পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ১৮ সেপ্টেম্বর, ২০২২সময়45 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পদের নাম: উপ. সহ কৃষি অফিসার (গ্রেড-১০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১০.১২.২০২১ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ১৮ সেপ্টেম্বর, ২০২২ · ৮০ প্রশ্ন

.
Select the masculine gender.
  1. ক) witch
  2. খ) mare
  3. গ) bachelor
  4. ঘ) hen
সঠিক উত্তর:
গ) bachelor
উত্তর
সঠিক উত্তর:
গ) bachelor
ব্যাখ্যা
Witch - ডাইনি; (লাক্ষণিক) মোহিনী নারী।
Mare - ঘোটকী; মাদি ঘোড়া।
Bachelor - কুমার; অকৃতদার/অবিবাহিত পুরুষ।
Hen - মুরগি।

অপশনগুলোর মধ্যে একমাত্র Bachelor-ই হচ্ছে masculine gender.
.
Identify the incorrect sentence.
  1. ক) They are all but happy.
  2. খ) He was in hurry.
  3. গ) I am in a fix.
  4. ঘ) The loss cannot be made up.
সঠিক উত্তর:
খ) He was in hurry.
উত্তর
সঠিক উত্তর:
খ) He was in hurry.
ব্যাখ্যা

কিছু কিছু word এর আগে অর্থবিহীন a/an article বসে।
যেমন: a cough, a headache, a cold, a temper, a rage, a hurry, an interest, an end, a close ইত্যাদি।

খ) অপশনের ক্ষেত্রে hurry এর পূর্বে article - a বসবে।

-----------------------
ক)
All but (phrase) means - 
1.  all except
2.  nearly; almost; almost completely: প্রায় সম্পূর্ণ
They are all but happy. = They are almost completely happy.

গ)
be in a fix (pharase) means -
get into a trouble, ঝামেলায় পড়া। 

ঘ)
The loss cannot be made up.
make up - প্রায়শ্চিত্ত করা; পুষিয়ে দেওয়ার চেষ্টা করা।
এখানে past [articiple হিসেবে made up বসেছে।


Source: Cambridge Dictionary, Collins dictionary & Accessible Dictionary

.
বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়া হয়-
  1. ক) ২০১০ সালে
  2. খ) ২০১৫ সালে
  3. গ) ২০১৭ সালে
  4. ঘ) ২০১৮ সালে
সঠিক উত্তর:
গ) ২০১৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০১৭ সালে
ব্যাখ্যা
২০১৭ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’কে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, ইউনেস্কো (UNESCO) ।
- ভাষণটি ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য সংরক্ষণের জন্য “Memory of the World International Heritage Register'-এর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
- এ পর্যন্ত এসব স্বীকৃতির মধ্যে ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকেই প্রথম পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
.
অমর একুশের প্রথম কবিতা কোনটি?
  1. ক) বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা।
  2. খ) স্মৃতিস্তম্ভ
  3. গ) কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি।
  4. ঘ) একুশে ফেব্রুয়ারি।
সঠিক উত্তর:
গ) কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি।
উত্তর
সঠিক উত্তর:
গ) কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি।
ব্যাখ্যা
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা - 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'।
- কবিতাটি লেখেন মাহবুব উল আলম চৌধুরী।
- ২২ ফেব্রুয়ারি ১৭ পৃষ্ঠার একটি পুস্তিকায় ছাপা হয় কবিতাটি। 

- প্রথম নির্মিত শহীদ মিনার ধ্বংসের প্রতিবাদে আলাউদ্দিন আজাদ লিখেন 'স্মৃতিস্তম্ভ' কবিতাটি। 
- একুশের প্রথম সংকলনের নাম ‘একুশে ফেব্রুয়ারি’।
- 'বর্ণমালা, আমার দুঃখীনি বর্ণমালা' কবিতাটি শামসুর রাহমানের 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থের অন্তুর্গত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
Find out the correct sentence.
  1. ক) See the word in the dictionary.
  2. খ) Open page 50
  3. গ) They have gone for a picnic.
  4. ঘ) The man has returned yesterday.
সঠিক উত্তর:
গ) They have gone for a picnic.
উত্তর
সঠিক উত্তর:
গ) They have gone for a picnic.
ব্যাখ্যা
Option গুলোর মধ্যে গ) They have gone for a picnic. হচ্ছে correct sentence.

অন্য sentence গুলোর correct form:

ক) Dictionary তে শব্দ খোঁজার জন্য "look up" phrasal verb হিসেবে ব্যবহৃত হয়।
Correct sentence: look up the word in the dictionary.

খ) কোনো বইয়ের পৃষ্ঠা বের করা বুঝাতে Open at ব্যবহৃত হয়।
Correct sentence: Open at page 50.

ঘ) Adverb of time হিসেবে yesterday থাকলে sentence টি past indifinite tense এ হয়। 
Correct sentence: The man returned yesterday.
.
The man died ____ cancer.
  1. ক) from
  2. খ) off
  3. গ) of
  4. ঘ) for
সঠিক উত্তর:
গ) of
উত্তর
সঠিক উত্তর:
গ) of
ব্যাখ্যা
রোগে মারা যাওয়ার ক্ষেত্রে Died of ব্যবহৃত হয়।
ক্যান্সার যেহেতু একটি রোগ তাই ‘The man died of cancer’ বাক্যটিই সঠিক হবে।

die of (disease): He died of cholera/cancer.
die from (effect): He died from snake bite/ over eating.
die for (shake / cause): He died for his country .
• die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
• die in (accident ): He died in a train accident.
• die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.
• die at (time): He died at 9–30 a m.
• die between (time): He died between 9 a m to 9–30 a m.
• die within (time): He died within five minutes.
.
মেসোপটেমিয়ার বর্তমান নাম কি?
  1. ক) সিরিয়া
  2. খ) মরক্কো
  3. গ) ইরাক
  4. ঘ) লেবানন
সঠিক উত্তর:
গ) ইরাক
উত্তর
সঠিক উত্তর:
গ) ইরাক
ব্যাখ্যা
মেসোপটেমীয় সভ্যতাঃ
‘মেসোপটেমীয়া’ একটি গ্রিক শব্দ। যার অর্থ - দুই নদীর মধ্যবর্তী ভূমি।
- টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উপত্যকাটির নাম - মেসোপটেমিয়া। গ্রীক লেখকগণ মূলত এর নামকরণ করেন।
⤇ মেসোপটেমিয়া দুই ভাগে বিভক্ত ছিলো - উত্তর ও দক্ষিণ। উত্তর অংশের বর্তমান নাম - অ্যাসেরীয় ও দক্ষিণ অংশের নাম - মেসোপটেমিয়া।
তবে এটি একটি অভিন্ন এলাকা হিসাবেই পরিচিত ছিলো। এই অঞ্চলটিতেই খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে বিশ্বের প্রাচীনতম সভ্যতাটি গড়ে উঠেছিলো।
⤇ বর্তমান ভৌগোলিক অবস্থান - বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমীয়ার বেশিরভাগ অঞ্চল অবস্থিত।
এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতে - এই সভ্যতার কিছু অংশ রয়েছে। মেসোপটেমিয়ার লোকজন বহু-ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলো।

উৎসঃ হিস্টোরি.কম ও ব্রিটানিকা।
.
'ফ্লোরিকালচার' কি?
  1. ক) সবজিচাষ সংক্রান্ত
  2. খ) ফুলচাষ সংক্রান্ত
  3. গ) ফলচাষ সংক্রান্ত
  4. ঘ) শস্যচাষ সংক্রান্ত
সঠিক উত্তর:
খ) ফুলচাষ সংক্রান্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) ফুলচাষ সংক্রান্ত
ব্যাখ্যা
ফ্লোরিকালচার বলতে ফুলচাষ সংক্রান্ত চাষাবাদকে বোঝানো হয়েছে। 
 
- ফুলচাষ (Floriculture)  ফুল ও ফুলগাছের চাষাবাদ। বাংলাদেশে এখনও শৌখিন এবং পেশাদার উভয় ধরনের ফুলচাষই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখানে কাটাফুল (প্রধানত গোলাপ, রজনীগন্ধা, অর্কিড ও গ্লাডিওলাস), বাহারি পাতার গাছ এবং মরসুমি ফুলের বীজের চাহিদা ক্রমেই বাড়ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অতি সম্প্রতি ফুলচাষ বিষয়ক একটি শাখা খুলেছে।

- ফুলের বাণিজ্যিক চাষাবাদে সহায়তা যোগানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি পুষ্পচর্চা গবেষণা কেন্দ্র (Floriculture Research Centre) চালু করেছে।

সূত্র: বাংলাপিডিয়া ওয়েবসাইট।
.
বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধার সংখ্যা কত?
  1. ক) ৬৭৬
  2. খ) ৭৮০
  3. গ) ৫৭৬
  4. ঘ) ৭৭৬
সঠিক উত্তর:
ক) ৬৭৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬৭৬
ব্যাখ্যা
- ১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।
- মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত। যথা- বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন এবং বীর প্রতীক ৪২৬ জন।
- মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন।

