পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন৫৮
সিলেবাস
পার্ট-১) বাংলা সাহিত্য: টপিকসমূহ বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: রবীন্দ্রনাথ ঠাকুর, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী। ২. অন্যান্য লেখকগণ: গোবিন্দচন্দ্র দাস, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, মনোএল দা আস্‌সুম্পসাঁউ, মামুনুর রশিদ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক। পার্ট-২) Conjunction, Interjection, Preposition, Determiner. পার্ট–১ সোর্স: উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট–২ সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL (সুবিধামতো যেকোনো একটা বই থেকে পড়লেই হবে)।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৫৮ প্রশ্ন

.
রবীন্দ্রনাথ রচিত ‘অপরিচিতা’ ছোটগল্পের চরিত্র কোনটি?
  1. ক) কুমুদিনী
  2. খ) নীরজা
  3. গ) ইন্দ্রনাথ
  4. ঘ) কল্যাণী
ব্যাখ্যা
“অপরিচিতা”

“অপরিচিতা” গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনি বর্ণিত হয়েছে, তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতঃপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথকতা শোনালেন তিনি। 

এ গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্রবীক্ষা ও আচরণে সমাজে গেড়ে-বসা ঘৃণ্য যৌতুকপ্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশচেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক।

“অপরিচিতা” উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। গল্পের কথক অনুপম বিশ শতকের দ্বিতীয় দশকের যুদ্ধসংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বরহিত, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুলমাত্র। তারই বিয়ে উপলক্ষ্যে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা-সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত।


তথ্যসূত্র: সাহিত্যপাঠ, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
.
বাংলা ভাষার প্রথম ও সম্পূর্ণ ব্যাকরণ গ্রন্থ -
  1. ক) কৃপার শাস্ত্রের অর্থ ভেদ
  2. খ) ভোকাবুলারিও
  3. গ) এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড (২৫ মে, ১৭৫১ - ১৮ ফেব্রুয়ারি, ১৮৩০)

ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড ছিলেন একজন ইংরেজ প্রাচ্যবিদ ও বৈয়াকরণ। হ্যালহেড ওয়ারেন হেস্টিংসের অনুরোধে হ্যালহেড বাংলা ভাষার ব্যাকরণ রচনায় উদ্যোগী হন।

- ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড ছিলেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণগ্রন্থ রচয়িতা।
- তাঁর A Grammar of the Bengal Language গ্রন্থটি ১৭৭৮ সালে প্রকাশিত হয়। এটি বাংলা ভাষার প্রথম ও সম্পূর্ণ ব্যাকরণ গ্রন্থ বলে পরিগণিত। বাঙালি সংস্কৃতির ইতিহাসে হ্যালহেডের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান তাঁর বাংলা ভাষার ব্যাকরণ।

অন্যদিকে, 

- ভোকাবুলারিও (Vocabulario): এর আগে ১৭৪৩ সালে পর্তুগিজ ধর্মযাজকরা রোমান অক্ষরে (পর্তুগিজ ভাষায়) কিছু বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন বটে কিন্তু সেগুলো বাংলা ব্যাকরণের পরিপূর্ণ সংকলন ছিল না এবং সেগুলো রচিত হয়েছিল তাঁদের ধর্মপ্রচারের কাজে ব্যবহারের জন্য। গ্রন্থটির নাম ছিল ‘ভোকাবুলারিও’।

- কৃপার শাস্ত্রের অর্থ ভেদ (Crepar Xaxtrer Orth, Bhed): গ্রন্থটি ১৭৩৫ সালে বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে বর্তমানে গাজীপুর জেলার অন্তর্ভুক্ত তৎকালীন ভাওয়াল পরগনার নাগরীতে লিখিত হয়েছিল মর্মে ভূমিকায় উল্লেখ আছে। পর্তুগালের লিসবন শহর থেকে ১৭৪৩ সালে প্রকাশিত হয় এটি। এটি খ্রিস্ট ধর্ম (ক্যাথলিক) প্রচার সংশ্লিষ্ট একটি গদ্যগ্রন্থ। 


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'মুজিব-লেনিন-ইন্দিরা' গ্রন্থের রচয়িতা -
  1. ক) নীলিমা ইব্রাহিম
  2. খ) মোহাম্মদ নজিবর রহমান
  3. গ) মামুনুর রশিদ
  4. ঘ) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
নির্মলেন্দু গুণ

নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী (জুন ২১, ১৯৪৫) একজন বাংলাদেশী কবি এবং চিত্রশিল্পী। তিনি মূলত নির্মলেন্দু গুণ নামে পরিচিত। প্রধানত একজন আধুনিক কবি। নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার  কাশবন গ্রামে তাঁর জন্ম। ডাকনাম রতন। নির্মলেন্দু গুণকে বাংলাদেশের কবিদের কবি বলা হয়।

তাঁর রচিত কয়েকটি কাব্যগ্রন্থ:
- প্রেমাংশুর রক্ত চাই (১৯৭০)
- না প্রেমিক না বিপ্লবী (১৯৭২)
- কবিতা, অমিমাংসিত রমণী (১৯৭৩)
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী (১৯৭৪)
- বাংলার মাটি বাংলার জল (১৯৭৮)
- চাষাভূষার কাব্য (১৯৮১)
- পৃথিবীজোড়া গান (১৯৮২)
- দূর হ দুঃশাসন (১৯৮৩)
- ইসক্রা (১৯৮৪)
- মুজিব-লেনিন-ইন্দিরা (১৯৮৪)
- নিরঞ্জনের পৃথিবী (১৯৮৬)
- দুঃখ করো না, বাঁচো (১৯৮৭)
- শিয়রে বাংলাদেশ  (১৯৯৮)।


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
নীলিমা ইব্রাহিম রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?
  1. ক) রমনা পার্কে
  2. খ) আত্মকথা
  3. গ) বিন্দু-বিসর্গ
  4. ঘ) কেয়াবন সঞ্চারিনী
ব্যাখ্যা
নীলিমা ইব্রাহিম (১৯২১-২০০২)

নীলিমা ইব্রাহিম ১৯২১ সালের ১১ অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী। ২০০২ সালের ১৮ জুন তাঁর মৃত্যু হয়। তাঁর রচিত -

উপন্যাস
- বিশ শতকের মেয়ে (১৯৫৮)
- এক পথ দুই বাঁক (১৯৫৮)
- কেয়াবন সঞ্চারিনী (১৯৬২)
- বহ্নিবলয় (১৯৮৫)

নাটক
- দুয়ে দুয়ে চার (১৯৬৪)
- যে অরণ্যে আলো নেই (১৯৭৪)
- রোদ জ্বলা বিকেল (১৯৭৪)
- সূর্যাস্তের পর (১৯৭৪)

গল্প
- রমনা পার্কে (১৯৬৪)

প্রবন্ধ
- আমি বীরাঙ্গনা বলছি (১৯৯৬)
- অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভস্মাচ্ছদিত কন্যা আমি (১৯৯৫)
- বাঙ্গালীমানস ও বাংলা সাহিত্য (১৯৮৭)
- ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলার নাটক (১৯৬৪)
- বাংলার কবি মধুসূদন (১৯৬১)
- শরৎ প্রতিভা (১৯৬০)

আত্মজীবনী
- বিন্দু-বিসর্গ (১৯৯১)।


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘আম আঁটির ভেঁপু' শীর্ষক গল্পটির রচয়িতা -
  1. ক) বন্দে আলী মিয়া
  2. খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
‘আম আঁটির ভেঁপু'

‘আম আঁটির ভেঁপু' শীর্ষক গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী' উপন্যাস থেকে সংকলন করা হয়েছে।
- গ্রামীণ জীবনে প্রকৃতিঘনিষ্ঠ দুই ভাই-বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে গল্পটি রচিত হয়েছে।
- অপু ও দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু। কিন্তু তাদের শৈশবে দারিদ্র্যের সেই কষ্ট প্রধান হয়ে ওঠেনি। গ্রামীণ ফলফলাদি খাওয়ার আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময় ও কৌতূহল গল্পটিকে মানুষের চিরায়ত শৈশবকেই যেন স্মরণ করিয়ে দেয়। এই গল্পের সর্বজয়া পল্লি-মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে। গল্পটিতে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্ক দেখিয়েছেন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়। এ গল্প শিশু-কিশোরকে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা জোগায়।


তথ্যসূত্র: বাংলা সাহিত্য, নবম-দশম শ্রেণি।
.
"একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে
ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে : ‘কখন আসবে কবি?" - কোন কবিতার অংশ?
  1. ক) বাংলার মাটি বাংলার জল
  2. খ) সেই রাতের কল্পকাহিনী
  3. গ) আমি আজ কারো রক্ত চাইতে আসিনি
  4. ঘ) স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো
ব্যাখ্যা
‘স্বাধীনতা, শব্দটি আমাদের কীভাবে হলো'

‘স্বাধীনতা, শব্দটি আমাদের কীভাবে হলো' কবিতাটি নির্মলেন্দু গুণের চাষাভূষার কাব্য থেকে সংকলিত হয়েছে। কবিতাটির মূলভাব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতা ও দেশপ্রেমের প্রেরণা-সমৃদ্ধ।


স্বাধীনতা, শব্দটি আমাদের কীভাবে হলো
নির্মলেন্দু গুণ

একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে
ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে : ‘কখন আসবে কবি?

