পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
পরীক্ষা - ২৩ ---------------- Part – 1: English Literature Topics: 1. Writers from Vicorian Period [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] Important Writers: Alfred Lord Tennyson, Robert Browning, Charles Dickens, Sir Walter Scott, Matthew Arnold, Oscar Wilde, Thomas Hardy. Other Writers: R.L Stevenson, Mark Twain, William Hazlitt, Edward Fitzgerald, George Eliot, John Stuart Mill, Charles Robert Darwin, Karl Marx, Cardinal Newman, Thomas Babington Macaulay, Emily Bronte, Gustave Flaubert, Henry James, George Robert Gissing. 2. Modern English, Irish and Scottish Writers [Edwardian Period, Georgian Period] [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] Important Writers: Bertrand Russell, David Herbert Lawrence, Edward Morgan Forster, George Bernard Shaw, George Orwell, James Joyce, Rudyard Kipling, Samuel Beckett, Thomas Stearns Eliot, Virginia Woolf, William Butler Yeats. Others Writers: William Gerald Golding, Winston Churchill, Dylan Thomas, John Masefield, Joseph Conrad, John Millington Synge, Aldous Huxley, Graham Greene, H.G. Wells, Harold Pinter, J. K. Rowling. উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইংরেজি সাহিত্যের উপর যেকোনো স্কলারের লেখা বই (যেমন - ইংরাজি সাহিত্যের ইতিহাস: শীতল ঘোষ), যেকোনো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট – ২: সাধারণ বিজ্ঞান টপিকসমূহ: আধুনিক বিজ্ঞান: ১. পৃথিবী সৃষ্টির ইতিহাস, মহাকর্ষ-অভিকর্ষ, কসমিক রে, ব্লাক হোল, হিগের কণা, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা, বিভিন্ন রশ্মি ও তার ব্যবহার, ইলেক্ট্রনিক্স, মহাকাশ ও জ্যাতির্বিজ্ঞান, নিউক্লিয় পদার্থ বিজ্ঞান ইত্যাদি। ২. বায়ুমণ্ডল, বারিমণ্ডল, টাইড, টেকটোনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, জোয়ার-ভাটা, জীব-বৈচিত্র, পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান ও এর ব্যবহার, আধুনিক ভূগোল সম্পর্কিত অন্যান্য বিষয়। উৎস: ষষ্ঠ থেকে মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বোর্ড বই, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির পদার্থ বিজ্ঞান ও ভূগোল বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
'Major Barbara' written by G. B Shaw is a/an -
  1. Political allegory
  2. Social satire
  3. Religious allegory
  4. Romantic Comedy
সঠিক উত্তর:
Social satire
উত্তর
সঠিক উত্তর:
Social satire
ব্যাখ্যা
• Major Barbara:
- George Bernard Shaw  wrote the satire 'Major Barbara'.
- এটি তাঁর রচিত একটি Social Satire.
- এটি একটি 3 act বিশিষ্ট ড্রামা।
- নাটকটি ১৯০৫ সালে লেখা এবং ১৯০৭ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- The story concerns an idealistic young woman, Barbara Undershaft, who is engaged in helping the poor as a Major in the Salvation Army in London.

• Important characters of the play-
- Major Barbara Undershaft
- Andrew Undershaft
- Adolphus
- Lady Britomart
- Stephen Undershaft
- Charles Lomax
- Sarah Undershaft
- Bronterre O'Brien

• George Bernard Shaw (1856 – 1950):
- Irish Born dramatist. Greatest modern dramatist and called the father of Modern English Drama.
- He is famous for his “drama of ideas”.
- Awarded Nobel prize in 1925.

 • Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Rmantic play)***
- Major Barbara (Social satire)***
- Mrs. Warren's Profession;(play)
- Arms and the Man (Romantic comedy) ***
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy)***
- Man and Superman; (Comedy play)***
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilouge)***
- St. Joan of Arc etc.

[N. B *** refers to the most important]

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman; Encyclopedia Britannica and Live MCQ Lecture.
.
'Madame Bovary' is a masterpiece of which of the following writers?
  1. Sir Walter Scott
  2. Graham Greene
  3. Gustave Flaubert
  4. David Herbert Lawrence
সঠিক উত্তর:
Gustave Flaubert
উত্তর
সঠিক উত্তর:
Gustave Flaubert
ব্যাখ্যা
• Madame Bovary is a masterpiece of Gustave Flaubert.
- উপন্যাসটি ১৮৫৬ সালে 'Revue de Paris' (রেভিউ ডি প্যারিস) এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরের বছর ১৮৬৭ সালে দুটি খণ্ডে প্রকাশিত হয়।
- উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে বিবাহ এবং বিবাহ বহির্ভূত বিভিন্ন সম্পর্ক।
- সমাজে প্রতিনিয়ত ঘটতে থাকা কিছু সাধারণ ঘটনাকে Gustave Flaubert তাঁর লেখনী দ্বারা একটি শক্তিশালো মানব আবেগ হিসেবে তুলে এনেছেন।
- কিভাবে একটি বিয়ের সম্পর্কের করুণ পরিনতি ঘটে তা উপন্যাসে তুলে ধরেছেন লেখক।
- Madame Bovary is considered Flaubert’s masterpiece, and, according to some, it ushered in a new age of realism in literature.

• Characters:
- Emma Bovary,
- Charles Bovary,
- Rodolphe Boulanger,
- Léon Dupuis,
- Monsieur Homais.

- Gustave Flaubert একজন French novelist ছিলেন।
- তাকে ”Prime Mover of the Realist School of French literature” বলা হয়।
- তিনি Madame Bovary (1857) উপন্যাসটির জন্য সর্বাধিক পরিচিত।

Notable works:
• A Sentimental Education,
• Mémoires d’un fou,
• Madame Bovary,
• The Temptation of Saint Anthony,
• Three Tales.

Source: Britannica.com
.
"I will never rest from travels
I will drink life to the lees." This is a quotation taken from -
  1. The poem The Rainbow
  2. The novel The Rainbow
  3. The novel Ulysses
  4. The poem Ulysses
সঠিক উত্তর:
The poem Ulysses
উত্তর
সঠিক উত্তর:
The poem Ulysses
ব্যাখ্যা
• "I will never rest from travels
I will drink life to the lees." is a quotation from the poem  Ulysses by Lord Alfred Tennyson.

