পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৭
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৫৭ প্রশ্ন

.
‘সে আমাকে অঙ্ক শেখাচ্ছে।’ এখানে ‘অঙ্ক‘ কোন কারক?
  1. সম্বন্ধ কারক
  2. কর্ম কারক
  3. অপাদান কারক
  4. কর্তৃকারক
ব্যাখ্যা
• কর্ম কারক:
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে।
- বাক্যের মুখ্য কর্ম ও গৌণ কর্ম- উভয় ধরনের কর্মই কর্ম কারক হিসেবে গণ্য হয়।
- সাধারনত মুখ্য কর্ম কারকে বিভক্তি হয় না, তবে গৌণ কর্ম কারকে- 'কে' দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়।
যেমন,
- শিক্ষককে জানাও।
- অসহায়কে সাহায্য করো।
- কৃপা করো দীনজনে।
সে আমাকে অঙ্ক শেখাচ্ছে।

অন্যদিকে,
• অপাদান কারক:
যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে।
এই কারকে সাধারণত হতে’, ‘থেকে ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে।
যেমন:
- জমি থেকে ফসল পাই।
- সুপ্তি থেকে মুক্তো মেলে।

• কর্তৃকারক:
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
যেমন:
- হামিদ বই পড়ে। 

• সম্বন্ধ কারক: 
- যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে।
- এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ।
- এই কারকে শব্দের সঙ্গে - র, এর, য়ের, কার, কের ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। 
যেমন:
- ফুলের গন্ধে ঘুম আসে না ৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘মাতুলালয়’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?
  1. নানাবাড়ি
  2. মায়েরবাড়ি
  3. মামাবাড়ি
  4. দাদাবাড়ি
ব্যাখ্যা
• মাতুলালয় (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- মামাবাড়ি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘বায়ান্ন গলির এক গলি’ গ্রন্থটির রচয়িতা কে?
  1. শামসুর রাহমান
  2. রাবেয়া খাতুন
  3. সৈয়দ শামসুল হক
  4. সেলিনা হোসেন
ব্যাখ্যা
• রাবেয়া খাতুনের উপস্থাপনায় এক বিশ্বস্ত দলিল উপন্যাস ‘বায়ান্ন গলির এক গলি’।
- ‘বায়ান্ন গলির এক গলি’ নামের ন্যায় এমন প্রেক্ষাপটেই এ উপন্যাসের পটভূমি বিস্তারিত হয়েছে। ’৪৭-পূর্ব ঢাকার সমাজ জীবন, রাজনীতি, দাঙ্গা এসেছে এ উপন্যাসে।

• রাবেয়া খাতুন:
- রাবেয়া খাতুনের জন্ম ঢাকা জেলার বিক্রমপুরে। ২৭শে ডিসেম্বর ১৯৩৫ সালে মামাবাড়ি পাউসার গ্রামে।
- খাতুনের শৈশব-কৈশোর কেটেছে অবিভক্ত বাংলার বিভিন্ন শহর ও পুরোন ঢাকায়।
- তাঁর প্রথম প্রকাশিত গল্প 'প্রশ্ন'।
- পুস্তকাকারে প্রকাশিত প্রথম উপন্যাস 'মধুমতী'।
- প্রকাশিত পুস্তকের সংখ্যা তিরিশ। মূলত ঔপন্যাসিক হলেও সাহিত্যের সব শাখায় রয়েছে তাঁর স্বাচ্ছন্দ বিচরণ। লিখেছেন অসংখ্য ছোট গল্প, নাটক, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা, ছড়া, কিশোর সাহিত্য।

রাবেয়া খাতুন রচিত গ্রন্থগুলো হলো:
- শুধু তোমার জন্য,
- বসন্তভীলা,
- কুয়াশার ভোর,
- মেঘের পরে মেঘ,
- চাঁদের ফোটা।

উৎস: ‘একাত্তরের নয় মাস’ প্রবন্ধ রাবেয়া খাতুন এবং যুগান্তর রিপোর্ট ০৮ জানুয়ারি, ২০২১।
.
’যা বলার যোগ্য নয় এমন’ এক কথায় প্রকাশ-
  1. অব্যক্ত
  2. অকথ্য
  3. অবক্তব্য
  4. অনুক্ত
ব্যাখ্যা
• ’যা বলার যোগ্য নয় এমন’ এক কথায় প্রকাশ - অকথ্য।

অন্যদিকে,
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য।
• ‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় প্রকাশ - অব্যক্ত
• ’যা বলা হয় নি এমন’ এক কথায় প্রকাশ - অনুক্ত।

অন্যান্য এক কথায় প্রকাশ:
• 'যা পূর্বে দেখা যায় নি' এমন এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
• ‘যা লাফিয়ে চলে এমন’ এক কথায় প্রকাশ - প্লবগ।
• ‘যা পূর্বে ছিল এখন নেই এমন’ এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• ‘যা অধ্যয়ন করা হয়েছে এমন’ এক কথায় প্রকাশ - অধীত।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
.
‘নিশ্চিহ্ন’ কোন সমাসের উদাহরণ?
  1. মধ্যপদলোপী কর্মধারয়
  2. অলুক তৎপুরুষ
  3. নঞ্ বহুব্রীহি
  4. অলুক দ্বন্দ্ব
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদ দুটির কোনোটির অর্থ না বুঝিয়ে অতিরিক্ত অন্য কোনো অর্থ বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।

অন্যভাবে বলা যায়, যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে এ দুয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে ‘বহুব্রীহি’ সমাস বলে।
যেমন:
- দশ হাত যার = দশহাতি; এখানে দশহাতি বলতে দশ হাত বিশিষ্ট কাউকে বোঝায় না। বরং ভারতীয় পুরাণে বর্ণিত একজন দেবীকে বোঝায়।

• নঞ্ বহুব্রীহি:
না-বোধক অব্যয় পদের সঙ্গে বিশেষ্য পদের বহুব্রীহি সমাস হলে তাকে নঞ্ বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- নেই চিহ্ন যার = নিশ্চিহ্ন;
- নেই হিসাব যার = বেহিসাবি;
- নয় সামাল যে = বেসামাল;
- নেই দোষ যার = নির্দোষ;
- নেই হিংসা যার = অহিংস;
- নেই যার হায়া = বেহায়া;
- নেই যার আক্কেল = বেআক্কেল।