এই শিশু পার্ক সেদিন ছিল না,
এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না,
এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না ।
তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি?
তা হলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে
ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি?
জানি, সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত
কালো হাত । তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ
কবির বিরুদ্ধে কবি,
মাঠের বিরুদ্ধে মাঠ,
বিকেলের বিরুদ্ধে বিকেল,
উদ্যানের বিরুদ্ধে উদ্যান,
মার্চের বিরুদ্ধে মার্চ... । .........


তথ্যসূত্র: বাংলা সাহিত্য, নবম-দশম শ্রেণি।
.
'আমারই চেতনার রঙে পান্না হল সবুজ' - পঙক্তিটির রচয়িতা -
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) নীলিমা ইব্রাহিম
  3. গ) নির্মলেন্দু গুণ
  4. ঘ) ফররুখ আহমদ
ব্যাখ্যা
‘শ্যামলী' (১৯৩৬) কাব্যগ্রন্থ

- রবীন্দ্রনাথ রচিত কাব্যগ্রন্থ।
- এ গ্রন্থের নাম দেয়া হয়েছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের মাটির ঘরের নামে।
- এটি মোট বাইশটি কবিতার সংকলন। এগুলো গদ্যকবিতার বিশেষ উদাহরণ।
- ‘পুনশ্চ' কাব্যগ্রন্থের সঙ্গে এর মিল আছে।
- 'আমারই চেতনার রঙে পান্না হল সবুজ' ‘বাঁশিওয়ালা’, ‘হঠাৎ দেখা' প্রভৃতি পরিচিতি পঙক্তি বা কবিতাগুলি এ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- রবীন্দ্র-কাব্যজীবনের শেষ পর্বের নিরলঙ্কারী ভাষা, উদাসীনতা ও জীবনের প্রতি আসক্তির বিরোধী অনুভূতি 'শ্যামলী' কাব্যগ্রন্থের বৈশিষ্ট্য।


                     আমি
              রবীন্দ্রনাথ ঠাকুর

আমারই চেতনার রঙে পান্না হল সবুজ,
             চুনি উঠল রাঙা হয়ে।
      আমি চোখ মেললুম আকাশে,
                জ্বলে উঠল আলো
                  পুবে পশ্চিমে।
গোলাপের দিকে চেয়ে বললুম "সুন্দর',
             সুন্দর হল সে।
      তুমি বলবে, এ যে তত্ত্বকথা,
         এ কবির বাণী নয়।
         আমি বলব, এ সত্য,
           তাই এ কাব্য।
      এ আমার অহংকার,
  অহংকার সমস্ত মানুষের হয়ে।
    মানুষের অহংকার-পটেই
       বিশ্বকর্মার বিশ্বশিল্প।
তত্ত্বজ্ঞানী জপ করছেন নিশ্বাসে প্রশ্বাসে,
                 না, না, না--
না-পান্না, না-চুনি, না-আলো, না-গোলাপ,
            না-আমি, না-তুমি।............


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ‘শ্যামলী' কাব্যগ্রন্থ।
.
‘ময়নামতীর চর' কবিতাটির রচয়িতা -
  1. ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  2. খ) বন্দে আলী মিয়া
  3. গ) ফররুখ আহমদ
  4. ঘ) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
বন্দে আলী মিয়া

বন্দে আলী মিয়া ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৯ সালে মৃত্যুবরণ করেন। তিনি শিশু সাহিত্যিক হিসেবে সুপরিচিত। তাঁর বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে ‘ময়নামতীর চর’, ‘কুঁচবরণ কন্যা’, ‘শিয়াল পণ্ডিতের পাঠশালা' ইত্যাদি। কবিতায় পল্লি-প্রকৃতির বর্ণনায় তিনি নিপুণতার পরিচয় দিয়েছেন।


ময়নামতীর চর
বন্দে আলী মিয়া

এ-পারের এই বুনো ঝাউ আর ও-পারের বুড়ো বট
মাঝখানে তার আগাছায় ভরা শুকনো গাঙের তট;
এরি উঁচু পারে নিত্য বিহানে লাঙল দিয়েছে চাষি,
কুমিরেরা সেথা পোহাইছে রোদ শুয়ে শুয়ে পাশাপাশি।
কূলে কূলে চলে খরশুলা মাছ, দাঁড়িকানা পালে পালে
ছোঁ দিয়ে তার একটারে ধরি গাঙচিল বসে ডালে
ঠোঁট চেপে ধরি আছাড়ি আছাড়ি নিস্তেজ করি তায়
মুড়ো পেটি লেজ ছিঁড়ি একে একে গিলিয়া গিলিয়া খায়।……...


তথ্যসূত্র: বাংলা, সপ্তম শ্রেণি।
.
চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে কোন সাহিত্যিক প্রবন্ধ রচনা করেন?
  1. ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) প্যারীচাঁদ মিত্র
  3. গ) মামুনুর রশিদ
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
প্যারীচাঁদ মিত্র (২২ জুলাই, ১৮১৪ - ২৩ নভেম্বর, ১৮৮৩)

লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী এবং ব্যবসায়ী। কলকাতায় এক বণিক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ডিরোজিও-এর শিষ্য ছিলেন তিনি।

- বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্র।
- সাহিত্যক্ষেত্রে প্যারীচাঁদের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব ‘আলালের ঘরের দুলাল’ যা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে খ্যাত।
- প্যারীচাঁদ মিত্রকে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক বলা হয়ে থাকে।  

প্রধান সাহিত্যকর্ম

- আলালের ঘরের দুলাল (১৮৫৮)
- মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায় (১৮৫৯)
- অভেদী (১৮৭১)
- আধ্যাত্মিকা (১৮৮০)
- The Zamindar and Royats: এই গ্রন্থটি তখনকার সময়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। কারণ, এটি রচিত হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে
- যৎকিঞ্চিৎ
- রামারঞ্জিকা
- বামাতোষিণী
- গীতাঙ্কুর


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
কোন উপন্যাসে গ্রাম্য মুসলমান সমাজের করুণচিত্র অঙ্কিত হয়েছে?
  1. ক) আনোয়ারা
  2. খ) জোহরা
  3. গ) বিষবৃক্ষ
  4. ঘ) পথের পাঁচালী
ব্যাখ্যা
মোহাম্মদ মোজাম্মেল হক (১৮৬০-১৯৩৩)

মোহাম্মদ মোজাম্মেল হক ১৮৬০ সালে নদীয়ার শান্তিপুরের বাউইগাছি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কবি ও গদ্যশিল্পী।

- তিনি 'শান্তিপুরের কবি' নামে পরিচিত।
- কলকাতা থেকে প্রকাশিত 'সময়' পত্রিকায় কিছুকাল সাংবাদিকতা করেন।
- বঙ্গীয় সাহিত্য পরিষদ তাকে ‘কাব্যকণ্ঠ' উপাধি দেয়।

