পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৬৯
সিলেবাস
NTRCA বিশেষ প্রস্তুতি: ফুল মডেল টেস্ট - ১ (সম্পূর্ণ সিলেবাসের উপর)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৬৯ প্রশ্ন

.
কোনগুলো অনুনাসিক স্বরধ্বনির উদাহরণ?
  1. ক) [ই], [এ]
  2. খ) [অ্যাঁ], [ওঁ]
  3. গ) [উ্], [এ্]
  4. ঘ) [অ্যা], [উ]
ব্যাখ্যা
অনুনাসিক স্বরধ্বনি: মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়ে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। এ সময়ে কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময়ে কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়। এর ফলে ধ্বনিগুলো অনুনাসিক হয়ে যায়। স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু (ঁ) ব্যবহৃত হয়ে থাকে।

মৌলিক স্বরধ্বনি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
অনুনাসিক ষ্বরধ্বনি: [ইঁ], [এঁ], [অ্যাঁ], [আঁ], [অঁ], [ওঁ], [উঁ]

- বাংলা ভাষায় যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে অর্ধস্বরধ্বনি বলে। বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি চার টি যথা: [ই্], [উ্], [এ্], এবং [ও্]।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
.
প্রাণী বা বস্তুর বেলায় বহুবচনে কোন লগ্নক ব্যবহৃত হয়?
  1. ক) গণ
  2. খ) আবলি
  3. গ) বর্গ
  4. ঘ) বৃন্দ
ব্যাখ্যা
• প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে ‘সব’, ‘সমূহ’, ‘আবলি’, ‘মালা’ ইত্যাদি লগ্নক যোগ করতে হয়।
যেমন: 
সব - ভাইসব, পাখিসব।
সমূহ - গ্রন্থসমূহ, বৃক্ষসমূহ।
আবলি - নিয়মাবলি, রচনাবলি।
মালা - মেঘমালা, পর্বতমালা।

• মানী পক্ষের বহুবচন করার সময়ে ‘গণ’, ‘বৃন্দ’, ‘মণ্ডলী’, ‘বর্গ’ ইত্যাদি লগ্নক যোগ করা হয়।
যেমন:
গণ- সদস্যগণ, সচিবগণ।
বৃন্দ - দর্শকবৃন্দ, শিক্ষকবৃন্দ।
মণ্ডলী - সুধীমণ্ডলী, সম্পাদকমণ্ডলী।
বর্গ - পণ্ডিতবর্গ, মন্ত্রীবর্গ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি(২০২২ সংস্করণ)।
.
নিচের কোন বানান টি অশুদ্ধ?
  1. ক) ঔৎকণ্ঠ
  2. খ) ঋণখেলাপি
  3. গ) উরোগামী
  4. ঘ) আর্স্পধা
ব্যাখ্যা
• অশুদ্ধ - ঔৎকণ্ঠ

• শুদ্ধ - ঔৎকণ্ঠ্য
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় - উৎকণ্ঠ+য
- অর্থ: উদ্বেগ, চিত্তচাঞ্চল্য, ব্যাকুলতা।

•  ঋণখেলাপি, উরোগামী, আর্স্পধা শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘ভালো করে খেয়ে নাও’- এ বাক্যে ‘করে’ কোন পদ?
  1. ক) যোজক
  2. খ) আবেগ
  3. গ) অনুসর্গ
  4. ঘ) ক্রিয়াবিশেষ্যণ
ব্যাখ্যা
• যে শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
- কয়েকটি অনুসর্গের উদাহরণ:
অপেক্ষ, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তবে, থেকে, দারূণ, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, প্রতি ইত্যাদি।

অনুসর্গ দুই ভাগে বিভক্ত 
১. সাধারণ অনুসর্গ
২. ক্রিয়াজাত অনুসর্গ

ক্রিয়াজাত অনুসর্গ:  যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে।
যেমন:
- করে: ভালো করে খেয়ে নাও্
- থেকে: ঢাকা থেকে বরিশাল যাচ্ছে সে।
- দিয়ে: মন দিয়ে পড়াশোনা করা দরকার।
- ধরে: বহুদিন ধরে অপেক্ষা করে আছি।
- বলে: সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
‘ইনী’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক কোনটি?
  1. ক) শূদ্রাণী
  2. খ) ইন্দ্রাণী
  3. গ) বাঘিনি
  4. ঘ) দুঃখিনী
ব্যাখ্যা
• ‘ইনী’ প্রত্যয় যোগে লীঙ্গান্তরিত শব্দ:
দুঃখী-দুঃখিনী
বিজয়ী-বিজয়িনী
যোগী-যোগিনী
তেজস্বী-তেজস্বিনী
শ্বেতাঙ্গ-শ্বেতাঙ্গিনী

• ‘ইনি’ প্রত্যয় যোগে লীঙ্গান্তরিত শব্দ:
কাঙাল-কাঙালিনি
বাঘ-বাঘিনি

• ‘আনী’ প্রত্যয় যোগ করে লীঙ্গান্তরিত শব্দ:
ইন্দ্র - ইন্দ্রাণী
শূদ্র - ‍শূদ্রাণী

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
  1. ক) ষষ্+থ
  2. খ) বৃহৎ+প্রতি
  3. গ) তৎ+মধ্যে
  4. ঘ) নিঃ+চয়
ব্যাখ্যা
পূর্বপদের শেষ ধ্বনি বিসর্গ হলে এবং পরপদের প্রথম ধ্বনি ব্যঞ্জন কিংবা স্বর হলে এ দুয়ের মধ্যে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
সংস্কৃত ভাষার নিয়মে সংস্কৃত শব্দের  শেষে ‘স্’ বা ‘র্’ থাকলে ‘স’ বা ‘র’ লোপ পেয়ে বিসর্গ হয়।
যেমন:
র্-জাত বিসর্গ: নির্ >নিঃ; দুর্ >দুঃ; অন্তর্ >অন্তঃ ইত্যাদি।
স্-জাত বিসর্গ: সরস্ >সর; মনস্ >মনঃ; পুরস্>পুরঃ ইত্যাদি।

কয়েক টি র্-জাত বিসর্গ সন্ধির উদাহরণ হলো:
নিঃ+চয় = নিশ্চয়
মনঃ+যোগ =মনোযোগ
পুরঃ+হিত = পুরোহিত
মনঃ+রম = মনোরম
ততঃ+অধিক = ততোধিক

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কে বলে-
  1. ক) কৃৎ প্রত্য়য়
  2. খ) ধাতু প্রত্যয়
  3. গ) তদ্ধিত প্রত্যয়
  4. ঘ) লিঙ্গ প্রত্যয়
ব্যাখ্যা
শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ।
 যেমন:
ঢাকা+আই = ঢাকাই। 
থাল+আ = থালা
চোর+আই = চোরাই
নগর+ইক = নাগরিক

অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয় বলে। কৃৎপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কৃদন্ত শব্দ। 
√চল্+অন্ত = চলন্ত
√কৃ+তব্য =কর্তব্য
√বাঁচ+অন্ = বাঁচান

