পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
পরীক্ষা - ২২ পার্ট-১) Sentences and Transformations, Words, Compositions. পার্ট-২) বাংলাদেশ বিষয়াবলি: টপিকসমূহ ১. বাংলাদেশের কৃষিজ সম্পদ: শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, কৃষির উপর বিভিন্ন সমীক্ষা এবং কৃষি পরিসংখ্যান গ্রন্থ। ২. বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য। ------------------ পার্ট–১ সোর্স: (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL. পার্ট–২ সোর্স: ) উৎস: NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, আমদানি রপ্তানি রিপোর্ট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
Change into a complex sentence:
He worked hard to pass the exam.
  1. He worked hard and passed the exam.
  2. He worked hard because he wanted to pass the exam.
  3. Working hard, he passed the exam.
  4. He worked hard; therefore, he passed the exam.
ব্যাখ্যা
• Correct Answer: খ) He worked hard because he wanted to pass the exam.

- মূল বাক্যটি একটি উদ্দেশ্যসূচক বাক্য (He worked hard to pass the exam).
- এটি একটি Complex Sentence এ পরিবর্তন করতে হলে কারণ বা উদ্দেশ্য নির্দেশ করতে হবে।
- অপশন খ-তে কারণবাচক যোগসূত্র “because” ব্যবহার করে বাক্যটিকে complex আকারে রূপান্তর করা হয়েছে।
- He worked hard because he wanted to pass the exam.

Other options:
ক) He worked hard and passed the exam. — এটি দুটি সমান গুরুত্বপূর্ণ বাক্যাংশ যুক্ত করে, তাই যৌগিক বাক্য।

গ) Working hard, he passed the exam. — অংশবাক্য না হলেও অংশবিশেষ (participle phrase) ব্যবহার করে একটি সরল বাক্য।

ঘ) He worked hard; therefore, he passed the exam. — দুটি স্বাধীন বাক্য যুক্ত করেছে, তাই যৌগিক বাক্য।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Change the degree:
This is the tallest building in the city. (Positive degree)
  1. No other building in the city is as tall as this one.
  2. All buildings in the city are taller than this one.
  3. This building is taller than all buildings in the city.
  4. Some buildings in the city are tall like this.
ব্যাখ্যা
 
Correct Answer: ক) No other building in the city is as tall as this one.

- মূল বাক্য: "This is the tallest building in the city."
- এখানে “tallest” হল superlative degree অর্থাৎ সবচেয়ে লম্বা।
- প্রশ্নে বলা হয়েছে, Positive degree-এ পরিবর্তন করতে।
- Positive degree হলে “tall” হবে, যেমন: “as tall as”।
 
ক) No other building in the city is as tall as this one.
- এই ভবনের মতো লম্বা শহরে আর কোন ভবন নেই।

Other options:
খ) All buildings in the city are taller than this one.
→ কারণ এটি মূল বাক্যের বিপরীত অর্থ বহন করে।

গ) This building is taller than all buildings in the city.
→ এটি আবার comparative বা superlative রকমের বাক্য, positive degree নয়।

ঘ) Some buildings in the city are tall like this.
→ কারণ এটি মূল বাক্যের মানে প্রকাশ করে না।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Change the voice:
They will complete the project next week.
  1. The project will complete next week.
  2. The project will be completed by them next week.
  3. Next week the project will be complete.
  4. The project will have been completed next week.
ব্যাখ্যা
• Correct Answer: খ) The project will be completed by them next week.

- মূল বাক্য: They will complete the project next week.
- এটি Active Voice এ লেখা হয়েছে।
- বাক্যকে Passive Voice এ রূপান্তর করতে:
- Subject (They) বাদ দিয়ে Object (The project) বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে।
- Verb “complete” এর passive form হলো “be completed”.
- সময়সূচি “next week” একই জায়গায় থাকবে।
- প্রয়োজনে “by them” যোগ করতে হবে।

Other options:
ক) The project will complete next week. → ভুল, কারণ “complete” এর passive form “be completed” হওয়া উচিত।
 
গ) Next week the project will be complete. → ভুল, “will be complete” মানে সম্পূর্ণ হওয়া কিন্তু passive voice নয়।

ঘ) The project will have been completed next week. → Future Perfect Passive Tense, কিন্তু মূল বাক্যের সাথে tense মিলছে না।
 
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Change into a compound sentence:
As he was ill, he could not attend the meeting.
  1. He was ill, so he could not attend the meeting.
  2. Though he was ill, he could not attend the meeting.
  3. He was ill but could attend the meeting.
  4. He could not attend the meeting although he was ill.
ব্যাখ্যা
• Correct Answer: ক) He was ill, so he could not attend the meeting.

