পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
পরীক্ষা - ২০ [মোট নম্বর - ৮০] টপিক: ফুল মডেল টেস্ট - ৬
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
‘ইন্দু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ধরা
  2. শশী
  3. অবনী
  4. সবিতা
ব্যাখ্যা
- ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক, শশী

- ‘ধরা’ শব্দের সমার্থক শব্দ:
- ভুবন, বিশ্ব, ধরণী, ধরিত্রী, বসুমতী,বসুন্ধরা, মর্ত্য, বসুধা, মহী, অবনী, মেদিনী, ক্ষিতি।

- ‘সবিতা’ শব্দের সমার্থক শব্দ:
- সূর্য, রবি,  দিবাকর, দিনমণি, বিভাবসু, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, প্রভাকর,  অরুণ ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
.
Choose the verb form of the word 'people'.
  1. Popularize
  2. Popularity
  3. Popular
  4. Populous
ব্যাখ্যা
♦ People: 
Meaning: লোক

• উল্লেখিত প্রশ্নের অপশন গুলো:
- Popularize: [verb]
- Meaning: জনপ্রিয় করা; লোকপ্রিয় করা; লোকায়ত করা; জনপ্রিয় করা বা লোকায়ত করা। 

- Popularity: [noun]
- Meaning: জনপ্রিয়তা

- Popular: [adjective]
- Meaning: জনপ্রিয়

- Populous: [adjective]
- Meaning: জনাকীর্ণ, জনবহুল

• উল্লেখিত অপশন গুলো বিবেচনা করে দেখা যায় verb form হবে - popularize.
.
Complete the proverb: After clouds comes fair ______________.
  1. morning
  2. weather
  3. day
  4. sun
ব্যাখ্যা
♦ After clouds comes fair weather.
Meaning: দুঃখের পরেই সুখ আসে।

• আরও কিছু proverb - 
- After death comes the doctor - চোর পালালে বুদ্ধি বাড়ে। 
- Adversity often leads to prosperity - দুঃখের পরিণতি সুখে।
- After meat comes mustard. - নুন আনতে পান্তা ফুরায়।

Source: Live MCQ Lecture.
.
Choose the right meaning of 'Benign'.
  1. সহৃদয়
  2. দ্বিধা করা
  3. অসৎ
  4. যথাযথ
ব্যাখ্যা
Benign:
English meaning: pleasant and kind.
Bangla meaning: সদয়; সহৃদয়; নম্র; ভদ্র।

অন্য অপশন,
- Exact (যথাযথ)
- Dishonest (অসৎ)
- Vacillate (দ্বিধা করা)

Source: Cambridge & Accessible Dictionary.
.
Which word has the same meaning as 'Candid'?
  1. Hedge
  2. Cordial
  3. Frank
  4. Rude
ব্যাখ্যা
• Candid: 
English meaning: honest and telling the truth, especially about something difficult or painful.
Bangla meaning: অকপট; মনখোলা; সরল।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ:
- Frank: অকপট; মনখোলা; নিষ্কপট; অমায়িক; নির্ব্যাজ; উদার।
- Cordial: আন্তরিক।
- Hedge (বাজে)
- Rude: অভদ্র; অমার্জিত; রূঢ়।

• অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায় Candid এর সমার্থক শব্দটি হলো Frank.

Source: Accessible Dictionary by Bangla Academy.
.
Rina sings a song. (passive)
  1. A song sung by Rina.
  2. A song is sung by Rina.
  3. A song was sung by Rina.
  4. A song is being sung by Rina.
ব্যাখ্যা
• Active voice থেকে passive voice করার নিয়ম:

• Active voice এর object টি passive voice এর subject হয়।
• Tense অনুযায়ী auxiliary verb বসে।
• তারপর মূল verb এর past participle হয়।
• Active voice এর subject টি passive voice এর object হয়।
• তার পূর্বে preposition (by, with, at, to, in) বসে।

• সুতরাং নিয়মানুযায়ী, 
Active voice: Rina sings a song.
Passive voice: A song is sung by Rina.
.
Change it into indirect speech: "Are you crying?" Zihan asked her.
  1. Zihan asked her if she was being crying.
  2. Zihan told her if she was crying.
  3. Zihan asked her if she was crying.
  4. Zihan asked her if she has been crying.
ব্যাখ্যা
♦ Narration:
Interrogative sentence যুক্ত direct speech কে indirect speech করার ক্ষেত্রে:

Structure: Subject + ask + object + if/whether + reported speech এর subject + tense অনুসারে verb + extension.