উপন্যাস
- দরাফখান গাজী (১৯১৯)
- জোহরা (১৯২৯)।
(গ্রাম্য মুসলমান সমাজের এক করুণচিত্র এই উপন্যাসে অঙ্কিত হয়েছে। কন্যার মতামত অগ্রাহ্য করে আত্মীয়স্বজনেরা বিয়ে দিতে গিয়ে কন্যার জীবনে যে দুর্ভোগের সৃষ্টি করে তা-ই এ গ্রন্থের উপজীব্য।)
- রঙ্গিলাবাঈ

কাব্য
- কুসুমাঞ্জলি (১৮৮১)
- অপূর্ব দর্শন (১৮৮৫)
- প্রেমহার (১৮৯৮)
- হযরত মুহম্মদ (১৯০৩)
- জাতীয় ফোয়ারা (১৯১২)
- ইসলাম সংগীত (১৯২৩)।

জীবনীগ্রন্থ
- মহর্ষি মনসুর (১৮৯৬)
- ফেরদৌসি চরিত (১৮৯৮)
- বড়পীর চরিত
- তাপস কাহিনী (১৯০৪, এতে সাতজন প্রখ্যাত আওলিয়ার জীবনকাহিনি রয়েছে)
- টিপু সুলতান (১৯৩১)।

গদ্যগ্রন্থ
- শাহনামা (১৯০৯, ফেরদৌসির শাহনামার প্রথমাংশের গদ্যানুবাদ)
- হাতেমতাই (১৯১৯)।

সম্পাদিত পত্রিকা
- লহরী (১৯০০)। শান্তিপুর থেকে প্রকাশিত মাসিক কবিতা পত্রিকা। এর প্রধান লেখক ছিলেন ডি.এল. রায়।
- মোসলেম ভারত (১৯২০)। এ পত্রিকার মাধ্যমে কাজী নজরুল ইসলাম ব্যাপকভাবে সাহিত্যচর্চা শুরু করেন।


তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১১.
'ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে' - গানটির রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) প্রেমেন্দ্র মিত্র
  4. ঘ) ফররুখ আহমদ
ব্যাখ্যা
ভেঙে মোর ঘরের চাবি
রবীন্দ্রনাথ ঠাকুর

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার!

না পেয়ে তোমার দেখা
 একা একা দিন যে আমার কাটে না রে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার!

বুঝি গো রাত পোহালো
বুঝি ওই রবির আলো
আভাসে দেখা দিল গগন পারে!

সমুখে ওই হেরি পথ
তোমার কি রথ পৌঁছবে না মোর-দুয়ারে!
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে!

আকাশের যত তারা
চেয়ে রয় নিমেষহারা
বসে রয় রাত-প্রভাতের পথের ধারে!

তোমারি দেখা পেলে
সকল ফেলে ডুববে আলোক পারাবারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে!

প্রভাতের পথিক সবে
এল কি কলরবে
গেল কি গান গেয়ে ওই সারে সারে!

বুঝি-বা ফুল ফুটেছে সুর উঠেছে
অরুণবীণার তারে তারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ও বন্ধু আমার!

না পেয়ে তোমার দেখা
একা একা দিন যে আমার কাটে না রে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে!


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও রবীন্দ্রসঙ্গীত।
১২.
"যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব।" - উক্তিটি কার?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
প্রমথ চৌধুরী (আগস্ট ৭, ১৮৬৮-সেপ্টেম্বর ২, ১৯৪৬)

বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তবে তিনি মূলত একজন প্রাবন্ধিক। প্রমথ চৌধুরীর জন্ম যশোরে। তাঁর পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না প্রমথ চৌধুরী।

প্রমথ চৌধুরীর বিখ্যাত কিছু উক্তি:

- সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
- বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে।
- সাহিত্য জাতির দর্পণ স্বরূপ।
- হীরক ও কাঁচ যমজ হলেও সহোদর নয়।
- সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া-কারও মনোরঞ্জন করা নয়।
- কাব্যজগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা।
- সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে। 
- যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়।
- জ্ঞানের প্রদীপ যেখানেই জ্বালো না কেন, তাহার আলোক চারিদিক ছড়াইয়া পড়িবে।
- যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব।
- মনোজগতে বাতি জ্বালানোর জন্য সাহিত্যচর্চার বিশেষ প্রয়োজন।
- ইহা সত্যকে সুন্দর করে নাই, মিথ্যাকে সত্যের মুখোশ পরাইয়াছে।
- মন উঁচুতে উঠতে চায় নীচুতেও নামতে চায়।


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৩.
'ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা -
  1. ক) মামুনুর রশীদ
  2. খ) মুনীর চৌধুরী
  3. গ) নুরুল মোমেন
  4. ঘ) মোহাম্মদ নজিবর রহমান
ব্যাখ্যা
মামুনুর রশীদ (জন্ম ২৯ ফেব্রুয়ারি ১৯৪৮)

মামুনুর রশীদ একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ। 

১৯৭৮ সালে 'ওরা কদম আলী' নাটকের মধ্য দিয়ে মামুনুর রশীদের আবির্ভাব ঘটে নাট্যকার হিসেবে। 
- বঞ্চিত, শোষিত মানুষের সংগ্রামের রূপকার হিসেবে রচিত 'ওরা কদম আলী' নাটক। 
- গরীব ও মেহনতি মানুষের ব্যক্তিক প্রতিবাদ সামষ্টিক রূপ কিভাবে পরিগ্রহ করে কদম আলী নামের এক বোবা চরিত্রের মধ্য দিয়ে এ নাটকে তা দেখানো হয়েছে। 

তাঁর প্রকাশিত অন্যান্য নাটক:
- ওরা আছে বলেই (১৯৮০)
- মে দিবস (১৯৮১)
- ইবলিশ (১৯৮২)
- এখানে নোঙর (১৯৮৬)
- গিনিপিগ (১৯৮৫)
- সমতট (১৯৯০)
- পাথর (১৯৯৩)
- লেবেদেফ (১৯৯৭) ইত্যাদি। 


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
'ললিতা ও বিনয়' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) যোগাযোগ
  2. খ) চার অধ্যায়
  3. গ) গোরা
  4. ঘ) চতুরঙ্গ
ব্যাখ্যা
গোরা (১৯১০) 

রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে সর্বশ্রেষ্ঠ উপন্যাস। 

- 'প্রবাসী' পত্রিকায় ১৯০৮ থেকে ১৯১০ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 
- ঊনবিংশ শতাব্দীর শেষভাগের ধর্মান্দোলন, স্বদেশপ্রেম এবং নারীমুক্তি চিন্তার পটভূমিকায় এই আখ্যান গড়ে উঠেছে। 
- এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র গোরা, পরেশবাবু, সুচরিতা, পানুবাবু, ললিতা, বিনয়, বরদাসুন্দরী, কৃষ্ণদয়াল, আনন্দময়ী প্রমুখ।
- 'গোরা'য় ব্যক্তির সঙ্গে সমাজের, সমাজের সঙ্গে ধর্মের, ধর্মের সঙ্গে সত্যের বিরোধ ও সমন্বয় চিত্রিত হয়েছে।


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধ নয় কোনটি?
  1. ক) যৌবনে দাও রাজটীকা
  2. খ) ভাষার কথা 
  3. গ) চার ইয়ারী কথা
  4. ঘ) সাহিত্যে খেলা
ব্যাখ্যা
প্রমথ চৌধুরী (আগস্ট ৭, ১৮৬৮-সেপ্টেম্বর ২, ১৯৪৬)

বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তবে তিনি মূলত একজন প্রাবন্ধিক। প্রমথ চৌধুরীর জন্ম যশোরে। তাঁর পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না প্রমথ চৌধুরী।

প্রবন্ধগ্রন্থ
- তেল-নুন-লাকড়ী (১৯০৬)
- বীরবলের হালখাতা (১৯১৬): বাংলা সাহিত্যে চলিত রীতিতে লেখা প্রথম গ্রন্থ। ১৯০২ সালে এটি “ভারতী” পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। 
- নানাকথা (১৯১৯)
- আমাদের শিক্ষা (১৯২০)
- রায়তের কথা (১৯২৬)
- প্রবন্ধ সংগ্রহ (১৯৫২ ১ম খণ্ড ও ১৯৫৩ ২য় খণ্ড)

প্রবন্ধ
- যৌবনে দাও রাজটীকা
- বই পড়া (প্রবন্ধ সংগ্রহ)
- সাহিত্যে খেলা
- ভাষার কথা 