মূল বাক্য: "As he was ill, he could not attend the meeting."
- এটি একটি complex sentence কারণ এটি একটি subordinate clause ("As he was ill") এবং main clause নিয়ে গঠিত।
- Compound sentence-এ দুইটি independent clause কে যুক্ত করা হয় coordinating conjunction দিয়ে, যেমন: and, but, so, or.

ক) He was ill, so he could not attend the meeting.
→ দুইটি স্বাধীন বাক্য “He was ill” এবং “he could not attend the meeting” যুক্ত হয়েছে “so” দিয়ে। এটা সঠিক compound sentence.

Other options:
খ) Though he was ill, he could not attend the meeting.
→ এটা Complex sentence.

গ) He was ill but could attend the meeting.
→ ভুল কারণ “but” এখানে বিরোধিতা বা বিপরীত ভাব প্রকাশ করে, যা মূল বাক্যের সাথে খাপ খায় না।

ঘ) He could not attend the meeting although he was ill.
→ এটা complex sentence, কারণ “although” subordinate conjunction.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Change into exclamatory:
It is a beautiful sunset.
  1. How beautiful is the sunset!
  2. What beautiful sunset!
  3. What a beautiful sunset it is!
  4. How beautiful sunset it is!
ব্যাখ্যা
Correct Answer: গ)  What a beautiful sunset it is!

- মূল বাক্য: It is a beautiful sunset.
- এটা একটি সাধারণ বাক্য।
- Exclamatory sentence গঠনে:
- “What a/an + adjective + singular noun + subject + verb!”
- অথবা “How + adjective + subject + verb!” (যখন noun থাকে না),

গ) What a beautiful sunset it is!
→ সঠিক exclamatory sentence.

Other options:
ক) How beautiful is the sunset!
→ প্রশ্নাত্মক ধরনের বাক্যের মতো শোনায়, তাই সঠিক নয়।

খ) What beautiful sunset!
→ article “a” ছাড়া এই বাক্য অসম্পূর্ণ ও অgrammatical.
 
ঘ) How beautiful sunset it is!
→ article “a” না থাকার কারণে ভুল।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Change into a simple sentence:
If you run fast, you will catch the bus.
  1. Running fast helps to catch the bus.
  2. Run fast and you will catch the bus.
  3. You run fast and you will catch the bus.
  4. Running fast, you will catch the bus.
ব্যাখ্যা
• Correct Answer: ক) Running fast, you will catch the bus.

- মূল বাক্য: “If you run fast, you will catch the bus.”
- এটি একটি complex sentence কারণ “if” দিয়ে শর্ত প্রকাশ করা হয়েছে।
- Simple sentence করতে হলে:
- শর্তের ভাব বজায় রেখে বাক্যকে একত্রে, সরল রূপে তৈরি করতে হবে।
- “Running fast” একটি phrase যা “if you run fast” এর পরিবর্তে ব্যবহার করা যায়।

ঘ) Running fast, you will catch the bus.
→ এটি simple sentence যেখানে participle phrase ব্যবহার করা হয়েছে।

Other options:
ক) Running fast helps to catch the bus.
→ অর্থ ভিন্ন, কারণ এখানে “helps” আছে।

খ) Run fast and you will catch the bus.
→ এটি compound sentence.

গ) You run fast and you will catch the bus.
→ Compound sentence, Simple sentence নয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Identify the correct spelling:
  1. Mischievous
  2. Mischevious
  3. Mischievious
  4. Mischivous
ব্যাখ্যা
• Correct answer: ক) Mischievous.

Mischievous
- Bangla Meaning: অনিষ্টকর; দুষ্টবুদ্ধি; ক্ষতিকর।
- English Meaning: able or tending to cause annoyance, trouble, or minor injury.

Example Sentences:
- You were so mischievous when you were a child!
- She had a mischievous look in her eyes.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
.
Which one of these is a common salutation used at the beginning of a letter?
  1. Best wishes
  2. With love
  3. Have a good day
  4. Hello
ব্যাখ্যা
• Correct Answer: Hello.

Salutation এর গঠন:
- সাধারণত, সেলুটেশন গঠন দুটি অংশে বিভক্ত: ১. সম্বোধন শব্দ (যেমন, Dear, Hello, To Whom It May Concern, etc.)