- এই বাক্যে reported verb টি present continuous tense হয়।
- তাই, indirect speech এ reported verb টি past continuous tense হবে।

Direct: "Are you crying?" Zihan asked her. 
Indirect: Zihan asked her if she was crying.
.
Christopher Marlowe's creation 'Doctor Faustus' is a/an -
  1. novel
  2. epic
  3. comedy
  4. tragedy
ব্যাখ্যা
• Doctor Faustus:
- এটি  Christopher Marlowe লিখিত একটি tragedy.
- Doctor Faustas নাটকে Marlowe, Faustas এর জীবনের কাহিনী বর্ণনা করেন।

• Summary:
- Faustas ছিলেন একজন Doctor যিনি পরে জাদুকরে পরিণত হন।
- তিনি শয়তানের সাথে এমন একটি চুক্তি করেন যাতে করে তিনি জ্ঞান ও শক্তি প্রাপ্ত হতে পারেন।
- Mephistopheles ছিলেন Faustas এবং Lucifer এর মধ্যস্থতাকারী।
- এভাবে Faustas তার আত্মার বিক্রির মাধ্যমে ২৪ বছরে ক্ষমতাপূর্ণ একটি জীবন লাভ করে।
- এই সময়কালে সে তার এই ক্ষমতার অনেক ব্যবহার ও অপব্যবহার করতে থাকেন।
- কিন্তু জীবনের শেষ দিনে এসে তিনি খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পরেন এবং তার জীবন ভিক্ষা করতে থাকেন।
- তিনি তার কৃত কর্মের জন্য অনেক অনুতপ্ত বোধ করেন।
- তবে তখন আর কোন লাভ হয় না কারণ ততোদিনে অনেক দেরি হয়ে যায়।
- সেই মধ্যরাতে শয়তানের অতিথিসেবক আসে এবং Faustas এর আত্মা তার সাথে করে নরকে নিয়ে যায়।

• Christopher Marlowe:
- তিনি একজন Elizabethan poet.
- তিনি একজন University Wit ছিলেন।
-  Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- তিনি University Wits দের একজন। 
- He is noted especially for his establishment of dramatic blank verse.

• Notable work:
- Doctor Faustus,
- Edward II,
- Hero and Leander,
- Tamburlaine the Great,
- The Jew of Malta.

Source: Britannica, sparknotes.com
.
Find out the determiner in the following sentence - "The rest of the journey was pleasant."
  1. The rest of
  2. journey
  3. pleasant
  4. of
ব্যাখ্যা
♦ Determiner:
- এটি কোন noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণকে বোঝায়।
- Determiner এর প্রধান কাজ Noun/Pronoun-কে Determine করা।
- Noun/Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।

• The rest of - অবশিষ্ট।
- প্রদত্ত বাক্যে determiner হিসেবে The rest of ব্যবহৃত হয়েছে যা the journey কে determine করছে।
- এটি Countable/uncountable উভয় প্রকার noun এর পূর্বেই বসতে পারে।
১০.
Which one is a reflexive pronoun from the options?
  1. Many
  2. One
  3. Themself
  4. Me
ব্যাখ্যা
♦ Reflexive pronoun:
- এরা হলো Objective case এ ব্যবহৃত সেই pronoun যার মধ্যে subject এর অর্থ প্রতিফলিত হয় এবং যা বাক্যে subject কোন কাজ করলে তা subject এর দিকেই ফিরে যায় এটা প্রকাশ করে।
- বাক্যের subject এবং object যখন একই হয়, তখন subject কে উল্লেখ করার জন্য যেসব pronoun ব্যবহৃত হয়ে থাকে সেগুলোকেই reflexive pronoun বলা হয়।
- এরা object কিংবা indirect object উভয় হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে। 

• Pronoun ৮ প্রকার। যেমন: 

1. Personal pronoun: (I, we, me, it)
2. Demonstrative pronoun: (this, that)
3. Interrogative pronoun: (what, who)
4. Relative pronoun: (what, who, that)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Distributive pronoun: (each, every)
7. Reflexive pronoun: (myself, themself)
8. Reciprocal pronoun: (each other, one another)
১১.
Choose wrongly spelt word.
  1. Sedulous
  2. Industrious
  3. Lethergic
  4. Unoccupied
ব্যাখ্যা
♦ এখানে ভূল বানান হলো - Lethergic.

• এর সঠিক বানান -  Lethargic.