উৎস ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
কোনটি অশুদ্ধ বানান?
  1. দূরগ
  2. দুর্নিবার
  3. দুরারোগ্য
  4. দূরতিক্রম্য
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: দূরতিক্রম্য।

• শুদ্ধ বানান: দুরতিক্রম্য (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- কষ্ট করে অতিক্রম করতে হয় এমন।
- দুর্লঙ্ঘ্য।

- ‘দুরতিক্রম্য’ নারীবাচক শব্দ: দুরতিক্রম্ণীয়া।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘নীরব’ শব্দের শুদ্ধ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. নির্ + অব
  2. নীঃ + রব
  3. নীর্ + অব
  4. নিঃ + রব
ব্যাখ্যা
• নিয়ম:
র পরে থাকলে র-জাত বিসর্গ লোপ পায় এবং বিসর্গের পূর্ব স্বর দীর্ঘ হয়।
যেমন:
- নিঃ + রব = নীরব।
- নিরঃ + রন্ধ্র = নীরন্ধ্র।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
‘তা’ প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে নিচের কোন শব্দে?
  1. অপকৃষ্টতা
  2. দুর্বলতা
  3. দ্বৈততা
  4. কৃপণতা
ব্যাখ্যা
• ‘দ্বৈততা’ শব্দে ‘তা’ প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে।
- শুদ্ধ প্রয়োগ: দ্বৈত।

• নিয়ম:
‘তা’ ‘ত্ব’ এবং ‘য’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো ‘তা’ ‘ত্ব’ বা য যুক্ত করলে তা ভুল হবে।
যেমন:
- দৈন্যতা শব্দটি অপপ্রয়োগ বা অশুদ্ধ। কারণ ‘দীন’ বিশেষণ শব্দের সঙ্গে বিশেষ্যবাচক ‘য’ প্রত্যয় যোগ করে ‘দৈন্য’ বিশেষ্য শব্দ গঠিত হয়। ফলে ‘দৈন্য’ শব্দের সঙ্গে আবারো বিশেষ্যবাচক ‘তা’ প্রত্যয় যুক্ত হলে তা ভুল বলে গণ্য হয়েছে।

এরূপ কিছু অশুদ্ধ শব্দের শুদ্ধরূপ হলো:
• অধৈর্যতা - অধৈর্য, ধীরতা।
• আলস্যতা - আলস্য, অলসতা।
• ঐক্যতা - ঐক্য, একতা।
• দৈন্যতা - দৈন্য, দীনতা।
• কার্পণ্যতা - কার্পন্য, কৃপণতা।
• অপকর্ষতা - অপকর্ষ, অপকৃষ্টতা।
• চাপল্যতা - চাপল্য, চপলতা।
• দ্বৈততা - দ্বৈত।
• দৌর্বল্যতা - দৌর্বল্য, দুর্বলতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোনটি শুদ্ধ?
  1. হ্ + ণ = হ্ন
  2. ঞ্ + জ = জ্ঞ
  3. হ্ + ম = হ্ম
  4. ক্ + ষ = ম্ম
ব্যাখ্যা
• যুক্তবর্ণ:
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

• স্বচ্ছ যুক্তবর্ণ: ক্ট, জ্জ, জ্ব, ঞ, ণ্ড, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, ঋ, ণ্ঠ, ড, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, জ, ল্প, ল্ট, ল্ড, ল্প, ফ, শ্চ, শ্ছ, ষ্ট, ষ্ঠ, স্ফ, স্খ, স্ট, স্ক ইত্যাদি।

• অস্বচ্ছ যুক্তবর্ণ: 
ক্ত (ক্ + ত), 
ক্ম (ক্ + ম), 
ক্ষ (ক্ + ষ), 
ক্ষ্ম (ক্ + ষ্ + ম),
ক্স (ক্ + স), 
গু (গ্ + উ),
গ্ধ (গ্ + ধ), 
ঙ্গ (ঙ্ + গ), 
জ্ঞ (জ্ + ঞ), 
ঞ্চ (ঞ্ + চ), 
ঞ্জ (ঞ্ + জ), 
ষ্ণ (ষ্ + ণ)
হু (হ্ + উ), 
হৃ (হ্ + ঋ), 
হ্ন (হ্ + ন), 
হ্ম (হ্ + ম) ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১০.
‘কচর-মচর’ কোন ধরনের শব্দদ্বিত্বের উদাহরণ?
  1. অনুকার দ্বিত্ব
  2. ধ্বন্যাত্মক দ্বিত্ব
  3. বিভক্তিযুক্ত দ্বিত্ব
  4. পুনরাবৃত্ত দ্বিত্ব
ব্যাখ্যা
• অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে।
শব্দদ্বিত্ব তিন ধরণের:
১.অনুকার দ্বিত্ব,
২.ধ্বন্যাত্মক দ্বিত্ব,
৩.পুনরাবৃত্ত দ্বিত্ব।

• অনুকার দ্বিত্ব:

পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়। তাতে শব্দকে খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়।

যেমন:
কচর-মচর, অঙ্ক-টঙ্ক, চাকর-বাকর, ঝিকিমিকি, এলোমেলো, অল্পসল্প, ব্যাপার-স্যাপার, বুঝে-সুঝে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১১.
‘পরেশবাবু ও সুচরিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের চরিত্র?
  1. রাজর্ষি
  2. চোখের বালি
  3. গোরা
  4. নৌকাডুবি
ব্যাখ্যা
• ‘গোরা’ উপন্যাস:
- গোরা (১৯১০)  রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম ও রাজনৈতিক উপন্যাস।
- গোরা উপন্যাসটি ‘প্রবাসী’ পত্রিকায় ১৯০৮ সালে প্রকাশিত হয়।
- ধর্মান্দোলন, স্বদেশপ্রেম, এবং নারীমুক্তি চিন্তার পটভূমিকায় এই উপন্যাসটি লেখা হয়েছে।
- উপন্যাসটির চরিত্র: গোরা, পরেশবাবু, সুচরিতা, কৃষ্ণদয়াল, আনন্দময়ী।
- উপন্যাসের বিষয়বস্তু হলো ‘ব্যক্তির সঙ্গে সমাজের, সমাজের সঙ্গে ধর্মের, ধর্মের সঙ্গে সত্যের বিরোধ ও সমন্বয়’।

----------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবিপ্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনেরো বছর বয়সে তাঁর বনফুল কাব্য প্রকাশিত হয়। এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।

তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

অন্যদিকে,
- ‘চোখের বালি’ উপন্যানের প্রধান চরিত্র: বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী প্রমুখ।
- 'নৌকাডুবি' উপন্যাসটির মূল চরিত্রগুলো হচ্ছে: রমেশ, হেমনলিনী, কমলা, অন্নদাবাবু, নলিনাক্ষ।
- ‘রাজর্ষি’ উপন্যাসের চরিত্র: গোবিন্দমাণিক্য, পুরোহিত রঘুপতি, হাসি ও তাতা, জয়সিংহ, নক্ষত্ররায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া; গোরা উপন্যাস।
১২.
Let the grass grow under one's feet
  1. To stay out
  2. To squander opportunity
  3. To sit unmoving
  4. To move away
ব্যাখ্যা
• Let the grass grow under one's feet:
English meaning: to squander time or opportunity.
Bangla meaning: নাকে (সর্ষের) তেল দিয়ে ঘুমানো।

Source: Cambridge & Collins & Accessible Dictionary.
১৩.
In each of the following questions, a sentence has been given in Active voice. Out of the four alternatives suggested select the one which best expresses the same sentence in Passive voice (Qs. 31-32).
I am to make it.
  1. It can be made by me.
  2. It is to be made by me.
  3. It has to be made by me.
  4. It is to made by me.
ব্যাখ্যা

• Active Voice কে Passive Voice করতে হলে সাধারণত ৫টি কাজ করতে হয়।
১. Object → Subject হবে আর Subject -> Object হবে।
২. যদি কোন Auxiliary Verb থাকে, তাহলে সেটা বসবে।
৩. অতিরিক্ত একটি be verb বসবে।
৪. মূল Verb এর Past Participle বসবে।
৫. একটি Preposition (by / to / with / at/in) বসবে।

• Active voice এ Be Verb যে রকম Passive এ Be Verb সেরকম বসাতে হয়।

• অতিরিক্ত Be Verb বসানোর নিয়ম:
- মূল Verb এর আগে যদি to অথবা কোন Modal Auxiliary (যেমন can, may, shall, will ইত্যাদি) থাকে তাহলে অতিরিক্ত be verb হিসেবে "be" বসাতে হবে।
যেমন-

Active: I am to make it.
Passive: It is to be made by me.

Source: Live MCQ English Wizard.

১৪.
Choose the synonym of the word 'Amalgamate'.
  1. Fuse
  2. Mark
  3. Obvious
  4. Tenuous
ব্যাখ্যা
• Amalgamate (verb-transitive), (verb intransitive):
English Meaning: To join together or unite, or to cause to join together.
Bangla Meaning: (শ্রেণী, সমাজ, জাতি, ব্যবসায়িক প্রতিষ্ঠান) মেশানো; যুক্ত করা; মিলিত করা।

Synonyms: Merge (একত্রিত করা), Integrate (একীভূত করা), Fuse (সমগ্রে পরিণত করা; একীভূত করা), Mingle (মিশ্রিত করা), Unify (একত্রিত করা)। 
Antonyms: Separate (বিভক্ত; পৃথক; বিচ্ছিন্ন; বিযুক্ত), Classify (শ্রেণীবিভাগ করা), Differentiate (আলাদা), Distinguish(স্বতন্ত্র), Mark (বৈশিষ্ট্যসূচক চিহ্ন)।  

Other Forms: Amalgamation [আমাল্‌গামেইশ্‌ন্] [Uncountable noun] একত্রীকরণ; সংযুক্তিকরণ।
[Countable noun] সংযোগ; মিলন।

Example Sentence: 
1. The two towns amalgamated to combine their police and fire protection.
2. The amalgamate colleges constituted a university.

Options,
- Tenuous (ক্ষীণ/পাতলা),
- Obvious (অবধারিত/একমাত্র অর্থ).

Source: Live MCQ Lecture.
১৫.
Synonym of 'Esoteric' -
  1. Conjectural
  2. Familiar
  3. Cryptic
  4. Cluster
ব্যাখ্যা
• Esoteric (adjective):
English Meaning: Intended for or understood by only a few people who have special knowledge.
Bangla Meaning: কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন দুর্বোধ্য।

Synonyms: Abstruse (দুর্বোধ্য; গূঢ়; নিগূঢ়), Perplexing (হতবুদ্ধিকর), Complex (জটিল; যৌগিক; দুর্বোধ্য), Cryptic (রহস্যময়), Bewildering (বিভ্রান্তিকর)। 
Antonyms: Simple (নির্ঝঞ্ঝাট), Familiar (পরিচিত; চেনাজানা), Easy (সহজ) Common (সাধারণ), Obvious (সহজেই বোধগম্য এমন)। 

Other Forms: Esoterically (adverb).

Example Sentence: 
1. Literary readings can sometimes seem esoteric, but we are trying to make them more attractive to more people.
2. I was amazed by seeing is collection of esoteric philosophical theories.

Options,
- Conjectural (অনুমানমূলক),
- Cluster (গুচ্ছ).

Source: Live MCQ Lecture.
১৬.
The speaker subtly alluded ______ their troubled past during the conference, hinting at deeper underlying issues.
  1. with
  2. to
  3. from
  4. upon
ব্যাখ্যা
• Allude to:
Meaning: উল্লেখ করা।
Example: Mira alluded to her story in her writing.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Allude এর সাথে 'উল্লেখ করা' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।

Correct sentence: The speaker subtly alluded to their troubled past during the conference, hinting at deeper underlying issues.

• সেই অনুসারে অন্য অপশনগুলো ভুল। 

Source: Advanced Learner's HSC Grammer & Composition by Chowdhury & Hossain.
১৭.
Which of the following words is different from 'Inure'?
  1. Destabilize
  2. Harden
  3. Indurate
  4. Adjust
ব্যাখ্যা
• Inure (verb-transitive):
English Meaning: If you become inured to something unpleasant, you become familiar with it and able to accept and bear it.
Bangla Meaning: oneself/somebody to (সাধারণত passive) অভ্যস্ত করা: inured to ridicule; inured to fatigue.

Synonyms: Adjust (মানিয়ে নেওয়া), Familiarize (পরিচিত করানো), Habituate (অভ্যস্ত করানো), harden (শক্ত করা), Indurate (মানিয়ে নেয়া)। 
Antonyms: Sensitize (সংবেদনশীল/সূক্ষ্মবেদী করা), Neglect (অবহেলা করা), Soften (নরম করা), Weaken (দূর্বল করা), Destabilize (অস্থিতিশীল করা)। 

Other Forms: Inurement (noun).

