পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
পরীক্ষা - ১৯ বাংলা ব্যাকরণ টপিকসমূহ: ১. শব্দপ্রকরণ (শব্দের শ্রেণিবিভাগ; শব্দের উৎসমূল; ধাতু, প্রকৃতি - প্রত্যয়; ক্রিয়ার কাল ও এর প্রয়োগ, লিঙ্গ/পুরুষবাচক-স্ত্রীবাচক শব্দ; সংখ্যাবাচক শব্দ; দ্বিরুক্ত বাচক শব্দ/শব্দ দ্বিত্ব; বচন; পদাশ্রিত নির্দেশক) ২. বানান ও বাক্যশুদ্ধি; পরিভাষা; বাগ্‌ধারা; সমার্থক শব্দ/প্রতিশব্দ; বিপরীতার্থক শব্দ; শব্দজোড় ও প্রায় সমোচ্চারিত শব্দ; এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ বিবিধ।) উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
'চাটাই' কোন ভাষা থেকে আগত? 
  1. দেশি 
  2. তৎসম 
  3. ফারসি 
  4. তুর্কি 
সঠিক উত্তর:
দেশি 
উত্তর
সঠিক উত্তর:
দেশি 
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- চাটাই দেশি শব্দ।



কিছু দেশি শব্দ:
ঢোল, ডিঙি, টোপর, বাখারি, কয়লা, কামড়, চাউল, ঝোল, , ডাহা, ঢিল, পয়লা, ডাঁসা, ডাব, ডাঙর, ঢিল, মাঠ, চাটাই, , ঝিনুক, শিকড়, কচি, খড়, পেট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

.
নিচের কোনটি মৌলিক বাংলা ধাতু?
  1. পঠ্‌
  2. খাদ্
  3. কৃৎ
  4. কিন্
সঠিক উত্তর:
কিন্
উত্তর
সঠিক উত্তর:
কিন্
ব্যাখ্যা

• 'কিন্' মৌলিক বাংলা ধাতু।

- মৌলিক ধাতু ৩ প্রকার।
যথা - ক) বাংলা ধাতু, খ) সংস্কৃত ধাতু ও গ) বিদেশি ধাতু।
• বাংলা ধাতু:
যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসে নি, সেগুলোকে বাংলা ধাতু বা ক্রিয়ামূল বলে।
যেমন: কাদ্, কাট্, নাচ্, আক্ কহ্, কর্, কিন্, গড়্, ধর্, পড়, রাখ্, শুন্, হাস্, বুঝ ইত্যাদি।

• সংস্কৃত মূল ধাতু:
যে সব ক্রিয়াপদের মূল সংস্কৃত ভাষা থেকে এসে বাংলাভাষায় সরাসরি ব্যবহৃত হচ্ছে সেসব ধাতুকে বলা হয় সংস্কৃত মূল ধাতু। এসব ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়া বিশেষ্য বাক্রিয়া বিশেষণ গঠিত হয়।
যেমন: অঙ্ক, কথ্, কৃৎ, খাদ্, হস্, পঠ্‌, দৃশ্, বুধ্, স্থা, শ্রু, ধৃ, বন্ধ্, ঘৃষ্, ক্রী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

.
'উড়নপেকে' বাগ্‌ধারার অর্থ কী? 
  1. অপব্যয়ী
  2. অবাধ্য 
  3. অসৎ 
  4. অকালপক্ক 
সঠিক উত্তর:
অপব্যয়ী
উত্তর
সঠিক উত্তর:
অপব্যয়ী
ব্যাখ্যা

• 'উড়নপেকে' বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়ী।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:

- 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।
- 'দফা নিকেশ' বাগ্‌ধারাটির অর্থ - সমূহ সর্বনাশ।
- ‘নয় ছয়’ বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়।
- 'ডিমে রোগা' বাগ্‌ধারার অর্থ - সর্বদা রুগ্‌ণ।
- "রাশভারী" বাগ্‌ধারার অথ - গ্মভীর প্রকৃতি।
- 'তিলেতিলে' বাগ্‌ধারার অর্থ - ধীরে ধীরে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
নিচের কোনটি আরবি শব্দ? 
  1. বান্দা
  2. তসবি
  3. রোজা
  4. পরহেজগার
সঠিক উত্তর:
তসবি
উত্তর
সঠিক উত্তর:
তসবি
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• তসবি আরবি শব্দ।