• Lethargic (adjective)
English Meaning: Lacking in energy; feeling unwilling or unable to do anything.
Bangla Meaning: অস্বাভাবিকভাবে নিদ্রালু; জড়িমাগ্রস্ত; অলস; নিশ্চেষ্ট।

• উল্লেখিত প্রশ্নের শব্দ গুলোর অর্থ 
- Unoccupied: কর্মহীন
- Industrious: অধ্যবসায়ী
- Sedulous: উদ্যমী।

Source: Live MCQ Lecture.
১২.
Complete the sentence: Life is not so easy; it is a bed of _______.
  1. sadness
  2. thorns
  3. pain
  4. rose
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে idiom এর উপর।

•  A bed of thorns

English Meaning: Difficult time or situation.
Bangla Meaning: কঠিন পরিস্থিতি / কণ্টকশয্যা

Ex. Sentence: Life is not so easy; it is a bed of thorns.
Bangla Meaning: জীবন এত সহজ নয়, এটা একটা কণ্টক শয্যা।

Source: Live MCQ Lecture.
১৩.
নিচের কোনটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু হতে পারে না? 
  1. ৩, ৪, ৫
  2. ১, ১, √২
  3. ৩০, ৪০, ৫০
  4. √২, √২, √২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু হতে পারে না? 

সমাধান: 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, 
অতিভুজ = লম্ব + ভূমি 

+ ৪ = ৯ + ১৬ = ২৫ = ৫
+ ১ = ২ = (√২)
৩০ + ৪০ = ৯০০ + ১৬০০ = ২৫০০ = ৫০ 
(√২) + (√২) = ২ + ২ = ৪ ≠  (√২) 

অতএব, সঠিক উত্তর হবে 'ঘ' 
১৪.
y + 3, 2y - 1 এবং 3y - 2 এর গড় কত? 
  1. 3y
  2. 3(y + 3)
  3. 2y
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: y + 3, 2y - 1 এবং 3y - 2 এর গড় কত? 

সমাধান: 
গড় = (y + 3 + 2y - 1 + 3y - 2)/3
= 6y/3
= 2y
১৫.
।।3। - ।- 5।। =? 
  1. - 2
  2. - 8
  3. 8
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: ।।3। - ।- 5।। =? 

সমাধান: 
।।3। - ।- 5।।
= ।3 - 5।
= ।- 2।
= 2
১৬.
২টি কমলা, ৩টি কলা ও ৪টি আপেলের দাম ১০০ টাকা। আবার, ৩টি কমলা, ২টি কলা ও ১টি আপেলের দাম ৮০ টাকা। রায়হান ৩টি কমলা, ৩টি কলা ও ৩টি আপেল কিনলে কত টাকা ব্যয় হবে?
  1. ১০০ টাকা 
  2. ১০৮ টাকা 
  3. ১১২ টাকা 
  4. ১২০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি কমলা, ৩টি কলা ও ৪টি আপেলের দাম ১০০ টাকা। আবার, ৩টি কমলা, ২টি কলা ও ১টি আপেলের দাম ৮০ টাকা। রায়হান ৩টি কমলা, ৩টি কলা ও ৩টি আপেল কিনলে কত টাকা ব্যয় হবে?

সমাধান:
২টি কমলা, ৩টি কলা ও ৪টি আপেলের দাম ১০০ টাকা।
৩টি কমলা, ২টি কলা ও ১টি আপেলের দাম ৮০ টাকা।

∴ ৫টি কমলা, ৫টি কলা ও ৫টি আপেলের দাম (১০০ + ৮০) টাকা
= ১৮০ টাকা 

১ টি কমলা, ১টি কলা ও ১টি আপেলের দাম = ১৮০/৫ টাকা
= ৩৬ টাকা

৩টি কমলা, ৩টি কলা ও ৩টি আপেলের দাম = (৩৬ × ৩) টাকা
= ১০৮ টাকা
১৭.
৫ এর কত শতাংশ ১২ হবে?
  1. ১২০%
  2. ১৮০%
  3. ২০০%
  4. ২৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর কত শতাংশ ১২ হবে?

সমাধান:
ধরি, ৫ এর ক শতাংশ ১২ হবে।

প্রশ্নানুসারে,
১২/৫ = ক/১০০
∴ ক = (১২/৫) × ১০০
= ২৪০
১৮.
  1. 0
  2. 1
  3. 5
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন:  

সমাধান: 
১৯.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে ১০% ফেল করলো। উভয় বিষয়ে শতকরা কতজন পাস করেছে?
  1. ৪০%
  2. ৫০%
  3. ৬০%
  4. ৭০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে ১০% ফেল করলো। উভয় বিষয়ে শতকরা কতজন পাস করেছে?