Example Sentence: 
1. We are so ethically and morally challenged, that we are inured to the trampling of the truth.
2. He was inured to the cold.

Source: Live MCQ Lecture.
১৮.
Select one word substitution for the given words: The act of delaying something that must be done -
  1. Spartan
  2. Procrastination
  3. Byzantine
  4. Aggravate
ব্যাখ্যা
• Procrastination:
English meaning: the act of delaying something that must be done, often because it is unpleasant or boring.
Bangla meaning: কালক্ষেপণ; দীর্ঘসূত্রতা।

Options,
- Aggravate (উত্ত্যক্ত/প্রকোপিত করা; খেপানো),
- Byzantine (অত্যন্ত জটিল এবং প্যাঁচানো),
- Spartan (দৃঢ়প্রতিজ্ঞ, চোয়াল-শক্ত).

Source: Cambridge & Accessible Dictionary & Live MCQ Lecture.
১৯.
As you can see, I have a very ______ taste.
  1. transient
  2. emit
  3. eclectic
  4. approbate
ব্যাখ্যা
• Eclectic (adjective)
English Meaning: Consisting of different types, methods, styles, etc.
Bangla Meaning: (ব্যক্তি বা পদ্ধতি) সারগ্রাহী; সমস্ত কিছুর মধ্য থেকে ভালো বেছে নেয় এমন।

Example Sentence: 
1. As you can see, I have a very eclectic taste.
2. To make up for this seeming gap, he became a voracious reader, very eclectic in his taste.

Options,
- Approbate(অনুমোদন),
- Emit (নির্গত করা),
- Transient (স্বল্পস্থায়ী; ক্ষণস্থায়ী).

Source: Live MCQ Lecture.
২০.
This drug ______ the pain.
  1. repudiates
  2. exacerbates
  3. spurious
  4. gainsay
ব্যাখ্যা
• Exacerbate (verb-transitive)
English Meaning: To make something that is already bad to worse.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) (ব্যক্তির ক্ষেত্রে) উত্তেজিত করা; (দুঃখের, রোগের, ঘটনার ক্ষেত্রে) আরো খারাপের দিকে যাওয়া।

Example Sentence: 
1. His allergy was exacerbated by the dust.
2. This drug exacerbates the pain.

Options,
- Repudiate (নিজের বলে অস্বীকার করা),
- Spurious (প্রতারণা মূলক),
- Gainsay (অপলাপ/অস্বীকার/অপহ্নব করা).

Source: Live MCQ Lecture.
২১.
Which suffix is used to create an adverb from a word?
  1. -ly
  2. -ive
  3. -al
  4. -able
ব্যাখ্যা
• Suffix: 
- Word এর মূল অংশের (root) এর ডান পাশে বা শেষে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Suffix বলে। 


• ly (ভাবে, কায়দায়) root word এর পরে যুক্ত হয়ে adverb গঠন করে। 
যেমন: Rude + ly - Rudely নির্দয়ভাবে (adverb). 

• able (যোগ্য)- adjective গঠন করে। 
• al (সম্বন্ধীয়)-  adjective গঠন করে। 
• ive (মত, বহুল,যুক্ত)- adjective গঠন করে। 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২২.
'I will help Hima', he said, 'if I can'. (Make it indirect)
  1. I would help Hima, if I could, he said.
  2. He said that he would help Hima if he could.
  3. He said if he could he would help Hima.
  4. He would help Hima, he said, if he could.
ব্যাখ্যা
• Direct Narration এ reporting clause (he said, said he) ইত্যাদি, reported speech এর প্রথমে, মাঝখানে অথবা পিছনে থাকতে পারে।
- কিন্তু indirect speech এ  reporting clause সব সময় বাক্যের প্রথমে বসাতে হয়।
- Reporting verb টি past tense এ হওয়ায়, Reported speech - ও past tense এ হবে।
- reported speech এর will এর পরিবর্তিত হয়ে would হবে, can হবে could.

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - He said that he would help Hima if he could.
২৩.
Choose the correct sentence.
  1. You need not spends a lot of money on presents.
  2. You need not spending a lot of money on presents.
  3. You need not to spend a lot of money on presents.
  4. You need not spend a lot of money on presents.
ব্যাখ্যা
• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

•  Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.

Correct sentence: You need not spend a lot of money on presents.
২৪.
Choose the noun form of 'Dormant'.
  1. Dormancy
  2. Dormantice
  3. Dormantion
  4. Dormiton
ব্যাখ্যা
• Dormant (adjective)

English Meaning: (of things) not active or growing, but having the ability to be active at a later time.
Bangla Meaning: 
(১) সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়: a dormant volcano; 
(২) অব্যবহৃত; অন্তর্নিহিত: dormant mental powers.

Other Forms: Dormancy (noun) সুপ্তাবস্থা; নিষ্ক্রিয় অবস্থা।

Options,
- Dormantice, Dormantion & Dormiton: Wrong words.

Source: Live MCQ Lecture.
২৫.
If the sum of 3 consecutive integer is 240, then the sum of the two smaller integer is-
  1. 161
  2. 160
  3. 159
  4. Cannot be determined
ব্যাখ্যা
Question: If the sum of 3 consecutive integer is 240, then the sum of the two smaller integer is-

Solution:
Let,
Three consecutive integer is, x - 1, x, x + 1.

ATQ,
x - 1 + x + x + 1 = 240
⇒ 3x = 240
∴ x = 80

The sum of the two smaller integer is : x - 1 + x
= 80 - 1 + 80
= 160 - 1
= 159
২৬.
What will come at the place of the question mark?
5, 6, 8, 12, 20, ?
  1. 28
  2. 30
  3. 32
  4. 36
ব্যাখ্যা
Question: What will come at the place of the question mark?
5, 6, 8, 12, 20, ?

Solution:
5 + 1 =6
6 + 2 = 8
8 + 4 = 12
12 + 8 = 20
20 + 16 = 36
২৭.
A sum of money amounts to Tk. 5200 in 5 years and to Tk. 5680 in 7 years at simple interest. The rate of interest per annum is?
  1. 7%
  2. 4%
  3. 6%
  4. 8%
ব্যাখ্যা
Question: A sum of money amounts to Tk. 5200 in 5 years and to Tk. 5680 in 7 years at simple interest. The rate of interest per annum is?