- কিন্তু ৬ জুন, ২০২১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ খুনির বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। যার ফলে বর্তমানে খেতাবপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধা ৬৭২ জন।

তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় তথ্য বাতায়ন।
=================

প্রশ্নটি আগের হিসাব অনুসারে করা হয়েছে।
তাই এই প্রশ্নের হিসাবে সঠিক উত্তর - ৬৭৬ জন।
১০.
Which of the following phrases is correct?
  1. ক) Buy the buy
  2. খ) Bye the by
  3. গ) By the by
  4. ঘ) Bye the bye
সঠিক উত্তর:
গ) By the by
উত্তর
সঠিক উত্তর:
গ) By the by
ব্যাখ্যা
By the by
English Meaning: incidentally; by the way: used as a sentence connector
Bangla Meaning: প্রসঙ্গক্রমে, যাই হোক।

Source: Colins Dictionary and Accessible Dictionary
১১.
কোন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন?
  1. ক) হেনরি কিসিঞ্জার
  2. খ) প্যাত্রিস লুমুম্বা
  3. গ) সালভাদর আলেন্দে
  4. ঘ) উইনস্টন চার্চিল
সঠিক উত্তর:
ঘ) উইনস্টন চার্চিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উইনস্টন চার্চিল
ব্যাখ্যা
- The Second World War হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল রচিত গ্রন্থ।
- এই গ্রন্থের জন্যে তিনি ১৯৫৩ সালে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন।

(সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা)
১২.
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি তৈরি হয়?
  1. ক) আমিষ
  2. খ) শর্করা
  3. গ) ভিটামিন
  4. ঘ) এনজাইম
সঠিক উত্তর:
খ) শর্করা
উত্তর
সঠিক উত্তর:
খ) শর্করা
ব্যাখ্যা
সালোকসংশ্লেষণে উৎপন্ন উপাদানটি হলো গ্লুকোজ বা শর্করা।

- যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই-অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে।
- সালোকসংশ্লেষণে প্রয়োজনীয় উপাদানগুলো হলো সৌরশক্তি, পানি, কার্বন ডাই-অক্সাইড ও ক্লোরোফিল।
- সবুজ রঙের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়।
- সালোকসংশ্লেষণ শারীরবৃত্তীয় জটিল প্রক্রিয়া।

সূত্র: BBC Website [লিঙ্ক]
১৩.
মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয় কোনটি?
  1. ক) পায়ের আওয়াজ পাওয়া যায়।
  2. খ) এই দেশে এই বেশে।
  3. গ) ঘুম নেই।
  4. ঘ) নূরুলদীনের সারাজীবন।
সঠিক উত্তর:
ঘ) নূরুলদীনের সারাজীবন।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নূরুলদীনের সারাজীবন।
ব্যাখ্যা
- 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল রচিত মুক্তযুদ্ধের কাব্যনাটক।
- এসএম সোলায়মান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘এই দেশে এই বেশে’। এ নাটকে মুক্তিযুদ্ধের স্বপ্ন আর প্রাপ্তির বিষয়টা উঠে এসেছে।  
-  নাসির উদ্দীন ইউসুফ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘ঘুম নেই’। 

'নূরলদীনের সারাজীবন' কাব্যনাট্যটি সৈয়দ শামসুল হক রংপুরের কৃষক বিদ্রোহের পটভূমিতে রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পেয়েছেন?
  1. ক) ১৯১১
  2. খ) ১৯১২
  3. গ) ১৯১৩
  4. ঘ) ১৯১৪
সঠিক উত্তর:
গ) ১৯১৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯১৩
ব্যাখ্যা
Song Offerings গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় হিসাবে ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- ‘গীতাঞ্জলি’ ১৯১০ সালে গ্রন্থাকারে প্রকাশিত।
- এর ইংরেজী অনুবাদ - Song Offerings প্রকাশিত হয় ১৯১২ সালের নভেম্বরে ইংল্যান্ড থেকে।
- এর অনুবাদ করেন কবি নিজেই এবং এর ভূমিকা লিখেন আইরিশ কবি W. B Yeats। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৫.
কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়?
  1. ক) নরওয়ে
  2. খ) জাপান
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
ক) নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) নরওয়ে
ব্যাখ্যা
নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। নরওয়ের উত্তরের কিছু অংশ এপ্রিল থেকে আগস্ট সময়ে রাতের বেলায়ও অস্তমিত হয় না। যার কারণে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়।

অন্যদিকে,
ফিনল্যান্ড : হাজার হ্রদের দেশ।
জাপান : সূর্যোদয়ের দেশ
কানাডা : ম্যাপল পাতার দেশ।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
১৬.
The adjective form of the word 'Sun' is -
  1. ক) moral
  2. খ) lunar
  3. গ) solar
  4. ঘ) colar
সঠিক উত্তর:
গ) solar
উত্তর
সঠিক উত্তর:
গ) solar
ব্যাখ্যা
Sun (noun) 
- সূর্য; রবি।

Solar (adjective) 
- সূর্যসংক্রান্ত; সৌর।
-------------------
Moral (adjective) - নৈতিক; নীতিঘটিত
Lunar (adjective) - চান্দ্র; চন্দ্রসংক্রান্ত।
Dictionary অনুসারে colar কোন শব্দ নেই।

Source: Accessible Dictionary
১৭.
Select plural number.
  1. ক) index
  2. খ) mice
  3. গ) medium
  4. ঘ) scenery
সঠিক উত্তর:
খ) mice
উত্তর
সঠিক উত্তর:
খ) mice
ব্যাখ্যা
Singular - Plural
Index (সূচিপত্র) - Indices
Mouse (ইঁদুর) - Mice
Medium (মাধ্যম) - Media

Scenery সবসময় singular হিসেবে ব্যবহৃত হয়।
১৮.
Opposite word of pleasure is -
  1. ক) merriment
  2. খ) pain
  3. গ) happiness
  4. ঘ) hypocrisy
সঠিক উত্তর:
খ) pain
উত্তর
সঠিক উত্তর:
খ) pain
ব্যাখ্যা
Pleasure (noun) - সুখ; সৌখ্য; প্রীতি; আনন্দ; তুষ্ট; পরিতোষ; আমোদ; আহ্লাদ; ভোগসুখ।
Merriment (noun) - আনন্দ, উল্লাস, ফূর্তি।
Pain (noun)- দেহের বা মনের বেদনা; যন্ত্রণা। 
Happiness (noun) - সুখ
Hypocrisy (noun) -  ভণ্ডামি;কুহনা; কুহনিকা; কপটধর্ম; মোনাফেকি।

অর্থাৎ, pleasure এর opposite word হচ্ছে Pain.
১৯.
'কবর' নাটকের রচয়িতা কে?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) জসীম উদ্দীন
  3. গ) আল মাহমুদ
  4. ঘ) আনিস চৌধুরী 
সঠিক উত্তর:
ক) মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ক) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
'কবর' নাটকের রচয়িতা অধ্যাপক মুনীর চৌধুরী।
- 'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
- এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
- জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উদযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান।
- এই অনুরোধের ভিত্তিতে তিনি এ নাটকটি রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
'কান ভারী করা' বাগ্‌ধারাটির সঠিক অর্থ
  1. ক) কানে প্রলেপ দেওয়া
  2. খ) কানে ওজনদার গহনা পরা
  3. গ) কানে কম শোনা
  4. ঘ) কুপরামর্শ দেওয়া
সঠিক উত্তর:
ঘ) কুপরামর্শ দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুপরামর্শ দেওয়া
ব্যাখ্যা
'কান ভারী করা' বাগ্‌ধারাটির সঠিক অর্থ = কুপরামর্শ দেওয়া। 
উদাহরণ - কান ভারী করা করিমের স্বভাব, তার কাছে ভালো বুদ্ধি আশা করা যায় না। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২১.
'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
  1. ক) গাজীপুরের জয়দেবপুরে।
  2. খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
  3. গ) চট্টগ্রামের বিপ্লব উদ্যানে।
  4. ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সঠিক উত্তর:
ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য "সাবাশ বাংলাদেশ" রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- ভাস্কর্যটির স্থপতি - নিতুন কুন্ডু
- ১৯৯২ সালের ১০ ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম এটি উদ্বোধন করেন।
- কবি সুকান্ত ভট্টাচার্যের সাবাশ বাংলাদেশ কবিতার নামানুসারে এটির নামকরণ করা হয়।

উৎসঃ বাংলাপিডিয়া ও পত্রিকা রিপোর্ট।
২২.
'ইরাটম' কি?
  1. ক) উন্নত জাতের ধান
  2. খ) উন্নত জাতের পাট
  3. গ) উন্নত জাতের আলু
  4. ঘ) উন্নত জাতের চা
সঠিক উত্তর:
ক) উন্নত জাতের ধান
উত্তর
সঠিক উত্তর:
ক) উন্নত জাতের ধান
ব্যাখ্যা
ইরাটম-২৪ হলাে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল একটি ধানের জাত।
বােরাে ও আউশ উভয় মৌসুমে এটি চাষ করা যায়।
ধানের অন্যান্য জাতের মধ্যে বিভিন্ন প্রজাতির ব্রি, ইরি ও বিনা ধান, ময়না, কালিজিরা ইত্যাদি উল্লেখযােগ্য।