সমাধান:
 উভয় বিষয়ে ১০% ফেল করলো।
উভয় বিষয়ে বা কোন এক বিষয়ে পাস = ১০০% - ১০% = ৯০% 

∴ উভয় বিষয়ে বা কোন এক বিষয়ে পাস = গণিতে পাস + বাংলায় পাস - উভয় বিষয়ে পাস
⇒ ৯০% = ৮০% + ৭০% - উভয় বিষয়ে পাস
∴ উভয় বিষয়ে পাস = ১৫০% - ৯০%
= ৬০%
২০.
3√x - 1 = 5 হলে, x এর মান কত? 
  1. 0
  2. 1
  3. 2
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: 3√x - 1 = 5 হলে, x এর মান কত? 

সমাধান: 
3√x - 1 = 5 
⇒ 3√x = 5 + 1 = 6
⇒ √x = 6/3 = 2
⇒ (√x)2 = 2
⇒ x = 4 
২১.
বর্গক্ষেত্র ABCD এ, AB এর মধ্যবিন্দু M, AD এর মধ্যবিন্দু N. CD = 2 মিটার হলে, চিত্রে নীল অংশটির ক্ষেত্রফল কত? 
  1. 1.5 বর্গমিটার 
  2. 1.75 বর্গমিটার 
  3. √2 বর্গমিটার 
  4. 2√2 বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গক্ষেত্র ABCD এ, AB এর মধ্যবিন্দু M, AD এর মধ্যবিন্দু N. CD = 2 মিটার হলে, চিত্রে নীল অংশটির ক্ষেত্রফল কত? 


সমাধান: 
AB এর মধ্যবিন্দু M. AM =2/2 = 1
AD এর মধ্যবিন্দু N. AN = 2/2 = 1

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 22 = 4 বর্গমিটার 

ত্রিভুজ AMN এর ক্ষেত্রফল + ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল 
= (1/2) × 1 × 1 + (1/2) × 2 × 2 
= 0.5 + 2 
= 2.5 বর্গমিটার 

∴  চিত্রে নীল অংশটির ক্ষেত্রফল = 4 - 2.5
= 1.5 বর্গমিটার
২২.
একটি বৈদ্যুতিক খুঁটির ১/৪ অংশ কাঁদায়, ১/২ অংশ পানিতে এবং অবশিষ্ট ১২ মিটার পানির উপরে আছে। বৈদ্যুতিক খুঁটির দৈর্ঘ্য কত?
  1. ২৪ মিটার
  2. ৩৬ মিটার
  3. ৪০ মিটার
  4. ৪৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৈদ্যুতিক খুঁটির ১/৪ অংশ কাঁদায়, ১/২ অংশ পানিতে এবং অবশিষ্ট ১২ মিটার পানির উপরে আছে। বৈদ্যুতিক খুঁটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
একটি বৈদ্যুতিক খুঁটির  ১/৪ অংশ কাঁদায়, ১/২ অংশ পানিতে আছে।

অতএব, কাঁদায় ও পানিতে আছে
বৈদ্যুতিক খুঁটির ( ১/৪ + ১/২) অংশ
= বৈদ্যুতিক খুঁটির  ৩/৪ অংশ 

অবশিষ্ট আছে
= বৈদ্যুতিক খুঁটির  (১ - ৩/৪) অংশ
= বৈদ্যুতিক খুঁটির  ১/৪ অংশ

বৈদ্যুতিক খুঁটির  ১/৪ অংশ = ১২ মিটার
সম্পূর্ণ বৈদ্যুতিক খুঁটির  দৈর্ঘ্য
= ১২ × ৪ মিটার
= ৪৮ মিটার
২৩.
১০ - ২০ এর শ্রেণি ব্যবধান কত?
  1. ১০
  2. ১১
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ - ২০ এর শ্রেণি ব্যবধান কত? 

সমাধান: 
১০ - ২০ এর শ্রেণি ব্যবধান = (২০ - ১০) + ১
= ১০ + ১
= ১১ 
২৪.
নিচের জোড়া সংখ্যাগুলোর কোনটি সহমৌলিক?
  1. ১৬, ২৮
  2. ৮, ১৫
  3. ২১, ৪৫
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের জোড়া সংখ্যাগুলোর কোনটি সহমৌলিক? 

সমাধান: 
দুটি সংখ্যার ১ ছাড়া কোন সাধারণ গুণনীয়ক না থাকলে সংখ্যা দুটি পরস্পরের সহমৌলিক। 

৮ = ১ × ৮
= ২ × ৪

১৫ = ১ × ১৫
= ৩ × ৫ 

৮, ১৫ এর ১ ছাড়া কোন সাধারণ গুণনীয়ক নেই।
২৫.
কত বছরে শতকরা ২৫/২ টাকা হার সুদে কোনো টাকার সুদ আসলের ৩/৪ অংশ হবে?
  1. ৩ বছর 
  2. ৪ বছর 
  3. ৫ বছর 
  4. ৬ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: কত বছরে শতকরা ২৫/২ টাকা হার সুদে কোনো টাকার সুদ আসলের ৩/৪ অংশ হবে?

