পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৬ আগস্ট, ২০২৪সময়40 minutes৪৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড [পেট্রোবাংলা] পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জেনারেল) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২০.০৪.২০১৮
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৬ আগস্ট, ২০২৪ · ৫০ প্রশ্ন

.
'শতদল' শব্দের অর্থ:
  1. বিরাট
  2. পদ্ম
  3. নদী
  4. জল
সঠিক উত্তর:
পদ্ম
উত্তর
সঠিক উত্তর:
পদ্ম
ব্যাখ্যা
• 'শতদল' শব্দের অর্থ - পদ্ম

‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ:

- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

অন্যদিকে,
'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী ইত্যাদি।

‘পানি’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, অপ, উদক, জীবন, অম্বু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড.. হায়াৎ মামুদ।
.
'নাগরিক কবি' কার উপাধি?
  1. সুনীল গঙ্গোপাধ্যায়
  2. শামসুর রাহমান
  3. বেগম রোকেয়া
  4. গোলাম মোস্তফা
সঠিক উত্তর:
শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা
শামসুর রাহমান:
- তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক বাড়ি নরসিংদী জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।
- তিনি একজন নাগরিক কবি ছিলেন।

শামসুর রাহমান রচিত কিছু উপন্যাস:
- অক্টোপাস,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

শামসুর রাহমান রচিত কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে'
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আমি অনাহারী,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়,
- তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি সৈয়দ শামসুল হকের রচনা?
  1. নিষিদ্ধ লোবান
  2. বিধ্বস্ত নীলিমা
  3. খোয়াবনামা
  4. আরেক ফাল্গুন
সঠিক উত্তর:
নিষিদ্ধ লোবান
উত্তর
সঠিক উত্তর:
নিষিদ্ধ লোবান
ব্যাখ্যা
‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস:
- ‘নিষিদ্ধ লোবান’ সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- ‘নিষিদ্ধ লোবান' (১৯৮১) উপন্যাসে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী কর্তৃক নারী নির্যাতন, লিবিডো ক্রিয়া, লালসা ও রিরংসাবৃত্তির অভীপ্সা অভিব্যঞ্জিত হয়েছে।
- ‘নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘গেরিলা’।

অন্যদিকে,
- 'বিধ্বস্ত নীলিমা' গ্রন্থটির রচয়িতা - শামসুর রাহমান।
- আখতারুজ্জামান ইলিয়াস রচিত মহাকাব্যোচিত উপন্যাস খোয়াবনামা (১৯৯৬)।
- 'আরেক ফাল্গুন' জহির রায়হানের রচিত একটি উপন্যাস।

সৈয়দ শামসুল হক:
- একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।

সৈয়দ শামসুল হক রচিত অন্যান্য উপন্যাস:
- এক মহিলার ছবি,
- অনুমপ দিন,
- সীমানা ছাড়িয়ে,
- নীল দংশন (মুক্তিযুদ্ধভিত্তিক),
- দ্বিতীয় দিনের কাহিনী,
- আয়না বিবির পালা,
- স্তব্ধতার অনুবাদ।

তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায় (মুক্তিযুদ্ধভিত্তিক),
- গণনায়ক,
- নুরলদীনের সারাজীবন (ভারতের কৃষক-বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রামভিত্তিক),
- এখানে এখন,
- বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

উৎস: ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'আটকপালে' বাগধারাটির অর্থ কী?
  1. অলক্ষ্মীর দৃশ্য
  2. অগ্নিপরীক্ষা
  3. অদৃষ্টের পরিহাস
  4. হতভাগ্য
সঠিক উত্তর:
হতভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
হতভাগ্য
ব্যাখ্যা
'আটকপালে' বাগধারাটির অর্থ হচ্ছে - হতভাগ্য।
- বাক্য গঠন: আমার মতো আটকপালের ভাগ্যে কি ওই চাকরি জুটবে?
• অদৃষ্টের পরিহাস, আটকপালে এর সমার্থক বাগধারা; যার অর্থ: হতভাগ্য।
• যেহেতু প্রশ্নে বাগধারার অর্থ চেয়েছে তাই সঠিক উত্তর হিসেবে অপশন (ঘ) নেওয়া হয়েছে।

অন্যদিকে,
- 'অগ্নিপরীক্ষা' বাগ্‌ধারার অর্থ - কঠিন পরিক্ষা।

আরো কিছু বাগ্‌ধারার হলো:
- ‘উড়নচণ্ডী’ বাগধারাটির অর্থ - অমিতব্যয়ী।
- 'ছা-পোষা' বাগধারাটির অর্থ - অত্যন্ত গরীব।
- ‘ভূষণ্ডির কাক’ বাগধারাটির অর্থ - বিচক্ষণ ব্যক্তি।
- ‘কাক ভূষণ্ডি’ বাগধারাটির অর্থ - দীর্ঘায়ু ব্যক্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'শম্পা' শব্দটির অর্থ কী?
  1. মেঘ
  2. বৃষ্টি
  3. বিদ্যুৎ
  4. ঢেউ
সঠিক উত্তর:
বিদ্যুৎ
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যুৎ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'শম্পা'- সংস্কৃত শব্দ।
'শম্পা' শব্দটির অর্থ- 'বিদ্যুৎ'

বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ হলো শম্পা।

বিদ্যুৎ শব্দের আরো কিছু সমার্থক শব্দ হলো:
- শম্পা,
- তড়িৎ,
- চপলা,
- চঞ্চলা,
- ক্ষণপ্রভা,
- সৌদামিনী,
- দামিনী ইত্যাদি।

'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।

‘ঢেউ’ এর সমর্থক শব্দ:
- তরঙ্গ, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরী, বীচি, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, লহর, তরঙ্গহিল্লোল, দোলা, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
এক কথায় প্রকাশ করুন: 'কর দান করে যে' -
  1. করদ
  2. প্রজা
  3. অধীন
  4. আশ্রিত
সঠিক উত্তর:
করদ
উত্তর
সঠিক উত্তর:
করদ
ব্যাখ্যা
• 'কর দান করে যে' এর এক কথায় প্রকাশ - করদ।

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- ঈপ্সা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা,
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- দিদৃক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ- মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
.
এক কথায় প্রকাশ করুন: 'যে ভূমিতে ফসল জন্মায় না'-
  1. পতিত
  2. অনুর্বর
  3. ঊষর
  4. বন্ধ্যা
সঠিক উত্তর:
ঊষর
উত্তর
সঠিক উত্তর:
ঊষর
ব্যাখ্যা
• 'যে ভূমিতে ফসল জন্মায় না' এক কথায় প্রকাশ - ঊষর।

