পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
[For iPad Mania] --------------------------- বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ: (বিশ্বব্যাংক ও IMF বাদে) [FAO, UNESCO, ICAO, IFAD, ILO, IMO, UNIDO, ITU, UNWTO, UPU, WHO, WIPO, WMO] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
WIPO কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫০ সালে
  2. খ) ১৯৬১ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৭৭ সালে
ব্যাখ্যা
WIPO:

- ১৯৬৭ সালে WIPO প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে।
- WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদরদপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায় ।

তথ্যসূত্র - WIPO অফিসিয়াল ওয়েবসাইট।
.
UPU এর পূর্ণরূপ নিচের কোনটি?
  1. ক) Union of Postal Unity
  2. খ) United Postal Union
  3. গ) Universal Postal Union
  4. ঘ) Universal Postal Unity
ব্যাখ্যা
বিশ্ব ডাক ইউনিয়ন:

- UPU এর পূর্ণরূপ Universal Postal Union.
- ১৮৭৪ সালে বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের বার্নে।
- UPU এর সদস্য সংখ্যা ১৯২ টি।
- বাংলাদেশ ১৯৭৩ সালে UPU ( বিশ্ব ডাক ইউনিয়ন) এর সদস্য পদ লাভ করে। 

তথ্যসূত্র - UPU অফিশিয়াল ওয়েবসাইট।
.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) তেদ্রোস আধানম গেব্রিয়েসাস
  2. খ) আন্দ্রেস ইনিয়েস্তা
  3. গ) দেবী শেঠী
  4. ঘ) কার্লোস তেদ্রোস
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:

- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।
- মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি।
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
.
UNWTO নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. অর্থনৈতিক
  2. বাণিজ্য
  3. পর্যটন
  4. রাজনৈতিক
ব্যাখ্যা
UNWTO:

- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization.
- পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- UNWTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
- এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে।
- বর্তমান সদস্য- ১৫৯ টি।

তথ্যসূত্র - UNWTO অফিসিয়াল ওয়েবসাইট।
.
UNIDO এর সদস্য সংখ্যা কত ?
  1. ক) ১৬৬
  2. খ) ১৭১
  3. গ) ১৮৫
  4. ঘ) ১৯৩
ব্যাখ্যা
UNIDO:

- এর প্রধান কার্যালয় ভিয়েনায় অবস্থিত।
- UNIDO এর পূর্ণরূপ: United Nations Industrial Development Organization.
- এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- UNIDO এর ১৭১ তম সদস্যপদ লাভ করে পালাউ।
- বর্তমান মহাপরিচালকের নাম Gerd Muller (গার্ড মুলার)।

তথ্যসূত্র - UNIDO অফিসিয়াল ওয়েবসাইট।
.
IMO এর পূর্বনাম নিচের কোনটি?
  1. ক) IMCO
  2. খ) IOM
  3. গ) WMO
  4. ঘ) ICAO
ব্যাখ্যা
IMO:

- International Maritime Organisation ( IMO ) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) ১৯৮২ সালে International Maritime Organisation নামকরণ করা হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। 
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

অন্যদিকে,
- IOM : আন্তর্জাতিক অভিবাসী সংস্থা।
- WMO : বিশ্ব আবহাওয়া সংস্থা।
- ICAO : আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।

তথ্যসূত্র - IMO অফিসিয়াল ওয়েবসাইট।
.
কোনটি জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা?
  1. ক) ITU
  2. খ) WHO
  3. গ) ILO
  4. ঘ) FAO
ব্যাখ্যা
ILO:

- International Labour Organization ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ILO সহ বর্তমানে জাতিসংঘের মোট বিশেষায়িত সংস্থা ১৫টি।

তথ্যসূত্র - ILO অফিসিয়াল ওয়েবসাইট।
.
IFAD কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭৭ সাল
  2. খ) ১৯৭৮ সাল
  3. গ) ১৯৭৯ সাল
  4. ঘ) ১৯৮০ সাল
ব্যাখ্যা
IFAD:

- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এর সদর দপ্তর রোমে।  
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)। 
- (IFAD) এর পূর্ণরূপ হচ্ছে- International Fund for Agricultural Development জাতিসংঘের একটি - বিশেষায়িত সংস্থা। 
- রোম সম্মেলনের তিন বছর পর, ১৯৭৭ সালে IFAD একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। 
- প্রতিষ্ঠাকাল: ১৯৭৭ সাল।
- সদর দপ্তর- রোম, ইতালি। 
- সদস্য সংখ্যা- ১৭৭ টি দেশ। 

তথ্যসূত্র - IFAD অফিসিয়াল ওয়েবসাইট।
.
International Telecommunication Union (ITU) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ভিয়েনা
  2. খ) সিডনি
  3. গ) লন্ডন
  4. ঘ) জেনেভা
ব্যাখ্যা
ITU:

- International Telecommunication Union (ITU) এর সদরদপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড। 
- ১৮৬৫ সালের ১৭ই মে ITU প্রতিষ্ঠিত হয়। 
- বাংলাদেশ ১৯৭৩ সালে ITU এর সদস্য পদ লাভ করে।
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা। 
- শুরুতে এর নাম ছিল International Telegraph Union এবং ১৯৩৪ সালে এটি ITU নাম ধারণ করে। 
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি। 
- ITU এর প্রতিষ্ঠার তারিখ ১৭ মে প্রতিবছর 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' হিসাবে পালিত হয়।

তথ্যসূত্র - ITU অফিশিয়াল ওয়েবসাইট।
১০.
UNIDO কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৫৬ সালে
  2. খ) ১৯৪৬ সালে
  3. গ) ১৯৬৬ সালে
  4. ঘ) ১৯৮৬ সালে
ব্যাখ্যা

UNIDO:

- UNIDO এর পূর্ণরূপ – United Nations Industrial Development Organization. 
- এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ১৭১টি।
- UNIDO এর প্রধান কার্যালয় ভিয়েনায়।
- বর্তমান মহাপরিচালকের নাম Gerd Muller.
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।

তথ্যসূত্র - UNIDO অফিসিয়াল ওয়েবসাইট।

১১.
জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থার সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. ক) সুইজারল্যান্ড
  2. খ) ইংল্যান্ড
  3. গ) ফ্রান্স
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
WIPO:

- সংস্থাটির সদরদপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়।
- ১৯৬৭ সালে WIPO প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্ণরূপ World Intellectual Property Organization. 
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা। 
- বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে। 
- WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। 

তথ্যসূত্র - WIPO অফিসিয়াল ওয়েবসাইট।
১২.
ICAO এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. ক) রাশিয়া
  2. খ) ইংল্যান্ড
  3. গ) কানাডা
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
ICAO:

- বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICAO।
- ICAO পূর্ন রূপ - International Civil Aviation Organization. 
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়। 
- ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে এবং একই বছর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। 
- এর সদস্য সংখ্যা ১৯৩ টি। 
- ICAO এর সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে। 

তথ্যসূত্র - ICAO অফসিয়াল ওয়েবসাইট।
১৩.
FAO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে কত সালে?
  1. ক) ১৯৫৯ সালে
  2. খ) ১৯৫০ সালে
  3. গ) ১৯৪০ সালে
  4. ঘ) ১৯৪৬ সালে
ব্যাখ্যা
FAO:

- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।
- FAO (Food and Agricultural Organization) ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। 
- এটির সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত। 
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। 
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি। 
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য। 
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।  

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।