সমাধান:
সুদ, I = Pnr
এখানে,
P = আসল
n = বছর
r = সুদের হার

প্রশ্নমতে,
৩P/৪ = P × n × ২৫/(২ × ১০০)
⇒ ৩/৪  = n × (১/৮)
⇒ n = (৩/৪) × ৮
= ৬ বছর 
২৬.
নিচের কোনটি একক অনুপাত?
  1. ৪ : ৮
  2. ২৫ : ১৬
  3. ১৫ : ১৫
  4. ১ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি একক অনুপাত? 

সমাধান: 
একক অনুপাত

- যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সে অনুপাতকে একক অনুপাত বলে ।
যেমন, আরিফ ১৫ টাকা দিয়ে একটি বলপেন ও ১৫ টাকা দিয়ে একটি খাতা কিনলো । এখানে বলপেন ও খাতা উভয়টির মূল্য সমান এবং মূল্যের অনুপাত ১৫ : ১৫ বা ১ : ১ । অতএব, ইহা একক অনুপাত।
২৭.
যদি sin 45° = √2x হয়, তবে x =?
  1. 2
  2. 1
  3. 1/2
  4. 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sin 45° = √2x হয়, তবে x =?

সমাধান:   
sin 45° = √2x
⇒ 1/√2 =√2x
⇒ x = 1/(√2)2
∴ x = 1/2
২৮.
p3 - p2 - 10p - 8 এর উৎপাদক -
  1. (p - 1) (p - 4) (p + 2)
  2. (p + 1) (p - 4) (p - 2)
  3. (p + 1) (p + 4) (p + 2)
  4. (p + 1) (p - 4) (p + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: p3 - p2 - 10p - 8 এর উৎপাদক -

সমাধান: 
p3 - p2 - 10p - 8

p = -1 হলে, 
সমীকরণটির মান = (- 1)3 - (- 1)2 - 10 (- 1) - 8 
= - 1 - 1 + 10 - 8 
= 0 

p + 1 সমীকরণটির একটি উৎপাদক। 

p3 - p2 - 10p - 8 
= p3 + p2 - 2p2 - 2p - 8p - 8
=p2(p + 1) - 2p (p + 1) - 8 (p + 1)
= (p + 1) (p2 - 2p - 8)
= (p + 1) (p2 - 4p + 2p - 8)
= (p + 1) {p (p - 4) + 2 (p - 4)}
= (p + 1) (p - 4) (p + 2)
২৯.
৯০° কোণের বিপ্রতীপ কোণ কত?
  1. ০°
  2. ৯০°
  3. ১০০°
  4. ১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০° কোণের বিপ্রতীপ কোণ কত?

সমাধান:
বিপ্রতীপ কোণ :
যদি দুইটি কোণের একটির বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হয় এবং কোণ দুইটির শীর্ষবিন্দু একই হয়, তবে কোণ দুইটিকে বিপ্রতীপ কোণ বলে।

আমরা জানি,
বিপ্রতীপ কোণ পরস্পর সমান।
অর্থাৎ 
৯০°কোণের বিপ্রতীপ কোণ = ৯০°
৩০.
'আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই' গানটির গীতিকার (রচয়িতা) কে?
  1. নজরুল ইসলাম বাবু
  2. গোবিন্দ হালদার
  3. সিকান্দার আবু জাফর
  4. গাজী মাজহারুল আনোয়ার
ব্যাখ্যা
সিকান্দার আবু জাফর: 
- সাহিত্যিক, সাংবাদিক।
- তাঁর পূর্ণ নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার। 

- তাঁর রচিত ‘আমাদের সংগ্রাম চলবেই’ গানটি মুক্তিযুদ্ধের সময় জনগণকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।

♣ তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ:
- উপন্যাস:
• পূরবী ও 
• নতুন সকাল। 

- নাটক:
• সিরাজ-উদ-দৌলা ও  
• মহাকবি আলাউল। 

অন্যদিকে:
- নজরুল ইসলাম বাবুর লেখা কালজয়ী দুটি গান- 'সবকটা জানালা খুলে দাও না' এবং 'একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার'। 
- 'জয় বাংলা বাংলার জয়' গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। 

- একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যাঁরা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল’, ‘পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা’ ইত্যাদি কালজয়ী গানের রচয়িতা ও গীতিকার গোবিন্দ হালদার।

