পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়06 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
Exam - 24 GK: Topic: Important International Agreements and Conventions, Alliances (Security and Environmental Issues Related).
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
What type of organization is Greenpeace?
  1. Economic organization
  2. Political organization
  3. Religious organization
  4. Environmental organization
ব্যাখ্যা
• গ্রিনপিস:
 - গ্রিনপিস ১৯৭১ সালে ব্রিটিশ কলাম্বিয়াতে আলাস্কার আমচিটকা দ্বীপে মার্কিন পরমাণু পরীক্ষার বিরোধিতা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা।
- এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।
- গ্রিনপিস ইন্টারন্যাশনাল ২৫টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক সংস্থার সমন্বয়ে গঠিত।

সূত্র: গ্রিনপিস ওয়েবসাইট। 
.
What is the full form of CTBT?
  1. Comprehensive Number Test Ban Treaty
  2. Chemical Test Ban treaty
  3. Chronic Test Ban Treaty
  4. Comprehensive Nuclear Test Ban Treaty
ব্যাখ্যা
• CTBT:
-  সিটিবিটি বা  Comprehensive Nuclear Test Ban Treaty হচ্ছে একটি চুক্তি, যাতে সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছে।
• CTBT তে পারমাণবিক পরীক্ষা বন্ধের কথা বলা হয়েছে। 
- জাতিসংঘের সাধারণ পরিষদ সিটিবিটি চুক্তিটি গ্রহণ করে ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর ।
- এর পর এটি সদস্যদেশগুলোর স্বাক্ষরের জন্য তা উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।
- ওই সময় পারমাণবিক শক্তিধর ৫টি দেশ সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করে।
- ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৬৮টি দেশ এই চুক্তিটি অনুমোদন দিয়েছে।
- বাকি ১৭টি দেশ চুক্তি স্বাক্ষর করলেও, তা অনুমোদন করেনি।
- চীন, মিশর, ইরান, ইসরাইল, যুক্তরাষ্ট্র চুক্তিতে স্বাক্ষর করলেও তা অনুমোদন করেনি।
- অন্যদিকে ভারত, উত্তর কোরিয়া এবং পাকিস্তান আদৌ চুক্তিতে স্বাক্ষর করেনি।

• চুক্তির দুটি উল্লেখযোগ্য দিক হচ্ছে:
১. চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো কোনো ধরনের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করতে পারবে না, চুক্তির অন্তর্ভুক্ত এলাকায় কোনো পারমাণবিক পরীক্ষা চালাতে পারবে না;
২. চুক্তি স্বাক্ষরিত কোনো দেশ নিজে অথবা অন্যকোনো দেশকে পারমাণবিক পরীক্ষা চালাতে উৎসাহিত করবে না, সেই সাথে নিজেও অংশ নেবে না।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর- তারেক শামসুর রেহমান ও CTBTO.
.
Which agreement was signed to resolve the Bosnia crisis?
  1. Geneva Convention
  2. Oslo Accords
  3. Paris Agreement
  4. Dayton Agreement
ব্যাখ্যা
ডেটন চুক্তি (Dayton Agreement):
- ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina. 
- বসনিয়া সংকট সমাধানে ডেটন শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয়। 
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়।
- এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, 
- চুক্তিটির প্রধান শান্তি আলোচক- রিচার্ড হলব্রোক। 

উৎস: হিস্টরি.কম ও ব্রিটানিকা। 
.
In which year was the first Moscow Security Conference held?
  1. 2010
  2. 2012
  3. 2016
  4. 2014
ব্যাখ্যা
- একাদশ মস্কো নিরাপত্তা সম্মেলন ২০২৩ সালের ১৫ আগস্ট রাশিয়ার মস্কো শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ও কৌশল নিয়ে আলোচনা হয়।
- মস্কো নিরাপত্তা সম্মেলন Moscow Conference on International Security (MCIS-2021) নামে পরিচিত। 
- এই সম্মেলনের আয়োজক রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। 
- ২০১২ সাল থেকে মস্কো নিরাপত্তা সম্মেলন আয়োজিত হয়ে আসছে। 

সূত্র: মস্কো নিরাপত্তা সম্মেলন ওয়েবসাইট।
.
In which year did ICAN (International Campaign to Abolish Nuclear Weapons) win the Nobel Prize?
  1. 2007
  2. 2009
  3. 2017
  4. 2019
ব্যাখ্যা
• ICAN:
- 'ICAN' এর পূর্ণরূপ - International Campaign to Abolish Nuclear Weapons.
- এটি একটি পরিবেশবাদী সংস্থা‌।
- এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে।
- সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ২০১৭ সালে।
- ICAN হল এক শতাধিক দেশের বেসরকারী সংস্থাগুলির একটি জোট যা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের জাতিসংঘের চুক্তি মেনে চলা এবং বাস্তবায়নে কাজ করে।

উৎস: ICAN এর ওয়েবসাইট।
.
Which two countries signed the Camp David agreement?
  1. Egypt and Israel
  2. Saudi Arabia and Iran
  3. United States and United Kingdom
  4. India and Pakistan
ব্যাখ্যা
ক্যাম্প ডেভিড চুক্তি:
- ইসরাইল ও মিশর এই দুইটি দেশের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত অবকাশ যাপন কেন্দ্ৰ ক্যাম্প ডেভিডে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি স্বাক্ষরে মধ্যস্থতা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- এই চুক্তির ফলে মিশরকে ওআইসি ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিলো।