সূত্র: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট ও কৃষিশিক্ষা বাের্ডবই
২৩.
SAARC এর সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) শিল্পী
  3. গ) ইসলামাবাদ
  4. ঘ) কাঠমাণ্ডু 
সঠিক উত্তর:
ঘ) কাঠমাণ্ডু 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাঠমাণ্ডু 
ব্যাখ্যা
সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের সদস্য ৮টি।
এগুলো হলো:
- ভারত,
- পাকিস্তান,
- বাংলাদেশ,
- শ্রীলংকা,
- নেপাল,
- ভুটান,
- মালদ্বীপ এবং
- আফগানিস্তান।

এর মধ্যে আফগানিস্তান সর্বশেষ সদস্য হিসেবে ২০০৭ সালে সার্কে যোগ দেয়।

(সূত্র: সার্ক ওয়েবসাইট।)
২৪.
'দশাসই' শব্দের অর্থ-
  1. ক) লিকলিকে
  2. খ) লম্বা-চাওড়া
  3. গ) মন্দভাগ্য
  4. ঘ) মোটাসোটা
সঠিক উত্তর:
খ) লম্বা-চাওড়া
উত্তর
সঠিক উত্তর:
খ) লম্বা-চাওড়া
ব্যাখ্যা
দশাসই (বিশেষণ) 
- সংস্কৃত 'দশা' ও ফারসি 'সই' শব্দের মিশ্রণে গঠিত শব্দ। 
অর্থ: 
- লম্বা ও চওড়া, দীর্ঘদেহ। 
- স্থূলকায় 

 উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৫.
হুমায়ূন আহমেদের 'জ্যোছনা ও জননীর গল্প' উপন্যাস কী বিষয় অবলম্বনে রচিত?
  1. ক) ভাষা আন্দোলন
  2. খ) গণঅভ্যুত্থান
  3. গ) দেশভাগ
  4. ঘ) মুক্তিযুদ্ধ
সঠিক উত্তর:
ঘ) মুক্তিযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
'জ্যোছনা ও জননীর গল্প' হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 

কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাস-
- আগুনের পরশমণি,
- অনিল বাগচীর একদিন,
- সূর্যের দিন,
- শ্যামল ছায়া, 
- ১৯৭১ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৬.
কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়?
  1. ক) মাউস
  2. খ) পেনড্রাইভ
  3. গ) ওএমআর
  4. ঘ) মাইক্রোফোন
সঠিক উত্তর:
খ) পেনড্রাইভ
উত্তর
সঠিক উত্তর:
খ) পেনড্রাইভ
ব্যাখ্যা
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওএমআর 
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা।
২৭.
বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) মেহেরপুর
  3. গ) যশোর
  4. ঘ) নওগাঁ
সঠিক উত্তর:
গ) যশোর
উত্তর
সঠিক উত্তর:
গ) যশোর
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর।
- ৬ ডিসেম্বর ১৯৭১ সালে যশোর জেলা প্রথম শত্রুমুক্ত হয়।
- ৭ ডিসেম্বর মাগুরা জেলা শত্রুমুক্ত হয়।

উৎসঃ যশোর জেলার ওয়েবসাইট।
২৮.
Mr. Robin is _____ humorist.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
সঠিক উত্তর:
ক) a
উত্তর
সঠিক উত্তর:
ক) a
ব্যাখ্যা
Humorist - common noun হওয়ায় এর পুর্বে article বসবে।
এবং এর শুরুতে consonant 'H' এর উচ্চারন consonant এর মতো অর্থাৎ, 'হ' এর মতো হওয়ায় এর পূর্বে article হিসেবে 'a' বসবে।
২৯.
বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি?
  1. ক) নির্বাসিতা
  2. খ) অক্টোপাস
  3. গ) রায়নন্দিনী
  4. ঘ) পদ্মরাগ
সঠিক উত্তর:
ঘ) পদ্মরাগ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পদ্মরাগ
ব্যাখ্যা
'পদ্মরাগ' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত  একটি উপন্যাস।
- তবে একে উপন্যাস না বলে উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা বলাই ভালো।
- এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়।

বেগম রোকেয়া রচিত অন্যান্য গ্রন্থ -
- মতিচুর,
- অবরোধবাসিনী,
- Sultana's Dream ইত্যাদি।

- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপন্যাস- রায়নন্দিনী।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশনন্দিনী উপন্যাসের প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন সিরাজী রায়নন্দিনী উপন্যাস লেখেন।

উৎস: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৩০.
পৃথিবীতে প্রথম সংবাদপত্র চালু হয় কোন দেশে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) চীন
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা
- পৃথিবীর প্রাচীন সংবাদপত্র ধরা হয় ‘অ্যাক্টা ডানিয়া’কে (acta diurna)। 
- প্রাচীন রোমে খ্রিষ্ট জন্মের ৫৯ বছর আগে জুলিয়াস সিজার ‘অ্যাক্টা ডানিয়া’ পত্রিকা বাজার, জনসাধারণের চলাচলের পথে সাঁটানোর নির্দেশ দেন। সেই পত্রিকায় এখনকার সংবাদপত্রের মতোই সব ধরনের খবরই ছাপা হতো। 

- এরপর চীনের হ্যান ডাইনেস্টিতেও পত্রিকার প্রচলন ছিল।
-  দ্বিতীয় ও তৃতীয় শতকে ‘ডিবাও’ নামের সেই পত্রিকা সরকারিভাবে প্রকাশিত হতো।
-  ৭১৩ শতক থেকে ৭৩৪ শতকে ট্যাং ডাইনেস্টি ‘কাইয়ুআন যা বাও’ শিরোনামে সরকারি খবর প্রকাশ করত। 

- তবে আধুনিক সংবাদপত্রের সবচেয়ে প্রাচীন পত্রিকাটি হচ্ছে জার্মান ভাষায় প্রকাশিত ‘রিলেশন’। 
- ১৬০৫ সালে এটির প্রকাশনা শুরু হয়। 
- মুদ্রণযন্ত্র আবিষ্কারের পরে মূলত সংবাদপত্র প্রকাশের সুযোগ অবারিত হয়। 
 
উৎস: ইত্তেফাক 
৩১.
সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
  1. ক) শনি
  2. খ) বৃহস্পতি
  3. গ) শুক্র
  4. ঘ) বুধ
অনির্ধারিত
ব্যাখ্যা
- সৌরজগতের মোট গ্রহ ৮টি।
- বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই।
- পৃথিবীর উপগ্রহ ১টি (চাঁদ)
- মঙ্গলের উপগ্রহ দুইটি (ফোবস ও ডিমোস)।
- সবচেয়ে বেশি উপগ্রহ শনির।
- দ্বিতীয় সর্বোচ্চ উপগ্রহ বৃহস্পতির।

অপশনে দ্বৈত উত্তর থাকায়, প্রশ্নটি বাতিল করা হল। 

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩২.
খাদ্য নিরাপত্তা বিষয়টি সরাসরি কিসের সাথে সম্পর্কযুক্ত?
  1. ক) কৃষি অর্থনীতি
  2. খ) কৃষি উন্নয়ন
  3. গ) কৃষি অবকাঠামো
  4. ঘ) কৃষি ব্যবস্থাপনা
সঠিক উত্তর:
ক) কৃষি অর্থনীতি
উত্তর
সঠিক উত্তর:
ক) কৃষি অর্থনীতি
ব্যাখ্যা
খাদ্য নিরাপত্তার সংজ্ঞা:
- পর্যাপ্ত পরিমাণ কৃষিপণ্য উৎপাদন, বিশেষ করে খাদ্য উৎপাদনের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত জাতি গঠন করাই হচ্ছে খাদ্য নিরাপত্তা। আরো বড় পরিসরে বলতে গেলে খাদ্য নিরাপত্তা হচ্ছে সকলের জন্য বিষমুক্ত, নিরাপদ খাদ্য নিশ্চিত করা।
১৯৭৪ সালে বিশ্ব খাদ্য সম্মেলন অনুযায়ী খাদ্য নিরাপত্তা বলতে বোঝায়, পর্যাপ্ত খাদ্যের যথাযথ ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন ও এর দাম স্বাভাবিক পর্যায়ে রাখা। 
- ১৯৮৩ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) কর্তৃক খাদ্য নিরাপত্তার ধারণাটিকে আরও প্রসারিত করে বলা হয়, “খাদ্য নিরাপত্তা সকল মানুষের সমগ্র জীবনের জন্য মৌলিক খাদ্য প্রাপ্তির ভৌত এবং অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তাকে নির্দেশ করে।”
 
-------
উৎপাদনশীলতা বৃদ্ধি, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে কৃষিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 
কৃষি নির্ভর অর্থনীতিতে খাদ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেখানে জনগণ তাদের আয়ের বেশির ভাগ খাদ্যের জন্য ব্যয় করে থাকে। রাষ্ট্রের প্রথম ও প্রধান দায়িত্ব হলো সব সময়ে সবার জন্য নিরবচ্ছিন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করা। কিন্তু ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগ, খাদ্য উৎপাদন ও চাহিদার সমন্বয়হীনতার অভাবে ক্রমে প্রকট হয়ে উঠছে খাদ্য সংকট
 