• Ulysses, blank-verse poem by Alfred, Lord Tennyson, written in 1833 and published in the two-volume collection Poems (1842).
- “Ulysses” হোমারের কাব্য Iliad থেকে অনুপ্রানিত।
- এটি মূলত: একটি Dramatic Monologue.

• এই কবিতার আরেকটি বিখ্যাত উক্তি হচ্ছে -
- •“Made weak by time and fate, but strong in will to strive to seek, to find, and not to yield”

• Alfred Tennyson হলেন Victorian Period এর অন্যতম কবি যাকে এই যুগের Chief representative হিসাবে ধরা হয়।
- তিনি তাঁর melodious language এর জন্য অনেক প্রসিদ্ধ এবং তাঁকে Lyric Poet বলা হয়ে থাকে।

তাঁর বিখ্যাত কিছু কবিতা সমূহ - 
- The Lotos Eaters
- Oenone
- Morte D' Arthur
- Locksley Hall
- The Memoriam
- Tithonus, etc.

উল্লেখ্য যে,
- Ulyssess নামে ইংরেজি সাহিত্যে আরো একটি সাহিত্যকর্ম রয়েছে এবং সেটি হচ্ছে James Joyce এর লেখা একটি Novel.
- 'The Rainbow' - নামে ইংরেজি সাহিত্যে দুইটি সাহিত্যকর্ম পাওয়া যায়। 
- a Novel by D H Lawrence and also a poem by William Wordsworth.
- The poem 'My Heart Leaps Up' by Wordsworth also called The Rainbow.

Source: Britannica
.
Which genre does Aldous Huxley's "Brave New World" belong to?
  1. Detective story
  2. Science fiction
  3. Romantic novel
  4. Adventure autobiography
সঠিক উত্তর:
Science fiction
উত্তর
সঠিক উত্তর:
Science fiction
ব্যাখ্যা
• 'Brave New World'
- It is written by Aldous Huxley and is a science fiction.
- এটি ১৯৩২ সালে প্রকাশিত হয়। 
- The book presents a nightmarish vision of a future society.
- 'It is also known as a -dystopian novel.
- এটিকে dystopian novel বলা হয় কারণ the book presents a nightmarish vision of a future society.
- Brave New World is set in 2540 CE, which the novel identifies as the year AF 632.

• Main characters: 
- Bernard Marx 
- Mustapha Mond
- Lenina Crowne
- John the Savage
- Helmholtz Watson
- Linda
- Fanny Crowne
- Henry Foster
 
• Aldous Huxley, in full Aldous Leonard Huxley:
-  English novelist and critic gifted with an acute and far-ranging intelligence whose works are notable for their wit and pessimistic satire.
- He remains best known for one novel, Brave New World (1932), a model for much dystopian science fiction that followed.

• Aldous Huxley's some other notable works - 
- After Many a Summer Dies the Swan
- Antic Hay
- Crome Yellow
- Eyeless in Gaza
- Point Counter Point
- The Devils of Loudun
- The Doors of Perception
- Those Barren Leaves, etc.
 
.
Who wrote the one-act play 'Riders to the Sea'?
  1. Emily Bronte
  2. Charlotte Bronte
  3. Harold Pinter
  4. John Millington Synge
সঠিক উত্তর:
John Millington Synge
উত্তর
সঠিক উত্তর:
John Millington Synge
ব্যাখ্যা
• 'Riders to the Sea', a one-act play by John Millington Synge.

• Riders to the Sea:
- ১৯০৩ সালে এই playটি প্রকাশিত হয়।
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland and is based on a tale Synge heard there.
- It won critical acclaim as one of dramatic literature’s greatest one-act plays.
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland.
- Synge মুলত আরান দ্বীপপুঞ্জে শোনা একটি গল্পের উপর ভিত্তি করে তার এই play টি রচনা করেছিলেন। 

• Maurya নামক একজন বৃদ্ধ মহিলার জীবনের কঠিন দুঃখ -দুর্দশা এবং বেদনার চিত্র বর্ণিত হয়েছে এই নাটকে , যিনি তার ছোট ছেলে Bartley ছাড়া, পরিবারের সকল পুরুষ সদস্যদের কে সাগরের ঝড়ের মাঝে বিভিন্ন সময়ে হারিয়ে ফেলেছেন.
- কিন্তু শেষ সময়ে দেখা যায় তার ছোট ছেলেটিও সাগরে ডুবেই মারা যায়।
- এই Maurya চরিত্রটিকে সাহিত্য জগতের অন্যতম most ill- fated character হিসেবে বিবেচনা করা হয়।

• Characters from the play - 
- Maurya
- Bartley (the youngest son of the family.)
- Cathleen
- Nora (Nora is the daughter of Maurya)
- The Priest.

• John Millington Synge:
- তিনি ছিলেন আইরিশ সাহিত্যের নবজাগরণের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, মহান একজন কাব্যিক নাট্যকার যিনি আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ অবস্থাকে পরিশীলিত কারুকার্যের সাথে চিত্রিত করেছেন।
- প্রথমে তিনি একজন 'musician' হবার ইচ্ছা করলেও 1894 সালে তিনি একজন সঙ্গীতজ্ঞ হওয়ার পরিকল্পনা ত্যাগ করেন এবং এর পরিবর্তে English Literature এ মনোনিবেশ করেন।

• উল্লেখযোগ্য সাহিত্য কর্ম - 
- In the Shadow of the Glen (1903)
- Riders to the Sea (1904),
- The Well of the Saints (1905),
- The Playboy of the Western World (1907),
- The Tinker's Wedding (1907),
- Deirdre of the Sorrows (1910).

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica.
.
'Fagin, Nancy, and Bill' are the characters from which of the following literary creation?
  1. Lord Of the Flies
  2. Kim
  3. Oliver Twist
  4. Adventures of Huckleberry Finn
সঠিক উত্তর:
Oliver Twist
উত্তর
সঠিক উত্তর:
Oliver Twist
ব্যাখ্যা
• 'Fagin, Nancy, and Bill' are the characters from Charles Dicken's novel - Oliver Twist.
- উল্লেখিত চরিত্র গুলো তাঁর বিখ্যাত novel 'Oliver Twist' এর গুরুত্বপূর্ণ্ চরিত্র।
- Oliver/Oliver Twist হচ্ছে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র।

- Oliver Twist, in full Oliver Twist; or, The Parish Boy’s Progress, a novel by Charles Dickens, published under the pseudonym “Boz”.
- The novel follows the journey of the titular character, Oliver Twist. an orphan since birth.
- লেখক এই কাহিনীর দ্বারা তৎকালীন লন্ডন শহরের একটি দুরবস্থার চিত্র তুলে ধরেছেন। তিনি সার্থক ভাবে দেখিয়েছেন কিভাবে দারিদ্রতা মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়। 

• Important character of this novel:
- Oliver Twist
- Fagin
- Bill Sikes
- Nancy
- Agnes Fleming
- Charley Bates etc.

