পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৯ মে, ২০২১সময়50 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ৫টি পরীক্ষার প্রশ্নের উপর হবে। [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ৫টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৯ মে, ২০২১ · ১০০ প্রশ্ন

.
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি?
  1. ক) ৪১টি
  2. খ) ৩৯টি
  3. গ) ৩২টি
  4. ঘ) ৩০টি
সঠিক উত্তর:
গ) ৩২টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২টি
ব্যাখ্যা

বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা ৫০ টি।
- স্বরবর্ণ ১১টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
- পঞ্চাশটি বর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা- বত্রিশ। পঞ্চাশটি বর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা- আট। পঞ্চাশটি বর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা- দশ।
ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা ছাব্বিশটি। যথা- ক ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত দ ন ফ ব ভ ম য র ল ষ স হ ড় ঢ় য়।
ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা সাতটি। যথা- খ, গ, ণ, থ, ধ, প, শ।
ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা ছয়টি। যথা- ঙ ঞ ৎ ং ঃ ঁ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।

.
দীনেশরঞ্জন দাশ সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. ক) সওগাত
  2. খ) কল্লোল
  3. গ) ধুমকেতু
  4. ঘ) মাহেনও
সঠিক উত্তর:
খ) কল্লোল
উত্তর
সঠিক উত্তর:
খ) কল্লোল
ব্যাখ্যা

• কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা- লাঙ্গল, ধুমকেতু ও নবযুগ।
• 'কল্লোল' পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।
• 'মাসিক সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া

.
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. ক) মহাপৃথিবী
  2. খ) ঝরা পালক
  3. গ) বেলা অবেলা কালবেলা
  4. ঘ) সাঝের মায়া
সঠিক উত্তর:
ঘ) সাঝের মায়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাঝের মায়া
ব্যাখ্যা

জীবনানন্দ দাশ প্রকাশিত কাব্যগ্রন্থ গুলো হচ্ছে-
- ঝরা পালক 
- ধূসর পাণ্ডুলিপি,
- রুপসী বাংলা,
- সাতটি তারার তিমির,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- বেলা অবেলা কালবেলা ইত্যাদি

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি গ্রন্থ-
  1. ক) বিদ্রোহী
  2. খ) চন্দ্রবিন্দু
  3. গ) সাম্যবাদী
  4. ঘ) অগ্নিবীণা
সঠিক উত্তর:
খ) চন্দ্রবিন্দু
উত্তর
সঠিক উত্তর:
খ) চন্দ্রবিন্দু
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের ৫ টি গ্রন্থ সরকার কর্তৃক বাজেয়াপ্ত ঘোষিত হয়।
সেগুলো হলোঃ
- যুগবাণী,
- ভাঙ্গার গান,
- প্রলয় শিখা,
- বিষের বাঁশি এবং
- চন্দ্রবিন্দু।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

.
এক কথায় প্রকাশ করুনঃ ''যে গাছ অন্য কোন কাজে লাগে না''-
  1. ক) বনস্পতি
  2. খ) আগাছা
  3. গ) ঔষধী
  4. ঘ) পরগাছা
সঠিক উত্তর:
খ) আগাছা
উত্তর
সঠিক উত্তর:
খ) আগাছা
ব্যাখ্যা

ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি।
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।
যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা।
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা।
সূত্র: উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

.
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা কাব্য' পত্রকাব্যে পত্রের সংখ্যা -
  1. ক) ৮ টি
  2. খ) ৯ টি
  3. গ) ১০ টি
  4. ঘ) ১১ টি
সঠিক উত্তর:
ঘ) ১১ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১ টি
ব্যাখ্যা

• 'বীরাঙ্গনা কাব্য' একটি পত্র কাব্য।
পত্রাকারে এ ধরনের সাহিত্য বাংলা সাহিত্যে এটাই প্রথম।
পৌরাণিক নারীরা মধুসূদনের হাতে যেন আধুনিক মানুষ হিসেবে পুনর্জাগরিত হয়ে নিজেদের প্রণয় কামনা ইত্যাদি প্রকাশ করেছে এই কাব্যে।
এই কাব্যে এই গ্রন্থে মোট ১১ টি পত্র আছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
  1. ক) মধ্যবর্তিনী
  2. খ) আহ্বান
  3. গ) মনিহারা
  4. ঘ) নষ্টনীড়
সঠিক উত্তর:
গ) মনিহারা
উত্তর
সঠিক উত্তর:
গ) মনিহারা
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত ছোটগল্প গুলো হলোঃ
- কঙ্কাল,
- নিশীথে,
- মনিহারা,
- ক্ষুধিত পাষাণ।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।

.
নিচের কোনটি রুঢ়ি শব্দ?
  1. ক) গায়ক
  2. খ) তিন
  3. গ) হস্তি
  4. ঘ) জলধি
সঠিক উত্তর:
গ) হস্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) হস্তি
ব্যাখ্যা

অর্থগত দিক থেকে শব্দ মুলত ৩ প্রকার।
যথাঃ
১. যৌগিক শব্দ - যে সকঅল শব্দের ব্যুৎপত্তি গত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে।
- যেমনঃ গায়ক = গৈ + নক (অক) অর্থ - গান করে যে।
২. রূঢ়ি শব্দ - যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি বলে।
- যেমনঃ হস্তী = হস্ত + ইন, অর্থ - হস্ত আচে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
৩. যোগরূঢ় শব্দ - সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পুর্ণ ভাবে সমস্যমান পদস্মূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে।
- জলধি = জল ধারণ করে এমন অর্থ পরিত্যাগ করে একমাত্র সমুদ্র অর্থেই ব্যবহৃত হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)

.
শওকত ওসমান রচিত নাটক কোনটি?
  1. ক) তরঙ্গভঙ্গ
  2. খ) আমলার মামলা
  3. গ) নেমেসিস
  4. ঘ) ওরা কদম আলী
সঠিক উত্তর:
খ) আমলার মামলা
উত্তর
সঠিক উত্তর:
খ) আমলার মামলা
ব্যাখ্যা

সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক - তরঙ্গভঙ্গ
নুরুল মোমেন রচিত নাটক - নেমেসিস
শওকত ওসমান রচিত নাটক - আমলার মামলা
মামুনুর রশীদ রচিত নাটক রচিত নাটক - ওরা কদম আলী। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার

১০.
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস -
  1. ক) আরেক ফাল্গুন
  2. খ) বায়ান্নো
  3. গ) বর্ণমালা
  4. ঘ) স্মৃতির মিনার
সঠিক উত্তর:
ক) আরেক ফাল্গুন
উত্তর
সঠিক উত্তর:
ক) আরেক ফাল্গুন
ব্যাখ্যা

• জহির রায়হান একজন প্রখ্যাত বাংলাদেশী কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক।
• তাঁর আসল নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ।

• 'আরেক ফাল্গুন' উপন্যাসের রচয়িতা জহির রায়হান।
• এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস।
• এটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৯ সালে।
• এই উপন্যাসের পটভূমি বায়ান্নর রক্তস্নাত ভাষা আন্দোলন।
• এছাড়াও তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- শেষ বিকেলের মেয়ে (প্রথম উপন্যাস),
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- কয়েকটি মৃত,
- তৃষ্ণা,
- একুশে ফেব্রুয়ারি।

• সূর্যগ্রহণ তাঁর রচিত প্রথম গল্পগ্রন্থ।

• তাঁর বিখ্যাত চলচ্চিত্রঃ
- কখনো আসেনি (প্রথম পরিচালিত চলচ্চিত্র),
- সঙ্গম (বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র),
- কাঁচের দেয়াল,
- জীবন থেকে নেওয়া (বায়ান্নর ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র),
- বেহুলা,
- সোনার কাজল,
- আনোয়ারা,
- বাহানা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
দীনবন্ধু মিত্র রচিত প্রহসন কোনটি?
  1. ক) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
  2. খ) চিরকুমার সভা
  3. গ) সধবার একাদশী
  4. ঘ) একেই কি বলে সভ্যতা
সঠিক উত্তর:
গ) সধবার একাদশী
উত্তর
সঠিক উত্তর:
গ) সধবার একাদশী
ব্যাখ্যা

- সমাজের প্রাচীনপন্থীদের ব্যঙ্গ করে দীনবন্ধু মিত্রের রচিত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’।
- ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবণিতা সঙ্গকে ব্যঙ্গ করে তাঁর রচিত প্রহসন 'সধবার একাদশী'।

- 'একেই কি বলে সভ্যতা', 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার

১২.
ভাষার মূল উপকরণ কোনটি?
  1. ক) শব্দ
  2. খ) বাক্য
  3. গ) ধ্বনি
  4. ঘ) অর্থ
সঠিক উত্তর:
খ) বাক্য
উত্তর
সঠিক উত্তর:
খ) বাক্য
ব্যাখ্যা

যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে।
- ভাষার মূল উপকরণ বাক্য, এবং
- বাক্যের মৌলিক উপাদান শব্দ
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