উৎস: বাংলাপিডিয়া, প্রথম আলো (২৬ মার্চ ২০২৩ ও ১৭ জানুয়ারি ২০১৫), দ্যা ডেইলি ষ্টার বাংলা (৩ ফেব্রুয়ারি ২০২২)।
৩১.
'শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের' স্থপতি কে?
  1. সৈয়দ মাইনুল হোসেন
  2. শামীম শিকদার
  3. তানভীর কবির
  4. মোস্তফা আলী কুদ্দুস
ব্যাখ্যা
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ: 
- বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী রাজাকার-আলবদর বাহিনীর সহায়তায় অগণিত বুদ্ধিজীবীকে হত্যা করে।
- ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে শুরু হওয়া এ হত্যাযজ্ঞ চলে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
- প্রতিবছর ১৪ ডিসেম্বর দিনটিকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে পালন করা হয়। 
- বিজয় লাভের পর অনেক বুদ্ধিজীবীর ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায় রায়েরবাজার ও মিরপুর বধ্যভূমিতে।

- নিহত বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
- স্থপতি মোস্তফা আলী কুদ্দুস স্মৃতিসৌধটি নির্মাণ করেন।
- ১৯৭২ সালে স্মৃতিসৌধটি উদ্বোধন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- গণকবর, বুদ্ধিজীবীদের কবর আর স্মৃতিস্তম্ভ নিয়ে এই স্মৃতিসৌধের ব্যাপ্তি।


অন্যদিকে:
- জাতীয় স্মৃতিসৌধ ঢাকা থেকে ৩৫ কিমি উত্তর-পশ্চিমে সাভারে অবস্থিত।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান শহীদদের অসামান্য ত্যাগ ও শৌর্যের স্মৃতি হিসেবে সৌধটি দাঁড়িয়ে আছে।
- জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। 

- মুজিবনগর স্মৃতিসৌধ বাঙালির স্বাধীনতা যুদ্ধ ও আত্মত্যাগের প্রতীক।
- ২৩টি কংক্রিটের ত্রিকোণাকার স্তম্ভ সমন্বয়ে এ স্মৃতিসৌধ নির্মিত।
- স্থপতি তানভীর কবিরের নকশায় এ সৌধটিকে উদীয়মান সূর্যের প্রতীক বলে মনে হয়। 

- টিএসসি সড়ক দ্বীপে ১৯৮৮ সালে শামীম শিকদার নির্মাণ করেন ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্যটি।
- স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি শামীম শিকদার নির্মাণ করেন ১৯৯১ সালে। 

উৎস: বাংলাপিডিয়া, প্রথম আলো (১৬ ডিসেম্বর ২০১৬) এবং কালের কণ্ঠ (১৪ ডিসেম্বর ২০১৮)।
৩২.
বাংলাদেশের ‘স্বাধীনতার ইশতেহার' কবে ঘোষিত হয়?
  1. ১০ এপ্রিল, ১৯৭১
  2. ১৭ এপ্রিল, ১৯৭১
  3. ২ মার্চ, ১৯৭১
  4. ৩ মার্চ, ১৯৭১
ব্যাখ্যা
স্বাধীনতার ইশতেহার:
- ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার অপ্রত্যাশিত ঘোষণায় সমগ্র পূর্ব-পাকিস্তান বিক্ষোভে ফেটে পড়ে।
- স্বাধিকার আন্দোলন পরিণত হয় স্বাধীনতা আন্দোলনে।

- ১ মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ, ডাকসু সহ-সভাপতি আ. স. ম. আব্দুর রব এবং ডাকসু সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন এক বৈঠকে বসে 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করেন। 

- ২ মার্চ হরতাল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের' ছাত্র সমাবেশে স্বাধীন বাংলার মানচিত্র খচিত বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। 

- ৩ মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ গণসমাবেশে স্বাধীন বাংলাদেশের ছাত্রসংগ্রাম পরিষদ ‘স্বাধীনতার ইশতেহার' ঘোষণা করেন।

- এ ইশতেহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন ও সার্বভৌম 'বাংলাদেশের সর্বাধিনায়ক’ ঘোষণা করা হয় ।
- এদিনের এ ছাত্র-গণ জমায়েতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তিনি এদিন এ সমাবেশে তাঁর ভাষণে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে 'অসহযোগ আন্দোলনের’ ডাক দেন।   

