পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাজব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]তারিখ২৮ অক্টোবর, ২০২৫সময়50 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদের নাম: নিরাপত্তা অপারেটর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৪. ১০.২০২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড] · ২৮ অক্টোবর, ২০২৫ · ৮০ প্রশ্ন

.
'স্বাধীনতা' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. স্ব + অধীনতা
  2. স্বা্‌ + অধীনতা
  3. স্ব + আধীনতা
  4. স্বা + অধীনতা
সঠিক উত্তর:
স্ব + অধীনতা
উত্তর
সঠিক উত্তর:
স্ব + অধীনতা
ব্যাখ্যা

• 'স্বাধীনতা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- স্ব + অধীনতা।

• স্বরসন্ধির নিয়ম:
উ-কার কিংবা উ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন:
অনু + এষণ = অন্বেষণ,
তনু + ঈ = তন্বী,
অনু + ইত = অন্বিত,
স্ব + অধীন = স্বাধীন,
স্ব + ইচ্ছা = স্বেচ্ছা,
সু + আগত = স্বাগত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'কৃষক হলেও তার আছে রাশি রাশি ধন।' -এই বাক্যে 'রাশি রাশি' কী অর্থে ব্যবহৃত হয়?
  1. সামান্য
  2. আধিক্য
  3. গভীরতা
  4. তীব্রতা
সঠিক উত্তর:
আধিক্য
উত্তর
সঠিক উত্তর:
আধিক্য
ব্যাখ্যা

• 'কৃষক হলেও তার আছে রাশি রাশি ধান'- এই বাক্যে 'রাশি রাশি' আধিক্য অর্থে ব্যবহৃত হয়েছে

-----------------
• দ্বিরুক্ত শব্দ:
দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষার কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়।
যেমন- আমার জ্বর জ্বর লাগছে অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে এই প্রয়োগ।

বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার-
• আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান, ধামা ধামা ধান
• সামান্য বোঝাতে: আমি জ্বর জ্বর বোধ করছি।
• ধারাবাহিকতা বোঝাতে: তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

.
এক কথায় প্রকাশ করুন: 'জয়ের জন্য উৎসব'-
  1. বিজয়জয়ন্তী
  2. জয়ন্তী
  3. জয়ান্তী
  4. বিজয় উৎসব
সঠিক উত্তর:
জয়ন্তী
উত্তর
সঠিক উত্তর:
জয়ন্তী
ব্যাখ্যা

• 'জয়ের জন্য যে উৎসব' এক কথায় প্রকাশ - জয়ন্তী।

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- একাদিক্রমে পঁচিশ বছর পূর্তিতে যে উৎসব - রজত জয়ন্তী। 
- পঞ্চাশ বছর পূর্তিতে যে উৎসব - সুবর্ণ জয়ন্তী। 
- ষাট বছর পূর্তিতে যে উৎসব - হীরক জয়ন্তী। 
- পঁচাত্তর বছর পূর্তিতে যে উৎসব হয় - প্লাটিনাম জয়ন্তী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল?
  1. বাংলা একাডেমি 
  2. ঢাকা বিশ্ববিদ্যালয়
  3. নজরুল ইন্সটিটিউট
  4. এশিয়াটিক সোসাইটি
সঠিক উত্তর:
বাংলা একাডেমি 
উত্তর
সঠিক উত্তর:
বাংলা একাডেমি 
ব্যাখ্যা

বাংলা একাডেমি:
- ভাষা আন্দোলনের ফলে ১৯৫৫-তে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড (বাংলা ভাষায় পাঠ্য পুস্তুক রচনার উদ্দেশ্যে) ও বাংলা একাডেমি প্রতিষ্ঠিত (বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নের উদ্দেশ্যে) হয়।

⇒ বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান। এটির স্বপ্নদ্রষ্টা ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
- ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে (স্থাপিত ১৯০৬) বাংলা একাডেমি প্রতিষ্ঠা করেন।
- আবু হোসেন সরকার বাংলা একাডেমীর উদ্বোধন করেন।
- ১৯৬০ সালে ‘দি বেঙ্গলী একাডেমী অ্যাক্ট’ গৃহীত হলে এটি সরকারি অর্থে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে।
- বাংলা একাডেমির বর্তমান সভাপতি আবুল কাসেম ফজলুল হক।
- বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আজম।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
ii) বাংলা একাডেমি ওয়েবসাইট।

.
'কারক' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  1. ধ্বনিতত্ত্ব
  2. রূপতত্ত্ব
  3. বাক্যতত্ত্ব
  4. অর্থতত্ত্ব
সঠিক উত্তর:
বাক্যতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
বাক্যতত্ত্ব
ব্যাখ্যা

• 'কারক বিশ্লেষণ' ব্যাকরণের বাক্যতত্ত্ব অংশের আলোচ্য বিষয়।

• বাক্যতত্ত্ব:
বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য। তাছাড়া, বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২২)।

.
'সংযতবাক' অর্থে কোনটি ব্যবহৃত হয়?
  1. বাগ্মী
  2. স্পষ্টভাষী
  3. প্রবঞ্চক
  4. মিতভাষী
সঠিক উত্তর:
মিতভাষী
উত্তর
সঠিক উত্তর:
মিতভাষী
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'সংযতবাক' একটি সংস্কৃত শব্দ।
- শব্দটির অর্থ: স্বল্পভাষী, মিতভাষী।

অন্যদিকে,
• 'বাগ্মী' শব্দের অর্থ: বানিপুণ, বাকপটু, সুবক্তা।
• 'স্পষ্টভাষী' শব্দের অর্থ: স্পষ্টবক্তা।
• 'প্রবঞ্চক' শব্দের অর্থ: প্রতারক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'অনল প্রবাহ' কাব্যের রচয়িতা কে?
  1. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  2. ফররুখ আহমেদ
  3. সৈয়দ আলী আহসান
  4. রোকেয়া সাখাওয়াত হোসেন
সঠিক উত্তর:
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
ব্যাখ্যা

• 'অনল প্রবাহ' কাব্য:
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত মুসলিম জাগরণমূলক কাব্য 'অনল প্রবাহ' প্রকাশিত হয় ১৯০০ সালে।
- 'যা চলে গেছে তার জন্য শোক বৃথা বরং জাতির হৃতগৌরব উদ্ধারের প্রচেষ্টাই মুখ্য'-এই বাণীতে মুসলমানদের দুরবস্থা ও অধঃপতন ব্যক্ত করে ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ ও রোষ প্রকাশ করা হয়েছে এই কাব্যটিতে।
- 'অনল প্রবাহে' কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 'ভারত ভিক্ষা', 'ভারত বিলাপ' ইত্যাদি কবিতার সুস্পষ্ট প্রভাব আছে।
- ১৩১৫ বঙ্গাব্দে (১৯০৮) পরিবর্তিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ বের হয়।
- প্রথম সংস্করণে কবিতা ছিল মাত্র নয়টি। এগুলো হচ্ছে: অনল-প্রবাহ, তুর্যধ্বনি, মূর্ছনা, বীর-পূজা, অভিভাষণ: ছাত্রগণের প্রতি, মরক্কো-সঙ্কটে, আমীর- আগমনে, দীপনা, আমীর-অভ্যর্থনা।
- বইটির বর্ধিত সংস্করণ প্রকাশিত হলে তৎকালীন বাংলার সরকার এটি বাজেয়াপ্ত করে এবং তাঁর প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
- সিরাজী তখন ফরাসি অধিকৃত চন্দননগরে গিয়ে ৮ মাস আত্মগোপন করে থাকেন।
- পরে আত্মসমর্পণ করলে বৃটিশ সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রচারের অভিযোগে তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

----------------
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত সাহিত্যকর্মগুলো হলো-
• উপন্যাস:
- রায়নন্দিনী,
- তারাবাঈ,
- ফিরোজা বেগম।

• প্রবন্ধ:
- স্বজাতি প্রেম,
- তুর্কি নারী জীবন,
- স্পেনীয় মুসলান সভ্যতা।

• কাব্যগ্রন্থ:
- অনল প্রবাহ,
- উচ্ছ্বাস,
- উদ্বোধন,
- স্পেন বিজয় কাব্য ইত্যাদি।

• ভ্রমণকাহিনি:
- তুরস্ক ভ্রমণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?
  1. শব্দ 
  2. বাক্য
  3. ধ্বনি 
  4. অক্ষর
সঠিক উত্তর:
ধ্বনি 
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনি 
ব্যাখ্যা

•  ভাষার মূল উপাদান - ধ্বনি।
- ভাষা হলো বাক্যের সমষ্টি বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম বা মূল উপাদান হলো ধ্বনি।

তাছাড়া,
- বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম - শব্দ।
- ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
- ভাষার মূল উপদান/ক্ষুদ্রতম একক ধ্বনি এবং বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
নিচের কোনটি বিশেষণ পদ?
  1. বুদ্ধিমান
  2. বুদ্ধিমত্তা
  3. বুদ্ধি
  4. নির্বুদ্ধিতা
সঠিক উত্তর:
বুদ্ধিমান
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিমান
ব্যাখ্যা

• বুদ্ধিমান (বিশেষণ পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।


অন্যদিকে, 
বুদ্ধিমত্তা, বুদ্ধি ও নির্বুদ্ধিতা বিশেষ্য পদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নীরিহ
  2. নীরীহ
  3. নিরিহ 
  4. নিরীহ
সঠিক উত্তর:
নিরীহ
উত্তর
সঠিক উত্তর:
নিরীহ
ব্যাখ্যা

• শুদ্ধ বানান- নিরীহ। 
- এটি বিশেষণ পদ। 
- শব্দটি ক্তি সংস্কৃত শব্দ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১.
যে সব শব্দের সাহায্যে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে কি বলে? 
  1. শব্দ
  2. বাক্য
  3. কারক
  4. সমাস
সঠিক উত্তর:
বাক্য
উত্তর
সঠিক উত্তর:
বাক্য
ব্যাখ্যা

• মানুষের মনের ভাব পূর্ণরূপে প্রকাশ পায় বাক্য দিয়ে।

• ভাষা ও বাক্য:
গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে।
এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান-প্রদান করে।
মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২- সংস্করণ)।

১২.
সামান্য বিরতি নির্দেশ করে কোন যতিচিহ্ন টি?
  1. কমা
  2. দাঁড়ি
  3. সেমিকোলন
  4. কোলন
সঠিক উত্তর:
কমা
উত্তর
সঠিক উত্তর:
কমা
ব্যাখ্যা

• 'কমা' যতিচিহ্ন:
কমা সামান্য বিরতি নির্দেশ করে। কমা পূর্ণযতি নয়, তাই কমা দিয়ে কোনো বাক্য শেষ হয় না। কমা চিহ্নের বাংলা নাম পাদচ্ছেদ।