• Charles Dickens is considered the greatest novelist of the Victorian era.
- Boz' was the pseudonym of Charles Dickens.

• Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House.
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend.
- Hard Times
- The Pickwick Papers

Source: Britannica.
.
'My Last Duchess' is written by a/an -
  1. Post Modern Writer
  2. Victorian Writer
  3. Irish Writer
  4. Scottish Writer
সঠিক উত্তর:
Victorian Writer
উত্তর
সঠিক উত্তর:
Victorian Writer
ব্যাখ্যা
• 'My Last Duchess' is written by - Victorian and British Poet Robert Browning.

• Victorian Period এর বিখ্যাত সাহিত্যিক Robert Browning রচিত  Rhyming couplets এ লেখা এটি ৫৬ লাইনের একটি কবিতা।
- ১৮৪২ সালে এটি Browning এর Dramatic Lyrics এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Duke of Ferrara is the speaker of the poem 'My Last Duchess.'
- It is one of Browning’s most successful dramatic monologues.
- The poem’s narrator is the duke of Ferrara, who comments dispassionately on the portrait of his late wife hanging on the wall, remarking on the duchess’s innocence and character.

• Robert Browning: (1812-89)
- One of the major English poets of the Victorian age, noted for his mastery of dramatic -monologue and psychological portraiture. 
- He is famous for his dramatic monologues. So, he is often called the father of dramatic monologue.
- His wife Elizabeth Barrett was also a poet of that time. 

• Notable Works:
• Books of poems:
- Men and Women;
- Dramatic Lyrics;
- The Ring of the Book. 

• Other Poems: 
- Bishop Blougram’s Apology;
- Christmas-Eve and Easter-Day;
- Dramatis Personae;
- Fra Lippo Lippi;
- Men and Women;
- My Last Duchess
- Andrea Del sarto

Source: Britannica.com
.
Which of the following is a political allegory?
  1. The Cocktail Party
  2. The Doctor’s Dilemma
  3. Animal Farm
  4. Silas Marner
সঠিক উত্তর:
Animal Farm
উত্তর
সঠিক উত্তর:
Animal Farm
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলর মধ্যে - Animal Farm হচ্ছে একটি political allegory.

• Animal Fram:
- It is a political allegory/ satirical allegorical novella/anti-utopian satire/ beast fable about revolution and power.
- অর্থাৎ, Animal Farm লেখা হয়েছে allegorical form এ।
- Allegory is a literary term in which one story is told in the guise of another story.
- Through the tale of a group of farm animals who overthrow the owner of the farm, Animal Farm explores themes of totalitarianism, the corruption of ideals, and the power of language. 

• এই উপন্যাসের চরিত্র সমূহ দুই দলে বিভক্ত -
১. মানুষ হিসাবে রয়েছেন  - Mr. Jones, Mr. Whymper, Mr. Pilkington,Mr. Frederick
২. পশু হিসাবে রয়েছে - Napoleon, Snowball, Old Major, Squealer, Boxer, Benjamin, Mollie, Clover, Moses, Muriel.

• George Orwell, Modern Period এর একজন সুপরিচিত লেখক।
- তিনি একাধারে English novelist, essayist, and critic.
- তাঁর প্রকৃত নাম হচ্ছে - Eric Arthur Blair.
- তিনি তাঁর 'Animal Farm' এবং  Nineteen Eighty-four নামক novel এর জন্য বিশেষভাবে পরিচিত।

• Notable work:
- A Clergyman’s Daughter
- A Hanging
- Animal Farm
- Burmese Days
- Coming Up for Air
- Down and Out in Paris and London
- Homage to Catalonia
- Keep the Aspidistra Flying
- Nineteen Eighty-four

• অন্যদিকে, 
The Cocktail Party -
-  A verse drama in three acts by T.S. Eliot, based on Alcestis by Euripides, it is a morality play presented as a comedy of manners.

'The Doctor’s Dilemma' written by G. B Shaw is a - Social satire.

Silas Marner
- It is a novel written by George Eliot and it is the weaver in the English countryside village of Raveloe in the early nineteenth century. 

Source: Britannica and Live MCQ Lecture.

.
____________ written by Sir Walter Scott is a Historical romance.
  1. Ninteen-Eighty-Four
  2. Ivanhoe
  3. The War of the Worlds
  4. New Arabian Nights
সঠিক উত্তর:
Ivanhoe
উত্তর
সঠিক উত্তর:
Ivanhoe
ব্যাখ্যা
'Ivanhoe' written by Sir Walter Scott is a Historical romance.
- ১৮১৯ সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
- It concerns the life of Sir Wilfred of Ivanhoe, a fictional Saxon knight.
- Despite the criticism it received because of its historical inaccuracies, the novel was one of Scott’s most popular works.

• Main Characters:
- King Richard I
- Lady Rowena
- Rebecca
- Cedric the Saxon
- Prince John
- Locksley
- Isaac of York
- Wilfred of Ivanhoe 

• Sir Walter Scott: (1771-1832)
- He was Scottish but many of his works are based in England.
- He was appointed sheriff depute to the county of Selkirk in 1799 and was also a partner in a printing firm owned by the Ballantyne brothers.

• Best Works: 
Poems:
• The Lay of the Last Minstrel (1805),
• The Lady of the Lake (1810),
• Rokeby (1813),
• The Lord of the Isles (1815).

Novels:
• Ivanhoe (1819),
• The Heart of Midlothian (1818),
• Rob Roy (1817),
 • The Antiquary (1816),
• Guy Mannering (1815).

• অন্যদিকে,
- Ninteen-Eighty-Four is written by - George Orwell.
- The War of the Worlds - is a science fiction by H. G Wells.
- New Arabian Nights - A collection of stories by R. L Stevenson.

Source: Britannica.
১০.
'The Countess Cathleen' is a ___________ written by W.B Yeats.
  1. play
  2. poem
  3. sonnet
  4. short story
সঠিক উত্তর:
play
উত্তর
সঠিক উত্তর:
play
ব্যাখ্যা
• 'The Countess Cathleen' is a play written by W.B Yeats.