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৩৩.
কয়লা একটি -
  1. খনিজ
  2. জ্বালানি
  3. উৎকৃষ্ট জ্বালানি
  4. জীবাশ্ম জ্বালানি
ব্যাখ্যা
জীবাশ্ম জ্বালানি: 
- ভূ-আন্দোলনের ফলে ভূপ্রকৃতির ও জলবায়ুর পরিবর্তন ঘটে।
- এ পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণিদেহ জলাভূমি ও কঠিন শিলাস্তর ও বায়ুস্তরের নিচে ছিদ্রবিহীন শিলাখন্ডের দুটি স্তরের মাঝে আটকা পড়ে যায়।
- বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণিদেহ হাজার হাজার বছর ধরে উচ্চচাপ ও তাপে পরিবর্তিত ও ক্ষয়প্রাপ্ত হয়ে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়।
- উদ্ভিদের দেহ পরিবর্তিত হয়ে কয়লায় এবং জলাভূমির প্রাণিসত্ত্বা পরিবর্তিত হয়ে পেট্রোলিয়াম জাতীয় উপাদানে পরিণত হয়। 

♣ সাধারণ তাপমাত্রায় জ্বালানির ভৌত অবস্থার উপর ভিত্তি করে তাকে তিন ভাগে ভাগ করা হয়: 
ক) কঠিন জ্বালানী: কাঠ কয়লা, পিট কয়লা;
খ) তরল জ্বালানী: কেরোসিন, ডিজেল, পেট্রোল, অকটেন, গ্যাসোলিন; 
গ) গ্যাসীয় জ্বালানি: কোল গ্যাস, প্রোডিউসার গ্যাস, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (LPG), তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG), সংনমিত প্রাকৃতিক গ্যাস (CNG), বায়োগ্যাস ইত্যাদি।

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
নিচের কোন অঞ্চলটি রামসার সাইট হিসেবে স্বীকৃত?
  1. হাকালুকি হাওর
  2. টাঙ্গুয়ার হাওর
  3. সেন্টমার্টিন দ্বীপ
  4. চলন বিল
ব্যাখ্যা
রামসার কনভেনশন: 
- রামসার কনভেনশন হলো বিশ্বব্যাপী পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস।
- ১৯৭১ খ্রিস্টাব্দে ইরানের রামসার শহরে পৃথিবীর বিভিন্ন দেশ ‘কনভেনশন অন ওয়েটল্যান্ডস’ নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে।
- পরবর্তী সময়ে এই চুক্তিতে যুক্তরাষ্ট্রসহ মোট ১৫৮টি দেশ স্বাক্ষর করে। 
- বাংলাদেশ সই করে ১৯৯২ সালের ২০ এপ্রিল। 

- বাংলাদেশের জীববৈচিত্র্যে ভরপুর সুন্দরবন ১৯৯২ সালের ২১ মে রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে।
- মিষ্টি জলের ধুধু সাগর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ২০০০ সালের ২০ জানুয়ারি রামসার অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়। 

উৎস: রামসার সাইট অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রথম আলো (২২ এপ্রিল ২০১৮)।
৩৫.
শ্বসন প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় -
  1. অক্সিজেন
  2. কার্বন ডাইঅক্সাইড
  3. ATP
  4. শর্করা
ব্যাখ্যা
শ্বসন:
- যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যদ্রব্য (শর্করা, প্রোটিন, লিপিড ইত্যাদি) এনজাইমের উপস্থিতিতে অক্সিজেনের সাহায্যে জারণের মাধ্যমে ভেঙ্গে সরল উপাদানে পরিণত হয়; 
- এবং উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড ও পানি নির্গত হয় তাকে শ্বসন বলা হয়
- শ্বসন প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় তা জীবের শক্তি ব্যয়কারী জৈবনিক কাজে ব্যবহৃত হয়। 
- কোষের মাইটোকন্ড্রিয়া ও সাইটোপ্লাজমে শ্বসন ক্রিয়া সংঘটিত হয়।
- তবে কোষের মাইটোকন্ড্রিয়াই শ্বসন ক্রিয়ার প্রধান অঙ্গ।
- শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে শ্বসন প্রক্রিয়াকে দু'ভাগে ভাগ করা হয়;
- যথা: সবাত শ্বসন ও অবাত শ্বসন। 

সালোকসংশ্লেষণ: 
- যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে বলা হয় সালোকসংশ্লেষণ।
- এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া।
- এ প্রক্রিয়াটি সজীব উদ্ভিদ কোষস্থ ক্লোরোফিল সূর্যের আলোকশক্তিকে ATP এবং NADPH+H' নামক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে।
- এবং ঐ রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে CO2 বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে
- ও উপজাত হিসেবে O2 নির্গত করে।  

