পরীক্ষা আর্কাইভ

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

পরীক্ষাভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ৫ বাংলাদেশেরঃ ভৌগলিক গঠন ও সীমানা এবং ভূরাজনৈতিক গুরুত্ব এবং বাংলাদেশের নদ-নদী, জলাশয় ও উপকূলীয় এলাকা [Live Class – 10 & 11]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
ডাকাতিয়া কোন নদীর উপ নদী?
  1. পদ্মা
  2. মেঘনা
  3. যমুনা
  4. কোনটি নয়
ব্যাখ্যা
মেঘনা নদী:

- মেঘনা নদীকে চিরযৌবনা নদী বলা হয় কারন, মেঘনা নদীতে সব সময় জোয়ার-ভাটা বহমান থাকে।
- মেঘনা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী ও প্রশস্ততম নদী।
- চাঁদপুরের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম মেঘনা।
- উৎপত্তিস্থলে মেঘনার নাম ছিল বরাক নদী।
- ভোলার চরফ্যাশন এলাকায় মেঘনা বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে।
- মেঘনার উপ নদী হলো তিতাস ও ডাকাতিয়া।

তথ্যসূত্র - মাধ্যমিক ভূগোল, নবম-দশম শ্রেণি।
.
কর্কটক্রান্তি এবং ৯০ ডিগ্রি দ্রাঘিমার ছেদবিন্দু কোন উপজেলার অবস্থিত?
  1. ক) শিবচর
  2. খ) ভাঙ্গা
  3. গ) চরভদ্রাসন
  4. ঘ) সদরপুর
ব্যাখ্যা
৯০° পূর্ব দ্রাঘিমা:

- কর্কটক্রান্তি এবং ৯০ ডিগ্রি দ্রাঘিমার ছেদবিন্দু ফরিদপুরের ভাঙ্গা উপজেলার অবস্থিত।
- চারটি উত্তর দক্ষিণ রেখা এবং তিনটি পূর্ব পশ্চিম রেখা, সব মিলিয়ে ১২ জায়গায় ছেদ করেছে।
- ১২টি বিন্দুর ১০টি বিন্দুই পড়েছে সাগরে-মহাসাগরে, সেখানে কেউ যেতে পারে না।
- এর মধ্যে শুধু দুটি ছেদ বিন্দু পড়েছে স্থলভাগে।
- এর একটি পড়েছে সাহারা মরুভূমিতে, সেখানেও কেউ যেতে পারে না। 
- কর্কট ক্রান্তি এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার ছেদ বিন্দুটি পড়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১ জুলাই ২০১৯।
.
নিচের কোন জেলাটির সাথে দুটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে?
  1. ক) খাগড়াছড়ি
  2. খ) বান্দরবান
  3. গ) রাঙ্গামাটি
  4. ঘ) কক্সবাজার
ব্যাখ্যা
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা:

- বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা - ৩২টি।
- ভারত এর সাথে ৩০টি এবং মায়ামারের সাথে ৩টি।
- রাঙ্গামাটির জেলার সাথে ভারত ও মিয়ানমারের সাথে সীমানা সংযোগ আছে।
- কক্সবাজার জেলার সাথে মিয়ানমারের সীমানা সংযোগ আছে।
- বান্দরবান জেলার সাথে ভারতের সংযোগ নাই তবে মায়ানমারের সাথে সীমানা সংযোগ আছে।
- খাগড়াছড়ি জেলার সাথে ভারতের সংযোগ রয়েছে।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
.
বান্দরবান জেলার পাহাড়গুলো কোন ধরনের পাহাড়ের অন্তর্গত?
  1. ক) টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
  2. খ) প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
  3. গ) সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ :

- টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় যে সকল পর্বতের সৃষ্টি হয়েছে সেগুলো টারশিয়ারি যুগের পাহাড় নামে পরিচিত।
- রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের পাহাড়গুলো টারশিয়ারি যুগের। 
- পাহাড়গুলোকে আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে ধারণা করা হয়।
- টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বেলেপাথর, শেল ও কদম দ্বারা গঠিত।
- টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে দুইভাগে ভাগ করা হয়েছে। যথা-
• দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।
• উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোন জেলাটিতে বরেন্দ্রভূমির অবস্থান নেই?
  1. ক) দিনাজপুর
  2. খ) বগুড়া
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) রাজশাহী
ব্যাখ্যা
বরেন্দ্রভূমি (Barind Tract):

- রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলকে বরেন্দ্রভূমি বলে।
- বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইসটোসিন ভূ-প্রাকৃতিক একক।
- অবস্থান- বৃহত্তর দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমির অবস্থান।
- বরেন্দ্রভূমির নামকরণের পেছনে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে।
- বর' শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ এবং 'ইন্দ্র' শব্দের অর্থ দেবতাদের রাজা।
- অর্থাৎ ইন্দ্রের বর বা ইন্দ্রের আশীর্বাদ থেকে সাধারণভাবে বরেন্দ্র শব্দটির উৎপত্তি।
- বরেন্দ্রভূমির অবস্থান গ্রীষ্মপ্রধান মৌসুমিমন্ডলে।
- কর্কটক্রান্তি এই ভূমির দক্ষিণে অবস্থান করছে।
- এই অঞ্চলের জলবায়ু সাধারণভাবে উষ্ণ ও আর্দ্র।

তথ্যসূত্র- বাংলাপিডিয়া।
.
পদ্মা নদী কোন জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
  1. ক) লালমনিরহাট
  2. খ) চাপাইনবাবগঞ্জ
  3. গ) পঞ্চগড়
  4. ঘ) যশোর
ব্যাখ্যা
পদ্মা নদী:

- পদ্মা নদী চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদী উৎপত্তি লাভ করে।
-পদ্মা নদী ভারতের উপর দিয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়। এর সর্বমোট দৈর্ঘ্য ২,৬০০ কি.মি.
- রাজবাড়ি জেলায় গোয়ালন্দের কাছে পদ্মা নদী ও যমুনা নদী একসাথে মিলিত হয়েছে।
- চাঁদপুরের নিকট পদ্মা নদী ও মেঘনা নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে।
- পদ্মার শাখা নদীগুলো হলো- মধুমতি, আড়িয়াল খাঁ, ভৈরব, মাথাভাঙ্গা, কুমার, কপোতাক্ষ, শিবসাত, পশুর, বড়াল, গড়াই, ইছামতি ইত্যাদি।
- এর উপনদী মহানন্দা, টাঙ্গন, নাগর, পুনর্ভবা, কুলিক।

তথ্যসূত্র- ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সাম্প্রতিককালের প্লাবন সমভূমির গড় উচ্চতা কত?
  1. ক) ৯ মিটার
  2. খ) ১১ মিটার
  3. গ) ১৩ মিটার
  4. ঘ) ১৭ মিটার
ব্যাখ্যা
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি:

- টারশিয়ারি যুগের পাহাড়ি এলাকা এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ব্যতীত সমগ্র বাংলাদেশ সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত।
- সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চলটি পদ্মা, ব্ৰহ্মপুত্ৰ, যমুনা, মেঘনা প্রভৃতি নদ-নদী ও এদের উপনদী, শাখানদী বাহিত পলিমাটি দ্বারা গঠিত।
- এই অঞ্চলের মোট আয়তন ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার।
- বাংলাদেশের বৃহত্তম এ এলাকার নদীগুলো প্রায়ই গতি পরিবর্তনের কারণে নতুন নতুন পললভূমি গঠিত হতে দেখা যায়।
- এ সমভূমির গড় উচ্চতা প্রায় ৯ মিটার।
- প্লাবন সমভূমি পলি দ্বারা গঠিত বলে এ অঞ্চলের মাটির উর্বরতা তুলনামূলকভাবে অন্য এলাকার চেয়ে অনেক বেশি।
- এ এলাকাতে বিচ্ছিন্নভাবে বিল-ঝিল, হাওড়- বাঁওড় ছড়িয়ে রয়েছে যা দেশের ভূ-প্রকৃতির অন্যতম বৈশিষ্ট্য।
- দেশের সমগ্র সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চলটি একই ধরনের নয় বলে একে আবার নিম্নলিখিত কয়েকটি অঞ্চলে ভাগ করে আলোচনা করা যায়।

তথ্যসূত্র - ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
মিয়ানমারের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে?
  1. ক) রাখাইন
  2. খ) কারেন
  3. গ) তেনাসসেরিম
  4. ঘ) মান্দালয়
ব্যাখ্যা
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত:

- বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা - ৩২টি।
- ভারত এর সাথে ৩০টি এবং মায়ামারের সাথে ৩টি।
- রাঙামাটির জেলার সাথে ভারত ও মিয়ানমারের সাথে সীমানা সংযোগ আছে।
- বান্দরবান জেলার সাথে ভারতের সংযোগ নাই তবে মায়ানমারের সাথে সীমানা সংযোগ আছে।
- মিয়ানমারের দুইটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে।
• রাখাইন।
• চিন।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।