অন্যদিকে,
- 'যে জমি ফেলে রাখা হয়েছে' এক কথায় প্রকাশ - পতিত।
- 'যার উর্বরতা শক্তি নাই' এক কথায় প্রকাশ - অনুর্বর।
- 'যে নারীর সন্তান হয় না' এক কথায় প্রকাশ - বন্ধ্যা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোনটি সঠিক বানান নয়?
  1. ব্যর্থ
  2. ব্যবহার
  3. ব্যকরণ
  4. সব শুদ্ধ
সঠিক উত্তর:
ব্যকরণ
উত্তর
সঠিক উত্তর:
ব্যকরণ
ব্যাখ্যা
• সঠিক বানান নয় - ব্যকরণ
- 'ব্যকরণ' এর শুদ্ধ বানান - ব্যাকরণ
- এটি একটি বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।

অন্যদিকে,
- 'ব্যর্থ এবং ব্যবহার' শব্দ দুটির বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
’শকুনি মামা' অর্থ কী?
  1. কুৎসিত মামা
  2. সৎ মামা
  3. পাতানো মা
  4. কুচক্রী লোক
সঠিক উত্তর:
কুচক্রী লোক
উত্তর
সঠিক উত্তর:
কুচক্রী লোক
ব্যাখ্যা
শকুনি মামা - এর অর্থ - কুচক্রী লোক বা অনিষ্টকর আত্মীয়।
উদাহরণ: শকুনি মামাদের কাছ থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল।

কতিপয় গুরুত্বপূর্ণ বাগধারা:
'হস্তিমূর্খ' বাগধারাটির অর্থ - নিরেট মূর্খ
'দুধের মাছি' বাগধারাটির অর্থ - সুসময়ের বন্ধু
'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ - অত্যন্ত অলস
'কংস মামা' বাগধারাটির অর্থ - নির্মম আত্মীয়

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
শওকত ওসমানের লেখা উপন্যাস কোনটি?
  1. নেকড়ে অরণ্য
  2. জন্ম যদি হয় বঙ্গে
  3. ক্রীতদাসের হাসি
  4. অপরাজিত
অনির্ধারিত
ব্যাখ্যা
- শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হলো 'নেকড়ে অরণ্য'।
- শওকত ওসমানের কালােত্তীর্ণ উপন্যাস ক্রীতদাসের হাসি।

• অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

অন্যদিকে,
- শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগ্রন্থ - জন্ম যদি তব বঙ্গে।
- 'অপরাজিত' উপন্যাসের রচয়িতা- 'বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়'।

শওকত ওসমান:
- শওকত ওসমান কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- ‘নেকড়ে অরণ্য’ - শওকত ওসমান রচিত উপন্যাস। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নেকড়ে অরণ্য গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নরনারীর নির্যাতনের করুণ বিবরণ আছে।
- তাঁর জননী ও ক্রীতদাসের হাসি উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে।
- জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।
- 'জাহান্নম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।

• শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস :
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- জননী,
- চৌরসন্ধি,

• শওকত ওসমান রচিত নাটক :
- তস্কর নস্কর,
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- আমলার মামলা।

• শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ :
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- পিঁজরাপোল,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হলো:
- নেকড়ে অরণ্য,
- দুই সৈনিক,
- জাহান্নম হইতে বিদায় এবং
- জলাঙ্গী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১১.
Q 11 - 17: Select the appropriate meaning of the word.
Reprimand
  1. Warn
  2. Encourage
  3. Remind
  4. Abolish
সঠিক উত্তর:
Warn
উত্তর
সঠিক উত্তর:
Warn
ব্যাখ্যা
• Reprimand (verb transitive)
- to tell someone officially that they have done something wrong.
-  কঠোর তিরস্কার করা।
-  (noun) [countable noun] কঠোর তিরস্কার।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Warn (verb transitive)
- (কাউকে সম্ভাব্য বিপদ বা অপ্রীতিকর পরিণাম) সতর্ক করে দেওয়া; পূর্বাহ্ণে জানিয়ে দেওয়া।
** Warn somebody (for something) (in sport, etc.): to give somebody an official warning after they have broken a rule.

খ) Encourage (verb transitive)
- উৎসাহিত করা; সাহস দেওয়া; আশ্বস্ত করা।

গ) Remind (verb transitive)
- স্মরণ/মনে করিয়ে দেওয়া।

ঘ) Abolish (verb transitive)
- (যুদ্ধ, দাসপ্রথা, প্রাচীনপ্রথা) লোপ করা; উচ্ছেদ করা।

• উপরোক্ত শব্দগুলোর অর্থ অনুযায়ী বুঝা যাচ্ছে, "Warn" শব্দটি "Reprimand" এর সবচেয়ে কাছাকাছি অর্থ প্রকাশ করে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১২.
Select the appropriate meaning of the word.
Appealing
  1. Clear
  2. Interesting
  3. Pleasing
  4. Irrational
সঠিক উত্তর:
Interesting
উত্তর
সঠিক উত্তর:
Interesting
ব্যাখ্যা
Appealing - (adjective) 
English Meaning: attractive or interesting.
Bangla Meaning: মর্মস্পর্শী; অনুভূতিতে নাড়া দেয় এমন, আকর্ষণীয়

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Clear - adjective)
- স্বচ্ছ:মেঘমুক্ত; নির্মল: উজ্জ্বল; পরিষ্কার: নির্দোষ; গ্লানিমুক্ত।

খ) Interesting - (adjective)
- কৌতূহলোদ্দীপক; আগ্রহোদ্দীপক; আকর্ষণীয়; চিত্তাকর্ষক; ঢিত্তহারী; মনোজ্ঞ; হৃদয়গ্রাহী। 

গ) Pleasing (adjective)
- সুখদায়ক; রমণীয়; প্রীতিকর; প্রীতিপ্রদ।

ঘ) Irrational (adjective)
- বিচারশক্তিহীন; বিচারবুদ্ধিরহিত।

• উপরোক্ত শব্দগুলোর অর্থ অনুযায়ী বুঝা যাচ্ছে, "Interesting" শব্দটি "Appealing" এর সবচেয়ে কাছাকাছি অর্থ প্রকাশ করে।

Source:
1. Cambridge Dictionary,
2. Oxford Dictionary,
3. Accessible Dictionary by Bangla Academy.
১৩.
Select the appropriate meaning of the word.
Filthy
  1. Super
  2. Massive
  3. Dirty
  4. Fake
সঠিক উত্তর:
Dirty
উত্তর
সঠিক উত্তর:
Dirty
ব্যাখ্যা
Filthy - (adverb) বিরক্তিকরভাবে নোংরা; অশ্লীল; (কথ্য) অতি নোংরা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Super - (noun) (adjective)
- (কথ্য) সংখ্যাতিরিক্ত; অতিসংখ্য; (পুলিশের) অধিকর্মিক; (কথ্য) চমৎকার; অত্যুত্তম; অত্যুৎকৃষ্ট; খাসা।