১৩.
“ব্যাথা” শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) √ব্যথ্‌ + অ
  2. খ) √ব্যথ্‌ + আ
  3. গ) √ব্যথ্‌ + অ + আ
  4. ঘ) √বি + থ + অ + আ
সঠিক উত্তর:
গ) √ব্যথ্‌ + অ + আ
উত্তর
সঠিক উত্তর:
গ) √ব্যথ্‌ + অ + আ
ব্যাখ্যা

সংস্কৃত কৃৎ প্রত্যয়ঃ
অ(অঙ্‌) + স্ত্রী প্রত্যয় যোগ -
শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা
√ব্যথ্‌ + অ + আ = ব্যথা
√কৃপ্‌ + অ + আ = কৃপা
সম্‌ + √জ্ঞা + অ + আ = সংজ্ঞা

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৪.
কোনটি উপপদ তৎপুরুষ সমাস?
  1. ক) আমরা
  2. খ) পঙ্কজ
  3. গ) চৌচালা
  4. ঘ) আমরা
সঠিক উত্তর:
খ) পঙ্কজ
উত্তর
সঠিক উত্তর:
খ) পঙ্কজ
ব্যাখ্যা

কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।
যেমন : জলে চড়ে যা - জলচর ; জল দেয় যে - জলদ ; পঙ্কে জন্মে যা - পঙ্কজ।

কৃদন্ত পদ: কৃৎ প্রত্যয় যোগে যে শব্দ তৈরি হয় তাকে কৃদন্ত পদ বলে।
যেমন : √চর্‌ > চর (বিচরণ করা অর্থে) ; √ধর্‌ > ধর (ধরা অর্থে)

উপপদ: কোন শব্দকে বিশ্লেষণ করলে যদি একটি পৃথক শব্দ, এরপর ধাতু, এরপর প্রত্যয় পাওয়া যায় (শব্দ + ধাতু + প্রত্যয়) এবং সেই প্রত্যয়টি হয় কৃৎ প্রত্যয় তাহলে প্রাপ্ত বিশিষ্ট শব্দকে উপপদ বলা হয়।
যেমন : বাস্তুহারা = বাস্তু + √হার্‌ + আ ; খেচর = খ + √চর্‌ + অ।

সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর



উপপদ তৎপুরুষ সমাস
উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে-সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।
উপপদ তৎপুরুষের উদাহরণ : অগ্রজ, আত্মজ, পঙ্কজ; মাছিমারা , ইদুরমারা (কল); ইন্দ্রজিৎ, কুম্ভকার (কুম্ভ করে যে], জলচর, খেচর, নিশাচর, নভশ্চর৷
উৎসঃ ভাষাশিক্ষা, হায়াৎ মামুদ

১৫.
নদীতে মাছ আছে’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
  1. ক) কর্তায় সপ্তমী
  2. খ) অধিকরণে সপ্তমী
  3. গ) কর্মে তৃতীয়া
  4. ঘ) অধিকরণে তৃতীয়া
সঠিক উত্তর:
খ) অধিকরণে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
খ) অধিকরণে সপ্তমী
ব্যাখ্যা

ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে। এ কারকে সপ্তমী অর্থ্যাৎ ‘এ’, ‘য়’ ‘তে’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
কতিপয় অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণঃ
- তিলে তৈল আছে,
- নদীতে মাছ আছে,
- বনে বাঘ আছে,
- আকাশে চাঁদ উঠেছে,
- সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী

১৬.
কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ?
  1. ক) নি + ঠুর
  2. খ) নিঃ + ঠুর
  3. গ) নিষ + ঠুর
  4. ঘ) নিষ্‌ + ঠুর
সঠিক উত্তর:
খ) নিঃ + ঠুর
উত্তর
সঠিক উত্তর:
খ) নিঃ + ঠুর
ব্যাখ্যা

‘নিষ্ঠুর’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ‘নিঃ + ঠুর ’। এটি বিসর্গ সন্ধির উদাহরণ।
এরূপ, ধনুঃ + বিদ্যা = ধনুর্বিদ্যা
ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষাশিক্ষা,হায়াৎ মামুদ

১৭.
কোন বানানটি শুদ্ধ –
  1. ক) পিপিলিকা
  2. খ) পিপীলিকা
  3. গ) পিপীলীকা
  4. ঘ) পীপিলীকা
সঠিক উত্তর:
খ) পিপীলিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) পিপীলিকা
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান - 
- বিভীষিকা
- পিপীলিকা,
- মুমূর্ষু,
- নিশীথিনী।

১৮.
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি –
  1. ক) শামসুর রহমান
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) আলাওল
সঠিক উত্তর:
খ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩):
- বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক,
- বাংলা সাহিত্যের প্রথম মহাকবি,
- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি,
- বাংলা নাটকের পথিকৃৎ।
উৎসঃ LiveMCQ লেকচার

১৯.
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক-
  1. ক) রাজা রামমোহন রায়
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) প্রমথ চৌধুরী
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
গ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা

• বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। তার সম্পাদিত সবুজপত্র পত্রিকা চলিত রীতির প্রবর্তনে মূখ্য ভূমিকা পালন করে। 

• তিনি কখনো বীরবল কখনো নীললোহিত ছদ্মনাম ব্যবহার করতেন।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানাকথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- আত্মকথা,
- প্রবন্ধসংগ্রহ ইত্যাদি।

• সনেট পঞ্চাশৎ ও পদচারণ তাঁর রচিত কাব্যগ্রন্থ।

• তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- চার ইয়ারী কথা,
- আহুতি,
- নীললোহিত।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

২০.
'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়' উক্তিটি কোন কাব্য গ্রন্থের?
  1. ক) মনসামঙ্গল
  2. খ) অন্নদামঙ্গল
  3. গ) কালিকামঙ্গল
  4. ঘ) সারদামঙ্গল
সঠিক উত্তর:
খ) অন্নদামঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
খ) অন্নদামঙ্গল
ব্যাখ্যা

মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গলকাব্য। এই কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙক্তি হলো-
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে',
- 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন',
- 'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়',
- 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'
- 'না রবে প্রাসাদগুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল।',
- 'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।'
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২১.
You only have look at the statistics to see that things are getting worse. (Sentence Correction ''word missing'')
  1. ক) on
  2. খ) to
  3. গ) in
  4. ঘ) up
সঠিক উত্তর:
খ) to
উত্তর
সঠিক উত্তর:
খ) to
ব্যাখ্যা

You only have to read/look at/listen to etc something
- We sat around listening to music.
- She refused to listen to reason.
- You only have to look at the statistics to see that things are getting worse.

Source: Longman Dictionary of Contemporary English

২২.
Would you mind ____ the door? (Fill in the blank with appropriate word or phrase)
  1. ক) to close
  2. খ) closing
  3. গ) closed
  4. ঘ) close
সঠিক উত্তর:
খ) closing
উত্তর
সঠিক উত্তর:
খ) closing
ব্যাখ্যা

- কোনো বাক্যে
• mind,
• cannot help,
• could not help,
• with a view to,
• look forward to,
• be used to,
• get used to,
• worth ইত্যাদি শব্দের পর কোনাে Verb আসলে উক্ত Verb- এর সাথে ing যুক্ত হয়। যেমনঃ
- She is looking forward to going Europe.
- Would you mind closing the door?

২৩.
It seemed impossible that anyone could “live through” such pain. (Meaning of the quotations word/phrase)
  1. ক) unnerve
  2. খ) endure
  3. গ) avoid
  4. ঘ) limit
সঠিক উত্তর:
খ) endure
উত্তর
সঠিক উত্তর:
খ) endure
ব্যাখ্যা

Endure - suffer (something painful or difficult) patiently.
Example: It seemed impossible that anyone could endure such pain.
Similar:
- undergo
- go through
- live through
- cope with
- deal with
- face up to
- put up with
Source: Oxford Dictionary

২৪.
We left a message with his neighbour ____ he would know we’d called.
  1. ক) so
  2. খ) as
  3. গ) that
  4. ঘ) so that
সঠিক উত্তর:
ঘ) so that
উত্তর
সঠিক উত্তর:
ঘ) so that
ব্যাখ্যা
We use so that and in order that to talk about purpose.
We often use them with modal verbs (can, would, will, etc.).

I’ll go by car so that I can take more luggage.

We left a message with his neighbour so that he would know we’d called.

We have been working hard so that we can win this year's challenge.

Source: Cambridge Dictionary

২৫.
She has been crying she heard that her friend died. (Choose the missing word)
  1. ক) from
  2. খ) since
  3. গ) till
  4. ঘ) in as that
সঠিক উত্তর:
খ) since
উত্তর
সঠিক উত্তর:
খ) since
ব্যাখ্যা

Since (হতে/থেকে) এর পরের বাক্যাংশ Past Indefinite Tense হলে পূর্বের বাক্যাংশ Present Indefinite/Present Perfect হয়।
তবে since এর পূর্বের বাক্যাংশ দ্বারা অতীত থেকে এখন পর্যন্ত কোন কাজ চলমান আছে বুঝালে Present Perfect Continuous হয়।
যেমনঃ I have been living in London since I was five.
She has been crying since she heard that her friend died.
Since last Monday it has been raining in torrents.