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬.
১৯৭১ সালের ১৭ এপ্রিল 'বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র' পাঠ করেন কে?
  1. তাজউদ্দীন আহমদ
  2. সৈয়দ নজরুল ইসলাম
  3. মোঃ ইউসুফ আলী
  4. আব্দুল মান্নান
ব্যাখ্যা
মুজিবনগর সরকার: 
- ১৯৭১ সালের ১০ এপ্রিল ঘোষিত হয় 'বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আদেশ'।   
- সেদিনই 'বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আদেশ' অনুযায়ী মুক্তিযুদ্ধ চলাকালীন 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' গঠিত হয়।
- এই সরকারই 'বাংলাদেশের অস্থায়ী সরকার' বা 'মুজিবনগর সরকার' নামে পরিচিত। 

- কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথ তলার এক আম বাগানে এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন ১৯৭১ সালের ১৭ এপ্রিল। 
- ঐদিন 'বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র' পাঠ করেন অধ্যাপক মোঃ ইউসুফ আলী। 
- মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ইউসুফ আলী ও আব্দুল মান্নান। 

সরকার কাঠামো: 
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: মহামান্য রাষ্ট্রপতি; 
- সৈয়দ নজরুল ইসলাম: উপ-রাষ্ট্রপতি (বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়);
- তাজউদ্দীন আহমদ: প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, তথ্য ও বেতার, শিক্ষা, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য ও সমাজকল্যাণ, শ্রম, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রণালয়। 

- খন্দকার মোশতাক আহমেদ: পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়;  
- ক্যাপ্টেন এম মনসুর আলী: অর্থ, জাতীয় রাজস্ব, বাণিজ্য, শিল্প ও পরিবহন মন্ত্রণালয়; 
- এ.এইচ.এম কামরুজ্জামান: স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়।

- কর্নেল এম.এ.জি. ওসমানী: সেনাবাহিনী প্রধান;
- কর্নেল আবদুর রব: সেনাবাহিনীর উপপ্রধান-চিফ অব স্টাফ।

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩৭.
বাংলাদেশ সরকার 'ইউনেস্কোকে' কত সালে 'একুশে পদক' প্রদান করেন?
  1. ২০০০ সালে
  2. ২০০১ সালে
  3. ২০০২ সালে
  4. ২০০৩ সালে
ব্যাখ্যা
ইউনেস্কো ও বাংলা ভাষা: 
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর (৩০তম) সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।  
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে (১৮৮টি দেশে) এ দিবস পালন শুরু হয়। 
- বাংলা ভাষাকে বিশ্বের মাঝে যথাযথভাবে তুলে ধরার জন্য ২০০৩ সালে বাংলাদেশ সরকার ইউনেস্কোকে 'একুশে পদক' প্রদান করেন।

উৎস: বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৩৮.
নিচের কোনটি 'ওয়াকিটকির' ডাটা ট্রান্সমিশন মোড?
  1. সিমপ্লেক্স
  2. ফুল-ডুপ্লেক্স
  3. হাফ-ডুপ্লেক্স
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
ডাটা কমিউনিকেশনের উপাদান:
- ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত ৬ টি উপাদান থাকে।
- যথা:
১। ডাটা বা তথ্য (Information); 
২। ডাটার উৎস (Source);
৩। প্রেরক (Sender); 
৪। মাধ্যম (Medium);
৫। প্রাপক (Receiver) ও
৬। গন্তব্য (Destination)। 

ডাটা:
- ডাটা কমিউনিকেশনের প্রথম উপাদান হচ্ছে ডাটা বা তথ্য।
- কমিউনিকেশনের জন্য ডাটা হতে পারে শব্দ, অক্ষর, সংখ্যা, ছবি ইত্যাদি।

ডাটা ট্রান্সমিশন মোড

- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়।
- ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো: 
১। সিমপ্লেক্স;
২। হাফ-ডুপ্লেক্স ও
৩। ফুল-ডুপ্লেক্স।  

সিমপ্লেক্স:
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না।
- উদাহরণ: রেডিও, টিভি।

হাফ-ডুপ্লেক্স:
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। 
- উদাহরণ: ওয়াকিটকি। 

ফুল-ডুপ্লেক্স:
- এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে।
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। 
- উদাহরণ: টেলিফোন, মোবাইল । 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯.
'বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা' সারাদেশে একযোগে সম্প্রসারণ করা হয়েছিল-
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৪ সালে
ব্যাখ্যা
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা:
- ১৯৯০ সালে বাংলাদেশ বাধ্যতামূলক প্রাথমিক আইন সংসদে পাস করে। 
- এবং ১৯৯২ সালে প্রতি জেলার একটি করে থানায় পরীক্ষামূলকভাবে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রথমে চালু করা হয়। 
- পরে ১৯৯৩ সালে সারাদেশে একযোগে তা সম্প্রসারণ করা হয়।  

 উৎস: প্রাথমিক শিক্ষা, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।