খ) Massive (adjective)
- বিশাল, গুরুভার ও ঘন।

গ) Dirty (adjective)
- অপরিষ্কার; ময়লা; ধূলিময়; নোংরা

ঘ) Fake (noun) [countable noun]
- মেকি বা জাল বস্তু; জালিয়াত; প্রবঞ্চক।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - Dirty শব্দটি Filthy এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৪.
Select the appropriate meaning of the word.
Uproar
  1. Abnormal
  2. Emotion
  3. Illogical
  4. Turmoil
সঠিক উত্তর:
Turmoil
উত্তর
সঠিক উত্তর:
Turmoil
ব্যাখ্যা
Uproar (noun) [uncountable noun, countable noun] 
- হৈচৈ; হৈ-হুল্লোড়; হট্টগোল; তুমুল।

• অপশনে  উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Abnormal (adjective)
- অস্বাভাবিক; অস্বভাবী।

খ) Emotion -[noun] [Uncountable noun]
- আবেগ; অনুভূতি।

গ) Illogical (adjective)
- অযৌক্তিক; ন্যায়বিরুদ্ধ; অন্যায্য।

ঘ) Turmoil (noun) [countable noun, uncountable noun]
- গোলযোগ; হাঙ্গামা; গণ্ডগোল।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - Turmoil শব্দটি Uproar এর সমার্থক অর্থ প্রকাশ করছে। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৫.
Select the appropriate meaning of the word.
Upheaval
  1. Difficult
  2. Disorder
  3. Disaster
  4. Deprive
সঠিক উত্তর:
Disorder
উত্তর
সঠিক উত্তর:
Disorder
ব্যাখ্যা
• Upheaval (noun)
- Extreme agitation or disorder : radical change.
- আকস্মিক বিরাট পরিবর্তন; অভ্যুৎপাত; অভ্যুত্থান।

• অপশনে  উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Difficult (adjective)
- কঠিন; দুঃসাধ্য; শ্রমসাধ্য

খ) Disorder (noun)
- বিশৃঙ্খলা; গোলমাল।
- রাজনৈতিক গণ্ডগোলের ফলে অরাজকতা; দাঙ্গা।

গ) Disaster (noun)
- আকস্মিক দুর্ঘটনা; বিপর্যয় (বন্যা, ভূমিকম্প, যুদ্ধে পরাজয় অথবা বিরাট আর্থিক লোকসান ইত্যাদি)।

ঘ) Deprive (verb transitive)
- বঞ্চিত/বিরহিত করা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - Disorder শব্দটি Upheaval এর সমার্থক অর্থ প্রকাশ করছে। 

Source:
1. Merriam-Webster Dictionary,
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
Select the appropriate meaning of the word.
Recourse
  1. Choice
  2. Action
  3. Rebut
  4. Study
সঠিক উত্তর:
Action
উত্তর
সঠিক উত্তর:
Action
ব্যাখ্যা

• Recourse (noun) [Uncountable noun] 

English Meaning: 
- Something that you do to achieve something or deal with a situation, or the act of doing it. [Longman Dictionary]
- The act of resorting to a person, course of action, etc, in difficulty or danger [Collins Dictionary]
- A way of dealing with a difficult or unpleasant situation [Cambridge Dictionary 

** "Recourse" মানে হলো একটি সমস্যা সমাধানের জন্য নেওয়া পদক্ষেপ বা ব্যবস্থা। যখন আপনি কোনো সমস্যার সমাধান খুঁজছেন, তখন আপনি যে পদক্ষেপ গ্রহণ করেন, সেটাই "recourse".
এর appropriate meaning হিসেবে অপশনগুলোর মধ্যে খ) Action (কর্ম, ক্রিয়া, পদক্ষেপ) সবচেয়ে গ্রহণযোগ্য।
-----------------

তবে, Britannica Dictionary অনুসারে - 
Recourse: an opportunity or choice to use or do something in order to deal with a problem or situation. 

এখানে "recourse" শব্দটি "choice" (বিকল্প) হিসেবে বোঝানো হতে পারে, কিন্তু এটি একটি বিশেষ ধরনের বিকল্প যা নির্দিষ্ট পরিস্থিতির মধ্যে উপলব্ধ থাকে। মূলত, "recourse" অর্থে এমন একটি পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করা বুঝায় যা সমস্যার সমাধানে সহায়ক হতে পারে।

উদাহরণস্বরূপ:
• "His only recourse is to file a complaint with the management."
- এখানে "recourse" মানে হলো, তার কাছে যে একমাত্র পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে তা হলো একটি অভিযোগ করা।

• "She has no legal recourse against the magazine."
- এখানে "recourse" মানে হলো, তার বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।
 
-------------------

• অপশনে  উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ - 

গ) Rebut (verb transitive)
- (অভিযোগ, সাক্ষ্যপ্রমাণ ইত্যাদি) মিথ্যা বলে প্রমাণ করা; খণ্ডন করা।

ঘ) Study (noun) (verb)
- অধ্যয়ন; বিদ্যাভ্যাস; পাঠ; পর্যেষণা; অধ্যয়ন করা; পড়া।

১৭.
Select the appropriate meaning of the word.
Sordid
  1. Pale
  2. Disgusting
  3. Unhappy
  4. Long
সঠিক উত্তর:
Disgusting
উত্তর
সঠিক উত্তর:
Disgusting
ব্যাখ্যা
• Sordid - (adjective)
- (অবস্থা) শোচনীয়; মলিন ও জীর্ণ; নোংরা: (ব্যক্তি, আচরণ) ঘৃণ্য; স্বার্থ বা হীন উদ্দেশ্য প্রণোদিত

• অপশনে  উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Pale (adjective)
- (মুখমণ্ডল) মলিন; বিবর্ণ; ফ্যাকাসে; (রং) অনুজ্জ্বল; ক্ষীণ; আবছা; (verb intransitive) ক্ষীণ হওয়া; বিবর্ণ বা ফ্যাকাসে হওয়া।

খ) Disgusting (adjective)
- অতিশয় বিরক্তিকর; ন্যক্কারজনক।

গ) Unhappy (adjective)
- অসুখী; নিরানন্দ; দুর্ভাগ্যজনক; অসুখকর।

ঘ) Long (adjective)
- লম্বা; দীর্ঘ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - Disgusting শব্দটি Sordid এর সমার্থক অর্থ প্রকাশ করছে। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৮.
Q 18 - 25: Fill in the gap.
Secrecy was a _______ factor in the success of winning the deal.
  1. decisive
  2. coherent
  3. conspicuous
  4. delicate
সঠিক উত্তর:
decisive
উত্তর
সঠিক উত্তর:
decisive
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলর অর্থ - 
ক) decisive (adjective)
- নিশ্চায়ক; নিষ্পত্তিকারক; চূড়ান্ত