২৬.
The fundamental and most important factor can be expressed by -
  1. ক) Bottom line
  2. খ) All in all
  3. গ) Ins and outs
  4. ঘ) Bolt from the blue
সঠিক উত্তর:
ক) Bottom line
উত্তর
সঠিক উত্তর:
ক) Bottom line
ব্যাখ্যা

Bottom line- the final total of an account or balance sheet; the fundamental and most important factor.
Source: Oxford

২৭.
This is the act that a wise man does. This sentence is a -
  1. ক) Simple sentence
  2. খ) Compound sentence
  3. গ) Principal sentence
  4. ঘ) Complex sentence
সঠিক উত্তর:
ঘ) Complex sentence
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Complex sentence
ব্যাখ্যা

একটি complex sentence এ একটি principal clause এবং একটি subordinate clause থাকে। Subordinate clause টি if, although, before, after, since, that ইত্যাদি দ্বারা যুক্ত হয়।
যেমনঃ If you read, you’ll learn.
This is the act that a wise man does.

২৮.
The weather is too cold for them ____ go out.
  1. ক) too
  2. খ) to
  3. গ) so
  4. ঘ) be
সঠিক উত্তর:
খ) to
উত্তর
সঠিক উত্তর:
খ) to
ব্যাখ্যা

Too…..to এই গঠন ব্যবহার হয় খুব কঠিন কিছু বা 'এতই যে না'অর্থ প্রদান করার জন্য। এখানে too difficult ব্যবহারে ‘অনেক কঠিন’ এই অর্থ প্রকাশ পাচ্ছে।

যেমনঃ
- He is too weak to walk.
- The weather is too cold for them to go out.
- Don't worry. English Grammar is not too difficult to understand.

২৯.
Far From the Madding Crowd is written by-
  1. ক) Aldous Huxley
  2. খ) Alexander Dumas
  3. গ) Thomas Hardy
  4. ঘ) Christopher Marlowe
সঠিক উত্তর:
গ) Thomas Hardy
উত্তর
সঠিক উত্তর:
গ) Thomas Hardy
ব্যাখ্যা

- Thomas Hardy was an English novelist and poet.
- His famous writings:
The Return of the Native,
• The Mayor of Casterbridge,
• Tess of the D'Urbervilles,
• Far From the Madding Crowd,
• The Poor Man and The Lady,
• The Trumpet Major,
• Jude the Obscure,
• A Pair of Blue Eyes,
• Under the Greenwood Tree.
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Encyclopedia of Britannica.

৩০.
I would rather they did something about it instead of just ____ about it.
  1. ক) talk
  2. খ) to talk
  3. গ) talking
  4. ঘ) talks
সঠিক উত্তর:
গ) talking
উত্তর
সঠিক উত্তর:
গ) talking
ব্যাখ্যা

পর পর দুটি verb থাকলে শেষের verb-টির সাথে ing / to+verb / participle হয়।
উপরের বাক্যটির formation অনুযায়ী verb+ing হয়েছে।
যেমনঃ He worked instead of playing.
I would rather they did something about it instead of just talking about it.
Instead of complaining, why don't we try to change things?

৩১.
What kind of noun is ''Public''?
  1. ক) Proper
  2. খ) Collective
  3. গ) Material
  4. ঘ) Common
সঠিক উত্তর:
খ) Collective
উত্তর
সঠিক উত্তর:
খ) Collective
ব্যাখ্যা

যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
যেমন- Committee, Cattle, Army, Audience, Crowd, Class, Group, Family, Flock, Fleet, Jury, Herd, People, Public, Team ইত্যাদি।

৩২.
Who wrote ''The Battle of the Books''?
  1. ক) Alexander Pope
  2. খ) R. L. Stevenson
  3. গ) Jonathan Swift
  4. ঘ) D. H. Lawrence
সঠিক উত্তর:
গ) Jonathan Swift
উত্তর
সঠিক উত্তর:
গ) Jonathan Swift
ব্যাখ্যা

• Jonathan Swift is the greatest satirist of the 18th century.
• His famous works:
- Gulliver's Travels,
- A tale of a Tub,
- The Battle of the Books,
- A Modest Proposal,
- A Journey to Stella.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ lecture.

৩৩.
Nineteen Eighty-Four is written by-
  1. ক) Isaac Asimov
  2. খ) George Orwel
  3. গ) George Eliot
  4. ঘ) Ernest Hemingway
সঠিক উত্তর:
খ) George Orwel
উত্তর
সঠিক উত্তর:
খ) George Orwel
ব্যাখ্যা

• George Orwell is an English Novelist, Essayist, Journalist and Critic.
• His real name is Eric Arthur Blair.
• He was a police officer in Burma.
• His famous Novels:
- Animal Farm,
- Nineteen Eighty-Four,
- Burmese Days,
- Coming up for Air
- Homage to Catalonia etc.
• Shooting an Elephant is a famous Short Story of George Orwell.
Source: Live MCQ Lecture and Encyclopedia of Britannica.

৩৪.
সঠিক উত্তরটি চিহ্নিত করুন।
  1. ক) I had looked for a good doctor before I meet you.
  2. খ) I had look for a good doctor before I met you.
  3. গ) I had looked for a good doctor before I met you.
  4. ঘ) I had looked for a good doctor after I had met you.
সঠিক উত্তর:
গ) I had looked for a good doctor before I met you.
উত্তর
সঠিক উত্তর:
গ) I had looked for a good doctor before I met you.
ব্যাখ্যা

সাধারণত Before এর পূর্বে past perfect এবং পরে past indefinite tense হয়।
আবার After এর পূর্বে past indefinite tense এবং পরে past perfect tense হয়।

উদাহরণ:
- I had looked for a good doctor before I met you.
- The patient died after the Doctor had come.
- The teacher had reached the classroom before the students came.

৩৫.
The word ‘disinterested’ means:
  1. ক) vex
  2. খ) lax
  3. গ) biased
  4. ঘ) unprejudiced
সঠিক উত্তর:
ঘ) unprejudiced
উত্তর
সঠিক উত্তর:
ঘ) unprejudiced
ব্যাখ্যা

Disinterested - not influenced by considerations of personal advantage.
Similar:
- unbiased
- unprejudiced
- impartial
- neutral

৩৬.
She exulted ___ her new discovery.
  1. ক) for
  2. খ) in
  3. গ) into
  4. ঘ) to
সঠিক উত্তর:
খ) in
উত্তর
সঠিক উত্তর:
খ) in
ব্যাখ্যা

Exult at/in/over
- to show that you are very happy and proud, especially because you have succeeded in doing something; বিজয়োল্লাস করা
Example: She exulted in her new discovery.
Don't exult over a fallen foe.
Source: Longman Dictionary

৩৭.
She grabbed the hammer ____ the handle.
  1. ক) with
  2. খ) by
  3. গ) in
  4. ঘ) of
সঠিক উত্তর:
খ) by
উত্তর
সঠিক উত্তর:
খ) by
ব্যাখ্যা

By - used to say which part of an object or of a person’s body someone takes hold of

- He took Elaine by the arm and led her across the road.
- She grabbed the hammer by the handle.
- I caught him by the ear.

Source: Longman Dictionary

৩৮.
People adhere ____ astrology with a dogmatic frame of mind rather than having a sceptical, critical approach.
  1. ক) out
  2. খ) to
  3. গ) for
  4. ঘ) with
সঠিক উত্তর:
খ) to
উত্তর
সঠিক উত্তর:
খ) to
ব্যাখ্যা
Adhere (to) দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা; বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা।
Example: I shall adhere to my plan
- People adhere to astrology with a dogmatic frame of mind rather than having a sceptical, critical approach.
Source: Longman Dictionary
৩৯.
Much to my surprise, Tamim suddenly burst ____ song.
  1. ক) over
  2. খ) into
  3. গ) with
  4. ঘ) for
সঠিক উত্তর:
খ) into
উত্তর
সঠিক উত্তর:
খ) into
ব্যাখ্যা

Burst into song/tears/laughter - to suddenly begin to sing/cry/laugh.
Example: Much to my surprise, Tamim suddenly burst into song.
- She burst into tears.
Source: Cambridge Dictionary

৪০.
2x2 - x - 15 এর একটি উৎপাদক
  1. ক) (x + 6)
  2. খ) (x - 6)
  3. গ) (2x + 5 )
  4. ঘ) (2x - 5)
সঠিক উত্তর:
গ) (2x + 5 )
উত্তর
সঠিক উত্তর:
গ) (2x + 5 )
ব্যাখ্যা

2x2 - x - 15
= 2x2 - 6x + 5x - 15
= 2x(x - 3) + 5(x - 3)
= (x - 3)(2x + 5)

৪১.
৪০০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪.৫ টাকা হারে ভ্যাট দিলে মোট খরচ কত টাকা?
  1. ক) ১২৫৪ টাকা
  2. খ) ১১৪২ টাকা
  3. গ) ১২৫৪ টাকা
  4. ঘ) ১১৬৪ টাকা
অনির্ধারিত
ব্যাখ্যা