গল্পগ্রন্থ
- চার ইয়ারী কথা (১৯১৬): চার বন্ধুর প্রেমের কাহিনী। তাদের প্রত্যেকটি প্রেমই অভিশপ্ত। নায়িকা চারজন ইউরোপীয়। প্রথম নায়িকা উন্মাদ, দ্বিতীয় নায়িকা চোর, তৃতীয় প্রতারক এবং চতুর্থ নায়িকা মৃত্যুর পর তার ভালোবাসা ব্যক্ত করেছে। 
- আহুতি (১৯১৯)
- নীললোহিত (১৯৪১)

কাব্যগ্রন্থ
- সনেট পঞ্চাশৎ (১৯১৩)
- পদচারণ (১৯১৯)


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
'নেমেসিস' নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত?
  1. ক) ভাষা আন্দোলন
  2. খ) ছিয়াত্তরের মন্ব‌ন্তর
  3. গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. ঘ) ঊনসত্তরের গণঅভ্যুত্থান
ব্যাখ্যা
নুরুল মোমেন (নভেম্বর ২৫, ১৯০৬ – ফেব্রুয়ারি ১৬, ১৯৯০)

নুরুল মোমেন ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ ও নাট্যকার। তিনি মূলত নাট্যকার ছিলেন। আধুনিক বাংলা নাটকে অগ্রণী ভূমিকার জন্য তিনি বাংলাদেশের নাট্যগুরু হিসেবে পরিচিত। বর্তমান ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় জন্মগ্রহণ করেন তিনি।

নাটক

- নেমেসিস: দ্বি‌তীয় বিশ্ব‌যুদ্ধের প্রেক্ষাপটে রচিত একটি বিখ্যাত নাটক "নেমেসিস"। ১৯৪৪ সালে নাটকটি "শনিবারের চিঠি" পত্রিকায় প্রকাশিত হয়। ১৯৪৮ সালে এটি গ্রন্থা‌কারে প্রকাশিত হয়। সম্পূর্ণ‌ নাটকটি এক চরিত্র বিশিষ্ট।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালে দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি ও নিরন্নদের হাহাকার নিয়ে এর কাহিনী এগিয়ে যায় যেখানে দেখা যায় আঙুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া একটি চরিত্র সুরজিত নন্দী। এই নাটকে নূরুল মোমেন দেখিয়েছেন যে, অসৎ উপায়ে অর্থ উপার্জনের মাধ্যমে সুরজিত নন্দী সাধারণ মানুষের জীবনে যে দুঃখ-দুর্দশা বয়ে এনেছে তার প্রতিশোধ হিসেবে দেবী নেমেসিস (প্রতিহিংসার দেবী) তাঁর জীবন কেড়ে নিয়েছে।

- রূপান্তর
- যদি এমন হতো (১৯৬০)
- নয়া খান্দান (১৯৬২)
- আলোছায়া (১৯৬২)
- শতকরা আশি
- আইনের অন্তরালে
- যেমন ইচ্ছা তেমন
- হ-য-ব-র-ল


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৭.
'মগের মুলুক' ব্যঙ্গকাব্যটির রচয়িতা কে?
  1. ক) প্রমথ চৌধুরী
  2. খ) গোবিন্দচন্দ্র দাস
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
গোবিন্দচন্দ্র দাস (১৮৫৫-১৯১৮)

গোবিন্দচন্দ্র দাস ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি বর্তমান গাজীপুর জেলার ভাওয়ালের জয়দেবপুরের এক দরিদ্র কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বভাব কবি৷ ভাওয়াল রাজ কালীনারায়ণ রায়ের অনুগ্রহে লালিত পালিত হন।

কলকাতার সাপ্তাহিক নবযুগ পত্রিকায় ভাওয়ালের রাজা রাজেন্দ্রনারায়ণ রায় ও রাজমন্ত্রী সুপ্রসিদ্ধ সাহিত্যিক কালীপ্রসন্ন ঘোষের অনেক অপ্রীতিকর প্রসঙ্গের অবতারণা করে একটি প্রবন্ধ প্রকাশিত হয়। রাজা বিভ্রান্ত হয়ে এ প্রবন্ধের লেখক গোবিন্দচন্দ্র দাসকে মনে করে তাকে জয়দেবপুর থেকে নির্বাসন দেন। তিনি শেরপুরে চলে যান এবং ‘মগের মুলুক' (১৮৯২) ব্যঙ্গকাব্য রচনা করে তাকে অন্যায়ভাবে নির্বাসন দেওয়ার প্রতিবাদ জানান ৷ তিনি সেপ্টেম্বর ১৯১৮ সালে মৃত্যুবরণ করেন।

কাব্যগ্রন্থ
- প্রসূন (১৮৭০)
- প্রেম ও ফুল (১৮৮৮)
- কুঙ্কুম (১৮৯১)
- মগের মুলুক (ব্যঙ্গকাব্য, ১৮৯২)
- কস্তুরী (১৮৯৫)
- চন্দন (১৮৯৬)
- ফুলরেণু (সনেট, ১৮৯৬)
- বৈজয়ন্তী (১৯০৫)
- শোক ও সান্ত্বনা (১৯০৯)


তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
১৮.
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কর্তৃক অনূদিত কাহিনি সংকলন কোনটি?
  1. ক) বত্রিশ সিংহাসন
  2. খ) প্রবোধচন্দ্রিকা
  3. গ) বেদান্তচন্দ্রিকা
  4. ঘ) রাজাবলী
ব্যাখ্যা
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (১৭৬২ – ১৮১৯, আনুমানিক) ছিলেন সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ ও লেখক। তৎকালীন ওড়িষা প্রদেশের মেদিনীপুর জেলায় বৈতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রধান সাহিত্যকর্ম:
- বত্রিশ সিংহাসন (১৮০২): মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অনূদিত কাহিনি সংকলন
- হিতোপদেশ (১৮০৮)
- রাজাবলী (১৮০৮)
- প্রবোধচন্দ্রিকা (১৮১৩ সালে লিখিত, ১৮৩৩ সালে প্রকাশিত)
- বেদান্তচন্দ্রিকা (১৮১৭)।


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
'কৃত্তিবাস ভদ্র' ছদ্মনামে কে লিখতেন?
  1. ক) নবীনচন্দ্র সেন
  2. খ) প্যারীচাঁদ মিত্র
  3. গ) বিজন ভট্টাচার্য
  4. ঘ) প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা
প্রেমেন্দ্র মিত্র (১৯০৪-১৯৮৮)

প্রেমেন্দ্র মিত্র সেপ্টেম্বর, ১৯০৪ কাশীতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস চব্বিশ পরগণার। তিনি ছিলেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক। ১৯৮৮ সালের ৩ মে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতায় মারা যান।

- স্কুল শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করলেও কিছুদিন পর 'কল্লোল' পত্রিকায় যোগদান করেন। পরে বাংলার কথা, বঙ্গবাণী, সংবাদ পত্রিকায় সম্পাদকীয়
বিভাগে দায়িত্ব পালন করেন।
- কল্লোল গোষ্ঠীর লেখক। সাহিত্য সাধনার প্রথম পর্বে 'কৃত্তিবাস ভদ্র' ছদ্মনামে লিখতেন। তার সৃষ্ট একটি জনপ্রিয় চরিত্র 'ঘনাদা'।


তথ্যসূত্র: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম।
২০.
বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের ভাবানুবাদ করেন -
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) মুনীর চৌধুরী
  3. গ) মোতাহের হোসেন চৌধুরী
  4. ঘ) মোহাম্মদ নজিবর রহমান
ব্যাখ্যা
মোতাহের হোসেন চৌধুরী

মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩ - ১৯৫৬) একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক ছিলেন। নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- মোতাহের হোসেন চৌধুরী বাঙালী মুসলমান সমাজের অগ্রগতির আন্দোলন হিসেবে পরিচিত "বুদ্ধির মুক্তি আন্দোলন" এর সাথে যুক্ত ছিলেন।
- তিনি ঢাকার মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। এর নানা সভা ও সম্মেলনে তিনি অংশগ্রহণ করে বিভিন্ন প্রবন্ধ পাঠ করেন। 

প্রবন্ধগ্রন্থ:
- সংস্কৃতি কথা (১৯৫৮) 
- সভ্যতা (১৯৬৫): ক্লাইভ বেলের Civilization গ্রন্থের ভাবানুবাদ।
- সুখ (১৯৬৫): বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের ভাবানুবাদ