খ) coherent (adjective)
- একত্র আসঞ্জনশীল।

গ) conspicuous (adjective)
- দৃষ্টি-আকর্ষক; সহজে দেখা যায় এমন; দর্শনীয়

ঘ) delicate - (adjective)
- সুকুমার; পেলব; কোমল; কমনীয়

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে decisive শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- decisive শব্দ যোগে সম্পূর্ণ্য বাক্য টি হচ্ছে - Secrecy was a decisive factor in the success of winning the deal.
- bangla Meaning: "গোপনীয়তা চুক্তি জেতার সাফল্যের একটি নির্ণায়ক উপাদান ছিল।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৯.
It was a/an ______ advice but the scientists did not pay attention to it.
  1. interesting
  2. rudimenttaryy
  3. sound
  4. radical
সঠিক উত্তর:
sound
উত্তর
সঠিক উত্তর:
sound
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) interesting - কৌতূহলোদ্দীপক; আগ্রহোদ্দীপক; আকর্ষণীয়; চিত্তাকর্ষক; ঢিত্তহারী; মনোজ্ঞ; হৃদয়গ্রাহী।

খ) rudimenttaryy - বলে কোনো শব্দ  হয় না ।
- তবে rudimentary (adjective) বানানে একটি শব্দ আছে যার অর্থ প্রাথমিক; প্রারম্ভিক।

গ) sound (adjective)
- স্বাস্থ্যকর; স্বাস্থ্যপূর্ণ; ভালো অবস্থায় আছে এমন; অক্ষত; অটুট; নির্ভরযোগ্য; যুক্তিনির্ভর; যুক্তিসম্মত; বিচক্ষণ 

ঘ) radical (adjective)
- মৌলিক; মূলগত; মৌলিক কাঠামোগত।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে sound শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- সম্পূর্ণ্য বাক্য টি হচ্ছে -  It was a sound but the scientists did not pay attention to it.
- এখানে, "Sound" দ্বারা বুঝাচ্ছে এমন পরামর্শ যা নির্ভরযোগ্য, যুক্তিসঙ্গত, এবং সঠিক বিচারের উপর ভিত্তি করে।
- অর্থাৎ, পরামর্শটি ভালো এবং নির্ভরযোগ্য ছিল, কিন্তু বিজ্ঞানীরা তা উপেক্ষা করেছিলেন।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২০.
There wasn't enough ______ to prove his involvement with the crime.
  1. clue
  2. data
  3. evidence
  4. information
সঠিক উত্তর:
evidence
উত্তর
সঠিক উত্তর:
evidence
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) clue - (noun)
- কোনো সমস্যার সমাধানে সাহায্য করতে পারে এমন কোনো বিষয়; ধারণা বা যোগসূত্র।

খ) data (noun)
- তথ্য; উপাত্ত।

গ) evidence (noun)
- সাক্ষ্যপ্রমাণ।

ঘ) information (noun)
- সংবাদ; সমাচার; বার্তা; খবর; তথ্য।

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - evidence.
- প্রমাণ (Evidence) হলো অপরাধে জড়িত থাকার বিষয়টি প্রমাণ করার জন্য সবচেয়ে উপযুক্ত শব্দ।
- Complete sentence: There wasn't enough evidence to prove his involvement with the crime.
- Bangla Meaning: অপরাধের সাথে তার সম্পৃক্ততা প্রমাণ করার জন্য যথেষ্ট প্রমাণ ছিল না।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২১.
Never _______ heard of such a thing.
  1. I have
  2. did I
  3. I did
  4. have I
সঠিক উত্তর:
have I
উত্তর
সঠিক উত্তর:
have I
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - have I.
- Complete sentence: Never have Iheard of such a thing.

• Negative word + Auxiliary verb + subject + main verb+ Extension.
- আবার বলা যায়, Adverbial word (never, scarcely, hardly) বাক্যের শুরুতে আসলে auxiliary verb টি subject এর পূর্বে চলে আসে।
- তাই সঠিক expression 'Never + auxiliary verb+ I'.
- যেহেতু বাক্যটির প্রথম অংশে never আছে, তাই সঠিক উত্তর হবে Never have I.
- Never means 'at no time' or 'not at any time'. We often use 'ever' and 'never' with the present perfect,
২২.
It is no good ______ angry at once.
  1. getting
  2. to get
  3. for getting
  4. to be
সঠিক উত্তর:
getting
উত্তর
সঠিক উত্তর:
getting
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - getting.
- Complete sentence: It is no good getting angry at once.

• It’s no good (doing something)
English Meaning:  used to say that an action will not achieve what it is intended to achieve.
- অর্থাৎ, It's no good এরপর আরেকটি verb আসলে verb টি (verb + ing) রূপে বসে।

• Example:
- It's no good just bleating on about the rising tide of crime to get money out of the government.
- It's no good pretending you've any aptitude for art when it's quite clear you've none at all.
- It's no good printing my letter if you're just going to do it again.

Source: Longman Dictionary.
২৩.
We opted ______ a reconciliation _____ the dispute.
  1. with, for
  2. for, to
  3. on, with
  4. on, for
সঠিক উত্তর:
for, to
উত্তর
সঠিক উত্তর:
for, to
ব্যাখ্যা
• শূন্যস্থানদ্বয়ে সঠিক উত্তর হবে - for, to
- Complete sentence: We opted for a reconciliation to the dispute.

• Opt for 
English meaning: to make a choice, especially of one thing or possibility instead of others:
Bangla Meaning: বেছে নেওয়া; মনঃস্থির করা।
Example: She opted for the humanities.

• Reconciliation সামঞ্জস্যবিধান; মিটমাট; পুনর্মিত্রতা; মীমাংসা।
- Reconcile to (phrasal verb)
English meaning: to cause (someone) to accept (something unpleasant)
He eventually became reconciled to his position in life. 

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৪.
Every man differs _______ opinion from each other.
  1. on
  2. with
  3. in
  4. to
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - in
- Complete sentence: Every man differs in opinion from each other.

Differ in something/opinion (phrase)
- English Meaning: to be not like something or someone else in a particular way.
- Bangla Meaning: ভিন্নমত প্রকাশ করা; প্রতিবাদ করা।

Example: 
Men and women tend to differ in their shopping styles.
Computer monitors differ in the sharpness or resolution they can display.