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
উপসর্গের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
  1. ক) শব্দের অর্থ পরিবর্তন
  2. খ) স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা
  3. গ) শব্দের অর্থ সম্প্রসারণ
  4. ঘ) নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি
ব্যাখ্যা
যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে। উপসর্গের নিজের কোন অর্থ নেই, কিন্তু নতুন নতুন  অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখে।
উপসর্গ যুক্ত হলে শব্দের পাঁচ ধরণের পরিবর্তন ঘটে:
১. নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি হয়।
২. শব্দের অর্থ সম্প্রসারিত হয়।
৩. শব্দের অর্থ পরিবর্তন হয়।
৪. শব্দের অর্থ পরিপূর্ণ হয়ে ওঠে।
৫. শব্দের অর্থের সীমা সংকুচিত হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
জমি থেকে ফসল পাই - এ বাক্যে ‘জমি থেকে’ কোন কারক?
  1. ক) অধিকরণ
  2. খ) অপাদান
  3. গ) করণ
  4. ঘ) সম্বন্ধ
ব্যাখ্যা
অপাদান কারক: যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে। এই কারকে সাধারণত ‘হতে’, ‘থেকে, ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে। যেমন-
জমি থেকে ফসল পাই।
কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙ্গে গেল।

• অধিকরণ কারক: যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত এ, য়, য়ে, তে, ইত্যাদি বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়।
যেমন:
বাবা বাড়িতে আছেন।
বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
রাজীব বাংলা ব্যাকরণে ভালো।

• করণ কারক: যারা দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। এই কারকে সাধারণত ‘দ্বারা’, ‘দিয়ে’, ‘কর্তৃক’ ইত্যাদি  অনুসর্গ যুক্ত হয়।
যেমন:
ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।

• সম্বন্ধ কারক: যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক সির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে। এই কারকে শব্দের সাথে র, এর, য়ের, কার, কের ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন:
ফুলের গন্ধে ঘুম আসে না। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১০.
‘তিরস্কার’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) প্রশংসা
  2. খ) পুরস্কার
  3. গ) মান
  4. ঘ) সদয়
ব্যাখ্যা
‘তিরস্কার’ শব্দের বিপরীত শব্দ - পুরস্কার

অনুরূপ কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ  হলো:
নিন্দা = প্রশংসা 
মন = অপমান
সদয় = নির্দয়
হ্রাস = বৃদ্ধি
রসিক = বেরসিক
স্মৃতি = বিস্মৃতি
হরণ = পূরণ
স্থাবর = অস্থাবর

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
 
১১.
কোন দুটি বাগধারা একই অর্থ প্রকাশ করে?
  1. ক) গোল্লায় যাওয়া, চুলোয় যাওয়া
  2. খ) গুড়ে বালি, গোড়ায় গলদ
  3. গ) কৈয় মাছের জান, পুটি মাছের প্রাণ
  4. ঘ) তানকানা, তিলকে তাল করা
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কয়েকটি বাগধারা হলো:
• গোল্লায় যাওয়া - নষ্ট হওয়া
• চুলোয় যাওয়া - নষ্ট হওয়া
• গুড়ে বালি - আশায় নৈরাশ্য
• গোড়ায় গলদ - শুরুতেই ভুল
• কৈয় মাছের জান - যা সহজে মরে না
• পুটি মাছের প্রাণ - ছোটো মন
• তালকানা - কাণ্ডজ্ঞানহীন
• তিলকে তাল করা - ছোটকে বড় করা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১২.
‘চাঁদ’ শব্দের সমর্থক শব্দ নয় কোনটি?
  1. ক) সোম
  2. খ) অলক
  3. গ) শশাঙ্ক
  4. ঘ) সুধাকর
ব্যাখ্যা
- যেসব শব্দের অর্থ অভিন্ন বা প্রায় সমান, সেসব শব্দকে প্রতিশব্দ বলে।
গুরুত্বপূর্ণ সমর্থক শব্দ:
- চাঁদ : চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
- চুল: কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী।
- কুল: বংশ, গোত্র, গোষ্ঠী, জাত, বর্ণ।
- কান্না: কর্ণ, শ্রবণ, শ্রুতি, শ্রবণেন্দ্রিয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১৩.
‘তালাশ’ কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) আরবি
  2. খ) বর্মি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা

তুর্কি :
উজবুক, উর্দু, কঞ্চি, কুলি, কোর্মা, কাঁচি, খাতুন, বাবা, চকমকি, বাহাদুর, বেগম, বোঁচকা, সওগাত, চুকলি, তালাশ ইত্যাদি।

বর্মি : লুঙ্গি, ফুঙ্গি, ঠোঙ্গা, নাপ্পি, প্যাগোডা, চঙ্ (মঠ)।

ফারসি : অন্দর, কানুন, আবহাওয়া, দরবার, আমদানি-রপ্তানি, আমল, আমির, আমেজ, শরবত, হুজুর, জমিদার, সুর্মা, হাজার,
জাফরান, বরফ, চশমা, সবজি, শহর, গ্রেপ্তার, খবর, শখ, গোলাপ, খরগোশ ইত্যাদি।

আরবি : আজান, আল্লাহ্, আদম, কোরান, ফকির, খাতা, খারাপ, নগদ, তবলা, আসামি, আসবাব, ইজ্জত, দৌলত, গজল, শহিদ, শুরু,  কাবাব, খারিজ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ।
১৪.
`Appendix' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) ঘোষণাপত্র
  2. খ) স্মারকরিপি
  3. গ) পরিশিষ্ট
  4. ঘ) পাণ্ডুলিপি
ব্যাখ্যা
`Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ
Manuscript - পাণ্ডুলিপি
 Memorandum - স্মারকরিপি
Gazette -ঘোষণাপত্র
Apprentice - শিক্ষানবিশ
Manual - সারগ্রন্থ
Manifesto - ইশতেহার

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
‘যে সমস্তই সহ্য করতে পারে’ এককথায় বলে -
  1. ক) সহিষ্ণু
  2. খ) অনসূয়া
  3. গ) স্ত্রৈণ
  4. ঘ) সর্বংসহ
ব্যাখ্যা
• ‘যে সমস্তই সহ্য করতে পারে’ এককথায় বলে - সর্বংসহ

কিছু এককথায় প্রকাশ হলো:
• যে সহ্য করতে পারে - সহিষ্ণু
• যে নারীর হিংসা নেই - অনসূয়া
• যে স্ত্রী বশীভূত - স্ত্রৈণ
• যা ক্রমশ বর্ধিত হয় - বর্ধিষ্ণু
• যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব
• যা সহজে ভেঙ্গে যায় - ভঙ্গুর, ঠুনকো

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
‘Many men many mind'- এ বাক্যের বাংলা ভাবানুবাদ নিচের কোনটি?
  1. ক) অনেক মুনির অনেক মত
  2. খ) নানা মানুষের নানা চিন্তা
  3. গ) নানা মুনির নানা মত
  4. ঘ) অনেক মানুষের অনেক মন
ব্যাখ্যা
অনুবাদ কাজকে দু ভাগে ভাগ করা হয়। যথা:
১. আক্ষরিক অনুবাদ
২. ভাবানুবাদ