কমার ব্যবহার:
• শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
• সম্বোধন পদের পরে সাধারণত কমা বসে।
যেমন:
- স্যার, আমাকে ব্যাপারটি বুঝিয়ে দেবেন?
- রব, এদিকে এসো।

• বাক্যে একাধিক বিশেষ্য কিংবা বিশেষণ পদের বিবৃতি প্রকাশের ক্ষেত্রে কমা বসাতে হয়।
যেমন:
- জনি বুদ্ধিমান, সাহসী ও জ্ঞানী।
- মীম, সানি, হারুন ও রব কক্সবাজার গিয়েছে।
• তারিখ লিখতে বার ও মাসের পরে 'কমা' বসে।
যেমন:
- ১৯শে আশ্বিন, বৃহস্পতিবার, ১৪২৫ সালে মীম বান্দরবান জেলায় জন্মগ্রহণ করে।

অন্যদিকে,
--------------
- কমা অপেক্ষা বেশি কিন্তু দাঁড়ির চেয়ে কম সময়ের বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে।
- 'বিকল্প চিহ্ন' বিরতির প্রয়োজন নেই।
- 'দাড়ি' বাক্যের সমাপ্তি নির্দেশ করে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

১৩.
'নন্দিত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. বিষণ্ণ 
  2. বিষাদ 
  3. প্রসন্ন 
  4. নিন্দিত 
সঠিক উত্তর:
নিন্দিত 
উত্তর
সঠিক উত্তর:
নিন্দিত 
ব্যাখ্যা

• 'নন্দিত' শব্দটির বিপরীতার্থক শব্দ - নিন্দিত।

এখানে,
• 'নন্দিত' অর্থ- আনন্দিত; সন্তোষপ্রাপ্ত, প্রশংসা, প্রশংসিত।
• 'নিন্দিত' অর্থ- নিন্দা, নিন্দা করা হয়েছে এরূপ, অপবাদিত।

অন্যদিকে,
- 'প্রসন্ন' এর বিপরীত শব্দ - বিষণ্ণ।
- 'বিষাদ' এর বিপরীতার্থক শব্দ - হর্ষ।
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৪.
'ননীর পুতুল' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. কপট ব্যক্তি
  2. শ্রমবিমুখ
  3. অত্যন্ত গরীব 
  4. ক্ষণস্থায়ী বস্তু
সঠিক উত্তর:
শ্রমবিমুখ
উত্তর
সঠিক উত্তর:
শ্রমবিমুখ
ব্যাখ্যা

• 'ননীর পুতুল' বাগ্‌ধারার অর্থ- শ্রমবিমুখ।
বাক্যগঠন: ছেলেটাকে একেবারে ননীর পুতুল বানিয়ে রেখেছে, কোনো কাজ করতে দেয় না।

এরূপ কিছু বাগ্‌ধারা হলো- 
• 'ডকে ওঠা' অর্থ- নষ্ট হওয়া।
• 'তালপাতার সেপাই' অর্থ- ছিপছিপে।
• 'গোঁফ খেজুরে' অর্থ- নিতান্ত অলস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিঙ্গাসা। 

১৫.
'যা বলার যোগ্য নয়' তাকে এককথায় কি বলে?
  1. অনুক্ত 
  2. অকথ্য
  3. অব্যক্ত 
  4. অচিন্ত্য
সঠিক উত্তর:
অকথ্য
উত্তর
সঠিক উত্তর:
অকথ্য
ব্যাখ্যা

• 'যা বলার যোগ্য নয়' এক কথায় বলে- অকথ্য।

এরূপ-
- যা উচ্চারণ করা যায় না - অনুচ্চার্য। 
- যা প্রকাশ করা হয় নি-  অব্যক্ত। 
- যা চিন্তা করা যায় না - অচিন্ত্য।
- যা বলা হয় নি - অনুক্ত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৬.
'ছন্দের জাদুকর' কে?
  1.  কাজী নজরুল ইসলাম
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. সত্যেন্দ্রনাথ দত্ত 
  4. সুকুমার রায়
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত 
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত 
ব্যাখ্যা

• 'সত্যেন্দ্রনাথ দত্ত' কে 'ছন্দের জাদুকর' বলা হয়।

------------------
• সত্যেন্দ্রনাথ দত্ত:
- কবি ও ছান্দসিক সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারিতে।
- পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ অক্ষয়কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক।

- সত্যেন্দ্রনাথ ছিলেন ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি। প্রথম জীবনে তিনি মাইকেল মধুসূদন দত্ত, দেবেন্দ্রনাথ সেন, অক্ষয়কুমার বড়াল প্রমুখের দ্বারা প্রভাবিত হন। পরে রবীন্দ্রানুসারী হলেও তিনি কবিস্বভাবে হয়ে ওঠেন স্বতন্ত্র।

- তিনি নানাবিধ ছন্দোনির্মাণ ও ছন্দ উদ্ভাবনে বিশেষ পারদর্শী ছিলেন। বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দসৃষ্টি তাঁর কবিপ্রতিভার মৌলিক কীর্তি। এজন্য তিনি 'ছন্দের জাদুকর' ও 'ছন্দোরাজ' নামে সাধারণ্যে পরিচিত।

- ১৯১৮ সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় ছন্দ সম্পর্কিত তাঁর প্রসিদ্ধ রচনা 'ছন্দ-সরস্বতী' প্রকাশিত হয়। বাংলা শব্দের সঙ্গে আরবি-ফারসি শব্দের সমন্বিত ব্যবহার দ্বারা বাংলা কাব্যভাষার শক্তি বৃদ্ধির প্রাথমিক কৃতিত্ব তাঁরই।

- সত্যেন্দ্রনাথ একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।

তাঁর উল্লেখযোগ্য রচনাবলি হলো:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- হোম শিখা,
- ফুলের ফসল,
- কুহু ও কেকা,
- তুলির লিখন,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায়-আরতি,
- কাব্যসঞ্চয়ন,
- শিশু-কবিতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৭.
পৃথিবীতে বাংলাভাষী জনসংখ্যা প্রায়-
  1. ১৫ কোটি
  2. ২০ কোটি
  3. ৩০ কোটি
  4. ৪০ কোটি
সঠিক উত্তর:
৩০ কোটি
উত্তর
সঠিক উত্তর:
৩০ কোটি
ব্যাখ্যা

বিশ্বজুড়ে বাংলা:
- ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, পৃথিবীজুড়ে মোট বাংলাভাষীদের সংখ্যা প্রায় ৩০ কোটি।
- এদের মধ্যে প্রায় ২৮.৪ কোটি মানুষ বাংলা ভাষাকে তাদের প্রথম ভাষা হিসেবে ব্যবহার করে এবং আরও ৪.৩ কোটি মানুষ দ্বিতীয় ভাষাভাষী হিসেবে ব্যবহার করে। 
- এই সংখ্যার ভিত্তিতে বাংলা বিশ্বব্যাপী সপ্তম সর্বাধিক প্রচলিত ভাষা। 
- বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, মেঘালয়, বিহার, উড়িষ্যা, অল্প্রব্দপ্রদেশ, ছত্তিশগড়, দিলি্লসহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে-ছিটিয়ে আছে বাংলাভাষী জনগোষ্ঠী।
- দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও নেপালেও রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাভাষী।

উল্লেখ্য,
- ২০২৫ সালের হিসেবে বিশ্বে সবথেকে বেশি ব্যবহৃত ১০টি ভাষা: ১. ইংরাজি ২. ম্যান্ডারিন চাইনিজ ৩. হিন্দি ৪. স্প্যানিশ ৫. স্ট্যান্ডার্ড আরবিক ৬. ফ্রেঞ্চ বা ফরাসি ৭. বাংলা ৮. পোর্তুগিজ ৯. রাশিয়ান ১০. ইন্দোনেশিয়ান

উৎস: i) Visual Capitalist. [link]
ii) সমকাল।

১৮.
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
  1. ১৮৯৭
  2. ১৮৯৯
  3. ১৯০১
  4. ১৯০৫
সঠিক উত্তর:
১৮৯৯
উত্তর
সঠিক উত্তর:
১৮৯৯
ব্যাখ্যা

• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল 'দুখু মিয়া'। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি 'বিদ্রোহী কবি'।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাত।

কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- চক্রবাক,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- নতুন চাঁদ,
- পুবের হাওয়া,
- বিষের বাঁশি,
- দোলনচাঁপা,
- চন্দ্রবিন্দু,
- সিন্ধু হিন্দোল,
- ভাঙার গান,
- সন্ধ্যা ইত্যাদি।

কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধনহারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ:
- ব্যথার দান
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১৯.
'পথের প্যাঁচালী' উপন্যাসের রচয়িতা কে?
  1. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
  2. প্যারীচাঁদ মিত্র
  3. মাইকেল মধূসূদন দত্ত
  4. আলাওল
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
ব্যাখ্যা

• 'পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

• 'পথের পাঁচালী' উপন্যাস:
- 'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস।
- উপন্যাসটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটি 'বিচিত্রা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষের জীবন।
- এতে একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয় বর্ণিত হয়েছে।
- উপন্যাসের তিনটি ভাগ। বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রুর সংবাদ।
- 'পথের পাঁচালী'র নায়ক বালক অপু।

উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো:
- অপু,
- দুর্গা,
- ইন্দির ঠাকরুন,
- সর্বজয়া।

এছাড়াও,
'পথের পাঁচালী' ও 'অপরাজিত' উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং 'পথের পাঁচালী' উপন্যাস।

২০.
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায় অবস্থিত?
  1. রাজশাহী
  2. যশোর
  3. কুমিল্লা 
  4. কুষ্টিয়া 
সঠিক উত্তর:
কুষ্টিয়া 
উত্তর
সঠিক উত্তর:
কুষ্টিয়া 
ব্যাখ্যা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ:
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুষ্টিয়া জেলায় অবস্থিত।

⇒ শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি।
- কুষ্টিয়া শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর পূর্বে কুমারখালি উপজেলার অর্ন্তগত শিলাইদহ ইউনিয়নের খোরেশদপুর কুঠিবাড়ি অবস্হিত ।
- রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এ অঞ্চলের জমিদারি পান।
- পরবর্তিতে ১৮৮৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন।
- এখানে তিনি ১৯০১ সাল পর্যন্ত জমিদারী পরিচালনা করেন। এ সময় এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালী, ইত্যাদি, গীতাঞ্জলী কাব্যের অনুবাদ কাজও শুরু করেন।

⇒ ১৯৫৮ সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্হাপনায় শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি গৌরবময় স্মৃতিরূপে সংরক্ষিত আছে।
- ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কুঠিবাড়িটি গুরুত্ব অনুধাবন করে কবির বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয়।
- জাদুঘরের নীচ ও দ্বিতীয় তলায় ১৬টি কক্ষেই কবি রবীন্দ্রনাথ, শিল্পী রবীন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ, কৃষক বন্ধু রবীন্দ্রনাথ অর্থাৎ নানা বয়সের বিচিত্র ভঙ্গির রবীন্দ্রনাথের ছবি। বাল্যকাল থেকে মৃতু্শয্যার ছবি পর্যন্ত সংরক্ষিত আছে।
- তাছাড়াও রয়েছে শিল্পকর্ম এবং তাঁর ব্যবহার্য আসবাবপত্র দিয়ে পরিপাটি দিয়ে সাজানো ।

উৎস: প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট।

২১.
The idiom 'Cats and dogs' এর অর্থ-
  1. enimity 
  2. heavy rain
  3. very after
  4. chasing something
সঠিক উত্তর:
heavy rain
উত্তর
সঠিক উত্তর:
heavy rain
ব্যাখ্যা

The idiom 'Cats and dogs' means - heavy rain.