৩ কেজি মিষ্টির মূল্য ৩ × ৪০০ = ১২০০ টাকা
১০০ টাকায় ভ্যাট ৪.৫ টাকা
∴ ১২০০ টাকায় ভ্যাট = ১২০০ × (৪.৫/১০০) = ৫৪ টাকা

সুতরাং, মোট খরচ = ১২০০ + ৫৪ = ১২৫৪ টাকা

একই সংখ্যা দুটি অপশনে থাকার কারণে বাতিল করা হয়েছে।
৪২.
একটি বইয়ের মূল্য ৪০ টাকা।এ মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকেন?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
গ) ১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০
ব্যাখ্যা

প্রশ্নানুসারে, ৮০% = ৪০ টাকা
∴ ১% = ৪০/৮০ টাকা
সুতরাং বইয়ের প্রকৃত মূল্য অর্থাৎ, ১০০% = (৪০ × ১০০)/৮০ টাকা = ৫০ টাকা।
অতএব সরকার প্রতি বইয়ে ভর্তুকি দেয় (৫০ - ৪০) টাকা = ১০ টাকা।

৪৩.
আলিফ ২৪০ টাকায় কতকগুলো কলম কিনলো । সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?
  1. ক) ১৪
  2. খ) ১৫
  3. গ) ১৮
  4. ঘ) ১৯
সঠিক উত্তর:
খ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫
ব্যাখ্যা

ধরি,
সে কলম কিনেছিলো x টি
প্রতিটি কলমের দাম= 240/x টাকা
আবার,
১ টি কলম বেশি পেলে কলমের দাম = 240/(x + 1) টাকা

প্রশ্নমতে,
240/x - 240/(x+1) = 1
⇒ (240x + 240 - 240x)/x(x+1) = 1
⇒ x² + x = 240
⇒ x² + 16x - 15x - 240 = 0
⇒ x(x + 16) - 15(x + 16) = 0
⇒ (x - 15)(x + 16) = 0
হয়, x - 15 = 0 অথবা, x + 16 = 0
∴ x = 15 অথবা ∴ x = -16 (যা অগ্রহণযোগ্য)
∴ সে 15টি কলম কিনেছিলো।

৪৪.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের ৪ গুণ হলে পুত্রের বয়স কত?
  1. ক) ১৬ বছর
  2. খ) ১৮ বছর
  3. গ) ২০ বছর
  4. ঘ) ২২ বছর
সঠিক উত্তর:
ক) ১৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬ বছর
ব্যাখ্যা

ধরি, পুত্রের বয়স ক বছর, তাহলে পিতার বয়স ৪ক বছর
প্রশ্নমতে, ক + ৪ক = ৮০
বাঁ, ৫ক = ৮০
বাঁ, ক  = ১৬
অর্থাৎ, পুত্রের বয়স ১৬ বছর

৪৫.
ক একটি কাজ ১৫ দিনে করতে পারে। যদি খ, ক এর দ্বিগুণ কাজ করে তবে ক এবং খ একত্রে ঐ কাজ শেষ করতে কতদিন লাগবে?
  1. ক) ২ দিন
  2. খ) ৪ দিন
  3. গ) ৫ দিন
  4. ঘ) ৬ দিন
সঠিক উত্তর:
গ) ৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ দিন
ব্যাখ্যা

ক ১ দিনে করে ১/১৫ অংশ কাজ
খ ১ দিনে করে ২/১৫ অংশ কাজ
তাহলে, ক ও খ একত্রে ১ দিনে করতে পারে (১/১৫ + ২/১৫) = ৩/১৫ = ১/৫
∴  ক ও খ একত্রে সম্পূর্ণ কাজটি করবে ৫ দিনে

৪৬.
৮ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৯
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা
৮ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ = ৬টি
৪৭.
সাইকেলের চাকার পাশাপাশি দুইটি শলার মধ্য ১৮° কোণ হলে চাকাতে কয়টি শলা রয়েছে?
  1. ক) ২০
  2. খ) ২৪
  3. গ) ২৮
  4. ঘ) ৩২
সঠিক উত্তর:
ক) ২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০
ব্যাখ্যা

আমরা জানি, একটি চাকা = ৩৬০°
∴ যেকোনো ২ টি শলার মধ্যে কোণ ১৮° হলে মোট শলা আছে = ৩৬০°/১৮° = ২০ টি।

৪৮.
১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য?
  1. ক) ২২
  2. খ) ২৩
  3. গ) ২৬
  4. ঘ) ২৯
সঠিক উত্তর:
ঘ) ২৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৯
ব্যাখ্যা

{(৯৬ - ১২) / ৩} + ১
= ২৮ + ১
= ২৯

৪৯.
যদি x + y = 4, x − y = 3 হয়, তবে 2x + 2y = কত?
  1. ক) 3(1/2)
  2. খ) 4
  3. গ) 4(1/2)
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ঘ) 8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8
ব্যাখ্যা

দেওয়া আছে, x + y = 4 ......(i) এবং x − y = 3 ......(ii)
(i) + (ii) = 2x = 7
∴ x = 3(1/2)
∴ y = (1/2)
∴ 2x + 2y = 8

৫০.
যদি তেলের মূল্য ৩০% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ক) ১৬%
  2. খ) ২০%
  3. গ) ২৩.০৮%
  4. ঘ) ২৪%
সঠিক উত্তর:
গ) ২৩.০৮%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৩.০৮%
ব্যাখ্যা

৩০% বৃদ্ধিতে তেলের মূল্য ১৩০ টাকা
১৩০ টাকায় কমাতে হবে ৩০ টাকা
∴ ১০০ টাকায় কমাতে হবে (১০০×৩০)/১৩০
= ২৩.০৮ টাকা

৫১.
৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার দশম সংখ্যাটি কত হবে?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ২৮
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
ঘ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫
ব্যাখ্যা

এখানে দুটি ধারা বিদ্যমানঃ
৩, ৪, ৫, ৬, ৭; যেখানে প্রতি পদে ১ করে বৃদ্ধি পাচ্ছে
এবং, ৭, ১৪, ২১, ২৮, ৩৫; যেখানে প্রতি পদে ৭ করে বৃদ্ধি পাচ্ছে
অর্থাৎ, ধারাটির দশম পদ হবে ৩৫

৫২.
৮ / ? = ? / ৫১২
  1. ক) ৩৪
  2. খ) ৪৯
  3. গ) ৬৪
  4. ঘ) ৭২
সঠিক উত্তর:
গ) ৬৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৪
ব্যাখ্যা

আমরা জানি, ক্রমিক সমানুপাতে ১ম রাশি ✕ ৩য় রাশি = (২য় রাশি),
যেখানে, ১ম রাশি = ৮, ৩য় রাশি = ৫১২

(২য় রাশি) = ৮ × ৫১২
২য় রাশি = ৬৪

৫৩.
টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
  1. ক) ৬ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ২ টি
সঠিক উত্তর:
খ) ৪ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ টি
ব্যাখ্যা

১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা
বিক্রয়মূল্য ৮৮ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা   ''      ''      = ১০০/৮৮ টাকা

আবার ১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০
    ''       ১     ''      ''       ''        = ১১০/১০০
    ''  ১০০/৮৮  ''     ''         ''     = (১১০×১০০) / (১০০×৮৮) = ১১০/৮৮

১১০/৮৮ টাকায় বিক্রয় করতে হবে ৫ টি মার্বেল
∴   ১         ''      ''        ''     '' = (৫×৮৮) / ১১০ = ৪ টি মার্বেল

৫৪.
৩ এর কত শতাংশ ৭.৫ হবে?
  1. ক) ২০০
  2. খ) ২৫০
  3. গ) ৩০০
  4. ঘ) ৪০০
সঠিক উত্তর:
খ) ২৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫০
ব্যাখ্যা

৩ এর ক% = ৭.৫
বাঁ, ৩ এর ক/১০০ =৭.৫
বাঁ, ক = (১০০ × ৭.৫) / ৩
বাঁ, ক = ২৫০

৫৫.
যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 9 × 6 = ?
  1. ক) 2428
  2. খ) 2442
  3. গ) 1214
  4. ঘ) 3624
সঠিক উত্তর:
ঘ) 3624
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3624
ব্যাখ্যা

2 × 4 = 8, 3 × 4 = 12; 812
4 × 4 = 16, 5 × 4 = 20; 1620
9 × 4 = 36, 6 × 4 = 24; 3624

৫৬.
৮,৮৮৮ টাকা বার্ষিক ১২.৫% সুদে কত বছরে সুদ-আসলে ১৩৩৩২ টাকা হবে?
  1. ক) ৪ বছরে
  2. খ) ৮ বছরে
  3. গ) ১০ বছরে
  4. ঘ) ২০ বছরে
সঠিক উত্তর:
ক) ৪ বছরে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ বছরে
ব্যাখ্যা

