পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
Conjunction, Interjection. সোর্সঃ (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
There are __ basic types of conjunctions.
  1. ক) Two
  2. খ) Three
  3. গ) Four
  4. ঘ) Five
ব্যাখ্যা

There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions: যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে।
যেমনঃ and, or, but, etc…
2. Subordinating Conjunctions: যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
যেমনঃ when, how, if, lest, etc…
3. Correlative Conjunctions: পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমনঃ as ….. as ; either ….. or ; not only ….. but also ; etc.

.
Several neighbors heard her cry, __ only a few of them recognized the sound as a cry for help.
  1. ক) But
  2. খ) Or
  3. গ) And
  4. ঘ) Not
ব্যাখ্যা

পরস্পর বিপরীতার্থক দুটি clause কে যুক্ত করার জন্য এখানে conjunction হিসেবে but বসবে।
বাক্যের অর্থ - বেশ কয়েকজন প্রতিবেশী তার কান্না শুনেছিলেন, কিন্তু তাদের মধ্যে মাত্র কয়েকজন বুঝতে পেরেছিলেন শব্দটি সাহায্যের জন্য কান্না।

.
__ the situation infuriated him, he did his best to hide his anger.
  1. ক) Because
  2. খ) Though
  3. গ) As
  4. ঘ) Since
ব্যাখ্যা

Though বা although এর অর্থ যদিও, তথাপি, কিছু হওয়া সত্বেও।
Sentence এর দুটি clause এর বিপরীতমুখীতা বুঝাতে Though বা although ব্যবহৃত হয়।
Though the situation infuriated him, he did his best to hide his anger. -
যদিও পরিস্থিতি তাকে বিরক্ত করেছিল, সে তার রাগ লুকানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল।

.
In which sentence ‘that’ is used as a conjunction?
  1. ক) That is what I want.
  2. খ) What is that noise?
  3. গ) The evil that men do remains after them.
  4. ঘ) He works hard that he may succeed.
ব্যাখ্যা

‘He works hard that he may succeed.’
এখানে that দুইটি clause (he works hard এবং he may succeed) কে যংযুক্ত করেছে বিধায় এটি conjunction.

.
Prices for Soybean oil can run __ TK. 2,00. [18th BCS]
  1. ক) as high as
  2. খ) so high as
  3. গ) as high to
  4. ঘ) as high for
ব্যাখ্যা

Here it tells about the price boundary for Soybean oil. So, “as __ as” form will be appropriate according to grammar.

.
Give her a telephone number to ring ____ she gets lost.
  1. ক) Whether
  2. খ) In case
  3. গ) Unless
  4. ঘ) Perhaps
ব্যাখ্যা

In case এর অর্থ যদি।
কোন ঘটনার সম্ভাবনা বুঝাতে in case ব্যবহার হয়।
এখানে শূন্যস্থানে In case বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে।

.
Had I been Bill Gates, I ___.
  1. ক) Will invest in clean energy
  2. খ) Would invest in clean energy
  3. গ) Had invest in clean energy
  4. ঘ) Would have invested in clean energy
ব্যাখ্যা

Had I been… = If I had been…
অর্থাৎ, past perfect বা third conditional.
সুতরাং, পরের অংশের structure হবে -
Sub + would/could/might + have + Verb এর pp.
আর passive form এ থাকলে হবে -
Sub + would/could/might + have + been + verb এর pp.
সুতরাং, Would have invested in clean energy সঠিক।

.
Neither the sun nor the moon __ visible.
  1. ক) was
  2. খ) were
  3. গ) has
  4. ঘ) had
ব্যাখ্যা

যদি দুটো subject Either ... or, Neither .... nor, Not only ..... but also দ্বারা যুক্ত থাকে, তাহলে শেষের subject অনুসারে verb বসে।
Subject দুটোর মধ্যে একটি Singular ও অন্যটি Plural হলে সাধারণত Singular টি আগে এবং plural টি পরে বসে।

.
She told me a secret about him __ he had left.
  1. ক) before
  2. খ) after
  3. গ) while
  4. ঘ) when
ব্যাখ্যা

Structure:
# Past indefinite tense + after + past perfect tense.
# Present / future tense + after + present perfect tense.

১০.
Will you wait __ I am ready?
  1. ক) untilI
  2. খ) for
  3. গ) whenever
  4. ঘ) till
ব্যাখ্যা

Till এবং until এর ব্যবহার প্রায় একই।
অর্থ - যতক্ষণ না পর্যন্ত;
কিন্তু until অধিক formal.
Till / until যুক্ত বাক্যের till / until এর পরের clause টি present indefinite হয়।
এখানে until বানান ভুল দেয়া আছে, তাই till হবে উত্তর।

১১.
He was __ poor __ he could not buy his daily bread.
  1. ক) so, so
  2. খ) as, as
  3. গ) so, that
  4. ঘ) too, to
ব্যাখ্যা

So … that - এতই যে … না।
He was so poor that he could not buy his daily bread. - তিনি এতটাই দরিদ্র ছিলেন যে তিনি তার প্রতিদিনের রুটি কিনতে পারতেন না।

১২.
If I pass this exam, __.
  1. ক) I will celebrate.
  2. খ) I would celebrate
  3. গ) I will have celebrate
  4. ঘ) I might celebrate
ব্যাখ্যা

First conditional sentence ব্যবহার করা হয় বর্তমানের কোনো কাজের ভবিষ্যৎ ফল প্রকাশ করার জন্য। এখানে if clause এ simple present tense ব্যবহার করা হয় এবং অন্য clause টি তে future tense ব্যবহার করা হয়।

To make a sentence in the first conditional, we use, If + present simple, will/won't + verb.

১৩.
You must not hurry the work, __ it may be spoiled.
  1. ক) Unless
  2. খ) Lest
  3. গ) Otherwise
  4. ঘ) In case
ব্যাখ্যা

Otherwise [আদাওআইজ] (conjunction):
নয়তো; অথবা।
You must not hurry the work, otherwise it may be spoiled. - কাজে তাড়াহুড়ো করবেন না, অন্যথায় এটি নষ্ট হয়ে যেতে পারে।

১৪.
Congrats! You finally got your master's degree. Here the word ‘congrats’ is a/an -
  1. ক) Noun
  2. খ) Preposition
  3. গ) Conjunction
  4. ঘ) Interjection
ব্যাখ্যা

এখানে, Congrats! শব্দটি Interjection হিসেবে ব্যবহৃত হয়েছে।
যা দ্বারা মনের আকস্মিক আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ পায়, তাকে Interjection বলে।
An interjection is a word or phrase that is grammatically independent from the words around it, and mainly expresses feeling rather than meaning.