Cats and dogs:
- English Meaning: In great quantities/ heavily/ very hard.

- Bangla Meaning: মুষলধারে।

Example Sentence: It was raining cats and dogs.
- Bangla Meaning: মুষলধারে বৃষ্টি হচ্ছিলো।

Source: Oxford Dictionary, Cambridge Dictionary.

২২.
What is the Bengali meaning of 'hard and fast'?
  1. বাঁধাধরা
  2. নিয়মিত
  3. একমত
  4. ভালোভাবে
সঠিক উত্তর:
বাঁধাধরা
উত্তর
সঠিক উত্তর:
বাঁধাধরা
ব্যাখ্যা

The Bengali meaning of 'hard and fast' is - বাঁধাধরা।

• Hard and fast (Adjective)
- English Meaning: Having been established and usually not subject to change/fixed matter.
- Bangla Meaning: বাঁধাধরা।

Example Sentence:
1. The company has established hard and fast rules regarding punctuality.
2. It's important to have hard and fast deadlines to ensure the project's timely completion.

Source: Merriam-webster, Accessible Dictionary by Bangla Academy.

২৩.
Fill in the gap with the correct form of verb- Police _____ informed yesterday.
  1. is
  2. are
  3. was
  4. were
সঠিক উত্তর:
were
উত্তর
সঠিক উত্তর:
were
ব্যাখ্যা

অতীত নির্দেশক কোন শব্দ বা phrase যেমন (yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি) Past Indefinite Tense নির্দেশ করে।
- তাই নিয়ম অনুযায়ী এদের পর verb এর past form হয়।
- যেমন: I came home last night.

আবার,
- The police - আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
- The police একটি collective noun. এটি সবসময় 'singular' রূপ, কিন্তু তবে অর্থগত দিক থেকে এটি plural, তাই plural verb (were) ব্যবহৃত হয়।
- yesterday থাকায় বোঝা যাচ্ছে বাক্যটি Past indefinite tense এ আছে।
- তাই প্রথম শূন্যস্থানটিতে were বসবে।

Complete sentence: Police were informed yesterday.

Source: Bangla Academy Dictionary, Oxford Dictionary.

২৪.
Past participle of 'Freeze'?
  1. Freezed 
  2. Freeze
  3. Frozen 
  4. Freezing
সঠিক উত্তর:
Frozen 
উত্তর
সঠিক উত্তর:
Frozen 
ব্যাখ্যা

• The correct past participle form of 'freeze' is - Frozen.

Freeze (Noun, verb)
- English Meaning: An act or instance of freezing; to become congealed into ice by cold.
- Bangla Meaning: শীতল করা; শক্ত করা; হিমায়িত করা; deep-freeze (noun) হিমায়ন যন্ত্র।

• Example Sentence: It's freezing tonight.
- Bangla Meaning: আজ রাতে প্রচণ্ড ঠান্ডা।

Freeze এর Past form হলো - Froze.
- এবং Past participle form হলো - Frozen.

Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary, Merriam-Webster Dictionary.

২৫.
The picture ________ on the wall.
  1. hanged 
  2. hang
  3. hung
  4. to be hunged
সঠিক উত্তর:
hung
উত্তর
সঠিক উত্তর:
hung
ব্যাখ্যা

Correct answer: The picture hung on the wall.
- Bangla meaning: ছবিটি দেয়ালে ঝুলে ছিল।

• প্রদত্ত Sentence টিতে "picture" দেওয়ালে ঝুলছে বলা হয়েছে।
- Hang কোনো কিছু ঝুলানো বা বস্তু ঝুলানো অর্থে এর past form ও past pasrticiple form হয় Hung. 
- অপরদিকে, Hang এর ফাঁশি দেয়া অর্থে এর past form ও past pasrticiple form হয় Hanged.
- তাই কোনো কিছু ঝুলানো বা বস্তু ঝুলানো অর্থে সঠিক উত্তর হবে: The picture hung on the wall.

Source: Oxford Dictionary, Merriam Webster Dictionary.

২৬.
The new government took ________ last year.
  1. over
  2. after 
  3. upon 
  4. out
সঠিক উত্তর:
over
উত্তর
সঠিক উত্তর:
over
ব্যাখ্যা

Correct answer: The new government took over last year.
- Bangla meaning: নতুন সরকার গত বছর ক্ষমতা গ্রহণ করেছিল।

Take (something) over:
- English meaning: To begin to have control of or responsibility for something, especially in place of somebody else.
- Bangla meaning: দায়িত্ব গ্রহণ করা।

Example sentence:
-
After the CEO retired, his deputy took over the company.
- The new principal took over the school last month.

 Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২৭.
Neither Shakib and Kalam _________ qualified for the job.
  1. are 
  2. is
  3. were 
  4. had
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা

প্রশ্নটি ত্রুটিপূর্ণ। এখানে and এর পরিবর্তে nor হবে

• Either --- or, Neither --- nor দ্বারা Singular Subject যুক্ত হলে Verb Singular হয়।
- Example: Either he or his brother is guilty.

• Either --- or, Neither --- nor দ্বারা ভিন্ন Number এর Subject যুক্ত হলে Plural Subject টি Verb এর পূর্বে বসে এবং Verb টি Plural হয়। 
- Example: Neither the chairman nor the member are present.

• Either --- or, Neither --- nor দ্বারা যুক্ত Subject যদি ভিন্ন Person এর হয় তবে Verb টি শেষ Subject অনুযায়ী নিবে।
- Example: Neither he nor his friends are present in the class.

• Subject ভিন্ন Person এর হওয়ার কারণে Verb টি শেষ Subject (Kalam) অনুযায়ী প্রদত্ত Sentence টিতে singular verb হিসেবে is বসেবে।

Correct Sentence: Neither Shakib nor Kalam is qualified for the job.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৮.
I have been living in Dhaka _________ 2000.
  1. since
  2. from
  3. after 
  4. till
সঠিক উত্তর:
since
উত্তর
সঠিক উত্তর:
since
ব্যাখ্যা

• Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে since বসে। 
- এখানে একটি নির্দিষ্ট সময় ২০০০ সাল বলা হয়েছে, তাই এখানে 'since' ব্যবহৃত হবে। 

Complete Sentence - I have been living in Dhaka since 2000.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

২৯.
কোন বাক্যটি শুদ্ধ?
  1.  He is not on the Committee. 
  2. He is not in the Committee.
  3.  He is not with the Committee.
  4. He is not at the Committee.
সঠিক উত্তর:
 He is not on the Committee. 
উত্তর
সঠিক উত্তর:
 He is not on the Committee. 
ব্যাখ্যা

Correct sentence: He is not on the Committee.

- বাক্যটির অর্থ দাঁড়ায়, 'সে কমিটির সদস্য নয়।'
- এখানে "on" শব্দটি দ্বারা He ও committee এর মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে। 
- on the Committee দ্বারা কমিটির সদস্য বোঝাতে ব্যবহৃত হয়।
- তাই He is not on the Committee. বাক্যটি শুদ্ধ

উল্লিখিত বাকি অপশনগুলো,
- He is not in the Committee. - ইংরেজিতে কমিটির জন্য সাধারণত ব্যবহার হয় না।
- He is not with the Committee. - সহযোগিতা বা সঙ্গে থাকার অর্থ বোঝায়, সদস্য বোঝায় না।
- He is not at the Committee. - স্থানের নির্দেশ দেয়, সদস্য বোঝায় না।

৩০.
I will not go ________ I am invited. 
  1. because
  2. last
  3. unless 
  4. otherwise
সঠিক উত্তর:
unless 
উত্তর
সঠিক উত্তর:
unless 
ব্যাখ্যা

Correct answer: I will not go unless I am invited

Unless (except if):
- 'যদি না' অর্থে এটি শর্ত বোঝাতে ব্যবহৃত হয়।
- এটি নিজেই negative অর্থ প্রদান করে।
- এজন্যে unless দ্বারা যে clause শুরু হয় তাতে no বা not বসে না।
- যেমন: Do not punish him unless he behaves roughly.

উল্লিখিত বাকি অপশনগুলো,
Because (for the reason that; since)
-  সে-কারণে; কেননা; যেহেতু অর্থে conjunction হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন: I couldn’t attend the meeting because I was ill.

Last:
- শেষ; চূড়ান্ত; অর্থে ব্যবহৃত হয়।
- এটি এখানে সঠিক অর্থ প্রকাশ করে না।

Otherwise:
- অন্যভাবে; ভিন্নভাবে, অন্যথায় বোঝায়, শর্ত পূরণ করার জন্য এখানে উপযুক্ত নয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩১.
The word 'Friendly' is-
  1. Noun
  2. Pronoun
  3. Adverb
  4. Adjective
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা

The word 'Friendly' is - Adjective.

• Friendly [Adjective]:

- English meaning: Behaving in a pleasant, kind way towards someone.
- Bangla meaning: বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ

Noun + ly = adjective, Adjective + ly = Adverb.
- Friend শব্দটি Noun. এর সাথে ly যুক্ত হয়ে adjective গঠন করছে।

সাধারণত Noun + ly = Adjective হয়। Example:

- Friendly,
- Homely,
- Brotherly,
- Motherly,
- Sisterly,
- Manly,
- Kingly,
- Cowardly etc.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩২.
Dolly (to be) ill for about fortnight.
  1. has been 
  2. was
  3. is 
  4. has
সঠিক উত্তর:
has been 
উত্তর
সঠিক উত্তর:
has been 
ব্যাখ্যা

Correct answer: Dolly has been ill for about fortnight.
- Just, Just now, Already, Recently, Yet, Ever, Fortnight, so far, up to now, up to the present, থাকলে Sentence টি Present Perfect Tense হয়।
- Fortnight (A period of 14 days: two weeks) দিয়ে Point of time উল্লেখ করা হয়েছে।
- Point of time উল্লেখ থাকায় বুঝা যায় বাক্যটি Present Perfect Continuous Tense হবে।

Present Perfect Tense:
- কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝালে Present Perfect Tense হয়।


Structure: Subject + has/ have + V3 + extension.

