পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পার্ট-১) ১) বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা : রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা। ২) বাংলাদেশের সরকার ব্যবস্থা : আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার। ৩) বাংলাদেশের ইতিহাসঃ প্রাচীন যুগঃ প্রাচীন বাংলার জনপদ, বিভিন্ন রাজ্য ও রাজবংশ। মধ্যযুগঃ মুসলমান শাসন (দিল্লী সালতানাত, মুঘল আমল, সুলতানি আমল, নবাবী আমল ইত্যাদি)। পার্ট-২) পদার্থের অবস্থা, ভৌত রাশি এবং এর পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব, তরঙ্গ এবং শব্দ, তাপ ও তাপগতি বিদ্যা, আলোর প্রকৃতি, স্থির এবং চল তড়িৎ, আলোক যন্ত্রপাতি, তড়িৎ চৌম্বক, ট্রান্সফরমার, এক্সরে, তেজস্ক্রিয়তা ইত্যাদি। পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই, সরকারের বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের সাইটের সাধারণ তথ্যাবলী। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
কোন জাতীয় সংসদে বিশেষ অধিবেশন আহ্বান করা হয়?
  1. ক) নবম
  2. খ) দশম
  3. গ) একাদশ
  4. ঘ) অষ্টম
সঠিক উত্তর:
গ) একাদশ
উত্তর
সঠিক উত্তর:
গ) একাদশ
ব্যাখ্যা

- সাংবিধানিক অধিকার অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি।
- বর্তমান একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশনটি বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো বিশেষ অধিবেশন আহ্বান করা হয়।
- মুজিব বর্ষকে উদ্দেশ্য করে এই অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

.
জাতীয় সংসদ কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত?
  1. ক) ১৮৫ একর
  2. খ) ১৯৫ একর
  3. গ) ২০০ একর
  4. ঘ) ২১৫ একর
সঠিক উত্তর:
ঘ) ২১৫ একর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১৫ একর
ব্যাখ্যা

- বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান।
- তিনি এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
- জাতীয় সংসদ ভবন নয় তলা উচ্চতা বিশিষ্ট।
- এটি ২১৫ একর জমির উপর নির্মিত।
- ২৮ জানুয়ারি ১৯৮২ সালে বর্তমান জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়।
উৎসঃ জাতীয় সংসদ সচিবালয়ের ওয়েবসাইট।

.
বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল-
  1. ক) আওয়ামী লীগের প্রতিষ্ঠা
  2. খ) ভাষা আন্দোলন
  3. গ) তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা
  4. ঘ) যুক্তফ্রন্ট নির্বাচন
সঠিক উত্তর:
গ) তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
গ) তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা
ব্যাখ্যা

• ২ সেপ্টেম্বর, ১৯৪৭ সালে বাংলা ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যক্ষ আবুল কাসেমের নেতৃত্বে প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয়।
• ২৩ জুন, ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
• ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায় ১৯৫২ সাল।
• যুক্তফ্রন্ট গঠিত হয় ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর এবং নির্বাচন হয় ৮-১২ মার্চ, ১৯৫৪ সালে।
• সুতরাং বাংলাদেশের ইতিহাসে প্রদত্ত অপশনগুলোতে তমদ্দুন মজলিস প্রতিষ্ঠার ঘটনা আগে ঘটেছিল।
উৎসঃ বাংলাপিডিয়া এবং পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক ও বাংলাপিডিয়া।

.
বাংলাদেশের জাতীয় সংসদে এখন পর্যন্ত কতজন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ দেন?
  1. ক) ১ জন
  2. খ) ২ জন
  3. গ) ৩ জন
  4. ঘ) ৪ জন
সঠিক উত্তর:
খ) ২ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ জন
ব্যাখ্যা

- ৩১ জানুয়ারি ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো জাতীয় সংসদে কোন বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম ভাষণ দেন।
- ১৮ জুন ১৯৭৪ সালে ভারতের সাবেক প্রেসিডেন্ট ভিভি গিরি বাংলাদেশের জাতীয় সংসদের ভাষণ দেন।
উল্লেখ্য,
২০১৩ সালে ভারতের তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জী বাংলাদেশ সফরকালে জাতীয় সংসদে ভাষণ দেওয়ার কথা থাকলে শেষ পর্যন্ত তা বাতিল হয়।
উৎসঃ জাতীয় সংসদ সচিবালয় ও বিবিসি বাংলা প্রতিবেদন।

.
১৯৭০ সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?
  1. ক) মুসলিম লীগ
  2. খ) আওয়ামী পার্টি
  3. গ) পিপলস পার্টি
  4. ঘ) আওয়ামী লীগ
সঠিক উত্তর:
ঘ) আওয়ামী লীগ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আওয়ামী লীগ
ব্যাখ্যা

- ১৯৭০ সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
- জাতীয় পরিষদের ৩১৩ টি আসনের ১৬৭ আসন এবং প্রাদেশিক পরিষদের ৩১০টি আসনের ২৯৮ আসনে জয় লাভ করে আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