আক্ষরিক অনুবাদ: মূল ভাষার প্রতিটি শব্দ ব্যবহার করে যে -অনুবাদ করা হয় তাকে আক্ষরিক অনুবাদ বলা হয়। আক্ষরিক অনুবাদে মূল ভাষার বাক্যশৈলী, বাণী, ভঙ্গি, সুর ইত্যাদি হুবাহু ভাষান্তরিত করার চেষ্টা করা হয়।
যেমন: ‘Many men many mind'- এ বাক্রের অর্থ যদি এমন করা যায়- ‘অনেক মানুষের অনেক মন’ তাহলে তাকে আক্ষরিক অনুবাদ বলা যেতে পারে।

ভাবানুবাদ: যে অনুবাদের মাধ্যমে মূল ভাষার স্থিত মূল ভাব অক্ষুণ্ন রেখে নিজের ভাষার বিষয়বস্তু উপস্থিত হয়, এবং মূল ভাষায় ব্যবহৃত শব্দ, বাক্যগঠন ইত্যাদিকে উপেক্ষা করে অপর ভাষার মূলভাবকে তুলে ধরা হয় বা অনুবাদ করা হয় তাকে ভাবানুবাদ বলে।
যেমন: ‘Many men many mind'- এই বাক্যের অর্থ যদি এমন করা যায় - ‘নানা মুনির নানা মত’ - তাহলে তাকে ভাবানুবাদ বলা যেতে পারে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
নিচের কোনটি অপপ্রয়োগ?
  1. ক) দৈন্যতা
  2. খ) ধীরতা
  3. গ) কৃপণতা
  4. ঘ) চঞ্চলতা
ব্যাখ্যা
- ‘তা’ এবং ‘ত্ব’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো ‘তা’ বা ‘ত্ব’ যুক্ত করলে তা ভুল হবে।
- দৈন্যতা শব্দটি অপপ্রয়োগ বা অশুদ্ধ। কারণ ‘দীন’ বিশেষণ শব্দের সঙ্গে বিশেষ্যবাচক ‘য’ প্রত্যয় যোগ করে ‘দৈন্য’ বিশেষ্য শব্দ গঠিত হয়। ফলে ‘দৈন্য’ শব্দের সঙ্গে আবারো বিশেষ্যবাচক ‘তা’ প্রত্যয় যুক্ত হলে তা ভুল বলে গণ্য হয়েছে।

কয়েকটি শুদ্ধ ও অশুদ্ধ প্রয়োগ হলো:
শুদ্ধ - অশুদ্ধ
ধীরতা - ধৈর্যতা
চাপলতা - চাপল্যতা
দরিদ্রতা - দারিদ্র‌্যতা
কৃপণতা - কার্পণ্যতা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
‘অল্পসল্প’ কোন ধরণের শব্দদ্বিত্ব?
  1. ক) ধ্বন্যাত্মক
  2. খ) অনুকার
  3. গ) পুনরাবৃত্ত
  4. ঘ) বিভক্তিহীন
ব্যাখ্যা
• অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে।
- শব্দদ্বিত্ব তিন ধরণের:
১.অনুকার দ্বিত্ব
২.ধ্বন্যাত্মক দ্বিত্ব
৩.পুনরাবৃত্তদ্বিত্ব

অনুকার দ্বিত্ব: পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরনে তৈরি হয়। এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়। তাতে শব্দের খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়।
যেমন: ঝাল-টাল, মোটাসোটা, নরম-সরম, ব্যাপার-স্রাপার, বুঝে-সুঝে, অল্পসল্প, বুদ্ধিশুদ্ধি, গুটিশুটি, অঙ্কটঙ্ক, আমটাম ।

ধ্বন্যাত্মক দ্বিত্ব: কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় , সেগুলোকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলে। যেমন: টুং টুং, ঠুকঠুক, শোঁ শোঁ, খক খক, দুম দুম ।

পুনরাবৃত্ত দ্বিত্ব: পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। যেমন: জ্বর জ্বর, পর পর, কবি কবি, কথায় কথায় ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১৯.
‘বৌঠাকুরাণীর হাট’ উপন্যাসটি কে রচনা করেন?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. গ) সুকান্ত ভট্টাচার্য
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
- রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে ৭ই মে, ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ, কলকাতার জোড়াসাঁকো নামক স্থানের এক সম্ভ্রান্ত পরবিারে জন্মগ্রহণ করেন।
- মাত্র আট বছর বয়সে তিনি কবিতা রচনা শুরু করেন এবং তের বছর বয়সে ১৮৭৪ সালে তার প্রথম কবিতা হিন্দুমেলার উপহার অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁর প্রকাশিত প্রথম উপন্যাসের নাম বৌঠাকুরাণীর হাট ১৮৮৩ সালে প্রকাশিত হয়।
- রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটকের নাম বাল্মীকি প্রতিভা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর।
২০.
What is the Bangla meaning of the phrase 'Animal spirits'?
  1. ক) ক্ষিপ্রগতিতে কাজ করা
  2. খ) সহজাত উচ্ছ্বাস
  3. গ) অতিরিক্ত আগ্রহী
  4. ঘ) হিংস্র স্বভাব
ব্যাখ্যা
Animal spirits
English Meaning: natural exuberance.
Bangla Meaning: সহজাত উচ্ছ্বাস

Ex. Sentence: The children romped on the lawn, full of animal spirits.
Bangla Meaning: বাচ্চারা সহজাত উচ্ছ্বাসে উঠোনে ছোটাছুটি করছিলো।

Source: Livr MCQ Lecture.
২১.
The government appointed a committee to investigate the accident. Here committee is a/an -
  1. ক) Abstract noun
  2. খ) Proper noun
  3. গ) Common noun
  4. ঘ) Collective noun
ব্যাখ্যা
Here committee is a collective Noun.
মূলত, Collective Noun বলতে নির্দিষ্ট কোনকিছুর দল বা সমষ্টি কে বোঝায়।
Committee means a group of persons elected or appointed, to whom any matter or business is referee অর্থাৎ বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ।
তাই committee হচ্ছে collective noun.

এছাড়াও অন্য অপশন গুলোর মধ্যে -
Abstract noun:
অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করে , যার বাহ্যিক অবস্থান নেই কেবল অনভুব করা যায়।
যেমনঃ Happiness, Motherhood etc. are feelings which cannot be touched.