Example sentence:
- I have done it.
- She has used the pen.
- My father has been transferred to Khulna recently.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৩.
Choose the correctly spelled word-
  1. principal
  2. prinpl
  3. pronciple
  4. pricipal
সঠিক উত্তর:
principal
উত্তর
সঠিক উত্তর:
principal
ব্যাখ্যা

• The correct spelling is 'Principal' (Noun & Adjective).

Principal
- English meaning: Most important; main.
- Bangla meaning: প্রধান; মুখ্য। 

Example sentence
- Honesty is of principal importance in life.
- The principal of the school addressed the students. 

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৪.
তিনি এলএলএম পাশ -এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
  1. He is an LLM.
  2. He is on LLM.
  3. He is a LLM.
  4. He is the LLM.
সঠিক উত্তর:
He is an LLM.
উত্তর
সঠিক উত্তর:
He is an LLM.
ব্যাখ্যা

"তিনি এলএলএম পাশ" এর সঠিক ইংরেজি অনুবাদ হলো - He is an LLM.

• Article এর ক্ষেত্রে, A, E, I, O, U এই পাঁচটি Vowel এর পূর্বে an বসে।
- তবে প্রদত্ত বাক্যটিতে LLM. শব্দের 'L' Consonant হওয়া সত্ত্বেও Article হিসেবে 'an' বসবে। 
- 'L' উচ্চারণ করতে গেলে 'a' উচ্চারণ প্রথমে আসে, যা একটি Vowel. 

অন্যান্য অপশনগুলো ভুল কারণ:
- on LLM - ভুল preposition.
- a LLM - “a” vowel sound এর আগে ব্যবহার হয় না।
- the LLM - নির্দিষ্ট কোনো LLM বোঝাচ্ছে, degree বোঝাতে ব্যবহার হয় না।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৫.
'লেফটেন্যান্ট' শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?
  1. Leaftenant
  2. Leiftenant 
  3. Lieutenant 
  4. Lieaftenant
সঠিক উত্তর:
Lieutenant 
উত্তর
সঠিক উত্তর:
Lieutenant 
ব্যাখ্যা

The correct spelling is - Lieutenant.

• Lieutenant (Noun):
- English Meaning: An official empowered to act for a higher official; a deputy or substitute acting for a superior.
- Bangla Meaning: সামরিক কর্মী; ক্যাপ্টেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার, নৌবাহিনীর অধস্তন অফিসার।

Example Sentence: The king's lieutenant handled the problem.
- Bangla Meaning: রাজার লেফটেন্যান্ট সমস্যাটি সমাধান করলেন।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৬.
Use the appropriate article: I saw ______ one-eyed man when I was walking on the road.
  1. a
  2. an
  3. the
  4. No Article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা

Correct answer: I saw a one-eyed man when I was walking on the road.

Article এর নিয়ম অনুসারে,
- শব্দের শুরুতে যদি vowel থাকে এবং তা যদি ইউ (U) বা ওয়া (O) এর মত উচ্চারিত হয় তাহলে তার পূর্বে an না বসে a বসে ।

- 'O' এর উচ্চারণ "ওয়া" এর মত হলে (vowel হওয়া সত্ত্বেও) তার আগে an না বসে a বসে।

- Example:
- Incorrect: I saw an one-eyed man.
- Correct: I saw a one-eyed man.

• কিন্তু O এর উচ্চারণ "অ" বা "ঔ"-এর মত হলে তার আগে an বসে। 

- Example:
- Incorrect: He is a old man.
- Correct: He is an old man.
- Incorrect: He works as a operator in a company.
- Correct: He works as an operator in a company.

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

৩৭.
'গরু ঘাস খেয়ে বাঁচে।' -বাক্যটির ইংরেজি কি হবে?
  1. The cow eats grass.
  2. Cows eat grass.
  3. The cow lives on grass.
  4. Cow lives eating grass.
সঠিক উত্তর:
The cow lives on grass.
উত্তর
সঠিক উত্তর:
The cow lives on grass.
ব্যাখ্যা

Live on:
- It's a phrasal verb. 
- যার অর্থ: to continue to live or exist. বাংলায় বেঁচে থাকা। 
- to eat a particular type of food to live. বা নির্দিষ্ট কোন খাবার খেয়ে বা অবলম্বন করে বেঁচে থাকা।
- যেমন: Small birds live mainly on insects.


প্রশ্নে বলা হচ্ছে, গরু ঘাস খেয়ে বাঁচে, সুতরাং, সঠিক উত্তর হবে - The cow lives on grass. 

Source: Oxford Learners Dictionary, Grammar reference.

৩৮.
'সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।' -বাক্যটির ইংরেজি কি হবে?
  1. It has been raining cats and dogs from morning.
  2. It has been raining cats and dogs since morning.
  3. It is raining raining cats and dogs from morning.
  4. Rain has starts cats and dogs from morning.
সঠিক উত্তর:
It has been raining cats and dogs since morning.
উত্তর
সঠিক উত্তর:
It has been raining cats and dogs since morning.
ব্যাখ্যা

Cats and dogs:
- English Meaning: In great quantities/ very hard.
- Bangla Meaning: মুষলধারে।

• প্রশ্নে উল্লেখিত বাক্যটি Present Perfect Continuous tense এ আছে।
- অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানে ও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।

Structure: Subject + have been / has been + verb(ing) + time.

- আবার,
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।

• তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - It has been raining cats and dogs since morning.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৯.
Opposite word of 'Calm'
  1. Agitated 
  2. Peace
  3. Composure
  4. None of these
সঠিক উত্তর:
Agitated 
উত্তর
সঠিক উত্তর:
Agitated 
ব্যাখ্যা

• Calm (Noun, Adjective & Verb)
- English meaning: peaceful, quiet, and without worry.
- Bangla meaning: স্থির; শান্ত; নিস্তরঙ্গ।

উল্লিখিত অপশনগুলো,
ক) Agitated: আলোড়িত/ বিক্ষুব্ধ করা; নাড়া দেওয়া।
খ) Peace: শান্তি; শান্ত অবস্থা; প্রশান্তি; নির্জনতা
গ) Composure: শান্তি; স্থৈর্য; আত্মসংবরণ

অপশন গুলো বিবেচনা করে দেখা যায়, Calm শব্দটির opposite word - Agitated.

Source: Cambridge & Accessible Dictionary.

৪০.
Wisdom means.
  1. প্রজ্ঞা 
  2. জ্ঞান
  3. বুদ্ধি 
  4. মেধা 
সঠিক উত্তর:
প্রজ্ঞা 
উত্তর
সঠিক উত্তর:
প্রজ্ঞা 
ব্যাখ্যা

 • Wisdom (Noun):
- English meaning: The ability to make sensible decisions and give good advice because of the experience and knowledge that you have.
- Bangle meaning: গভীর ও বিস্তৃত জ্ঞান;
প্রাজ্ঞতা; বিজ্ঞতা; বিচক্ষণতা।

উল্লিখিত বাকি অপশনগুলো,
- Knowledge শব্দের বাংলা অর্থ - জ্ঞান।
- Intelligence শব্দের বাংলা অর্থ - বুদ্ধি।

- Intellect শব্দের বাংলা অর্থ - মেধা।

Source: Accessible Dictionary.

৪১.
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?
  1.  ১৪ টাকা
  2. ৪২ টাকা
  3. ১২ টাকা
  4. ১০৫ টাকা
সঠিক উত্তর:
৪২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪২ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে?

সমাধান:
১ কেজি মিষ্টির দাম = ৩৫০ টাকা
∴ ৩ কেজি মিষ্টির দাম = (৩৫০ × ৩) টাকা
= ১০৫০ টাকা

১০০ টাকায় ভ্যাট = ৪ টাকা
∴ ১ টাকায় ভ্যাট = ৪/১০০ টাকা
∴ ১০৫০ টাকায় ভ্যাট = (৪ × ১০৫০)/১০০ টাকা
= ৪২ টাকা

সুতরাং, মোট ৪২ টাকা ভ্যাট দিতে হবে। 

৪২.
৫% হারে ৩০০ টাকায় ৫ বছরের সুদাসল কত টাকা?
  1. ৩২৫
  2. ৩৪৫
  3. ৩৭৫
  4. ৩৬০
সঠিক উত্তর:
৩৭৫
উত্তর
সঠিক উত্তর:
৩৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৫% হারে ৩০০ টাকায় ৫ বছরের সুদাসল কত টাকা?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ৩০০ টাকা
সুদের হার, r = ৫%
সময়, n = ৫ বছর

আমরা জানি,
সরল সুদ, I = Prn
= (৩০০ × ৫ × ৫)/১০০ = ৭৫ 
∴ সরল সুদ = ৭৫ টাকা 

∴ সুদাসল = আসল + সুদ = ৩০০ + ৭৫ = ৩৭৫ টাকা 

৪৩.
তানজিম ৫টি কলম ২০ টাকায় বিক্রয় করায় তার ৫ টাকা ক্ষতি হলো। তার ক্রয়মূল্য কত?
  1. ২০ টাকা
  2. ৪০ টাকা
  3. ২৫ টাকা
  4. ৩০ টাকা
সঠিক উত্তর:
২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: তানজিম ৫টি কলম ২০ টাকায় বিক্রয় করায় তার ৫ টাকা ক্ষতি হলো। তার ক্রয়মূল্য কত?

সমাধান:
দেওয়া আছে, 
বিক্রয়মূল্য = ২০ টাকা
ক্ষতি = ৫ টাকা

আমরা জানি,
ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
= ২০ + ৫ = ২৫ টাকা

∴ তার ক্রয়মূল্য ২৫ টাকা। 

৪৪.
৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে-
  1. ২০
  2. ৩০
  3. ২৫
  4. ৩৫
সঠিক উত্তর:
৩৫
উত্তর
সঠিক উত্তর:
৩৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে-

সমাধান: 
মৌলিক সংখ্যা:
মৌলিক সংখ্যা হলো ১-এর চেয়ে বড় এমন স্বাভাবিক সংখ্যা, যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকে- ১ এবং সংখ্যাটি নিজে।
অর্থাৎ, যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে।
যেমন, ২, ৩, ৫, ৭, ১১ ইত্যাদি হলো মৌলিক সংখ্যা।

এখন, 
৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংথ্যাগুলো হলো ৫ ও ৭।
সুতরাং এদের গুনফল = ৫ × ৭ = ৩৫

৪৫.
১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
  1. ৬টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?

সমাধান: 
১৫টি ছাগলের মূল্য = ৩টি গরুর মূল্যে
∴ ১টি ছাগলের মূল্য = ৩/১৫ টি গরুর মূল্যে
∴ ২০টি ছাগলের মূল্য = (৩ × ২০)/১৫ টি গরুর মূল্যে
= ৪টি গরুর মূল্যে

অতএব, ২০টি ছাগলের পরিবর্তে ৪টি গরু পাওয়া যাবে। 

৪৬.
ক, খ ও গ একত্রে একটি ব্যবসা করে ১২০০ টাকা লাভ করে। যদি ক, খ ও গ এর মূলধন এর অনুপাত ৩ : ৪ : ৮ হয় তবে 'ক' কত লভ্যাংশ পাবে?
  1. ২৩০
  2. ২৪০
  3. ২২০
  4. ২৫০
সঠিক উত্তর:
২৪০
উত্তর
সঠিক উত্তর:
২৪০
ব্যাখ্যা

প্রশ্ন: ক, খ ও গ একত্রে একটি ব্যবসা করে ১২০০ টাকা লাভ করে। যদি ক, খ ও গ এর মূলধন এর অনুপাত ৩: ৪: ৮ হয় তবে 'ক' কত লভ্যাংশ পাবে?