সূত্র: ব্রিটানিকা।
.
Where was the Warsaw Pact signed?
  1. In Russia
  2. In Ukraine
  3. In Kazakhstan
  4. In Poland
ব্যাখ্যা
Warsaw Pact:
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি।
- উদ্দেশ্য: মূলত, আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে সোভিয়েত প্রভাব বৃদ্ধিই ছিলো এর মূল উদ্দেশ্য।
- স্বাক্ষর: ১৪ মে, ১৯৫৫।
- স্বাক্ষরের স্থান: ওয়ারশ, পোল্যান্ড।
- সদস্য সংখ্যা ছিলো: ৮টি; 
- বিলুপ্ত: ১ জুলাই, ১৯৯১।

সূত্র: ব্রিটানিকা।
.
How many treaties were signed in the Geneva Convention?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
জেনেভা কনভেনশন - ১৯৪৯ (Geneva Convention)
- ১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় 'জেনেভা কনভেনশন' স্বাক্ষর হয়।
- এর আওতায় স্বাক্ষরিত চুক্তির সংখ্যা - ৪টি চুক্তি ও
- ৩টি প্রটোকল (যুদ্ধকালীন সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবীদের রক্ষার জন্য এতে চারটি রক্ষাকবচ/চুক্তি থাকায় এই চুক্তিকে “চারটি রেডক্রস কনভেনশন” বলা হয়।)

সূত্র: ব্রিটানিকা ও রেডক্রস।
.
Which agreement formally concluded the Vietnam War?
  1. Start-2 contract
  2. Treaty of Rome
  3. Ottawa Agreement
  4. Paris Peace Treaty
ব্যাখ্যা
• প্যারিস শান্তি চুক্তি:
- প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়- ২৭ জানুয়ারি, ১৯৭৩ সালে।
- স্বাক্ষরের স্থান - প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ- ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র।
- এই চক্তির ফলে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়।

সূত্র: Britannica ও History.com
১০.
Where was the 'COP-28' conference held?
  1. France
  2. Italy
  3. United Arab Emirates
  4. Finland
ব্যাখ্যা
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties. 
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
- কপ ২৭ অনুষ্ঠিত হয় মিসরের শারম আল শেখ শহরে ৬ - ২০ নভেম্বর ২০২২ সালে।
- 'কপ -২৮' অনুষ্ঠিত হয় ১২ নভেম্বর - ৩০ ডিসেম্বর ২০২৩ সালে আরব আমিরাত, দুবাই। 

উৎস: UNCC.
১১.
Who signed the Shimla Agreement on behalf of India?
  1. Jawahar Lal Nehru
  2. Rajiv Gandhi
  3. Indira Gandhi
  4. Lal Bahadur Shastri
ব্যাখ্যা
সিমলা চুক্তি:
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর যুদ্ধে বাংলাদেশকে সমর্থন দানকারী দেশ  ভারত এবং প্রতিপক্ষ পাকিস্তানের মধ্যে সম্পাদিত একটি শান্তিচুক্তি।
- পাকিস্তান সেনাবাহিনী ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে এবং যুদ্ধবন্দী হিসেবে ভারত তাদের নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়।
- বাংলাদেশ যুদ্ধাপরাধী হিসেবে এদের বিচার করতে চেয়েছিল।
- ভারতের হেফাজত থেকে যুদ্ধবন্দীদের মুক্তি এবং যুদ্ধবন্দি হিসেবে তাদের বিচার রহিতকরণ ছিল পাকিস্তান সরকারের জন্য একটি জাতীয় জরুরি বিষয়।
- অপরদিকে একটি শান্তিকামী জাতি হিসেবে ভারতের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ছিল ভারতের জন্য খুবই জরুরি।
- এ প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এবং ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী সিমলায় এক শীর্ষ বৈঠকে মিলিত হয়ে (২৮ জুন হতে ২ জুলাই ১৯৭২) একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেন।
- সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় - ২ জুলাই ১৯৭২ সালে।

সূত্র: বাংলাপিডিয়া।
১২.
What is the main focus of the Nagoya Protocol?
  1. Genetic resources
  2. Hydrocarbons
  3. Disaster risk reduction
  4. Global warming
ব্যাখ্যা
নাগোয়া প্রটোকল:
- জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের সম্পূরক হিসেবে নাগোয়া প্রটোকল গৃহীত হয়।
- জেনেটিক সম্পদের ব্যবহার এবং জেনেটিক সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত উপযোগিতার ন্যায্যতাভিত্তিক বন্টন ও বিনিময়ের লক্ষ্যে নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয়।
- এটি ২০১০ সালের ২৯ অক্টোবর জাপানের নাগোয়া শহরে গৃহীত হয় এবং ২০১৪ সালের ১২ এপ্রিল থেকে কার্যকর হয়।
- ১৪০টি দেশ নাগোয়া প্রটোকলের অংশীদার।

সূত্র: নাগোয়া ওয়েবসাইট।