Source: Cambridge Dictionary.
২৫.
Ratul ______ before I came.
  1. left
  2. will leave
  3. would leave
  4. had left
সঠিক উত্তর:
had left
উত্তর
সঠিক উত্তর:
had left
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - came.
- Complete sentence: Ratul had left before I came.

• দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে  before এর পূর্বের  clause টিতে verb এর past perfect এবং পরের  clause টিতে past indefinite tense হয়।
- We had reached the school before the ball rang.
- যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে before এর পরের অংশ past indefinite tense এ আছে, তাই পরের অংশে Past perfect tense হয়েছে।

• আবার,
- যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের  clause টিতে present indefinite tense হবে।
- যেমন:  We shall have reached the school before the bell rings.
২৬.
A 60 litre mixture of sugar and water contains sugar and water in the ratio 2 : 3. How many litres of the mixture should be replaced by sugar so that the ratio of sugar and water becomes 1 : 1?
  1. 6
  2. 10
  3. 15
  4. None
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
Question: A 60 litre mixture of sugar and water contains sugar and water in the ratio 2 : 3. How many litres of the mixture should be replaced by sugar so that the ratio of sugar and water becomes 1 : 1?

Solution:
ধরি, mixture এর x পরিমাণকে sugar দ্বারা replace করতে হবে ।
অর্থাৎ , sugar/water = {2/5 × (60 - x) + x}/{(3/5) × (60 - x)} = 1/1
Or, (120 - 2x + 5x)/5 = (180 - 3x)/5
Or, 120 + 3x = 180 - 3x
Or, 6x = 60
Or, x = 10.
২৭.
Arif bought 17 pens of three colors- black, green and red. They cost Tk. 5, Tk. 10 and Tk. 25 each respectively. The total amount that Arif paid was Tk. 205. If Arif bought twice as many green pens as red pens, how many black pens did he buy?
  1. 4
  2. 5
  3. 7
  4. None
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
Question: Arif bought 17 pens of three colors- black, green and red. They cost Tk. 5, Tk. 10 and Tk. 25 each respectively. The total amount that Arif paid was Tk. 205. If Arif bought twice as many green pens as red pens, how many black pens did he buy?

Solution:
Let,
Arif buys R red pens
Arif buys G green pens
Arif buys B black Pens
If Arif bought twice as many green pens as red pens
∴ G = 2R

Now,
B + R + G = 17
⇒ B + R + 2R = 17
⇒ 3R = 17 - B

ATQ,
5B + 10G + 25R = 205
⇒ 5B + 20R + 25R = 205
⇒ 5B + 45R = 205
⇒ 5B + 45{(17 - B)/3} = 205
⇒ 5B + 15(17 - B) = 205
⇒ 5B + 255 - 15B = 205
⇒ 10B = 50
∴ B = 5
২৮.
Alam starts working on a job and works on it for 12 days and completes 40% of the work. Then Babu joins Alam and together they complete the rest of the work in 12 days. How long (in days) will it take Babu to complete the job if he works alone?
  1. 30
  2. 45
  3. 60
  4. None
সঠিক উত্তর:
60
উত্তর
সঠিক উত্তর:
60
ব্যাখ্যা
Question: Alam starts working on a job and works on it for 12 days and completes 40% of the work. Then Babu joins Alam and together they complete the rest of the work in 12 days. How long (in days) will it take Babu to complete the job if he works alone?

Solution:
Let 
the total work is 100x
Alam starts working on a job and works on it for 12 days and completes 40% of the work.

Remaining work 100x - 40x = 60x

Babu done 20x in 12 days
∴ Babu done 100x in (12 × 100x)/20x days
= 60 days
২৯.
If 7 > x >2 and 3 < x < 8, which of the following best describes x?
  1. 2 < x < 8
  2. 7 < x < 8
  3. 7 > x > 3
  4. all of these
সঠিক উত্তর:
7 > x > 3
উত্তর
সঠিক উত্তর:
7 > x > 3
ব্যাখ্যা
Question: If 7 > x >2 and 3 < x < 8, which of the following best describes x?

Solution:
7 > x >2
⇒ {3, 4,  5, 6}

3 < x < 8
⇒ {4, 5, 6, 7}

∴ 7 > x >2 and 3 < x < 8 = {4, 5, 6} ⇒ 3 < x < 7
৩০.
When x is divided by 7, the remainder is 6. Which of the following must be an even number?
  1. x + 6
  2. x2 + x
  3. x - 4
  4. None
সঠিক উত্তর:
x2 + x
উত্তর
সঠিক উত্তর:
x2 + x
ব্যাখ্যা
Question: When x is divided by 7, the remainder is 6. Which of the following must be an even number?

Solution:
Given that when x is divided by 7, the remainder is 6, we can express x as:
x = 7k + 6  where k is an integer.

Now, let's evaluate each option to see which, if any, must be an even number.

Option ক)
x + 6
x + 6 = (7k + 6) + 6 = 7k +12
Since 7k is odd or even depending on k, adding 12 (which is even) does not guarantee that x + 6 will be even.
Therefore, x + 6 is not necessarily even.

Option খ)
x2 + x
x2 + x = (7k+6)2 + (7k+6) Let's expand and simplify:
x2 + x = (49k2 + 84k + 36) + (7k + 6) = 49k2 + 91k + 42
All terms are multiples of 7, and 42 is an even number, making the entire expression even.
Thus, x2 + x  must be an even number.

Option গ)
x - 4
x - 4 = (7k + 6) - 4 = 7k + 2
This is not necessarily even because 7k + 2 depends on the parity of k.
Therefore, x - 4 is not necessarily even.

Conclusion:
The correct answer is খ) x2 + x
৩১.
If - 3 ≤ x ≤ 5 and - 5 ≤ y ≤ 3, what is the smallest value of (2x - y)?
  1. - 16
  2. - 9
  3. - 1
  4. None
সঠিক উত্তর:
- 9
উত্তর
সঠিক উত্তর:
- 9
ব্যাখ্যা
Question: If - 3 ≤ x ≤ 5 and - 5 ≤ y ≤ 3, what is the smallest value of (2x - y)?

Solution:
To find the smallest value of the expression 2x - y, we need to analyze the possible values for x and y within their respective ranges.

Given:
- 3 ≤ x ≤ 5
- 5 ≤ y ≤ 3

We want to minimize the expression:
2x - y
Step 1: Determine the minimum value of 2x
The minimum value of x is - 3
Therefore, the minimum value of 2x is: 2(- 3) = - 6

Step 2: Determine the maximum value of y
The maximum value of y is 3

Step 3: Calculate the smallest value of 2x - y
The smallest value of 2x - y occurs when 2x is minimized and y is maximized:
2(- 3) - 3 = - 6 - 3 = - 9

∴ The smallest value of 2x - y  is - 9
৩২.
A businessman has 1000 Kg of rice, part of which he sells at 8% profit and the rest at 18% profit. He gains 14% on the whole. How much Kg of rice did he sell at 18% profit?
  1. 600
  2. 620
  3. 640
  4. None
সঠিক উত্তর:
600
উত্তর
সঠিক উত্তর:
600
ব্যাখ্যা
Question: A businessman has 1000 Kg of rice, part of which he sells at 8% profit and the rest at 18% profit. He gains 14% on the whole. How much Kg of rice did he sell at 18% profit?