সমাধান:
দেওয়া আছে, 
ক, খ ও গ এর মূলধনের অনুপাত ৩ : ৪ : ৮
অনুপাতের রাশি গুলোর যোগফল = ৩ + ৪ + ৮ = ১৫

∴ ক এর লাভের পরিমাণ = (১২০০ এর ৩/১৫) = ২৪০ টাকা

সুতরাং, ক-এর লভ্যাংশ = ২৪০ টাকা। 

৪৭.
কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙ্গে ১১৫টি কমলা এবং ১৩৫টি কলা ভাগ করে দেয়া যায়?
  1. ১৫
  2. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙ্গে ১১৫টি কমলা এবং ১৩৫টি কলা ভাগ করে দেয়া যায়?

সমাধান: 
১১৫ এর গুণিতক ৫, ২৩
এবং ১৩৫ এর গুণিতক ৫, ২৭


∴ ১১৫ ও ১৩৫ এর গ.সা.গু = ৫


অতএব, ৫ জন শিশুর মধ্যে ভাগ করে দেয়া যাবে।

৪৮.
একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য বই তৈরির ব্যয়ের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন?
  1. ৪ টাকা
  2. ৬ টাকা
  3. ৭ টাকা
  4. ৮ টাকা
সঠিক উত্তর:
৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য বই তৈরির ব্যয়ের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন?

সমাধান:
একটি বইয়ের মূল্য ২৪ টাকা = উক্ত বইয়ের বাজার মূল্য
উক্ত বইয়ের বাজার মূল্য = বই তৈরির ব্যায়ের ৮০%

সুতরাং ২৪ = বই তৈরির ব্যয় × ৮০%

বা, বই তৈরির ব্যয় = ২৪/৮০%
বা, বই তৈরির ব্যয় = ২৪ × ১০০/৮০ = ৩০ টাকা।
সুতরাং, বই তৈরির মোট ব্যয় = ৩০ টাকা।


∴ সরকার ভর্তুকি দেয় = (৩০ - ২৪) = ৬ টাকা

৪৯.
a2 = 9,  b2 = 16 হলে (a + b) = কত?
  1. 7
  2. 15
  3. 12
  4. 13
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা

প্রশ্ন: a2 = 9,  b2 = 16 হলে (a + b) = কত?

সমাধান: 
দেওয়া আছে, 
a2 = 9 = 32
∴ a = 3

এবং, 
b2 = 16 = 42
∴ b = 4

এখন, 
∴ a + b = 3 + 4 = 7

৫০.
3/(y + 1) = 4/(y - 2) সমীকরণের সমাধান কত? 
  1. 3/4
  2. - 10
  3. 4/3
  4. 10
সঠিক উত্তর:
- 10
উত্তর
সঠিক উত্তর:
- 10
ব্যাখ্যা

প্রশ্ন: 3/(y + 1) = 4/(y - 2) সমীকরণের সমাধান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
3/(y + 1) = 4/(y - 2)
⇒ 4(y + 1) = 3(y - 2)
⇒ 4y + 4 = 3y - 6
⇒ 4y - 3y = - 6 - 4
∴ y = - 10

৫১.
২টি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432। তবে বড় সংখ্যাটি কত?
  1. 38
  2. 36
  3. 37
  4. 40
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432। তবে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দু’টি x ও y
১ম শর্তমতে, x + y = 48
২য় শর্তমতে, xy = 432

আমরা জানি,
(x - y)2 = (x + y)2- 4xy
⇒ (x - y)2 = (48)2- 4 × 432
⇒ (x - y)2 = 2304 - 1728
⇒ (x - y)2= 576
∴ x - y = 24

এখন,
(x + y) + (x - y) = 48 + 24
⇒ 2x = 72
∴ x = 36

আবার,
x - y = 24
⇒ 36 - y = 24
∴ y = 12

অর্থাৎ, বড় সংখ্যাটি 36

বিকল্প 
x + y=48
36 + 12=48

xy = 432
36 × 12 = 432
বড় সংখ্যাটি = 36

৫২.
যদি x + 2y = 4 এবং x/y = 2 হয়, তবে x = কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + 2y = 4 এবং x/y = 2 হয়, তবে x = কত?

সমাধান:
দেওয়া আছে,
x/y = 2
⇒ x = 2y 
∴ y = x/2

এখন,
x + 2(x/2) = 4
⇒ x + x = 4
⇒ 2x = 4
∴ x = 2

৫৩.
ABCD চতুর্ভুজের AB||CD, AC = BD এবং ∠A = 90° হলে, সঠিক চতুর্ভুজ কোনটি? 
  1. সামান্তরিক
  2. ট্রাপিজিয়াম
  3. রম্বস
  4. আয়তক্ষেত্র
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
ব্যাখ্যা

প্রশ্ন: ABCD চতুর্ভুজের AB||CD, AC = BD এবং ∠A = 90° হলে, সঠিক চতুর্ভুজ কোনটি?

সমাধান: 

যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং প্রতিটা কোণ এক সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে।
এখানে AB||CD, AC = BD এবং কোণ A = 90°
অর্থাৎ, ABCD একটি আয়তক্ষেত্র।

৫৪.
∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A = 115° হলে, ∠B = কত? 
  1. 65°
  2. 75°
  3. 85°
  4. 90°
সঠিক উত্তর:
65°
উত্তর
সঠিক উত্তর:
65°
ব্যাখ্যা

প্রশ্ন: ∠A এবং ∠B পরস্পর সম্পূরক কোণ । ∠A = 115° হলে, ∠B = কত?

সমাধান:
দুইটি কোণের সমষ্টি 180° হলে, কোণ দুইটি একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ,
⇒ ∠A + ∠B = 180°
⇒ 115° + ∠B = 180°
⇒  ∠B = 180° - 115°
 ∴ ∠B = 65°

৫৫.
একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৩ ইঞ্চি এবং প্রস্থ ২ ইঞ্চি হলে এর পরিসীমা কত?
  1.  ৬ ইঞ্চি
  2. ১০ বর্গ ইঞ্চি
  3. ১০ ইঞ্চি
  4.  ৬ বর্গ ইঞ্চি
সঠিক উত্তর:
১০ ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
১০ ইঞ্চি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৩ ইঞ্চি এবং প্রস্থ ২ ইঞ্চি হলে এর পরিসীমা কত?

সমাধান:
এখানে চতুর্ভুজ বলতে আয়তক্ষেত্র বোঝানো হয়েছে, কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ উল্লেখ করা হয়েছে, যা সাধারণত আয়তক্ষেত্রের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

দেওয়া আছে, 
দৈর্ঘ্য = ৩ ইঞ্চি
প্রস্থ = ২ ইঞ্চি

আমরা জানি, 
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ × (৩ + ২) = ২ × ৫ = ১০ ইঞ্চি

সুতরাং, পরিসীমা ১০ ইঞ্চি

৫৬.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে?
  1. ৩০০ ডিগ্রি
  2. ২৭০ ডিগ্রি
  3. ৩৬০ ডিগ্রি
  4.  ১৮০ ডিগ্রি
সঠিক উত্তর:
৩৬০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
৩৬০ ডিগ্রি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে?

সমাধান: 
আমরা জানি, 
১ মিনিট = ৬০ সেকেন্ড

এখন, 
চাকাটি ৬০ সেকেন্ডে ঘুরে = ১২ বার 
∴ চাকাটি ৬০ সেকেন্ডে ঘুরে = ১২/৬০ বার 
∴  চাকাটি ৫ সেকেন্ডে ঘুরে = ১২ × ৫/৬০ বার 
= ১ বার 

∴ চাকাটি ১ বার ঘুরে অতিক্রম করে ৩৬০°

৫৭.
একই সরল রেখায় অবস্থিত নয় এমন নূন্যতম কয়টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: একই সরল রেখায় অবস্থিত নয় এমন নূন্যতম কয়টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়?

সমাধান: 
একই সরলরেখায় অবস্থিত নয় এমন নূন্যতম তিনটি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়। এই তিনটি বিন্দুকে 'অ-সমরৈখিক'(non-collinear) বিন্দু বলা হয়, এবং এই তিনটি বিন্দুর মধ্য দিয়ে শুধুমাত্র একটি এবং একটিই নির্দিষ্ট বৃত্ত আঁকা সম্ভব। 

একটি বিন্দু হলে পয়েন্ট, দুইটি বন্ধু হলে সরলরেখা আর দুইয়ের অধিক হলে বৃত্ত অঙ্কন সম্ভব। 

৫৮.
পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩৭ বছর। পিতা, মাতা ও ঐ দুই সন্তানের বয়সের গড় ৩৬ বছর। মাতার বয়স কত?
  1. ৩৫
  2. ৩৪
  3. ৩৩
  4. ৩৬
সঠিক উত্তর:
৩৩
উত্তর
সঠিক উত্তর:
৩৩
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩৭ বছর। পিতা, মাতা ও ঐ দুই সন্তানের বয়সের গড় ৩৬ বছর। মাতার বয়স কত?

সমাধান: 
দেওয়া আছে, 
পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩৭ বছর
∴ তাদের বয়সের সমষ্টি = ৩৭ × ৩ = ১১১ বছর

আবার, 
পিতা, মাতা ও ঐ দুই সন্তানের বয়সের গড় ৩৬ বছর
∴ তাদের বয়সের সমষ্টি = ৩৬ × ৪ = ১৪৪ বছর

∴ মাতার বয়স = ১৪৪ - ১১১ = ৩৩ বছর

৫৯.
৬০ মিটার একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে বাঁশের করাগুলির আকার হবে-
  1.  ৮ মিটার, ২২ মিটার, ৩০ মিটার
  2.  ১০ মিটার, ২০ মিটার, ৩০ মিটার
  3.  ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
 ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
 ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ মিটার একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে বাঁশের করাগুলির আকার হবে-

সমাধান:
দেওয়া আছে,
বাঁশের মোট দৈর্ঘ্য = ৬০ মিটার
অনুপাত = ৩ : ৭ : ১০
অনুপাতের রাশিগুলোর সমষ্টি = ৩ + ৭ + ১০ = ২০ 

∴ প্রথম খণ্ডের পরিমাণ = ৬০ এর ৩/২০ = ৯ মিটার 
∴ দ্বিতীয় খণ্ডের পরিমাণ = ৬০ এর ৭/২০ = ২১ মিটার 
∴ তৃতীয় খণ্ডের পরিমাণ = ৬০ এর ১০/২০ = ৩০ মিটার 

সুতরাং, বাঁশের খণ্ডগুলির আকার হবে: ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার।

৬০.
x : y এর ব্যস্তানুপাত কোনটি?
  1. y : x
  2. √x : √y
  3. y = 1/x
  4. 1/x : 1/y
সঠিক উত্তর:
y : x
উত্তর
সঠিক উত্তর:
y : x
ব্যাখ্যা

প্রশ্ন: x : y এর ব্যস্তানুপাত কোনটি?