- ২. প্রাপক বা ব্যক্তি নাম (যেমন, Sir, Madam, Mr. Rahman, etc.)
কিছু সাধারণ Salutation:

1. Formal (আনুষ্ঠানিক):
- "Dear Sir/Madam,"
"Respectfully yours,"
"Sincerely,"
"Yours faithfully,"

2. Informal (অফিশিয়াল নয়):
- "Hi [Name]!"
- "Hello [Name]!"

একটি Formal Letter/ Official Letter/ Application এর 6টি অংশ থাকে -
1. Heading: Date, Designation (পদবী) & Address of the Recipient.
2. Salutation (সম্বোধন): যেমন- Dear Sir/Madam.
3. Body (মূল বক্তব্য).
4. The Subscription: যেমন- Yours faithfully/ I remain, Sir.
5. Signature of the Writer.
6. Superscription: Detailed Designation & Address on the Envelope.
- অর্থাৎ, 'salutation' এর পরে Body বা মূল বক্তব্য উপস্থাপন করা হয়।

Source: Advanced Learner's English Grammar & Composition.
.
Which sentence is the correct transformation of: "It is time to start the journey." into a complex sentence?
  1. It is time when we start the journey.
  2. It is time that we should start the journey.
  3. It is time for starting the journey.
  4. We start the journey in time.
ব্যাখ্যা

• Correct Answer: খ) It is time that we should start the journey.


- মূল বাক্য It is time to start the journey এর অর্থ হলো যাত্রা শুরু করার সঠিক সময় এসেছে।
- Complex sentence এ অন্তত দুটি clause থাকে- একটি main clause এবং একটি subordinate clause.
- খ বাক্যে It is time হলো main clause এবং that we should start the journey হলো subordinate clause.
- এখানে that subordinate clause যুক্ত করছে, যা complex sentence-এর গঠন নিশ্চিত করছে।
- তাই অর্থ ঠিক রেখে complex structure তৈরি হওয়ায় খ সঠিক উত্তর।

Other options:
ক) It is time when we start the journey. 
- when ব্যবহার করায় বাক্যটি বোঝায় যে এটি এমন সময়, যখন আমরা সাধারণত যাত্রা শুরু করি (habitual action)।
- এটি মূল বাক্যের "এখন শুরু করা উচিত" অর্থকে সঠিকভাবে প্রকাশ করছে না।

গ) It is time for starting the journey. 
- এটি একটি simple sentence, কারণ এখানে কোনো subordinate clause নেই।
মূল বাক্যের structure বদলে গেছে, complex হয়নি।

ঘ) We start the journey in time. 
- এটি বোঝায় আমরা সময়ের আগে বা সঠিক সময়ে যাত্রা শুরু করি।
- মূল বাক্যের "এখন শুরু করা উচিত" অর্থ হারিয়ে গেছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১০.
Correct transformation (From Simple to Complex Sentence):
"In spite of his wealth, he is unhappy."
  1. He is unhappy, yet wealthy.
  2. He is wealthy and unhappy.
  3. Because he is wealthy, he is unhappy.
  4. Though he is wealthy, he is unhappy.
ব্যাখ্যা

• Correct Answer: ঘ) Though he is wealthy, he is unhappy.

- মূল বাক্য In spite of his wealth, he is unhappy একটি simple sentence যেখানে prepositional phrase "In spite of his wealth" দ্বারা contrast বোঝানো হয়েছে।
- Complex sentence করতে হলে main clause ও subordinate clause যুক্ত করতে হবে।
- ঘ বাক্যে Though he is wealthy হলো subordinate clause এবং he is unhappy হলো main clause.
- "Though" ব্যবহার করে মূল বাক্যের বিপরীতার্থক সম্পর্ক বজায় রাখা হয়েছে, যা অর্থ ঠিক রাখে।
- তাই অর্থ ও গঠন উভয় দিক থেকে ঘ সঠিক complex transformation.

Other options:
ক) He is unhappy, yet wealthy. 
- এটি একটি compound sentence, যেখানে দুটি independent clause "yet" দ্বারা যুক্ত হয়েছে। Complex নয়।

খ) He is wealthy and unhappy. 
- এখানে "and" দ্বারা সমান স্তরের দুটি ধারণা যোগ হয়েছে; contrast হারিয়ে গেছে এবং অর্থও কিছুটা বদলে গেছে।

গ) Because he is wealthy, he is unhappy. 
- এখানে wealth-কে unhappiness-এর কারণ হিসেবে দেখানো হয়েছে, যা মূল বাক্যের বিপরীত সম্পর্কের সঙ্গে মেলে না।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১১.
In a formal letter, what is the term used for the opening phrase such as 'Dear Sir'?
  1. Salutation
  2. Heading
  3. Greeting
  4. Body
ব্যাখ্যা
- "Dear Sir" কথাটি সম্বোধন (salutation), কারণ এটি চিঠির শুরুতে প্রাপককে সম্ভাষণ জানানোর জন্য ব্যবহৃত হয়। 
- অন্য বিকল্পগুলো চিঠির বিভিন্ন অংশ নির্দেশ করে।
- heading হলো তারিখ/ঠিকানা,
- closing হলো বিদায় বাক্যাংশ,
- আর signature হলো প্রেরকের নাম বা স্বাক্ষর।

Source: A passage to English Language by SM Zakir Hossain.
১২.
Change to compound: "Unless you work hard, you will fail."
  1. Work hard and you will fail.
  2. Work hard or you will fail.
  3. You will fail because you work hard.
  4. You work hard so you fail.
ব্যাখ্যা
• Correct Answer: খ) Work hard or you will fail.

