পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৪ এপ্রিল, ২০২১সময়50 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার-২৯.০৮.২০০৮ (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৪ এপ্রিল, ২০২১ · ১০০ প্রশ্ন

.
ছন্দের যাদুকর কাকে বলা হয়?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) সত্যেন্দ্রনাথ দত্ত
  3. গ) বিহারীলাল মজুমদার
  4. ঘ) সুকুমার রায়
সঠিক উত্তর:
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- তুলির লিখন,
- হোমশিখা,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি।‌

অনুবাদকাব্যঃ
- তীর্থ সলীল,
- তীর্থ রেণু,
- ফুলের ফসল,
- মণি মঞ্জুষা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'শেষের কবিতা' কী?
  1. ক) কাব্য
  2. খ) কাব্যোপন্যাস
  3. গ) গীতিকবিতা
  4. ঘ) উপন্যাস
সঠিক উত্তর:
খ) কাব্যোপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
খ) কাব্যোপন্যাস
ব্যাখ্যা

অধ্যাপক মাহবুবুল আলম রচিত “বাংলা সাহিত্যের ইতিহাস” বই অনুসারে,
রবীন্দ্রনাথ ঠাকুরের “শেষের কবিতা” প্রধানত গীতিধর্মী উপন্যাস। ‘মালঞ্চ’, ‘দুইবোন’ - উপন্যাস দুটিও একই ধরণের।
“শেষের কবিতা” উপন্যাসটি সমন্বয়সুষমা ও কবিত্বমন্ডিত বিশ্লেষণশক্তির দিক দিয়ে রবীন্দ্রনাথের পরবর্তী উপন্যাসগুলোর মধ্যে শ্রেষ্ঠ স্থান দাবি করতে পারে। বিষয়ের ঐক্য ও আলোচনার সমগ্রতায়, অবান্তর বস্তুর প্রায় সম্পূর্ণ বর্জনে অন্যান্য উপন্যাস থেকে ‘শেষের কবিতা’ যথেষ্ঠ উৎকর্ষ লাভ করেছে।
কোন পুরুষ বা নারীর পক্ষে এক সঙ্গে দুজনকে অবিরোধে ভালোবাসা সম্ভব এবং সে ভালোবাসা এক পাত্রসম্পর্কিত (স্বামী/স্ত্রী), অপর পাত্র নিঃসম্পর্ক হতে পারে -- এটিই শেষের কবিতা উপন্যাসের আখ্যানবস্তুর ভাববীজ।
এখানে লাবণ্য-অমিতরায়-কেতকী-শোভনলালের চরিত্রের মাধ্যমে প্রেমের বিচিত্র বিকাশ দেখানো হয়েছে। ‘শেষের কবিতা’ উপন্যাসের ভাষা যে কেবল কবিত্বময় তা নয়, উপন্যাসের বক্তব্যকে সুস্পষ্ট করার জন্য অনেক কবিতাও ব্যবহার করেছেন। উপন্যাসের কাঠামোগত এই অভিনবত্ব রবীন্দ্রনাথ খুব সার্থকতা সহকারে এ উপন্যাসে রূপায়িত করে তুলেছেন।
- এছাড়াও বাংলাপিডিয়াতেও শেষের কবিতাকে কাব্যধর্মী উপন্যাস হিসাবে আখ্যায়িত করা হয়েছে।

বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে,
শেষের কবিতা (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। এটি তার আগে "প্রবাসী" পত্রিকায় ১৯২৮ সালে ছাপা হয়।
উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে।
যেমনঃ
- ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।
- কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও - এই কবিতা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসের সমাপ্তি টানেন।

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে এটা বলা যায় যে,
১. প্রশ্নের অপশনে কাব্যোপন্যাস/গীতধর্মী থাকলে উত্তর হিসাবে এটিই বেশি যুক্তিযুক্ত।
২. অপশনে কাব্যোপন্যাস/গীতধর্মী না থাকলে “উপন্যাস” উত্তর করা যাবে।

.
'দেশে-বিদেশে' কোন শ্রেনীর রচনা ?
  1. ক) আত্মজীবনী
  2. খ) ভৌগোলিক বিবরণ
  3. গ) ভ্রমণ কাহিনী
  4. ঘ) শিক্ষাবিষয়ক
সঠিক উত্তর:
গ) ভ্রমণ কাহিনী
উত্তর
সঠিক উত্তর:
গ) ভ্রমণ কাহিনী
ব্যাখ্যা

সৈয়দ মুজতবা আলী (১৯০৪-১৯৭৪) শিক্ষাবিদ ও সাহিত্যিক।গ্রন্থাকারে তাঁর মোট ত্রিশটি উপন্যাস, গল্প, প্রবন্ধ ও ভ্রমণকাহিনী প্রকাশিত হয়েছে। সেগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো:
ভ্রমণকাহিনী -
দেশে-বিদেশে (১৯৪৯), জলে-ডাঙায় (১৯৬০);
উপন্যাস -
অবিশ্বাস্য (১৯৫৪), শবনম (১৯৬০), শহর-ইয়ার (১৯৬৯);
রম্যরচনা -
পঞ্চতন্ত্র (১৯৫২), ময়ূরকণ্ঠী (১৯৫২);
ছোটগল্প -
চাচা-কাহিনী (১৯৫২), টুনি মেম (১৯৬৪)।
উৎসঃ বাংলাপিডিয়া

.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) প্রতিধন্দ্বীতা
  2. খ) উল্লেখিত
  3. গ) উপর্যুক্ত
  4. ঘ) উচ্ছ্বল
সঠিক উত্তর:
গ) উপর্যুক্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) উপর্যুক্ত
ব্যাখ্যা

শুদ্ধ বানানঃ
- প্রতিদ্বন্দ্বিতা 
- উল্লিখিত
- উপর্যুক্ত
- উচ্ছল
উৎসঃ বাংলা একাডেমি অভিধান

.
অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
  1. ক) দুই ভাগে
  2. খ) তিন ভাগে
  3. গ) চার ভাগে
  4. ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর:
খ) তিন ভাগে
উত্তর
সঠিক উত্তর:
খ) তিন ভাগে
ব্যাখ্যা

অর্থগত দিক থেকে শব্দ মুলত ৩ প্রকার।
যথাঃ
১. যৌগিক শব্দ - যে সকঅল শব্দের ব্যুৎপত্তি গত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে।
- যেমনঃ গায়ক = গৈ + নক (অক) অর্থ - গান করে যে।
২. রূঢ়ি শব্দ - যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি বলে।
- যেমনঃ হস্তী = হস্ত + ইন, অর্থ - হস্ত আচে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
৩. যোগরূঢ় শব্দ - সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পুর্ণ ভাবে সমস্যমান পদস্মূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে।
- জলধি = জল ধারণ করে এমন অর্থ পরিত্যাগ করে একমাত্র সমুদ্র অর্থেই ব্যবহৃত হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)

.
উৎসগত বিচারে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
  1. ক) দুই ভাগে
  2. খ) চার ভাগে
  3. গ) তিন ভাগে
  4. ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর:
খ) চার ভাগে
উত্তর
সঠিক উত্তর:
খ) চার ভাগে
ব্যাখ্যা

প্রত্যেকটি ভাষার শব্দ ভান্ডারে ঐতিহ্যসূত্রে বা উত্তরাধিকারসূত্রে পরিবর্তিত বা অপরিবর্তিতভাবে কিছু প্রাচীন শব্দ থেকেই যায়।
এর সঙ্গে থাকে প্রাচীন বা চলমান সময়ের ধার করা শব্দ। পাশাপাশি ধর্মপ্রচার, রাজ্যজয়, সাংস্কৃতিক বা ব্যবহারিক সূত্রে বিভিন্ন ভাষার শব্দের আদান-প্রদানও চলতে থাকে।

উৎসগত দিক থেকে বাংলা ভাষার শব্দকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে।
যথাঃ
১. সংস্কৃত বা তৎসম শব্দ
২. প্রাকৃত বা তদ্ভব শব্দ
৩. বাংলা বা দেশি শব্দ ও
৪. বিদেশি বা বিভিন্ন ভাষার শব্দ।

উৎসঃ বাংলা একাডেমী প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খন্ড)।

মাধ্যমিক ব্যাকরণ বইয়ের নতুন সংস্করনেও (২০২১) ৪ শ্রেণীর কথা বলা হয়েছে। উল্লেখ্য, এখানে "অর্ধ-তৎসম" শ্রেণিটিকে রাখা হয় নি।

অন্যদিকে,
মাধ্যমিক ব্যাকরণ পুরাতন সংস্করণ ও হায়াৎ মামুদের ভাষা শিক্ষা বই অনুসারে,
উৎসগত দিক থেকে শব্দ ৫ প্রকার।
যথা-
১. তৎসম শব্দ,
২. অর্ধতৎসম শব্দ,
৩. তদ্ভব শব্দ,
৪. দেশি শব্দ ও
৫. বিদেশি শব্দ।

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমাদের সিদ্ধান্তঃ
১. যেহেতু ভাষা ও ব্যাকরণের জন্য বাংলা একাডেমীর তথ্য সবচেয়ে বেশি গ্রহনযোগ্য, তার উপর মাধ্যমিক বাংলা ব্যাকরণের নতুন সংস্করনে একই ধরণের তথ্য দেওয়া আছে, তাই আমরা ৪ প্রকারকে সঠিক উত্তর হিসাবে ধরা হচ্ছে। এখন থেকে ৪ প্রকারকেই সঠিক উত্তর হিসাবে ধরা হবে।
২. যদি প্রশ্নের অপশনে ৪ প্রকার না থাকে, সেক্ষেত্রে ৫ প্রকারকে সঠিক উত্তর হিসাবে ধরা হবে

.
সত্তরের দশকের একজন কবির নাম?
  1. ক) আবুল হাসান
  2. খ) রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
  3. গ) আবু কায়সার
  4. ঘ) মোহাম্মদ রফিক
সঠিক উত্তর:
খ) রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
খ) রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
ব্যাখ্যা

- রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ সত্তর দশেকর বিখ্যাত কবি। তাকে সত্তর দশকের কবিও বলা হয়।

অন্যদিকে,
আবুল হাসান ষাটের দশকের বিখ্যাত কবি তবে সত্তরের দশকেও তার সৃষ্টিকর্ম ব্যাপক জনপ্রিয়তা পায়।
- আবু কায়সার এবং মোহাম্মদ রফিক এই দুই জন কবিও ষাটের দশকের কবি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্য বিষয়ক সাময়িকী।