অর্থাৎ, খাদ্য নিরাপত্তা বিষয়টি সরাসরি কৃষি অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। 
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২, কৃষি তথ্য সার্ভিস, অর্থনীতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩৩.
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ পরবর্তী সময়ে কোন সালে প্রথম দেশে প্রত্যাবর্তন করেন?
  1. ক) ১৯৮০
  2. খ) ১৯৮১
  3. গ) ১৯৮২
  4. ঘ) ১৯৮৩
সঠিক উত্তর:
খ) ১৯৮১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮১
ব্যাখ্যা
বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর ৬ বছর পর নির্বাসিত জীবন শেষ করে ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা দেশে ফিরে আসেন।
- তার আগেই ১৯৮১ সালের ১৪ - ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দলীয় কাউন্সিলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাঁকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।

উৎস: প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওয়ামী-লীগ ওয়েবসাইট।
৩৪.
ব্ল্যাক বেঙ্গল কিসের জাত?
  1. ক) গরু
  2. খ) হাঁস
  3. গ) মুরগী
  4. ঘ) ছাগল
সঠিক উত্তর:
ঘ) ছাগল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ছাগল
ব্যাখ্যা
ব্ল্যাক বেঙ্গল হলো বাংলাদেশের ছাগলের প্রধান জাত। মাংসের স্বাদ ও চামড়ার গুণগত মানের জন্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিশ্বজুড়ে সমাদৃত।
দেশের সর্বত্রই এই জাতের ছাগল দেখা যায়। 
তবে কৃষ্টিয়া ও যশোর অঞ্চলে এই ছাগলের পালন সর্বাধিক হওয়ায় বিশ্ববাজারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত।

(তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)
৩৫.
জীবের বেঁচে থাকার জন্য কোনটি অত্যাবশ্যক নয়?
  1. ক) পানি
  2. খ) খাবার
  3. গ) মাটি
  4. ঘ) অক্সিজেন
সঠিক উত্তর:
গ) মাটি
উত্তর
সঠিক উত্তর:
গ) মাটি
ব্যাখ্যা
- জীবের বেঁচে থাকবার জন্য পানি, খাবার এবং অক্সিজেনের প্রয়োজন। 
- বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। 
- বেঁচে থাকার জন্য মানুষের শ্বাস গ্রহণের জন্য অক্সিজেন এবং পান করবার জন্য পানি প্রয়োজন। 
- উপরিউক্ত অপশনগুলোর মধ্যে এক্ষেত্রে জীবের বেঁচে থাকার জন্য মাটি অত্যাবশ্যক নয়। 

সূত্র: লাইভ সাইন্স ওয়েবসাইট [লিঙ্ক]
৩৬.
'Walk-out' শব্দের বাংলা পরিভাষা-
  1. ক) সভা বর্জন
  2. খ) নিয়মিত হাঁটা
  3. গ) কর্ম-পরিকল্পনা
  4. ঘ) হরতাল
সঠিক উত্তর:
ক) সভা বর্জন
উত্তর
সঠিক উত্তর:
ক) সভা বর্জন
ব্যাখ্যা
'Walk-out' শব্দের বাংলা পরিভাষা- সভা বর্জন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৩৭.
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির সুরকার কে?
  1. ক) আবদুল গাফ্ফার চৌধুরী
  2. খ) আলতাফ মাহমুদ
  3. গ) আলাউদ্দিন আলী
  4. ঘ) সুবল দাস
সঠিক উত্তর:
খ) আলতাফ মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
খ) আলতাফ মাহমুদ
ব্যাখ্যা
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...... গানটির রচয়িতা সাংবাদিক ও লেখক আবদুল গাফ্ফার চৌধুরী।
- গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ
- বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮.
নিচের কোনটি ঔষধি গাছ?
  1. ক) পাট
  2. খ) ধনিয়া
  3. গ) অর্জুন
  4. ঘ) তুলা
সঠিক উত্তর:
গ) অর্জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) অর্জুন
ব্যাখ্যা
অর্জুন একটি ঔষধি গাছ। 

অর্জুন গাছের উপকারী দিকসমূহ- 
- অর্জুন গাছের ছাল, ফল ও পাতা তিনটিই ওষুধী উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তবে অর্জুন গাছের ছালই ভেষজ চিকিৎসায় বেশি ব্যবহৃত হয়ে থাকে।
- অর্জুন গাছের ছাল বেটে খেলে হৃৎপিণ্ডের পেশি শক্তিশালী হয় এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ে।
- অর্জুন গাছের রসে রক্ত পরিশোধন ক্ষমতা রয়েছে। এ কারণে পথ্য হিসেবে অর্জুনের রস হর হামেসা ব্যবহৃত হয়ে থাকে।
- অর্জুন খাদ্য হজম ক্ষমতা বাড়ায়। খাদ্যতন্ত্রের শৃংখলা স্বাভাবিক রাখতে সাহায্য করে।
- অর্জুন গাছের রস চর্ম ও যৌনরোগে উপকার করে। যৌন উদ্দীপনা বাড়াতেও অর্জুনের রস সাহায্য করে বলে ভেষজবিদরা বলে থাকেন।
- শরীরে খোস-পাচড়া দেখা দিলে অর্জুন গাছের ছাল বেটে লাগালে ভালো হয়ে যায়।

সূত্র- বিবিসি ওয়েবসাইট [লিঙ্ক]
৩৯.
The book 'Hamlet' is a _____.
  1. ক) collection of stories
  2. খ) collection of poems
  3. গ) drama
  4. ঘ) novel
সঠিক উত্তর:
গ) drama
উত্তর
সঠিক উত্তর:
গ) drama
ব্যাখ্যা
Hamlet is a Drama.
It is a famous tragedy of William Shakespeare.

• The important character of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.

Source: Hamlet, William Shakespeare
৪০.
প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) BARI
  2. খ) BRRI
  3. গ) BADC
  4. ঘ) BINA
সঠিক উত্তর:
গ) BADC
উত্তর
সঠিক উত্তর:
গ) BADC
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)।
- এটি কৃষি উপকরণ সরবরাহের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান৷
- এর অংশ হিসেবে BADC বিভিন্ন ফসলের উফশী বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ করে থাকে।
- ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশ স্বাধীনের পর BADC নামধারণ করে। এটির প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।

(সূত্রঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ এবং BADC ওয়েবসাইট)
৪১.
The doctor who treats heart patients is called a/an -
  1. ক) Urologist
  2. খ) Cardiologist
  3. গ) Pathologist
  4. ঘ) Neurologist
সঠিক উত্তর:
খ) Cardiologist
উত্তর
সঠিক উত্তর:
খ) Cardiologist
ব্যাখ্যা
ক) Urologist - A doctor who specializes in treating diseases of the parts of the body that produce and carry urine.
খ) Cardiologist - A doctor who specializes in treating diseases of the heart.
গ) Pathologist - An expert in the study of diseases, especially someone who examines a dead person's body and cuts it open to discover how they died.
ঘ) Neurologist - A doctor who studies and treats diseases of the nerves.

Source: Cambridge Dictionary
৪২.
বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জার্মানী
সঠিক উত্তর:
ক) চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন
ব্যাখ্যা
বিবিএস এর সর্বশেষ প্রকাশিত জুন ২০২২ রিপোর্ট অনুসারে,
চীনের সাথে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি। 
বাংলাদেশের সাথে যেসব দেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি, তার তালিকা নিম্নরূপ -
১. চীন 
২. ভারত 
৩. যুক্তরাষ্ট্র
৪.জার্মানি 
৫. সিঙ্গাপুর 
 
উৎস: বিবিএস ওয়েবসাইট 
৪৩.
To join two words are use ____ .
  1. ক) colon
  2. খ) semicolon
  3. গ) dash
  4. ঘ) hyphen
সঠিক উত্তর:
ঘ) hyphen
উত্তর
সঠিক উত্তর:
ঘ) hyphen
ব্যাখ্যা
Hyphen
the symbol (-), used to join two words together, or to show that a word has been divided into two parts at the end of one line and the beginning of the next.

-------------------
Colon
a mark (:) used in writing esp. to introduce a list of things or a sentence or phrase taken from somewhere else.

Semicolon
the symbol (;) used in writing between two parts of a sentence, usually when each of the two parts could form grammatical sentences on their own. A semicolon can also separate the things in a list.

Dash
the symbol (–) used to separate parts of a sentence.