Solution:
Let the quantity sold at 8% profit = x
And the quantity sold at 18% profit = y.

8x +18y =14(x + y)
⇒ 4y = 6x
∴ x : y = 2 : 3

Quantity sold at 18% profit = (3/5) × 1000
= 600
৩৩.
The sum of three consecutive odd integers is 40 more than the first of the numbers. What is the middle number?
  1. 19
  2. 21
  3. 23
  4. None
সঠিক উত্তর:
19
উত্তর
সঠিক উত্তর:
19
ব্যাখ্যা
Question: The sum of three consecutive odd integers is 40 more than the first of the numbers. What is the middle number?

Solution:
Let's denote the three consecutive odd integers as x, x + 2, and x + 4

x + (x + 2) + (x + 4) = x + 40
⇒ 3x + 6 = x + 40
⇒ 2x + 6 = 40
⇒ 2x = 34
∴ x = 17

The three consecutive odd integers are 17, 19, and 21
∴ The middle number is 19
৩৪.
If Rahim walks at 14 km/hr instead of 10 km/hr for a certain time, he would have walked 20 km more. If Rahim walks at a speed of 10 km/hr, the distance travelled by him within that time is -
  1. 50 km
  2. 55 km
  3. 60 km
  4. None
সঠিক উত্তর:
50 km
উত্তর
সঠিক উত্তর:
50 km
ব্যাখ্যা
Question: If Rahim walks at 14 km/hr instead of 10 km/hr for a certain time, he would have walked 20 km more. If Rahim walks at a speed of 10 km/hr, the distance travelled by him within that time is-

Solution:
Let,
the actual distance travelled be x km.

Then,
x/10 = (x + 20)/14
⇒ 14x = 10x + 200
⇒ 14x - 10x = 200
⇒ 4x = 200
⇒ x = 200/4
∴ x = 50 km
৩৫.
Pens that used to cost Tk. 150 for a package of 3 now cost Tk. 300 for a package of 5. What is the percent increase in the price of these pens?
  1. 15%
  2. 20%
  3. 25%
  4. None
সঠিক উত্তর:
20%
উত্তর
সঠিক উত্তর:
20%
ব্যাখ্যা
Question: Pens that used to cost Tk. 150 for a package of 3 now cost Tk. 300 for a package of 5. What is the percent increase in the price of these pens?

Solution:
Original cost: Tk. 150 for a package of 3 pens.
Cost per pen originally: Original cost per pen = 150/3 = Tk. 50 per pen

New cost: Tk. 300 for a package of 5 pens.
Cost per pen now: New cost per pen=300/5 = Tk. 60 per pen

Increase in cost = 60 - 50 = Tk. 10 per pen

Percent increase = (10​/50) × 100 = 20%
৩৬.
A year ago the price of a toothbrush and the price of a comb were both Tk. 50. The price of the toothbrush was increased by 20% while the price of the com was decreased by 10%. What is the difference in Taka between the current price of the toothbrush and the comb?
  1. 5
  2. 10
  3. 15
  4. 20
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
Question: A year ago the price of a toothbrush and the price of a comb were both Tk. 50. The price of the toothbrush was increased by 20% while the price of the com was decreased by 10%. What is the difference in Taka between the current price of the toothbrush and the comb?

Solution:
Original price of the toothbrush: Tk. 50
Price increase: 20%
New price of toothbrush = 50 + {(20/100) ​× 50} = 50 + 10 = Tk. 60

Original price of the comb: Tk. 50
Price decrease: 10%
New price of comb = 50 - {(10/100) × 50} = 50 - 5 = Tk. 45

Difference = 60 - 45 = Tk. 15
The difference in Taka between the current price of the toothbrush and the comb is Tk. 15.
৩৭.
When the positive integer n is divided by 5, the remainder is 2. Which of the following must be true?
  1. n is odd
  2. n is even
  3. n - 1 is divisible by 3
  4. None
সঠিক উত্তর:
None
উত্তর
সঠিক উত্তর:
None
ব্যাখ্যা
Question:  When the positive integer n is divided by 5, the remainder is 2. Which of the following must be true?

Solution:
Given that when the positive integer n is divided by 5, the remainder is 2, we can express n as:
n = 5k + 2 where k is an integer.

Option ক)
n is odd
Since n = 5k + 2 the value of n depends on k. If k is even, n is even; if k is odd, n is odd.
Therefore, n is not necessarily odd.

Option খ)
n is even
Similarly, as discussed above, n = 5k + 2 could be odd or even depending on the value of k. If k is even, n is even, but if k is odd, n is odd.
Therefore, n is not necessarily even.

Option গ)
n - 1 is divisible by 3
Let's calculate n - 1:
n - 1 = 5k + 2 - 1 = 5k + 1
We need to check if 5k + 1 is divisible by 3.
We know that any integer 5k leaves a remainder of 2 when divided by 3
∴ For n - 1 to be divisible by 3, 5k + 1 mod  3 must equal 0. This can occur depending on k, but it's not necessarily true for all k.

None of the provided options must be true in all cases. Therefore, none of the options is necessarily true based on the information given.
৩৮.
If x/z is 1 more than y/z, then y = ?
  1. x - z
  2. zx - 1
  3. x - 1
  4. (x - 1) / Z
সঠিক উত্তর:
x - z
উত্তর
সঠিক উত্তর:
x - z
ব্যাখ্যা
Question: If x/z is 1 more than y/z, then y = ?

Solution:
x/z = 1 + y/z
⇒ x/z - 1 = y/z
⇒ z(x/z - 1) = y
∴ y = x - z
৩৯.
Apu took 3/5 of the marbles kept in a box. His younger took another 3/5 of remaining marbles. Then his sister took another 3/5 of the remaining marbles. What fractions of the marbles are left in the box?
  1. 8/125
  2. 11/125
  3. 13/125
  4. None
সঠিক উত্তর:
8/125
উত্তর
সঠিক উত্তর:
8/125
ব্যাখ্যা
Question: Apu took 3/5 of the marbles kept in a box. His younger took another 3/5 of remaining marbles. Then his sister took another 3/5 of the remaining marbles. What fractions of the marbles are left in the box?