.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) শঙ্খনীল কারাগার
  2. খ) জলাংগী
  3. গ) খরাদাহ
  4. ঘ) কাঁটাতারে প্রজাপতি
সঠিক উত্তর:
খ) জলাংগী
উত্তর
সঠিক উত্তর:
খ) জলাংগী
ব্যাখ্যা

'জলাঙ্গী' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
তার অন্যান্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস -
- দুই সৈন্য
- নেকড়ে অরণ্য
- জাহান্নাম হইতে বিদায়

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার

.
'অক্টোপাস' উপন্যাস কার রচনা?
  1. ক) সৈয়দ শামসুল হক
  2. খ) শওকত ওসমান
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) সেলিনা হোসেন
সঠিক উত্তর:
গ) শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) শামসুর রাহমান
ব্যাখ্যা

- শামসুর রাহমান (১৯২৯-২০০৬) আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ও একজন নাগরিক কবি।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাসঃ
- অক্টোপাস,
- অদ্ভূত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে (প্রথম প্রকাশিত),
- বন্দী শিবির থেকে (স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা দুটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত)
- রৌদ্র করোটিতে,
- আমি অনাহারী,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- দুঃসময়ের মুখোমুখি,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- এক ধরনের অহংকার,
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- এক ফোঁটা কেমন অনল,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড় ইত্যাদি।

তাঁর রচিত শিশু-কিশোর সাহিত্যঃ
- এলাটিং বেলাটিং,
- ধান ভানলে কুঁড়ো দেব,
- গোলাপ ফুটে খুকীর হাতে,
- আমের কুঁড়ি জামের কুঁড়ি ইত্যাদি।

তাঁর রচিত আত্মকাহিনীঃ
- কালের ধুলোয় লেখা
- স্মৃতির শহর।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১০.
সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত নাটক কোনটি?
  1. ক) নেমেসিস
  2. খ) তরঙ্গভঙ্গ
  3. গ) আমলার মামলা
  4. ঘ) ওরা কদম আলী
সঠিক উত্তর:
খ) তরঙ্গভঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) তরঙ্গভঙ্গ
ব্যাখ্যা

সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক - তরঙ্গভঙ্গ
নুরুল মোমেন রচিত নাটক - নেমেসিস
শওকত ওসমান রচিত নাটক - আমলার মামলা
মামুনুর রশীদ রচিত নাটক রচিত নাটক - ওরা কদম আলী। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার

১১.
জহির রায়হানের 'আরেক ফাল্গুন' কী ধরনের উপন্যাস?
  1. ক) প্রেমমূলক
  2. খ) ভাষা আন্দোলনভিত্তিক
  3. গ) মনস্তত্ত্ব ধর্মী
  4. ঘ) গ্রামীণ প্রকৃতি নির্ভর
সঠিক উত্তর:
খ) ভাষা আন্দোলনভিত্তিক
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাষা আন্দোলনভিত্তিক
ব্যাখ্যা

• জহির রায়হান একজন প্রখ্যাত বাংলাদেশী কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক।
• তাঁর আসল নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ।

• 'আরেক ফাল্গুন' উপন্যাসের রচয়িতা জহির রায়হান।
• এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস।
• এটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৯ সালে।
• এই উপন্যাসের পটভূমি বায়ান্নর রক্তস্নাত ভাষা আন্দোলন।
• এছাড়াও তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- শেষ বিকেলের মেয়ে (প্রথম উপন্যাস),
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- কয়েকটি মৃত,
- তৃষ্ণা,
- একুশে ফেব্রুয়ারি।

• সূর্যগ্রহণ তাঁর রচিত প্রথম গল্পগ্রন্থ।

• তাঁর বিখ্যাত চলচ্চিত্রঃ
- কখনো আসেনি (প্রথম পরিচালিত চলচ্চিত্র),
- সঙ্গম (বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র),
- কাঁচের দেয়াল,
- জীবন থেকে নেওয়া (বায়ান্নর ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র; এতে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো - গানটি চিত্রিত করা হয়।),
- বেহুলা,
- সোনার কাজল,
- আনোয়ারা,
- বাহানা ইত্যাদি।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১২.
ত্রিশোত্তর কালের সাহিত্যিকার কারা?
  1. ক) উনিশ শ' ত্রিশের পর যে সাহিত্যকারকের জন্ম
  2. খ) উনিশ শ' ত্রিশের পর যে সাহিত্য রচনা শুরু করেন
  3. গ) উনিশ শ' ত্রিশের সাহিত্যবলয় থেকে যাঁরা মুক্ত হতে পারেননি।
  4. ঘ) তের শ' ত্রিশের পর যাদের সাহিত্য সুচনা ও বিকাশ হয়
সঠিক উত্তর:
গ) উনিশ শ' ত্রিশের সাহিত্যবলয় থেকে যাঁরা মুক্ত হতে পারেননি।
উত্তর
সঠিক উত্তর:
গ) উনিশ শ' ত্রিশের সাহিত্যবলয় থেকে যাঁরা মুক্ত হতে পারেননি।
ব্যাখ্যা
ত্রিশােত্তর কালের সাহিত্যকার হলেন যারা উনিশ শ' ত্রিশের সাহিত্যবলয় থেকে মুক্ত হতে পারেননি। এরূপ সাহিত্যকার হলেন শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, সমুদ্রগুপ্ত, সিকান্দার আবু জাফর প্রমুখ।
১৩.
কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. ক) কল্লোল
  2. খ) ধুমকেতু
  3. গ) সওগাত
  4. ঘ) মাহেনও
সঠিক উত্তর:
খ) ধুমকেতু
উত্তর
সঠিক উত্তর:
খ) ধুমকেতু
ব্যাখ্যা

• কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা- লাঙ্গল, ধুমকেতু ও নবযুগ।
• 'কল্লোল' পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।
• 'মাসিক সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া

১৪.
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম-
  1. ক) এক পয়শার বাঁশি
  2. খ) ধূসর গোধূলি
  3. গ) ধূসর পাণ্ডুলিপি
  4. ঘ) ঝরা পালকের কবি
সঠিক উত্তর:
গ) ধূসর পাণ্ডুলিপি
উত্তর
সঠিক উত্তর:
গ) ধূসর পাণ্ডুলিপি
ব্যাখ্যা

জীবনানন্দ দাশ প্রকাশিত কাব্যগ্রন্থ গুলো হচ্ছে-
- ঝরা পালক 
- ধূসর পাণ্ডুলিপি,
- রুপসী বাংলা,
- সাতটি তারার তিমির,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৫.
সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ-
  1. ক) সর্বহারা
  2. খ) জিঞ্জির
  3. গ) প্রলয়শিখা
  4. ঘ) সাম্যবাদী
সঠিক উত্তর:
গ) প্রলয়শিখা
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রলয়শিখা
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের ৫ টি গ্রন্থ সরকার কর্তৃক বাজেয়াপ্ত ঘোষিত হয়।
সেগুলো হলোঃ
- যুগবাণী,
- ভাঙ্গার গান,
- প্রলয় শিখা,
- বিষের বাঁশি এবং
- চন্দ্রবিন্দু।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার

১৬.
কোন কবিতা রচনা করার জন্য নজরুল কারারুদ্ধ হন?
  1. ক) বিদ্রোহী
  2. খ) প্রলয়োল্লাস
  3. গ) কান্ডারি হুশীয়ার
  4. ঘ) আনন্দময়ীর আগমন
সঠিক উত্তর:
ঘ) আনন্দময়ীর আগমন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আনন্দময়ীর আগমন
ব্যাখ্যা

'ধূমকেতু' পত্রিকার পূজা সংখ্যায় 'আনন্দময়ীর আগমনে' (২৬ শে সেপ্টেম্বর, ১৯২২) কবিতাটি প্রকাশিত হলে কাজী নজরুল ইসলাম কুমিল্লা থেকে ৮ই নভেম্বর গ্রেফতার হন।
এই কবিতার প্রথম দুই লাইন -
'আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল?
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল'৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং আনন্দময়ীর আগমনে - কাজী নজরুল ইসলাম৷

১৭.
রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
  1. ক) মধ্যবর্তিনী
  2. খ) নষ্টনীড়
  3. গ) ক্ষুধিত পাষাণ
  4. ঘ) একরাত্রি
সঠিক উত্তর:
গ) ক্ষুধিত পাষাণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্ষুধিত পাষাণ
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত ছোটগল্প গুলো হলোঃ
- কঙ্কাল,
- নিশীথে,
- মনিহারা,
- ক্ষুধিত পাষাণ।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।

১৮.
দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
  1. ক) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
  2. খ) বিয়ে পাগলা বুড়ো
  3. গ) কিঞ্চিত জলযোগ
  4. ঘ) কল্কি অবতার
সঠিক উত্তর:
খ) বিয়ে পাগলা বুড়ো
উত্তর
সঠিক উত্তর:
খ) বিয়ে পাগলা বুড়ো
ব্যাখ্যা

- সমাজের প্রাচীনপন্থীদের ব্যঙ্গ করে দীনবন্ধু মিত্রের রচিত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’।
- ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবণিতা সঙ্গকে ব্যঙ্গ করে তাঁর রচিত প্রহসন 'সধবার একাদশী'।

- 'একেই কি বলে সভ্যতা', 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার

১৯.
'কৃষ্ণকান্তের উইল'র রোহিনী আত্মহত্যা করতে চেয়েছিল কেন?
  1. ক) উইল চুরি জনিত আত্মগ্লানিতে
  2. খ) হরলালকে বিয়ে করতে ব্যার্থ হয়ে
  3. গ) ভ্রমরের সুখী জীবন প্রত্যক্ষ করে
  4. ঘ) স্বীয় ব্যর্থ যৌবনের হাহাকারে
সঠিক উত্তর:
ঘ) স্বীয় ব্যর্থ যৌবনের হাহাকারে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্বীয় ব্যর্থ যৌবনের হাহাকারে
ব্যাখ্যা

নিজের সঙ্গে নিজের মানসিক সংঘাত-সংঘর্ষে পরাস্ত রোহিণী এক পর্যায়ে আত্মহত্যার পথও বেছে নিতে চেয়েছে। কিন্তু গোবিন্দলাল দেখে ফেলায় রোহিণীর সে-চেষ্টা ব্যর্থ হয়েছে। লেখক রোহিণীর সে-মানসিক সংঘাতের যথার্থ বর্ণনাও দিয়েছেন অসাধারণ কাব্যময় ভাষায় :

