পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
[এই পরীক্ষার প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রণীত] Exam - 02 Topics: Logic and Epistemology: Logic as a normative science. The nature of Deductive and Inductive arguments. What is knowledge? Theories of sources of Knowledge: Rationalism, Empiricism, Criticism (Kant) and Intuitionism. Realism and Idealism. [Source: Class - 01 and Relevant Books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১]

৪৯তম বিসিএস ⎯ দর্শন [২১১] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
What kind of science is Logic?
  1. Descriptive 
  2. Metaphorical 
  3. Normative
  4. Experimental 
সঠিক উত্তর:
Normative
উত্তর
সঠিক উত্তর:
Normative
ব্যাখ্যা

⇒ যে বিজ্ঞান কোনো আদর্শের মানদণ্ডে বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান(Normative science) বলে।
​- যুক্তিবিদ্যা 'সত্যের আদর্শ' অনুসারে মানুষের চিন্তার বৈধতা ও যথার্থতা প্রতিষ্ঠা করে, তাই যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে অভিহিত করা হয়।

​Source: উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা (১ম পত্র)

.
যুক্তিবিদ্যা ও দর্শনের সাদৃশ্যের জায়গা নয় কোনটি?
  1. যুক্তিযুক্ত চিন্তার ব্যবহার 
  2. জ্ঞানের সামগ্রিক আলোচনা 
  3. সত্যকে প্রতিষ্ঠা করা
  4. জটিল বিষয়কে সহজ করে তোলা
সঠিক উত্তর:
জ্ঞানের সামগ্রিক আলোচনা 
উত্তর
সঠিক উত্তর:
জ্ঞানের সামগ্রিক আলোচনা 
ব্যাখ্যা

⇒ যুক্তিবিদ্যা হলো জ্ঞানের খণ্ডিত আলোচনা। দর্শন জ্ঞানের সামগ্রিক আলোচনা।
​- যুক্তিবিদ্যার তুলনায় দর্শনের পরিসর তুলনামূলক ব্যাপক ও বিস্তৃত। 

.
Which kind of sentence is used as Proposition in arguments?
  1. Interrogative 
  2. Imperative 
  3. Optative 
  4. Assertive
সঠিক উত্তর:
Assertive
উত্তর
সঠিক উত্তর:
Assertive
ব্যাখ্যা

⇒ যুক্তিবাক্য (Proposition) একটি অর্থপূর্ণ বিবৃতি  যা সত্য বা মিথ্যা হয় এবং যুক্তি গঠনে ব্যবহৃত হয়। সাধারণ বাক্য ৫ প্রকারের,যার মধ্যে কেবল বিবৃতিমূলক বাক্য(Assertive sentence)  যুক্তিবাক্য হওয়ার যোগ্যতা রাখে।

Source: উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা (১ম পত্র)

.
" A system of Logic " is written by-
  1. মিল
  2. জোসেফ 
  3. বেন্থাম
  4. এরিস্টটল 
সঠিক উত্তর:
মিল
উত্তর
সঠিক উত্তর:
মিল
ব্যাখ্যা

⇒ জন স্টুয়ার্ট মিল ১৮৪৩ সাথে তার "A system of logic" গ্রন্থটি ২ টি ভলিউমে প্রকাশ করেন।

​source : Britannica 

.
The word "Logic" originated from-
  1. Logice
  2. Logiko
  3. Logike
  4. Logika
সঠিক উত্তর:
Logike
উত্তর
সঠিক উত্তর:
Logike
ব্যাখ্যা

Logic শব্দটি উদ্ভূত হয়েছে গ্রীক শব্দ Logike/Logos থেকে যার অর্থ চিন্তা,শব্দ বা ভাষা। যুক্তিবিদ্যাকে তাই চিন্তা বা ভাষার বিজ্ঞান বলা হয়।

Source : উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা (১ম পত্র)

.
"কিছু মানুষ নয় সৎ" - কোন প্রকারের যুক্তিবাক্য?
  1. O যুক্তিবাক্য
  2. A যুক্তিবাক্য
  3. I যুক্তিবাক্য
  4. E যুক্তিবাক্য
সঠিক উত্তর:
O যুক্তিবাক্য
উত্তর
সঠিক উত্তর:
O যুক্তিবাক্য
ব্যাখ্যা