সুদ = সুদাসল - আসল = ১৩৩৩২ - ৮৮৮৮ = ৪৪৪৪
আমরা জানি,
সুদ = (আসল × বছর × সুদের হার)/১০০
বাঁ, বছর = (সুদ × ১০০) / (আসল × সুদের হার)
= (৪৪৪৪ × ১০০) / (৮৮৮৮ × ১২.৫)
= ৪ বছর

৫৭.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮.২ মিটার এবং ৬ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
  1. ক) ১০.৫ বর্গমিটার
  2. খ) ২১.০০ বর্গমিটার
  3. গ) ২৪.৬ বর্গমিটার
  4. ঘ) ২৫.৫ বর্গমিটার
সঠিক উত্তর:
গ) ২৪.৬ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪.৬ বর্গমিটার
ব্যাখ্যা

আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= ১/২ × ৮.২ × ৬
= ২৪.৬ বর্গমিটার

৫৮.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১০৮ হলে তার বাহুর সংখ্যা কত?
  1. ক) ৫
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ক) ৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫
ব্যাখ্যা

ধরি, বাহুর সংখ্যা n
সুষম বহুভুজের মোট অন্তঃস্থ কোণ = (n-2) x 180
বা, 108 x n = (n-2) x 180
বা, 108n = 180n – 360
বা, n = 360/72 = 5

৫৯.
a - 1/a = 3 হলে a4 + (1/a)4 এর মান কত?
  1. ক) 114
  2. খ) 119
  3. গ) 121
  4. ঘ) 132
সঠিক উত্তর:
খ) 119
উত্তর
সঠিক উত্তর:
খ) 119
ব্যাখ্যা

দেওয়া আছে, a - 1/a = 2
এখন, a2 + (1/a)2
= (a - 1/a)2 + 2. a. 1/a
= 32 + 2
= 9 + 2
∴ a2 + (1/a)2 = 11
বাঁ, {(a2 + (1/a)2}2= 112
বাঁ, a4 + 2.a2.1/a2 + (1/a)4 = 121
∴ a4 + (1/a)4 = 121 - 2 = 119

৬০.
30 − {5-1(2−3)-3}-2 = কত?
  1. ক) 31
  2. খ) 20
  3. গ) 5
  4. ঘ) 29
সঠিক উত্তর:
গ) 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5
ব্যাখ্যা

30 − {5-1(2−3)-3}-2
= 30 - {1/5 (-1)-3}-2
= 30 - {(1/5 × (-1)}-2
= 30 - (- 1/5)-2
= 30 - 52
= 5

৬১.
p এর মান কত হলে 4x2 + px + 9 একটি পূর্ণবর্গ হবে?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 15
  4. ঘ) 20
সঠিক উত্তর:
খ) 12
উত্তর
সঠিক উত্তর:
খ) 12
ব্যাখ্যা

প্রদত্ত রাশিটি পূর্ণবর্গ হলে এর মূলদ্বয়ের মান সমান এবং নিশ্চায়কের মান শূন্য হবে। অর্থাৎ
p2 - 4.4.9 = 0
বা, p2 = 144
বা, p = 12

৬২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হলো এবং প্রস্থ ২০% কমানো হলো। এ অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল---
  1. ক) ১% বাড়বে
  2. খ) ২ বাড়বে
  3. গ) ১% কমবে
  4. ঘ) ৪% কমবে
সঠিক উত্তর:
ঘ) ৪% কমবে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪% কমবে
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য ক ও প্রস্থ খ
তাহলে, ক্ষেত্রফল = কখ
দৈর্ঘ্য ২০% বৃদ্ধি হলে নতুন দৈর্ঘ্য = ১.২০ক
ও প্রস্থ ২০% হ্রাস হলে নতুন প্রস্থ = ০.৮০খ
নতুন ক্ষেত্রফল = ০.৯৬ কখ
ক্ষেত্রফল হ্রাস= কখ - ০.৯৬কখ = ০.০৪ কখ
শতকরা ক্ষেত্রফল হ্রাস = (০.০৪ × ১০০)/১০০ = ৪%

৬৩.
'দ্যা কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয়েছিলো?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) লন্ডন
  3. গ) দিল্লি
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
ক) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) নিউইয়র্ক
ব্যাখ্যা

১৯৭১ সালের ১ আগস্ট বাংলাদেশের শরণার্থীদের সাহায্য করার উদ্দেশ্যে জর্জ হ্যারিসনের তত্ত্বাবধানে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল 'দ্যা কনসার্ট ফর বাংলাদেশ'। জর্জ হ্যারিসনকে অনুষ্ঠানটি করার জন্য উদ্বুদ্ধ করেন সেতার বাদক পণ্ডিত রবি শঙ্কর।
উৎসঃ বাংলাপিডিয়া

৬৪.
বাংলাদেশের মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব কার?
  1. ক) প্রধানমন্ত্রীর কার্যালয়
  2. খ) বাংলাদেশ ব্যাংক
  3. গ) একনেক
  4. ঘ) অর্থ মন্ত্রণালয়
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ ব্যাংক
ব্যাখ্যা
মুদ্রানীতি হলো মুদ্রার গতিবিধির প্রক্ষেপণ। এটি অভ্যন্তরীণ ঋণ ও মুদ্রা সরবরাহের সাথে সম্পর্ক যুক্ত।
বাংলাদেশে মুদ্রানীতি ঘোষণা এবং পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক।
- বর্তমানে বছরে ১টি মুদ্রানীতি ঘোষণা করা হয়।
তবে ২০০৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ছয় মাস অন্তর বছরে দুইবার করে মুদ্রানীতি ঘোষণা করা হয়।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক এবং বাংলাপিডিয়া)
৬৫.
মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার?
  1. ক) মিশুক মুনির
  2. খ) সব্যসাচী হাজরা
  3. গ) মুস্তফা মনোয়ার
  4. ঘ) হামিদুর রহমান
সঠিক উত্তর:
খ) সব্যসাচী হাজরা
উত্তর
সঠিক উত্তর:
খ) সব্যসাচী হাজরা
ব্যাখ্যা
মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার- সব্যসাচী হাজরা।
উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার।
৬৬.
শান্তিতে অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন?
  1. ক) ফ্রিডম পদক
  2. খ) ম্যাগসেসে পদক
  3. গ) জুলিও কুরী পদক
  4. ঘ) জওহরলাল নেহেরু পদক
সঠিক উত্তর:
গ) জুলিও কুরী পদক
উত্তর
সঠিক উত্তর:
গ) জুলিও কুরী পদক
ব্যাখ্যা

- শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'বিশ্ব শান্তি পরিষদ' জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে।
- ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে ১৯৫০ সালে প্রবর্তিত জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়।
- ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন।
(সূত্রঃ কারাগারের রোজনামচা ও আওয়ামীলীগ ওয়েবসাইট।)

৬৭.
SPARSO কি?
  1. ক) একটি গবেষণা কেন্দ্র
  2. খ) সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র
  3. গ) সরকারি কলেরা গবেষণা কেন্দ্র
  4. ঘ) একটি আন্তর্জাতিক পরমাণু গবেষণা কেন্দ্র
সঠিক উত্তর:
খ) সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
খ) সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র
ব্যাখ্যা

- SPARRSO (স্পারসো) এর পূর্ণরূপ- Space Research and Remote Sensing Organization (মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র) ।
- এটি বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। স্পারসো প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালে এবং এটি ঢাকা শহরের আগারগাঁও এ অবস্থিত।
উৎসঃ স্পারসোর ওয়েবসাইট

৬৮.
অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ -২০২০ এ বাংলাদেশ কোন দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) ইংল্যান্ড
  3. গ) ভারত
  4. ঘ) শ্রীলংকা
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম শিরোপা আসে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হাত দিয়ে।
- অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা অর্জন করে বাংলাদেশের জুনিয়র টাইগাররা।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৬৯.
কোন এক্সটেনশনটি উইন্ডোজ প্লাটফর্মের ফাইলের জন্য ব্যবহার করা হয়?
  1. ক) .jpg
  2. খ) .exe
  3. গ) .mpg
  4. ঘ) .bmp
সঠিক উত্তর:
খ) .exe
উত্তর
সঠিক উত্তর:
খ) .exe
ব্যাখ্যা

- .jpg, .jpeg, .bmp এগুলো image file।
- .exe হল windows platform এর executable file format।
- .mpg, .mpeg হচ্ছে ভিডিও ফাইল ফরমেটের এক্সটেনশন।

৭০.
মুজিবনগর সরকারের পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী -
  1. ক) জনাব তাজউদ্দীন আহমদ
  2. খ) খন্দকার মুশতাক আহমেদ
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) এএইচএম কামারুজ্জামান
সঠিক উত্তর:
খ) খন্দকার মুশতাক আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) খন্দকার মুশতাক আহমেদ
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে।
মুজিবনগর সরকারের মন্ত্রীসভা:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত (অস্থায়ী) রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম। অর্থাৎ, তিনি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি।
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমদ
- স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী : এএইচএম কামারুজ্জামান (পুরো নাম - আবুল হাসানাত মুহাম্মদ কামারুজ্জান)
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী : ক্যাপ্টেন এম. মনসুর আলী
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