- The Countess Cathleen, verse drama by William Butler Yeats, published in 1892 and performed in 1899.
-Like many of Yeats’s plays, The Countess Cathleen was inspired by Irish folklore.
- W.B Yeats কে Ireland এর National poet  বলা হয়ে থাকে।
- একজন কবি এবং নাট্যকার হিসাবে, তার সাহিত্যকর্ম গুলো আয়ারল্যান্ডের ঐতিহ্য এবং রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন
- নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।

• W.B Yeats রচিত আরো কিছু play হচ্ছে - 
- The Resurrection
- The Hour Glass 
-  At the Hawk’s Well,
- The Only Jealousy of Emer
- The Dreaming of the Bones
- Calvary

Source: Britannica.
১১.
Which of the following is a novel?
  1. The Memoriam
  2. Under the Greenwood Tree
  3. Man and Superman
  4. Fra Lippo Lippi
সঠিক উত্তর:
Under the Greenwood Tree
উত্তর
সঠিক উত্তর:
Under the Greenwood Tree
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Under the Greenwood Tree is a novel and is written by - Thomas Hardy.
- অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) The Memoriam - is an elegy poem written by Alfred Tennyson.
খ) Man and Superman - a comedy play by G. B Shaw.
ঘ) Fra Lippo Lippi - is a famous poem by Robert browning.

===================

• Under the Greenwood Tree:
- Hardy এর জনপ্রিয় উপন্যাসের মধ্যে এটি উল্লেখযোগ্য।
- বিয়ে, সামাজিক বিভিন্ন পরিবর্তন হচ্ছে এই উপন্যাসের মূল বিষয়বস্তু।
- এই Novel টিকে Hardy's most gentle and pastoral novel হিসেবে বিবেচনা করা হয়। 
- Under the Greenwood Tree is the story of the romantic entanglement between church musician, Dick Dewey, and the attractive new school mistress, Fancy Day.
- এই উপন্যাসটি  The Mellstock Quire নামেও পরিচিত।

• Characters: 
- Dick Dewy
- Parson Maybold
- Fancy Day
- Richard Leaf
- Grandfather William
- Ben Miles
- Frederic Shiner
- Geoffrey Day
- James Murray
- Keeley Hawes
- Reuben dewy
- Steve Pemberton
- Tom Georgeson
- Tony Haygarth

• Thomas Hardy is known as a Pessimistic Novelist.
- তিনি Victorian age এর শ্রেষ্ঠ উপন্যাসিক এবং ছোট গল্পকার।
- He was also a regional novelist and a poet কারণ একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে তাকে এই উপাধি দেয়া হয়। 
 
• Thomas Hardy-এর লেখা কয়েকটি উপন্যাস হল - 
- Tess of the d'Urbervilles
- Far from the Madding Crowd
- The Return of the Native
- The Poor Man and the Lady
- The Mayor of Casterbridge
- Jude the Obscure
- A Pair of Blue Eyes
- Under the Greenwood Tree

• উল্লেখ্য যে, 'Under the Greenwood Tree' শিরোনামে William Shakespeare এর একটি গান রয়েছে, যেটি তাঁর কমেডি As You Like It এর অন্তর্ভুক্ত।

Source: Britannica and Live MCQ Lecture.
১২.
Who wrote the famous comedy of menace 'The Caretaker'?
  1. G. B Shaw
  2. T. S Eliot
  3. Harlod Pinter
  4. Thomas Hardy
সঠিক উত্তর:
Harlod Pinter
উত্তর
সঠিক উত্তর:
Harlod Pinter
ব্যাখ্যা

• Harlod Pinter wrote the famous comedy of menace 'The Caretaker'.
- এটি একটি three-act play.
- ১৯৬০ সালে প্রথম প্রকাশিত এবং মঞ্চস্থ হয়।
- এই  play টি comedy of menace নামে পরিচিত।
- The Birthday Party হচ্ছে Harold Pinter এর প্রথম full-length play যা তাঁর trademark 'comedy of menace,' সাহিত্য জগতে প্রতিষ্ঠা করে।
- The work is Pinter’s second full-length play and it concerns the delicate balance between trust and betrayal in familial relationships.
- The action of the play occurs in the flat of Aston and Mick, two brothers. Aston, who is slow-witted, befriends a wheedling, garrulous tramp named Davies. 

• Characters: 
- Mick, a man in his late twenties.
- Aston, a man in his early thirties.
- Davies, an old man.

• Harold Pinter একজন ব্রিটিশ লেখক।
- ২০০৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন।

• Best Works:
-  The Room
- No Man’s Land
- The Dumb Waiter
- The Care Taker
- The Homecoming

Source: An ABC of English Literature by Professor M Mofizar Rahman and Britannica.

১৩.
In which play does the character Eliza Doolittle appear?
  1. A Pair of Blue Eyes
  2. Pygmalion
  3. A Passage to India
  4. Heart of Darkness
সঠিক উত্তর:
Pygmalion
উত্তর
সঠিক উত্তর:
Pygmalion
ব্যাখ্যা
• The character Eliza Doolittle appears in the play 'Pygmalion'.

• 'Pygmalion' is a romance comedy written by - G. B Shaw.

- It is a romance play in five acts. 
- এই নাটকটি ১৯১৩ সালে প্রকাশিত হয়।
- The play is a humane comedy about love and the English class system.
- অর্থাৎ, ইংল্যান্ডের তৎকালীন সমাজ ব্যবস্থা এবং প্রেম ভালোবাসা এই নাটকের বিষয়বস্তু।

• Notable characters: 
- Professor Henry Higgins,
- Colonel Pickering,
- Eliza Doolittle,
- Alfred Doolittle,
- Freddy Eynsford Hill,
- Clara Eynsford-Hill,
- Mrs Pearce,
- Mrs Higgins.

• G. B. Shaw (1856-1950): 
- তার পুরো নাম George Bernard Shaw. 
- তিনি 'Modern period' এর নাট্যকার। 
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক। 
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান। 
- He was famous for his 'drama of ideas'.

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Rmantic play)***
- Major Barbara (Social satire)***
- Mrs. Warren's Profession;(play)
- Arms and the Man (Romantic comedy) ***
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy)***
- Man and Superman; (Comedy play)***
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilouge)***
- St. Joan of Arc etc.