Proper noun:
যেকোন কিছুর নির্দিষ্ট নামকে নির্দেশ করে ।
যেমনঃ Rahim, Dhaka যথাক্রমে কোন ব্যক্তি এবং স্থানে র নির্দিষ্ট নামকে নির্দেশ করে ।

Common Noun:
নির্দিষ্ট কোনকিছুর নামকে নির্দেশ না করে কোনকিছুর সাধারণ নামকে নির্দেশ করে ।
যেমনঃ Girl, Dog etc. যথাক্রমে ব্যক্তি এবং প্রাণীর সাধারণ নাম।
২২.
Only _________ in the world export diamonds.
  1. ক) a few nations
  2. খ) few nations
  3. গ) a little nations
  4. ঘ) fewer nations
ব্যাখ্যা
Only এর পর সর্বদাই a few বা a little ব্যবহৃত হয়। 
Countable noun এর ক্ষেত্রে only a few এবং uncountable noun এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়।
A few অর্থ - কিছু সংখ্যক।
Structure: 
Only + a few/ a few of + plural countable noun +plural verb + ext.
Only + a little/ a little of + uncountable noun + singular verb + ext.
২৩.
'Drake' is the masculine gender of -
  1. ক) Vixen
  2. খ) Duck
  3. গ) Bee
  4. ঘ) Drone
ব্যাখ্যা
'Drake' is the masculine gender of - Duck. 
Drake -পুরুষ পাতিহাঁস।
Duck - স্ত্রী পাতিহাঁস।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
Vixen (খেঁকশিয়ালিনী) এর masculine gender হচ্ছে - Fox -খেঁকশিয়াল
Bee - স্ত্রী মৌমাছি, এর masculine gender হচ্ছে - Drone - পুরুষ মৌমাছি।
২৪.
Change the voice. He is writing me a letter.
  1. ক) I am being writing a letter by him.
  2. খ) A letter have been witting to me by him.
  3. গ) A letter is written to me by him.
  4. ঘ) I am being written a letter by him.
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে - I am being written a letter by him.
কারন প্রশ্নে প্রদত্ত active বাক্যটি present continuous tense এ আছে।
Passive এ পরিবর্তন করার নিয়ম - 
Object এর subject + am/is/are + being + v3 + subject এর object.
২৫.
প্রবাদ বাক্য - 'তেল মাথায় তেল দেওয়া।' এর সঠিক ইংরেজি কোনটি?
  1. ক) Cast pearls before swine
  2. খ) Empty vessels sound much
  3. গ) Carry coals to Newcastle
  4. ঘ) Build castles in the air
ব্যাখ্যা
• Carry coals to Newcastle - তেল মাথায় তেল দেওয়া।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
• Cast pearls before swine - উলু বনে মুক্তা ছড়ানো / বানরের গলায় মুক্তোর মালা পড়ানো।
• Empty vessels sound much - অসারের তর্জন গর্জনই সার।
• Build castles in the air - আকাশকুসুম রচনা করা বা অলীক কল্পনা করা।

Source: Live MCQ Lecture.
২৬.
He did not let me ____ what he is reading.
  1. ক) to see
  2. খ) see
  3. গ) saw
  4. ঘ) seen
ব্যাখ্যা
• যে verb এর মাধ্যমে  Subject  নিজে কাজ না করে অন্যকে বা object কে দিয়ে কাজ করায় বা করিয়ে নেয় তখন তাকে causative verb বলে।
Help, Get, Have, Let, Make ইত্যাদি সর্বাধিক ব্যবহৃত  causative verb.

• Let হিসেবে causative verb এর ব্যবহার - 
Subject + let + ব্যক্তিবাচক/ বস্তুবাচক/ বিষয় object + V1

যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যে Let এর পর ব্যক্তিবাচক object এসেছে তাই এরপর verb এর base form বসবে।
সুতরাং, সঠিক উত্তর - see
সম্পূর্ণ বাক্য - He did not let me see what he is reading. 
২৭.
If you wanted help, I ______ you.
  1. ক) will
  2. খ) would help
  3. গ) would have help
  4. ঘ) would have helped
ব্যাখ্যা
শূন্যস্থানের সঠিক উত্তর - Would help.
Second Conditional এর নিয়মানুযায়ী - 
If + past indefinite + subject + would/could/might + v1 + ext.
অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে। 
Complete Sentence: If you wanted help, I would help you.
২৮.
I always confide ___ my parents.
  1. ক) to
  2. খ) with
  3. গ) at
  4. ঘ) in
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে - in. 
Confide in - বিশ্বাস করা; নির্ভর করা
অর্থাৎ, কারোর উপর বিশ্বাস করা বা নির্ভর করা বোঝাতে confide এর পর preposition হিসাবে in ব্যবহৃত হয়।
Complete Sentence: I always confide in my parents.
Bangla Meaning: আমি সবসময় আমার বাবা-মাকে বিশ্বাস করি।
২৯.
It is only I who _____ walking slowly.
  1. ক) is
  2. খ) am
  3. গ) are
  4. ঘ) were
ব্যাখ্যা
• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
তাই উপরের বাক্যে Antecedent ‘I’ থাকায় who এর পরে am বসবে।
সে অনুসারে সঠিক উত্তর -  am.
Complete Sentence: It is only I who am walking slowly. 
৩০.
The Headmaster and President of the school ____ present in the last meeting.
  1. ক) was
  2. খ) were
  3. গ) had been
  4. ঘ) have been
ব্যাখ্যা
- And দ্বারা যুক্ত দুই বা ততোধিক subject/noun যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে তাদের পরবর্তী verb টি singular হয়।
-  And দ্বারা যুক্ত দুই বা ততোধিক subject/noun যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে তাদের পরবর্তী verb টি plural হয়।
- একই ব্যক্তিকে নির্দেশ করছে নাকি ভিন্ন ভিন্ন ব্যক্তিকে সেটা বোঝার সহজ উপায় হচ্ছে -  দুইটি subject/ noun এর পুর্বে যদি article থাকে তবে তা দ্বারা ভিন্ন ভিন্ন ব্যক্তিকে নির্দেশ করে। আর যদি প্রথমটির পুর্বে article থাকে এবং দ্বিতীয়টির পুর্বে না থাকে তাহলে সেটি একজন ব্যক্তিকেই নির্দেশ করে। 

•.প্রশ্নে প্রদত্ত বাক্যে The Headmaster and President দ্বারা একই ব্যক্তিকে বোঝাচ্ছে (কারণ দ্বিতীয় subject এর পুর্বে কোন article নাই) এবং last meeting দ্বারা অতীতে ঘটে যাওয়া কোনো কাজ নির্দেশ করছে।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - was.
সম্পূর্ণ বাক্য - The Headmaster and President of the school was present in the last meeting.
৩১.
Where do you live in? Here the underlined word in is a/an -
  1. ক) Adverb
  2. খ) Preposition
  3. গ) Conjunction
  4. ঘ) Linker
ব্যাখ্যা
Where do you live in? Here the underlined word in is a/an - Adverb.
যদি কোনো sentence এর শেষে preposition বসে তবে তা সবসময় adverb হিসেবে বিবেচিত হয়। 
তাই সঠিক উত্তর - adverb.
৩২.
'Cut someone dead' refers to -
  1. ক) suddenly stop operating.
  2. খ) completely ignore someone.
  3. গ) Kill someone brutally.
  4. ঘ) Kill someone with weapon.
ব্যাখ্যা
Cut someone dead
English Meaning: completely ignore someone.
Bangla Meaning: দেখেও না দেখার ভান করা