আরবি শব্দ:
- আল্লাহ, ইসলাম, ইমান, অজুহাত, আদালত, বাকি, ওযু, কোরবানী, কিয়ামত, জান্নাত, জাহান্নাম ,তসবি, হজ, যাকাত, হালাল, হারাম, কানুন, খবর, তারিখ, মৌলবি, উকিল ইত্যাদি।

অন্যদিকে,
- বান্দা, রোজা, পরহেজগার ফারসি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

.
'অনশন' এর বিপরীত শব্দ কোনটি? 
  1. অপনশন 
  2. অশন 
  3. নিশন 
  4. অধিনশন 
সঠিক উত্তর:
অশন 
উত্তর
সঠিক উত্তর:
অশন 
ব্যাখ্যা

• 'অনশন' শব্দের অর্থ- অনাহার।
• 'অশন' শব্দের অর্থ -ভোজন, আহার।

• 'অনশন' শব্দের বিপরীত শব্দ 'অশন'। 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়।  
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত। 
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।  
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়।  
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত। 

উৎস:  বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

.
'প্রচুর + ষ্ণ্য = প্রাচুর্য' কোন প্রত্যয় সাধিত শব্দ?
  1. বাংলা কৃৎ প্রত্যয়
  2. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  3. সংস্কৃত কৃৎ প্রত্যয়
  4. বাংলা তদ্ধিত প্রত্যয়
সঠিক উত্তর:
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
ব্যাখ্যা

• প্রচুর + ষ্ণ্য = প্রাচুর্য; সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।

• ষ্ণ্য (ষ)সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
(ক) অপত্যার্থে : মনুঃ + ষ্ণ্য = মনুষ্য, জমদগ্নি+ ষ্ণ্য = জামদগ্ন্য।
(খ) ভাবার্থে : সুন্দর+ ষ্ণ্য = সৌন্দর্য, শূর+ ষ্ণ্য = শৌর্য। ধীর+ ষ্ণ্য= ধৈর্য।
(গ) বিশেষণ গঠনে: পর্বত + ষ্ণ্য = পার্বত্য, বেদ+ ষ্ণ্য = বৈদ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

.
'আবাহন' শব্দের বিপরীতার্থক শব্দ কী হবে? 
  1. অবরোহন
  2. আহন 
  3. তিরোভাব
  4. বিসর্জন
সঠিক উত্তর:
বিসর্জন
উত্তর
সঠিক উত্তর:
বিসর্জন
ব্যাখ্যা

• 'আবাহন' এর বিপরীত শব্দ 'বিসর্জন'।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দা = প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
নিচের কোনটি রূঢ়ি শব্দ?  
  1. রাজপুত
  2. চিকন
  3. পঙ্কজ
  4. গায়ক
সঠিক উত্তর:
চিকন
উত্তর
সঠিক উত্তর:
চিকন
ব্যাখ্যা

• রূঢ় বা রূঢ়ি শব্দ:
যে সব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ।।উদাহরণ
- প্রভাত = প্রকৃষ্টভাবে আলোকিত (মূল অর্থ) - সকালবেলা (পরিবর্তিত অর্থ)।
- প্রবীণ = প্রকৃষ্ট বীণাবাদক (মূল অর্থ) - বয়স্ক ব্যক্তি (পরিবর্তিত অর্থ)।
- সন্দেশ = সংবাদ (মূল অর্থ) - মিষ্টান্ন (পরিবর্তিত অর্থ)।
- চিকন = চকচকে (মূল অর্থ) - সরু (পরিবর্তিত অর্থ)। 
- জ্যাঠামি = জেঠার ভাব (মূল অর্থ) - চাপল্য (পরিবর্তিত অর্থ)। 
এরূপ আরও শব্দ হলাে- অতিথি, কুশল, গবাক্ষ, দুহিতা, পাঞ্জাবি, বাঁশি, রাখাল, স্নাতক ইত্যাদি।