৭১.
বাংলাদেশ IMF এর সদস্য পদ লাভ করে?
  1. ক) ২৩ মার্চ, ১৯৭২
  2. খ) ১৭ জুন, ১৯৭২
  3. গ) ২২ জুন, ১৯৭২
  4. ঘ) ১৭ আগস্ট, ১৯৭২
সঠিক উত্তর:
ঘ) ১৭ আগস্ট, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭ আগস্ট, ১৯৭২
ব্যাখ্যা
- বাংলাদেশ ILO এর সদস্য হয় ২২ জুন, ১৯৭২।
- বাংলাদেশ IMF এর সদস্য হয় ১৭ আগস্ট, ১৯৭২।
উৎসঃ সংস্থাগুলোর ওয়েবসাইট
৭২.
উপকূলে কোন একটি স্থানে একটি জোয়ারের কতক্ষণ পর ভাটা হয়?
  1. ক) ৬ ঘন্টা
  2. খ) ১২ ঘন্টা
  3. গ) ২৪ ঘন্টা
  4. ঘ) ৪৮ ঘন্টা
সঠিক উত্তর:
ক) ৬ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ ঘন্টা
ব্যাখ্যা

সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার ও দুইবার ভাটা হয়। উপকূলে কোন একটি স্থানে একটি জোয়ারের প্রায় ৬ ঘন্টা ১৩ মিনিট পর ভাটা হয়। উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ার বা দুটি ভাঁটার মধ্যে ব্যবধান হলো ১২ ঘণ্টা ২৬ মিনিট।

চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি প্রভৃতির প্রভাবে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর ফুলে উঠে আবার নেমে যায়। সমুদ্রের পানি এভাবে ফুলে উঠাকে বলা হয় জোয়ার এবং নেমে যাওয়াকে ভাঁটা বলে।

প্রতি ১২ ঘন্টা ২৬ মিনিট পরপর এই জোয়ার ভাঁটা সংঘঠিত হয়। অর্থাৎ সমুদ্রে একই জায়গায় প্রতিদিন দু’বার জোয়ার ও দু’বার ভাঁটা হয়।
সমুদ্রের মোহনা থেকে নদীগুলোর স্রোতের বিপরীতে উজানে কয়েক কিলোমিটার পর্যন্ত জোয়ার ভাঁটা বেশি অনুভূত হয়। সমুদ্রের মধ্যভাগ থেকে উপকূলের কাছে পানির অগভীর অংশে জোয়ারের পানির উচ্চতা বেশি থাকে।

তবে বিভিন্ন নদীপথে দেশের ভিতরে সমুদ্রের পানি যখন প্রবেশ করে এবং নেমে যায় তাকে জোয়ার ভাঁটা বলে না।

উৎসঃ এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

 

৭৩.
মানবদেহে লোহিত কণিকা সঞ্চিত থাকে কোথায়?
  1. ক) প্লীহায়
  2. খ) বৃক্কে
  3. গ) অস্থিমজ্জায়
  4. ঘ) কোথাও না
সঠিক উত্তর:
ক) প্লীহায়
উত্তর
সঠিক উত্তর:
ক) প্লীহায়
ব্যাখ্যা

লোহিত রক্তকণিকার আয়ু প্রায় চার মাস অর্থাৎ ১২০ দিন। লোহিত রক্তকণিকা প্লীহা তে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়।
উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

লোহিত রক্তকণিকার আয়ু ১২০ দিন। লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়। লোহিত রক্তকণিকা প্লীহা তে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়।
রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি।
এটি শ্বাসকার্যে অক্সিজেন (O2) পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল।
সূত্র: জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি

৭৪.
কোনটি উদ্ভিদের সালোকসংশ্লেষণের গুরুত্বপূর্ণ উপাদান?
  1. ক) জাইলেম
  2. খ) প্যারেঙ্কাইমা
  3. গ) ক্লোরোফিল
  4. ঘ) কোলেনকাইমা
সঠিক উত্তর:
গ) ক্লোরোফিল
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্লোরোফিল
ব্যাখ্যা

সালোকসংশ্লেষণের বাহ্যিক প্রভাবক সমূহ - আলো, কার্বন-ডাই-অক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ (নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, লৌহ)।
অভ্যন্তরীণ প্রভাবক সমূহ - ক্লোরোফিল, পাতার বয়স ও সংখ্যা, শর্করার পরিমাণ, পটাশিয়াম, এনজাইম।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

৭৫.
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
  1. ক) কঠিন
  2. খ) তরল
  3. গ) বায়বীয়
  4. ঘ) শূন্য মাধ্যম
সঠিক উত্তর:
গ) বায়বীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) বায়বীয়
ব্যাখ্যা

শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে এবং সবচেয়ে কম বায়বীয় মাধ্যমে।
উল্লেখ্য, শব্দ মাধ্যম ছাড়া পরিবাহিত হতে পারে না। তাই শূণ্যতায় শব্দের কোন অস্তিত্বই নেই, গতি কম বা বেশি হওয়ার তো প্রশ্নই আসে না।
উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই

৭৬.
বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন সংখ্যা কত?
  1. ক) ১৫
  2. খ) ৩০
  3. গ) ৪৫
  4. ঘ) ৫০
সঠিক উত্তর:
ঘ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০
ব্যাখ্যা

- ১৯৭৩ সালে অর্থাৎ প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ছিল ১৫টি।
- তখন সংসদের মোট আসন সংখ্যা ছিল ৩১৫টি।
- ১৯৭৯ সালে সংরক্ষিত নারী আসন করা হয় ৩০ টি।
- তখন মোট আসন সংখ্যা ছিল ৩৩০ টি।
- পরবর্তীতে ২০০১ সালে সংরক্ষিত নারী আসন করা হয় ৪৫ টি।
- সর্বশেষ ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন করা হয় ৫০ টি।
- ফলে বর্তমানে জাতীয় সংসদের আসন সংখ্যা ৩৫০টি
উৎসঃ জাতীয় সংসদ সচিবালয়।

৭৭.
বঙ্গবন্ধু কবে ৬ দফা ঘোষণা করেন?
  1. ক) ১ জানুয়ারি
  2. খ) ৫ ফেব্রুয়ারি
  3. গ) ৬ ফেব্রুয়ারি
  4. ঘ) ৭ মার্চ
সঠিক উত্তর:
খ) ৫ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ ফেব্রুয়ারি
ব্যাখ্যা

- ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষণা করেন।
- বঙ্গবন্ধুর ঘোষিত ছয়টি দফা হলো-
১. প্রাদেশিক স্বায়ত্তশাসন।
২. ফেডারেল সরকার।
৩. মুদ্রা সংক্রান্ত ক্ষমতা।
৪. ট্যাক্স, খাজনা ও কর ধার্য।
৫. বৈদেশিক বাণিজ্য।
৬. প্যারা মিলিশিয়া গঠন।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।

৭৮.
নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র?
  1. ক) মনিটর
  2. খ) প্রিন্টার
  3. গ) বারকোড রিডার
  4. ঘ) প্লটার
সঠিক উত্তর:
গ) বারকোড রিডার
উত্তর
সঠিক উত্তর:
গ) বারকোড রিডার
ব্যাখ্যা

- কম্পিউটারের আউটপুট ডিভাইসঃ
• মনিটর
• প্লটার
• স্পিকার
• প্রিন্টার
• প্রজেক্টর ইত্যাদি।
- কম্পিউটারের ইনপুট ডিভাইসঃ
• পাঞ্চকার্ড,
• বারকোড রিডার,
• ওয়েবক্যাম,
• মাউস,
• ওএমআর,
• ওসিআর,
• স্ক্যানার,
• জয়স্টিক,
• ট্র্যাকবল,
• লাইটপেন,
• ডিজিটাইজার ইত্যাদি

৭৯.
কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?
  1. ক) টুইস্টেড পেয়ার কেবল
  2. খ) কো-এক্সিয়াল কেবল
  3. গ) ফাইবার অপটিক কেবল
  4. ঘ) বাই-এক্সিয়াল কেবল
সঠিক উত্তর:
গ) ফাইবার অপটিক কেবল
উত্তর
সঠিক উত্তর:
গ) ফাইবার অপটিক কেবল
ব্যাখ্যা

- কো-এক্সিয়াল ক্যাবলের ডাটা ট্রান্সফার রেট ২০০ Mbps.
- টুইস্টেড পেয়ার ক্যাবলের ক্যাটাগরি-৬ ১ গিগাবাইট রেঞ্জে ডাটা ট্রান্সমিট করতে পারে।
- ফাইবার অপটিক ক্যাবলের সর্বোচ্চ গতি ১০ গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত হতে পারে।