Ex. Sentence: As I didn't have enough time, I had to
cut to the quick after seeing an old friend.
Bangla Meaning: আমার হাতে সময় ছিলো না বলে একজন
পুরনো বন্ধুকে দেখেও না দেখার ভান করতে হয়েছিলো।

Source: Live MCQ Lecture.
৩৩.
What is the verb form of the word 'Breath'?
  1. ক) Breath
  2. খ) Breathy
  3. গ) Breather
  4. ঘ) Breathe
ব্যাখ্যা
Breath - noun যার অর্থ - শ্বাসপ্রশ্বাস।
এর verb form হচ্ছে - Breathe - অর্থ  শ্বাস নেওয়া বা ফেলা।
Breathy - (adjective) (বিশেষত কণ্ঠস্বর সম্বন্ধে) নিশ্বাসতাড়িত।
Breather (noun)-  স্বল্পকালীন বিরতি বা বিশ্রাম।

Source: Merriam Webster.
৩৪.
Everybody should speak the truth.
  1. ক) Relative pronoun
  2. খ) Indefinite pronoun
  3. গ) Personal pronoun
  4. ঘ) Possessive Pronoun
ব্যাখ্যা
অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যেসব pronoun ব্যবহৃত হয় সেগুলোকে Indefinite pronoun বলে। 
যেমনঃ Everyone, no one, nobody, everybody, someone, anyone, none, something, nothing, everything, etc.
সুতরাং সঠিক উত্তর -  Indefinite pronoun।
৩৫.
ক ও খ আয়ের অনুপাত ৯ : ৪। ক এর আয় ২৭০ টাকা হলে, খ এর আয় কত? 
  1. ক) ৩০ টাকা 
  2. খ) ৬০ টাকা 
  3. গ) ৯০ টাকা 
  4. ঘ) ১২০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: ক ও খ আয়ের অনুপাত ৯ : ৪। ক এর আয় ২৭০ টাকা হলে, খ এর আয় কত? 
সমাধান: 
ক ও খ আয়ের অনুপাত ৯ : ৪
ক এর আয় = ৯a 
খ এর আয় = ৪a 

প্রশ্নমতে,
৯a = ২৭০
a = ২৭০/৯
a = ৩০

খ এর আয় = ৪ × ৩০ = ১২০ টাকা 

৩৬.
a ও b দুইটি পূর্ণসংখ্যা হলে a2 + b2 এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) - ab
  2. খ) a/b
  3. গ) 2ab
  4. ঘ) ab
ব্যাখ্যা
প্রশ্ন: a ও b দুইটি পূর্ণসংখ্যা হলে a2 + b2 এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান: 
a2 + b2
= a2 + b2 + 2ab - 2ab
= (a + b)2 - 2ab
এখন 
(a + b)2 - 2ab এর সাথে 2ab যোগ করলে আমরা পাই,
(a + b)2 - 2ab + 2ab
= (a + b)2 যা পূর্ণবর্গ
৩৭.
x এর মান কত হলে logx400 = 4 হবে?
  1. ক) 5√2
  2. খ) 2√5
  3. গ) - 2√5
  4. ঘ) 1/5√2
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে logx400 = 4 হবে?

সমাধান: 
logx400 = 4
বা, x4 = 400
বা, x4 = 2 × 2 × 2 × 2 × 5 × 5
বা, x4  = 24 × 52 =
বা, x4= 24 × (√5)4
বা, x4 = (2√5)4
  x = 2√5
৩৮.
কোনো বাগানে ২৩০৪টি আমগাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত? 
  1. ক) ৩৬টি
  2. খ) ২৪টি
  3. গ) ৪৮টি
  4. ঘ) ৫২টি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বাগানে ২৩০৪টি আমগাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত? 

সমাধান:
বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ আছে ।
প্রত্যেক সারিতে আমগাছের সংখ্যা হবে ২৩০৪ এর বর্গমূল।

২৩০৪ এর বর্গমূল = √২৩০৪  = ৪৮
 নির্ণেয় আমগাছের সংখ্যা ৪৮টি
৩৯.
রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?
  1. ক) 2700 টাকা
  2. খ) 2900 টাকা
  3. গ) 3100 টাকা
  4. ঘ) 3300 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করেন?

সমাধান:
প্রশ্নানুসারে,
ধারাটির প্রথম পদ a = 1200,
সাধারণ অন্তর d = 100

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
18 তম মাসে সঞ্চয় = a + (18 - 1)d
= {1200 + 17 × 100} টাকা
= (1200 + 1700) টাকা
= 2900 টাকা
৪০.
যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট কত? 
  1. ক) {36, 72}
  2. খ) {144, 198}
  3. গ) {36}
  4. ঘ) {24, 36}
ব্যাখ্যা
প্রশ্ন: যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট কত? 

সমাধান:
যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, সে সংখ্যা হবে 23 অপেক্ষা বড় এবং 311 - 23 = 288 এবং 419 - 23 = 396 এর সাধারণ গুণনীয়ক ।

মনেকরি,
23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়কসমূহের সেট A
23 অপেক্ষা বড় 396 এর গুণনীয়কসমূহের সেট B

এখানে,
A = {24, 32, 36, 48, 72, 96, 144, 288} 
B = {33, 36, 44, 66, 99, 132, 198, 396}

A ∩ B = {24, 32, 36, 48, 72, 96, 144, 288} ∩ {33, 36, 44, 66, 99, 132, 198, 396}
 = {36}
৪১.
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার ও 12 মিটার এবং ক্ষেত্রফল 78 বর্গমিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? 
  1. ক) 90°
  2. খ) 60°
  3. গ) 45°
  4. ঘ) 30°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 মিটার ও 12 মিটার এবং ক্ষেত্রফল 78 বর্গমিটার। বাহুদ্বয়ের
অন্তর্ভুক্ত কোণ কত? 

সমাধান: 
 ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a = 13 মিটার ও b = 12 মিটার 
 ত্রিভুজের ক্ষেত্রফল = 78 বর্গমিটার
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ = ?

এখন 
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absin θ 
78 = (1/2) × 13 × 12 × sin θ
78  × sin θ = 78
sin θ = 78/78
sin θ =1
sin θ = sin90°
 θ =90°
৪২.
ক, খ এর মানের গড় ১২ এবং গ এর মান ১৫ হলে ক, খ এবং গ এর মানের গড় কত?
  1. ক) ১১
  2. খ) ১২
  3. গ) ১৩
  4. ঘ) ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর মানের গড় ১২ এবং গ এর মান ১৫ হলে ক, খ এবং গ এর মানের গড় কত? 