Solution:
Apu = 3/5
Now remaining = 1 - 3/5 = 2/5

Younger took = (2/5) × (3/5) = 6/25,
Now remaining = 2/5 - 6/25 = (10 - 6)/25 = 4/25

Sister took = (4/25) × (3/5) = 12/125,
Now left in the box = 4/25 - 12/125 = (20 - 12)/125 = 8/125
৪০.
The average daily wages of female workers in a factory is Tk. 30 and that of male workers is Tk. 42. If the average wages of all the workers is Tk. 37, what is the ratio of male to female workers?
  1. 3 : 2
  2. 4 : 3
  3. 7 : 5
  4. None
সঠিক উত্তর:
7 : 5
উত্তর
সঠিক উত্তর:
7 : 5
ব্যাখ্যা
Question: The average daily wages of female workers in a factory is Tk. 30 and that of male workers is Tk. 42. If the average wages of all the workers is Tk. 37, what is the ratio of male to female workers?

Solution:
Let's denote:

The number of female workers as F
The number of male workers as M
Average daily wages of female workers = Tk. 30
Average daily wages of male workers = Tk. 42
Average daily wages of all workers = Tk. 37

The total wages for female workers is 30F and for male workers is 42M
The average wage of all workers is given by:
(30F + 42M)/(F + M) = 37
⇒ 30F + 42M = 37(F + M)
⇒ 30F + 42M = 37F + 37M
⇒ 42M - 37M = 37F - 30F
⇒ 5M = 7F
⇒ M/F ​= 7/5
∴ M : F = 7 : 5

The ratio of male to female workers is 7 : 5.
৪১.
Which country did not participate in the recent bombing in Syria?
  1. France
  2. UK
  3. Germany
  4. All participated
অনির্ধারিত
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।
৪২.
ERP stands for -
  1. Enterprise Resource Planning
  2. Efficient Resource Planning
  3. Enterprise Resource Planner
  4. Enterprise Recruitment Planning
সঠিক উত্তর:
Enterprise Resource Planning
উত্তর
সঠিক উত্তর:
Enterprise Resource Planning
ব্যাখ্যা
ERP:
- ERP-এর পূর্ণরূপ: Enterprise resource planning.
- এটি হলো এক ধরনের ডাটাবেজ সফটওয়্যার (Logically) যা একটা বড় কোম্পানি বা প্রতিষ্ঠানের বেশির ভাগ প্রসেস এবং অপারেশনকে শুধুমাত্র একটা সফটওয়ারে চালিত করে।
- এটি একটি সমন্বিত সফটওয়ারের রূপ।
- যা একটি কোম্পানি মোটামুটি সব চাহিদা পূরণ করে।
- বড় ধরনের কর্পোরেট প্রতিষ্ঠানের সমগ্র বাহ্যিক এবং অভ্যন্তরীণ তথ্য ব্যবস্থাপনাকে সমন্বয়কারী প্রতিষ্ঠানের ফিন্যান্স/এ্যাকাউন্টিং ম্যানুফ্যাকচারিং সেলস এবং সার্ভিস কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়বলি।
- একটি সমন্বিত সফটওয়্যার এপ্লিকেশনের দ্বারা ERP সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এ কার্যক্রমগুলো সম্পন্ন করে থাকে৷ ERP সিস্টেম বিভিন্ন ধরনের হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক কনফিগারেশনে রান করতে পারে।
- এটি সাধারণত তথ্যের ভান্ডার হিসেবে একটি ডেটাবেজকে নিয়ন্ত্রণ করে থাকে।

উৎস: SAP ওয়েবসাইট।
৪৩.
Parki beach is situated in ______.
  1. Chittagong
  2. Khulna
  3. Cox's Bazar
  4. Potuakhali
সঠিক উত্তর:
Chittagong
উত্তর
সঠিক উত্তর:
Chittagong
ব্যাখ্যা
পারকী সৈকত:
- পারকী সৈকত চট্টগ্রাম জেলার আনোয়ার থানায় অবস্থিত একটি উপকূলীয় সমুদ্র সৈকত।
- স্থানীয়দের কাছে এটির পরিচয় পারকীর চর হিসেবে।
- এছাড়া অনেকে এটিকে পারকী বিচ বলেও পরিচয় দেন।
- চট্টগ্রাম শহর থেকে এই বিচটির দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার।
- এটি মূলত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনার পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং পূর্বদক্ষিণ তীরে এই পারকী সমুদ্র্র সৈকত।

উৎস: বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট।
৪৪.
Which of the following historical place contains the tomb of 'Pari Bibi'?
  1. Star Mosque
  2. Sixty Dome Mosque
  3. Lalbagh Fort
  4. Ahsan Manzil
সঠিক উত্তর:
Lalbagh Fort
উত্তর
সঠিক উত্তর:
Lalbagh Fort
ব্যাখ্যা
লালবাগ কেল্লা:
- লালবাগ কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ বা আওরঙ্গবাদ দুর্গ।
- এই কেল্লার নকশা করেন শাহ আজম।
- মোঘল সম্রাট আওরঙ্গজেব-এর ৩য় পুত্র আজম শাহ ১৬৭৮ খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারের বাসস্থান হিসেবে এ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন।
- নবাব শায়েস্তা খান লালবাগ দুর্গ নির্মাণ করেন।
- তিনি ১৬৮০ সালে ঢাকায় এসে এই দুর্গের নির্মাণকাজ শুরু করেন।
- শায়েস্তা খানের কন্যা পরী বিবির মৃত্যুর পর শায়েস্তা খান ১৬৮৪ খ্রিস্টাব্দে এর নির্মাণ বন্ধ করে দেন।
- পরী বিবিকে দরবার হল এবং মসজিদের ঠিক মাঝখানে সমাহিত করা হয়।
- ১৮৪৪ সালে ঢাকা কমিটি নামে একটি আধা-সরকারি প্রতিষ্ঠান দুর্গের উন্নয়ন কাজ শুরু করে।
- এ সময় দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিতি লাভ করে।
- ১৯১০ সালে লালবাগ দুর্গের প্রাচীর সংরক্ষিত স্থাপত্য হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আনা হয়।
- এটি মোগল আমল এর একটি চমৎকার নিদর্শন।