অন্যদিকে, 
- পঙ্কজ ও রাজপুত যোগরূঢ় শব্দ। 
- গায়ক একটি যৌগিক শব্দ।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
অশুদ্ধ বানান নির্ণয় করুন- 
  1. কৃষিজীবী
  2. সমীচীন
  3. ভাগীরথি
  4. বিভীষিকা
সঠিক উত্তর:
ভাগীরথি
উত্তর
সঠিক উত্তর:
ভাগীরথি
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• অশুদ্ধ বানান - 'ভাগীরথি'।
- শুদ্ধরূপ-  ভাগীরথী।
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
অর্থ:
- গঙ্গা নদীর অন্য নাম, গঙ্গার শাখা নদী বিশেষ।

অন্যদিকে,
- বিভীষিকা, কৃষিজীবী এবং সমীচীন - বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১০.
'দাঁত ফোটানো' বাগ্‌ধারার অর্থ কী? 
  1. ইশারা করা 
  2. যোগ্য করে গড়ে তোলা 
  3. কঠিন বিষয় আয়ত্ত করা 
  4. কৃত্রিম হাসি হাসা 
সঠিক উত্তর:
কঠিন বিষয় আয়ত্ত করা 
উত্তর
সঠিক উত্তর:
কঠিন বিষয় আয়ত্ত করা 
ব্যাখ্যা

• 'দাঁত ফোটানো' বাগ্‌ধারার অর্থ - কঠিন বিষয় আয়ত্ত করা। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:

- কেউকেটা = বিশিষ্ট ব্যক্তি। 
- কূপমণ্ডূক = সীমাবদ্ধ জ্ঞান।
- উনপাঁজুরে = দুর্বল ও ব্যক্তিত্বহীন। 
- ডাকাবুকো = নির্ভীক। 
- দেঁতো হাসি - কৃত্রিম হাসি।

উৎস: ভাষা শিক্ষা ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

১১.
শুদ্ধ বানান নির্ণয় করুন- 
  1. বুদ্ধিজীবি
  2. গোধূলী 
  3. অন্তর্জগত
  4. প্রোজ্জ্বল
সঠিক উত্তর:
প্রোজ্জ্বল
উত্তর
সঠিক উত্তর:
প্রোজ্জ্বল
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 

• শুদ্ধ বানান - 'প্রোজ্জ্বল'


অন্যদিকে,
অশুদ্ধ - শুদ্ধ
- গোধূলী - গোধূলি,
- বুদ্ধিজীবি - বুদ্ধিজীবী।
- অন্তর্জগত - অন্তর্জগৎ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১২.
'যোদ্ধা' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √ যুধ্‌ + তৃচ
  2. √ যুধ্‌ + আ
  3. √ জিত + ধা
  4. √যুদ্ধ্‌ + তৃচ
সঠিক উত্তর:
√ যুধ্‌ + তৃচ
উত্তর
সঠিক উত্তর:
√ যুধ্‌ + তৃচ
ব্যাখ্যা

• 'যোদ্ধা' শব্দের প্রকৃতি-প্রত্যয় - √ যুধ্‌ + তৃচ।
- এটি তৃচ প্রত্যয়ের একটি বিশেষ নিয়ম।

• সংস্কৃত কৃৎ-প্রত্যয়:
তৃচ্‌-প্রত্যয় ('চ' ইৎ 'তৃ' থাকে):
- প্রথমা একবচনে 'তৃ' স্থলে 'তা' হয়।
যেমন -
→ √দা + তৃচ্ = √দা + তৃ = √দা + তা = দাতা,
→ মা + তৃচ্ = মাতা,
→ √ক্রী + তৃচ্‌ = ক্রেতা।
বিশেষ নিয়মে: √যুধ্‌ + তৃচ = √যুধ্‌ + তা = যোদ্ধা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১৩.
পুনরাবৃত্ত দ্বিত্বের উদাহরণ কোনটি? 
  1. কবি কবি 
  2. এলোমেলো
  3. খুটুর খুটুর
  4. জ্বলজ্বল
সঠিক উত্তর:
কবি কবি 
উত্তর
সঠিক উত্তর:
কবি কবি 
ব্যাখ্যা