Source: Cambridge Dictionary.
৪৪.
বাংলাদেশে কৃষি দিবস কোনটি?
  1. ক) পহেলা অগ্রহায়ণ
  2. খ) পহেলা কার্তিক
  3. গ) পহেলা আষাঢ়
  4. ঘ) পহেলা পৌষ
সঠিক উত্তর:
ক) পহেলা অগ্রহায়ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) পহেলা অগ্রহায়ণ
ব্যাখ্যা
- বাংলাদেশের কৃষি দিবস পালন করা হয় পহেলা অগ্রহায়ণ।
- নতুন ধানের চাল থেকেই শুরু হবে নবান্ন উৎসব। কৃষকের হাসির ওপর এখনও অনেকাংশে দেশের অর্থনীতি নির্ভর করে। আর এই কৃষক ও কৃষিকে এগিয়ে নিতেই ২০০৮ সালের ১৫ নভেম্বর (১ অগ্রহায়ণ ১৪১৫)) বাংলাদেশে জাতীয়ভাবে পালন করা শুরু হয় জাতীয় কৃষি দিবস।
- সেই বছর থেকে প্রতি বছর বাংলাদেশের জাতীয় কৃষি দিবস পালন করা হয়।

তথ্যসূত্র: বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়।
৪৫.
বাক প্রত্যঙ্গের মাধ্যমে উচ্চারিত আওয়াজকে বলা হয়
  1. ক) ধ্বনি
  2. খ) শব্দ
  3. গ) বর্ণ
  4. ঘ) ধাতু
সঠিক উত্তর:
ক) ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ক) ধ্বনি
ব্যাখ্যা
মানুষের বাক প্রতঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখবিবর, জিব্বা, আল-জিব্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে 'ধ্বনি' বলা হয়।
- বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে ধ্বনিমূল বা Phoneme বলে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি।
৪৬.
পাটের জিন রহস্য আবিষ্কারক বিজ্ঞানী কে?
  1. ক) অধ্যাপক আব্দুল সালাম
  2. খ) ড. মোঃ সিদ্দিকুল্লাহ
  3. গ) ড. মাকসুদুল আলম
  4. ঘ) কুদরত-ই-খোদা
সঠিক উত্তর:
গ) ড. মাকসুদুল আলম
উত্তর
সঠিক উত্তর:
গ) ড. মাকসুদুল আলম
ব্যাখ্যা
- মাকসুদুল আলম বাংলাদেশের একজন প্রথিতযশা বিজ্ঞানী। তিনি ২০১০ সালে পাটের জীবন রহস্য উদ্ভাবন করেন।
এছাড়া তিনি পেঁপে, রাবার ও এক ধরনের ছত্রাকেরও জীবন রহস্য উদঘাটন করেন।
- ২০১৪ সালের ২০ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রে মারা যান।

- বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমেদ খান ২০০৮ সালে পাট থেকে ঢেউটিন তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। তার এই ঢেউটিন জুটিন নামে পরিচিত।
- তিনি পাট থেকে পলিথিন তৈরির পদ্ধতিও আবিষ্কার করেন যা সোনালী ব্যাগ নামে পরিচিত।

- পাট থেকে সবুজ চা উদ্ভাবন করেন ইসমাইল হোসেন খান।

সূত্র: বিবিসি বাংলা
৪৭.
Students have free ____ to the teachers.
  1. ক) excess
  2. খ) access
  3. গ) axcess
  4. ঘ) axces
সঠিক উত্তর:
খ) access
উত্তর
সঠিক উত্তর:
খ) access
ব্যাখ্যা
Excess - অতিরিক্ত
Access - প্রবেশ
Access to - প্রবেশাধিকার; কাছে যাওয়ার অধিকার, সুযোগ বা সামর্থ্য; প্রবেশগম্যতা

Students have free access to the teachers.
- শিক্ষকদের নিকট শিক্ষার্থীদের অবাধ প্রবেশাধিকার রয়েছে।
৪৮.
Select the word with right spelling.
  1. ক) newtral
  2. খ) neutral
  3. গ) neutrel
  4. ঘ) newtrel
সঠিক উত্তর:
খ) neutral
উত্তর
সঠিক উত্তর:
খ) neutral
ব্যাখ্যা
The correct spelling is - Neutral.

Neutral (adjective) 
- যুদ্ধে বা বিবাদে কোনো পক্ষকেই সাহায্য করে না এমন; নিরপেক্ষ।

Source: Accessible Dictionary by Bangla Academy
৪৯.
বাংলা ভাষায় সনেটের জনক কে?
  1. ক) ফ্লান্সিসকো পেত্রার্কা
  2. খ) উইলিয়াম শেক্সপিয়ার
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) জন মিল্টন
সঠিক উত্তর:
গ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
মাইকেল মধুসূদনদত্ত বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা এবং বাংলা ভাষায় প্রথম সনেটের প্রবর্তন করেন শেকসপিয়র ও পেত্রার্কের অনুকরণে।
চতুর্দশপদী কবিতাবলী মাইকেল মধুসূদন দত্ত রচিত ১০২ টি সনেটের সংকলন।
- মধুসূদনের আগে বাংলা সনেট বা সনেট গ্রন্থ রচিত হয় নি।
- সে বিচারে বাংলা সনেটের আদি গ্রন্থ এটি।
- গ্রন্থটি ১৮৬৬ সালের ১লা আগস্ট গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- সনেটের কয়েকটি পেত্রার্কের আদর্শে এবং বেশিরভাগ শেক্সপিয়রীয় আদর্শে রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫০.
বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্তি হয়েছে কোন নদীটি?
  1. ক) কর্ণফুলী
  2. খ) কুশিয়ারা
  3. গ) হালদা
  4. ঘ) যমুনা
সঠিক উত্তর:
গ) হালদা
উত্তর
সঠিক উত্তর:
গ) হালদা
ব্যাখ্যা
- বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্তি হয়েছে হালদা নদী। 
- চট্টগ্রামে অবস্থিত হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র।
- এটি খাগড়াছড়ি (বাদনাতলী) থেকে উৎপন্ন হয়ে কর্ণফুলী নদীতে পতিত হয়েছে।
- হালদী নদী সরকার ঘোষিত একটি মৎস্য অভয়াশ্রম।
- সম্প্রতি সরকার এই নদীকে 'বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ' ঘোষণা করেছে।

সূত্রঃ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৫১.
বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের দাবি প্রথম কে উত্থাপন করেন?
  1. ক) অলি আহাদ
  2. খ) শ্রী মনোরঞ্জন ধর
  3. গ) ধীরেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) শামসুল আলম
সঠিক উত্তর:
গ) ধীরেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) ধীরেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
- ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি ঢাকায় পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে।
- এই অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলার কংগ্রেস সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে বাংলা ভাষা ব্যবহারের দাবী পেশ করেন।
- কিন্তু মুসলিম লীগ সদস্যদের তীব্র বিরোধিতায় তার দাবী গৃহিত হয়নি।

(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
৫২.
'জল' শব্দের সমার্থক শব্দ
  1. ক) বারিধি
  2. খ) অর্ণব
  3. গ) উদক
  4. ঘ) জলেশ
সঠিক উত্তর:
গ) উদক
উত্তর
সঠিক উত্তর:
গ) উদক
ব্যাখ্যা
‘জল’ শব্দের সমার্থক শব্দ অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণঃ।

সমুদ্র এর সমার্থক শব্দগুলো হলো - বারিধি, জলনিধি, অম্বুধি, জলধি, পয়োনিধি, সিন্ধু, অর্ণব, পারাবার, রত্নাকর, ইরাবান, নীলাম্বু ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৩.
আধুনিক বাংলা কবিতায় 'ভোরের পাখি' কে?
  1. ক) কায়কোবাদ
  2. খ) ফররুখ আহমদ
  3. গ) বিহারীলাল চক্রবর্তী
  4. ঘ) জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
গ) বিহারীলাল চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
গ) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
- বাংলা গীতিকবিতার জনক হিসেবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী।
- তিনি আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধিতে আখ্যায়িত করেন।
- সারদামঙ্গল, বঙ্গসুন্দরী ইত্যাদি বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্য।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
৫৪.
বাংলাদেশের 'শ্বেতস্বর্ণ' বলা হয় কোনটিকে?
  1. ক) ইলিশ মাছ
  2. খ) চিংড়ি মাছ
  3. গ) পাট
  4. ঘ) ধান
সঠিক উত্তর:
খ) চিংড়ি মাছ
উত্তর
সঠিক উত্তর:
খ) চিংড়ি মাছ
ব্যাখ্যা
- বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে অবস্থিত।
- ফিশারিজ গবেষণা ইনস্টিটিউট চাঁদপুরে অবস্থিত।
- সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র কক্সবাজারে অবস্থিত।
- চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটে অবস্থিত।
- গলদা চিংড়ি চাষ হয় স্বাদু পানিতে আর বাগদা চিংড়ি চাষ হয় লোনা পানিতে। বাগদা চিংড়ি বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় ১৯৭৬ সালে।
- বাংলাদেশের চিংড়ি সম্পদকে White Gold বলা হয় আর হিমায়িত খাদ্যকে Thurst sector বলা হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও বাগেরহাট জেলার ওয়েবসাইট।
৫৫.
'কপিসিং' করা হয় কোন বৃক্ষে?
  1. ক) জারুল
  2. খ) গরান
  3. গ) গর্জন
  4. ঘ) শাল
সঠিক উত্তর:
ক) জারুল
উত্তর
সঠিক উত্তর:
ক) জারুল
ব্যাখ্যা
- জারুল একটি বিশাল পত্রঝরা বৃক্ষ।
-  এর বাকল হালকা ছাই রঙের অথবা ফ্যাকাশে বাদামি রঙের। 
- পাতা সরল, শীত মওসুমে জারুলের পাতা লালচে অথবা তামাটে বর্ণ ধারণ করে এবং ক্রমান্বয়ে ঝরে যেতে থাকে।
- সাধারণত বীজের মাধ্যমে জারুল গাছের বংশবিস্তার করা হয়। 
- জারুল গাছের কপিসিং ক্ষমতা খুব ভালো।