হে জগদীশ্বর, হে দীননাথ, হে দুঃখীজনের একমাত্র সহায়! আমি নিতান্ত দুঃখিনী, নিতান্ত দুঃখ পড়িয়াছি – আমায় রক্ষা কর – আমার হৃদয়ের এই অসহ্য প্রেমবহ্নি নিবাইয়া দাও – আর আমায় পোড়াইও না। আমি যাহাকে দেখিতে যাইতেছি – তাহাকে যত বার দেখিব, তত বার – আমার অসহ্য যন্ত্রণা – অনন্ত সুখ। আমি বিধবা – আমার ধর্ম্ম গেল – সুখ গেল – প্রাণ গেল – রহিল কি প্রভু? রাখিব কি প্রভু? – হে দেবতা – আমার প্রাণ স্থির কর – আমি এই যন্ত্রণা আর সহিতে পারি না।

(বঙ্কিম রচনাবলি, পৃ ৫১৫)

- উপরের আলোচনা পড়ে এটা স্পষ্ট যে রোহিণী স্বীয় ব্যর্থ যৌবনের হাহাকারে আত্মহত্যা করতে চেয়েছিল।


২০.
বঙ্কিমচন্দ্রের একটি রোমান্সধর্মী উপন্যাসের নাম-
  1. ক) ইন্দিরা
  2. খ) বিষবৃক্ষ
  3. গ) কপালকুন্ডলা
  4. ঘ) কৃষ্ণকান্তের উইল
সঠিক উত্তর:
গ) কপালকুন্ডলা
উত্তর
সঠিক উত্তর:
গ) কপালকুন্ডলা
ব্যাখ্যা

- কপালকুন্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস৷
                • এই উপন্যাসের 'পথিক, তুমি পথ হারাইয়াছো?' উক্তিটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উক্তি। 
- সামাজিক সমস্যার আলোকে রচিত উপন্যাস হলো 'বিষবৃক্ষ', 'কৃষ্ণকান্তের উইল' ইত্যাদি৷
- ইন্দিরা অণু উপন্যাস বাঁ ছোট আখ্যান
Source: LiveMCQ Lecture.

২১.
'হুতোম প্যাঁচার নকশা' কার রচনা?
  1. ক) ভবানীচরণ বন্দোপাধ্যায়
  2. খ) টেকচাঁদ ঠাকুর
  3. গ) কালীপ্রসন্ন সিংহ
  4. ঘ) হ্যানা ক্যাথরিন ম্যালেন্স
সঠিক উত্তর:
গ) কালীপ্রসন্ন সিংহ
উত্তর
সঠিক উত্তর:
গ) কালীপ্রসন্ন সিংহ
ব্যাখ্যা

- কালীপ্রসন্ন সিংহ “হুতোম প্যাঁচার নকশা”(১৮৬২) ও “সংস্কৃত মহাভারতের গদ্য অনুবাদ” (১৮৬৬) - এই দুটি গ্রন্থের জন্য অমর হয়ে রইবেন।
- “হুতোম প্যাঁচার নকশা” গ্রন্থে তিনি অত্যন্ত বেদনার সঙ্গে সে যুগের সমাজজীবনের ক্ষত চিহ্নের যথার্থ ছবি ফুটিয়ে তুলেছেন৷
- তাছাড়া তিনি বাংলা ভাষা অনুশীলনের জন্য ‘বিদ্যোৎসাহিনী সভা’, ‘বিদ্যোৎসাহিনী পত্রিকা’, ‘বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ’ প্রতিষ্ঠা করেছিলেন।
- কালীপ্রসন্ন সিংহ অনুসৃত রীতির ভাষা হলো ‘হুতোমী বাংলা’।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

২২.
ইয়ংবেঙ্গল বলতে কী বোঝায়?
  1. ক) বাংলা ভাষা শিক্ষার্থী ইংরেজি
  2. খ) একটি সাহিত্যিক গোষ্ঠী
  3. গ) ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
  4. ঘ) একটি সাময়িক পত্রিকা
সঠিক উত্তর:
গ) ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
উত্তর
সঠিক উত্তর:
গ) ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
ব্যাখ্যা

ইয়ং বেঙ্গল হিন্দু কলেজের ছাত্রদেরকে সমসাময়িক কলকাতা সমাজ কর্তৃক প্রদত্ত সামাজিক বুদ্ধিবাদী একটি অভিধা বিশেষ। এঁরা সবাই হিন্দু কলেজ-এর মুক্তবুদ্ধি যুক্তিবাদী শিক্ষক হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও-র অনুসারী ছিলেন। ডিরোজিও তাঁর ছাত্রদেরকে জীবন ও সমাজ-প্রক্রিয়ার প্রতি যুক্তিসিদ্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার শিক্ষা দিয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন কি করে সামাজিক প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠে ও বিকশিত হয় এবং কি করে মানুষ মৃত ও সেকেলে ধ্যান-ধারণা ও সমাজ-সংগঠনের বন্ধনে আবদ্ধ হয়।

হিন্দুদের কুসংস্কার আর কতিপয় নিষ্ঠুর সামাজিক ও ধর্মীয় আচারের বিরুদ্ধে খ্রিস্টান মিশনারিগণ যে সকল যুক্তি ব্যবহার করতেন, ইয়ং বেঙ্গল-এর অনেক সদস্য সেসব যুক্তিকে গ্রহণযোগ্য বিবেচনা করতেন। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ও কৃষ্ণমোহন বন্দোপ্যাধ্যায়ের মতো এঁদের অনেকই হিন্দুধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন।

ইয়ং বেঙ্গল ইংরেজিকে অফিস-আদালতের ভাষা হিসেবে প্রবর্তনের সমর্থক ছিল। কলকাতায় কতিপয় গণপাঠাগার স্থাপনের বিষয়টিকে তারা স্বাগত জানায়।

পাশ্চাত্যের প্রতি অন্ধ আনুগত্যই ছিল ইয়ং বেঙ্গল-এর সবচেয়ে বড় দুর্বলতা। প্রাচ্য জীবনচর্চাকে তারা কুসংস্কারাচ্ছন্ন মনে করত। এ বিশ্বাস থেকে তারা পাশ্চাত্য রীতি-নীতি অভ্যাসকে বিনা প্রশ্নে গ্রহণ করে, যদিও এ-ক্ষেত্রে তারা সর্বাংশে সফল হতে পারে নি।

উৎসঃ বাংলাপিডিয়া

২৩.
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা কাব্য' কী ধরনের রচনা?
  1. ক) যুদ্ধ বিষয়ক কাব্য
  2. খ) মহাকাব্য
  3. গ) গীতিকাব্য
  4. ঘ) পত্রকাব্য
সঠিক উত্তর:
ঘ) পত্রকাব্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পত্রকাব্য
ব্যাখ্যা

• 'বীরাঙ্গনা কাব্য' একটি পত্র কাব্য।
পত্রাকারে এ ধরনের সাহিত্য বাংলা সাহিত্যে এটাই প্রথম।
পৌরাণিক নারীরা মধুসূদনের হাতে যেন আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত হয়ে নিজেদের প্রণয় কামনা ইত্যাদি প্রকাশ করেছে এই কাব্যে।
এই কাব্যে এই গ্রন্থে মোট ১১ টি পত্র আছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

২৪.
প্রথম সার্থক ট্রাজেডি নাটকের নাম কি?
  1. ক) কুলীন কুলসর্বস্ব
  2. খ) কৃষ্ণকুমারী
  3. গ) নীলদর্পণ
  4. ঘ) জমিদার দর্পণ
সঠিক উত্তর:
খ) কৃষ্ণকুমারী
উত্তর
সঠিক উত্তর:
খ) কৃষ্ণকুমারী
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি 'কৃষ্ণকুমারী' রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত।
- এই নাটকের কাহিনী উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগ্রহীত।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রঃ কৃষ্ণকুমারী, মদনিকা, ভীম-সিংহ, জগৎসিংহ, ধনদাস প্রমুখ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

২৫.
ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম কি?
  1. ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  2. খ) রামরাম বসু
  3. গ) মার্শম্যান
  4. ঘ) উইলিয়াম কেরি
সঠিক উত্তর:
ঘ) উইলিয়াম কেরি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উইলিয়াম কেরি
ব্যাখ্যা

উইলিয়াম কেরি (১৭৬১-১৮৩৪): পন্ডিত, ভাষাতাত্ত্বিক, মিশনারি। তিনি ১৮০০ সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন। শ্রীরামপুর মিশন প্রেস থেকে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ ‘মথী রচিত মিশন সমাচার’।
• ১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সালে এবং এর দায়িত্ব দেয়া হয় উইলিয়াম কেরিকে।
তিনি দুটি বাংলা গ্রন্থ রচনা করেন,
- কথোপকথন: এটি বাংলায় মুদ্রিত ও ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ। প্রকাশকাল - ১৮০১ সাল।(সাধারণ মানুষের সংলাপ)
- ইতিহাসমালা(১৮১২): বিভিন্ন বিষয়ে ১৫০টি গল্পের সংগ্রহ।(গল্প ও কাহিনী সংকলন)
উইলিয়াম কেরি রচিত ইংরেজীতে বাংলা ব্যাকরণ 'A Grammar of the Bengalee Language' (১৮০১)। ১৮৪৬ খ্রিস্টাব্দে জন রবিনসন এই গ্রন্থের বঙ্গানুবাদ প্রকাশ করেন।
[সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া]

২৬.
'ইউসুফ- জোলেখা' কাব্যের রচয়িতা -
  1. ক) দৌলত কাজী
  2. খ) ফকির গরীবুল্লাহ
  3. গ) শাহ মুহম্মদ সগীর
  4. ঘ) দৌলত কাজী বাহরাম খান
সঠিক উত্তর:
গ) শাহ মুহম্মদ সগীর
উত্তর
সঠিক উত্তর:
গ) শাহ মুহম্মদ সগীর
ব্যাখ্যা

ইউসুফ-জোলেখা একটি কাহিনি কাব্যগ্রন্থ; লিখেছেন শাহ মুহম্মদ সগীর।
গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৮৯-১৪০৯ খ্রিষ্টাব্দ) এ গ্রন্থ রচিত হয়েছিল বলে প্রমাণ মিলেছে। সে-বিচারে কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকের রচনা এবং শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে গণ্য।
বাইবেল ও কোরানে ইউসুফ-জোলেখার কাহিনি বর্ণিত আছে। ইরানের কবি ফেরদৌসিও (মৃত্যু ১০২৫ খ্রিষ্টাব্দ) এই নামে কাব্য রচনা করেছেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