সমাধান:
ব্যস্তানুপাত: সরল অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায়, তাকেই ব্যস্ত অনুপাত বলে।  

যেমন,
4 : 9 এর ব্যস্ত অনুপাত হলো  9 : 4।
একইভাবে, x : y এর ব্যস্তানুপাত y : x

সুতরাং, সঠিক উত্তর ক) y : x

৬১.
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটি?
  1. ঢাকা
  2. নারায়ণগঞ্জ
  3. চট্টগ্রাম
  4. কুমিল্লা
সঠিক উত্তর:
চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম:
- চট্টগ্রামকে বাংলাদেশের ‘বাণিজ্যিক রাজধানী’ বলা হয়। 

⇒ বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের শতকরা প্রায় ৯০ ভাগ সম্পন্ন হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে।
- যার কারণে চট্টগ্রামে গড়ে উঠেছে প্রচুর শিল্প-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।
- এর মাধ্যমে ত্বরান্বিত হয়েছে হয়েছে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন।
- এই অর্থনৈতিক গুরুত্বের কারনেই চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানীর মর্যাদা লাভ করেছে।

উল্লেখ্য,
- চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী এবং এর মধ্য দিয়েই সঞ্চালিত হয় দেশের অর্থনৈতিক জীবনীশক্তি।
- দেশের সর্বমোট রপ্তানী বাণিজ্যের প্রায় ৭৫ ভাগ সংঘটিত হয় চট্টগ্রামের উপর দিয়ে। অন্যদিকে আমদানি বাণিজ্যের ক্ষেত্রে এ হার ৮০ ভাগ। রাজস্ব আয়েও চট্টগ্রামের ভুমিকা অপরিসীম।
- আমাদের মোট রাজস্ব আয়ের শতকরা ৬০ ভাগ আসে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য থেকে।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৬২.
বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম কোনটি?
  1. বুড়িচং
  2. বানিয়াচং
  3. বুড়িমারি
  4. কুড়িগ্রাম
সঠিক উত্তর:
বানিয়াচং
উত্তর
সঠিক উত্তর:
বানিয়াচং
ব্যাখ্যা

বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম:
- বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম হবিগঞ্জ জেলার বানিয়াচং।

⇒ বানিয়াচং গ্রামের আয়তন প্রায়  ৪৮২.৪৬ বর্গ কিলোমিটার এবং এখানে ১৫টি ইউনিয়ন রয়েছে।  
- বানিয়াচং গ্রাম এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিত।
- প্রশাসন থানা গঠিত হয় ১৭৯০ সালে। বর্তমানে এটি উপজেলা।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৬৩.
বাংলাদেশে বিভাগ কয়টি?
  1. ৪টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা

বাংলাদেশের বিভাগসমূহ:
- বাংলাদেশ আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যাদের বাংলায় বিভাগ হিসেবে অভিহিত করা হয়।
- বাংলাদেশের ৮টি বিভাগগুলো হলো:
• ঢাকা বিভাগ,
• চট্টগ্রাম বিভাগ,
• রাজশাহী বিভাগ,
• খুলনা বিভাগ,
• সিলেট বিভাগ,
• বরিশাল বিভাগ,
• রংপুর বিভাগ,
• ময়মনসিংহ বিভাগ।

⇒ বাংলাদেশের ৮টি বিভাগে জেলার সংখ্যা:
- ঢাকা বিভাগে জেলার সংখ্যা: ১৩টি।
- চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা: ১১টি।
- খুলনা বিভাগে জেলার সংখ্যা: ১০টি।
- রাজশাহী বিভাগে জেলার সংখ্যা: ৮টি।
- রংপুর বিভাগে জেলার সংখ্যা: ৮টি।
- বরিশাল বিভাগে জেলার সংখ্যা: ৬টি।
- সিলেট বিভাগে জেলার সংখ্যা: ৪টি।
- ময়মনসিংহ বিভাগে জেলার সংখ্যা: ৪টি।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৬৪.
বাংলাদেশের সর্ব দক্ষিণের এলাকা কোনটি?
  1. তেতুলিয়া
  2. সাতক্ষীরা
  3. সেন্টমার্টিন
  4. সিলেট
সঠিক উত্তর:
সেন্টমার্টিন
উত্তর
সঠিক উত্তর:
সেন্টমার্টিন
ব্যাখ্যা

বাংলাদেশের সর্ব দক্ষিণের এলাকা সেন্টমার্টিন।

বাংলাদেশ:
- বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অংশে অবস্থিত।
- বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মায়ানমারের পাহাড়ী এলাকা এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
- সাংবিধানিক নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ,
- সমুদ্রতট রেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
- রাজনৈতিক সমুদ্রসীমার দৈর্ঘ্য ১২ নটিক্যাল মাইল।
- অর্থনৈতিক সমুদ্রসীমার দৈর্ঘ্য ২০০ নটিক্যাল মাইল।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ (সেন্টমার্টিন)।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার।

⇒ সেন্টমার্টিন দ্বীপ:
- সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত।
- এটি একটি প্রবালদ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত।
- জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কক্সবাজার জেলার সেন্টমার্টিন।
- প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৬৫.
প্রাচ্যের ভেনিস বলা হয় কোন জেলাকে?
  1. বরিশাল
  2. ভোলা
  3. ফরিদপুর
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
বরিশাল
উত্তর
সঠিক উত্তর:
বরিশাল
ব্যাখ্যা

বাংলাদেশের শস্য ভাণ্ডার:
- 'প্রাচ্যের ভেনিস' নামে পরিচিত বরিশাল জেলা।
- বরিশাল জেলাকে বাংলার শস্যভান্ডার বলা হয়।
- কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এ শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ। 
- বাংলাদেশের শস্য ভাণ্ডার, প্রাচীন চন্দ্রদ্বীপ ও প্রাচ্যের ভেনিস সহ বিভিন্ন নামে পরিচিত এই বরিশাল নগরীতে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী ও খাল।
- এই অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ অনেকাংশেই নির্ভরশীল ছিল এইসব নদী ও খালের উপর।
- ধান- নদী -খাল এই তিনে বরিশাল' খ্যাত বরিশাল বিভাগের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
- এ রাজ্য প্রতিষ্ঠার পূর্বে এ অঞ্চল ‘বাকলা' নামে পরিচিত ছিল।
- ‘বাকলা' অর্থ শস্য ব্যবসায়ী যা আরবী শব্দ থেকে আগত। 
- বাংলার শস্য ভান্ডার বরিশাল একদা ‘এগ্রিকালচারাল ম্যানচেস্টার' হিসেবে পরিচিত ছিল।
- প্রাচীনকাল থেকে পলি গঠিত উর্বর এ অঞ্চল ছিল কৃষির জন্য উৎকৃষ্ট এবং বসবাসের জন্য উত্তম।
- কৃষিই ছিল এ দেশের অর্থনীতির মূল উৎস।
- পর্যটক রালফ ফিস ১৫৮০ সালে বাকলাকে অত্যন্ত সম্পদশালী আখ্যায়িত করে এখানকার প্রচুর চাল, কার্পাস, রেশমবস্ত্র ও সুবৃহৎ ঘরের কথা উল্লেখ করেছেন।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৬৬.
বঙ্গোপসাগর বাংলাদেশে কোন দিকে অবস্থিত?
  1. উত্তর
  2. দক্ষিণপূর্ব
  3. দক্ষিণ
  4. পূর্ব
সঠিক উত্তর:
দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ
ব্যাখ্যা

বঙ্গোপসাগর বাংলাদেশে দক্ষিণে অবস্থিত।

বঙ্গোপসাগর:
- বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর।
- বঙ্গোপসাগর ভারত মহাসাগরের অংশ।
- পৃথিবীর সর্ববৃহৎ এ উপসাগরটি পশ্চিমে ভারত ও শ্রীলংকার পূর্ব উপকূল, উত্তরে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীপ্রণালী সৃষ্ট বদ্বীপ এবং পূর্বে মায়ানমার উপদ্বীপ থেকে আন্দামান-নিকোবর শৈলশিরা পর্যন্ত বিস্তৃত ভূভাগ দ্বারা বঙ্গোপসাগর তিনদিকে আবদ্ধ।
- বঙ্গোপসাগরের আয়তন ২৬,০০,০০০ বর্গকিলোমিটার।
- এর গড় গভীরতা প্রায় ২,৬০০ মিটার এবং সর্বোচ্চ গভীরতা ৫,২৫৮ মিটার।
- বঙ্গোপসাগরের সবচেয়ে উত্তর প্রান্তে বাংলাদেশ অবস্থিত। 
- বঙ্গোপসাগরের একটি গিরিখাত সোয়াচ অব নো গ্রাউন্ড।

উল্লেখ্য,
- বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অংশে অবস্থিত।
- বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মায়ানমারের পাহাড়ী এলাকা এবং দক্ষিণে বঙ্গোপসাগর।

উৎস: বাংলাপিডিয়া।

৬৭.
বেনাপোল স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. সাতক্ষীরা
  2. পটুয়াখালী
  3. শেরপুর
  4. যশোর
সঠিক উত্তর:
যশোর
উত্তর
সঠিক উত্তর:
যশোর
ব্যাখ্যা

বেনাপোল স্থলবন্দর:
- বাংলাদেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল স্থলবন্দর।
- বেনাপোল স্থলবন্দর যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অবস্থিত।
- মোট ৮৬.৬৮ একর এলাকা জুড়ে বিস্তৃত।
- স্থলবন্দরটি ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি/রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করে।।
- বাংলাদেশ-ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ তল্লাশী ঘাঁটি ও আন্তর্জাতিক স্থলবন্দর হিসেবে পরিচিত।
- দেশের স্থল বাণিজ্যের প্রায় ৯০% এ বন্দরের মাধ্যমে হয়ে থাকে।

⇒ কয়েকটি স্থলবন্দরের নাম ও অবস্থান:
- বুড়িমারী স্থলবন্দর: পাটগ্রাম, লালমনিরহাট।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
- ভোমরা স্থলবন্দর: ভোমরা, সাতক্ষীরা সদর।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