• পুনরাবৃত্ত দ্বিত্ব:
- পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
- যেমন: জ্বর জ্বর, পর পর, কবি কবি, কথায় কথায়, ঘুম ঘুম ইত্যাদি।

• অনুকার দ্বিত্ব:

- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
যেমন:
গুটিশুটি, মোটাসোটা, আম টাম, এলোমেলো ইত্যাদি।

• ধ্বন্যাত্মক দ্বিত্ব:
- কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
- আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত বলে।
যেমন- কুটুস- কুটুস, কুট কুট, খক খক, খুটুর খুটুর, টুং টুং, জ্বলজ্বল, ঝমঝম, চকচক, টসটস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)। 

১৪.
কোনটি পুরাঘটিত অতীত কাল নির্দেশ করে? 
  1. আমরা তখন পত্রিকা পড়ছিলাম।
  2. কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। 
  3. কাজটি কি তুমি করেছিলে?
  4. শিকারি পাখিটিকে গুলি করল।
সঠিক উত্তর:
কাজটি কি তুমি করেছিলে?
উত্তর
সঠিক উত্তর:
কাজটি কি তুমি করেছিলে?
ব্যাখ্যা

• পুরাঘটিত অতীত কাল:
- যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংগঠিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়।

যেমন:
- সেবার তাকে সুস্থই দেখেছিলাম।
- কাজটি কি তুমি করেছিলে?

অন্যদিকে,
সাধারণ অতীত কাল:
- বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে, তার সংঘটন সাধারণ অতীত কাল।
যেমন:
- শিকারি পাখিটিকে গুলি করল।

ঘটমান অতীত কাল:
- অতীত কালে যে কাজ চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে, তখনও কাজটি সমাপ্ত হয়নি, ক্রিয়া সংঘটনের এরূপ ভাব বুঝালে ক্রিয়ার ঘটমান অতীত কাল হয়।
যেমন:
- কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল।
- আমরা তখন বই পড়ছিলাম।
- বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি। 

১৫.
নিচের কোন দুটি বাগ্‌ধারা একই অর্থ প্রকাশ করে?
  1. ঢাকের বাঁয়া ও ঢেঁকি অবতার
  2. ঠুঁটো জগন্নাথ ও কুমড়ো কাটা বটঠাকুর
  3. উড়ো কথা ও উড়ো চিঠি
  4. পদ্মপাতার জল ও জলভাত
সঠিক উত্তর:
ঠুঁটো জগন্নাথ ও কুমড়ো কাটা বটঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ঠুঁটো জগন্নাথ ও কুমড়ো কাটা বটঠাকুর
ব্যাখ্যা

• একই অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা হলো:
- ‘ঠুঁটো জগন্নাথ’ বাগ্‌ধারার অর্থ - অকর্মণ্য।
- ‘কুমড়ো কাটা বটঠাকুর’ বাগধারার অর্থ - অকর্মণ্য লোক।

ভিন্ন অর্থে ব্যবহৃত প্রায় একই দেখতে বাগ্‌ধারাগুলো হলো:
- ‘উড়ো কথা’ বাগ্‌ধারার অর্থ - গুজব।
- ‘উড়ো চিঠি’ বাগ্‌ধারার অর্থ - বেনামি পত্র।
- ‘ঢাকের বাঁয়া’ বাগ্‌ধারার অর্থ - অপ্রয়োজনীয়।
- ‘ঢেঁকি অবতার’ বাগ্‌ধারার অর্থ - নির্বোধ লোক।
- 'পদ্মপাতার জল', 'তাসের ঘর' এবং ‘জলের দাগ’ বাগ্‌ধারা সমূহের অর্থ - ক্ষণস্থায়ী।
- ‘জলভাত’ বাগ্‌ধারার অর্থ - সহজ সাধ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৬.
'গত' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়- 
  1. গত্‌ + অ
  2. √গৃ + ক্ত
  3. √গম্ + ক্ত
  4. √গৃ + অত 
সঠিক উত্তর:
√গম্ + ক্ত
উত্তর
সঠিক উত্তর:
√গম্ + ক্ত
ব্যাখ্যা