২৭.
বিদ্যাপতি কোথাকার কবি?
  1. ক) বৃন্দাবন
  2. খ) নবদ্বীপের
  3. গ) মিথিলার
  4. ঘ) বর্ধমানের
সঠিক উত্তর:
গ) মিথিলার
উত্তর
সঠিক উত্তর:
গ) মিথিলার
ব্যাখ্যা

মিথিলার রাজসভার কবি ছিলেন - বিদ্যাপতি। তিনি ছিলেন - পঞ্চদশ শতকের কবি।
- তিনি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করতেন।
তবে সংস্কৃত ভাষায় তার রচিত একটি গ্রন্থ হচ্ছে - পুরুষপরীক্ষা।
বিদ্যাপতির এ-জাতীয় আরো কয়েকটি গ্রন্থ হচ্ছে - কীর্তিলতা, গঙ্গাবাক্যাবলী, বিভাগসার।

উৎসঃ লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ।

২৮.
বারমাস্যা কাকে বলে?
  1. ক) নায়িকার বারমাসের সুখ- দুঃখের বর্ণনা
  2. খ) বারমাসের চাষাবাষের বিবরণ
  3. গ) নায়ক- নায়িকার প্রেমের ধারাবাহিকক বিন্যাস
  4. ঘ) দেবদেবীর পূজা প্রচারের কাহিনী
সঠিক উত্তর:
ক) নায়িকার বারমাসের সুখ- দুঃখের বর্ণনা
উত্তর
সঠিক উত্তর:
ক) নায়িকার বারমাসের সুখ- দুঃখের বর্ণনা
ব্যাখ্যা
‘বারােমাসী বা বারমাস্যা’ শব্দের অর্থ বারো মাস অর্থাৎ পুরো এক বছরের বিবরণ। প্রাচীন বাংলা সাহিত্যের লৌকিক কাহিনি বর্ণনায় নায়ক-নায়িকার বারাে মাসের সুখ-দুঃখের বিবরণ প্রদানের রীতি দেখা যায়। একেই বারােমাসী বা বারমাস্যা বলে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২৯.
চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক?
  1. ক) চন্ডীমঙ্গল
  2. খ) ধর্মমঙ্গল
  3. গ) অন্নদামঙ্গল
  4. ঘ) মনসামঙ্গল
সঠিক উত্তর:
ঘ) মনসামঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মনসামঙ্গল
ব্যাখ্যা

সাপের দেবী মনসার স্তব, স্তুতি, কাহিনি ইত্যাদি নিয়ে রচিত কাব্য 'মনসামঙ্গল'৷ একে 'পদ্মপুরাণ' বলেও অভিহিত করা হয়৷ কানা হরিদত্ত মনসামঙ্গল কাব্যের আদি কবি৷
এই কাব্যের প্রধান চরিত্র হলো:
- চাঁদ সওদাগর,
- বেহুলা ও
- লখিন্দর

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৩০.
চর্যাপদ আবিষ্কৃত হওয়ার স্থান -
  1. ক) বাঁকুড়ার এক গৃহস্তের গোয়ালঘর
  2. খ) সুদূর চীন দেশ
  3. গ) নেপালের রাজদরবারের গ্রন্থাগার
  4. ঘ) আরাকান রাজ্যসভার গ্রন্থাগার
সঠিক উত্তর:
গ) নেপালের রাজদরবারের গ্রন্থাগার
উত্তর
সঠিক উত্তর:
গ) নেপালের রাজদরবারের গ্রন্থাগার
ব্যাখ্যা
হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে ১৯০৭ সালে চর্যাপদ আবিষ্কার করেন এবং
- ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' শিরোনামে প্রকাশ করেন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
৩১.
What is the meaning of the word 'Status quo'?
  1. ক) Equal status
  2. খ) State affair
  3. গ) High status
  4. ঘ) Face former state
সঠিক উত্তর:
খ) State affair
উত্তর
সঠিক উত্তর:
খ) State affair
ব্যাখ্যা
Status quo (noun): the existing state of affairs, especially regarding social or political issues.
Example: 'they have a vested interest in maintaining the status quo'
৩২.
What is the meaning of the word 'Prima Facie’?
  1. ক) Outlook
  2. খ) Face reading
  3. গ) At the first sight
  4. ঘ) Face to face
সঠিক উত্তর:
গ) At the first sight
উত্তর
সঠিক উত্তর:
গ) At the first sight
ব্যাখ্যা

'Prima Facie' Phrase টির অর্থ হলো প্রথম দর্শনে অর্থাৎ At the first sight ; based on the first impression.
Source: Oxford

৩৩.
What is the meaning of the word ‘post-mortem'
  1. ক) Before death
  2. খ) After death
  3. গ) Declare as death
  4. ঘ) Surgical operation
সঠিক উত্তর:
খ) After death
উত্তর
সঠিক উত্তর:
খ) After death
ব্যাখ্যা

Post-mortem

noun
- an examination of a dead body to determine the cause of death.

adverb
- after death.

Source: Oxford

৩৪.
What is the meaning of the word ‘Ad Valorem’?
  1. ক) Valueless
  2. খ) According to value
  3. গ) Valuable
  4. ঘ) Added value
সঠিক উত্তর:
খ) According to value
উত্তর
সঠিক উত্তর:
খ) According to value
ব্যাখ্যা

ad valorem

adverb: 
in proportion to the estimated value of the goods or transaction concerned.

adjective: 
(of the levying of tax or customs duties) proportionate to the estimated value of the goods or transaction concerned.

Latin, ‘according to the value’.

Source: Oxford

৩৫.
'Blue Blood' means-
  1. ক) Aristocratic birth
  2. খ) Scoundrel
  3. গ) Sound health
  4. ঘ) Blood of colour
সঠিক উত্তর:
ক) Aristocratic birth
উত্তর
সঠিক উত্তর:
ক) Aristocratic birth
ব্যাখ্যা

Blue blood
English Meaning: membership in a noble or socially prominent family; noble birth.
Bangla Meaning: অভিজাত
Ex. Sentence: Man should not boast of his blue blood.
Bangla Meaning: মানুষের নিজেদের আভিজাত্য নিয়ে অহংকার করা উচিত নয়।

৩৬.
'Lose heart' means-
  1. ক) One type of heart disease
  2. খ) Be disheartened
  3. গ) Heart attack
  4. ঘ) Heart failure
সঠিক উত্তর:
খ) Be disheartened
উত্তর
সঠিক উত্তর:
খ) Be disheartened
ব্যাখ্যা

Lose heart

Meaning: become discouraged; be disheartened.
Example: Seeing all the things that had to be done, she lost heart.

Source: Oxford

৩৭.
I caught him ____ the ear.
  1. ক) by
  2. খ) with
  3. গ) in
  4. ঘ) of
সঠিক উত্তর:
ক) by
উত্তর
সঠিক উত্তর:
ক) by
ব্যাখ্যা

By - used to say which part of an object or of a person’s body someone takes hold of

- He took Elaine by the arm and led her across the road.
- She grabbed the hammer by the handle.
- I caught him by the ear.

Source: Longman Dictionary

৩৮.
'White Elephant' means-
  1. ক) White coloured elephant
  2. খ) Dead elephant
  3. গ) A very cheap thing
  4. ঘ) Very costly possession
সঠিক উত্তর:
ঘ) Very costly possession
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Very costly possession
ব্যাখ্যা

White elephant
English Meaning: Something that has cost a lot of money but has no useful purpose.
Bangla Meaning: দামী কিন্তু তেমন কাজের নয় এমন

৩৯.
Don't exult _____ a fallen foe.
  1. ক) with
  2. খ) over
  3. গ) into
  4. ঘ) upon
সঠিক উত্তর:
খ) over
উত্তর
সঠিক উত্তর:
খ) over
ব্যাখ্যা

Exult at/in/over
- to show that you are very happy and proud, especially because you have succeeded in doing something; বিজয়োল্লাস করা
Example: She exulted in her new discovery.
Don't exult over a fallen foe.
Source: Longman Dictionary

৪০.
I shall adhere ______ my plan.
  1. ক) in
  2. খ) out
  3. গ) for
  4. ঘ) to
সঠিক উত্তর:
ঘ) to
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to
ব্যাখ্যা
Adhere (to) দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা; বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা।
Example: I shall adhere to my plan
- People adhere to astrology with a dogmatic frame of mind rather than having a sceptical, critical approach.
Source: Longman Dictionary
৪১.
The widow then burst ____ tears at the sad news.
  1. ক) into
  2. খ) to
  3. গ) over
  4. ঘ) for
সঠিক উত্তর:
ক) into
উত্তর
সঠিক উত্তর:
ক) into
ব্যাখ্যা

Burst into song/tears/laughter - to suddenly begin to sing/cry/laugh.
Example: Much to my surprise, Tamim suddenly burst into song.
- She burst into tears.
Source: Cambridge Dictionary

৪২.
He said, ''Good morning, Mr. Kamal.''(change the speech)
  1. ক) He wished Mr. Kamal good morning.
  2. খ) He has wished Mr. Kamal good morning.
  3. গ) He said Mr. Kamal good morning.
  4. ঘ) He told Mr. kamal good morning.
সঠিক উত্তর:
ক) He wished Mr. Kamal good morning.
উত্তর
সঠিক উত্তর:
ক) He wished Mr. Kamal good morning.
ব্যাখ্যা
Direct speech এ good morning/good evening থাকলে Indirect speech করার নিয়ম-
Reporting verb এর subject + wished + object + good morning/good evening বসে।
তাই সঠিক উত্তর অপশন (ক)।
৪৩.
Karim says that he did not go.(Change the speech)
  1. ক) karim says, ‘He did not go.’
  2. খ) karim says, ‘I do not go.’
  3. গ) karim says, ‘I have not gone.’
  4. ঘ) karim says, ‘I did not go.’
সঠিক উত্তর:
ঘ) karim says, ‘I did not go.’
উত্তর
সঠিক উত্তর:
ঘ) karim says, ‘I did not go.’
ব্যাখ্যা

Direct speech এর reporting verb এ present indefinite tense হলে indirect করার সময় reported speech এর কোনো পরিবর্তন হয় না। 
এবং reporting verb এর subject third person হলে এবং reporting speech এর subject first person singular number হলে indirect করার সময় reported speech এর subject third person singular number হয়। 
সুতরাং, সঠিক উত্তর হবে ঘ। 

৪৪.
Begum Sufia Kamal is a famous (poet).
  1. ক) female poet
  2. খ) poet
  3. গ) poetess
  4. ঘ) poetriess
সঠিক উত্তর:
গ) poetess
উত্তর
সঠিক উত্তর:
গ) poetess
ব্যাখ্যা
Poetess - a female poet.
Example - Begum Sufia Kamal is a famous poetess.
Source: Oxford
৪৫.
He is the (bad) boy in the class.
  1. ক) worse
  2. খ) better
  3. গ) worst
  4. ঘ) bad
সঠিক উত্তর:
গ) worst
উত্তর
সঠিক উত্তর:
গ) worst
ব্যাখ্যা
প্রশ্নে ছেলেটি ক্লাসের সবার মধ্যে খারাপ বুঝাচ্ছে। অর্থাৎ, bad এর superlative form ‘worst’ ব্যবহৃত হবে এখানে।
- এখানে যদি একজন ছেলে হতো তখন bad এবং দুইজন worse ব্যবহৃত হতো।
৪৬.
He talks as if he (to be) mad.
  1. ক) will be
  2. খ) were
  3. গ) had been
  4. ঘ) is
সঠিক উত্তর:
খ) were
উত্তর
সঠিক উত্তর:
খ) were
ব্যাখ্যা

As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite tense হয় এবং be verb টি সবসময় were হয়।
যেমনঃ He talks as if he were my boss. 
- He talks as if he were mad.