৬৮.
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. ঢাকার গুলশানে
  2. ঢাকার মহখালীতে
  3. ঢাকার কুর্মিটোলায়
  4. ঢাকার রামপুরায়
সঠিক উত্তর:
ঢাকার কুর্মিটোলায়
উত্তর
সঠিক উত্তর:
ঢাকার কুর্মিটোলায়
ব্যাখ্যা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ:
- ১৯৮৫ সালে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৮৫ সালের অধ্যাদেশ নং XXXVIII এর মাধ্যমে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ (CAAB) গঠন করে, যার শিরোনাম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অধ্যাদেশ, 1985। 
- সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা।

⇒ স্বাধীন বাংলাদেশে বিমান চলাচল কার্যক্রম শুরু হয় ১৯৭১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে।
- ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর, বেসামরিক বিমান চলাচল বিভাগ (ডিসিএ) প্রায় প্রথম থেকেই যাত্রা শুরু করে। 
- এয়ারপোর্টস ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ) নামে আরেকটি সংস্থা ছিল, যেটি পাকিস্তান আমল থেকে কাজ করছিল। এটি ১৯৬৫ সালে গঠিত হয়েছিল এবং এর কাজগুলি ছিল এরোড্রোম এবং বিমানবন্দর নির্মাণ করা এবং ডিসিএর জন্য প্রয়োজনীয় সমস্ত বৈদ্যুতিক এবং যান্ত্রিক প্রকৌশল কাজ সম্পাদন করা।
- ১৯৮২ সালে, ডিসিএ এবং এডিএ একত্রিত হয়ে একটি কমপ্যাক্ট সংস্থা গঠন করে এবং সরকার কর্তৃক প্রবর্তিত সিভিল এভিয়েশন অথরিটি অর্ডিন্যান্স-১৯৮২ শিরোনামের ১৯৮২ সালের অধ্যাদেশ নং XXVII অনুসারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নামে নামকরণ করা হয়।
- ১৯৮৫ সালে, বর্তমান সিভিল এভিয়েশন অথরিটি অর্ডিন্যান্স, ১৯৮৫ এর মাধ্যমে এটির কাছে অর্পিত, সাংগঠনিক এবং আর্থিক উভয় বিষয়ে সম্পূর্ণ ব্যবস্থাপনাগত ক্ষমতা সহ একটি সংস্থা হিসাবে অস্তিত্ব লাভ করে। 


⇒ রূপকল্প (Vision): বাংলাদেশকে একটি অন্যতম মুখ্য বিমান চলাচল কেন্দ্রবিন্দুতে পরিণত করা।
⇒ অভিলক্ষ্য (Mission): আন্তর্জাতিক মানের নিরাপদ, নিরুপদ্রব ও দক্ষ বিমান চলাচল সেবা নিশ্চিতকরণ।

উৎস: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ওয়েবসাইট।

৬৯.
সোনালী আঁশ কাকে বলা হয়?
  1. পাট
  2. রেশম সুতা
  3. কলাগাছের তন্তু
  4. ইলিশ মাছের আঁশ
সঠিক উত্তর:
পাট
উত্তর
সঠিক উত্তর:
পাট
ব্যাখ্যা

পাট:
- পাট এক ধরনের কৃষিপণ্য।
- এটি একটি বর্ষাকালীন ফসল।
- এর জীবনকাল ১০০ থেকে ১২০ দিন পর্যন্ত।
- বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয়ে থাকে।
- দুই ধরনের পাট বাংলাদেশে দেখতে পাওয়া যায়: সাদা পাট ও তোষা পাট।

উল্লেখ্য,
- পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
- পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে।
- বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ প্রত্যক্ষ পরোক্ষভাবে পাট এবং পাট শিল্পের সাথে জড়িত।
- পাট দিয়ে তৈরি হচ্ছে ব্যাগ, শাড়ি, জুতা, স্যান্ডেল, বিছানার চাদর, পর্দা সোফার কভার,কার্পেট এবং আরো নানা ধরনের পণ্য।
- দেশের ভেতরে পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করা হলে পাটের বিপুল চাহিদা তৈরি হবে।

উৎস: i) কৃষি তথ্য সার্ভিস।
ii) পাট অধিদপ্তর ওয়েবসাইট।

৭০.
মংলাবন্দর কোন নদীর তীরে অবস্থিত?
  1. ভৈরব 
  2. পশুর
  3. মেঘনা
  4. কর্ণফুলী
সঠিক উত্তর:
পশুর
উত্তর
সঠিক উত্তর:
পশুর
ব্যাখ্যা

মংলা সমুদ্র বন্দর:
- মংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাগেরহাট জেলায় অবস্থিত।
- এটা দেশের ২য় বৃহত্তম সমুদ্র বন্দর।
- বন্দরটি প্রতিষ্ঠিত হয় ১ ডিসেম্বর, ১৯৫০ সালে।
- এটি পশুর নদী ও মংলা নদীর সংযোগস্থলে অবস্থিত।

উল্লেখ্য,
- প্রাকৃতিক সৌন্দর্যের অসামান্য সমাহার সুন্দরবনের কুল ঘেষে সমুদ্র থেকে ১৩১ কিঃমিঃ উজানে এবং বিভাগীয় শহর হতে ৪৪ কিঃমিঃ দক্ষিণে বাগেরহাট জেলাস্থ পশুর নদীর পূর্ব তীরে মংলা নালা ও পশুর নদীর মিলনস্থলে অক্ষাংশ ২২.২৯.৩২’ উত্তর ও দ্রাঘিমাংশ ৮৯.৩৫.৫৭’ পূর্বে মোংলা বন্দর অবস্থিত।
- বন্দরের প্রধান কার্যালয় মোংলায় এবং বিভাগীয় শহর ঢাকা ও খুলনায় অফিস রয়েছে।

উৎস: মোংলা বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট।

৭১.
মিয়ানমার এর রাজধানীর নাম কি?
  1. বার্মা 
  2. রেঙ্গুন
  3. নেপিতোহ 
  4. ইয়াঙ্গুন
সঠিক উত্তর:
নেপিতোহ 
উত্তর
সঠিক উত্তর:
নেপিতোহ 
ব্যাখ্যা

মিয়ানমার এর রাজধানীর নাম নেপিতোহ (নেপিদো)।

মিয়ানমার:

- দেশটি বার্মা নামেও পরিচিত।
- রাজধানী: নেপিদো।
- মুদ্রা: কিয়াট।
- প্রধান ভাষা: বার্মিজ।
- বর্তমান প্রেসিডেন্ট: মিন্ট সোয়ে।
- সীমান্তরক্ষী বাহিনী: বর্ডার গার্ড পুলিশ (BGP)।
- মিয়ানমারের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতা লাভ করে।
- ১৯৬২ সালে মিয়ানমারের সামরিক সরকার নে উইন রোহিঙ্গাদের প্রতি অমানবিক নির্যাতন করে এবং একদলীয় সমাজতান্ত্রিক ব্যবস্থার নামে ক্ষমতা দখল করে সামরিক জান্তা সরকার।
- ১৯৭৮ সালে নে উইন সামরিক সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে 'অপারেশন অড্রাগন কিং' চালায়।
- ১৯৮২ সলে মিয়ানমারের নাগরিকত্ব আইনে ১৩৫টি গোত্রের জনগোষ্ঠীকে নাগরিকত্ব প্রদান করা হয় কিন্তু রোহিঙ্গাদের সেই তালিকার বাইরে রাখা হয়। যার ফলে ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের কারণে রোহিঙ্গারা ওই দেশের নাগরিকত্ব হারায়।

এছাড়াও,
- প্রশাসনিকভাবে, মিয়ানমার সাতটি রাজ্য, সাতটি অঞ্চল এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত (Nay Pyi Taw)। রাজ্যগুলো হল:
১. কাচিন রাজ্য- (রাজধানী: কাচিন)।
২. কায়াহ রাজ্য- (রাজধানী: লোপেইয়া)।
৩. কিন্টা রাজ্য- (রাজধানী: হেপি)।
৪. চিন রাজ্য- (রাজধানী: হাক্কা)।
৫. মোন রাজ্য- (রাজধানী: মারগু)।
৬. রাখাইন রাজ্য- (রাজধানী: সিতওয়ে)।
৭. শান রাজ্য- (রাজধানী: তালিঙ্গি)।

উৎস: Britannica.

৭২.
মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি?
  1. ডলার 
  2. পাউন্ড
  3. দিনার
  4. মানি
সঠিক উত্তর:
ডলার 
উত্তর
সঠিক উত্তর:
ডলার 
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট- নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ)।
- বর্তমান প্রেসিডেন্ট: ডোনাল্ড ট্রাম্প।
- মুদ্রা: মার্কিন ডলার।

অন্যদিকে,
- পাউন্ড: যুক্তরাজ্য, মিশর, দক্ষিণ সুদান, লেবানন, সিরিয়া, সুদান প্রভৃতি।
- দিনার: ইরাক, কুয়েত, জর্ডান, বাহরাইন, আলজেরিয়া, তিউনেশিয়া।

উৎস: Britannica.

৭৩.
সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?
  1. চীন 
  2. মঙ্গোলিয়া 
  3. জাপান 
  4. নেদারল্যান্ড
সঠিক উত্তর:
জাপান 
উত্তর
সঠিক উত্তর:
জাপান 
ব্যাখ্যা

জাপান:
 সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে।

⇒ জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- পূর্বনাম: নিপ্পন।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- মুদ্রা: ইয়েন।
- আইনসভা: ডায়েট।
- পতাকার রং সাদা ও লাল।
- বর্তমান প্রধানমন্ত্রী: সানায়ে তাকাইচি।
- প্রধান দ্বীপ: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ: হনসু।

এছাড়াও,
- বজ্রপাতের দেশ: ভুটান।
- নিষিদ্ধ দেশ:  তিব্বত।
- শান্ত দেশ: কোরিয়া।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।
- ধীবরের দেশ: নরওয়ে।
- হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- ভূমিকম্পের দেশ: জাপান।
- ম্যাপল পাতার দেশ: কানাডা।

উৎস: Britannica.

৭৪.
নায়াগ্রা জলপ্রপাত কোন দুই দেশের মধ্যে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র ও কানাডা
  2. যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
  3. ভারত ও পাকিস্তান
  4. ইরান ও পাকিস্তান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও কানাডা
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও কানাডা
ব্যাখ্যা

নায়াগ্রা জলপ্রপাত:
- নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং কানাডার ওন্টারিওর সীমান্তে অবস্থিত।
- নায়াগ্রা নদী এই জলপ্রপাতটির মাধ্যমে আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়।

⇒ এটি পৃথিবীর অন্যতম বিখ্যাত জলপ্রপাত।
- নায়াগ্রা জলপ্রপাতের উচ্চতা প্রায় ৫১ মিটার (১৬৭ ফুট) এবং এটি প্রতি মিনিটে প্রায় ২,৮০০ ঘনমিটার পানি পতিত হয়।
- এটি মূলত তিনটি জলপ্রপাতের সমষ্টি। সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম হলো হর্সশু ফলস বা কানাডা ফলস। এর পরের ফলসটির নাম আমেরিকান ফলস। অন্যটির নাম ব্রাইডল ভেইল ফলস।
- নায়াগ্রা জলপ্রপাতের তিন ভাগের এক ভাগ আমেরিকায়। বাকি দুই ভাগ কানাডায়।

উল্লেখ্য,
- স্টবাক জলপ্রপাত: সুইজারল্যান্ড।
- অ্যাঞ্জেলস জলপ্রপাত: ভেনিজুয়েলা। 
- ভিক্টোরিয়া জলপ্রপাত: জিম্বাবুয়ে।

উৎস: Britannica.