- মূল বাক্য Unless you work hard, you will fail একটি complex sentence যেখানে "Unless" শর্ত প্রকাশ করছে (if…not).
- Compound sentence করতে হলে দুটি independent clause coordinating conjunction দিয়ে যুক্ত করতে হবে।
- খ অপশনে Work hard এবং you will fail — দুটোই স্বাধীন clause এবং "or" দ্বারা যুক্ত হয়ে শর্তের বিপরীত অর্থ প্রকাশ করছে।
- এখানে "or" দিয়ে বোঝানো হয়েছে—কাজ না করলে ব্যর্থতা আসবেই।
- তাই খ অপশনটি অর্থ ও structure উভয় দিক থেকে সঠিক compound transformation.

Other options:
ক) Work hard and you will fail. 
- "and" দ্বারা অর্থ উল্টো হয়ে গেছে , এতে বোঝাচ্ছে কাজ করলেও ব্যর্থ হবে, যা মূল অর্থের বিপরীত।

গ) You will fail because you work hard. 
- এটি complex sentence, compound নয়; উপরন্তু কারণও মূল বাক্যের বিপরীত হয়ে গেছে।

ঘ) You work hard so you fail. 
- "so" দিয়ে কারণ-ফল বোঝানো হয়েছে, কিন্তু অর্থ উল্টো হয়ে গেছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৩.
Choose the correct antonym of "Intransigent":
  1. Stubborn
  2. Flexible
  3. Rigid
  4. Adamant
ব্যাখ্যা
• Correct answer: খ) Flexible.

• Intransigent
- Bangla Meaning: আপসহীন; অনমনীয়।
- English Meaning: characterized by refusal to compromise or to abandon an often extreme position or attitude: uncompromising.

খ) Flexible
- Bangla Meaning: নমনশীল; আনম্য; নম্য; নমনীয়।
- English Meaning: capable of being flexed : pliant

Other options:
ক) Stubborn
- Bangla Meaning: একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য।
- English Meaning: difficult to handle, manage, or treat.

গ) Rigid
- Bangla Meaning: অনমনীয়; বাঁকানো যাবে না এমন।
- English Meaning: deficient in or devoid of flexibility.

ঘ) Adamant
- Bangla Meaning: কাটা বা ভাঙ্গা যায় না বলে কথিত পাথরবিশেষ; হৈরিক।
- English Meaning: unshakable or insistent especially in maintaining a position or opinion : unyielding.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
১৪.
Select the word that is closest in meaning to "Perfunctory":
  1. Thorough
  2. Cursory
  3. Detailed
  4. Meticulous
ব্যাখ্যা
• Correct answer: খ) Cursory.

Perfunctory

- Bangla Meaning: অযত্ন বা অবহেলায় সম্পাদিত নিয়মমাফিক কাজ; যন্ত্রবৎ।
- English Meaning: characterized by routine or superficiality : mechanical.

খ) Cursory
Bangla Meaning: তড়িঘড়িতে করা (কাজ), দায়সারা গোছের (কাজ)।
English Meaning: rapidly and often superficially performed or produced: hasty.

Other options:
ক) Thorough
Bangla Meaning: সর্বতোভাবে; সম্পূর্ণ; আনুপুঙ্খিক; কিছুই উপেক্ষা করে না বা বিস্মৃত হয় না এমন; পুঙ্খানুপুঙ্খ; পুরোদস্তুর; ডাহা; আদ্যন্ত।
English Meaning: carried through to completion : exhaustive.

গ) Detailed
Bangla Meaning: বিযুক্ত/বিচ্ছিন্ন করা।
English Meaning: marked by abundant detail or by thoroughness in treating small items or parts.

ঘ) Meticulous
Bangla Meaning: খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল; অতি সতর্ক ও যথাযথ।
English Meaning: marked by extreme or excessive care in the consideration or treatment of details.
 
Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
১৫.
What does a 'Precis' aim to convey?
  1. The detailed examples from the passage
  2. The essence or main ideas of a larger passage
  3. The personal opinions of the writer
  4. Only the conclusion of the passage
ব্যাখ্যা
Precis:
- Precis শব্দটির অর্থ হল সারমর্ম। একটি বড় passage এর সারমর্ম টি তুলে ধরাই হল Precis writing.
- কোনো Passage, Paragraph বা Piece of writing-এর সংক্ষিপ্ত যে form-এর মধ্যে তার মূল কথাটি বিধৃত থাকে, তাকে precis বলে।
- Precis এ মূল পাঠ্যের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে তুলে ধরা হয়।
- Precis লেখায় ক্ষেত্রে ঘটনার নির্দিষ্ট ক্রম (order) ও গঠন (structure) মেনে চলতে হয়।
- মূল ধারণাগুলি স্পষ্টভাবে উপস্থাপন করা হয় এবং অতিরিক্ত বা অপ্রয়োজনীয় তথ্য বাদ দেওয়া হয়।

Source: A Passage to the English Language by SM Zakir Hussain.
১৬.
Identify the correct spelling:
  1. Acquaintence
  2. Aqquaintance
  3. Acquaintanse
  4. Acquaintance
ব্যাখ্যা
• Correct answer: ঘ) Acquaintance.

Acquaintance
- Bangla Meaning:  অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা তথ্য; পরিচয়।
- English Meaning: the state of being acquainted.

Example Sentences:
- I struck up an acquaintance with her.
- An acquaintance of mine works for them.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
১৭.
"A hot potato" means -
  1. A heated dish
  2. A controversial issue
  3. A cooked vegetable
  4. An easy task
ব্যাখ্যা
• Correct answer: খ) A controversial issue.

A hot potato
- Bangla Meaning: বিতর্কের বা অসুবিধাজনক বিষয় বা ব্যাপার।
- English Meaning: a controversial question or issue that involves unpleasant or dangerous consequences for anyone dealing with it.

Other options:
ক) A heated dish 
আক্ষরিক অর্থে এটি গরম খাবার বোঝায়, কিন্তু idiomatic অর্থ নয়।

গ) A cooked vegetable 
শুধু রান্না করা সবজি বোঝায়; idiom-এর অর্থের সঙ্গে সম্পর্ক নেই।

ঘ) An easy task 
সহজ কাজ বোঝায়, যা অর্থের বিপরীত।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
১৮.
In a paragraph, which part introduces the main idea and guides the rest of the content?
  1. Terminator
  2. Transition Sentence
  3. Topic Sentence
  4. Supporting Details
ব্যাখ্যা
Topic Sentence:
- Paragraph হলো এমন একটি ক্ষুদ্র রচনা যার মধ্যে একটি মাত্র, idea বা theme থাকে।
- Paragraph এ সাধারণত তিনটি অংশ থাকে Topic Sentence, Body এবং Terminator.
- একটি Paragraph এর প্রধান idea বা theme যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে topic sentence বলে।
- Topic Sentence সাধারণত কোনো Paragraph এর শুরুতে লেখা হয়।
- Topic Sentence এ অবশ্যই একটি Controlling Idea থাকবে যা Paragraph এর বাকি অংশ Control করে।

অন্যদিকে,
- Terminator দিয়ে paragraph এর সমাপ্তি হয়।
- Transition Sentence প্যারাগ্রাফ লেখার মধ্যে ধারাবাহিকতা এবং একটি অংশ থেকে আরেকটি অংশের পার্থক্য বা সংযোগ স্থাপন করে।
- Supporting Details প্যারাগ্রাফের মূল ধারণা ব্যাখ্যা করে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৯.
Choose the synonym of "Ephemeral":
  1. Temporary
  2. Lasting
  3. Encourage
  4. Doomsday
ব্যাখ্যা
• Correct answer: ক) Temporary.

Ephemeral
- Bangla Meaning: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
- English Meaning:lasting a very short time.

ক) Temporary
- Bangla Meaning: দীর্ঘস্থায়ী নয় এমন; অস্থায়ী; সাময়িক; ক্ষণস্থায়ী।
- English Meaning: lasting for a limited time.

Other options:
খ) Lasting
Bangla Meaning: টেকা; টেকসই হওয়া; স্থায়ী হওয়া।
English Meaning: existing or continuing a long while : enduring.

গ) Encourage
Bangla Meaning: উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা।
English Meaning: to inspire with courage, spirit, or hope : hearten.

ঘ) Doomsday
Bangla Meaning: শেষ বিচারের দিন; পৃথিবীর শেষ।
English Meaning: a day of final judgment.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
২০.
“Please open the window.” — This is a/an ___ sentence.
  1. Imperative
  2. Interrogative
  3. Declarative
  4. Exclamatory
ব্যাখ্যা
• Correct Answer: ক) Imperative.