⇒ গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্য ৪ প্রকারে। A,E,I,O এর মাঝে O যুক্তিবাক্য বিশেষ নঞর্থক যুক্তিবাক্য - কিছু মানুষ নয় সৎ।

Source : উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা (১ম পত্র)

.
নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?
  1. অবরোহ এর সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে ব্যাপক হয়না।
  2. আরোহ অনুমানে কোনো অনিবার্য সম্পর্ক থাকে না।
  3. আরোহ অনুমানে আশ্রয়বাক্যকে স্বীকার করে সিদ্ধান্ত অস্বীকার করা যায়না।
  4. অবরোহ অনুমানে আশ্রয়বাক্য মিথ্যা না হলে সিদ্ধান্ত সত্য হয়।
সঠিক উত্তর:
আরোহ অনুমানে আশ্রয়বাক্যকে স্বীকার করে সিদ্ধান্ত অস্বীকার করা যায়না।
উত্তর
সঠিক উত্তর:
আরোহ অনুমানে আশ্রয়বাক্যকে স্বীকার করে সিদ্ধান্ত অস্বীকার করা যায়না।
ব্যাখ্যা

⇒ অপশন (গ) বক্তব্যটি সঠিক নয়, কারণ আরোহ অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক থাকেনা।
​- তাই আশ্রয়বাক্যকে স্বীকার করেও সিদ্ধান্ত অস্বীকার করা যায়।

Source: উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা (১ম পত্র)

.
"Logic is the study of the methods and principles used to distinguish good (correct ) from bad (incorrect) reasoning" - who said this?
  1. J.S Mill
  2. I.M Copie
  3. Joseph 
  4. Johnson 
সঠিক উত্তর:
I.M Copie
উত্তর
সঠিক উত্তর:
I.M Copie
ব্যাখ্যা

⇒ যুক্তিবিদ কোপি (Copi) তার Introduction to Logic গ্রন্থে উপর্যুক্ত সংজ্ঞা প্রদান করেন, যেখানে তিনি ভালো যুক্তিকে মন্দ যুক্তি থেকে পৃথক করার পদ্ধতি হিসেবে তুলে ধরেন।

Source : Introduction to Logic by I.M Copie

.
মিলের মতে আরোহ প্রধানত কত প্রকার?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

⇒ যুক্তিবিদ মিলের মতে আরোহ অনুমান প্রধানত ২ প্রকার, যথা : ১. প্রকৃত আরোহ  ২. অপ্রকৃত আরোহ।

Source: উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা ( ১ম পত্র ) 

১০.
যদি বৃষ্টি  হয়, তবে মাঠ ভিজবে - এটি কোন প্রকারের যুক্তিবাক্য? 
  1. সংশ্লেষক
  2. প্রাকল্পিক 
  3. বৈকল্পিক
  4. নিরপেক্ষ 
সঠিক উত্তর:
প্রাকল্পিক 
উত্তর
সঠিক উত্তর:
প্রাকল্পিক 
ব্যাখ্যা

⇒ সাপেক্ষে যুক্তিবাক্য দুই প্রকার: প্রাকল্পিক ও বৈকল্পিক যুক্তিবাক্য। প্রাকল্পিক যুক্তিবাক্য "যদি...তবে" দ্বারা যুক্ত হয়।

source : উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা (১ম পত্র) 

১১.
Who is the pioneer of "Intuitionism "? 
  1. Descartes 
  2. Bergson
  3. Locke
  4. Berkley
সঠিক উত্তর:
Bergson
উত্তর
সঠিক উত্তর:
Bergson
ব্যাখ্যা

⇒ ফরাসি দার্শনিক হেনরী বার্গসন স্বজ্ঞাবাদের প্রবর্তক। তার মতে বুদ্ধি, অভিজ্ঞতায় বস্তু সত্তার প্রকৃত জ্ঞান পাওয়া যায়না, তা পাওয়া যায় স্বজ্ঞার মাধ্যমে। 