[N. B *** refers to the most imporatnt]

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman; Encyclopedia Britannica and Live MCQ Lecture.
১৪.
The dramatic poem, "The Spanish Gypsy" is written by______.
  1. Robert Browning
  2. T. S Eliot
  3. George Eliot
  4. Mathew Arnold
সঠিক উত্তর:
George Eliot
উত্তর
সঠিক উত্তর:
George Eliot
ব্যাখ্যা
• The dramatic poem, "The Spanish Gypsy" is written by George Eliot. 
- এটাকে Tragi-comedy ও বলা হয়। 
- এটি প্রকাশিত হয় ১৮৬৮ সালে। 

• 'George Eliot' is not a Nobel Laureate.
- ভিক্টোরিয়ান যুগের অন্যতম মহিলা কবি George Eliot, যার original নাম ছিলো Mary Ann Evans.
- তিনি George Eliot ছদ্মনাম ব্যবহার করতেন।

• Famous Works:
- The Mill on the Floss,
- Scenes of Clerical Life,
- Adam Bede,
- Silas Marner,
- Romola,
- Middlemarch.

Source: Britannica.
১৫.
বায়ুপ্রভাবের ফলে কোন যন্ত্র ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়? 
  1. সৌরযন্ত্র
  2. ঘূর্ণনযন্ত্র
  3. তড়িৎযন্ত্র
  4. চাকাযন্ত্র
সঠিক উত্তর:
ঘূর্ণনযন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘূর্ণনযন্ত্র
ব্যাখ্যা
বায়ুপ্রবাহ: 
- বায়ুর চলাচল নিয়ত পরিবর্তনশীল। 
- বায়ু সবসময়ই একস্থান হতে অন্যস্থানে প্রবাহিত হয়। 
- ভূ-পৃষ্ঠের সমান্তরাল অর্থাৎ আনুভূমিকভাবে বায়ুর এ সঞ্চালনকে বলা হয় বায়ুপ্রবাহ। 
- বায়ুচাপের পার্থক্যই বায়ুপ্রবাহের কারণ। 
- বায়ু সাধারণত কয়েকটি বিশেষ নিয়ম দ্বারা পরিচালিত হয়- 
(১) নিম্নচাপমন্ডলের উত্তপ্ত ও হালকা বায়ু যখন উপরে উঠে যায় তখন বায়ুমন্ডলে চাপের অসমতা সৃষ্টি হয়। ফলে উচ্চ তাপমন্ডল থেকে শীতল ও ভারী বায়ু সবর্দা নিম্নচাপমন্ডলের দিকে প্রবাহিত হয়। 
(২) পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনশীল এবং নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে আবর্তনের কারণে গতিবেগ ক্রমান্বয়ে হ্রাস পায়। ফেরেলের সূত্রানুযায়ী বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। 