- Please open the window একটি নির্দেশমূলক বাক্য, যেখানে বক্তা কাউকে অনুরোধ বা নির্দেশ দিচ্ছেন।
- Imperative sentence মূলত নির্দেশ, আদেশ, অনুরোধ, পরামর্শ বা আমন্ত্রণ প্রকাশ করতে ব্যবহৃত হয়।
- এখানে please ব্যবহার হওয়ায় এটি একটি অনুরোধমূলক imperative sentence.
- Imperative sentence সাধারণত verb-এর base form দিয়ে শুরু হয় এবং subject (you) অনেক সময় বাদ থাকে।
- তাই অর্থ ও গঠন উভয় দিক থেকে ক সঠিক উত্তর।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২১.
 Which word best fits?
"The scientist’s discovery was a ___ in modern medicine."
  1. setback
  2. milestone
  3. hindrance
  4. blunder
ব্যাখ্যা
• Correct answer: খ) milestone.

- The scientist’s discovery was a ___ in modern medicine.
- বাক্যটি বলছে—বিজ্ঞানীর আবিষ্কার আধুনিক চিকিৎসায় একটি ___ ছিল।
- এখানে ফাঁকা স্থানে এমন একটি শব্দ বসাতে হবে যা গুরুত্বপূর্ণ অর্জন বা অগ্রগতি বোঝায়।
- Milestone অর্থ হলো গুরুত্বপূর্ণ ঘটনা বা অগ্রগতির একটি বড় ধাপ।
- অন্য অপশনগুলো (setback, hindrance, blunder) নেতিবাচক অর্থ বহন করে, যা আবিষ্কারের প্রেক্ষিতে মানানসই নয়।
- তাই অর্থের দিক থেকে খ সবচেয়ে উপযুক্ত।

খ) milestone 
- English Meaning: A significant stage or event in development.
- Bangla Meaning: গুরুত্বপূর্ণ অর্জন বা অগ্রগতির ধাপ।
বাক্যের প্রেক্ষিতে পুরোপুরি মানানসই।

Other options:
ক) setback 
- English Meaning: A delay or problem that hinders progress.
- Bangla Meaning: অগ্রগতিতে বাধা বা বিলম্ব।
ইতিবাচক অর্জনের বিপরীত।

গ) hindrance 
- English Meaning: Something that makes progress difficult.
- Bangla Meaning: প্রতিবন্ধকতা, বাধা।

ঘ) blunder 
- English Meaning: A careless mistake.
- Bangla Meaning: বড় ভুল বা অসাবধানতার কারণে ঘটে যাওয়া ভুল।

Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
২২.
Nobody called you, ___?
  1. did they
  2. didn’t they
  3. did he
  4. do they
ব্যাখ্যা
• Complete Sentence: Nobody called you, did they?

- এখানে প্রশ্নটি tag question এর উদাহরণ।
- "Nobody" একটি negative meaning বহনকারী subject, তাই tag question-এ positive auxiliary ব্যবহার করতে হবে।
- মূল বাক্যে past tense auxiliary verb did implied আছে, তাই tag-এ did they হবে।
- Pronoun they ব্যবহার হবে, কারণ "nobody" সাধারণত plural reference বোঝায় tag question-এ।
- তাই সঠিক উত্তর ক) did they.

Source: Cambridge Grammar
২৩.
Opposite of "Prudent":
  1. Rash
  2. Wise
  3. Careful
  4. Cautious
ব্যাখ্যা
• Correct answer: খ) Rash.

Prudent
- Bangla Meaning: সতর্ক; দূরদর্শী; কৃতাবধান; পরিণামদর্শী; সুবিবেচক; বিচক্ষণ।
- English Meaning: showing good judgment in avoiding risks and uncertainties; careful.

খ) Rash
Bangla Meaning: হঠকারী; অপরিণামদর্শী; অবিমৃশ্যকৃত; হোঁতকা।
English Meaning: marked by or proceeding from undue haste or lack of deliberation or caution.

Other options:
ক) Wise
Bangla Meaning: জ্ঞানী; প্রাজ্ঞ; অভিজ্ঞ; বিচক্ষণ।
English Meaning: characterized by wisdom : marked by deep understanding, keen discernment, and a capacity for sound judgment.

গ) Careful
Bangla Meaning: সতর্ক/হুঁশিয়ার/সাবধান/মনোযোগী/যত্নবান হওয়া।
English Meaning: marked by wary caution or prudence.

ঘ) Cautious
Bangla Meaning: সতর্ক।
English Meaning: careful about avoiding danger or risk.
 
Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
২৪.
You don’t like coffee, ___?
  1. don’t you
  2. do you
  3. aren’t you
  4. won’t you
ব্যাখ্যা
• Complete Sentence: You don’t like coffee, do you?

- এটি একটি tag question যেখানে মূল বাক্যটি negative ("don’t like").
- Tag question-এর নিয়ম হলো—মূল বাক্য negative হলে tag positive হয়।
- মূল verb হলো "like" এবং auxiliary হলো "do" (present tense)।
- Subject হলো "you", তাই tag হবে do you.
- তাই সঠিক উত্তর খ) do you?