​Source : দর্শনের কথা- আব্দুল বারী

১২.
হিউমের অনুষঙ্গ নিয়মগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. Laws of succession 
  2. Laws of contiguity 
  3. Laws of integrity 
  4. Laws of similarity 
সঠিক উত্তর:
Laws of integrity 
উত্তর
সঠিক উত্তর:
Laws of integrity 
ব্যাখ্যা

⇒ হিউমের মতে অনুষঙ্গের নিয়ম ৩ টি। যথা: Contiguity (সান্নিধ্য), Succession (পারম্পর্য),  Similarity (সাদৃশ্য)

​Source : Introduction to Philosophy by Jadunath Sinha 

১৩.
Understanding makes nature -  who said this?
  1. Immanuel kant
  2. John Locke
  3. Hegel 
  4. Descartes 
সঠিক উত্তর:
Immanuel kant
উত্তর
সঠিক উত্তর:
Immanuel kant
ব্যাখ্যা

⇒ কান্টের মতে "বোধ প্রকৃতি গঠন করে" (understanding makes nature),  দেশ-কালের মধ্যে দিয়ে আসা সংবেদনের উপরে বোধজাত আকার আরোপিত হয়ে জ্ঞানের উৎপত্তি হয়ে।

Source - কান্টের দর্শন : সৈয়দ কামরুদ্দীন হোসাইন।

১৪.
Who introduced Scientific Realism? 
  1. Richard Montague
  2. David Hume
  3. John Locke
  4. Jean Paul Satre
সঠিক উত্তর:
John Locke
উত্তর
সঠিক উত্তর:
John Locke
ব্যাখ্যা

⇒ লৌকিক বাস্তববাদের ত্রুটি দূর করে বৈজ্ঞানিক বাস্তববাদ(scientific realism) বা প্রতীকবাদের প্রবর্তন করেন জন লক।

Source : দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী।

১৫.
"Nous" এর ধারণা কে দেন?
  1. অ্যানাক্সাগোরাস
  2. অ্যানাক্সিমেন্ডার
  3. এম্পিডক্লিস
  4. হেরাক্লিটাস
সঠিক উত্তর:
অ্যানাক্সাগোরাস
উত্তর
সঠিক উত্তর:
অ্যানাক্সাগোরাস
ব্যাখ্যা

⇒ প্রাচীন গ্রিক দার্শনিক অ্যানাক্সাগোরাসের মতে জগতের মূলে কাজ করে যাচ্ছে এক অদৃশ্য সক্রিয় শক্তি, যার নামকরণ করেন- Nous অর্থাৎ বুদ্ধি বা চেতনা।

Source : পাশ্চাত্য দর্শনের ইতিহাস - আব্দুল হাই তালুকদার।

১৬.
প্লেটোর ধারণার জগতের বৈশিষ্ট্য  নয় কোনটি?
  1. অবিনশ্বর 
  2. পরিবর্তনীয়
  3. সামান্য
  4. দেশ-কালে অস্তিত্বশীল নয়।
সঠিক উত্তর:
পরিবর্তনীয়
উত্তর
সঠিক উত্তর:
পরিবর্তনীয়
ব্যাখ্যা

⇒ প্লেটোর মতে ধারণার জগতই আসল জগত। এই ধারণার জগত অপরিবর্তনীয়, অবিনশ্বর, সামান্য বা সার্বিক এবং দেশ কালে এর অস্তিত্ব পাওয়া যায় না।

Source : পাশ্চাত্য দর্শনের ইতিহাস - আব্দুল হাই তালুকদার 

১৭.
শেলিং এর দর্শনকে কি নামে অভিহিত করা হয়?
  1. Objective Idealism 
  2. Transcendental Idealism
  3. Absolute Idealism 
  4. Subjective Idealism 
সঠিক উত্তর:
Transcendental Idealism
উত্তর
সঠিক উত্তর:
Transcendental Idealism
ব্যাখ্যা

⇒ শেলিং তার দার্শনিক আলোচনা পরম ভাববাদ থেকে শুরু করলেও শেষ পর্যন্ত অতীন্দ্রিয়বাদে(Transcendental Idealism)  বিশ্বাসী হন।