উল্লেখ্য,
- পরী বিবির আসল নাম ইরান দুখত রেহমত বানু।

উৎস: i) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
ii) ৯ ডিসেম্বর ২০১৬, প্রথম আলো।
৪৫.
Gatwick Airport is located in _____.
  1. London
  2. New York
  3. Dubai
  4. Perth
সঠিক উত্তর:
London
উত্তর
সঠিক উত্তর:
London
ব্যাখ্যা
Gatwick Airport:
- গ্যাটউইক বিমানবন্দর লন্ডনে অবস্থিত।
- গ্যাটউইক বিমানবন্দর লন্ডন গ্যাটউইক নামেও পরিচিত।
- লন্ডনের ২৯.৫ মাইল (৪৭.৫ কিমি) দক্ষিণে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সের ক্রোলির কাছে অবস্থিত একটি বৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দর।
- গ্যাটউইক বিমানবন্দরটি ১৯৩০ সালে সারে অ্যারো ক্লাব হিসাবে জীবন শুরু করেছিল।
- বিমানবন্দরটি আনুষ্ঠানিকভাবে ৯ জুন, ১৯৫৮ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ দ্বারা উদ্বোধন হয়েছিল। 

উৎস: Gatwick Airport ওয়েবসাইট।
৪৬.
The organization 'Boko Haram' is based in:
  1. Nigeria
  2. Iraq
  3. South Sudan
  4. Lebanon
সঠিক উত্তর:
Nigeria
উত্তর
সঠিক উত্তর:
Nigeria
ব্যাখ্যা
বোকো হারাম:
- বোকো হারাম অর্থ- পশ্চিমা শিক্ষা পাপ।
- বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন।
- নাইজেরিয়ার বোরনো প্রদেশের রাজধানী মাইদুগুরির নিকটবর্তী শহর দাম্বোয়ায় বোকো হারাম প্রতিষ্ঠিত হয়।
- কানাম্মায় দলটির প্রধান কার্যালয় অবস্থিত।
- তারা আল-কায়েদার মতোই পশ্চিমা শিক্ষা-সংস্কৃতির বিরুদ্ধে 'জিহাদ' ঘোষণা করেছে সশস্ত্র আক্রমণের মধ্য দিয়ে।

উল্লেখ্য,
- পশ্চিমা শিক্ষা-দীক্ষার বিরুদ্ধে তারা বরাবরই আক্রমণাত্মক ভাষায় কথা বলে।
- মানুষের তৈরি আইন ও আধুনিক বিজ্ঞানকে সংগঠনটি অস্বীকার করে।
- তাদের ভাষায়, পশ্চিমা শিক্ষা মুসলমানদের দুর্নীতিগ্রস্ত করে তোলে।
- বোকো হারামের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-শরিয়া আইন প্রতিষ্ঠিত করা।

উৎস: Britannica.
৪৭.
Which is the second largest oil exporting country in the world?
  1. China
  2. Russia
  3. Iran
  4. Saudi Arabia
সঠিক উত্তর:
Russia
উত্তর
সঠিক উত্তর:
Russia
ব্যাখ্যা
বিশ্বে তেল রপ্তানিতে শীর্ষ দেশ:
1. সৌদি আরব,
2. রাশিয়া,
3. কানাডা,
4. যুক্তরাষ্ট্র,
5. ইরাক।

অন্যদিকে,
⇒ বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশ:
1. কানাডা,
2. মেক্সিকো,
3. সৌদি আরব,
4. ইরাক,
5. কলম্বিয়া।

উৎস: U.S. Energy Information Administration (EIA) (.gov) ওয়েবসাইট।
৪৮.
Who is the present Vice President of US? [তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]
  1. Joe Biden
  2. Dick Cheney
  3. Mike Pence
  4. Al Gore
অনির্ধারিত
ব্যাখ্যা
কমলা হ্যারিস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী/প্রথম কৃষ্ণাঙ্গ/প্রথম আফ্রো-এশিয়ান এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা দেবী হ্যারিস।
- তিনি দেশটির ৪৯তম ভাইস প্রেসিডেন্ট।
- ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত ৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি।
- কমলা হ্যারিসের মা ভারতীয় বংশোদ্ভূত এবং বাবা জ্যামাইকান বংশোদ্ভূত।
- ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পূর্বে কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন।

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।

উৎস: The White House (.gov) ওয়েবসাইট।
৪৯.
Which Mughal emperor is laid in rest in Yangoon?
  1. Bahadur Shah
  2. Sher Shah
  3. Jafar Shah
  4. Elias Shah
সঠিক উত্তর:
Bahadur Shah
উত্তর
সঠিক উত্তর:
Bahadur Shah
ব্যাখ্যা
বাহাদুর শাহ:
- দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ছিলেন সর্বশেষ মুঘল সম্রাট।
- ১৮৩৭ সালে তিনি দিল্লির সিংহাসনে আরোহন করেন।
- ১৮৫৭ সালে শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ইংরেজ কর্তৃক নির্বাসিত হলে মোগল শাসনের চূড়ান্ত পরিসমাপ্তি হয়।
- তাই ১৭০৭ থেকে ১৮৫৭ সময় কালকে (প্রায় দেড়শ বছর) মোগল বংশের পতনের যুগ বলা হয়।
- ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেয়ার কারণে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে (বার্মা) নির্বাসিত করেন।
- বাহাদুর শাহের নির্বাসনের মধ্য দিয়ে ভারতে মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
In which country can you see 'Adam's Peak'?
  1. Nepal
  2. India
  3. Bhutan
  4. Sri Lanka
সঠিক উত্তর:
Sri Lanka
উত্তর
সঠিক উত্তর:
Sri Lanka
ব্যাখ্যা
Adam's peak/আদম চূড়া:
- Adam's peak বা আদম চূড়া শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম অংশের শ্রীপাড়া প্রদেশে অবস্থিত একটি পর্বত চূড়া।
-  এটি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও মুসলিম এই চার ধর্মের অনুসারীদের কাছে অতি পবিত্র স্থান।
- এই চূড়ার উচ্চতা ৭৩৬২ ফুট বা ২২৪৩ মিটার। 
- এই চূড়ায় একটি পায়ের ছাপ আছে যার দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি এবং প্রস্থ ২ ফুট ৬ ইঞ্চি।

উল্লেখ্য,
- মুসলমান ও খ্রিষ্টানরা বিশ্বাস করেন এটি পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আঃ) এর।
- বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি গৌতম বুদ্ধের, হিন্দুরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি তাদের দেবতা শিবার।
- এই চূড়াতেই মানুষের আদি পিতা হজরত আদম (আ) বেহেশত থেকে সরাসরি পতিত হয়েছিলেন।
- চূড়াটির চারদিকে সবুজের বিপুল সমারোহ, মাঝেমধ্যে পাহাড়ি উঁচু-নিচু টিলা।
- হজরত আদম (আ) বেহেশত থেকে পতিত হন শ্রীলংকায়, আর আদি মাতা হজরত হওয়া (আ) পতিত হন জেরুজালেমে।
- হজরত আদম (আ) এই চূড়ায় পতিত হয়েছিলেন বলে এই চূড়াটিকে বলা হয় আদম চূড়া বা অ্যাডাম পিক।

উৎস: Britannica.