পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (সাহিত্য)

পরীক্ষাবাংলাবিদ (সাহিত্য)তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ৩ বৈষ্ণব পদাবলি, রোমান্টিক প্রণয়োপাখ্যান [Live Class – 5 & 6]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (সাহিত্য)

বাংলাবিদ (সাহিত্য) · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
‘আলেফ-লায়লা’ কাহিনি অবলম্বনে দোনাগাজী চৌধুরীর অনুবাদ কাব্য কোনটি?
  1. মধুমালতী
  2. গুলে বকাওলী
  3. সয়ফুলমুলুক বদিউজ্জামাল
  4. হানিফা কয়রাপরী
সঠিক উত্তর:
সয়ফুলমুলুক বদিউজ্জামাল
উত্তর
সঠিক উত্তর:
সয়ফুলমুলুক বদিউজ্জামাল
ব্যাখ্যা
⇒ দোনাগাজী চৌধুরী:
-  দোনাগাজী চৌধুরী মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন কবি। 
- দোনাগাজীর প্রধান পরিচয় রোম্যান্টিক প্রণয়োপাখ্যানের কবি হিসেবে।
- তাঁর রচিত ‘সয়ফুলমুলুক বদিউজ্জামাল’ দীর্ঘ আখ্যানমূলক প্রেমকাব্য।
- এর মূল উৎস আলেফ-লায়লা বা আরব্য উপন্যাস।
- ফারসি ও তুর্কি ভাষায় এ কাহিনি অনুলিখিত হয়েছে।
- ভারতের কবি মহফিল ফারসিতে এবং গাওয়াসি দাকিনি উর্দুতে সয়ফুলমুলুক বদিউজ্জামাল  রচনা করেন।
- দোনাগাজী ফারসির অনুসরণে বাংলা ভাষায় তাঁর কাব্য রচনা করেন বলে ধারণা করা হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
.
কোনটি বৈষ্ণব সাহিত্যের প্রকারভেদ নয়?
  1. গৌরচন্দ্রিকা
  2. জীবনীকাব্য
  3. বৈষ্ণবশাস্ত্র
  4. পদাবলি
সঠিক উত্তর:
গৌরচন্দ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
গৌরচন্দ্রিকা
ব্যাখ্যা
• বৈষ্ণব সাহিত্যের অন্তর্ভুক্ত নয় গৌরচন্দ্রিকা।

⇒ বৈষ্ণব পদাবলি:

মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম গৌরব বৈষ্ণব পদাবলি সাহিত্য। রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে এই অমর কবিতাবলির সৃষ্টি এবং বাংলাদেশে শ্রীচৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব মতবাদের সম্প্রসারণে এর ব্যাপক বিকাশ।

⇒ মধ্যযুগের সাহিত্যধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণে ও গুণে সবচেয়ে সমৃদ্ধ। 
বৈষ্ণব সাহিত্য ৩ প্রকার।
যথা:
১. জীবনীকাব্য,
২. বৈষ্ণব শাস্ত্র ও
৩. বৈষ্ণব পদাবলী।

অপরদিকে,
⇒ গৌরচন্দ্রিকা:
রাধাকৃষ্ণ বিষয়কে পালাগানের ভূমিকা রূপে গৌরাঙ্গের জীবনেও অনুরূপ ঘটনার অনুবর্তন হয়েছিল তা স্মরণ করে রচিত গৌরলীলার পদকেই বলে গৌরচন্দ্রিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।
.
সমর্থা নায়িকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন-
  1. বিশাখা
  2. ললিতা
  3. শ্রীরাধা
  4. চন্দ্রাবলি
সঠিক উত্তর:
শ্রীরাধা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীরাধা
ব্যাখ্যা
⇒ বৈষ্ণব পদাবলি:
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম গৌরব বৈষ্ণব পদাবলি সাহিত্য। রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলস্বনে এই অমর কবিতাবলির সৃষ্টি এবং বাংলাদেশে শ্রীচৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব মতবাদের সম্প্রসারণে এর ব্যাপক বিকাশ।

⇒ সমর্থা নায়িকা:
• যে নায়িকা অন্তরে স্বতঃসিদ্ধ কৃষ্ণরতি এবং যা রতির মূলে আছে একমাত্র কৃষ্ণেন্দ্রিয় প্রীতি এবং কৃষ্ণপ্রেমে বশীভূত, তাকে বলা হয় সমর্থা নায়িকা। 
• বৃন্দাবনের শ্রীরাধা, ললিতা, বিশাখা, চন্দ্রাবলি - সমর্থা নায়িকা। এঁদের মধ্যে শ্রীরাধা হলেন সর্বশ্রেষ্ঠ।

• বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধাকে নায়িকা বলা হয়। পদাবলিতে নায়িকার ৮ টি অবস্থা।
যথা :
- অভিসারিকা,
- বাসকসজ্জা,
- উৎকণ্ঠিতা,
- বিপ্রলব্ধা,
- খণ্ডিতা,
- কলহান্তরিকা,
- প্রোষিতভর্তৃকা,
- স্বাধীনভর্তৃকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহাবুবুল আলম।
.
কার আদেশে দৌলত কাজী ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ কাব্য রচনা আরম্ভ করেন?
  1. আশরফ খান
  2. উজির সোলায়মান
  3. গিয়াসউদ্দিন আজম
  4. দৌলত উজির বাহরাম খান
সঠিক উত্তর:
আশরফ খান
উত্তর
সঠিক উত্তর:
আশরফ খান
ব্যাখ্যা
• সতের শতকের কবি দৌলত কাজী ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ কাব্য রচনা করেন।
• রোসাঙ্গের অধিপতি শ্রীসুধার্মার প্রধান আমাত্য আশরফ খানের আদেশে দৌলত কাজী এ কাব্য রচনা আরম্ভ করেন কিন্তু শেষ করার আগেই তিনি মারা যান।
• পরে উজির সোলায়মানের আদেশে ১৬৫৯ খ্রিষ্টাব্দে কবি আলাওল কাব্যের শেষাংশ রচনা করেন।

⇒ 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যের কাহিনি সংক্ষেপ:
রাজা লোর আর রূপসী রানি ময়নাবতীর সুখের সংসার। বনবিহারে গিয়ে লোর এক যোগীর কাছে অপরূপা চন্দ্রানীর সংবাদ পায়। চন্দ্রানীর সাথে লোরের সাক্ষাত হয়। এবং চন্দ্রানীর স্বমীর সাথে লোরের যুদ্ধে হলে, যুদ্ধে চন্দ্রানীর স্বামী মারা যায়। পরবর্তীতে  গোহারী রাজ্যের রাজা চন্দ্রানীর পিতা লোরকে গ্রহণ করে এবং পৌত্রলাভের আশায় তাদের বিয়ে দেন। লোর ময়নার কথা ভুলে চন্দ্রানীকে নিয়ে সংসার করে। লোর-চন্দ্রানীর এক পুত্র হয় এভাবে দিন যায়। ময়নাবতী স্বামীর বিরহেও সতীত্ব অক্ষুণ্ন রাখে এবং ১৪ বছর পর এক সুখপাখি ময়নাবতীর কথা লোরকে বর্ণনা করলে পুত্রের হাতে রাজত্ব দিয়ে লোর-চন্দ্রানীকে নিয়ে ময়নাবতীর কাছে যায় এবং লোর তাঁর দুই স্ত্রী নিয়ে জীবনযাপন করে বৃদ্ধ হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বৈষ্ণব পদাবলির প্রথম সংকলক কে?
  1. কেতকাদাস ক্ষেমানন্দ
  2. গোবিন্দদাস
  3. কবি জয়দেব
  4. আউল মনোহর দাস
সঠিক উত্তর:
আউল মনোহর দাস
উত্তর
সঠিক উত্তর:
আউল মনোহর দাস
ব্যাখ্যা
⇒ বৈষ্ণব পদাবলির প্রথম সংকলক বাবা আউল মনোহর দাস।
⇒ বৈষ্ণব পদাবলির প্রথম সংকলনের নাম ‘পদসমুদ্র’। 
⇒ বৈষ্ণব পদাবলির প্রথম সংকলন ‘পদসমুদ্র’। এই সংকলনে মোট ১৫ হাজার পদ ছিল। 

অন্যদিকে,
⇒ কেতকাদাস ক্ষেমানন্দ মনসামঙ্গল কাব্যের একজন পশ্চিমবঙ্গীয় কবি।
⇒ গৌরচন্দ্রিকার পর্বের শ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দদাস।
⇒ বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বলা হয়। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং লাইভ এমসিকিউ লেকচার।
.
'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' সাহিত্য ধারার কবি নন কে?
  1. আবদুল হাকিম
  2. দৌলত কাজী
  3. আবদুল কাদির
  4. সৈয়দ সুলতান
সঠিক উত্তর:
আবদুল কাদির
উত্তর
সঠিক উত্তর:
আবদুল কাদির
ব্যাখ্যা
⇒ 'রোমান্টিক প্রণয়োপাখ্যান' সাহিত্য ধারার কবি নন আবদুল কাদির। তিনি আধুনিক যুগের সাহিত্যিকদের মধ্যে একজন।

⇒ ‘রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' ধারার সাহিত্যকর্ম ও সাহিত্যক:
• অনুবাদ সাহিত্য মধ্যযুগের একটি সাহিত্য ধারা। মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যের নাম 'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান'। 
• 'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' মূলত মুসলিম চরিত্রনির্ভর ও প্রণয় সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে লিখিত সাহিত্যকর্ম।
• এই ধারার কয়েকজন কবি হচ্ছেন- শাহ মুহম্মদ সগীর, সৈয়দ সুলতান, দৌতল কাজী, আবদুল হাকিম, আলাওল, কোরেশী মাগন ঠাকুর প্রমুখ।
• 'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' অনুবাদ সাহিত্যসমূহ হলো:
- ইউসুফ-জোলেখা,
- লায়লী মজনু,
- মধুমালতী,
- গুলে বকাওলী,
- সতীময়না ও লোরচন্দ্রানী,
- চন্দ্রাবতী,
- পদ্মাবতী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।