৪৭.
Who wrote ‘some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.’?
  1. ক) Joseph Addison
  2. খ) Francis Bacon
  3. গ) Dr. Johnson
  4. ঘ) Charles Lamb
সঠিক উত্তর:
খ) Francis Bacon
উত্তর
সঠিক উত্তর:
খ) Francis Bacon
ব্যাখ্যা

Francis Bacon - English Essayist

Quotations

- Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.
- Reading maketh a full man; Conference a ready man; and writing an exact man.
- Histories make men wise; poets, witty the mathematics, subtle; natural, philosophy, deep; moral, grave; logic and rhetoric, able to contend.
- Wives are young man’s mistress, companies for middle age, and the old man’s nurse.
- A crowd is not company and faces are but gallery of pictures and talk but a tinkling cymbal, where there is no love.

৪৮.
Whose dying words were.— 'Crito, I owe a cock to Asclepius; will you remember to pay the debt?'
  1. ক) Aristotle
  2. খ) Plato
  3. গ) Socrates
  4. ঘ) Aristotle Onassis
সঠিক উত্তর:
গ) Socrates
উত্তর
সঠিক উত্তর:
গ) Socrates
ব্যাখ্যা
“Crito, I owe a cock to Asclepius; will you remember to pay the debt?” এই উক্তিটি সক্রেটিসের। সক্রেটিসকে যখন হেমলক বিষপান করিয়ে হত্যা করা হয়, তখন তিনি এই উক্তিটি করেন।
৪৯.
Who is the author of 'Around the world in Eighty Days?
  1. ক) Sir A. Canan Doyle
  2. খ) Jules Verne
  3. গ) Daniel Depoe
  4. ঘ) Robert Louis Stevenson
সঠিক উত্তর:
খ) Jules Verne
উত্তর
সঠিক উত্তর:
খ) Jules Verne
ব্যাখ্যা

Jules Verne, a 19th-century French author, is famed for such revolutionary science-fiction novels as 'Around the World in Eighty Days' and 'Twenty Thousand Leagues Under the Sea'.

His other famous literary works are:
- The Adventures of Captain Hatteras
- Journey to the Center of the Earth
- Paris in the Twentieth Century
- From the Earth to the Moon
- In Search of the Castaways

Source: Biography.com

৫০.
Shakespeare's ‘King Lear’ is a -
  1. ক) Satire
  2. খ) Comedy
  3. গ) Tragedy
  4. ঘ) Historical
সঠিক উত্তর:
গ) Tragedy
উত্তর
সঠিক উত্তর:
গ) Tragedy
ব্যাখ্যা

King Lear, tragedy in five acts by William Shakespeare, written in 1605–06 and published in a quarto edition in 1608, evidently based on Shakespeare’s unrevised working papers.

The aging King Lear decides to divide his kingdom among his three daughters, allotting each a portion in proportion to the eloquence of her declaration of love.
The hypocritical Goneril and Regan make grand pronouncements and are rewarded;
Cordelia, the youngest daughter, who truly loves Lear, refuses to make an insincere speech to prove her love and is disinherited.
Source: Britannica.com

৫১.
'To be or not to be, that is the question' - a quotation from Shakespeare's-
  1. ক) Julius Caesar
  2. খ) Hamlet
  3. গ) Tempest
  4. ঘ) As you like it
সঠিক উত্তর:
খ) Hamlet
উত্তর
সঠিক উত্তর:
খ) Hamlet
ব্যাখ্যা

To be or not to be: that is the question (Uttered by Hamlet)
- Hamlet.
- William Shakespeare

৫২.
Who is known as 'The poet of nature' in English Literature?
  1. ক) Lord Tennyson
  2. খ) John Milton
  3. গ) William Wordsworth
  4. ঘ) John Keats
সঠিক উত্তর:
গ) William Wordsworth
উত্তর
সঠিক উত্তর:
গ) William Wordsworth
ব্যাখ্যা

- William Wordsworth is the pioneer of the Romantic Age.

- He is called 'Poet of Nature', 'Poet of Childhood', 'Lake poet'.

- His famous poems:
• The Daffodils,
• Poems in Two Volumes,
• Lyrical Ballad,
• The Excursion,
• The Prelude,
• Lucy Poem,
• Tintern Abbey,
• The Solitary Reaper,
• Ode to Duty,
• My Heart Leaps Up etc.

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman.

৫৩.
'Our sweetest song are those that tell of saddest thoughts' - a quotation from Shelly's-
  1. ক) Ode to a Skylark
  2. খ) The Cloud
  3. গ) Ode to the west wind
  4. ঘ) Adonis
সঠিক উত্তর:
ক) Ode to a Skylark
উত্তর
সঠিক উত্তর:
ক) Ode to a Skylark
ব্যাখ্যা

We look before and after,
And pine for what is not:
Our sincerest laughter
With some pain is fraught;
Our sweetest songs are those that tell of saddest thought.

- To a Skylark
By Percy Bysshe Shelley

৫৪.
Who was the first husband of Helen of Troy?
  1. ক) Paris
  2. খ) Agamemnon
  3. গ) Achilles
  4. ঘ) Menelaus
সঠিক উত্তর:
ঘ) Menelaus
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Menelaus
ব্যাখ্যা

Menelaus, in Greek mythology, king of Sparta and the younger son of Atreus, king of Mycenae; the abduction of his wife, Helen, led to the Trojan War.
Source: Britannica

৫৫.
Who was the tutor of Alexander the Great?
  1. ক) Aristotle
  2. খ) Socrates
  3. গ) Galileo
  4. ঘ) Sophocles
সঠিক উত্তর:
ক) Aristotle
উত্তর
সঠিক উত্তর:
ক) Aristotle
ব্যাখ্যা

Socrates was the teacher of Plato.
Plato was the teacher of Aristotle.
Aristotle was the teacher of Alexander the Great.
Source: Britannica

৫৬.
I have finished (to read) the book,
  1. ক) I have finished read the book.
  2. খ) I have been finished reading the book
  3. গ) I have finished reading the book
  4. ঘ) I finished reading the book
সঠিক উত্তর:
গ) I have finished reading the book
উত্তর
সঠিক উত্তর:
গ) I have finished reading the book
ব্যাখ্যা
Finish-এর পর verb + ing বসে।
আর বাক্যটি সাধারণত present perfect tense-এ ব্যবহৃত হয়।
৫৭.
Which of the following words is not singular?
  1. ক) Mathematics
  2. খ) Physics
  3. গ) Box
  4. ঘ) Mice
সঠিক উত্তর:
ঘ) Mice
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Mice
ব্যাখ্যা
Mouse এর plural noun: mice
Mathematics, Electronics, Ethics, Economics, Politics, Physics এগুলো Uncountable noun।
৫৮.
‘He gave me five books’ — In this sentence which is the adjective?
  1. ক) Books
  2. খ) Gave
  3. গ) Five
  4. ঘ) Me
সঠিক উত্তর:
গ) Five
উত্তর
সঠিক উত্তর:
গ) Five
ব্যাখ্যা
এই বাক্যে Books শব্দটিকে modify করছে five, তাই এটি এই বাক্যের adjective.
৫৯.
Which group of words are called collective noun?
  1. ক) Sajib, America
  2. খ) Water, Milk, Steel
  3. গ) Cattle, Army, Class
  4. ঘ) Unity, Health, Poverty
সঠিক উত্তর:
গ) Cattle, Army, Class
উত্তর
সঠিক উত্তর:
গ) Cattle, Army, Class
ব্যাখ্যা

যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
যেমন- Committee, Cattle, Army, Audience, Crowd, Class, Group, Family, Flock, Fleet, Jury, Herd, People, Public, Team ইত্যাদি।

৬০.
Who wrote 'The Rime of the Ancient Mariner'
  1. ক) H.G. Wells
  2. খ) George Eliot
  3. গ) Thomas Hardy
  4. ঘ) S.T. Coleridge
সঠিক উত্তর:
ঘ) S.T. Coleridge
উত্তর
সঠিক উত্তর:
ঘ) S.T. Coleridge
ব্যাখ্যা

'The Rime of the Ancient Mariner' is a literary work of Samuel Taylor Coleridge.
The important characters are: The Mariner, Wedding Guest, Albatross, The Nightmare, Life in Death.
Source: Britannica.com

৬১.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভূজের মান কত?
  1. ক) ৮সেমি
  2. খ) ৭ সেমি
  3. গ) ৫ সেমি
  4. ঘ) ৪ সেমি
সঠিক উত্তর:
গ) ৫ সেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ সেমি
ব্যাখ্যা

আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴  ৫ = ৪ + ৩

৬২.
AB রেখার উপর P একটি বিন্দু, তাহলে নিচের কোনটি সকল ক্ষেত্রেই সঠিক হবে?
  1. ক) PB > AP
  2. খ) AB > AP
  3. গ) AP = PB
  4. ঘ) AP > PB
সঠিক উত্তর:
খ) AB > AP
উত্তর
সঠিক উত্তর:
খ) AB > AP
ব্যাখ্যা

প্রশ্নানুসারে AB = AP + PB
মূল রেখা সবসময়ই রেখাংশের চেয়ে বড় হবে।
সুতরাং, AB > AP
কিন্তু অপশন ক এবং গ সবক্ষেত্রে সঠিক হবে না।

৬৩.
যদি x + y = 4, x − y = 3 হয়, তবে x + 2y = কত?
  1. ক) 3(1/2)
  2. খ) 1(1/2)
  3. গ) 4
  4. ঘ) 4(1/2)
সঠিক উত্তর:
ঘ) 4(1/2)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4(1/2)
ব্যাখ্যা