Solution:
Simple interest for 2 years = (5680 - 5200) Tk.
= Tk. 480
∴ Simple Interest for 2 years =  Tk. 480
∴ Simple Interest for 5 years =  Tk. (480 × 5/2)
= Tk. 1200
∴ Principal = 5200 - 1200 = Tk. 4000.

We know, 
I = Pnr
⇒ r = I/Pn
 ⇒ r = (1200 × 100)/(4000 × 5)
∴ r = 6%
২৮.
Rahim performs 6/15 of the total journey by rail 8/20 by bus and the remaining 12 km on foot, his total journey is: 
  1. 60 km
  2. 55 km
  3. 50 km
  4. 40 km
ব্যাখ্যা
Question: Rahim performs 6/15 of the total journey by rail 8/20 by bus and the remaining 12 km on foot, his total journey is: 

Solution: 
Let, the total journey be x km.

ATQ,
∴ (6x/15) + (8x/20) + 12 = x
⇒ (24x + 24x + 720)/60 = x
⇒ 24x + 24x + 720 = 60x
⇒ 60x - 48x = 720
⇒ 12x = 720
∴ x = 60

∴ Total journey = 60 km.
২৯.
30% of a number when subtracted from 91, gives the number itself. Find the number.
  1. 75
  2. 70
  3. 65
  4. 60
ব্যাখ্যা
Question: 30% of a number when subtracted from 91, gives the number itself. Find the number.

Solution:
Let the number be x

According to the question,
91 - (30x/100) = x
⇒ 9100 - 30x = 100x
⇒ 9100 = 130x
⇒ x = 9100/130
∴ x = 70.
৩০.
A man deposits Tk. 500 in a Bank at 10% interest rate compounded annually. At the end of the second year, the total amount including interest will become?
  1. Tk. 705
  2. Tk. 625
  3. Tk. 585
  4. Tk. 605
ব্যাখ্যা
Question: A man deposits Tk. 500 in a Bank at 10% interest rate compounded annually. At the end of the second year, the total amount including interest will become?

Solution: 
Given,
Principal, P = 500 Tk.
Rate of interest, r = 10% = 10/100 = 1/10
Time, n = 2 years.

We know,
Compound Amount = P (1 + r)n
= 500 × (1 + 1/10)2
= 500 × (11/10)2
= 500 × (11/10) × (11/10)
= 605
৩১.
The cost price of 20 articles is the same as the selling price of x articles. If the profit is 25%, then the value of x is -
  1. Tk. 8
  2. Tk. 12
  3. Tk. 16
  4. Tk. 20
ব্যাখ্যা
Question: The cost price of 20 articles is the same as the selling price of x articles. If the profit is 25%, then the value of x is -

Solution:
Let,
Cost price of each article be Tk. 1
Cost price of x articles = Tk. x
Selling price of x articles = Tk. 20

∴ Profit = Tk. (20 - x)

ATQ,
(20 - x)/x = 25%
Or, 100(20 - x)/x = 25
Or, 2000 - 100x = 25x
Or, 125x = 2000
∴ x = 16
৩২.
The average weight of 3 friends is 33 kg. None of the friends weights less than 31 kg. What can be the maximum weight of any three friends?
  1. 38 kg
  2. 37 kg
  3. 35 kg
  4. 34 kg
ব্যাখ্যা
Question: The average weight of 3 friends is 33 kg. None of the friends weights less than 31 kg. What can be the maximum weight of any three friends?

Solution: 
তিনজনের গড় ওজন ৩৩ কেজি 
মোট ওজন = ৩৩ × ৩ কেজি 
= ৯৯ কেজি 

প্রতিজনের ওজন সর্বনিম্ন ৩১ কেজি 
দুজনের সর্বনিম্ন ওজন = (৩১ × ২) কেজি 
= ৬২ কেজি 

একজনের সর্বোচ্চ ওজন হতে পারে = (৯৯ - ৬২) কেজি 
= ৩৭ কেজি 
৩৩.
The Bangabandhu Satellite-1 was launched by-
  1. Spacebar Block 5
  2. NASA
  3. Falcon 9 Block 5
  4. Ariane 5
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১:
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণ করেছে বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস।
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু ১।
- বাংলাদেশ সময় ১১ মে, ২০১৮ তারিখে রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে পাঠানো হয়।
- ফ্যালকন ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব কক্ষপথে।
- রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে পৌঁছায়।
- এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা পাওয়া যাবে। 
- এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ।

তথ্যসূত্র- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, portal.gov.bd.
৩৪.
‘All powers in the Republic belong to the people’ is enshrined in the constitution of Bangladesh by the article -
  1. 5(1)
  2. 5(2)
  3. 7(1)
  4. 7(2)
ব্যাখ্যা
অনুচ্ছেদ ৭:
- অনুচ্ছেদ ৭(১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে৷
- অনুচ্ছেদ ৭(২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে৷

অন্যদিকে,
- অনুচ্ছেদ ১ - প্রজাতন্ত্র।
- অনুচ্ছেদ ২ - প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা।
- অনুচ্ছেদ ৩ - রাষ্ট্রভাষা।
- অনুচ্ছেদ ৪ - জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক।
- অনুচ্ছেদ ৫(১) - অনুযায়ী প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা।
- অনুচ্ছেদ ৫(২) - অনুযায়ী রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হবে।
- অনুচ্ছেদ ৬ - নাগরিকত্ব।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৩৫.
Which country does not belong to G-7?
  1. Japan
  2. Germany
  3. United Kingdom
  4. Russia
ব্যাখ্যা
G-7:
- রাশিয়া G-7 এর সদস্য নয়।
- ১৯৭৩ সালে G-7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদরদপ্তর নেই।
- G7 সদস্য হল ৭টি দেশ,
• কানাডা।
• ফ্রান্স।
• জার্মানি।
• ইতালি।
• জাপান।
• যুক্তরাজ্য।
• মার্কিন যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ইউরোপীয় কমিশন ওয়েবসাইট।
৩৬.
How many distinguished personalities have been honored with the 'Independence Award’ in 2024 in Bangladesh?
  1. 10
  2. 11
  3. 12
  4. 13
ব্যাখ্যা
স্বাধীনতা দিবস পুরস্কার ২০২৪:

- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার ২০২৪' পেয়েছেন ১০ জন বিশিষ্ট ব্যক্তি।
- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর)।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মোবারক আহমদ খান।
- চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ।
- সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান।
- ক্রীড়ায় ফিরোজা খাতুন।
- সমাজ বা জনসেবায় অরন্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এসএম আব্রাহাম লিংকন।