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৫.
Meaning of "Throw in the towel":
  1. Admit defeat
  2. Offer help
  3. Take rest
  4. Start again
ব্যাখ্যা
• Correct answer: ক) Admit defeat.

- "Throw in the towel" একটি জনপ্রিয় ইংরেজি idiom.
- এর অর্থ হলো পরাজয় স্বীকার করা বা কোনো প্রচেষ্টা বন্ধ করে দেওয়া।
- এই idiomটি মূলত বক্সিং থেকে এসেছে, যেখানে কেউ লড়াই ছাড়তে সাদা তোয়ালে ফেলে দেয়।
- তাই এটি বোঝায় কেউ স্বীকার করছে যে সে হেরে গেছে বা আর চেষ্টা করবে না।
- তাই সঠিক অর্থ হলো ক) Admit defeat.

Other options:
খ) Offer help 
সাহায্য করার অর্থ, যা idiom-এর সঙ্গে সম্পর্কহীন।

গ) Take rest 
বিশ্রাম নেওয়ার অর্থ, idiom এর অর্থ নয়।

ঘ) Start again 
আবার শুরু করার অর্থ, যা idiom-এর বিপরীত।

Sources: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৬.
কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন করা হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. কান চলচ্চিত্র উৎসব
  2. ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  3. বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  4. টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
ব্যাখ্যা

জুলাই মেমোরিয়াল প্রাইজ:
- দক্ষিণ কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রবর্তন করা হয়েছে।
- আগামী ১৭-২৬ সেপ্টেম্বর অনুষ্ঠাতব্য বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমবারের মতো এ পুরস্কার দেওয়া হবে।
- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুসান চলচ্চিত্র উৎসবে ‘ভিশন এশিয়া’ বিভাগে অংশ নেওয়া ছবিগুলোর মধ্যে একটি ছবিকে পুরস্কারটি দেওয়া হবে।
- ভিশন এশিয়া বিভাগে স্থান পেয়েছে বিভিন্ন দেশের ১১টি চলচ্চিত্র।
- সামাজিক ন্যায়বিচার, বাক্স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াইকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্রকে এ পুরস্কার দেওয়া হবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

২৭.
’বলাকা’ কোন ফসলের উন্নত জাত?
  1. গম
  2. তুলা
  3. ভুট্টা
  4. তামাক
ব্যাখ্যা

বাংলাদেশের উন্নতমানের ফসলের জাত:
• ধান- ইরাটম, ব্রিশাইল, সোনার বাংলা-১, ময়না, হরিধান, চান্দিনাম, নারিকা-১, মালাইরি।
• গম - অগ্রণী-সোনালিকা, বলাকা, দোয়েল, আকবর, আনন্দ, কাঞ্চন, বরকত।
• ভুট্টা- উত্তরণ, বর্ণালী, শুভ্রা;
• তুলা- রূপালী ও ডেলফোজ।
• টমেটো- মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
• তামাক - সুমাত্রা ও ম্যানিলা;
• বেগুন- ইওরা, শুকতারা, তারাপুরী।
• কলা - অগ্নিশ্বর, কানাইবাঁশী, মোহনবাঁশী, বীট জবা, অমৃতসাগর, সিংগাপুরী।

উৎস: বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট।

২৮.
বাংলাদেশে কোন জেলায় সর্বাধিক বনাঞ্চল রয়েছে? [কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪]
  1. বান্দরবান
  2. রাঙ্গামাটি
  3. খাগড়াছড়ি
  4. বাগেরহাট
ব্যাখ্যা

বাংলাদেশের বনাঞ্চল:
- দেশে মোট বনাঞ্চলের পরিমাণ - ৬৩,৬৩,০০০ একর।

সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা:
১) রাঙ্গামাটি - ১৩,৭৮,৫৬৪.১৩ একর।
২) বান্দরবান - ৭,৯৭,৫৪১.৪৯ একর।
৩) বাগেরহাট - ৫,৬৬,৫১২.৯৫ একর।
৪) খাগড়াছড়ি - ৫,৫৪,১১৬.২১ একর।
৫) খুলনা - ৫,৬৪,০৮১.৬১ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

২৯.
বর্তমানে বাংলাদেশ কোন সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ব্রিকস
  2. বিমসটেক
  3. কমনওয়েলথ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন: 
- বর্তমানে বিমসটেক এর সভাপতি বাংলাদেশ। 

- আগামী দুই বছরের জন্য বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ।
- ২০২৫ সালের ৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে এ দায়িত্ব বুঝে নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- ড. ইউনূস তার বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক ও কার্যকরি বিমসটেকের ওপর জোর দেন এবং আঞ্চলিক রাষ্ট্রগুলোর বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার উপস্থাপন করেন।
- তিনি আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য,
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।