৮০.
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের নির্দেশনা আছে?
  1. ক) ১৮ নং অনুচ্ছেদ
  2. খ) ২২ নং অনুচ্ছেদ
  3. গ) ২৭ নং অনুচ্ছেদ
  4. ঘ) ৫৫ নং অনুচ্ছেদ
সঠিক উত্তর:
খ) ২২ নং অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের নির্দেশনা থাকলেও স্বাধীনতার প্রায় ৩৬ বছর পর ১ নভেম্বর ২০০৭ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়।
এ দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের থেকে বিচারিক ম্যাজিস্ট্রেটগণ ক্ষমতা দায়িত্ব বুঝে নেওয়ার মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয়। তবে এ প্রক্রিয়া এখনো পূর্ণতা লাভ করেনি।
বর্তমানে অধস্তন আদালত সমূহে বিচারক নিয়োগ ও নিয়ন্ত্রণের বিষয়টি জুডিশিয়াল সার্ভিস কাউন্সিল দেখভাল করে থাকে।
(সূত্রঃ সুপ্রিম কোর্ট ও জুডিশিয়াল সার্ভিস কাউন্সিল ওয়েবসাইট)

৮১.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় -
  1. ক) ২৬ মার্চ, ১৯৭১
  2. খ) ৪ নভেম্বর, ১৯৭২
  3. গ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
  4. ঘ) ২৩ অক্টোবর, ১৯৭৩
সঠিক উত্তর:
গ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান খসড়া তৈরীর উদ্দেশ্যে গণপরিষদে ১১ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪ সদস্য বিশিষ্ঠ সংবিধান প্রনয়ন কমিটি গঠন করা হয়। এর সভাপতি ছিলেন - ড. কামাল হোসেন।
- এই কমিটি ৭০টি বৈঠক করে খসড়া সংবিধান প্রণয়ন করেন এবং ১২ অক্টোবর, ১৯৭২ তারিখে গণপরিষদে উত্থাপন করা হয় সাধারন আলোচনার জন্য।
- গণপরিষদ সদস্যরা সাধারন আলোচনার পর ১৯৭২ সালের ৪ নভেম্বর তা গণপরিষদে পাশ হয়। ৪ নভেম্বরকে তাই সংবিধান দিবস হিসাবে পালন করা হয়।
- সংবিধান ১৬ ডিসেম্বর, ১৯৭২ সাল থেকে কার্যকর হয়।
সূত্রঃ বাংলাদেশের সংবিধানের ইতিহাস

৮২.
ভারতের কোন প্রেসিডেন্ট বাংলাদেশের জাতীয় সংসদের ভাষণ দেন?
  1. ক) পণ্ডিত জওহরলাল নেহেরু
  2. খ) ভিভি গিরি
  3. গ) লালবাহাদুর শাস্ত্রী
  4. ঘ) মনমোহন সিং
সঠিক উত্তর:
খ) ভিভি গিরি
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিভি গিরি
ব্যাখ্যা

- ৩১ জানুয়ারি ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো জাতীয় সংসদে কোন বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম ভাষণ দেন।
- ১৮ জুন ১৯৭৪ সালে ভারতের সাবেক প্রেসিডেন্ট ভিভি গিরি বাংলাদেশের জাতীয় সংসদের ভাষণ দেন।
- বাংলাদেশের জাতীয় সংসদে এ পর্যন্ত এই দুজন বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন।
উৎসঃ জাতীয় সংসদের ওয়েবসাইট

৮৩.
বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
  1. ক) অক্সিজেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) হাইড্রোজেন
  4. ঘ) কার্বন ডাই অক্সাইড
সঠিক উত্তর:
খ) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
খ) নাইট্রোজেন
ব্যাখ্যা

আয়তন অনুযায়ী বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের শতকরা পরিমাণ-
নাইট্রোজেন - ৭৮.০২%
অক্সিজেন - ২০.৭১%
আরগন - ০.৮০%
কার্বন ডাই অক্সাইড - ০.০৩%
জলীয় বাষ্প - ০.৪১%
অন্যান্য গ্যাসসমূহ - ০.০২%
ধূলিকণা ও কণিকা - ০.০১%
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৮৪.
অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) প্যারিস
  3. গ) নাইরোবি
  4. ঘ) জোহানেসবার্গ
সঠিক উত্তর:
গ) নাইরোবি
উত্তর
সঠিক উত্তর:
গ) নাইরোবি
ব্যাখ্যা

অক্সফাম ইন্টারন্যাশনাল একটি বহুজাতিক এনজিও কনফেডারেশন। Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ১৯টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল গঠিত হয় যা একটি কনফেডারেশন।
- বর্তমানে এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত।
- অক্সফাম বিশ্বের ৯০টির অধিক দেশে দারিদ্র্য বিমোচনে কাজ করছে।
(সূত্রঃ অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)

৮৫.
চিলির রাজধানীর নাম কি?
  1. ক) মন্টিভিডিও
  2. খ) বুয়েন্স আয়ার্স
  3. গ) সান্টিয়াগো
  4. ঘ) বোগোটা
সঠিক উত্তর:
গ) সান্টিয়াগো
উত্তর
সঠিক উত্তর:
গ) সান্টিয়াগো
ব্যাখ্যা

উরুগুয়ের সবচেয়ে বড় শহর এবং রাজধানী - মন্টেভিডিও
চিলির রাজধানী - সান্টিয়াগো
কলম্বিয়ার রাজধানী - বোগোটা
উৎসঃ ব্রিটানিকা।

৮৬.
রুশ বিপ্লব সংঘটিত হয়-
  1. ক) ১৮১৭
  2. খ) ১৯১৭
  3. গ) ১৭১৭
  4. ঘ) ১৯২৭
সঠিক উত্তর:
খ) ১৯১৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯১৭
ব্যাখ্যা

রুশ বিপ্লবঃ ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বাধীন বলশেভিক পার্টি ও শ্রমিক সোভিয়েতরা পেট্রোগ্রাদের অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে রাশিয়ান সোভিয়েত ফেডারেশন সোশালিস্ট রিপাবলিক প্রতিষ্ঠা করেন। ইতিহাসে এটি বলশেভিক বিপ্লব নামেও পরিচিত।
- সাড়া জাগানো এ বিপ্লবের স্থায়িত্ব ছিল মাত্র ১০দিন।
- রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল বলশেভিক পার্টি।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

৮৭.
বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নয় কোনটি?
  1. ক) শালবন বিহার
  2. খ) পাহাড়পুর বৌদ্ধ বিহার
  3. গ) ষাট গম্বুজ মসজিদ
  4. ঘ) সুন্দরবন
সঠিক উত্তর:
ক) শালবন বিহার
উত্তর
সঠিক উত্তর:
ক) শালবন বিহার
ব্যাখ্যা

- বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সংখ্যা তিনটি। এগুলো হলো:
- নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার (১৯৮৫)
- বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ (১৯৮৫)
- সুন্দরবন (১৯৯৭)।
- এর মধ্যে পাহাড়পুরের সোমপুর বৌদ্ধবিহার (৩২২তম) ও ষাটগম্বুজ মসজিদ (৩২১তম) হলো সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্য এবং সুন্দরবন (৭৯৮তম) হলো প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য।
(সূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)

৮৮.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়-
  1. ক) ১৯৩৯
  2. খ) ১৯৪২
  3. গ) ১৯৪৪
  4. ঘ) ১৯৪৫
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৫
ব্যাখ্যা

- ১ সেপ্টেম্বর ১৯৩৯ জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- জার্মানি, জাপান ও ইতালির মিলিত অক্ষশক্তি এবং ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন প্রভৃতি দেশের সমন্বয়ে মিত্রশক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়।
- ৮ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
Source: History.com

৮৯.
ট্রানজিস্টারে সেমি-কন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
  1. ক) কার্বন
  2. খ) সিলিকন
  3. গ) ম্যাঙ্গানিজ
  4. ঘ) এলুমিনিয়াম
সঠিক উত্তর:
খ) সিলিকন
উত্তর
সঠিক উত্তর:
খ) সিলিকন
ব্যাখ্যা

কিছু কিছু পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি তবে তাপমাত্রা বাড়ালে পরিবহন ক্ষমতা বেড়ে যায়। এই ধরনের পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে। উদাহরণ: সিলিকন বা জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর।
উৎসঃ ৯ম- ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান)

ট্রানজিস্টরে সেমিকন্ডাক্টর হিসাবে ব্যবহৃত হয় জার্মেনিয়াম। ট্রানজিস্টর বর্তনীতে বিবর্ধক ও সুইচ হিসাবে ব্যবহৃত হয়। জার্মেনিয়ামের পাশাপাশি সিলিকনও ব্যবহৃত হয়। (সিলিকোন নয়, সিলিকোন হল পলিসিলোক্সেন যা সিলোক্সেন এর পলিমার)।

১৯৫০ এর দিকে সেমিকন্ডাক্টর হিসেবে জার্মেনিয়াম ব্যবহার হতো অনেক বেশি। কিন্তু এটি অনেক কাজের জন্য অনুপযোগী হওয়ায় এর ব্যবহার কমতে থাকে। ১৯৬০ এর পর থেকে সেমিকন্ডাক্টরে সিলিকনের বহুল ব্যবহার হয়ে আসছে।