সূত্রঃ বনায়ন, অর্থনৈতিক বৃক্ষ পরিচিতি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৬.
'হাড়িভাঙ্গা' কীসের জাত?
  1. ক) কলা
  2. খ) আম
  3. গ) পেঁপে
  4. ঘ) লিচু
সঠিক উত্তর:
খ) আম
উত্তর
সঠিক উত্তর:
খ) আম
ব্যাখ্যা
- হাড়িভাঙ্গাহলো আমের একটি জাত।
আমের অন্যান্য জাতের মধ্যে রয়েছে:
- ল্যাংড়া
- ফজলি
- মহানন্দা 
- আম্রপালি
- গোপালভোগ
- লক্ষ্মণভোগ
- সুরমা
- সূর্যপুরী
- হিমসাগর
- মোহনভোগ প্রভৃতি।

(তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)
৫৭.
I got the work _____ by him.
  1. ক) have done
  2. খ) done
  3. গ) to be done
  4. ঘ) do
সঠিক উত্তর:
খ) done
উত্তর
সঠিক উত্তর:
খ) done
ব্যাখ্যা
Causative verb হলো যে verb দ্বারা নিজে কাজ না করে কিছু করানোকে বুঝায়।
এ Verb এর Object টাই মূলত Subject. Subject  এর কাজ হচ্ছে Object কে দিয়ে সেটা করিয়ে নেয়া।

Causative Verb যুক্ত sentence Active Voice এ হলে ২টি structure হয়। যথা 
i) Subject + make/ have + Object* + Verb এর Base Form
=> I make him do the work. (আমি তাকে দিয়ে কাজটি করাই)

ii) Subject + get/ cause + Object* + to + Verb এর Base Form (এ Object টি পরের Verb এর Subject হবে।) যেমন
=> I get him to do the work. (আমি তাকে দিয়ে কাজটি করাই) 

Causative Verb যুক্ত sentence Passive Voice এ হলে ২টি structure হয়। যথা -
(i) Sub+ make/ have/ get/ cause + Obj*+ Verb এর Past Participle (*এ Obj-টি পরের Verb এরও Obj)
=> I make the work done by him.
(ii) Sub+ (be)+ make/ cause এর Past Participle (made/ caused) + to + Verb
=> He was made to do the work.
৫৮.
বাংলাদেশের একমাত্র প্রধান বহু শস্য গবেষণা প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম কি?
  1. ক) BRRI
  2. খ) BINA
  3. গ) BJRI
  4. ঘ) BARI
সঠিক উত্তর:
ঘ) BARI
উত্তর
সঠিক উত্তর:
ঘ) BARI
ব্যাখ্যা
বাংলাদেশের একমাত্র প্রধান বহু শস্য গবেষণা প্রতিষ্ঠান হলো BARI.
 
বিএআরআই (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট) দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। 
এই প্রতিষ্ঠান দানাশস্য, কন্দাল, ডাল, তৈলবীজ, সবজি, ফল, মসলা, ফুল ইত্যাদির উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন বিষয়ে গবেষণা করে থাকে।
প্রতিষ্ঠানটি মৃত্তিকা এবং শস্য ব্যবস্থাপনা, রোগ বালাই এবং পোকামাকড় ব্যবস্থাপনা, পানি এবং সেচ ব্যবস্থাপনা, কৃষি যন্ত্রপাতির উন্নয়ন, খামার  পদ্ধতির উন্নয়ন, শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন এবং আর্থ সামাজিক সংশ্লিষ্ট উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন এবং পরিমাণ নির্ধারণ বিষয়ে গবেষণা করে থাকে। 
মহাপরিচালক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। 
 
উৎস: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট 
৫৯.
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  1. ক) চিলেকোঠার সেপাই
  2. খ) জাহান্নম হইতে বিদায়
  3. গ) হাজার বছর ধরে
  4. ঘ) সূর্য সবুজ রক্ত
সঠিক উত্তর:
খ) জাহান্নম হইতে বিদায়
উত্তর
সঠিক উত্তর:
খ) জাহান্নম হইতে বিদায়
ব্যাখ্যা
'জাহান্নাম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। 
- শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস -
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- বনি আদম,
- জননী,
- চৌরসন্ধি, ইত্যাদি।

- চিলেকোঠার সেপাই (১৯৮৭) আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস। এটি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।
- 'হাজার বছর ধরে' উপন্যাসের রচয়িতা জহির রায়হান। এটি তাঁর একটি কালজয়ী সামাজিক উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬০.
Who of the following is a poet?
  1. ক) Mary Shelley
  2. খ) John Locke
  3. গ) Charles Dickens
  4. ঘ) John Keats
সঠিক উত্তর:
ঘ) John Keats
উত্তর
সঠিক উত্তর:
ঘ) John Keats
ব্যাখ্যা
• John Keats was an English Romantic lyric poet who devoted his short life to the perfection of a poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.

• Mary Wollstonecraft Shelley was an English Romantic novelist best known as the author of Frankenstein.

John Locke was an English philosopher whose works lie at the foundation of modern philosophical empiricism and political liberalism.

• Charles Dickens, in full Charles John Huffam Dickens, was an English novelist, generally considered the greatest of the Victorian era.

Source: Britannica
৬১.
ইনকিউবেটরের সাহায্যে যে ঘরে বাচ্চা ফোটানো হয় সেই ঘরের নাম কী?
  1. ক) ব্রুডার ঘর
  2. খ) হ্যাচারি ঘর
  3. গ) ব্রয়লার ঘর
  4. ঘ) গ্রোয়ার ঘর
সঠিক উত্তর:
খ) হ্যাচারি ঘর
উত্তর
সঠিক উত্তর:
খ) হ্যাচারি ঘর
ব্যাখ্যা
ইনকিউবেটরের সাহায্যে যে ঘরে বাচ্চা ফোটানো হয় সেই ঘরের নাম হচ্ছে হ্যাচারি ঘর। 

হ্যাচারি বলতে এমন এক ধরনের জলাশয়কে বোঝায় যেখানে মাছের পোনা উৎপাদন করা হয়। হ্যাচারি হলো এক ধরনের মৎস্য খামার যেখানে প্রজনন মাছ রাখার পুকুর থাকে এবং সেখান থেকে প্রজনন মাছ গুলোকে ডিম ছাড়া, ডিম ফুটানো, শুক ও শুকোত্তর পোনা লালনের ব্যবস্থা থাকে। 

হ্যাচারি তৈরির প্রথম শর্তই হলো স্থান নির্বাচন। যে সব স্থানের মাটিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে, পুকুরে সারা বছর পানি থাকে, পানি সরবরাহ বা নিস্কাশনের ব্যবস্থা রয়েছে, পানির গুনাগুন মৎস্য চাষের উপযোগী ও যাতায়াতের ভালো ব্যবস্থা থাকে, সেখানে হ্যাচারি স্থাপন করা যায়।

এ ছাড়া হ্যাচারিতে উৎপাদিত পোনার জন্য আশে পাশে চাহিদা থাকতে হবে। হ্যাচারি নির্মাণ করার জন্য প্রয়োজনী উপকরণাদি ও মাছের খাদ্য সরবরাহ সুনিশ্চিত এবং পরিবেশ দুষণমুক্ত হলেই কেবল হ্যাচারি নির্মাণ করা যেতে পারে।

সূত্র- কৃষি তথ্য সার্ভিস (এআইএস) ওয়েবসাইট।
৬২.
'মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান'। এ চরণটি কে লিখেছেন?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) শহীদ কাদরী
  4. ঘ) চণ্ডীদাস
সঠিক উত্তর:
খ) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
খ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
আলোচ্য চরণটি কাজী নজরুল ইসলাম রচিত 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের 'মানুষ' কবিতার অন্তর্গত। 
কবিতাটি নিম্নরূপ- 
                          মানুষ 

                      গাহি সাম্যের গান-
   মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ ।
   নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
   সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-
              ‘পূজারী দুয়ার খোলো,
   ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হ’ল!’
   স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়,
   দেবতার বরে আজ রাজা-টাজা হ’য়ে যাবে নিশ্চয়!
   জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুধায় কন্ঠ ক্ষীণ
   ডাকিল পান’, ‘দ্বার খোল বাবা, খাইনি ক’ সাত দিন!’
   সহসা বন্ধ হ’ল মন্দির, ভুখারী ফিরিয়া চলে,
   তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে! (সংক্ষিপ্ত)

উৎস: মানুষ, কাজী নজরুল ইসলাম।
৬৩.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কোথায় উত্থাপন করেন?
  1. ক) ঢাকা
  2. খ) চট্টগ্রাম
  3. গ) লাহোর
  4. ঘ) কোলকাতা 
সঠিক উত্তর:
গ) লাহোর
উত্তর
সঠিক উত্তর:
গ) লাহোর
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবিকে বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত। ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ এর ভিত্তিতে রচিত।