উৎস: পত্রিকা প্রতিবেদন। (link)

৩০.
বাংলাদেশের কোন অঞ্চলের জেলাগুলো গম চাষের জন্য বিশেষ উপযোগী?
  1. দক্ষিণাঞ্চল
  2. উত্তরাঞ্চল
  3. মধ্যাঞ্চল
  4. পাহাড়ি অঞ্চল
ব্যাখ্যা

গম (Wheat):
- বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলো গম চাষের জন্য বিশেষ উপযোগী।
- এছাড়া দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, বগুড়া প্রভৃতি অঞ্চলে গম চাষ ভালো হয়।
- গম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি তাই প্রতিবছর গম আমদানি করতে হয়।

গম চাষের নিয়ামক:
তাপমাত্রা: গম চাষের জন্য সাধারণত ১৬° থেকে ২২° সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন।
বৃষ্টিপাত : গম চাষে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও চলে। সাধারণত গম চাষের জন্য প্রয়োজন ৫০-৭৫ সেন্টিমিটার বৃষ্টিপাত। এ কারণে বাংলাদেশে বৃষ্টিহীন শীত মৌসুমে পানি সেচের মাধ্যমেও গম চাষ করা হয়।
মৃত্তিকা: বাংলাদেশের উর্বর দোআঁশ মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক।

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩১.
বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিপণ্য কোনটি?
  1. ইক্ষু
  2. চা
  3. পাট
  4. তামাক
ব্যাখ্যা

অর্থকরী ফসল:
- যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়, সেগুলোকে অর্থকরী ফসল বলে।
- বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিপণ্য হচ্ছে পাট, চা ও তামাক।
- বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলসমূহ: পাট, চা, আখ বা ইক্ষু, তামাক, তুলা, রাবার প্রভৃতি।

⇒ পাট:
- পাট বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিপণ্য।
- পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন কটামা
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪ অনুসারে, মোট পাট উৎপাদন হয় ৯৫,৮১,৫৮০ বেল এবং সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুুর জেলায়।

উৎস: i) কৃষি তথ্য সার্ভিস।
ii) পাট অধিদপ্তর ওয়েবসাইট।

৩২.
পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় জনগোষ্ঠী যে বিশেষ পদ্ধতিতে চাষ করে, তাকে কী বলা হয়?
  1. কুম
  2. জুম
  3. রুম
  4. কুমি
ব্যাখ্যা

জুম চাষ:
- জুম চাষ (Jhum) বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সর্বাধিক প্রচলিত চাষাবাদ পদ্ধতি।
- এর প্রকৃত অর্থ হলো স্থান পরিবর্তনের মাধ্যমে চাষাবাদ করা।
- মূলত পাহাড়ের জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ করাই হলো জুম।
- এক্ষেত্রে সাধারণত পাহাড়ের গায়ে কিছু স্থানে চাষ করার পর কয়েক বছর সেই স্থানের উর্বরতা বৃদ্ধির জন্য রেখে দিয়ে আবার পাহাড়ের অন্য স্থানে গিয়ে চাষ করা হয়।

উল্লেখ্য,
- জুম চাষিদের জুমিয়া বলা হয়।
- জুম চাষ পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন-জীবিকার প্রধান অবলম্বন।
- বর্তমানে প্রতিবছর প্রায় ২০ হাজার হেক্টর ভূমি এই পদ্ধতিতে চাষাবাদ করা হয়।
- সাধারণভাবে জন্মানো প্রধান ফসলের মধ্যে রয়েছে ধান, ভুট্টা, কাউন, তিল, শসা, মিষ্টিকুমড়া, তরমুজ, বরবটি, তুলা, কলা, আদা, হলুদ প্রভৃতি।
- বাংলাদেশের তিন পার্বত্য জেলায় (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) জুম চাষ হয়।
- জুম চাষের বিকল্প পদ্ধতি হচ্ছে সল্ট।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৩৩.
বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. খুলনা
  2. বাগেরহাট
  3. রাজশাহী
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা

বিভিন্ন প্রজনন কেন্দ্র:
- বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র: সাভার, ঢাকা।
- বাংলাদেশে কুমির প্রজনন কেন্দ্র: সুন্দরবনের করমজল, ময়মনসিংহের ভালুকায়।
- বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র: রাজশাহী।
- বাংলাদেশে হরিণ প্রজনন কেন্দ্র: চকরিয়া, কক্সবাজার।
- বাংলাদেশে মহিষ প্রজনন ও উন্নয়ন কেন্দ্র: ফকিরহাট, বাগেরহাট।
- বাংলাদেশের ছাগল প্রজনন কেন্দ্র: টিলাগড়, সিলেট।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।