তথ্যসূত্র - ডেইলি স্টার, মার্চ ১৫, ২০২৪।
৩৭.
The latest member state of NATO is -
  1. Sweden
  2. Finland
  3. Ukraine
  4. Germany
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর সর্বশেষ সদস্য সুইডেন।
- ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
৩৮.
Which percentage of the national budget for the fiscal year 2023-24 is allocated to the public administration sector?
  1. 20.5%
  2. 21.0%
  3. 22.0%
  4. 23.5%
ব্যাখ্যা
২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২২.০%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৩.৭%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ১১.৫%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত পরিবহন ও যোগাযোগ ২৭.৩%।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত ভর্তুকি ও প্রণোদনা ২০.৫%।

তথ্যসূত্র- জাতীয় বাজেট ২০২৩-২৪ অর্থবছর।
৩৯.
Which is the largest ethnic group of Bangladesh?
  1. Marma
  2. Garo
  3. Chakma
  4. Rakhain
ব্যাখ্যা
চাকমা:
- চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- তারা নিজেদেরকে চাঙমা বলে।
- পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলেই তাদের প্রধান বসতি।
- চাকমাদের শতকরা ৯০ জনেরও বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
- ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে চাকমাদের কিছু বসতি রয়েছে।
- চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী।
- এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত।
- চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না।
- চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।
- চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না।
- চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
৪০.
Which is the 'Lebanon' Currency?
  1. Real
  2. Dinar
  3. Dirham
  4. Pound
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com
৪১.
The Faraizi Movement was launched by -
  1. Dudu Mia
  2. Amir Ali
  3. Haji Shariatullah
  4. Mohammad Ali
ব্যাখ্যা
ফরায়েজি আন্দোলন:

- ফরায়েজি আন্দোলন ছিল একটি ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন।
- উনিশ শতকের প্রথমার্ধে হাজী শরীয়ত উল্লাহ ফরায়েজী আন্দোলনের সূত্রপাত করেন।
- তিনি বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলায় ১৭৮২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
- ফরায়েজি শব্দটি আরবি ‘ফরজ’ (অবশ্য কর্তব্য) শব্দ থেকে এসেছে। যাঁরা ফরজ পালন করে তারাই ফরায়েজি।
-  শরিয়ত উল্লাহ যে ফরজের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, তা ছিল পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি অবশ্যপালনীয় (ফরজ) মৌলনীতি।
- তিনি ভারতবর্ষকে ‘দারুল হারব' অর্থাৎ বিধর্মীর রাজ্য বলে ঘোষণা করেন।
- জমিদার শ্রেণি নানা অজুহাতে ফরায়েজি প্রজাদের উপর অত্যাচার শুরু করলে শরিয়ত উল্লাহ প্রজাদের রক্ষার জন্য লাঠিয়াল বাহিনী গঠনের সিদ্ধান্ত নেন। 
- ১৮৩৯ খ্রিস্টাব্দে তার উপর পুলিশি নিষেধাজ্ঞা জারি করা হয়।
- ১৮৪০ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।
- হাজী শরিয়ত উল্লাহর মৃত্যুর পরে ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন তাঁর যোগ্যপুত্র মুহম্মদ মুহসিন উদ্দীন আহমদ ওরফে দুদু মিয়া।
- তিনি ১৮১৯ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন।
- ১৮৬২ খ্রিস্টাব্দে দুদু মিয়া মৃত্যুবরণ করেন।
- তাঁর মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
World Population Day is observed on -
  1. 11 June
  2. 11 July
  3. 11 August
  4. 11 September
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৪৩.
Which is the current amount of old Age Allowance?
  1. 400 BDT
  2. 500 BDT
  3. 600 BDT
  4. 700 BDT
ব্যাখ্যা
বয়স্ক ভাতা:
- সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধায়নে ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে বয়স্ক ভাতা কার্যক্রম শুরু হয়।
- প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়।
- পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
- বর্তমান সরকার ২০০৯-১০ অর্থবছরে জনপ্রতি মাসিক ভাতার হার ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করে।
- ২০২২-২৩ অর্থ বছরে ৫৭ লক্ষ ১ হাজার বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।
- বর্তমানে ২০২৩-২৪ অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫৭.০১ লক্ষ থেকে ৫৮.০১ লক্ষ জনে এবং মাসিক ভাতার হার ৫০০ টাকা হতে ৬০০ টাকায় উন্নীতকরণ করা হয়।

তথ্যসূত্র - সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইট।
৪৪.
The longest mountain range in the world -
  1. The Alps
  2. The Himalayas
  3. The Andes
  4. The Rockies
ব্যাখ্যা
আন্দিজ পর্বতমালা:
- পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ পর্বতমালা।
- আন্দিজ পর্বতমালা আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু এবং ভেনেজুয়েলা মোট সাতটি দেশ জুড়ে অবস্থিত।
- আন্দিজ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর প্রায় ৪,৩০০ মাইল পর্যন্ত প্রসারিত।
- পৃথিবীর ভূত্বকের নীচে থাকা টেকটোনিক প্লেটগুলি একত্রিত হয়ে আন্দিজ সৃষ্টি হয়।
- আন্দিজ পর্বতমালা পূর্ব থেকে পশ্চিমে ১২০ থেকে ৪৩০ মাইল প্রশস্ত।
- উত্তর আন্দিজ, মধ্য আন্দিজ এবং দক্ষিণ আন্দিজ হল আন্দিজ পর্বতমালার তিনটি বিভাগ।

তথ্যসূত্র - Worldatlas.com
৪৫.
Which is not a specialized bank?
  1. Bangladesh Development Bank
  2. Pravasi Kalyan Bank
  3. Bangladesh Krishi Bank
  4. Rajshahi Krishi Unnayan Bank
ব্যাখ্যা
বাণিজ্যিক ব্যাংক:
- সোনালী ব্যাংক পিএলসি।
- জনতা ব্যাংক পিএলসি।
- অগ্রণী ব্যাংক।
- রূপালী ব্যাংক।
- বেসিক ব্যাংক লিমিটেড।
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।

বিশেষায়িত ব্যাংক:
- বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক - ৩টি।
- প্রবাসী কল্যাণ ব্যাংক। 
- বাংলাদেশ কৃষি ব্যাংক। 
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