• 'গত' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় √গম্+ক্ত।
সূত্র:
- ক্ত প্রত্যয় পরে থাকলে ধাতুর মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন হয়।
- √গম্+ক্ত = গত,
- √গ্রন্থ+ক্ত = গ্রথিত,
- √চুর্+ক্ত = চূর্ণ,
- √দা+ক্ত = দত্ত,
- √দহ্+ক্ত = দগ্ধ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১৭.
'রাত্রের মধ্যভাগ' এর এক কথায় প্রকাশ-
  1. মহানিশা
  2. পররাত্র
  3. ত্রিযামা
  4. সৌপ্তিক
সঠিক উত্তর:
মহানিশা
উত্তর
সঠিক উত্তর:
মহানিশা
ব্যাখ্যা

- রাত্রের মধ্যভাগ- মহানিশা,

উল্লেখ্য,
- রাত্রির তিনভাগ একত্রে- ত্রিযামা,
- রাত্রিকালীন যুদ্ধ- সৌপ্তিক,
- রাত্রির শেষ ভাগ- পররাত্র,
- রাত্রির প্রথম ভাগ- পূর্বরাত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

১৮.
'পিঙ্গল' এর সঠিক প্রতিশব্দ কোনটি? 
  1. নীল 
  2. সূর্য 
  3. চন্দ্র 
  4. হলুদাভ নীল  
সঠিক উত্তর:
হলুদাভ নীল  
উত্তর
সঠিক উত্তর:
হলুদাভ নীল  
ব্যাখ্যা

• 'পিঙ্গল' এর সঠিক প্রতিশব্দ - হলুদ আভা-যুক্ত নীল রঙ।




উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১৯.
'শান্তি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? 
  1. √শাম্‌+ক্তি
  2. √শম্+ক্তি
  3. √শ্রু+ক্তি
  4. √শ্যাম্‌+ক্তি
সঠিক উত্তর:
√শম্+ক্তি
উত্তর
সঠিক উত্তর:
√শম্+ক্তি
ব্যাখ্যা

• √শম্+ক্তি = শান্তি 

বিশেষ নিয়মে সাধিত কৃৎ প্রত্যয় :
- ক্তি-প্রত্যয় যোগ করলে কোনো কোনো ধাতুর অন্ত ব্যঞ্জনের লোপ হয়।
যথা-
- √মন্+ক্তি = মতি,
- √রম্+ক্তি = রতি।
কোনো কোনো ধাতুর উপধা অ-কারের বৃদ্ধি হয়, অর্থাৎ আ-কার হয়।
যেমন
- √শ্রম্+ক্তি=শ্রান্তি (সন্ধিসূত্রে ম > ন হয়),
- √শম্+ক্তি = শান্তি।
নিপাতনে সিদ্ধ:
- √গৈ + ক্তি = গীতি,
- √সিধ + ক্তি = সিদ্ধি,
- √বুধ + ক্তি = বুদ্ধি,
- √শিক্ + ক্তি = শক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

২০.
নিচের কোনটি  'অশ্ব' এর সমার্থক শব্দ নয়? 
  1. বাজী 
  2. সৈয়দ 
  3. তুরঙ্গ 
  4. টাঙন 
সঠিক উত্তর:
সৈয়দ 
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ 
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- সৈয়দ ঘোড়ার সমার্থক শব্দ নয়।
• সৈয়দ অর্থ- পদবিবিশেষ।

‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোড়া,  ঘোটক,  হয়,  বাহ, বাজী, তুরঙ্গ, মরুদ্রথ, বামী, টাঙন  ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