বায়ু প্রবাহের প্রভাবসমূহ: 
• বায়ু এক প্রকার গতিশীল শক্তি যা পৃথিবীপৃষ্ঠ, তার আশেপাশে ও উর্ধ্বে সর্বদা প্রবাহমান। 
• বায়ুমন্ডলে নানা রকম গ্যাসীয় উপাদান ও অন্যান্য উপাদনসমূহের ঘনত্বের সমন্বয়ে বায়ু একটি অনন্য প্রাকৃতিক শক্তি। 
• বায়ুপ্রবাহের নানা গতি ও প্রকৃতির জন্য প্রবল বাতাস, ঝড়, হারিকেন, টাইফুন, হাওয়া, বজ্রঝড় ইত্যাদি আবহাওয়ার অবস্থা দৃশ্যমান হয়। 
• বায়ুপ্রবাহের কারণে নানারকম নৌযান, আকাশযান, যুদ্ধবিমান, মহাকাশযান পরিবহনের গতি নির্ধারিত হয়। 
- বায়ুপ্রভাবের ফলে ঘূর্ণনযন্ত্র ব্যবহার করে পৃথিবীব্যাপী বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে। 
- এছাড়াও বায়ুপ্রবাহের শক্তি ব্যবহার করে বিভিন্ন পণ্যবহনকারী বিশাল জাহাজের পাওয়ার বা চলার শক্তি প্রদান করা হয়। 
- বায়ুপ্রবাহের কারণেই বেশ কিছু জনপ্রিয় খেলা যেমন-ঘুড়ি ওড়ানো, স্পোকাইটিং, ঘুড়ি সাফিং ইত্যাদি সারা পৃথিবীতে প্রচলিত রয়েছে। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
কোনো নির্দিষ্ট স্থানের স্বল্পকালীন সময়ের বায়ুমণ্ডলের উপাদানসমূহের অবস্থাকে কী বলা হয়? 
  1. বায়ুপ্রবাহ
  2. সমুদ্রস্রোত
  3. আবহাওয়া
  4. জলবায়ু
সঠিক উত্তর:
আবহাওয়া
উত্তর
সঠিক উত্তর:
আবহাওয়া
ব্যাখ্যা
আবহাওয়া: 
- বায়ুমণ্ডল ও তার গঠনকারী উপাদানভেদে বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য ও বিভিন্ন ভূ-প্রাকৃতিক অঞ্চলে বৈচিত্র্যময় হয়। 
- বায়ুমণ্ডলের নিম্নস্তরে চাপ, তাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহের পার্থক্য তৈরি হলেই প্রতিদিনের বায়ুপ্রবাহ, বায়ুতাপ ও চাপের প্রভাব লক্ষ্য করা যায়। 
- কোনো স্থানের দৈনন্দিন বায়ুর গড় তাপ, চাপ, বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য, বায়ুর আর্দ্রতা, বারিপাত ইত্যাদি উপাদানের অবস্থা। 
অর্থাৎ, কোনো নির্দিষ্ট স্থানের স্বল্পকালীন সময়ের বায়ুমণ্ডলের উপাদানসমূহের অবস্থাকে বলা হয় আবহাওয়া। 
- আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল এবং এটি একটি ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের স্বল্পমেয়াদী অবস্থাকে তুলে ধরে। 
- আবহাওয়া সম্পর্কিত যে কোনো তথ্য সংগ্রহ করা যায় “আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র” থেকে। 
- সাধারণত আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল বলেই প্রতিঘন্টা বা প্রতি দিনের আবহাওয়া পর্যালোচনা করে আবহাওয়ার গড় বের করা হয়। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
সৃষ্টিজগতের সবচেয়ে শক্তিশালী বল কোনটি? 
  1. মহাকর্ষ বল
  2. দুর্বল নিউক্লিয় বল
  3. তড়িৎ চৌম্বক বল
  4. সবল নিউক্লিয় বল
সঠিক উত্তর:
সবল নিউক্লিয় বল
উত্তর
সঠিক উত্তর:
সবল নিউক্লিয় বল
ব্যাখ্যা
সবল নিউক্লিয় বল: 
- সবল নিউক্লিয় বল হচ্ছে সৃষ্টিজগতের সবচেয়ে শক্তিশালী বল। 
- এটি তড়িৎ চৌম্বক বল থেকেও একশ গুণ বেশি শক্তিশালী। কিন্তু এটা খুবই অল্প দূরত্বে (10-15m) কাজ করে। 
- পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরকার প্রোটন এবং নিউট্রনের নিজেদের মাঝে এই প্রচণ্ড শক্তিশালী বল কাজ করে নিজেদের আটকে রাখে। 
- প্রচণ্ড বলে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা থাকে। 
- তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে কিংবা ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব। 
- নিউক্লিয়ার বোমা সে জন্য এত শক্তিশালী। 
- সূর্য থেকে আলোর তাপও এই বল দিয়ে তৈরি হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৮.
কোনটিকে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে? 
  1. সুনামি
  2. খরা
  3. বন্যা
  4. ঘূর্ণিঝড়
সঠিক উত্তর:
সুনামি
উত্তর
সঠিক উত্তর:
সুনামি
ব্যাখ্যা
সুনামি: 
- Tsunami একটি জাপানি শব্দ। 
- যার ‘সু’ অর্থ বন্দর এবং ‘নামি’ অর্থ ঢেউ। 
অর্থাৎ সুনামি শব্দের অর্থ হলো বন্দরের ঢেউ। 
- এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। 
- সমুদ্র তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস এবং নভোজাগতিক ঘটনা ইত্যাদি সুনামি সৃষ্টি করতে পারে। 
- সুনামিকে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। 
- সুনামি প্রাকৃতিক দুর্যোগটি শুধুমাত্র সাগরে সংঘটিত হয়। 
- সাধারণত সমুদ্রের তলদেশে একটা ভূমিকম্প হলে সুনামি তৈরি হয়। 
- ২০০৪ সালের ২৬ ডিসেম্বর স্বরণকালের ভয়ঙ্কর একটি প্রাকৃতিক দূর্যোগ ঘটে। 
- ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরের তলদেশে সৃষ্টি হয়েছিল ট্রাক্টনিক ভূমিকম্প। 
- অগভীর পানিতে যাওয়ার সময় সুনামি তার শক্তি হারায়। 
- বঙ্গোপসাগরে ১৬০ কিলোমিটার পর্যন্ত অগভীর পানি বাংলাদেশকে সুনামির কবল থেকে রক্ষা করে থাকে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১৯.
বেতার যন্ত্র আবিষ্কার করেন কে? 
  1. জন বেয়ার্ড
  2. ক্লার্ক ম্যাক্সওয়েল
  3. জি. মার্কনী
  4. গ্রাহাম বেল
সঠিক উত্তর:
জি. মার্কনী
উত্তর
সঠিক উত্তর:
জি. মার্কনী
ব্যাখ্যা
- ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আধুনিক পদার্থবিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি ঘটে। 
- ১৮৬৪ সালে বিখ্যাত পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বের ধারণা দেন। 
- তিনি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র একত্র করে তড়িৎ চুম্বকীয় তত্ত্বের বিকাশ ঘটান যা পরবর্তীতে জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিখ হার্জের পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়। 
- ১৮৯৬ সালে বিজ্ঞানী মার্কনী তাড়িতচৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে সংকেত পাঠানোর পন্থা আবিষ্কার করেন। 
- বাঙ্গালী বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুও একই প্রকার পরীক্ষা নীরিক্ষা চালান। 
- পরবর্তীতে বিজ্ঞানী মার্কনী বেতার যন্ত্র আবিষ্কার করেন। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
কোন বলের কারণে সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে? 
  1. অভিকর্ষ বল
  2. সবল নিউক্লীয় বল
  3. মহাকর্ষ বল
  4. তড়িৎচৌম্বকীয় বল
সঠিক উত্তর:
মহাকর্ষ বল
উত্তর
সঠিক উত্তর:
মহাকর্ষ বল
ব্যাখ্যা
বল: 
- যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। 
- বল সবসময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। 
- প্রকৃতিতে মাত্র চার ধরনের মৌলিক বল আছে। যথা- 
১। মহাকর্ষ বল, 
২। তাড়িতচৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, 
৩। দুর্বল নিউক্লীয় বল এবং 
৪। সবল নিউক্লীয় বল। 

মহাকর্ষ বল: 
- এই সৃষ্টিজগতের সকলবস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে, সেটাই হচ্ছে মহাকর্ষ বল। 
- এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায় কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে। 
- পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের ওপর কাজ করে, তখন তাকে মধ্যাকর্ষণ বল বলে। 
- এই মধ্যাকর্ষণ বল আমাদেরকে নিচের দিকে (পৃথিবীর কেন্দ্রের দিকে) টেনে রেখেছে এবং এর কারণেই আমরা নিজেদের ওজনের অনুভূতি পাই। 
- ভর আছে সেরকম যেকোন বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২১.
নিকোলাস কোপার্নিকাস ছিলেন মূলত একজন - 
  1. রসায়নবিদ
  2. জ্যোর্তিবিজ্ঞানী
  3. গণিতবিদ
  4. দার্শনিক
সঠিক উত্তর:
জ্যোর্তিবিজ্ঞানী
উত্তর
সঠিক উত্তর:
জ্যোর্তিবিজ্ঞানী
ব্যাখ্যা
নিকোলাস কোপার্নিকাস: 
- তিনি ১৯ ফেব্রুয়ারি ১৪৭৩ সালে পোল্যান্ডে জন্মগ্রহণ করেন। 
- তিনি মূলত একজন জ্যোর্তিবিজ্ঞানী ছিলেন। 
- তিনিই প্রথম ধারণা দেন যে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। 
- তিনি ২৪ মে, ১৫৪৩ সালে ইতালির রোমে মৃত্যুবরণ করেন। 