দেওয়া আছে, x + y = 4 ......(i) এবং x − y = 3 ......(ii)
(i) + (ii) = 2x = 7
∴ x = 3(1/2)
∴ y = (1/2)
∴ x + 2y = 4(1/2)

৬৪.
০.০৫ এর ৩% কত?
  1. ক) ১৫%
  2. খ) ০.১৫%
  3. গ) ১.৫%
  4. ঘ) ০.০০১৫%
সঠিক উত্তর:
খ) ০.১৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.১৫%
ব্যাখ্যা

০.০৫ এর ৩%
= ০.০৫ × ৩/১০০
= ০.০০১৫

এখন,
০.১৫% = ০.১৫/১০০
          = ০.০০১৫

৬৫.
কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
  1. ক) ১/৫
  2. খ) ১/৪
  3. গ) ১/২
  4. ঘ) ১/১০
সঠিক উত্তর:
গ) ১/২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/২
ব্যাখ্যা

১/৫ = ০.২
১/৪ = ০.২৫
১/২ = ০.৫
১/১০ = ০.১
∴ সবচেয়ে বড় সংখ্যা ১/২

৬৬.
রাত ৩ টায় তাপমাত্রা -১৩°C হলে, এবং সকাল ৬ টায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ২০°C হলে তাপমাত্রার পরিবর্তন কত হলে?
  1. ক) ৭°C
  2. খ) -৭°C
  3. গ) ৩৩°C
  4. ঘ) ১৩°C
সঠিক উত্তর:
গ) ৩৩°C
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৩°C
ব্যাখ্যা
তাপমাত্রার পরিবর্তন = ২০°C - (-১৩°C) = ৩৩°C
৬৭.
যদি 5C + 3 = 3C + 5, তবে C এর মান কত?
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) 3
  4. ঘ) -3
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা

5C + 3 = 3C + 5
বা, 5C - 3C = 5 - 3
বা, 2C = 2
∴ C = 1

৬৮.
১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
  1. ক) ২১
  2. খ) ২২
  3. গ) ২৩
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ২২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২
ব্যাখ্যা

{(৯৬ - ১২) / ৪} + ১
= ২১ + ১
= ২২

৬৯.
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
  1. ক) ৩৩/৫০
  2. খ) ৮/১১
  3. গ) ৩/৫
  4. ঘ) ১১/১৭
সঠিক উত্তর:
খ) ৮/১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮/১১
ব্যাখ্যা

২/৩ = ০.৬৭
৩৩/৫০ = ০.৬৬
৮/১১ = ০.৭৩
৩/৫ = ০.৬০
১১/১৭ = ০.৬৫
অর্থাৎ, ৮/১১, ২/৩ এর চেয়ে বড়

৭০.
১ কিলোগ্রাম সমান কত?
  1. ক) ১.৯৯ পাউন্ড
  2. খ) ২.২০ পাউন্ড
  3. গ) ২.২১ পাউন্ড
  4. ঘ) ২.২২ পাউন্ড
সঠিক উত্তর:
খ) ২.২০ পাউন্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ২.২০ পাউন্ড
ব্যাখ্যা

১ কেজি = ২.২০৪৬২পাউন্ড
অর্থাৎ, ২.২০ পাউন্ড

৭১.
বাংলাদেশের জাতীয় সংগীত-
  1. ক) 'আমার সোনার বাংলা' গানটির সম্পূর্ন অংশ
  2. খ) উপরিউক্ত সংগীতের প্রথম ৮ লাইন
  3. গ) উপরিউক্ত সংগীতের প্রথম ১২ লাইন
  4. ঘ) উপরিউক্ত সংগীতের প্রথম ১০ লাইন
সঠিক উত্তর:
ঘ) উপরিউক্ত সংগীতের প্রথম ১০ লাইন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরিউক্ত সংগীতের প্রথম ১০ লাইন
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গানের প্রথম ১০ চরণ। তবে এর ৪ চরণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত হিসাবে পরিবেশন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহারে ১৯৭১ সালের ৩ মার্চ জাতীয় সঙ্গীত হিসাবে গানটি গৃহীত হয়। সংবিধানের ৪নং অনুচ্ছেদে জাতীয় সংগীত সম্পর্কে বলা হয়েছে।
৭২.
NAM এবং Group of 77 -
  1. ক) একই Association
  2. খ) NAM একটি রাজনৈতিক গ্রুপ, Group of 77 জাতিসংঘের অন্তর্ভুক্ত একটি pressure group
  3. গ) একই মেম্বারশীপের অধিকারি
  4. ঘ) উপরিউক্ত কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) উপরিউক্ত কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরিউক্ত কোনোটিই নয়
ব্যাখ্যা

Non-Aligned Movement বাঁ NAM প্রতিষ্ঠিত হয় স্নায়ু যুদ্ধের সময়। এই গ্রুপের সদস্যরা কোনো বৃহৎ শক্তিজোটের সদস্য নয়।
The Group of 77 (G-77) হলো জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর একটি ফোরাম। শুরুতে এতে ৭৭টি দেশ থাকলেও বর্তমানে G-77 ফোরামে ১৩৪টি দেশ রয়েছে।

৭৩.
SAARC- এর প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন?
  1. ক) আবুল আহসান
  2. খ) K. Bhargava
  3. গ) QAMA Rahim
  4. ঘ) নাইমুদ্দীন হাসান
সঠিক উত্তর:
ক) আবুল আহসান
উত্তর
সঠিক উত্তর:
ক) আবুল আহসান
ব্যাখ্যা

- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।

- সার্কের বর্তমান ১৪তম মহাসচিব শ্রীলংকার ইসালা রুয়ান ভিরাকুন। তিনি ২০২০ সালের ১ মার্চ সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের সদস্য ৮টি।
সূত্রঃ সার্ক ওয়েবসাইট।

৭৪.
ভারত- বাংলাদেশের সহযোগিতা, বন্ধুত্ব ও শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়-
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৪ সালে
  3. গ) ১৯৮০ সালে
  4. ঘ) উপরিউক্ত কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭২ সালে
ব্যাখ্যা

ভারত-বাংলাদেশ মৈত্রী
চুক্তি ভারত ও বাংলাদেশের মধ্যে শান্তি ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৭২ সালের ১৯ মার্চ ২৫ বছর মেয়াদী একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইন্দিরা গান্ধীর বাংলাদেশ সফরের সময় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
উৎসঃ ব্রিটানিকা

৭৫.
বাংলাদেশী Alternative Executive Director এর পদে অধিষ্ঠিত আছেন-
  1. ক) World Bank
  2. খ) IMF
  3. গ) Asian Development Bank
  4. ঘ) উপরিউক্ত কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) World Bank
উত্তর
সঠিক উত্তর:
ক) World Bank
ব্যাখ্যা

Mohammad Shafiul Alam, a Bangladesh national, is the World Bank Group Alternate Executive Director representing Bangladesh, Bhutan, India and Sri Lanka since since November 2019.

Source: WB

৭৬.
বাংলাদেশ সেক্রেটারি জেনারেল রূপে কাজ করেছে-
  1. ক) OIC - র
  2. খ) কমনওয়েলথ
  3. গ) IJO - এর
  4. ঘ) UNCTAD- এর
অনির্ধারিত
ব্যাখ্যা

বাংলাদেশ এখন পর্যন্ত কোন সংস্থার সেক্রেটারি জেনারেল রূপে কাজ করে নি।
- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করে।
- এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেন।
-মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সহযোগিতা জোট ডি-৮ জোটের বর্তমান সভাপতি বাংলাদেশের প্রধান শেখ হাসিনা।
উৎসঃ UN এবং D-8

৭৭.
Palestine সমস্যার ব্যাপারে বাংলাদেশের নীতি-
  1. ক) নিরপেক্ষ
  2. খ) Palestinian-দের পক্ষে
  3. গ) মিশরীয় নীতিবাদের পক্ষে
  4. ঘ) উপরিউক্ত কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) Palestinian-দের পক্ষে
উত্তর
সঠিক উত্তর:
খ) Palestinian-দের পক্ষে
ব্যাখ্যা
প্যালেস্টাইন সমস্যায় বাংলাদেশ সবসময়ই প্যালেস্টাইনের প্রতি সমর্থন জুগিয়ে আসছে, এমনকি এজন্য এখন পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কও স্থাপন করে নি।
৭৮.
জাতিসংঘের Security Council এর স্থায়ী সদস্য নিম্নলিখিত ব্যাপারে veto প্রয়োগ করতে পারেন -
  1. ক) procedural matters
  2. খ) Non-procedural matters
  3. গ) Both types of matters
  4. ঘ) Neither types of matter
সঠিক উত্তর:
খ) Non-procedural matters
উত্তর
সঠিক উত্তর:
খ) Non-procedural matters
ব্যাখ্যা

Article 27 of the UN Charter, and rule 40 of the Provisional Rules of Procedure, concern voting in the Security Council.

To be adopted, a draft resolution on a non-procedural matter must have the affirmative vote of nine members of the Council, including the concurring votes of the five permanent members: China, France, Russian Federation, United Kingdom of Great Britain and Northern Ireland, and the United States of America.

Source: UN

৭৯.
SAARC এর সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়-
  1. ক) ৫ জন সদস্যদের affirmative vote অনুযায়ী
  2. খ) Unanimous vote অনুযায়ী
  3. গ) ৬ জন সদস্যের affirmative vote অনুযায়ী
  4. ঘ) উপরিউক্ত কোনটিই সঠিক নয়
সঠিক উত্তর:
খ) Unanimous vote অনুযায়ী
উত্তর
সঠিক উত্তর:
খ) Unanimous vote অনুযায়ী
ব্যাখ্যা
সার্ক সনদ অনুযায়ী এর সকল স্তরের সিদ্ধান্ত গৃহীত হয় Unanimous vote অনুযায়ী।
৮০.
বাংলাদেশ সর্বপ্রথম NAM Summit এ যোগদান করেছিল-
  1. ক) Lusaka ১৯৭০
  2. খ) Algiers ১৯৭৩
  3. গ) Colombo ১৯৭৬
  4. ঘ) উপরিউক্ত কোনটিই সঠিক নয়
সঠিক উত্তর:
খ) Algiers ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
খ) Algiers ১৯৭৩
ব্যাখ্যা

- বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালের ৫-৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে অংশগ্রহণ ও সদস্যপদ লাভ করে।
- ন্যামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর বর্তমান সার্বিয়ার রাজধানী বেলগ্রেড শহরে।
- সর্বশেষ ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকু শহরে।
(সূত্র: ন্যাম ওয়েবসাইট)

৮১.
ভারত নিম্নলিখিত কোনটির founding member ছিল?
  1. ক) ASEAN
  2. খ) OPEC
  3. গ) The League of Nations
  4. ঘ) উপরিউক্ত কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) উপরিউক্ত কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরিউক্ত কোনটিই নয়
ব্যাখ্যা
ভারত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের সংগঠন আসিয়ানের সদস্য নয়, তেল রপ্তানীকারক দেশ OPEC এরও সদস্য নয়, এবং জাতিপুঞ্জ গঠনের সময় ব্রিটিশ শাসনের অধীন ছিলো।
সুতরাং, উত্তর হবে উপরিউক্ত কোনটিই নয়
৮২.
Nuclear Non-proliferation Treaty (NPT) অনুযায়ী আণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা-
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৫
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা

The Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (also known as the Nuclear Non-Proliferation Treaty, or NPT) is an international agreement designed to prevent the spread of nuclear weapons, promote cooperation between states on peaceful uses of nuclear energy, and advance nuclear disarmament.