উৎস : বাংলাপিডিয়া।
৬৪.
'চর্যাপদ' কোন যুগের কাব্য?
  1. ক) প্রাচীন যুগ
  2. খ) মধ্যযুগ
  3. গ) অন্ধকার যুগ
  4. ঘ) আধুনিক যুগ
সঠিক উত্তর:
ক) প্রাচীন যুগ
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রাচীন যুগ
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের যুগবিভাগ তিনটি।
যথা-
১. প্রাচীন যুগ (৬৫০-১২০০ খ্রি.),
২. মধ্যযুগ (১২০১-১৮০০ খ্রি.) ও
৩. আধুনিক যুগ (১৮০১-বর্তমান)।
'চর্যাপদ' প্রাচীন যুগের কাব্য। 

চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর  পুথি আবিষ্কার করেন।
- তাঁরই সম্পাদনায় সাড়ে ৪৬টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে  বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
- তিনি পুথির সূচনায় একটি  সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়।
- তবে সংক্ষেপে এটি ‘বৌদ্ধগান ও দোহা’ বা ‘চর্যাপদ’ নামেই অভিহিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬৫.
নিচের কোনটি ম্যাক্রোমৌল?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) বোরন
  3. গ) আর্সেনিক
  4. ঘ) মারকারি
সঠিক উত্তর:
ক) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
ক) নাইট্রোজেন
ব্যাখ্যা
- উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয় সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রোমৌল বা মুখ্য উপাদান বলা হয়।
- উদ্ভিদের ম্যাক্রো উপাদান ১০টি।
- মুখ্য উপাদানগুলো হল: নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালশিয়াম, লৌহ, ম্যাগনেশিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস ও সালফার।

- উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয় সেগুলোকে ম্যাইক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাইক্রোমৌল বা গৌণ উপাদান বলা হয়।
- উদ্ভিদের গৌণ উপাদান হলো ৬ টি।
- গৌণ উপাদান হলো: দস্তা, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, তামা এবং ক্লোরিন।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৬.
The passive form of the sentence: 'The boy laughed at the lame man' is -
  1. ক) The lame man was laughed by the boy.
  2. খ) The lame man was laughed at by the boy.
  3. গ) The lame man was being laughed by the boy.
  4. ঘ) The lame man was being laughed at by the boy.
সঠিক উত্তর:
খ) The lame man was laughed at by the boy.
উত্তর
সঠিক উত্তর:
খ) The lame man was laughed at by the boy.
ব্যাখ্যা
Active Voice এর sentence এ কোনো Group verb থাকলে Voice change করার সময় Group verb এর Preposition টি verb এর সাথেই থাকে;
এর পরে by বসাতে হয়।
সঠিক বাক্যটি হবে - The lame man was laughed at by the boy.
৬৭.
The headmaster was angry ____ the students.
  1. ক) for
  2. খ) at
  3. গ) with
  4. ঘ) by
সঠিক উত্তর:
গ) with
উত্তর
সঠিক উত্তর:
গ) with
ব্যাখ্যা

Angry with (a person)-
(কারো সঙ্গে) রাগান্বিত৷
যেমন-
He is angry with me.
The headmaster was angry with the students.

Angry at (one's conduct)-
(আচরণ বা কর্মের উপর) রাগান্বিত৷
যেমন-
He was very angry at my conduct.
I was angry at the result.

৬৮.
It is 10 o'clock ___ my watch.
  1. ক) by
  2. খ) in
  3. গ) at
  4. ঘ) of
সঠিক উত্তর:
ক) by
উত্তর
সঠিক উত্তর:
ক) by
ব্যাখ্যা
The correct phrase/usage is “by my watch”.
Time is an abstract concept; it does not have a body. So, it cannot be contained “in” a watch or anything else.
Therefore, the correct version is, “It is 10 o'clock by my watch?”.
৬৯.
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী মধ্যপ্রাচ্যের প্রথম দেশ কোনটি?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) মিসর
  4. ঘ) সিরিয়া
সঠিক উত্তর:
খ) ইরাক
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরাক
ব্যাখ্যা
- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই ১৯৭২ সালে।
- এটি মধ্যপ্রাচ্যের স্বীকৃতিদানকারী প্রথম দেশ ছিল।
- অন্যদিকে ইরান ও কাতার বাংলাদেশকে স্বীকৃতি দেয় যথাক্রমে ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি ও ৪ মার্চ।
- সৌদি আরব স্বীকৃতি দেয় ১৯৭৫ সালের ১৬ আগস্ট।

উৎসঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৭০.
গাছের শিকড় কেটে ফেলার প্রক্রিয়াটিকে কি বলে?
  1. ক) রুট ট্রেনিং
  2. খ) রুট হার্ডেনিং
  3. গ) রুট প্রুফিং
  4. ঘ) রুট প্রুনিং
সঠিক উত্তর:
ঘ) রুট প্রুনিং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রুট প্রুনিং
ব্যাখ্যা
গাছের শিকড় কেটে ফেলার প্রক্রিয়াটিকে  রুট প্রুনিং বলে। 

সাধারণত গাছের কোন অংশ যেমন ডাল, পাতা, ফুল, ফল, মূল ইত্যাদি কেটে সরিয়ে ফেলাকে প্রুনিং বলে।
প্রুনিং গাছের বিভিন্ন শারীরবৃত্তিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে ফল ধারণ ও ফলের মান উন্নত করে।
পুষ্পধারণ, ফলায়ন, ও ফলের গুণগত মান উন্নত করার উদ্দেশ্য নিয়েই প্রুনিং করা হয়।
যদিও সব ধরনের ট্রেনিংকে প্রুনিং বলা হয়, কিন্তু সব ধরনের প্রুনিং ট্রেনিং নয়।

সূত্র- পোর্টল্যান্ড ওয়েবসাইট [লিঙ্ক]
৭১.
কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) প্রাঙ্গণ
  2. খ) সান্ত্বনা
  3. গ) শ্ৰীমতী
  4. ঘ) আশিস
অনির্ধারিত
ব্যাখ্যা
সবগুলো শব্দই সঠিক 
আশিস (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছা। 

প্রাঙ্গণ  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: উঠান, অঙ্গণ, চত্বর। 

শ্ৰীমতী (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ  
অর্থ: শ্রী আছে এমন সৌন্দর্যময়ী
- ভাগ্যবতী

সান্ত্বনা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ  
অর্থ: আশ্বাস বা আশা দিয়ে শান্তকরণ, প্রবোধদান।
৭২.
The synonym for the word 'tender' is ____ .
  1. ক) strong
  2. খ) robust
  3. গ) soft
  4. ঘ) hard
সঠিক উত্তর:
গ) soft
উত্তর
সঠিক উত্তর:
গ) soft
ব্যাখ্যা
Tender - কোমল; নরম; সূক্ষ্ম; সহজে আঘাতপ্রাপ্ত হয় এমন; নাজুক।
Strong - শক্ত; দৃঢ়; সুদৃঢ়; প্রবল; প্রচণ্ড; সরল; বলিষ্ঠ; শক্তিশালী; বলবান; বলীয়ান; বলী; মহাবল; মজবুত; কঠিন; কঠোর।
Robust - মোটাসোটা; স্বাস্থ্যবান; প্রবল।
Soft - নরম।
Hard - শক্ত; কঠিন।

সুতরাং, Tender এর synonym হচ্ছে Soft.

Source: Accessible Dictionary by Bangla Academy
৭৩.
বাংলা গদ্যের জনক কে?
  1. ক) বঙ্কিম চন্দ্ৰ চট্টোপাধ্যায়
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) উইলিয়াম কেরি
  4. ঘ) হরপ্রসাদ শাস্ত্রী
সঠিক উত্তর:
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 
- তিনি বাংলা গদ্যে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ, ও যতিসন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন।
- বাংলা গদ্যকে সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা গদ্যের 'প্রথম শিল্পী' বলে অভিহিত করেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭৪.
পটাশিয়ামবাহী সার কোনটি?
  1. ক) ইউরিয়া
  2. খ) টিএসপি
  3. গ) মিউরিয়েট অব পটাশ
  4. ঘ) ডিএপি
সঠিক উত্তর:
গ) মিউরিয়েট অব পটাশ
উত্তর
সঠিক উত্তর:
গ) মিউরিয়েট অব পটাশ
ব্যাখ্যা
মিউরিয়েট অব পটাশ হচ্ছে পটাশিয়ামবাহী সার। 