প্রবন্ধ:
- জীবন ও বৃক্ষ (সংস্কৃতি কথা)
- শিক্ষা ও মনুষ্যত্ব (সংস্কৃতি কথা)
- আমাদের দৈন্য (১৯৩১)
- আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী (১৯৩২)
- মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা (১৯৩৪)
- রবীন্দ্রনাথ ও বৈরাগ্যবিলাস (১৯৩১): মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিখার পঞ্চম বর্ষে ১৯৩১ সালে এটি প্রকাশিত হয়।


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২১.
'যে অরণ্যে আলো নেই' কোন ধরনের রচনা?
  1. ক) উপন্যাস
  2. খ) নাটক
  3. গ) গল্প
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা
নীলিমা ইব্রাহিম (১৯২১-২০০২)

নীলিমা ইব্রাহিম ১৯২১ সালের ১১ অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী। ২০০২ সালের ১৮ জুন তাঁর মৃত্যু হয়। তাঁর রচিত -

উপন্যাস
- বিশ শতকের মেয়ে (১৯৫৮)
- এক পথ দুই বাঁক (১৯৫৮)
- কেয়াবন সঞ্চারিনী (১৯৬২)
- বহ্নিবলয় (১৯৮৫)

নাটক
- দুয়ে দুয়ে চার (১৯৬৪)
- যে অরণ্যে আলো নেই (১৯৭৪)
- রোদ জ্বলা বিকেল (১৯৭৪)
- সূর্যাস্তের পর (১৯৭৪)

গল্প
- রমনা পার্কে (১৯৬৪)

প্রবন্ধ
- আমি বীরাঙ্গনা বলছি (১৯৯৬)
- অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভস্মাচ্ছদিত কন্যা আমি (১৯৯৫)
- বাঙ্গালীমানস ও বাংলা সাহিত্য (১৯৮৭)
- ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলার নাটক (১৯৬৪)
- বাংলার কবি মধুসূদন (১৯৬১)
- শরৎ প্রতিভা (১৯৬০)

আত্মজীবনী
- বিন্দু-বিসর্গ (১৯৯১)।


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২২.
'থার্ড থিয়েটার' আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন -
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) প্রেমেন্দ্র মিত্র
  3. গ) বিজন ভট্টাচার্য
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
বিজন ভট্টাচার্য, (১৯০৬-১৯৭৮)

বিজন ভট্টাচার্য এর জন্ম ফরিদপুর জেলার খানখানাপুরে। তিনি ছিলেন নাট্যকার ও অভিনেতা।

- নবনাট্য আন্দোলনের প্রধান পুরোহিত ছিলেন বিজন ভট্টাচার্য। 
- এই আন্দোলনকে 'থার্ড থিয়েটার' নামেও অভিহিত করা হয়।

- প্রথম বিশ্বযুদ্ধের পরে সৃষ্ট ফ্যাসিস্ট শক্তি বিরোধী নাট্য আন্দোলনকে গণনাট্য আন্দোলন বলে অভিহিত করা হয়।
- গণনাট্যের পরবর্তী পর্যায় হলো নবনাট্য আন্দোলন।
- বিজন ভট্টাচার্য গণনাট্য থেকে নবনাট্যের অন্যতম সূচনাকারী ছিলেন।


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৩.
‘The Last Days of Pompeii’ অবলম্বনে রচিত -
  1. ক) রজনী
  2. খ) বিষবৃক্ষ
  3. গ) ইন্দিরা
  4. ঘ) Rajmohan's Wife
ব্যাখ্যা
রজনী (১৮৭৭)

- ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সজনীকান্ত দাসের মতে, "রজনী বাংলা ভাষায় প্রথম মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস।"
- প্রধান নাম ভূমিকায় রজনীই মুখ্য বিষয়। তারপরও কিছু কিছু চরিত্রে বেশ গুরুত্ব দিয়েছেন ‘সাহিত্য সম্রাট’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তন্মধ্যে লবঙ্গলতা, অমরনাথ অন্যতম। এছাড়াও, রামসদয় মিত্র, শচীন্দ্রনাথ, গোপাল বসু, চাঁপা, হীরালাল, রাজচন্দ্র দাস প্রমুখ উল্লেখযোগ্য চরিত্র।
- উপন্যাসটি ইংরেজ ঔপন্যাসিক Edward Bulwer-Lytton রচিত The Last Days of Pompeii অবলম্বনে রচিত।


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
‘উর্বশী ও আর্টেমিস’ কাব্যগ্রন্থের রচয়িতা -
  1. ক) প্রেমেন্দ্র মিত্র
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) বিষ্ণু দে
  4. ঘ) মামুনুর রশিদ
ব্যাখ্যা
বিষ্ণু দে,  (১৯০৯-১৯৮২) 

বিষ্ণু দে ১৯০৯ সালের ১৮ জুলাই  কলকাতার পটলডাঙ্গায় জন্মগ্রহণ করেন।  তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী। 

- কল্লোল সাহিত্যগোষ্ঠীর লেখক।
- 'পরিচয়' পত্রিকার সম্পাদকমন্ডলীর একজন ছিলেন।
- সনাতন রোমান্টিকতার বিরোধী বিষ্ণু দে-র প্রধান কাব্যগ্রন্থ ‘উর্বশী ও আর্টেমিস’। বিষ্ণু দে রচিত এই কাব্যগ্রন্থে দেশি ও বিদেশি মিথের প্রয়োগ আছে।

কাব্যগ্রন্থ
- উর্বশী ও আর্টেমিস
- চোরাবালি
- সাত ভাই চম্পা
- তুমি শুধু পঁচিশে বৈশাখ
- স্মৃতি সত্তা ভবিষ্যত।

অনুবাদ সাহিত্য
- এলিয়টের কবিতা।


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
মীর মশাররফ হোসেন রচিত নাটক কোনটি?
  1. ক) উদাসীন পথিকের মনের কথা
  2. খ) জমীদার দর্পণ
  3. গ) মোসলেম বীরত্ব
  4. ঘ) তহমিনা
ব্যাখ্যা
মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ডিসেম্বর ১৯, ১৯১১)

একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। মীর মশাররফ হোসেন খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ‘বিষাদ সিন্ধু’ নামক ঐতিহাসিক রচনার জন্য সুপরিচিত। তাঁর ছদ্মনাম গাজী মিয়াঁ। মীর মোশাররফ ছিলেন বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

কাব্যগ্রন্থ
- গোরাই-ব্রিজ অথবা গৌরী-সেতু
- মোসলেম বীরত্ব

উপন্যাস
- রত্নবতী
- বিষাদ সিন্ধু
- উদাসীন পথিকের মনের কথা
- গাজী মিয়াঁর বস্তানী
- তহমিনা

নাটক
- বসন্তকুমারী নাটক
জমীদার দর্পণ
- বেহুলা গীতাভিনয়
- টালা অভিনয়

প্রহসন
- এর উপায় কি?
- ভাই ভাই এইত চাই 
- ফাঁস কাগজ 
- এ কি?