​Source : Britannica 

১৮.
Which of the following books is written by Schopenhauer? 
  1. The idea of will and world
  2. The conquest of happiness 
  3. The world as will and idea
  4. The world of will and idea 
সঠিক উত্তর:
The world as will and idea
উত্তর
সঠিক উত্তর:
The world as will and idea
ব্যাখ্যা

⇒ "The world as will and idea" নামক গ্রন্থটি আর্থার শোপেনহাওয়ার কর্তৃক ১৮১৮ সালে প্রকাশিত হয়। 
​- এই গ্রন্থে তিনি জাগতিক বিষয়কে পরম ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখান।

Source : Britannica 

১৯.
Which among the following philosophers is a Neo-Idealist?
  1. Benedetto Croce
  2. Friedrich nietzsche 
  3. Hegel 
  4. Immanuel Kant
সঠিক উত্তর:
Benedetto Croce
উত্তর
সঠিক উত্তর:
Benedetto Croce
ব্যাখ্যা

⇒ ইতালিয়ান দার্শনিক Benedetto croce ও Giovanni Gentile নব্য ভাববাদী (Neo idealism)ধারার প্রবর্তক।

Source : দর্শনের সমস্যাবলী - মোহাম্মদ নূরনবী।

২০.
জড়াত্মক বহুত্ববাদের প্রবর্তক কে?
  1. লিউকিপাস
  2. ডেমেক্রিটাস
  3. জন ডাল্টন
  4. রাদারফোর্ড 
সঠিক উত্তর:
ডেমেক্রিটাস
উত্তর
সঠিক উত্তর:
ডেমেক্রিটাস
ব্যাখ্যা

⇒ গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস জড়াত্মক বহুত্ববাদ বা জড় পরমানুবাদের প্রবর্তন করেন। 
​- তার মতে জগত অসংখ্য অবিভাজ্য পরমাণু কণা দ্বারা গঠিত।

Source : দর্শনের কথা - আবদুল বারী।

২১.
লাইবনিজের চিৎ পরমানুর বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. সক্রিয় 
  2. বিভাজ্য
  3. গবাক্ষহীন 
  4. আধ্যাত্মিক 
সঠিক উত্তর:
বিভাজ্য
উত্তর
সঠিক উত্তর:
বিভাজ্য
ব্যাখ্যা

⇒ লাইবনিজের মতে জগতের মূল সত্তা বা উপাদান চিৎপরমানু,  এই চিৎপরমানু গুলো গবাক্ষহীন, সক্রিয়, অবিভাজ্য এবং আধ্যাত্মিক।

Source: দর্শনের কথা- আবদুল বারী।

২২.
প্রয়োগবাদী বহুত্ববাদের প্রচারক কে?
  1. হেগেল
  2. জেমস
  3. রাসেল
  4. লাইবনিজ
সঠিক উত্তর:
জেমস
উত্তর
সঠিক উত্তর:
জেমস
ব্যাখ্যা

⇒ প্রয়োগবাদী দার্শনিক উইলিয়াম জেমস প্রয়োগবাদী বহুত্ববাদের প্রচার করেন।
​- তার মতে বিচ্ছিন্নতা ও বৈচিত্র্যই জগতের আসল রূপ, কোনো একক পরমসত্তার বহিঃপ্রকাশ নয়।
Source : দর্শনের কথা - আবদুল বারী

২৩.
সৌরজগত সম্পর্কে টলেমির মত কি? 
  1. সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে।
  2. সূর্য ও পৃথিবী একই কক্ষপথে ঘোরে।
  3. পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে।
  4. সূর্য ও পৃথিবী পরস্পর বিপরীতে প্রদক্ষিণ করে।
সঠিক উত্তর:
সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে।
উত্তর
সঠিক উত্তর:
সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে।
ব্যাখ্যা

⇒ টলেমি বলেছিলেন সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, পরবর্তীতে কোপার্নিকাস এই মত খন্ডন করেন এবং বলেন, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে।

Source : কান্টের দর্শন - সৈয়দ কামরুদ্দিন হোসাইন।

২৪.
কান্ট তার দর্শনে কত প্রকারের বোধজাত আকারের কথা বলেছে?
  1. ১০
  2. ১২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা

⇒ কান্ট জ্ঞানসম্পর্কিত আলোচনায় বোধজাত আকার আরোপের ক্ষেত্রে ১২ টি আকারের কথা বলেন (Categories of Understanding)।