অন্যদিকে, 
- পরবর্তীতে জোহান কেপলার গ্রহের গতি সম্পর্কিত সূত্র আবিস্কার করেন যা কেপলারের সূত্র নামে পরিচিত। 
- তিনি প্রচলিত বৃত্তাকার কক্ষপথের ধারণা পাল্টে উপবৃত্তাকার কক্ষপথের কল্পনা করেন। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
২২.
একটি হোল কণার চার্জ কত? 
  1. 1.9×10-19 C
  2. 1.6×10-19 C
  3. 1.0×10-23 C
  4. 1.9×10-27 C
সঠিক উত্তর:
1.6×10-19 C
উত্তর
সঠিক উত্তর:
1.6×10-19 C
ব্যাখ্যা
হোল: 
- তাপীয় শক্তির জন্য ইলেকট্রন যখন কোনো সমযোজী বন্ধন ভেঙ্গে বের হয়ে আসে তখন ইলেকট্রনের এই অপসারণ সমযোজী বন্ধনে একটি শূন্য স্থান রেখে আসে। 
- ইলেকট্রনের এই শূন্যতা বা অনুপস্থিতিকে হোল বলা হয়। 
- হোল ধনাত্মক আধান হিসেবে কাজ করে। 
- একটি হোলের চার্জ 1.6×10-19 C
- যখনই একটি ইলেকট্রন মুক্ত হয়, তখনই একটি হোলের সৃষ্টি হয়। 
- সুতরাং তাপীয় শক্তি হোল-ইলেকট্রন জোড় সৃষ্টি করে। 
- যতগুলো মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয় ততগুলোই হোলের সৃষ্টি হয়। 
- হোল হলো একটি ইলেকট্রনের অনুপস্থিতি। 

উৎস: পদার্থ দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
নিচের কোনটি বায়ুপ্রবাহের প্রভাব? 
  1. শব্দ তরঙ্গ বেড়ে যাওয়া
  2. ভূমিক্ষয়
  3. ভূমিতে জলীয়বাষ্প হ্রাস পাওয়া
  4. মাছের বংশ বৃদ্ধি
সঠিক উত্তর:
ভূমিক্ষয়
উত্তর
সঠিক উত্তর:
ভূমিক্ষয়
ব্যাখ্যা
বায়ুপ্রবাহ: 
- বায়ুর চলাচল নিয়ত পরিবর্তনশীল। 
- বায়ু সবসময়ই একস্থান হতে অন্যস্থানে প্রবাহিত হয়। 
- ভূ-পৃষ্ঠের সমান্তরাল অর্থাৎ আনুভূমিকভাবে বায়ুর এ সঞ্চালনকে বলা হয় বায়ুপ্রবাহ। 
- বায়ুচাপের পার্থক্যই বায়ুপ্রবাহের কারণ। 

বায়ু প্রবাহের প্রভাবসমূহ: 

• বায়ু এক প্রকার গতিশীল শক্তি যা পৃথিবীপৃষ্ঠ, তার আশেপাশে ও উর্ধ্বে সর্বদা প্রবাহমান। 
• বায়ুমন্ডলে নানা রকম গ্যাসীয় উপাদান ও অন্যান্য উপাদনসমূহের ঘনত্বের সমন্বয়ে বায়ু একটি অনন্য প্রাকৃতিক শক্তি।  
• বায়ুপ্রবাহের নানা গতি ও প্রকৃতির জন্য প্রবল বাতাস, ঝড়, হারিকেন, টাইফুন, হাওয়া, বজ্রঝড় ইত্যাদি আবহাওয়ার অবস্থা দৃশ্যমান হয়। 
• এছাড়াও মানব সভ্যতার বিকাশ, ইতিহাস ও যুদ্ধ-বিগ্রহ, ক্ষমতার উৎস নির্ধারণ করা, পরিবহন, চিত্তবিনোদন, দৈনন্দিন জীবনযাপনের সুযোগ-সুবিধা সৃষ্টি ইত্যাদির অগ্রগতিতে বায়ুপ্রবাহের প্রভাব সীমাহীন। 
• বায়ুপ্রবাহের জন্যই ভূমিরূপের বৈশিষ্ট্যের ভিন্নতা সৃষ্টি, জমির উর্বরতার হ্রাস-বৃদ্ধি, ভূমিক্ষয়, জমির গঠন, বাস্তুসংস্থানের সক্রিয়তা, পানিচক্র বা খাদ্য চক্রের মত প্রক্রিয়ার স্বাভাবিকতা রক্ষা ইত্যাদিতে পরিবর্তন ঘটে। 
• বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, ঘনত্ব ইত্যাদির কারণে বায়ুপ্রবাহ প্রভাবিত হয়। বায়ুপ্রবাহের কারনেই আকাশ ও মহাকাশযান সমূহ সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে। এই বায়ুপ্রবাহের ধরনের ভিন্নরূপের কারণে (ফেরেলের সূত্র অনুযায়ী) পৃথিবীর সুমেরু ও কুমেরু বৃত্তে আবহাওয়া ও জলবায়ুতে পার্থক্য তৈরি হয়। 
এছাড়াও শুষ্ক আবহাওয়ায় ভূমিক্ষয়ের একটি বড় কারণ হলো বায়ুপ্রবাহ। 
- বায়ুপ্রবাহের প্রভাবেই ছোট বালুকণা ও ধূলিকণা বায়ুসঞ্চালন দ্বারা একস্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হয়। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪.
পরিবেশের সাথে জীবন সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞানকে বলা হয়- 
  1. Ecology
  2. Meteorology
  3. Toxicology
  4. Horticulture
সঠিক উত্তর:
Ecology
উত্তর
সঠিক উত্তর:
Ecology
ব্যাখ্যা
- পরিবেশের সাথে জীবন সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞানকে বলে Ecology

অন্যদিকে, 
- আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞানকে বলা হয় Meteorology. 
- বিষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় Toxicology. 
- উদ্যান বিষয়ক বিজ্ঞানকে বলা হয় Horticulture. 