প্রবন্ধ
- গো-জীবন

গদ্য রচনা 
- প্রেম পারিজাত 
- রাজিয়া খাতুন
- এসলামের জয়

আত্মজীবনী
- আমার জীবনী
- আমার জীবনীর জীবনী কুলসুম-জীবনী।


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৬.
ফররুখ আহমদ রচিত কাহিনীকাব্য কোনটি?
  1. ক) হাতেম তায়ী
  2. খ) নৌফেল ও হাতেম
  3. গ) ধোলাই কাব্য
  4. ঘ) সিরাজাম মুনীরা
ব্যাখ্যা
ফররুখ আহমদ (জুন ১০, ১৯১৮ - অক্টোবর ১৯, ১৯৭৪)

একজন প্রখ্যাত বাংলাদেশী কবি। মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে তাঁর জন্ম। ফররুখ আহমদ 'মুসলিম রেনেসাঁর কবি' বা ‘মুসলিম পুনর্জাগরণবাদী কবি’ হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অণুপ্রেরণা প্রকাশ পেয়েছে। 

কাব্যগ্রন্থ
- সাত সাগরের মাঝি (১৯৪৪): ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এই গ্রন্থের সর্বশেষ কবিতাটির নাম ‘সাত সাগরের মাঝি’। এই বইয়ের ১৯টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- পাঞ্জেরী, সিন্দবাদ, আকাশ-নাবিক, ডাহুক, এই সব রাত্রি ইত্যাদি।
- সিরাজাম মুনীরা (১৯৫২)
- নৌফেল ও হাতেম (১৯৬১): কাব্যনাট্য।
- মুহূর্তের কবিতা (১৯৬৩): সনেট সংকলন।
- ধোলাই কাব্য (১৯৬৩)
- হাতেম তায়ী (১৯৬৬): কাহিনীকাব্য।
- নতুন লেখা (১৯৬৯)
- কাফেলা (১৯৮০)
- হাবিদা মরুর কাহিনী (১৯৮১)
- সিন্দাবাদ (১৯৮৩)
- দিলরুবা (১৯৯৪)।

শিশুতোষ গ্রন্থ
- পাখির বাসা (১৯৬৫)
- হরফের ছড়া (১৯৭০)
- চাঁদের আসর (১৯৭০)
- ছড়ার আসর (১৯৭০)
- ফুলের জলসা (১৯৮৫)।


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৭.
'সতীর সর্বস্ব পতি, সতী শুধু পতিময়, বিধাতার প্রেমরাজ্যে সতত সতীর জয়।'- কোন উপন্যাসের মূল বক্তব্য?
  1. ক) বিশ শতকের মেয়ে
  2. খ) আনোয়ারা
  3. গ) বহ্নিবলয়
  4. ঘ) তহমিনা
ব্যাখ্যা
মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন

মোহাম্মদ নজিবর রহমানের জন্ম আনুমানিক ১৮৬০ সালে। তাঁর জন্ম চরবেলতৈল, শাহজাদপুর, সিরাজগঞ্জ। তিনি মূলত ঔপন্যাসিক ছিলেন। তাঁর প্রথম ও জনপ্রিয় উপন্যাসের নাম - আনোয়ারা (১৯১৪)।

'আনোয়ারা'
- 'আনোয়ারা' উপন্যাসে মুসলিম মধ্যবিত্তের বিকাশের চিত্র রয়েছে।
- কৃষিনির্ভর অর্থনীতি থেকে ব্যবসা, চাকরি ইত্যাদিতে মুসলিমদের প্রবেশের সূচনাকালীন কথকতা রয়েছে।
- তাছাড়া এ সময় মুসলিমরা যে ইংরেজি পড়াশোনাও আরম্ভ করেছে সে চিত্রও এখানে আছে।

নামাজের জন্য অজু করতে গিয়ে তরুণী আনোয়ারা কোরান পাঠরত নুরল এসলামকে দেখে। আনোয়ারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এমন ধর্মনিষ্ঠ স্বামীর জন্য। পরে তাদের মিলন হয়।

এ উপন্যাসে দেখানো হয়েছে যে, একজন নারীর জীবনে পতির জন্য আরাধনা, পতিকে পাবার পর তার সেবাযত্ন, পতির কথার বাইরে না যাওয়া ইত্যাদি মুখ্য। 'সতীর সর্বস্ব পতি, সতী শুধু পতিময়, বিধাতার প্রেমরাজ্যে সতত সতীর জয়।'- এটাই উপন্যাসের মূল বক্তব্য। নারীর ইচ্ছার পৃথক কোনো মূল্য নেই এই উপন্যাসে। ইসলাম ধৰ্মীয় দৃষ্টিকোণ থেকে নারীর অন্তঃপুরে অবস্থান এবং স্বামীর প্রতি স্ত্রীর আস্থা ও সম্পূর্ণ আনুগত্যই উপন্যাসটিতে দেখানো হয়েছে। আনোয়ারা, নুরল এসলাম ছাড়াও খাদেম, আজিমুল্লা, গোলাপ জান ইত্যাদি উল্লেখযোগ্য চরিত্র।


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮.
মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury The Dead নাটকের অনুসরণে রচিত -
  1. ক) পলাশী ব্যারাক ও অন্যান্য
  2. খ) দণ্ডকারণ্য
  3. গ) কবর
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
'কবর' 

মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury The Dead (১৯৩৬) নাটকের অনুসরণে এদেশীয় ঘটনা কেন্দ্র করে 'কবর' নাটক লেখা হয়েছে।

- সমাধি থেকে মানুষের আত্মার পুনরুত্থান ঘটে Bury The Dead নাটকে।
- 'কবর' নাটকে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে শহরে কারফিউ দিয়ে লাশ গুম করতে গভীর রাতে কবরস্থানে নিয়ে যায়। পুলিশ ইনসপেক্টর হাফিজ এবং নেতা (নাটকে তার নাম নেই) যৌথভাবে এ দায়িত্ব নেয় । কিন্তু লাশগুলো ছিন্নভিন্ন দেখে তারা ধর্মীয় প্রথা অনুসারে কবরস্থ না করে একত্র মাটিচাপা দেবার সিদ্ধান্ত হয়। এতে বাধা দেয় গোর-খোদক। কবরস্থানে আশ্রয় নেয়া আরেক স্বজনহারা পাগল মুর্দা ফকিরও প্রতিবাদ জানায়। বলে : এ লাশগুলো আন্দোলনকারীর। এরা এভাবে কবরে যাবে না। লাশগুলোও তখন উঠে দাঁড়ায় এবং বলে : আমরা কবরে যাবো না। এসব দেখে মদ্যপ ইন্‌সপেক্টর ও নেতা ভয় পেয়ে যায়।
- 'কবর' একুশের পটভূমিতে রচিত প্রথম বাংলা নাটক।


তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
Fill in the gap. The girl seems to know the __ gentility.
  1. ক) least
  2. খ) few
  3. গ) a few
  4. ঘ) The Few
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো least.
- কারণ, least ,uncountable noun এর পূর্বে ব্যবহৃত হয়।
- The girl seems to know the least gentility
- মনে হয় মেয়েটি সবচেয়ে কম ভদ্রতা জানে।
- এখানে  gentility একটি uncountable noun.
- তাই তার পূর্বে least বসেছে।
অপর দিকে,
 • Few/A Few/ The Few - এরা সবসময় Plural Countable Noun এর সাথে বসে।

সূত্র:  A Passage to the English Language by S.M. Zakir Hossain & Applied English Grammar and Composition by P. C. Das.
৩০.
Which one is not incorrect?
  1. ক) A small number of student are present today.
  2. খ) A small number of students is present today.
  3. গ) A great number of books have been bought.
  4. ঘ) A great number of books has been bought.
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো A great number of books have been bought.
কারণ- 
• A large number of/ A small number of/ a great number of + P. Noun + P. Verb.       
- A large number of people were gathering at the market.
- A small number of students are present today.
- A great number of books have been bought.

সূত্র:  A Passage to the English Language by S.M. Zakir Hossain.
৩১.
Which one is the correct sentence?
  1. ক) A large amount of money have been found as the first prize.
  2. খ) A small amount of water were there in the bottle.
  3. গ) A large amount of money are found as the first prize.
  4. ঘ) A small amount of water is there in the bottle.
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো - A small amount of water is there in the bottle.
কারণ, 
• A large amount of/ A small amount of + Uncountable Noun + S.V
- A large amount of money has been found as the first prize.
- A small amount of water is there in the bottle.
- প্রদত্ত অপশনগুলোতে plural verb বসেছে যা উপরের নিয়ম অনুযায়ী সঠিক নয়।

সূত্র:  A Passage to the English Language by S.M. Zakir Hossain.
৩২.
They do not have __ than five cars. Which one is right?
  1. ক) few
  2. খ) less
  3. গ) fewer
  4. ঘ) little  
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো fewer.
- Few/A Few/ The Few - সবসময় Plural Countable Noun এর সাথে বসে।
- কোন বাক্যে than থাকলে এবং তা দ্বারা কোন কিছুর সাথে কোন কিছুর তুলনা বুঝালে বাক্যটি হয় comparative sentence অর্থাৎ than এর আগে অবশ্যই comparative degree বসবে ।
- Few এর comparative হলো fewer.
• বাক্যটি হবে They do not have fewer than five cars.