- মিউরিয়েট অব পটাশ  এক ধরণের রাসায়নিক সার। কৃষিকাজে ব্যবহারে পটাশিয়াম ক্লোরাইডকে প্রায়ই মিউরিয়েট অব পটাশ বলা হয়।
- পটাশিয়াম ক্লোরাইড (KCl) একটি শোধিত লাল বা ধূসর লাল ঘনক কেলাসিত যৌগ, যা দেখতে খাবার লবণের মতো।
- ‘মিউরিয়েট’ শব্দটির উৎপত্তি মিউরিয়েটিক এসিড থেকে, যা হাইড্রোক্লোরিক এসিডের একটি সাধারণ নাম।
- প্রক্রিয়াজাত পটাশিয়ামের ৯০ শতাংশেরও অধিক পরিমাণ সার হিসেবে ব্যবহূত হয় এবং বিশ্বব্যাপী পটাশিয়াম লবণের অন্তত ৭৮ শতাংশ মিউরিয়েট অব পটাশ হিসেবে ব্যবহার করা হয়।
- এ যৌগটিতে K2O (পটাশিয়াম অক্সাইড)-এর পরিমাণ ৪৮ থেকে ৭৮ শতাংশ (অর্থাৎ ৩৯ থেকে ৬১ শতাংশ পটাশ) এবং ক্লোরিনের পরিমাণ প্রায় ৪৭ শতাংশ।

সূত্র- বাংলাপিডিয়া ওয়েবসাইট।
৭৫.
উদ্ভিদের কোন উপাদানগুলোকে প্রাথমিক পুষ্টি উপাদান বলে?
  1. ক) N, P, K
  2. খ) C, H, O
  3. গ) Ca, Mo, S
  4. ঘ) As, Hg, Si
সঠিক উত্তর:
ক) N, P, K
উত্তর
সঠিক উত্তর:
ক) N, P, K
ব্যাখ্যা
(ক) মুখ্য পুষ্টি উপাদান (Macro or Major Nutrient Element)
যে সমস্ত মৌল উপাদান (খনিজ) উদ্ভিদের পুষ্টির জন্য অধিক পরিমাণে প্রয়োজন হয় তাকে মুখ্য পুষ্টি উপাদান বলে। মুখ্য পুষ্টি উপাদান নয়টি। যথা : C, H, O, N, P, K, Ca, Mg, S। 
মুখ্য পুষ্টি উপাদান আবার দুই প্রকার। 
যথা— (১) অ-খনিজ উপাদান যেমন: C, H, O এবং (২) খনিজ উপাদান যেমন: N, P, K, Ca, Mg, S। 
 
মুখ্য পুষ্টি উপাদানকে নিম্নোক্ত দুভাগেও ভাগ করা হয় :
(i) প্রাথমিক উপাদান (Primary Element) : মুখ্য পুষ্টি উপাদানগুলোর মধ্যে যে উপাদানগুলো বেশি পরিমাণে উদ্ভিদ দ্বারা গৃহিত হয় তাদেরকে প্রাথমিক উপাদান বলা হয়। যেমন: N, P এবং K এ তিনটিকে প্রাথমিক খনিজ পুষ্টি উপাদানও বলা হয়। আবার যেহেতু এদেরকে সচরাচর সারের মাধ্যমে সরবরাহ করা হয়, তাই এদেরকে সার উপাদানও বলা হয়।
(ii) মাধ্যমিক উপাদান (Secondary element) : মুখ্য পুষ্টি উপাদানগুলোর মধ্যে যে উপাদানগুলো উদ্ভিদ দ্বারা কম পরিমাণে গৃহিত হয় তাদেরকে মাধ্যমিক উপাদান বলা হয়। এইগুলো হলো Ca, Mg
পুষ্টিতত্ত্বের বিচারে এ শ্রেণিকরণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ফসল উৎপাদনের জন্য যেখানে প্রতি হেক্টর জমি হতে প্রতিটি মুখ্য উপাদান কয়েক কেজি হতে কয়েকশত কেজি পরিমাণ পরিশোষিত হয়, সেখানে প্রতিটি গৌন উপাদান মাত্র কয়েক গ্রাম হতে কয়েকশত গ্রাম পরিশোষিত হয়। সুতরাং সার প্রয়োগের ক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক উপাদান সম্পর্কে ভালো জ্ঞান থাকা প্রয়োজন ।
 
উৎস: উদ্ভিদ পুষ্টি ও সার ব্যবস্থাপনা, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭৬.
'পেঁপে' শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
  1. ক) ফরাসি
  2. খ) ওলন্দাজ
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) ফারসি
সঠিক উত্তর:
গ) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
গ) পর্তুগিজ
ব্যাখ্যা
পেঁপে (বিশেষ্য) 
- পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। 
- ক্রান্তীয় অঞ্চলে চাষ করা হয় এমন কালচে ধূসর বীজযুক্ত ছোট মাঝারি আকারের  ভেষজ গূণসম্পন্ন ফলবিশেষ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭৭.
দুই পাহাড়ের মাঝখানের তুলনামুলক সমতল ভূমিকে কী বলা হয়?
  1. ক) চূড়া
  2. খ) গিরিঙ্গম
  3. গ) পর্বতশৃঙ্গ
  4. ঘ) উপত্যকা
সঠিক উত্তর:
ঘ) উপত্যকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপত্যকা
ব্যাখ্যা
উপত্যকা (বিশেষ্য)
অর্থ:
- ১ দুই পর্বতের মধ্যবর্তী সমতল বা নিম্নভূমি।
- ২ পর্বতপার্শ্বস্থ ভূমি।
 
উৎস: বাংলা একাডেমি অভিধান।
৭৮.
বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) ওয়াশিংটন
  3. গ) লন্ডন
  4. ঘ) কোলকাতা
সঠিক উত্তর:
ঘ) কোলকাতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোলকাতা
ব্যাখ্যা
- বিদেশি কোন দুতাবাস হিসেবে ভারতের কোলকাতা মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়। 
 
১৯৭১ সালের ১৮ এপ্রিল, রবিবার কলকাতার পাকিস্তান ডেপুটি হাইকমিশন অফিসের সব বাঙালি কর্মকর্তা–কর্মচারী একযোগে আনুগত্য প্রকাশ করল বাংলাদেশ সরকারের প্রতি। কার্যালয়ের নাম পাল্টে হয়ে গেল ‘গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কূটনৈতিক মিশন।’ মিশনের ছাদে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে ওড়ানো হলো স্বাধীন বাংলাদেশের পতাকা। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়তে শুরু করল।

সূত্রঃ প্রথম আলো।
৭৯.
মাটির বায়ু কোন স্তরে অবস্থান করে?
  1. ক) মাটির কণার ফাঁকে
  2. খ) মাটির কণার চারপাশে
  3. গ) মাটিতে মিশ্রিত অবস্থায়
  4. ঘ) জৈব পদার্থের মধ্যে
সঠিক উত্তর:
ক) মাটির কণার ফাঁকে
উত্তর
সঠিক উত্তর:
ক) মাটির কণার ফাঁকে
ব্যাখ্যা
মাটির কণার ফাঁকে ফাঁকে বায়ু অবস্থান করে। 

মাটির পানি ও বায়ু মাটির রন্ধ্র পরিসরে অবস্থান করে। স্বাভাবিক অবস্থায় স্থূল রন্ধ্রে বায়ু এবং সূক্ষ্মরন্ধ্রে পানি থাকে। কোন একটি মাটিকে কৃষি কাজের জন্য উত্তম তখনই বলা হয় যখন এর রন্ধ্র পরিসর সমান অনুপাতে পানি ও বায়ু দ্বারা পূর্ণ থাকে।

কঠিন, তরল ও গ্যাসীয় বস্ত্তর সমন্বয়ে গঠিত মাটি একটি তিন দশা বিশিষ্ট সিস্টেম। কঠিন দশা জৈব ও অজৈব পদার্থ দিয়ে গঠিত। অন্যদিকে তরল ও গ্যাসীয় দশাকে যথাক্রমে মৃত্তিকা পানি ও মৃত্তিকা বায়ু বলা হয়। মাটির জৈবপদার্থের মধ্যে গাছপালা, প্রাণী ও অণুজীবসমূহ এবং এদের মৃত দেহের অবশিষ্টাংশ অন্তর্ভুক্ত। 

সূত্র- বাংলাপিডিয়া ওয়েবসাইট।
৮০.
রেশম কীটের দেহ নিঃসৃত আঁশ হতে কোন ধরনের কাপড় তৈরি করা হয়?
  1. ক) সুতি
  2. খ) শিফন
  3. গ) রেশমি
  4. ঘ) ভেলভেট
সঠিক উত্তর:
গ) রেশমি
উত্তর
সঠিক উত্তর:
গ) রেশমি
ব্যাখ্যা
- রেশম কীটের দেহ নিঃসৃত আঁশ হতে রেশমি ধরনের কাপড় তৈরি করা হয়। 
- রেশম সুতা উৎপাদনের লক্ষ্যে রেশমপোকা প্রতিপালনকে রেশম চাষ বলে। 
- রেশম চাষের তিনটি পর্যায় রয়েছে: তুঁত গাছ চাষ, রেশমপোকা পালন এবং কাপড় তৈরির জন্য রেশমগুটির সুতা পৃথক করা। 
- প্রথম ও দ্বিতীয় পর্যায়ে পুরোপুরি কৃষিভিত্তিক, তৃতীয় পর্যায় মূলত শিল্পগত ব্যাপার, যা নিষ্পন্ন হয় কুটির শিল্প প্রতিষ্ঠানে যা ফিলাচার নামে পরিচিত। 

সূত্র: বাংলাপিডিয়া ওয়েবসাইট।