সমাধান: 
ক, খ এর মানের গড় ১২ 
ক, খ এর  মোট মান  = ১১  × ২ = ২৪ 
গ এর মান  ১৫

ক, খ এবং গ এর মোট মান = ২৪ + ১৫ = ৩৯ 
ক, খ এবং গ এর মানের গড় = ৩৯/৩ = ১৩
৪৩.
একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। এর অপর কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ক) 36 সেন্টিমিটার
  2. খ) 72 সেন্টিমিটার
  3. গ) 24 সেন্টিমিটার
  4. ঘ) 48 সেন্টিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। এর অপর কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার
রম্বসের এক বাহুর দৈর্ঘ্য = 180/4 = 45

রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 
ΔAOB একটি সমকোণী ত্রিভুজ 
OA2 + OB2 = AB2
OA2 + 272  = 452
OA2 + 729  =2025
OA2 = 2025 - 729
OA2 = 1296
OA2 = 362
OA = 36 
AC = 2 × OA = 2 × 36 = 72 

৪৪.
শতকরা কত টাকা হার মুনাফায় ৮৫০ টাকার ৬ বছরের মুনাফা ৩০৬ টাকা হবে? 
  1. ক) ১২%
  2. খ) ৮%
  3. গ) ৪%
  4. ঘ) ৬%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা কত টাকা হার মুনাফায় ৮৫০ টাকার ৬ বছরের মুনাফা ৩০৬ টাকা হবে? 

সমাধান: 
মুনাফা I =৩০৬ টাকা
আসলP =৮৫০ টাকা
মুনাফার হার r = ?
সময়  n = ৬ বছর
 
আমরা জানি,
I = Prn
r = I/Pn
r = (৩০৬ ×১০০) /(৮৫০× ৬)
r = ৬%
৪৫.
log10(x2 - 8x + 17) = 0 হলে, x এর মান কত হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: log10(x2 - 8x + 17) = 0 হলে, x এর মান কত হবে? 

সমাধান: 
log10(x2 - 8x + 17) = 0
x2 - 8x + 17 = 100
x2 - 8x + 17 = 1
x2 - 8x + 17 - 1 = 0
x2 - 8x + 16 = 0
x2 - 2.4.x + 42 = 0
(x - 4)2 = 0
x - 4 =0
x = 4 
৪৬.
কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে 1 হয় এবং হরের সাথে 1 যোগ  করলে তা 2/3 হয়, ভগ্নাংশটি কত?
  1. ক) 4/5
  2. খ) 5/6
  3. গ) 6/7
  4. ঘ) 10/11
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে 1 হয় এবং হরের সাথে 1 যোগ  করলে তা 2/3 হয়, ভগ্নাংশটি কত?

সমাধান: 
ধরি 
ভগ্নাংশের লব x 
ভগ্নাংশের হর y 
১ম শর্তমতে
(x + 1)/y = 1
x + 1 = y
x - y = - 1 ....................(1)

২য় শর্তমতে  
x/(y + 1) = 2/3
3x = 2y + 2
3x - 2y = 2.....................(2)

(2) - (1)× 2 ⇒
3x - 2y - (2x - 2y) = 2 - (- 2)
3x - 2y - 2x + 2y = 2 + 2
x = 4 

(1) নং হতে পাই 
4 - y = - 1
- y = - 1 - 4
- y = - 5
y = 5

ভগ্নাংশটি = 4/5
৪৭.
(a - b)2, a2 - b2, a3 - b3 এর গ. সা. গু কত?
  1. ক) (a + b)2
  2. খ) (a - b)(a2 + ab + b2)
  3. গ) (a - b)
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: (a - b)2, a2 - b2, a3 - b3 এর গ. সা. গু কত?

সমাধান 
১ম রাশি =(a + b)2 = (a - b)(a - b)
২য় রাশি = a2 - b2
              =(a + b)(a - b)
৩য় রাশি = a3 - b3
               =(a - b)(a2 + ab + b2)

নির্ণেয় গ. সা. গু = (a - b)
৪৮.
cosθ = 1/2 হলে, cotθ এর মান কোনটি?
  1. ক) 1
  2. খ) √3
  3. গ) 1/√3
  4. ঘ) √3/2
ব্যাখ্যা
প্রশ্ন: cosθ = 1/2 হলে, cotθ এর মান কোনটি?

সমাধান: 
sinθ = √(1 - cos2θ)
=√{1 - (1/2)2}
=√{1 - (1/4)}
=√{(4 - 1)/4} 
= √(3/4)
= √3/2

cotθ = cosθ/sinθ
         = (1/2)/(√3/2)
= (1/2) × (2/√3)
= 1/√3
৪৯.
দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 5/6 অংশ। সংখ্যাদ্বয়ের অনুপাত কত?
  1. ক) 7 : 2
  2. খ) 6 : 5
  3. গ) 11 : 1
  4. ঘ) 7 : 6
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 5/6 অংশ। সংখ্যাদ্বয়ের অনুপাত কত?

সমাধান: 
ধরি 
বড় সংখ্যাটি x 
ছোট সংখ্যাটি y 

প্রশ্নমতে,
x - y = (5/6) (x + y)
=> x - y = 5(x + y)/6
=> 6x - 6y = 5x + 5y
=> 6x - 5x = 5y + 6y 
=> x = 11y
=>x/y = 11/1
=> x : y = 11 : 1
৫০.
a + b + c = 2 এবং ab + bc + ac = 1 হলে (a + b)2 + (b + c)2 + (c + a)2 এর মান কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 2 এবং ab + bc + ac = 1 হলে (a + b)2 + (b + c)2 + (c + a)2 এর মান কত?

সমাধান: 
(a + b)2 + (b + c)2 + (c + a)2
= a2 + 2ab + b2 + b2+ 2bc + c2 + c2 + 2ca + a2
= (a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca) + (a2 + b2 + c2)
= (a + b + c)2 + (a + b + c)2 - 2(ab + bc + ca)
= 22 + 22 - 2 × 1
= 4 + 4 - 2
= 8 - 2
= 6
৫১.
3x2 - x - 14 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. ক) (3x - 2)(x + 7)
  2. খ) (3x - 7)(x + 2)
  3. গ) (7x - 3)(x + 7)
  4. ঘ) (2x - 7)(x + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - x - 14 এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো- 

সমাধান: 
  3x2 - x - 14
= 3x2 - 7x + 6x - 14
= x(3x - 7) + 2(3x - 7)
= (3x - 7)(x + 2)
৫২.
একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30° হলে, টাওয়ারের উচ্চতা কত?
  1. ক) 16√3 মিটার 
  2. খ) 36√3 মিটার 
  3. গ) 25√3 মিটার 
  4. ঘ) 75√3 মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30° হলে, টাওয়ারের উচ্চতা কত?

সমাধান: 

মনে করি,
টাওয়ারের উচ্চতা AB = h মিটার,
টাওয়ারের পাদদেশ থেকে BC = 75 মিটার দূরে ভূতলম্ব C বিন্দুতে টাওয়ারের শীর্ষ A বিন্দুর উন্নতি ∠ACB = 30°
এখন 
tan∠ACB = AB/BC
বা, tan30° =h/75
বা,1/√3 = h/75
বা, h = 75/√3
বা, h =75 ×√3/√3 ×√3
বা, h =75 ×√3/3
বা, h = 25√3

টাওয়ারের উচ্চতা 25√3 মিটার
৫৩.
x, y, z ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) y2 = xz
  2. খ) xy = yz
  3. গ) x = y = z
  4. ঘ) x2 = yz
ব্যাখ্যা
প্রশ্ন: x, y, z ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
x, y, z ক্রমিক সমানুপাতি হলে
x : y = y : z
x/y = y/z
y2 = xz
৫৪.
যদি A = 60°, B = 30° হয়, তাহলে sinAcosB + sinBcosA এর মান কত? 
  1. ক) 1
  2. খ) √3/2
  3. গ) 1/2
  4. ঘ) 1/√2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = 60°, B = 30° হয়, তাহলে sinAcosB + sinBcosA এর মান কত? 