সূত্র: Applied English Grammar and Composition by P. C. Das.
৩৩.
Students learn better in an environment which is free _____ pressure.
  1. ক) from
  2. খ) for
  3. গ) with
  4. ঘ) on
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো from.
- কারণ, 
- free from-মুক্ত, ব্যতীত ,ছাড়া , বাদে।
Complete Sentence: Students learn better in an environment which is free from pressure.
৩৪.
Choose the right sentence -
  1. ক) This book is interesting.
  2. খ) These book are costly.
  3. গ) That buildings is beautiful.
  4. ঘ) Those flowers was beautiful.
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো - This book is interesting.
কারণ, 
• This/That
- কাছের একটি বিষয়ের জন্য This + singular noun + S.V.
- This book is interesting.
- দূরের একটি বিষয়ের জন্য That + singular noun + S.V.
- That building is beautiful.
• These/Those
- কাছের একাধিক বিষয়ের জন্য These + Plural noun + P.V.
- These books are costly.
- দূরের একাধিক বিষয়ের জন্য Those + plural noun + P.V.
- Those flowers are beautiful.
- This book is interesting এই বাক্যটি ছাড়া বাকি অপশন গুলোতে These, That, Those  এর পরে  subject এবং verb এর প্রয়োগ জনিত সমস্যা রয়েছে।

সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (HSC English).
৩৫.
In spite of my attempt, they did not_____. Which one is right?
  1. ক) Fall in  
  2. খ) give in
  3. গ) give forth
  4. ঘ) get off
ব্যাখ্যা
- Fall in = পতিত হওয়া
- give in= হার না মানা
- give forth = ঘোষণা করা
- give in বসালে বাক্যটি সঠিক অর্থ প্রকাশ করে ।
- In spite of my attempt, they did not give in - আমার প্রচেষ্টা সত্ত্বেও তারা হার মানেনি।

সূত্র: Collins English Dictionary.
৩৬.
Which sentence is grammatically right?
  1. ক) Many a men were listening to him.
  2. খ) We saw that a great many birds were bathing there.
  3. গ) We saw that a great many bird was bathing there.
  4. ঘ) Many an ants were rushing.
ব্যাখ্যা
• সঠিক উত্তরটি হলো - We saw that a great many birds were bathing there.
কারণ, 
• Many / a great many / a good many এর পরে Plural noun এবং Plural verb বসে।
- Incorrect: We saw that a great many bird was bathing there.
- Correct: We saw that a great many birds were bathing there

• Many a / an এর পরে singular noun এবং singular verb বসে।
- Incorrect: Many a men were listening to him.
- Correct: Many a man was listening to him.
- Incorrect: Many an ants were rushing.
- Correct: Many an ant was rushing.

সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (HSC English).
৩৭.
Which sentence is correct in the following?
  1. ক) Only few students are lazy.
  2. খ) We will need only little food.
  3. গ) We will need only a little food.
  4. ঘ) None
ব্যাখ্যা

সঠিক উত্তরটি হলো - We will need only a little food.
- কারণ,
• Few / little এর সাথে only থাকলে অবশ্যই Only a few / only a little বসে।
যথা:
- Incorrect: Only few students are lazy.
- Correct: only a few students are lazy.
- Incorrect: We will need only little food.
- Correct: We will need only a little food.

সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (HSC English).

৩৮.
Choose the correct sentence from the following -
  1. ক) A half loaf is better than no loaf.
  2. খ) I want such thing.
  3. গ) The all world is a stage.
  4. ঘ) Half a loaf is better than no loaf.
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হলো - Half a loaf is better than no loaf.
- কারণ, 
• Both, all, such, half, many, quite প্রভৃতি কোন Noun কে Modify করলে সাধারণত এদের পরে Noun টির সাথে article বসে।
- সাধারণত both / all এর সাথে the বসে। 
- এবং such, half, many, quite এর সাতে a /an বসে।
• যেমনঃ
- Incorrect: A half loaf is better than no loaf.
- Correct: Half a loaf is better than no loaf.
- Incorrect: I want such thing.
- Correct: I want such a thing.
- Incorrect: The all world is a stage.
- Correct: All the world is a stage.

সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (HSC English).
৩৯.
__________ participants left the meeting in between. Which one is correct?
  1. ক) Several
  2. খ) Much
  3. গ) The Little
  4. ঘ) Little
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো Several. কারণ, 
- participants হলো plural countable noun.
- আর দুটি এর বেশি কিন্তু খুব বেশি নয়- এরকম বোঝাতে plural countable noun  এর সামনে ‘Several’ হয়। 
- He has written several books on grammar.
অন্যদিকে,
• Much is used for uncountable and singular nouns.
- She accidentally added too much milk to the recipe. 
• Little/A Little/ The Little - এরা সবসময় Uncountable Noun এর সাথে বসে।

সূত্র:  A Passage to the English Language by S.M. Zakir Hossain & Applied English Grammar and Composition by P. C. Das.
৪০.
The government prohibited us _______ doing unlawful and unethical tasks. The right preposition is -
  1. ক) for  
  2. খ) from
  3. গ) about
  4. ঘ) none
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো from.
কারণ, 
• Prohibited from অর্থ হচ্ছে কোন কিছু থেকে বাঁধা দেয়া।
- The government prohibited us from doing unlawful and unethical task - সরকার আমাদরেকে আইন বর্হিভৃত এবং অনৈতিক কাজ করতে নিষেধ করেছেন।
৪১.
Choose the right sentence from the following?
  1. ক) She did not give me some books.
  2. খ) He has any new books.
  3. গ) He never sells some sweets.
  4. ঘ) She did not give me any books.
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো - She did not give me any books.
কারণ, 
• Any শব্দটি negative এবং Interrogative উভয় ধরনের বাক্যে ব্যবহার করা যায় কিন্তু Some শব্দটি Affirmative বাক্যে বসে।
Incorrect: She did not give me some books.
Correct: She did not give me any books.
Incorrect: He has any new books.
Correct: He has some new books.
 তবে যে সকল প্রশ্নবোধক বাক্যের জবাব affirmative আশা করা হয়, তাদের ক্ষেত্রে some বসে।
Will you bring me some water?

সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (HSC English).
৪২.
Hardly had he left ________ His brother came. The right conjunction will be -
  1. ক) Then
  2. খ) Than
  3. গ) When
  4. ঘ) That
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো -  When
কারণ, 
No sooner had….. than, 
Scarcely had…… when,
 Hardly had….. when/before 
এ জাতীয় structure দ্বারা ‘যেতে…… না যেতে, ‘ খেতে না খেতে, ’পৌছাতে না পোছাতে’ ইত্যাদি অর্থ প্রকাশ পায়।
No sooner had I gone out than he come.

সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (HSC English).
৪৩.
________ you have a baby girl. The right interjection will be -
  1. ক) Hurrah!
  2. খ) Yeah!
  3. গ) Congratulations!
  4. ঘ) Bravo!
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে -  Congratulations!
Interjection for surprise: 
যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার জন্য তীব্র বিস্ময় প্রকাশ করা হয় তাকে interjection for surprise বলে ।
যেমন: Ah! What! Eh! Oh! Hey! Congratulations! ইত্যাদি।

সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (HSC English).
৪৪.
Choose the right conjunction.'She is _____ good ____ bad'.
  1. ক) either, not
  2. খ) neither, or
  3. গ) neither, nor
  4. ঘ) neither, than
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো - neither, nor.
কারণ, 
Either…. or ( দুটির মধ্যে একটিকে বুঝাতে) এবং 
You will either dance or sing
Neither…..nor (দুটির মধ্যে একটিও না বুঝাতে)
He is neither adult nor child.

সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (HSC English)
৪৫.
Rahman was very angry _____ my conduct. The right preposition is -
  1. ক) with
  2. খ) at
  3. গ) of
  4. ঘ) by
ব্যাখ্যা
• Angry with - কারো সাথে রাগান্বিত। 
• Angry about-কোন কারণে রাগান্বিত।
• Angry at-কারো কর্মের উপর রাগান্বিত।
সুতরাং সঠিক উত্তর হলো Angry at.

সূত্র: A Passage to the English Language by S.M. Zakir Hossain & Applied English Grammar and Composition by P. C. Das.
৪৬.
Which one is right?
  1. ক) He behaves as if he is the captain of the team.
  2. খ) No Sooner did the thief see the public when he ran away.
  3. গ) Either Rupali nor Sonali is going to attend the meeting.
  4. ঘ) He behaves as if he were the captain of the team.
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো -He behaves as if he were the captain of the team.