Source : সৈয়দ কমরুদ্দীন হোসাইন।

২৫.
যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কোনটি?
  1. শব্দ
  2. পদ
  3. অবধারণ
  4. অনুমান
সঠিক উত্তর:
অনুমান
উত্তর
সঠিক উত্তর:
অনুমান
ব্যাখ্যা

⇒ যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় যুক্তি বা অনুমান। মূলত জানা বিষয়ের উপরে ভিত্তি করে কোনো অজানা বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়াকে অনুমান(Inference)  বলে।

​Source : উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা (১ম পত্র)।

২৬.
সহানুমান(Syllogism) সম্পর্কিত ধারণা প্রবর্তন করেন -
  1. মিল
  2. অ্যারিস্টটল 
  3. প্লেটো
  4. বেন্থাম
সঠিক উত্তর:
অ্যারিস্টটল 
উত্তর
সঠিক উত্তর:
অ্যারিস্টটল 
ব্যাখ্যা

⇒ মাধ্যম অনুমানের প্রধান রূপ সহানুমান। যে মাধ্যম অবরোহ অনুমানে সিদ্ধান্তটি পরস্পর সংযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে সহানুমান বলে।

Source: উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা (১ম পত্র)।

২৭.
অমাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

⇒ অমাধ্যম অনুমানে ১ টি আশ্রয়বাক্য ও ১ টি সিদ্ধান্ত থাকে, অর্থাৎ মোট ২ টি যুক্তিবাক্য থাকে। 

Source : উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা (১ম পত্র) 

২৮.
আরোহের বস্তুগত ভিত্তি বা নীতি কী কী? 
  1. প্রকৃতির নিয়ম ও কার্যকারণ নিয়ম
  2. পরীক্ষণ ও নিরীক্ষণ 
  3. পরীক্ষণ ও কার্যকারণ নিয়ম
  4. কার্য সংমিশ্রণ ও পরীক্ষণ
সঠিক উত্তর:
প্রকৃতির নিয়ম ও কার্যকারণ নিয়ম
উত্তর
সঠিক উত্তর:
প্রকৃতির নিয়ম ও কার্যকারণ নিয়ম
ব্যাখ্যা

⇒ আরোহ অনুমান মূলত দুটি নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত, যথা: প্রকৃতির নীতি বা একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। এই দুটিকে আরোহের বস্তুগত ভিত্তিও বলা হয়।

Source : উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা (১ম পত্র) 

২৯.
যে অনুমানে আরোহমূলক লম্ফ (Induction leap) থাকেনা তাকে বলে-
  1. প্রকৃত আরোহ
  2. অবৈজ্ঞানিক আরোহ
  3. অপ্রকৃত আরোহ
  4. বৈজ্ঞানিক আরোহ
সঠিক উত্তর:
অপ্রকৃত আরোহ
উত্তর
সঠিক উত্তর:
অপ্রকৃত আরোহ
ব্যাখ্যা

⇒ আরোহ যুক্তির ক্ষেত্রে বিশেষ থেকে সার্বিকে,জানা থেকে অজানায় গমনে যে ব্যবধান অতিক্রম করতে হয় তাকে আরোহমূলক লম্ফ বলে। 
​-
এই আরোহমূলক লম্ফ যেই আরোহ অনুমানে অনুপস্থিত তাকে অপ্রকৃত বা অযথার্থ আরোহ বলে।

Source : উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা (১ম পত্র)

৩০.
"দর্শনের সারসত্তা হলো যুক্তিবিদ্যা" - এই উক্তিটি কার?
  1. অ্যারিস্টটল 
  2. বার্ট্রান্ড রাসেল
  3. মিল
  4. জোসেফ
সঠিক উত্তর:
বার্ট্রান্ড রাসেল
উত্তর
সঠিক উত্তর:
বার্ট্রান্ড রাসেল
ব্যাখ্যা

⇒ বার্ট্রান্ড রাসেলের মতে, "Logic is the essence of Philosophy" অর্থাৎ দর্শনের সারসত্তা হলো যুক্তিবিদ্যা।

source : Stanford Encyclopedia of Philosophy