২১.
'Subjudice' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অবিচার 
  2. বিচারাধীন
  3. অধস্তন 
  4. স্বচ্ছ 
সঠিক উত্তর:
বিচারাধীন
উত্তর
সঠিক উত্তর:
বিচারাধীন
ব্যাখ্যা

• Subjudice এর বাংলা পরিভাষা 'বিচারাধীন'।

• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Act- আইন,
- Addendum- পরিশিষ্ট, সংযোজন,
- Adjournment- মুলতবি,
- Ad-hoc - তদর্থক,
- Adjustment- সমন্বয়ন,
- Affidavit- হলফনামা,
- Affiliation-সম্বন্ধীকরণ,
- Agenda- আলোচ্যসূচি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২২.
কোনটি নিত্যবৃত্ত অতীতে কালের উদাহরণ?
  1. আমি রোজ সকালে বেড়াই।
  2. আমি রোজ বেড়াতে যাব।
  3. তারা মাঠে খেলছিল।
  4. সাতাশ হতো যদি একশ সাতাশ। 
সঠিক উত্তর:
সাতাশ হতো যদি একশ সাতাশ। 
উত্তর
সঠিক উত্তর:
সাতাশ হতো যদি একশ সাতাশ। 
ব্যাখ্যা

 নিত্যবৃত্ত অতীত:
- অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে।
যেমন:
- আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।
- আমি রোজ স্কুলে যেতাম।
নিত্যবৃত্ত অতীতের বিশিষ্ট ব্যবহার:
(১) কামনা প্রকাশে: আজ যদি সুমন আসত, কেমন মজা হতো।
(২) অসম্ভব কল্পনায়: 'সাতাশ হতো যদি একশ সাতাশ'।
(৩) সম্ভাবনা প্রকাশে: তুমি যদি যেতে, তবে ভালোই হতো।

অন্যদিকে,
- নিত্যবৃত্ত বর্তমানের উদাহরণ - আমি রোজ সকালে বেড়াই।
- ভবিষ্যৎ কালের উদাহরণ - আমি রোজ বেড়াতে যাব।
- ঘটমান অতীত কালের উদাহরণ - তারা মাঠে খেলছিল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

২৩.
নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
  1. শূদ্র
  2. সেনাপতি
  3. শিষ্য
  4. মরদ 
সঠিক উত্তর:
সেনাপতি
উত্তর
সঠিক উত্তর:
সেনাপতি
ব্যাখ্যা

• নিত্য পুরুষবাচক শব্দ:

যেমন:
- কবিরাজ,
- কৃতদার,
- অকৃতদার,
- ঢাকী,
- সেনাপতি ইত্যাদি।

অন্যদিকে,
- মরদ - জেনানা। 
- শিষ্য-শিষ্যা।
- শূদ্র-শূদ্রা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৪.
'Bilingual'  শব্দের পারভাষিক শব্দ কোনটি? 
  1. দ্বি-পাক্ষিক 
  2. দ্বি-ভাষিক 
  3. দ্বি- দৃষ্টিক 
  4. দ্বি-বার্ষিক 
সঠিক উত্তর:
দ্বি-ভাষিক 
উত্তর
সঠিক উত্তর:
দ্বি-ভাষিক 
ব্যাখ্যা

• 'Bilingual'  শব্দের পারভাষিক শব্দ - দ্বি-ভাষিক।

অন্যদিকে,
- Biennial: দ্বি-বার্ষিক। 
- Bifocal: দ্বি- দৃষ্টিক। 
- Bilateral: দ্বি-পাক্ষিক । 

উৎস : প্রশাসনিক পরিভাষা , বাংলা একাডেমি।

২৫.
'কন্যা' শব্দের প্রতিশব্দ কোনটি? 
  1. ললিত 
  2. দীপ্তি 
  3. দুহিতা 
  4. তপস্বী 
সঠিক উত্তর:
দুহিতা 
উত্তর
সঠিক উত্তর:
দুহিতা 
ব্যাখ্যা