তথ্যসূত্র- বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট।
৪৬.
Where is the headquarters of Asian development Bank situated?
  1. Delhi
  2. Manila
  3. Bangkok
  4. Hong Kong
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক:

- ADB এর পূর্ণরূপ Asian Development Bank.
- এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলায়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলো - ৩১টি।
- এর বর্তমান সদস্য - ৬৮টি।
- বাংলাদেশ এশিয় উন্নয়ন ব্যাংক এর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট মাসাতসু আসাকাওয়া।

তথ্যসূত্র - এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
৪৭.
The world's largest office building is located in which country?
  1. India
  2. United States
  3. Canada
  4. Qatar
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম অফিস ভবন:

- বিশ্বের বৃহত্তম অফিস ভবন ভারতের গুজরাটের সুরাটে অবস্থিত।
- এটি তৈরি করতে জমি লেগেছে ৩৫ দশমিক ৫৪ একর।
- ব্যয় হয়েছে ৩৪ হাজার কোটি রুপি।
- নতুন করপোরেট ভবনটির নাম রাখা হয়েছে ‘সুরাট ডায়মন্ড বার্স’।
- দেশ-বিদেশের হীরার ব্যবসা হবে এই ভবন থেকে।

তথ্যসূত্র - দৈনিক ইত্তেফাক, ১৭ ডিসেম্বর ২০২৩।
৪৮.
Which is the name of artificial intelligence (AI) created by Google?
  1. Juban
  2. Murio
  3. Gemini
  4. Alexa
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI):
- গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) নাম - জেমিনি।
- চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি করেছে গুগল ডিপমাইন্ড।
- জেমিনি নামের এই এআই একই সঙ্গে ছবি, ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া বুঝতে পারে এবং সে অনুযায়ী উত্তর দিতে পারে।
- বেশির ভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কেবল একধরনের কন্টেন্ট বুঝতে বা তৈরি করতে পারে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ৩১ ডিসেম্বর, ২০২৩।
৪৯.
The fastest 'unicorn' startup company in Bangladesh is -
  1. Upay
  2. Bkash
  3. Rocket
  4. Nagad
ব্যাখ্যা
'ইউনিকর্ন' স্টার্টআপ কোম্পানি ২০২৩:

- একটি স্টার্টআপের সামগ্রিক মূল্যমান ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের সমান হলে তাকে ইউনিকর্ন কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়।
- এ ছাড়া কোম্পানির মূল্যমান ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার পার হলে তাকে ডেকাকর্ন কোম্পানির মর্যাদা দেওয়া হয়।
- দেশে সবচেয়ে দ্রুততম সময়ে ‘ইউনিকর্ন’ স্টার্টআপ বা ১০ হাজার কোটি টাকার কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ।
- ২৯ জুলাই ২০২৩ সালে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩’ অনুষ্ঠানে নগদকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়।
- অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ–বিষয়ক সরকারি স্বীকৃতি ‘ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।
- সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ জুলাই ২০২৩।
৫০.
What does "PDF" stand for?
  1. Personal Document Format
  2. Portable Document Format
  3. Printer Document Format
  4. Portable Data File
ব্যাখ্যা
• PDF:
- PDF এর পূর্ণরূপ Portable Document Format.
- একটি পিডিএফ-ভিউয়ার প্রোগ্রামের সাহায্যে যেকোনো অপারেটিং সিস্টেমে পিডিএফ দেখা যায়।
- পিডিএফ হল Camelot Project এর ফলাফল,  Adobe Inc. দ্বারা শুরু করা একটি উদ্যোগ।
- Cofounder: John Warnock.
- PDF এর মাধ্যমে বিভিন্ন টেক্সট ডকুমেন্ট, ইমেজ সহ অন্যান্য কনটেন্ট সহজেই কমপ্রেস করে একই জায়গায় সংরক্ষিত রাখা যায়।
- PDF ডকুমেন্ট গুলা বর্তমানে পাসওয়ার্ড-প্রটেক্টেড করে অতিরিক্ত সিকিউরিটি দেওয়া যায়।
- 15 জুন, 1993 সালে ক্যামেলট প্রোডাকশন টিম আনুষ্ঠানিকভাবে পিডিএফ এবং এর সংশ্লিষ্ট স্যুট অফ প্রোগ্রাম প্রকাশ করে, যা সম্মিলিতভাবে অ্যাডোব অ্যাক্রোব্যাট নামে পরিচিত।

উৎস: ব্রিটানিকা।
৫১.
What does the shortcut CTRL + Y do in Microsoft PowerPoint?
  1. Redo the last action
  2. Undo the last action
  3. Pastes copied text or object
  4. Copies of selected text or object
ব্যাখ্যা
মাইক্রোসফট (Microsoft):
- ১৯৭৫ সালে বিল গেটস এবং তাঁর বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
- মাইক্রোসফটের বর্তমান সিইও সত্য নাদেলা।
- মাইক্রোসফটের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরের রেডমন্ডে অবস্থিত।
- LinkedIn মাইক্রোসফটের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম।
- মাইক্রোসফটের সার্ভিসসমূহ: OneDrive, Skype, LinkedIn, Microsoft Word, Microsoft Excel, Microsoft PowerPoint, Microsoft Access, Microsoft Edge, Outlook, Hotmail প্রভৃতি।

মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের গুরুত্বপূর্ণ শর্টকাট কমান্ডগুলো হল:
• Create a new presentation. - Ctrl+N,
• Add a new slide. - Ctrl+M,
• Apply bold formatting to the selected text. - Ctrl+B,
• Open the Font dialog box. - Ctrl+T.

• Cut selected text, object, or slide. - Ctrl+X,
• Copy selected text, object, or slide. - Ctrl+C,
• Paste cut or copied text, object, or slide. - Ctrl+V.

• Insert a hyperlink. - Ctrl+K,
• Insert a new comment. - Ctrl+Alt+M,
• Undo the last action. - Ctrl+Z,
• Redo the last action. - Ctrl+Y,
• Go to the next slide. - Page down,
• Go to the previous slide. - Page up.

• Start the slide show. - F5,
• End the slide show. - Esc,
• Print a presentation. - Ctrl+P,
• Save the presentation. - Ctrl+S,
• Close PowerPoint. - Ctrl+Q.