কারণ, 
As if/ as though এর প্রথম অংশ Present indefinite হলে পরের অংশ Past indefinite হয়।
আবার প্রথম অংশ Past indefinite হলে পরের অংশ Past perfect tense হয়।
She speaks as if she were mad 
Either…. or ( দুটির মধ্যে একটিকে বুঝাতে) এবং 
You will either dance or sing
Neither…..nor (দুটির মধ্যে একটিও না বুঝাতে)
He is neither adult nor child.
No sooner + had + verb এর past participle + other words + than + past indefinite
No sooner had the doctor gone than the patient died.

সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (HSC English).
৪৭.
Choose the best preposition. 'It's impolite to break ____ when someone else is talking'.  
  1. ক) in
  2. খ) off
  3. গ) into
  4. ঘ) after
ব্যাখ্যা
• প্রদত্ত অপশন গুলো হলো ----
- Break in/on (interrupt)-বাধা দেওয়া
- Break into (enter by force) - ভাঙ্গিয়া প্রবেশ করা।
- Break off (stop suddenly)- হঠাত থামিয়া যাওয়া।
- in বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই সঠিক উত্তর হবে - Break in.

সূত্র:  Applied English Grammar and Composition by P. C. Das.
৪৮.
Choose the best interjection. ________ my friend Salman is no longer with us.
  1. ক) Oh!
  2. খ) Alas!
  3. গ) Wow!
  4. ঘ) Oops!
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে - Alas!
Interjection for grief/pain: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনো দুঃখের বা বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার জন্য তীব্র দুঃখের বা বেদনার অনুভূতি বোঝায় তাকে interjection for grief/pain বলে।
যেমন: Alas! Ouch! Ah! ইত্যাদি৷

সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (HSC English).
৪৯.
'Make hay_____ the sun shines'. Choose the right conjunction -
  1. ক) Though
  2. খ) While
  3. গ) After
  4. ঘ) Before
ব্যাখ্যা
উপরের বাক্যটিতে প্রবাদ বাক্য হিসেবে  - While বসবে।

অন্যদিকে - 
While যুক্ত Sentence-এ While-এর পরে Verb থাকলে Verb-এর সঙ্গে ing যোগ হয়। 
আবার While-এর পরে Subject থাকলে While-এর অংশটি Past continuous tense হয়।
While (take) dinner, he received the phone.
 While taking dinner, he received the phone.
While I (play) in the field, I saw him coming.
 While I was playing in the field, I saw him coming.
সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (HSC English).
৫০.
Which one is right? 'The governor board called _____ me in their office yesterday'.
  1. ক) up
  2. খ) on
  3. গ) off
  4. ঘ) out
ব্যাখ্যা
• প্রদত্ত অপশন গুলো হলো ----
- call on - ডাকা /আহ্বান করা
- call off  - অর্থ জয় করা।
- call out - অর্থ চিৎকার করা।
- call up - অর্থ স্মরণ করা।
- call on বসালে বাক্যটির সঠিক অর্থ প্রকাশ পায়।

সূত্র:  Applied English Grammar and Composition by P. C. Das.
৫১.
Which one is the right sentence?
  1. ক) Work hard lest you might not fail.
  2. খ) Work hard lest you are not fail.
  3. গ) Work hard lest you should fail.
  4. ঘ) Work hard lest you may not fail.
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো -Work hard lest you should fail.
কারণ, 
Lest অর্থ যাতে না ঘটে, পাছে ভয় পায় যে। lest negative অর্থ প্রকাশ করে। 
অতএব lest দ্বারা যে clause হয় তাতে No/not বসে না।
গঠন: প্রথম থেকে Lest পর্যন্ত বসে + ‍subject + should/might + verb এর Present form + other words.
Read attentively lest you should fall in the exam.

সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (HSC English). 
৫২.
The word 'Alas!' is used to express -
  1. ক) Graveness
  2. খ) Excitement
  3. গ) Happiness
  4. ঘ) None
ব্যাখ্যা
সঠিক উত্তর হলো -  Graveness.
যে শব্দ দ্বারা মনের আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ, প্রভৃতি প্রকাশ করে তাকে Interjection বলে। 
যেমন: Alas! Hurray! Wow! Hey! Yippee! ইত্যাদি।
দুঃখ প্রকাশে Alas! ব্যবহৃত হয়ে থাকে।

সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (HSC English). 
৫৩.
He is so weak _____ he cannot walk. The right conjunction will be -
  1. ক) but
  2. খ) that
  3. গ) then
  4. ঘ) SO
ব্যাখ্যা
 প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো -that.
কারণ,
So…….. that (এতই যে)
Subject + verb + so+ adjective/ adverb + that + প্রথম Subject এর pronoun form + cannot/could not + একটি সঙ্গতিপূর্ণ verb + Object.
The patient is so weak that he cannot walk.
সুতরাং সঠিক উত্তর হবে that.

সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (HSC English). 
৫৪.
'They are departing ______ the truth'. Choose the best preposition from the following -
  1. ক) to
  2. খ) with
  3. গ) of
  4. ঘ) from  
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হলো from.
কারণ,
- Depart from - বিচ্যুত হওয়া বা সরে যাওয়া।
- অপশন গুলোর মধ্য থেকে অন্য কোন preposition বসালে বাক্যটির সঠিক অর্থ প্রকাশ পায় না।
- They are departing from the truth - তারা সত্য থেকে দূরে সরে যাচ্ছে।

সূত্র: Cambridge Advanced Learner's Dictionary.
৫৫.
He deals in rice but does not know how to deal ______ customers. The right preposition is -
  1. ক) to
  2. খ) of  
  3. গ) with
  4. ঘ) for
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Deal with.
• Deal with - to talk to someone or meet someone, especially as part of your job.
- He deals in rice but does not know how to deal with customers - তিনি চালের কারবার করেন কিন্তু গ্রাহকদের সাথে কীভাবে আচরণ করতে হয় তা জানেন না।

সূত্র: Cambridge Advanced Learner's Dictionary.

৫৬.
They are both cheerful and broad minded. Here what type of conjunction is the word 'and'?
  1. Coordinating conjunction
  2. Correlative Conjunction
  3. Subordinating Conjunction
  4. None of these
ব্যাখ্যা
• And - এককভাবে ব্যবহৃত হলে সেটা Coordinating conjunction হয়।
কিন্তু both .......... and থাকলে সেটা Correlative Conjunction হয়।

এখানে যেহেতু both .......... and (They are both cheerful and broad minded) ব্যবহৃত হয়েছে তাই এটা Correlative Conjunction হবে। 
-------------------------

There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
যা  and, or, but, ইত্যাদি দ্বারা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।

2. Subordinating Conjunctions:
যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমন: when, how, if, lest, etc…

3. Correlative Conjunctions: পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন: as ….. as ; either ….. or; not only ... but also, both ...... and etc.
৫৭.
Which one is right?
  1. ক) All the towns were polluted.
  2. খ) All the towns is polluted.
  3. গ) All the towns has polluted.
  4. ঘ) All the towns was polluted.
ব্যাখ্যা
• All হলো একটি Determiner. 
-  All কোন বাক্যে ব্যবহৃত হলে নিচের নিয়ম প্রযোজ্য হবে - 
• All/All of + Plural Noun + Plural Verb.
- All the towns were polluted.
- All of the solutions have been tried.

সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (HSC English).
৫৮.
'Each one of the rooms______ slightly different'. Which one is right?
  1. ক) is
  2. খ) were
  3. গ) have
  4. ঘ) are
ব্যাখ্যা
• কতগুলো  Quantifiers আছে যেগুলো determiner  হিসেবে ব্যবহার করা হয়ে থাকে :
- All, Few, a few, a bit, a number of, plenty of, lots of, Little, A little, Many, Much, Any, Both, Every, Each, Either, Neither, no, none, Some, Each one of, Every one of etc.
• নিয়ম: 
- Each one of/Every one of + Plural Noun + Singular Verb.
- Each one of the rooms is slightly different.
- Every one of the boys is present today.
সুতরাং সঠিক উত্তর হবে Each one of the rooms is slightly different.

সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (11&12).