The NPT was opened for signature on July 1, 1968, and the treaty went into force in 1970. 191 countries are now a party to the NPT. South Sudan, India, Pakistan, and Israel have never joined the NPT. North Korea joined the NPT in 1985, but withdrew in 2003.

Nuclear Weapons States and Non-Nuclear Weapons States:
The NPT distinguishes between nuclear-weapons states (NWS) and non-nuclear-weapons states (NNWS).
- Nuclear Weapons States are the five states that possessed nuclear weapons when the treaty was signed in 1968: the United States, the Soviet Union, the United Kingdom, France, and China.
- The Russian Federation replaced the Soviet Union as a NWS after the disintegration of the Soviet Union. Independent former Soviet states have joined the NPT as NNWS. With the exception of the five states recognized as NWS in the treaty, states may only join the NPT as NNWS.

Source: armscontrolcenter.org

৮৩.
জাতিসংঘের Security Council -এর অস্থায়ী সদস্য নির্বাচিত হন-
  1. ক) ২ বছরের জন্য
  2. খ) ৩ বছরের জন্য
  3. গ) ৪ বছরের জন্য
  4. ঘ) উপরিউক্ত কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ২ বছরের জন্য
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ বছরের জন্য
ব্যাখ্যা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ১০টি। প্রতিবছর ৫টি করে নতুন সদস্য সাধারণ পরিষদের সদস্যদের ভোটে দুই বছরের জন্যে নির্বাচিত হয়।
২০২১-২০২২ মেয়াদে এশীয় অঞ্চল থেকে ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। ২০২১ সালে ভারত ইন্দোনেশিয়ার পরিবর্তে দাযিত্ব গ্রহণ করবে।
এছাড়া ২০২১-২০২২ মেয়াদে মেক্সিকো, নরওয়ে, আয়ারল্যান্ড এবং কেনিয়াও নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)

৮৪.
বাংলাদেশ কমনওয়েলথে যোগদান করে-
  1. ক) ১৯৭০ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৭৬ সালে
  4. ঘ) উপরিউক্ত কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭২ সালে
ব্যাখ্যা

স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে তা হচ্ছে কমনওয়েলথ।
বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪তম দেশ হিসেবে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় পাকিস্তান কমনওয়েলথ ত্যাগ করেছিল। পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।

৮৫.
বাংলাদেশের সঙ্গে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে?
  1. ক) মিয়ানমার
  2. খ) থাইল্যান্ড
  3. গ) নেপাল
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
ক) মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
ক) মিয়ানমার
ব্যাখ্যা

বাংলাদেশের সাথে সমুদ্রসীমা আছে দুটি দেশেরঃ ভারত এবং মিয়ানমার। তাদের সাথে সমুদ্রসীমা বিরোধের নিষ্পত্তি হয়েছে কয়েকবছর আগে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয় নেদারল্যান্ডের হেগে অবস্থিত Permanent Court Arbitration (PCA) বা স্থায়ী সালিশী আদালতে। ৮ অক্টোবর বাংলাদেশ এ আদালতে মামলা দায়ের করে। আদালত শুনানি শেষে ৭ জুলাই ২০১৪ রায় প্রদান করে। এতে বিরোধপূর্ণ ২৫,৬০২ বর্গ কিমি সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ ১৯,৪৬৭ এবং ভারত ৬,১৩৫ বর্গকিমি এলাকা পায়। এর আগে ২০১২ সালে ১৪ই মার্চ ITLOS বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমার রায় প্রদান করে। Permanent Court Arbitration (PCA) ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ১২২ টি। বাংলাদেশ ২০১২ সালের ২৬ এপ্রিল এর সদস্য হয়।

উৎসঃ মাধ্যমিক ভূগোল

৮৬.
নিম্নলিখিত কোন দেশটি অধুনা SAARRC এর সদস্য হয়েছে?
  1. ক) আফগানিস্তান
  2. খ) মালদ্বীপ
  3. গ) ভুটান
  4. ঘ) উপরিউক্ত কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ক) আফগানিস্তান
ব্যাখ্যা

সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি। এগুলো হলো:
- বাংলাদেশ
- ভারত
- পাকিস্তান
- নেপাল
- শ্রীলংকা
- ভুটান
- মালদ্বীপ
- আফগানিস্তান।
এদের মধ্যে আফগানিস্তান সর্বশেষ সদস্য হিসেবে ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়। বাকি সাতটি দেশ সার্কের প্রতিষ্ঠাতা সদস্য।
সার্কের বর্তমান চেয়ারম্যান নেপাল এবং মহাসচিব শ্রীলংকার ইসালা রুয়ান ভিরাকুন।
মিয়ানমার সার্কের সদস্য নয়।
(সূত্রঃ সার্ক ওয়েবসাইট)

৮৭.
কোনটি বাংলাদেশর জাতীয় ফুল?
  1. ক) গোলাপ
  2. খ) জবা
  3. গ) শাপলা
  4. ঘ) বেলী
সঠিক উত্তর:
গ) শাপলা
উত্তর
সঠিক উত্তর:
গ) শাপলা
ব্যাখ্যা

- বাংলাদেশের জাতীয় ফুল - শাপলা
- বাংলাদেশের জাতীয় ফল - কাঠাল
- বাংলাদেশের জাতীয় পশু - বাঘ

৮৮.
বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি অবসর গ্রহণ করেন কত বছর বয়সে?
  1. ক) ৬০
  2. খ) ৬৫
  3. গ) ৬২
  4. ঘ) ৬৭
সঠিক উত্তর:
ঘ) ৬৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৭
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ৯৬ (১) অনুসারে - ৯৬ নং অনুচ্ছেদের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোন বিচারক সাতষট্টি বৎসর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন।
৮৯.
বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়েছে-
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৪ সালে
  3. গ) ১৯৭৬ সালে
  4. ঘ) উপরিউক্ত কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৪ সালে
ব্যাখ্যা

- স্বাধীনতা লাভের পর বাংলাদেশ প্রথম কোন বৈশ্বিক সংস্থা হিসেবে ১৯৭২ সালের ১৮ এপ্রিল কমনওয়েলথের সদস্যপদ লাভ করে।
- অন্যদিকে বাংলাদেশ বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালের ১২ নভেম্বর।
- বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে ১৭ আগস্ট ১৯৭২।
- জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
(সূত্রঃ সংস্থাগুলোর ওয়েবসাইট)

৯০.
কোন দেশটি অতীতে UN Security Council এর স্থায়ী সদস্য ছিল?
  1. ক) USSR
  2. খ) UK
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) উপরিউক্ত কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) USSR
উত্তর
সঠিক উত্তর:
ক) USSR
ব্যাখ্যা
USSR জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সময়ের সদস্য এবং স্থায়ী সদস্য ছিলো USSR এর পতন হওয়ার পূর্ব পর্যন্ত। এখন এই দেশটির কোনো অস্তিত্ব নেই। তবে এর অংশ রাশিয়া এখন জাতিসংঘের স্থায়ী সদস্য।
উৎসঃ জাতিসংঘ, ব্রিটানিকা
৯১.
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি
  1. ক) খনির ভিতরে
  2. খ) মেরু অঞ্চলে
  3. গ) পাহাড়ের উপরে
  4. ঘ) বিষুব অঞ্চলে
সঠিক উত্তর:
খ) মেরু অঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
খ) মেরু অঞ্চলে
ব্যাখ্যা

পৃথিবীর পৃষ্টে বস্তুর ওজনের অতি সামান্য তারতম্য ঘটে। এর কারণ হচ্ছে পৃথিবী সুষম গোলক নয় এবং ভূপৃষ্টে সর্বত্র অভিকর্ষজ ত্বরণের মানও এক নয়।
এক কেজি ভরের কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে পৃথিবীর দুই মেরুতে অর্থাৎ উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে। যেখানে এর ওজন হবে ৯.৮৩ নিউটন।
বিষুবীয় অঞ্চলে এক কেজি ভরের কোন বস্তুর ওজন সবচেয়ে কম ৯.৭৮ নিউটন।
ক্রান্তীয় অঞ্চলে এর ওজন হবে ৯.৭৯ নিউটন।
উৎসঃ বিজ্ঞান অষ্টম শ্রেণি।

৯২.
তাপ প্রয়োগে সবচেয়ে বেশী প্রসারিত হয় কোন পদার্থ?
  1. ক) বায়বীয় পদার্থ
  2. খ) তরল পদার্থ
  3. গ) নরম পদার্থ
  4. ঘ) কঠিন পদার্থ
সঠিক উত্তর:
ক) বায়বীয় পদার্থ
উত্তর
সঠিক উত্তর:
ক) বায়বীয় পদার্থ
ব্যাখ্যা

তাপ প্রয়োগে করলে সব ধরনের পদার্থই প্রসারিত হয়।
তবে যে পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ যতো কম সে পদার্থ ততো বেশি প্রসারিত হয় ।
- কঠিন বা তরল পদার্থের তুলনায় বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম। তাই তাপ প্রয়োগে বায়বীয় পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয়।

উৎসঃ পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৯৩.
জোয়ার-ভাটার তেজকটাল কখন হয়?
  1. ক) একাদশীতে
  2. খ) পঞ্চমীতে
  3. গ) অমাবস্যায়
  4. ঘ) অষ্টমী
সঠিক উত্তর:
গ) অমাবস্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) অমাবস্যায়
ব্যাখ্যা