৭৫.
পৃথিবীর ছাদ বলা হয় কোনটিকে?
  1. ব্যাবিলন
  2. পামির মালভূমি
  3. কাশ্মির
  4. হিমালয় 
সঠিক উত্তর:
পামির মালভূমি
উত্তর
সঠিক উত্তর:
পামির মালভূমি
ব্যাখ্যা

পামির মালভূমি:
- সাধারণত বিস্তীর্ণ ভূ-ভাগ সমুদ্র সমতল উঁচু প্রায় ৩০০ মিটার, অথচ যার পৃষ্ঠদেশ বা উপরিভাগ খুব অসমতল নয় এবং চারপাশ খাড়া ঢালযুক্ত থাকে তাকে মালভূমি বলা হয়। মালভূমি হলো এক বা একাধিক পাহাড়ের চূড়ায় অবস্থিত সমতল অঞ্চল। কয়েকটি পাহাড়ের সম্মিলিত স্থানে যে সমতল অঞ্চল তৈরি হয় তাই মালভূমি। 
- পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে।

⇒ সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে প্রায় ১৬,০০০ ফুটের মতো।
- মধ্য এশিয়ায় অবস্থিত পামীর পর্বতমালাকে ঘিরে এ মালভূমিটির অবস্থান।
- তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত এ মালভূমিটি বিস্তৃত।
- পামীর মালভূমির চতুর্দিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বহু উঁচু-নিচু পর্বতশ্রেণি। এর উত্তর দিকে রয়েছে তিয়েনশান পর্বতমালা, পূর্ব দিকে রয়েছে কুনলুন পর্বতশ্রেণি, দক্ষিণ-পশ্চিমে কারাকোরাম পর্বতশ্রেণি এবং দক্ষিণে রয়েছে হিমালয় পর্বতমালা ও হিন্দুকুশ পর্বতশ্রেণি।
- পামীর মালভূমি মূলত, কুনলুনের শাখা আনতিনতাগ, তিয়েনশানের তারিম মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত।

উৎস: i) Worldatlas.
ii) UNESCO World Heritage Centre. [link]

৭৬.
কোন সাগরে মানুষ ডুবে না?
  1. লোহিত সাগর
  2. ভূমধ্য সাগর
  3. মৃত সাগর
  4. প্রশান্ত মহাসাগর
সঠিক উত্তর:
মৃত সাগর
উত্তর
সঠিক উত্তর:
মৃত সাগর
ব্যাখ্যা

Dead Sea:
- Dead Sea বা মৃত সাগরে মানুষ ডুবে না।
- Dead Sea হলো একটি স্থলবেষ্টিত লবণের হ্রদ।
- এটি দক্ষিণ-পশ্চিম এশিয়ার ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত।

⇒ Dead Sea এর প্রধান বৈশিষ্ট্য হলো এর অত্যন্ত উচ্চ লবণাক্ততা, যা এর পানি এমনভাবে অতি লবণাক্ত করে তোলে যে, এতে কোনো জীবন্ত প্রাণী বাস করতে পারে না, তাই এর নাম "মৃত সাগর"।
- এটি পৃথিবীর সবচেয়ে নীচু স্থান, প্রায় ৪৩০ মিটার (১,৪১০ ফুট) সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে।
- পানিতে মানুষ ডুবে গেলেও ডেড সি বা মৃত সাগর এমন একটি হ্রদ যেখানে কেউ ডুবে না।
- এর পানি এতটাই ঘণ যে ওই পানিতে কেউ চাইলে শুয়েও থাকতে পারে।
- এতে কোন মাছ উৎপাদন হয় না।
- এই হ্রদটি ইসরায়েল, পশ্চিমতীর ও জর্ডানের সীমান্ত ঘেঁষে অবস্থিত।

উৎস: Britannica.

৭৭.
দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন হয়?
  1. নারায়ণগঞ্জ
  2. চাঁপাইনবাবগঞ্জ
  3. ঢাকা
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
নারায়ণগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
নারায়ণগঞ্জ
ব্যাখ্যা

দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ:
- দেশের প্রথম 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' নারায়ণগঞ্জে অবস্থিত।

⇒ নারায়ণগঞ্জে ২১ জন শহীদের নামে নির্মিত হয়েছে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’।
- ১৪ জুলাই, ২০২৫ তারিখে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ৫ উপদেষ্টা। তারা হলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 
- বৈষম্যের বিরুদ্ধে টানা ৩৬ দিনের আন্দোলনে, অর্থাৎ ৩৬ জুলাই পর্যন্ত নারায়ণগঞ্জে শহীদ হন ৫৬ জন, আহত হন ৩৭০ জন।
- নিহতদের মধ্যে ২১ জন ছিলেন নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা।
- শহীদদের স্মরণে সরকারি উদ্যোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহায়তায় নির্মিত হয়েছে এই স্মৃতিস্তম্ভ।

উৎস: i) বাংলাদেশ সংবাদ সংস্থা।
ii) যুগান্তর।

৭৮.
ভিটামিন 'সি' এর অভাবে কোন রোগ হয়?
  1. বেরিবেরি
  2. স্কার্ভি
  3. হাড় ক্ষয়
  4. রাতকানা
সঠিক উত্তর:
স্কার্ভি
উত্তর
সঠিক উত্তর:
স্কার্ভি
ব্যাখ্যা

ভিটামিন সি-এর অভাবে স্কার্ভি রোগ হয়।

ভিটামিন সি বা এসকরবিক এসিড (Vitamin C):
- ভিটামিন সি এর রাসায়নিক নাম এসকরবিক এসিড (Ascorbic acid).
- এটি তাপ, আলো, বাতাস ও ক্ষারে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

এসকরবিক এসিডের উৎস:
- টাটকা শাক-সবজি ও ফল-মূল ভিটামিন সি এর উত্তম উৎস।
- টক জাতীয় ফল যেমন- কমলা, লেবু, পেয়ারা, আমলকী, বাতাবি লেবু, আমড়া, কামরাঙা, আঙুর, আনারস ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়।

ভিটামিন সি বা এসকরবিক এসিডের অভাবজনিত অবস্থা:
১. ভিটামিন সি এর দীর্ঘদিনের অভাবে স্কার্ভি রোগ হয়। স্বার্ভি রোগে দাঁতের মাড়ি ফুলে স্পঞ্জের মতো হয়ে যায়, রক্তক্ষরণ হয়, গোড়া আলগা ও নরম হয়ে যায়, অনেক সময় দাঁত পড়ে যায়।
২. ত্বক খসখসে হয়, ফুসকুড়ি ওঠে এবং ত্বক চুলকায়।
৩. অস্থি দুর্বল হয় ও অস্থি সন্ধিতে বা গাঁটে ব্যথা হয়, অস্থি দুর্বল ও ভঙ্গুর হয়।
৪. লৌহের পরিশোষণ ব্যাহত হয় ও রক্তস্বল্পতা দেখা দেয়।
৫. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সহজেই সংক্রামক রোগে আক্রান্ত হয়।

অন্যান্য অপশন:
- বেরিবেরি: ভিটামিন বি১ (থায়ামিন)-এর অভাবে এই রোগ হয়।
- হাড় ক্ষয় (Rickets/Osteomalacia): এটি সাধারণত ভিটামিন ডি-এর অভাবে হয়।
- রাতকানা (Night Blindness): ভিটামিন এ-এর অভাবে এই রোগ হয়।

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান-২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৯.
'চীন' কোন মহাদেশে অবস্থিত?
  1. এশিয়া
  2. ইউরোপ
  3. আফ্রিকা
  4. দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া
ব্যাখ্যা

চীন:
- চীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র।
- রাজধানী: বেইজিং।
- মুদ্রা: ইউয়ান।
- ভাষা: মান্দারিন।
- আইনসভা: ন্যাশনাল পিপলস কংগ্রেস।
- বর্তমান প্রধানমন্ত্রী: লি কিয়াং।
- বর্তমান রাষ্ট্রপতি: শি জিন পিং।

⇒ চীনের সাথে ১৪টি দেশের স্থল সীমান্ত আছে। দেশগুলি হলো: আফগানিস্তান, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, ভিয়েতনাম।

উল্লেখ্য,
- ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্রের সূচনা হয়। এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।
- এর আগে ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
- ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। মাও সেতুং কে গণচীনের জনক বলা হয়।

উৎস: Britannica.

৮০.
জুলাই সনদ স্বাক্ষরিত হয় কয় তারিখে?
  1. ১৭ অক্টোবর ২০২৫
  2. ১৮ অক্টোবর ২০২৫
  3. ১৭ সেপ্টেম্বর ২০২৫
  4. ১৮ সেপ্টেম্বর ২০২৫
সঠিক উত্তর:
১৭ অক্টোবর ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
১৭ অক্টোবর ২০২৫
ব্যাখ্যা

জুলাই জাতীয় সনদ:
- ১৭ অক্টোবর, ২০২৫ তারিখে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে।
- জুলাই জাতীয় সনদকে চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জনগণের ত্যাগ ও রক্তদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে গণ্য হচ্ছে।
- এই সনদ বাস্তবায়নে মোট সাত দফা অঙ্গীকার করা হয়েছে।

⇒ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৪টি রাজনৈতিক দলের ৪৮ জন প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে ওই সনদে সই করেন।
- এরপর সই করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ কমিশনের সদস্যরা। 
- সাত দফা অঙ্গীকারনামার ভিত্তিতে প্রণীত ৪০ পৃষ্ঠার এই সনদের তিনটি ভাগের মধ্যে প্রথম ভাগে পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব ও তৃতীয় ভাগে সনদ বাস্তবায়নের সাত দফা অঙ্গীকার রয়েছে। এই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৭টি বিষয়কে ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’ এবং বাকি ৩৭টি বিষয়কে ‘আইন বা অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার’ হিসেবে চিহ্নিত করেছে ঐকমত্য কমিশন। জুলাই সনদের পটভূমি ব্যাখ্যা করে সংস্কারযজ্ঞ নিয়ে ঐকমত্য কমিশনের কার্যক্রমসহ সংস্কারের ৮৪ দফা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক দলগুলো কী অঙ্গীকার করছে, তা উল্লেখ করার পর স্বাক্ষরের জায়গা রাখা হয়েছে।

উল্লেখ্য, 
- জুলাই ঘোষণাপত্রে ২৮টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে। 

উৎস: i) প্রথম আলো।
ii) কালের কন্ঠ।