• 'কন্যা' শব্দের সমার্থক শব্দ - দুহিতা।

 অন্যদিকে,
- ললিত অর্থ-  সুন্দর, চারু, মনোরম
- দীপ্তি অর্থ - প্রভা, আলোক।
- তপস্বী  অর্থ - সন্ন্যাসী, ঋষি।

• 'কন্যা' শব্দের সমার্থক শব্দ:
- মেয়ে, দুহিতা, আত্মজা, নন্দিনী, তনয়া, পুত্রী, ঝি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

২৬.
'আইনজীবী' শব্দটি কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? 
  1. ফারসি + আরবি 
  2. ফারসি + তৎসম 
  3. আরবি + ফারসি 
  4. আরবি + তৎসম
সঠিক উত্তর:
ফারসি + তৎসম 
উত্তর
সঠিক উত্তর:
ফারসি + তৎসম 
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• আইন - ফারসি শব্দ এবং জীবী- তৎসম শব্দ।
সুতরাং 'আইনজীবী' শব্দটি ফারসি + তৎসম শব্দযোগে গঠিত।




উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

২৭.
সাধারণ পূরণবাচক সংখ্যাশব্দ কোনটি? 
  1. তিন 
  2. তেহাই
  3. তৃতীয়
  4. তেসরা
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা

• পূরণবাচক সংখ্যাশব্দ:
- পূরণবাচক সংখ্যাশব্দ দিয়ে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়। পূরণবাচক শব্দ তিন ধরনের হয়।

যেমন:
- সাধারণ পূরণবাচক: প্রথম, দ্বিতীয়, তৃতীয় , চতুর্থ ইত্যাদি।
- তারিখ পূরণবাচক: পহেলা, দোসরা, তেসরা, চৌঠা ইত্যাদি।
- ভগ্নাংশ পূরণবাচক: আধ, সাড়ে পোয়া, দেড় আড়াই, তেহাই, চৌথ ইত্যাদি।
- 'তিন' ক্রমবাচক সংখ্যাশব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।

২৮.
'Avocation' শব্দের সঠিক বাংলা পরিভাষা কোনটি? 
  1. বৃত্তি 
  2. ছুটি 
  3. কারিগরি 
  4. স্বশাসন 
সঠিক উত্তর:
বৃত্তি 
উত্তর
সঠিক উত্তর:
বৃত্তি 
ব্যাখ্যা

• 'Avocation'- বৃত্তি। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
- 'Etiquette' - শিষ্টাচার।
- 'Modesty' - শালীনতা।
- 'Ethics' - নীতিবিদ্যা।
- Syntax-বাক্যপ্রকরণ
- Progress-প্রগতি।
- Progressive -প্রগতিশীল।
- Illiterate - নিরক্ষ।
- Illiteracy- নিরক্ষরতা।

উৎস : প্রশাসনিক পরিভাষা , বাংলা একাডেমি।

২৯.
'Apprentice' শব্দের সঠিক বাংলা পরিভাষা কোনটি? 
  1. সুভাষণ 
  2. উত্তেজক 
  3. শিক্ষানবিশ
  4. প্রসংশা 
সঠিক উত্তর:
শিক্ষানবিশ
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষানবিশ
ব্যাখ্যা

• 'Apprentice' শব্দের সঠিক বাংলা পরিভাষা- শিক্ষানবিশ।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
-  'Mass Education’ - গণশিক্ষা।
- ‘Phonetics’ - ধ্বনিবিজ্ঞান।
- ‘Plebiscite’ - গণভোট।
- ‘Pledge’ - বন্দক।
- ‘Orion’ - কালপুরুষ।
- ‘Hostage’ - জিম্মি।
- ‘Honorary’ - অবৈতনিক।
- ‘Distorted’ - বিকৃত।