- পূর্ণিমা ও অমাবস্যার তিথিতে পৃথিবী, চন্দ্র ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে। এ সময় চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণের জন্য জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে। ফলে প্রবল জোয়ারের সৃষ্টি হয় একে তেজকটাল বলে।
- আর অষ্টমীর তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে। তাই চন্দ্রের আকর্ষণে যেখানে জোয়ার হয় সূর্যের আকর্ষণে সেখানে ভাঁটা হয়। চন্দ্র পৃথিবীর নিকট থাকায় তার কার্যকরী শক্তি সূর্য অপেক্ষা বেশি। কিন্তু চন্দ্রের আকর্ষণে যে জোয়ার হয়, সূর্যের আকর্ষণের তা বেশি স্ফীত হতে পারে না। ফলে মরা কটাল হয়।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৯৪.
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -
  1. ক) কম হয়
  2. খ) বেশি হয়
  3. গ) একই হয়
  4. ঘ) খুব কম হয়
সঠিক উত্তর:
গ) একই হয়
উত্তর
সঠিক উত্তর:
গ) একই হয়
ব্যাখ্যা

এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রথমেই আমরা বৈদ্যুতিক পাখার কার্যপ্রণালী সম্পর্কে কিছুটা জেনে নিবো।

প্রথমেই দেখা যাক বৈদ্যুতিক পাখা কীভাবে ঘোরে:

একটি পাখায় একটি বৈদ্যুতিক মোটর এবং কয়েকটি ধাতব ব্লেড (সাধারণত ৩টি), সংযুক্ত থাকে। যখন আমরা একটি পাখার সুইচ অন করি, তখন ভোল্টেজের পার্থক্যের জন্য মোটরটির মধ্য দিয়ে বিদ্যুৎ যায় এবং তার ফলাফল হিসাবেই পাখাটি ঘুরতে থাকে। নিয়ন্ত্রক বা রেগুলেটর মোটরের ভোল্টেজ নিয়ন্ত্রণ করে এবং মোটরের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দেয়।

সুতরাং, একটি পাখার ভোল্টেজর মাত্রা নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রক বা রেগুলেটরের ওপর নির্ভরশীল। আর একটি পাখার ভোল্টেজের পরিমাণ তার ঘূর্ণন গতির সমানুপাতী, অর্থাৎ ভোল্টেজ যত বাড়বে, পাখার গতিও ততটাই বাড়বে।

এখন, বিভিন্ন রেগুলেটর ও তাদের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা যাক:

এই মুহূর্তে, বাজারে মোটামুটি দুই ধরনের রেগুলেটর পাওয়া যায়—

১) ইলেক্ট্রিক রেগুলেটর (Electric Regulator): এই রেগুলেটরগুলিতে পাখার ভোল্টেজ হ্রাস করার জন্য রোধ বসানো থাকে। যখন পাখার ভোল্টেজ কমানো হয় তখন রোধটি উত্তপ্ত হয়ে ওঠে আর বিদ্যুৎ সরবরাহ কমার কারণে পাখার গতিও কমে যায়। কিন্তু এর ফলে পাখার ভোল্টেজ তথা গতি কমিয়ে যে বিদ্যুৎ বাঁঁচানো হয়, সেই বিদ্যুৎ এই রোধ-মধ্যস্থ তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ শেষ পর্যন্ত, এই রেগুলেটরের মাধ্যমে পাখার গতি কমিয়ে বিদ্যুৎ খরচ বিশেষ কমে না বললেই চলে।ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম-বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়।
২) ইলেকট্রনিক রেগুলেটর (Electronic Regulator): এই রেগুলেটরগুলিতে পাখার ভোল্টেজ হ্রাস করার জন্য মূলতঃ ট্রায়াক থাকে যার গেটে ট্রিগার নিয়ন্ত্রণ করে ফ্যানের ভোল্টেজের সাইন ওয়েভকে নিয়ন্ত্রণ করা হয় এবং ভোল্টেজের আরএমএস ভ্যালুকে পরিবর্তণ করে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা হয়। এইগুলি কখনই গরম হয়ে ওঠে না, ফলে পাখা যখন কম গতিতে চলে তখন যথেষ্ট বিদ্যুৎ সাশ্রয় হয়। সাধারণত ইলেকট্রনিক রেগুলেটরগুলি ইলেক্ট্রিক রেগুলেটরগুলির থেকে প্রায় ৪০ শতাংশ বেশী বিদ্যুতসাশ্রয়ী।

তাই সবশেষে বলা যেতে পারে, বৈদ্যুতিক পাখা কম গতিতে চালালে বিদ্যুৎ খরচ তখনই কম হবে যখন ইলেক্ট্রিক রেগুলেটরের পরিবর্তে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহৃত হবে।

৯৫.
ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
  1. ক) কিউলেক্স
  2. খ) এনোফিলিস
  3. গ) সব ধরনের মশা
  4. ঘ) এডিস
সঠিক উত্তর:
ঘ) এডিস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এডিস
ব্যাখ্যা

- Aedes aegypti (এডিস এজিপটাই) প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়।
এছাড়া এডিস এলবোপিকটাস মশার কামরেও ডেঙ্গু রোগ ছড়াতে পারে।
- ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটানোর একমাত্র মাধ্যম স্ত্রী Anopheles মশকী।
উৎসঃ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণী

৯৬.
ডায়াস্টোল বলতে কী বোঝায়?
  1. ক) হৃদপিন্ডের প্রসারণ
  2. খ) হৃদপিন্ডের সংকোচন
  3. গ) হৃৎপিণ্ডে রক্তে প্রবেশ করা
  4. ঘ) হৃদপিন্ডের সংকোচন ও প্রসারণ
সঠিক উত্তর:
ক) হৃদপিন্ডের প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
ক) হৃদপিন্ডের প্রসারণ
ব্যাখ্যা

হৃদপিন্ডের সংকোচন ও প্রসারণের ফলে রক্ত দেহের অভ্যন্তরে গতিশীল থাকে। এমনকি বিশ্রামরত অবস্থায়ও এর সংকোচন ও প্রসারণ চক্রাকারে চলতে থাকে।
- হৃদপিন্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনকে সিস্টোল এবং
- সম্প্রসারণকে ডায়াস্টোল বলে।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

৯৭.
কোনো বস্তুকে পানিতে সম্পুর্ণভাবে ডুবালে পানিতে যেখানে রাখা হয় সেখানেই এটা থাকে, কারণ-
  1. ক) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
  2. খ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
  3. গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
  4. ঘ) বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান থাকে
সঠিক উত্তর:
গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
উত্তর
সঠিক উত্তর:
গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
ব্যাখ্যা
কোনো বস্তু দ্বারা অপসারিত পানির ওজন এবং বস্তুর ওজন সমান হওয়ার মানে হলো বস্তু এবং তরলের ঘনত্ব সমান। যার ফলে বস্তুটিকে পানিতে ডুবালে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে এবং পানিতে একে যেখানে রাখা যায় সেখানেই এটা থাকে।
৯৮.
একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা -
  1. ক) হ্রাস পাবে
  2. খ) বৃদ্ধি পাবে
  3. গ) অপরিবর্তিত থাকবে
  4. ঘ) গ্রীষ্মকাল হলে হ্রাস পাবে
সঠিক উত্তর:
খ) বৃদ্ধি পাবে
উত্তর
সঠিক উত্তর:
খ) বৃদ্ধি পাবে
ব্যাখ্যা

ফ্রিজের ভেতর ঠান্ডা করার জন্য যে এনার্জি ব্যবহৃত হয়, তার সবটুকু ব্যবহার হয় না বলে সেটার প্রতিক্রিয়া স্বরুপ তাপ উৎপন্ন হয় যা ফ্রিজের বাইরে বাঁ পেছন দিক দিয়ে বের হয়, অর্থাৎ একটি আবদ্ধ ফ্রিজ আদতে ঘরের তাপমাত্রা বৃদ্ধি করে।
এখন আসি প্রশ্নের আলোচনায়, একটি বদ্ধ ঘরের ভেতরে ফ্রিজের দরজা খোলা রাখলে এটি আগে যে অল্প আবদ্ধ জায়গা নিয়ে খাবার ঠান্ডা রাখতো, সেই জায়গাটা অনেক বেড়ে যায়, ফলে ফ্রিজকে অনেক বেশি কাজ করতে হয়। ফলে ঘরের তাপমাত্রা বেড়ে যায়। 
Source: van.physics.illinois.edu

৯৯.
রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকারক রশ্মি বের হয়?
  1. ক) রঞ্জন রশ্মি
  2. খ) বিটা রশ্মি
  3. গ) কসমিক রশ্মি
  4. ঘ) গামা রশ্মি
সঠিক উত্তর:
ক) রঞ্জন রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
ক) রঞ্জন রশ্মি
ব্যাখ্যা

পুরনাে মডেলের টেলিভিশন বা কম্পিউটার মনিটরে ক্যাথােড রে টিউব(CRT) ব্যবহার করা হয়। ইলেকট্রনসমূহ অতিউচ্চ বিভবে (সাধারণত 20000-100000V)থাকার কারণে এ CRT থেকে খুব সামান্য পরিমাণ এক্স-রে নির্গত হয়। এ এক্স-রে বা রঞ্জন রশ্মি জীবন্ত কোষ ধ্বংস করতে সক্ষম। তবে আধুনিক টেলিভিশন (LCD বা LED) থেকে এরূপ এক্স-রে নির্গমন ঘটে না

X-rays are produced inside a monitor's cathode ray tube (CRT) when electrons flow (in a beam) towards the screen, striking the inner surface, causing it to glow. Television screens work by the same principle. The units are designed and shielded such that levels of X-ray emission do not exceed federal limits, and are most often not measurable above natural background radiation.

Source: Massachusetts Institute of Technology (MIT)

১০০.
পচা ডিমের গন্ধের জন্য দ্বায়ী-
  1. ক) কার্বন মনোক্সাইড
  2. খ) হাইড্রোজেন সালফাইড
  3. গ) ক্যলসিয়াম সালফেট
  4. ঘ) কার্বন - ডাই অক্সাইড
সঠিক উত্তর:
খ) হাইড্রোজেন সালফাইড
উত্তর
সঠিক উত্তর:
খ) হাইড্রোজেন সালফাইড
ব্যাখ্যা

হাইড্রোজেন সালফাইডঃ
এর রাসায়নিক সংকেত H2S।
এটি বর্ণহীন, দাহ্য গ্যাস যাতে রয়েছে পচা ডিমের গন্ধ।
সাধারণ প্রাকৃতিক বাতাসের থেকে এই গ্যাস একটু ভারি।
জীবের জন্য এই গ্যাস বিষাক্ত।
Source: pubchem.ncbi.nlm.nih.gov