.
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ছিল-
  1. ক) ৩০টি
  2. খ) ২০টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
গ) ১৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫টি
ব্যাখ্যা

- ১৯৭৩ সালে অর্থাৎ প্রথম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ছিল ১৫টি।
- তখন সংসদের মোট আসন সংখ্যা ছিল ৩১৫টি।
- ১৯৭৯ সালে সংরক্ষিত নারী আসন করা হয় ৩০ টি।
- তখন মোট আসন সংখ্যা ছিল ৩৩০ টি।
- পরবর্তীতে ২০০১ সালে সংরক্ষিত নারী আসন করা হয় ৪৫ টি।
- সর্বশেষ ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন করা হয় ৫০ টি।
- ফলে বর্তমানে জাতীয় সংসদের আসন সংখ্যা ৩৫০টি।
উৎসঃ জাতীয় সংসদ সচিবালয়।

.
কে. এম. নূরুল হুদা বাংলাদেশের কততম প্রধান নির্বাচন কমিশনার?
  1. ক) ১০তম
  2. খ) ১১তম
  3. গ) ১২তম
  4. ঘ) ১৩তম
সঠিক উত্তর:
গ) ১২তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২তম
ব্যাখ্যা

- বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নূরুল হুদা বাংলাদেশের ১২তম প্রধান নির্বাচন কমিশনার।
- তিনি ১৫ ফেব্রুয়ারি ২০১৭ সালে নিয়োগ পান।
- তিনি ১১তম প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের স্থলাভিষিক্ত হন।
উৎসঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট।

.
যুক্তফ্রন্ট কয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৬টি
  4. ঘ) ২টি
সঠিক উত্তর:
খ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪টি
ব্যাখ্যা

- যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল ৪ টি দলের সমন্বয়ে।
- দলগুলো হলোঃ
১. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ।
২. এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক পার্টি।
৩. মাওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন নেজাম-ই-ইসলামী। এবং
৪. হাজী দানেশের নেতৃত্বাধীন বামপন্থী গণতন্ত্রী দল।
উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলাদেশ এবং বিশ্বপরিচয়।

.
বরিশাল বিভাগে জেলা কয়টি?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
ঘ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬টি
ব্যাখ্যা

• বরিশাল বিভাগের জেলা সংখ্যা ছয়টি।
• জেলাগুলো হলোঃ
- বরিশাল,
- পটুয়াখালী,
- ঝালকাঠি,
- পিরোজপুর,
- ভোলা ও
- বরগুনা।
উৎসঃ বরিশাল বিভাগের ওয়েবসাইট।

১০.
ঢাকায় কোন আমলে প্রাচীন বাংলার গৌরব 'মসলিন কাপড়' তৈরি হতো?
  1. ক) পাল আমলে
  2. খ) মুঘল আমলে
  3. গ) সেন আমলে
  4. ঘ) ইংরেজ আমলে
সঠিক উত্তর:
খ) মুঘল আমলে
উত্তর
সঠিক উত্তর:
খ) মুঘল আমলে
ব্যাখ্যা

- মুঘল আমলে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত হওয়ার পর থেকে ঢাকাই মসলিনের খ্যাতি বেড়ে যায় এবং তা দূর-দূরান্তের বিদেশী ক্রেতাদের আকৃষ্ট করে।
- মুগল সম্রাট ও অভিজাতগণ ঢাকার মসলিন শিল্পের প্রসারে পৃষ্ঠপোষকতা করেন।
উৎসঃ বাংলাপিডিয়া।

১১.
কোন বিজ্ঞানী তাপ গতিবিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রাখেন?
  1. ক) কোপার্নিকাস
  2. খ) লর্ড কেলভিন
  3. গ) ইরাতোস্থিনিস
  4. ঘ) গ্যালিলিও
সঠিক উত্তর:
খ) লর্ড কেলভিন
উত্তর
সঠিক উত্তর:
খ) লর্ড কেলভিন
ব্যাখ্যা
১৭৯৮ সালে কাউন্ট রামফোর্ড দেখান, তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর করা যায়। আরও অনেক বিজ্ঞানীর গবেষনার উপর ভিত্তি করে লর্ড কেলভিন ১৮৫০ সালে তাপ গতিবিজ্ঞানের (থার্মোডিনামিক্সের) দুটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন।
উৎসঃ ৯ম-১০ম শ্রেণি - পদার্থ বিজ্ঞান বোর্ড বই।
১২.
কোন যন্ত্রের সাহায্যে আধান শনাক্ত করা যায়?
  1. ক) এমিটার
  2. খ) ভোল্টমিটার
  3. গ) গ্যালভানোমিটার
  4. ঘ) তড়িৎবীক্ষণ যন্ত্র
সঠিক উত্তর:
ঘ) তড়িৎবীক্ষণ যন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তড়িৎবীক্ষণ যন্ত্র
ব্যাখ্যা
কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্নয়ের যন্ত্র হলো - তড়িৎবীক্ষন যন্ত্র।
উৎসঃ ৯ম-১০ম শ্রেণি - পদার্থ বিজ্ঞান বোর্ড বই।
১৩.
নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ?
  1. ক) অ্যালুমিনিয়াম
  2. খ) টেলুরিয়াম
  3. গ) পোলোনিয়াম
  4. ঘ) সেলেনিয়াম
সঠিক উত্তর:
গ) পোলোনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
গ) পোলোনিয়াম
ব্যাখ্যা

ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত আলফা, বিটা ও গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে।
প্রকৃতপক্ষে যেসব মৌলের পারমাণবিক সংখ্যা ৮২-এর চেয়ে বেশি তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলা হয়।
যেমন- ইউরেনিয়াম-৯২, নেপচুনিয়াম-৯৩, প্লুটোনিয়াম-৯৪, পোলোনিয়াম-৮৪ ইত্যাদি।

সূত্র: নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বই এবং নবম-দশম শ্রেণীর রসায়ন বই (উন্মুক্ত)
১৪.
কোন তরল পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায় কোনটির সাহায্যে?
  1. ক) গলনাঙ্ক
  2. খ) স্ফুটনাঙ্ক
  3. গ) ব্যাপন
  4. ঘ) নিঃসরণ
সঠিক উত্তর:
খ) স্ফুটনাঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) স্ফুটনাঙ্ক
ব্যাখ্যা

স্ফুটনাঙ্ক নির্ণয় প্রক্রিয়ার মাধ্যমে কোন তরল পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায়।
গলনাঙ্ক নির্ণয় প্রক্রিয়ার মাধ্যমে কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায়।

উৎসঃ ৯ম-১০ম শ্রেণি - রসায়ন বোর্ড বই।

১৫.
তেজস্ক্রিয়তা সনাক্ত করতে কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?
  1. ক) গ্রাডিমিটার
  2. খ) থিউডুলাইট
  3. গ) প্রণী ব্রেইক
  4. ঘ) গাইগার কাউন্টার
সঠিক উত্তর:
ঘ) গাইগার কাউন্টার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গাইগার কাউন্টার
ব্যাখ্যা
Geiger counters are commonly used to measure the amount of radioactivity, but there are other types of detectors that may be used.
source: www.cdc.gov
১৬.
“তাপ এক ধরনের শক্তি” - এই ধারণার প্রবক্তা কে?
  1. ক) জেমস ওয়াটসন
  2. খ) কাউন্ট রামফোর্ড
  3. গ) লর্ড কেলভিন
  4. ঘ) অ্যান্ডার্স সেলসিয়াস
সঠিক উত্তর:
খ) কাউন্ট রামফোর্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) কাউন্ট রামফোর্ড
ব্যাখ্যা

অষ্টাদশ শতাব্দীর আগে তাপকে ভরহীন এক ধরনের তরল বলে বিবেচনা করা হতো৷
১৭৯৮ সালে কাউন্ট রামফোর্ড দেখান, তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করা যায়।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি

১৭.
কোনটির সাহায্যে আলট্রাসনোগ্রাম কাজ করে?
  1. ক) শ্রুতিপূর্ব শব্দ
  2. খ) শ্রুতি-উত্তর শব্দ
  3. গ) নয়েজ
  4. ঘ) সুশ্রাব্য শব্দ
সঠিক উত্তর:
খ) শ্রুতি-উত্তর শব্দ
উত্তর
সঠিক উত্তর:
খ) শ্রুতি-উত্তর শব্দ
ব্যাখ্যা


উৎসঃ ৭ম শ্রেণির বিজ্ঞান বোর্ড বই।
১৮.
নিচের কোনটি প্রবাহী?
  1. ক) কঠিন
  2. খ) তরল
  3. গ) বায়বীয়
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা


উৎসঃ ৯ম-১০ম শ্রেণি - পদার্থ বিজ্ঞান বোর্ড বই।
১৯.
জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, তখন ক্ণাসমূহের ক্ষেত্রে কী ঘটবে?
  1. ক) আকার সংকুচিত হবে
  2. খ) চলাচল করতে থাকবে
  3. গ) একই অবস্থানে থেকে কাঁপতে থাকবে
  4. ঘ) শক্তি নির্গত করবে
সঠিক উত্তর:
ঘ) শক্তি নির্গত করবে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শক্তি নির্গত করবে
ব্যাখ্যা


উৎসঃ ৯ম-১০ম শ্রেণি - রসায়ন বোর্ড বই
২০.
৬০ ওয়াটের একটি বাল্ব প্রতিদিন ৫ ঘন্টা করে ৩০ দিন জ্বালানো হয়। প্রতি ইউনিটের মূল্য ১০ টাকা হলে মোট তড়িৎ ব্যয় কত?
  1. ক) ৯০ টাকা
  2. খ) ৮৫ টাকা
  3. গ) ১০৫ টাকা
  4. ঘ) ৭৫ টাকা
সঠিক উত্তর:
ক) ৯০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯০ টাকা
ব্যাখ্যা


উৎসঃ ৯ম-১০ম শ্রেণি - পদার্থ বিজ্ঞান বোর্ড বই।