উৎস : প্রশাসনিক পরিভাষা , বাংলা একাডেমি।

৩০.
টা, টি, খানা, খানি ইত্যাদি -
  1. সংখ্যাবাচক বিশেষণ
  2. পদাশ্রিত নির্দেশক
  3. নির্দেশক সর্বনাম
  4. অব্যয় 
সঠিক উত্তর:
পদাশ্রিত নির্দেশক
উত্তর
সঠিক উত্তর:
পদাশ্রিত নির্দেশক
ব্যাখ্যা

• পদাশ্রিত নির্দেশক:
- কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। 
- বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি Definite Article 'The'-এর স্থানীয়। বচনভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়।

(ক) একবচনে টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়। যেমন- টাকাটা, বাড়িটা, কাপড়খানা, বইখানি, লাঠিগাছা, চুড়িগাছি ইত্যাদি।
(খ) বহুবচনে গুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি নিদের্শক প্রত্যয় সংযুক্ত হয়। যেমন মানুষগুলি, লোকগুলো, আমগুলো, পটলগুলিন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৩১.
'গৃহ' এর সমার্থক শব্দ নয় কোনটি? 
  1. নিলয় 
  2. সদন 
  3. আগার 
  4. পুলিন
সঠিক উত্তর:
পুলিন
উত্তর
সঠিক উত্তর:
পুলিন
ব্যাখ্যা

• 'গৃহ' এর সমার্থক শব্দ নয় 'পুলিন'। 
• পুলিন শব্দের অর্থ - সৈকত, তট। 

• 'গৃহ এর সমার্থক শব্দ:
- ঘর, নিলয়, সদন, আলয়, ভবন, নিবাস, নিকেতন, আগার, বাড়ি, আবাস, বাটি, গেহ, নিকেত ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৩২.
শুদ্ধ বাক্য নির্ণয় করুন-
  1. দৈন্যতা প্রশংসনীয় নয়।
  2. আমার আর বাঁচিবার স্বাদ নাই।
  3. আজকাল বিদ্যান মেয়ের অভাব নেই।
  4. আমার বড় দুরবস্থা। 
সঠিক উত্তর:
আমার বড় দুরবস্থা। 
উত্তর
সঠিক উত্তর:
আমার বড় দুরবস্থা। 
ব্যাখ্যা

• আমার বড় দুরবস্থা। বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে,
- অশুদ্ধ: আমার আর বাঁচিবার স্বাদ নাই।
- শুদ্ধ: আমার আর বাঁচার সাধ নাই।

- অশুদ্ধ: আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
- শুদ্ধ: আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।

- অশুদ্ধ: দৈন্যতা প্রশংসনীয় নয়।
- শুদ্ধ: দৈন্য/ দীনতা প্রশংসনীয় নয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

৩৩.
'হেমাঙ্গ' এর স্ত্রীবাচক শব্দ- 
  1. হেমাঙ্গী
  2. হেমাঙ্গা
  3. হেমাঙ্গিনি
  4. উপরের সবকটি 
সঠিক উত্তর:
উপরের সবকটি 
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবকটি 
ব্যাখ্যা

• 'হেমাঙ্গ' এর স্ত্রীবাচক শব্দ - হেমাঙ্গী/ হেমাঙ্গা/ হেমাঙ্গিনি।

নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তিত করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করতে হয়।
যেমন-
- আ প্রত্যয়: বৃদ্ধ - বৃদ্ধা, প্রিয় - প্রিয়া
- ই প্রত্যয়: দাদা - দাদি, জেঠা - জেঠি ।
- ইনি প্রত্যয়: কাঙাল - কাঙালিনি, বাঘ - বাঘিনি।
- ইনী প্রত্যয়: বিজয় - বিজয়িনী, তেজস্বী - তেজস্বিনী।
- ঈ প্রত্যয়: নার - নারী, কিশোর - কিশোরী।
- নি প্রত্যয়: জেলে - জেলেনি, বেদে - বেদেনি।
- বতী প্রত্যয়: গুণবান - গুণবতী, পূণ্যবান - পূণ্যবতী।
- মতী প্রত্যয়: বুদ্ধিমান - বুদ্ধিমতী, শ্রীমান - শ্রীমতী ইত্যাদি ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।