সূত্র: মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইট।
৫২.
Who is the author of the Zoom app?
  1. Mark Zuckerberg
  2. Sundar Pichai
  3. Jack Dorsey
  4. Eric Yuan
ব্যাখ্যা
• জুম (Zoom):
- ভিডিও কমিউনিকেশন সফটওয়্যার 'জুম' (Zoom) ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: এরিক ইউয়ান (চীনা বংশোদ্ভূত আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা)।
- সদরদপ্তর: ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- পেমেন্ট ছাড়া সর্বোচ্চ ১০০ জন ভিডিও কানফারেন্সিং-এ জয়েন করতে পারে।
- পেমেন্ট ছাড়া সর্বোচ্চ ৪০ মিনিট ভিডিও কানফারেন্সিং চালু রাখা যায়।

অপশন আলোচনা:
- Mark Zuckerberg - Founder and CEO at Meta.
- Sundar Pichai - CEO of Google.
- Jack Dorsey - CEO of Square (co-founder and former CEO of Twitter).

উৎস: ব্রিটানিকা।
৫৩.
All the deleted files go to-
  1. Task Bar
  2. Tool Bar
  3. Recycle Bin
  4. Pen drive
ব্যাখ্যা
• Recycle Bin:
- রিসাইকেল বিন হল এমন একটি ডিফল্ট ফোল্ডার যা উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালানো কম্পিউটারে পাওয়া যায়।
- ভুলবশত বা উদ্দেশ্যমূলকভাবে কম্পিউটার থেকে মুছে ফেলা ফাইল এবং ফোল্ডারগুলির জন্য এটি একটি অস্থায়ী স্টোরেজ হিসেবে কাজ করে।
- আপনি কম্পিউটার থেকে কোনো কিছু মুছে ফেললে, এটি স্থায়ীভাবে মুছে ফেলার পরিবর্তে রিসাইকেল বিনে যায়।
- এটি ব্যবহাকারীদেরকে টেকনিক্যাল সাপোর্টে যোগাযোগ না করে বা ডাটা রিকভারি সফটওয়্যার ব্যবহার না করেও ভুলক্রমে ডিলেট করা আইটেমগুলি রিকভার করতে দেয়।


figure: Recycle Bin.

সূত্র: মাইক্রোসফটের ওয়েবসাইট।
৫৪.
Which of the following is an input device?
  1. OMR
  2. Monitor
  3. Printer
  4. Plotter
ব্যাখ্যা
• ইনপুট ডিভাইস:
- কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন ধরনের ডেটা গ্রহণ করে। 
- কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজে ডেটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যারসমূহই হলো ইনপুট ডিভাইস। 
- কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস ব্যবহৃত হয়। যেমন:
- কি-বোর্ড (Keyboard),
- মাউস (Mouse),
- ট্যাকবল (Trackball),
- জয়স্টিক (Joystick),
- ওএমআর (OMR),
- ওসিআর (OCR),
- স্ক্যানার (Scanner),
- ডিজিটাইজার (Digitizer),
- টাচ স্ক্রিন (Touch Screen),
- লাইটপেন (Lightpen),
- বার কোড রিডার (Bar Code Reader),
- পয়েন্ট অফ সেল (Point of Sale),
- গ্রাফিক্স প্যাড (Graphics Pad),
- ডিজিটাল ক্যামেরা (Digital Camera), ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যারসমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রদর্শন করায় সেগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়।
- উল্লেখযোগ্য আউটপুট হার্ডওয়‍্যারসমূহ হলো:
- মনিটর (Monitor),
- প্রিন্টার (Printer),
- প্লটার (Plotter),
- স্পিকার (Speaker),
- মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector),
- ইমেজ সেটার (Image Setter),
- ফিল্ম রেকর্ডার (Film Recorder),
- হেড ফোন (Headphone), ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
Which of the following is a conversational AI technology developed by Google?
  1. Alexa
  2. GPT
  3. Gemini
  4. Cortana
ব্যাখ্যা
• জেমিনি (Gemini):
• গুগলের ডিপমাইন্ডের বিজ্ঞানীরা জেমিনি নামের এআই/আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল তৈরি করেছেন।
- কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বা এআই চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য।
- এআই জেমিনি একই সঙ্গে ছবি, ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া বুঝতে পারে।

অপশন আলোচনা:
- Alexa - Amazon উদ্ভাবিত virtual assistant technology.
- GPT - OpenAI উদ্ভাবিত AI.
- Cortana - Microsoft উদ্ভাবিত virtual assistant.

উৎস:
১) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
২) blog.google
৫৬.
The Android app launched by United Commercial Bank is -
  1. UPAY
  2. CellFin
  3. Citytouch
  4. Skybanking
ব্যাখ্যা
•  UPAY হলো (United Commercial Bank -UCB) ইউসিবি ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন।

অন্যদিকে,
- CellFin হলো ইসলামী ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন।
- Citytouch হলো (City Bank) সিটি ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন।
- EBL Skybanking হলো (Eastern Bank) ইস্টার্ন ব্যাংকের  মোবাইল অ্যাপ্লিকেশন।

সূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৫৭.
Which of the following is not an operating system?
  1. Microsoft Office
  2. Windows
  3. iOS
  4. Android
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম এক ধরনের সফটওয়‍্যার।
- কম্পিউটার সিস্টেম জনপ্রিয় হওয়ার পেছনে অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজ অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনার দায়িত্ব পালন করে।
- হার্ডওয়্যার দিয়ে যাবতীয় কাজ করানোর দায়িত্ব ব্যবহারকারীর পরিবর্তে অপারেটিং সিস্টেম পালন করে।
- কম্পিউটারে সব ধরনের সফটওয়্যার থাকলেও অপারেটিং সিস্টেম ব্যতীত এটি কোনো কাজ করে না।
- কম্পিউটারে সম্পাদিত তথ্যাবলি সংরক্ষণ, ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের ত্রুটি নির্ণয়, সিস্টেম বণ্টন, তত্ত্বাবধান, ইনপুট ও আউটপুট অপারেশন, প্রোগ্রাম পরিচালনা- সর্বোপরি কম্পিউটারের যাবতীয় কার্যাবলি সম্পাদনে অপারেটিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেটিং সিস্টেম:
- Windows,
- macOS,
- Linux,
- Android,
- iOS,
- Chrome OS,
- Unix,
- Solaris.

অন্যদিকে,
- Microsoft Office হচ্ছে অ্যাপ্লিকেশন প্যাকেজ।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।