পরীক্ষা আর্কাইভ

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

পরীক্ষানৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা-২ টপিক: সু-শাসনের বৈশিষ্ট্য, শর্ত, উপাদান, স্তম্ভ, সু-শাসন ও বিভিন্ন সংস্থা সু-শাসন সম্পর্কিত সূচক, বই, টার্ম (লাইভ ক্লাস-৩ ও ৪)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
নিম্নের কোন সূচক 'ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট' প্রকাশ করে?
  1. আইনের শাসন সূচক
  2. আইনের সমতা সূচক
  3. দুর্নীতি সূচক
  4. সুশাসন সূচক
সঠিক উত্তর:
আইনের শাসন সূচক
উত্তর
সঠিক উত্তর:
আইনের শাসন সূচক
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) বৈশ্বিক আইনের শাসন সূচক প্রকাশ করে থাকে। 
- সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের এই সূচক প্রকাশ করে আসছে।

- আইনের শাসন সূচক-২০২২
• ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022’ বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে।
• সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
• প্রকাশনা প্রতিষ্ঠান:- United Nations Economic and Social affairs (UNDESA)। উল্লেখ্য, সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের এ সূচক প্রকাশ করে আসছে।  

প্রতিবেদনে বিশ্ব 
• আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
• শীর্ষ দেশ – ডেনমার্ক।
• সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।  

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ   
• সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – নেপাল (৬৯তম)
• বাংলাদেশ – ১২৭তম। 
• শ্রীলংকা – ৭৪তম।
• ভারত – ৭৭তম।

উৎস: ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ওয়েবসাইট।
.
'কর্তব্যের জন্য কর্তব্য'- ধারণাটির প্রবর্তক কে?
  1. ডেকার্ট
  2. ইমানুয়েল কান্ট
  3. ডেভিড হিউম
  4. হার্বার্ট স্পেন্সার
সঠিক উত্তর:
ইমানুয়েল কান্ট
উত্তর
সঠিক উত্তর:
ইমানুয়েল কান্ট
ব্যাখ্যা
ইমানুয়েল কান্ট:
- ‘কর্তব্যের জন্য কর্তব্য' ধারণাটির প্রবর্তক ইমানুয়েল কান্ট।
- ইমানুয়েল কান্ট জার্মান নীতিবিজ্ঞানী।
- তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি যথা: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য এবং শর্তহীন আদেশ।
- 'কর্তব্যমুখী নৈতিকতা' বা 'কর্তব্যের নৈতিকতার' দর্শন যে কোনো কর্মের ফল বা পরিণতির বদলে কর্মের ধরনকে গুরুত্ব দেয়।
- ইমানুয়েল কান্টকে 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক বলা হয়।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
.
ই-গভর্নেন্স এর মূল কাজ কী?
  1. শিক্ষার উন্নয়ন
  2. স্বাস্থ্য সেবার উন্নয়ন
  3. অর্থনৈতিক উন্নয়ন
  4. নাগরিক সেবা বৃদ্ধি
সঠিক উত্তর:
নাগরিক সেবা বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
নাগরিক সেবা বৃদ্ধি
ব্যাখ্যা
• ই-গভর্নেন্স:
- শাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে - Governance.
- সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ - Good Governance.
- ই-গভর্নেন্স এর পূর্ণরুপ - ইলেক্ট্রনিক গভর্নেন্স।
- ই-গভর্নেন্স এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে - সুশাসন প্রতিষ্ঠা।
- ই-গভর্নেন্স এর মূল উপাদান - কম্পিউটার।
- ই-গভর্নেন্স এর মূল বাহন - ইন্টারনেট।
- ই-গভর্নেন্স বাস্তবায়নে প্রধান মাধ্যম - তথ্য প্রযুক্তি।
- ই-গভর্নেন্স  এর স্তম্ভ - ৪ টি।
- ই-গভর্নেন্স মূল কাজ - নাগরিক সেবা বৃদ্ধি।

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো: মোজাম্মেল হক।
.
নিচের কোনটি 'ই-কমার্স সূচক' প্রকাশ করে?
  1. UNCTAD
  2. SDSN
  3. UNDP
  4. IEP
সঠিক উত্তর:
UNCTAD
উত্তর
সঠিক উত্তর:
UNCTAD
ব্যাখ্যা
বিভিন্ন সূচক:
- ই-কমার্স সূচক প্রকাশ করে - UNCTAD।
- গণতন্ত্র সূচক প্রকাশ করে The Economist Intelligence Unit.
- আইনের শাসন সূচক  প্রকাশ করে -  The World Justice Project (USA).
- মানব উন্নয়ন সূচক  প্রকাশ করে -  UNDP.
- বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক  প্রকাশ করে -  Reporters without Borders.
- সুখ সূচক  প্রকাশ করে -  Sustainable Development Solution Network (SDSN).
- বৈশ্বিক শান্তি সূচক  প্রকাশ করে - Institute of Economic and Peace (IEP) (Australia).
- দূর্নীতি সূচক  প্রকাশ করে -  Transparency International.

উৎস: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।