সমাধান: 
 A = 60°, B = 30°
sinAcosB + sinBcosA
= sin60°cos30° + sin30°cos60°
= (√3/2).(√3/2) + (1/2).(1/2)
= (3/4) + (1/4)
= (3 + 1)/4
= 4/4
= 1

৫৫.
'মহাস্থানগড়' এর পূর্বনাম কী ছিল?
  1. ক) চন্দ্রদ্বীপ
  2. খ) সমতট
  3. গ) হরিকেল
  4. ঘ) পুন্ড্রনগর
ব্যাখ্যা
•'মহাস্থানগড়' এর পূর্বনাম ছিল পুন্ড্রনগর

• পুন্ড্র:
- প্রাচীন বাংলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জনপদের নাম পুন্ড্র।
- পুন্ড্র ‘জন’ বা জাতি এ জনপদ গঠন করেছিল।
- পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম পুন্ড্রনগর।
- বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত।
- পরবর্তী কালে এর নাম মহস্থানগড় হয়।
- সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি. পু. ২৭৩-২৩২ অব্দ) প্রাচীন পুন্ড্র রাজ্য স্বাধীনসত্তা হারায়।
- এ রাজ্যের বিস্তৃতি বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর পর্যন্ত ছিল ।
- পুন্ড্র রাজ্যের উত্তর অংশের নাম বরেন্দ্র, বরেন্দ্রী অথবা বরেন্দ্রভূমি ছিল।
- রাজশাহী অঞ্চলকে এখনও বরেন্দ্র বলা হয়ে থাকে।
- ক্রমবর্ধমান সমৃদ্ধির সঙ্গে সঙ্গে পুন্ড্র ৫ম-৬ষ্ঠ শতকে পুন্ড্র বর্ধন নামে পরিচিত হয়।
- গুপ্ত যুগে (৪র্থ - ৬ষ্ঠ শতকে) পুন্ড্র নগর ছিল গুপ্তদের প্রাদেশিক রাজধানী।
- প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুন্ড্রই ছিল বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য।

সূত্র: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে জাতিসংঘের কোন সংস্থা?
  1. ক) UNESCO
  2. খ) FAO
  3. গ) UNDP
  4. ঘ) UNHCR
ব্যাখ্যা
• ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে।
- এই সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ভাষা আন্দোলনকে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করে।

সূত্র: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
৫৭.
‘অপারেশন সার্চ লাইট' নিচের কোন ঘটনার সাথে সর্ম্পকিত?
  1. ক) ভাষা আন্দোলন
  2. খ) ছয় দফা দাবি
  3. গ) ঊনসত্তরের গণঅভ্যুত্থান
  4. ঘ) মহান মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
• ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনা কর্তৃক নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে গণহত্যা পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে।
- পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র, নিরীহ, স্বাধীনতাকামী সাধারণ মানুষের উপর হামলা করে নির্বিচারে হত্যাকাণ্ড চালায়।
- পাকিস্তানিরা বাঙালিদের হত্যার এই অভিযানের নাম দেয় ‘অপারেশন সার্চ লাইট'।
- ২৫ মার্চ রাতে এই অভিযান পরিচালনা করলেও মূলত মার্চের প্রথম থেকেই তারা এর পরিকল্পনা করে।
- ১৯ মার্চ থেকে পূর্ব বাংলায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্রীকরণ শুরু হয়।
- ২০ মার্চ সরকার অস্ত্র জমা দেয়ার নির্দেশ জারি করে।
- ২৪ মার্চ চট্টগ্রাম বন্দরে এম. ভি. সোয়াত থেকে অস্ত্র ও রসদ খালাস শুরু হয়।
- সব প্রস্তুতি শেষে ২৫ মার্চ গণহত্যার জন্য বেছে নেয়া হয়।
- মেজর জেনারেল রাও ফরমান আলীকে ঢাকা শহরের মূল দায়িত্ব দেয়া হয়।

সূত্র: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
  1. ক) ৩০ ভাগ
  2. খ) ২৫ ভাগ
  3. গ) ২০ ভাগ
  4. ঘ) ১৫ ভাগ
ব্যাখ্যা
• পরিবেশের ভারসাম্য রক্ষায় কোন দেশের মোট আয়তনের ন্যূনতম ২৫ ভাগ বনভূমি থাকতে হয়।
• বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের শতকরা ১৭ ভাগ।

সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী।
৫৯.
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম -
  1. ক) সিনেট
  2. খ) কংগ্রেস
  3. গ) হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
  4. ঘ) পার্লামেন্ট
ব্যাখ্যা
• মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস
- কংগ্রেস একটি দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা।

• নিম্নকক্ষের নাম: হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ।
- প্রতিনিধি পরিষদের আসন সংখ্যা ৪৩৫টি।
- মেয়াদ ২ বছর।

• উচ্চকক্ষের নাম: সিনেট পরিষদ।
-  সিনেটে আসন সংখ্যা ১০০টি।
- মেয়াদ ৬ বছর।

উৎস: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৬০.
'চলাফেরার স্বাধীনতা' সর্ম্পকে বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে?
  1. ক) ৩৯ নং
  2. খ) ৪০ নং
  3. গ) ৩৬ নং
  4. ঘ) ৩৭ নং
ব্যাখ্যা
• বাংলাদেশের সংবিধানের কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ: 
অনুচ্ছেদ-৩৬: চলাফেরার স্বাধীনতা
অনুচ্ছেদ-৩৭: সমাবেশের স্বাধীনতা
অনুচ্ছেদ-৩৮: সংগঠনের স্বাধীনতা
অনুচ্ছেদ-৩৯: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা
অনুচ্ছেদ-৪০: পেশা বা বৃত্তির স্বাধীনতা

সূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
৬১.
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?
  1. ক) ইন্টারকম
  2. খ) ইন্টারনেট
  3. গ) ই-মেইল
  4. ঘ) ইন্টারস্পিড
ব্যাখ্যা
• কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে ইন্টারনেট বলে।
• ইন্টারনেট এর ব্যবহার- 
১. দ্রুত ফাইল বা তথ্যের আদান প্রদান করা ।
২. তথ্য সংরক্ষণ করা।
৩. ই-কমার্স ব্যবহার করা।
৪. তথ্যের গোপনীয়তা রক্ষা করা।
৫. ঘরে বসে ক্রয়-বিক্রয় করা।
৬. ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়।
৭. মেসেজ বা ই-মেইল আদান প্রদান করা ইত্যাদি।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 'জাতীয় প্রতীক' -এ কয়টি তারকা চিহ্ন রয়েছে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 'জাতীয় প্রতীক' -এ ৪টি তারকা চিহ্ন রয়েছে।

• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-৪ অনুসারে, প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পর-সংযুক্ত পত্র, তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা

সূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
 
৬৩.
বিখ্যাত 'তিনকন্যা' চিত্রকর্মটি নির্মাতা কে?
  1. ক) জয়নুল আবেদিন
  2. খ) কামরুল হাসান
  3. গ) এসএম সুলতান
  4. ঘ) রফিকুন্নবী
ব্যাখ্যা
• 'তিন কন্যা', 'উঁকি' আর 'নাইওর'-এর মতো বিস্ময়কর সব চিত্রকর্মের স্রষ্টা কামরুল হাসান ।
- তাঁর ‘তিনকন্যা’ ও ‘নাইওর’ চিত্রকর্ম অবলম্বনে যথাক্রমে যুগোশ্লাভীয়া সরকার (১৯৮৫) ও বাংলাদেশ সরকার (১৯৮৬) দুটি স্মারক ডাকটিকেট প্রকাশ করেছে।
- কামরুল হাসানের চিত্রকলায় লৌকিক ও আধুনিক রীতির মিশ্রণ ঘটায় তিনি ‘পটুয়া কামরুল হাসান’ নামে পরিচিতি লাভ করেন।
- তিনি বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি মনোগ্রাম তৈরি করার সঙ্গে যুক্ত ছিলেন।

সূত্র: বাংলাপিডিয়া। 
৬৪.
দিন রাত সর্বত্র সমান কোথায়?
  1. ক) অক্ষরেখায়
  2. খ) নিরক্ষরেখায়
  3. গ) কর্কট ক্রান্তি রেখায়
  4. ঘ) দ্রাঘিমারেখায়
ব্যাখ্যা
নিরক্ষরেখা
- দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়েছে।
- এই রেখাটির মান ০ ডিগ্রি।
- তাই, এখানে দিন রাত সর্বত্র সমান।

এছাড়া, 
- নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাবে ভাগ করেছে।
- এ রেখার উত্তরে পৃথিবীর অর্ধাংশকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণের - অর্ধাংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয়।
- নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দূরত্ব স্থির করা হয়।

উৎস: ভূগোল, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
পদাধিকারবলে পরিকল্পনা কমিশনের বিকল্প চেয়ারম্যান কে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) পরিকল্পনা মন্ত্রী
  3. গ) অর্থমন্ত্রী
  4. ঘ) বাণিজ্য মন্ত্রী
ব্যাখ্যা
• পদাধিকারবলে পরিকল্পনা কমিশনের বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী

• পরিকল্পনা কমিশন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনাসহ সরকারের যাবতীয় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে।
- পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী।
- বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী। 
- ভাইস চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী।

উৎস: পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
৬৬.
কম্বোডিয়ার মুদ্রার নাম -
  1. ক) রিয়েল
  2. খ) লিরা
  3. গ) ক্রোনা
  4. ঘ) পেসো 
ব্যাখ্যা
• কম্বোডিয়ার মুদ্রার নাম: রিয়েল

অন্যদিকে,
• তুরস্কের মুদ্রা: লিরা
• সুইডেন এবং ডেনমার্কের মুদ্রা: ক্রোনা
• ফিলিপাইনের মুদ্রার নাম: পেসো 

উৎস: Britannica
৬৭.
গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান?
  1. ক) রংপুর
  2. খ) দিনাজপুর
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা
• গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলায় হিন্দুসমাজে। 
- পাকিস্তান সৃষ্টির পর মালদহ থেকে গম্ভীরা গান রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে চলে আসে।

• গম্ভীরা গান এক প্রকার জনপ্রিয় লোকসঙ্গীত।
- শিবের বন্দনাগীতিই হলো গম্ভীরা গান।

সূত্র: বাংলাপিডিয়া।
৬৮.
নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?
  1. ক) মনিটর
  2. খ) মাউস
  3. গ) ওএমআর
  4. ঘ) কি-বোর্ড
ব্যাখ্যা
• 'মনিটর' একটি আউটপুট ডিভাইস (Output Device)।

ইনপুট ডিভাইস (Input Device): 
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন ধরনের ডেটা গ্রহণ করে।
- কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজে ডেটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যারসমূহই হলো ইনপুট ডিভাইস। কম্পিউটার সিস্টেমে

• বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস ব্যবহৃত হয়। তার মধ্যে কমন ইনপুট ডিভাইসসমূহ হলো-
১। কি-বোর্ড (Keyboard)
৮। ওএমআর (OMR)
২। মাউস (Mouse )
৯। ওসিআর (OCR)
৩। ট্যাকবল (Trackball)
১০। স্ক্যানার (Scanner )
৪। জয়স্টিক (Joystick)
১১ । ডিজিটাইজার (Digitizer)
৫। টাচ স্ক্রিন (Touch Screen)
১২। লাইটপেন (Lightpen)
৬। বার কোড রিডার (Bar Code Reader)
৭। পয়েন্ট অফ সেল (Point of Sale )
১৩। গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
১৪। ডিজিটাল ক্যামেরা (Digital Camera) ইত্যাদি।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬৯.
'সোমপুর বিহার' এর নির্মাতা ছিলেন কে?
  1. ক) ধর্মপাল
  2. খ) দেবপাল
  3. গ) মহীপাল
  4. ঘ) গোপাল
ব্যাখ্যা
• পাল রাজবংশের রাজা ধর্মপাল (৭৮১-৮২১) অষ্টম শতকের শেষ দিকে 'সোমপুর বিহার' নির্মাণ করেন।

• নওগাঁ জেলার সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থান বদলগাছি উপজেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার।
- ইংরেজ প্রত্নতাত্ত্বিক বুকানন হামিলটন যখন পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন (১৮০৭-১৮১২) তখন তিনি পাহাড়পুরের এই সূতপকে বৌদ্ধ বিহার বলে অনুমান করেন।
- ১৯২৩ সাল থেকে ১৯৩৪ সাল পর্যমত্ম এর খনন কাজ চলে।
- খনন কালে মাটির একটি সিল থেকে জানা যায় যে, এটি সোমপুর বিহার।
- পাল রাজবংশের রাজা ধর্মপাল (৭৮১-৮২১) অষ্টম শতকের শেষ দিকে এ বিহার নির্মাণ করেন।
- সোমপুর বিহার এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম বিহার।
- এর দৈর্ঘ্য পূর্ব-পশ্চিমে ৯১৯ ফুট এবং উত্তর-দক্ষিণে ৯২২ ফুট।
- মূল ভবনে বৌদ্ধ ভিক্ষুদের জন্য ১৭৭টি কক্ষ ছিল। ৮০০ জন ভিক্ষুর বাসপোযোগী ছিল।
- এ বিহারে ১২৫নং কক্ষে মাটির পাত্রে খলিফা হারুন-অর-রশিদের শাসনামলের রৌপ্য মুদ্রা পাওয়া যায়। 

সূত্র: নওগাঁ জেলার ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।