উৎসঃ ব্রিটানিকা

৯০.
বখতিয়ার খলজি কাকে পরাজিত করে বাংলা দখল করেন?
  1. ক) ইশা খাঁকে
  2. খ) কেসব সেনকে
  3. গ) জুম্মন সেনকে
  4. ঘ) লক্ষণ সেনকে
সঠিক উত্তর:
ঘ) লক্ষণ সেনকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লক্ষণ সেনকে
ব্যাখ্যা

- বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হলেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ-বিন-বখতিয়ার খলজি।
- বখতিয়ার খলজি ১২০৪ খ্রিস্টাব্দে বাংলার বয়োঃবৃদ্ধ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন।

তিনি অশ্ব বিক্রেতার বেশে ১৭/১৮ জন অশ্বারোহীসহ লক্ষণ সেনের রাজধানী নদীয়ায় প্রবেশ করে অতর্কিত আক্রমণ করেন। এই আক্রমণে লক্ষণ সেন পালিয়ে পূর্ববঙ্গের বিক্রমপুরে আশ্রয় নেন।

লক্ষণ সেন পলায়ন করলে বখতিয়ার খলজি বিনা বাধায় নদীয়া দখল করেন এবং গৌড়ের নাম পরিবর্তন করে লক্ষণাবতী রাখেন। তাঁর প্রচেষ্টার ফলেই এদেশে প্রথম মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়।

[সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি]

৯১.
এক নটিকাল মাইল = স্থল পথের কত মাইল?
  1. ক) ১.১ মাইল
  2. খ) ১.১৫ মাইল
  3. গ) ১.৫ মাইল
  4. ঘ) ১.৭৬ মাইল
সঠিক উত্তর:
খ) ১.১৫ মাইল
উত্তর
সঠিক উত্তর:
খ) ১.১৫ মাইল
ব্যাখ্যা

1 nautical mile = 6080 feet
6080 feet = 1.15 mile

৯২.
SAARC- এর বর্তমান মহাসচিব -
  1. ক) জগজিৎ সিং পাটেল
  2. খ) আবুল আহসান
  3. গ) ইসালা রুয়ান ভিরাকুন
  4. ঘ) নাইমুদ্দীন হাসান
সঠিক উত্তর:
গ) ইসালা রুয়ান ভিরাকুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইসালা রুয়ান ভিরাকুন
ব্যাখ্যা

- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।

- সার্কের বর্তমান ১৪তম মহাসচিব শ্রীলংকার ইসালা রুয়ান ভিরাকুন। তিনি ২০২০ সালের ১ মার্চ সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের সদস্য ৮টি।
সূত্রঃ সার্ক ওয়েবসাইট।

৯৩.
বাংলাদেশের জাতীয় সংগীতের কথা সংবিধানে উল্লেখ আছে -
  1. ক) ২খ নং অনুচ্ছেদে
  2. খ) ৩ক নং অনুচ্ছেদে
  3. গ) ৪ নং অনুচ্ছেদে
  4. ঘ) ৫ নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
গ) ৪ নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গানের প্রথম ১০ চরণ। তবে এর ৪ চরণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত হিসাবে পরিবেশন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহারে ১৯৭১ সালের ৩ মার্চ জাতীয় সঙ্গীত হিসাবে গানটি গৃহীত হয়। সংবিধানের ৪নং অনুচ্ছেদে জাতীয় সংগীত সম্পর্কে বলা হয়েছে।
৯৪.
স্বাধীনতা লাভের পর বাংলাদেশ প্রথম কোন বৈশ্বিক সংস্থার সদস্য হয়?
  1. ক) বিশ্বব্যাংক
  2. খ) জাতিসংঘ
  3. গ) কমনওয়েলথ
  4. ঘ) সার্ক
সঠিক উত্তর:
গ) কমনওয়েলথ
উত্তর
সঠিক উত্তর:
গ) কমনওয়েলথ
ব্যাখ্যা

- স্বাধীনতা লাভের পর বাংলাদেশ প্রথম কোন বৈশ্বিক সংস্থা হিসেবে ১৯৭২ সালের ১৮ এপ্রিল কমনওয়েলথের সদস্যপদ লাভ করে।
- অন্যদিকে বাংলাদেশ বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালের ১২ নভেম্বর।
- বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে ১৭ আগস্ট ১৯৭২।
- জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
(সূত্রঃ সংস্থাগুলোর ওয়েবসাইট)

৯৫.
বাংলাদেশের সঙ্গে সমুদ্রসীমা রয়েছে কোন দেশের?
  1. ক) শ্রিলংকা
  2. খ) থাইল্যান্ড
  3. গ) ভারত
  4. ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা

বাংলাদেশের সাথে সমুদ্রসীমা আছে দুটি দেশেরঃ ভারত এবং মিয়ানমার। তাদের সাথে সমুদ্রসীমা বিরোধের নিষ্পত্তি হয়েছে কয়েকবছর আগে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয় নেদারল্যান্ডের হেগে অবস্থিত Permanent Court Arbitration (PCA) বা স্থায়ী সালিশী আদালতে। ৮ অক্টোবর বাংলাদেশ এ আদালতে মামলা দায়ের করে। আদালত শুনানি শেষে ৭ জুলাই ২০১৪ রায় প্রদান করে। এতে বিরোধপূর্ণ ২৫,৬০২ বর্গ কিমি সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ ১৯,৪৬৭ এবং ভারত ৬,১৩৫ বর্গকিমি এলাকা পায়। এর আগে ২০১২ সালে ১৪ই মার্চ ITLOS বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমার রায় প্রদান করে। Permanent Court Arbitration (PCA) ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ১২২ টি। বাংলাদেশ ২০১২ সালের ২৬ এপ্রিল এর সদস্য হয়।

উৎসঃ মাধ্যমিক ভূগোল

৯৬.
ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৮ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭২ সালে
ব্যাখ্যা

ভারত-বাংলাদেশ মৈত্রী
চুক্তি ভারত ও বাংলাদেশের মধ্যে শান্তি ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৭২ সালের ১৯ মার্চ ২৫ বছর মেয়াদী একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইন্দিরা গান্ধীর বাংলাদেশ সফরের সময় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
উৎসঃ ব্রিটানিকা

৯৭.
সর্বজনীন গ্রহীতা বলা হয় কোন রক্তের গ্রুপকে?
  1. ক) AB+ve
  2. খ) A+ve
  3. গ) B+ve
  4. ঘ) O+ve
সঠিক উত্তর:
ক) AB+ve
উত্তর
সঠিক উত্তর:
ক) AB+ve
ব্যাখ্যা

'ও' গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন থাকে না যার কারণে যেকোন গ্রুপের রক্তকেই ‘ও’ গ্রুপের রক্ত দেওয়া যায়। এজন্যে ‘ও’ গ্রুপকে সার্বজনীন দাতা গ্রুপ বলে।
এবি গ্রুপের রক্তের সিরামে কোন অ্যান্টিবডি না থাকায় সকল গ্রুপের রক্তই এবি গ্রুপ নিতে পারে বিধায় এবি গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা গ্রুপ।
সূত্রঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি

৯৮.
গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তি কোনটি?
  1. ক) কার্টাগেনা প্রটোকল
  2. খ) কিয়োটো প্রটোকল
  3. গ) মন্ট্রিল প্রটোকল
  4. ঘ) বাসেল কনভেনশন
সঠিক উত্তর:
খ) কিয়োটো প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
খ) কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা

- বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে ‘কিয়োটো প্রটোকল’ গৃহিত হয়।
- এটির অংশীদার ১৯২টি দেশ ও সংস্থা। ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
- ২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা এমেন্ডমেন্টের মাধ্যমে এর মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলেও এখনো কার্যকর হয়নি।
(সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)

৯৯.
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ -
  1. ক) সালাম
  2. খ) আসাদ
  3. গ) বাবু
  4. ঘ) মহিউদ্দিন
সঠিক উত্তর:
খ) আসাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) আসাদ
ব্যাখ্যা

- রফিক উদ্দিন, আব্দুল জব্বার, আবুল বরকত প্রমুখ ভাষা আন্দোলনের শহীদ।
- আবদুস সালাম (১৯২৫-১৯৫২) একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা-আন্দোলনের শহীদদের মধ্যে একজন। ভাষা শহীদদের মধ্যে তিনিই সর্বশেষ মারা যান।
- আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ) ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ।
উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি

১০০.
২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) এফএও
  2. খ) গ্রেটা থুনবার্গ
  3. গ) ডব্লিউএফপি
  4. ঘ) ইউএনএইচসিআর
সঠিক উত্তর:
গ) ডব্লিউএফপি
উত্তর
সঠিক উত্তর:
গ) ডব্লিউএফপি
ব্যাখ্যা

- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে বিশ্ব খাদ্য কর্মসূচি।
ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে সংঘাত কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি নোবেল শান্তি পুরস্কার ২০২০ লাভ করে। এটি বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তা সংস্থা।
উৎসঃ বিবিসি নিউজ ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।