উৎস: ব্রিটানিকা।
২৫.
জাপান ও ভিয়েতনামে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে? 
  1. পশ্চিমা বায়ু
  2. মৌসুমি বায়ু
  3. অয়ন বায়ু
  4. নিয়ত বায়ু
সঠিক উত্তর:
মৌসুমি বায়ু
উত্তর
সঠিক উত্তর:
মৌসুমি বায়ু
ব্যাখ্যা
সাময়িক বায়ু: 
- কোনো নির্দিষ্ট দিক, বা বছরের কোনো নির্দিষ্ট ঋতুতে যে বায়ুপ্রবাহ জল ও স্থলভাগের তাপের তারতম্য সৃষ্টি করে তাকেই বলা হয় সাময়িক বায়ু। 
- সাময়িক বায়ু দুই ধরনের। যথা- মৌসুমি বায়ু এবং স্থলবায়ু ও সমুদ্রবায়ু। 

মৌসুমি বায়ু: 
- ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হয় তাকে বলা হয় মৌসুমি বায়ু। 
- মৌসুমি শব্দটি এসেছে আরবি ভাষায় “মত্তসুম” শব্দ থেকে যার অর্থ হলো ঋতু। এটি একটি আঞ্চলিক বায়ু। 
- সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে শীত ও গ্রীষ্মে ঋতুভেদে স্থলভাগ ও জলভাগের তাপের তারতম্য হয় বলেই মৌসুমি বায়ুর সৃষ্টি হয়। 
- প্রধাণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৌসুমি বায়ুপ্রবাহ দেখা যায়। এছাড়াও কর্কটক্রান্তি অঞ্চলে যেমন- যুক্তরাষ্ট্র, উত্তর অস্ট্রেলিয়া, আফ্রিকার কিছু অংশ, মধ্য এশিয়া, উত্তর-পশ্চিম ভারত ইত্যাদি অঞ্চল এই বায়ুপ্রবাহের অন্তর্গত। 
- উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে লম্বভাবে সূর্যকিরণ পতিত হওয়ার জন্য কর্কটক্রান্তির বায়ুর চাপ কমে যায় ও সুবৃহৎ নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়। 
- এ অবস্থায় দক্ষিণ গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আগত দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে। 
- এশিয়া মহাদেশের নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবলবেগে ছুটে যাওয়া এই বায়ুকে তাই বলা হয় উত্তর গোলার্ধে গ্রীষ্মের মৌসুমি বায়ু। 
- মধ্য এশিয়ায় নিম্নচাপের দ্বারা দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু উৎপন্ন হয়। ফলে চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, জাপান, কম্বোডিয়া, লাওস ইত্যাদি দেশে বৃষ্টিপাত ঘটে। 
- মৌসুমি বায়ুর প্রভাবে পাকিস্তান, মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত হয়। অপরদিকে শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে এবং মকরক্রান্তিতে তখন নিম্নচাপ সৃষ্ট হয়। 
- উত্তর গোলার্ধে স্থলভাগ শীতল হয় বলে তখন ঐ স্থানে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়। 
- এই সময় বায়ু উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয় বলে একে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু বলে এবং এই বায়ু শুষ্ক থাকে। 
- মৌসুমি বায়ু নিরক্ষরেখা অতিক্রম করলে ফেরেলের সূত্রানুযায়ী বাম দিকে বেঁকে যায় এবং উত্তর-পশ্চিমে মৌসুমি বায়ুরূপে উত্তর অস্ট্রেলিয়ার দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঘটায়। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
ট্রানজিস্টরে কয়টি টার্মিনাল থাকে? 
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
ট্রানজিস্টর: 
- ট্রানজিস্টরে তিনটি টার্মিনাল থাকে। 
যথা: এমিটার, বেস এবং কালেক্টর। 
- ট্রানজিস্টর হলো তিন প্রান্ত (Terminal) বিশিষ্ট একটি ডিভাইস (Device)। 
- ১৯৪৮ সালে আমেরিকায় বেল ল্যাবরেটরীতে প্রথম এর আবিষ্কার হয়। 
- আবিষ্কারের পর থেকেই ট্রানজিস্টর ইলেকট্রনিক জগতে বিপ্লবের সৃষ্টি করেছে। 
- ইলেকট্রনিক যন্ত্রপাতির এটি একটি অবিচ্ছেদ্য অঙ্গ। 
- বিবর্ধক (Amplifier) হিসেবে এর ব্যবহার সর্বাধিক। 
- সাধারণ ট্রানজিস্টরে ইলেকট্রন এবং হোল উভয় ধরনের চার্জ বাহক থাকে বলে একে বাইপোলার ট্রানজিস্টর বলে। 
- ইলেকট্রনিক বিবর্ধক ও সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যবহৃত হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
টেকটোনিক প্লেট ধারণাটি নিচের কোন বিষয়ের সাথে জড়িত?
  1. মহাকাশ
  2. জলবায়ু
  3. ভূমিকম্প
  4. বায়ুমণ্ডল
সঠিক উত্তর:
ভূমিকম্প
উত্তর
সঠিক উত্তর:
ভূমিকম্প
ব্যাখ্যা
- টেকটোনিক প্লেট তত্ত্ব দ্বারা 'ভূমিকম্প ও আগ্নেয়গিরি'র উদগীরণ ব্যাখ্যা করা যায়। 

টেকটোনিক প্লেট তত্ত্ব: 
- এই তত্ত্বের মূল ধারণা হলো, ভূ-পৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশে বা খণ্ডে বিভক্ত। এগুলোকে প্লেট বলা হয়। 
- এই প্লেটগুলো গুরুমণ্ডলের আংশিক তরল অংশের উপরে ভাসমান অবস্থায় আছে। 
- এই প্লেটগুলো প্রতিবছরে কয়েক সেন্টিমিটার কোনো একদিকে সরে যায়। 
- প্লেটগুলো কখনও একটি থেকে আরেকটি দূরে সরে যায়। আবার কখনও কখনও একে অন্যের দিকে আসে। 
- কখনও কখনও প্লেটগুলো বছরে কয়েক মিলিমিটার উপরে ওঠে বা নিচে নামে। 
- একটি প্লেটের সাথে আরেকটি প্লেট যেখানে মেশে সেখানেই বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদগীরণের ঘটনা ঘটে। 
- প্লেটগুলোর সংযোগস্থলে উঁচু পর্বত থাকলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদগীরণের ঘটনা আরও বাড়ে। 
- ধারণা করা হয়, প্লেটগুলো একটি আরেকটির সাথে ঘষা বা ধাক্কা খেলে সেখানে প্রচুর তাপ সৃষ্টি হয় । 
- তাপে ভূ-অভ্যন্তরের পদার্থ গলে যায়। এ গলিত পদার্থ চাপের ফলে নিচ থেকে ভূ-পৃষ্ঠ ভেদ করে বেরিয়ে আসে। একেই আগ্নেয়গিরির উদগীরণ বলে। 
- বেরিয়ে আসা গলিত তরল পদার্থ ম্যাগমা নামে পরিচিত। 
- একইভাবে প্লেটগুলো একটি অন্যটির সাথে ধাক্কা খেলে পৃথিবী কেঁপে ওঠে। একেই ভূমিকম্প বলে। 
- আজকাল বাংলাদেশেও ভূমিকম্প সংঘটিত হচ্ছে। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।