3. গ) মূল্যবোধ
  4. ঘ) সংস্কৃতি
ব্যাখ্যা
সমাজ তথা রাষ্ট্রে মূল্যবোধ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলেই জাতীয় সত্ত্বার বিকাশ সাধিত হয়।
১৭.
জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-
  1. ক) মূল্যবোধের শিক্ষা
  2. খ) সুশাসন
  3. গ) সামাজিক যোগাযোগ মাধ্যম
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
ম্যল্যবোধের শিক্ষা এবং সুশাসিন প্রতিষ্ঠিত হলে তা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ এর ফলে সবাই পরের কল্যাণে নিজেকে নিয়োজিত করার শিক্ষা লাভ করে।
১৮.
নিচের কোনটি সামাজিক মূল্যবোধ নয়?
  1. ক) শিষ্টাচার
  2. খ) সংস্কৃতি
  3. গ) সততা
  4. ঘ) ন্যায়পরায়ণতা
ব্যাখ্যা
সংস্কৃতি সাংস্কৃতিক মূল্যবোধের অংশ। উল্লেখযোগ্য সামাজিক মূল্যবোধ হচ্ছে - শিষ্টাচার, সততা, ন্যায়পরায়নতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ প্রভৃতি।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই
১৯.
ই-গভরনেন্সের বৈশিষ্ট্য কোনগুলো?
  1. ক) সেবার উন্নত মান
  2. খ) সরকারি দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি
  3. গ) সরকারের দপ্তরের দীর্ঘসূত্রিতা
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
তথ্য প্রযুক্তির সাহায্যে জনগণের দোরগোড়ায় কম খরচে, দ্রুততম সময়ে এবং স্বচ্ছতার সাথে উন্নত সেবা পৌছে দেয়া কে ই-গভরনেন্স বলে।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই
২০.
ই-গভরনেন্স কিভাবে সুশাসন নিশ্চিত করে?
  1. ক) স্বচ্ছতা আনয়ন
  2. খ) তথ্যের সহজলভ্যতা
  3. গ) আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
ই-গভরনেন্স স্বচ্ছতা আনে, রাজনৈতিক সচেতনতা তৈরী করে, তথ্য সহজলভ্য করে, দ্রুততম সেবা দেয়, দুর্নিতী প্রতিরোধে সহায়তা করে এবং আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করে৷
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই
২১.
ই-গভরনেন্স এর মাধ্যমে কোন ধরনের সরকারকে বুঝানো হয়েছে?
  1. ক) গণতান্ত্রিক
  2. খ) এককেন্দ্রিক
  3. গ) যুক্তরাষ্ট্রীয়
  4. ঘ) ডিজিটাল
ব্যাখ্যা
তথ্য প্রযুক্তির সাহায্যে জনগণের দোরগোড়ায় কম খরচে, দ্রুততম সময়ে এবং স্বচ্ছতার সাথে উন্নত সেবা পৌছে দেয়া কে ই-গভরনেন্স বলে।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই